BENGAL INFO
  • News
  • ক্যালেন্ডার
  • Hospitals
  • Schools
  • কবিতা
  • গান
  • দুর্গাপূজা
  • KOLKATA WEATHER
  • News from West Bengal | 06 Jul, 2026 | ২২ আষাঢ়, ১৪৩৩
  • বাংলা (?)    
  • খেলা | ব্যবসা | বিনোদন | রাজ্য | কলকাতা | দেশ
  • :: দেশ ::
  • নির্বাচনী ইস্তাহার প্রকাশ মহাজোটের, বিহারে কং প্রচারের নেতৃত্বে রাহুল-প্রিয়াঙ্কা

    পাটনা: বহু টানাপোড়েন পেরিয়ে ক’দিন আগে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসেবে নাম ঘোষণা হয়েছিল তেজস্বী যাদবের। আর মঙ্গলবার বিহারে নির্বাচনী ইস্তাহার প্রকাশ করল বিরোধী মহাজোট শিবির। সেখানেও রীতিমতো ‘তেজস্বী-রাজ’। আরজেডি, কংগ্রেস, ভিআইপি ও বামদলগুলির এই যৌথ ইস্তাহারের নাম ‘তেজস্বী কা প্রণ’। ...

    ২৯ অক্টোবর ২০২৫ বর্তমান
    ‘জন নায়ক’ কে? বিহারে ভোটের আগে ইন্ডিয়া শিবিরে টানাপোড়েন

    পাটনা: বাঙালি জানে ‘মহানায়ক’ একজনই। উত্তম কুমার। বিহারবাসী বুঝতে পারছেন না, তাঁদের ‘জন নায়ক’ কে? এতদিন পর্যন্ত এই উপমা ব্যবহৃত হতো রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী কর্পুরী ঠাকুরের সঙ্গে। আর বিহার ভোটের মাত্র কয়েকদিন আগে এই খেতাব কার প্রাপ্য, তাই নিয়ে ...

    ২৯ অক্টোবর ২০২৫ বর্তমান
    দূষণ রোধে দিল্লিতে কৃত্রিম বৃষ্টিপাতের ট্রায়াল, সহযোগিতায় কানপুর আইআইটি

    নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: সুপ্রিম কোর্টের স্পষ্ট নির্দেশিকা থাকলেও এই বছর দীপাবলিতে দিল্লি কিংবা এনসিআর এলাকায় সবুজ বাজির সেভাবে ব্যবহারই হয়নি। পরিবর্তে দেদার ফেটেছে নিষিদ্ধ শব্দ এবং আতশবাজি। ছটপুজোতেও এর অন্যথা হয়নি। ধর্মীয় আচার পালন করতে গিয়ে সোমবার এবং মঙ্গলবারও ...

    ২৯ অক্টোবর ২০২৫ বর্তমান
    ধুমধাম করে উদ্বোধনই সার! যোগীরাজ্যে ভোটের পর বন্ধ ৭ বিমানবন্দর

    লখনউ: ‘হাওয়াই চপ্পল’ পরা জনতাও ‘হাওয়াই জাহাজে’ সফর করবে। ভোট এলেই ‘স্বপ্ন ফেরি’ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। উদ্বোধন হয় একের পর এক বিমানবন্দরের। আর ভোট মিটলেই ভ্যানিশ প্লেন। রানওয়ে ফাঁকা। স্থগিত পরিষেবা। নিন্দুকরা বলছেন, এও এক জুমলা। ভোটের গিমিক। ...

    ২৯ অক্টোবর ২০২৫ বর্তমান
    নরসাপুরের উপর দিয়ে ল্যান্ডফল মান্থা-র, অন্ধ্রপ্রদেশ জুড়ে চলছে তাণ্ডব, বিপর্যস্ত জনজীবন

    অন্ধ্রপ্রদেশের উপকূলে আছড়ে পড়েছে ঘূর্ণিঝড়। ভারতীয় আবহাওয়া দপ্তর জানিয়েছে, অন্ধ্রপ্রদেশের কাঁকিনাড়ার কিছুটা দক্ষিণে নরসাপুরের উপর দিয়ে ল্যান্ডফল করছে মান্থা। ইতিমধ্যেই বাতাসের সর্বোচ্চ গতিবেগ পৌছেছে ঘণ্টায় ১১০ কিলোমিটার। উপকূলীয় এলাকায় লাগাতার বৃষ্টি চলছে। সঙ্গে বইছে ঝোড়ো হাওয়া। এ দিন সন্ধ্যা ...

    ২৯ অক্টোবর ২০২৫ এই সময়
    মান্থার সময়ে জরুরি চিকিৎসা ব্যবস্থার আশ্বাস কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের

    মঙ্গলবার রাতেই অন্ধ্রপ্রদেশের উপকূলে আছড়ে পড়েছে ঘূর্ণিঝড় মান্থা। মঙ্গলবার  সন্ধ্যা ৭টা থেকেই অন্ধ্রপ্রদেশের মছলিপত্তনম এবং কলিঙ্গপত্তনমের মাঝে মান্থার আছড়ে পড়ার প্রক্রিয়া শুরু হয়। ইতিমধ্যেই এই ঝড় অন্ধ্রপ্রদেশের সীমানা অতিক্রম করেছে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর।অন্ধ্রপ্রদেশের পাশাপাশি ওডিশার একাধিক জেলাতেও ব্যাপক ...

    ২৯ অক্টোবর ২০২৫ এই সময়
    একটি হার্ডডিস্ক, যাতে ছিল ১৫ জন মহিলার নগ্ন ভিডিয়ো, এর জন্যেই খুন UPSC পরীক্ষার্থী

    একটি হার্ড ডিস্ক। যার মধ্যে ছিল অন্তত ১৫ জন যুবতীর নগ্ন ছবি। সেই হার্ড ডিস্কটির জন্যই UPSC পরীক্ষার্থী রামকেশ মিনাকে হত্যা করেছে বলে পুলিশকে জানিয়েছে রামকেশের লিভ-ইন পার্টনার অমৃতা চৌহান। রামকেশের মৃত্যুর তিন সপ্তাহ পরে অমৃতা, তাঁর প্রাক্তন প্রেমিক ...

    ২৯ অক্টোবর ২০২৫ এই সময়
    আছড়ে পড়ল মান্থা, অন্ধ্রপ্রদেশে মৃত্যু এক মহিলার

    মঙ্গলবার রাতে অন্ধ্রপ্রদেশের উপকূলে আছড়ে পড়েছে  ঘূর্ণিঝড় মান্থা। এই ল্যান্ডফল শুরু হতেই প্রভাব পড়তে শুরু করেছে অন্ধ্রপ্রদেশ এবং ওডিশার উপকূলে। ভারতীয় সময় সন্ধ্যা ৭টা নাগাদ ল্যান্ডফল প্রক্রিয়া শুরু হয়েছে। আগামী ৩ থেকে ৪ ঘণ্টা ধরে এই ল্যান্ডফল হবে বলে ...

    ২৯ অক্টোবর ২০২৫ এই সময়
    মহাগটবন্ধনের ইস্তেহারে প্রতিশ্রুতির ছড়াছড়ি, কী কী প্রতিজ্ঞা করলেন তেজস্বী?

    আসন ভাগাভাগি এবং প্রার্থী ঘোষণা করতে গিয়ে প্রচুর ফুটোফাটা বেরিয়েছিল বিহারের মহাগটবন্ধন জোটের একতায়। বেশ কিছু আসনে জোটেরই দুটি দল প্রার্থী দিয়েছে। ‘ফ্রেন্ডলি ফাইট’ বলে চাপা দেওয়ার চেষ্টা হচ্ছে সেই সব ফুটোফাটা। এর মধ্যে মঙ্গলবার যৌথ ইস্তেহার প্রকাশ করল ...

    ২৯ অক্টোবর ২০২৫ এই সময়
    ‘আত্মঘাতী’ জম্মু ও কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহার নাতি, হঠাৎ কী হল?

    সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কানপুরে নিজের বাড়িতেই ‘আত্মঘাতী’ হলেন জম্মু ও কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহার নাতি। একাধিক সর্বভারতীয় সংবাদমাধ্যমে এমনটাই দাবি করা হয়েছে। মৃতের নাম আরভ। সে একাদশ শ্রেণির ছাত্র ছিল। কিন্তু কী কারণে সে আত্মহত্যা করল, তা ...

    ২৯ অক্টোবর ২০২৫ প্রতিদিন
    আতঙ্ক বাড়াচ্ছে মন্থা! শুরু প্রবল ঝড় ও বৃষ্টি, জারি কড়া সতর্কতা

    সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পূর্বাভাস অনুযায়ী মঙ্গলবার রাত বাড়তেই অন্ধ্র উপকূলে আছড়ে পড়তে শুরু করেছে মন্থা! শুরু হয়েছে ল্যান্ডফল। মনে করা হচ্ছে, আর তিন-চার ঘণ্টা পর মধ্যপাতে রাজ্যটি অতিক্রম করে যাবে ঝড়। ওড়িশা ও অন্ধ্রপ্রদেশে জারি হয়েছে কড়া সতর্কতা। ...

    ২৯ অক্টোবর ২০২৫ প্রতিদিন
    ‘এবার ১২ রাজ্যে ভোটচুরির খেলা হবে’, এসআইআর নিয়ে কমিশনকে তোপ কংগ্রেসের

    সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাংলা-সহ ১২ রাজ্য এবং কেন্দ্রাশাসিত অঞ্চলগুলিতে শুরু হচ্ছে বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর। সোমবার দিল্লির বিজ্ঞান ভবনে সাংবাদিক বৈঠকে এমনটাই ঘোষণা করেন দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। এরপরই কমিশনকে তোপ দাগল কংগ্রেস। তারা বলেছে, ...

    ২৯ অক্টোবর ২০২৫ প্রতিদিন
    মাওবাদীদের পাতা ফাঁদে পা! ঝাড়খণ্ডে আইইডি বিস্ফোরণে প্রাণ গেল নাবালিকার

    সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মাওবাদীদের বিছানো আইইডি বিস্ফোরণে প্রাণ গেল এক নাবালিকার। মঙ্গলবার মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে ঝাড়খণ্ডের সারান্ডার জঙ্গলে। প্রাথমিকভাবে জানা গিয়েছে, জঙ্গলে মাটির নিচে ওই বোমা পুঁতে রেখেছিল মাওবাদীরা। সেখানে অজান্তেই পা রাখতেই ঘটে যায় অঘটন।পুলিশ সূত্রে ...

