BENGAL INFO
  • News
  • ক্যালেন্ডার
  • Hospitals
  • Schools
  • কবিতা
  • গান
  • দুর্গাপূজা
  • KOLKATA WEATHER
  • News from West Bengal | 05 Jul, 2026 | ২১ আষাঢ়, ১৪৩৩
  • বাংলা (?)    
  • খেলা | ব্যবসা | বিনোদন | রাজ্য | কলকাতা | দেশ
  • মাথায় ঋণের বোঝা, মাসকাবারি খরচ নিয়ে অশান্তির জেরেই প্রাণ গেল দিল্লি পুলিশের SWAT কম্যান্ডোর

    বিয়ের পর থেকেই নিত্য অশান্তি। স্বামী অঙ্কুরের সঙ্গে খুঁটিনাটি নিয়ে লেগে যেত দিল্লি পুলিশের SWAT কম্যান্ডো কাজল চৌধুরির। ঋণও ছিল অনেক। গত ২২ জানুয়ারি এই সব নিয়েই অশান্তি চরমে ওঠে। অভিযোগ, তখনই ডাম্বেল দিয়ে সন্তানসম্ভবা কাজলের মাথায় মারেন নিখিল। ...

    ৩০ জানুয়ারি ২০২৬ এই সময়
    RTI করলেই আর মিলবে না সবকিছু? নথি ‘গোপন’ রাখতে আইন পুনর্বিবেচনার প্রস্তাব মোদী সরকারের

    RTI তথা তথ্যের অধিকার আইন নতুন করে খতিয়ে দেখতে চলেছে কেন্দ্রীয় সরকার। বৃহস্পতিবার লোকসভায় পেশ হওয়া আর্থনৈতিক সমীক্ষা রিপোর্টে এমনই ইঙ্গিত মিলেছে। সেখানে বলা হয়েছে, গোপন রিপোর্ট, খসড়া পর্যবেক্ষণ কিংবা কেন্দ্রীয় সরকারের গোপন আলোচনা জনসমক্ষে প্রকাশ না করার প্রস্তাব ...

    ৩০ জানুয়ারি ২০২৬ এই সময়
    খারাপ খাবার: চার বছরে তিন কোটি টাকা জরিমানা রেলের ভেন্ডারদের

    এই সময়: অতীতের ছায়াটুকুও আর নেই। একটা সময়ে নাকি দূরপাল্লার ট্রেনের যাত্রীরা অপেক্ষা করে থাকতেন, কখন রেলের খাবার আসবে তার জন্যে। ভারতীয় রেলের দূরপাল্লার ট্রেনে খাবার পরিবেশনের ভার থাকত যে সব বেসরকারি সংস্থার উপরে, তাদের কর্মীরা ধোপদুরস্ত উর্দি পরে ...

    ৩০ জানুয়ারি ২০২৬ এই সময়
    মালদা বিমানবন্দর নিয়ে সংসদে খগেনের প্রশ্নে অস্বস্তিতে পদ্মই

    এই সময়, নয়াদিল্লি: সামনেই বাংলার বিধানসভার নির্বাচন। এর মধ্যে বৃহস্পতিবার সংসদে মোদী সরকার এবং বিজেপিকে প্রবল অস্বস্তিতে ফেলে দিলেন দলেরই মালদা উত্তর কেন্দ্রের সাংসদ খগেন মুর্মু। ট্রেজারি বেঞ্চে দাঁড়িয়ে তাঁর অভিযোগ, বারবার বিমানমন্ত্রী রামমোহন নাইডুকে তিনি মালদায় নতুন বিমানবন্দর ...

    ৩০ জানুয়ারি ২০২৬ এই সময়
    আনন্দপুর অগ্নিকাণ্ডে এ বার গ্রেপ্তার মোমো সংস্থার ২ কর্মী

    আনন্দপুরের অগ্নিকাণ্ডের ঘটনায় গ্রেপ্তার মোমো তৈরি সংস্থার দুই কর্মী। সূত্রের খবর, বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) রাতে তাঁদের নরেন্দ্রপুর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। ধৃতদের নাম মনোরঞ্জন সিট ও রাজা চক্রবর্তী। মনোরঞ্জন মোমো তৈরির কারখানার ম্যানেজার, রাজা চক্রবর্তী সংস্থার ডেপুটি ম্যানেজার। ...

    ৩০ জানুয়ারি ২০২৬ এই সময়
    পুলিশের প্যাট্রলিং ভ্যানে সজোরে ধাক্কা কলকাতামুখী যাত্রিবাহী বাসের, মৃত ১

    পুলিশের প্যাট্রোলিং ভ্যানে ধাক্কা বেপরোয়া বাসের। মৃত্যু হোমগার্ডের। বৃহস্পতিবার রাতে দুর্ঘটনা ঘটেছে বর্ধমানের নবাবহাট এলাকার ১৯ নম্বর জাতীয় সড়কের কলকাতামুখী লেনে। দুর্গাপুরের দিক থেকে আসা যাত্রিবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে পুলিশের ভ্যানে ধাক্কা দেয়। ভ্যানে থাকা এক অ্যাসিস্ট্যান্ট পুলিশ ইন্সপেক্টর ...

    ৩০ জানুয়ারি ২০২৬ এই সময়
    তিস্তা নদীতে ঝাঁপ দিয়ে আত্মহত্যা সেবকের BLO-র, SIR-কেই দুষছে পরিবার

    রাজ্য জুড়ে SIR-এর কাজ চলছে। এনিউমারেশন ফর্ম বিলির কাজ শেষ। প্রকাশ হয়েছে খসড়া তালিকাও। রাজ্য জুড়ে হিয়ারিংও চলছে। এই পরিস্থিতিতে মাঝেমধ্যেই BLO-দের মৃত্যুর খবর সামনে আসছে। কখনও আত্মহত্যা, কখনও অসুস্থ হয়ে মৃত্যু হচ্ছে বিএলও-দের। এ বার শিলিগুড়িতে এক BLO-র ...

    ৩০ জানুয়ারি ২০২৬ এই সময়
    ভাইরাল না হলেই কি কনটেন্ট অর্থহীন!

    এই সময়: রোজ ঘটে যাহা। তার সব কিছুই কেন ‘ভাইরাল’ হয় না, আহা!ধরা যাক, আপনি একটা গল্প বলতে চান। সেই গল্প বলার জন্য এখন আর আপনাকে সংবাদপত্র বা প্রকাশকের দপ্তরে না ছুটলেও হবে। সোশ্যাল মিডিয়া এসে এই সুযোগ এখন ...

    ৩০ জানুয়ারি ২০২৬ এই সময়
    'চার্জশিটেড' তৃণমূল নেতাকে দলে টানতে গিয়ে বিপত্তি পদ্মে

    এই সময়: ‘চার্জশিট কর্মসূচি’–তে ব্যারাকপুরে বেজায় বেকায়দায় বিজেপি! তা–ও আবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সভার ঠিক মুখে।প্রতিটি বিধানসভা কেন্দ্রের জন্য ‘চার্জশিট’ তৈরি করেছে বিজেপি। যেখানে সংশ্লিষ্ট কেন্দ্রের সমস্যাগুলি উল্লেখ করার পাশাপাশি স্থা‍নীয় কয়েকজন তৃণমূল নেতার বিরুদ্ধে একাধিক অভিযোগ তোলা ...

    ৩০ জানুয়ারি ২০২৬ এই সময়
    লিফট দেওয়ার নাম করে তরুণীকে গণধর্ষণের অভিযোগ, উত্তরাখণ্ডে গ্রেপ্তার ২

    চলন্ত গাড়িতে এক তরুণীকে গণধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ। উত্তরাখণ্ডের রুদ্রপুর এলাকার ঘটনা। ওই তরুণীকে লিফট দেওয়ার নাম করে তুলে নিয়ে যাওয়ার পরে গণধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ।অভিযোগের ভিত্তিতে ২ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।পুলিশ সূত্রে খবর, ...

    ৩০ জানুয়ারি ২০২৬ এই সময়
    সাইবার প্রতারণার শিকার, ছেলের ফোন থেকে তথ্য উদ্ধার করে অপরাধীদের ধরালেন বাবা

    আত্মহত্যার আগে নিজের ফোন থেকে সব তথ্য মুছে দিয়েছিলেন যুবক। কলেজ পড়ুয়া ছেলে কেন আত্মহত্যা করলেন, কিছুতেই বুঝতে পারছিলেন না পরিবারের লোকজন। তবে, তাঁর বাবা বুঝতে পেরেছিলেন, কিছু সমস্যা নিশ্চয়ই রয়েছে। বাবা ইঞ্জিনিয়ার, তাই খুব সহজেই ছেলের ফোনের মুছে ...

    ৩০ জানুয়ারি ২০২৬ এই সময়
    Breaking News Live: ব্যানার টাঙানো নিয়ে উত্তপ্ত কান্নুর, DYFI-এর সঙ্গে প্রবল সংঘর্ষ যুব কংগ্রেসের কর্মীদের

    ব্যানার টাঙানো নিয়ে উত্তপ্ত হয়ে উঠল কেরালার কান্নুর। বৃহস্পতিবার রাতে DYFI-এর সঙ্গে প্রবল সংঘর্ষে জড়িয়ে পড়ে যুব কংগ্রেসের কর্মীরা। ঘটনায় বেশ কয়েক জন আহত হয়েছেন বলে জানা গিয়েছে। এলাকায় মোতায়েন রয়েছে বিশাল পুলিশ বাহিনী।ইরানকে ফের হুমকি দিলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ...

    ৩০ জানুয়ারি ২০২৬ এই সময়
    অস্থিমজ্জা-টুথ পাল্পে জানা যাবে ২৮ জনের পরিচয়?

