BENGAL INFO
  • News
  • ক্যালেন্ডার
  • Hospitals
  • Schools
  • কবিতা
  • গান
  • দুর্গাপূজা
  • KOLKATA WEATHER
  • News from West Bengal | 05 Jul, 2026 | ২১ আষাঢ়, ১৪৩৩
  • বাংলা (?)    
  • খেলা | ব্যবসা | বিনোদন | রাজ্য | কলকাতা | দেশ
  • ‘চাহিদা মেনেই কাজ’ বলছে তৃণমূল, অনিশ্চিত রেলপ্রকল্প শুরুর প্রতিশ্রুতি বিজেপির

    নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: ক্যানিং থেকে ঝড়খালি রেললাইন প্রকল্পের কাজ শুরু হয়েও বহু বছর ধরে বন্ধ রয়েছে। মাতলা নদীর উপর কয়েকটি পিলার তৈরির পর কাজ আর এগয়নি। এই প্রকল্পের ভবিষ্যৎ সম্পর্কে কেউ কিছু জানে না। বিধানসভা নির্বাচনে বাসন্তীতে ...

    ২৩ মার্চ ২০২৬ বর্তমান
    নির্বাচন ঘোষণার পর প্রথম রবিবার জমজমাট প্রচার দক্ষিণ ২৪ পরগনায়

    নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা ও সংবাদদাতা, বারুইপুর: কর্মিসভা, প্রস্তুতি সভা শেষ করে এখন ভোটের ময়দানে নেমে পড়েছেন ডান-বাম উভয় দলের প্রার্থীরা। কেউ কেউ জনসংযোগের উপরই সীমিত রেখেছেন প্রচার। কেউ আবার করছেন ঘরোয়া সভা। সব মিলিয়ে নির্বাচন ঘোষণার পর ...

    ২৩ মার্চ ২০২৬ বর্তমান
    ডিএমকের ‘দাদাগিরি’তে ক্ষোভ, ভোটের মুখেই জোট ছাড়ল শরিক

    চেন্নাই: ঠিক একমাস পর তামিলনাড়ুতে বিধানসভা নির্বাচন। এর মধ্যেই বিপাকে ডিএমকে নেতৃত্বাধীন জোট। ‘বড়ো শরিক’ ডিএমকের আচরণ নিয়ে প্রশ্ন তুলে জোট ছাড়ার কথা ঘোষণা করল তামিলাগা ভাঝভুরিমাই কাচ্চি (টিভিকে)। দলের প্রতিষ্ঠাতা টি ভেলমুরুগান বলেন, ‘বিধানসভা নির্বাচনের আসন সমঝোতার সময় ...

    ২৩ মার্চ ২০২৬ বর্তমান
    টিকিটের দামে সর্বোচ্চ সীমা প্রত্যাহার কেন্দ্রের, আজ থেকে বিমান ভাড়া বৃদ্ধির আশঙ্কা

    নয়াদিল্লি: পশ্চিম এশিয়ায় যুদ্ধের জের। আজ, সোমবার থেকেই ভারতে বৃদ্ধি পেতে পারে বিমান ভাড়া। গত ডিসেম্বর থেকে ঘরোয়া বিমান ভাড়ায় ঊর্ধ্বসীমা বেঁধে দিয়েছিল মোদি সরকার। সম্প্রতি এই সিদ্ধান্ত প্রত্যাহার করেছে মোদি সরকার। বিবৃতিতে কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহণ মন্ত্রক জানিয়েছে, ...

    ২৩ মার্চ ২০২৬ বর্তমান
    কেন্দ্রীয় বাহিনীর শীর্ষপদে আইপিএসরাই, সুপ্রিম কোর্টকে অগ্রাহ্য করে নয়া বিল কেন্দ্রের

    নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: সুপ্রিম কোর্টের নির্দেশ অমান্য ক঩রেই নতুন আইন তৈরির পথে মোদি সরকার। বিষয়: কেন্দ্রীয় বাহিনীর উচ্চপদে আইপিএসে’র আধিপত্য। আজ সোমবার রাজ্যসভায় এ সংক্রান্ত বিল পেশ করবেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সুপ্রিম কোর্ট বলার পরেও তা অবজ্ঞা করে সংসদে ...

    ২৩ মার্চ ২০২৬ বর্তমান
    অসমে নির্বাচনের মুখে ইস্তফা নেতা ও বিধায়কদের, প্রার্থী নিয়ে অশান্তি, টুপি পরিয়ে আসছেন হিমন্ত, দাবি দলত্যাগী বিজেপি সহ সভাপতির

    বিশেষ সংবাদদাতা, গুয়াহাটি: টিকিট বন্টন নিয়ে দলের অন্দরে অসন্তোষ। অসমে ভোটের মুখে বিপাকে বিজেপি। প্রাথমিকভাবে অসমে ৯০ আসনে প্রার্থী তালিকা ঘোষণা করেছে পদ্ম শিবির। আর তা ঘিরে ব্রহ্মপুত্র থেকে বরাক উপত্যকা- সর্বত্রই দলীয় কোন্দল সামনে চলে এসেছে। দলের প্রথমসারির ...

    ২৩ মার্চ ২০২৬ বর্তমান
    মাথায় ২১৪ লক্ষ কোটি টাকার ঋণ, লোকসভায় বাজেট পাশ হবে আজ

    নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: মাথায় ২১৪ লক্ষ কোটি টাকা ঋণের বোঝা নিয়েই আজ সংসদে পাশ হবে কেন্দ্রীয় বাজেট। আগামী ১ এপ্রিল থেকে খরচের হিসাব শুরু হবে। আসন্ন অর্থবর্ষে মোদি সরকার প্রায় সাড়ে ৫৩ লক্ষ কোটি টাকা খরচ করবে বলেই আজ ...

    ২৩ মার্চ ২০২৬ বর্তমান
    পুদুচেরি নির্বাচন: আসন সমঝোতা নিয়ে ডিএমকে ও কংগ্রেস জটিলতা

    নয়াদিল্লি: আগামী ৯ এপ্রিল পুদুচেরি বিধানসভা নির্বাচন। তার আগে আসন সমঝোতা নিয়ে চূড়ান্ত জটিলতা তৈরি হয়েছে কংগ্রেস ও ডিএমকের মধ্যে। কোনোপক্ষই চূড়ান্ত সমঝোতায় পৌঁছাতে পারেনি। সূত্রের খবর, ৩০ আসনের বিধানসভায় কংগ্রেস নিজেদের জন্য বেশি আসন দাবি করছে। কারণ ঐতিহ্যগতভাবে পুদুচেরিতে ...

    ২৩ মার্চ ২০২৬ বর্তমান
    বিগত তিন বছরে এই প্রথম, কুকি-জো গোষ্ঠীর সঙ্গে বৈঠক মণিপুরের মুখ্যমন্ত্রীর

    ইম্ফল: তিন বছর ধরে জাতি হিংসার আগুনে পুড়ছে মণিপুর। প্রাণ গিয়েছে আড়াইশোর বেশি মানুষের। ভিটেছাড়া ৬০ হাজারের বেশি। গোষ্ঠী সংঘর্ষ আঘাত হেনেছে পারস্পরিক বিশ্বাস ও আস্থাতেও। এবার সেই ক্ষত মেরামতে নামলেন মুখ্যমন্ত্রী ইউমনাম খেমচাঁদ। পারস্পরিক সম্পর্কের শীতলতা কাটাতে শনিবার ...

    ২৩ মার্চ ২০২৬ বর্তমান
    রাশিয়া ও আমেরিকা থেকে জ্বালানি বোঝাই জাহাজ ভিড়ল মেঙ্গালুরুতে

    নয়াদিল্লি: পশ্চিম এশিয়াজুড়ে যুদ্ধ চলছে। আর তার সবচেয়ে বেশি প্রভাব পড়েছে জ্বালানিতে। কেন্দ্রীয় সরকারের বারংবার আশ্বাস সত্ত্বেও দেশে গ্যাসের সংকট অব্যাহত। এরইমাঝে দিনকয়েক আগে হরমুজ পেরিয়ে গুজরাতে নোঙর করেছিল এলপিজি ট্যাঙ্কার নন্দাদেবী ও শিবালিক। তাতে কিছুটা স্বস্তি মিলেছিল। এবার ...

    ২৩ মার্চ ২০২৬ বর্তমান
    গ্যাসের সংকটের জের, একাধিক প্লান্টে সার উৎপাদন কমে অর্ধেক, কাঁচামাল নিয়ে চিন্তায় শিল্পমহল

    নয়াদিল্লি: ইরানের সঙ্গে ইজরায়েল-আমেরিকার সংঘাতের জেরে উত্তপ্ত পশ্চিম এশিয়া। হরমুজ প্রণালীতে অস্থির থাকায় দেশে গ্যাস ও জ্বালানি আমদানিতে ব্যাঘাত ঘটেছে। দেখা দিয়েছে এলএনজি সংকট। এর ফলে সমস্যার মুখে পড়েছে দেশের সার উৎপাদন শিল্প। সংবাদমাধ্যম সূত্রে খবর, বর্তমানে একাধিক ইউরিয়া ...

    ২৩ মার্চ ২০২৬ বর্তমান
    প্রার্থীর নাম ঘোষণাই হয়নি, উত্তর শহরতলির ২ আসনে প্রচারে ঝাঁঝ নেই গেরুয়া শিবিরের

    নিজস্ব প্রতিনিধি, বরানগর: রবিবার ভোট প্রচারে জমজমাট উত্তর শহরতলি। বাম, বিজেপি ও তৃণমূলের নেতা-কর্মীরা এদিন দলীয় প্রার্থীদের নিয়ে বাড়ি বাড়ি প্রচার ও রোড শো করেন। তবে শহরতলির দুই গুরুত্বপূর্ণ আসন পানিহাটি ও উত্তর দমদমে এখনও প্রার্থীর নাম ঘোষণা করেনি ...

