BENGAL INFO
  • News
  • ক্যালেন্ডার
  • Hospitals
  • Schools
  • কবিতা
  • গান
  • দুর্গাপূজা
  • KOLKATA WEATHER
  • News from West Bengal | 13 Jul, 2026 | ২৯ আষাঢ়, ১৪৩৩
  • বাংলা (?)    
  • খেলা | ব্যবসা | বিনোদন | রাজ্য | কলকাতা | দেশ
  • :: রাজ্য ::
  • শুনানিতে নথি দেখাতে পারেননি, মৃত্যু বৃদ্ধার

    আজকাল ওয়েবডেস্ক: এসআইআর-এর আতঙ্কে ফের মৃত্যু বাংলায়। আবারও দেশছাড়া হওয়ার আতঙ্কে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেলেন এক বৃদ্ধা। পরিবারের অভিযোগ, এসআইআর-এর শুনানিতে ডাক পেয়েছিলেন ওই বৃদ্ধা। এসআইআর-এর শুনানিতে গিয়ে নথি দেখাতে পারেননি। এর জেরেই ভয়ে, আতঙ্কে মর্মান্তিক পরিণতি হয়েছে ...

    ০১ জানুয়ারি ২০২৬ আজকাল
    কল্পতরু উৎসব ঘিরে জমজমাট দক্ষিণেশ্বর, কাশীপুর

    আজকাল ওয়েবডেস্ক: আজ ইংরেজি নববর্ষের প্রথম দিন। আজকের দিনেই শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব কল্পতরু হয়েছিলেন। কাশীপুর উদ্যান বাটীতে শ্রী শ্রী রামকৃষ্ণ ঠাকুর কল্পতরু হয়েছিলেন ঠিকই। কিন্তু ঠাকুরের অন্যতম কর্মভূমি লীলাভূমি হল দক্ষিণেশ্বরের ভবতারিণী মায়ের মন্দিরে। এই মন্দিরেই তিনি থাকতেন। তাই ...

    ০১ জানুয়ারি ২০২৬ আজকাল
    হোমগার্ড তরুণীর রহস্যমৃত্যু, গ্রেপ্তার ক্যানিং থানারই সাব-ইনস্পেক্টর

    ক্যানিং থানার পুলিশ কোয়ার্টার থেকে মহিলা হোমগার্ডের দেহ উদ্ধারের ঘটনায় ধৃত অভিযুক্ত সায়ন ভট্টাচার্য। তিনি ক্যানিং থানার সাব-ইনস্পেক্টর। পুলিশ সূত্রে খবর, বুধবার (৩১ ডিসেম্বর) তাঁকে বারাসতের স্বরূপনগর এলাকা থেকে আটক করা হয়। বৃহস্পতিবার তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। দক্ষিণ ২৪ ...

    ০১ জানুয়ারি ২০২৬ এই সময়
    ফের চালু রোহিণীর রাস্তা, দূরত্ব কমবে শিলিগুড়ি-দার্জিলিংয়ের, ভ্রমণ হবে ‘পকেট ফ্রেন্ডলি’?

    ইংরেজি ক্যালেন্ডারের প্রথমে দিনে পর্যটকদের জন্য সুখবর। প্রায় তিন মাস পরে বৃহস্পতিবার ফের খুলে গেল রোহিণীর রাস্তা। এ দিন থেকেই ফের সমস্ত গাড়ি এই রাস্তা দিয়ে যাতায়াত করবে। এর ফলে শিলিগুড়ির সঙ্গে দার্জিলিংয়ের পাহাড়ের দূরত্ব প্রায় ১০ কিমি কমেছে। ...

    ০১ জানুয়ারি ২০২৬ এই সময়
    দলীয় পতাকা কারা তুলবে, তা নিয়ে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব দুবরাজপুরে

    তৃণমূলের প্রতিষ্ঠা দিবসে পতাকা উত্তোলন নিয়ে ঝামেলা দলেরই দুই গোষ্ঠীর মধ্যে। বীরভূমের হেতমপুরের ঘটনায় উত্তেজনা ছড়াল বৃহস্পতিবার। পঞ্চায়েত সদস্যকে কার্যালয়ের ভিতরে আটকে রাখারও অভিযোগ ওঠে দলেরই এক কর্মীর বিরুদ্ধে। দুবরাজপুর থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অভিযোগ, অনেক দিন ...

    ০১ জানুয়ারি ২০২৬ এই সময়
    বারুইপুরের একটি বাড়ি থেকে উদ্ধার একাধিক পাসপোর্ট, গ্রেপ্তার ২

    বারুইপুরে একটি বাড়ি থেকে বিপুল সংখ্যক পাসপোর্ট উদ্ধার করল পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে খাসমল্লি এলাকায় একটি বাড়িতে অভিযান চালায় পুলিশ। সেখান থেকেই পাসপোর্টগুলি উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় দু’জনকে গ্রেপ্তার করেছে বারুইপুর থানার পুলিশ। সূত্রের খবর, উদ্ধার হওয়া ...

    ০১ জানুয়ারি ২০২৬ এই সময়
    ‘দলে নতুন কেউ এলে, তাঁকে দলের সংস্কৃতি বুঝতে হয়...’, সাংবাদিক সম্মেলনে ‘মেজাজে’ দিলীপ

    রাজ্য সভাপতি থাকার সময়ে দাপট দেখিয়েছে তিনি। বাংলায় বিজেপির হাল যখন তাঁর হাতে, সেই সময়েই ৭৭-এ পৌঁছেছিল বিধানসভায় বিজেপির আসন সংখ্যা। তারপর ধীরে ধীরে রাজনীতির ময়দান থেকে দূরে সরেছেন দিলীপ ঘোষ। গত প্রায় ৮-৯ মাস ধরে সে ভাবে দলীয় ...

    ০১ জানুয়ারি ২০২৬ এই সময়
    বাড়িতে গিয়ে শুনানি বাড়ল, তবে সব জেলায় এখনও নয়

    বাড়ি গিয়ে শুনানির সংখ্যা তুলনায় বাড়ল। তবে বুধবারেও রাজ্যের উত্তর থেকে দক্ষিণের একাধিক জেলায় সে প্রক্রিয়া শুরু হয়নি বা প্রত্যাশিত গতি পায়নি। শুনানিকেন্দ্রে অতি প্রবীণ, বিশেষ ভাবে সক্ষমদের ভোগান্তির দৃশ্যও নজরে এসেছে। দেখা গিয়েছে শুনানিতে নথি জমা দিয়ে উচ্ছ্বাসও। উত্তর ...

    ০১ জানুয়ারি ২০২৬ আনন্দবাজার
    মালখানায় থাকা দামি সম্পত্তি মালিককে ফেরাতে সচেষ্ট জিআরপি

    ১৯৮০ সাল। তল্লাশি করতে গিয়ে রেল পুলিশ ধরে ফেলেছিল একটি ডাকাতদলকে। তাদের কাছ থেকে উদ্ধার হয় সোনার গয়না-সহ বেশ কিছু মূল্যবান সামগ্রী। ৪৫ বছর আগের ওই মামলা এখন তামাদি হয়ে গিয়েছে। কিন্তু, রেল পুলিশের মালখানায় এখনও রয়ে গিয়েছে সেই ...

    ০১ জানুয়ারি ২০২৬ আনন্দবাজার
    দেশের প্রথম বন্দে ভারত স্লিপার পেল বাংলা, নতুন বছরের উপহার রেলের

    Big Breaking: ইংরেজি নতুন বছরে বাংলার জন্য উপহার রেল মন্ত্রকের। ১ জানুয়ারি, কলকাতা-গুয়াহাটির জন্য বন্দে ভারত স্লিপারের ঘোষণা করলেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। জানুয়ারির দ্বিতীয় ভাগে এই ট্রেনের উদ্বোধন করতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, এমনটাই জানিয়েছেন রেলমন্ত্রী। পিটিআই সূত্রের খবর, এ ...

    ০১ জানুয়ারি ২০২৬ এই সময়
    ২০১০ সালের পরের OBC সার্টিফিকেট চলবে না SIR-এ, জানিয়ে দিল কমিশন

    কলকাতা হাইকোর্টের নির্দেশে বাতিল হওয়া কোনও ওবিসি সার্টিফিকেট SIR-এর কাজে ব্যবহার করা যাবে না, জানিয়ে দিল নির্বাচন কমিশন। ২০১০ সাল পর্যন্ত রাজ্যে ওবিসি তালিকাভুক্ত জনজাতিরাই তাঁদের শংসাপত্র দাখিল করতে পারবেন SIR-এর শুনানিতে। পরবর্তীকালে রাজ্য সরকার যে ১১৩টি জনজাতিকে এই ...

    ০১ জানুয়ারি ২০২৬ এই সময়
    বর্ষবরণের রাতে ১৩০১টি ট্রাফিক কেস, কলকাতা পুলিশের হাতে গ্রেপ্তার ২৩৫

    বর্ষবরণের রাতে শক্ত হাতে আইনশৃঙ্খলা মোকাবিলা করতে তৎপর ছিল কলকাতা পুলিশ। গোটা শহরে একাধিক জায়গায় নাকা চেকিং ছিল। জায়গায় জায়গায় ভিড় সামলাতে পুলিশ বাহিনী মোতায়েন ছিল। ১ জানুয়ারি কলকাতা পুলিশ জানিয়েছে, ৩১ ডিসেম্বরের রাতে নিউ ইয়ার ইভ চলাকালীন মোট ...