    ২৯ অক্টোবর ২০২৫ প্রতিদিন
    ক্ষমতায় এলেই ‘শুকনো’ বিহারে তাড়ির উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার! আশ্বাস তেজস্বীর

    সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিহারে মদ বিক্রি বন্ধ করেছেন নীতীশ কুমার। ‘ড্রাই স্টেট’ বিহারে ভোটের আগেই বিশাল পরিমাণ মদ বাজেয়াপ্ত করেছে এনফোর্সমেন্ট সংস্থাগুলি। কিন্তু তেজস্বী যাদবের দাবি, ইন্ডিয়া জোট ক্ষমতায় এলে তাড়ির মতো কঠিন পানীয়কে রাজ্যের কঠোর নিষেধাজ্ঞা আইন ...

    ২৯ অক্টোবর ২০২৫ প্রতিদিন
    পরিবার পিছু সরকারি চাকরি, মহিলাদের মাসে আড়াই হাজার টাকা! ইস্তেহারে বড় ঘোষণা তেজস্বীদের

    সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিহারে নির্বাচনী ইস্তেহার প্রকাশ করল মহাগটবন্ধন। ‘তেজস্বী প্রাণ’ নামের ওই ইস্তেহারে মহিলাদের আড়াই হাজার টাকা, বিনামূল্যে ২০০ ইউনিট বিদ্যুৎ এবং পরিবার পিছু একটি করে চাকরির আশ্বাস দেওয়া হয়েছে সেখানে।‘সংকল্প পত্র ২০২৫’-এর স্লোগান ‘সম্পূর্ণ বিহার কা ...

    ২৯ অক্টোবর ২০২৫ প্রতিদিন
    নিহত ইউপিএসসি ছাত্রের হার্ডডিস্কে একাধিক মহিলার নগ্ন ছবি! দিল্লির-কাণ্ডে নয়া মোড়

    সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দিল্লিতে ইউপিএসসি পরীক্ষার্থী-যুবক রামকেশ মীনার খুনের ঘটনায় নড়ে গিয়েছে গোটা দেশ। সেই হত্যাকাণ্ডে এবার নয়া মোড়। তদন্তকারীদের একটি সূত্রের খবর, রামকেশের ফ্ল্যাট থেকে যে হার্ডডিস্কটি উদ্ধার হয়েছে, তাতে তাঁর লিভ-ইন সঙ্গী তথা তাঁর খুনে অভিযুক্ত ...

    ২৯ অক্টোবর ২০২৫ প্রতিদিন
    মেঘের মধ্যে ছড়ানো হল ‘বৃষ্টিবীজ’! দূষণ কমাতে দিল্লিতে নামবে কৃত্রিম বৃষ্টি

    সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাজির দৌরাত্ম্যে দীপাবলির পর ফের লাগামছাড়া হয়েছে দিল্লির দূষণ। সেই দূষণ এখনও দাপাচ্ছে রাজধানী জুড়ে। পরিস্থিতি সামাল দিতে এবার কৃত্রিম বৃষ্টির পথে হাঁটছে সেখানকার বিজেপি সরকার। মঙ্গলবার কৃত্রিমভাবে ‘ক্লাউড সিডিং’ বা মেঘ জমানোর প্রক্রিয়া সম্পন্ন ...

    ২৯ অক্টোবর ২০২৫ প্রতিদিন
    আরএসএসের কার্যকলাপ নিয়ন্ত্রণের চেষ্টায় ধাক্কা! কর্নাটক সরকারের নির্দেশিকায় স্থগিতাদেশ হাই কোর্টের

    সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আরএসএসের কার্যকলাপ নিয়ন্ত্রণ করার চেষ্টায় বড়সড় ধাক্কা খেল কর্নাটকের কংগ্রেস সরকার। সরকারি স্থানে বা জনসমক্ষে জমায়েত নিয়ে সরকারি নির্দেশিকায় স্থগিতাদেশ দিল কর্নাটক হাই কোর্টের ধারওয়াদ বেঞ্চ। আদালত জানিয়ে দিল, এখনই প্রকাশ্য স্থানে জমায়েতের উপর কড়াকড়ি ...

    ২৯ অক্টোবর ২০২৫ প্রতিদিন
    ‘সমাজ ক্ষমা করবে না’, কোভিডে মৃত চিকিৎসকদের ক্ষতিপূরণের মামলায় মন্তব্য সুপ্রিম কোর্টের

    সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সভ্য সমাজের অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ চিকিৎসক। মঙ্গলবার একথা মনে করাল সুপ্রিম কোর্ট। এদিন শীর্ষ আদালতে বেসরকারি হাসপাতাল, ডিসপেনসারি এবং ক্লিনিকে কর্মরত যে সব চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা কোভিডের বিরুদ্ধে লড়াই করে প্রাণ হারিয়েছেন, তাঁদের স্বাস্থ্যবীমা প্রকল্পে ...

    ২৯ অক্টোবর ২০২৫ প্রতিদিন
    বিরাট জনসমর্থন! রাজ্যবাসীর পরামর্শে সেজে উঠছে ২০৪৭ সালের ‘সমর্থ উত্তরপ্রদেশ’-এর নীলনকশা

    হেমন্ত মৈথিল, লখনউ: ২০৪৭ সালের মধ্যে উত্তরপ্রদেশকে উন্নত রাজ্য হিসেবে গড়ে তোলার লক্ষ্যে এক মেগা ক্যাম্পেইন শুরু হয়েছে। ‘সমর্থ উত্তরপ্রদেশ–বিকশিত উত্তরপ্রদেশ @২০৪৭’ নামে এই প্রচারাভিযান এখন সাধারণ মানুষের আন্দোলনে পরিণত হয়েছে।​রাজ্যের ৭৫টি জেলাতেই চলছে বিশাল প্রচার। নোডাল অফিসার ও ...

    ২৯ অক্টোবর ২০২৫ প্রতিদিন
    দু’মাস পর বিহারে ভোটপ্রচারে রাহুল, শেষমুহূর্তে সোনিয়া-প্রিয়াঙ্কাদের নামাচ্ছে কংগ্রেস, বিরোধীরা বলছে, ‘মরণকালে হরিনাম’

    সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রায় দু’মাস পর বিহারে ভোটপ্রচারে যাচ্ছেন রাহুল গান্ধী। ভোটার অধিকার যাত্রা সম্পন্ন করার পর রাহুল গান্ধী কার্যত উধাও হয়ে গিয়েছিলেন। এমনকী কংগ্রেসের শীর্ষ নেতাদের কেউই সেভাবে প্রচার করেননি। মূলত আরজেডির সঙ্গে আসনরফা নিয়ে বিবাদের জেরেই ...

    ২৯ অক্টোবর ২০২৫ প্রতিদিন
    পরিবার পিছু একজনের চাকরি, মহিলাদের আড়াই হাজার! জনমোহিনী অঙ্কেই বিহারে বাজিমাতের চেষ্টা মহাগঠবন্ধনের...

    আজকাল ওয়েবডেস্ক: ২০২৫ সালের বিধানসভা নির্বাচনের জন্য বিহারের মহাগঠবন্ধন তাদের ইশতেহার প্রকাশ করল। শিরোনাম দেওয়া হয়েছে ‘তেজস্বী পণ’। জনমোহিনী প্রতিশ্রুতির একগুচ্ছ ঘোষণাই এই নথির মূল আকর্ষণ। এর মধ্যে প্রধান হলো, প্রতি পরিবারে একটি সরকারি চাকরি, মহিলাদের জন্য মাসে ২,৫০০ ...

    ২৯ অক্টোবর ২০২৫ আজকাল
    সাইক্লোন মান্থা আছড়ে পড়ছে অন্ধ্রে, কত সময় লাগবে উপকূল পার করতে, জেনে নিন এখনই ...

    আজকাল ওয়েবডেস্ক:  অন্ধ্রপ্রদেশের উপকূলে মঙ্গলবার সন্ধ্যায় ভয়ঙ্কর ঘূর্ণিঝড় ‘মন্থা’ আছড়ে পড়েছে। ভারতের আবহাওয়া দফতর জানিয়েছে, এই প্রবল ঘূর্ণিঝড়ের ভূমিতে আছড়ে পড়ার প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়েছে এবং সম্পূর্ণভাবে অন্ধ্র প্রদেশ উপকূল অতিক্রম করতে আরও তিন থেকে চার ঘণ্টা সময় লাগবে। ...

    ২৯ অক্টোবর ২০২৫ আজকাল
    স্রেফ হাসার জন্য চাকরি খোয়াতে হচ্ছিল এক কর্মীকে! আসল ঘটনা জানাতেই চক্ষু চড়কগাছ সবার ...

    আজকাল ওয়েবডেস্ক: কেবল হাসির জন্য চাকরি চলে যাবে? সম্প্রতি এমনই এক অভিজ্ঞতার কথা জানালেন এক যুবক। রেডিটে এক যুবক তাঁর কর্মক্ষেত্রের এক অস্বাভাবিক ঘটনা ভাগ করে নিয়েছেন সবার সঙ্গে। সামান্য হাসার জন্য তাঁর প্রায় চাকরি খোয়া যাচ্ছিল। আসল ঘটনা ...

    ২৯ অক্টোবর ২০২৫ আজকাল
    ১৯৭১ সালের পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধের সময় কেন ভারতীয় নৌবাহিনী হাজার হাজার কনডোম অর্ডার করেছিল?...

    আজকাল ওয়েবডেস্ক: ১৯৭১ সালের ভারত-পাকিস্তান যুদ্ধে পাকিস্তানি সেনাবাহিনীকে পরাজিত করে ভারতীয় সেনা। শত্রু সেনাদের আত্মসমর্পণ করতে বাধ্য করে এবং তাদের ভূখণ্ডের একটি বিশাল অংশ বিভক্ত করে বাংলাদেশের (তৎকালীন পূর্ব পাকিস্তান) জন্ম দেওয়া হয়। স্বাধীন করার সময় ভারতীয় সেনাবাহিনী পাকিস্তানকে ...

