BENGAL INFO
  • News
  • ক্যালেন্ডার
  • Hospitals
  • Schools
  • কবিতা
  • গান
  • দুর্গাপূজা
  • KOLKATA WEATHER
  • News from West Bengal | 06 Jul, 2026 | ২১ আষাঢ়, ১৪৩৩
  • বাংলা (?)    
  • খেলা | ব্যবসা | বিনোদন | রাজ্য | কলকাতা | দেশ
  • বর্ধমানে ধামসা-মাদল বাজিয়ে তুমুল বিক্ষোভ

    নিজস্ব প্রতিনিধি, বর্ধমান: ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ার ‘ষড়যন্ত্র’র প্রতিবাদে শুক্রবার ফের বর্ধমানে বিক্ষোভ দেখাল আদিবাসীরা। ধামসা-মাদল বাজিয়ে তারা কার্জনগেটের সামনে অবস্থান শুরু করে। এদিকে তারা অনশনও চালিয়ে যাচ্ছে। এদিনের মঞ্চ থেকে তৃণমূলের আদিবাসী সংগঠনের নেতা দেবু টুডু ...

    ৩১ জানুয়ারি ২০২৬ বর্তমান
    বাংলার মায়েদের মন জয়ে উত্তরপ্রদেশ-বিহার থেকে মহিলা ‘বিস্তারক’ নিয়ে আসছে বিজেপি

    নিজস্ব প্রতিনিধি, বর্ধমান: অতীতে বিস্তারক বা প্রহরীর ভূমিকায় বিজেপি নেত্রীদের খুব বেশি দেখা যায়নি। বাংলা দখলের স্বপ্নে বিভোর হয়ে এবার সেই ছক ভাঙল বিজেপি। বিহার, ঝাড়খণ্ড এবং উত্তরপ্রদেশ থেকে বিজেপির মহিলা ব্রিগেডও আসছে এরাজ্যে। তবে, সব জায়গায় নয়, তাঁরা ...

    ৩১ জানুয়ারি ২০২৬ বর্তমান
    দুই নাবালিকাকে ধর্ষণ, বর্ধমানে আদালতে সা‌জা ঘোষণা

    সংবাদদাতা, বর্ধমান: পকসো মামলায় শুক্রবার জোড়া সাজা হল বর্ধমান আদালতে। একটি ক্ষেত্রে রায়না থানার মামলায় ৯ বছরের নাবালিকাকে ধর্ষণের দায়ে জড়িতের ১৪ বছর সশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা। জরিমানার টাকা না দিলে তাকে আরও ছ’মাস জেলে কাটাতে ...

    ৩১ জানুয়ারি ২০২৬ বর্তমান
    চিহ্নিত ২০ জন, এক শিক্ষাবর্ষে দু’টি কোর্স নয়, লিখিত দিতে হবে পড়ুয়াকে

    সংবাদদাতা, বাগডোগরা: একই পড়ুয়া একাধিক বিশ্ববিদ্যালয় কিংবা ডিপার্টমেন্ট দু’টি কোর্সে পড়াশোনা করছেন! এটা করা যাবে না। যেকোনও একটি কোর্স বেছে নিয়ে সেটিকেই এগিয়ে নিয়ে যেতে হবে। শুক্রবার জরুরি বিজ্ঞপ্তি জারি করে এটা জানিয়ে দিল উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে ...

    ৩১ জানুয়ারি ২০২৬ বর্তমান
    পানিট্যাঙ্কিতে এসএসবি’র অভিযানে ১০ কেজি রুপোর বল সহ আটক নেপালের এক মহিলা

    সংবাদদাতা, নকশালবাড়ি: বৃহস্পতিবার রাতে ভারত-নেপাল সীমান্ত পানিট্যাঙ্কিতে এসএসবির অভিযানে বিপুল পরিমাণে রুপো উদ্ধার হয়েছে। ঘটনায় আটক করা হয়েছে নেপালের এক মহিলাকে। এসএসবি পরে ওই মহিলাকে ডিআরআইয়ের হাতে তুলে দিয়েছে।এদিন পানিট্যাঙ্কি সীমান্তে এসএসবির ৪১তম ব্যাটালিয়নের জওয়ানরা রুটিন চেকিংয়ে সন্দেহজনক এক ...

    ৩১ জানুয়ারি ২০২৬ বর্তমান
    সোশ্যাল মিডিয়ায় তোপ দেগে পুলিশের চিকিৎসা না করার হুমকি চিকিৎসকের

    সংবাদদাতা, দেওয়ানহাট: মাসের পর মাস কেটে গেলেও নিজের ভাড়া বাড়ি থেকে চুরি যাওয়া কয়েক লক্ষ টাকা উদ্ধার সহ দুষ্কৃতীদের গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। তাই অভিমানে পুলিশ কর্মীদের চিকিৎসা করবেন না বলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন এমজেএন মেডিকেল কলেজ হাসপাতালের ...

    ৩১ জানুয়ারি ২০২৬ বর্তমান
    কাল থেকে বন্ধ হচ্ছে বিমান পরিষেবা

    নিজস্ব প্রতিনিধি, কোচবিহার: প্রায় তিন বছর চলার পর আগামী কাল, রবিবার থেকে কোচবিহার বিমানবন্দরে বন্ধ হচ্ছে উড়ান পরিষেবা। যে সংস্থা কোচবিহার-কলকাতার মধ্যে বিমান চালাচ্ছিল সেই সংস্থা আগেই জানিয়ে দিয়েছিল ১ ফেব্রুয়ারি থেকে তারা আর এই রুটে বিমান পাঠাবে না। ...

    ৩১ জানুয়ারি ২০২৬ বর্তমান
    ডাম্পারের ভারে ভাঙল সেতু, ভোগান্তির আশঙ্কায় মাধ্যমিক পরীক্ষার্থীরা

    সংবাদদাতা, শীতলকুচি: পাথর বোঝাই ডাম্পারের ভারে সেতু ভাঙল শীতলকুচিতে। এমন অবস্থায় ভোগান্তির আশঙ্কায় মাধ্যমিক পরীক্ষার্থীরা। শুক্রবার সকালে এ ঘটনায় শোরগোল পড়ে যায় শীতলকুচি ব্লকের লালবাজার গ্রাম পঞ্চায়েতের দেবনাথপাড়ায়। ঘটনায় গাড়ির চালকের বরাত জোরে বেঁচে যান। সেতু ভেঙে যাওয়ায় বিপাকে ...

    ৩১ জানুয়ারি ২০২৬ বর্তমান
    হবিবপুর সীমান্তে অনুপ্রবেশ কাণ্ডে গ্রেপ্তার এক গাড়ি চালক

    নিজস্ব প্রতিনিধি, মালদহ ও সংবাদদাতা হবিবপুর: মালদহের হবিবপুর সীমান্তে অনুপ্রবেশ কাণ্ডে এক গাড়ি চালককে গ্রেপ্তার করে হেপাজতে নিল পুলিশ। ধৃতের নাম উজ্জ্বল রায়। সে হবিবপুর বিধানসভা কেন্দ্রের ১৭৭ নম্বর বুথের বিজেপি সভাপতি বলে দাবি তৃণমূল কংগ্রেসের। এনিয়ে তৃণমূলের সোশ্যাল ...

    ৩১ জানুয়ারি ২০২৬ বর্তমান
    নির্বাচনের প্রচারে নেমে পড়লেও আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে নেই বিজেপি, অভিযোগ তৃণমূলের

    সংবাদদাতা, পুরাতন মালদহ: ভোট এখনও ঘোষণা হয়নি। তবে দু’সপ্তাহ আগে থেকেই পুরাতন মালদহ শহরজুড়ে প্রচারে নেমে পড়েছে বিজেপি। দলীয় প্রতীক চিহ্ন এঁকে বিজেপি ২০টি ওয়ার্ড জুড়ে দেওয়াল লিখন এবং পোস্টার টাঙানোর কাজ শুরু করে দিয়েছে। কিন্তু শহরের মানুষের বিপদ ...

    ৩১ জানুয়ারি ২০২৬ বর্তমান
    আয়কর হানার মাঝে আত্মঘাতী রিয়েল এস্টেট ব্যবসায়ী সি জে রায়

    বেঙ্গালুরু: আয়কর দপ্তরের অভিযান চলাকালীন আত্মঘাতী রিয়েল এস্টেট সংস্থা কনফিডেন্ট গ্রুপের কর্ণধার সি জে রায়। শুক্রবার বেঙ্গালুরুর ল্যাংফোর্ড রোডের দপ্তর থেকে তাঁর দেহ উদ্ধার করা হয়। প্রাথমিক তদন্তের পর পুলিশ জানিয়েছে, এদিন দুপুর ৩টে থেকে ৩টে ১৫ মিনিটের মধ্যে ...

    ৩১ জানুয়ারি ২০২৬ বর্তমান
    ‘গোপন’ তথ্য আর প্রকাশ নয়, আরটিআই আইনেও লাগাম কেন্দ্রের?

    নয়াদিল্লি: ‘কোনো প্রশ্ন নয়’—লালমোহনবাবুর মাত্রাতিরিক্ত কৌতূহলে বিরক্ত হয়ে বলেছিলেন ফেলুদা। সোনার কেল্লার সেই অমর সংলাপটি ভোলার নয়। ঠিক সেভাবেই এবার গোটা দেশের মুখেই তর্জনি সেঁটে দেওয়ার চেষ্টা শুরু হল! সদ্য সংসদে পেশ করা মোদি সরকারের অর্থনৈতিক সমীক্ষার সুপারিশ ঘিরে ...

    ৩১ জানুয়ারি ২০২৬ বর্তমান
    লক্ষ্য ভোট, বাজেটে প্রবীণ রেলযাত্রীদের ছাড় ফেরার জল্পনা

    দিব্যেন্দু বিশ্বাস, নয়াদিল্লি: ভোট বড়ো বালাই। আর তাও যদি কয়েক মাসের মধ্যেই পশ্চিমবঙ্গ, কেরল, তামিলনাড়ু, অসম এবং পুদুচেরির মতো পাঁচটি রাজ্যে হয়। এই পরিস্থিতিতে সাধারণ মানুষকে সবথেকে বেশি ‘কানেক্ট’ কী করে? রেল এবং রেলের কনসেশন। ঠিক তাই দীর্ঘ পাঁচ ...

