BENGAL INFO
  • News
  • ক্যালেন্ডার
  • Hospitals
  • Schools
  • কবিতা
  • গান
  • দুর্গাপূজা
  • KOLKATA WEATHER
  • News from West Bengal | 05 Jul, 2026 | ২১ আষাঢ়, ১৪৩৩
  • বাংলা (?)    
  • খেলা | ব্যবসা | বিনোদন | রাজ্য | কলকাতা | দেশ
  • কলকাতা বন্দর কেন্দ্র: প্রার্থী পেতেই হিমশিম বিজেপি, আজ মনোনয়ন পেশ ফিরহাদের

    নিজস্ব প্রতিনিধি, কলকাতা: হাতে রয়েছে মাত্র তিন দিন! দ্বিতীয় দফায় রাজ্যের যে ১৪২টি বিধানসভা কেন্দ্রে ভোট হবে, তার জন্য মনোনয়ন পেশের শেষ দিন আগামী বৃহস্পতিবার। কিন্তু এখনও কলকাতা বন্দর কেন্দ্রের প্রার্থী ঘোষণাই করতে পারেনি বিজেপি। ওই কেন্দ্রের তৃণমূল কংগ্রেস ...

    ০৬ এপ্রিল ২০২৬ বর্তমান
    সুজিতের প্রচারে উপচে পড়ল ভিড় লাল রঙের হুডখোলা জিপে সিপিএম

    নিজস্ব প্রতিনিধি, বিধাননগর: সামনে এগিয়ে চলেছে সাদা রঙের হুডখোলা জিপ। তাতে করজোড়ে দাঁড়িয়ে চারবারের বিধায়ক তথা বিধাননগরের তৃণমূল কংগ্রেস প্রার্থী সুজিত বসু। জিপের পিছনে ঘাসফুল আঁকা বড়ো বড়ো ঝান্ডা। সঙ্গে প্রার্থীর কাট আউট। পিছনে পথ হাঁটছেন অজস্র কর্মী-সমর্থক। প্রার্থী ...

    ০৬ এপ্রিল ২০২৬ বর্তমান
    তৃণমূলের নিবিড় সংগঠনের নিরাপত্তা বলয়ে বেচারাম, দুর্গ ভাঙার স্বপ্ন দেখছে বিরোধীরা

    নিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া: ‘একা রামে রক্ষা নেই, সুগ্রীব দোসর’। নির্বাচনের মরশুমে সিঙ্গুরে গেলে এই প্রবাদের প্রভাব টের পাওয়া যায়। রাজ্য সরকারের আর্থিক সহায়তা থেকে জনমুখী প্রকল্পের জনপ্রিয়তা এমনিতেই বিরোধীদের চাপে রেখেছে। তার উপরে সিঙ্গুরে তৃণমূলের হাতে আছে ধারালো সংগঠন। ...

    ০৬ এপ্রিল ২০২৬ বর্তমান
    এসআইআরে নাম না থাকায় রিষড়ার প্রৌঢ়া আত্মঘাতী

    নিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া ও সংবাদদাতা, বসিরহাট: এসআইআরের কারণে মৃত্যুর অভিযোগ ঘিরে চাঞ্চল্য হুগলির রিষড়ায়। ভোট মরশুমে ওই ঘটনাকে ঘিরে তৃণমূল কংগ্রেস-বিজেপির মধ্যে চাপানউতোর শুরু হয়েছে। শনিবার রাতে শ্রীরামপুর বিধানসভার রিষড়া গ্রাম পঞ্চায়েতের বারুজীবী পাড়াতে এক মহিলার ঝুলন্ত মৃতদেহ উদ্ধার ...

