• যান্ত্রিক বিভ্রাটে ইস্ট-ওয়েস্ট মেট্রোর একাংশ বন্ধ ৪১ মিনিট, ভোগান্তি
    বর্তমান | ০২ জুলাই ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ফের মেট্রো বিভ্রাটে চূড়ান্ত নাকাল যাত্রীরা। ইস্ট-ওয়েস্ট রুটে বুধবার বিকেলে ৪১ মিনিট মেট্রো পরিষেবা ব্যাহত হল। এদিন বিকেল ৫টা থেকে এই দীর্ঘসময় সল্টলেক সেক্টর ফাইভ থেকে ফুলবাগান পর্যন্ত মেট্রো চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। সেন্ট্রাল পার্ক মেট্রো স্টেশনে বড়োসড়ো যান্ত্রিক বিভ্রাট হয়। তার ফলে মেট্রো চলাচল বন্ধ করে দিতে হয়। মেট্রো রেল কর্তাদের দাবি, স্বয়ংক্রিয় ব্যবস্থার মাধ্যমে গোটা ইস্ট-ওয়েস্ট করিডরে মেট্রোর গতিবিধি নিয়ন্ত্রিত হয়। এদিন বিকেলের ব্যস্ত সময়ে গ্রিন লাইনে সেই ব্যবস্থা পুরোপুরি বসে যায়। আচমকা পরিষেবা বন্ধ হওয়ায় চরম দুর্ভোগে পড়েন যাত্রীরা। বিকেল ৫টা ৪১ মিনিটে পরিস্থিতি স্বাভাবিক হয় বলে মেট্রো কর্তৃপক্ষের দাবি।
  • Link to this news (বর্তমান)