    ২৯ অক্টোবর ২০২৫ আজকাল
    মান্থার ল্যান্ডফল শুরু, প্রবল ঝড়-বৃষ্টিতে তছনছ অন্ধ্র উপকূল, সাতটি জেলায় জারি নাইট কার্ফু ...

    আজকাল ওয়েবডেস্ক: আবহাওয়া দপ্তর আগেই জানিয়েছিল, প্রবল ঘূর্ণিঝড় ‘মান্থা’ মঙ্গলবার সন্ধ্যায় অন্ধ্রপ্রদেশের কাকিনাড়া ও মাচিলিপটনমের মধ্যবর্তী উপকূলে আছড়ে পড়তে চলেছে। সেইমতো মান্থার ল্যান্ডফল শুরু হয়েছে। ইতিমধ্যেই রাজ্যের উপকূলবর্তী এলাকায় প্রবল বৃষ্টি, ঝোড়ো হাওয়া ও জলোচ্ছ্বাস শুরু হয়েছে। প্রশাসন জানিয়েছে, ...

    ২৯ অক্টোবর ২০২৫ আজকাল
    অন্ধ্রে ল্যান্ডফল, তারপর কোন দিকে যাবে শক্তিশালী ঘূর্ণিঝড় মান্থা? ৩০ অক্টোবর পর্যন্ত ভারী বৃষ্টি চার রাজ্যে ...

    আজকাল ওয়েবডেস্ক: আর কয়েক ঘণ্টা। খানিকক্ষণ পরেই অন্ধ্রপ্রদেশ উপকূলে আছড়ে পড়তে চলেছে শক্তিশালী ঘূর্ণিঝড় মান্থা। আজ রাতেই অন্ধ্রপ্রদেশের মছলিপত্তনম ও কাকিনাড়ার মাঝখানে শক্তিশালী ঘূর্ণিঝড় মান্থার ল্যান্ডফল‌। ল্যান্ডফলের সময় সর্বোচ্চ গতিবেগ থাকতে পারে ১১০ কিমি/ঘণ্টা।  মঙ্গলবার ভারতের মৌসম ভবন আইএমডি-র প্রধান ...

    ২৯ অক্টোবর ২০২৫ আজকাল
    মেয়ের চিকিৎসা করাতে এসে হাসপাতালে ধুন্ধুমার কাণ্ড! রোগীর বাবাকে সপাটে চড় চিকিৎসকের! জানাজানি হতেই হুলুস্থুল

    আজকাল ওয়েবডেস্ক: আহমেদাবাদে সম্প্রতি এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে৷ সোল্লা সিভিল হাসপাতালে চিকিৎসক ও এক রোগীর অভিভাবকের মধ্যে চরম সংঘাত। কথা-কাটাকাটি চরমে পৌঁছয়। ঘটনার জেরে কর্তব্যরত এক মহিলা চিকিৎসক রোগীর বাবাকে সপাটে চড় মারেন বলে অভিযোগ। গত ২৬ অক্টোবরের এই ...

    ২৯ অক্টোবর ২০২৫ আজকাল
    তরুণীর অন্তর্বাসে ও কী! ঘেঁটে দেখতেই চোখ ছানাবড়া, বিমানবন্দরে পুলিশের বর্ণনা শুনলে চমকে যাবেন

    আজকাল ওয়েবডেস্ক: অন্তর্বাসে ভরে সোনা পাচারের চেষ্টা তরুণীর। চেকিং করতে গিয়ে ঘটল বিপত্তি। তরুণীর অন্তর্বাস থেকে এক কেজি খাঁটি সোনা উদ্ধার করলেন নিরাপত্তাকর্মীরা‌। কাস্টমস কর্তৃপক্ষ জানিয়েছেন, দিল্লি বিমানবন্দরে সাম্প্রতিক সময়ে এই নিয়ে দু'বার সোনা পাচারের ঘটনা রুখে দেওয়া হল‌। ...

    ২৯ অক্টোবর ২০২৫ আজকাল
    প্রশান্ত কিশোরকে নির্বাচন কমিশনের নোটিশ, কী এমন ঘটল

    আজকাল ওয়েবডেস্ক: নির্বাচনী আইন লঙ্ঘনের অভিযোগে জন সুরাজ প্রতিষ্ঠাতা ও রাজনৈতিক বিশ্লেষক থেকে রাজনীতিক হয়ে ওঠা প্রশান্ত কিশোর–এর বিরুদ্ধে ব্যবস্থা নিল ভারতের নির্বাচন কমিশন। মঙ্গলবার কমিশন তাঁর নামে দুই রাজ্যে—বিহার ও পশ্চিমবঙ্গে—ভোটার হিসেবে নাম নথিভুক্ত থাকার অভিযোগে একটি আনুষ্ঠানিক ...

    ২৯ অক্টোবর ২০২৫ আজকাল
    ভারী বৃষ্টি শুরু, ফুঁসছে সমুদ্র, আর কিছুক্ষণেই আছড়ে পড়বে শক্তিশালী ঘূর্ণিঝড় মান্থা, কখন জানুন

    আজকাল ওয়েবডেস্ক: মঙ্গলবার সকালেই ঘূর্ণিঝড় মান্থা শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। আজ সন্ধ্যা থেকে রাতের মধ্যেই স্থলভাগে আছড়ে পড়বে শক্তিশালী ঘূর্ণিঝড় মান্থা। আর কয়েক ঘণ্টার মধ্যেই শক্তিশালী ঘূর্ণিঝড়ের দাপট শুরু হবে। ইতিমধ্যেই ভারী বৃষ্টি শুরু হয়েছে অন্ধ্রপ্রদেশ, ওড়িশা উপকূলে। বাংলার ...

    ২৯ অক্টোবর ২০২৫ আজকাল
    চিন্তা কাটল কেন্দ্রীয় সরকারি কর্মচারী-পেনশনভোগীদের, সম্ভবত আগামী জানুয়ারি থেকেই অষ্টম বেতন কমিশন কার্যকর

    আজকাল ওয়েবডেস্ক: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সভাপতিত্বে কেন্দ্রীয় মন্ত্রিসভা অষ্টম কেন্দ্রীয় বেতন কমিশনের জন্য শর্তাবলী (টিওআর) অনুমোদন করেছে। ফলে লক্ষ লক্ষ কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং অবসরপ্রাপ্তদের বেতন, ভাতা এবং পেনশন সংশোধনের প্রক্রিয়া কার্যকরভাবে শুরু হয়েছে।তথ্য ও সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব ...

    ২৯ অক্টোবর ২০২৫ আজকাল
    নামকরা রেস্তোরাঁয় খেতে গিয়ে প্রথমে বিপুল অঙ্কের বিল করে! তারপর তা না মিটিয়ে চম্পট দেয় অভিযুক্তেরা, শেষমেশ যেভাবে ধরা পড়ে

    আজকাল ওয়েবডেস্ক: মাউন্ট আবু থেকে পালালেও শেষ রক্ষা হল না। বিপুল অঙ্কের বিল ফাঁকি দিয়ে পালাতে গিয়ে গুজরাটের পাঁচ পর্যটককে পড়তে হলো জালে। চরম চাঞ্চল্যের সৃষ্টি হয় ঘটনার জেরে। ঘটনার দিন ঠক কী ঘটেছিল?  সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, অভিযুক্তেরা ...

    ২৯ অক্টোবর ২০২৫ আজকাল
    খোলা মাঠেই খালি গায়ে মহিলার ওপর চড়ে বসলেন বিজেপি নেতা, ভিডিও ভাইরাল হতেই মুখে কুলুপ দলের

    আজকাল ওয়েবডেস্ক: রাজস্থানের সীমান্তবর্তী জেলা বারমেরে এক বিতর্কিত ভিডিও ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। সোশ্যাল মিডিয়ায় দ্রুত ছড়িয়ে পড়া ওই ভিডিওটিতে এক পুরুষ ও এক মহিলাকে আপত্তিকর অবস্থায় দেখা যায় বলে অভিযোগ উঠেছে।ঘটনাটি ঘটেছে একটি গ্রামের মাঠে, যেখানে এক যুবক ...

    ২৯ অক্টোবর ২০২৫ আজকাল
    আদৌ অ্যাসিড ছোড়েনি কেউ! বাবার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ উঠতেই প্রতিশোধ, সত্যি সামনে আসতেই শোরগোল

    আজকাল ওয়েবডেস্ক: দিল্লি ইউনিভার্সিটির ছাত্রীর ওপর অ্যাসিড হামলার ঘটনায় বেলায় বেলায় মোড় ঘুরছে। দিল্লির অশোক বিহার এলাকায় লক্ষ্মীবাই কলেজের সামনে দ্বিতীয় বর্ষের ছাত্রীর ওপর অ্যাসিড ছুড়ে মারে তিন ব্যক্তি। তিনজনের মধ্যে মূল অভিযুক্ত ছাড়াও ইশান ও আরমান নামের আরও ...

    ২৯ অক্টোবর ২০২৫ আজকাল
    ‘গুরু পরম্পরা ভারতকে ত্যাগ ও তিতিক্ষার আদর্শ দিয়েছে’, শিখদের জোরে সাহিব যাত্রায় বার্তা যোগীর

    হেমন্ত মৈথিল, লখনউ: দশম গুরু গোবিন্দ সিং জির ‘জোরে সাহিব’ যাত্রাকে স্বাগত জানালেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। ‘চরণ সুহাবে গুরু চরণ যাত্রা’ হল গোবিন্দ সিং জি এবং মাতা সাহেব কৌরের পবিত্র স্মৃতিবিজড়িত ধর্মীয় যাত্রা। এই যাত্রায় পবিত্র ‘জোরে সাহিব’ (গুরু ...

