BENGAL INFO
  • News
  • ক্যালেন্ডার
  • Hospitals
  • Schools
  • কবিতা
  • গান
  • দুর্গাপূজা
  • KOLKATA WEATHER
  • News from West Bengal | 06 Jul, 2026 | ২১ আষাঢ়, ১৪৩৩
  • বাংলা (?)    
  • খেলা | ব্যবসা | বিনোদন | রাজ্য | কলকাতা | দেশ
  • তিস্তার জলে লুকোনো বিপদ! লোহার রডে র‍্যাফট আটকে মর্মান্তিক দুর্ঘটনা, অনুশীলনেই মৃত্যু জওয়ানের

    বিশ্বজ্যোতি ভট্টাচার্য, শিলিগুড়ি: র‍্যাফটিংয়ের জাতীয় স্তরের প্রতিযোগিতায় অংশগ্রহণের প্রস্তুতি নিতে গিয়ে বিপত্তি। সোমবার সিকিম সীমান্তের তারখোলায় তিস্তা নদীতে পড়ে মৃত্যু সেনা জওয়ানের। জানা যায়, নদীতে তলিয়ে থাকা পুরনো সেতুর ভাঙা অংশের লোহার রডে র‍্যাফট আটকে মর্মান্তিক এই দুর্ঘটনার ঘটনা ...

    ২৩ ডিসেম্বর ২০২৫ প্রতিদিন
    সোদপুরের আবাসনে ২ বোনের রহস্যমৃত্যু, অনাহারে মর্মান্তিক পরিণতি?

    অর্ণব দাস, বারাকপুর: সোদপুরের আবাসনে দুই বোনের রহস্যমৃত্যু। ফ্ল্যাট থেকে উদ্ধার হয়েছে দেহ। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। খবর পেয়েই পুলিশ গিয়ে দেহ দুটি উদ্ধার করে পাঠিয়েছে ময়নাতদন্তের জন্য। কীভাবে মৃত্যু? অসুস্থতা, অনাহার নাকি অন্য কিছু? জানতে ...

    ২৩ ডিসেম্বর ২০২৫ প্রতিদিন
    হাঁসখালি গণধর্ষণ-খুন কাণ্ডে ৩ দোষীকে যাবজ্জীবন সাজা, রায় শুনে কেঁদে ফেলল মৃতার পরিবার

    সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হাঁসখালি গণধর্ষণ-খুনে কাণ্ডে ৩ জনের যাবজ্জীবন সাজা শোনাল বিচারক। আজ, মঙ্গলবার রানাঘাট আদালত এই রায় শুনিয়েছেন। সোহেল গয়ালি, প্রভাকর পোদ্দার ও রঞ্জিত মল্লিককে এই সাজা শোনানো হয়েছে বলে খবর। এছাড়াও সেসময়ের পঞ্চায়েত সদস্য সমরেন্দ্র গয়ালকে ...

    ২৩ ডিসেম্বর ২০২৫ প্রতিদিন
    বালিগঞ্জের প্রার্থী হচ্ছেন না নিশা চট্টোপাধ্যায়, ‘ওই আসনে মুসলিম প্রার্থী দেব’, ঘোষণা হুমায়ুনের

    সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নতুন দলের নাম ঘোষণা করে আসন্ন বিধানসভা নির্বাচনের ১০ প্রার্থীর তালিকা প্রকাশ করেছিলেন ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবীর (Humayun Kabir)। বালিগঞ্জ থেকে প্রার্থী করেছিলেন নিশা চট্টোপাধ্যায়কে। তালিকা প্রকাশের ২৪ ঘণ্টা পেরনোর আগেই প্রার্থীবদল। জানা যাচ্ছে, বালিগঞ্জ ...

    ২৩ ডিসেম্বর ২০২৫ প্রতিদিন
    শিলিগুড়িতে বাংলাদেশ ভিসা কেন্দ্রের বাইরে বিক্ষোভ, গেটে তালা! বন্ধ পরিষেবা

    বিশ্বজ্যোতি ভট্টাচার্য, শিলিগুড়ি: শিলিগুড়িতেও (Siliguri) সাময়িক ভাবে বন্ধ হল বাংলাদেশের ভিসা পরিষেবা কেন্দ্র। দীপুচন্দ্র দাসকে নৃশংসভাবে হত্যা ও বাংলাদেশে বসবাসকারী সংখ্যালঘু হিন্দুদের উপর বেড়ে চলা অত্যাচারের বিরুদ্ধে শিলিগুড়িতে দফায়-দফায় বিক্ষোভ, প্রতিবাদ দেখায় বঙ্গীয় হিন্দু জাগরণ মঞ্চের তরফে। সেবক রোডে ...

    ২৩ ডিসেম্বর ২০২৫ প্রতিদিন
    নাবালিকাকে অপহরণ করে ধর্ষণ, পুলিশি ‘নির্যাতনে’ বাবার মৃত্যু, উন্নাওয়ে নৃশংসতায় মূল অভিযুক্তেরই জামিন

    সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মঙ্গলবার দিল্লি হাই কোর্টে জামিন পেলেন উন্নাও ধর্ষণের (Unnao Rape Case) মূল অভিযুক্ত প্রাক্তন বিজেপি বিধায়ক কুলদীপ সিং সেঙ্গার। ব্যক্তিগত ১৫ লক্ষ টাকা বন্ডের বিনিময়ে বিচারপতি সুব্রমনিয়াম প্রসাদ ও হরিশ বৈদ্যনাথন শঙ্করের বেঞ্চ তাঁর জামিন ...

    ২৩ ডিসেম্বর ২০২৫ প্রতিদিন
    ঘুমন্ত অবস্থায় জামা ছেড়ার ‘অপরাধ’, ৩ বছরের শিশুকে পিটিয়ে খুন করল মায়ের প্রেমিক!

    সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: স্বামীকে ছেড়ে প্রেমিকের সঙ্গে থাকছিলেন (লিভ-ইন) তরুণী। সেই যুবকের হাতেই খুন হল তরুণীর ৩ বছরের পুত্রসন্তান। শিশুটি ঘুমন্ত অবস্থায় অভিযুক্ত যুবকের জামা ছিড়ে ফেলে। এই ‘অপরাধে’ ঘুমন্ত অবস্থাতেই তাকে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ। ...

    ২৩ ডিসেম্বর ২০২৫ প্রতিদিন
    দেশের গোপন তথ্য পাকিস্তানে পাচার! অরুণাচল পুলিশের হাতে গ্রেপ্তার জম্মু ও কাশ্মীরের দুই যুবক

    সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পাকিস্তানের হয়ে চরবৃত্তির অভিযোগে অরুণাচল পুলিশের হাতে গ্রেপ্তার জম্মু ও কাশ্মীরের আরও দুই যুবক। ধৃতদের নাম এজাজ আহমেদ ভাট এবং বশির আহমেদ গানাই। তাঁরা কুপওয়ার বাসিন্দা। ভারতীয় সেনার গোপন তথ্য তাঁরা পাক হ্যান্ডলারদের হাতে তুলে ...

    ২৩ ডিসেম্বর ২০২৫ প্রতিদিন
    ধর্ষণ, বলপূর্বক বিয়ে, খুন-সম্পত্তি হাতানোর চেষ্টা! বিচার চেয়ে মোদির দ্বারস্থ হাজি মস্তানের মেয়ে

    সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর দ্বারস্থ হলেন প্রয়াত হাজি মস্তানের মেয়ে হাসিন মস্তান মির্জা। একসময় মুম্বই কাঁপত হাজি মস্তানের নামে। সেই হাজির কন্যা ধর্ষণ, খুনের চেষ্টা, জোর করে বিয়ে, সম্পত্তি হাতানোর চেষ্টার মতো একাধিক ...

    ২৩ ডিসেম্বর ২০২৫ প্রতিদিন
    ‘দূষণ রোখার নির্দেশ স্রেফ কাগুজে নয়’, মু্ম্বইয়ের পরিস্থিতি নিয়ে কড়া নির্দেশ বম্বে হাই কোর্টের

    সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দূষণে দমবন্ধ দিল্লির। পিছিয়ে নেই দেশের বাকি মেট্রো শহরগুলিও। যার মধ্যে অন্যতম মুম্বই। এই পরিস্থিতিতে কঞ্জুরমার্গের ডাম্পিং গ্রাউন্ড সম্পর্কিত বিভিন্ন পিটিশন জমা পড়েছে। সেই মামলারই শুনানি ছিল মঙ্গলবার। এদিন বম্বে হাই কোর্টের ভর্ৎসনার মুখে পড়ল ...

    ২৩ ডিসেম্বর ২০২৫ প্রতিদিন
    দিল্লিতে বাংলাদেশি দূতাবাসের কাছে দীপু হত্যার প্রতিবাদ, ব্যারিকেড ভাঙল ভিএইচপি-বজরং দল!

    সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাংলাদেশে সংখ্যালঘু যুবক দীপু দাসকে নারকীয় হত্যাকাণ্ড এবং সে দেশে সংখ্যালঘুদের উপর অত্যাচারের প্রতিবাদে দিল্লির বাংলাদেশি দূতবাসের সামনে ব্যাপক বিক্ষোভ। ব্যারিকেড ভেঙে ফেলল ভিএইচপি, বজরং দল! উত্তেজিত জনতাকে রুখতে লাঠিচার্জ পুলিশের।পদ্মাপাড়ে সংখ্যালঘু নির্যাতনের প্রতিবাদে আগেভাগে ...

    ২৩ ডিসেম্বর ২০২৫ প্রতিদিন
    পরপুরুষে মন স্ত্রীর! ধরা পড়তেই প্রেমিকের সঙ্গে মিলে স্বামীকে ‘খুন’, গ্রাইন্ডারে টুকরো দেহ

    সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: স্ত্রীকে প্রেমিকের সঙ্গে আপত্তিকর অবস্থায় দেখে ফেলেছিলেন স্বামী। এই ঘটনায় প্রেমিকের সঙ্গে মিলে স্বামীকেই খুনের অভিযোগ উঠল স্ত্রীর বিরুদ্ধে। অভিযোগ, রীতিমতো পরিকল্পনা করে ঘুমন্ত যুবককে হাতুড়ি দিয়ে খুনের পর গ্রাইন্ডার মেশিনে টুকরো করে দেহ ফেলা ...