    ০১ জানুয়ারি ২০২৬ এই সময়
    কমিশনের গাইডলাইন সত্ত্বেও হয়রানি থামছে না অসুস্থ, প্রবীণদের

    এই সময়, বারাসত ও পানিহাটি: ক্ষিতিমোহন ঘোষের বয়স ৮৪ বছর। সম্প্রতি কোমরের হাড়ে অস্ত্রোপচার হয়েছে। হাঁটাচলা করতে পারেন না, কানেও শোনেন কম। ক্ষিতিমোহন এবং তাঁর স্ত্রী সুমিতা ঘোষের নাম ২০০২ সালের ভোটার তালিকায় না থাকায় তাঁদের শুনানিতে ডাকা হয়েছে। ...

    ০১ জানুয়ারি ২০২৬ এই সময়
    মাধ্যমিকের সময়ে সাময়িক অব্যাহতি মিলতে পারে BLO-শিক্ষকদের, দিল্লিতে গেল চিঠি

    ২ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক শুরু। এ দিকে সেই সময়ে SIR-এর শুনানি পর্ব পুরোদমে চলবে। মাধ্যমিকে শিক্ষক, শিক্ষিকাদের পাশাপাশি জেলা প্রশাসনও যুক্ত থাকে। মাধ্যমিক ছাত্র ছাত্রীদের জীবনে প্রথম বোর্ডের পরীক্ষা। ফলে তাতে কোনও সমস্যা যাতে না হয়, সে কথা মাথায় ...

    ০১ জানুয়ারি ২০২৬ এই সময়
    SIR-এর শুনানিতে ডাক পেয়েই আত্মঘাতী যুবক, হুগলিতে চাঞ্চল্য

    এই সময়, মগরা: ভোটার কার্ড ছাড়া সার-এ নাম তোলার জন্য তাঁর কাছে আর কোনও সরকারি নথিপত্র ছিল না। তাই শুনানিতে যেতে হবে শুনেই প্রচণ্ড ঘাবড়ে গিয়েছিলেন। শেষমেষ নিজের বাড়িতেই গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হলেন এক যুবক। নাম স্বপন বাগদি ...

    ০১ জানুয়ারি ২০২৬ এই সময়
    কোন আইনে বিএলএ নয় শুনানিতে, প্রশ্ন মমতার

    দলের বুথ স্তরের এজেন্টদের (বিএলএ ২) এসআইআরের শুনানি কক্ষে প্রবেশের দাবিতে আরও সুর চড়াল তৃণমূল। দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও মঙ্গলবার বাঁকুড়া বড়জোড়ার সভা থেকে প্রশ্ন তোলেন, ‘‘কোন আইনে বিএলএ-দের ঢুকতে দেওয়া হবে না?’’ ...

    ০১ জানুয়ারি ২০২৬ আনন্দবাজার
    মাত্র সাত মাসেই সিদ্ধান্ত বদল! শহরের পার্কিং তুলে দিল চুঁচুড়া পুরসভা

    চুঁচুড়া পুরসভায় চেয়ারম্যান পরিবর্তনের পর বুধবার নবনিযুক্ত চেয়ারম্যান সৌমিত্র ঘোষ প্রথম বোর্ড মিটিং করেন। সেখানেই আগের চেয়ারম্যান অমিত রায়ের বোর্ডের গৃহীত সিদ্ধান্ত বদল করল বর্তমান পুর বোর্ড। নতুন চেয়ারম্যান সৌমিত্রের নেতৃত্বে পুর বোর্ড শহরবাসীর জন্য পার্কিং সংক্রান্ত কয়েকটি সিদ্ধান্ত ...

    ০১ জানুয়ারি ২০২৬ আনন্দবাজার
    ময়দানে ‘দিদির’ সৈনিকরা! মমতার উন্নয়নকে হাতিয়ার করে মাসব্যাপী কর্মসূচি তৃণমূলের

    স্টাফ রিপোর্টার: বিজেপি চেয়েছিল নির্বাচন কমিশনকে হাতিয়ার করে এসআইআরের মধ্য দিয়ে বাংলার বৈধ ভোটারদের নাম বাদ দিতে। এই অভিযোগকে সামনে রেখে দলের সৈনিকদের ময়দানে নামিয়ে দিয়েছে তৃণমূল। রাজ্য নেতৃত্বের মতে এতে শাপে বর হয়েছে। যেখানে ভোটের কিছুদিন আগে কর্মীরা ...

    ০১ জানুয়ারি ২০২৬ প্রতিদিন
    বর্ষবরণের রাতে টোটোয় ধাক্কা মেরে পথচারীকে পিষে দিল গাড়ি, বাঁকুড়ায় মৃত ২

    টিটুন মল্লিক, বাঁকুড়া: বর্ষবরণের রাতে বেপরোয়া গতির জেরে ভয়াবহ দুর্ঘটনা। টোটোয় ধাক্কা মেরে পথচারীকে পিষে দিল অভিশপ্ত গাড়ি। মর্মান্তিক মৃত্যু দু’জনের। ঘটনার পরেই গাড়ি ফেলেই চম্পট দেয় অভিযুক্ত চালক। ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার গঙ্গাজলঘাটি থানার ভৈরবপুর গ্রামে। ঘটনাকে কেন্দ্র করে ...

    ০১ জানুয়ারি ২০২৬ প্রতিদিন
    পিকনিকের মাঝে রায়গঞ্জে ‘খুন’ তৃণমূল নেতা, রাজনৈতিক বিবাদ নাকি অন্য কিছু?

    শংকর রায়, রায়গঞ্জ: বর্ষবরণের রাতে পিকনিকের মাঝে উত্তর দিনাজপুর তৃণমূলের জেলা যুব সহ সভাপতিকে খুনের অভিযোগ। রায়গঞ্জের মিলনপাড়া মোহনবাটি বাজার সংলগ্ন এলাকা থেকে তাঁর দেহ উদ্ধার করা হয়। রাজনৈতিক বিবাদে খুন নাকি নেপথ্যে রয়েছে অন্য কোনও কারণ, তা খতিয়ে ...

    ০১ জানুয়ারি ২০২৬ প্রতিদিন
    কলকাতায় শীতলতম বর্ষবরণ, ১৮ বছর পর জানুয়ারির প্রথম দিনে রেকর্ড ঠান্ডা

    নিরুফা খাতুন: নতুন বছরের শুরুতেও হাড়কাঁপানো শীত বাংলায়। ১৮ বছর পর বর্ষবরণে রেকর্ড ঠান্ডা। কলকাতার তাপমাত্রা ১১.৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের তুলনায় ২.৬ ডিগ্রি কম। এর আগে গত ২০০৮ সালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১১.৪ ডিগ্রি সেলসিয়াস।চলতি মরশুমে শীতবিলাসীদের ...

    ০১ জানুয়ারি ২০২৬ প্রতিদিন
    ডিসেম্বর ও জানুয়ারির হাড্ডাহাড্ডি লড়াই, আগামী সপ্তাহে আসছে শীতের মারাত্মক এক স্পেল

    অয়ন ঘোষাল: শীতল হাওয়ার স্রোতেই শুরু নতুন বছর। মরশুমের শীতলতম দিন পেয়েছে ২০২৫ সালের শেষ দিন। তার থেকে সামান্য তাপমাত্রা বেড়ে গতরাতে কলকাতার পারদ ১১.৬ ডিগ্রি। ৪ জানুয়ারি রবিবার বিকেল পর্যন্ত খুব সামান্য করে ধাপে ধাপে পারদের উত্থান। সোমবার ...

    ০১ জানুয়ারি ২০২৬ ২৪ ঘন্টা
    মহকুমা শাসক নয়, পার্মানেন্ট রেসিডেন্সিয়াল সার্টিফিকেট দিচ্ছেন পুরপ্রধান! SIR শুনানির মাঝেই পুরসভার বিজ্ঞপ্তিতে তোলপাড়...

    চম্পক দত্ত: এসআইআর পর্বে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট নিয়ে মেদিনীপুর পৌরসভার নয়া বিজ্ঞপ্তি। আর এই বিজ্ঞপ্তি ঘিরেই চরম বিতর্ক মেদিনীপুরে। মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা, ভূয়ো ভোটারদের সাহায্য করার চেষ্টা! ইলেকশন কমিশনের কাছে এমনই লিখিত অভিযোগ বিজেপির, পালটা সাফাই শাসকদলের চেয়ারম্যানের।চলছে এসআইআর-এর ...

    ০১ জানুয়ারি ২০২৬ ২৪ ঘন্টা
    আজ পালিত হচ্ছে কল্পতরু উৎসব

    এই বছরও প্রতি বছরের মতোই কল্পতরু উত্‍সব পালন করতে অসংখ্য মানুষের সমাগম ঘটেছে দক্ষিণেশ্বরের কালী মন্দির, বেলুড় মঠ ও কাশীপুর উদ্যান বাটীতে। আজ সকাল থেকে কল্পতরু উপলক্ষ্যে কাশীপুরে রামকৃষ্ণ মহাশ্মশান, দক্ষিণেশ্বর, বেলুড়মঠ, কামারপুকুর, আদ্যাপীঠ-সহ বিভিন্ন ধর্মীয় স্থানে চলছে নানা ...

