BENGAL INFO
  • News
  • ক্যালেন্ডার
  • Hospitals
  • Schools
  • কবিতা
  • গান
  • দুর্গাপূজা
  • KOLKATA WEATHER
  • News from West Bengal | 06 Jul, 2026 | ২২ আষাঢ়, ১৪৩৩
  • বাংলা (?)    
  • খেলা | ব্যবসা | বিনোদন | রাজ্য | কলকাতা | দেশ
  • :: দেশ ::
  • ‘বিজেপি নেতাদের তাড়িয়ে তাড়িয়ে মারবে কৃষকরা’, মোদির গুজরাটে দাঁড়িয়ে তোপ কেজরির

    সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘কৃষকদের উপর নির্যাতন চালাচ্ছে বিজেপি সরকার।’ এমনই অভিযোগ তুলে শুক্রবার গুজরাটের মাটিতে দাঁড়িয়ে হুঁশিয়ারি দিলেন আম আদমি পার্টির আহ্বায়ক অরবিন্দ কেজরিওয়াল। কড়া সুরে জানালেন, ”যদি পুলিশকে একদিনের জন্য সরিয়ে নেওয়া হয়, তাহলে এখানকার কৃষকরা বিজেপি ...

    ০১ নভেম্বর ২০২৫ প্রতিদিন
    হঠাৎই গুরুতর অসুস্থ সঞ্জয় রাউত! ভর্তি হাসপাতালে

    সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শিবসেনার উদ্ধব শিবিরের অন্যতম নেতা এবং রাজ্যসভার সাংসদ সঞ্জয় রাউত অসুস্থ। তাঁর স্বাস্থ্যের অবনতি হওয়ায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা যাচ্ছে, আগামী দু’মাস জনজীবন থেকে দূরে থাকবেন। দলীয় কর্মীদের উদ্দেশে এক আবেগঘন চিঠিতে এই ...

    ০১ নভেম্বর ২০২৫ প্রতিদিন
    ‘কূটনৈতিক সম্পর্কে ফাটল ধরুক চাই না’, পুত্র-সহ রুশ বধূর দেশ ছাড়ার মামলায় বলল সুপ্রিম কোর্ট

    সোমনাথ রায়, নয়াদিল্লি: পাঁচ বছরের ছেলেকে সঙ্গে নিয়ে দেশ ছেড়ে পালিয়েছেন চন্দননগরের রাশিয়ান বধূ ভিক্টোরিয়া জিগালিনা বসু। শুক্রবার সেই মামলার শুনানিতে শিশুটির জন্য উদ্বেগ প্রকাশ করল সুপ্রিম কোর্ট। আদালতের পর্যবেক্ষণ, ‘আদালত চায় না এমন কোনও নির্দেশ দিতে, যার জেরে ...

    ০১ নভেম্বর ২০২৫ প্রতিদিন
    আখ চাষিদের সঙ্গে বৈঠকে কেন্দ্রের ভূমিকাকে কুর্নিশ জানালেন যোগী

    হেমন্ত মৈথিল, লখনউ: যোগী আদিত্যনাথের জামানায় কৃষিক্ষেত্রে দারুণ পরিবর্তন এসেছে। সম্প্রতি সরকারের তরফে আখের দাম বৃদ্ধির ঘোষণার পর চাষীরা মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানান। যোগী আদিত্যনাথ বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ‘সয়েল হেলথ কার্ড’ প্রকল্প চালু করেছেন। ‘পিএম কিষাণ সম্মান নিধি’ চালু ...

    ০১ নভেম্বর ২০২৫ প্রতিদিন
    সম্প্রীতি রক্ষায় কড়া পদক্ষেপ, উত্তরপ্রদেশে জাতপাতের সভা বন্ধের নির্দেশ যোগীর

    হেমন্ত মৈথিল, লখনউ: জাতপাতের ভিত্তিতে রাজনৈতিক সমাবেশ নিষিদ্ধ করার মামলায় আজ, শুক্রবার এলাহাবাদ হাইকোর্টের লখনউ বেঞ্চে শুনানি হয়েছে। এই গুরুত্বপূর্ণ মামলায় উত্তরপ্রদেশ সরকার আদালতে তাদের হলফনামা জমা দিয়েছে। রাজ্য সরকার জানিয়েছে, জাতপাতের নামে রাজনৈতিক সমাবেশ বন্ধ করার জন্য নির্দেশ ...

    ০১ নভেম্বর ২০২৫ প্রতিদিন
    কনভয় ওভারটেক করে মন্ত্রীর উপর হামলার চেষ্টা! উত্তরপ্রদেশে গ্রেপ্তার অভিযুক্ত

    সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের ক্যাবিনেট সদস্যের উপর হামলার চেষ্টা! মন্ত্রীর কনভয় ওভারটেক করে হামলার অভিযোগ এক যুবকের বিরুদ্ধে। চাঞ্চল্যকর এই ঘটনা ঘটেছে উত্তরপ্রদেশের সোনভদ্র জেলার রবার্টসগঞ্জে। সমাজকল্যাণ দপ্তরের প্রতিমন্ত্রী সঞ্জীব সিং গন্ডের কনভয়ে হামলা হলেও তিনি ...

    ০১ নভেম্বর ২০২৫ প্রতিদিন
    ভোটমুখী বিহারে মোদির গামছা-বার্তা! বিশেষ ভঙ্গিমায় কী বোঝালেন প্রধানমন্ত্রী

    সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভোটমুখী বিহারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তাঁকে দেখতে জনসমুদ্র, উঠল ‘মোদি মোদি’ স্লোগান! আর সেই উচ্ছ্বসিত জনতার দিকে তাকিয়ে মোদি গামছা নাড়লেন। শুক্রবাসরীয় মুজফফরপুর সফরের সবচেয়ে আলোচিত মুহূর্ত হয়ে রইল এটাই। পরে সেখান থেকেই তিনি ছাপড়ার ...

    ০১ নভেম্বর ২০২৫ প্রতিদিন
    সীমান্ত জেলায় কর্মরত বিহারের ভোটারদের ছুটি, গণতন্ত্রে অংশ নিতে নজির গড়ল যোগী সরকার

    হেমন্ত মৈথিল, লখনউ: বিহার বিধানসভা নির্বাচন ২০২৫ উপলক্ষে উত্তরপ্রদেশ সরকার একটি নির্দেশ জারি করেছে। রাজ্যের জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন ডিপার্টমেন্ট এই নির্দেশনা দিয়েছে। উত্তরপ্রদেশের সীমান্ত জেলাগুলিতে কর্মরত বিহারের ভোটাররা বেতন সহ ছুটি পাবেন। ছুটি দেওয়া হবে ৬ নভেম্বর এবং ১১ নভেম্বর।এই ...

    ০১ নভেম্বর ২০২৫ প্রতিদিন
    চণ্ডীগড়ে তৈরি হচ্ছে কেজরির নয়া ‘শিশমহল’! বিজেপির দাবির পালটা মুখ খুলল আপ

    সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের শিশমহল বিতর্ক। এবার দিল্লি ছাড়িয়ে আপ শাসিত পাঞ্জাবে অরবিন্দ কেজরিওয়ালের জন্য নির্মিত হচ্ছে নয়া ভবন। ৭তারা বিলাসবহুল এই বাংলোকে হাতিয়ার করে আম আদমি পার্টির বিরুদ্ধে সরব হল বিজেপি। দাবি, আপের আহ্বায়ক কেজরিওয়ালের জন্য বরাদ্দ ...

    ০১ নভেম্বর ২০২৫ প্রতিদিন
    গার্হস্থ্য হিংসার জেরে সঙ্গে থাকেন না মা, বাবার বিরুদ্ধে লাগাতার ধর্ষণের অভিযোগ নাবালিকার

    সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গার্হস্থ্য হিংসার জেরে বাড়ি ছেড়েছেন মা। তারপর অশ্লীল ভিডিও দেখিয়ে মেয়েকে নগ্ন হওয়ার প্রস্তাব! রাজি না হওয়ায় নাবালিকা কন্যাকে মারধর ও লাগাতার ধর্ষণের অভিযোগ বাবার বিরুদ্ধে। অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুরু হয়েছে তদন্ত।পাঞ্জাবের মোহালির ...

    ০১ নভেম্বর ২০২৫ প্রতিদিন
    ১২ দিনে ১২০ জনসভা, বিহারে RJD-এর ম্যারাথন প্রচার তেজস্বীময়

    ভোটের আগে বিহার চষে ফেলার পরিকল্পনা। রাজ্যের সব কোণায় পরপর প্রচারের ঢেউ তোলার টার্গেট। প্রচার শেষ হওয়া পর্যন্ত গোটা রাজ্যে অন্তত ১২০টি জনসভা ও মিছিল করে প্রচারে ঝড় তোলার ছক আরজেডি নেতা এবং বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী তেজস্বী যাদবের। বিজেপি ...

    ০১ নভেম্বর ২০২৫ এই সময়
    বচসা থেকে তুমুল ঝামেলা, গুলিতে ঝাঁঝরা জাতীয় স্তরের কবাডি প্লেয়ার

    ভয়াবহ কাণ্ড পাঞ্জাবের লুধিয়ানায়। বচসার জেরে এক জাতীয় স্তরের কবাডি প্লেয়ারকে গুলির করে হত্যার ঘটনা ঘটেছে সেখানে। পুলিশ সূত্রে খবর, নিহত খেলোয়াড়ের নাম তেজপাল সিং। ভারতের জাতীয় স্তরের কবাডিতে তিনি সুপরিচিত। ঘটনাটি ঘটেছে এসএসপি অফিসের পাশেই। পুলিশ সুপারিনটেনডেন্টের অফিসের ...