    ২৩ ডিসেম্বর ২০২৫ প্রতিদিন
    হিংসার বাংলাদেশে আটকে ভারতীয় মেডিক্যাল পড়ুয়ারা, জরুরি হস্তক্ষেপের দাবিতে মোদিকে চিঠি

    সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হিংসা বিধ্বস্ত বাংলাদেশে আটকে ভারতের বহু মেডিক্যাল পড়ুয়া। তাঁদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি লিখল সর্বভারতীয় মেডিক্যাল ছাত্র সংগঠন অল ইন্ডিয়া মেডিক্যাল স্টুডেন্টস অ্যাসোসিয়েশন (AIMSA)। চিঠিতে প্রধানমন্ত্রীর কাছে তাদের আবেদন ওই ...

    ২৩ ডিসেম্বর ২০২৫ প্রতিদিন
    পৌষের শীতে জবুথবু তিলোত্তমা, বড়দিনে এক ধাক্কায় ৩ ডিগ্রি নামবে পারদ!

    সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পৌষের শীতে জবুথবু দশা দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলার বাসিন্দাদের। খাস কলকাতাতেও রীতিমতো দাপট দেখাচ্ছে শীত। তাপমাত্রা ঘোরাফেরা করছে ১৫ ডিগ্রির আশেপাশে। সকলের মনেই প্রশ্ন, এই শীত দীর্ঘস্থায়ী হবে নাকি আচমকা উধাও হয়ে যাবে?  শীতপ্রেমীদের জন্য সুখবর ...

    ২৩ ডিসেম্বর ২০২৫ প্রতিদিন
    এসআইআর আবহে বড় সিদ্ধান্ত, ডোমিসাইল সার্টিফিকেট মিলবে কলকাতা পুরসভা থেকেই

    স্টাফ রিপোর্টার: এবার থেকে ডোমিসাইল সার্টিফিকেট কলকাতা পুরসভার কেন্দ্রীয় ভবন থেকে পাওয়া যাবে। এসআইআর আবহে কলকাতার প্রবীণ নাগরিকদের জন্য এই সিদ্ধান্ত নিল পুর কর্তৃপক্ষ।এতদিন টাউন হল থেকে ডোমিসাইল সার্টিফিকেট জোগাড় করতে হত কলকাতার ১৪৪টি ওয়ার্ডের নাগরিকদের। সোমবার মেয়র পারিষদ ...

    ২৩ ডিসেম্বর ২০২৫ প্রতিদিন
    নির্মীয়মাণ ফ্ল্যাটে নাবালিকাকে যৌন নির্যাতন! বিক্ষোভে উত্তাল ডোমজুড়, পুড়ল বাইক-গাড়ি

    অরিজিত গুপ্ত, হাওড়া: সাত বছরের এক নাবালিকাকে নির্মীয়মাণ ফ্ল্যাটে তুলে নিয়ে গিয়ে যৌন নির্যাতনের অভিযোগ। অভিযুক্ত এক ঠিকাকর্মী। ঘটনার খবর ছড়িয়ে পড়তেই একেবারে রণক্ষেত্রের আকার নিল ডোমজুড় থানার অন্তর্গত রাঘবপুর এলাকা। চলে ব্যাপক ভাঙচুর। শুধু তাই নয়, ঠিকাদার সংস্থার ...

    ২৩ ডিসেম্বর ২০২৫ প্রতিদিন
    রীতি মেনে শান্তিনিকেতনে শুরু পৌষমেলা, উপচে পড়ছে পর্যটকদের ভিড়

    দেব গোস্বামী, বোলপুর: ছাতিমতলায় রবীন্দ্রসঙ্গীত, ব্রহ্ম উপাসনা, বৈদিক মন্ত্রপাঠের মধ্যদিয়ে ‘ওয়ার্ল্ড হেরিটেজ’ শান্তিনিকেতনে শুরু হল পৌষমেলা। উপাসনায় অংশ নিয়েছিলেন বিশ্বভারতীর উপাচার্য প্রবীরকুমার ঘোষ, অধিকর্তা অমিত হাজরা, অধ্যপক সুমন ভট্টাচার্য। আমন্ত্রিত হিসাবে ছিলেন বীরভূম জেলা শাসক ধবল জৈন, জেলা পরিষদের ...

    ২৩ ডিসেম্বর ২০২৫ প্রতিদিন
    শিলিগুড়িতে বাংলাদেশ ভিসা কেন্দ্রের বাইরে বিক্ষোভ, গেটে তালা! বন্ধ পরিষেবা

    বিশ্বজ্যোতি ভট্টাচার্য, শিলিগুড়ি: শিলিগুড়িতেও সাময়িক ভাবে বন্ধ হল বাংলাদেশের ভিসা পরিষেবা কেন্দ্র। দীপুচন্দ্র দাসকে নৃশংসভাবে হত্যা ও বাংলাদেশে বসবাসকারী সংখ্যালঘু হিন্দুদের উপর বেড়ে চলা অত্যাচারের বিরুদ্ধে শিলিগুড়িতে দফায়-দফায় বিক্ষোভ, প্রতিবাদ দেখায় বঙ্গীয় হিন্দু জাগরণ মঞ্চের তরফে। সেবক রোডে থাকা ...

    ২৩ ডিসেম্বর ২০২৫ প্রতিদিন
    ফোনে কথা বলা নিয়ে নিত্য অশান্তি! বিয়ের ৮ মাসের মাথায় শ্বশুরবাড়িতে রহস্যমৃত্যু বধূর

    দেবব্রত মণ্ডল, বারুইপুর: ফোনে কথা বলা নিয়ে অশান্তির শুরু। স্রেফ সন্দেহের বশে বধূকে খুনের অভিযোগ স্বামী ও শ্বশুরবাড়ির সদস্যদের বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে দক্ষিণ ২৪ পরগনার নরেন্দ্রপুরে। ইতিমধ্যেই দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ। মৃতার স্বামী, ...

    ২৩ ডিসেম্বর ২০২৫ প্রতিদিন
    ‘এটুকু সহ্য করতে হবে…’, SIR-এ ১ লক্ষ মতুয়ার নাম বাদের ইঙ্গিত শান্তনুর

    জ্যোতি চক্রবর্তী, বনগাঁ: এসআইআরের ১ লক্ষ মতুয়ার নাম বাদ যেতে পারে! এবার এমনই বিস্ফোরক মন্তব্য করলেন বনগাঁর সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর। ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়া নিয়ে আশঙ্কায় রয়েছে মতুয়া সমাজ। এরই মাঝে শান্তনুর মন্তব্যে আতঙ্ক ...

    ২৩ ডিসেম্বর ২০২৫ প্রতিদিন
    হিংসার বাংলাদেশে আটকে ভারতীয় মেডিক্যাল পড়ুয়ারা, জরুরি হস্তক্ষেপের দাবিতে মোদিকে চিঠি

    সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হিংসা বিধ্বস্ত বাংলাদেশে আটকে ভারতের বহু মেডিক্যাল পড়ুয়া। তাঁদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি লিখল সর্বভারতীয় মেডিক্যাল ছাত্র সংগঠন অল ইন্ডিয়া মেডিক্যাল স্টুডেন্টস অ্যাসোসিয়েশন (AIMSA)। চিঠিতে প্রধানমন্ত্রীর কাছে তাদের আবেদন ওই ...

    ২৩ ডিসেম্বর ২০২৫ প্রতিদিন
    ৮ কোটি টাকার প্রতারণার শিকার, অবসাদে নিজেকেই গুলি পাঞ্জাবের প্রাক্তন IPS-এর

    সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নিরাপত্তারক্ষীর রাইফেল হাতিয়ে আত্মঘাতী হওয়ার চেষ্টা পাঞ্জাবের প্রাক্তন আইপিএস আধিকারিক অমর সিং চাহালের। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন ওই আধিকারিক। জানা যাচ্ছে, সাইবার জালিয়াতির শিকার হয়ে সর্বস্ব খুইয়েছিলেন ওই পুলিশকর্তা। টাকার অঙ্ক প্রায় ৮.১০ কোটি।পাতিয়ালার ...

    ২৩ ডিসেম্বর ২০২৫ প্রতিদিন
    যুবভারতীতে বিশৃঙ্খলা: পুলিশি তদন্তে হস্তক্ষেপ নয়, বিরোধীদের CBI দাবি খারিজ হাই কোর্টে

    গোবিন্দ রায়: গত সপ্তাহে আর্জেন্টাইন তারকা, বিশ্বকাপজয়ী লিওনেল মেসির কলকাতা সফরে যে নজিরবিহীন বিশৃঙ্খলা তৈরি হয়, সেই ঘটনার তদন্তে পুলিশের কাজে হস্তক্ষেপ করল না কলকাতা হাই কোর্ট। সোমবার এই সংক্রান্ত শুনানিতে হাই কোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পালের বেঞ্চ ...

    ২৩ ডিসেম্বর ২০২৫ প্রতিদিন
    নৌসেনার হাতে নয়া যুদ্ধজাহাজ তুলে দিল গার্ডেনরিচ শিপবিল্ডার্স, কতটা শক্তিশালী জানেন?

    অর্ণব আইচ: আরও শক্তিশালী হচ্ছে ভারতীয় নৌবাহিনী। নৌবাহিনীর হাতে উঠল নয়া যুদ্ধজাহাজ। গার্ডেনরিচ শিপবিল্ডার্স এন্ড ইঞ্জিনিয়ারস লিমিটেড নয়া এই জাহাজ তৈরি করেছে। জানা গিয়েছে, চেন্নাই পোর্ট ট্রাস্টে আধুনিক ওই যুদ্ধজাহাজ নৌবাহিনীর হাতে তুলে দেওয়া হয়েছে। এটি একটি সাবমেরিন ওয়ারফেয়ার ...

