পুরসভা নিয়ে ফের চিন্তায় তৃণমূল। রাজ্যে পালাবদলের পর একের পর একে পুরসভায় ইস্তফা দিচ্ছেন দলের কাউন্সিলররা। এবার উত্তর বারাকপুর পুরসভায় ১৫ জন কাউন্সিলর একযোগে ইস্তফা দিলেন। নির্বাচনে পুরসভা এলাকায় তৃণমূলের খারাপ ফলাফলের দায় স্বীকার করে এই ইস্তফার সিদ্ধান্ত নিয়েছেন ...
২৫ মে ২০২৬ প্রতিদিনতৃণমূল সরকারের আমলে স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে চরম প্রতারণা! রোগী ভর্তি দেখিয়ে লক্ষ লক্ষ টাকা লুঠ! অভিযুক্ত মালদহে ব্যাঙের ছাতার মতো গড়ে ওঠা একাধিক পরিকাঠামো হাসপাতাল। জেলা স্বাস্থ্য দপ্তরের প্রাথমিক হিসেব, স্বাস্থ্যসাথী কার্ডর মাধ্যমে প্রায় তিনশো কোটি টাকা আত্মসাৎ করেছে ...
২৫ মে ২০২৬ প্রতিদিনপাঁচ বছর আগেকার পাপের প্রায়শ্চিত্ত! একুশের ভোটে বিপুল জয়ের পর এলাকায় দাপট বেড়ে গিয়েছিল গোসাবার পরিতোষ দাস নামে ওই নেতার। কথায় কথায় হুমকি দিয়ে প্রতিবেশীদের থেকেও টাকা আদায় করতেন। কিন্তু ছাব্বিশে পালাবদলের পর জেলের ‘জুজু’ দেখছেন তিনি। মামলার ভয়ে ...
২৫ মে ২০২৬ প্রতিদিনপুরসভার পার্কিং জোনে বেআইনিভাবে জাল স্লিপ ব্যবহার করে ব্যবসা চালানোর অভিযোগ উঠেছে কয়েকজন তৃণমূল নেতার বিরুদ্ধে। আসানসোল (Asansol) বাসস্ট্যান্ড সংলগ্ন বাজার এলাকায় সোমবার আসানসোল-দুর্গাপুর পুলিশের অভিযানে প্রকাশ্যে এসেছে এই চক্র। পালাবদলের পর রাজ্যের বিভিন্ন এলাকায় সরকারি এই সকল পার্কিং ...
২৫ মে ২০২৬ প্রতিদিনবার্নপুরের পর নিউটাউন। ওই এলাকার ১১ নম্বর রোডে তৃণমূল কাউন্সিলরের অবৈধ কার্যালয়ে চলল বুলডোজার। আসানসোল (Asansol) দক্ষিণের বার্নপুরে সেল-আইএসপির জমিতে অনুমতি ছাড়াই বেআইনিভাবে তৈরি একাধিক তৃণমূল কার্যালয় বুলডোজার দিয়ে ভেঙে দেওয়া হয়েছে। আইএসপি কর্তৃপক্ষের দাবি, এর আগে বারবার নোটিস ...
২৫ মে ২০২৬ প্রতিদিনদিনের পর দিন অত্যাচার। লাগামহীন তোলাবাজি, কাটমানি। তৃণমূল জমানায় উল্কার গতিতে উত্থান হয়েছে আরামবাগের () দুই ভাইয়ের। গোঘাটের দুই তৃণমূল নেতা শাহাবুদ্দিন ও গিয়াসউদ্দিনের বিরুদ্ধে অভিযোগে ফুঁসছে গ্রাম। বাংলা থেকে ‘ভয় আউট’ হতেই আপাদমস্তক দুর্নীতিতে ডুবে থাকা দুই নেতার ...
২৫ মে ২০২৬ প্রতিদিনদ্রুতগতিতে অনুপ্রবেশকারী বাংলাদেশি-রোহিঙ্গাদের তাড়াতে কাজ শুরু করে দিল রাজ্য সরকার। ডিটেক্ট-ডিলিট-ডিপোর্ট নীতি লাগু করতে দিন দুই আগেই জেলায় জেলায় নোটিস পাঠিয়ে হোল্ডিং সেন্টার তৈরির নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সোমবার লালগোলার হোল্ডিং সেন্টার পদ্মাভবনে তিন বাংলাদেশি অনুপ্রবেশকারীকে (Bangladeshi Infiltrator) ...
২৫ মে ২০২৬ প্রতিদিনতৃণমূল সরকারের আমলে একেবারে ঢাকঢোল পিটিয়ে উদ্বোধন করা হয় জয়দেব সেতু। কিন্তু উদ্বোধনের বছর কাটতে না কাটতেই বসতে শুরু করেছে রাস্তা। ব্রিজের একাধিক জায়গায় বসে গিয়েছে রাস্তা, উঠে গিয়েছে পিচ। শুধু তাই নয়, বেশ কয়েকটি জায়গাতে ফাটলও দেখা দিয়েছে ...
২৫ মে ২০২৬ প্রতিদিনদিনে দুপুরে দুষ্কৃতী তাণ্ডব! মালদহের (Malda) চাঁচলে বিজেপি কর্মীকে কুপিয়ে খুনের চেষ্টা। এলোপাথারি অস্ত্রের কোপে গুরুতর জখম বিজেপি কর্মী কিরণ সাহা। ব্যাপক উত্তেজনা এলাকায়। প্রতিবাদে রাস্তা অবরোধ করে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ বিজেপির।স্থানীয় সূত্রে খবর, আক্রান্ত বিজেপি কর্মীর নাম কিরণ ...
২৫ মে ২০২৬ প্রতিদিনসোমবার সাত সকালে মর্মান্তিক দুর্ঘটনা। বন্ধুদের সঙ্গে স্নান করতে নেমে দামোদরের স্রোতে তলিয়ে গেল অষ্টম শ্রেণির এক পড়ুয়া আয়ুষ শর্মা। দুই বন্ধ তাঁকে বাঁচানোর চেষ্টা করলেও জলের তোড়ে ভেসে যায় সে। বেশ কিছুক্ষণ পর উদ্ধার হয় ওই ছাত্রের দেহ।মৃত ...
২৫ মে ২০২৬ প্রতিদিনকলকাতার হ্যাস্টিংসে মৃত্যু হয়েছে ৬ বছরের এক শিশুর। সোমবার সকালে ঘটনাটি ঘটে। মৃত শিশুটির নাম গুড়িয়া খাতুন। রাস্তায় খেলার সময় ল্যাম্পপোস্টের আলো ভেঙে তার মাথার উপর পড়ে। এর ফলে গুরুতর জখম হয় সে। পরে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে ...
২৫ মে ২০২৬ দৈনিক স্টেটসম্যানবারাসত পোস্ট অফিসে সোমবার অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য বিশাল লাইন পড়ে। ব্যাঙ্ক অ্যাকাউন্ট-আধার লিঙ্কের জন্য বিশাল লাইন পড়ে যায়। সেখানেই আবার সিএএ ক্যাম্প খোলা হয়। এর ফলে ভিড় বেড়ে যায় পোস্ট অফিসে। দীর্ঘ সময় কেন অপেক্ষা করতে হচ্ছে তা নিয়ে ...
২৫ মে ২০২৬ দৈনিক স্টেটসম্যান২০১৬ সালের বিধানসভা নির্বাচনের পর কলকাতা পুলিশ থেকে সরিয়ে দেওয়া বহু পুলিশকর্মীকে ফের কলকাতা পুলিশ বাহিনীতে ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু হল। প্রায় এক দশক পরে এই প্রশাসনিক পদক্ষেপ ঘিরে নতুন করে রাজনৈতিক ও প্রশাসনিক মহলে জোর চর্চা শুরু হয়েছে। ...
