নিজস্ব প্রতিনিধি, কলকাতা: মহিলাদের সরকারি বাসে বিনামূল্যে যাতায়াতের সুযোগ করে দিয়েছে রাজ্যের নবগঠিত সরকার। তা সত্ত্বেও বেশ কিছু মহিলা সরকারি কর্মচারী টিকিট কেটেই বাসে যাতায়াত করছেন। তাঁদের এই মানসিকতাকে কুর্নিশ জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেই সঙ্গে তিনি জানিয়েছেন, তাঁর সরকার চায় এই ধরনের আর্থিক সহায়তা সংক্রান্ত প্রকল্পগুলির সুবিধা কেবল প্রকৃত প্রাপকরাই পাক। প্রয়োজন থাকলে তবেই ফ্রি বাসের সুযোগ নিক মহিলারা। প্রকৃত প্রাপকের সুবিধা নিশ্চিত করতে মহিলাদের একটি পিঙ্ক কার্ড করে দেওয়া হবে বলেও জানান মুখ্যমন্ত্রী। তিনি আরও বলেন, ‘এই সুবিধা দিতে গিয়ে রাজ্যকে বছরে অতিরিক্ত প্রায় ৩০০ কোটি টাকা ভরতুকি দিতে হবে।’