    অনির্বাণ ঘোষবোনম্যারো বা অস্থিমজ্জা এবং টুথ পাল্প বা দাঁতের ভিতরের নরম শাঁসালো অংশ— আনন্দপুর নাজ়িরাবাদের গুদাম থেকে উদ্ধার হওয়া পুড়ে আংরা হয়ে যাওয়া শরীরগুলোর এই দু’টি জায়গাতেই রয়ে গিয়েছে হারানো পরিচয়ের চাবিকাঠি। তাপনিরোধক বর্মের কারণে শরীরের এই দু’টি অঙ্গের ...

    ৩০ জানুয়ারি ২০২৬ এই সময়
    আনন্দপুর অগ্নিকাণ্ডে পথে শুভেন্দু, নিপা আতঙ্কে সামান্য স্বস্তি, আর কোন খবরে আজ রাখতে হবে নজর?

    সপ্তাহের শেষ কাজের দিন, শুক্রবার রাজ্য থেকে জাতীয় স্তরে একাধিক গুরুত্বপূর্ণ ঘটনা ঘটতে চলেছে। একদিকে আনন্দপুরের ভয়াবহ অগ্নিকাণ্ডের প্রতিবাদে রাস্তায় নামছে বিরোধী পক্ষ, অন্যদিকে দেশজুড়ে পালিত হচ্ছে মহাত্মা গান্ধীর প্রয়াণ দিবস। নিপা ভাইরাস নিয়ে মিলল স্বস্তির খবরও। আজ সারা ...

    ৩০ জানুয়ারি ২০২৬ এই সময়
    শুনানি কেন্দ্রে দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে সংজ্ঞাহীন তরুণী

    এই সময়, ধূপগুড়ি: শুনানি কেন্দ্রে এসে দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে অসুস্থ হয়ে পড়লেন এক তরুণী। বৃহস্পতিবার ঘটনাটি ঘটে ধূপগুড়ি বিডিও অফিস চত্বরে। তড়িঘড়ি তাঁকে ধূপগুড়ি মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। বছর ত্রিশের মঞ্জিনা খাতুনের বাড়ি মাগুরমারি-২ গ্রাম পঞ্চায়েতের জলঢাকা ময়নাতলী ...

    ৩০ জানুয়ারি ২০২৬ এই সময়
    তীব্র জলসঙ্কটের মুখে বাংলা-সহ ১৭ রাজ্য, ইঙ্গিত অ্যাকোয়াডাক্ট ওয়াটার রিস্ক অ্যাটলাস–এ

    কুবলয় বন্দ্যোপাধ্যায়জানুয়ারি শেষ হওয়ার আগেই অস্তিত্ব জানান দিতে শুরু করেছে গরম। ক্যালেন্ডারের তোয়াক্কা না–করেই মধ্য মাঘে কলকাতার রাতের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে প্রায় দেড় ডিগ্রি বেড়ে গিয়েছে। আবহবিদরা আগে থেকেই শুনিয়ে রেখেছেন, প্রশান্ত মহাসাগরের উত্তপ্ত জলতলের সৌজন্যে (এল নিনো) এ ...

    ৩০ জানুয়ারি ২০২৬ এই সময়
    বারামতিতে ল্যান্ডিং নিয়ে প্রশ্ন তুলছেন বিশেষজ্ঞরা

    সুনন্দ ঘোষসমস্ত নিয়মকে বুড়ো আঙুল দেখিয়ে বুধবার মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ারকে নিয়ে বিমান বারামতিতে নামতে গিয়েছিল — এমনই দাবি করছেন বিমান পরিবহণের বিশেষজ্ঞ, এয়ার ট্র্যাফিক কন্ট্রোল (এটিসি) অফিসার এবং পাইলটদের একাংশ।তাঁদের প্রশ্ন, বারামতির মতো একটি ‘আনকন্ট্রোলড এয়ারফিল্ড’, যেখানে এটিসি ...

    ৩০ জানুয়ারি ২০২৬ এই সময়
    'সাহায্য পাচ্ছি না', অভিযোগ শোকাহত পরিবারের সদস্যদের

    এই সময়, খড়্গপুর: আনন্দপুরে অগ্নিকাণ্ডের ঘটনায় এখনও নিখোঁজ পিংলার মালিগেড়িয়া গ্রামের তিন যুবক। বুধবার তিন যুবকের বাবা নরেন্দ্রপুর থানায় ডিএনএ পরীক্ষার জন্য যান। পরীক্ষার ব্যবস্থাও করেছে পুলিশ। কিন্তু পরিবারের অভিযোগ, জেলা পুলিশ-প্রশাসন বা স্থানীয় শাসকদল এ ব্যাপারে তাঁদের সাহায্য ...

    ৩০ জানুয়ারি ২০২৬ এই সময়
    'কাজ ছেড়ে দিয়েছিলাম বলে আজও বেঁচে আছি', অগ্নিকাণ্ডের পরে দাবি শান্তনুর

    দিগন্ত মান্না, পাঁশকুড়া মাঝে কেটে গিয়েছে তিন তিনটে বছর। ফের একবার রক্ষা পেলেন আগুনের হাত থেকে। আর তার জন্য ঈশ্বরকেই ধন্যবাদ দিচ্ছেন শান্তনু। পুরো নাম শান্তনু ভক্তা। ২০২২-এর ১১ অক্টোবর দিনটাকে এখনও ভুলতে পারেননি বাজির কারবারি। কারণ, সেদিন পাঁশকুড়ার ...

    ৩০ জানুয়ারি ২০২৬ এই সময়
    কী কারণে খুন সামসেরগঞ্জের হোটেলের মালিক? এখনও অন্ধকারে পুলিশ

    এখনও কোনও কিনারা হয়নি সামসেরগঞ্জের ধাবার মালিক খুনের ঘটনায়। কী কারণে ওই ধাবার মালিককে খুন করা হয়েছে তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। জিজ্ঞাসাবাদ করা হয়েছে ধাবার দুই কর্মীকেও। তার পরেও কেন ওই খুনের ঘটনা তা নিয়ে অন্ধকারে পুলিশ। ...

    ৩০ জানুয়ারি ২০২৬ এই সময়
    সাঁই সাঁই শব্দে উড়ে এসে কামড়, মৌমাছির হামলায় অসুস্থ হয়ে হাসপাতালে বহু মানুষ

    আচমকাই যেন মাথায় ভেঙে পড়ল আকাশ। সাঁই সাঁই শব্দে উড়ে এসে কামড় বসাল ঝাঁকে ঝাঁকে মৌমাছি। এমনই বিপত্তি ঘটল নদিয়ার শান্তিপুর থানার বাইগাছি সেনপাড়া এলাকায়। মৌমাছির কামড়ে আক্রান্ত বহু মানুষ। তার মধ্যে তিন জনের পরিস্থিতি গুরুতর হওয়ায় তাঁরা হাসপাতালে ...

    ৩০ জানুয়ারি ২০২৬ এই সময়
    বহরমপুরের হোটেলে মধুচক্র চালানোর অভিযোগ, পুলিশের অভিযানে গ্রেপ্তার ৪

    বহরমপুর শহর লাগোয়া একটি হোটেলে দীর্ঘদিন ধরেই মধুচক্র চালানো হচ্ছিল বলে অভিযোগ। বৃহস্পতিবার ওই হোটেলে অভিযান চালিয়ে চার জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃতদের মধ্যে এক জন মহিলা। ওই হোটেল থেকেই উদ্ধার করা হয়েছে এক তরুণীকে।পুলিশ সূত্রে খবর, বহরমপুর লাগোয়া ...

    ৩০ জানুয়ারি ২০২৬ এই সময়
    মুকুট বনাম শঙ্খ! কাজল-অনুব্রতর মন পেতে অনুগামীদের হাতিয়ার ‘রুপো’

    লাফিয়ে লাফিয়ে বাড়ছে রুপোর দাম। এ দিকে জেলার রাজনীতিতে এই রূপোলি ধাতুকে হাতিয়ার করেই চলছে মন জয়ের লড়াই। বীরভূমের স্থানীয় রাজনীতির দুই পাওয়ার হাউস— অনুব্রত মণ্ডল ও কাজল শেখের সুনজরে পড়তে এখন রুপোকেই আঁকড়ে ধরেছেন তাঁদের অনুগামী ও জোড়াফুল ...

    ৩০ জানুয়ারি ২০২৬ এই সময়
    ‘সেলফি তোলা মানেই প্রেম নয়’, হুমায়ুন ইস্যুতে ফ্রন্টফুটে খেললেন সেলিম, উত্তর কংগ্রেসকেও

    নিউ টাউনের পাঁচতারা হোটেলে বুধবার রাতে ঘণ্টা খানেকের একটি বৈঠক। যাকে কেন্দ্র করে তোলপাড় সিপিএমের অন্দরে। সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম বৈঠক করেছেন ‘জনতা উন্নয়ন পার্টি’র প্রধান হুমায়ুন কবীরের সঙ্গে। সিপিএমের একপক্ষের মতে, ‘যা করেছেন বেশ করেছেন।’ অন্য অংশ ...

    ৩০ জানুয়ারি ২০২৬ এই সময়
    ‘গোরুর মাংস’ খাইয়ে ধর্মনাশ! ‘পাপ’ ধুতে বন্ধুকেই খুন, UPI লেনদেনের সূত্র ধরে সমাধান হত্যা রহস্যের

    বন্ধুত্বের আড়ালে কি লুকিয়ে ছিল চরম বিদ্বেষ? ‘গোরুর মাংস’ খাইয়ে ধর্ম নষ্ট করার অভিযোগে বন্ধুকে নৃশংস ভাবে খুন করার অভিযোগ উঠল এক ২৪ বছর বয়সি যুবকের বিরুদ্ধে। ঘটনা উত্তরপ্রদেশের বারাণসীর। স্বাভাবিক ভাবেই এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা ...