    ২৩ ডিসেম্বর ২০২৫ প্রতিদিন
    বড়দিনের বড় উপহার মেট্রোর! ব্লু ও গ্রিন লাইনে বেশি রাত পর্যন্ত পাবেন পরিষেবা

    নব্যেন্দু হাজরা: বড়দিনে বড় উপহার কলকাতা মেট্রোর। আগামী ২৫ ডিসেম্বর, বৃহস্পতিবার বেশি রাত পর্যন্ত মিলবে মেট্রো পরিষেবা। ব্লু ও গ্রিন লাইনে রাত প্রায় সাড়ে ১০ টা পর্যন্ত চলবে মেট্রো। সোমবার বিজ্ঞপ্তি জারি করে সময়সূচি জানিয়েছে কলকাতা মেট্রো কর্তৃপক্ষ। বড়দিনে ...

    ২৩ ডিসেম্বর ২০২৫ প্রতিদিন
    ২৭ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে শুনানির কাজ! কোথায় হবে, কারাই বা ডাক পাবেন?

    সুদীপ রায়চোধুরী: গত কয়েকদিন আগেই খসড়া ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। এবার শুরু হচ্ছে শুনানির কাজ। আগামী ২৭ ডিসেম্বর থেকে রাজ্যে শুরু হচ্ছে সেই কাজ। খসড়া তালিকা প্রকাশের পরেই শুনানির জন্য নোটিশ পাঠানোর কাজ শুরু হয়। বুথের দায়িত্বে ...

    ২৩ ডিসেম্বর ২০২৫ প্রতিদিন
    ‘মেসির মূর্তি কোথায়, সরকারি না ব্যক্তিগত জমিতে?’ যুবভারতীতে বিশৃঙ্খলা কাণ্ডে প্রশ্ন হাই কোর্টের

    গোবিন্দ রায়: আর্জেন্টাইন তারকা ফুটবলার, বিশ্বকাপজয়ী লিওনেল মেসির সফর ঘিরে চূড়ান্ত বিশৃঙ্খলার সাক্ষী থেকেছে কলকাতা। এর দায় কার? এনিয়ে কলকাতা হাই কোর্টে একাধিক জনস্বার্থ মামলা হয়েছে। সোমবার তারই শুনানি ছিল ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পাল ও পার্থসারথী সেনের বেঞ্চে। ...

    ২৩ ডিসেম্বর ২০২৫ প্রতিদিন
    র‍্যাগিংয়ের প্রতিবাদ! রাস্তায় ফেলে ‘বেধড়ক মার’ আর জি করের প্রতিবাদী ছাত্রকেই

    রমেন দাস: রাত হলেই ইন্টারভিউ! জুনিয়রদের ডেকে নিয়মিত হেনস্তা সিনিয়রদের! এবার আর জি কর মেডিক্যাল কলেজের হস্টেলেই উঠল র‍্যাগিংয়ের অভিযোগ। মানিকতলা এলাকার প্রথম বর্ষের ছাত্রদের হস্টেলে এমন ঘটনা ঘটেছে বলে দাবি আর জি করেরই (RG Kar) দ্বিতীয় বর্ষের এক ...

    ২৩ ডিসেম্বর ২০২৫ প্রতিদিন
    চোরের হাতে মার খেল পুলিশ! ট্যাংরায় অভিযানে গিয়ে ‘আক্রান্ত’ আইনরক্ষকরা

    ফারুক আলম, বিধাননগর: চোর ধরতে গিয়ে ‘আক্রান্ত’ পুলিশ। একের পর এক চুরির ঘটনার তদন্তে নেমে আজ সোমবার ট্যাংরায় হানা দেয় বিধাননগর দক্ষিণ থানার পুলিশ। সেই সময় অতর্কিতেই পুলিশের গাড়ি লক্ষ্য করে ইটবৃষ্টি শুরু হয় বলে অভিযোগ। শুধু তাই নয়, ...

    ২৩ ডিসেম্বর ২০২৫ প্রতিদিন
    জগদ্দল গুলিকাণ্ডে আগাম জামিন, হাই কোর্টে স্বস্তি অর্জুন সিংয়ের

    গোবিন্দ রায়: জগদ্দল গুলিকাণ্ডে স্বস্তি পেলেন বিজেপি নেতা অর্জুন সিং। তাঁর আগাম জামিনের আবেদন মঞ্জুর করল কলকাতা হাই কোর্ট। তবে নির্দিষ্ট সময়ে ঘটনার আইও-এর সঙ্গে দেখা করতে হবে। তদন্তে সহযোগিতার নির্দেশও দিয়েছে বিচারপতি জয় সেনগুপ্তের বেঞ্চ।চলতি  বছরের মার্চে জগদ্দলের ...

    ২৩ ডিসেম্বর ২০২৫ প্রতিদিন
    তৃণমূল কাউন্সিলরের বাড়িতে অর্জুন সিং! উত্তর বারাকপুরে নয়া রাজনৈতিক সমীকরণ, কী বলছেন পার্থ

    অর্ণব দাস, বারাকপুর: সম্প্রতি দলের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে তৃণমূলের অস্বস্তি বাড়িয়েছিলেন। যা নিয়ে শুরু হয় জোর বিতর্ক। এর মধ্যেই উত্তর বারাকপুর পুরসভার ১৫ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর শ্রাবণী কাশ্যপীর বাড়িতে প্রাক্তন সাংসদ তথা বিজেপি নেতা অর্জুন সিং। তাহলে বিজেপিতে ...

    ২৩ ডিসেম্বর ২০২৫ প্রতিদিন
    দূষণ রুখতে ডাহা ফেল! পৌষমেলার আগেই বিশ্বভারতীর বিরুদ্ধে কড়া পদক্ষেপ পরিবেশ আদালতের

    দেব গোস্বামী, বোলপুর: শান্তিনিকেতনের ঐতিহ্যবাহী পৌষমেলা উদ্বোধনের আগেই বড়সড় অস্বস্তিতে বিশ্বভারতী কর্তৃপক্ষ। ওয়ার্ল্ড হেরিটেজ শান্তিনিকেতনের বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও সংলগ্ন এলাকায় দূষণ নিয়ন্ত্রণে ব্যর্থতার অভিযোগে জাতীয় পরিবেশ আদালতের চূড়ান্ত ভর্ৎসনার মুখে পড়ল বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়। এখানকার কর্মসচিব ও বীরভূমের জেলাশাসককে ২০২৬ ...

    ২৩ ডিসেম্বর ২০২৫ প্রতিদিন
    ফের বিআরএসে ফিরবেন কবিতা? কী জানালেন তেলঙ্গানার প্রাক্তন মুখ্যমন্ত্রীর কন্যা?

    সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দলবিরোধী কার্যকলাপের জন্য মেয়ে কে কবিতাকে সাসপেন্ড করেছিলেন ভারত রাষ্ট্র সমিতি (বিআরএস) প্রধান কে চন্দ্রশেখর রাও (কেসিআর)। এরপর কবিতা নিজেই বিআরএসের সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করেন। তারপর পেরিয়ে গিয়েছে তিন মাসেরও বেশি সময়। কবিতার কি ...

    ২৩ ডিসেম্বর ২০২৫ প্রতিদিন
    ডিজিটাল অ্যারেস্টের ভয় দেখিয়ে প্রতারণা! ২৪ লক্ষ টাকা খোয়ালেন মহারাষ্ট্রের বৃদ্ধ

    সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রতারকদের ফাঁদে পা দিয়ে প্রায় ২৪ লক্ষ টাকা খোয়ালেন মহারাষ্ট্রর এক বৃদ্ধ। অভিযোগ ডিজিটাল অ্যারেস্টের ভয় দেখিয়ে তাঁর কাছ থেকে ওই বিপুল পরিমাণ টাকা হাতিয়ে নেয় অপরাধীরা। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।ডিসেম্বর মাসের প্রথম ...

    ২৩ ডিসেম্বর ২০২৫ প্রতিদিন
    দূষণে পৌষমাস বাণিজ্যে! দিল্লিতে বিক্রি বাড়ছে আই ড্রপ, মাস্ক ও নেবুলাইজারের 

    সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: যেন শীত আর দুষণের প্রতিযোগিতা! দিল্লিতে যত শীত বাড়ছে, তত লাফিয়ে বাড়ছে দূষণের মাত্রা। শ্বাসকষ্টের পাশাপাশি চোখ জ্বালা ও লাল হয়ে যাওয়া রাজধানীর নাগরিকদের অন্যতম উপসর্গ। এর ফলে পৌষমাস এক শ্রেণির ব্যবসায়ীর। দিল্লির ওষুধের দোকানে ...

    ২৩ ডিসেম্বর ২০২৫ প্রতিদিন
    এপস্টেইন ফাইলে মোদির নাম! কেন্দ্রীয় সরকারের বিবৃতির দাবি কংগ্রেসের

    বুদ্ধদেব সেনগুপ্ত, নয়াদিল্লি: এপস্টেইন ফাইল নিয়ে চাঞ্চল্যকর দাবি কংগ্রেসের। মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী ও কংগ্রেস নেতা পৃথ্বীরাজ চৌহান দাবি করেন, এপস্টেইন ফাইলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নাম রয়েছে। বিষয়টি নিয়ে কেন্দ্রীয় সরকারর বিবৃতিও দাবি করেন এই কংগ্রেস নেতা। মোদি ছাড়া ফাইলে ...

    ২৩ ডিসেম্বর ২০২৫ প্রতিদিন
    ‘পদ্মাপাড়ে হিন্দুরা নির্যাতিত’, অশান্ত বাংলাদেশ নিয়ে সাফ কথা হিমন্তের

    সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ছাত্রনেতা ওসমান হাদির মৃত্যুতে ১৮ ডিসেম্বর থেকে উত্তাল বাংলাদেশ। হামলা হয়েছে সংবাদমাধ্যম, ভারতীয় দূতাবাস, আওয়ামি লিগের অফিসে। চট্টগ্রামে খুন হয়েছেন এক সাংবাদিক। দীপু চন্দ্র দাস নামের এক হিন্দু যুবককে হত্যা করা হয়েছে। সোমবার সংখ্যলঘু হত্যা ...