    ৩১ জানুয়ারি ২০২৬ বর্তমান
    বাজেটে বিপুল কর চাপুক চিপস, কোল্ড ড্রিঙ্ক, পিৎজা-বার্গারে, চাইছে স্বাস্থ্যমন্ত্রক

    নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: চিপস, পেস্ট্রি, পিৎজা, পাস্তা, নুডলস, নাগেটস, বার্গার, কিংবা কার্বোনেটেড সফট ড্রিঙ্কস—এ ধরনের ‘আলট্রা প্রসেসড ফুডে’র উপর চাপুক ব্যাপক কর! এমনটাই চাইছে স্বাস্থ্যমন্ত্রক। কারণ, খেতে সুস্বাদু, মুখরোচক হলেও এই খাবারগুলিই ওবেসিটি তথা স্থূলত্বের অন্যতম কারণ। আর এসব ...

    ৩১ জানুয়ারি ২০২৬ বর্তমান
    মন্ত্রী বনাম বিধায়কের বিবাদ, যোগীরাজ্যে প্রকাশ্যে গেরুয়া শিবিরের গোষ্ঠীকোন্দল

    নয়াদিল্লি: বিজেপি বনাম বিজেপির লড়াই। উত্তরপ্রদেশে বিজেপির গোষ্ঠীকোন্দলে রাজ্যের মন্ত্রীর সঙ্গে বিধায়কের বিবাদ। আর সেই বিবাদের জেরে হাতাহাতিতে জড়িয়ে পড়লেন দুই নেতার দেহরক্ষীরা। শুক্রবার জেলাশাসকের দপ্তরের সামনে দু’পক্ষের ধুন্ধুমার বেধে যায়।জানা গিয়েছে, শুক্রবার এবিভিপির এক অনুষ্ঠানে যোগ দিতে মাহোবায় ...

    ৩১ জানুয়ারি ২০২৬ বর্তমান
    ছাত্রীদের দিতে হবে স্যানিটারি প্যাড, দেশের সব স্কুলকে নির্দেশ সুপ্রিম কোর্টের

    নয়াদিল্লি: ছাত্রীদের ঋতুকালীন সমস্যা গুরুত্ব সহকারে বিচার করা প্রয়োজন। তাই সব স্কুলের তরফে বিনামূল্যে তাদের স্যানিটারি প্যাড দিতে হবে। শুক্রবার দেশের সব রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলকে এমনই নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। বিচরপতি জে বি পারদিওয়ালা এবং আর মহাদেবনের ডিভিশন ...

    ৩১ জানুয়ারি ২০২৬ বর্তমান
    আজ উপমুখ্যমন্ত্রী পদে শপথ সুনেত্রার? সংযুক্তি নিয়ে আলোচনা, দুই এনসিপি আগামী সপ্তাহেই বসছে বৈঠকে

    নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: সদ্য সমাপ্ত পুরসভা নির্বাচনে কাকা এবং ভাইপো একজোট হয়েছিলেন। মহারাষ্ট্র রাজনীতির বিখ্যাত কাকা-ভাইপো শারদ ও অজিত পাওয়ার। ২০২৩ সালে কাকার দল থেকে বেরিয়ে গিয়ে বিজেপির হাত ধরে নিজেই হয়েছিলেন আসল এনসিপি। এমনকী দলের চিরাচরিত প্রতীক ঘড়িও ...

    ৩১ জানুয়ারি ২০২৬ বর্তমান
    ক্ষমা চাইতে প্রস্তুত প্রশাসন, দাবি শংকরাচার্যের সহযোগীর

    লখনউ: অবশেষে মাঘমেলা বিতর্কের অবসান ঘটতে চলেছে। শুক্রবার এমনই ইঙ্গিত দিলেন জ্যোতিষপীঠের শংকরাচার্য স্বামী অভিমুক্তেশ্বরানন্দ সরস্বতীর এক সহযোগী। তাঁর বক্তব্য, শংকরাচার্যের কাছে ক্ষমা চাইতে প্রস্তুত প্রয়াগরাজ প্রশাসন। মাঘমেলা উপলক্ষ্যে মৌনী অমাবস্যায় পুণ্যস্নানে বাধা দেওয়াকে কেন্দ্র করে এই বিতর্কের সূত্রপাত। ...

    ৩১ জানুয়ারি ২০২৬ বর্তমান
    বাংলাভাষীদের হেনস্তা বিজেপি শাসিত রাজ্যে, সমালোচনা অর্থনৈতিক সমীক্ষায়

    সন্দীপ স্বর্ণকার, নয়াদিল্লি: বিজেপি শাসিত রাজ্যে রাজ্যে বাংলাভাষীদের হেনস্তার বিরুদ্ধে সোচ্চার তৃণমূল ও কংগ্রেস। বাংলাভাষী মানেই যে বাংলাদেশি নয়, তা হাজার বুঝিয়েও বিজেপি সরকারের সম্বিত ফেরাতে পারেনি বিরোধীরা। এবার বিরোধীদের বক্তব্যকেই সিলমোহর দিলেন সরকারের মুখ্য অর্থনৈতিক উপদেষ্টা ভি অনন্ত ...

    ৩১ জানুয়ারি ২০২৬ বর্তমান
    অধরা তিন জয়েশ জঙ্গি, কিস্তোয়ারে তল্লাশি অভিযানে তৎপরতা বাড়াল ভারতীয় সেনা, সীমান্তরেখার কাছে পাকিস্তানি ড্রোন, গুলি করে সরাল নিরাপত্তা বাহিনী

    শ্রীনগর: বরফের চাদরে ঢেকেছে গোটা কাশ্মীর। আর সেই সুযোগকে কাজে লাগিয়ে গা ঢাকা দিয়েছে জঙ্গি সংগঠন জয়েশ-ই-মহম্মদের তিন সদস্য। তাদের ধরতে পুরোদমে তল্লাশি অভিযানে নেমেছে নিরাপত্তা বাহিনী। শুক্রবার কিস্তোয়ারের আশেপাশের জঙ্গলে দিনভর চিরুনি তল্লাশি চলছে। বাড়ানো হয়েছে প্রহরাও। নিরাপত্তার ...

    ৩১ জানুয়ারি ২০২৬ বর্তমান
    ‘তোর বোনকে খুন করছি, কল রেকর্ড কর’, সোয়াট কমান্ডোর ভাইকে ফোনে জানায় স্বামী অঙ্কুর

    নয়াদিল্লি: ‘তোর বোনকে খুন করছি। কল রেকর্ড কর।’ দিল্লি পুলিশের স্পেশাল সেলের সোয়াট কমান্ডো কাজল চৌধুরীকে খুনের সময় শ্যালককে ফোন করে এই কথাগুলিই বলেছিল অভিযুক্ত স্বামী অঙ্কুর চৌধুরী। ফোনের অপর প্রান্তে তখন দিদির কাতর আর্তনাদ শুনতে পাচ্ছেন ভাই। খুনের ...

    ৩১ জানুয়ারি ২০২৬ বর্তমান
    মোদির ‘রিফর্ম এক্সপ্রেস’! সরকারি সংস্থার বেসরকারিকরণের পথ প্রশস্ত হবে বাজেটে

    সমৃদ্ধ দত্ত, নয়াদিল্লি: সংসদের বাজেট অধিবেশনের শুরুতেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দাবি করেছিলেন, তাঁর সরকারের নাম আসলে ‘রিফর্ম এক্সপ্রেস’। ১১ বছর ধরে তিনি সংস্কার কর্মসূচির মাধ্যমে দেশের অর্থনীতির প্রভূত উন্নতি করেছেন। এবার সেই রিফর্ম এক্সপ্রেস দ্বিগুণ গতিতে ছুটবে। প্রধানমন্ত্রীর মন্তব্যের ...

    ৩১ জানুয়ারি ২০২৬ বর্তমান
    সরকারি কর্মীদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে রাশ টানল নীতীশ সরকার

    পাটনা: ফেসবুক, এক্স, ইনস্টাগ্রাম ও ইউটিউবের মতো সমাজমাধ্যম ব্যবহারে মেনে চলতে হবে নির্দিষ্ট কিছু নিয়ম। বিহারে এবার সরকারি কর্মীদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে রাশ টানল নীতীশ কুমারের সরকার। এনিয়ে একটি নির্দেশিকাও জারি করা হয়েছে। এই সংক্রান্ত নিয়মে অনুমোদন দিয়েছে রাজ্য ...

    ৩১ জানুয়ারি ২০২৬ বর্তমান
    বয়স মাত্র ২৩, রাজস্থানে সাধ্বী বৈশার মৃত্যু ঘিরে উঠছে প্রশ্ন

    জয়পুর: গেরুয়া বসনধারী সাধিকা জড়িয়ে ধরছেন এক পুরুষকে! গত বছরের জুলাইয়ে যোধপুরের এক আশ্রমে তরুণী সাধ্বী বৈশার সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ভাইরাল হয়। তারপর এক বছরও কাটল না। তার আগেই ভুল ইঞ্জেকশনের কারণে মাত্র ২৩ বছর বয়সে মৃত্যু ...

    ৩১ জানুয়ারি ২০২৬ বর্তমান
    বাংলার বঞ্চনায় কেন্দ্রকে জবাব দিতে তৈরি তৃণমূল

    নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: রবিবার লোকসভায় ২০২৬-২৭ অর্থবর্ষের বাজেট পেশ করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। এই নিয়ে টানা ন’বার বাজেট পেশ করতে চলেছেন তিনি। তবে এবার বাজেটে বাংলার বঞ্চনা অব্যাহত থাকলে মোটেই ছেড়ে কথা বলবে না তৃণমূল। দলীয় সূত্রে এমনটাই ...