    ০১ নভেম্বর ২০২৫ এই সময়
    ‘মুম্বই মেরি জান’, গুলি আর পণবন্দির ইতিহাস, ২০০৮-এর গোটা বাস দখলের গল্প আজও গায়ে কাঁটা দেয়

    মুম্বইয়ের এক স্টুডিয়োয় পণবন্দি হয়েছিল ১৭ শিশু। বৃহস্পতিবার সিনেম্যাটিক মুম্বইয়ে ঘটে যায় রোমহর্ষক সিনেমার মতোই এক ঘটনা। এই ঘটনাই ফের উস্কে দিল বাণিজ্য নগরী মুম্বইয়ের পুরোনো ভয়ার্ত স্মৃতি।বাণিজ্য নগরে মুম্বইয়ের বুকে শুধু ‘ইশক-মহব্বত-পেয়ার’-এর কথাই নয়, বিঁধে রয়েছে অনেক রক্তাক্ত, ...

    ৩১ অক্টোবর ২০২৫ এই সময়
    দূষণের জের? দিল্লির ঘরে ঘরে জ্বর, শ্বাসকষ্ট, ৭৫ শতাংশ বাড়িতেই একজন শয্যাশায়ী, সমীক্ষায় বাড়ছে উদ্বেগ

    দিল্লির হাওয়া এখনও খারাপ। বাতাসে বিষ। চারদিক যেন ঘন কুয়াশায় ঢেকে রয়েছে। এর সরাসরি প্রভাব পড়ছে রাজধানীর বাসিন্দাদের শরীরে। সমীক্ষায় দেখা গিয়েছে, দিল্লি-এনসিআর অঞ্চলের প্রতি চারটি বাড়ির তিনটিতে অন্তত একজন করে অসুস্থ। অধিকাংশই শ্বাসকষ্টে ভুগছেন। সঙ্গে জ্বর। এমনিতেই ঋতু ...

    ৩১ অক্টোবর ২০২৫ এই সময়
    যাত্রী সুবিধায় যুগান্তকারী পদক্ষেপ, নয়ডা আন্তর্জাতিক বিমানবন্দরে চালু বহুমুখী সংযোগ ব্যবস্থা

    হেমন্ত মৈথিল, লখনউ: জেওয়ারে নয়ডা আন্তর্জাতিক বিমানবন্দরের যোগাযোগ ব্যবস্থা ঢেলে সাজানো হচ্ছে। দিল্লি-এনসিআর, আগ্রা, আলিগড়, মথুরা ও হরিয়ানার সঙ্গে যোগাযোগ তৈরি হচ্ছে এবার। সড়ক, রেল ও বাসের মাধ্যমে এই মাল্টি-মোডাল নেটওয়ার্ক তৈরি হচ্ছে। যাত্রীদের জন্য দ্রুত ও নিরাপদ যাতায়াত ...

    ৩১ অক্টোবর ২০২৫ প্রতিদিন
    ধর্ষণের দায়ে ৮ বছরের সাজা বাংলাদেশি যুবককে! ৫ বছরের জেল স্ত্রী ও আত্মীয়ের

    সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ধর্ষণের দায়ে ৮ বছরের কারাদণ্ডের সাজা পেলেন বাংলাদেশি যুবক। সেই সঙ্গেই তাঁর স্ত্রী ও এক আত্মীয়কে অবৈধভাবে ভারতে বসবাসের অপরাধে ৫ বছর কারাবাসেরও রায় দিল মহারাষ্ট্রের নিম্ন আদালত। গত ২৪ অক্টেবর ওই রায়দান হলেও সবেমাত্র ...

    ৩১ অক্টোবর ২০২৫ প্রতিদিন
    বৃথাই আস্ফালন ট্রাম্পের! ঘুরপথে রুশ তেল কিনছে ভারত

    সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাশিয়ার বৃহত্তম দুই তেলশোধক সংস্থা রসনেফট এবং লিউকঅয়েলের উপর নিষেধাজ্ঞা জারি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কিন্তু এর মধ্যেই জানা গেল, দেশের শীর্ষস্থানীয় তেল সংস্থা ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন ‘ঘুরপথে’ রুশ তেল কেনার বরাত দিয়েছে! আগামী ...

    ৩১ অক্টোবর ২০২৫ প্রতিদিন
    রবি নয়, ছুটি থাকবে ‘জুম্মাবারে’! স্কুলের নির্দেশিকায় বিতর্ক বিজেপির মধ্যপ্রদেশে

    সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘রবিবারের পরিবর্তে এখন থেকে ছুটি থাকবে জুম্মাবারে (শুক্রবার)। ‘ সম্প্রতি এমনই নির্দেশিকা জারি করা হয়েছে মধ্যপ্রদেশের জব্বলপুরের আঞ্জুমান ইসলামিয়া ইংরেজি মাধ্যম স্কুল। এই নির্দেশিকা প্রকাশ্যে আসার পর বিতর্ক চরম আকার নিয়েছে বিজেপি শাসিত মধ্যপ্রদেশে। এহেন ...

    ৩১ অক্টোবর ২০২৫ প্রতিদিন
    দিল্লির বাতাসে ‘বিষ’, ৭৫ শতাংশ পরিবারেই অসুখের করাল থাবা!

    সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভালো নেই দিল্লি! দীপাবলির পর ভয়ংকর আকার নিয়েছে রাজধানীর দূষণ। পরিস্থিতি সামাল দিতে কৃত্রিম বৃষ্টি নামানোর চেষ্টা করেও মেলেনি সাফল্য। দীর্ঘ সময় ধরে দূষণের ‘ছোবলে’ জেরবার জনজীবন। নয়া সমীক্ষায় ধরা পড়ল ভয়ানক ছবি। প্রতি চারটি ...

    ৩১ অক্টোবর ২০২৫ প্রতিদিন
    মাত্র ২৬ সেকেন্ডের সাংবাদিক বৈঠকে ইস্তেহার প্রকাশ! নীতীশ কি কথা বলার পরিস্থিতিতে নেই? প্রশ্ন কংগ্রেসের

    সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিহারের রাজনীতিতে নীতীশ কুমার কি এখন শুধুই ‘ছায়ামানব’? জল্পনা বেশ কিছুদিনের। এবার সেই জল্পনা আরও খানিকটা উসকে দিলেন কংগ্রেসের বিহার নির্বাচনের পর্যবেক্ষক অশোক গেহলট। তাঁর প্রশ্ন, নীতীশ কুমার কি কথা বলার মতো অবস্থাতেও নেই?আসলে প্রথম ...

    ৩১ অক্টোবর ২০২৫ প্রতিদিন
    ৫ শিশুর পর ঝাড়খণ্ডে ফের HIV-র থাবা! খোঁজ মিলল ভাইরাস আক্রান্ত চার রক্তদাতার

    সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ৫ থ্যালাসেমিয়া আক্রান্ত শিশু HIV আক্রান্ত হওয়ার পর ঝাড়খণ্ডে ফের উদ্বেগ। এবার খোঁজ মিলল মারণ রোগে আক্রান্ত ৪ রক্তদাতার। জানা যাচ্ছে, হাসপাতালে এসে রক্ত দেওয়া এই ৪ জন HIV ভাইরাসে আক্রান্ত। ঘটনা সামনে আসতেই শোরগোল ...

    ৩১ অক্টোবর ২০২৫ প্রতিদিন
    আধার কার্ড রয়েছে ট্রাম্পের! ‘সুরক্ষা চক্রে’ বিপাকে বিধায়ক, দায়ের মামলা

    সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পেরও একটি আধার কার্ড আছে! কী করে তিনি সচিত্র ভারতীয় পরিচয়পত্রটি পেলেন? ট্রাম্পের ভুয়ো আধার কার্ড তৈরির কথা জানিয়ে এবং সেই আধার তৈরির ‘ডেরা’ জানিয়ে সতর্ক করতে গিয়ে নিজেই ফেঁসে গেলেন মহারাষ্ট্রের এনসিপি ...

    ৩১ অক্টোবর ২০২৫ প্রতিদিন
    ‘চোখ তুলে তাকালেও ঘরে ঢুকে মারব’, জাতীয় একতা দিবসে পাকিস্তানকে ‘সিঁদুর’ মনে করালেন মোদি

    সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কংগ্রেস আমলে জাতীয় সুরক্ষাকে গুরুত্ব দেওয়া হত না। আজকের ভারত শত্রুদের যে ভাষায় জবাব দেয়, সেটা অনেক বেশি শক্তিশালী, দৃশ্যমান এবং দৃষ্টান্তমূলক। সর্দার বল্লভভাই প্যাটেলের দেড়শোতম জন্মজয়ন্তীর মঞ্চে দাঁড়িয়ে ফের হুঙ্কার ছাড়লেন প্রধানমন্ত্রী। সাফ বলে ...

    ৩১ অক্টোবর ২০২৫ প্রতিদিন
    ‘ভোটব্যাঙ্কের জন্য দেশকে বিপদে ফেলেছে’, কংগ্রেসকে বিঁধে অনুপ্রবেশ ইস্যুতে সুর চড়ালেন মোদি

    সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সর্দার বল্লভভাই প্যাটেলের ১৫০তম জন্মবার্ষিকীতে কংগ্রেসকে তুলোধোনা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র। সাফ জানিয়ে দিলেন, ভোটব্যাঙ্ক সুরক্ষিত রাখতে দেশের সুরক্ষার সঙ্গে আপস করেছে কংগ্রেস। তাদের চোখের সামনে অনুপ্রবেশকারীরা ভারতে ছেয়ে গিয়েছে, তা সত্ত্বেও অন্ধ হয়ে থেকেছে হাত ...

    ৩১ অক্টোবর ২০২৫ প্রতিদিন
    বিজেপি শাসিত রাজস্থানে গণপিটুনি! পঞ্চায়েত প্রধানের বাড়িতে পিটিয়ে মারা হল ট্রাকচালককে

    সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এবার বিজেপি শাসিত রাজস্থানে গণপিটুনিতে মৃত্যু। মঙ্গলবার রাতে মৃত্যু হল এক ট্রাক ড্রাইভারের। খয়েরথালে নিহত ট্রাক ড্রাইভারের নাম সময় দীন।জানা গিয়েছে, মঙ্গলবার রাত সাড়ে ১১টা নাগাদ বিলাসপুরে ট্রাক পার্ক করে মোটরসাইকেলে করে গ্রামে ফিরছিলেন ২৯ ...