    ০৬ এপ্রিল ২০২৬ বর্তমান
    হার মানে না বাংলা: মমতা, ‘ধর্মের নামে বিভাজন চায় বিজেপি, একজোট হয়ে রুখব’

    অভিষেক পাল, জিয়াগঞ্জ: ‘আগে আমরা মানুষ। তারপর আমাদের ধর্ম। ধর্ম থাকবে মনে, থাকবে প্রাণে। ধর্মকে বিক্রি করবেন না। ধর্ম নিয়ে রাজনীতি করবেন না। বিজেপি ধর্মের নামে বিভাজন চায়। তাদের বিরুদ্ধে একজোট হয়ে লড়ব।’ রবিবার মুর্শিদাবাদের মাটি থেকে এই ভাষাতেই ...

    ০৬ এপ্রিল ২০২৬ বর্তমান
    বাঙালির মন জয়ে মাছ হাতে নিয়ে প্রচার সুজয়ের, মেদিনীপুরে পালটা মাছ বিক্রি পদ্মপ্রার্থীর

    নিজস্ব প্রতিনিধি, মেদিনীপুর: কথায় আছে মাছে ভাতে বাঙালি। মাছ ভালোবাসেন না এমন বাঙালি খুঁজে পাওয়া দুষ্কর। কিন্তু এই মাছকে কেন্দ্র করেই উত্তপ্ত মেদিনীপুরের রাজনীতি। কারণ, শুক্রবার মেদিনীপুরের তৃণমূল প্রার্থী সুজয় হাজরা প্রচারে বেরিয়ে শহরের রাজাবাজারে হাতে রুই মাছ তুলে ...

    ০৬ এপ্রিল ২০২৬ বর্তমান
    তালিকা থেকে আমাদের নাম কেন বাদ? ভোটহারাদের প্রশ্নবাণে দায় এড়ালেন নির্বাচনি আধিকারিক

    নিজস্ব প্রতিনিধি, নন্দীগ্রাম: ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়ার মুখ্য নির্বাচনি আধিকারিকের ক্ষোভ উগরে দিল নন্দীগ্রামের বাসিন্দারা। অ্যাডজুডিকেশনে থাকা ভোটারদের মধ্যে যাঁরা প্রার্থী হয়েছেন, তাঁদের নাম সাপ্লিমেন্টারি লিস্টে থাকলেও সাধারণ ভোটারদের নাম বিপুলভাবে বাদ যাচ্ছে কেন, এই প্রশ্নও তোলা ...

    ০৬ এপ্রিল ২০২৬ বর্তমান
    বিজেপিকে ভোট মানে সিপিএমকে সমর্থন করা, বাম আমলের সন্ত্রাস মনে করিয়ে মন্তব্য অভিষেকের

    সুখেন্দু পাল, রায়না: রায়নায় সভা করতে এসে সিপিএমের অত্যাচারের কথা স্মরণ করালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। হিজলনা, মাধবডিহি এলাকায় কীভাবে বাম জমনায় অত্যাচার করা হয়েছিল, সেই তথ্য তুলে ধরেন। তিনি বলেন, সিপিএম আবার জার্সি বদল করে কালো দিন ...

    ০৬ এপ্রিল ২০২৬ বর্তমান
    কোন মুখে ভোট চাইতে এসেছেন? গ্রামেগঞ্জে আমজনতার রোষে বিজেপি

    নিজস্ব প্রতিনিধি, সিউড়ি: নির্বাচনী নির্ঘণ্ট ঘোষণা হওয়ার পর থেকেই বীরভূমের রাজনৈতিক সমীকরণ তপ্ত হতে শুরু করেছে। শাসকদল তৃণমূল কংগ্রেস তাদের উন্নয়নের খতিয়ান নিয়ে মানুষের দুয়ারে দুয়ারে যাচ্ছে, ঠিক তখনই বিজেপি প্রার্থীদের পড়তে হচ্ছে জনরোষের মুখে। সিউড়ি থেকে দুবরাজপুর কিংবা ...