    ২৩ মার্চ ২০২৬ বর্তমান
    মিটছে বাণিজ্যিক গ্যাসের সংকট

    নয়াদিল্লি: যুদ্ধের তৃতীয় সপ্তাহে এসে শুক্রবারও অব্যাহত বাণিজ্যিক গ্যাস সংকট। এলপিজি সিলিন্ডার সরবরাহ নিয়ে জারি রয়েছে টানাপোড়েন। এরইমাঝে হরমুজ পেরিয়ে গুজরাতে নোঙর করেছে ট্যাঙ্কার নন্দাদেবী ও শিবালিক। একাধিক জাহাজ দেশে ফেরানোর প্রস্তুতিও শুরু হয়েছে। এর জেরে ধীরে ধীরে স্বাভাবিক ...

    ২২ মার্চ ২০২৬ বর্তমান
    ‘আপনাদের নেতা বলছেন, মুসলিমদের ছুড়ে ফেলে দেবেন’, প্রচারে বেরিয়ে ক্ষোভের মুখে জামুড়িয়া কেন্দ্রের পদ্মপ্রার্থী

    সুমন তেওয়ারি, চুরুলিয়া (জামুড়িয়া): চুরুলিয়ার মাটিতেই ভূমিষ্ট হয়েছিলেন বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম। সম্প্রীতির কবি লিখেছিলেন বহু শ্যামাসঙ্গীতও। সুরারোপ করেছিলেন অসংখ্য গানে। সেই চুরুলিয়ায় ভোট চাইতে এসে চরম অস্বস্তির মুখে পড়লেন জামুড়িয়ায় বিজেপি প্রার্থী বিজন মুখোপাধ্যায়। তাঁকে শুনতে হল—‘আপনাদের ...

    ২০ মার্চ ২০২৬ বর্তমান
    রাজনৈতিক দলগুলির প্রার্থী ঘোষণায় ক্ষুব্ধ মতুয়া সংগঠন

    সংবাদদাতা, বনগাঁ: বিধানসভা নির্বাচনে প্রার্থী ঘোষণা হতেই মতুয়া অধ্যুষিত বনগাঁয় মতুয়া মহলে ক্ষোভ সৃষ্টি হয়েছে। কোনো রাজনৈতিক দলের প্রার্থী তালিকায় মতুয়া সংগঠনের নেতৃত্ব জায়গা না পাওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন তাঁরা। তাঁদের দাবি, শুধু মাঠ ভরাতে রাজনৈতিক দলগুলি আমাদের ডাকে। ...

    ২০ মার্চ ২০২৬ বর্তমান
    ‘সিপিএমের উচিত প্রার্থী প্রত্যাহার করা’, বিজেপি নেতার পোস্টে বিতর্ক

    নিজস্ব প্রতিনিধি, বরানগর: আর জি কর-কাণ্ডে নাগরিক আন্দোলনের রাজনীতিকরণ হয়েছিল আগেই। এবার খুন হওয়া ডাক্তারি পড়ুয়ার পরিবারের বিজেপিতে যোগদান এবং পানিহাটির বিজেপি প্রার্থী হওয়ার ইচ্ছে প্রকাশকে ঘিরে শুরু হয়েছে চরম বিতর্ক। এই আবহে পানিহাটির বিজেপি নেতার সমাজ মাধ্যমে ...

    ২০ মার্চ ২০২৬ বর্তমান
    ২০ দিনে ৩ বার জ্বালানির দাম বৃদ্ধি, এবার ভাড়া বাড়ানোর পথে অটো চালকরা

    নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ফের দাম বেড়েছে অটোর জ্বালানি গ্যাসের। বৃহস্পতিবার এই এলপিজি গ্যাসের দাম ৮ টাকা বেড়ে হয়েছে ৭০ টাকা ৬৮ পয়সা। উল্লেখ্য ২৮ ফেব্রুয়ারি পশ্চিম এশিয়ার যুদ্ধ শুরু হওয়ার কয়েকদিনের মধ্যেই অটোর এলপিজির দাম ৫ টাকা ৮১ পয়সা ...

    ২০ মার্চ ২০২৬ বর্তমান
    জ্যাম: কেমিস্ট্রিতে দেশে তৃতীয় আকড়ার সৌম!

    নিজস্ব প্রতিনিধি, কলকাতা: মা সেলাই করে সংসারে সাহায্য করেন। বাবা করেন প্রাইভেট টিউশন। সচ্ছলতার মুখ দেখেনি মহেশতলার আকড়ার সৌম পালের পরিবার। তবে, আর্থিক সমস্যা বাধা হতে পারেনি সৌমর সাফল্যে। সর্বভারতীয় ‘জ্যাম’ পরীক্ষায় কেমিস্ট্রিতে দেশের মধ্যে তৃতীয় হয়েছেন সৌম। বৃহস্পতিবার ...

    ২০ মার্চ ২০২৬ বর্তমান
    বিজেপির প্রার্থী তালিকা নিয়ে প্রবল বিক্ষোভের মুখে শমীক, সল্টলেক থেকে ময়নাগুড়ি, জেলায় জেলায় অসন্তোষ

    নিজস্ব প্রতিনিধি, কলকাতা: সপ্তাহের গোড়াতেই নাম ঘোষণা হয়েছিল ১৪৪ জন প্রার্থীর। তখন থেকেই বঙ্গ বিজেপিতে অশান্তির মেঘ জমছিল। বৃহস্পতিবার বিকেলে ১১২ জনের দ্বিতীয় তালিকা প্রকাশ হওয়ামাত্র তা চরমে পৌঁছেছে। প্রার্থী বদলের দাবি উঠেছে বাংলাজুড়ে। উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ—জেলায় জেলায় পার্টি ...

    ২০ মার্চ ২০২৬ বর্তমান
    কুরুচিকর মন্তব্য, বিজেপি প্রার্থীর বিরুদ্ধে হাবড়া থানায় অভিযোগ তৃণমূল শিবিরের

    নিজস্ব প্রতিনিধি, বারাসত: ছাব্বিশের বিধানসভা ভোটের উত্তাপ ক্রমশ বাড়ছে। বারাসত মহকুমার মধ্যে হাবড়া বিধানসভা কেন্দ্রে নজর রয়েছে শাসক ও বিরোধীদের। হাবড়ার তৃণমূল প্রার্থী জ্যোতিপ্রিয় মল্লিককে ‘কুরুচিকর’ ভাষায় আক্রমণ করেছেন বিজেপি প্রার্থী দেবদাস মণ্ডল। এমনটাই দাবি তৃণমূলের। তবে তার পরের ...

    ২০ মার্চ ২০২৬ বর্তমান
    বোলিংয়ে নতুন পরিকল্পনা সাজাতে হচ্ছে নাইটদের

    নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ময়দানের পড়ন্ত বিকেল! ইডেনের ক্লাবহাউসের সামনে কলকাতা নাইট রাইডার্সের বাস থামতেই হঠাত্ ভিড় জমে গেল। ‘করব লড়ব জিতব’রে স্লোগানে মুখরিত গোষ্ঠ পাল সরণি। কিন্তু, এ কী! অভিষেক নায়ার, অজিঙ্কা রাহানেদের সঙ্গে বাস থেকে নামছেন নবদীপ সাইনি, ...

    ২০ মার্চ ২০২৬ বর্তমান
    ঘরের মাঠে মুম্বইয়ের কাছে হারল মোহন বাগান, বড়ো লজ্জার হাত থেকে বাঁচালেন বিশাল কাইথ

    মোহন বাগান- ০ : মুম্বই-১ (নৌফল) শিবাজী চক্রবর্তী, কলকাতা: সাদা ফ্লেক্সে মেরুন-সবুজে লেখা ‘লোব-এরা।’ ম্যাচের আগেই ঢাউস টিফো দুলল মোহন বাগান গ্যালারিতে। নতুন কোচ, নয়া জমানা। তবু মুম্বই প্রাচীর টপকাতে ব্যর্থ মোহন বাগান। সের্গিও লোবেরাকে টেক্কা দিয়ে যুবভারতীতে ফের যুদ্ধজয় ...

    ২০ মার্চ ২০২৬ বর্তমান
    সম্মানিত মমতা শংকর

    সম্মানিত বিশিষ্ট নৃত্যশিল্পী মমতা শংকর। লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট ৩২২ বি২-এর উদ্যোগে আয়োজিত শি-কোয়াল ২০২৬ সালে মমতা শংকরকে ‘গুডউইল অনার’ সম্মান প্রদান করা হল। রাজনীতি, ব্যবসা, সংবাদমাধ্যম, নাগরিক সমাজের প্রতিনিধিরা নারী নেতৃত্ব, নিরাপত্তা ও উদ্যোগ নিয়ে আলোচনা করেন। ...

    ২০ মার্চ ২০২৬ বর্তমান
    সংস্কৃতি আসরে কেলুচরণ মহাপাত্রকে শ্রদ্ধার্ঘ্য

    সম্প্রতি আয়োজিত এক মনোজ্ঞ অনুষ্ঠানে ভারতীয় শাস্ত্রীয় নৃত্য ও সংগীতের অপূর্ব মেলবন্ধন দেখলেন দর্শক। অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল পদ্মবিভূষণ গুরু কেলুচরণ মহাপাত্রের জন্মশতবর্ষ উপলক্ষ্যে তাঁকে শ্রদ্ধা নিবেদন। অনুষ্ঠানের সূচনায় অতিথি সংবর্ধনার মাধ্যমে বিশিষ্ট অতিথিদের সম্মান জানানো হয়। উপস্থিত ছিলেন ...