    ২৮ অক্টোবর ২০২৫ প্রতিদিন
    হাইভোল্টেজ তারের সংস্পর্শে আসতেই দাউ দাউ করে জ্বলে উঠল বাস! রাজস্থানে ভয়ংকর দুর্ঘটনায় মৃত ৩

    সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাজস্থানে ফের ভয়ংকর দুর্ঘটনা। যাত্রীবোঝাই বাসে লাগল আগুন। ঘটনায় এখনও পর্যন্ত অন্তত ৩ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। আহত হয়েছন আরও ১০ জন।পুলিশ সূত্রে খবর, মঙ্গলবার সকালে বাসটি উত্তরপ্রদেশের পিলিভীত থেকে রাজস্থানের মনোহরপুরের উদ্দেশে রওনা ...

    ২৮ অক্টোবর ২০২৫ প্রতিদিন
    ভারতেই তৈরি হবে যাত্রীবাহী বিমান SJ-100, রুশ সংস্থার সঙ্গে ‘মউ’ সাক্ষর HAL-এর

    সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আত্মনির্ভর ভারতের লক্ষ্যে আরও এক কদম। বিদেশি নির্ভরতা কমাতে এবার দেশেই যাত্রীবাহী বিমান তৈরির সিদ্ধান্ত কেন্দ্রের। সেই লক্ষ্যে রাশিয়ার প্রতিরক্ষা সংস্থা ‘ইউনাইটেড এয়ারক্রাফট কর্পোরেশনে’র ‘মউ’ সাক্ষর করেছে ভারতের ‘হিন্দুস্তান এরোনটিকস লিমিটেড’ বা হ্যাল। গত ২৭ ...

    ২৮ অক্টোবর ২০২৫ প্রতিদিন
    কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য সুখবর, কাজ শুরু অষ্টম বেতন কমিশনের, দ্রুত বাড়বে বেতন

    সোমনাথ রায়, নয়াদিল্লি: কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য বড়সড় সুখবর। অষ্টম বেতন কমিশনের টার্মস অফ রেফারেন্সে ছাড়পত্র দিয়ে দিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন মন্ত্রিসভা। অষ্টম বেতন কমিশনের সুপারিশগুলি খতিয়ে দেখে সেটিকে কার্যকর করার জন্য এই টার্মস অফ রেফারেন্সে ছাড়পত্র পাওয়াটা ...

    ২৮ অক্টোবর ২০২৫ প্রতিদিন
    সিঁদুরের পর ফের সংঘর্ষবিরতি লঙ্ঘন পাকিস্তানের! লিপা ভ্যালিতে গোলাবর্ষণ পাক সেনার, পালটা জবাব ভারতের

    সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অপারেশন সিঁদুরের পর ফের সংঘর্ষবিরতি লঙ্ঘন করল পাকিস্তান। সূত্রের খবর, গত রবিবার গভীর রাতে জম্মু ও কাশ্মীরের লিপা ভ্যালিতে নিয়ন্ত্রণরেখা বরাবর গুলি চালিয়েছে পাক সেনা। পাশাপাশি, ছোড়া হয়েছে মর্টার শেলও। পাকিস্তানের এই গোলাবর্ষণের পালটা জবাব ...

    ২৮ অক্টোবর ২০২৫ প্রতিদিন
    ‘২৫ ঘণ্টা শিকলে বাঁধা’, আমেরিকা-ফেরত বিমানে নির্যাতনের কথা জানালেন বিতাড়িত ভারতীয়

    সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘ডাঙ্কি’ পথ ধরে লক্ষ লক্ষ টাকা খরচ করে স্বপ্নের খোঁজে আমেরিকা পাড়ি দিয়েছিলেন তাঁরা। কিন্তু তাঁদের দেশে ফেরত পাঠিয়েছে ডোনাল্ড ট্রাম্পের সরকার। ভারতের ফিরে এবার ভয়াবহ অভিজ্ঞতার কথা শোনালেন আমেরিকা থেকে বিতাড়িত এক ভারতীয়।শনিবার রাতে ...

    ২৮ অক্টোবর ২০২৫ প্রতিদিন
    এয়ার ইন্ডিয়ার বিমানের পাশেই অগ্নিদগ্ধ বাস, দিল্লি বিমানবন্দরে দাউদাউ আগুন, তারপর…

    সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দিল্লি বিমানবন্দরে দাঁড়িয়ে থাকা বাসে বিধ্বংসী আগুন। টার্মিনাল তিনের কাছে বাসটি দাঁড়িয়ে ছিল। শুধু তাই নয়, অভিশপ্ত বাসটির সামনেই এয়ার ইন্ডিয়ার একটি বিমান ছিল। ফলে যে কোনও সময় বড়সড় দুর্ঘটনা ঘটে যাওয়ার আশঙ্কা ছিল। যদিও ...

    ২৮ অক্টোবর ২০২৫ প্রতিদিন
    বিহারের পাশাপাশি বাংলা, দুই রাজ্যেই ভোটার তালিকায় নাম প্রশান্ত কিশোরের!

    সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভোট কৌশলী থেকে রাজনীতির ময়দানে পা রাখা প্রশান্ত কিশোরের নাম দুই রাজ্যের ভোটার তালিকায়। বিহারের পাশাপাশি পশ্চিমবঙ্গ- দুই জায়গাতেই তাঁর নাম রয়েছে। যাকে ঘিরে বিতর্কের সূত্রপাত হয়েছে।জানা যাচ্ছে, পশ্চিমবঙ্গে প্রশান্ত কিশোরের ঠিকানা রয়েছে ১২১, কালীঘাট ...

    ২৮ অক্টোবর ২০২৫ প্রতিদিন
    প্রতিশোধ নিতে নিজের হাতেই অ্যাসিড! ‘নির্যাতিতা’ ও তাঁর বাবার কীর্তিতে ‘থ’ দিল্লি পুলিশ

    সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দিল্লির কলেজ ছাত্রীর অ্যাসিড আক্রান্তের তদন্তে চমকের পর চমক। সম্প্রতি নির্যাতিতার বাবার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ তুলেছিলেন অভিযুক্তের স্ত্রী। দাবি করা হচ্ছে, তারই প্রতিশোধে ওই যুবককে ফাঁসাতে তরুণী নিজেই নিজের হাতে অ্যাসিড ঢালেন। এই ঘটনায় প্রত্যক্ষভাবে ...

    ২৮ অক্টোবর ২০২৫ প্রতিদিন
    বুধেই বিহারে পা রাহুল-সোনিয়ার, ‘এনডিএ সাম্রাজ্যে’র পতনে রাজ্য চষবেন ৩ গান্ধী

    সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অবশেষে বিহারে প্রচারে নামছে গান্ধী পরিবারের তিন সদস্য-সহ কংগ্রেসের শীর্ষনেতৃত্ব। আগামিকাল অর্থাৎ বুধবার দু’টি নির্বাচনী জনসভা করবেন সোনিয়া ও রাহুল গান্ধীরা। ওইদিন মুজফফরপুর ও দ্বারভাঙায় একই মঞ্চে থাকবেন লালুপুত্র তেজস্বী যাদব ও রাহুল গান্ধী। বিহারের ...

    ২৮ অক্টোবর ২০২৫ প্রতিদিন
    আধার থাকলেই কি ভারতীয় নাগরিক? এসআইআর ঘোষণা করে কী জানাল নির্বাচন কমিশন?

    সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাংলা-সহ ১২ রাজ্য এবং কেন্দ্রাশাসিত অঞ্চলগুলিতে শুরু হচ্ছে বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর। সোমবার দিল্লির বিজ্ঞান ভবনে সাংবাদিক বৈঠকে এমনটাই ঘোষণা করলেন দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। পাশাপাশি, এদিন তিনি আধার কার্ডেরও প্রসঙ্গ তোলেন। ...

    ২৮ অক্টোবর ২০২৫ প্রতিদিন
    প্রথমবার কৃত্রিম বৃষ্টিপাতের সাক্ষী থাকছে নয়াদিল্লি! কমবে দূষণ?

    ২৮ অক্টোবর ২০২৫, নয়াদিল্লি: বায়ুদূষণ রোধ করতে দীপাবলির আগে একাধিক বিধিনিষেধ আরোপ করেছিল দিল্লি সরকার। কিন্তু তাতে ফল মিলল না। দীপাবলির রাত থেকেই পুরু ধোঁয়াশার আস্তরণে ডুবে রয়েছে রাজধানী। তবে শুধুমাত্র বাজি পোড়ানো নয়। ফসলের অবশিষ্ট অংশ পোড়ানোর ফলে ...

    ২৮ অক্টোবর ২০২৫ বর্তমান
    অসময়ে ফুল ফুটেছে নাশপাতি-সরষে গাছে, কপালে ভাঁজ কাশ্মীরের চাষিদের

    ফিরদৌস হাসান , শ্রীনগর: মাথায় হাত শ্রীনগরের কৃষকদের। ভরা শরতে এখানে ফুল ফুটেছে নাশপাতি আর সরষে গাছে। সে ফুলে মুখে হাসি ফুটছে কোথায়?বরং অজানা আশঙ্কায় ভুগছেন চাষিরা! কারণ এ ফুল অসময়ের। যে ফুল এপ্রিলে ফোটার কথা, তাই ফুটেছে অক্টোবরের ...

    ২৮ অক্টোবর ২০২৫ বর্তমান
    প্রেমের সম্পর্কে আপত্তি! অন্যত্র বিয়ে ঠিক করল পরিবার? হবু বরের চোখের সামনে প্রেমিকের সর্বনাশ করল যুবতী ...

    আজকাল ওয়েবডেস্ক: ব্ল্যাকমেল করার অভিযোগে এক বীমা এজেন্টকে খুন করে তাঁর প্রেমিকা ও প্রেমিকার হবু বর। জানা গিয়েছে হত্যার পর দেহটি ড্রেনে ফেলে চম্পট দেয় অভিযুক্তেরা। ঘটনাটি ঘটেছে দিল্লির কাছেই ফরিদাবাদে। এই ঘটনায় ইতিমধ্যেই ওই যুবতী ও তাঁর হবু ...

    ২৮ অক্টোবর ২০২৫ আজকাল
    ট্রাম্পের দাবিই সত্যি? রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করল একাধিক ভারতীয় সংস্থা...

