• ক্যামেরার সামনেই..বিজেপি-কে গালাগালি মহুয়ার! ‘দিদি ডিম ছুড়ছে কেন?,’ প্রশ্ন করতেই ধেয়ে এল অপশব্দ!
    News18 বাংলা | ০২ জুলাই ২০২৬
  • কালিগঞ্জের বিধায়ক আলিফা আহমেদের বাড়িতে বৈঠক চলছিল৷ সেই সময় বিল্ডিংয়ের নীচে ধীরে ধীরে বাড়তে থাকে জমায়েত৷ তারপর প্রায় বৃষ্টির মতো দোতলার জানলা লক্ষ্য করে ছুটে আসে ডিম, গোবর, কাদা৷ গত বুধবারের গোটা ঘটনা নিজের সোশ্যাল মিডিয়া পেজে লাইভ স্ট্রিমিং করেছিলেন মহুয়া মৈত্র৷ এবার, ওই দিনের আরও একটি ভিডিও এবার প্রকাশ্যে৷

    ওই ভিডিয়োয় দেখা যাচ্ছে৷ বিল্ডিং থেকে বেরিয়ে আসছেন মহুয়া৷ সামনে দাঁড়িয়ে রয়েছে তাঁর গাড়ি৷ মহুয়া ওই বিল্ডিং থেকে বেরিয়ে এগিয়ে আসছেন তাঁর গাড়ির দিকে৷ পাশে তাঁর নিরাপত্তারক্ষী৷ এর মাঝেও বৃষ্টির মতো পড়ছে ডিম৷ এই সময় উপস্থিত সাংবাদিকেরা তাঁকে প্রশ্ন করেন, ‘‘দিদি ডিম ছুঁড়ছে কেন?’’ তার উত্তরে বিজেপির বিরুদ্ধে অপশব্দ ব্যবহার করতে দেখা গিয়েছে তাঁকে৷

    মহুয়া মৈত্রের অভিযোগ, বুধবার বৈঠকের সময় বাইরে থেকে একদল বিক্ষোভকারী জড়ো হয় বিল্ডিংয়েপ নীচে৷ শুরু করে “গো ব্যাক” স্লোগান, তাঁকে “চোর” বলে কটাক্ষও করে এবং তাঁর দিকে ডিম ছুড়তে থাকে। তিনি ঘটনাটি লাইভ করে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে দাবি করেন, বিজেপি কর্মীরাই পরিকল্পিতভাবে এই বিক্ষোভ সংগঠিত করেছিল।

    সূত্রের খবর, কালিগঞ্জের বিধায়ক আলিফা আহমেদের বাড়িতে বৈঠক চলছিল৷ সেই সময় মহুয়া মৈত্রকে লক্ষ্য করে নীচ থেকে কাদা-গোবর ছোড়া হতে থাকে বাইরে থেকে। সাংসদকে লক্ষ্য করে ডিমও ছোড়া হয় বলে অভিযোগ। গোটা ঘটনা নিজের মোবাইলে দৃশ্যবন্দি করেন খোদ মহুয়াই। তাঁকে কালো পতাকাও দেখানো হয়। গোটা বিষয়টি নিজের ফেসবুক লাইভে এসে দেখান মহুয়া। ফেসবুকে মহুয়া বলতে থাকেন, “দেখুন কীভাবে জানালা দিয়ে ডিম ছুড়ছে। কীভাবে ঘরের মধ্যে এসে পড়ছে ডিম। পুলিশ জাস্ট দাঁড়িয়ে রয়েছে। পুলিশ কেবল দাঁড়িয়ে দেখছে।”

    এই ‘ডিম থেরাপি’ নিয়েই সরব হয়েছিলেন মহুয়া মৈত্র। যাঁরা ডিম ছুড়ছে, তাঁদের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করার কথা জানিয়েছিলেন৷ পাশাপাশি, বলেছিলেন, থানা অভিযোগ না নিলে, আদালত এমনকী সুপ্রিম কোর্টেও যাবেন তিনি ৷ আর মহুয়ার এই মন্তব্য ঘিরে তুমুল দানা বাঁধে বিতর্ক। অভিযোগ ওঠে, মহুয়া বিশেষ এক সম্প্রদায়ের মহিলাদের অপমান করছেন। নদিয়ার হোগলাবেড়িয়া থানায় তাঁর বিরুদ্ধে এফআইআরও দায়ের হয়।
  • Link to this news (News18 বাংলা)