    ০১ জানুয়ারি ২০২৬ দৈনিক স্টেটসম্যান
    স্বাভাবিকের ৫.৩ ডিগ্রি নীচে কলকাতার পারদ, হাড়কাঁপানো ঠান্ডা আর কতদিন?

    রাজ্য জুড়ে দাপিয়ে ব্যটিং করছে কনকনে শীত। হাড়কাঁপানো শীত অনুভূত হচ্ছে বাংলার প্রতিটি জেলায়। ২০২৫ সালের শেষদিন কলকাতার পারদ নেমেছিল ১১ ডিগ্রিতে। গত ৫ বছরের নিরিখে যা ছিল শীতলতম ডিসেম্বর। আজকে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১১.৬ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে ২.৬ ...

    ০১ জানুয়ারি ২০২৬ আজ তক
    মন্ত্রীর সঙ্গে সংঘাত, রাজভবন বিতর্ক, চিনে নিন রাজ্যের প্রথম মহিলা মুখ্যসচিব নন্দিনী চক্রবর্তীকে

    রাজ্যের মুখ্যসচিব পদের দায়িত্ব পেলেন আইএএস নন্দিনী চক্রবর্তী। বৃহস্পতিবার তিনি এই পদে দায়িত্ব নেবেন। স্বরাষ্ট্রসচিব পদের দায়িত্ব নেবেন জগদীশ মিনা। এর আগে স্বরাষ্ট্রসচিবের দায়িত্ব সামলাচ্ছিলেন নন্দিনী। অন্যদিকে, মুখ্যমন্ত্রীর প্রধান উপদেষ্টা হয়ে বড় দায়িত্ব পেলেন বিদায়ী মুখ্যসচিব মনোজ পন্থ। কে এই ...

    ০১ জানুয়ারি ২০২৬ আজ তক
    Schools adjust breaks for teacher duty

    At least two CBSE institutions are intending to push back their 2026 summer break by roughly 10 days to make room for the second phase of board exams, tentatively planned for the middle of May.According to the principal of ...

    1 January 2026 Telegraph
    CU allows pass paper exams at ‘home centres’

    Calcutta University will now allow affiliated colleges to conduct examinations for minor papers (formerly known as pass papers) within their own campuses (home centres), said varsity registrar Debasish Das.Earlier, students had to travel to another college (away centre) to ...

    1 January 2026 Telegraph
    VC's harmony plea after JU campus row over alleged student harassment

    The vice-chancellor of Jadavpur University made an appeal on Wednesday for a commitment to inter-faith harmony and the respect for diversity.The signed appeal was posted on JU's website a day after a West Bengal Minority Commission team recommended that ...

    1 January 2026 Telegraph
    Park Street man held for ‘killing’ brother over property dispute

    A resident of Park Street has been taken into custody for allegedly causing the death of his elder brother over a property dispute. What started as a verbal dispute turned into an altercation and then snowballed into a physical ...

    1 January 2026 Telegraph
    Kolkata: PCB flags poor air quality at Maidan, seeks dust control at Metro sites

    Alarmed by deteriorating air quality in and around the Maidan during the winter months, the state pollution control board (PCB) has written to Metro Railway, urging it to begin water sprinkling at under-construction Metro sites in the area to ...

    1 January 2026 Telegraph
    No sea of heads? Park Street cops stunned as New Year’s Eve sees unusually thin crowd

    Park Street was surprisingly visible around 8pm on New Year’s Eve, a contrast to the usual sea of heads at this hour.It was difficult to tell whether it was the chill— the mercury read 15° Celsius — or the ...

    1 January 2026 Telegraph
    Kolkata records coldest year-end in over a decade as temperatures dip to 11° Celsius

    The minimum temperature in the city slid to 11° Celsius on the last day of 2025, marking the coldest year-ender in over a decade.Dum Dum recorded a low of 10° Celsius, while Sriniketan in Bolpur shivered at 6.5°. Several ...

    1 January 2026 Telegraph
    Kolkata’s contradictions: Why young residents stay, love it, and seek change

    Alive to pluralism, but found wanting in accessibility. Laid-back charm scores, but littering hurts. Eating delicious food but breathing poisonous air.Calcutta delights and disappoints at the same time.Metro spoke with a bunch of young Calcuttans who have chosen to ...

    1 January 2026 Telegraph
    বছরের প্রথম দিনে ১১ ডিগ্রির ঘরেই রইল সর্বনিম্ন তাপমাত্রা, আরও জাঁকিয়ে পড়বে শীত?

    নতুন বছরের প্রথম দিনেও পুরোনো ফর্ম ধরে রেখেছে শীত। ১ জানুয়ারি, কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা রইল ১১ ডিগ্রি ঘরেই। তবে ২০২৫ সালের শেষ দিনের ১১ ডিগ্রির রেকর্ড ভাঙতে পারল না। এই দিন তিলোত্তমার সর্বনিম্ন তাপমাত্রা ১১.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের ...

    ০১ জানুয়ারি ২০২৬ এই সময়
    বিশেষ প্রচার টিম তৃণমূলের, বঙ্গের ইনফ্লুয়েন্সারদেরও ‘উন্নয়নের পাঁচালি’

    এই সময়: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ১৫ বছরের উন্নয়নের কর্মকাণ্ড নিয়ে রাজ্যের ২৯৪টি বিধানসভায় প্রচারের ঝড় তুলতে তৃণমূলের সর্বোচ্চ নেতৃত্ব দলের শতাধিক নেতাকে দায়িত্ব দিয়েছে। রাজ্যের পোড়খাওয়া মন্ত্রী থেকে নবীন নেতৃত্বকে অন্তত ১টি থেকে ৫টি বিধানসভার দায়িত্ব দেওয়া হয়েছে। এই ...

    ০১ জানুয়ারি ২০২৬ এই সময়
    বর্ষশেষের রাতেও বাজির তাণ্ডব, দেদার নিয়মভঙ্গ

    এই সময়: ইংরেজি বছর শেষেও যেন ফেরত এল দীপাবলির রাত! বর্ষবরণের কথা মাথায় রেখে বুধবার সন্ধে থেকেই অনেক জায়গায় মাইক্রোফোন–ডিজে বাজিয়ে উদযাপন চলছিল। ঘড়ির কাঁটা রাত ১২টা ছোঁয়ার কিছুটা আগে থেকেই শুরু হলো বাজির রোশনাই। তারপরে রাত যত এগিয়েছে ততই ...

    ০১ জানুয়ারি ২০২৬ এই সময়
    বর্ষশেষের রাতে যুব তৃণমূলের নেতা ‘খুন’, ষড়যন্ত্রের অভিযোগ পরিবারের

    ইংরেজি ক্যালেন্ডারের নতুন বছরের শুরুতেই উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জে অঘটন। যুব তৃণমূল কংগ্রেসের উত্তর দিনাজপুর জেলার সহ-সভাপতি নব্যেন্দু ঘোষকে গুলি করে (৩৭) খুনের অভিযোগ। স্থানীয় সূত্রে খবর, রায়গঞ্জের মোহনবাটি বাজার সংলগ্ন এলাকায় বাড়ির কাছেই বর্ষশেষের রাতে বন্ধুদের সঙ্গে পিকনিক ...

    ০১ জানুয়ারি ২০২৬ এই সময়
    অভিযোগে বিদ্ধ বার কাউন্সিলের ভোটার লিস্টে বাদ স্বয়ং মমতাই

    এই সময়: রাজ্য বার কাউন্সিলের ভোট ঘোষণার থেকেই অনিয়মের নানা অভিযোগ উঠেছে। তালিকা থেকে প্রকৃত ভোটারদের নাম বাদ যাওয়ার অভিযোগ সবচেয়ে বেশি। এটুকু বললে অবশ্য ভুলভ্রান্তির বহর পুরোপুরি বোঝা যাবে না। পরিস্থিতি এমনই যে লিস্ট থেকে বাদ পড়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী ...

    ০১ জানুয়ারি ২০২৬ এই সময়
    আইনজীবীকে খুনের হুমকি! কাঠগড়ায় শাসক-নেতা

    এই সময়, মালদা: আইনজীবী অভিজিৎ মিশ্রকে খুনের হুমকি দেওয়ার অভিযোগ উঠল মালদার ভূতনি এলাকার এক তৃণমূল নেতার বিরুদ্ধে। ২৯ ডিসেম্বর রাতে ওই তৃণমূল নেতা অভিজিৎকে ফোন করে খুনের হুমকি দেন বলে অভিযোগ। পরের দিন মালদার সাইবার ক্রাইম থানায় লিখিত ...

    ০১ জানুয়ারি ২০২৬ এই সময়
    শিলিগুড়িতে বাংলাদেশে যাওয়ার ভিসা সেন্টারে তালা

    এই সময়, শিলিগুড়ি: বাংলাদেশিদের জন্য শিলিগুড়িতে নো-রুমের সিদ্ধান্ত নিয়েছেন হোটেল মালিকরা। এ বার নিরাপত্তাহীনতার অজুহাত দেখিয়ে বুধবার শিলিগুড়িতে বন্ধ হয়ে গেল বাংলাদেশের জন্য তৈরি ভিসা সেন্টার। দিনকয়েক আগে একটি হিন্দুত্ববাদী সংগঠন শিলিগুড়ির ওই সেন্টারে গিয়ে বিক্ষোভ প্রদর্শন করে। তার ...