    আজকাল ওয়েবডেস্ক: রাশিয়া থেকে তেল কেনা সাময়িকভাবে বন্ধ করল ভারতের তেল পরিশোধন সংস্থাগুলি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দিন কয়েক আগেই নূন্যতম দু'বার দাবি করেছিলেন, চলতি বছরের শেষের দিকে ভারত রাশিয়ার থেকে তেল কেনা  অনেকটা কমিয়ে দেবে। খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ...

    ২৮ অক্টোবর ২০২৫ আজকাল
    বিমানবন্দরের ভিতরেই দাউদাউ করে জ্বলছে বাস! ঠিক সামনেই বিমান, আতঙ্ক-হুড়োহুড়ি দিল্লিতে...

    আজকাল ওয়েবডেস্ক: পরপর একই ঘটনার পুনরাবৃত্তি। রাজস্থানের পর এবার দিল্লি। বিমানবন্দরের ভিতরে আগুন ধরে গেল বাসে। ঠিক কয়েক মিটার দূরে দাঁড়িয়ে বিমান। ঘটনায় তুমুল আতঙ্ক, হুড়োহুড়ি। দিল্লি বিমানবন্দরের T3-তে এয়ার ইন্ডিয়ার বিমান থেকে কয়েক মিটার দূরে বাসে আগুন লাগে। ইন্দিরা ...

    ২৮ অক্টোবর ২০২৫ আজকাল
    এত বড় প্রতিশোধ! নাবালক ভাইপোর গোপনাঙ্গ, গলা কেটে খুন কাকার, ইন্ধন দিয়েছিলেন কাকিমা, শিউরে ওঠা কাণ্ড ...

    আজকাল ওয়েবডেস্ক: ১২ বছর বয়সি নাবালকের গোপনাঙ্গ, গলা কেটে খুন। নিখোঁজ নাবালকের ক্ষতবিক্ষত, রক্তাক্ত দেহ উদ্ধার করেছে পুলিশ। পরিবারের অভিযোগ, দাদার উপর প্রতিশোধ নিতেই ভাইপোকে নির্মমভাবে খুন করেছেন কাকা। এই খুনের ঘটনায় জড়িত রয়েছেন কাকিমাও।  সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, ...

    ২৮ অক্টোবর ২০২৫ আজকাল
    দু’সপ্তাহের মধ্যে দ্বিতীয়বার, রাজস্থানে ফের বাসে আগুন, ঝলসে মৃত দুই, ১৫টি সিলিন্ডার ছিল বাসের মধ্যে...

    আজকাল ওয়েবডেস্ক: ফের বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল রাজস্থানে। মঙ্গলবার জয়পুরে এই দুর্ঘটনায় দু’জনের মৃত্যু হয়েছে। অনেকেই আহত হয়েছেন। আহতদের মধ্যে পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক এবং তাদের জয়পুরের সাওয়াই মান সিং হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। বাকি চারজন শাহপুরা উপজেলা হাসপাতালে চিকিৎসাধীন। ...

    ২৮ অক্টোবর ২০২৫ আজকাল
    ঘাড়ে নিঃশ্বাস ফেলছে 'মান্থা', বাতিল বিমান-ট্রেন, আতঙ্কে ওড়িশায় হোটেল বুকিং কমে গেল হু হু করে, রইল সব আপডেট...

    আজকাল ওয়েবডেস্ক: শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড় মান্থা মঙ্গলবার ভোরে পরিণত হয়েছে অতি শক্তিশালী ঘূর্ণিঝড়ে। আশঙ্কা সত্যি করে, আরও শক্তি বাড়িয়ে এগিয়ে আসছে দ্রুত গতিতে।  ভোর সাড়ে পাঁচটা নাগাদ ঘূর্ণিঝড়ের অবস্থান সম্পর্কে হাওয়া অফিস জানিয়েছে, অন্ধ্রপ্রদেশের কাকিনাড়া থেকে ২৭০ কিমি দক্ষিণ - ...

    ২৮ অক্টোবর ২০২৫ আজকাল
    অপেক্ষার অবসান, ইতিহাসের সাক্ষী থাকতে চলেছে দিল্লিবাসী, মঙ্গলবারই দেখা মিলতে পারে প্রথম কৃত্রিম বৃষ্টির

    আজকাল ওয়েবডেস্ক: রাজধানী দিল্লিতে বায়ুদূষণ রোধে ঐতিহাসিক পদক্ষেপ নিতে চলেছে সরকার। আবহাওয়া অনুকূলে থাকলে মঙ্গলবারই হতে পারে দিল্লির প্রথম ক্লাউড সিডিং ট্রায়াল। অর্থাৎ, দিল্লিবাসী সাক্ষী থাকতে পারে কৃত্রিম বৃষ্টির। সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, পরীক্ষার সমস্ত প্রস্তুতি সম্পন্ন হয়েছে, ...

    ২৮ অক্টোবর ২০২৫ আজকাল
    ‘সপ্তপদী’ দিয়ে যাত্রা শুরু ৩১তম আন্তর্জাতিক কলকাতা চলচ্চিত্র উৎসবের, আর কী কী চমক থাকছে?

    ৩১তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব শুরু হচ্ছে ৬ নভেম্বর। এক সপ্তাহ জুড়ে চলবে এই উৎসব। অজয় কর পরিচালিত, উত্তম কুমার এবং সুচিত্রা সেন অভিনীত ‘সপ্তপদী’ ছবি দিয়েই উৎসবের শুভ সূচনা হবে। মঙ্গলবার নন্দনে সাংবাদিক সম্মেলনে উৎসবের নির্ঘণ্ট ঘোষণা করেন ...

    ২৮ অক্টোবর ২০২৫ এই সময়
    ফের সংঘর্ষবিরতি ভাঙল পাকিস্তান, নিয়ন্ত্রণরেখা বরাবর লিপা ভ্যালিতে চলল গুলি

    ফের নিয়ন্ত্রণরেখা বরাবর ছড়াল উত্তেজনা। ‘অপারেশন সিঁদুর’ পর্বের পর আবারও সংঘর্ষবিরতি ভাঙল পাকিস্তান। জম্মু ও কাশ্মীরে লিপা ভ্যালিতে নিয়ন্ত্রণ রেখা বরাবর গুলি চালাল পাক সেনা। ভারতীয় সেনা ছাউনি লক্ষ্য করে গুলি চালানো হয়েছে বলে খবর।সূত্রের খবর, ২৬-২৭ অক্টোবর মধ্যরাতে ...

    ২৮ অক্টোবর ২০২৫ এই সময়
    ১১ হাজার ভোল্টের তারে ঠেকে দাউদাউ জ্বলল বাস, জয়পুরে ঝলসে মৃত্যু ২ শ্রমিকের

    জয়সলমের, কুর্নুলের পরে এ বার রাজস্থানের জয়পুর। এ বারেও চলন্ত বাসে আগুন লেগে ঝলসে মৃত্যু দুই শ্রমিকের। অগ্নিদগ্ধ অন্তত ১২ জন শ্রমিক। তাঁদের মধ্যে পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক।পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, মঙ্গলবার সকালে জয়পুরের মনোহরপুর এলাকার টোডি গ্রামের কাছে ...

    ২৮ অক্টোবর ২০২৫ এই সময়
    আল কায়দার সঙ্গে যোগ! পুনে থেকে গ্রেপ্তার সফটওয়্যার ইঞ্জিনিয়ার

    ফের জঙ্গিযোগের অভিযোগে গ্রেপ্তার ভারতীয় নাগরিক। নিষিদ্ধ পাক জঙ্গি সংগঠন আল কায়দার সঙ্গে যোগসূত্র থাকার অভিযোগে পুনে থেকে এক তরুণকে গ্রেপ্তার করল মহারাষ্ট্র ATS। ওই তরুণ পেশায় সফটওয়্যার ইঞ্জিনিয়ার। স্থানীয় তরুণদের ব্রেন ওয়াশ করে তাদের জঙ্গি তৈরির চেষ্টা করার ...

    ২৮ অক্টোবর ২০২৫ এই সময়
    ‘মুম্বইকে গিলে ফেলবে’, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে ‘অ্যানাকোন্ডা’র সঙ্গে তুলনা উদ্ধব ঠাকরের

    সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে ভয়ংকর অ্যানাকোন্ডা সাপের সঙ্গে তুলনা করলেন শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরে। তাঁর অভিযোগ, অ্যানাকোন্ডা সাপের মতো মুম্বইকে পেঁচিয়ে ধরে গিলতে বসেছেন শাহ। ঠাকরের এহেন মন্তব্য সামনে আসার পর স্বাভাবিকভাবেই বিতর্ক তৈরি হয়েছে।সোমবার ...

    ২৮ অক্টোবর ২০২৫ প্রতিদিন
    আকাশেই জ্বালানি ভরে শত্রু নিকেশ! যুদ্ধবিমানে শক্তি যোগাতে ৬ ‘মিড এয়ার রিফুয়েলিং’ কিনছে বায়ুসেনা

    সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দীর্ঘ প্রতিক্ষার অবসান। যুদ্ধ চলাকালীন জ্বালানির জন্য বারবার অবতরণের সমস্যা এড়াতে আরও ‘মিড এয়ার রিফুয়েলিং’ বিমান কিনছে বায়ুসেনা। ইজরায়েলের এক সরকারি সংস্থার সঙ্গে শীঘ্রই এই বিষয়ে চুক্তি সম্পন্ন হতে চলছে। সবকিছু ঠিকঠাক এমন ৬টি বিমান ...

    ২৮ অক্টোবর ২০২৫ প্রতিদিন
    হাতে আর কয়েক ঘণ্টা, কাকিনাড়ার আরও কাছে 'অতি শক্তিশালী ঘূর্ণিঝড়' মান্থা, শুক্রবার পর্যন্ত উথাল-পাথাল হবে বাংলা...

    আজকাল ওয়েবডেস্ক: মঙ্গলবার সন্ধেয় ল্যান্ডফলের সম্ভাবনা। তার আগে, মঙ্গলবার সকালে হাওয়া অফিসের পূর্বাভাস, ল্যান্ডফলের জায়গার দিকে আরও এগোল ঘূর্ণিঝড় মান্থা। সঙ্গে শক্তি বাড়িতে শক্তিশালী মান্থা অতি শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে ইতিমধ্যেই। সোমবার বিকেলে হাওয়া অফিস জানিয়েছিল,১৫-এর বদলে ঘণ্টায় ১৭ কিলোমিটার ...