২৫ মে ২০২৬ দৈনিক স্টেটসম্যানসোমবার ফের ‘জনতার দরবারে ‘বসলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এই কর্মসূচির মাধ্যমে সাধারণ মানুষের সুবিধা-অসুবিধার কথা সরাসরি শুনবেন মুখ্যমন্ত্রী। এদিন মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে ভিড় জমিয়েছিলেন চাকরিপ্রার্থীরা। সল্টলেকে বিজেপির দপ্তরের সামনে তাঁরা জড়ো হন। মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখাও করেন তাঁরা। চাকরিপ্রার্থীদের ...
২৫ মে ২০২৬ দৈনিক স্টেটসম্যানআবার বাড়ল পেট্রোল ও ডিজেলের দাম। ১০ দিনের মাথায় দেশজুড়ে জ্বালানির দাম ঊর্ধ্বমুখী। দিল্লিতে সোমবার পেট্রোলের দাম লিটার প্রতি ১০২ টাকা ছাড়িয়ে গিয়েছে। ডিজেল বিক্রি হচ্ছে ৯৫.২০ টাকায়। এই নিয়ে চারবার জ্বালানির দাম বাড়ল। যার ফলে সাধারণ মানুষের মধ্যে ...
২৫ মে ২০২৬ দৈনিক স্টেটসম্যান১১ জ্যৈষ্ঠ বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের জন্মদিন। নজরুল ছিলেন বহুমুখী প্রতিভার অধিকারী। তাঁর লেখনী বাংলার বিপ্লবীদের যেমন উজ্জীবিত করেছিল, তেমনই মনে অপার শান্তি এনে দিয়েছিল সাধারণ গৃহী মানুষের হৃদয়ে। নজরুল শুধুমাত্র একজন বিদ্রোহী কবি ননতিনি ছিলেন এক অসামান্য সুরকারগীতিকার ...
২৫ মে ২০২৬ দৈনিক স্টেটসম্যানGold Silver Rate: সোনা ও রুপোর দামে বড় পরিবর্তন এসেছে। সোমবার মাল্টি কমোডিটি এক্সচেঞ্জে (MCX) ফিউচার ট্রেডিং শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই এই দুটি মূল্যবান ধাতুর দাম লাফিয়ে বেড়েছে। রুপোর দাম হঠাৎ করে প্রতি কেজিতে ৫০০০ টাকারও বেশি বেড়ে গেছে, ...
২৫ মে ২০২৬ আজ তকসংখ্যালঘু ভোট আর পুরোপুরি তৃণমূলের পাশে নেই। বিধানসভা নির্বাচনের ফলেই তা স্পষ্ট হয়ে গিয়েছে। ফলতা উপনির্বাচনও সেই একই সমীকরণের পুনরাবৃত্তি, মত বিশ্লেষকদের। বিজেপির বিপুল জয় কার্যত অনিবার্য ছিল। কিন্তু তার থেকেও লক্ষ্যণীয় বিষয়টি হল বামেদের পুনরুত্থান। এ যেন এক নতুন ফর্মুলায় এগোচ্ছে রাজ্য ...
২৫ মে ২০২৬ আজ তকঅবৈধ বাংলাদেশিদের জন্য 'ডিটেক্ট, ডিলিট, ডিপোর্ট' নীতি প্রয়োগ শুরু করে দিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। জেলায় জেলায় ডিটেনশন সেন্টারের আদলে হোল্ডিং সেন্টার তৈরির নির্দেশিকা জারি হয়েছে রাজ্য সরকারের তরফে। তাতে বলা হয়েছে, ২০২৪ সালের পর যাঁরা অবৈধভাবে কাঁটাতার পেরিয়ে ...
২৫ মে ২০২৬ আজ তকশনিবার পূর্ব রেলের উদ্যোগে আয়োজিত কেন্দ্রের রোজগার মেলার অনুষ্ঠানে গিয়ে বড় বক্তব্য রেখেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি সাফ জানিয়েছেন, জমিজটের কারণে এ রাজ্যে ৬১টি রেল প্রকল্প আটকে ছিল। কিন্তু নতুন সরকার ক্ষমতায় আসার পর সেই জমি দেওয়ার জন্য সংশ্লিষ্ট ...
২৫ মে ২০২৬ আজ তকরাজ্যে সরকার বদলাতেই তোলাবাজির অভিযোগে বিধাননগর পুরনিগমের একাধিক তৃণমূল কাউন্সিল গ্রেফতার হয়েছেন। এবার সল্টলেকে তোলাবাজির অভিযোগে গণধোলাই খেলেন স্থানীয় কাউন্সিলরের ঘনিষ্ঠ তৃণমূল নেতা। স্থানীয় ব্যবসায়ীদের থেকে ওই ব্যক্তি তোলা চাওয়াতেই তাঁকে রাস্তায় টেনেহিঁচড়ে মারধর করা হয়েছে।ওই তৃণমূল নেতার বিরুদ্ধে ...
২৫ মে ২০২৬ আজ তকঅভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি শান্তিনিকেতনে পুলিশ। সোমবার দুপুর পৌনে চারটে নাগাদ ৪ জন পুলিশ আধিকারিককে অভিষেকের বাসভবনে প্রবেশ করতে দেখা যায়। মুহূর্তে খবর ছড়িয়ে পড়তেই ভিড় জমে সংবাদমাধ্যমের। ঠিক কী কারণে পুলিশ আধিকারিকরা শান্তিনিকেতনে আসেন, তা স্পষ্ট জানা যায়নি। এক ...
২৫ মে ২০২৬ আজ তকআজকাল ওয়েবডেস্ক: পশ্চিমবঙ্গে বেআইনিভাবে অনুপ্রবেশকারীদের চিহ্নিত করে ‘ডিটেক্ট, ডিলিট এবং ডিপোর্ট’ নীতি চালু করার ৪৮ ঘণ্টার মধ্যেই মুর্শিদাবাদ জেলায় তিন বাংলাদেশি নাগরিককে আটক করে তাঁদের লালগোলায় তৈরি হওয়া ‘হোল্ডিং সেন্টারে’ পাঠাল মুর্শিদাবাদ জেলা প্রশাসন। জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, মুর্শিদাবাদের ...
২৫ মে ২০২৬ আজকালআজকাল ওয়েবডেস্কঃ ডায়মন্ড হারবারে রাজনৈতিক পালাবদলের আবহে বড়সড় ধাক্কা খেল তৃণমূল কংগ্রেস। রাজ্যের বিধানসভা ভোটের পর গতকাল ফলতায় পুনর্নির্বাচনে ভরাডুবি দলের। দীর্ঘদিন ধরে 'ডায়মন্ড হারবার মডেল' নামে প্রচারিত প্রশাসনিক ও রাজনৈতিক কাঠামো ভেঙে পড়ার ইঙ্গিত মিলল সোমবার। ডায়মন্ড হারবার ...
২৫ মে ২০২৬ আজকালআজকাল ওয়েবডেস্ক: বিজেপি প্রার্থী হিসেবে তাঁর নাম ঘোষণা করে, তখন তাঁকে কম কটাক্ষের সম্মুখীন হতে হয়নি। সেই সব কটাক্ষকে দূরে সরিয়ে বিধানসভা নির্বাচনে পানিহাটি বিধানসভা কেন্দ্র থেকে জয়ী হয়েছেন আর জি কর ধর্ষণ এবং খুন কাণ্ডে নির্যাতিতার মা রত্না ...