    ০৬ এপ্রিল ২০২৬ বর্তমান
    তালিকা থেকে আমাদের নাম কেন বাদ? ভোটহারাদের প্রশ্নবাণে দায় এড়ালেন মনোজ

    নিজস্ব প্রতিনিধি, নন্দীগ্রাম: ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়ার মুখ্য নির্বাচনি আধিকারিকের ক্ষোভ উগরে দিল নন্দীগ্রামের বাসিন্দারা। অ্যাডজুডিকেশনে থাকা ভোটারদের মধ্যে যাঁরা প্রার্থী হয়েছেন, তাঁদের নাম সাপ্লিমেন্টারি লিস্টে থাকলেও সাধারণ ভোটারদের নাম বিপুলভাবে বাদ যাচ্ছে কেন, এই প্রশ্নও তোলা ...

    ০৬ এপ্রিল ২০২৬ বর্তমান
    মনোনয়ন প্রত্যাহার না হলে বহিষ্কার করা হবে মনিরুলকে, বার্তা মমতার

    সবুজ বিশ্বাস, সামশেরগঞ্জ: ভোটের মুখে টিকিট না পেয়ে বিদ্রোহের সুর ফরাক্কার বিদায়ী তৃণমূল বিধায়ক মনিরুল ইসলামের গলায়। আর সেই বিদ্রোহ অঙ্কুরেই বিনাশ করতে এবার চরম কড়া অবস্থান নিলেন খোদ তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার সামশেরগঞ্জ কৃষক বাজার মাঠ থেকে তিনি ...

    ০৬ এপ্রিল ২০২৬ বর্তমান
    হাজারদুয়ারি বিশ্ববিদ্যালয় তৈরির প্রতিশ্রুতি মমতার, জিয়াগঞ্জের নির্বাচনি জনসভায় জনজোয়ার

    সংবাদদাতা, লালবাগ: ‘হাজারদুয়ারি বিশ্ববিদ্যালয় এডুকেশন হাব হবে। আপনাদের ঘরের ছেলেমেয়েরা উচ্চশিক্ষা লাভ করতে পারবে, রিসার্চ করতে পারবে।’ রবিবার জিয়াগঞ্জের আমাইপাড়া প্রমোদ কলোনির মাঠে দলীয় প্রার্থী শাওনি সিংহরায়ের সমর্থনে জনসভায় এমনটাই বললেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এদিনের জনসভায় রাজ্য সরকারের ...

    ০৬ এপ্রিল ২০২৬ বর্তমান
    নাম বাদ পড়ায় জেলাজুড়ে গেরুয়া শিবিরের বিরুদ্ধে ফুঁসছেন মতুয়ারা

    নিজস্ব প্রতিনিধি, কৃষ্ণনগর: কথা দিয়ে, কথা রাখেনি বিজেপি— হতাশ ও আক্ষেপের সুরেই বলছিলেন কালীগঞ্জের বড়ো চাঁদঘর পঞ্চায়েতের বাসিন্দা সুশান্ত বাড়ুই। ভোটার তালিকা থেকে তাঁর ও তাঁর দুই ভাইপোর নাম বাদ গিয়েছে। বিজেপির গালভরা প্রতিশ্রুতি শুনে তাঁর মনেও ভরসা জেগেছিল ...

    ০৬ এপ্রিল ২০২৬ বর্তমান
    ‘অনুপ্রবেশ-সিন্ডিকেট’: মোদির মুখে সেই বস্তাপচা বুলি

    সুকান্ত গঙ্গোপাধ্যায়, কোচবিহার: এসআইআর আবহে যখন পশ্চিমবঙ্গের প্রায় কোটি মানুষ লাইনে দাঁড়িয়ে নিজেদের নাম ভোটার তালিকায় তুলতে নাজেহাল হচ্ছেন, ঠিক সেই সময় কোচবিহারে সভা করতে এসে বস্তাপচা ‘অনুপ্রবেশকারী’ তত্ত্ব আওড়ালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বলেন, রাজ্যে তৃণমূল জমানায় বাংলার ...