    ২৮ অক্টোবর ২০২৫ আজকাল
    ল্যান্ডফলের দোরগোড়ায় 'মান্থা', অন্ধ্রপ্রদেশ-ওড়িশায় জারি লাল সতর্কতা, কী ব্যবস্থা নিল প্রশাসন?...

    আজকাল ওয়েবডেস্ক: বঙ্গোপসাগরে প্রবল তৈরি হওয়া অতি শক্তিশালী ঘূর্ণিঝড় ‘মান্থা’ ক্রমশ উপকূলের দিকে ধেয়ে আসছে। এর প্রভাবে অন্ধ্রপ্রদেশ ও ওড়িশায় জারি হয়েছে লাল সতর্কতা। উপকূলবর্তী এলাকা থেকে স্থানীয় বাসিন্দাদের নিরাপদ এলাকায় সরিয়ে নিয়ে যাওয়ার কাজ ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে।আবহাওয়া ...

    ২৮ অক্টোবর ২০২৫ আজকাল
    একদা বঙ্গ বিজেপির অভিভাবক! সেই কৈলাশ বলছেন, ‘অস্ট্রেলিয়ান মহিলা ক্রিকেটারদের উচিত শিক্ষা হয়েছে’...

    আজকাল ওয়েবডেস্ক: ২০২৫ সালের মহিলাদের একদিনের বিশ্বকাপের আয়োজক ভারত। এরই মধ্যে মধ্যপ্রদেশের ইন্দোরে ঘটে গিয়েছে এক নিন্দনীয় ঘটনা। বিশ্বকাপের মাঝে এই ঘটনায় কেঁপে উঠেছে ক্রিকেট দুনিয়া। বিশ্বকাপ চলাকালীন ইন্দোরে এক হোটেলে ছিল অস্ট্রেলিয়া মহিলা দল।অভিযোগ, হোটেলের কাছেই বাইক আরোহীর ...

    ২৮ অক্টোবর ২০২৫ আজকাল
    জোড়া ঘূর্ণিঝড়ের সাঁড়াশি আক্রমণ! পূর্ব-পশ্চিমের যৌথ দুর্যোগে আশঙ্কার মেঘ বাংলাতেও ...

    আজকাল ওয়েবডেস্ক: ভারতবর্ষের পশ্চিম অংশে অর্থাৎ আরব সাগরে তৈরি হওয়া ঘূর্ণিঝড় স্থলভাগে আছড়ে পড়ার আশঙ্কা রয়েছে। দক্ষিন গুজরাটের উপকূলে আগামী ৩০ নভেম্বর দুপুর থেকে বিকেলের মধ্যে ঘূর্ণিঝড় আছড়ে পড়বে বলে মনে করা হচ্ছে। আর সেই কারণেই আরব সাগর উপকূল ...

    ২৮ অক্টোবর ২০২৫ আজকাল
    দেশের পরবর্তী প্রধান বিচারপতি হতে চলেছেন সূর্য কান্ত, কবে থেকে দায়িত্ব নেবেন সুপ্রিম কোর্টের এই বিচারপতি

    আজকাল ওয়েবডেস্ক: বিচারপতি সূর্য কান্ত ভারতের পরবর্তী প্রধান বিচারপতি (সিজেআই) হতে চলেছেন। হরিয়ানা থেকে তিনিই প্রথম ভারতের প্রধান বিচারপতি হবেন। প্রধান বিচারপতি বি আর গাভাইয়ের স্থলাভিষিক্ত হবেন তিনি। ২৪ নভেম্বর ৫৩তম প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন এবং ৯ ...

    ২৮ অক্টোবর ২০২৫ আজকাল
    ‘যতই SIR, FIR করুন...’, ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনের বিরুদ্ধে সরব প্রশান্ত কিশোর

    বিহার থেকে শুরু হয়েছিল। সোমবার আরও ১২টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনের (SIR) ঘোষণা করেছে নির্বাচন কমিশন। এই নিয়ে এ বার মুখ খুললেন জন সুরাজ পার্টির প্রধান প্রশান্ত কিশোর। SIR-এর বিরুদ্ধে সরব হলেন তিনিও। বিজেপিকে ...

    ২৮ অক্টোবর ২০২৫ এই সময়
    পাঁচ বছর, ১৩ রাজ্যের পুলিশ! অবশেষে কেরালায় জালে চোর

    এই সময়: 'ডন কা ইন্তেজার তো ১১ মুলকোঁ কি পুলিশ কর রহি হ্যায়। লেকিন ডন কো পকড়না মুশকিল হি নেহি...' না। মুমকিন হ্যায়।১১টি দেশের পুলিশকে নাকানিচোবানি খাইয়েছিলেন পর্দার 'ডন'। আর ভারতের ১৩টি রাজ্যের পুলিশের কালঘাম ছুটিয়ে দিয়েছিলেন কুরাপতি অজয়! ...

    ২৮ অক্টোবর ২০২৫ এই সময়
    ১০০ দিনের কাজে সুপ্রিম ধাক্কা, মুখ থুবড়ে পড়ল মোদি সরকার

    নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: চেষ্টা করেও পশ্চিমবঙ্গে ১০০ দিনের কাজ আটকে রাখতে পারল না মোদি সরকার। সোমবার মাত্র ৩০ সেকেন্ডে সুপ্রিম কোর্টে মুখ থুবড়ে পড়ল কেন্দ্র। ১ আগস্টের মধ্যে বাংলায় ১০০ দিনের কাজ শুরু করতে হবে—১৮ জুন কলকাতা হাইকোর্টের দেওয়া ...

    ২৮ অক্টোবর ২০২৫ বর্তমান
    পরিবার নয়, রেশনে মাথাপিছু ৭.৫ কেজি চাল-গম দেবে কেন্দ্র

    কৌশিক ঘোষ, কলকাতা:জাতীয় খাদ্য সুরক্ষা প্রকল্পের (এনএফএসএ) আওতায় অন্ত্যোদয় রেশন গ্রাহকদের এখন পরিবার পিছু খাদ্যশস্য (চাল ও গম) বরাদ্দ করা হয়। এই নিয়মে পরিবর্তন এনে এবার মাথাপিছু খাদ্যশস্য বরাদ্দ করার পথে হাঁটছে কেন্দ্রীয় সরকার। বিষয়টি কেন্দ্রীয় খাদ্যমন্ত্রকের ‘অ্যাকশন প্ল্যানে’ ...

    ২৮ অক্টোবর ২০২৫ বর্তমান
    গাড়িতে পিষে কৃষককে খুন বিজেপি নেতার! শ্লীলতাহানি দুই মেয়েকে, ডাবল ইঞ্জিন মধ্যপ্রদেশে তোলপাড়

    ভোপাল: ডাবল ইঞ্জিন সরকার বলে কথা। সেই শাসকদলের দোর্দণ্ডপ্রতাপ নেতাকেই কি না জমি বিক্রি করতে রাজি নয় সামান্য এক কৃষক! সেই ‘অপরাধে’ শুধু মারধর নয়, তাঁকে গাড়ি চাপা দিয়ে প্রাণে মেরে ফেলল মধ্যপ্রদেশের বিজেপির এক বুথ কমিটির সভাপতি ও ...

    ২৮ অক্টোবর ২০২৫ বর্তমান
    ভোটমুখী অসমে এসআইআর নয় কেন, ব্যাখ্যা দিল নির্বাচন কমিশন

    নয়াদিল্লি: পশ্চিমবঙ্গ সহ ১২ রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে শুরু হচ্ছে ভোটার তালিকার স্পেশাল ইন্টেনসিভ রিভিশন (এসআইআর)। বেশিরভাগ রাজ্যগুলিতেই আগামী দু’বছরের মধ্যেই বিধানসভা ভোট। অসমেও আগামী বছর ভোট হওয়ার কথা। কিন্তু বিজেপি শাসিত এই রাজ্যে এসআইআর হচ্ছে না। এক যাত্রায় ...

    ২৮ অক্টোবর ২০২৫ বর্তমান
    নির্ণায়ক মহিলা ভোট, মন জয়ে নিত্যনতুন ঘোষণা যুযুধান দুই জোট এনডিএ-ইন্ডিয়ার

    নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: জাতপাতের অঙ্কই একমাত্র নির্ণায়ক, এমন নয়! বিহারের বিধানসভা ভোটে আসলে মহিলারাই এবার প্রধান ফ্যাক্টর। তাই শুরু হয়েছে জোরদার টানাপোড়েন। বিদায়ী মুখ্যমন্ত্রী নীতীশ কুমার ভোট ঘোষণার প্রাক্কালে মহিলাদের জন্য ঘোষণা করেছেন ১০ হাজার টাকা করে আর্থিক সাহায্য। ...

    ২৮ অক্টোবর ২০২৫ বর্তমান
    অ্যাসিড কাণ্ডে নয়া মোড়, পরিকল্পনার কথা স্বীকার করলেন আক্রান্তের বাবাই

    নয়াদিল্লি: দিল্লি বিশ্ববিদ্যালয়ের লক্ষ্মীবাই কলেজের ছাত্রীর উপর অ্যাসিড হামলা নিয়ে জটিলতা ক্রমশ বাড়ছে। পুরনো শত্রুতার জেরে এমন ঘটনা ঘটে থাকতে পারে বলে মনে করা হচ্ছে। গত শুক্রবার আক্রান্ত ছাত্রীর বাবা আকিলের বিরুদ্ধে অভিযোগ জানাতে ভালসাওয়া থানায় গিয়েছিলেন অ্যাসিড হামলায় ...

    ২৮ অক্টোবর ২০২৫ বর্তমান
    ডিজিটাল অ্যারেস্টে তদন্ত করুক সিবিআই, চাইছে সুপ্রিম কোর্ট

    নয়াদিল্লি: দেশজুড়ে ডিজিটাল অ্যারেস্টের ঘটনা বেড়েই চলেছে। বিষয়টা নিয়ে উদিগ্ন সুপ্রিম কোর্ট। সোমবার এব্যাপারে একটি স্বতঃপ্রণোদিত মামলার শুনানি হয় বিচারপতি সুর্যকান্ত ও জয়মাল্য বাগচির বেঞ্চে। সেখানে শীর্ষ আদালত জানিয়েছে, এই সাইবার অপরাধের সংখ্যা গোটা দেশজুড়ে বাড়ছে। এজন্য কেন্দ্রীয় সংস্থার ...