    ০১ জানুয়ারি ২০২৬ এই সময়
    'SIR'-এর আতসকাচে কি ধরা পড়বেন বাংলাদেশিরা?

    এই সময়, শিলিগুড়ি: ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন (সার)-এর খসড়া তালিকায় অনেকের নাম ওঠেনি। তাঁদের বাংলাদেশে ফেরত পাঠানোর জল্পনায় চাপা আতঙ্ক ছড়িয়েছে। কিন্তু যাঁরা পাঁচ-দশ বা ১৫ বছর আগে বাংলাদেশ থেকে বেআইনি ভাবে ভারতে এসেছেন, কী হবে তাঁদের? বিভিন্ন ...

    ০১ জানুয়ারি ২০২৬ এই সময়
    ভিনরাজ্যে সন্তান: 'পরীক্ষা ছেড়ে কী ভাবে আসবে!'

    এই সময়, আলিপুরদুয়ার: ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন (সার)-এর প্রথম হিয়ারিংয়ে গোটা রাজ্য থেকেই উঠে আসছে অশীতিপরদের হয়রানির ছবি। যা নিয়ে বিভিন্ন মহলে ক্ষোভ ছড়িয়েছে। এ নিয়ে নির্বাচন কমিশনকে বিঁধতে ছাড়েনি রাজ্যের শাসকদল তৃণমূল। এসবের মাঝে 'সার'-এর শুনানিপর্বে আরও ...

    ০১ জানুয়ারি ২০২৬ এই সময়
    শুভেন্দুর পরিবর্তন সভার পাল্টা সভা তৃণমূলের

    এই সময়, সাঁকরাইল: শুভেন্দু অধিকারীর পরিবর্তন সভার পাল্টা সভা করল তৃণমূল কংগ্রেস। ঝাড়গ্রামের সাঁকরাইলে এই সভা থেকে বনমন্ত্রী বিরবাহা হাঁসদা বলেন, 'সাঁকরাইলে জমি যাঁরা চুরি করল, তাঁরা তৃণমূলের নেতা নয়, বিজেপির নেতা।জঙ্গলমহলের মানুষকে বিভ্রান্ত করতে উনি এখানে এসেছিলেন।' তৃণমূল ...

    ০১ জানুয়ারি ২০২৬ এই সময়
    বর্ষশেষের দিনে ধর্মঘটের পথে নেই কলকাতার গিগ কর্মীরা

    এই সময়: দেশের অনেক শহরে গিগ ওয়ার্কার বা ডেলিভারি কর্মীদের ধর্মঘটের প্রভাব পড়লেও কলকাতায় তেমন কোনও প্রভাবই পড়ল না। গ্রসারি থেকে ফুড ডেলিভারি— বর্ষশেষের দিনে মিছিলনগরী কলকাতায় কাজকর্ম ছিল সম্পূর্ণ স্বাভাবিক। গত কয়েক বছর ধরে গিগ কর্মীদের নিয়ে কলকাতার রাজনৈতিক ...

    ০১ জানুয়ারি ২০২৬ এই সময়
    ভয় দেখালে কড়া ব্যবস্থা, তৃণমূলকে স্পষ্ট বার্তা কমিশনের

    এই সময়: ফ্রন্টফুটে নির্বাচন কমিশন! ভোটার তালিকায় স্পেশাল ইনটেনসিভ রিভিশন (সার) নিয়ে রাজ্যের শাসকদলের একের পর এক তীক্ষ্ণ আক্রমণের মুখে এ বার বেনজির কাউন্টার অ্যাটাকে নামল দেশের নির্বাচন কমিশনও (ইসি)। সরাসরি তৃণমূ‍ল কংগ্রেসের নাম উল্লেখ করে বুধবার কমিশন জানিয়ে ...

    ০১ জানুয়ারি ২০২৬ এই সময়
    আজ ১ জানুয়ারি, উৎসবের আমেজ গোটা রাজ্যে, কোন কোন খবরে নজর?

    আজ ১ জানুয়ারি, দেশজুড়ে উৎসবের আমেজ। বর্ষবরণের আনন্দে গোটা বিশ্ব মাতোয়ারা হয়েছে। গোটা রাজ্যেই নতুন বছরকে স্বাগত জানাতে উপচে পড়েছে ভিড়। ১ জানুয়ারি, রাজ্য সরকারের ছুটি। এ দিন রাজ্যের বিভিন্ন পর্যটনস্থলে উপচে পড়তে পারে ভিড়। বছরের প্রথম দিন কোথায় ...

    ০১ জানুয়ারি ২০২৬ এই সময়
    এসআইআর আবহে আদালতে হলফনামার লাইনে মানবিক বিপর্যয়

    সূর্য ডোবার পর থেকেই আদালত চত্বরের বাইরে ভিড় জমতে শুরু করছে। পুরুষদের পাশাপাশি মহিলারাও রয়েছেন সেই দীর্ঘ লাইনে। অপেক্ষারতদের অভিযোগ, প্রতিদিন মাত্র ২০ থেকে ২৫টি করে হলফনামা দেওয়া হচ্ছে। চাহিদা অনেক বেশি হওয়ায় বাধ্য হয়েই আগের দিন থেকে এসে ...

    ০১ জানুয়ারি ২০২৬ দৈনিক স্টেটসম্যান
    চণ্ডীপুরে সিপিএম নেতার ছেলের কীর্তি, জাল বিএড শংসাপত্র জমা এফআইআর দায়ের

    শ্রীকান্ত পড়্যা, তমলুক: চণ্ডীপুরের দোর্দণ্ডপ্রতাপ সিপিএম নেতার ছেলে উত্তরপ্রদেশ থেকে ভুয়ো বিএড ডিগ্রি জমা করে স্কুল শিক্ষকের চাকরি করছেন বলে অভিযোগ। মঙ্গলবার পূর্ব মেদিনীপুর জেলা পুলিশের ইন্টেলিজেন্স বিভাগের পক্ষ থেকে চণ্ডীপুর থানায় ওই শিক্ষকের বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছে। মিরাটের ...

    ০১ জানুয়ারি ২০২৬ বর্তমান
    সূতিতে সোনার দোকানে ডাকাতি, ধৃত বদায়ুঁ গ্যাং

    নিজস্ব প্রতিনিধি, বহরমপুর: যোগীরাজ্যের কুখ্যাত ‘বদায়ুঁ গ্যাং’ রাজ্য পুলিশের ঘুম উড়িয়ে দিয়েছিল। একের পর এক জেলায় সোনার দোকানে ডাকাতি করে এই দলের দুষ্কৃতীরা গা ঢাকা দিচ্ছিল। প্রথমে ফেরিওয়ালার বেশে বাড়িভাড়া নিয়ে এলাকায় রেইকি, তারপর ডাকাতি করে ফিরে যাওয়া-এভাবেই নিখুঁত ...

    ০১ জানুয়ারি ২০২৬ বর্তমান
    লটপদায় জীর্ণ কালভার্ট দিয়ে ঝুঁকি নিয়ে চলছে পারাপার, দ্রুত সংস্কারের দাবি এলাকাবাসীর

    সংবাদদাতা, মানবাজার: গত বর্ষার মরশুমে ভেঙে যায় বরাবাজারের লটপদা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত একটি জীর্ণ কালভার্ট। সেই থেকে আজ অবধি ভেঙে যাওয়া ওই কালভার্ট সংস্কার করা হয়নি। তার উপর দিয়ে ভারী যান চলাচল নিষিদ্ধ করা হয়েছে প্রশাসনের তরফে। এতেই সমস্যায় ...

    ০১ জানুয়ারি ২০২৬ বর্তমান
    কৃষ্ণনগরের একাধিক যাত্রী প্রতীক্ষালয়ের অবস্থা বেহাল

    সংবাদদাতা, কৃষ্ণনগর: নদীয়া জেলার সদর শহর হওয়ায় বিভিন্ন কাজে প্রতিদিন হাজার হাজার মানুষকে কৃষ্ণনগরে যাতায়াত করতে হয়। কিন্তু, শহরে নেই সাধারণ মানুষের জন্য কোনও ভালো প্রতীক্ষালয়। যেগুলি আছে সেগুলির বেশিরভাগই বেহাল দশা। সংস্কারের অভাবে দিন দিন অবহেলিত হয়ে পড়ছে ...

    ০১ জানুয়ারি ২০২৬ বর্তমান
    উৎপাদন বন্ধ করিয়ে কারখানা কর্তৃপক্ষকে গ্রাম হাঁটাল জনতা

    নিজস্ব প্রতিনিধি, আসানসোল: ২০২৫ সালের শেষদিনটি মোটের সুখকর হল না জামুড়িয়াবাসীর কাছে। কনকনে ঠান্ডায় দূষণের চাদরে ঢাকা পড়ল জামুড়িয়ার প্রায় এগারোটি গ্রাম। যা নিয়ে প্রবল আন্দোলনের মুখে পড়ল কারখানা কর্তৃপক্ষ। বুধবার সকাল থেকেই কয়েক বর্গ কিলোমিটার এলাকাজুড়ে থাকা কারখানা ...