    ০৬ এপ্রিল ২০২৬ বর্তমান
    উত্তর সিকিমে ভয়াবহ ধস, আটকে পর্যটকরা

    নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: উত্তর সিকিমে ফের ভয়াবহ ধস। আর এরই জেরে বন্ধ হয়ে গেল লাচেন যাওয়ার রাস্তা। । আটকে পড়েছেন কয়েকশো পর্যটক। টানা বৃষ্টি আর তুষারপাতে জটিল হয়েছে পরিস্থিতি। আটকে পড়া পর্যটকদের কীভাবে উদ্ধার করা হবে, তা নিয়ে উদ্বেগে ...

    ০৬ এপ্রিল ২০২৬ বর্তমান
    আলিপুরদুয়ারে কংগ্রেসের দুই গোষ্ঠীর সংঘর্ষ, রক্তাক্ত ৪, পার্টি অফিসের তালা খোলা নিয়ে ধুন্ধুমার পরিস্থিতি

    সংবাদদাতা, আলিপুরদুয়ার: আলিপুরদুয়ার বিধানসভা আসনে দলীয় প্রার্থী হিসাবে কংগ্রেস মনোনয়ন দিয়েছিল দলের জেলা সভাপতি মৃন্ময় সরকারকে। মৃন্ময়বাবুকে বহিরাগত প্রার্থীর তকমা দিয়ে তাঁর বিরুদ্ধ গোষ্ঠীর নেতা প্রাক্তন জেলা সভাপতি শান্তুনু দেবনাথের অনুগামীরা গত শুক্রবার দলের জেলা পার্টি অফিসে তালা দিয়েছিলেন। ...

    ০৬ এপ্রিল ২০২৬ বর্তমান
    মোদির সভামঞ্চে দ্বিতীয় সারিতে ঠাঁই অনন্ত মহারাজ, বংশীবদনের

    নিজস্ব প্রতিনিধি,কোচবিহার: রবিবার কোচবিহারের রাসমেলা ময়দানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নির্বাচনি জনসভায় দ্বিতীয় সারিতে বসার স্থান পেলেন দুই গ্রেটার নেতা অনন্ত মহারাজ ও বংশীবদন বর্মন। সভা শুরু হওয়ার বেশ কিছুক্ষণ আগেই মঞ্চে ওঠেন একদা গ্রেটারের দুই শিবিরের দুই শীর্ষ নেতা।এবারের ...

    ০৬ এপ্রিল ২০২৬ বর্তমান
    ছুটির দিনে গ্রাম ছেড়ে শহরের বাজার, চায়ের আড্ডায় জোর প্রচার প্রার্থীদের

    গোপাল সূত্রধর, বালুরঘাট: রবিবার, ছুটির দিনে প্রচারের কৌশল বদল প্রার্থীদের। গত কয়েকদিন ধরে প্রার্থীরা টানা গ্রামীণ এলাকাগুলিতে প্রচার করেছেন। রবিবার বেশিরভাগ প্রার্থীর গতিবিধি ছিল শহরকেন্দ্রিক। বাড়ি বাড়ি প্রচার করলেন তাঁরা। গিয়েছিলেন চায়ের আড্ডায়, বাজারে সবজি ব্যবসায়ী এবং সাধারণ মানুষের কাছে।এদিন ...

    ০৬ এপ্রিল ২০২৬ বর্তমান
    প্রচারের ময়দানে তৃণমূলের মহিলা সংগঠনও, দুয়ারে হামিদুল-জায়া

    মুতাহার কামাল, চোপড়া: চোপড়ায় প্রচারে ঝড় তুলছে তৃণমূলের মহিলা সংগঠন। পাল্লা দিতে হিমশিম বিরোধীরা। ভোটের দামামা বেজে গিয়েছে অনেক আগেই। বাকি আর দুই সপ্তাহ। এই পরিস্থিতিতে উত্তর দিনাজপুরের চোপড়া বিধানসভা কেন্দ্রে রাজনৈতিক উত্তাপ এখন তুঙ্গে। শাসকদল তৃণমূল কংগ্রেসের মহিলা সংগঠন ...