    ৩১ জানুয়ারি ২০২৬ বর্তমান
    তিরুপতির লাড্ডুতে পশুর চর্বি নেই, সিবিআই রিপোর্টের পরই সরব জগন্মোহনের দল

    অমরাবতী: তিরুপতি মন্দিরের প্রসাদী লাড্ডু নিয়ে বিস্ফোরক মন্তব্য করছিলেন খোদ অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু। তাঁর অভিযোগ ছিল, ওয়াইএসআর কংগ্রেসের আমলে লাড্ডুতে পশুর চর্বি ব্যবহার করা হতো। এনিয়ে বিতর্কের অন্ত নেই। এরইমাঝে তিরুপতি লাড্ডু মামলায় চার্জশিট পেশ করল সিবিআই। চার্জশিটে ...

    ৩১ জানুয়ারি ২০২৬ বর্তমান
    আনন্দপুরের নাজিরাবাদের অগ্নিকাণ্ডের ঘটনায় ধৃত মোমো প্রস্তুতকারী সংস্থার দুই পদাধিকারী

    নিজস্ব প্রতিনিধি, বারুইপুর: জতুগৃহ আনন্দপুরের নাজিরাবাদের মোমো প্রস্তুতকারী সংস্থা ও তার লাগোয়া ডেকরেটার্সের গোডাউন। সাধারণতন্ত্র দিবসের দিন এই দুই গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনাটি সামনে আসে। ভয়াবহ অগ্নিকাণ্ডের জেরে মৃত্যু হয়েছে ২৫ জনের। দেহাংশ উদ্ধার হচ্ছে। নিখোঁজ বহু। সেই অগ্নিকাণ্ডের ঘটনায় ...

    ৩০ জানুয়ারি ২০২৬ বর্তমান
    গর্ভবতী অবস্থায় দিল্লি পুলিশের বিশেষ কমান্ডোকে হত্যা! পণের দাবিতে নৃশংস কাজ স্বামীর

    নয়াদিল্লি, ৩০ জানুয়ারি: দিল্লিতে নৃশংস হত্যার শিকার হলেন বছর ২৭-এর দিল্লি পুলিশের সোয়াট কমান্ডো কাজল চৌধুরী। অভিযোগ স্বামী অঙ্কুর রাগ বসত কাজলের মাথায় ভারী ডাম্বেল দিয়ে আঘাত করেন। গত ২২ জানুয়ারি ঘটেছে ঘটনাটি। তবে ওই পুলিশ কর্মীকে প্রায়শই গার্হস্থ্য ...

    ৩০ জানুয়ারি ২০২৬ বর্তমান
    ফেব্রুয়ারি থেকে বড়োসড়ো বদল, দাম বাড়ছে তামাকজাতীয় দ্রব্যের, পরিবর্তন ফাস্টট্যাগেও

    নয়াদিল্লি, ৩০ জানুয়ারি: ফেব্রুয়ারি মাসের গোড়া থেকেই একাধিক গুরুত্বপূর্ণ  পরিবর্তন আসতে চলেছে যা সরাসরি প্রভাব ফেলতে পাড়ে সাধারণ মানুষের দৈনন্দিন জীবনে। আগামী ১ ফেব্রুয়ারি কেন্দ্রীয় বাজেট পেশ করতে চলেছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। বর্তমানে নতুন কর ব্যবস্থায় ১২.৭৫ লক্ষ টাকা ...

    ৩০ জানুয়ারি ২০২৬ বর্তমান
    ভারত থেকে নিপা ছড়িয়ে পড়ার সম্ভাবনা কম, জানাল বিশ্ব স্বাস্থ্য সংস্থা

    নয়াদিল্লি, ৩০ জানুয়ারি: ভারতে তথা পশ্চিমবঙ্গে গত ডিসেম্বর মাসে নিপা ভাইরাসে আক্রান্ত হন দুই নার্স। তাঁরা দু’জনেই বারাসতের বাসিন্দা। নিপা আক্রান্ত পুরুষ নার্সের শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। আজ, শুক্রবার তাঁকে ছেড়ে দেওয়া হতে পারে। তবে মহিলা নার্সের শারীরিক অবস্থা ...

    ৩০ জানুয়ারি ২০২৬ বর্তমান
    বিজেপি কর্মীর দাদাকে পিটিয়ে খুন! ধৃত ১

    সংবাদদাতা, বিষ্ণুপুর: বিজেপি কর্মীর দাদাকে রাস্তায় ফেলে মারধর করে খুনের অভিযোগ! কাঠগড়ায় তৃণমূল। মৃতের পরিবারকে সঙ্গে নিয়ে ইন্দাস থানায় লিখিত অভিযোগ দায়ের বিজেপি বিধায়কের। গ্রেপ্তার ১। ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার ইন্দাস থানার খটনগর গ্রামে। মৃতের নাম সুজয় রং। জানা গিয়েছে, ...

    ৩০ জানুয়ারি ২০২৬ বর্তমান
    কলকাতার আইভিএফ সেন্টারকে ঢাল করে শাসনের শিশু বিক্রি অন্ধ্রপ্রদেশে

    নিজস্ব প্রতিনিধি, বারাসত: কলকাতার বিভিন্ন আইভিএফ সেন্টারে আনাগোনা ছিল মহিলা দালাল সোনালি সাহার। চিকিৎসকদের অনেকেই তার পরিচিত। সেই সূত্র ধরেই অন্ধ্রপ্রদেশে একরত্তি শিশুকন্যাকে বিক্রির সুপারিশ করেছিল সে। শাসনে শিশুকন্যা পাচারকাণ্ডে এমনই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে পুলিশের কাছে। এখানেই অবশ্য ...

    ৩০ জানুয়ারি ২০২৬ বর্তমান
    মহানগরের ইতিহাস জানা যাবে সহজে, টাউন হলে ডিজিটাল লাইব্রেরির প্রস্তাব

    নিজস্ব প্রতিনিধি, কলকাতা: কলকাতার ইতিহাস বহু প্রাচীন। ব্রিটিশ যুগ পূর্ববর্তী কলকাতা থেকে ইংরেজ শাসনাধীন কলকাতা। বা স্বাধীনতা পরবর্তী কলকাতা। এই ইতিহাস ঐতিহ্যশালী। এ সংক্রান্ত তথ্য এবং নথিপত্র লিপিবদ্ধ আছে কলকাতা পুরসভার আর্কাইভে। সেই আর্কাইভ ডিজিটালাইজড করে সাধারণ মানুষের চোখের ...

    ৩০ জানুয়ারি ২০২৬ বর্তমান
    মাদক বেচে মাসে এক কোটি আয়, ধৃতকে জেরা করে চাঞ্চল্যকর তথ্য

    নিজস্ব প্রতিনিধি, কলকাতা: হেরোইন বিক্রি করে মাসিক আয় এক কোটি টাকা। উল্টোডাঙা থেকে নিষিদ্ধ মাদক ব্যবসায়ী আসমা খাতুন পেয়াদাকে গ্রেপ্তারের পর তার কাছ থেকে এই তথ্য পেয়ে অবাক বেঙ্গল এসটিএফের অফিসাররা। বুধবার রাতে তাকে ধরা হয়। মহিলার কাছ থেকে ...

    ৩০ জানুয়ারি ২০২৬ বর্তমান
    অন্য রাজ্যের ভোটারের নাম বাংলাতেও? ধরতে ব্যর্থ কমিশনের সফটওয়্যার, এসআইআরের উদ্দেশ্য নিয়েই বিতর্ক চরমে

    শুভঙ্কর বসু, কলকাতা: ১০০ শতাংশ স্বচ্ছ ভোটার তালিকা তৈরিই নাকি এসআইআরের মূল লক্ষ্য! আগাগোড়া এমনই দাবি করে এসেছে নির্বাচন কমিশন। কিন্তু এসআইআরের সেই ‘উদ্দেশ্য’ নিয়েই প্রশ্ন উঠে গেল। কারণ ভিন রাজ্যের ভোটারের নাম বাংলার তালিকায় থেকে থাকলে তা চিহ্নিত ...

    ৩০ জানুয়ারি ২০২৬ বর্তমান
    উত্তরপাড়ায় দলীয় অফিসে আক্রান্ত বিজেপির মণ্ডল সভাপতি! চাঞ্চল্য

    নিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া: দলীয় অফিসে বিজেপির মণ্ডল সভাপতির উপর হামলার অভিযোগ উঠেছে দলেরই কর্মীদের বিরুদ্ধে। বুধবার উত্তরপাড়ার মাখলায় এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়ায়। ঘটনায় আহত হয়েছেন উত্তরপাড়া মাখলা মণ্ডলের সভাপতি গৌতম মাঝি সহ কয়েকজন বিজেপি কর্মী। আহতদের ...

    ৩০ জানুয়ারি ২০২৬ বর্তমান
    প্রাথমিকের পড়ুয়াদের স্কুলমুখী করতে হাওড়ায় অভিনব উদ্যোগ

    নিজস্ব প্রতিনিধি, হাওড়া: সরকার পোষিত প্রাথমিক বিদ্যালয়ে পড়ুয়াদের মানসিক বিকাশ ও স্কুলমুখী করতে অভিনব উদ্যোগ নিল হাওড়ার ব্যাঁটরা পাবলিক লাইব্রেরি শিক্ষানিকেতন প্রাথমিক বিদ্যালয়। পড়ুয়াদের মধ্যে আনন্দের পরিবেশ তৈরি ও স্কুলের সঙ্গে আবেগের সম্পর্ক গড়ে তুলতেই প্রতি মাসে পড়ুয়াদের জন্মদিন ...

    ৩০ জানুয়ারি ২০২৬ বর্তমান
    ৮ দিন ডিজিটাল অ্যারেস্ট, ফাঁদে পড়েও বুদ্ধির জোরে রক্ষা পেলেন হাওড়ার বৃদ্ধ

    নিজস্ব প্রতিনিধি, হাওড়া: প্রায় এক সপ্তাহ ধরে চলছিল ‘ডিজিটাল অ্যারেস্ট’-এর নামে পরিকল্পিত প্রতারণা। কলকাতা পুরসভার এক অবসরপ্রাপ্ত কর্মীকে টার্গেট করে ধাপে ধাপে ফাঁদ পেতেছিল আন্তর্জাতিক প্রতারক চক্র। তবে শেষমেশ পরিস্থিতি আঁচ করতে পেরে প্রতারকদের ভিডিও কলে রেখেই থানায় ছুটে ...