    ৩০ জানুয়ারি ২০২৬ এই সময়
    রক্তমাখা সিরিঞ্জে ঘুরল তদন্তের মোড়! বাবা-মায়ের মৃত্যুতে অভিযুক্ত মেয়ে

    ঘর থেকে উদ্ধার হয় প্রৌঢ় দম্পতির দেহ। প্রথমে মনে করা হয়েছিল বিষ খেয়ে আত্মহত্যা করেছেন ওই ব্যক্তি। সেই ধাক্কা সহ্য করতে না পেরে মৃত্যু হয়েছে তাঁর স্ত্রীয়েরও। আপাতদৃষ্টিতে আত্মহত্যা ও মানসিক ধাক্কায় মৃত্যুর ঘটনা বলে মনে হলেও পরে ঘর ...

    ৩০ জানুয়ারি ২০২৬ এই সময়
    হিয়ারিং-এ ২০০ জনকে ডাকার পরে নিজেই নোটিস পেলেন BDO, ‘বিপদের নাম’— SIR!

    পশ্চিম মেদিনীপুরের দাঁতন-২ ব্লকের বিডিও অভিরূপ ভট্টাচার্য এ বার পেলেন শুনানির নোটিস।শুক্রবার তাঁকে শুনানিতে ডেকে পাঠানো হয়েছে। এনিউমারেশন ফর্মে তাঁর বাবার নামের বানানের সঙ্গে SIR-২০০২ তালিকার মিল না থাকায় শুনানিতে ডেকে পাঠানো হয়েছে বলে নোটিসে উল্লেখ রয়েছে। WBCS (এগজ়িকিউটিভ) ...

    ২৯ জানুয়ারি ২০২৬ এই সময়
    বনগাঁর অনুষ্ঠানে মিমিকে হেনস্থার ঘটনায় গ্রেপ্তার তনয় শাস্ত্রী, উত্তেজনা থানা চত্বরে

    বনগাঁয় একটি অনুষ্ঠানে গিয়ে হেনস্থার শিকার হয়েছে বলে অভিযোগ তুলেছিলেন টলিউড অভিনেত্রী মিমি চক্রবর্তী। এই ঘটনায় অভিযুক্ত এবং ওই অনুষ্ঠানের আয়োজক তনয় শাস্ত্রীকে বৃহস্পতিবার গ্রেপ্তার করল বনগাঁ থানার পুলিশ। তবে তনয়কে পুলিশ আটক করে নিয়ে যাওয়ার সময়েই থানায় হাজির ...

    ২৯ জানুয়ারি ২০২৬ এই সময়
    মুখ্যমন্ত্রীর সভায় স্কুলের পড়ুয়া, ঘটনার প্রতিবাদে BJP-র বিক্ষোভ, হুগলির ডিআই অফিসে ধুন্ধুমার

    বুধবার ক্লাস চলাকালীন পড়ুয়াদের সিঙ্গুরে মুখ্যমন্ত্রীর সভায় নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছিল। বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছিলেন পড়ুয়াদের অভিভাবকরা। বৃহস্পতিবার সকাল থেকেই আসরে নেমে পড়ল বিজেপি। এ দিন চুঁচুড়া পিপুলপাতি শিক্ষা ভবনের সামনে বিক্ষোভ দেখাতে শুরু করেন বিজেপির কর্মী,সমর্থকেরা। রণক্ষেত্রে ...

    ২৯ জানুয়ারি ২০২৬ এই সময়
    দিঘায় বেড়াতে গিয়ে রহস্যমৃত্যু যুবতীর, গ্রেপ্তার তিন সঙ্গী

    দিঘায় বেড়াতে গিয়ে মৃত্যু হলো এক মহিলা পর্যটকের। বুধবার তাঁকে অচৈতন্য অবস্থায় একটি হোটেল থেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে মৃত ঘোষণা করা হয়। মৃত পর্যটকের নাম ঝর্ণা পৈলান (২৭)। কয়েকজন সঙ্গীকে নিয়ে দিঘায় বেড়াতে এসেছিলেন তিনি। এই ...

    ২৯ জানুয়ারি ২০২৬ এই সময়
    বিয়ের পরে শ্বশুরবাড়িতে গিয়ে রহস্যজনক ভাবে নিখোঁজ যুবক

    বিয়ের পরে ১৫ দিনও কাটেনি। শ্বশুরবাড়িতে এসে নিখোঁজ জামাই। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে পূর্বস্থলী থানা এলাকায়। সিসিটিভি ফুটেজ দেখে তদন্ত শুরু করেছে পুলিশ। তবে এই অন্তর্ধান ঘিরে রহস্য বাড়ছে। পরিবারের দাবি, তাদের ছেলেকে পরিকল্পনা করে কোনও বিপদের দিকে ...

    ২৯ জানুয়ারি ২০২৬ এই সময়
    ফের বিয়ে করলেও কি আগের স্বামীর পেনশন পাবেন স্ত্রী? বড় রায় দিল্লি হাই কোর্টের

    সরকারি চাকরি করতে করতে স্বামী মারা গেলে নিয়ম অনুযায়ী বিধবা স্ত্রী ফ্যামিলি পেনশন পান। কিন্তু তিনি যদি নতুন করে বিয়ে করেন, তাহলে কি আর ফ্যামিলি পেনশন পাবেন? এই সংক্রান্ত একটি মামলায় বড় রায় দিল দিল্লি হাইকোর্ট।আদালত জানিয়েছে, এমন ঘটনার ...

    ২৯ জানুয়ারি ২০২৬ এই সময়
    ‘আমরা অন্ধের মতো উড়ে যাচ্ছিলাম...’, উড়ান বিভ্রাটে ভয়ে ইষ্টদেবতাকে জপ করছিলেন অজিত, ফিরল সেই স্মৃতি

    মাঝআকাশে উড়ান বিভ্রাটে ভয়ে গলা শুকিয়ে গিয়েছিল মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ারের। ইষ্টদেবতার নাম জপ করছিলেন তিনি। অথচ পাশে বসে থাকা সহযাত্রী, মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশ ছিলেন একেবারে শান্ত। বরং, আতঙ্কিত পাওয়ারকে সমানে সাহস জুগিয়ে গিয়েছিলেন তিনি। খারাপ আবহাওয়ার জন্য ...

    ২৯ জানুয়ারি ২০২৬ এই সময়
    দিল্লিতে গণধর্ষণের শিকার ৬ বছরের শিশু, অভিযুক্ত তিন নাবালক

    বয়স ১০, ১৩ এবং ১৬। বয়সের মাপকাঠিতে এরা নাবালক হলেও এদেরই বিরুদ্ধে উঠেছে ভয়ঙ্কর এক অপরাধের অভিযোগ। ছয় বছরের শিশুকে গণধর্ষণের অভিযোগ উঠেছে এই তিন নাবালকের বিরুদ্ধে। ঘটনাস্থল সেই দিল্লি।পুলিশ সূত্রে খবর, ১৮ জানুয়ারি এমনই ভয়ঙ্কর ঘটনা ঘটেছে রাজধানীর ...

    ২৯ জানুয়ারি ২০২৬ এই সময়
    ছেলেকে বাঁচাতে বল্লম-কাস্তে দিয়ে লেপার্ড মারলেন বৃদ্ধ বাবা! মামলা বন দপ্তরের

    নিজের জীবন বাজি রেখে হাড়হিম করা লড়াই বাবার। লেপার্ডের মরণকামড় থেকে ছেলেকে বাঁচালেন বৃদ্ধ। ভয়াবহ ঘটনাটি গুজরাটের গির সোমনাথ জেলার। বৃহস্পতিবার দুপুরে গাংদা গ্রামের উপকণ্ঠে এক ক্ষুধার্ত লেপার্ড হানা দিয়েছিল ওই এলাকায়। শেষ পর্যন্ত বল্লম ও কাস্তের আঘাতে বাঘটিকে ...

    ২৯ জানুয়ারি ২০২৬ এই সময়
    ১৬৩ ধারার মধ্যেই নাজিরাবাদে শুভেন্দু, হাইকোর্ট শর্তসাপেক্ষে মিছিলেরও অনুমতি দিল

    নাজিরাবাদে মিছিল করতে চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল বিজেপি। অনুমতি দিল আদালত। অন্যদিকে নাজিরাবাদে ১৬৩ ধারার মধ্যেই বৃহস্পতিবার পৌঁছে যান বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। যে গোডাউনে অগ্নিকাণ্ড ঘটে, তার ১০০ মিটারের মধ্যে ১৬৩ ধারা জারি হয়েছে। এ দিন ...

    ২৯ জানুয়ারি ২০২৬ এই সময়
    পূর্ব মেদিনীপুরের ময়নায় লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ রাখার অভিযোগ, রাজ্যের রিপোর্ট তলব হাইকোর্টের

    পূর্ব মেদিনীপুরের ময়নার বাগচা গ্রাম পঞ্চায়েতে প্রায় ৭ হাজার মহিলা রাজ্য সরকারের প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাচ্ছেন না বলে অভিযোগ উঠেছিল। এ নিয়ে কলকাতা হাইকোর্টে মামলাও দায়ের হয় ৷ বৃহস্পতিবার মামলাটি ওঠে প্রধান বিচারপতি সুজয় পাল ও বিচারপতি ...