    ২৮ অক্টোবর ২০২৫ বর্তমান
    ‘পরিচ্ছন যমুনা’র রিল বানাতে গিয়ে পা পিছলে জলে বিজেপি বিধায়ক

    নয়াদিল্লি: বিজেপির আমলে বদলে গিয়েছে যমুনা। এখন পরিচ্ছন্ন যমুনার জল। সেই পরিচ্ছন্নতার প্রমাণে রবিবার ভিডিও করতে নেমেছিলেন বিজেপি বিধায়ক রবি নেগি। তবে একটু অসতর্কতার জেরে তিনি পিছলে পড়ে যান যমুনার কালো জলে। তবে সহকর্মীদের তৎপরতায় রক্ষা পান বিধায়ক। আসলে ...

    ২৮ অক্টোবর ২০২৫ বর্তমান
    আজই অন্ধ্রপ্রদেশের উপকূলে মন-থা’র ল্যান্ডফল, সতর্কতা

    চেন্নাই: বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘মন-থা’র প্রভাবে তামিলনাড়ু, কেরল, অন্ধ্রপ্রদেশ ও ওড়িশার উপকূলজুড়ে প্রবল বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, সোমবার বিকেলে ঘূর্ণিঝড়টি চেন্নাই থেকে প্রায় ৬০০ কিলোমিটার দূরে রয়েছে। মঙ্গলবার সকালে তা তীব্র ঘূর্ণিঝড়ে পরিণত ...

    ২৮ অক্টোবর ২০২৫ বর্তমান
    উত্তরসূরি হিসেবে বিচারপতি সূর্য কান্তের নাম সুপারিশ প্রধান বিচারপতি গাভাইয়ের

    নয়াদিল্লি: আগামী ২৩ নভেম্বর অবসর নিচ্ছেন দেশের বর্তমান প্রধান বিচারপতি বি আর গাভাই। তার আগে প্রথা মেনে পরবর্তী প্রধান বিচারপতির নাম সুপারিশ করলেন তিনি। কেন্দ্র সবুজ সংকেত দিলে, দেশের পরবর্তী প্রধান বিচারপতি হবেন শীর্ষ আদালতের বিচারপতি সূর্য কান্ত। সুপ্রিম কোর্টের ...

    ২৮ অক্টোবর ২০২৫ বর্তমান
    জুতো কাণ্ড: অভিযুক্তের বিরুদ্ধে পদক্ষেপে আগ্রহী নয় সুপ্রিম কোর্ট

    নয়াদিল্লি: প্রধান বিচারপতি বি আর গাভাইকে লক্ষ্য করে জুতো ছোড়ার ঘটনায় অভিযুক্ত আইনজীবীর বিরুদ্ধে কোনও পদক্ষেপে আগ্রহী নয় সুপ্রিম কোর্ট। সোমবার এমনটাই জানাল শীর্ষ আদালত। এদিন বিচারপতি সূর্য কান্ত  ও বিচারপতি জয়মাল্য বাগচির ডিভিশন বেঞ্চের তরফে বলা হয়েছে, এজলাসে ...

    ২৮ অক্টোবর ২০২৫ বর্তমান
    দিল্লিতে ওয়েব সিরিজ দেখে লিভ-ইন পার্টনারকে খুন, গ্রেফতার ফরেনসিক ছাত্রী সহ তিনজন

    নয়াদিল্লি: ঠিক যেন রূপালি পর্দার চিত্রনাট্য। চলতি মাসে ৩২ বছর বয়সি ইউপিএসসি প্রার্থীর দেহ উদ্ধার ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় দিল্লিতে। গান্ধী বিহারের একটি আবাসন থেকে রামকেশ মিনা নামে ওই পড়ুয়ার দেহ উদ্ধার হয়। অগ্নিকাণ্ডে রামকেশের মৃত্যু হয়েছে বলে প্রাথমিক ...

    ২৮ অক্টোবর ২০২৫ বর্তমান
    ভুয়ো সেনাকর্তা পরিচয় দিয়ে মহিলা চিকিৎসককে ধর্ষণ, চাঞ্চল্য দিল্লিতে, যোগীরাজ্যের হাসপাতালে যৌন নিগ্রহ রোগিণীকে

    নয়াদিল্লি: সেনাবাহিনীর পদস্থ আধিকারিকের ভুয়ো পরিচয় দিয়ে মহিলা চিকিৎসককে (২৭) ধর্ষণ। এমনই অভিযোগ ঘিরে চাঞ্চল্য রাজধানী দিল্লিতে। এই ঘটনায় আরাভ মালিক নামে অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। দক্ষিণ দিল্লির ছত্তরপুরের এই বাসিন্দা আদতে একটি ই-কমার্স সংস্থার ডেলিভারি ম্যান। সোশ্যাল মিডিয়া ...

    ২৮ অক্টোবর ২০২৫ বর্তমান
    শ্লীলতাহানি কাণ্ড: নিগৃহীতা ক্রিকেটারদেরই দোষারোপ কৈলাস বিজয়বর্গীয়র,তীব্র বিতর্ক

    ভোপাল: মধ্যপ্রদেশে অস্ট্রেলিয়ার দুই মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানির ঘটনায় তোলপাড় গোটা দেশ। নারী সুরক্ষা নিয়ে ডাবল ইঞ্জিন রাজ্যকে বিঁধেছে বিরোধীরা। এহেন পরিস্থিতিতে এবার ওই মহিলা ক্রিকেটারদের দিকেই কার্যত আঙুল তুললেন বিজেপি নেতা তথা মধ্যপ্রদেশের মন্ত্রী কৈলাস বিজয়বর্গীয়। সোমবার তিনি জানান, ...

    ২৮ অক্টোবর ২০২৫ বর্তমান
    বোনেদের সঙ্গে ভুয়ো অশ্লীল ভিডিও, আত্মঘাতী পড়ুয়া

    ফরিদাবাদ: কলেজ পড়ুয়া রাহুল ভারতীর আত্মহত্যা ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়াল হরিয়ানার ফরিদাবাদে। এআইয়ের সাহায্য নিয়ে বোনেদের সঙ্গে তাঁর অশ্লীল ছবি ও ভিডিও তৈরি করে ব্ল্যাকমেল করা হচ্ছিল বলে অভিযোগ মৃত ছাত্রের পরিবারের। শুধু তাই নয়, তাঁর থেকে ২০ হাজার ...

    ২৮ অক্টোবর ২০২৫ বর্তমান
    মোদি-মানিকের সমালোচনার খেসারত! ধৃত কনটেন্ট ক্রিয়েটর

    আগরতলা: ডাবল ইঞ্জিন সরকারের সমালোচনার খেসারত! ত্রিপুরায় গ্রেফতার কনটেন্ট ক্রিয়েটার মাধবী বিশ্বাস। সমাজমাধ্যমে ‘অশ্লীলতা’ ছড়ানোর দায়ে তাঁকে গ্রেফতার করেছে পুলিশ। বিভিন্ন বিষয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা ও সাংসদ বিপ্লব দেবের সমালোচনা করে ফেসবুকে পোস্ট করতেন ধৃত ...

    ২৮ অক্টোবর ২০২৫ বর্তমান
    বিদেশি পর্যটকদের উপরে নজরদারি, অভিবাসন নীতি আরও কড়া করলেন ট্রাম্প, রেহাই নেই গ্রিন কার্ড হোল্ডারদেরও

    দ্বিতীয়বার প্রেসিডেন্টের কুর্সিতে বসার পরেই অভিবাসন নীতিতে আমূল বদল এনেছেন ডোনাল্ড ট্রাম্প। আমেরিকা জুড়ে শুরু হয়েছে ধরপাকড়। H-1B ভিসা নীতিতেও ব্যাপক রদবদল আনা হয়েছে। এ বার নতুন নিয়ম চালু করল হোমল্যান্ড সিকিউরিটি। আমেরিকার বিমানবন্দরে পা দেওয়ার সঙ্গে সঙ্গে ছবি ...

    ২৮ অক্টোবর ২০২৫ এই সময়
    ঘূর্ণিঝড় মান্থার প্রভাবে প্রবল বৃষ্টি শুরু অন্ধ্রপ্রদেশে, বাতিল ৬৫টিরও বেশি ট্রেন, স্থগিত বিমান পরিষেবা, বন্ধ স্কুল-কলেজ

    রাত থেকেই প্রবল বৃষ্টি শুরু হলো অন্ধ্রপ্রদেশে। সঙ্গে বইছে ঝোড়ো হাওয়া। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, মঙ্গলবার বিকেলেই আছড়ে পড়বে মান্থা। ইতিমধ্যেই প্রবল নিম্নচাপ ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। রাজ্য জুড়ে জারি হয়েছে রেড অ্যালার্ট। আগাম সতর্কতা হিসাবে ৬৫টিরও বেশি লোকাল এবং ...

    ২৮ অক্টোবর ২০২৫ এই সময়
    অরুণাচলের গা ঘেঁষে সামরিক প্রস্তুতি, ৩৬টি এয়ারক্রাফট শেল্টার তৈরি করল চিন, পাল্টা বিবৃতি ভারতীয় বায়ুসেনার

    ট্যারিফ নিয়ে আমেরিকার সঙ্গে টানাপড়েন চলছে। সেই আবহে চিনের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ছে ভারতের। গালওয়ান সংঘর্ষের পাঁচ বছর পরে গতকাল অর্থাৎ রবিবার থেকে দুই দেশের মধ্যে ফের বিমান পরিষেবাও চালু হয়েছে। কিন্তু দুই প্রতিদ্বন্দ্বী দেশের সম্পর্কে যে বিন্দুমাত্র উন্নতি হয়নি, ...