    ২০ মার্চ ২০২৬ বর্তমান
    মৈনাকের সিরিজে অনুষা

    পরিচালক মৈনাক ভৌমিকের নতুন সিরিজে কাজ করছেন অভিনেত্রী অনুষা বিশ্বনাথন। সিরিজের নাম ‘বিদায়’। একজন ওয়েডিং ফটোগ্রাফার রয়েছেন গল্পের কেন্দ্রে। ঘটনাচক্রে দীর্ঘদিন পর প্রাক্তন প্রেমিকের সঙ্গে দেখা হয় তাঁর। এগয় কথাবার্তা। পুরনো প্রেম নতুন করে ফিরে আসার হাতছানি তাঁর সামনে। ...

    ২০ মার্চ ২০২৬ বর্তমান
    ৩ কোটির ডিজিটাল অ্যারেস্ট কাণ্ড: ভিন রাজ্যে ৫০০টিরও বেশি মিউল অ্যাকাউন্টে ছড়িয়ে প্রতারণার টাকা

    নিজস্ব প্রতিনিধি, কলকাতা: শুধু কলকাতা-অশোকনগর নয়। কলকাতার অবসরপ্রাপ্ত ইঞ্জিনিয়ারকে ডিজিটাল অ্যারেস্টের ঘটনায় জল গড়াল ভিন রাজ্য পর্যন্ত। ৩ কোটি টাকার প্রতারণা মামলায় পাঁচশোর বেশি মিউল বা ভাড়া নেওয়া ব্যাংক অ্যাকাউন্টের হদিশ পেল লালবাজার। মুম্বই, রাজস্থান, ওড়িশাসহ দেশের বিভিন্ন রাজ্যে ...

    ২০ মার্চ ২০২৬ বর্তমান
    একইদিনে রাজ্যের ১০টি জায়গায় বেআইনি কল সেন্টারে ইডির হানা, উদ্ধার ১৫ কোটি নগদ ও বিপুল টাকার গয়না

    নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বেআইনি কলসেন্টারের বিরুদ্ধে অভিযান চালিয়ে দেড় কোটি টাকা মূল্যের সোনার অলংকার, ১৫ কোটি টাকা নগদ, বিলাসবহুল গাড়িসহ বিপুল পরিমাণ সামগ্রী বাজেয়াপ্ত করল ইডি। কলকাতা, বিধাননগর, হাওড়াসহ দশটি জায়গায় দু’দিন ধরে তল্লাশি চালিয়ে এগুলি উদ্ধার করেছে এজেন্সি। ...

    ২০ মার্চ ২০২৬ বর্তমান
    আইএসএফে যোগ দিলেন আরাবুল

    সংবাদদাতা, তারকেশ্বর: বৃহস্পতিবার ফুরফুরায় এসে আইএসএফে যোগদান করলেন প্রাক্তন তৃণমূল বিধায়ক আরাবুল ইসলাম। ফুরফুরায় আইএসএফের কার্যালয়ে দলের রাজ্য কমিটির সভাপতি সামসুর আলি মল্লিক তাঁর হাতে দলীয় পতাকা তুলে দেন। ১৬ মার্চ ফুরফুরায় এসে পীরজাদা হোসেন সিদ্দিকীর সামনে তৃণমূল ছাড়ার ...

    ২০ মার্চ ২০২৬ বর্তমান
    দেওয়াল লিখনের পরও বিষ্ণুপুরে প্রার্থী বদল, বিজেপির অন্দরে ক্ষোভ, সংরক্ষিত আসনে ‘জেনারেল’ মুখ ঘিরে বিতর্ক তুঙ্গে

    নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: বাংলায় সরকার গড়ার স্বপ্ন দেখছে বিজেপি। তবে প্রার্থী ঘোষণা নিয়ে তাদের এখন ল্যাজেগোবড়ে অবস্থা। সোমবার বিজেপির প্রথম দফায় প্রার্থী তালিকায় বিষ্ণুপুর কেন্দ্রে অগ্নীশ্বর নস্করের নাম ঘোষণা করা হয়েছিল। বিজেপি কর্মীরা দেওয়াল লিখনও শুরু করে ...

    ২০ মার্চ ২০২৬ বর্তমান
    বাড়ি বাড়ি উন্নয়নের লিফলেট, ‘ঘরের মেয়ে মমতা’ স্লোগানেই স্ট্র্যাটেজি সাজাচ্ছে তৃণমূল

    নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ২০২১ সালের বিধানসভা নির্বাচনে রাজ্যজুড়ে তৃণমূল স্লোগান দিয়েছিল, ‘বাংলা নিজের মেয়েকেই চায়।’ সেই সুরেই গলা মিলিয়েছিল গোটা রাজ্য। আর এবার ভবানীপুরে বিধানসভা নির্বাচনে দলীয় প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়কে বিপুল ভোটে জয়ী করার শপথ নিয়ে তৃণমূল আওয়াজ তুলেছে, ...

    ২০ মার্চ ২০২৬ বর্তমান
    ‘কমিশনকে দিয়ে অঘোষিত ইমার্জেন্সি’, মমতার তোপ, ‘গায়ের জোরে বিজেপির ক্ষমতা দখলের চেষ্টা ব্যর্থ করে আমরাই জিতব’

    নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ভোট ঘোষণার পর মাত্র পাঁচদিনে ৫০ জন প্রশাসনিক শীর্ষ কর্তাকে বদলি! সেটাও আবার কোনো কারণ ছাড়াই। নির্বাচন কমিশনের এহেন একতরফা সিদ্ধান্তের বিরুদ্ধে এবার গর্জে উঠলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সরাসরি আঙুল তুললেন বিজেপির দিকেও। তাঁর অভিযোগ, কমিশনকে ...

    ২০ মার্চ ২০২৬ বর্তমান
    কলকাতার আইন কলেজে প্রশ্ন ফাঁসের অভিযোগ

    নিজস্ব প্রতিনিধি, কলকাতা: দক্ষিণ কলকাতার একটি আইন কলেজে প্রশ্ন ফাঁসের অভিযোগ তুলে জোড়াসাঁকো থানায় লিখিত অভিযোগ করলেন তিন পড়ুয়া। কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে অভিযোগ করেছেন তাঁরা। তার ভিত্তিতে তদন্ত শুরু করেছে থানা। ওই পড়ুয়ারা অভিযোগে জানিয়েছেন, একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ খোলা ...

    ২০ মার্চ ২০২৬ বর্তমান
    সিলিন্ডার-সংকট, জাকারিয়া স্ট্রিটে দাম বেড়েছে হালিম থেকে হালুয়ার

    নিজস্ব প্রতিনিধি, কলকাতা: এ সময় জাকারিয়া স্ট্রিট আলোয় আলোয় ঝলমলে। খাদ্যরসিক মানুষ যেন মিছিল করে গলিটিতে প্রবেশ করেন। ফি বছর ভিড়। এবছর একটু তাল কেটেছে উৎসবের। চিকেন, মটন কিংবা হালিম খেতে বেগ পেতে হচ্ছে সবাইকে। গত বছরের তুলনায় বেড়েছে ...

    ২০ মার্চ ২০২৬ বর্তমান
    শোলার বাসন্তী মূর্তি কুমোরটুলি থেকে বিমানে চেপে গেল নিউ জার্সি-ব্রিটেনে

    নিজস্ব প্রতিনিধি, কলকাতা: এবার প্রথম শোলার দু’টি বাসন্তী প্রতিমা পাড়ি দিয়েছে কুমোরটুলি থেকে বিদেশে। বিমানে করে একটি প্রতিমা গিয়েছে নিউ জার্সি। অন্যটি ব্রিটেনে। বৃহস্পতিবার কুমোরটুলি স্ট্রিটে শোলা শিল্পী শম্ভুনাথ মালাকার এই খবর জানান। এই শিল্পীর শোলার নানা প্রতিমা নানা ...

    ২০ মার্চ ২০২৬ বর্তমান
    ফের দাম বাড়ল অটোর গ্যাসের

    নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ফের দাম বাড়ল অটোর জ্বালানি গ্যাসের। বৃহস্পতিবার এই এলপিজি গ্যাসের দাম ৮ টাকা বেড়ে হয়েছে ৭০ টাকা ৬৮ পয়সা। উল্লেখ্য, ২৮ ফেব্রুয়ারি পশ্চিম এশিয়ার যুদ্ধ শুরু হওয়ার কয়েকদিনের মধ্যেই অটোর এলপিজির দাম ৫ টাকা বেড়েছিল। তার ...

    ২০ মার্চ ২০২৬ বর্তমান
    মশাল হাতে রাজপথে অধ্যাপক ও কর্মীরা

    নিজস্ব প্রতিনিধি, কলকাতা ও বরানগর: ইন্ডিয়ান স্ট্যাটিসটিক্যাল ইনস্টিটিউটের (আইএসআই) পরিচালন ব্যবস্থা পরিবর্তন করতে নতুন আইন আনার সিদ্ধান্ত থেকে সরছে না কেন্দ্রীয় সরকার। আইএসআই’র অভ্যন্তরে এর বিরুদ্ধে তীব্র প্রতিবাদ হলেও কেন্দ্রের মনোভাবে যে কোনো পরিবর্তন হয়নি, সংসদে সংশ্লিষ্ট মন্ত্রীর ...

    ১৯ মার্চ ২০২৬ বর্তমান
    জ্বালানিতে রাশ তেল সংস্থাগুলির, অটো-পরিষেবা ধুঁকছেই

    নিজস্ব প্রতিনিধি, কলকাতা: সকাল ছ’টা নাগাদ কাঁকুড়গাছির এক পেট্রল পাম্পে গ্যাস নিতে অটোর লাইনে দাঁড়ান সুরেশ কাহালি নামে এক চালক। ১৫ মিনিট দাঁড়ানোর পর তাঁকে বলা হয়, ‘গ্যাস নেই’। এরপর তিনি ছোটেন মানিকতলার একটি পাম্পে। সেখানে প্রায় তিনঘণ্টা লাইনে ...