    ৩১ অক্টোবর ২০২৫ প্রতিদিন
    মহিলাদের ২ লক্ষ, ১ কোটি চাকরি! বিহার জিততে ইস্তেহারে প্রতিশ্রুতির বন্যা নীতীশ-মোদির

    সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ক্ষমতায় এলে প্রত্যেক পরিবারে একজনকে চাকরি। মহিলাদের মাসে আড়াই হাজার টাকা করে আর্থিক সাহায্য, ইস্তেহারে প্রতিশ্রুতি দিয়েছে মহাজোট। তেজস্বী যাদব দাবি করেছেন, বিহারে মহাজোট জিতলে সার্বিক উন্নয়ন হবে। তেজস্বী যাদবদের পালটা নিজেদের ইস্তেহারেও প্রতিশ্রুতির বন্যা ...

    ৩১ অক্টোবর ২০২৫ প্রতিদিন
    দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

    আজকাল ওয়েবডেস্ক: দিল্লি-এনসিআরের ধোঁয়াটে আকাশ শুধু শহরের স্কাইলাইন ঢেকে দিচ্ছে না, বরং এখানকার বাসিন্দাদের ফুসফুসকেও শ্বাসরোধ করছে। সম্প্রতি কমিউনিটি প্ল্যাটফর্ম লোকালসার্কেলস পরিচালিত এক সমীক্ষায় উঠে এসেছে উদ্বেগজনক তথ্য। এই অঞ্চলের প্রতি চারটি পরিবারের মধ্যে তিনটিতে অন্তত একজন অসুস্থ, যার ...

    ৩১ অক্টোবর ২০২৫ আজকাল
    ক্ষমতায় ফিরলে এক কোটি সরকারি চাকরি, বিহার ভোটের ইস্তেহার প্রকাশ করল এনডিএ, আর কী কী প্রতিশ্রুতি দেওয়া হল...

    আজকাল ওয়েবডেস্ক: ২০২৫ সালের বিহার বিধানসভা নির্বাচনের প্রথম দফা ভোটগ্রহণের প্রায় এক সপ্তাহ আগে বিহারের শাসকজোট ন্যাশনাল ডেমোক্র্যাটিক অ্যালায়েন্স (এনডিএ) তাদের নির্বাচনী ইস্তেহার প্রকাশ করেছে। শুক্রবার সকালে পাটনায় বিজেপি প্রধান জে পি নাড্ডা এবং মুখ্যমন্ত্রী নীতীশ কুমার এনডিএ-র ‘সংকল্প ...

    ৩১ অক্টোবর ২০২৫ আজকাল
    টানটান ৩৫ মিনিট এবং ৮ কমান্ডো, ঠিক যেন বলিউড সিনেমা, মুম্বইয়ে শিশুদের উদ্ধারকার্যে রুদ্ধশ্বাস লড়াই...

    আজকাল ওয়েবডেস্ক: মুম্বইয়ে পাওয়াইয়ের এক অডিশন রুমে বৃহস্পতিবার দুপুরে ঘটে গিয়েছে চাঞ্চল্যকর ঘটনা। যে রুমে শুরু হয়েছিল সাধারণ এক সিনেমার অডিশন, সেখানে মাত্র ৩৫ মিনিটের মধ্যেই তা পরিণত হয় ভয়াবহ হস্টেজ রেসকিউ অপারেশনে। শেষে পুলিশের তৎপরতায় উদ্ধার হয় ১৭ জন ...

    ৩১ অক্টোবর ২০২৫ আজকাল
    চালাকির দিন শেষ, এবার কার্যকর হচ্ছে অফিসিয়াল কলার আইডি! কবে থেকে?

    আজকাল ওয়েবডেস্ক: আগামী বছরের মার্চ মাসের মধ্যে দেশব্যাপী কলারের আসল নাম (CNAP) বৈশিষ্ট্যটি বাস্তবায়িত হবে। এই উদ্যোগের লক্ষ্য হল প্রতারণামূলক কল, সাইবার জালিয়াতি এবং ডিজিটাল অ্যারেস্ট রোধ করা। এর ফলে গ্রাহকরা কে ফোন করছে তা সহজেই সনাক্ত করতে পারবেন। ...

    ৩১ অক্টোবর ২০২৫ আজকাল
    ‘কংগ্রেসের জন্য ভুগছে দেশ...’, প্যাটেলের জন্মদিনে কাশ্মীর প্রসঙ্গ তুলে নেহরুকে নিশানা মোদীর

    বিহারে নির্বাচনে জোর কদমে চলছে প্রচার। ৩০ অক্টোবর বিহারে জোড়া সভা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ৩১ অক্টোবর তিনি পৌঁছে গেলেন গুজরাটে। সর্দার বল্লভভাই প্যাটেলের জন্মদিনে, একতা দিবসের অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে চোখা চোখা অভিযোগে বিদ্ধ করলেন কংগ্রেসকে। দেশভাগ থেকে ...

    ৩১ অক্টোবর ২০২৫ এই সময়
    ঝাড়খণ্ডে ৫ শিশুর পর এ বার চার রক্তদাতার শরীরেও HIV সংক্রমণ, গাফিলতি কার?

    ঝাড়খণ্ড হাসপাতালে এসে রক্ত নেওয়া পাঁচ শিশুর শরীরে HIV সংক্রমণের খবর প্রকাশ্যে আসার পর এ বার চার রক্তদাতার রিপোর্টেও উদ্বেগ। চার রক্তদাতার শরীরেও মিলল HIV ভাইরাস। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। ঝাড়খণ্ডের চাইবাসা জেলার সদর হাসপাতালে থ্যালাসেমিয়ায় জন্য রক্ত ...

    ৩১ অক্টোবর ২০২৫ এই সময়
    ফ্রি ভ্যাকসিনের পরে এ বার ১ কোটি চাকরি, ১ কোটি মহিলাকে লাখপতি দিদি, বিহারে ইস্তেহার প্রকাশ NDA-এর

    ২০২০ ছিল মহামারীর বছর। গোটা দেশে আছড়ে পড়েছিল করোনা। সেই বছরের শেষ দিকে বিহারের বিধানসভা নির্বাচনে তাই রাজ্যবাসীকে ফ্রি ভ্যাকসিনের প্রতিশ্রুতি দিয়েছিল NDA শিবির। সেই নিয়ে তীব্র বিতর্কও হয়। পাঁচ বছর পরে পরিস্থিতি বদলে গিয়েছে। কংগ্রেস-আরজেডির মহাগঠবন্ধন পরিবার পিছু ...

    ৩১ অক্টোবর ২০২৫ এই সময়
    মাদ্রাসাকেও মানতে হবে সরকারি বিধি, যোগী সরকারের সিদ্ধান্তে সায় এলাহাবাদ হাই কোর্টের

    সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মাদ্রাসা বা সংখ্যালঘুদের নিজস্ব শিক্ষাপ্রতিষ্ঠান কোনওভাবেই নিয়ন্ত্রণমুক্ত নয়। এই শিক্ষাপ্রতিষ্ঠানগুলিকেও সরকারি আইন মানতে হবে। মাদ্রাসায় শিক্ষক নিয়োগ সংক্রান্ত একটি মামলায় সাফ জানিয়ে দিল এলাহাবাদ হাই কোর্ট।সম্প্রতি গোরক্ষপুরের মাদ্রাসা আরাবিয়া শামসুল উলুম সিকারিগঞ্জ এহাতা নবাব নামের ...

    ৩১ অক্টোবর ২০২৫ প্রতিদিন
    ‘ওর শিকড় তো ইটালিতে’, মোদির ছটপুজোর ‘নাটক’ নিয়ে রাহুলকে পালটা তোপ অমিত শাহর

    সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ছটপুজোয় ডুব দেওয়ার জন্য আলাদা ‘সুইমিং পুল’ বানিয়ে নাটক করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এটা আসল ‘ছটি মাইয়া’র অপমান। বিহারে দাঁড়িয়ে অভিযোগ করেছিলেন রাহুল গান্ধী। এবার পালটা দিলেন অমিত শাহ। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী লোকসভার বিরোধী দলনেতাকে খোঁচা ...

    ৩১ অক্টোবর ২০২৫ প্রতিদিন
    ‘তাঁকে যোগ্য সম্মান দেয়নি’, সর্দার প্যাটেলের ১৫০ তম জন্মদিনে কংগ্রেসকে তুলোধনা অমিত শাহের

    তিনি আজন্ম কংগ্রেসের সঙ্গেই যুক্ত ছিলেন। কিন্তু কংগ্রেস সরকার তাঁকে যোগ্য সম্মান দেয়নি কোনও দিন। শুক্রবার এই অভিযোগেই হাত শিবিরকে তুলোধনা করলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সঙ্গে বিজেপিই তাঁর স্বপ্ন পূরণ করেছে বলে দাবি করেন তিনি। অমিত শাহের কথায়, ‘কংগ্রেস ...

    ৩১ অক্টোবর ২০২৫ এই সময়
    ভেষজ কাফ সিরাপ খাওয়ার পর শিশুর মৃত্যুর অভিযোগ, তদন্তের নির্দেশ

    ভেষজ কাফ সিরাপ খাওয়ার পর শিশুর মৃত্যু হয়েছে বলে অভিযোগ। এই অভিযোগ উঠেছে মধ্যপ্রদেশের ছিন্দওয়ারা জেলায়। এই এলাকাতেই দূষিত এবং ভেজাল কাফ সিরাপ খাওয়ার পরে ২০ জন শিশুর মৃত্যু হয়েছিল। এই নিয়ে সতর্ক করা হয়েছিল স্বাস্থ্য দপ্তরের তরফে। তবে, ...