    ২৯ জানুয়ারি ২০২৬ এই সময়
    বাংলায় রেলের তিন নতুন লাইনের আশা

    এই সময়: রাজনগর ও বক্রেশ্বর হয়ে সিউড়ি-নালা লাইন (৭৩ কিলোমিটার), আরামবাগ-খানাকুল লাইন (২৭ কিমি) এবং রসুলপুর-জঙ্গলপাড়া লাইন (৭৮ কিমি)-বাংলায় আরও তিনটি নতুন রেললাইন প্রকল্পের ফাইনাল লোকেশন সার্ভের অনুমোদন দিল রেল মন্ত্রক। বাংলার বিভিন্ন এলাকায় পরিবহণ ক্ষমতা-বৃদ্ধি এবং সাধারণ মানুষের ...

    ২৯ জানুয়ারি ২০২৬ এই সময়
    ‘দাদা’-র ছেড়ে যাওয়া কুর্সিতে ‘বহিনী’? অজিত পওয়ারের প্রয়াণের পরে বড় পালাবদলের ইঙ্গিত

    অজিত পাওয়ারের আকস্মিক প্রয়াণের পরে তাঁর ছেড়ে যাওয়া কুর্সিতে কি এ বার তাঁর স্ত্রী সুনেত্রা পাওয়ারের অভিষেক হতে চলেছে? বুধবার বারামতীতে মর্মান্তিক বিমান দুর্ঘটনায় মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ারের মৃত্যুর পরে এই প্রশ্নই এখন মারাঠা রাজনীতির কেন্দ্রবিন্দুতে।রাজনৈতিক মহলের খবর, অজিত ...

    ২৯ জানুয়ারি ২০২৬ এই সময়
    পাইলটের ‘মিসজাজমেন্ট’ নাকি ল্যান্ডিংয়ের জন্য ‘প্রেশার’?

    বারামতিতে ভেঙে পড়া বিমানের ব্ল্যাক বক্স উদ্ধার হয়েছে। তা পরীক্ষানিরীক্ষা করে বোঝার চেষ্টা করা হবে, অজিত পাওয়ারকে নিয়ে লিয়ারজেট ৪৫এক্সআর বিমান ভেঙে পড়ার আগের মুহূর্তে ঠিক কী ঘটেছিল। তবে এরই মধ্যে প্রাথমিক বিশ্লেষণে উঠে আসছে নয়া তথ্য। NDTV-র খবর ...

    ২৯ জানুয়ারি ২০২৬ এই সময়
    ‘ওহ শিট’, বিমান ভেঙে পড়বে বুঝতে পেরেই আতঙ্কে চিৎকার, অজিতের ফ্লাইটে কী ঘটেছিল শেষ মুহূর্তে?

    বুধবার সকাল ৮টা ৪৩ মিনিট, বারামতিতে অবতরণের জন্য আসা বম্বার্ডিয়ার লিয়ারজেট ৪৫এক্সআর–এর কো–পাইলট শাম্ভবী পাঠককে বিমানবন্দরের ট্র্যাফিক অফিসার বলেছিলেন, ‘ক্লিয়ার টু ল্যান্ড’। কিন্তু তার এক মিনিট পরেই হুড়মুড়িয়ে ভেঙে পড়ে বিমানটি। এই এক মিনিটে কী ঘটেছিল? তা নিয়ে উঠছে ...

    ২৯ জানুয়ারি ২০২৬ এই সময়
    আনন্দপুরে মিছিল করতে চেয়ে হাইকোর্টে শুভেন্দু, আজই শুনানির সম্ভাবনা

    আনন্দপুরে মিছিল করতে চেয়ে এ বার হাইকোর্টে বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আনন্দপুরে বিধ্বংসী অগ্নিকাণ্ডের পিছনে নজরদারির অভাব ছিল বলে প্রথম থেকে অভিযোগ বিজেপির। এ বার সেই আনন্দপুরেই বৃহস্পতিবার মিছিল করতে চান শুভেন্দু। এ দিকে এ দিন সকাল থেকে ...

    ২৯ জানুয়ারি ২০২৬ এই সময়
    দক্ষিণ কলকাতার বিস্তীর্ণ এলাকায় জল বন্ধ থাকবে, জেনে নিন কবে, কোথায়

    গার্ডেনরিচের পাম্পিং স্টেশন ও পাইপ লাইনে রক্ষণাবেক্ষণের কাজের জন্য ৩১ জানুয়ারি, শনিবার দক্ষিণ কলকাতা ও শহরতলির বিস্তীর্ণ এলাকায় বন্ধ থাকবে পানীয় জল পরিষেবা। শনিবার সকালের পরে গার্ডেনরিচ জলপ্রকল্পের আওতাভুক্ত বিভিন্ন বুস্টার পাম্পিং স্টেশন থেকে পানীয় জল সরবরাহ বন্ধ রাখা ...

    ২৯ জানুয়ারি ২০২৬ এই সময়
    বৃদ্ধের নামে ফর্ম ৭ জমা পড়ার অভিযোগ, SIR আতঙ্কে মৃত্যু? শোরগোল চুঁচুড়ায়

    SIR-এর শুনানি কেন্দ্রে গিয়ে অসুস্থ হয়ে পড়েছিলেন বছর সত্তরের বৃদ্ধ শেখ ইসমাইল। ২৭ জানুয়ারি বাড়িতে হৃদরোগে আক্রান্ত হন তিনি। চিকিৎসাধীন অবস্থায় বুধবার মৃত্যু হয়েছে তাঁর। SIR নিয়ে আতঙ্কের জেরেই ওই বৃদ্ধের মৃত্যু হয়েছে বলে দাবি পরিবারের। হুগলির চুঁচুড়া ...

    ২৯ জানুয়ারি ২০২৬ এই সময়
    বিশ্বভারতীর সঙ্গে সত্যজিৎ রায় ফিল্ম ইনস্টিটিউটের মউ চুক্তি, সংস্কৃতি ও সিনেমার মেলবন্ধন

    বিশ্বভারতীর সঙ্গে মউ চুক্তি করল সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট (SRFTI)। বিশেষ এই চুক্তির ফলে বিশেষ ভাবে উপকৃত হবেন সঙ্গীত ভবন এবং সাংবাদিকতা ও মাস কমিউনিকেশন বিভাগের পড়ুয়ারা। চলচ্চিত্র এবং সংস্কৃতির মেল বন্ধনে এক নতুন দিগন্ত খুলে দেওয়াই ...

    ২৯ জানুয়ারি ২০২৬ এই সময়
    নন্দীগ্রামে সদ্যোজাতের মৃত্যু, হাসপাতালের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ, ‘সেবাশ্রয়’-এর প্রসঙ্গ টেনে খোঁচা বিজেপির

    নন্দীগ্রামে এক সদ্যোজাতের মৃত্যু। ব্লক স্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসক ও নার্সের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলেছে শিশুর পরিবারের সদস্যরা। বিষয়টি নিয়ে ব্লক স্বাস্থ্য আধিকারিকের কাছে রিপোর্ট চাওয়া হয়েছে বলে জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে খবর।বুধবার সকাল দশটা ঘোলপুকুর এলাকার গার্গী মণ্ডল মাইতিকে ...

    ২৯ জানুয়ারি ২০২৬ এই সময়
    সীমান্ত পার তরুণের, উদ্ধার সামাজিক মাধ্যমের ভিডিয়োয়

    শুভাশিস সৈয়দ, বহরমপুরবেলডাঙা টু বাংলাদেশ! প্রায় দু'বছরের বেশি নিখোঁজ ছিলেন মুর্শিদাবাদের বেলডাঙা থানার ভাবতা-২ পঞ্চায়েতের কামেশ্বরপুর গ্রামের ২৬ বছরের ইন্তাজুল শেখ। গত সোমবার তাঁকে নিয়ে সামাজিক মাধ্যমে একটি ভিডিয়ো পোস্ট করেন 'হিউম্যানিটি বাংলাদেশ' সংস্থার প্রতিষ্ঠাতা মহম্মদ মাইনুল ইসলাম। সোশ্যাল ...

    ২৯ জানুয়ারি ২০২৬ এই সময়
    আর্থ মুভার দিয়ে খুঁড়তেই মিলল আরও ২টি দেহাংশ, সংখ্যা বেড়ে ২৩, নাজিরাবাদ যেন মৃত্যুপুরী

    ছাইয়ের স্তূপই আড়াল করে রেখেছে ‘নিখোঁজ রহস্য’! এখনও নিখোঁজ থাকা বহু মানুষের দেহের সন্ধান পেতে বৃহস্পতিবার আনন্দপুরের নাজিরাবাদে আগুনে পুড়ে যাওয়া গোডাউনে আনা হয় আর্থ মুভার। পুড়ে যাওয়া জিনিসপত্রের ডাঁইয়ে বেশ কিছুক্ষণ খোঁজার পরে মিলেছে আরও দু'টি দেহাংশ। এই ...

    ২৯ জানুয়ারি ২০২৬ এই সময়
    নতুন ‘ইকুইটি’ বিধিতে স্থগিতাদেশ, সুপ্রিম কোর্টে ধাক্কা UGC-র, নোটিস কেন্দ্রকে

    বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) ‘প্রোমোশন অফ ইকুইটি ইন হায়ার এডুকেশন ইনস্টিটিউশন’ বিধির উপরে বৃহস্পতিবার স্থগিতাদেশ জারি করল সুপ্রিম কোর্ট। নতুন বিধি সমাজে ‘বৈষম্য’ সৃষ্টি করতে পারে, পর্যবেক্ষণ দেশের সর্বোচ্চ আদালতের। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্য কান্ত এবং বিচারপতি জয়মাল্য ...

    ২৯ জানুয়ারি ২০২৬ এই সময়
    ১.৭৫ লক্ষের গণ্ডি পার সোনার, রুপোর দামেও বড় লাফ

    দেশের বাজারে সোনা ও রুপোর দামে ফের নতুন রেকর্ড তৈরি হলো বৃহস্পতিবার। রিটেল মার্কেটে চাহিদা, টাকার দুর্বলতা এবং ভূ-রাজনৈতিক অস্থিরতার জেরে এই দুই মূল্যবান ধাতুর দাম আরও বাড়ল বলে মত বিশেষজ্ঞদের। এই বৃদ্ধির জেরে মধ্যবিত্তের নাগালের আরও বাইরে চলে ...