    ১৯ মার্চ ২০২৬ বর্তমান
    বান্ধবীর নথি ব্যবহার করে ডিজিটাল অ্যারেস্টের ফাঁদ! ৩ কোটি টাকার প্রতারণা, অশোকনগরে গ্রেপ্তার আন্তর্জাতিক চক্রের সদস্য

    নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বান্ধবীর বাড়িতেই বাস। তাঁরই আধার আর প্যান কার্ড ব্যবহার করে তৈরি ব্যাংক অ্যাকাউন্ট চালাচ্ছিলেন অশোকনগরের যুবক। উদ্দেশ্য— ডিজিটাল অ্যারেস্ট করে মানুষের কাছ থেকে টাকা হাতানো! কলকাতার এক অবসরপ্রাপ্ত ইঞ্জিনিয়ারকে ‘ভিডিও নজরদারি’তে বন্দি করে ৩ কোটি টাকা ...

    ১৯ মার্চ ২০২৬ বর্তমান
    পুরসভায় প্রথম মহিলা কমিশনার

    নিজস্ব প্রতিনিধি, কলকাতা: কলকাতা পুরসভা পেল প্রথম মহিলা কমিশনার। দায়িত্ব পেলেন ২০০৫ ব্যাচের আইএএস স্মিতা পাণ্ডে। আগে তিনি পশ্চিমবঙ্গ সরকারের স্টেট রুরাল লাইভলিহুড মিশনের সিইও ও পরে পাবলিক এন্টারপ্রাইজ অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিকনস্ট্রাকশন বিভাগের সেক্রেটারি ছিলেন। বিবেক ভরদ্বাজ কেএমডিএ’র সিইও ...

    ১৯ মার্চ ২০২৬ বর্তমান
    কেনাকাটা করতে এসে ব্যবসায়ীর ৫০ হাজার টাকা পকেটমারি, গ্রেপ্তার যুবক

    নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ৫০ হাজার টাকা পকেটমারির অভিযোগে গ্রেপ্তার করা হল দক্ষিণ ২৪ পরগনার মল্লিকপুরের যুবককে। ধৃতের নাম মহম্মদ রিয়াজ ওরফে রাজ (২৮)। কলকাতা পুলিশের ওয়াচ শাখার গোয়েন্দারা যুবককে গ্রেপ্তার করে। এজরা স্ট্রিটে ব্যবসায়ীর প্যান্টের পকেট থেকে ৫০ হাজার ...

    ১৯ মার্চ ২০২৬ বর্তমান
    বাগুইআটিতে পরিচারিকাকে গ্রেপ্তার করে উদ্ধার ৭০ লক্ষ টাকার অলঙ্কার

    নিজস্ব প্রতিনিধি, বিধাননগর: বেডরুম থেকে চুরি গিয়েছিল প্রায় ৭০ লক্ষ টাকার সোনার অলঙ্কার! অথচ, কোনও দুষ্কৃতী বাড়িতে ঢোকেনি! সঙ্গে সঙ্গে বাগুইআটি থানার দ্বারস্থ হয়েছিলেন গৃহকর্তা। অবশেষে মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই ওই চুরির কিনারা করল পুলিশ। চুরির অভিযোগে গ্রেপ্তার করা ...

    ১৯ মার্চ ২০২৬ বর্তমান
    ড্রাইভিং লাইসেন্স পাইয়ে দেওয়ার নামে প্রতারণা, ধৃত

    নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ড্রাইভিং লাইসেন্স করিয়ে দেবেন বলে লিঙ্ক পাঠিয়ে ৪০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে বিহারের এক ফল ব্যবসায়ীর বিরুদ্ধে। অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে মহম্মদ শামিম নামে এক অভিযুক্তকে মঙ্গলবার রাতে গ্রেপ্তার করেছে বেনিয়াপুকুর থানা। পুলিশ সূত্রে ...

    ১৯ মার্চ ২০২৬ বর্তমান
    তৃণমূল বুথ সভাপতির ক্ষতবিক্ষত দেহ উদ্ধার হাড়োয়াতে

    নিজস্ব প্রতিনিধি, বারাসত: ভোটের দামামা বেজে গেছে। সেই আবহে হাড়োয়ার ঝুজুরগাছা এলাকায় তৃণমূল নেতার ক্ষতবিক্ষত দেহ উদ্ধার হল। অভিযোগ তাকে নৃশংসভাবে খুন করা হয়েছে। মৃতের নাম মসিউর কাজি(৩৮)। দেগঙ্গার চাঁপাতলা গ্রামপঞ্চায়েতের গাংনীয়াতে বাড়ি তাঁর। তিনি তৃণমূলের বুথ সভাপতি ছিলেন। পরিবারের ...

    ১৯ মার্চ ২০২৬ বর্তমান
    ‘বহিরাগত’ অটোকে জ্বালানি কেন? প্রশ্ন স্থানীয় চালকদের, বিপর্যস্ত হাওড়া, ২০ রুটে অটোর সংখ্যা কমে অর্ধেক

    নিজস্ব প্রতিনিধি, হাওড়া: এলপিজি সংকট ক্রমশ তীব্র হচ্ছে। ফলে কার্যত বিপর্যস্ত হয়ে পড়েছে হাওড়া শহরের অটো পরিষেবা। জ্বালানি না পাওয়ায় শহরের প্রায় ২০টি গুরুত্বপূর্ণ রুটে অটোর সংখ্যা অর্ধেকে নেমে এসেছে। নিত্যযাত্রীদের পাশাপাশি সামগ্রিকভাবে শহরবাসীকেই চূড়ান্ত নাজেহাল হতে হচ্ছে। হাওড়া ...

    ১৮ মার্চ ২০২৬ বর্তমান
    ছড়া-ছন্দে দেওয়াল লিখন, চোখ টানছে যাদবপুর

    নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ভোট ঘোষণা হতেই শুরু হয়ে গিয়েছে দেওয়াল লিখন। যাদবপুর বিধানসভার বিভিন্ন এলাকায় নজরে পড়ছে দেওয়ালজুড়ে থাকা ছড়া-ছন্দ। এই কেন্দ্রের পাটুলি-বৈষ্ণবঘাটা কিংবা সাঁপুইপাড়া, মণ্ডলপাড়া, সর্বত্র চোখে পড়ছে ছন্দ মিলিয়ে ঘাসফুলের দেওয়াল লেখা। যাদবপুর কেন্দ্র এক সময় বামদুর্গ হলেও ...

    ১৮ মার্চ ২০২৬ বর্তমান
    বারাসতে একাধিক রুটে অসহায় অবস্থা অটোচালকদের, আন্দোলনে নামছে আইএনটিটিইউসি ইছাপুরে কংগ্রেসের পথ অবরোধ

    নিজস্ব প্রতিনিধি, বারাসত ও বারাকপুর: পশ্চিম এশিয়ায় ভয়াবহ যুদ্ধের অভিঘাত সরাসরি এসে পড়েছে শহরও শহরতলির জনজীবনে। একদিকে, এলপিজির চাহিদার তুলনায় জোগান কম হওয়ায় অটো ও ক্যাব পরিষেবা মুখ থুবড়ে পড়ছে। অন্যদিকে, রান্নার গ্যাসের দাম বৃদ্ধিতে মুখ ভার গৃহস্থের। বাণিজ্যিক ...

    ১৮ মার্চ ২০২৬ বর্তমান
    রাজনৈতিক দলের সভায় এখন ডাক পড়ে না হরবোলা শিল্পীদের

    সংবাদদাতা, কাটোয়া: একসময় ভোটের আগে বিভিন্ন রাজনৈতিক দলের সভায় ডাক পড়ত হরবোলা শিল্পীদের। বিভিন্ন পশুপাখির ডাক, সিনেমার নায়কদের গলা নকল করে জনসভায় আসা মানুষের মনোরঞ্জন করতেন তাঁরা। কিন্তু এখন আর তাঁদের কথা রাজনৈতিক দলের নেতাকর্মীদের মনে নেই। সাউন্ড সিস্টেমে ...

    ১৮ মার্চ ২০২৬ বর্তমান
    বাস শ্রমিকরা লিখছেন তৃণমূলের দেওয়াল, জবাব দিচ্ছে বিজেপিও

    সমীর সাহা, নবদ্বীপ: নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হতেই তৃণমূল, বিজেপি, সিপিএম যুযুধান সবপক্ষই দেওয়াল লিখনের প্রচারে ঝাঁপিয়েছে। তবে নবদ্বীপে দেওয়াল লিখনের নিরিখে অনেকটাই এগিয়ে শাসকদল তৃণমূল। বিশেষ করে শাসকদলের বাস শ্রমিক সংগঠনের নেতৃত্ব ভোটকে সামনে রেখে শ্রমিকদের চাঙা করার নির্দেশ ...

    ১৮ মার্চ ২০২৬ বর্তমান
    তরজায় জীতু, অভিনেতা জীতু কামালকে ঘিরে ফের বিতর্ক

    অভিনেতা জীতু কামালকে ঘিরে ফের বিতর্ক। মঙ্গলবার সকাল থেকে তা ঘিরে তরজা সিনে ইন্ডাস্ট্রির অন্দরে। দুর্ব্যবহার, চড়া পারিশ্রমিকের দাবি সহ একাধিক অভিযোগ উঠেছে অভিনেতার বিরুদ্ধে। শোনা যাচ্ছে, এর জন্য ‘এরাও মানুষ: দ্য সার্চ উইদিন’ ছবিটি নাকি ছাড়তে হয়েছে তাঁকে। ...