    ৩০ জানুয়ারি ২০২৬ বর্তমান
    লাগাতার পশ্চিমি ঝঞ্ঝায় প্রতিহত উত্তুরে হাওয়া, বঙ্গে থমকে ঠান্ডা

    নিজস্ব প্রতিনিধি, কলকাতা: পশ্চিমি ঝঞ্ঝার বিরতি নেই। পশ্চিম হিমালয় ও লাগোয়া এলাকায় একের পর এক ঝঞ্ঝা আসছে। কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর জানিয়েছে, একটি ঝঞ্ঝা আসছে আজ শুক্রবার। এর দুদিনের মাথায় ২ ফেব্রুয়ারি আরো একটি ঝঞ্ঝা আসবে পশ্চিম হিমালয় এলাকায়। ঝঞ্ঝার ...

    ৩০ জানুয়ারি ২০২৬ বর্তমান
    ‘সেলিমের আচরণ অমার্কসীয়’, হুমায়ুন সাক্ষাৎ প্রসঙ্গে আক্রমণ বাম শরিকের

    নিজস্ব প্রতিনিধি, কলকাতা: নিউটাউনের একটি হোটেল। বুধবার রাত। দুজন নেতার সাক্ষাত্। অতঃপর বিভক্ত হল বঙ্গ সিপিএম। এক টেবিলে বসা দুই নেতার নাম যে সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম ও জনতা উন্নয়ন পার্টির প্রধান হুমায়ুন কবির। সিপিএমের একটি পক্ষ বলছেন, ...

    ৩০ জানুয়ারি ২০২৬ বর্তমান
    শিশুকে যৌন নির্যাতন, ধৃত ৩ নাবালক

    নয়াদিল্লি: ৬ বছরের শিশুকে যৌন নির্যাতনের অভিযোগ তিন নাবালকের বিরুদ্ধে। চাঞ্চল্য উত্তরপূর্ব দিল্লির ভজনপুরা এলাকায়। পুলিশ সূত্রে খবর, ১৮ জানুয়ারি বাড়ির কাছেই শিশুকন্যাটিকে নির্যাতন করা হয়। অভিযুক্ত তিনজনই নাবালক। তাদের বয়স যথাক্রমে ১৩, ১৪ ও ১৫ বছর। তাদের বিরুদ্ধে ...

    ৩০ জানুয়ারি ২০২৬ বর্তমান
    ধ্বংসস্তূপ থেকে ‘খুলি’ মুখে নিয়ে হাজির কুকুর ছানা

    নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: ভিতরে তখন চলছিল ধ্বংসস্তূপ সরানোর কাজ। অভিশপ্ত জোড়া গোডাউনের নীচে আর যে কতজনের দেহাংশ মিলবে, সেটা নিয়েই চর্চা চলছে। তার মাঝেই এক অদ্ভূত ও বিস্ময়কর চিত্র ধরা পড়ল। বৃহস্পতিবার দুপুরে আচমকাই হাজির এক কুকুর ...

    ৩০ জানুয়ারি ২০২৬ বর্তমান
    অগ্নিদগ্ধ গোডাউনে উদ্ধার আরও চারটি দেহাংশ, আনন্দপুরে মৃত বেড়ে ২৫

    নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: আগুন লাগার পর কেটেছে চারদিন। এখনো উদ্ধার হয়ে চলেছে আনন্দপুর লাগোয়া নাজিরাবাদের জতুগৃহ জোড়া গোডাউনের ধ্বংসস্তূপের মধ্যে আটকে পড়া কর্মীদের দেহাংশ। বুধবার পর্যন্ত ২১ জনের হাড়গোড় উদ্ধার হয়েছিল। বৃহস্পতিবার আরও চারজনের  দেহাবশিষ্ট পাওয়া গেল ...

    ৩০ জানুয়ারি ২০২৬ বর্তমান
    কাগুজে সংস্থা খুলে হাজার কোটি টাকার প্রতারণা, দুই ব্যবসায়ীর বাড়িতে সিবিআই

    নিজস্ব প্রতিনিধি, কলকাতা: এক রাষ্ট্রায়ত্ত ব্যাংকের হাজার কোটি টাকা প্রতারণার মামলায় আলিপুরে দুই ব্যবসায়ীর বাড়ি, অফিস সহ বিভিন্ন জায়গায় তল্লাশি চালাল সিবিআই। বৃহস্পতিবার সকাল থেকেই এই অভিযান শুরু হয়। অভিযোগ, কাগুজে কোম্পানি খুলে বিভিন্ন প্রজেক্ট দেখিয়ে ব্যাংক থেকে বিপুল ...

    ৩০ জানুয়ারি ২০২৬ বর্তমান
    মাধ্যমিকের সময় শহরে যান নিয়ন্ত্রণ

    নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আগামী ২ ফেব্রুয়ারি শুরু হবে মাধ্যমিক পরীক্ষা। জীবনের প্রথমবার বড়ো পরীক্ষায় বসতে চলেছে ছাত্র-ছাত্রীরা। তাদের যাত্রাপথ মসৃণ করতে পরীক্ষার দিনগুলিতে শহরের রাস্তায় যানজট কমাতে চলবে যান নিয়ন্ত্রণ। বৃহস্পতিবার এই মর্মে বিজ্ঞপ্তি জারি করেছেন কলকাতার পুলিশ কমিশনার ...

    ৩০ জানুয়ারি ২০২৬ বর্তমান
    পরীক্ষা মিটলেই ট্যুর! বুকিং ‘উইন্ডো’ বইমেলায়

    শান্তনু দত্ত, কলকাতা: বলে, ‘বাঙালির পায়ের তলায় সর্ষে।’ একটা ট্যুর শেষ হতে না হতেই পরেরটার প্ল্যানিং ঝটিতি শুরু।লম্বা ছুটি পেলে এবং সন্তানের পরীক্ষার পর বাঙালি সাধারণত বেড়াতে যায়। ছেলেমেয়ের পরীক্ষা শুরু হতে এবং শেষ হতেও খুব বেশি দেরি নেই। ...

    ৩০ জানুয়ারি ২০২৬ বর্তমান
    সৎসাহস থাকলে সমস্ত চ্যালেঞ্জেরই মোকাবিলা করা সম্ভব: রাজীব কুমার

    নিজস্ব প্রতিনিধি, কলকাতা:  পুলিশের কর্তব্য কী, সমাজ তাদের কাছে কী প্রত্যাশ্যা করে এবং কী কী স্মরণে রাখতে হবে, ফেয়ারওয়েল প্যারেড অনুষ্ঠানে তাই তুলে ধরলেন রাজ্য পুলিশের ভারপ্রাপ্ত ডিজি রাজীব কুমার। একইসঙ্গে নিজের সিদ্ধান্তে অবিচল থেকে সৎসাহসের সঙ্গে কঠিন পরিস্থিতির ...

    ৩০ জানুয়ারি ২০২৬ বর্তমান
    রাজধানী এক্সপ্রেসও এবার দাঁড়াবে পুরুলিয়া স্টেশনে

    সংবাদদাতা, পুরুলিয়া: রাজধানী এক্সপ্রেসও এবার দাঁড়াবে পুরুলিয়া স্টেশনে। হুড়ার রেললাইনের অনুমোদনের পর আরও চমক বিজেপির। ভোটের আগে রেলকে সামনে রেখে মানুষের মন পেতে চাইছে বিজেপি। বৃহস্পতিবার পুরুলিয়ার বিজেপি এমপি জ্যোতির্ময় সিং মাহাত ফের একটি চিঠি সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করে ...

    ৩০ জানুয়ারি ২০২৬ বর্তমান
    দীঘার হোটেলে যুবতীকে মদে বিষ মিশিয়ে খুনের অভিযোগ, ধৃত ৩

    সংবাদদাতা, কাঁথি: দীঘার হোটেলে যুবতীকে বিষ মেশানো মদ খাইয়ে খুনের অভিযোগে চাঞ্চল্য ছড়াল। মৃতার নাম ঝরনা পৈলান প্রামাণিক(২৭)। তাঁর বাড়ি দক্ষিণ ২৪পরগনার রায়দিঘি থানার সংগ্রামপুরে। তদন্তে নেমে দুই যুবক ও এক যুবতীকে গ্রেপ্তার করেছে দীঘা থানার পুলিশ। ধৃতরা হল ...

    ৩০ জানুয়ারি ২০২৬ বর্তমান
    সাগরপাড়ায় চার হনুমানের মৃত্যু, এলাকায় শোরগোল

    সংবাদদাতা, ডোমকল: চারচারটি হনুমানের মৃত্যু ঘিরে মুর্শিদাবাদের সাগরপাড়ার পোল্লাগাড়ি এলাকায় সাতসকালে শোরগোল। বৃহস্পতিবার খুব ভোরে পোল্লাগাড়ির বাসিন্দারা লক্ষ্য করেন যে, হনুমানগুলি অস্বাভাবিক আচরণ করছিল। তারপর একসময় সেগুলির মুখ থেকে গ্যাঁজলা বেরোতে থাকে। এভাবেই চারটি হনুমান মৃত্যুর কোলে ঢলে পড়ে। ...

    ৩০ জানুয়ারি ২০২৬ বর্তমান
    সিউড়ি শহরের বহু রাস্তায় দখল করে ব্যবসা, পার্কিং, দ্রুত পদক্ষেপের দাবি

    সংবাদদাতা, সাঁইথিয়া: রাস্তার ধারে জবরদখল মুক্ত করতে কার্যত নাভিশ্বাস উঠেছিল পুরসভার। নজরদারির অভাবে এবার ফুটপাত ছেড়ে রাস্তায় নেমে এসেছে ব্যবসা। এ চিত্র খোদ জেলা সদর সিউড়ির। শহরের প্রধান অত্যন্ত গুরুত্বপূর্ণ রাস্তার মোড় দখল করেই রমরমিয়ে চলছে ব্যবসা। নো পার্কিং ...