২৫ মে ২০২৬ আজকালআজকাল ওয়েবডেস্ক: নারকেলডাঙ্গা থানার ২৩৭ মানিকতলা রোড। সেখানে একটি লোহার চেইন তৈরির কারখানায় এক কর্মীর রক্তাক্ত দেহ উদ্ধার। ঘটনা ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। জানা গিয়েছে, কর্মীর নাম অরূপ ঘোষ।সোমবার সকালে দেখা যায় রক্তাক্ত অবস্থায় বছর চল্লিশের অরূপ ঘোষ মাটিতে ...
২৫ মে ২০২৬ আজকালআজকাল ওয়েবডেস্ক: পোস্ট অফিসে 'অন্নপূর্ণা যোজনা'য় নাম নথিভুক্ত করতে প্রচুর ভিড় হচ্ছে। সেই কারণে রাজ্যের খাদ্যমন্ত্রী অশোক কীর্তনীয়া সোমবার নিজে তদারকি করতে আসলেন বারাসাত পোস্ট অফিসে। জানা গিয়েছে, মূল সমস্যা হল আধার নম্বরের সঙ্গে অনেকের ফোন নাম্বার লিঙ্ক করা ...
২৫ মে ২০২৬ আজকালআজকাল ওয়েবডেস্ক: বিধানসভা নির্বাচনে ভরাডুবির পর এবার নৈতিক দায় স্বীকার করে একযোগে পদত্যাগ করলেন উত্তর ব্যারাকপুর পুরসভার ১৫ জন পুর প্রতিনিধি। তাঁদের মধ্যে রয়েছেন পুরপ্রধান মলয় ঘোষও।২০১০ সাল থেকে উত্তর ব্যারাকপুর পুরসভা ছিল তৃণমূল কংগ্রেসের দখলে। তবে চলতি বছরের ...
২৫ মে ২০২৬ আজকালআজকাল ওয়েবডেস্ক: 'শেষ হইয়াও হইল না শেষ’, বরং বলা যেতে পারে নতুন শুরু। নুইয়ে পড়া লাল পতাকায় ফের উত্তাল হাওয়া লাগল 'সামান্য়' একটা পুনর্নির্বাচনকে ঘিরে। নিঃসন্দেহে বলাই যায়, পুনর্নির্বাচনকে ঘিরে এ যেন এক পুনরুত্থানের গল্প। যার কেন্দ্রে একটাই নাম-'সিপিআইএম', ...
২৫ মে ২০২৬ আজকালআজকাল ওয়েবডেস্কঃ ক্ষমতায় এসেই সক্রিয় বিজেপি সরকার। রাজ্যের একের পর এক জায়গায় বেআইনি বাসস্থান ভেঙে গুঁড়িয়ে দেওয়া হচ্ছে। এ বার একই ঘটনা জগদ্দলেও। স্টেশন চত্বরে অবৈধ দোকান উচ্ছেদ করা হল। সূত্রের খবর, বেশ কয়েক দিন ধরে রেলের জমির উপর অবৈধ ...
২৫ মে ২০২৬ আজকালআজকাল ওয়েবডেস্ক: আইন নিজের হাতে তুলে নিলে কিংবা খোদ রক্ষকের ওপর আঘাত হানলে প্রশাসনের হাত যে কতটা কঠোর হতে পারে, তার চাক্ষুষ প্রমাণ পেল উত্তর হাওড়াবাসী। গত কয়েক বছর ধরে যে নামের আতঙ্কে চড়ত এলাকার পারদ, সেই কুখ্যাত দুষ্কৃতী ...
২৫ মে ২০২৬ আজকালআজকাল ওয়েবডেস্ক: তৃণমূল কংগ্রেসের ১৪ জন কাউন্সিলরের পদত্যাগের জেরে অবশেষে ভেঙে দেওয়া হল কাঁথি পৌরসভার বোর্ড। প্রশাসনিক ভাবে আজ সোমবার থেকে কাঁথির মহকুমা শাসক ধুমাল প্রতীক অশোক (এসডিও) পৌরসভার প্রশাসকের দায়িত্ব ভার গ্রহণ করলেন। এরপর থেকে তাঁর নেতৃত্বেই চলবে ...
২৫ মে ২০২৬ আজকালতৃণমূলের ১৪ জন কাউন্সিলারের পদত্যাগের জেরে ভেঙে পড়ল কাঁথি পুরসভার বোর্ড। প্রশাসনিক ভাবে সোমবার থেকে কাঁথির মহকুমা শাসক ধুমল প্রতীক অশোক পুরসভার প্রশাসকের দায়িত্বভার গ্রহণ করলেন। পরবর্তী নির্বাচন না হওয়া পর্যন্ত তাঁর নেতৃত্বেই চলবে কাঁথি পুরসভার সমস্ত প্রশাসনিক কাজকর্ম। ...
২৫ মে ২০২৬ এই সময়সল্টলেকে বিজেপির কার্যালয়ে সাধারণ মানুষের অভাব-অভিযোগ সরাসরি শুনতে ‘জনতার দরবার’-এ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সোমবার বিজেপি অফিসের সামনে ভিড় জমান বহু মানুষ। জনতার দরবারে এসেছিলেন চাকরিপ্রার্থীরাও। তাঁরা নিজের সমস্যার কথা চিঠি দিয়ে জানান মুখ্যমন্ত্রীকে। তাঁরা চান, OMR-এর নম্বরের ভিত্তিতে যোগ্যতার ...
২৫ মে ২০২৬ এই সময়উত্তর কলকাতার নারকেলডাঙা থানা এলাকায় শ্রমিকের রহস্যমৃত্যু। মানিকতলা মেন রোড সংলগ্ন একটি লোহার শিকল তৈরির কারখানার ভিতর থেকে উদ্ধার রক্তাক্ত দেহ। মৃতের নাম অরূপ ঘোষ (প্রায় ৪০)।পুলিশ সূত্রে খবর, মাত্র চার দিন আগে ২৩৭এল/১বি মানিকতলা মেন রোড সংলগ্ন এলাকায় ...
২৫ মে ২০২৬ এই সময়একসঙ্গে ১৫ জন তৃণমূল কাউন্সিলারের পদত্যাগ। ঘটনাস্থল উত্তর ব্যারাকপুর পুরসভা। ২০১০ সাল থেকে উত্তর ব্যারাকপুর পুরসভা ছিল তৃণমূলের দখলে। কিন্তু ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে সারা রাজ্যের মতো উত্তর ব্যারাকপুর পুরসভাতেও বিজেপির ঝড় বয়েছে। এই পুরসভায় মোট ২৩টি ওয়ার্ড রয়েছে। ...
২৫ মে ২০২৬ এই সময়তৃণমূল কাউন্সিলারের অবৈধ কার্যালয়ে চলল বুলডোজ়ার। সোমবার বেআইনি নির্মাণ ভাঙতে উত্তরপাড়ার বিধায়ক নিজে দাঁড়িয়ে থেকে অবৈধ পার্টি অফিস গুঁড়িয়ে দেন। কোন্নগর বটতলা মোড়ে সরকারি জমির উপরে অবৈধ ভাবে তৈরি করা হয়েছিল তৃণমূলের ওই পার্টি অফিস। অভিযোগ, ২০ নম্বর ওয়ার্ডের ...