    ১৮ মার্চ ২০২৬ বর্তমান
    ‘সব জায়গাতেই রাজনীতি রয়েছে’ : ঋতুপর্ণা সেনগুপ্ত

    মুক্তির অপেক্ষায় অরিন্দম শীল পরিচালিত ‘কর্পূর’। মুখ্য চরিত্রে ঋতুপর্ণা সেনগুপ্ত। কেমন সেই অভিজ্ঞতা? এক সাক্ষাৎকারে অকপট নায়িকা। প্রশ্ন : ‘কর্পূর’ ছবির চরিত্র মৌসুমী সেন বাস্তবের আঙ্গিকে তৈরি। এক্ষেত্রে কোন কোন দিকে বিশেষ নজর দিয়েছিলেন? ঋতুপর্ণা : প্রথমত মৌসুমী সেন নিয়ে ...

    ১৮ মার্চ ২০২৬ বর্তমান
    গ্যাস বুকিংয়ে নতুন নম্বর

    নিজস্ব প্রতিনিধি, কলকাতা: গ্যাস বুকিংয়ের জন্য বারবার চেষ্টা করেও বিফল হতে হচ্ছে। এই সমস্যা কাটাতে বুকিংয়ের জন্য নতুন দুটি নম্বর চালু করল ইন্ডিয়ান অয়েল। ইন্ডেন গ্রাহকরা তাতে ফোন করে সিলিন্ডার বুক করতে পারবেন। মিসড কল বুকিংয়ের জন্য নতুন নম্বর, ...

    ১৮ মার্চ ২০২৬ বর্তমান
    ১১ বছরে পৌনে ১০ লক্ষ কোটির ঋণ মকুব, অভিষেকের প্রশ্নে জানাল কেন্দ্র

    নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: কোন কোম্পানির কত টাকা ঋণ মকুব করেছে মোদি সরকার? কৃষক বা ক্ষুদ্র ব্যবসায়ীদেরই বা কত? লোকসভায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই প্রশ্নের জবাব এড়িয়ে গেল কেন্দ্র। জানাল হল, কোম্পানি ভিত্তিক কোনো রেকর্ড নেই। তবে কোন বছরে কত টাকা ...

    ১৭ মার্চ ২০২৬ বর্তমান
    দক্ষিণ ২৪ পরগনায় ভোটের উত্তাপে দেওয়ালজুড়ে ‘রিলিফ’ দিচ্ছে ব্যঙ্গ ছড়া

    নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: ভোট ঘোষণার আগে থেকেই বিভিন্ন দল নানা ইস্যুতে পরস্পর পরস্পরকে কটাক্ষ, বিদ্রুপ করতে শুরু করেছে। ভোট যত এগিয়ে আসবে, ততই বাড়বে ঝাঁঝ, চড়বে নেতা-নেত্রীদের সুর। ভোটের এই উত্তাপের মধ্যে কিছুটা যেন ‘রিলিফ’ দিচ্ছে বিভিন্ন ...

    ১৭ মার্চ ২০২৬ বর্তমান
    এলপিজির সংকট, শহরতলিজুড়ে একের পর এক রুটে কমছে অটো

    নিজস্ব প্রতিনিধি ও সংবাদদাতা: পশ্চিম এশিয়ার যুদ্ধ ‘গরিবের ট্যাক্সি’ অটো রিকশ’র জ্বালানির ক্ষেত্রেও তুমুল সংকট তৈরি করেছে। লিকুইড পেট্রলিয়াম গ্যাসের (এলপিজি) তুমুল সংকটের জেরে শহর কলকাতা, উত্তর ও দক্ষিণ শহরতলি, বিধাননগর এবং হাওড়া ও হুগলি জেলার একের পর ...

    ১৭ মার্চ ২০২৬ বর্তমান
    শহরে ৭২ কিলোমিটার বেগে ঝড়, সঙ্গী লাগাতার বজ্রপাত-শিলাবৃষ্টিও! প্রথম কালবৈশাখীতে লন্ডভন্ড পরিস্থিতি

    নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বিকেলের পর থেকে বজ্রগর্ভ মেঘের সঞ্চার। আর তার জেরে সন্ধ্যায় মরশুমের প্রথম কালবৈশাখীর সাক্ষী থাকল শহর কলকাতা ও শহরতলির একাধিক জেলা। ঘণ্টায় ৭২ কিলোমিটার বেগে বইল ঝড়। সঙ্গী মুহুর্মুহু বজ্রপাত। একইসঙ্গে চলল নাগাড়ে মুষলধারে বৃষ্টি। দক্ষিণ ...

    ১৭ মার্চ ২০২৬ বর্তমান
    যুদ্ধের জন্য ধাক্কা খাবে না বাসমতীর রপ্তানি: ক্রিসিল

    নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ভারতে যে পরিমাণ বাসমতী চাল উৎপাদিত হয়, তার তিনভাগের দু-ভাগই হয় রপ্তানি। এক্ষেত্রে বাসমতী চালের সবচেয়ে জনপ্রিয় বাজার ইরান। সে-দেশে যুদ্ধ চলায় আশঙ্কা ছিল বাসমতীর রপ্তানি মার খাবে। ক্রেডিট রেটিং সংস্থা ক্রিসিল দাবি করেছে, ইরানের বাজার ...

    ১৭ মার্চ ২০২৬ বর্তমান
    বিশ্বভারতীর দেওয়ালে এবিভিপির পোস্টার, বিতর্ক

    সংবাদদাতা, বোলপুর: বিশ্বভারতীর ক্যাম্পাসের বিভিন্ন ভবনের দেওয়ালে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের দেওয়াল লিখন ও পোস্টার ঘিরে রাজনৈতিক বিতর্ক শুরু করেছে। ভোটের আবহে এই ঘটনাকে কেন্দ্র করে তৃণমূল ছাত্র পরিষদ ও এসএফআই সহ একাধিক ছাত্র সংগঠন সরব হয়েছে। বিষয়টি নিয়ে ...

    ১৭ মার্চ ২০২৬ বর্তমান
    নিঃসঙ্গতা দূর করতে প্রবীণদের রেডিয়ো শোনার ডাক দিল হ্যাম

    নিজস্ব প্রতিনিধি, বিধাননগর: রেডিয়ো এখন অতীত। মহালয়ার দিন ধুলো ঝেড়ে সম্মান দেওয়া হলেও বছরভর কদর নেই তার। কোনো বাড়িতে অবহেলায় ধুঁকছে, কোনো বাড়িতে স্মৃতিটুকুও নেই! রেডিয়োর বাজার দখল করেছে স্মার্ট টিভি আর স্মার্টফোন! কিন্তু, একাধিক বাড়ির চওড়া টিভির ‘দখল’ ...

    ১৭ মার্চ ২০২৬ বর্তমান
    বছরের প্রথম বৃষ্টিতে আশার আলো দেখছেন জলপাইগুড়ি চা বাগান মালিকরা

    নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: চার মাসের প্রতীক্ষার অবসান। অবশেষে নামল বৃষ্টি। আর সেই বৃষ্টিতেই নতুন আশার আলো দেখছেন জলপাইগুড়ির চা বাগানের মালিকরা। লক্ষ্মীলাভের আশায় বাগান মালিকরা। উত্তরবঙ্গের চা বাগানগুলিতে এখন চলছে প্রথম ফ্ল্যাশের চা পাতার উৎপাদন। এই প্রথম ফ্ল্যাশের পাতা ...

    ১৭ মার্চ ২০২৬ বর্তমান
    এলপিজি সংকটে ফিরবে স্বস্তি, শিবালিকের পর ভারতে নোঙর করল নন্দা দেবী

    গান্ধীনগর, ১৭ মার্চ: ভারতের জ্বালানি সংকটের প্রেক্ষাপটে অবশেষে কিছুটা স্বস্তির আলো। মধ্যপ্রাচ্যের যুদ্ধবিধ্বস্ত পরিস্থিতি পেরিয়ে একের পর এক এলপিজি বাহী জাহাজ দেশে পৌঁছাচ্ছে। গতকাল গুজরাতের মুন্দ্রা বন্দরে পৌঁছেছে 'শিবালিক', আর আজ গুজরাটের ভাদিনার বন্দরে নোঙর করল 'নন্দা দেবী'। এই ...

    ১৭ মার্চ ২০২৬ বর্তমান
    ভবানীপুরেই মমতা, একনজরে তৃণমূলের পূর্ণাঙ্গ প্রার্থী তালিকা

    কলকাতা, ১৭ মার্চ: প্রকাশিত হল তৃণমূলের প্রার্থী তালিকা। আজ, মঙ্গলবার সাংবাদিক বৈঠকে প্রার্থী তালিকা প্রকাশ করেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সঙ্গে ছিলেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং রাজ্য সভাপতি সুব্রত বক্সী। মমতা ঘোষণা করেন, পাহাড়ের দার্জিলিং, কালিম্পং ...

    ১৭ মার্চ ২০২৬ বর্তমান
    হিরণ নয়, ‘সাজানো বাগান’ ফিরে পেলেন দিলীপ ঘোষ, খড়্গপুর সদরে উড়ল গেরুয়া আবির

    মণিরাজ ঘোষ, খড়্গপুর: ‘সাজানো বাগান’ ছেড়ে যেতে সেদিন খুব কষ্ট পেয়েছিলেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। অকপটে সে কথা জানাতে দ্বিধাও করেননি তিনি। দেড় বছরের মধ্যেই তাঁর নিজের হাতে গড়া সেই ‘সাজানো বাগান’ ফিরিয়ে দিল দল। বাগানটি কতখানি ...

