• শিক্ষাব্যবস্থাকে দুর্নীতিমুক্ত করে আরও কর্মমুখী করে তোলা হবে: মন্ত্রী দীপক বর্মন
    দৈনিক স্টেটসম্যান | ০২ জুলাই ২০২৬
  • রাজ্যের বর্তমান স্কুলশিক্ষামন্ত্রী ও ফালাকাটার বিধায়ক দীপক বর্মনের প্রধান লক্ষ্য হল রাজ্যের শিক্ষাব্যবস্থার হারানো গৌরব ও বিশ্বাস ফিরিয়ে আনা। শিক্ষা ব্যবস্থাকে দুর্নীতি মুক্ত করতে হবে। দৈনিক স্টেটসম্যানের সঙ্গে এক সাক্ষাৎকারে এমনটাই জানালেন শিক্ষা,আবাসন ও টেক্সটাইল মন্ত্রী দীপক বর্মন।তিনি বলেন, শিক্ষা ব্যবস্থায় দুর্নীতির শিকড় অনেকদূর পর্যন্ত বিস্তৃত।

    টাকা দিয়ে চাকরি পাওয়ার কথা কেউই যেনো আর না ভাবেন। বর্তমান সরকার এবং স্কুল শিক্ষা মন্ত্রী দীপক বর্মন জানান চাকরি বিক্রির কোনরকম প্রশ্নই ওঠে না। কেউ কাউকে শিক্ষকতার আর পাইয়ে দিতে পারবে না। তার মূল লক্ষ্যই হল  পড়াশোনা করে চাকরি হয়, মানুষের মধ্যে এই বিশ্বাস ফিরিয়ে নিয়ে আসা।শিক্ষাব্যবস্থাকে আরও কর্মমুখী এবং বাস্তবসম্মত করে গড়ে তোলার লক্ষ্যে তিনি কাজ করছেন।
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)