    ৩০ জানুয়ারি ২০২৬ বর্তমান
    সন্ন্যাসীরা এখনও ‘বৈধ ভোটার’ নন কমিশনের চোখে, সক্রিয় নয় অ্যাপ

    নিজস্ব প্রতিনিধি, বর্ধমান: বিভিন্ন আশ্রমের সন্ন্যাসী বা মহারাজরা এসআইআরের শুনানির নোটিস পেয়েছিলেন। তাঁদের অনেকেই শুনানি কেন্দ্রে নথি নিয়ে হাজিরা দেন। আবার অনেকের কাছেই নথি ছিল না। কারণ তাঁরা অনেক আগেই বাড়ি ছেড়ে আশ্রমে চলে আসেন। পরে নির্বাচন কমিশন এসব ...

    ৩০ জানুয়ারি ২০২৬ বর্তমান
    তৃণমূল ছাত্র পরিষদের আন্দোলনের জের,পঞ্চম সেমেস্টার পর্যন্ত ফেল পদ্ধতি তুলে দিল বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়

    নিজস্ব প্রতিনিধি, তমলুক: তৃণমূল ছাত্র পরিষদের আন্দোলনের জেরে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে স্নাতকস্তরে পাশ-ফেল পদ্ধতি শিথিল করল কর্তৃপক্ষ। ২৮ জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের আন্ডার গ্র্যাজুয়েট কাউন্সিলের সেক্রেটারি দেবকুমার বিশ্বাস এনিয়ে এক বিজ্ঞপ্তি জারি করেছেন। তাতে বলা হয়েছে, পঞ্চম সেমেস্টার পর্যন্ত ‘অটোমেটিক প্রোগ্রেশন’ অর্থাৎ ...

    ৩০ জানুয়ারি ২০২৬ বর্তমান
    কাঁকসায় শুনানির লাইনে শিশু কোলে নথি নিয়ে দাঁড়িয়ে মা, হয়রানিতে বিরক্তি

    সংবাদদাতা, মানকর: কোলে শিশু নিয়ে নথি হাতে দাঁড়িয়ে রয়েছেন এক মহিলা। বৃহস্পতিবার কাঁকসা ব্লক অফিসে শুনানি কেন্দ্রে এমনই ছবি দেখা গেল। চড়া রোদ মাথায় নিয়ে শুনানির লম্বা লাইনে দাঁড়িয়ে থাকা মায়েদের অভিযোগ, এমন হয়রানির মানে কী? আমাদের সঙ্গে শিশুদেরও ...

    ৩০ জানুয়ারি ২০২৬ বর্তমান
    অতিরিক্ত জল ছেড়ে চাষের ক্ষতি করেছিল ডিভিসি,পূর্ব বর্ধমানে ৩২ হাজার চাষির অ্যাকাউন্টে ক্ষতিপূরণের টাকা পাঠাচ্ছে রাজ্য সরকার

    নিজস্ব প্রতিনিধি, বর্ধমান: বর্ষায় মাত্রাতিরিক্ত জল ছেড়ে চাষিদের সর্বনাশ করেছিল ডিভিসি। বহু ধানের জমি জলের তলায় চলে যায়। বীজতলাও নষ্ট হয়ে গিয়েছিল। তা নিয়ে কেন্দ্রীয় সরকার বা ডিভিসি কোনও ক্ষতিপূরণ দেয়নি। কিন্তু, চাষিদের পাশে দাঁড়াল রাজ্য সরকার। ক্ষতিগ্রস্ত এলাকার ...

    ৩০ জানুয়ারি ২০২৬ বর্তমান
    ইসলামপুরে ৫টি তাজা সকেট বোমা

    সংবাদদাতা, ডোমকল: ইসলামপুরে ব্যাগভর্তি তাজা সকেট বোমা উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়ায়। বুধবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে ইসলামপুরের দাঁড়াকাটি এলাকায় অভিযান চালিয়ে ইসলামপুর থানার পুলিশ ব্যাগটি উদ্ধার করে। ঘটনাস্থলে পৌঁছে পুলিশ ব্যাগটির আশপাশ ঘিরে রাখে। বম্ব ডিসপোজাল ইউনিটে খবর ...

    ৩০ জানুয়ারি ২০২৬ বর্তমান
    নীচুপট্টি নীরদবরণী উচ্চ বিদ্যালয়ের ৭৫ বছর পূর্তিতে বর্ণাঢ্য অনুষ্ঠান

    সংবাদদাতা, বোলপুর: বৃহস্পতিবার বোলপুরের নীচুপট্টি নীরদবরণী উচ্চ বিদ্যালয়ের ৭৫বছর পূর্তি উপলক্ষ্যে বর্ণাঢ্য প্রভাতফেরির মধ্য দিয়ে দু’দিনের অনুষ্ঠানের সূচনা হল। ১৯৫২সালে এই ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠিত হয়। এবছর তার গৌরবময় ৭৫ বছরে পদার্পণ করল। এদিন বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে উদ্বোধক ...

    ৩০ জানুয়ারি ২০২৬ বর্তমান
    বীরভূম স্বাস্থ্য জেলায় রক্তের সংকট জেলাস্তরের কমিটি গঠন স্বাস্থ্যদপ্তরের,সমস্ত সরকারি দপ্তরকে রক্তদান শিবির আয়োজনে চিঠি

    সংবাদদাতা, সিউড়ি: এবার জেলার সমস্ত সরকারি দপ্তরকে রক্তদান শিবির আয়োজনের অনুরোধ জানিয়ে চিঠি পাঠাবে স্বাস্থ্যদপ্তর। সেইসঙ্গে রক্তের সংকট রুখতে জেলাস্তরের ব্লাড ট্রান্সফিউশন কমিটি গঠন করা হয়েছে। ওই কমিটিতে জেলা প্রশাসন, পুলিশ, স্বাস্থ্যদপ্তরের আধিকারিকদের পাশাপাশি দু’টি স্বেচ্ছাসেবী সংস্থার সদস্যরা রয়েছেন। ...

    ৩০ জানুয়ারি ২০২৬ বর্তমান
    জমিহারা ও স্থানীয়দের কাজে না নেওয়ায় বিক্ষোভ বিজেপির

    সংবাদদাতা, রঘুনাথপুর: জমিহারা ও স্থানীয়দের কাজ দেওয়া হচ্ছে না। এলাকার শিক্ষিত ট্রেনিংপ্রাপ্ত যুবক যুবতীদের বাদ দিয়ে বহিরাগতদের কাজে নিয়োগ করা হচ্ছে। এলাকায় বাড়ছে দূষণ। রঘুনাথপুর থানার লছমনপুর এলাকার একটি বেসরকারি স্টিল প্রস্তুতকারক কারখানার বিরুদ্ধে এমনই অভিযোগ আনা হয়। সেই ...

    ৩০ জানুয়ারি ২০২৬ বর্তমান
    কাটোয়ায় ভাগীরথী থেকে ফের ডলফিনের দেহ উদ্ধার

    সংবাদদাতা, কাটোয়া: সাতদিনের ব্যবধানে ফের কাটোয়ায় মৃত গাঙ্গেয় ডলফিনের দেহ উদ্ধার করল বনদপ্তর। বৃহস্পতিবার চরবিষ্ণুপুরের ঘাটে পূর্ণবয়স্ক স্ত্রী ডলফিনটিকে উদ্ধার করা হয়। মৃত ডলফিনের দেহে মাছ ধরার জন্য ব্যবহৃত লোহার শিক গাঁথা ছিল। তা দিয়েই ডলফিনটি মারা হয়েছে বলে ...

    ৩০ জানুয়ারি ২০২৬ বর্তমান
    ইসির মিটিং ঘিরে তোলপাড় বর্ধমান বিশ্ববিদ্যালয়,পেনশন চালুর দাবিতে প্রাক্তন আধিকারিকদের তুমুল বিক্ষোভ

    নিজস্ব প্রতিনিধি, বর্ধমান: ইসির বৈঠকের দিনে উত্তেজনা ছড়াল বর্ধমান বিশ্ববিদ্যালয়ে। প্রাক্তন আধিকারিকরা ভিসির অফিসের বাইরে বিক্ষোভ দেখান। তাঁরা ভিতরে ঢোকার চেষ্টা করলে নিরাপত্তারক্ষীরা বাধা দেয়। তাঁরা অবস্থান বিক্ষোভ শুরু করে দেন। তবে, ইসির বৈঠক বিঘ্নিত হয়নি। সুষ্ঠুভাবেই বৈঠক শেষ ...

    ৩০ জানুয়ারি ২০২৬ বর্তমান
    গুরুদেবকে অবমাননার প্রতিবাদ! দুর্গাপুরে ব্রাত্য বিজেপির ‘কমল মেলা’

    সুমন তেওয়ারি,দুর্গাপুর: বাংলার সংস্কৃতি-কৃষ্টি রক্ষার জন্য‌ই নাকি দুর্গাপুরে ‘কমল মেলা’র আয়োজন। সেই মেলার উদ্বোধন করেন বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন। ওই মাঠেই দলীয় সম্মেলনে কবিগুরুকে শান্তির জন্য নোবেল দেওয়া হয়েছিল বলে মন্তব্য করেন তিনি। বাংলা সংস্কৃতির ‘পুনরুদ্ধারে’র জিগিড় তুলে বাংলা ...

    ৩০ জানুয়ারি ২০২৬ বর্তমান
    দীর্ঘদিন বেহাল বরাবাজার ব্লক স্বাস্থ্যকেন্দ্রের আউটডোর ভবন, খসে পড়ছে ছাদের চাঙড়

    সংবাদদাতা, মানবাজার: দীর্ঘদিন ধরেই বেহাল দশায় পড়ে রয়েছে পুরুলিয়ার বরাবাজার ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের আউটডোর ভবন। খসে পড়ছে পলেস্তারা, দেওয়ালেও দেখা দিয়েছে ফাটল। স্থানীয়দের অভিযোগ, দুর্ঘটনার আশঙ্কা মাথায় নিয়েই বহির্বিভাগে চিকিৎসা করাতে আসতে হচ্ছে রোগীদের। বর্ষা নামলেই ছাদ দিয়ে জল ...