    ০১ জানুয়ারি ২০২৬ বর্তমান
    পৌষমেলা মাঠে স্বচ্ছতা অভিযান বিশ্বভারতী কর্তৃপক্ষের

    সংবাদদাতা, বোলপুর : গত রবিবার শেষ হয়েছে শান্তিনিকেতনের ঐতিহ্যবাহী পৌষ মেলা। সোমবার থেকে জাতীয় পরিবেশ আদালতের নির্দেশ অনুযায়ী যথাসময়ে মেলা সম্পন্ন করে মাঠ পরিষ্কারের কাজ চলছে। বুধবার দুপুরে বিশ্বভারতীর অধ্যাপক কর্মীরাও মেলার মাঠে স্বচ্ছতা অভিযানে অংশগ্রহণ করেন। পাশাপাশি আদিবাসী ...

    ০১ জানুয়ারি ২০২৬ বর্তমান
    সভা শেষ করে সোনালির সঙ্গে দেখা করতে পারেন অভিষেক

    বলরাম দত্তবণিক, রামপুরহাট: দীর্ঘ আইনি লড়াই শেষে প্রায় ছয় মাসেরও বেশি সময় পর বাংলাদেশে আটকে থাকা সোনালি বিবি ও তাঁর নাবালক ছেলেকে ভারতে ফেরানো হয়েছে। সোনালি সহ দুই পরিবারের ছয় সদস্যকে পুশব্যাক করা নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে সরব হয়েছিলেন তৃণমূলের ...

    ০১ জানুয়ারি ২০২৬ বর্তমান
    এক দশক আগে তৈরি ডোমকলের ২টি কৃষকবাজারই বেহাল, ক্ষোভ

    সংবাদদাতা, ডোমকল: কোথাও মস্ত লোহার গেটের উপর রয়েছে পুরনো সাইনবোর্ড। কোথাও আবার মরচে ধরা ধর্মকাঁটার পাশে সাইনবোর্ডের একাংশ পড়ে আছে। রং ফ্যাকাশে হয়ে যাওয়া বিভিন্ন ভবনে তালা ঝুলছে। ডোমকল মহকুমায় তৈরি দু’টি কৃষকবাজারের এমনই বেহাল দশা। এনিয়ে চাষিদের মধ্যে ...

    ০১ জানুয়ারি ২০২৬ বর্তমান
    বাঁকুড়া শহরে শুনানিতে ডাক অসুস্থ চিকিৎসককে, চলছে কেমো! কলকাতায় শুনানির আর্জি

    নিজস্ব প্রতিনিধি, বাঁকুড়া: বাঁকুড়ায় ক্যানসার আক্রান্ত অবসরপ্রাপ্ত স্বাস্থ্যকর্তাকে এসআইআরের শুনানিতে ডেকে পাঠানোয় চাঞ্চল্য ছড়িয়েছে। বাঁকুড়া শহরের ২নম্বর ওয়ার্ডের চকবাজারের ওই চিকিৎসকের নাম মোহনচন্দ্র লাহা। ৭৬বছর বয়সী ওই চিকিৎসক এখন কলকাতায় একটি বেসরকারি হাসপাতালে শয্যাশায়ী। তাঁর কেমোথেরাপি চলছে। এই পরিস্থিতিতে ...

    ০১ জানুয়ারি ২০২৬ বর্তমান
    প্রযুক্তিগত ত্রুটি, উদ্বেগ নিয়ে লাইনে বহু ভোটার, ভুল করে জেলায় আনম্যাপিং ৯ হাজার

    অগ্নিভ ভৌমিক, চাপড়া: মহতপুর থেকে বুধবার চাপড়া ব্লক অফিসে হাজির হয়েছিলেন আলাই শেখ। সঙ্গে ৯০ শতাংশ বিশেষভাবে সক্ষম ছেলে সরিফুল শেখ। ছেলেকে নিয়েই শুনানির জন্য লাইনে দাঁড়াতে হয়েছে তাঁকে। যদিও তাঁদের আসার কথা ছিলই না। আলাই শেখের নাম ২০০২ ...

    ০১ জানুয়ারি ২০২৬ বর্তমান
    বর্ষবরণে পিকনিকে মাতোয়ারা জেলা তারাপীঠে পুজো দিতে পুণ্যার্থীর ঢল

    সংবাদদাতা, রামপুরহাট: আজ, বৃহস্পতিবার ইংরেজি নতুন বছরের প্রথম দিন। এই দিনে মা তারার কাছে পুজো দিয়ে বছর শুরু করতে কনকনে শীত উপেক্ষা করে বুধবার থেকেই রাজ্য ও ভিনরাজ্যের হাজার হাজার পুণ্যার্থীর ঢল নেমেছে তারাপীঠে। বর্ষবরণের আনন্দে ফাঁকা মাঠে চলছে ...

    ০১ জানুয়ারি ২০২৬ বর্তমান
    বোলপুরে দার্জিলিংয়ের অনুভূতি, শ্রীনিকেতনে তাপমাত্রার পারদ নেমে ৬.৫ ডিগ্রি

    সংবাদদাতা, বোলপুর: বছরের শেষদিন শান্তিনিকেতনে কার্যত হাড়হিম করা ঠান্ডা পড়ল। এদিন মরশুমের সর্বনিম্ন তাপমাত্রা ৬.৫ডিগ্রি সেলসিয়াস ছিল। শীতের আমেজ উপভোগ করতে সকাল থেকেই বিভিন্ন জায়গায় পর্যটকের ঢল নামে। সোশ্যাল মিডিয়াজুড়ে শান্তিনিকেতনে দার্জিলিংয়ের মতো বরফ পড়ার ছবি ও মিম শেয়ার ...

    ০১ জানুয়ারি ২০২৬ বর্তমান
    প্রযুক্তির ত্রুটিতেই অসুস্থদের দুর্ভোগ, গোড়ায় গলদ বিএলও অ্যাপে

    নিজস্ব প্রতিনিধি, বর্ধমান: হুইল চেয়ারে বসে থাকতে পারছেন না বর্ধমানের মায়া কর্মকার। বারবার ঘাড় বেঁকে যাচ্ছে। পরিজনরা আবার সোজা করে বসিয়ে দিচ্ছেন। সেটা কিছুক্ষণের জন্য। মায়াদেবীর জন্ম ১৯৫০ সালের ২৮ ফেব্রুয়ারি। এই বাংলাতেই। পরে তিনি বর্ধমানের শাঁখারিপুকুরে থাকতে শুরু ...

    ০১ জানুয়ারি ২০২৬ বর্তমান
    এসআইআরের শুনানিতে ভোটারদের হয়রানি, প্রতিবাদে ধর্নায় বসবে তৃণমূল

    নিজস্ব প্রতিনিধি, মেদিনীপুর: এসআইআরের শুনানিতে এসে ভোটারদের নানা সমস্যার মধ্যে পড়তে হচ্ছে। সবচেয়ে বেশি সমস্যায় পড়ছেন অসুস্থ ও বয়স্ক ভোটাররা। এর প্রতিবাদে ধর্না ও বিক্ষোভ দেখাবে তৃণমূল কংগ্রেস। এনিয়ে জেলা প্রশাসনের কাছে স্মারকলিপিও দেবে তৃণমূল নেতৃত্ব। তৃণমূল নেতারা বলেন, ...

    ০১ জানুয়ারি ২০২৬ বর্তমান
    আমেরিকার স্বাধীনতার ২৫০ বছরে সংগীত সম্মেলন ভারত থেকে ‘অতিথি’ মালদহের শিবশংকর চৌধুরী

    সৌম্য দে সরকার, মালদহ: আমেরিকার স্বাধীনতার ২৫০ বছর উপলক্ষ্যে ওয়াশিংটন ডিসিতে আন্তর্জাতিক সংগীত সম্মেলনের আয়োজন হচ্ছে। সেখানে ভারত থেকে ডাক পেয়েছেন মালদহের ইংরেজির অধ্যাপক ডঃ শিবশংকর চৌধুরী। শুধু তাই নয়, আধুনিক পাশ্চাত্য সংগীত নিয়ে তাঁর চর্চা ও গবেষণার স্বীকৃতি ...

    ০১ জানুয়ারি ২০২৬ বর্তমান
    সামসি রেলগেটে নরক যন্ত্রণা, ফ্লাইওভার চান বাসিন্দারা

    সংবাদদাতা, চাঁচল: চারটি বিধানসভার কয়েক লক্ষ মানুষের পথের কাঁটা মালদহের সামসি রেলগেট। দশকের পর দশক চাঁচল, হরিশ্চন্দ্রপুর, মালতীপুর ও রতুয়া বিধানসভার বাসিন্দারা রোজই এই রেলগেটে গিয়ে থমকে যান। সামসি যাওয়ার আগে প্রার্থনা করেন, যেন রেলগেট না বন্ধ থাকে।সবচেয়ে বেশি ...

    ০১ জানুয়ারি ২০২৬ বর্তমান
    শিলিগুড়ি-দার্জিলিংয়ের দূরত্ব কমে গেল, অবশেষে নতুন বছরে খুলল রোহিণীর রাস্তা

    নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি ও সংবাদদাতা, দার্জিলিং: প্রতীক্ষার অবসান। অবশেষে তিনমাসের মাথায় আজ, বৃহস্পতিবার খুলছে পাহাড়গামী ধস বিধ্বস্ত রোহিণী রোড। শীতকালীন পর্যটনের মরশুমে এনিয়ে উচ্ছ্বসিত স্থানীয়দের পাশাপাশি পর্যটন ব্যবসায়ীরাও। তাঁদের বক্তব্য, এতে শিলিগুড়ির সঙ্গে দার্জিলিং পাহাড়ের দূরত্ব প্রায় ১০ কিমি ...