    ২৩ ডিসেম্বর ২০২৫ প্রতিদিন
    উত্তরপ্রদেশের উন্নয়নে গতি বাড়ানোই উদ্দেশ্য, ২৪ হাজার কোটির অতিরিক্ত বাজেট যোগী সরকারের

    হেমন্ত মৈথিল, লখনউ: উত্তরপ্রদেশের উন্নয়নের চাকাকে অব্যাহত রাখতে বিধানসভায় ২০২৫-২৬ অর্থবর্ষের অতিরিক্ত বাজেট পেশ। সোমবার শীতকালীন অধিবেশনে অর্থমন্ত্রী সুরেশ খান্না মোট ২৪,৪৯৬.৯৮ কোটি টাকার এই বাজেট পেশ করেন। সরকারের মূল লক্ষ্য হল রাজ্যের পরিকাঠামো উন্নয়ন এবং জনকল্যাণমূলক প্রকল্পগুলোকে দ্রুত ...

    ২৩ ডিসেম্বর ২০২৫ প্রতিদিন
    ছত্তিশগড়ে বড় অভিযান! মাওবাদীদের অস্ত্রঘাঁটি ধ্বংস করল নিরাপত্তারক্ষীরা

    সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘লাল সন্ত্রাস’ দমনে ফের সাফল্য। ছত্তিশগড়ের সুকমা জেলার জঙ্গলে বড়সড় অভিযান নিরাপত্তারক্ষীদের। ধ্বংস করা হল মাওবাদীদের অস্ত্রঘাঁটি। জঙ্গলের ভিতর গোপনে এই অস্ত্র কারবারি চলছিল বলে জানা গিয়েছে। ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে বন্দুক, বিস্ফোরক-সহ বিপুল পরিমাণ ...

    ২৩ ডিসেম্বর ২০২৫ প্রতিদিন
    উন্নয়নের বলি আরাবল্লী? ধ্বংস রুখতে এবার প্রধান বিচারপতি-রাষ্ট্রপতিকে চিঠি পরিবেশ কর্মীর

    সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আরাবল্লী পর্বতমালায় খনন নিয়ে নতুন করে অস্বস্তি বাড়ল মোদি সরকারের। এবার পরিবেশ কর্মী হিতেন্দ্র গান্ধী প্রধান বিচারপতি সূর্য কান্তকে চিঠি লিখে সুপ্রিম কোর্টের আরাবল্লী খনন সংক্রান্ত নির্দেশিকা পুনর্বিবেচনার আর্জি জানালেন। একই চিঠি রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর ...

    ২৩ ডিসেম্বর ২০২৫ প্রতিদিন
    ন্যাশনাল হেরাল্ড মামলা: ইডির কথা শুনে সোনিয়া-রাহুলের জবাব তলব দিল্লি হাইকোর্টের

    সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ন্যাশনাল হেরাল্ড মামলায় ইডির আবেদনের প্রেক্ষিতে সোনিয়া গান্ধী এবং রাহুল গান্ধীর জবাব তলব করল দিল্লি হাইকোর্ট। মামলার পরবর্তী শুনানি আগামী বছর ১২ মার্চ।হেরাল্ড মামলায় সোনিয়া-রাহুলের বিরুদ্ধে ইডির চার্জশিট গ্রহণ না করেই নির্দেশ দিয়েছে দিল্লির নিম্ন ...

    ২৩ ডিসেম্বর ২০২৫ প্রতিদিন
    জাতীয় সড়কে গাড়ি থেকে নামিয়ে মা-মেয়েকে গণধর্ষণ! ৯ বছর পর পাঁচ দোষীর যাবজ্জীবন উত্তরপ্রদেশে

    সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জাতীয় সড়কে টেনেহিঁচড়ে গাড়ি থেকে নামিয়ে মা-মেয়েকে ধর্ষণ করেছিল দুষ্কৃতীরা! ৯ বছর আগে উত্তরপ্রদেশের বুলন্দশহরে ঘটে যাওয়া সেই ঘটনায় রায় দিল নিম্ন আদালত। পাঁচ অভিযুক্তকে দোষী সাব্যস্ত করে তাদের যাবজ্জীবন কারাদণ্ড দিলেন বিচারক।২০১৬ সালের ২৯ ...

    ২৩ ডিসেম্বর ২০২৫ প্রতিদিন
    ‘তুই’ সম্বোধনে আপত্তি, প্রতিবাদ করতেই রোগীকে মার ডাক্তারের! দেখুন ভিডিও

    সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হাসপাতাল নাকি যুদ্ধক্ষেত্র বোঝা মুশকিল। ডাক্তারের সঙ্গে লড়াই চলছে রোগীর। এমনই ঘটনা দেখা গেল হিমাচল প্রদেশে। সোমবার সেরাজ্যের ইন্দিরা গান্ধী মেডিক্যাল কলেজের এক ডাক্তারের বিরুদ্ধে রোগীকে মারধোরের অভিযোগ উঠেছে।জানা গিয়েছে, অর্জুন পানওয়ার কিছু শারীরিক পরীক্ষা ...

    ২৩ ডিসেম্বর ২০২৫ প্রতিদিন
    জগদ্দল গুলিকাণ্ডে আগাম জামিন, হাই কোর্টে স্বস্তি অর্জুন সিংয়ের

    গোবিন্দ রায়: জগদ্দল গুলিকাণ্ডে স্বস্তি পেলেন বিজেপি নেতা অর্জুন রায়। তাঁর আগাম জামিনের আবেদন মঞ্জুর করল কলকাতা হাই কোর্ট। তবে নির্দিষ্ট সময়ে ঘটনার আইও-এর সঙ্গে দেখা করতে হবে। তদন্তে সহযোগিতার নির্দেশও দিয়েছে বিচারপতি জয় সেনগুপ্তের বেঞ্চ।চলতিবছরের মার্চে জগদ্দলের মেঘনা ...

    ২২ ডিসেম্বর ২০২৫ প্রতিদিন
    নিম্ন আদালতের সমালোচনা, স্বর্ণ ব্যবসায়ী খুনে অভিযুক্ত বিডিও প্রশান্তের জামিন খারিজ হাই কোর্টে

    গোবিন্দ রায়: অস্বস্তি বাড়ল রাজগঞ্জের ‘বিতর্কিত’ বিডিও প্রশান্ত বর্মনের। দত্তাবাদে স্বর্ণ ব্যবসায়ী খুনে তাঁর আগাম জামিন খারিজ করল কলকাতা হাই কোর্ট। শুধু তাই নয়, আগামী ৭২ ঘন্টার মধ্যে বিধাননগর আদালতে প্রশান্ত বর্মনকে আত্মসমর্পণ করতে হবে বলেও নির্দেশ জানিয়েছেন বিচারপতি ...

    ২২ ডিসেম্বর ২০২৫ প্রতিদিন
    গুগলের জনপ্রিয়তা আরও বাড়াতে কলকাতায় অনুষ্ঠিত হল ‘ডেভফেস্ট ২০২৫’

    নিজস্ব সংবাদদাতা, বিধাননগর: ‘গুগল’-এর কৃপায় বিশ্ব আজ হাতের মুঠোয়। আট-থেকে আশি, সবাই এই সার্চ ইঞ্জিনের কৃপাপ্রার্থী। শুধু কী জ্ঞানের ভাণ্ডার, ব্যবসার বিজ্ঞাপন থেকে, ডিজিটাল মার্কেটিং, সবেতেই ‘গুরু’ হয়ে উঠেছে গুগল। গুগল নেটওয়ার্কের উন্নতিসাধনে এ রাজ্যেও নিরলস কাজ করে চলেছে ...

    ২২ ডিসেম্বর ২০২৫ প্রতিদিন
    প্রাণ বাঁচাতে লুকোতে হয় ভারতীয় পরিচয়! বাংলাদেশের হাড়হিম অভিজ্ঞতা বয়ান কলকাতার সরোদ বাদকের

    সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ছাত্রনেতা ওসমান হাদির মৃত্যুতে ১৮ ডিসেম্বর থেকে উত্তাল বাংলাদেশ। মৌলবাদীদের ধ্বংসযজ্ঞ থেকে রক্ষা পায়নি ‘ছায়ানট’-এর মতো ঐতিহ্যবাহী সাংস্কৃতিক প্রতিষ্ঠান। যেখানে ভাঙচুর চালিয়ে জ্বালিয়ে-পুড়িয়ে দেওয়া হয়। এই ছায়ানটেই অনুষ্ঠান করার কথা ছিল আলাউদ্দিন খানের বংশধর সরোদিয়া ...

    ২২ ডিসেম্বর ২০২৫ প্রতিদিন
    বারবার অ্যাপে বদল কেন? কলকাতায় সিইও দপ্তরের সামনে বিএলওদের বিক্ষোভে ধুন্ধুমার

    সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কলকাতায় মুখ্য নির্বাচন কমিশনের দপ্তর অর্থাৎ সিইও দপ্তরের সামনে ফের বিক্ষোভে বিএলওরা (BLO Protest)। ব্যারিকেড টপকে সিইও দপ্তরের ভিতরে ঢোকার চেষ্টা! তা আটকাতেই একেবারেই ধুন্ধুমার কাণ্ড। পুলিশের সঙ্গে একেবারে হাতাহাতিতে জড়িয়ে পড়লেন বিএলওরা। ইতিমধ্যে একজনকে ...

    ২২ ডিসেম্বর ২০২৫ প্রতিদিন
    রেনকোজি মন্দিরের ‘চিতাভস্ম’ কার? জাপানের মন্দির ট্রাস্টকে চিঠি গবেষকের

    ধ্রুবজ্যোতি বন্দ্যোপাধ্যায়: জাপানের রেনকোজি মন্দিরে (Renkoji Temple) নেতাজির নাম করে রাখা চিতাভস্ম কার? জানতে মন্দির কর্তৃপক্ষকে চিঠি দিচ্ছেন কলকাতার দুই গবেষক।বিশ্বের একটা বড় অংশের কাছে সেই চিতাভস্ম ১৯৪৫ সালের ১৮ সেপ্টেম্বর তাইহোকু বিমানবন্দরে বিমান দুর্ঘটনায় ‘মৃত’ নেতাজি সুভাষচন্দ্র বসুরই ...