    ৩১ অক্টোবর ২০২৫ এই সময়
    দশ ঘণ্টার বেশি নয় নাইট ডিউটি, স্বস্তিতে পাইলটরা

    এই সময়: বেকায়দায় পড়েছে এয়ারলাইন্সগুলি। কারণ, পাইলটদের দাবি মেনে শনিবার, ১ নভেম্বর চালু হচ্ছে নতুন ফ্লাইট ডিউটি টাইম লিমিটেশন (এফডিটিএল)। এতে পাইলটদের ডিউটি–র সময় কমছে। উল্টোদিকে এই কারণেই এয়ারলাইন্সগুলিকে অতিরিক্ত পাইলট এমনকী এয়ারহস্টেসও নিয়োগ করতে হবে বলে সূত্রের দাবি।পাইলটদের ...

    ৩১ অক্টোবর ২০২৫ এই সময়
    বিমার ৪০ লক্ষ টাকা হাতাতে ছেলেকে খুনের অভিযোগ, প্রেমিক-সহ গ্রেপ্তার মা

    ছেলের নামে ছিল চারটি জীবন বিমা পলিসি। সেই বিমার ৪০ লক্ষ টাকা হাতাতে ছেলেকে খুন করার অভিযোগ উঠল এক মায়ের বিরুদ্ধে। অভিযোগ, নিজের থেকে বয়সে ছোট এক যুবকদের সঙ্গে সম্পর্ক গড়ে তুলেছিলেন মহিলা। সেই যুবক এবং তার ভাইয়ের সঙ্গে ...

    ৩১ অক্টোবর ২০২৫ এই সময়
    ‘দিল্লির হিংসা-সিএএ বিক্ষোভ ছিল সরকার ফেলারই চক্রান্ত’, সুপ্রিম হলফনামায় দাবি দিল্লি পুলিশের

    নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: একদিকে যেখানে দেশজুড়ে ভোটার তালিকা সংশোধন এসআইআর করার প্রক্রিয়া শুরু হয়েছে, তখনই দিল্লি পুলিশ দিল্লি হিংসা এবং সিএএ আন্দোলন  নিয়ে সুপ্রিম কোর্টে এফিডেবিট জমা দেওয়ার উদ্যোগ নিচ্ছে । জানা যাচ্ছে, দিল্লি হিংসা এবং পাশাপাশি সিএএ আন্দোলনের ...

    ৩১ অক্টোবর ২০২৫ বর্তমান
    সোনার বাংলা গেয়ে রাষ্ট্রদ্রোহী! অসমে হিমন্তর কোপে কংগ্রেস

    বিশেষ সংবাদদাতা, গুয়াহাটি: বিজেপির মডেল রাজ্যে রবীন্দ্রসংগীত গাওয়াও এখন রাষ্ট্রদ্রোহ! ‘আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি।’ গত সোমবার অসমের শ্রীভূমি জেলায় দলীয় বৈঠকে বক্তব্য রাখার সময় এই রবীন্দ্রসংগীত গেয়েছিলেন এক বাঙালি কংগ্রেস নেতা। বাঙালি অধ্যুষিত বরাক উপত্যকায়, বাংলাদেশ সীমান্ত ...

    ৩১ অক্টোবর ২০২৫ বর্তমান
    ছট মাতার অপমান সহ্য করবে না বিহার, কংগ্রেস ও আরজেডিকে নিশানা প্রধানমন্ত্রীর

    পাটনা: ভোটের আগেই ছট পুজো। বিহারবাসীর সবচেয়ে বড় উৎসব। সেই উৎসবকেই প্রচারের জন্য পাখীর চোখ করেছিলেন প্রধানমন্ত্রী। দিল্লিতে ছট পুজো উপলক্ষ্যে স্নান সেরে প্রমাণ করতে চেয়েছিলেন ‘আমি তোমাদেরই লোক’। এরপরই তাঁকে নিশানা করেন রাহুল গান্ধী। লোকসভার বিরোধী দলনেতা রাহুলের ...

    ৩১ অক্টোবর ২০২৫ বর্তমান
    ‘সম্রাট চৌধুরীকে বড় পদ দেবেন মোদি’ , শাহের মন্তব্যে জল্পনায় নীতীশের ভবিষ্যৎ

    পাটনা: বিজেপি-জেজিইউ শিবির ভোটে জিতলে কি মুখ্যমন্ত্রী হবেন নীতীশ কুমার? তা নিয়ে গেরুয়া শিবির এখনও স্পষ্ট কোনও ঘোষণা করেনি। তা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন তুলেছে বিরোধী দলগুলি। এবার সেই জল্পনা ফের উসকে দিলেন খোদ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বিহারে উপ ...

    ৩১ অক্টোবর ২০২৫ বর্তমান
    নির্বাচনের আগে রক্তাক্ত বিহার, জন সুরাজ পার্টির নেতাকে গুলি করে গাড়িতে পিষে খুন

    পাটনা: ভোটের আগেই হিংসা। নির্বাচনী প্রচার চলাকালীন জন সুরাজ পার্টির নেতাকে গুলি করে, গাড়ি চাপা দিয়ে খুন করা হল বিহারে। বৃহস্পতিবার সন্ধ্যায় বিহারের বাসবনচক গ্রামে মোকামা কেন্দ্রের দলীয় প্রার্থী পীযূষ প্রিয়দর্শীর হয়ে প্রচার করছিলেন দুলরচাঁদ যাদব। তখনই তাঁর গাড়ি ...

    ৩১ অক্টোবর ২০২৫ বর্তমান
    মোদি সরকারের শ্রম শক্তি নীতির ‘অনুপ্রেরণা’ মনুস্মৃতি, তুঙ্গে বিতর্ক, শুরু রাজনৈতিক তরজা

    নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য এবং শূদ্র। সমাজে বর্ণপ্রথার হোতা মনুস্মৃতি। সেই মনুস্মৃতিই কেন্দ্রের মোদি সরকারের খসড়া শ্রম শক্তি নীতি, ২০২৫-এর ‘অনুপ্রেরণা’। এক্ষেত্রে শ্রমদান নিছকই কোনও কর্তব্য বা দায়িত্ব পালন নয়। বরং তা অনেক বেশি ‘রাজধর্ম’। এমনই উল্লেখ ...

    ৩১ অক্টোবর ২০২৫ বর্তমান
    তিন বাহিনীর যৌথ মহড়া, পাক সীমান্তে শুরু ‘অপারেশন ত্রিশূল

    নয়াদিল্লি: অপারেশন সিন্দুরের প্রত্যাঘাতের রেশ এখনও কাটেনি পাকিস্তানের। এর মাঝেই পাকিস্তানের কাঁপুনি বাড়াল ভারত। পাকিস্তান সীমান্তে বৃহস্পতিবার স্থলবাহিনী, নৌবাহিনী ও বায়ুসেনার মধ্যে সমন্বয় বাড়াতে শুরু হল ‘অপারেশন ত্রিশূল’। এই মহড়া চলবে টানা ১২ দিন ধরে। গুজরাত ও রাজস্থানের ভারত-পাক সীমান্তবর্তী ...

    ৩১ অক্টোবর ২০২৫ বর্তমান
    ভরদুপুরে মুম্বইয়ে পণবন্দি ১৭ শিশু পুলিশের সঙ্গে সংঘর্ষে মৃত্যু অভিযুক্তের, অডিশনের অছিলায় ডেকে ভয়ঙ্কর ছক

    মুম্বই: স্টুডিওতে পণবন্দি ১৭ শিশু। আগুন লাগিয়ে দেওয়ার হুমকি। পুলিশি অপারেশন। গুলি বিনিময়। শেষ পর্যন্ত নিরাপদে উদ্ধার শিশুদের। বৃহস্পতিবার ভরদুপুরে বাণিজ্যনগরী মুম্বইয়ের পাওয়াইয়ের আরএ স্টুডিওর ঘটনা যেন কোনও সিনেমার চিত্রনাট্য। পুলিশ সূত্রে খবর, পুলিশকে লক্ষ্য করে এয়ারগান থেকে গুলি ...

    ৩১ অক্টোবর ২০২৫ বর্তমান
    দেশের পরবর্তী প্রধান বিচারপতি হচ্ছেন সূর্য কান্ত, শপথ ২৪ নভেম্বর

    নয়াদিল্লি: সুপ্রিম কোর্টের পরবর্তী প্রধান বিচারপতি হতে চলেছেন বিচারপতি সূর্য কান্ত। ২৩ নভেম্বর অবসর নেবেন বর্তমান প্রধান বিচারপতি ভূষণ রামকৃষ্ণ গাভাই। পরদিন ২৪ নভেম্বর দেশের ৫৩তম প্রধান বিচারপতি হিসেবে শপথ গ্রহণ করবেন বিচারপতি সূর্য কান্ত। কেন্দ্রীয় আইনমন্ত্রী অর্জুনরাম মেঘওয়াল ...

    ৩১ অক্টোবর ২০২৫ বর্তমান
    তৃতীয় শ্রেণি থেকেই স্কুলের পাঠ্যক্রমে ঢুকছে ‘এআই’, প্রশিক্ষণ পাবেন শিক্ষকরাও

    নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: দেশব্যাপী ক্লাস থ্রি থেকে স্কুলের পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত হচ্ছে এআই (আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স)। কৃত্রিম বুদ্ধিমত্তায় পড়ুয়াদের সড়গড় করাতেই এহেন সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। বৃহস্পতিবার শিক্ষামন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে, ২০২৬-২৭ শিক্ষাবর্ষ থেকেই এই নয়া পাঠ্যক্রম চালু করা হবে। আগামী ডিসেম্বরের ...

    ৩১ অক্টোবর ২০২৫ বর্তমান
    ডেডিকেটেড পণ্যবাহী করিডরে দৌড়ল ‘উৎসব স্পেশাল’ ট্রেন, মন্ত্রকের পদক্ষেপকে ঘিরে চর্চা

    নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: উৎসবের মরশুমে প্রায় ১২ হাজার স্পেশাল ট্রেন চালাচ্ছে রেলমন্ত্রক। কিন্তু হাজার হাজার স্পেশাল ট্রেন চালানোর মতো পরিকাঠামো আদৌ তাদের কাছে আছে কি? মাত্রাছাড়া ভিড়ের কারণে এই প্রশ্ন ইতিমধ্যে দানা বাঁধতে শুরু করেছিল। এবার সামনে এল আরও ...