    ৩০ জানুয়ারি ২০২৬ বর্তমান
    আলিপুরদুয়ার শহরের ভিতরের রেলপথ তুলে দেওয়ার দাবিতে সহমত তৃণমূল-বিজেপি

    সংবাদদাতা, আলিপুরদুয়ার: আলিপুরদুয়ার জেলা শহরের উপর দিয়ে যাওয়া রেলপথ তুলে দেওয়ার দাবিতে সহমত তৃণমূল কংগ্রেস ও বিজেপি। এই দাবিতে বৃহস্পতিবার রেলের আলিপুরদুয়ার ডিভিশনের রেলওয়ে ইউজার্স কমিটির দুই সদস্য কুশল চট্টোপাধ্যায় ও প্রসেনজিৎ দত্ত চোধুরী ডিআরএমকে স্মারকলিপি দিলেন। এদিন ডিআরএম ...

    ৩০ জানুয়ারি ২০২৬ বর্তমান
    নাতির কাঁধে চেপে শুনানি কেন্দ্রে বৃদ্ধ

    সংবাদদাতা, হরিশ্চন্দ্রপুর: নাতির কাঁধে চেপে এসআইআর হিয়ারিংয়ে যেতে হল পক্ষাঘাতগ্রস্ত ৮০ বছরের বৃদ্ধকে। সেই সেখ খালেকের বাড়ি হরিশ্চন্দ্রপুর ১ ব্লকের রশিদাবাদ গ্রাম পঞ্চায়েতের ঘোরট গ্রামে।পরিবার জানিয়েছে, বৃহস্পতিবার হরিশ্চন্দ্রপুর ১ ব্লকে ছিল খালেকের হেয়ারিং। তিনি হাঁটতে পারেন না। পরিবারের তরফে ...

    ৩০ জানুয়ারি ২০২৬ বর্তমান
    কাল উত্তরবঙ্গের ছ’হাজার ‘কার্যকর্তা’ নিয়ে সভা শাহের, ঠিক হবে রণকৌশল

    নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি ও সংবাদদাতা, বাগডোগরা: এসআইআরের প্যাচে পদ্ম শিবির। তারা এই ইস্যুতে জোড়াফুল শিবিরকে টেক্কা দিতে গিয়ে কার্যত হিমশিম খাচ্ছে। এমন প্রেক্ষাপটে বিধানসভা ভোটের রণকৌশল নির্ধারণ করতেই শিলিগুড়িতে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শনিবার তিনি বাগডোগরার গোঁসাইপুরে উত্তরবঙ্গের ...

    ৩০ জানুয়ারি ২০২৬ বর্তমান
    এবার কংগ্রেস-বিজেপি সভা, মিছিল করলে পালটা কর্মসূচি যুব তৃণমূলের

    সংবাদদাতা, মালদহ: বিধানসভা নির্বাচনের আগে জেলাজুড়ে কর্মসূচি তৃণমূল কংগ্রেসের। দলের রাজ্য নেতৃত্বের নির্দেশে যুবকর্মীরা মালদহে লাগাতার কর্মসূচির তালিকাও করে ফেলেছেন। বিস্তারিত কর্মসূচি পাঠানো হয়েছে সংগঠন এবং রাজ্য তৃণমূল নেতৃত্বকে। বিশেষত কংগ্রেস কিংবা বিজেপি যেখানে বড় কোনও রাজনৈতিক কর্মসূচি নেবে, ...

    ৩০ জানুয়ারি ২০২৬ বর্তমান
    নার্সিংহোমে সিজারের পর প্রসূতির দু’টি কিডনির ক্ষতি,সামসিতে আদালতের নির্দেশে মামলা পুলিশের

    সংবাদদাতা, চাঁচল: নার্সিংহোমে অস্ত্রোপচারের পর এক প্রসূতির দু’টি কিডনি ক্ষতিগ্রস্ত হওয়ার অভিযোগকে কেন্দ্র করে শোরগোল মালদহের সামসি এলাকায়। পরিবারের অভিযোগ, প্রসবের সময় চিকিৎসায় গাফিলতির কারণে ওই প্রসূতির শারীরিক অবস্থার মারাত্মক অবনতি হয়। পরে তাঁকে কলকাতার এসএসকেএম হাসপাতালে দীর্ঘদিন চিকিৎসাধীন থাকতে ...

    ৩০ জানুয়ারি ২০২৬ বর্তমান
    সংখ্যালঘু এলাকাই ‘টার্গেট’! শুনানির নোটিসের হিড়িকে বিস্ফোরক তৃণমূল

    সন্দীপন দত্ত, মালদহ: বেছে বেছে সংখ্যালঘু অধ্যুষিত কেন্দ্রেই বেশি ভোটারদের শুনানিতে ডাকা হচ্ছে বলে বিস্ফোরক অভিযোগ করল তৃণমূল কংগ্রেস। একই সঙ্গে শাসকদলের দাবি, তৃণমূলের দখলে থাকা আসনগুলিতেই নোটিসের সংখ্যা বাড়ছে।মালদহ অন্যতম সীমান্তবর্তী সংখ্যালঘু অধ্যুষিত জেলা।  ১২টি বিধানসভা কেন্দ্রের মধ্যে ইংলিশবাজার, ...

    ৩০ জানুয়ারি ২০২৬ বর্তমান
    সারাদিনই কেটে যাচ্ছে এফিডেভিটের লাইনে,ভোটাধিকার হারানোর ভয়ে সরকারি অফিসে ভিড়

    নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি: নিজভূমে পরবাসী হওয়ার আতঙ্ক! তাই নির্বাচন কমিশনের নোটিস পেতেই শিলিগুড়ি মহকুমা প্রশাসনিক ভবনের এফিডেভিট বিভাগে ভিড় ভোটারদের। বৃহস্পতিবার নাম সংশোধনের সেই লাইনে দাঁড়িয়ে ছিলেন যুবক-যুবতী থেকে শিশু কোলে গৃহবধূ, মাঝবয়সি পুরুষ থেকে বৃদ্ধ-বৃদ্ধা। তাঁদের কেউ ফাঁসিদেওয়া, ...

    ৩০ জানুয়ারি ২০২৬ বর্তমান
    উপ নির্বাচনে ২৯ হাজার ভোটে জিতেছিল তৃণমূল এসআইআরে নোটিস ৫৭ হাজারকে

    রবীন রায় ,আলিপুরদুয়ার: একুশের ভোটে মাদারিহাট বিধানসভা আসনে বিজেপির মনোজ টিগ্গা ২৯ হাজার ৬৮৫ ভোটে হারিয়েছিলেন তৃণমূলকে। পরে দলের নির্দেশে বিধায়ক পদে ইস্তফা দিয়ে চব্বিশের লোকসভা ভোটে দাঁড়িয়ে জয়ী হন। তারপর বিধানসভার উপ নির্বাচনে তৃণমূল কংগ্রেসের জয়প্রকাশ টোপ্পো ২৯ হাজারেরও ...

    ৩০ জানুয়ারি ২০২৬ বর্তমান
    হেমতাবাদে দু’দিনের জেলা আয়ুষ মেলা

    মৃন্ময় বসাক, কালিয়াগঞ্জ: আয়ুষ পদ্ধতিতে বিভিন্ন রোগের চিকিৎসা বিষয়ে সাধারণ মানুষকে অবগত করতে উত্তর দিনাজপুর জেলা আয়ুষ মেলা শুরু হল হেমতাবাদে। বৃহস্পতিবার দুপুরে স্বাস্থ্য দপ্তরের আয়ুষ বিভাগের উদ্যোগে এবং হেমতাবাদ ব্লক স্বাস্থ্য দপ্তরের ব্যবস্থাপনায় হেমতাবাদ থানার মাঠে শুরু হয় দু’দিনের ...

    ৩০ জানুয়ারি ২০২৬ বর্তমান
    মথুরা গ্রামের আন্দুবস্তিতে রাস্তার কাজ আটকে বিক্ষোভ বাসিন্দাদের একাংশের

    সংবাদদাতা, আলিপুরদুয়ার: কাজের শিডিউল দেখানোর দাবিতে বৃহস্পতিবার আলিপুরদুয়ার-১ ব্লকের মথুরা গ্রাম পঞ্চায়েতের আন্দুবস্তিতে রাস্তার কাজ আটকে বিক্ষোভ দেখালেন একাংশ বাসিন্দা। নিম্নমানের কাজেরও অভিযোগ তোলেন তাঁরা। যদিও তৃণমূলের জনপ্রতিনিধিদের পাল্টা অভিযোগ, রাজ্য সরকারের উন্নয়ন সহ্য হচ্ছে না বলে আন্দুবস্তিতে বিজেপির ...

    ৩০ জানুয়ারি ২০২৬ বর্তমান
    চুক্তিপত্র আগুনে পুড়িয়ে আমবাড়ি চা বাগানে ধর্না শ্রমিকদের

    সংবাদদাতা, নাগরাকাটা: বাগান মালিকের সঙ্গে করা চুক্তিপত্র আগুনে পুড়িয়ে নতুন চুক্তি করার দাবি তুললেন ডুয়ার্সের বানারহাটের আমবাড়ি চা বাগানের শ্রমিকরা। বৃহস্পতিবার আমবাড়ি চা বাগানের শ্রমিকদের এই প্রতিবাদ ধর্নাকে সমর্থন জানিয়ে তৃণমূল চা শ্রমিক ইউনয়নের নেতৃত্ব এগিয়ে আসে। গত ২ ...

    ৩০ জানুয়ারি ২০২৬ বর্তমান
    এসআইআরের নামে হয়রানির অভিযোগ শুনানি কেন্দ্রেই আত্মহত্যার হুমকি বৃদ্ধার

    নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: এসআইআরের নামে চরম হয়রানির অভিযোগ। বৃহস্পতিবার জলপাইগুড়িতে শুনানি কেন্দ্রে দাঁড়িয়ে আত্মহত্যার হুমকি দিলেন এক বৃদ্ধা। জলপাইগুড়ি সদর বিডিও অফিসে এদিন হিয়ারিংয়ে এসেছিলেন গড়ালবাড়ি বেলতলার বাসিন্দা লাভলি প্রধান। তিনি বলেন, ২০০২ সালের ভোটার তালিকায় আমার নাম রয়েছে। ...