    ২২ ডিসেম্বর ২০২৫ প্রতিদিন
    ‘গান্ধীজির নাম বাদ দিয়ে রাম নাম? দেশটাকে রাম নাম সত্য হে করে দিচ্ছে’, বিজেপিকে নিশানা মমতার

    ধ্রুবজ্যোতি বন্দ্যোপাধ্যায়: এসআইআর (SIR in Bengal) শুনানি পর্বে বিএলএ-দের নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) সভা করলেন। কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে কেন্দ্রের বিজেপি সরকারকে তীব্র কটাক্ষ করলেন মমতা। মহাত্মা গান্ধীর নামে ছিল কেন্দ্রের মনরেগা প্রকল্প। নরেন্দ্র মোদি সরকার ...

    ২২ ডিসেম্বর ২০২৫ প্রতিদিন
    মঞ্চে মাইক খারাপ! অন্তর্ঘাত আশঙ্কা মমতার, বললেন, ‘পুলিশ কী করছে? অ্যাকশন নেব’

    ধ্রুবজ্যোতি বন্দ্যোপাধ্যায়: নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে তৃণমূল সুপ্রিমো ও বিএলএদের বৈঠকের মাঝেই মাইক বিভ্রাট। সমস্যা দেখা দিতেই পুলিশ ও দলের কর্মীদের উপর বেজায় চটলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বারবার এক সমস্যার নেপথ্যে অন্তর্ঘাতের আশঙ্কা প্রকাশ করলেন তিনি। এরপরই পুলিশকে একহাত ...

    ২২ ডিসেম্বর ২০২৫ প্রতিদিন
    আমার মা-বাবারও সার্টিফিকেট নেই, মোদি-শাহও ডুপ্লিকেট বানিয়েছেন! এসআইআর নিয়ে তোপ মমতার

    ধ্রুবজ্যোতি বন্দ্যোপাধ্যায়: এসআইআর (SIR in Bengal)-এর জন্য জন্মের শংসাপত্র চাওয়া হচ্ছে। কিন্তু তা অনেকের কাছেই নেই। জন্মের শংসাপত্র নেই তাঁর মা-বাবারও। কারণ, তাঁরা হাসপাতালে নয়, বাড়িতে জন্মেছিলেন। এই যুক্তিতে ভোটার তালিকার বিশেষ নিবিড় সমীক্ষা বা এসআইআর প্রক্রিয়া নিয়ে তোপ ...

    ২২ ডিসেম্বর ২০২৫ প্রতিদিন
    বাংলা, ইংরাজির তফাতে ম্যাপিং হচ্ছে না! ভোটার ভোগান্তিতে ‘ভ্যানিশ কুমারকে’ তোপ মমতার

    ধ্রুবজ্যোতি বন্দ্যোপাধ্যায়: এসআইআরের খসড়া ভোটার তালিকা (SIR Draft Voter List) প্রকাশের পরই শুরু হয়েছে শুনানি। দেখা যাচ্ছে, সামান্য আ-কার, ই-কার সমস্যায় তলব করা হচ্ছে ভোটারদের। সোমবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে বিএলএদের সঙ্গে বৈঠকে তা নিয়েই ফুঁসে উঠলেন তৃণমূল সুপ্রিমো মমতা ...

    ২২ ডিসেম্বর ২০২৫ প্রতিদিন
    ‘বাংলায় থাকতে ভোটার লিস্টে নাম তুলুন, বিহার থেকে নাম কাটুন’, BLA-দের বৈঠকে বার্তা মমতার

    নেতাজি ইন্ডোরে বিএলএদের নিয়ে বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায়।  এসআইআর আবহে এই বৈঠক যে যথেষ্ট তাৎপর্যপূর্ণ সে বিষয়ে কোনও সন্দেহ নেই। কী বার্তা দেবেন মমতা, সেদিকে নজর সকলের। বৈঠকের খুঁটিনাটি তথ্যের জন্য নজর রাখুন লাইভ আপডেটে। দুপুর ১.২০: ‘জয় বাংলা’ স্লোগানে সভা ...

    ২২ ডিসেম্বর ২০২৫ প্রতিদিন
    আত্মহত্যা নাকি খুন? পোস্তা কাণ্ডে পুলিশের নজরে প্রেমিকার ভূমিকা

    অর্ণব আইচ: পোস্তায় প্রেমিকাকে কুপিয়ে খুনের চেষ্টা করে প্রেমিকের মরণঝঁাপের ঘটনায় নতুন করে দানা বাঁধছে রহস‌্য। প্রেমিকা শিখা সিংকে জিজ্ঞাসাবাদ করেও মিলল না বহু উত্তর। শেষ পর্যন্ত সেই প্রেমিকার বিরুদ্ধেই পুলিশের কাছে খুনের অভিযোগ দায়ের করল মৃত যুবকের পরিবার। ...

    ২২ ডিসেম্বর ২০২৫ প্রতিদিন
    কলকাতা পুলিশের কনস্টেবল নিয়োগ পরীক্ষায় নকলের চক্র ফাঁস, গাইঘাটায় গ্রেপ্তার ১৩

    জ্যোতি চক্রবর্তী, বনগাঁ: কলকাতা পুলিশের কনস্টেবল পদের নিয়োগের লিখিত পরীক্ষা ছিল গতকাল, রবিবার। সেই পরীক্ষা চলাকালীন বড়সড় নকলের চক্রের হদিশ পেল পুলিশ। পরীক্ষা কেন্দ্রে ব্লু টুথ হেডফোন ও বিভিন্ন ইলেকট্রনিক গ্যাজেট ব্যবহারের অভিযোগ তো আছেই। পরীক্ষা কেন্দ্রে তাদের নকল ...

    ২২ ডিসেম্বর ২০২৫ প্রতিদিন
    বছর ঘুরলেও হয়নি ব্যাঘ্র করিডর, আতঙ্কে দিনযাপন মানবাজারের বাসিন্দাদের

    অমিতলাল সিং দেও, মানবাজার: বছর পার, এখনও বিস্তীর্ণ রাইকা পাহাড়ে পা রাখলে গা ছমছম করে রয়্যাল বেঙ্গল টাইগারের ভয়ে। বনদপ্তরের তথ্য বলছে ২০১৮ সাল থেকেই প্রায় প্রতি বছর শীতের সময় পুরুলিয়া (Purulia)-সহ জঙ্গলমহলের বিস্তীর্ণ এলাকায় বাঘের দেখা পাওয়া যায়। ...

    ২২ ডিসেম্বর ২০২৫ প্রতিদিন
    হাঁসখালি গণধর্ষণ-খুনের ঘটনায় দোষী সাব্যস্ত ৯, মঙ্গলে সাজা ঘোষণা

    সঞ্জিত ঘোষ, নদিয়া: হাঁসখালি গণধর্ষণ (Hanskhali Case) করে খুনের ঘটনায় ৯জনকে দোষী সাব্যস্ত করল রানাঘাট এডিজি আদালত। আগামিকাল মঙ্গলবার দোষী সাব্যস্ত ৯জনের বিরুদ্ধে সাজা ঘোষণা করবে আদালত। কলকাতা হাই কোর্টের নির্দেশে হাঁসখালি গণধর্ষণ-কাণ্ডের তদন্ত করছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই।আদালত ...

    ২২ ডিসেম্বর ২০২৫ প্রতিদিন
    মুর্শিদাবাদে ওয়াকফ হিংসায় কুপিয়ে খুন বাবা-ছেলেকে, হরগোবিন্দ-চন্দন দাস হত্যামামলায় দোষী ১৩

    সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ওয়াকফ আইনের প্রতিবাদের মাঝে পড়ে মুর্শিদাবাদের জাফরাবাদে বাবা-ছেলের মৃত্যুতে ১৩ জনকে দোষী সাব্যস্ত করল আদালত। গত এপ্রিলে জাফরাবাদে বাবা হরগোবিন্দ দাস ও ছেলে চন্দন দাসকে কুপিয়ে খুন করা হয়েছিল বলে অভিযোগ ওঠে। সেই মামলার বিচার ...

    ২২ ডিসেম্বর ২০২৫ প্রতিদিন
    ভিনরাজ্যে থাকায় জীবিত পরিবারের এক সদস্য, উলুবেড়িয়ায় অগ্নিকাণ্ডে ৪ জনের মৃত্যুতে শোক এলাকায়

    মনিরুল ইসলাম, উলুবেড়িয়া: চোখের সামনে দাউদাউ আগুনে পুড়ে মারা গেলেন চারজন। আগুন নেভানোর চেষ্টা করলেও ভিতরে ঢুকতে পারা যায়নি। ঘটনার পর থেকেও ভেঙে পড়েছেন এলাকার প্রতিবেশী থেকে আত্মীয়রা। আগুনে পুড়ে মারা গিয়েছেন ৭৫ বছর বয়সী দুর্যোধন দলুই। তিনি একটি ...

    ২২ ডিসেম্বর ২০২৫ প্রতিদিন
    ‘অন্তঃসত্ত্বা’ জিনাতের তথ্য লুকোচ্ছে ওড়িশা? বাঘিনীর খবর জানতে উৎসাহী বাংলা

    সুমিত বিশ্বাস, পুরুলিয়া: জিনাত কি অন্তঃসত্ত্বা হয়ে শাবক প্রসব করেছে? সেই শাবক কি মেলানিস্টিক? হলুদ ডোরাকাটার বদলে হলুদের উপর কালো ডোরাকাটা? নাকি গহন জঙ্গলে জিনাতের গর্ভবতী হওয়ার খবর-ই ভুয়ো? ওড়িশার সিমলিপালের বাঘিনী জিনাতের বাংলা আগমনের বছর পার হতেই নাম ...

    ২২ ডিসেম্বর ২০২৫ প্রতিদিন
    হুমায়ুনের হয়ে ময়দানে ৩ হুমায়ুন! ভরতপুরের বিধায়কের নতুন দলে রয়েছে হিন্দু প্রার্থীও

    সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গত কয়েকদিন আগেই বেলডাঙায় বারবি মসজিদের শিলান্যাস করেন হুমায়ুন কবীর। এরপর পূর্বঘোষণা মতো আজ সোমবার নিজের দল ঘোষণা করলেন তিনি। সাসপেন্ডেড বিধায়কের নয়া দলের নাম হচ্ছে ‘জনতা উন্নয়ন পার্টি’। শুধু তাই নয়, আগামী নির্বাচন অর্থাৎ ...