    ৩১ অক্টোবর ২০২৫ বর্তমান
    ঝাড়খণ্ডের বিধায়কদের বিদেশযাত্রার অনুমতি খারিজ

    নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বিদেশ যাত্রার অনুমতি চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন ঝাড়খণ্ডের তিন বিধায়ক। সেই মামলায় রাজ্যের আপত্তিতে ওই বিধায়কদের আবেদন খারিজ করে দিয়েছেন বিচারপতি অমৃতা সিনহা। ২০২২ সালের জুলাই মাসের শেষে প্রায় ৫০ লক্ষ টাকা সহ ঝাড়খণ্ডের তিন কংগ্রেস ...

    ৩১ অক্টোবর ২০২৫ বর্তমান
    শিশু সহ তিন ছাত্রকে যৌন নিগ্রহ, ধৃত হস্টেল ওয়ার্ডেন

    বিশেষ সংবাদদাতা, ইটানগর:  অরুণাচল প্রদেশের বেসরকারি আবাসিক বিদ্যালয়ে ৬ বছরের শিশু সহ তিন ছাত্রকে যৌন নির্যাতন। সিয়াং জেলার মেবো এলাকার এই ঘটনায় ক্ষোভ ছড়িয়েছে অভিভাবক মহলে। গ্রেফতার করা হয়েছে অভিযুক্ত স্কুলের হস্টেল ওয়ার্ডেনকে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, স্কুলের পঞ্চম ...

    ৩১ অক্টোবর ২০২৫ বর্তমান
    মহারাষ্ট্রে প্রধানমন্ত্রী শস্য বিমার ক্ষতিপূরণ ৩ টাকা! ফেরত দিয়ে বিক্ষোভ কৃষকদের

    মুম্বই: কৃষকদের অসন্তোষ আরও তীব্র হচ্ছে বিজেপি শাসিত মহারাষ্ট্রে। এরইমধ্যে  কৃষিপ্রধান জেলা আকোলায় এবার ফসল নষ্টের জন্য ক্ষতিপূরণের নামে কার্যত প্রহসনের অভিযোগ।  ফসল বিমায়  ক্ষতিপূরণ মিলল মাত্র  তিন টাকা থেকে ২১ টাকা! মোদি সরকারের প্রধানমন্ত্রী শস্য বিমা যোজনায় (পিএমএফবিওয়াই) ...

    ৩১ অক্টোবর ২০২৫ বর্তমান
    ডিজিটাল অ্যারেস্টে ১ কোটি ১৯ লক্ষ খুইয়ে মৃত্যু বৃদ্ধের

    মুম্বই: ডিজিটাল অ্যারেস্টের কবলে পড়ে ১ কোটি ১৯ লক্ষ খোয়াতে হয় ৮২ বছরের বৃদ্ধকে। প্রতারিত হয়েছেন বুঝতে পেরে অবসাদে প্রাণ গেল ওই অশীতিপরের। তাঁর স্ত্রী মঙ্গলবার পুলিশের কাছে এনিয়ে অভিযোগ দায়ের করেন। তার পরেই গোটা বিষয়টি সামনে আসে। জানা গিয়েছে, ...

    ৩১ অক্টোবর ২০২৫ বর্তমান
    বিয়েতে তিনটের বেশি গয়না পরতে পারবে না কনে, ফতোয়া পঞ্চায়েতের

    সিমলা: সেজেগুজে বিয়ের পিঁড়িতে বসা প্রায় সব কনেরই স্বপ্ন। আর তাতে বাড়তি মাত্রা যোগ করে হাত-কান-গলা সহ নানা গহনার সংযোজন। কিন্তু, কনের এই সালাঙ্কারা বেশ নিয়েই আপত্তি তুলেছে উত্তরাখণ্ডের জৌনসার এলাকার একটি পঞ্চায়েত। তাদের ফতোয়া, বিয়েতে তিনটির বেশি গহনা ...

    ৩১ অক্টোবর ২০২৫ বর্তমান
    নির্বাচনী প্রচারে গিয়ে গুলিতে খুন জন সুরাজ পার্টির সমর্থক

    দলীয় প্রার্থীর হয়ে নির্বাচনী প্রচারে গিয়ে গুলিতে খুন হলেন জন সুরাজ পার্টির এক সমর্থক। বৃহস্পতিবার বিহারের পাটনার মোকামা বিধানসভা এলাকার তাল এলাকায় এই ঘটনা ঘটে। নিহতের নাম দুলারচাঁদ যাদব। আগামী ৬ নভেম্বর বিহার বিধানসভার প্রথম দফার নির্বাচন। তার আগেই ...

    ৩১ অক্টোবর ২০২৫ এই সময়
    প্রকাশিত সিবিএসই দশম-দ্বাদশের পূর্ণাঙ্গ সূচি, কবে কোন বিষয়ের পরীক্ষা?

    সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রকাশিত হল আগামী বছরের সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের (সিবিএসই) দশম ও দ্বাদশ শ্রেণির পরীক্ষার পূর্ণাঙ্গ সময়সূচি। পরীক্ষা শুরুর ১১০ দিন আগেই দিনক্ষণ ঘোষণা করে দেওয়া হল। ১৭ ফেব্রুয়ারি থেকে লিখিত পরীক্ষায় বসবে দশম এবং ...

    ৩১ অক্টোবর ২০২৫ প্রতিদিন
    মন্থার কবলে পড়ে ৯ বিঘা জমির ধান নষ্ট, ‘আত্মঘাতী’ কৃষক

    সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মন্থার প্রকোপে প্রবল বৃষ্টি। আর সেই বৃষ্টিতে ফসল পচে যাওয়ার পরই মৃত্যু মধ্যপ্রদেশের কৃষকের। তিনি আত্মহত্যা করেছেন বলেই প্রাথমিক অনুমান। জানা গিয়েছে, ৯ বিঘা জমিতে ধান চাষ করেছিলেন কৈলাস মীনা নামের ওই কৃষক। কিন্তু প্রবল ...

    ৩১ অক্টোবর ২০২৫ প্রতিদিন
    তাঁরই এজলাসে ৩৭০ ধারা থেকে পেগাসাস মামলা, দেশের ৫৩তম প্রধান বিচারপতি পদে সূর্য কান্ত

    সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দেশের ৫৩তম প্রধান বিচারপতি হতে চলেছেন সুপ্রিম কোর্টের বিচারপতি সূর্য কান্ত। বর্তমান প্রধান বিচারপতি বিআর গাভাইয়ের সুপারিশে সিলমোহর দিয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদি মুর্মু।রাষ্ট্রপতি মুর্মু বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের বিচারপতি সূর্য কান্তকে ভারতের পরবর্তী প্রধান বিচারপতি হিসেবে নিযুক্ত ...

    ৩১ অক্টোবর ২০২৫ প্রতিদিন
    মুম্বইয়ে ১৭ শিশুকে পণবন্দির পর এনকাউন্টারে মৃত্যু! কে এই রোহিত আর্য?

    সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মুম্বইয়ে ১৭ জন শিশুকে অপহরণের পর পুলিশের গুলিতে মৃত্যু হয়েছে অপহরণকারী রোহিত আর্যর। কিন্তু মৃত্যুর পরও চর্চায় থেকে গিয়েছেন তিনি। শিশুদের অপহরণের পর যে ভিডিও তিনি প্রকাশ করেছেন, সেখানে তাঁকে বলতে শোনা গিয়েছে, ”আমি জঙ্গি ...

    ৩১ অক্টোবর ২০২৫ প্রতিদিন
    ভোটের আগে রক্তাক্ত বিহার! প্রচারে গিয়ে গুলিবিদ্ধ লালুঘনিষ্ঠ, ঘটনাস্থলেই মৃত্যু

    সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আগামী বৃহস্পতিবার বিহারে নির্বাচন শুরু। তার ঠিক একসপ্তাহ আগে খুন হলেন লালুপ্রসাদ যাদবের ঘনিষ্ঠ দুলারচাঁদ যাদব। এদিন রাজ্যের মোকামায় আচমকাই দুই গোষ্ঠীর মধ্যে সংঘাত শুরু হলে তিনি গুলিবিদ্ধ হন। ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে তাঁর। জানা গিয়েছে, ...

    ৩১ অক্টোবর ২০২৫ প্রতিদিন
    মন্দিরের দেওয়ালে ‘আই লাভ মহম্মদ’ স্লোগান! উত্তরপ্রদেশে ধৃত ৪

    সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এবার উত্তরপ্রদেশে সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টির চেষ্টা। মন্দিরের গায়ে লেখা হল ‘আই লাভ মহম্মদ’। এই ঘটনায় ধৃত চারজন।জানা গিয়েছে, আলিগড়ের বেশ কয়েকটি মন্দিরের দেওয়ালে ‘আই লাভ মহম্মদ’ লিখে শহরে সাম্প্রদায়িক উত্তেজনা তৈরি করার অভিযোগে উত্তরপ্রদেশ পুলিশ ...

    ৩১ অক্টোবর ২০২৫ প্রতিদিন
    ২০ শিশুকে পণবন্দি করার পর পালানোর চেষ্টা, গুলিতে মৃত্যু মুম্বইয়ের মূল অভিযুক্তের

    সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বৃহস্পতিবারের মুম্বইয়ে ঘটনার ঘনঘটা। প্রথমে ২০ জন কিশোর-কিশোরীকে পণবন্দি করে এক ব্যক্তি। পরে পুলিশ গিয়ে পণবন্দিদের উদ্ধার করে। কিন্তু মূল অভিযুক্তকে সহজে গ্রেপ্তার করা যায়নি। বেশ খানিকক্ষণ গুলির লড়াই চলে পুলিশ এবং ওই অভিযুক্তের মধ্যে। ...