    ১৭ মার্চ ২০২৬ বর্তমান
    বিজেপির প্রথম দফার প্রার্থী তালিকা (১৪৪ আসন)

    জেলা: কোচবিহার (আসন ৯, ঘোষিত ৪) কোচবিহার উত্তর (এসসি) সুকুমার রায় শীতলকুচি সাবিত্রী বর্মন দিনহাটা অজয় রায় তুফানগঞ্জ মালতী রাভা রায় জেলা: আলিপুরদুয়ার (আসন ৫, ঘোষিত ৪) কুমারগ্রাম (এসটি) ...

    ১৭ মার্চ ২০২৬ বর্তমান
    বামফ্রন্টের প্রথম দফার প্রার্থী তালিকা (১৯২ আসন)

    জেলা: কোচবিহার (আসন ৯, ঘোষিত ৮) মেখলিগঞ্জ (এসসি) কমল রায় (ফব) মাথাভাঙা (এসসি) খগেন বর্মন (সিপিএম) কোচবিহার উঃ (এসসি) প্রণয় কার্জি (সিপিএম) কোচবিহার দক্ষিণ নাজমুল আলম ...

    ১৭ মার্চ ২০২৬ বর্তমান
    বঙ্গ বিজেপির প্রথম দফার প্রার্থী তালিকা প্রকাশ, ‘ডানা ছাঁটা’ যাচ্ছে দলবদলুদের?

    দিব্যেন্দু বিশ্বাস, নয়াদিল্লি: ভোটের দিনক্ষণ প্রকাশের পর ২৪ ঘণ্টাও কাটল না। বাংলার ১৪৪টি বিধানসভা আসনে প্রার্থীদের নাম ঘোষণা করে দিল বিজেপি। প্রথম সেই তালিকায় অবশ্য তেমন কোনো চমক নেই। তবে বাদ গিয়েছেন বেশ কয়েকজন বিদায়ী বিধায়ক। ১৪৪ জনের নাম ...

    ১৭ মার্চ ২০২৬ বর্তমান
    সরকারি প্রকল্পের সুবিধা পাচ্ছে মানুষ? কর্মীদের খোঁজ নিতে নির্দেশ তৃণমূলের

    সংবাদদাতা, বারুইপুর: বিধানসভা ভোটের দিন ঘোষণার পর শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক দলগুলির ব্যস্ততা। রায়দিঘি বিধানসভার ১৭টি অঞ্চলের নেতাদের সঙ্গে বৈঠকে বসলেন সুন্দরবন সাংগঠনিক জেলা যুব তৃণমূলের সভাপতি ও মথুরাপুর লোকসভার সাংসদ বাপি হালদার। কর্মীদের প্রতি নির্দেশ, সরকারি প্রকল্পের সুবিধা ...

    ১৬ মার্চ ২০২৬ বর্তমান
    লাগবে আরও ২ মাস, ঢালাই ব্রিজের জল প্রকল্পের কাজ ঘুরে দেখলেন মেয়র

    নিজস্ব প্রতিনিধি, কলকাতা: দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব কলকাতায় পরিস্রুত পানীয় জল সরবরাহ নিশ্চিত করতে গড়িয়া ঢালাই ব্রিজের কাছে নয়া জলপ্রকল্প চালুর তোড়জোড় চলছে। যুদ্ধকালীন তৎপরতায় চলছে ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট তৈরির কাজ। এই কাজ হয়ে গেলে টালিগঞ্জ এবং যাদবপুর এলাকার ১০টি ...

    ১৬ মার্চ ২০২৬ বর্তমান
    ১ থেকে ২১ নম্বর ওয়ার্ডে পরিস্রুত জল পৌঁছবে কবে? চাপানউতোর

    নিজস্ব প্রতিনিধি, বিধাননগর: একই পুরসভা অথচ দুই চিত্র। সল্টলেকের বাসিন্দারা পরিস্রুত, মিষ্টি পানীয় জল পান। কিন্তু রাজারহাট-বাগুইআটির বাসিন্দাদের কপালে জোটে ভূগর্ভস্থ জল। ভোট আসে, ভোট যায়। কিন্তু পরিস্রুত পানীয় জল পৌঁছয় না সেখানে। আবার বিধানসভা নির্বাচন এসে হাজির। ভোট ...

    ১৬ মার্চ ২০২৬ বর্তমান
    আসন নিয়ে কোন্দল বামফ্রন্টে, বিমানকে চিঠি ক্ষুব্ধ ফরওয়ার্ড ব্লকের

    কলকাতা, ১৬ মার্চ: বাংলায় আসন কমে শূন্যে নেমে এলেও দম্ভ কমেনি সিপিএমের! যার জেরে ভোটের মুখে প্রশ্নের মুখে বাম ঐক্য। বামফ্রন্টে চূড়ান্ত সিদ্ধান্ত হওয়া আগে একতরফা ভাবে সাত আসনে প্রার্থী দিয়েছে সিপিএম। জোটের বড় শরিকের এহেন ‘দাদাগিরি’তে কার্যত বিদ্রোহ ...

    ১৬ মার্চ ২০২৬ বর্তমান
    যতই করো হামলা আবার জিতবে বাংলা, আমাদের সিট আরও বাড়বে: মমতা

    নিজস্ব প্রতিনিধি, কলকাতা: রাজ্যে ভোটের দিনক্ষণ ঘোষনার পরই গতকাল অর্থাৎ রবিবার মধ্যরাতে বড় সিদ্ধান্ত নেয় নির্বাচন কমিশন। রাজ্যের মুখ্যসচিবের পদ থেকে নন্দিনী চক্রবর্তী এবং স্বরাষ্ট্রসচিব জগদীশ প্রসাদ মিনাকেও সরিয়ে দেওয়া হয়। সেই ঘটনার পর আজ, সোমবার রাজপথে নামলেন তৃণমূল ...

    ১৬ মার্চ ২০২৬ বর্তমান
    হারিয়ে যাচ্ছে মানকরের মাছ ধরার মুগো সুতো বয়ন শিল্প

    সংবাদদাতা, মানকর: নিশ্চুপে হারিয়ে যাচ্ছে মানকরের মাছ ধরার মুগো সুতো বয়ন শিল্প। একসময় স্থানীয়রা ছাড়াও বর্ধমান, কাটোয়া, কালনা, আসানসোল, বরাকর ও ভিনরাজ্যেও বিক্রির জন্য যেত মাছ ধরার এই সুতো। কিন্তু, এই শিল্প বর্তমানে একপ্রকার ধ্বংসের মুখে। শিল্পের সঙ্গে যুক্ত ...

    ১৬ মার্চ ২০২৬ বর্তমান
    বিশ্বভারতীর সমাবর্তন নিয়ে অনিশ্চয়তা

    সংবাদদাতা, বোলপুর: ভোট ঘোষণা হয়ে যাওয়ায় বিশ্বভারতীর সমাবর্তন অনুষ্ঠান ঘিরে অনিশ্চয়তা দেখা দিল। রবিবার নির্বাচন কমিশন পশ্চিমবঙ্গে দু’দফায় বিধানসভা ভোটের দিন ঘোষণা করায় সমাবর্তন আদৌ কবে হবে তা নিয়ে নতুন করে জল্পনা শুরু হয়েছে। বিশ্বভারতীর ভারপ্রাপ্ত জনসংযোগ আধিকারিক অতিগ ...

    ১৬ মার্চ ২০২৬ বর্তমান
    দিল্লির পাঠানো প্রচারের টাকায় পকেট ভরাচ্ছেন বিজেপি নেতারা, অভিযোগ তুলে সরব বুথস্তরের নেতা-কর্মীরা

    রাজদীপ গোস্বামী, শালবনী: ভোট এলেই দিল্লি থেকে অঢেল টাকা আসে। কিন্তু, সেই টাকা বুথস্তরের কর্মীদের কাছে পৌঁছয় না। ঢুকে যায় নেতাদের পকেটেই। এমনই গুরুতর অভিযোগ তুলে এবার সরব হলেন শালবনী ব্লকের বিষ্ণুপুর গ্রাম পঞ্চায়েত এলাকার বিজেপি কর্মী-সমর্থকরা। ঘটনাটিকে ঘিরে ...

    ১৬ মার্চ ২০২৬ বর্তমান
    লুপ্তপ্রায় আলতাপেটি, টিকিয়াপরী, কুমড়োজালি ভুলেছে ‘আমজনতা’

    সৌম্য দে সরকার,মালদহ: কমলা দিয়ে যেমন দার্জিলিং, আপেল দিয়ে কাশ্মীরকে চেনা যায়, আম সেই পরিচয় দিয়েছে মালদহকে। আমকে ঘিরে জেলার অর্থনীতি, ইতিহাস, সংস্কৃতি এবং আবেগ তৈরি হয়েছে শতাব্দীর পর শতাব্দী ধরে। মালদহে উৎপাদিত যেসব আমের প্রজাতিকে সারা ভারত চেনে তার ...

    ১৬ মার্চ ২০২৬ বর্তমান
    বিয়েবাড়িতে রসগোল্লা খেতে গিয়ে মৃত্যু, আনন্দের অনুষ্ঠান নিমেষে বদলে গেল শোকে

    জামশেদপুর, ১৬ মার্চ: কথায় বলে নিয়তির লিখন কেউ খন্ডাতে পারে না। কখন কি ভাবে মৃত্যু আসবে বলা মুশকিল। এমনই অদ্ভুত ভাবে মৃত্যুর ঘটনা ঘটল ঝাড়খন্ডের জামশেদপুরের কাছে মালিয়ান্তা গ্রামে। একটি বিয়ের অনুষ্ঠানে এসেছিলেন ৪১ বছরের ললিত সিং। সেখানে রসগোল্লা ...