    ২৯ জানুয়ারি ২০২৬ এই সময়
    সুমন ঘোষের পরিচালনায় শিবপ্রসাদ, স্বস্তিকার সঙ্গে জুটি বাঁধছেন শিবু?

    রাজা দাশগুপ্ত পরিচালিত টেলিফ্লিম 'একুশে পা' অভিনেতা শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের প্রথম কাজ। ঋতুপর্ণ ঘোষের 'বাড়িওয়ালি' ছবিতে শিবপ্রসাদের অভিনয় আজও মনে আছে দর্শকের। নন্দিতা রায়ের সঙ্গে জুটি বেঁধে প্রযোজনা সংস্থা তৈরির পর পরিচালনাতেই মন দিয়েছিলেন। মাঝে অবশ্য নিজেদের প্রযোজিত বেশ কিছু ...

    ২৯ জানুয়ারি ২০২৬ এই সময়
    নীরবতা ভাঙার সাহসী সিনেমা ‘হোক কলরব’

    সাম্প্রতিক সময়ের বাস্তব ঘটনা নিয়ে বাংলা ছবিতে হাত দেওয়া মানেই বাড়তি ঝুঁকি, এমন ধারণা টালিগঞ্জে বহুদিনের। রাজনীতি, ক্ষমতা, ছাত্র আন্দোলন—এই বিষয়গুলো ছুঁতে গেলেই যেন অদৃশ্য এক লাল দাগ টেনে দেওয়া হয়। তাই বেশিরভাগ নির্মাতাই নিরাপদ দূরত্ব বজায় রাখতে স্বচ্ছন্দ ...

    ২৯ জানুয়ারি ২০২৬ এই সময়
    নাজিরাবাদ অগ্নিকাণ্ডে উদ্ধার হওয়া ২১টি দেহাংশের DNA ম্যাপিংয়ের সিদ্ধান্ত

    আনন্দপুরের নাজিরাবাদে অগ্নিকাণ্ডের পরে ঘটনাস্থল থেকে উদ্ধার হওয়া ২১টি দেহাংশ শনাক্তকরণে বৃহস্পতিবারই DNA ম্যাপিং শুরু হতে পারে। আগুনে পুড়ে মৃতদের নাম-পরিচয় জানতে এই প্রক্রিয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে প্রশাসনের তরফে জানানো হচ্ছে। পুলিশ সূত্রে খবর, ২১টি দেহাংশের মধ্যে একটি আধপোড়া ...

    ২৯ জানুয়ারি ২০২৬ এই সময়
    সেলফি, রিলস: এখন 'হটস্পট' নাজিরাবাদ

    প্রশান্ত ঘোষকালো ধোঁয়ার গন্ধ এখনও বাতাসে ভাসছে। পোড়া টিন, গলা প্লাস্টিক আর ছাইয়ের স্তূপ পেরিয়ে হাঁটলেই চোখে পড়ে সেই ভয়ঙ্কর রাতের চিহ্ন। ইএম বাইপাস লাগোয়া অভিজাত আরবানা আবাসনের পাঁচিলের ঠিক পাশেই যে নাজিরাবাদ—সেই অখ্যাত নামটাই এখন শহরের আলোচনার কেন্দ্রে। ...

    ২৯ জানুয়ারি ২০২৬ এই সময়
    ফায়ার অডিট-ট্রেনিং: উঠছে হাজারো প্রশ্ন

    এই সময়: রাজ্যজুড়ে ছড়িয়ে রয়েছে অজস্র ‘জতুগৃহ’। সেই সব বিপজ্জনক বাড়ি, গোডাউনের তালিকা বানিয়ে স্থানীয় প্রশাসন, পুলিশ এবং দমকলের মিলিত উদ্যোগে ব্যবস্থা নেওয়ার কথা বারংবার শোনা গিয়েছে প্রশাসনিক কর্তাদের মুখে। কিন্তু কোথায় সেই তালিকা? আগুন আটকাতেই বা কী ব্যবস্থা ...

    ২৯ জানুয়ারি ২০২৬ এই সময়
    ২৮ দিনের ফের, অজিত পাওয়ারের ফ্লাইটে ছিল না ‘গগন’ রক্ষাকবচ, প্রযুক্তির অভাবই কি কাল হলো?

    মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ারের বিমান দুর্ঘটনায় সামনে এসেছে চাঞ্চল্যকর তথ্য। তদন্তকারী অফিসাররা জানিয়েছেন, ফ্লাইটে একটি বিশেষ স্যাটেলাইট সুরক্ষা ব্যবস্থা থাকলে হয়তো খারাপ আবহাওয়ার মধ্যেও বিমানটি নিরাপদে অবতরণ করতে পারত। কিন্তু সেই ব্যবস্থা চালু হওয়ার মাত্র ২৮ দিন আগে চার্টার্ড ...

    ২৯ জানুয়ারি ২০২৬ এই সময়
    বারামতিতে ভেঙে পড়া বিমানের ব্ল্যাক বক্স উদ্ধার

    বারামতিতে ভেঙে পড়া লিয়ারজেট ৪৫এক্সআর-এর ব্ল্যাক বক্স উদ্ধার। এক দিন আগেই যে বিমান দুর্ঘটনা প্রাণ কেড়েছে মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী শরদ পাওয়ার-সহ পাঁচ জনের। বিমান দুর্ঘটনার পরে দুই পাইলটের মৃত্যু হলে, দুর্ঘটনার কারণ জানতে একমাত্র ভরসা হয় ব্ল্যাক বক্স। নামে ‘ব্ল্যাক’ ...

    ২৯ জানুয়ারি ২০২৬ এই সময়
    অভিশপ্ত বিমানে ওঠার আগে ঠাকুমাকে মেসেজ, শেষ বার্তায় কী লিখেছিলেন কো-পাইলট শাম্ভবী?

    আসলের থেকে সুদ প্রিয়! সম্পর্কের ক্ষেত্রেও এই কথাটা একেবারেই ফেলে দেওয়ার মতো নয়। নাতনি শাম্ভবী পাঠক এবং তাঁর ঠাকুমা মীরা পাঠকের সম্পর্ক ‘লং ডিসটেন্স’ হলেও ভালোবাসা বেঁধে রেখেছিল তাঁদের। ‘গুড মর্নিং দাদ্দা’, বুধবার সকালে নাতনির মেসেজ পেয়ে দিনটার শুরুটা ...

    ২৯ জানুয়ারি ২০২৬ এই সময়
    অজিতের বিমান দুর্ঘটনার অন্যতম কারণ কম দৃশ্যমানতা, দাবি অসামরিক বিমান পরিবহণমন্ত্রীর

    মহারাষ্ট্রের প্রয়াত উপ-মুখ্যমন্ত্রী অজিত পাওয়ারের বিমান দুর্ঘটনার অন্যতম কারণ, কম দৃশ্যমানতা। এমনই দাবি অসামরিক বিমান পরিবহণমন্ত্রী কে রামমোহন নাইডুর। তাঁর মন্ত্রকের আরও দাবি, নাশকতা নয়, বিমান ভেঙে পড়া নিছকই দুর্ঘটনা। বুধবার সকাল ৮টা ১০ মিনিটে মুম্বই থেকে রওনা দেয় ...

    ২৯ জানুয়ারি ২০২৬ এই সময়
    মধ্যপ্রদেশে নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগ, ধৃত নাবালক আত্মীয়

    মধ্যপ্রদেশে এক নাবালিকাকে ধর্ষণ করে খুন করা হয়েছে বলে অভিযোগ। এই খুনের অভিযোগ উঠেছে ওই নাবালিকার এক আত্মীয়ের বিরুদ্ধে। গ্রেপ্তার করা হয়েছে ওই অভিযুক্তকে। সেও একজন নাবালক বলে জানিয়েছে পুলিশ।এই ঘটনা ঘটেছে মধ্যপ্রদেশের বারওইয়ানি জেলায়। বুধবার, বারওইয়ানির পুলিশ সুপার ...

    ২৯ জানুয়ারি ২০২৬ এই সময়
    অরূপের মতো কেন পদত্যাগ নয় সুজিতের? প্রশ্ন শুভেন্দুর

    এই সময়: আনন্দপুরের অগ্নিকাণ্ডের ঘটনায় রাজ্যের দমকলমন্ত্রী সুজিত বসুর পদত্যাগ দাবি করলেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাঁর দাবি, মেসির সফরকে কেন্দ্র করে যুবভারতীতে বিশৃঙ্খল পরিস্থিতির পরে রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের অপদার্থতা সামনে এসেছিল। একই ভাবে আনন্দপুরের ঘটনার পরে ...

    ২৯ জানুয়ারি ২০২৬ এই সময়
    ঘাটাল-স্বপ্ন হয়ে যাবে এ বার সত্যি? শুরু হয়েছে কাজ

    বাবলু সাঁতরা, ঘাটাল দু'-এক বছর নয়, দু'-এক দশকও নয়। ঘাটাল নিয়ে দড়ি টানাটানি চলছে সেই ১৯৫২ সাল থেকে। কাট টু। ২৮ জানুয়ারি, ২০২৬। হুগলির সিঙ্গুরের সভা থেকে 'ঘাটাল মাস্টার প্ল্যান'-এর শিলান্যাস করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সঙ্গে ছিলেন ঘাটালের সাংসদ-অভিনেতা ...

