• Breaking News Live: বারাসত আদালতে তোলা হবে ধৃত কাউন্সিলার দেবরাজকে
    এই সময় | ০২ জুলাই ২০২৬
  • তৃণমূলের প্রাক্তন বিধায়ক অদিতি মুন্সির স্বামী এবং তৃণমূলের কাউন্সিলার দেবরাজ চক্রবর্তীকে বুধবার গ্রেপ্তার করেছে পুলিশ। মেডিক্যাল পরীক্ষার পরে তাঁকে বৃহস্পতিবার তোলা হবে বারাসত আদালতে। দুর্নীতির পুরোনো মামলায় গ্রেপ্তারি।

    দক্ষিণ ২৪ পরগনার জীবনতলা থানার অন্তর্গত মৌখালি এলাকায় শওকত মোল্লার ছেলে ইমরান মোল্লার মালিকানাধীন ‘অরণ্যের কুলে’ ক্যাফে ভাঙার কাজ শুরু করল প্রশাসন। জানা গিয়েছে, গত ২৯ জুন সংশ্লিষ্ট নির্মাণ ভেঙে ফেলার নির্দেশ দেওয়া হয়েছিল। নির্দিষ্ট সময়ের মধ্যে মালিকপক্ষ সেই নির্দেশ কার্যকর না করায় প্রশাসন নিজেই ভাঙার অভিযান শুরু করেছে।

    একটানা বর্ষণে ফের বিপর্যস্ত মুম্বই। জলমগ্ন আন্ধেরি-সহ মুম্বইয়ের একাধিক এলাকা। ধীরে চলছে যানবাহন। রেললাইনে জল জমে যাওয়ায় লোকাল ট্রেন পরিষেবাতেও প্রভাব পড়েছে।

    আগামিকাল, শুক্রবার ৩ জুলাই বঙ্গোপসাগরে তৈরি হবে অত্যন্ত শক্তিশালী নিম্নচাপ। নিম্নচাপ সমুদ্রপৃষ্ঠে শক্তি বাড়াবে এবং ৫ তারিখ নাগাদ পশ্চিমবঙ্গ বাংলাদেশ উপকূলের লাগোয়া স্থলভাগের কাছাকাছি আসবে বলে এখনও পর্যন্ত পূর্বাভাস। দক্ষিণবঙ্গে চলতি উইকেন্ডে ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা।

  • Link to this news (এই সময়)