    ০৬ এপ্রিল ২০২৬ বর্তমান
    সামসিতে ড্রোনকাণ্ডে ধৃত তিন

    সংবাদদাতা, চাঁচল: মালদহের সামসি কলেজ মাঠে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হেলিকপ্টারের সামনে ড্রোন ওড়ানোকে ঘিরে শনিবারের জনসভা শেষে চাঞ্চল্যকর পরিস্থিতির সৃষ্টি হয়। যার জেরে শেষপর্যন্ত তিনজনকে গ্রেপ্তার করল চাঁচল থানার পুলিশ।সভা শেষে হেলিকপ্টারের দিকে এগনর সময় আকাশে ড্রোন দেখে ক্ষোভ ...

    ০৬ এপ্রিল ২০২৬ বর্তমান
    সময় পেয়েছেন মাত্র দেড় বছর, হাইমাস্ট, পথবাতি, কালভার্ট করেছেন মাদারিহাটের বিধায়ক জয়প্রকাশ

    রবীন রায়, আলিপুরদুয়ার: আলিপুরদুয়ারের নজরকাড়া বিধানসভা আসনগুলির মধ্যে অন্যতম মাদারিহাট। চা বাগান, নদী ও জলদাপাড়া জঙ্গল দিয়ে ঘেরা এই বিধানসভা আসন। ভুটান সীমান্ত ঘেঁষা ১৯টি চা বাগান ও ১২টি গ্রাম পঞ্চায়েত এলাকা নিয়ে গঠিত। ২০১৬ ও ২০২১ সালে মাদারিহাটে পরপর ...

    ০৬ এপ্রিল ২০২৬ বর্তমান
    মেখলিগঞ্জ বিধানসভা আসনে এবার লড়াই নতুনের উদ্দীপনা বনাম পুরাতনের অভিজ্ঞতা

    বিষ্ণুপদ রায়, হলদিবাড়ি: বয়স যে কেবল একটি সংখ্যা মাত্র, তা আবারও প্রমাণ করলেন তৃণমূল কংগ্রেসের মেখলিগঞ্জ বিধানসভা কেন্দ্রের প্রার্থী পরেশচন্দ্র অধিকারী। ৭৩ বছর বয়সেও নিজের বিধানসভা কেন্দ্রের রাজনৈতিক ময়দানে তিনি যে দাপট দেখাচ্ছেন, তাতে যথেষ্ট বেগ পেতে হচ্ছে প্রধান বিরোধী ...

    ০৬ এপ্রিল ২০২৬ বর্তমান
    আজ ফের এসআইআর শুনানি

    নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: আজ, সোমবার বিকাল চারটেয় সুপ্রিম কোর্টে এসআইআর মামলার শুনানি। পশ্চিমবঙ্গে প্রথম পর্বের ভোটের মনোনয়ন জমা দেওয়ার শেষদিনও আজ। নিয়ম মোতাবেক, এদিনই ফ্রিজ হয়ে যাবে প্রথম দফার ভোটার তালিকা। তাই নিষ্পত্তি না হওয়া ভোটারদের ভবিষ্যৎ কী, তার ...

    ০৬ এপ্রিল ২০২৬ বর্তমান
    সরকারি হাসপাতালের ওষুধ বাজারে বিক্রির চক্র, দিল্লিতে গ্রেপ্তার ৫

    নয়াদিল্লি: সরকারি হাসপাতালের বিনামূল্যের ওষুধ চুরি করে বাজারে বিক্রি। দীর্ঘদিন করে এই কাজ চালাচ্ছিল একটি সংগঠিত চক্র। অবশেষে সেই চক্রের হদিশ পেল দিল্লি পুলিশের ক্রাইম ব্রাঞ্চ। ঘটনায় এখন পর্যন্ত ৭০ লক্ষ টাকার ওষুধ উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তার করা হয়েছে ...