    ২২ ডিসেম্বর ২০২৫ প্রতিদিন
    ফ্ল্যাটের মেঝেয় ব্যক্তির দেহ! ‘খুনের’ অভিযোগে আটক ২ নাবালক, চাঞ্চল্য হাওড়ায়

    অরিজিৎ গুপ্ত, হাওড়া: আবাসনের ফ্ল্যাটে ‘খুন’ মাঝবয়সী ব্যক্তি। ঘটনায় আটক দুই নাবালক। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে হাওড়ার শালকিয়া এলাকায়। মৃত ওই ব্যক্তির নাম দেবব্রত পাল। পুলিশ ওই দুই নাবালককে জিজ্ঞাসাবাদ শুরু করেছে। বচসার জেরেই কি খুন? নাকি পরিকল্পনা করে এই ...

    ২২ ডিসেম্বর ২০২৫ প্রতিদিন
    ন্যাজাটে শাহজাহান মামলায় সাক্ষী ভোলা ঘোষকে ‘খুনের ছক’, অবশেষে গ্রেপ্তার ঘাতক ট্রাকচালক

    গোবিন্দ রায়, বসিরহাট: শেখ শাহজাহানের বিরুদ্ধে সিবিআই মামলার অন্যতম সাক্ষী ভোলানাথ ঘোষের গাড়িতে ধাক্কা মেরেছিল একটি ট্রাক। ওই হামলায় মারা গিয়েছিলেন ভোলানাথের ছেলে। ঘটনার পর থেকেই পলাতক ছিল ট্রাকচালক। এবার পুলিশের জালে ওই ‘খুনে’র ঘটনার মূল অভিযুক্ত চালক আবদুল ...

    ২২ ডিসেম্বর ২০২৫ প্রতিদিন
    দিনভর বঙ্গে কুয়াশার দাপট, বড়দিন থেকে আরও কমবে তাপমাত্রা

    নিরুফা খাতুন: ডিসেম্বরের শেষ সপ্তাহে হাঁকিয়ে ব্যাটিং শীতের। প্রতিদিনই তাপমাত্রার সামান্য হেরফের লেগেই রয়েছে। তার উপর আবার কুয়াশার দাপট। সবমিলিয়ে তীব্র শীতের অনুভূতি। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, বড়দিন থেকে সর্বনিম্ন তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে ...

    ২২ ডিসেম্বর ২০২৫ প্রতিদিন
    রেললাইনে হাতির দুর্ঘটনা এড়াতে খোলা হবে হোয়াটসঅ‌্যাপ গ্রুপ, নির্দেশ কেন্দ্রীয় বনমন্ত্রীর

    নিরুফা খাতুন: দুর্ঘটনা রুখতে রেলের সঙ্গে সমন্বয় বাড়ানোর পাশাপাশি রাজ‌্য বনদপ্তরকে সক্রিয় হতে নির্দেশ দিলেন কেন্দ্রীয় বনমন্ত্রক। হাতির দিনের গতিবিধি মনিটরিং করতে পুলিশ ও স্থানীয়দের সঙ্গে নিয়ে ডিভিশন ফরেস্ট অফিসারদের হোয়াটসঅ‌্যাপ গ্রুপ খোলার নির্দেশ দিয়েছেন। রেললাইন সংযোগ রয়েছে এরকম রুট, ...

    ২২ ডিসেম্বর ২০২৫ প্রতিদিন
    প্রেমে বাধা বাবা! প্রেমিকের সঙ্গে ষড়যন্ত্র করে ‘খুন’ নাবালিকার, চাঞ্চল্য গুজরাটে

    সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গুজরাটে ফের নৃশংস ঘটনা। প্রেমে বাধা দেওয়ায় নাবালিকা মেয়ে আর তার প্রেমিকের হাতে খুন বাবা। অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। জুভেনাইল হোমে পাঠানো হল নাবালিকাকে।জানা গিয়েছে, প্রাথমিক তদন্তে ওই ব্যক্তির মৃত্যুর ঘটনা রহস্যময় মনে হলেও পরবর্তিকালে ...

    ২২ ডিসেম্বর ২০২৫ প্রতিদিন
    অনলাইনে প্রতারিত হয়ে সর্বস্বান্ত! ‘আত্মহত্যা’র চেষ্টা পাঞ্জাবের প্রাক্তন আইপিএস অফিসারের

    সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অনলাইন প্রতারণার শিকার। তাতে খোয়াও গিয়েছে প্রচুর টাকা। তা নিয়ে মানসিক ভাবে বিধ্বস্ত হয়ে পড়ে আত্মহত্যার চেষ্টা করলেন পাঞ্জাবের এক প্রাক্তন আইপিএস অফিসার।পাঞ্জাব পুলিশ জানিয়েছে, প্রাক্তন আইপিএস অফিসার অমরসিং চাহাল পাটিয়ালায় নিজের বাড়িতে আত্মহত্যার চেষ্টা ...

    ২২ ডিসেম্বর ২০২৫ প্রতিদিন
    বাংলাদেশি সন্দেহে পরিযায়ী শ্রমিক খুনে দায়ী সংঘের ঘৃণার রাজনীতি, দাবি কেরলের মন্ত্রীর

    সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কাজের খোঁজে কেরলে গিয়ে মর্মান্তিক মৃত্যু হয়েছে ছত্তিশগড়ের এক পরিযায়ী শ্রমিকের। বাংলাদেশি সন্দেহে ৩১ বছরের রামনারায়ণ বাঘেলকে পিটিয়ে খুন করা হয়। অভিযুক্তদের গ্রেপ্তারির পাশাপাশি নিহতের পরিবারকে ১০ লক্ষ টাকা আর্থিক সাহায্যের কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী ...

    ২২ ডিসেম্বর ২০২৫ প্রতিদিন
    সুদিন ফিরল দালাল স্ট্রিটে! সোমে ৬০০ পয়েন্টের লম্বা লাফ সেনসেক্সের

    সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দুঃসময় কাটিয়ে অবশেষে সুদিন ফিরল দালাল স্ট্রিটে! অতীতের ধাক্কা সামলে সোমবার সকালে ৬০০ পয়েন্ট বাড়ল সেনসেক্স। পাল্লা দিয়ে বেড়েছে নিফটিও। সোম সকালে শেয়ার বাজারের মতিগতি দেখে বিশেষজ্ঞরা আশা করছেন, অতীতের রক্তক্ষরণ কাটিয়ে হয়ত এবার ভালো ...

    ২২ ডিসেম্বর ২০২৫ প্রতিদিন
    ২ কোটির জলখাবার, ৫ কোটির মঞ্চ! মোদির সভায় আদিবাসী তহবিল থেকে ব্যয়ের অভিযোগ

    সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আদিবাসী উন্নয়নের টাকা ব্যবহার করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির রাজনৈতিক সভা! এমনই গুরুতর অভিযোগ তুলে গুজরাটে বিজেপি সরকারের বিরুদ্ধে সরব হল আম আদমি পার্টি। তাদের অভিযোগ, নরেন্দ্র মোদির জনসভায় ভিভিআইপিদের তোষামোদে ব্যবহৃত হয়েছে আদিবাসী উন্নয়ন তহবিলের ...

    ২২ ডিসেম্বর ২০২৫ প্রতিদিন
    প্রতিদিন সাধারণের অভাব-অভিযোগ শুনতে হবে ডিএম ও এসপিদের, কড়া বার্তা যোগীর

    হেমন্ত মৈথিল, লখনউ: সাধারণ মানুষের সুবিধার্থে এক বড় পদক্ষেপ নিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। সোমবার লখনউতে আয়োজিত ‘জনতা দর্শন’ কর্মসূচিতে তিনি স্পষ্ট জানান, এখন থেকে আর রাজ্যবাসীকে লখনউতে দৌড়ে আসতে হবে না। জনতা নিজের সমস্যা সরাসরি জানাতে পারবেন জেলাশাসক ...

    ২২ ডিসেম্বর ২০২৫ প্রতিদিন
    ‘মা-বাবার স্বপ্ন পূরণ করতে পারলাম না’, সুইসাইড নোট লিখে ‘আত্মঘাতী’ ইঞ্জিনিয়ারিং ছাত্রী

    সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ছত্তিশগড়ের রায়গড়ে আত্মঘাতী এক ইঞ্জিনিয়ারিং ছাত্রী। মৃতের নাম প্রিন্সি কুমারী (২০)। তিনি জামশেদপুর বাসিন্দা। মৃত্যুর আগে প্রিন্সি একটি সুইসাইড নোট লিখে গিয়েছেন। মা-বাবার কাছে ক্ষমা চেয়ে তিনি লিখেছেন, ‘তোমাদের স্বপ্ন পূরণ করতে পারলাম না।’ ছত্তিশগড়ের একটি ...

    ২২ ডিসেম্বর ২০২৫ প্রতিদিন
    রানওয়েতে পরীক্ষা হাজার হাজার চাকরিপ্রার্থীর, বিজেপির ওড়িশায় চরম অব্যবস্থা! কটাক্ষ তৃণমূলের

    সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হোমগার্ডের শূন্যপদ মাত্র ১৮৭, পরীক্ষার্থী ৮ হাজারেরও বেশি। কোথায় হবে পরীক্ষা কেন্দ্র? না কোনও স্কুল বা কলেজ নয়! সবাই একসঙ্গে বসে পরীক্ষা দিলেন বিমানের রানওয়েতে। এমনই ঘটনা ঘটেছে বিজেপি শাসিত ওড়িশায়। এরপরেই আক্রমণের ঝড় উঠেছে ...

    ২২ ডিসেম্বর ২০২৫ প্রতিদিন
    ‘এক নমুনা দিল্লিতে, আরেকজন লখনউয়ে’, কোডিন কাণ্ডে রাহুল-অখিলেশকে আক্রমণ যোগীর

    হেমন্ত মৈথিল, লখনউ: উত্তরপ্রদেশ বিধানসভায় কোডিন কাফ সিরাপ বিতর্কে সরব হলেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। সোমবার অধিবেশনে তিনি জানান, এই অসাধু কারবারে যুক্ত কোনও অপরাধীকেই আর রেয়াত নয়। বিরোধীদের আক্রমণ করে তিনি বলেন, সময় এলে এমন বুলডোজার অ্যাকশন হবে যে ...