    ৩১ অক্টোবর ২০২৫ প্রতিদিন
    ঢাকায় পৌঁছলেই জাকির নায়েককে আটক করুন, ভারতের হাতে তুলে দিন, বাংলাদেশকে বার্তা বিদেশ মন্ত্রকের

    সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাড়তে থাকা মৌলবাদের আগুনে পাখার বাতাস দিতে কট্টরপন্থী ধর্মীয় নেতা জাকির নায়েককে অভ্যর্থনা জানাতে চলেছে মহম্মদ ইউনুসের বাংলাদেশ। আগামী ২৮ নভেম্বর সে দেশে যাচ্ছেন ধর্মীয় নেতা। এই সংবাদ প্রকাশ্যে আসতেই তৎপর হল ভারত। সোমবার বিদেশ ...

    ৩১ অক্টোবর ২০২৫ প্রতিদিন
    শিক্ষা মন্ত্রকের বিরাট ঘোষণা, পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে AI, কোন শ্রেণী থেকে পড়তে হবে জানেন?...

    আজকাল ওয়েবডেস্ক: ২০২৬-২৭ শিক্ষাবর্ষ থেকে দেশের স্কুলগুলিতে পাঠ্যক্রমে যুক্ত হতে চলেছে কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI. বৃহস্পতিবার এক গুরুত্বপূর্ণ ঘোষণায় কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক জানিয়েছে, তৃতীয় শ্রেণি থেকেই ছাত্রছাত্রীরা এআই সম্পর্কে পড়াশোনা শুরু করবে।শিক্ষা মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, এই প্রকল্পের ...

    ৩১ অক্টোবর ২০২৫ আজকাল
    দেশের ৫৩তম প্রধান বিচারপতি হলেন বিচারপতি সূর্য কান্ত, কবে থেকে দায়িত্ব নেবেন তিনি?...

    আজকাল ওয়েবডেস্ক: বৃহস্পতিবার কেন্দ্রীয় সরকার বিচারপতি সূর্য কান্তকে ভারতের পরবর্তী প্রধান বিচারপতি (সিজেআই) হিসেবে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছে। বর্তমান প্রধান বিচারপতি ভূষণ আর গাভাইয়ের পদত্যাগের একদিন পর ২৪ নভেম্বর শপথ নেবেন তিনি। বিচারপতি কান্ত ৫৩তম প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব ...

    ৩১ অক্টোবর ২০২৫ আজকাল
    মোদি সরকারের বিরুদ্ধে জয়রাম রমেশের তীব্র আক্রমণ...

    আজকাল ওয়েবডেস্ক: নরেন্দ্র মোদি সরকারের নতুন শ্রমনীতি খসড়া নিয়ে শুরু হয়েছে তীব্র বিতর্ক। কংগ্রেসের প্রবীণ নেতা জয়রাম রমেশ বৃহস্পতিবার কেন্দ্রের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন যে, সরকার দেশের শ্রমনীতিকে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (আরএসএস)-এর আদর্শে ঢেলে সাজাতে চাইছে।এই অভিযোগের সূত্রপাত ‘শ্রম শক্তি ...

    ৩১ অক্টোবর ২০২৫ আজকাল
     প্রচারের সব নিয়ম ভেঙে পাটনায় নতুন উত্তাপ ছড়াচ্ছেন সিপিআই(এম-এল) প্রার্থী দিব্যা গৌতম...

    আজকাল ওয়েবডেস্ক: রাজনীতিতে বস্তির কথা কেউ বলতে চায় না — কিংবা বস্তিবাসীদের কথাও না। কিন্তু বিহার বিধানসভা নির্বাচনে দিঘা কেন্দ্র থেকে মহাগঠবন্ধনের প্রার্থী ও সিপিআই(এম-এল) লিবারেশন নেত্রী দিব্যা গৌতম সেই নীরবতাকে ভেঙেছেন। তিনি স্পষ্ট করে দিয়েছেন, রাজনীতির কেন্দ্রবিন্দুতে আনতে ...

    ৩১ অক্টোবর ২০২৫ আজকাল
    'স্টুডিওয় আগুন ধরিয়ে দেব', ১৭ শিশুকে পণবন্দি করে শেষ করে ফেলার হুমকি! মুম্বইয়ে রুদ্ধশ্বাস লড়াই শেষে যা হল......

    আজকাল ওয়েবডেস্ক: রুদ্ধশ্বাস অভিযান। অভিযান শেষে হত অপহরণকারী। উদ্ধার পণবন্দি শিশুরা। ঘটনায় খাস মুম্বইয়ে চরম উত্তেজনা। যুবকের নাম রোহিত আর্য। মুইম্বয়ের পওয়াইের ১৭ শিশুকে পণবন্দি করে রেখেছিলেন তিনি। একাধিক সূত্রে, পণবন্দি শিশুর সংখ্যা ২০ বলেও জানা গিয়েছে।  ওই জায়গায় মূলত ...

    ৩১ অক্টোবর ২০২৫ আজকাল
    ভারতে এবার আসছে কড়া শীত, আশঙ্কা বাড়ছে বিশেষজ্ঞদের

    আজকাল ওয়েবডেস্ক: ভারতে চলতি বছর শীতের আমেজ আরও জোরালো হতে পারে। আবহাওয়াবিদদের মতে, প্রশান্ত মহাসাগরে ‘লা নিনা’ (La Niña) অবস্থা তৈরি হওয়ার সম্ভাবনা প্রবল, যার সরাসরি প্রভাব পড়বে দক্ষিণ এশিয়ার আবহাওয়ার ওপর। এই কারণে ভারতজুড়ে তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় অনেকটাই ...

    ৩১ অক্টোবর ২০২৫ আজকাল
    ভারতের বাজারে খেলা শুরু করল স্টারলিংক, ভয়ে কাঁপছে বাকিরা

    আজকাল ওয়েবডেস্ক: ইলন মাস্কের স্যাটেলাইট ইন্টারনেট কোম্পানি স্টারলিংক স্যাটেলাইট কমিউনিকেশনস প্রাইভেট লিমিটেড আনুষ্ঠানিকভাবে ভারতে তাদের কাজ শুরু করার প্রস্তুতি নিচ্ছে। চলতি সপ্তাহে কোম্পানিটি মুম্বইয়ে প্রযুক্তিগত ও নিরাপত্তা সংক্রান্ত ডেমো রান শুরু করেছে, যা দেশের বাজারে স্যাটেলাইটভিত্তিক ইন্টারনেট পরিষেবা চালুর ...

    ৩১ অক্টোবর ২০২৫ আজকাল
    স্কুল থেকে ফিরছিলেন শিক্ষিকা, ঘাপটি মেরে দাঁড়িয়েছিল ওরা, জোর করে একে একে খুলে নেওয়া হল পোশাক, তারপর যা হল....

    আজকাল ওয়েবডেস্ক: কর্ণাটকের চিক্কমাগালুরু জেলার কপ্পা তালুকের বাসারিকাট্টে গ্রামের কাছে ঘটেছে এক রোমহর্ষক ও নির্মম ঘটনা। এক ২৫ বছর বয়সী সরকারি স্কুলের শিক্ষিকাকে গাছে বেঁধে নগ্ন করে পিটিয়ে নির্যাতন করার অভিযোগ উঠেছে একদল অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীর বিরুদ্ধে। এই ভয়াবহ ঘটনায় ...

    ৩১ অক্টোবর ২০২৫ আজকাল
    কার সঙ্গে কথা বলতে চেয়েছিলেন মুম্বই পণবন্দির মাস্টারমাইন্ড রোহিত আর্য? বাড়ছে ধোঁয়াশা

    মুম্বইয়ের বুকে শিউরে ওঠার মতো ঘটনা। একাধিক শিশুকে পণবন্দি করার মতো ঘটনা ঘটল পাওয়াইয়ের একটি স্টুডিয়োয়। ঘটনার খবর পেয়ে দ্রুত পদক্ষেপ করে পুলিশ। ঘণ্টা দুয়েকের অপারেশন সব শিশুকেই সুরক্ষিত ভাবে উদ্ধার করা গিয়েছে। উদ্ধারের সময়ে পুলিশের গুলির আঘাতে গুরুতর ...

    ৩১ অক্টোবর ২০২৫ এই সময়
    অকালে সন্তানহারা বাবাকেও ছাড় নয়! 'ঘুষ' দিতে হলো মেয়ের শেষকৃত্যেও

    প্রাপ্তবয়স্ক মেয়ের অকাল মৃত্যুতে হতভাগ্য বাবার চোখের জল তখনও শুকোয়নি। কন্যাশোক সামলে ওঠার আগেই এগিয়ে এসেছিল মানুষরূপী শকুনের দল। অর্থপিশাচ, লোভী, নিষ্ঠুর কয়েকজন 'মূর্তিমান শয়তান', সদ্য সন্তান হারানো বাবার থেকে ঘুষ আদায় করতে যাদের বিবেকে বাধেনি বা এতটুকু কুণ্ঠা ...

    ৩০ অক্টোবর ২০২৫ এই সময়
    হরিয়ানভিতে প্রথম রামায়ণ অনুবাদ করা শিক্ষকের ছেলে, বিচারপতি সূর্য কান্ত হলেন দেশের ৫৩তম CJI

    সুপ্রিম কোর্টের পরবর্তী চিফ জাস্টিস হলেন বিচারপতি সূর্য কান্ত। বর্তমান প্রধান বিচারপতি বি.আর গাভাই তাঁর উত্তরসূরি হিসেবে কেন্দ্রের কাছে বিচারপতি সূর্য কান্তের নাম সুপারিশ করেছিলেন। এ বার তিনিই হলেন সুপ্রিম কোর্টের ৫৩তম প্রধান বিচারপতি। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু নিয়োগ করলেন ...

