• পাথরখাদানে ভয়াবহ ধস, মৃত ৯
    বর্তমান | ০৩ জুলাই ২০২৬
  • বেঙ্গালুরু, ২ জুলাই: সাতসকালেই ঘটে গেল এক মর্মান্তিক দুর্ঘটনা। ঘটনাটি ঘটেছে বেঙ্গালুরু দক্ষিণের মাদাপাট্টানার এক পাথর খাদানে। এই ঘটনায় প্রাণ হারিয়েছেন মোট নয় জন শ্রমিক। 

    এক শ্রমিক জানান, ভিতরে প্রায় ১৮ জন শ্রমিক কাজ করছিলেন। সেই সময় প্রায় ৪০ ফুট উচ্চতা থেকে একটি বিশাল পাথর এসে পড়ে তাঁদের উপর। 

    পুলিশ মারফত জানা গিয়েছে, এদিন সকালে প্রায় ৬টা ৩০ নাগাদ বেশকয়েক জন শ্রমিক শ্রমিক খাদানে পাথর কাটার কাজ করছিলেন। হঠাৎ করেই পাথর ধসে পড়ে এই দুর্ঘটনাটি ঘটে। এরপর স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছয় পুলিশ সহ উদ্ধারকারী দল। ভিতরে আটকে পড়া আহতদের উদ্ধার করে এক বেসরকারি হাসপাতালে পাঠানো হয়। তাঁরা আরও জানান, নিহত এবং আহতদের মধ্যে অনেকেই বিহার এবং অসমের বাসিন্দা ছিলেন। তাঁদের পরিবারকে খবর দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে পুলিশের তরফে। পাথর ধসে পড়ার কারণ এবং খাদানে কোনও পরিকাঠামোগত ত্রুটি, অবহেলা বা নিরাপত্তা বিধি লঙ্ঘন হয়েছে কিনা, তা খতিয়ে দেখছে তদন্তকারী দল। 
  • Link to this news (বর্তমান)