    ২২ ডিসেম্বর ২০২৫ প্রতিদিন
    উন্নয়ন ‘অস্ত্রে’ আরাবল্লী ধ্বংসের ব্লুপ্রিন্ট! সুপ্রিম রায়ে প্রবল বিতর্কের মুখে সাফাই মোদি সরকারের

    সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শিল্পপতি বন্ধুদের পকেট ভরাতে উত্তর ও পশ্চিম ভারতের ফুসফুস প্রাচীন আরাবল্লী পর্বতমালা ধ্বংসের ব্লুপ্রিন্ট তৈরি করেছে মোদি সরকার। কয়লা ও নির্মাণ শিল্পে ব্যবহৃত পাথরের অভূত ভাণ্ডার আরাবল্লীতে খননকার্য চালানোর আইনি পথ সুগম করা হয়েছে। এই ...

    ২২ ডিসেম্বর ২০২৫ প্রতিদিন
    জাপানকে টপকে চতুর্থ অর্থনীতি থেকে শুভাংশুর মহাকাশ জয়, বিশ্বমঞ্চে ‘সকল দেশের সেরা’ ভারত

    হাসি-কান্না, হিরা-পান্না জীবন! ভালো-মন্দে কেটে যাওয়া একটা বছর। আশায় বাঁচে চাষা। জীবনের ইতিবাচক ঘটনাকে অনপ্রেরণা করে এগোনোই নিয়ম। ব্যক্তি বিশেষের মতোই দেশের ক্ষেত্রেও বিষয়টা এক। অর্থনীতি থেকে বিজ্ঞান, খেলার দুনিয়া থেকে বিনোদন ও সাহিত্য, ২০২৫ সালে ভারত বারবার বিশ্বমঞ্চে ...

    ২২ ডিসেম্বর ২০২৫ প্রতিদিন
    ভিন জাতের ছেলেকে বিয়ে, ১৯ বছরের অন্তঃসত্ত্বা মেয়েকে রড দিয়ে পিটিয়ে খুন করালেন বাবা!

    সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পরিবারের সম্মতি উপেক্ষা করেই ভিন জাতের ছেলেকে বিয়ে করে পালিয়ে গিয়েছিলেন মেয়ে! সেই রাগে বছর উনিশের তরুণীকে রড দিয়ে পিটিয়ে খুন করানোর অভিযোগ উঠল বাবার বিরুদ্ধে।রবিবার কর্নাটকের হুব্বাল্লিতে ঘটনাটি ঘটে। ইতিমধ্যেই নিহত তরুণী মান্যের বাবা ...

    ২২ ডিসেম্বর ২০২৫ প্রতিদিন
    ‘মাফিয়া আর সমাজবাদী পার্টি একে অপরের পরিপূরক’, সুর চড়ালেন উত্তরপ্রদেশের উপমুখ্যমন্ত্রী কেশব প্রসাদ মৌর্য

    হেমন্ত মৈথিল, লখনউ: উত্তরপ্রদেশের রাজনীতিতে সমাজবাদী পার্টি ও অখিলেশ যাদবকে লক্ষ্য করে তীক্ষ্ণ আক্রমণ শানালেন উপমুখ্যমন্ত্রী কেশব প্রসাদ মৌর্য। শনিবার লখনউতে এক সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, মাফিয়া এবং সমাজবাদী পার্টি একে অপরের অবিচ্ছেদ্য অংশ। অপরাধীদের বাঁচাতে অখিলেশ যাদব যতই ...

    ২২ ডিসেম্বর ২০২৫ প্রতিদিন
    ‘রাষ্ট্র প্রেরণা স্থল’ উদ্বোধন, প্রধানমন্ত্রীর সফর ঘিরে লখনউতে প্রস্তুতি খতিয়ে দেখলেন যোগী

    হেমন্ত মৈথিল, লখনউ: আগামী ২৫ ডিসেম্বর প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ীর জন্মবার্ষিকী। এই পুণ্য তিথিতে লখনউতে ‘রাষ্ট্র প্রেরণা স্থল’ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ স্বয়ং অনুষ্ঠানের প্রস্তুতি খতিয়ে দেখছেন। ভারতের সাংস্কৃতিক ও জাতীয় চেতনার এক অনন্য প্রতীক ...

    ২২ ডিসেম্বর ২০২৫ প্রতিদিন
    আকাশে উড়তেই হু হু করে কমে শূন্য হল তেল! তড়িঘড়ি অবতরণ এয়ার ইন্ডিয়া বিমানের

    সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মাঝআকাশে ফের বড়সড় বিপত্তি এয়ার ইন্ডিয়ার বিমানে। এবার উড়ান চলাকালীন আশঙ্কাজনকভাবে কমে গেল ইঞ্জিনে থাকা তেলের চাপ। বিষয়টি নজরে আসতেই তড়িঘড়ি বিমানটি নামিয়ে দিয়ে কোনওমতে দুর্ঘটনা এড়ানো যায়। তবে প্রশ্ন উঠছে, টেক অফের আগে কি ...

    ২২ ডিসেম্বর ২০২৫ প্রতিদিন
    রাজাবাজারের রাস্তায় ফলবিক্রেতাকে কুপিয়ে ‘খুন’, কারণ নিয়ে ধোঁয়াশা

    অর্ণব আইচ: সাতসকালে রাস্তায় ফলবিক্রেতাকে কুপিয়ে খুনের অভিযোগ। ঘটনাকে কেন্দ্র করে প্রবল শোরগোল রাজাবাজারে। মৃতের নাম মেহতাব আলম। জানা গিয়েছে, বাইকে করে দুষ্কৃতীরা এসে মেহতাবকে এলোপাথাড়ি কুপিয়ে চম্পট দেয়। রক্তাক্ত অবস্থায় স্থানীয়রা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা ...

    ২২ ডিসেম্বর ২০২৫ প্রতিদিন
    আত্মহত্যা নাকি খুন? পোস্তা কাণ্ডে পুলিশের নজরে প্রেমিকার ভূমিকা

    অর্ণব আইচ: পোস্তায় প্রেমিকাকে কুপিয়ে খুনের চেষ্টা করে প্রেমিকের মরণঝঁাপের ঘটনায় নতুন করে দানা বাঁধছে রহস‌্য। প্রেমিকা শিখা সিংকে জিজ্ঞাসাবাদ করেও মিলল না বহু উত্তর। শেষ পর্যন্ত সেই প্রেমিকার বিরুদ্ধেই পুলিশের কাছে খুনের অভিযোগ দায়ের করল মৃত যুবকের পরিবার। ...

    ২২ ডিসেম্বর ২০২৫ প্রতিদিন
    SIR আবহে বিএলএদের নিয়ে বৈঠক, নেতাজি ইন্ডোরের সভায় কী বার্তা দেবেন মমতা?

    সংবাদ প্রতিদিন ব্যুরো: এসআইআরের খসড়া তালিকায় কাদের নাম উঠল না, তা নিয়ে বাড়ি বাড়ি গিয়ে দলে কড়া নজরদারির নির্দেশ দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। দলের তরফে বিএলএ ও বিএলএ-২ যাঁরা এই কাজে সরাসরি যুক্ত সোমবার দলীয় সভায় তাঁদের আরও একবার ‘নিবিড়’ ...

    ২২ ডিসেম্বর ২০২৫ প্রতিদিন
    বেলডাঙার সভামঞ্চে হুমায়ুন, আর কিছুক্ষণের মধ্যেই দলের নাম ঘোষণা করবেন বিধায়ক

    সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাবরি মসজিদের শিলান্যাসের পর এবার নিজের দল ঘোষণা করবেন সাসপেন্ডেড বিধায়ক হুমায়ুন কবীর। সোমবার মুর্শিদাবাদের বেলডাঙার খাগরুপাড়ার মাঠে সভার আয়োজন করা হয়েছে। ওই সভামঞ্চে দাঁড়িয়ে নতুন দলের নাম ঘোষণা করবেন তিনি। সূত্রের খবর, দলটির নাম ...

    ২২ ডিসেম্বর ২০২৫ প্রতিদিন
    ন্যাজাটে শাহজাহান মামলায় সাক্ষী ভোলা ঘোষকে ‘খুনের ছক’, অবশেষে গ্রেপ্তার ঘাতক ট্রাকচালক

    গোবিন্দ রায়, বসিরহাট: শেখ শাহজাহানের বিরুদ্ধে সিবিআই মামলার অন্যতম সাক্ষী ভোলানাথ ঘোষের গাড়িতে ধাক্কা মেরেছিল একটি ট্রাক। ওই হামলায় মারা গিয়েছিলেন ভোলানাথের ছেলে। ঘটনার পর থেকেই পলাতক ছিল ট্রাকচালক। এবার পুলিশের জালে ওই ‘খুনে’র ঘটনার মূল অভিযুক্ত চালক আবদুল ...

    ২২ ডিসেম্বর ২০২৫ প্রতিদিন
    দিনভর বঙ্গে কুয়াশার দাপট, বড়দিন থেকে আরও কমবে তাপমাত্রা

    নিরুফা খাতুন: ডিসেম্বরের শেষ সপ্তাহে হাঁকিয়ে ব্যাটিং শীতের। প্রতিদিনই তাপমাত্রার সামান্য হেরফের লেগেই রয়েছে। তার উপর আবার কুয়াশার দাপট। সবমিলিয়ে তীব্র শীতের অনুভূতি। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, বড়দিন থেকে সর্বনিম্ন তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে ...

    ২২ ডিসেম্বর ২০২৫ প্রতিদিন
    শীতের রাতে ঘরে আগুন! ঘুমের মধ্যেই হাওড়ায় ঝলসে মৃত্যু একই পরিবারের ৪ জনের

    মনিরুল ইসলাম, উলুবেড়িয়া: শীতের রাতে গভীর ঘুমে আচ্ছন্ন ছিল পরিবারের সদস্যরা। ঘরে আগুন লেগেছে, সম্ভবত টের পাননি শুরুতে। আর যখন বুঝতে পারলেন, তখন দেরি হয়ে গিয়েছে। ঘরের মধ্যেই আগুনে পুড়ে মৃত্যু হল একই পরিবারের চার সদস্যদের। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে ...