    ৩০ অক্টোবর ২০২৫ এই সময়
    উদ্ধারকাজের সময়ে গুলির লড়াই, মুম্বইয়ে শিশুদের পণবন্দির ঘটনায় মৃত্যু অভিযুক্তের

    মুম্বইয়ে শিশুদের পণবন্দি করার ঘটনায় মৃত্যু হলো মূল অভিযুক্তের। পুলিশ সূত্রের খবর, উদ্ধারকাজের সময়ে গুলি বিনিময় হয়েছিল পুলিশের সঙ্গে। সেই সময়েই গুলির আঘাতে জখম হন অভিযুক্ত রোহিত আর্য। পরে হাসপাতালে মারা যান তিনি।পুলিশ জানিয়েছে, উদ্ধারকাজের সময়ে রোহিত পুলিশকে লক্ষ্য ...

    ৩০ অক্টোবর ২০২৫ এই সময়
    ‘মা হতে চাই, পুরুষ লাগবে’, লোভে পড়ে ১১ লক্ষ টাকা খোয়ালেন ঠিকাদার

    ‘এমন একজন পুরুষ চাই যে আমাকে মা করবে।’ সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা ভিডিয়োতে এক যুবতীর এই আবেদনে সাড়া না দিয়ে পারেননি পুনের এক ৪৪ বছরের ব্যক্তি। মহিলা গর্ভধারণ করলে আবার ২৫ লক্ষ টাকা পুরস্কারও পাওয়া যাবে। দিগ্বিদিক জ্ঞানশূন্য হয়ে ...

    ৩০ অক্টোবর ২০২৫ এই সময়
    সুন্দরীকে অন্তঃসত্ত্বা করতে পারলেই মিলবে ২৫ লক্ষ! বিজ্ঞাপনের ফাঁদে পড়ে ভয়ংকর পরিণতি ব্যক্তির 

    সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একটি বিজ্ঞাপন। যেখানে এক মহিলা বলছেন, “যিনি আমাকে মাতৃত্বের স্বাদ দিতে পারবেন তাঁকে ২৫ লক্ষ টাকা দেব।” তা দেখেই বিজ্ঞাপনে দেওয়া ফোন নম্বরে যোগাযোগ করেন এক ঠিকাদার। সেখানে তাঁকে বিভিন্ন সময়ে নানাভাবে টাকা চাওয়া হয়। ...

    ৩০ অক্টোবর ২০২৫ প্রতিদিন
    বুন্দেলখণ্ডে শিল্প বিপ্লব, যোগীর নির্দেশে তৈরি হবে বিমানবন্দর-রেল ও লজিস্টিকস পার্ক

    হেমন্ত মৈথিল, লখনউ: উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বুন্দেলখণ্ড শিল্প উন্নয়ন কর্তৃপক্ষের(বিআইডিএ) নির্ধারিত এলাকা নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠক করেন। এই অঞ্চলে শিল্পোন্নয়নের গতি বাড়াতে তিনি যোগাযোগ ব্যবস্থার উপর গুরুত্ব আরোপ করেছেন। এই এলাকায় দ্রুত একটি বিমানবন্দর, রেল স্টেশন এবং মাল্টিমোডাল ...

    ৩০ অক্টোবর ২০২৫ প্রতিদিন
    ‘জঙ্গলরাজ নয়, রামরাজ্য চাই’, আরজেডি-কং জোটকে ‘উন্নয়ন-বিরোধী’ আখ্যা দিয়ে হুঁশিয়ারি যোগীর

    হেমন্ত মৈথিল, লখনউ: উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বিহারের নির্বাচনী ময়দানে তিনটি জনসভা করলেন। তিনি সিওয়ান, ভোজপুর ও বক্সারে এনডিএ প্রার্থীদের সমর্থনে প্রচার চালান। যোগী আরজেডি-কংগ্রেস জোটকে তীব্র আক্রমণ করেন। তিনি রাজ্যের মানুষকে উন্নয়ন ও সুশাসনের পক্ষে থাকার আহ্বান জানান। ...

    ৩০ অক্টোবর ২০২৫ প্রতিদিন
    স্যার ক্রিকে শুরু অপারেশন ত্রিশূল! তিন বাহিনীর যৌথ মহড়ায় কাঁপছে পাকিস্তান

    ৩০ অক্টোবর ২০২৫ প্রতিদিন
    দুই ‘দুর্নীতির যুবরাজ’! বিহারে রাহুল-তেজস্বীকে তোপ মোদির, ফের মনে করালেন ‘জঙ্গলরাজ’

    সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিহারের ভোটপ্রচারে গিয়ে একযোগে রাহুল গান্ধী এবং তেজস্বী যাদবকে তোপ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। প্রধানমন্ত্রীর কটাক্ষ, বিহারে দুই নেতা নিজেদের ‘যুবরাজ’ বলে দাবি করেছে। তারা আসলে দুর্নীতির যুবরাজ। তাঁদের পরিবার আসলে দুর্নীতিগ্রস্ত পরিবার।বিহারে ২০ বছর ধরে ...

    ৩০ অক্টোবর ২০২৫ প্রতিদিন
    ‘সরকার ফেলার ষড়যন্ত্র’, দিল্লি হিংসায় শারজিল-খালিদদের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে হলফনামা পুলিশের

    সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ২০২০ সালের দিল্লি হিংসা মামলায় উমর খালিদ, শারজিল ইমাম এবং আরও সাত অভিযুক্তের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে চাঞ্চল্যকর হলফনামা জমা দিল দিল্লি পুলিশ। তাদের দাবি, দিল্লি হিংসা ছিল সরকার বদলে দেওয়ার লক্ষ্যে একটি সুপরিকল্পিত ষড়যন্ত্র। গত ...

    ৩০ অক্টোবর ২০২৫ প্রতিদিন
    ব্যর্থ কৃত্রিম বৃষ্টি নামানোর প্রচেষ্টা, দিল্লিতে ‘খুব উদ্বেগজনক’ বাতাসের গুণমান

    সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দীপাবলির পর ভয়ংকর আকার নিয়েছে রাজধানীর দূষণ। পরিস্থিতি সামাল দিতে কৃত্রিম বৃষ্টি নামানোর পরিকল্পনা করে দিল্লি সরকার। সেই মতো মঙ্গলবার কৃত্রিমভাবে ‘ক্লাউড সিডিং’ বা মেঘ জমানোর প্রক্রিয়াও সম্পন্ন হয়েছে। কিন্তু তা-ও দিল্লিতে নামেনি কৃত্রিম বৃষ্টি। ...

    ৩০ অক্টোবর ২০২৫ প্রতিদিন
    ‘আমাদের কার্যপদ্ধতিতে হস্তক্ষেপে বিরত থাকুন’, বেনজিরভাবে সুপ্রিম কোর্টে দাবি এলাহাবাদ হাই কোর্টের

    সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বেনজির! এলাহাবাদ হাই কোর্ট সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে শীর্ষ আদালতের বিরুদ্ধেই সওয়াল করল। সাফ বলে দিল, নিম্ন আদালতের উপর নিয়ন্ত্রণের অধিকার শুধু হাই কোর্টের। সেটাতে হস্তক্ষেপ করতে পারে না সুপ্রিম কোর্ট।আসলে সম্প্রতি দেশের সব হাই কোর্ট ...

    ৩০ অক্টোবর ২০২৫ প্রতিদিন
    পহেলগাঁও প্রসঙ্গ টেনে ভারতে রোহিঙ্গা হেনস্তার অভিযোগ, রাষ্ট্রসংঘের রিপোর্টের নিন্দা দিল্লির

    সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পহেলগাঁও হামলার পর থেকে মায়ানমারের ‘শরণার্থী’ রোহিঙ্গাদের হেনস্তা করছে ভারত। রাষ্ট্রসংঘের বিতর্কিত রিপোর্টে নিয়ে আপত্তি জানাল নয়াদিল্লি। সাউথ ব্লকের তরফে স্পষ্ট করা হয়েছে, মায়ানমারে মানবাধিকার সংক্রান্ত রাষ্ট্রসংঘের রিপোর্টে পহেলগাঁও প্রসঙ্গ টেনে অহেতুক ‘পক্ষপাতদুষ্ট বিশ্লেষণ’ করা ...

    ৩০ অক্টোবর ২০২৫ প্রতিদিন
    গাড়িতে বাইকের ধাক্কা লাগায় আক্রোশ, দুই ডেলিভারি বয়কে পিষে দিল দম্পতি

    বেঙ্গালুরু, ৩০ অক্টোবর: গাড়িতে ঘষা লেগেছিল বাইকের। সেই আক্রোশে বাইক আরোহী দুই ডেলিভারিকর্মীকে ধাওয়া করে গাড়ি দিয়ে ধাক্কা মারার অভিযোগ উঠল এক দম্পতির বিরুদ্ধে। এর পরে সাজানো হয় দুর্ঘটনার গল্প। অমানবিক এই ঘটনাটি ঘটেছে বেঙ্গালুরুর পুট্টেনহাল্লির শ্রীরাম মন্দির এলাকায়। ...

    ৩০ অক্টোবর ২০২৫ বর্তমান
    আরও টাকার লোভ? শ্বশুরবাড়ির চরম নির্যাতন, সহ্য করতে না পেরে চরম পদক্ষেপ বধূর ...

    আজকাল ওয়েবডেস্ক: মহারাষ্ট্রে হাড়হিম কাণ্ড। নভি মুম্বইয়ে ঘটনাটি ঘটেছে৷ অতিরিক্ত পণ চাওয়ার শিকার এক বধূ। দিনের পর দিন শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হয়ে এক বিবাহিতা মহিলা আত্মহত্যা করেছেন বলে অভিযোগ। ঘটনার জেরে পুলিশ মহিলার স্বামী, শাশুড়ি ও শ্বশুরকে ...

    ৩০ অক্টোবর ২০২৫ আজকাল
    উদ্দাম যৌনতায় রাজি নন স্ত্রী! রাগে ছাদ থেকেই ছুড়ে ফেলল স্বামী, শিউরে ওঠা কাণ্ড এই রাজ্যে ...