    ২৯ জানুয়ারি ২০২৬ এই সময়
    প্রধানমন্ত্রীজি, আপনার স্ত্রীর পদবি কী: মমতা

    এই সময়: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পরে এ বার তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যাচ্ছেন দিল্লিতে দেশের মুখ্য নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের সঙ্গে দেখা করতে। তৃণমূল সূত্রের খবর, আগামী সোমবার, ২ ফেব্রুয়ারি মমতার নেতৃত্বে ১৫ জনের একটি প্রতিনিধি দলের সঙ্গে দেখা করবেন ...

    ২৯ জানুয়ারি ২০২৬ এই সময়
    পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য অজিতের, অর্থনৈতিক সমীক্ষা রিপোর্ট পেশ নির্মলার, দিনভর আর কী খবরে নজর?

    বিমান দুর্ঘটনায় মৃত্যু হয়েছে মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ারের। আজ সকাল ১১টায় বারামতীর বিদ্যা প্রতিষ্ঠানের মাঠে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে। শেষকৃত্যের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহেরও উপস্থিত থাকার কথা রয়েছে বলে কেন্দ্রীয় সরকার সূত্রে জানা ...

    ২৯ জানুয়ারি ২০২৬ এই সময়
    দৈব্যনাথ ও সুরজিতের গল্প অনুপ্রেরণার টনিক

    বাসুদেব ভট্টাচার্য, ময়নাগুড়ি একজনের বাবা হোটেলের রাঁধুনি। অন্যজনের বাবা ট্রাকচালক। স্বচ্ছলতার সঙ্গে তাঁদের বহুদিনের 'আড়ি'। তাতে অবশ্য পরিবারে সরস্বতী-সাধনায় কোনও ছেদ পড়েনি। দারিদ্র ও প্রতিকূলতাকে জয় করে জীবন-যুদ্ধে জয়ী হওয়ার তালিকাটা নেহাৎ কম দীর্ঘ নয়। সেই তালিকায় সংযোজিত হলো ...

    ২৯ জানুয়ারি ২০২৬ এই সময়
    ‘রজার...ক্লিয়ার টু ল্যান্ড’, ককপিটের জবাবটা এল না

    সুনন্দ ঘোষবুধবার সকাল ৮টা ৪৩।বারামতিতে নামতে আসা বম্বার্ডিয়ার লিয়ারজেট ৪৫এক্সআর–এর কো–পাইলট শাম্ভবী পাঠককে বিমানবন্দরের ট্র্যাফিক অফিসার বলেছিলেন, ‘ক্লিয়ার টু ল্যান্ড’।তার তিন মিনিট পরে বিমানটি মহারাষ্ট্রের উপ–মুখ্যমন্ত্রী অজিত পাওয়ারকে নিয়ে মুখ থুবড়ে পড়ে বারামতির রানওয়ের শুরুর ঠিক মুখে বাঁদিকের ঢালের ...

    ২৯ জানুয়ারি ২০২৬ এই সময়
    সুপ্রিম-তদন্ত চান মমতা, ষড়যন্ত্র-তত্ত্ব মানতে নারাজ শরদ

    এই সময়: নিছক দুর্ঘটনা, নাকি ষড়যন্ত্র? বিমান দুর্ঘটনায় মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ারের মৃত্যুতে যে সন্দেহের যথেষ্ট অবকাশ আছে, তা নিয়ে বুধবার প্রথম জল্পনা উসকে দিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সরাসরি ষড়যন্ত্রের কথা না–বললেও তাঁর স্পষ্ট বক্তব্য, সত্য উদ্ঘাটন করতে সিবিআই ...

    ২৯ জানুয়ারি ২০২৬ এই সময়
    Live: পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য পাওয়ারের, উপস্থিত থাকবেন মোদী-শাহ

    বুধবার বিমান দুর্ঘটনায় মৃত্যু হয়েছে মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ারের। বৃহস্পতিবার বেলা ১১টায় বারামতিতে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য সম্পন্ন হবে পাওয়ারের। সূত্রের খবর, শেষকৃত্যে অংশ নিতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আরও বাড়ল ভোরের তাপমাত্রা। শীত প্রায় গায়েব। ...

    ২৯ জানুয়ারি ২০২৬ এই সময়
    'হাড়গোড়ও মিলবে কি?' আনন্দপুর অগ্নিকাণ্ডের পরে চিন্তায় স্বজনরা

    এই সময়, তমলুক ও খড়্গপুর: কলকাতার আনন্দপুরের ভয়াবহ অগ্নিকাণ্ডে পূর্ব মেদিনীপুর জেলায় নিখোঁজের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২১। এই ঘটনায় এখনও পর্যন্ত আহত পাঁচ জন। জেলা প্রশাসন নিখোঁজদের খোঁজে ডিএনএ পরীক্ষার উদ্যোগ নিয়েছে। বুধবার সকালে নিখোঁজ ২১ জনের পরিবারের প্রায় ...

    ২৯ জানুয়ারি ২০২৬ এই সময়
    'আর গোডাউনে থাকব না', বাড়ি ভাড়া খুঁজছেন শ্রমিকরা

    দিগন্ত মান্না, পাঁশকুড়া বেঙ্গালুরুতে থাকেন প্রবীর ঘাঁটা। ডেকরেটার্স সংস্থায় ফুলের কাজ করেন। কিন্তু সোমবার থেকেই স্বস্তিতে নেই তাঁর পরিবার। বারবার তাঁকে ফোন করে পরিবারের সদস্যরা অনুরোধ করছেন আর গোডাউনে নয়, বাড়ি ভাড়া নিয়ে এ বার থেকে থাকতে হবে তাঁকে। ...

    ২৯ জানুয়ারি ২০২৬ এই সময়
    সামশেরগঞ্জে হোটেল ব্যবসায়ীকে গুলি করে খুনের অভিযোগ, তদন্তে পুলিশ

    মুর্শিদাবাদে এক যুবককে খুন করা হয়েছে বলে অভিযোগ। গুলিতে ঝাঁঝরা করে দেওয়া হয়েছে তাঁর দেহ। বুধবার রাতে ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের সামসেরগঞ্জের নতুন ডাকবাংলা এলাকায়। জাতীয় সড়কের পাশে এই খুনের ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।পুলিশ এবং স্থানীয় সুত্রে জানা গিয়েছে, ...

    ২৯ জানুয়ারি ২০২৬ এই সময়
    স্নানে নেমে তলিয়ে গেলেন যুবক, আধ ঘণ্টা পরে উদ্ধার নিথর দেহ, শান্তিপুরে চাঞ্চল্য

    পুকুরে স্নান করতে নেমে তলিয়ে মৃত্যু হলো এক যুবকের। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম রনি বিশ্বাস (২৩)। বুধবার বিকেলে নদিয়ার শান্তিপুর থানার ফুলিয়ার কৃষিপল্লির এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের ...

    ২৯ জানুয়ারি ২০২৬ এই সময়
    ভরসন্ধ্যায় সোনার দোকানের সামনে বোমাবাজি, পাঁচ মিনিটে সব লুট করে পালাল ডাকাত দল

    ভরসন্ধ্যায় সোনার দোকানে দুঃসাহসিক ডাকাতি। রীতিমতো বোমাবাজি করে পাঁচ মিনিটের মধ্যে সব লুটে নিয়ে পালাল দুষ্কৃতীরা। বুধবার বীরভূমের কীর্ণাহারের এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। দিশাহারা দোকানের মালিক। এখনও যেন ঘোর কাটছে না তাঁর। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। কীর্ণাহার ...

    ২৯ জানুয়ারি ২০২৬ এই সময়
    ক্লাস চলাকালীন পড়ুয়াদের নিয়ে যাওয়া হলো মুখ্যমন্ত্রীর সভায়, ক্ষুব্ধ অভিভাবকরা, শোরগোল হুগলির স্কুলে

    স্কুলে পড়তে এসেছিল পড়ুয়ারা। হঠাৎই ক্লাস চলাকালীন নিয়ে যাওয়া হলো মুখ্যমন্ত্রীর সভায়। হাতে ধরিয়ে দেওয়া হয় সরকারি প্রকল্পের প্ল্যাকার্ড। অথচ বিষয়টি অনেক অভিভাবক জানতেনই না বলে অভিযোগ। শোরগোল হুগলির নালিকুলের দেশবন্ধু বাণী মন্দিরে। স্কুলের প্রধানশিক্ষক গদাধর বারুই নিজেও স্বীকার ...

    ২৯ জানুয়ারি ২০২৬ এই সময়
    SIR-এর শুনানিতে যাওয়ার পথে দুর্ঘটনা, মৃত্যু দুই সন্তান-সহ বাবার, চিকিৎসাধীন মা

    SIR শুনানিতে ডাক পেয়েছিলেন স্ত্রী। দুই সন্তান ও স্ত্রীকে নিয়ে বাইকে চেপে শুনানি কেন্দ্রে যাচ্ছিলেন ধূলাগড়ের বাসিন্দা শেখ সিরাজ (৩২)। অভিযোগ, মাঝ রাস্তায় নিয়ন্ত্রণ হারিয়ে বাইকটিকে ধাক্কা মারে একটি লরি। বুধবার সকালে দুর্ঘটনাটি ঘটে উলুবেড়িয়া থানার বাণীতলা চেকপোস্টের কাছে। ...

    ২৯ জানুয়ারি ২০২৬ এই সময়
    মমতার মন্তব্যে দুঃখ পাবে অজিতের পরিবার? পাল্টা দিলেন একনাথ শিন্ডে

    অজিত পাওয়ারের আকস্মিক প্রয়াণে শোকস্তব্ধ গোটা দেশ। তবে এই মৃত্যু নিছক দুর্ঘটনা নাকি এর পিছনে অন্য কোনও রহস্য রয়েছে, সেই বিষয়ে প্রশ্ন তুলে দিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে তদন্তের দাবি করেছেন তৃণমূল সুপ্রিমো। এই প্রেক্ষিতে মুখ ...