২৫ মে ২০২৬ এই সময়গরমের ছুটি চলছে বিভিন্ন স্কুলে। বাড়ির খুদের সদস্যদের নিয়ে তাই সবুজ বনানীর আস্বাদন নিতে ডুয়ার্সে ভিড় জমাচ্ছেন পর্যটকরা। আগামী ১৬ জুন থেকে ১৫ সেপ্টেম্বর অবধি ভারতবর্ষের সমস্ত জাতীয় উদ্যান ও অভয়ারণ্যে বন্ধ থাকবে পর্যটকের প্রবেশ। তার আগে গোরুমারা ও ...
২৫ মে ২০২৬ এই সময়সোনাঝুরিতে খোয়াইয়ের হাটের ভিতর চলে যাচ্ছে গাড়ি। যেমন খুশি গাড়ি পার্কিং করায় নষ্ট হচ্ছে চারাগাছ। সেই সমস্যা রুখতে কড়া পদক্ষেপ করল বন দপ্তর। শান্তিনিকেতনের সোনাঝুরির খোয়াইয়ের হাটের ভিতর মূল বাজার এলাকায় চার চাকা গাড়ির প্রবেশ সম্পূর্ণভাবে বন্ধ করল বন ...
২৫ মে ২০২৬ এই সময়দক্ষিণ ২৪ পরগনা: সরকার ও পুলিশ প্রশাসনের শত প্রচার সত্ত্বেও সুন্দরবন এলাকায় আটকানো যাচ্ছে না বাল্যবিবাহ। এবার তামিলনাড়ু থেকে ১০ বছর ১১ মাসের এক নাবালিকাকে কুলতলীতে নিয়ে এসে বিয়ে করার অভিযোগ।স্বেচ্ছাসেবী সংস্থার মাধ্যমে খবর পেয়ে তৎপর হয় কুলতলী থানার ...
২৫ মে ২০২৬ News18 বাংলাউত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ের জেনারেল ম্যানেজার শ্রী চেতন কুমার শ্রীবাস্তব আরারিয়া–গলগলিয়া সেকশনে চলমান বৈদ্যুতিক কাজের একটি বিস্তারিত পরিদর্শন সম্পন্ন করেন এবং একই সঙ্গে নিউ জলপাইগুড়ি স্টেশনের পুনর্বিকাশ ও আধুনিকীকরণের কাজের পর্যালোচনা করেন। উক্ত পরিদর্শনকালে উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ের মুখ্য কার্যালয় এবং ...
২৫ মে ২০২৬ News18 বাংলাছাত্র-ছাত্রীদের সংবর্ধনা অনুষ্ঠানে এক ব্যতিক্রমী উদ্যোগ। অনুষ্ঠানের মাধ্যমে প্লাস্টিকের বদলে বাঁশ,বেতের তৈরি দেশজ উপকরণ ব্যবহারে ডাক দেওয়া হয়। সমাজ থেকে প্লাস্টিক মুক্ত করার লক্ষ্যে এবং বাংলার গ্রামীণ কুটির শিল্পকে পুনরুজ্জীবিত করতে এই অভিনব উদ্যোগ নিয়েছে একটি স্বেচ্ছাসেবী সংস্থা। এদিনের ...
২৫ মে ২০২৬ News18 বাংলাশুধু পড়াশোনা করে পুঁথিগত জ্ঞান অর্জন নয়, বিভিন্ন ধরনের কারিগরি শিক্ষা ছোট ছোট পড়ুয়াদের গড়ে তোলে স্বনির্ভর। ছবি আঁকা, গান বা বিভিন্ন শিল্পচর্চার মধ্য দিয়ে ছোট ছোট ছেলে মেয়েদের মানসিক একাগ্রতা তৈরি হয়। তাদের মধ্যে ফুটে উঠে সৃজনশীল নানা ...
২৫ মে ২০২৬ News18 বাংলা: পুরুলিয়ার বলরামপুর আজ গর্বে উজ্জ্বল। জেলার মাটির মেয়ে ডাঃ অনুশ্রী পাল নিজের অসামান্য মেধা, অধ্যবসায় ও কঠোর পরিশ্রমের জোরে পৌঁছে গেলেন দেশের অন্যতম সেরা সম্মানের আসরে। দিল্লির ঐতিহাসিক বিজ্ঞান ভবনে আয়োজিত গৌরবময় অনুষ্ঠানে ভারতের স্বাস্থ্য মন্ত্রী জেপি নাড্ডা-র ...
২৫ মে ২০২৬ News18 বাংলাছোট শহরের মেয়ে, চোখভরা স্বপ্ন আর নাচের প্রতি অদম্য ভালবাসাকে সঙ্গী করেই শুরু হয়েছিল পথচলা। সেই পথ আজ পৌঁছে গেল জাতীয় স্বীকৃতির মঞ্চে। ভরতনাট্যম নৃত্যে ভারত সরকারের সংস্কৃতি মন্ত্রকের অধীন মর্যাদাপূর্ণ CCRT তথা কালচারাল ট্যালেন্ট সার্চ স্কলারশিপ (Cultural Talent ...
২৫ মে ২০২৬ News18 বাংলাদুর্গাপুর: দামোদরের জলে বন্ধুদের সঙ্গে স্নান করতে নেমে তলিয়ে মৃত্যু অষ্টম শ্রেণীর পড়ুয়ার। দামোদরের জলে স্নানে নেমে তলিয়ে গেল কিশোর। বেশ কিছুক্ষণ পর উদ্ধার হল নিথর দেহ। মৃত কিশোরের নাম আয়ুষ শর্মা (১৫)।সে দুর্গাপুরের সিনেমা হল রোড এলাকার বাসিন্দা। ...
২৫ মে ২০২৬ News18 বাংলাসোমবার সকালে দামোদর নদে স্নান করতে নেমে জলে তলিয়ে গিয়ে মৃত্যু হলো এক কিশোরের। মৃত কিশোরের নাম আয়ুষ শর্মা (১৫)। এই ঘটনায় শোকের ছায়া এলাকায়। জানা গিয়েছে, দুর্গাপুরে কোক-ওভেন থানা এলাকার সিনেমা হল রোডের বাসিন্দা আয়ুষ। অষ্টম শ্রেণিতে পড়াশোনা ...
২৫ মে ২০২৬ এই সময়এই সময়, জলপাইগুড়ি: ভোটের ফল প্রকাশের পর ২০ দিন হয়ে গেলেও দেখা নেই গ্রাম পঞ্চায়েত প্রধানের। এ বিষয়ে তাঁকে ফোন করা হলে কোনও সদুত্তর পাওয়া যায়নি। 'উধাও' হওয়ার আগে একটি কাজ করে গিয়েছেন তিনি। পঞ্চায়েতে নিজের ঘরে তালা মেরে ...
২৫ মে ২০২৬ এই সময়কলকাতা, 25 মে: আরও কয়েকদিন গরমে নাজেহাল হতে হবে দক্ষিণবঙ্গবাসীদের৷ তারপর স্বস্তি মিলতে পারে৷ আবহাওয়া অফিসের পূর্বাভাস তেমনটাই বলছে৷ আজকের আবহাওয়া যেমন থাকবে আজ সোমবার দিনের আকাশ মেঘলা থাকার পাশাপাশি আর্দ্রতাজনিত অস্বস্তিকর গরম অনুভূত হবে। তবে বিকেল বা সন্ধ্যায় কোথাও কোথাও ...
২৫ মে ২০২৬ eTV Bharatচালসা, 24 মে: মাছে ভাতে বাঙালির হৃদয় জয় করে বাংলার মসনদে বসেছে বিজেপি। আর তারপর থেকেই বিজেপির প্রতিটি উদযাপন আয়োজনের মূল কেন্দ্রে রয়েছে মাছভাজা থেকে মাছের ঝোল। আজ সেই ছবি ধরা পরল চালসায়। চালসার WBPTGEA ভবনে বিজেপির আয়োজিত "মাছে ...