    ৩০ জানুয়ারি ২০২৬ বর্তমান
    দেশে জিডিপি বৃদ্ধির হার বাড়ছে পূর্বাভাস আর্থিক সমীক্ষা রিপোর্টে

    নয়াদিল্লি: আগামী রবিবার সাধারণ বাজেট পেশ করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। তার আগে বৃহস্পতিবার সংসদে পেশ হল আর্থিক সমীক্ষা রিপোর্ট। আন্তর্জাতিক পরিস্থিতির প্রভাব পড়েছে দেশের অর্থনীতিতেও। যদিও ঘরোয়া চাহিদায় ভর করে আগামী অর্থবর্ষে দেশের জিডিপি (দেশে মোট অভ্যন্তরীণ উৎপাদন) ...

    ৩০ জানুয়ারি ২০২৬ বর্তমান
    মোদির আর্থিক সমীক্ষায় ফের আচ্ছে দিনের জুমলা, কেন্দ্রের দাবি মূল্যবৃদ্ধি তলানিতে, কমছে বেকারত্বও

    সমৃদ্ধ দত্ত, নয়াদিল্লি: ২০২৫ সালের জুন মাস থেকে কমতে শুরু করেছে খাদ্যপণ্যের মূল্যবৃদ্ধির হার। অক্টোবর মাসে তা সর্বনিম্ন হয়েছে। এবং সেই প্রবণতা বজায় রেখে নিত্যব্যবহার্য খাদ্যপণ্যের মূল্যবৃদ্ধির হার ক্রমাগত কমেই চলেছে। বাজেটের প্রাক্কালে এই হল কেন্দ্রীয় অর্থমন্ত্রকের দাবি। বৃহস্পতিবার ...

    ৩০ জানুয়ারি ২০২৬ বর্তমান
    ‘শিক্ষার আর দরকার নেই’, সংসার টানতে গোটা দেশে স্কুলছুট ৪৪% শিশু-কিশোর

    দিব্যেন্দু বিশ্বাস, নয়াদিল্লি: ওরা যত বেশি জানে, তত কম মানে! এই ভয়ে উদয়ন পণ্ডিতের একমাত্র পাঠশালার ঝাঁপই বন্ধ করে দিয়েছিলেন হীরক রাজা। কিন্তু ওই পাঠশালার খুদে পড়ুয়াদের জানার ইচ্ছে ছিল যথেষ্টই। কেন্দ্রের মোদি জমানায় অবশ্য এই ছবি কার্যত উলটে ...

    ৩০ জানুয়ারি ২০২৬ বর্তমান
    পাওয়ার বিমান বিপর্যয়ে ‘মেডে’ কল নেই, অপেক্ষা ব্ল্যাক বক্সের

    নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: ল্যান্ডিংয়ের জন্য ককপিট থেকে সামনে যতটা নজরে আসা দরকার, সেটা না থাকার অর্থ লো ভিজিবিলিটি। তাহলে কি তেমন পরিস্থিতি হয়েছিল? নাকি রানওয়ে রিঅ্যালাইনমেন্ট? তা না হলে কি পাইলটদের ভুল (হিউম্যান এরর)? নাকি পুরোটাই টেকনিক্যাল ফেলিওর? প্রশ্ন ...

    ৩০ জানুয়ারি ২০২৬ বর্তমান
    ইউজিসি বিধি: জাতপাতের বিভাজন কেন? ‘সমাজকে পিছিয়ে দেবেন আপনারা’, স্থগিতাদেশ সুপ্রিম কোর্টের

    নয়াদিল্লি: সোনার পাথরবাটি! উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে জাতপাতের ভিত্তিতে বৈষম্য রোধে সম্প্রতি নয়া বিধি এনেছিল বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। তীব্র বিতর্ক ও প্রতিবাদের আবহে বৃহস্পতিবার তাতে স্থগিতাদেশ জারি করল সুপ্রিম কোর্ট। নয়া বিধিতে সাধারণ বা অসংরক্ষিত শ্রেণিকে বাদ রেখেই যেভাবে শুধুমাত্র ...

    ৩০ জানুয়ারি ২০২৬ বর্তমান
    শুধু দাঁড়িয়ে গেট, দ্বারভাঙা এইমস তৈরির কাজ থমকেই

    পাটনা: মাটির ছোট্ট ঢিবি। তার উপর ধবধবে সাদা তোরণ। এটাই বিহারের দ্বারভাঙ্গার প্রস্তাবিত অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্স (এইমস)—এর মূল ফটক।  কিছুটা এগলেই চোখ কপালে ওঠার জোগাড়! সামনে শুধু ধু ধু মাঠ। ২০১৫ সালে বিহারে এই দ্বিতীয় এইমসের ...

    ৩০ জানুয়ারি ২০২৬ বর্তমান
    ‘মুখ্যমন্ত্রী মহিলা রোজগার যোজনা’র দ্বিতীয় পর্ব বিহারে

    পাটনা: ‘মুখ্যমন্ত্রী মহিলা রোজগার যোজনা’র দ্বিতীয় পর্বের ঘোষণা করলেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। এই পর্বে সর্বোচ্চ ২ লক্ষ টাকা পর্যন্ত আর্থিক সাহায্য পাবেন মহিলারা। নীতীশ জানিয়েছেন, প্রথম পর্বে ১০ হাজার টাকা করে দেওয়া হয়েছিল। দ্বিতীয় পর্বে বাছাই করা উপভোক্তাদের ...

    ৩০ জানুয়ারি ২০২৬ বর্তমান
    অপহরণের মামলায় ১৬ বছর জেলে, সুপ্রিম-নির্দেশে অন্তর্বর্তী জামিন পেলেন অভিযুক্ত

    নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: অপহরণের অপরাধে ১৬ বছর সংশোধনাগারে কাটানোর পর সুপ্রিম কোর্টের নির্দেশে অন্তর্বর্তী জামিন মিলল কলকাতার এক ট্যাক্সি চালকের। নাম সঞ্জয় পাল। বৃহস্পতিবার সংশোধনাগার থেকে বাইরে এল অভিযুক্ত। সাধারণভাবে যাবজ্জীবনের ১৪ বছর পেরিয়ে যাওয়ার পরেও কেন জামিন নয়? ...

    ৩০ জানুয়ারি ২০২৬ বর্তমান
    রাস্তায় তরুণীকে মার বিজেপি নেতার, নিন্দায় সরব কংগ্রেস

    ভোপাল: ২৫ বছরের তরুণীকে প্রকাশ্য রাস্তায় মারধর। মঙ্গলবার মধ্যপ্রদেশের সাতনার এই ঘটনায় অভিযোগের আঙুল উঠেছে এক বিজেপি নেতার বিরুদ্ধে। তিনি নাগোদের মণ্ডল সভাপতি পুলকিত ট্যান্ডন। ইতিমধ্যে পুলকিত সহ দু’জনের বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছেন নির্যাতিতা। নারী নির্যাতনের বিষয়টি ...

    ৩০ জানুয়ারি ২০২৬ বর্তমান
    দেশে বাড়ছে বেকারত্বের জাতীয় হার, তৃণমূল কংগ্রেসের প্রশ্নে কেন্দ্রের জুমলা ফাঁস

    নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: সংসদের ভিতরে ও বাইরে কেন্দ্র বারবার দাবি করেছে, সারা দেশে বেকারত্বের জাতীয় হার ক্রমশ কমছে। অর্থাৎ, প্রতি বছর অনেক বেশি মানুষের কর্মসংস্থানের সুযোগ তৈরি হচ্ছে। কিন্তু এবার তৃণমূলের প্রশ্নে বিজেপি সরকারের কর্মসংস্থান নিয়ে যাবতীয় ঢক্কানিনাদের ফানুস ...

    ৩০ জানুয়ারি ২০২৬ বর্তমান
    যুবসমাজের মধ্যে ক্রমবর্ধমান মোবাইল আসক্তি নিয়ে উদ্বেগ আর্থিক সমীক্ষায়

    নয়াদিল্লি: মোবাইলে চোখ রেখেই কেটে যায় ঘণ্টার পর ঘণ্টা। এমনই চিত্র গোটা দেশের। বিশেষত নবীন প্রজন্মের এই মোবাইল আসক্তি নিয়ে এবার উদ্বেগ ধরা পড়ল আর্থিক সমীক্ষায়। সেখানে বলা হয়েছে, এই আসক্তি কাটাতে না পারলে শিরে সংক্রান্তি। শুধু শারীরিক এবং ...

    ৩০ জানুয়ারি ২০২৬ বর্তমান
    মালদহে পূর্ণাঙ্গ বিমানবন্দর কবে? লোকসভা অধিবেশনে বঙ্গ বিজেপির সাংসদের প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্রই

    নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: প্রশ্নকর্তা বিজেপি সাংসদ। উত্তরদাতা এনডিএ শরিক টিডিপির এমপি। অর্থাৎ জোটশরিক। লোকসভায় একই সরকারের দুই সংসদ সদস্যের প্রশ্নোত্তর পর্ব ঘিরে রীতিমতো অস্বস্তিতে গেরুয়া শিবির। বৃহস্পতিবার লোকসভায় নিজের এলাকার উন্নয়নের দাবিতে সরব হন মালদহ (উত্তর)-এর বিজেপি সাংসদ খগেন ...

    ৩০ জানুয়ারি ২০২৬ বর্তমান
    ইউজিসি বিধি নিয়ে সুপ্রিম সিদ্ধান্তে খুশি অখিলেশ, মায়াবতী, বিজেপিও

    নয়াদিল্লি: ক্যাম্পাসে বৈষম্য রোধে আনা ইউজিসির নয়া বিধিতে বৃহস্পতিবার স্থগিতাদেশ জারি করেছে সুপ্রিম কোর্ট। এই সিদ্ধান্তকে এদিন স্বাগত জানিয়েছেন সমাজবাদী পার্টির (এসপি) সভাপতি অখিলেশ যাদব। বহুজন সমাজ পার্টির (বিএসপি) সুপ্রিমো মায়াবতীও শীর্ষ আদালতের অবস্থানকে সমর্থন জানিয়েছেন। ইউজিসি বিধির প্রতিবাদে ...