    ২৯ জানুয়ারি ২০২৬ এই সময়
    অবতরণের আগে হেলে গেল বাঁ দিকে, অজিতের বিমান দুর্ঘটনার মুহূর্তের নতুন ভিডিয়ো ফুটেজ প্রকাশ্যে

    দ্রুত গতিতে নামছিল বিমানটি। কিন্তু অবতরণের ঠিক আগে আচমকাই বাঁ দিকে হেলে যায়। বুধবার রাতে সামনে এলো দুর্ঘটনার মুহূর্তের নতুন ভিডিয়ো ফুটেজ। তাতেই দেখা গিয়েছে বিমানের কাত হয়ে যাওয়ার সেই দৃশ্য। এই ফুটেজ ঘিরে নতুন করে প্রশ্ন উঠতে শুরু ...

    ২৯ জানুয়ারি ২০২৬ এই সময়
    ‘মহিলা পাইলট মানেই স্মুদ ল্যান্ডিং’, অগাধ আস্থা ছিল অজিতের, টুইটে কী লিখেছিলেন তিনি?

    মহিলা পাইলটদের উপরে অগাধ আস্থা ছিল মহারাষ্ট্রের প্রয়াত উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ারের। তাঁর মতে, মসৃণ অবতরণ মানেই ককপিটের দায়িত্বে রয়েছেন কোনও মহিলা পাইলট। বুধবার বিমান দুর্ঘটনার পরে তাঁর সেই পুরোনো টুইট নতুন করে ভাইরাল হয়েছে। উল্লেখযোগ্য বিষয় হলো, এ দিন ...

    ২৯ জানুয়ারি ২০২৬ এই সময়
    মালদার পরে ডায়মন্ড হারবার, SIR শুনানিতে ট্রাঙ্কভর্তি নথি ও দাদুর কবরের মাটি নিয়ে হাজির ভোটার

    SIR শুনানি নিয়ে হেনস্থার অভিযোগ রাজ্যের একাধিক জেলায়। সেই তালিকায় এ বার যুক্ত হলো ডায়মন্ড হারবার-২ নম্বর ব্লকের সরিষা গ্রাম পঞ্চায়েত এলাকা। এই এলাকার বাসিন্দা দাইয়ান গায়েন বুধবার বাবা ও ঠাকুরদার যাবতীয় নথিপত্র ট্রাঙ্কে ভরে নিয়ে হাজির হন শুনানি ...

    ২৮ জানুয়ারি ২০২৬ এই সময়
    আনন্দপুরের আগুনে কমপক্ষে মৃত ৩ কর্মী, ১০ লাখ টাকা আর্থিক সহায়তা-সহ একাধিক ঘোষণা মোমো সংস্থার

    ৪৮ ঘণ্টারও বেশি সময় কেটে গিয়েছে। এখনও পোড়া ধ্বংসস্তূপে প্রিয়জনদের খুঁজে চলেছেন আত্মীয়রা। নাজিরাবাদের মোমো কারখানা ও ডেকরেটার্সের গোডাউনে ছাই থেকে এখনও পর্যন্ত উদ্ধার ১৬ জনের দেহাংশ। নিখোঁজ কমপক্ষে ২৩। এই ঘটনায় কমপক্ষে মোমো কারখানার তিন কর্মীর মৃত্যু হয়েছে ...

    ২৮ জানুয়ারি ২০২৬ এই সময়
    এ বার কি দিল্লির নির্বাচন সদনে যাচ্ছেন তৃণমূল সুপ্রিমো মমতা?

    আগামী মাসের শুরুতেই কি দিল্লিতে নির্বাচন সদনে যাচ্ছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়? SIR নিয়ে সংঘাতের আবহে তেমনটাই বিভিন্ন সূত্র মারফত উঠে আসছে। নির্বাচন কমিশন সূত্রে খবর, আগামী মাসের প্রথম দিকেই তাঁর সঙ্গে সাক্ষাতের সময় দিয়েছেন মুখ‍্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ ...

    ২৮ জানুয়ারি ২০২৬ এই সময়
    DNA টেস্টের জন্য ছেলের ডাক পড়েছে, আনন্দপুরের অগ্নিকাণ্ডের পরে খোঁজ নেই পাঁশকুড়ার বাসুদেবের

    রবিবার রাতে আগুন লাগে আনন্দপুরের নাজিরাবাদের গোডাউনে। দু’রাত কেটে যাওয়ার পরেও এখনও খোঁজ নেই পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ার বাসুদেব বেরার। খোঁজ নেই বাসুদেবের মতোই আরও ১৮-২০ জনের। এর মধ্যে পাঁশকুড়ারই ৫-৬ জন আছেন। যেমন চকগৌরাঙ্গ গ্রামের পঞ্চাশোর্ধ্ব বাসুদেব বেরা।এক সময়ে ...

    ২৮ জানুয়ারি ২০২৬ এই সময়
    ‘বিমান দুর্ঘটনা হলে তো মালিককে ধরা হয় না’, কোর্টে যুক্তি গোডাউন মালিক গঙ্গাধরের

    আনন্দপুরের নাজিরাবাদে অগ্নিকাণ্ডের ঘটনায় ধৃত গোডাউন মালিক গঙ্গাধর দাসকে ৪ ফেব্রুয়ারি পর্যন্ত পুলিশ হেফাজতে পাঠাল আদালত। তবে বুধবার গঙ্গাধরকে আদালতে তোলা হলে সওয়াল-জবাব পর্বে সরগরম হয় বারুইপুর মহকুমা আদালত কক্ষ। বছর ১৩ আগে পূর্ব মেদিনীপুরের পাশাপাশি কলকাতার অদূরে দক্ষিণ ...

    ২৮ জানুয়ারি ২০২৬ এই সময়
    অজিতের মৃত্যুর নেপথ্যে ‘ষড়যন্ত্র’? অজিতের মৃত্যু নিয়ে শরদের কণ্ঠে মমতা-অখিলেশ-খাড়্গেদের ভিন্ন সুর

    বুধবার সকালে বারামতীতে এক ভয়াবহ বিমান দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন মহারাষ্ট্রের দাপুটে নেতা তথা রাজ্যের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ার। এই মর্মান্তিক ঘটনাকে কেন্দ্র করে উত্তাল জাতীয় রাজনীতি। মমতা বন্দ্যোপাধ্যায় থেকে অখিলেশ যাদব বা মল্লিকার্জুন খাড়্গের মতো বিরোধী নেতারা এই মৃত্যুর পিছনে ...

    ২৮ জানুয়ারি ২০২৬ এই সময়
    ‘অজিত পাওয়ারই ছিলেন শরদের আইজ অ্যান্ড ইয়ার্স…’, কলম ধরলেন হীরক বন্দ্যোপাধ্যায়

    মহারাষ্ট্রে ভোট কভার করতে যাওয়া যে কোনও সাংবাদিকের কাছে বারামতি চিরকালই মক্কা। তার কারণ একটাই— গত প্রায় পাঁচ দশকের বেশি সময় ধরে মহারাষ্ট্রের শাসন যাঁরা করেছেন তাঁর মধ্যে অগ্রগণ্য হচ্ছেন শরদরাও পাওয়ার, তা তিনি ক্ষমতায় থাকুন বা না থাকুন। ...

    ২৮ জানুয়ারি ২০২৬ এই সময়
    ‘নোবেল শান্তি পুরস্কার পেয়েছেন রবীন্দ্রনাথ’, মুখে ‘জয় বাংলা’ স্লোগানও, বঙ্গযাত্রায় শুরুতেই হোঁচট নিতিনের

    কর্নাটকের বিজেপি সাংসদ বিশ্বেশ্বর কাগেরি বলেছিলেন, ‘ইংরেজদের খুশি করতে রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছিলেন জনগণমন।’ তাঁর এই মন্তব্য নিয়ে প্রবল আপত্তি তুলেছিল তৃণমূল কংগ্রেস। এ বার বিজেপির নয়া সর্বভারতীয় সভাপতি নিতিন নবীন দুর্গাপুরের সভা থেকে বললেন, ‘নোবেল শান্তি পুরস্কার পেয়েছিলেন রবীন্দ্রনাথ ...

    ২৮ জানুয়ারি ২০২৬ এই সময়
    মাঝ আকাশে আচমকাই ‘চুপ’ পাইলট, পাওয়ারের ফ্লাইটের শেষ মুহূর্ত নিয়ে কী বলল DGCA?

    আছড়ে পড়ার আগে একবার অবতরণের চেষ্টা করেছিল মহারাষ্ট্রের উপ-মুখ্যমন্ত্রী অজিত পাওয়ারের ফ্লাইট। কিন্তু রানওয়ে দেখতে সমস্যা হচ্ছিল পাইলটের। ফলে ‘গো অ্যারাউন্ড’ অর্থাৎ ফের উড়তে শুরু করে বিমান। দ্বিতীয়বার অবতরণের চেষ্টা করার সময়ে ভেঙে পড়ে ফ্লাইট। দাউদাউ করে জ্বলে ওঠে ...

    ২৮ জানুয়ারি ২০২৬ এই সময়
    ‘একটাও ইট পুঁতেছেন?’, বিজেপিকে নিশানা, সিঙ্গুরের মাটি ছুঁয়ে SIR-এর প্রতিবাদ দিল্লির বুকে নিয়ে যাওয়ার বার্তা মমতার

    শিল্পায়নের বার্তা দেওয়ার হাওয়া তোলা হলেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভায় সিঙ্গুরে আশানুরূপ কোনও ঘোষণা হয়নি, দাবি করেছিল তৃণমূল। দশ দিনের মাথায় জোড়া ‘উপহার’ নিয়ে মমতা হাজির হলেন সেই সিঙ্গুরেই। ঘাটাল মাস্টার প্ল্যানের উদ্বোধনের পাশাপাশি বুধবার সিঙ্গুরের সভা থেকে ‘বাংলার ...