    ২৮ অক্টোবর ২০২৫ এই সময়
    অ্যাসিড নয়, ‘টয়লেট ক্লিনার’, মূল অভিযুক্তকে ফাঁসাতেই গল্প সাজান ‘নির্যাতিতার’ বাবা? দিল্লি কাণ্ডে নয়া মোড়

    দিল্লিতে কলেজ ছাত্রীর উপরে অ্যাসিড হামলার ঘটনায় নয়া মোড়। ‘আক্রান্ত’ তরুণীর বাবাকে গ্রেপ্তারির পরেই পুলিশের দাবি, পুরো ঘটনাটাই সাজানো। অভিযুক্তদের ফাঁসাতেই অ্যাসিড হামলার গল্প বোনা হয়েছিল। আদতে অ্যাসিড নয়, ওটা ছিল ‘টয়লেট ক্লিনার’। আর ষড়যন্ত্রের নেপথ্যে রয়েছেন ‘আক্রান্ত’ তরুণীর ...

    ২৮ অক্টোবর ২০২৫ এই সময়
    ‘১৯,০০০-এর বেশি ভুয়ো ভোটার’, SIR-এর সূচি ঘোষণার দিনেই ফের ‘ভোটচুরি’র অভিযোগে বিদ্ধ ECI

    ঠিক যে দিন দ্বিতীয় পর্যায়ের SIR-এর সূচি প্রকাশ করল নির্বাচন কমিশন, সেই দিনই একেবারে রাহুল গান্ধীর কায়দাতেই পাওয়ার পয়েন্ট প্রেজ়েন্টেশন দিয়ে ‘ভোটচুরি’র অভিযোগ করলেন শিবসেনা (উদ্ধব ঠাকরে) নেতা আদিত্য ঠাকরে। তাঁর অভিযোগ নিজ নির্বাচনী কেন্দ্র ওরলি নিয়েই। সোমবার তিনি ...

    ২৮ অক্টোবর ২০২৫ এই সময়
    বিহারে ছট উদযাপনে মর্মান্তিক দুর্ঘটনা, গঙ্গায় স্নানে নেমে তলিয়ে গেল ৪ নাবালক

    সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পড়শি রাজ্যের ছট পুজোর আনন্দ ভয়ংকর শোকে পরিণত হল। বিহারের ভাগলপুরে জেলায় গঙ্গায় স্নান করতে নেমে তলিয়ে গেল ৪ নাবালক। ইসমাইল থানা এলাকার নবটোলিয়াতে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে বলে জানা গিয়েছে।নৌগাছিয়ার পুলিশ সুপার প্রেরণা কুমার ...

    ২৮ অক্টোবর ২০২৫ প্রতিদিন
    আধার থাকলেই কি ভারতীয় নাগরিক? এসআইআর ঘোষণা করে কী জানাল নির্বাচন কমিশন?

    সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাংলা-সহ ১২ রাজ্য এবং কেন্দ্রাশাসিত অঞ্চলগুলিতে শুরু হচ্ছে বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর। সোমবার দিল্লির বিজ্ঞান ভবনে সাংবাদিক বৈঠকে এমনটাই ঘোষণা করলেন দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। পাশাপাশি, এদিন তিনি আধার কার্ডেরও প্রসঙ্গ তোলেন। ...

    ২৮ অক্টোবর ২০২৫ প্রতিদিন
    লাগাতার যৌন নির্যাতন, HIV আক্রান্ত হয়ে ‘আত্মহত্যা’ অরুণাচলের যুবকের, গ্রেপ্তার IAS আধিকারিক

    সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অরুণাচলে জোড়া আত্মহত্যার ঘটনায় পালিয়ে বেড়ানোর পর অবশেষে গ্রেপ্তার আইএএস আধিকারিক তালো পোটম। সোমবার অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। সুইসাইড নোটে ওই আধিকারিকের বিরুদ্ধে যৌন নির্যাতন ও ব্ল্যাকমেলের অভিযোগ তুলেছিল মৃত যুবক। সেই ঘটনার তদন্তে নেমে ...

    ২৮ অক্টোবর ২০২৫ প্রতিদিন
    AI-এর মাধ্যমে বোনেদের অশ্লীল ছবি, ভিডিও দেখিয়ে ব্ল্যাকমেল! হরিয়ানায় আত্মঘাতী কলেজ পড়ুয়া

    সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তার (AI) কোপে পড়ে আত্মঘাতী হরিয়ানার এক কলেজ পড়ুয়া। অভিযোগ, এআই প্রযুক্তি ব্যবহার করে তরুণের তিন বোনের অশ্লীল ছবি ও ভিডিও দেখিয়ে ব্ল্যাকমেল করা হচ্ছিল দীর্ঘদিন ধরে। যার জেরে আত্মহত্যা করেছেন রাহুল নামে ১৯ ...

    ২৮ অক্টোবর ২০২৫ প্রতিদিন
    এসআইআরে বাপ-মা মরা ‘শিশু’দের কী হবে? অস্পষ্ট উত্তর নির্বাচন কমিশনের

    সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিহারের পর বাংলা-সহ দেশের ১২ রাজ্যে বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর ঘোষণা করেছে নির্বাচন কমিশন। আজ সোমবার রাত ১২টার পর থেকেই এই প্রক্রিয়া শুরু হয়ে যাচ্ছে। এদিন নয়াদিল্লির বিজ্ঞান ভবন থেকে সাংবাদিক বৈঠক করে আনুষ্ঠানিকভাবে ...

    ২৮ অক্টোবর ২০২৫ প্রতিদিন
    মাঝআকাশে যান্ত্রিক ত্রুটি! চেন্নাইতে জরুরি অবতরণ দুবাইগামী স্পাইসজেটের বিমানের

    সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের মাঝআকাশে যান্ত্রিক ত্রুটি! এবার চেন্নাইতে জরুরি অবতরণ করল দুবাইগামী স্পাইসজেটের একটি বিমান। উড়ানটিতে মোট ১৬০ জন যাত্রী এবং ৭ জন ‘ক্রু’ ছিলেন। তাঁরা প্রত্যেকেই সুরক্ষিত রয়েছেন।জানা গিয়েছে, সোমবার বেলায় এসজি-২৩ বিমানটি তামিলনাড়ুর মাদুরাই থেকে ...

    ২৮ অক্টোবর ২০২৫ প্রতিদিন
    অনুপ্রবেশকারীদের হাতে জাল নথি! SIR-এ কীভাবে চিহ্নিত করবে কমিশন?

    নন্দিতা রায়, নয়াদিল্লি: দেশজুড়ে এসআইআর বা বিশেষ নিবিড় সংশোধনী পদ্ধতির মাধ্যমে ভোটার তালিকা সংশোধনের কাজ শুরু হতে চলেছে ২৩ বছর পর। শেষবার এই কাজটি হয়েছিল ২০০২ সাল থেকে থেকে ২০০৪ পর্যন্ত। মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫ থেকে ফের সেই কাজ ...

    ২৮ অক্টোবর ২০২৫ প্রতিদিন
    আক্রান্ত ছাত্রীর বাবা ধর্ষক! দিল্লির অ্যাসিড হামলায় নয়া মোড়, থানায় অভিযুক্তের স্ত্রী

    সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দিল্লিতে কলেজ ছাত্রীর উপর অ্যাসিড ছোড়ার ঘটনায় নয়া মোড়। এবার নির্যাতিতার বাবার বিরুদ্ধে গুরতর অভিযোগ তুললেন মূল অভিযুক্তের স্ত্রী। তাঁর দাবি, আক্রান্ত তরুণীর বাবার দ্বারা লাগাতার ধর্ষিতা হয়েছেন তিনি। শুধু তাই নয়, সেই ঘটনার ভিডিও ...

    ২৮ অক্টোবর ২০২৫ প্রতিদিন
    বঙ্গে শুরু এসআইআর, ২০০২ সালের ভোটার তালিকায় নাম নেই? জেনে নিন কী করবেন

    নন্দিতা রায়, নয়াদিল্লি: ২০০২ সালের ভোটার তালিকায় নাম নেই! এসআইআর প্রক্রিয়ায় কি নাম বাদ যাবে? নিজেকে ভারতীয় নাগরিক প্রমাণ করতে হলে কী করতে হবে? দেখাতে হবে কোন নথি? সোমবার নয়াদিল্লির বিজ্ঞান ভবন থেকে স্পষ্ট ভাষায় জানিয়ে দিল জাতীয় নির্বাচন কমিশন।  মঙ্গলবার ...

    ২৮ অক্টোবর ২০২৫ প্রতিদিন
    SIR হলে কাদের দিতে হবে না কোনও অতিরিক্ত নথি? জানাল নির্বাচন কমিশন

    সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিহারের পর এবার বাংলা-সহ দেশের ১২ রাজ্যে বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর ঘোষণা করেছে নির্বাচন কমিশন। এদিন রাত ১২টার পর থেকে শুরু হয়ে যাচ্ছে সেই প্রক্রিয়া। নির্বাচন কমিশনের এই মহাযজ্ঞ নিয়ে দেশবাসীর উদ্বেগের মাঝেই সোমবার ...

    ২৮ অক্টোবর ২০২৫ প্রতিদিন
    বাংলায় কাল থেকেই শুরু SIR, দ্বিতীয় পর্বে সমীক্ষা হবে ১২ রাজ্যে, ঘোষণা কমিশনের 

    নন্দিতা রায়, নয়াদিল্লি: দ্বিতীয় পর্বে বাংলা-সহ ১২টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে ভোটার তালিকার নিবিড় সংশোধনী বা এসআইআর শুরু হচ্ছে। বাংলায় কাল থেকেই শুরু SIR। বাংলা-সহ ১২ রাজ্যে সোমবার রাতেই ‘ফ্রিজ’ করা হচ্ছে ভোটার তালিকা! সোমবার দিল্লির বিজ্ঞান ভবনে সাংবাদিক ...

    ২৮ অক্টোবর ২০২৫ প্রতিদিন
  • All Newspaper | 9701-9800

News/খবর All News এই সময় বর্তমান প্রতিদিন আজকাল দৈনিক স্টেটসম্যান আজ তক Times of India Indian Express The Statesman News18 বাংলা

BENGAL INFO | Information about West Bengal, India | bengalinfo1@gmail | Privacy Policy