• শুধু রাজারহাট-নিউটাউনে দেবরাজ-অদিতির রাজ্যপাঠ কত?
    আজকাল | ০২ জুলাই ২০২৬
  • আজকাল ওয়েবডেস্ক: আলিবাবার গুপ্তভাণ্ডার বললেও কম বলা হবে। প্রাক্তন কাউন্সিলর আর বিধায়ক দম্পতির রাজারহাট নিউটাউনেই এখনও পর্যন্ত প্রায় ২০০ কোটি টাকার সম্পদের হদিশ মিলেছে। গ্রেপ্তারির পরে-পরেই এই ভয়ানক তথ্য সামনে এসেছে। একেবারে দাগ নম্বর ধরে সেই সম্পত্তির হিসাব প্রকাশ্যে এসেছেন। এছাড়াও কালিংম্পয়ের বিলাসবহুল হোটেল বা পাহাড় কিনে রাখার অভিযোগ তো আগেই উঠেছিল, এবার খোঁজ মিলল নিউটাউনের বিপুল সম্পদের। এছাড়াও আরও বিপুল পরিমাণে সম্পত্তির হদিস করার চেষ্টা করছে পুলিশ। পুলিশ সূত্রে খবর দেবরাজ চক্রবর্তী বিপুল পরিমাণে নগদ টাকা নিয়ে পালিয়ে গিয়েছিলেন।  

    এবার একনজরে দেখে নিন, দেবরাজ চক্রবর্তী এবং অদিতি মুন্সির বিপুল সম্পত্তির পরিমাণ-১)    রাজারহাট মৌজার জগদীশপুর রাজারহাট বিষ্ণুপুর এক নম্বর গ্রাম পঞ্চায়েত জমি কেনা রয়েছে, রেজিস্ট্রেশন হয়েছিল ৩১/০৩/২২ তারিখে।২)    ২/১ রাজারহাট মৌজা জগদীশপুর রাজারহাট বিষ্ণুপুর এক নম্বর গ্রাম পঞ্চায়েতে যার খতিয়ান নাম্বার ০১৯৫৫/০০। এই সম্পত্তির রেজিস্ট্রেশন তারিখ ৩১/০৩/২২।৩)    নিউটাউন থাকদাঁড়ি এলাকা রাজারহাট নিউটাউন মৌজা সেখানেও জমি রয়েছে. রেজিস্ট্রেশন তারিখ ১৮/০৫/২২।৪)    রাজারহাট মৌজা থাকদাঁড়ি এলাকা এখানেও জমি রয়েছে সেখানেও জমির রয়েছে দু’কাঠা বারো ছটাকের উপরে, ১২ স্কোয়ার ফুট। ৫)    রাজারহাট জগদীশপুর মৌজা, এখানেও জমি কেনা রয়েছে, রেজিস্ট্রেশনের তারিখ ০২/১২/২১।৬)    দমদম মৌজা এখানে ফ্ল্যাট রয়েছে, রেজিস্ট্রেশনের তারিখ ১৬/৬/২২।কিশোর হালদার নামে এক প্রোমোটার তিনি অভিযোগ করেন, দেবরাজ চক্রবর্তীর নিউটাউন রাজারহাট-সহ বিভিন্ন জায়গায় যেমন প্রচুর সম্পত্তি রয়েছে, তেমনই শিলাপত্রায় পাহাড় কেটে রিসর্টও তাঁরা বানিয়েছেন বলে খবর মিলেছে।। তার পাশাপাশি ডুবাইও সম্পত্তি রয়েছে এমনটাই অভিযোগ তার। পুলিশের পক্ষ থেকে তার সম্পত্তি খতিয়ে দেখা হচ্ছে।

    দেবরাজকে গ্রেপ্তার করার পর একাধিক অভিযোগ প্রকাশ্যে আসছে। যে আসনে অদিতি মুন্সি পরাজিত হয়েছেন, সেই আসনেই বিজেপির বিধায়ক তরুণজ্যোতি তিওয়ারি আগাগোড়া দেবরাজের বিরুদ্ধে অভিযোগ করে এসেছেন। বিপুল দুর্নীতির পাশাপাশি, দেশে-বিদেশে সম্পত্তি রয়েছে বলেও অভিযোগ করেছিলেন তিনি। শেষ পর্যন্ত রাজ্যের বাইরে থেকে দেবরাজকে গ্রেফতার করল পুলিশ। এদিন দেবরাজকে আলাদতে পেশ করা হয়েছে।
  • Link to this news (আজকাল)