    আজকাল ওয়েবডেস্ক: বাড়ি ফিরেই শুধুই মারধর। তারপরেই জোর করে সঙ্গমের চেষ্টা। স্বামীর আচরণে রীতিমতো জেরবার ছিলেন স্ত্রী। সঙ্গমে লিপ্ত হতে রাজি না হওয়ায় মর্মান্তিক পরিণতি হল তাঁর। বাড়ির ছাদ থেকে তরুণীকে ছুড়ে ফেলে স্বামী।  সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, ঘটনাটি ...

    ৩০ অক্টোবর ২০২৫ আজকাল
    পরিকল্পনাহীন টাকা নষ্ট বিজেপি সরকারের, কৃত্রিম বৃষ্টি নামাতে কোটি কোটি খরচ করেও দিল্লি সেই তিমিরেই ...

    আজকাল ওয়েবডেস্ক: দিল্লি। প্রতিবছর এই সময়টায় একগুচ্ছ সমস্যা এবং সেসব সমস্যা সমাধান করতে না পেরে প্রবল সমালোচনার মুখে পড়ে প্রশাসন। এবছর আরও চর্চা, কোটি কোটি খরচ নিয়ে। যাতে আদতে লাভ হল না কিছুই।বায়ুদূষণ রোধে ঐতিহাসিক পদক্ষেপ, গত কয়েক বছর ...

    ৩০ অক্টোবর ২০২৫ আজকাল
    মারাত্মক অভিযোগ পুলিশের, আরও চাপে উমর খালিদ-শারজিল ইমামরা...

    আজকাল ওয়েবডেস্ক: দিল্লি পুলিশ ২০২০ সালের দিল্লি হিংসা ষড়যন্ত্র মামলায় অভিযুক্ত উমর খালিদ, শারজিল ইমাম, মীরান হায়দার, গলফিশা ফাতিমা এবং অন্যান্যদের জামিনের বিরোধিতা করে সুপ্রিম কোর্টে একটি হলফনামা দাখিল করবে। তাতে কী থাকবে? পুলিশ দাবি করেছে যে, ২০২০ সালে ...

    ৩০ অক্টোবর ২০২৫ আজকাল
    মুম্বইয়ে গ্রেপ্তার ভাবা পারমাণবিক গবেষণা কেন্দ্রের ভুয়ো বিজ্ঞানী, উদ্ধার রহস্যময় পরমাণু তথ্য এবং একাধিক মানচিত্র, ধন্দে পুলিশ...

    আজকাল ওয়েবডেস্ক: ভাবা পারমাণবিক গবেষণা কেন্দ্রের (বার্ক) একজন বিজ্ঞানী হিসেবে নিজেকে পরিচয় দিয়ে গত সপ্তাহে গ্রেপ্তার হয়েছেন আখতার কুতুবুদ্দিন হোসেইনি আহমেদ ওরফে আলেকজান্ডার পামার নামে এক ব্যক্তি। তাঁর কাছ থেকে সন্দেহজনক পারমাণবিক তথ্য এবং এক ডজনেরও বেশি মানচিত্র উদ্ধার ...

    ৩০ অক্টোবর ২০২৫ আজকাল
    ভয়াবহ! বাইক টেনে নিয়ে গেল প্রায় এক কিলোমিটার! মদ্যপ শিক্ষকের কাণ্ডে চরম শোরগোল যোগীরাজ্যে ...

    আজকাল ওয়েবডেস্ক: সম্প্রতি গুজরাটে এক ভয়াবহ দুর্ঘটনা৷ এই ঘটনায় যোগীরাজ্যে আবারও চরম চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অভিযুক্ত এক শিক্ষক। জানা গিয়েছে, তিনি মদ্যপ অবস্থায় ছিলেন। শিক্ষকের বেপরোয়া গাড়ি চালানোর জেরে গুরুতর আহত দুই ব্যক্তি। গাড়ির গতি এতই তীব্র ছিল যে ...

    ৩০ অক্টোবর ২০২৫ আজকাল
    সরকার ফেলে দেওয়ার উদ্দেশ্যে ছড়ানো হয়েছিল হিংসা! সুপ্রিম কোর্টে ১১৭ পাতার হলফনামা দিয়ে জানাল দিল্লি পুলিশ

    আজকাল ওয়েবডেস্ক: ২০২০ সালের দিল্লি হিংসা মামলায় চমকপ্রদ তথ্য পেশ করল দিল্লি পুলিশ। সুপ্রিম কোর্টকে পুলিশ জানাতে চলেছে যে রাজধানীতে যে হিংসা ছড়িয়ে পড়েছিল তা কোনও স্বতঃস্ফূর্ত ক্ষোভের ফল ছিল না বরং ভারতের সার্বভৌমত্বকে ক্ষুণ্ন করার লক্ষ্যে একটি সংগঠিত ...

    ৩০ অক্টোবর ২০২৫ আজকাল
    ‘দুই যুবরাজ দুর্নীতির প্রতীক, মিথ্যা প্রতিশ্রুতির দোকান খুলেছেন’, তীব্র কটাক্ষ প্রধানমন্ত্রীর

    আজকাল ওয়েবডেস্ক: বিহারের মুজফ্‌ফরপুরে বৃহস্পতিবার এক বিশাল নির্বাচনী জনসভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী এবং রাষ্ট্রীয় জনতা দলের নেতা তেজস্বী যাদবের বিরুদ্ধে তীব্র আক্রমণ চালান। তিনি তাঁদের “দুর্নীতির যুবরাজ” আখ্যা দিয়ে অভিযোগ করেন যে, এরা দু’জন “মিথ্যা ...

    ৩০ অক্টোবর ২০২৫ আজকাল
    বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ! অন্ধ্র উপকূলে আবারও ঘোর বিপদের আশঙ্কা? রইল আবহাওয়ার মেগা আপডেট

    আজকাল ওয়েবডেস্ক: ঘূর্ণিঝড় মান্থার দাপট কমতে না কমতেই আবারও বঙ্গোপসাগরে নতুন নিম্নচাপের পূর্বাভাস। বঙ্গোপসাগরে এই নিম্নচাপ অঞ্চল তৈরি হতে পারে চলতি সপ্তাহেই। শক্তি বাড়িয়ে নিম্নচাপ আবারও কি ঘূর্ণিঝড়ে পরিণত হবে? আছড়ে পড়বে অন্ধ্রপ্রদেশ উপকূলে? নাকি গভীর নিম্নচাপ হয়ে, তুমুল ...

    ৩০ অক্টোবর ২০২৫ আজকাল
    অসমে রবীন্দ্র সঙ্গীত গাওয়াও অপরাধ? কংগ্রেস নেতার বিরুদ্ধে ব্যবস্থা নিতে নির্দেশ বিজেপির মুখ্যমন্ত্রীর

    আজকাল ওয়েবডেস্ক: দলীয় বৈঠকে বাংলাদেশের জাতীয় সঙ্গীত 'আমার সোনার বাংলা' গেয়েছেন এক কংগ্রেস নেতা। রবি ঠাকুরের লেখা এই গান গাওয়ার জেরেই উত্তাল পরিস্থিতি অসমে। বিজেপি নেতারা একদিকে তোপ দেগেছেন। অন্যদিকে নেতাকে সমর্থন করেছে তাঁর দল। পাশে দাঁড়িয়েছেন আরও একাধিক ...

    ৩০ অক্টোবর ২০২৫ আজকাল
    ছোট্ট দুর্ঘটনার এত বড় বদলা! বাইক আরোহীর পিছু নিয়ে পিষে মারল দম্পতি, শিউরে ওঠা কাণ্ড এই রাজ্যে

    আজকাল ওয়েবডেস্ক: গাড়ির আয়না ভাঙার এত বড় শাস্তি। দু'কিমি ধাওয়া করে বাইক আরোহীকে পিষে মারল এক দম্পতি। বাইকে সজোরে ধাক্কা মারে তাদের গাড়িটি। রাস্তায় ছিটকে পড়ে মৃত্যু হয়েছে এক যুবকের। ছোট্ট দুর্ঘটনার এত বড় প্রতিশোধের ঘটনায়, আঁতকে উঠেছে পুলিশও। সর্বভারতীয় ...

    ৩০ অক্টোবর ২০২৫ আজকাল
    প্রেমিকার বিয়ে! আটকাতে গিয়েই চরম পরিণতি যুবকের, খবর পেয়ে তরুণী যা করলেন, শিউরে উঠেছে গোটা গ্রাম

    আজকাল ওয়েবডেস্ক: ইচ্ছের বিরুদ্ধে জোর করে প্রেমিকার বিয়ের চেষ্টা করছে পরিবার।‌ খবর পৌঁছেছিল যুবকের কাছে। সেই বিয়ে আটকাতে গিয়েই মর্মান্তিক পরিণতি হল তাঁর। যুবককে পিটিয়ে খুন করল প্রেমিকার পরিবার। যুবকের মৃত্যুর খবর পেয়েই আত্মহত্যার চেষ্টা তরুণীর।  সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা ...

    ৩০ অক্টোবর ২০২৫ আজকাল
    মুম্বইয়ে দিনের আলোয় পণবন্দি ১৫-২০ শিশু, আটকে রাখা হয়েছে স্টুডিয়োয়

    মুম্বইয়ে ভয়ানক ঘটনা। পাওয়াই (Powai)-তে একটি স্টুডিয়োতে ১৫-২০ জন শিশুকে বন্দি করে রাখার খবর সামনে এসেছে। বৃহস্পতিবার এই ঘটনা ঘটেছে।সংবাদমাধ্যম সূত্রের খবর, মুম্বইয়ে আরও স্টুডিয়োতে ওই শিশুদের আটকে রাখা হয়েছে। সেখানেই একটি অভিনয় শিক্ষা কেন্দ্র রয়েছে। অভিনয়ের ক্লাসে যাওয়া ...

    ৩০ অক্টোবর ২০২৫ এই সময়
  • All Newspaper | 9501-9600

News/খবর All News এই সময় বর্তমান প্রতিদিন আজকাল দৈনিক স্টেটসম্যান আজ তক Times of India Indian Express The Statesman News18 বাংলা

BENGAL INFO | Information about West Bengal, India | bengalinfo1@gmail | Privacy Policy