    ০১ জানুয়ারি ২০২৬ বর্তমান
    চাপের মুখে অবশেষে ইস্তফা অশোক মিত্রের

    সংবাদদাতা, বালুরঘাট: অবশেষে ‘বিদ্রোহী’ কাউন্সিলারদের চাপের মুখে নতি স্বীকার করলেন বালুরঘাট পুরসভার চেয়ারম্যান অশোক মিত্র। বুধবার পুরসভায় এসে ইস্তফার কথা এগজিকিউটিভ অফিসারকে জানান অশোক। ইস্তফার পর পুরসভার সকল কর্মী ও আধিকারিকদের শুভেচ্ছাও জানান তিনি। এদিন বিকেলে ইস্তফা দিয়ে অফিসের গাড়ি ...

    ০১ জানুয়ারি ২০২৬ বর্তমান
    হুল্লোড়-পিকনিকে বছর বিদায়

    নিজস্ব প্রতিনিধি, মালদহ: পুরনোকে বিদায় জানিয়ে নতুনকে স্বাগত জানানোর পালা। ঠান্ডা উপেক্ষা করেই বর্ষবরণে মাতল গৌড়বঙ্গ। কার্নিভাল, পিকনিক সহ আয়োজনে কোনও খামতি ছিল না।বুধবার মালদহের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ১৯ ডিগ্রি সেলসিয়াস। যা মঙ্গলবারের থেকে প্রায় চার ডিগ্রি বেশি। যদিও ...

    ০১ জানুয়ারি ২০২৬ বর্তমান
    হস্তশিল্প মেলায় ন’দিনে পৌনে দু’কোটির বিক্রি, আলাদাভাবে নজর কাড়ছে পাটের জ্যাকেট-টুপি

    সঞ্জিত সেনগুপ্ত, শিলিগুড়ি: শিলিগুড়ির কাওয়াখালিতে বিশ্ববাংলা শিল্পীহাটে জমে উঠেছে রাজ্য হস্তশিল্প মেলা। এখনও পর্যস্ত গত ন’দিনে প্রায় পৌনে দু’কোটি টাকার হস্তশিল্প সামগ্রী বিক্রি হয়েছে। আর এবারই প্রথম এই মেলায় এসে নজর কাড়ছেন দক্ষিণ দিনাজপুর জেলার কুশমণ্ডির শিল্পী যোগেশ দেববর্মা। বহুবিধ ...

    ০১ জানুয়ারি ২০২৬ বর্তমান
    চল্লিশ বছর সীমান্তের সুরক্ষায় নিযুক্ত থেকেও ভারতীয় প্রমাণে শুনানিতে বিএসএফ জওয়ান

    ব্রতীন দাস, জলপাইগুড়ি: ৪০ বছর ধরে দেশের সীমান্ত সুরক্ষায় নিযুক্ত। জীবন বাজি রেখে দিনের পর দিন সীমান্ত প্রহরায় কর্তব্যে অটুট। ভারতীয় নাগরিকত্ব প্রমাণে সেই বিএসএফ জওয়ানকেই দাঁড়াতে হল এসআইআর শুনানির লাইনে! এমন দিনও যে দেখতে হবে ভাবতে পারেননি জলপাইগুড়ি ...

    ০১ জানুয়ারি ২০২৬ বর্তমান
    পলহোয়েল উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের শতবর্ষের অনুষ্ঠান শুরু ৭ জানুয়ারি, বছরভর নানা কর্মসূচি

    সোমনাথ চক্রবর্তী, ময়নাগুড়ি: শতবর্ষে পড়ল পলহোয়েল উচ্চ মাধ্যমিক বিদ্যালয়। আগামী ৭ জানুয়ারি  থেকে ২০২৭ সালের ৭ জানুয়ারি পর্যন্ত বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করতে চলেছে ময়নাগুড়ির পলহোয়েল উচ্চ মাধ্যমিক বিদ্যালয়। শতবর্ষ উদযাপন কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, ৭ তারিখ সকাল ৭টায় ...

    ০১ জানুয়ারি ২০২৬ বর্তমান
    নতুন বছরে ট্রেনের সময়সূচির বদল, জানাল দক্ষিণ-পূর্ব রেল

    এই সময়, খড়্গপুর: নতুন বছরে পরিবর্তন ঘটছে ট্রেনের টাইম টেবিলেও। বেশ কয়েকটি ট্রেন যে সময়ে ছাড়ত সে সময় থেকে কিছু আগে বা পরে ছাড়বে বলে জানিয়েছে দক্ষিণ-পূর্ব রেল। পাশাপাশি কয়েকটি ট্রেনের টার্মিনালও পরিবর্তন করা হচ্ছে। এ ছাড়া দু'টি ট্রেনের ...

    ০১ জানুয়ারি ২০২৬ এই সময়
    ভোট দিয়ে লাভ নেই! 'SIR' শুনানিতে যেতে নারাজ বৃদ্ধা

    সমীর মণ্ডল, মেদিনীপুরঅনড় পুটকি। শুনানিতে যাবেন না। কিছুতেই যাবেন না। তাঁর সেই সিদ্ধান্ত থেকে কেউ টলাতে পারেননি মেদিনীপুর ৮০ বছরের বৃদ্ধাকে। পুরো নাম পুটকি হাঁসদা। সাকিন সদর ব্লকের মণিদহ গ্রাম পঞ্চায়েত এলাকার শিরিষডাঙা।প্রায়ই অসুস্থ থাকেন বৃদ্ধা। এই অবস্থায় তাঁকে ...

    ০১ জানুয়ারি ২০২৬ এই সময়
    শীতলতম নিউ ইয়ার ইভ কলকাতায়, ঘন কুয়াশা উত্তরবঙ্গে

    এই সময়: বছর শেষে সুখবরের সঙ্গেই নতুন বছরের জন্য ‘দুঃসংবাদ’! ২০২৫–এর অন্তিম মুহূর্তে মরশুমের শীতলতম দিন পেল কলকাতা। শুধু তাই নয়, অন্তত গত এক দশকের মধ্যেও এটা মহানগরীর শীতলতম ৩১ ডিসেম্বর। কলকাতার পাশাপাশি গোটা দক্ষিণবঙ্গ জুড়েই কনকনে শীতের আমেজে কাঁপতে ...

    ০১ জানুয়ারি ২০২৬ এই সময়
    কলকাতায় চিকিৎসারত ক্যান্সার আক্রান্ত রোগীকে শুনানিতে হাজিরার নির্দেশ, তার পর?

    কলকাতায় চিকিৎসা চলছে এক ক্যান্সার রোগীর। SIR শুনানিতে তাঁর ডাক পড়েছিল। প্রয়োজনীয় নথি দেখিয়ে পুরসভার তরফে অনুরোধ করা হয়েছিল নির্বাচন কমিশনের আধিকারিকদের। কিন্তু লাভ হয়নি বলে অভিযোগ, শুনানিতে আসার নির্দেশ বহাল ছিল। সেই অভিযোগে বাঁকুড়ার এডোয়ার্ড মেমোরিয়াল হলের শুনানি ...

    ০১ জানুয়ারি ২০২৬ এই সময়
    ৯৫ বছরের বৃদ্ধাকে SIR চিঠি, শুনানির জন্য নির্বাচন কমিশনের লোক এল বাড়িতেই

    ৯৫ বছর বয়স। এই বয়সে হাঁটতে-চলতে অসুবিধা হয়। বার্ধক্যজনিত অসুস্থতাও রয়েছে। এমন এক বৃদ্ধাকেই ডাকা হয়েছিল শুনানিতে। নো-ম্যাপিংয়ের কারণেই SIR শুনানিতে ডাকা হয়েছিল তাঁকে। কিন্তু তাঁকে কোথাও যেতে হয়নি। ওই বৃদ্ধার বাড়িতেই পৌঁছে গেলেন বিডিও, বিএলও-সহ নির্বাচন কমিশন নিযুক্ত ...

    ০১ জানুয়ারি ২০২৬ এই সময়
    মাইথনে নৌকাডুবির ভুয়ো ভিডিও ভাইরাল, ‘পরিকল্পিত ষড়যন্ত্র’, বলছে তৃণমূল

    ​শেখর চন্দ্র, আসানসোল: দূরে পাহাড়। নীল জলরাশি। মাঝ নদীতে উলটে গিয়েছে নৌকা। হাবুডুবু খাচ্ছেন পর্যটকরা। এক পলক দেখলে মনে হবে মাইথন পর্যটন কেন্দ্র। বছরের শেষ দিনে সমাজমাধ্যমে এই সংক্রান্ত একটি ভিডিও ভাইরাল হতেই আতঙ্কিত হয়ে পড়েন বহু পরিবার। কারণ, ...