২৫ মে ২০২৬ eTV Bharatএকসময় তার ভয়ে কাঁটা হয়ে থাকত আমজনতা। বলা ভালো, তার ভয়ে যেন বাঘে-গরুতে এক ঘাটে জল খেত। বাংলায় সরকারের পালাবদলের পর বদলে গিয়েছে ছবি। সেই ‘ডন’ই যেন আজ ভিজে বেড়াল! পরনে অন্তর্বাস, নেড়া মাথায় ‘দাবাং’ পুলিশের সঙ্গে উত্তর হাওড়ার ...
২৫ মে ২০২৬ প্রতিদিনটেন্ডার হয়েছিল প্রায় দেড় বছর আগে। তারপর বছর খানেক আগে রাস্তা তৈরির কাজও শুরু হয়। প্রথমদিকে কিছুটা কাজ হওয়ার পর আচমকাই উধাও হয়ে যান ঠিকাদার! থমকে যায় রাস্তার কাজ। রাজ্যে পালাবদলের পর সেই অসমাপ্ত রাস্তার কাজ ঘিরেই এবার শোরগোল ...
২৫ মে ২০২৬ প্রতিদিনজ্যৈষ্ঠের শুরু থেকেই তেজ দেখিয়েছে প্রখর গ্রীষ্ম। সূর্যরশ্মি, আর্দ্রতা আর শুষ্ক আবহাওয়ায় ভোর থেকে রাত পর্যন্ত দক্ষিণবঙ্গে গলদঘর্ম অবস্থা জনতার। মাঝেমধ্যে ছিঁটেফোঁটা বৃষ্টি হলেও মরুভূমিসম রাস্তায় তা বাষ্প হয়ে যেতে সময় লাগছে কয়েক মুহূর্তেরও কম। দিনের বেলায় পথেঘাটে বেরনোই ...
২৫ মে ২০২৬ প্রতিদিনমুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ছবি দেওয়া পোস্টার ছেঁড়াকে কেন্দ্র করে রবিবার সকাল থেকে উত্তপ্ত হয়ে উঠল টিটাগড়। ঘটনাস্থলে পৌঁছে খড়দহ থানার পুলিশের সঙ্গে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েন বারাকপুরের বিজেপি বিধায়ক কৌস্তভ বাগচী। সেখানেই এক পুলিশকর্মীর হাতে ট্যাটু দেখে ক্ষোভও প্রকাশ করেন ...
২৫ মে ২০২৬ প্রতিদিন: শহরকে দখলমুক্ত ও যানজট নিয়ন্ত্রণে রাখতে এবার কড়া অবস্থান নিল প্রশাসন। পুরুলিয়া শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় বেআইনি জবরদখলের বিরুদ্ধে শুরু হয়েছে বিশেষ উচ্ছেদ অভিযান। প্রশাসনের এই অভিযানে ব্যবহার করা হচ্ছে বুলডোজারও। ফলে শহর জুড়ে তৈরি হয়েছে ব্যাপক চাঞ্চল্য।জেলা ...
২৫ মে ২০২৬ News18 বাংলাগরমের দাপটে ফুঁসছে শহর। প্রতিদিন বিক্ষিপ্ত ভাবে বিভিন্ন জেলার কিছু অংশে সামান্য বৃষ্টিপাত হলেও, তাতে স্বস্তি বিশেষ ফিরছে না। তবে এবার স্বস্তির বার্তা রয়েছে। আগামী দিন তিনেক পরেই কলকাতা সহ জেলায় জেলায় কমতে পারে তাপমাত্রা। ফলে হাঁসফাঁস গরমের থেকে ...
২৫ মে ২০২৬ আজ তকফলতায় পুনর্নির্বাচনে প্রত্যাশিত ফলাফল। বিপুল ব্যবধানে জয় পেয়েছেন বিজেপি প্রতিনিধি দেবাংশু পণ্ডা। ১ লক্ষ ৯ হাজার ভোটে জয়ী হয়েছেন তিনি। আর এই ফলপ্রকাশের পরেই বিস্ফোরক মন্তব্য করলেন রাজ্যের নারী ও শিশুকল্যাণ মন্ত্রী অগ্নিমিত্রা পল। সরাসরি অভিষেক বন্দ্য়োপাধ্যায়কে নিশানা করে ...
২৫ মে ২০২৬ আজ তকরাজ্যে ক্ষমতার পালাবদল ঘটে গিয়েছে। প্রথমবারের জন্য বাংলায় সরকারে এসেছে বিজেপি। ক্ষমতায় আসার পর এখনও বড় আকারের কোনও বিজয় মিছিল করেনি পদ্ম শিবির। তবে জেলায় জেলায় ছোট আকারে বিজয় মিছিল চলছে। রবিবার কোচবিহারে এমনই একটি বিজয় মিছিলে হামলার অভিযোগ ...
২৫ মে ২০২৬ আজ তকফলতা নির্বাচনের ফলাফলে গেরুয়া ঝড়। এক লাখের বেশি ভোটে জয়ী হয়েছেন বিজেপি প্রার্থী দেবাংশু পাণ্ডা। অন্যদিকে জামানত বাজেয়াপ্তের দশা তৃণমূল কংগ্রেস প্রার্থী ‘পুষ্পা’ জাহাঙ্গির খানের। এই নিয়ে প্রতিক্রিয়া দিলেন দিলীপ ঘোষ। সুষ্ঠুভাবে নির্বাচন হলে কী হতে পারে তা দেখিয়ে ...
২৫ মে ২০২৬ আজ তক: গভীর রাতের নিস্তব্ধতা ভেঙে যেন সিনেমার কায়দায় দুঃসাহসিক চুরির ঘটনা ঘটল বলরামপুরের বেড়মা চেক পোস্ট সংলগ্ন এলাকায়। একই রাতে পরপর পাঁচটি দোকানের টিন ও অ্যাসবেস্টস কেটে ভিতরে ঢুকে লক্ষাধিক টাকার সামগ্রী ও নগদ নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা। রবিবার ...
২৫ মে ২০২৬ News18 বাংলাদীর্ঘদিন বাদে বাংলার রাজনীতিতে কোনও নির্বাচনে 'সেকেন্ড বয়' CPIM। ফলতা পুনর্নির্বাচনের ফলপ্রকাশের পর তাই বামেদের দাবি, তৃণমূল এখন অতীত, তারাই BJP-র মূল প্রতিপক্ষ। উল্লেখ্য, ফলতায় তৃণমূলের চতুর্থ স্থানে চলে যাওয়া এবং বামেদের দ্বিতীয় হিসেবে উঠে আসার নেপথ্যে রয়েছে বেশ ...
২৫ মে ২০২৬ আজ তকএকটি গাছ বড়সড় দুর্ঘটনা হওয়ার থেকে রক্ষা করল মানুষকে। ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার প্রত্যন্ত জঙ্গলমহল এবং ঘন জঙ্গলে ঢাকা একটি রাস্তায়। রবিবার ঘটনাটি ঘটে বাঁকুড়ার জঙ্গলমহলে। রানিবাঁধে বড়সড় দুর্ঘটনার হাত থেকে অল্পের জন্য রক্ষা পেল যাত্রীবোঝাই বেসরকারি বাসটি। রবিবার রানিবাঁধ ...
