• বর্ধমানে জলের দরে আম! কেন মাত্র ২ টাকা কেজিতে বিকোচ্ছে পূর্বস্থলীর কাঁচা-পাকা আম
    News18 বাংলা | ১৯ মে ২০২৬
  • কালনা, পূর্ব বর্ধমান, বনোয়ারীলাল চৌধুরী: কালবৈশাখীর এক ঝড়েই যেন স্বপ্নভঙ্গ হল পূর্বস্থলীর পলাশপুলি এলাকার অসংখ্য আম চাষির। বছরের পর বছর ধরে যত্নে বড় করে তোলা আমগাছ, দিনরাত পরিশ্রম করে ফলানো ফসল, সবকিছু মুহূর্তের মধ্যে মাটিতে লুটিয়ে পড়ল ঝড়ের তাণ্ডবে। সোমবার বিকেলের আচমকা কালবৈশাখী শুধু গাছের ডালই ভাঙেনি, ভেঙে দিয়েছে বহু কৃষক পরিবারের আশা-ভরসাও। ঝড় থামার পর থেকেই গ্রামের বিভিন্ন আমবাগানে দেখা যায় এক করুণ ছবি। গাছের নিচে ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে অসংখ্য কাঁচা ও পাকা আম। যেসব আম কয়েকদিন পর বাজারে ভালো দামে বিক্রি হওয়ার কথা ছিল, সেই আমই এখন কার্যত জলের দরে বিক্রি করতে বাধ্য হচ্ছেন চাষিরা। অনেকেই চোখের সামনে নিজেদের পরিশ্রম মাটিতে মিশে যেতে দেখে হতাশ হয়ে পড়েছেন।

    স্থানীয় চাষি সুরজিৎ শীলের অভিযোগ, ঝড়ে পড়ে যাওয়া আম এখন মাত্র এক থেকে দুই টাকা কেজি দরে বিক্রি করতে হচ্ছে। তাও আবার অনেক সময় ক্রেতা মিলছে না। অন্যদিকে গাছে থাকা আমের দামও অন্যান্য বছরের তুলনায় অনেকটাই কম। বর্তমানে বাজারে আমের দাম ঘোরাফেরা করছে কেজি প্রতি ১২ থেকে ১৫ টাকার মধ্যে। ফলে উৎপাদন খরচ তোলাই কঠিন হয়ে দাঁড়িয়েছে কৃষকদের কাছে।
  • Link to this news (News18 বাংলা)