• উদ্ধব শিবিরে আবার ভাঙন
    বর্তমান | ০২ জুলাই ২০২৬
  • মুম্বই: মহারাষ্ট্রে ফের ধাক্কা উদ্ধব থ্যাকারে শিবিরে। বিধান পরিষদে ডেপুটি চেয়ারম্যান নির্বাচিত হলেন এমএলসি শচীন আহির। উদ্ধবের শিবসেনার এই সদস্য  ডেপুটি চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন শাসক মহাযুতি জোটের পক্ষ থেকে। এই পদের জন্য বিরোধী মহাবিকাশ আঘাড়ি (এমভিএ)-র তরফে উদ্ধব গোষ্ঠীর জগন্নাথ অভয়াঙ্করকে প্রার্থী করা হয়েছিল। যদিও পরিষদীয়মন্ত্রী চন্দ্রকান্ত পাতিলের অনুরোধে জগন্নাথের প্রার্থীপদ প্রত্যাহারের কথা জানান উদ্ধব শিবিরের নেতা অনিল পরব। ফলে বুধবার বিনাপ্রতিদ্বন্দ্বিতায় জয়ী হলেন আহির। কিন্তু এই ঘটনাতেও উদ্ধবের শিবসেনা ফের ভাঙনের মুখে পড়ল। মঙ্গলবারই মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ ও উপমুখ্যমন্ত্রী একনাথ সিন্ধে ও সুনেত্রা পাওয়ারের উপস্থিতিতে মনোনয়ন জমা দিয়েছিলেন আহির।
  • Link to this news (বর্তমান)