২৫ মে ২০২৬ News18 বাংলাBreaking: সোমবার সাতসকালে মর্মান্তিক ঘটনা কলকাতায়। হেস্টিংস চত্বরে রাস্তার ধারে থাকা বাতিস্তম্ভের আলো খুলে পড়ে এক শিশুর মৃত্যু হয়। মৃত শিশুর নাম গুড়িয়া খাতুন (৭)।জানা গিয়েছে, হেস্টিংসে উড়ালপুলের তলায় সাত বছরের শিশুটি পরিবারের সঙ্গে থাকত। এ দিন সকালে হঠাৎ রাস্তার ...
২৫ মে ২০২৬ এই সময়অবশেষে স্বস্তির খবর দিল আলিপুর আবহাওয়া দপ্তর। হাঁসফাঁস গরম থেকে মুক্তি পেতে চলেছে দক্ষিণবঙ্গ। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, বুধবার থেকে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা প্রবল। সম্ভাবনা রয়েছে কালবৈশাখীরও। যার জেরে শনিবারের মধ্যে দক্ষিণবঙ্গের তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস ...
২৫ মে ২০২৬ এই সময়সোমবার সাতসকালে হেস্টিংসে বাতিস্তম্ভের লাইট ভেঙে দুর্ঘটনা। মর্মান্তিক মৃত্যু ফুটপাতবাসী এক শিশুকন্যার। ওই শিশুকন্যার বয়স সাত বছর বলে সূত্রের খবর। বাতিস্তম্ভের ঠিকমতো রক্ষণাবেক্ষণ করা হত না বলে অভিযোগ স্থানীয়দের। রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পরেই শুভেন্দু অধিকারী জানিয়েছিলেন প্রত্যেক ...
২৫ মে ২০২৬ এই সময়এই সময়, আলিপুরদুয়ার: সবেমাত্র দেশের বনমন্ত্রী ঘোষণা করেছেন, স্থায়ী ভাবে বাঘ ফেরানো হবে (টাইগার রিইন্ট্রোডাকশন) বক্সার জঙ্গলে। বহু বছর পরে আশার আলো দেখছে উত্তরবঙ্গের একমাত্র বাঘের জঙ্গল। কিন্তু সেই কাজের বাস্তবায়নে বাধা এখনও কম নয়।আইনি লড়াই, আদালতের পর পর ...
২৫ মে ২০২৬ এই সময়এই সময়, শিলিগুড়ি: দু'দিন আগের কথা। শিলিগুড়ি জেলা হাসপাতালের বহির্বিভাগে চিকিৎসার জন্য এসেছিলেন সুস্মিতা মজুমদার। দোতলায় উঠতে গিয়ে আচমকা থমকে দাঁড়ান তিনি। সিঁড়ির কোণে রাখা ফুটফুটে শিশুর ছবির গাল বেয়ে নেমে এসেছে লালচে দাগ। কাছে গিয়ে দেখেন, পানের পিক। ...
২৫ মে ২০২৬ এই সময়সংবাদদাতা, বোলপুর: শান্তিনিকেতনের সোনাঝুরি পল্লির বল্লভপুরডাঙায় একসময় গড়ে উঠেছিল অসহায় প্রবীণদের একটি আশ্রয়স্থল। জেলা পরিষদের অর্থানুকূল্যে খাসজমির উপর নির্মিত সেই বৃদ্ধাশ্রম আজ আর অস্তিত্ব নেই। সেই জায়গায় মাথা তুলেছে সুইমিং পুল, সবুজ লন, শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষ এবং বিশাল প্রবেশদ্বার ...
২৫ মে ২০২৬ বর্তমাননিজস্ব প্রতিনিধি, বাঁকুড়া: জালিয়াতি করে জাতিগত শংসাপত্র প্রাপকদের আগেই হুঁশিয়ারি দিয়েছিলেন রাজ্যের মন্ত্রী ক্ষুদিরাম টুডু। এবার জাল শংসাপত্র নিয়ে চাকরিরতদেরও কড়া বার্তা দিলেন মন্ত্রী। ক্ষুদিরামবাবু বলেন, কেউ জাল শংসাপত্র নিয়ে সরকারি চাকরি করছেন প্রমাণ হলে কাজ থেকে বরখাস্ত করা ...
২৫ মে ২০২৬ বর্তমানসুখেন্দু পাল, পূর্বস্থলী: আমের ফলনে এবার অনুকূল আবহাওয়া থাকলে মাঝেমধ্যে শিলাবৃষ্টি। তারপরও গাছ ভরতি ফলন বিভিন্ন প্রজাতির আম। কুলিন জাতের হিমসাগরও ব্যতিক্রম নয়। কিন্তু, সেই হিমসাগরের সাইজ এতটাই ছোটো যে, পাইকারি বাজারে কদরই নেই! মুখ ফিরিয়ে চলে যাচ্ছেন ব্যবসায়ীরা। ...
২৫ মে ২০২৬ বর্তমাননিজস্ব প্রতিনিধি, তমলুক: পূর্ব মেদিনীপুরে দৈনিক ২৫টি জায়গায় যাত্রীবাহী বাস থেকে আড়াই লক্ষ টাকা ইউনিয়ন ফি-র নামে জোরজুলুম করে তোলা আদায় করা হত। গুরুত্বপূর্ণ স্টপে বাস দাঁড়ালেই ছুটে আসতেন ইউনিয়ন কর্মীরা। বাসের ভিতর থেকে কন্ডাক্টর গেটের সামনে এসে নগদ ...
২৫ মে ২০২৬ বর্তমাননিজস্ব প্রতিনিধি, সিউড়ি: রবিবার বিকেলে সিউড়ি শহর ও সংলগ্ন এলাকায় কালবৈশাখীর তাণ্ডবে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ঝড়ের দাপটে বহু বাড়ির চাল উড়ে গিয়েছে। গাছপালা ভেঙে পড়েছে। একাধিক জায়গায় বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ায় বিস্তীর্ণ এলাকা বিদ্যুৎহীন হয়ে পড়ে। এই দুর্যোগের মাঝেই ...
২৫ মে ২০২৬ বর্তমানসুখেন্দু পাল, পূর্বস্থলী: আমের ফলনে এবার অনুকূল আবহাওয়া থাকলে মাঝেমধ্যে শিলাবৃষ্টি। তারপরও গাছ ভরতি ফলন বিভিন্ন প্রজাতির আম। কুলিন জাতের হিমসাগরও ব্যতিক্রম নয়। কিন্তু, সেই হিমসাগরের সাইজ এতটাই ছোটো যে, পাইকারি বাজারে কদরই নেই! মুখ ফিরিয়ে চলে যাচ্ছেন ব্যবসায়ীরা। ...
২৫ মে ২০২৬ বর্তমানসুমন তেওয়ারি, আসানসোল: রাজ্যে সরকার বদলের পরই অবৈধ দখলদারদের বিরুদ্ধে অভিযান শুরু হয়েছে। কলকাতা বা বার্নপুর, রাস্তার উপর থাকা দোকান থেকে তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয় বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। দুর্গাপুরের অবৈধ নির্মাণগুলি ভেঙে ফেলার হুঁশিয়ারি দিয়েছেন বিজেপি বিধায়করা। ...
২৫ মে ২০২৬ বর্তমানসুখেন্দু পাল, বর্ধমান: অবশেষে গ্রেপ্তার হলেন গলসির ‘বালি সম্রাট’ জাহির আব্বাস মণ্ডল ওরফে সেপাই। কয়েক দিন ধরেই পুলিশ তাঁর খোঁজে তল্লাশি চলাচ্ছিল। রবিবার তাঁকে দুর্গাপুর থেকে গ্রেপ্তার করা হয়। ধৃতের বিরুদ্ধে তোলাবাজি, প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ রয়েছে। স্থানীয়রা বলছেন, সেপাই ...