    ১৬ মার্চ ২০২৬ বর্তমান
    হরমুজ পেরিয়ে ৯২,৭০০ মেট্রিক টন এলপিজি নিয়ে দেশে পৌঁছাল শিবালিক

    গান্ধীনগর, ১৬ মার্চ: মধ্যপ্রাচ্যে যুদ্ধের উত্তপ্ত আবহে অবশেষে স্বস্তির খবর। হরমুজ প্রণালী পেরিয়ে গুজরাতের মুন্দ্রা বন্দরে পৌঁছাল ভারতের এলপিজি বহনকারী জাহাজ শিবালিক। সোমবার সকালে মুন্দ্রা বন্দরে পৌঁছায় ট্যাঙ্কারটি। ভারতীয় শিপিং কর্পোরেশনের এই জাহাজটি প্রায় ৯২,৭০০ মেট্রিক টন এলপিজি গ্যাস ...

    ১৬ মার্চ ২০২৬ বর্তমান
    ভূতের সন্ধানে,সোহম

    ছ-মাস আগে হলে ‘না’ বলতেন। কিন্তু সোহম মজুমদার সেদিন জোরের সঙ্গে বলতে পারলেন না যে, তিনি ভূতে বিশ্বাস করেন না। ‘কবীর সিং’- এর ‘শিবা’র সঙ্গে ভূত এবং তার বিশ্বাসযোগ্যতা নিয়ে কথা হচ্ছিল আসন্ন বাংলা ছবি ‘পরের স্টেশন বেগুনকোদর’-এর শ্যুটিং ...

    ১৬ মার্চ ২০২৬ বর্তমান
    ৭০ দোকানদার পেলেন চাবি, বড়ো কাছারি মন্দিরে অভিষেক

    নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: বছর দেড়েক আগে বড়ো কাছারি মন্দির সংলগ্ন ৭০টি দোকান পুড়ে গিয়েছিল। সেগুলি পুনর্নির্মাণ করে অবশেষে তার চাবি তুলে দেওয়া হল প্রাপকদের হাতে। রবিবার ভোট ঘোষণার আগেই ডায়মন্ডহারবার লোকসভার সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে চাবি ...

    ১৬ মার্চ ২০২৬ বর্তমান
    কাঠ-কয়লায় ফিরেছে শহরের পাইস হোটেল, মাছ-ভাতের দামবৃদ্ধি ২০ টাকা

    নিজস্ব প্রতিনিধি, কলকাতা: কলকাতার বহু পুরানো পাইস হোটেল যেন টাইমমেশিনে চেপে ফিরে গিয়েছে পুরানো জমানায়। আরব দুনিয়ার যুদ্ধের জেরে গ্যাসের দাম যেমন বেড়েছে তেমনই তৈরি হয়েছে গ্যাসের সংকট। সে সংকটের জেরে গৃহস্থ থেকে শুরু করে হোটেল-রেস্তরাঁ, সর্বত্র হাহাকার পড়ে ...

    ১৬ মার্চ ২০২৬ বর্তমান
    ঠাকুরনগরের মেলাতেও রান্নার গ্যাস অমিল, বেশি দামে বিপাকে ব্যবসায়ীরা

    সংবাদদাতা, বনগাঁ: রান্নার গ্যাস না পেয়ে বন্ধ হয়ে যাচ্ছে একের পর এক হোটেল রেস্তরাঁ। ঠাকুরনগরে মতুয়া মেলায় আসা ব্যবসায়ীরাও পড়েছেন সমস্যায়। তাঁদের কালোবাজারে বাড়তি দামে কিনতে হচ্ছে গ্যাস। খাবারের দোকানগুলির মাথায় হাত পড়েছে। ব্যবসা চালানো নিয়ে দুশ্চিন্তায় পড়েছে তারা। ঠাকুরনগর ...

    ১৬ মার্চ ২০২৬ বর্তমান
    গঙ্গাসাগর সেতুর প্রস্তাবিত নকশা প্রকাশ, শুরু হল নির্মাণের প্রস্তুতি

    নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: মুখ্যমন্ত্রী আগেই ঘোষণা করেছিলেন। তারপর এবছর গঙ্গাসাগর মেলার প্রস্তুতি দেখতে এসে শিলান্যাস করেছিলেন সেতুর। এবার সাগরবাসীর স্বপ্নপূরণ স্রেফ সময়ের অপেক্ষা। কারণ কাকদ্বীপ থেকে সাগর যাওয়ার জন্য মুড়িগঙ্গা নদীর উপর গঙ্গাসাগর সেতু নির্মাণের প্রস্তুতির কাজ ...

    ১৬ মার্চ ২০২৬ বর্তমান
    বাইকের সঙ্গে কুকুর ছুটিয়ে বিতর্কে দম্পতি

    নিজস্ব প্রতিনিধি, বরানগর: ভর সন্ধ্যায় ব্যস্ত কল্যাণী এক্সপ্রেসওয়েতে দৌড়চ্ছে কুকুর। চলন্ত বাইকে বসে কুকুরের গলার লেস ধরে রয়েছে এক দম্পতি। বাইকের সঙ্গে তাল মেলাতে গিয়ে মাঝেমধ্যে উলটে পড়ছে কুকুরটি। তারপরও তাকে টেনে নিয়ে যাওয়া হচ্ছে। রবিবার সমাজমাধ্যমে ভাইরাল হওয়া ...

    ১৬ মার্চ ২০২৬ বর্তমান
    গতবারের জয়ের মার্জিন ছাপিয়ে যাওয়াই লক্ষ্য, পিছিয়ে থাকা ১১টি ওয়ার্ডে ঝাঁপাচ্ছে তৃণমূল

    নিজস্ব প্রতিনিধি, বরানগর: লোকসভা ভোটে ১১-১১ ফলাফলে মানরক্ষা হয়েছিল তৃণমূলের। দলীয় প্রার্থী এখানে এগিয়েছিলেন ৬১৫ ভোটে। সেই দমদম পুরসভায় আগের রেওয়াজ মেনে লোকসভার ফলাফল বদলাতে কোমর বেঁধে নেমেছে জোড়াফুল শিবির। গত বিধানসভা নির্বাচনে প্রায় ১১ হাজার ভোটের লিড ছাড়িয়ে ...

    ১৬ মার্চ ২০২৬ বর্তমান
    ব্রিটেনে সম্মানিত ঋতুপর্ণা

    বাঙালি দর্শক আজও তাঁর ম্যাজিকে আচ্ছন্ন হন। যে কোনো চরিত্র অত্যন্ত সাবলীল ভঙ্গিতে পর্দায় ফুটিয়ে তোলা তাঁর সহজাত ক্ষমতা। তিনি অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। কেরিয়ারে এতগুলি বছর পার হলেও অনুরাগীরা মজে তাঁর অভিনয়ে। বাংলা ছবিকে অন্যমাত্রায় নিয়ে যাওয়ার ক্ষেত্রে তাঁর ...

    ১৫ মার্চ ২০২৬ বর্তমান
    উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়: হস্টেলে ডাল আর আলু সেদ্ধ-ভাত

    সংবাদদাতা, বাগডোগরা: রান্নার গ্যাসের প্রভাব এসে পড়ল উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের আবাসিক পড়ুয়াদের খাবরের প্লেটে। গত দু’দিন ধরে গ্যাসের ঘাটতির জেরে বদলে গিয়েছে গার্লস হস্টেলগুলির নিত্যদিনের খাবারের মেনু। ডাল, ভাত, আলু সেদ্ধ দেওয়া হচ্ছে। তবে তাও বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কায় ছাত্রীরা। ...

    ১৫ মার্চ ২০২৬ বর্তমান
    চুরি করা পিকআপ গাড়িতেই গরু পাচার! রাতের অভিযানে বড় সাফল্য পুলিশের

    সংবাদদাতা, ময়নাগুড়ি: রাজ্যজুড়ে বিভিন্ন জেলায় গরু চুরি, পাচারের ঘটনার খবর উঠে এসেছে বহুবার। সেই তালিকায় এবার উঠে এল জলপাইগুড়ি জেলারও নাম। সীমান্তবর্তী এই জেলায় গত কয়েকদিন ধরেই গরু পাচার চলছে, এই অভিযোগ আসছিল পুলিশের কাছে। তারপরেই শুরু হয় কড়া ...

    ১৫ মার্চ ২০২৬ বর্তমান
    প্র্যাকটিক্যাল পরীক্ষার সময় পরিদর্শন শুরু করল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ, একাদশ শ্রেণির ক্লাস ও পরীক্ষায় চলবে নজরদারি

    নিজস্ব প্রতিনিধি, কলকাতা: পূর্ব ঘোষণা মতো প্র্যাকটিক্যাল পরীক্ষা চলাকালীন স্কুলে স্কুলে পরিদর্শন শুরু করেছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। উচ্চ মাধ্যমিকের প্র্যাকটিক্যাল পরীক্ষা শুরু হয়েছে ২ মার্চ থেকে। তা চলবে ২৩ মার্চ পর্যন্ত। এই প্রথম সংসদের তরফে এই পরীক্ষায় আচমকা ...

    ১৫ মার্চ ২০২৬ বর্তমান
    অফিস ভাড়া নিয়ে গ্রাফিক্সের কাজের আড়ালে প্রতারণা, অশোকনগরে পুলিশের জালে তিন

    নিজস্ব প্রতিনিধি, বারাসত: গ্রাফিক্সের আড়ালে গোপনে চলছিল ভুয়ো কল সেন্টার। অশোকনগরের সেই কল সেন্টারের মাধ্যমেই ছড়ানো হচ্ছিল প্রতারণার জাল। গোপন সূত্রে খবর পেয়ে শুক্রবার রাতে অভিযান চালিয়ে এই চক্রের হদিশ পেল বারাসত সাইবার ক্রাইম থানার পুলিশ। চক্রের তিনজনকে গ্রেপ্তার ...