    ৩০ জানুয়ারি ২০২৬ বর্তমান
    প্রিয় বারামতীতেই শেষকৃত্য ‘দাদা’ অজিত পাওয়ারের

    মুম্বই: মহারাষ্ট্রের বারামতীর থেকে রাজনৈতিক জীবনের সূচনা করেছিলেন অজিত পাওয়ার। বৃহস্পতিবার পাওয়ার পরিবারের শক্তঘাঁটি এই বারমতীর মাটিতেই শেষকৃত্য সম্পন্ন হল ‘দাদা’র। এই নামেই তাঁকে চিনত মহারাষ্ট্রের রাজনৈতিক মহল। এদিন চোখের জলে প্রিয় নেতাকে চিরবিদায় জানালেন অসংখ্য অনুগামী। পূর্ণ রাষ্ট্রীয় ...

    ৩০ জানুয়ারি ২০২৬ বর্তমান
    অজিত-পত্নী সুনেত্রা পাওয়ারকেই উপমুখ্যমন্ত্রী করতে চাইছে এনসিপি

    পুনে ও মুম্বই: অজিত পাওয়ারের মৃত্যুর জেরে নেতৃত্ব সংকটে এনসিপি। কে হবেন দলের নতুন নেতা? শারদ পাওয়ার গোষ্ঠীর সঙ্গে পুনর্মিলনের উদ্যোগেরই বা কী হাল? বৃহস্পতিবার অজিত ‘দাদা’র শেষকৃত্যের দিন সবচেয়ে বেশি চর্চা এই দুই প্রশ্ন ঘিরেই। দলীয় সূত্রে ইঙ্গিত, ...

    ৩০ জানুয়ারি ২০২৬ বর্তমান
    বিজেপির আর্জি মেনে বাংলায় একাধিক প্রকল্পে অনুমোদন রেলের

    নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: অজিত পাওয়ারের বিমান দুর্ঘটনায় তদন্ত প্রয়োজন মন্তব্য করে বিতর্কে জড়িয়েছেন বঙ্গ বিজেপির সাংসদ জগন্নাথ চট্টোপাধ্যায়। তাতে অবশ্য প্রাপ্তির ঝুলি ফাঁকা নেই। ভোটমুখী বাংলায় নির্বাচনী উপহার হিসাবে বিজেপি সাংসদদের আর্জি মেনে একের পর এক প্রকল্প অনুমোদনের ধুম ...

    ৩০ জানুয়ারি ২০২৬ বর্তমান
    এসআইআর-এর শুনানিতে যাওয়ার সময় দুর্ঘটনা, মৃত্যু একই পরিবারের ৪ জনের

    সংবাদদাতা, উলুবেড়িয়া: এসআইআর-এর শুনানির জন্য রওনা হও়য়াই কাল হল গোটা পরিবারের। গতকাল অর্থাৎ বুধবার এসআইআর-এর শুনানিতে যাওয়ার জন্য দুই শিশুকে নিয়ে স্বামীর সঙ্গে বাইকে চড়ে যাচ্ছিলেন সাবিনা। সাঁকরাইলের ধুলাগড় থেকে বাগনানের হাটুরিয়া গ্রাম পঞ্চায়েতে তাঁর বাপের বাড়ি যাচ্ছিলেন তিনি। ...

    ৩০ জানুয়ারি ২০২৬ বর্তমান
    উত্তরাখণ্ডে 'কাশ্মীরি মুসলিম' গ্রাহকদের উপর চড়াও খাবার বিক্রেতা, আহত ২

    দেরাদুন, জানুয়ারি ২০২৬: কাশ্মীরি মুসলিম পরিচয় দিতেই বেদম মার! আক্রান্ত একজন নাবালক-সহ মোট দু’জন। এমনই চাঞ্চল্যকর অভিযোগ উত্তরাখন্ডের এক খাবার বিক্রেতার বিরুদ্ধে। অভিযোগ, দু'জন কাশ্মীরি শাল বিক্রেতা আসেন উত্তরাখন্ডের দেরাদুন জেলার বিকাশনগরে। একটি খাবার দোকানে খাবার কিনতে যান তাঁরা। ...

    ৩০ জানুয়ারি ২০২৬ বর্তমান
    বিতর্কিত নয়া ইউজিসি বিধিতে সুপ্রিম-স্থগিতাদেশ

    নয়াদিল্লি, ২৯ জানুয়ারি: নয়া ইউজিসি বিধি নিয়ে সুপ্রিম কোর্টে মুখ পুড়ল মোদি সরকারের। এই নিয়মের অপব্যবহারের প্রবল সম্ভাবনা আছে বলে আশঙ্কা প্রকাশ করেছে সর্বোচ্চ আদালত। বৃহস্পতিবার প্রধান বিচারপতি সূর্য কান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচির বেঞ্চ সাফ জানিয়েছে, ‘এই নিয়ম ...

    ২৯ জানুয়ারি ২০২৬ বর্তমান
    উদ্ধার বারমতীতে ভেঙে পড়া বিমানের ব্ল্যাক বক্স, রহস্য সমাধান হবে কি?

    মুম্বই, ২৯ জানুয়ারি: বারমতীতে বিমান দুর্ঘটনায় অজিত পাওয়ারের মৃত্যুর ঘটনায় ‘রহস্যের’ অভিযোগ তুলেছে বিরোধীরা। সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে পূর্ণাঙ্গ তদন্তের দাবিও উঠেছে। আজ, বৃহস্পতিবার ঘটনাস্থল থেকে উদ্ধার হল ভেঙে পড়া বিমানের ব্ল্যাক বক্স। এতেই লুকিয়ে রয়েছে অভিশপ্ত বিমানের দুর্ঘটনার রহস্য। ...

    ২৯ জানুয়ারি ২০২৬ বর্তমান
    পঞ্চভূতে বিলীন নশ্বর দেহ, চোখের জলে ‘অজিত দাদা’কে শেষ বিদায় ভক্তদের

    বারামতী, ২৯ জানুয়ারি: বারামতীতে রাজনৈতিক জীবনের শুরু। এখান থেকে বিধায়ক নির্বাচিত হয়েছিলেন সাতবার। সেই মাটিতেই বিমান দুর্ঘটনায় মৃত্যু হয়েছে মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ারের। আজ, বৃহস্পতিবার সকালে বারামতীর বিদ্যা প্রতিষ্ঠান মাঠে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য সম্পন্ন হয়েছে ৬৬ বছর বয়সি ...

    ২৯ জানুয়ারি ২০২৬ বর্তমান
    সন্তোষ ট্রফিতে ড্র বাংলার

    নিজস্ব প্রতিনিধি, কলকাতা: সন্তোষ ট্রফির নিয়মরক্ষার ম্যাচে তামিলনাড়ুর বিরুদ্ধে ড্র করল বাংলা। জয়ের হ্যাটট্রিকের সৌজন্যে প্রতিযোগিতার শেষ আটে পৌঁছে গিয়েছে সঞ্জয় সেন ব্রিগেড। বুধবার অসমের শিলাপথা স্টেডিয়ামে খেলা শেষ হল ১-১ গোলে। বাংলা শিবিরে স্বস্তি ফেরালেন সুজিত সাঁধু। ড্র ...

    ২৯ জানুয়ারি ২০২৬ বর্তমান
    ফুল-পাতার রঙে কৃষ্ণ আঁকেন রুকসানা, সৃষ্টিশ্রী মেলায় পটচিত্র দেখতেই ভিড়, শ্যাম স্কোয়ারে চলবে ২ ফেব্রুয়ারি পর্যন্ত

    নিজস্ব প্রতিনিধি, কলকাতা: পাঁশকুড়ার রুকসানা আঁকছিলেন শ্রীকৃষ্ণের ছবি। জানালেন, পট আঁকতে তাঁরা বাজারের রং ব্যবহার করেন না। বিভিন্ন গাছের পাতা ও ফুল সংগ্রহ করেন তাঁরা। অনেক খেটে সেই প্রাচীন পদ্ধতি ব্যবহার করে তৈরি করেন রং। তা দিয়েই আঁকতে হয় ...

    ২৯ জানুয়ারি ২০২৬ বর্তমান
    শিয়ালদহ কোর্টে ফের চুরির অভিযোগ

    নিজস্ব প্রতিনিধি, কলকাতা: একাধিক নিরাপত্তারক্ষী থাকা সত্ত্বেও ফের চুরির ঘটনা ঘটল শিয়ালদহ আদালতে। এবার এই আদালতে আইনজীবীদের সরস্বতী পুজোর মণ্ডপ থেকে একাধিক বৈদ্যুতিক বাতি চুরির অভিযোগ উঠল। এনিয়ে কোর্ট চত্বরে ব্যাপক শোরগোল পড়ে যায়। কিছুদিন আগেই এই আদালতে বিভিন্ন ...

    ২৯ জানুয়ারি ২০২৬ বর্তমান
    আবারও দুর্ঘটনা, গাড়ির ধাক্কায় নিউটাউনে বাইক চালকের মৃত্যু

    নিজস্ব প্রতিনিধি, বিধাননগর: নিউটাউনে ফের পথ দুর্ঘটনা। ফের প্রাণ হারালেন এক বাইক চালক। বুধবার দুপুরে একটি চারচাকা গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মর্মান্তিকভাবে মৃত্যু হয়েছে তাঁর। এ নিয়ে শুধুমাত্র চলতি মাসেই স্মার্টসিটিতে দুর্ঘটনায় পাঁচজনের মৃত্যু হল। এর মধ্যে চারজনই বাইক ...

    ২৯ জানুয়ারি ২০২৬ বর্তমান
  • বর্তমান | 7501-7600

News/খবর All News এই সময় বর্তমান প্রতিদিন আজকাল দৈনিক স্টেটসম্যান আজ তক Times of India Indian Express The Statesman News18 বাংলা

BENGAL INFO | Information about West Bengal, India | bengalinfo1@gmail | Privacy Policy