২৫ মে ২০২৬ বর্তমানসংবাদদাতা, বোলপুর: শান্তিনিকেতনের সোনাঝুরি পল্লির বল্লভপুরডাঙায় একসময় গড়ে উঠেছিল অসহায় প্রবীণদের একটি আশ্রয়স্থল। জেলা পরিষদের অর্থানুকূল্যে খাসজমির উপর নির্মিত সেই বৃদ্ধাশ্রম আজ আর অস্তিত্ব নেই। সেই জায়গায় মাথা তুলেছে সুইমিং পুল, সবুজ লন, শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষ এবং বিশাল প্রবেশদ্বার ...
২৫ মে ২০২৬ বর্তমানসুকান্ত গঙ্গোপাধ্যায় (কোচবিহার) ও নির্মাল্য সেনগুপ্ত (রায়গঞ্জ): মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বার্তার পরই উত্তরবঙ্গের কোন জেলায় এইমস হবে, তা নিয়ে চর্চা তুঙ্গে। ইতিমধ্যেই রাজ্যের ক্রীড়া ও যুবকল্যাণমন্ত্রী তথা উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী নিশীথ প্রামাণিক জানিয়েছেন, কোচবিহারের মাথাভাঙায় যাতে এইমস তৈরি হয়, সেব্যাপারে আপ্রাণ ...
২৫ মে ২০২৬ বর্তমাননিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি: শেষ সমাবর্তন হয়েছিল ২০১৮ সালে। তারপর থেকে আর সমাবর্তন হয়নি উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে। কয়েক হাজার গবেষক পড়ুয়া এখনও গবেষণাপত্র পেশ করার পরেও পাচ্ছেন না ডিগ্রি। শুধুমাত্র তাই নয়, উত্তরের গর্ব উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের মান জাতীয় স্তরে তলানিতে নেমে ...
২৫ মে ২০২৬ বর্তমানসংবাদদাতা, মানিকচক ও পুরাতন মালদহ: মালদহ জেলার বিভিন্ন জায়গায় কালবৈশাখীতে বিপর্যস্ত বাসিন্দারা। ভূতনির অশোকনগরে চরম ক্ষতিগ্রস্ত প্রায় ১৫টি পরিবার। প্রবল ঝড়ে ঘরের চাল উড়ে গিয়ে পড়ল গাছের মাথায়। শিশুদের নিয়ে চৌকির নীচে ঢুকে প্রাণে বাঁচলেন ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা। ইদুজ্জোহার ...
২৫ মে ২০২৬ বর্তমাননিজস্ব প্রতিনিধি, কোচবিহার: গত দশ দিনে কয়েক ধাপে ডিজেলের দাম বৃদ্ধি হওয়ায় মাথায় হাত পড়েছে উত্তরবঙ্গের বেসরকারি বাস মালিকদের। উত্তরবঙ্গের আট জেলায় প্রায় দুই হাজার ৮০০ বেসরকারি বাস রয়েছে। বাস মালিকদের দাবি, ডিজেলের দাম যে পর্যায়ে পৌঁছচ্ছে তাতে ভাড়া ...
২৫ মে ২০২৬ বর্তমানসুব্রত ধর, শিলিগুড়ি: মহাকাল মন্দির নির্মাণ থমকে। রাজনৈতিক পালাবদলের পরই শিলিগুড়িতে সরকার অনুমোদিত ওই মন্দিরের ট্রাস্টি বোর্ড ভেঙে দেয় রাজ্য সরকার। এখন পর্যন্ত নতুন সরকার বিষয়টি নিয়ে নতুন কোনো নির্দেশিকা দেয়নি। তবে বিজেপি নেতারা অবশ্য মন্দিরটি গড়ার পক্ষে সওয়াল করছেন। চার ...
২৫ মে ২০২৬ বর্তমানসংবাদদাতা, আলিপুরদুয়ার: বিজেপির নাম করে জেলার বিভিন্ন এলাকায় টাকা তোলার চেষ্টা চলছে। এভাবে বিজেপির নাম করে কেউ টাকা তোলার চেষ্টা করলে তাদের বিরুদ্ধে সঙ্গে সঙ্গে জেলাবাসীকে পুলিশে যাওয়ার নিদান দিলেন বিজেপির আলিপুরদুয়ার জেলা সভাপতি মিঠু দাস। রবিবার শহরে দলের ...
২৫ মে ২০২৬ বর্তমানসংবাদদাতা, বালুরঘাট: দক্ষিণ দিনাজপুর জেলায় গত দেড় মাসে ১২-১৩ বার কালবৈশাখী ঝড়। যার ফলে জেলাজুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। কোথাও গাছ উপড়ে ঘর ভেঙেছে। কারও বাড়ির টিনের চাল উড়ে গিয়েছে। বাড়িঘরের পাশাপাশি ঝড়ে সবচেয়ে ক্ষতি হয়েছে বিদ্যুৎ বণ্টন সংস্থার। বৈশাখ মাসের ...
২৫ মে ২০২৬ বর্তমানএই সময়, মালদা: তখন শনিবার মাঝরাত। গ্রাম এলাকায় অত রাতে গাড়ির আনাগোনা থাকে না। আচমকাই গাড়ির আওয়াজে ঘুম ভেঙে যায় রুকসানা বিবি-র। স্বামী এখানে থাকেন না। দিল্লিতে কারখানায় কাজ করেন। শ্বশুর-শাশুড়ি, সন্তান নিয়ে রুকসানার পরিবার। সঙ্গে ভাসুররাও থাকেন। গ্রামের ...
২৫ মে ২০২৬ এই সময়এই সময়: রাজ্যের সরকারি হাসপাতাল ও মেডিক্যাল কলেজগুলিতে কর্মরত সব স্তরের স্বাস্থ্যকর্মীর জন্য পৃথক পৃথক রঙের সরকারি পরিচয়পত্র চালুর পথে এগোল স্বাস্থ্য দপ্তর। স্বাস্থ্যভবনের সাম্প্রতিক নির্দেশিকায় জানানো হয়েছে, ১ জুন থেকে চিকিৎসক থেকে নার্স, প্যারা-মেডিক্যাল কর্মী, প্রশাসনিক কর্মী এবং অন্যান্য ...
২৫ মে ২০২৬ এই সময়চঞ্চল প্রধান নন্দীগ্রামজমি রক্ষার আন্দোলনে ২০০৭–এর ১৪ মার্চ মারা গিয়েছিলেন নন্দীগ্রামের প্রলয় গিরি। শুভেন্দু অধিকারী রবিবার নন্দীগ্রামে আসবেন শুনে শহিদ প্রলয়ের দাদা পলাশ বলেছিলেন, ‘শুভেন্দুবাবু জমি আন্দোলনের নেতা। আমাদের সুখ–দুঃখের সাথী। আজ তিনি মুখ্যমন্ত্রী, এটা আমাদের বড় পাওনা। তিনি ...
২৫ মে ২০২৬ এই সময়এই সময়: কাজ শুরু হওয়ার কথা ছিল শুক্রবার রাত ৮টা নাগাদ। কিন্তু ইএম বাইপাসে গাড়ির বিপুল চাপের জন্য কলকাতা মেট্রোর অরেঞ্জ লাইনের কাজ শুরু করতে প্রায় এক ঘণ্টা দেরি হয়েছিল। তবে গত দেড় বছর ধরে রাজ্য সরকার সহযোগিতা না–করায় যে ...