    ০৬ এপ্রিল ২০২৬ বর্তমান
    হিমন্ত বিশ্বশর্মার স্ত্রী কি আদৌ ভারতীয়, প্রশ্ন তুলল কংগ্রেস,

    নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: অসমে কংগ্রেসের মুখ্যমন্ত্রী মুখ সাংসদ গৌরব গগৈয়ের স্ত্রী এলিজাবেথের সঙ্গে পাকিস্তানের সম্পর্ক আছে বলে অভিযোগ করেছিলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। এবার পালটা দিল কংগ্রেস। আগামী বৃহস্পতিবার ৯ এপ্রিল অসমে ভোট। তার চারদিন আগে রবিবার দিল্লিতে কংগ্রেস সদর ...

    ০৬ এপ্রিল ২০২৬ বর্তমান
    ‘জয়ী হোক তৃণমূল’,, অপারেশনের আগে প্রার্থনা অভিনেত্রী নাফিসা আলির

    নয়াদিল্লি: একসময়ের জনপ্রিয় অভিনেত্রী। ১৯৭৬ সালে জিতেছিলেন মিস ইন্ডিয়া খেতাব। বর্তমানে ক্যানসারের বিরুদ্ধে লড়ছেন। শরীর কাহিল হচ্ছে একের পর এক অস্ত্রোপাচারে। তবে অপারশন টেবিলে শুয়েও একটাই প্রার্থনা নাফিসা আলি শোঢির,  পশ্চিমবঙ্গের আসন্ন বিধানসভা নির্বাচনে  জয় হোক তৃণমূল কংগ্রেসের। আগামী ২৩ ...

    ০৬ এপ্রিল ২০২৬ বর্তমান
    গৃহস্থালির সামগ্রী বিলি, কেরলে বিজেপি নেতার বিরুদ্ধে মামলা

    তিরুবনন্তপুরম: আগামী ৯ এপ্রিল কেরলে বিধানসভা ভোট। রাজ্যজুড়ে নির্বাচনি আদর্শ আচরণ বিধি লাগু হয়েছে। এই আবহে ভোটারদের প্রভাবিত করার অভিযোগে ত্রিশূরের বিজেপি নেতা রাধাকৃষ্ণনের বিরুদ্ধে মামলা দায়ের করল কমিশন। অভিযোগ, তাঁর নির্দেশে ত্রিশূর জেলায় ওলারিতে বাড়ি বাড়ি গিয়ে গৃহস্থালির ...

    ০৬ এপ্রিল ২০২৬ বর্তমান
    ভোটের আগে তামিলনাড়ুতে আবার ফিরল ভাষা রাজনীতি

    চেন্নাই: ভোটমুখী তামিলনাড়ুতে আবার ফিরল ভাষা রাজনীতি। বহুদিন ধরেই কেন্দ্রের তিন ভাষা নীতির সমালোচনা করে আসছে তামিলনাড়ু। শনিবার কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান এই নিয়ে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যলিন সরকারকে কাঠগড়ায় তোলেন। তাঁর অভিযোগ, তিন ভাষা নীতিকে ‘চাপিয়ে’ দেওয়ার ...

    ০৬ এপ্রিল ২০২৬ বর্তমান
    লাডলি বহেনা চালাতে গিয়ে ঋণের জালে মধ্যপ্রদেশ, মহারাষ্ট্রে বন্ধ রেশন কিট প্রকল্প

    মুম্বই: মমতা বন্দ্যোপাধ্যায়ের লক্ষ্মীর ভাণ্ডারের সমালোচনা করতে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি রেউড়ি রাজনীতির কথা তুলেছিলেন। কিন্তু  মহারাষ্ট্র, দিল্লি হোক বা মধ্যপ্রদেশ— বিজেপি শাসিত সর্বত্রই মমতার দেখানো পথে চলছে প্রকল্পের নামে ভাতা দেওয়া। বিনামূল্যে রেশন থেকে মহিলাদের অ্যাকাউন্টে নগদ অর্থ ...