    ২২ ডিসেম্বর ২০২৫ প্রতিদিন
    রেললাইনে হাতির দুর্ঘটনা এড়াতে খোলা হবে হোয়াটসঅ‌্যাপ গ্রুপ, নির্দেশ কেন্দ্রীয় বনমন্ত্রীর

    নিরুফা খাতুন: দুর্ঘটনা রুখতে রেলের সঙ্গে সমন্বয় বাড়ানোর পাশাপাশি রাজ‌্য বনদপ্তরকে সক্রিয় হতে নির্দেশ দিলেন কেন্দ্রীয় বনমন্ত্রক। হাতির দিনের গতিবিধি মনিটরিং করতে পুলিশ ও স্থানীয়দের সঙ্গে নিয়ে ডিভিশন ফরেস্ট অফিসারদের হোয়াটসঅ‌্যাপ গ্রুপ খোলার নির্দেশ দিয়েছেন। রেললাইন সংযোগ রয়েছে এরকম রুট, ...

    ২২ ডিসেম্বর ২০২৫ প্রতিদিন
    ইউক্রেন যুদ্ধে মৃত্যু কত ভারতীয়র? রাশিয়ায় আটকে কত? তৃণমূল সাংসদের প্রশ্নে আর কী জানাল কেন্দ্র?

    সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নিজের দেশ নয়, রাশিয়ার হয়ে যুদ্ধে লড়তে হয়েছে ভারতীয়দের! গতবছর থেকে প্রকাশ্যে এসেছে এমন বিস্ফোরক অভিযোগ। কিন্তু একবছরের বেশি সময় কেটে গেলেও রাশিয়া থেকে প্রত্যেক ভারতীয়কে উদ্ধার করা যায়নি, এমনটাই জানাল কেন্দ্র। ইউক্রেনের বিরুদ্ধে লড়তে ...

    ২২ ডিসেম্বর ২০২৫ প্রতিদিন
    জম্মুতে নাশকতার ছক! NIA দপ্তরের কাছে আস্তাকুঁড়ে মিলল চিনা অস্ত্র, শুরু তল্লাশি

    সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জম্মুতে নাশকতার ছক! জাতীয় তদন্তকারী দল (NIA)-র দপ্তরের কাছ থেকে উদ্ধার হল চিনের শক্তিশালী অস্ত্রের যন্ত্রাংশ। জম্মুর সিধরা অঞ্চলে এই অস্ত্রের যন্ত্রাংশ উদ্ধারের পর এলাকায় কড়া নিরাপত্তা জারি করা হয়েছে। শুরু হয়েছে তল্লাশি। পুলিশের তরফে ...

    ২২ ডিসেম্বর ২০২৫ প্রতিদিন
    ‘ইউনুস শাসনে চরমপন্থার পথে দেশ’, মৌলবাদীদের বাড়বাড়ন্তে ফুঁসে উঠলেন হাসিনা

    সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হিংসার নাগপাশে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে পড়েছে বাংলাদেশ। মৌলবাদীদের দাপাদাপি সংখ্যালঘু খুন সেখানে হয়ে উঠেছে সাধারণ ঘটনা। ইউনুস জমানায় দেশের চরম অরাজক পরিস্থিতির বিরুদ্ধে এবার ফুঁসে উঠলেন দেশত্যাগী বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গোটা ঘটনার দায় বাংলাদেশের প্রধান ...

    ২২ ডিসেম্বর ২০২৫ প্রতিদিন
    সম্পর্কের টানাপোড়েনের জের! নেশার আসরে লিভ ইন পার্টনারের হাতে ‘খুন’ যুবক

    অর্ণব আইচ: সম্পর্কের টানাপোড়েনের জেরে লিভ ইন পার্টনারকে কুপিয়ে খুনের অভিযোগ। এক মহিলাকে গ্রেপ্তার করল পুলিশ। শনিবার রাতে পূর্ব কলকাতার তিলজলায় ঘটেছে এই ঘটনাটি। হাড়হিম কাণ্ডের নেপথ্যে লুকিয়ে কি অন্য কোনও রহস্য? জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।পুলিশ জানিয়েছে, মৃত ...

    ২২ ডিসেম্বর ২০২৫ প্রতিদিন
    কমিশনের ভ্রান্তিবিলাস! আ-কার, ই-কার গেরোয় যখন তখন ডাক, নাজেহাল বৈধ ভোটাররা

    সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: SIR-এ আ-কার, ই-কার বিড়ম্বনা! দীর্ঘদিনের ভারতের নাগরিক, বাংলার বাসিন্দা, নাগরিকত্বের যাবতীয় প্রমাণ থাকা সত্ত্বেও খসড়া ভোটার তালিকা প্রকাশিত হতেই বিএলওর ফোন পাচ্ছেন বৈধ ভোটাররা। কমিশনের গলদেই ভুগতে হচ্ছে আমজনতাকে! কেউ পাচ্ছেন দেখা করার নির্দেশ, কাউকে ...

    ২২ ডিসেম্বর ২০২৫ প্রতিদিন
    ছুটির দুপুরের দাউদাউ জ্বলে উঠল মৌলালির বহুতল! অগ্নিকাণ্ডের জেরে ব্যাপক আতঙ্ক

    অর্ণব আইচ: ছুটির দুপুরে শহরে আগুন আতঙ্ক। দাউদাউ জ্বলে উঠল মৌলালির (Moulali Fire) জনবহুল এলাকার এক বহুতল। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ৫ টি ইঞ্জিন। দীর্ঘক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে আচমকা অগ্নিকাণ্ডের ঘটনায় আতঙ্ক ...

    ২২ ডিসেম্বর ২০২৫ প্রতিদিন
    ঘুষ দিলে আটক হওয়া সুপুরি ফেরতের টোপ! কোস্ট গার্ড-শুল্ক কর্তাদের নামে ৩৫ লাখ টাকার প্রতারণা

    অর্ণব আইচ: আটক হওয়া বিপুল পরিমাণ সুপুরি ছাড়ানোর জন‌্য শুল্ক দপ্তরের নাম করে ৩৫ লাখ টাকা হাতানোর অভিযোগ। এই ব‌্যাপারে শেক্সপিয়র সরণি থানায় অভিযোগ দায়ের করেছেন তিন ব‌্যবসায়ী। তাঁদের অভিযোগ, এই চক্রে অন্তত পাঁচজন রয়েছেন, যাঁদের মধ্যে একজন নিজেকে ...

    ২২ ডিসেম্বর ২০২৫ প্রতিদিন
    রবি ঠাকুর নন, বঙ্কিমই অনুপ্রেরণা! কলকাতায় ভাগবত বললেন, ‘ভারততীর্থে’ মুঘল-শক-হুণ সবাই হানাদার

    সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বক্তৃতায় রবীন্দ্রনাথ ঠাকুরের নামোল্লেখ ছিল না। ছিল না ‘ভারততীর্থ’ কবিতার উল্লেখও। কিন্তু ‘ভারততীর্থে’ কবিগুরুর যে মতাদর্শ প্রকাশ পেয়েছিল, তা-ই নস্যাৎ করে দিলেন মোহন ভাগবত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বঙ্গ সফরের পর দিনই কলকাতায় এসে সংঘ প্রধান ...

    ২২ ডিসেম্বর ২০২৫ প্রতিদিন
    ৩৫ টাকার লটারির টিকিট বদলে দিল জীবন, বর্ধমানের চা বিক্রেতা জলি এবার কোটিপতি

    সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তিনি পেশায় চা বিক্রেতা। অভাবের তাড়না ছিল একদিন আগেও। বাড়ির বিভিন্ন জায়গায় দারিদ্রের ছাপ স্পষ্ট। কিন্তু এখন আর অভাব নেই। ৩৫ টাকার টিকিট বদলে দিয়েছে গোটা জীবনকে। চা বিক্রেতা মহিলা এখন কোটিপতি। লটারিতে প্রথম পুরষ্কার ...

    ২২ ডিসেম্বর ২০২৫ প্রতিদিন
    রাত পোহালেই শান্তিনিকেতনে পৌষ উৎসব, নিরাপত্তার চাদরে মুড়েছে মেলাপ্রাঙ্গণ

    দেব গোস্বামী, বোলপুর: রাত পোহালেই শান্তিনিকেতনে শুরু ঐতিহ্যবাহী পৌষউৎসব। বিশ্বভারতীর কর্মীমণ্ডলীর উদ্যোগে আয়োজিত এই উৎসবে প্রথা মেনে অংশ নেবেন ছাত্রছাত্রী, অধ্যাপক-অধ্যাপিকা, প্রাক্তনী, প্রবীণ আশ্রমিক-সহ অন্যরা। মঙ্গলবার থেকে পূর্বপল্লির মাঠে শুরু হচ্ছে শান্তিনিকেতনের ঐতিহ্যবাহী পৌষমেলা। জেলার পুলিশ প্রশাসনের আঁটোসাটো নিরাপত্তায় ...

    ২২ ডিসেম্বর ২০২৫ প্রতিদিন
    ‘ডায়মন্ড হারবার মডেল’ এবার উত্তর দমদমে, চন্দ্রিমার কেন্দ্রে শুরু ‘সেবাশ্রয়’

    অর্ণব দাস, বারাকপুর: মহামারীর সময় পথ দেখিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। জনতার চিকিৎসার সুবিধার্থে ডায়মন্ড হারবারে ‘সেবাশ্রয়’ শিবিরে ব্যাপক সাফল্যের কথা ছড়িয়ে পড়েছিল চারপাশে। সেই পথে হেঁটেই জনসেবার কাজে নামলেন রাজ্যের মন্ত্রী তথা উত্তর দমদমের বিধায়ক চন্দ্রিমা ভট্টাচার্য। রবিবার থেকে তাঁর ...

    ২২ ডিসেম্বর ২০২৫ প্রতিদিন
  • প্রতিদিন | 7701-7800

News/খবর All News এই সময় বর্তমান প্রতিদিন আজকাল দৈনিক স্টেটসম্যান আজ তক Times of India Indian Express The Statesman News18 বাংলা

BENGAL INFO | Information about West Bengal, India | bengalinfo1@gmail | Privacy Policy