    ০১ জানুয়ারি ২০২৬ প্রতিদিন
    বর্ষবরণের রাতে ‘রোমিও’ বাইকারদের দৌরাত্ম্য রুখতে ময়দানে প্রশাসন, ধরা পড়লেই…

    স্টাফ রিপোর্টার: বর্ষবরণের রাতে ‘রোমিও’ বাইকারদের দৌরাত্ম্য রুখতে ময়দানে প্রশাসন। বছর শেষের রাত মানেই বাঁধন ছাড়া উচ্ছ্বাস। মদ্যপ অবস্থাতেই অনেকেই দু’চাকায় গতিতে ঝড় তোলেন। যার কারণে নিজের পাশাপাশি অন্যদের জীবনকেও ঝুঁকির মুখে পড়তে হয়। সে কথা মাথায় রেখে আজ ...

    ০১ জানুয়ারি ২০২৬ প্রতিদিন
    জমজমাট দিঘার জগন্নাথধাম, বর্ষবরণে অতিরিক্ত সময় মন্দিরে ঢুকতে পারবেন ভক্তরা

    রঞ্জন মহাপাত্র, কাঁথি: আর মাত্র কয়েকঘণ্টার অপেক্ষা! একটি বছরের শেষ, আরও একটি বছরের শুরু। তার আগে বর্ষবরণের রাতে আলোর মালায় সেজে উঠল দিঘা। একদিকে মায়াবি আলো, অন্যদিকে আধ্যাত্মিকতায় এক অদ্ভুত মেলবন্ধন ঘটেছে সেখানে। বছরের শেষদিনে নতুন পোশাকে সাজিয়ে তোলা ...

    ০১ জানুয়ারি ২০২৬ প্রতিদিন
    অভিষেকের সফর ঘিরে চাপানউতোর ঠাকুরবাড়িতে, ‘বাধা দিলে রক্তগঙ্গা বইবে’, হুঁশিয়ারি মমতাবালাপন্থীদের

    জ্যোতি চক্রবর্তী, বনগাঁ: এসআইআর খসড়া ভোটার তালিকায় বাদ পড়েছে একাধিক মতুয়ার নাম! যা নিয়ে মতুয়াদের মধ্যে তৈরি হয়েছে ক্ষোভ। পাশে থাকার বার্তা দিতে ঠাকুরনগর ঠাকুরবাড়িতে যাচ্ছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। পুজো দেবেন হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের মন্দিরে৷ যদিও ...

    ০১ জানুয়ারি ২০২৬ প্রতিদিন
    শাহি বৈঠকে ডাক পেলেন দিলীপ, ভোটের মুখে কি গলছে বরফ?

    বুধবার সল্টলেকের সেক্টর ফাইভের একটি হোটেলে পশ্চিমবঙ্গ বিজেপির সাংসদ ও বিধায়কদের সঙ্গে বৈঠকে বসেন অমিত শাহ। সেই বৈঠকে বর্তমান জনপ্রতিনিধিদের পাশাপাশি ডাকা হয় দলের একাধিক প্রাক্তন সাংসদকেও। দিলীপ ঘোষ ছাড়াও সেখানে উপস্থিত ছিলেন লকেট চট্টোপাধ্যায়, অর্জুন সিংহ, সুভাষ সরকার, ...

    ০১ জানুয়ারি ২০২৬ দৈনিক স্টেটসম্যান
    বাতিল হওয়া ওবিসি সার্টিফিকেট এসআইআরে ব্যবহার করা যাবে না

    আদালতের রায় মেনে মান্যতা পাবে ৬৪ টি ক্যাটাগরি। যা এসআইআর প্রক্রিয়ায় প্রমাণ পত্র হিসেবে গৃহীত হবে, সিদ্ধান্ত কমিশনের। সম্প্রতি আদালতের তরফে ৬৪ টি ক্যাটাগরিকে চিহ্নিত করে দেওয়া হয়। হাইকোর্টের রায় অনুযায়ী ৬৪ টি ক্যাটাগরিকে মান্যতা দিচ্ছে রাজ্য সরকার। রাজ্য ...

    ০১ জানুয়ারি ২০২৬ দৈনিক স্টেটসম্যান
    এসআইআর: কোনও নথি খুঁজে পাচ্ছিলেন না, আতঙ্কে আত্মঘাতী বিষ্ণুপুরের রেহিমা বিবি

    সংবাদদাতা, বিষ্ণুপুর: এসআইআর আতঙ্কে রাজ্যে ফের মৃত্যু! এবার ঘটনাস্থল বাঁকুড়ার বিষ্ণুপুর ব্লকের ভাড়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত লেদার ঘাট গ্রাম। সেখানকার বাসিন্দা রেহিমা খাতুন(বিবি) এসআইআর আতঙ্কে আত্মহত্যা করেছেন। এমনটাই অভিযোগ পরিবারের। আগামী ২ জানুয়ারি তাঁর এসআইআর সংক্রান্ত শুনানি ছিল। কিন্তু ...

    ০১ জানুয়ারি ২০২৬ বর্তমান
    বাসন্তীতে মহিলাকে মাটিতে ফেলে বেধড়ক মার একদল পুরুষের, ভিডিও

    জমি দখলকে কেন্দ্র করে ফের উত্তপ্ত দক্ষিণ ২৪ পরগনা। জেলার বাসন্তী থানার অন্তর্গত একটি এলাকায় জমি বিরোধের প্রতিবাদ করায় এক বাঙালি মহিলা ও তাঁর পরিবারের সদস্যদের উপর নির্মম হামলার অভিযোগ উঠেছে। ঘটনার ভিডিও ফুটেজ সামনে আসতেই তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। ...

    ০১ জানুয়ারি ২০২৬ আজ তক
    'শীঘ্রই BLO-দের বর্ধিত ভাতা মিটিয়ে দিন', পশ্চিমবঙ্গ সরকারকে বলল নির্বাচন কমিশন

    BLO-দের ভাতা নিয়ে নির্বাচন কমিশনকে একাধিকবার নিশানা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সম্প্রতি দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে এবং কর্মীদের লাগাতার দাবির মুখে নির্বাচন কমিশন বিএলও কর্মীদের পারিশ্রমিক বা ভাতা একলাফে অনেকটা বাড়ানো হয়। এর উত্তরে নির্বাচন কমিশন জানিয়েছে, পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের উচিত ...

    ০১ জানুয়ারি ২০২৬ আজ তক
    রাজ্যে এসআইআর আতঙ্কে ফের মৃত্যু! বিরাট অভিযোগ

    আজকাল ওয়েবডেস্ক: এসআইআর চলছে রাজ্যে। এনুমারেশন ফর্ম পর্ব পেরিয়ে চলছে শুনানি পর্ব। এর মাঝেই, একাধিক মৃত্যুর ঘটনা। অভিযোগ এসআইআর আতঙ্কের দিকে। বছরের শেষ দিনেও এই আতঙ্কেই মৃত্যুর, অভিযোগ তেমনটাই। জানা গিয়েছে, ঘটনাটি ঘটেছে দক্ষিণদিনাজপুরের মলিগাঁও গ্রামপঞ্চায়েতে। মৃতার নাম জয়ন্তী ...

    ০১ জানুয়ারি ২০২৬ আজকাল
    রাজ্যের নতুন মুখ্যসচিব হলেন নন্দিনী চক্রবর্তী

    আজকাল ওয়েবডেস্ক: রাজ্যের নতুন মুখ্যসচিব হচ্ছেন নন্দিনী চক্রবর্তী। এই প্রথম, বাঙালি কোনও মহিলা এরাজ্যের মুখ্যসচিব পদে বসলেন। অর্থাৎ এবার মহিলা মুখ্যমন্ত্রী এবং মহিলা মুখ্যসচিব, কাজ করবেন একসঙ্গে। ৩১ ডিসেম্বর, অর্থাৎ বুধবার ছিল মনোজ পন্থের মুখ্যসচিব হিসেবে মেয়াদের শেষ দিন। জল্পনা ...

    ০১ জানুয়ারি ২০২৬ আজকাল
    "আমি কিছু বলিনি, শুধু শুনেছি", জানালেন দিলীপ ঘোষ

    আজকাল ওয়েবডেস্ক: মাঝে কেটে গিয়েছে অনেকটা সময়। রাজ্য বিজেপির মূল স্রোতে দেখা  যাচ্ছিল না দলের 'দাবাং' নেতা দিলীপ ঘোষকে। অথচ তাঁর নেতৃত্বেই ২০২১ সালে রাজ্য বিজেপি পশ্চিমবঙ্গের নির্বাচনে সবচেয়ে বেশি আসন জিতেছিল। সেবছর বিজেপি ঝোলায় ভরে ছিল ৭৭টি আসন। ...

    ০১ জানুয়ারি ২০২৬ আজকাল
    Arms seized from two city locations, BJP leader Rakesh Singh 'mastermind', say police

    Caches of arms were found at two different locations across the city on a day when Union home minister Amit Shah was present in the city.Shah is on a three-day trip to Calcutta starting Monday.Police said one cache was ...

    1 January 2026 Telegraph
    পৌষ মেলায় হটকেক অনুব্রতর জীবনী ‘খেলা হবে’, বই বিক্রিতে ফার্স্ট তৃণমূল

    পাঁচ দিনের পৌষ মেলায় বিক্রি হলো ৩৫ লক্ষ টাকার বই। আর সেই বই বিক্রির নিরিখে একেবারে প্রথমসারিতে তৃণমূল। ওই পাঁচ দিনে তৃণমূলের স্টল থেকে বিক্রি হয়েছে ৪ লক্ষ টাকার বই। সেই বই বিক্রির হিসেবেও চমক। মেলার পাঁচ দিেন তৃণমূলের ...