২৫ মে ২০২৬ এই সময়এই সময়: বাংলায় রাজনৈতিক পালাবদলের পরে ১৫ দিনের বেশি কেটে গিয়েছে। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, পরাজয়ের ধাক্কা সামলে এখনও নিজেদের ঘর গুছিয়ে উঠতে পারেনি তৃণমূল। উল্টে দলে ফাটলের ইঙ্গিত পাচ্ছেন অনেকে।বিধানসভায় বিরোধী দলের স্বীকৃতির দাবিতে তৃণমূলের তরফে যে বিক্ষোভগুলি গত ...
২৫ মে ২০২৬ এই সময়এই সময়: কখন কার দরজায় পুলিশ এসে কড়া নাড়ে তা নিয়ে আতঙ্ক বাড়ছে তৃণমূলের অন্দরে। বিভিন্ন অভিযোগে প্রায় প্রতিদিনই ধরা পড়ছেন কেউ না কেউ। রবিবার ফেসবুক লাইভ করে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছেন, বেআইনি ভাবে ধরা হচ্ছে দলের ...
২৫ মে ২০২৬ এই সময়কলকাতা, 24 মে: ফলতা বিধানসভা কেন্দ্রের পুনর্নির্বাচনের ভোটগণনা প্রক্রিয়াকে কেন্দ্র করে নির্বাচন কমিশনের বিরুদ্ধে চরম অসঙ্গতি ও পক্ষপাতিত্বের বিস্ফোরক অভিযোগ তুললেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। রবিবার এক সামাজিক মাধ্যমের পোস্টে নির্বাচন কমিশনকে (ইসিআই) তীব্র আক্রমণ শানিয়ে ...
২৫ মে ২০২৬ eTV Bharatকলকাতা, 24 মে: বহুবছর পর দক্ষিণ 24 পরগনা ফলতা বিধানসভাতে নির্বিঘ্নে ভোট হয়েছে। কিন্ত, পুনর্নির্বাচন হয়েছে। গত 29 এপ্রিল নির্বিঘ্নে ভোট না হওয়ায় পুনর্নির্বাচন হয়। তাতে, গোটা রাজ্যের মতো এই বিধানসভাতেও তৃণমূলের ভরাডুবি ঘটেছে। আজ বাইশ রাউন্ড গগণা শেষে ...
২৫ মে ২০২৬ eTV Bharatরাজ্যের প্রশাসনিক প্রধান হিসেবে দায়িত্ব কাঁধে নেওয়ার পর প্রথমবার নিজের রাজনৈতিক উত্থানের কেন্দ্র নন্দীগ্রামের মাটিতে পা রাখলেন শুভেন্দু অধিকারী। নিজের ‘ঘরে’ ফিরেই আবেগঘন বার্তা দিলেন তিনি। স্পষ্ট জানালেন, বিধায়ক পদ ছাড়লেও নন্দীগ্রামের মানুষের পাশ থেকে তিনি কোনও দিন সরে ...
২৫ মে ২০২৬ দৈনিক স্টেটসম্যানতৃণমূল কংগ্রেসের অন্দরে ফের বাড়ল জল্পনা। আনুগত্যের ‘পুরস্কার’ পাওয়া নিয়ে সমাজমাধ্যমে তাৎপর্যপূর্ণ বার্তা দেওয়ার কয়েক দিনের মধ্যেই জেলা সভাপতির পদ থেকে ইস্তফা দিলেন বারাসতের সাংসদ কাকলি ঘোষ দস্তিদার। দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সীর কাছে চিঠি পাঠিয়ে নিজের সিদ্ধান্তের কথা ...
২৫ মে ২০২৬ দৈনিক স্টেটসম্যানPM Narendra Modi On Falta Victory: ফলতা পুনির্বাচনের ফল বেরোতেই কড়া প্রতিক্রিয়া দিলেন দেশের প্রধানমন্ত্রী তথা বিজেপি নেতা নরেন্দ্র মোদী। ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের অন্তর্গত ফালতা বিধানসভা উপনির্বাচনে বিজেপি প্রার্থী দেবাংশু পণ্ডার রেকর্ড মার্জিনে ঐতিহাসিক জয়কে ‘গণতন্ত্রের আসল জয়’ ...
২৫ মে ২০২৬ আজ তকDarjeeling Toy Train Booking Full 2026: গরমের ছুটি শুরু হতেই পাহাড় এখন পর্যটকদের ভিড়ে এক্কেবারে ঠাসা। উত্তরবঙ্গের রানি দার্জিলিংয়ের পাহাড়ি পথে এখন তিল ধারণের জায়গা নেই। আর পাহাড়ে পা রাখলেই দেশি-বিদেশের পর্যটকদের আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে ওঠে হেরিটেজ টয়ট্রেন। পাহাড়ি ...
২৫ মে ২০২৬ আজ তকআজকাল ওয়েবডেস্ক: ফলতায় পদ্ম-ঝড়! বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে রেকর্ড ব্যবধানে জয়ী হয়েছেন বিজেপি প্রার্থী দেবাংশু পণ্ডা। আর এই বিপুল জয়ের পরই সমাজমাধ্যমে নিজের প্রতিক্রিয়া জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তাঁর সাফ কথা, ফলতার এই ফলাফল আসলে 'ভীতি প্রদর্শনের রাজনীতির' বিরুদ্ধে সাধারণ ...
২৫ মে ২০২৬ আজকালবীজপুরের দাপুটে যুব তৃণমূল নেতা অভিজিৎ রায় ওরফে বনিকে গ্রেপ্তার করল পুলিশ। ধৃতের বিরুদ্ধে অবৈধ ভাবে আগ্নেয়াস্ত্র রাখার অভিযোগ ছিল আগেই। অবশেষে শনিবার মন্দারমণি থেকে তাঁকে গ্রেপ্তার করে আনে বীজপুর থানার পুলিশ। রবিবার ধৃতকে ব্যারাকপুর আদালতে ...
২৫ মে ২০২৬ এই সময়বিধানসভায় শপথ গ্রহণের পরেই কবজি ডুবিয়ে মাছ-ভাত খেয়েছিলেন বিজেপি বিধায়করা। আবার মা ক্যান্টিনেও ডিম-ভাতের বদলে চালু হচ্ছে মাছ-ভাত। ভালো করে দেখলে বোঝা যায়, বঙ্গ জয়ের পর থেকে বিজেপির প্রতিটা অনুষ্ঠানের কেন্দ্রে রয়েছে মাছ। কখনও ভাজা, কখনও ঝোল। যেন বিরোধীদের ...
২৫ মে ২০২৬ এই সময়এই সময়: বেআইনি নির্মাণ ভাঙতে ফের কলকাতায় চলল বুলডোজ়ার।রবিবার বেলেঘাটা, তিলজলা এবং কসবায় তিনটি বেআইনি নির্মাণ ভাঙল কলকাতা পুরসভা। দু’জায়গায় বুলডোজ়ার দিয়ে ভাঙা হলেও, কসবায় হাতুড়ি দিয়ে বেআইনি নির্মাণ ভাঙা হয়েছে। তিন জায়গাতেই বেআইনি নির্মাণের সঙ্গে নাম জড়িয়েছে তৃণমূল ঘনিষ্ঠ ...
২৫ মে ২০২৬ এই সময়কোনও মতেই হলদিয়ার উন্নয়নকে থমকে যেতে দেওয়া হবে না। রবিবার, হলদিয়ায় প্রশাসনিক বৈঠক থেকে এই বার্তা দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।রবিবার, নন্দীগ্রামে সংবর্ধনা সভায় উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী। সেখান থেকেই হলদিয়া আসেন তিনি। পূর্ব মেদিনীপুরের জেলাশাসক নিরঞ্জন কুমার, পুলিশ ...
২৫ মে ২০২৬ এই সময়