    ২৮ জানুয়ারি ২০২৬ এই সময়
    ডিজিটাল অ্যারেস্টের ফাঁদে ৩৫ লক্ষ গেল প্রাক্তন ভিসির

    এই সময়: প্রতারকদের খপ্পরে পড়ে বিপুল অর্থ খোয়ালেন পশ্চিমবঙ্গ রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য অশোকরঞ্জন ঠাকুর। সল্টলেকের বাসিন্দা বছর সাতাত্তরের ওই অধ্যাপকের কাছ থেকে প্রায় ৩৫ লক্ষ টাকা হাতিয়েছে প্রতারকরা। জানুয়ারির প্রথম দু’সপ্তাহ ধরে কার্যত ‘ডিজিটাল অ্যারেস্ট’-এর ভয় দেখিয়ে তাঁর ...

    ২৮ জানুয়ারি ২০২৬ এই সময়
    বাম আমলে শিলান্যাস, উদ্বোধন করলেন মমতা, ঘাটালের দীর্ঘ কয়েক দশকের সংগ্রাম পূর্ণতা পাবে?

    লোকসভা নির্বাচনের আগে ২৬ এপ্রিল, ২০২৪ ঘাটালের জনসভা থেকে দেবকে পাশে নিয়ে রাজ্যের উদ্যোগে ‘ঘাটাল মাস্টার প্ল্যান’ তৈরির কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিধানসভা নির্বাচনের আগে বুধবার সিঙ্গুরের সভা থেকে সেই প্রকল্পের উদ্বোধন করলেন তিনি। এখানেও মঞ্চে মুখ্যমন্ত্রীর ...

    ২৮ জানুয়ারি ২০২৬ এই সময়
    পুরোনো শত্রুতার জেরে পিটিয়ে খুনের অভিযোগ হাওড়ায়, পুলিশের জালে ৫

    পুরোনো শত্রুতার জেরে এক ব্যক্তিকে পিটিয়ে খুনের অভিযোগ উঠল। হাওড়ার ডিহিমণ্ডলঘাটের পূর্ব পাড়ায় মঙ্গলবারের ঘটনা। মৃতের নাম শেখ আসগার (৬২)। অভিযোগ, পুরোনো শত্রুতার জেরে ওই ব্যক্তিকে পিটিয়ে খুন করা হয়েছে। এই ঘটনায় ৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।স্থানীয় সূত্রে খবর, ...

    ২৮ জানুয়ারি ২০২৬ এই সময়
    পর্তুগিজ রেসিপিতে প্রন ফাটাফাটি

    ছবি দাস, মাপুটো আফ্রিকা বললেই কেমন একটা গা ছমছম করে। সেই ছোটবেলায় সাহসী শঙ্করের অভিযান চিনিয়েছিল এই মহাদেশকে। সেখানে হঠাৎ করে এসে পড়ব, কে জানত! স্বামীর সরকারি চাকরির সুবাদে জামশেদপুর, দুর্গাপুর ও কলকাতায় থাকার সুযোগ হয়েছিল। তার পরে সোজা ...

    ২৮ জানুয়ারি ২০২৬ এই সময়
    বিমান দুর্ঘটনায় প্রয়াত অজিত পাওয়ার-সহ ৫, আর কারা ছিলেন চার্টার্ড ফ্লাইটে?

    ভয়াবহ বিমান দুর্ঘটনায় প্রয়াত মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ার। বুধবার সকালে বারামতি বিমানবন্দরের কাছে ভেঙে পড়ে অজিত পাওয়ারের চার্টার্ড ফ্লাইট। অজিত ছাড়াও দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ক্যাপ্টেন সুমিত কাপুর,ফার্স্ট অফিসার শাম্ভবী পাঠক, কেবিন ক্রু পিঙ্কি মালি এবং নিরাপত্তা রক্ষী বিদীপ যাদবের।ক্যাপ্টেন ...

    ২৮ জানুয়ারি ২০২৬ এই সময়
    ‘অসমাপ্ত’ মহাকাব্যে বিষাদময় যবনিকা পতন, জীবনের কাছে আজ হেরে গেলেন শরদ

    বারামতীর আকাশে আজ সূর্য ঢেকে গিয়েছে কালো ধোঁয়ায়। যে বারামতীকে নিজের সন্তানের মতো তিল তিল করে সাজিয়েছিলেন ‘দাদা’ অজিত পাওয়ার, সেই মাটিতেই আজ চিরনিদ্রায় শায়িত তিনি। তবে বুধবারের অভিশপ্ত সকাল শুধুমাত্র মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রীকে কেড়ে নেয়নি, কেড়ে নিয়েছে এক প্রবীণ ...

    ২৮ জানুয়ারি ২০২৬ এই সময়
    ল্যান্ডিংয়ের সময়েই প্রবল বিস্ফোরণ, CCTV ফুটেজে ধরা পড়ল অজিত পাওয়ারের বিমান দুর্ঘটনার মুহূর্ত

    ভয়াবহ বিমান দুর্ঘটনায় বুধবার মৃত্যু হয়েছে মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ারের। জানা গিয়েছে, বুধবার সকালে বারামতিতে ল্যান্ডিং করার সময়ে ভেঙে পড়ে অজিতের বিমান। বারামতিতে তাঁর জনসভা ছিল। সেই কারণেই ভিএসআর ভেঞ্চার্স প্রাইভেট লিমিটেড থেকে অত্যাধুনিক, Learjet 45 এক্সআর মডেলের বম্বার্ডিয়ার ...

    ২৮ জানুয়ারি ২০২৬ এই সময়
    'অভিযুক্তের সব সম্পত্তি নিলামে তুলে অ্যাসিড হামলায় ক্ষতিপূরণ নয় কেন?', সুপ্রিম পর্যবেক্ষণ

    এই সময়: অ্যাসিড আক্রান্তকে ক্ষতিপূরণ দেওয়ার জন্য কেন অভিযুক্তের সম্পত্তি বাজেয়াপ্ত করে নিলামে তোলা হবে না— অ্যাসিড হামলার মতো ভয়াবহ অপরাধ রুখতে কড়া আইনের প্রয়োজনীয়তা মনে করিয়ে এমন মন্তব্য করতেই শোনা গেল শীর্ষ আদালতকে। ২০০৯–এ অ্যাসিড–আক্রান্ত শাহিন মালিকের (তিনি ...

    ২৮ জানুয়ারি ২০২৬ এই সময়
    বিজেপি সাংসদ খগেন মুর্মুর স্ত্রী যোগ দিলেন তৃণমূলে

    তৃণমূলে যোগ দিলেন বিজেপি সাংসদ খগেন মুর্মুর স্ত্রী অরুণা মার্ডি। বুধবার তৃণমূল ভবনে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু, বনমন্ত্রী বিরবাহা হাঁসদার উপস্থিতিতে তৃণমূলের পতাকা হাতে তুলে নেন অরুণা। তৃণমূলের পতাকা হাতে তুলে নিয়ে অরুণা বলেন, ‘আমি সিপিএম, বিজেপির সঙ্গেও ছিলাম। কিন্তু ...

    ২৮ জানুয়ারি ২০২৬ এই সময়
    ‘বিজেপি জোট ছাড়তে চেয়েছিলেন অজিত’, সুপ্রিম কোর্টের নজরদারিতে দুর্ঘটনার তদন্ত চাইলেন মমতা

    বিমান দুর্ঘটনায় মৃত্যু হয়েছে মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ারের। ভারতের ডিরেক্টরেট জেনারেল অফ সিভিল এভিয়েশন (ডিজিসিএ) ইতিমধ্যে এই দুর্ঘটনার তদন্ত শুরু করেছে। এর মাঝেই এই দুর্ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের দাবি করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। হুগলিতে একটি কর্মসূচিতে যাওয়ার আগে ...

    ২৮ জানুয়ারি ২০২৬ এই সময়
    UPSC দিল্লি হাইকোর্টে, জট DGP নিয়োগে?

    এই সময়: রাজ্য পুলিশের পরবর্তী ডিজিপি বাছাইয়ে কি নতুন জট? কেন্দ্রীয় পাবলিক সার্ভিস কমিশন (ইউপিএসসি) বঙ্গের ডিজিপি বাছাই নিয়ে সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনালের (ক্যাট) নির্দেশ চ্যালেঞ্জ করে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হওয়ায় এ নিয়ে জল্পনা জোরালো হয়েছে। আগামী ৩১ মার্চ রাজ্যের ...

    ২৮ জানুয়ারি ২০২৬ এই সময়
    SIR নিয়ে সুপ্রিমে এবার জয় গোস্বামী, মামলা হাইকোর্টেও

    এই সময়, নয়াদিল্লি ও কলকাতা: ভোটার লিস্টে স্পেশাল ইনটেনসিভ রিভিশন (এসআইআর বা সার) নিয়ে ফের কলকাতা হাইকোর্ট ও সুপ্রিম কোর্টে নতুন মামলা দায়ের হলো। সুপ্রিম কোর্টে দায়ের হওয়া মামলায় আবেদনকারীর মূল বক্তব্য, এ রাজ্যে যে ভাবে ‘সার’ পরিচালনা করা ...

    ২৮ জানুয়ারি ২০২৬ এই সময়
  • এই সময় | 7001-7100

News/খবর All News এই সময় বর্তমান প্রতিদিন আজকাল দৈনিক স্টেটসম্যান আজ তক Times of India Indian Express The Statesman News18 বাংলা

BENGAL INFO | Information about West Bengal, India | bengalinfo1@gmail | Privacy Policy