    ০১ জানুয়ারি ২০২৬ এই সময়
    বঙ্গ বিজেপিতে ফের ‘অ্যাক্টিভ’ দিলীপ? রুদ্ধদ্বার বৈঠকে কী বললেন শাহ?

    রাজ্য বিজেপির সভাপতি থাকার সময়ে মাঠে-ময়দানে দাপট দেখিয়েছিলেন দিলীপ ঘোষ। তারপরে গঙ্গা দিয়ে অনেক জল বয়ে গিয়েছে। ২০২৪ সালের লোকসভা নির্বাচনে কীর্তি আজাদের কাছে হেরে যান দিলীপ। তারপর থেকেই বঙ্গ বিজেপিতে ব্যাকফুটে দেখা গিয়েছে দিলীপকে। এরই মধ্যে গত এপ্রিলে ...

    ০১ জানুয়ারি ২০২৬ এই সময়
    চাঁচলে শুভেন্দুর সভায় হাইকোর্টের অনুমতি, বেঁধে দেওয়া হলো শর্ত

    মালদার চাঁচলে শুভেন্দু অধিকারীর সভায় অনুমতি দিলো কলকাতা হাইকোর্ট। ২ জানুয়ারি চাঁচলের কলম বাগানে সভা করার কথা ছিল রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। তার জন্য পুলিশ-প্রশাসন সহযোগিতা করছিল না বলে অভিযোগ বিজেপির। সেই সভার অনুমতি চাইতেই কলকাতা হাইকোর্টে গিয়েছিল ...

    ০১ জানুয়ারি ২০২৬ এই সময়
    দায়ের করা মামলায় একাধিক ত্রুটি, সুপ্রিম কোর্টে বিড়ম্বনায় খুনে অভিযুক্ত প্রশান্ত বর্মন

    আদালতে বিড়ম্বনা কাটল না ব্যবসায়ী খুনে অভিযুক্ত বিডিও প্রশান্ত বর্মনের। সল্টলেকে স্বর্ণ ব্যবসায়ী স্বপন কামিল্যা খুনে মূল অভিযুক্ত রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মন। ওই মামলায় কলকাতা হাইকোর্টে আগাম জামিনের আবেদন করেছিলেন প্রশান্ত, সেটা খারিজ হয়ে যায়। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে ...

    ৩১ ডিসেম্বর ২০২৫ এই সময়
    LTC HTC Rules: সরকারি কর্মীদের জন্য সুখবর, আন্দামান ভ্রমণের যাতায়াত খরচ এ বার রাজ্যের!

    বছর শেষে পশ্চিমবঙ্গের সরকারি কর্মীদের জন্য সুখবর শোনাল নবান্ন। এ বার আন্দামান ও নিকোবর বেড়াতে গেলে বিমানের খরচ দেবে সরকার। লিভ ট্র্যাভেল কনসেশন (LTC) পাবেন সরকারি কর্মীরা। এতদিন সরকারি কর্মীরা আন্দামান-নিকোবরে ঘুরতে গেলে জাহাজের ভাড়া পেতেন। যদি কেউ প্লেনে ...

    ৩১ ডিসেম্বর ২০২৫ এই সময়
    রাজ্যের নতুন মুখ্যসচিব নন্দিনী চক্রবর্তী, প্রশাসনের শীর্ষস্তরে বড় রদবদল

    Big Breaking: রাজ্যের নতুন মুখ্যসচিব হলেন নন্দিনী চক্রবর্তী। মনোজ পন্থের জায়গায় এলেন নন্দিনী চক্রবর্তী। রাজ্যের স্বরাষ্ট্রসচিব হলেন জগদীশ প্রসাদ মীনা। মনোজ পন্থকে পাঠানো হয়েছে সিএমও (মুখ্যমন্ত্রীর অফিস)-র প্রিন্সিপাল সেক্রেটারি হিসেবে। তিনি চিফ সেক্রেটারি ছিলেন।বিস্তারিত আসছে...

    ৩১ ডিসেম্বর ২০২৫ এই সময়
    পাহাড়ের কোলে রঙের মেলা, বর্ষবরণ আর বাদনা পরবে সেজেছে শিউলিবনা

    শুশুনিয়া পাহাড়ের ঠিক নীচেই অবস্থিত ছোট্ট গ্রাম শিউলিবনা। বছরের শেষ দিনে এই গ্রাম যেন হয়ে উঠেছে এক জীবন্ত ক্যানভাস। নতুন বছরকে বরণের আগে গ্রামবাসীরা মেতে উঠেছেন বাদনা পরবে। সেই কারণেই শিউলিবনার প্রতিটি বাড়ি এখন সেজে উঠছে নতুন রঙে। গ্রামবাসীরা ...

    ৩১ ডিসেম্বর ২০২৫ এই সময়
    সুনীল মণ্ডলের বাড়িতে হুমায়ুন কবীর, বর্ধমানের রাজনীতিতে হাওয়া বদলের ইঙ্গিত?

    নতুন দল ঘোষণার পরেই এ বার ‘সারপ্রাইজ ভিজিট’ ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবীরের। প্রাক্তন তৃণমূল সাংসদ সুনীল মণ্ডলের সঙ্গে দেখা করলেন ‘জনতা উন্নয়ন পার্টি’ (JUP)-এর সুপ্রিমো হুমায়ুন কবীর। বুধবার সুনীলের বর্ধমানের বাড়িতে এসে দেখা করেন তিনি। এর পরেই জল্পনা শুরু, ...

    ৩১ ডিসেম্বর ২০২৫ এই সময়
    বস্তাভর্তি আধার কার্ড, ব্যাঙ্কের নথি পোড়ানোর অভিযোগ! এসআইআর আবহে শান্তিপুরে রহস্য

    সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাজ্যজুড়ে চলছে এসআইআরের শুনানি পর্ব! এর মধ্যেই বস্তাভর্তি আধার কার্ড, ব্যাঙ্কের নথি পুড়িয়ে ফেলার অভিযোগ। এমনকী পোড়ানো হচ্ছিল পোস্ট অফিসের নথিপত্রও। যা নিয়ে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে নদিয়ার শান্তিপুর পুরসভার ১৩ নম্বর ওয়ার্ডে। খবর পেয়ে ...

    ৩১ ডিসেম্বর ২০২৫ প্রতিদিন
    নথি নেই, এসআইআর শুনানিতে ডাক পেয়েই ‘আত্মঘাতী’ হুগলির যুবক

    সুমন করাতি, হুগলি:  হিয়ারিংয়ের শুনানিতে ডাক পেয়েছিলেন! কিন্তু হাতে ছিল না প্রয়োজনীয় নথি। এরপর থেকেই গ্রাস করেছিল মানসিক অবসাদ। এরপরেই চরম সিদ্ধান্ত নিলেন ৩৬ বছরের স্বপন বাগদি। মঙ্গলবার রাতে ঘর থেকে ওই ব্যক্তির ঝুলন্ত দেহ উদ্ধার হয়। চাঞ্চল্যকর ঘটনাটি ...

    ৩১ ডিসেম্বর ২০২৫ প্রতিদিন
    পিতা ‘রামকৃষ্ণ’, মা ‘সারদা’! SIR শুনানিতে ডাক রামকৃষ্ণ বেদান্ত আশ্রমের সন্ন্যাসীকেও

    অভ্রবরণ চট্টোপাধ্যায়, শিলিগুড়ি: এসআইআরের দ্বিতীয় পর্যায়ে রাজ্যজুড়ে চলছে শুনানিপর্ব। যা নিয়ে উঠছে হেনস্তার অভিযোগ। প্রবীণ, অসুস্থ মানুষকেও শুনানির লাইনে দাঁড়াতে হচ্ছে। যা নিয়ে ইতিমধ্যে কমিশনকে একহাত নিয়েছে শাসকদল তৃণমূল। এর মধ্যেই এসআইআরে শুনানির নোটিস পেলেন শিলিগুড়ির প্রধাননগর রামকৃষ্ণ বেদান্ত আশ্রমের ...

    ৩১ ডিসেম্বর ২০২৫ প্রতিদিন
    মেলায় কেন বিকোচ্ছে বাংলাদেশের বই? শ্যামনগরে তাণ্ডব হিন্দু জাগরণ মঞ্চের!

    সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাংলাদেশ অশান্তির আঁচ শ্যামনগর (Shyamnagar) বইমেলায়। বাংলাদেশের বই বিক্রির প্রতিবাদে কার্যত তাণ্ডব হিন্দু জাগরণ মঞ্চের (Hindu Jagran Manch)! মেলায় বিকিকিনির মাঝেই রীতিমতো ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়। অবশেষে জগদ্দল থানার পুলিশ গিয়ে আয়ত্তে আনে পরিস্থিতি।জানা গিয়েছে, ...

    ৩১ ডিসেম্বর ২০২৫ প্রতিদিন
  • All Newspaper | 27101-27200

News/খবর All News এই সময় বর্তমান প্রতিদিন আজকাল দৈনিক স্টেটসম্যান আজ তক Times of India Indian Express The Statesman News18 বাংলা

BENGAL INFO | Information about West Bengal, India | bengalinfo1@gmail | Privacy Policy