    ১৫ মার্চ ২০২৬ বর্তমান
    বালিজুড়ে আবর্জনার স্তূপ, ভাগাড় সমস্যা সুরাহার আশ্বাস প্রশাসনের

    নিজস্ব প্রতিনিধি, হাওড়া: গরম বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ছে ভ্যাপসা অস্বস্তি। গত দশ দিনেরও বেশি সময় ধরে জমে থাকা আবর্জনার জেরে চরম দুর্ভোগে পড়েছেন বালি, বেলুড় ও লিলুয়ার বাসিন্দারা। বেলুড়ের চাঁদমারি ভাগাড়ে দোল পূর্ণিমার দিন অগ্নিকাণ্ডের পর সাময়িকভাবে সেখানে আবর্জনা ...

    ১৫ মার্চ ২০২৬ বর্তমান
    তৃতীয় লিঙ্গের প্রাথমিক স্কুল পড়ুয়াদের পৃথক পরিচয়পত্র, ১৫ দিনেই পালটে যাবে নথি, নির্দেশ শিক্ষাদপ্তরের

    নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আবেদনের ভিত্তিতে প্রাথমিক স্কুলের তৃতীয় লিঙ্গের পড়ুয়াদের পৃথক পরিচয়পত্র দেওয়া হবে। স্কুলশিক্ষা কমিশনারের তরফে সমস্ত ডিপিএসসি চেয়ারম্যান এবং ডিআই-কে এ সংক্রান্ত নির্দেশিকা পাঠানো হয়েছে। কলকাতার ক্ষেত্রে ট্রান্সজেন্ডার আইডেন্টিটি কার্ডটি ইস্যু করবে ওয়েস্ট বেঙ্গল ট্রান্সজেন্ডার পার্সনস ডেভেলপমেন্ট ...

    ১৫ মার্চ ২০২৬ বর্তমান
    ব্রিগেডে দেদার ডিম ভাত, মোদির নিরাপত্তায় কর্মীদেরও ব্যাগ ‘সার্চ’

    নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ডিম ভাত ৫০ টাকা। বিজেপির ব্রিগেডে টেবিল পেতে বড়ো বড়ো পাত্রে বিক্রি হচ্ছে এই আমিষ আহার। চেয়ার-টেবিলে বসে বিজেপি কর্মী-সমর্থকরা পেট ভরে খেয়েছেন। কেউ এসে বললেন, ‘এখানেও ডিম-ভাত!’ অন্যান্যরা শুনে বললেন, ‘খাবারে আবার বিভাজন কিসের? শুধু ...

    ১৫ মার্চ ২০২৬ বর্তমান
    কাদা মেখে পুঁড়ো খেয়াঘাটে পারাপার, অসন্তুষ্ট স্থানীয়রা

    সংবাদদাতা, বসিরহাট: জরাজীর্ণ দশায় বাদুড়িয়ার পুঁড়ো খেয়াঘাট। বাদুড়িয়া ব্লকে ইছামতীর এই খেয়াঘাট দিয়ে রোজ কয়েক হাজার মানুষ পারাপার করে। তবুও এই ঘাটে নেই কোনো আধুনিক যাত্রী সুরক্ষার ব্যবস্থা। নদীর দুই পাড়ে নেই কোনো স্থায়ী কংক্রিট বা লোহার প্ল্যাটফর্ম। একটি ...

    ১৫ মার্চ ২০২৬ বর্তমান
    ‘গ্রামবাসী’ কারা? ৪৫ দিনে গ্যাস বুকিং শর্তে রাজ্যজুড়ে ধন্দ চরমে

    বাপ্পাদিত্য রায়চৌধুরী, কলকাতা: মোদি সরকার প্রথমে জানিয়েছিল, গৃহস্থের রান্নার গ্যাস ডেলিভারির ২৫ দিন পর ফের সিলিন্ডার বুকিং করা যাবে। কিন্তু তারপরই স্বয়ং পেট্রলিয়ামমন্ত্রী হরদীপ সিং পুরীর ঘোষণা, গ্রামাঞ্চলে ৪৫ দিনের আগে বুকিং করা যাবে না। ধন্দের সূচনা এখানেই। রাজ্যের ...

    ১৫ মার্চ ২০২৬ বর্তমান
    মুখ্যমন্ত্রীর সঙ্গে জেলাশাসকদের বৈঠক, নবান্নে চালু হচ্ছে কন্ট্রোল রুম, বাড়ল কেরোসিনের বরাদ্দ

    নিজস্ব প্রতিনিধি, কলকাতা: রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে জেলাশাসকদের বৈঠক শেষ হল। জানা গিয়েছে, রান্নার গ্যাস নিয়ে উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী। ফলে নবান্নে চালু হচ্ছে কন্ট্রোল রুম। কন্ট্রোল রুম নম্বরগুলি হল-৮৬৯৭৯৮১০৭০, এছাড়াও ১০৭০/০৩৩-২২১৪৩৫২৬। কিছুক্ষণের মধ্যেই জারি হবে এসওপি-ও। গ্যাস ট্রান্সপোর্ট নিয়ে ...

    ১২ মার্চ ২০২৬ বর্তমান
    মধ্যরাতে পাইপলাইনে বিপত্তি, জলে ভাসল তারাতলা রোড

    কলকাতা, ১২ মার্চ: মধ্যরাতে বিপত্তি। দক্ষিণ কলকাতার তারাতলা রোডে ফেটে গেল জলের পাইপ লাইনের ভালভ। যার ফলে জলে ভেসে যায় বিস্তীর্ণ এলাকা। সারারাত ধরে কাজ চালিয়ে রাস্তা থেকে জল নামিয়েছেন পুরসভার কর্মীরা। ক্ষতিগ্রস্ত জলের পাইপলাইন মেরামতের কাজ চলছে। স্থানীয় বাসিন্দা ...

    ১২ মার্চ ২০২৬ বর্তমান
    মোদির ব্রিগেড সমাবেশেই বিজেপির প্রথম প্রার্থী তালিকা?

    নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: আগামী শনিবার রাজ্যে ব্রিগেড সমাবেশ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। সেই গুরুত্বপূর্ণ সভা থেকে কি বাংলার বিধানসভা নির্বাচনের একপ্রস্থ দলীয় প্রার্থী তালিকা ঘোষণা করতে চলেছে বিজেপি? এব্যাপারে রাজ্য বিজেপির কোনো নেতা মন্তব্য করতে চাননি। বুধবার দিল্লিতে বিজেপির শীর্ষ ...

    ১২ মার্চ ২০২৬ বর্তমান
    ‘মা বলেছিলেন অভিনয়টা চ্যালেঞ্জ হিসাবে নে’ - অরিন্দম গাঙ্গুলী

    প্রশ্ন : শিল্পী জীবনের ৬০ বছর। বার্ধক্যে পৌঁছলেন? উত্তর : হা হা হা...। হ্যাঁ, অনেক বুড়ো হয়ে গেলাম। প্রশ্ন : হংসরাজ’-এর ৫০ বছর! ভাবলে নস্টালজিক লাগে? উত্তর : কয়েকদিন আগে আকাশবাণীতে গিয়েছিলাম। সেখানে গিয়েও মনে হচ্ছিল, ওই সামনের গেট, রাস্তা— ওখানে শ্যুটিং ...

    ১২ মার্চ ২০২৬ বর্তমান
    ‘বকেয়া’ না মেটানো প্রাক্তন ভিসিকে পেনশন! বিতর্কে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টস বিভাগ

    অর্পণ সেনগুপ্ত, কলকাতা: অবসরকালীন সুযোগ-সুবিধা তথা পেনশন চালুর জন্য যাবতীয় অগ্রিম বা বকেয়া মিটিয়ে ফেলতে হয় শিক্ষক ও আধিকারিকদের। তা না করেই প্রাক্তন উপাচার্য শান্তা দত্ত দে’র পেনশন চালু করেছে কলকাতা বিশ্ববিদ্যালয়। এমনই অভিযোগ সেখানকার সরকারপন্থী কর্মী ইউনিয়নের। তাদের ...

    ১২ মার্চ ২০২৬ বর্তমান
    গ্যাসের সংকট, ফাস্ট ফুডের দোকানে কোপ বিরিয়ানিতে!

    নিজস্ব প্রতিনিধি, কলকাতা, বারাকপুর ও বরানগর: সাউথ সিটি কলেজের পড়ুয়াদের প্রিয় ফুড জয়েন্টের কর্ণধার রাজেশ চৌরাসিয়া বুধবার বললেন, ‘গ্যাসের স্টক নেই। দোকান বন্ধ করে দিতে হবে। আমার ১১ জন কর্মী। কীভাবে চালাব বুঝতে পারছি না। সবার আগে বিরিয়ানি বন্ধ ...

    ১২ মার্চ ২০২৬ বর্তমান
    একধাক্কায় অটোর গ্যাসের দাম বাড়ল ৫ টাকা! পরিষেবায় ঘাটতি, নাকাল যাত্রীরা

    নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বুধবার গোলপার্কে অটো নিয়ে দাঁড়িয়ে চালকরা। চলছে আলোচনা, ‘হঠাত্ করে কেমন গ্যাসের দামটা বাড়িয়ে দিল দেখলে।’ শুধুই কি বাড়িয়ে দিয়েই ক্ষান্ত থাকল? চালকদের বক্তব্য, ‘আজ সাউথ সিটিতেও গ্যাস নেই। মহামায়াতলাতেও নেই। সেই বারুইপুর ছুটতে হচ্ছে। গোলপার্ক ...

    ১২ মার্চ ২০২৬ বর্তমান
  • বর্তমান | 6301-6400

News/খবর All News এই সময় বর্তমান প্রতিদিন আজকাল দৈনিক স্টেটসম্যান আজ তক Times of India Indian Express The Statesman News18 বাংলা

BENGAL INFO | Information about West Bengal, India | bengalinfo1@gmail | Privacy Policy