    ০৬ এপ্রিল ২০২৬ বর্তমান
    লোকসভার আসন বৃদ্ধির প্রস্তাব গণ বিভ্রান্তির অস্ত্র, দাবি কংয়ের

    নয়াদিল্লি: ৫৪৩ থেকে ৮১৬! লক্ষ্য, উত্তরপ্রদেশ সহ বড়ো রাজ্যগুলিতে লোকসভা আসন বাড়িয়ে নিজেদের জায়গা মজবুত করা। এই উদ্দেশ্য পূরণ করতে আদা-জল খেয়ে লেগে পড়েছেন মোদি ও গেরুয়া ব্রিগেড। লোকসভার আসন পুনর্বিন্যাসের প্রস্তাব নিয়ে এমনই অভিযোগে বিরোধীদের। বিধানসভা ভোটের মুখে ...

    ০৬ এপ্রিল ২০২৬ বর্তমান
    গ্যাস সংকট, শহর ছেড়ে গ্রামে পাড়ি দিচ্ছে পরিযায়ী শ্রমিকরা

    পাটনা: পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব সরাসরি এসে পড়েছে ভারতবাসীর হেঁশেলেও। রান্নার গ্যাসের দাম একধাক্কায় অনেকটাই বেড়েছে। তার উপর চলছে কালোবাজারিও। তার জেরে নাভিশ্বাস পরিযায়ী শ্রমিকদের। দিল্লি, মুম্বইয়ের মতো শহর থেকে নিজেদের গ্রামে ফিরছেন তাঁরা। এই তালিকায় রয়েছেন বিহারের শ্রমিকরাও। ...

    ০৬ এপ্রিল ২০২৬ বর্তমান
    ভোটারদের হুমকি দেওয়ার অভিযোগে ক্যানিং পূর্বের তৃণমূল প্রধান ধৃত

    নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: সভা থেকে ভোটারদের হুমকি দেওয়ার অভিযোগে গ্রেপ্তার তৃণমূলের পঞ্চায়েত প্রধান। শনিবার জীবনতলা থানার পুলিশ তাঁকে গ্রেপ্তার করেছে। ধৃতের নাম হাফিজুল মোল্লা। তিনি ক্যানিং পূর্ব বিধানসভার দেউলি ১ গ্রাম পঞ্চায়েতের প্রধান। মঙ্গলবার ক্যানিং পূর্বের তৃণমূল ...

    ০৫ এপ্রিল ২০২৬ বর্তমান
    তৃতীয় অস্ত্র মামলাতেও শিয়ালদহ কোর্ট থেকে জামিন বেলেঘাটার রাজু নস্করের

    নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আগে দু’টি মামলাতে জামিন হয়েছিল। এবার একটি ‘অস্ত্র’ মামলাতে জোরালো তথ্য কোর্টের কাছে পেশ করতে না পারায় জামিন পেয়ে গেল বেলেঘাটার অভিযুক্ত রাজু নস্কর। ফলে তিনটি মামলাতেই জামিন পেয়ে যাওয়ায় তার ‘জেলমুক্তি’ হল। শনিবার শিয়ালদহ আদালত ...

    ০৫ এপ্রিল ২০২৬ বর্তমান
    ভোটার তালিকায় নামই নেই প্রিসাইডিংয়ের দায়িত্ব শিক্ষককে

    নিজস্ব প্রতিনিধি, বারাসত: নাম বাদ পড়েছে  চূড়ান্ত ভোটার তালিকা থেকে। অথচ তাঁকে প্রিসাইডিং অফিসার হিসাবে দায়িত্ব পালন করতে বলা হয়েছে। উত্তর ২৪ পরগনার বারাসতের ঘটনায় উঠছে নানা প্রশ্ন। শাসনের গোলাবাড়ি পল্লিমঙ্গল হাইস্কুলের শিক্ষক মুন্সি সাদিকুল করিম। বাড়ি হুগলি জেলার খানাকুলের ...

    ০৫ এপ্রিল ২০২৬ বর্তমান
    একবালপুরে ৫০ কোটির মাদক উদ্ধার, গ্রেপ্তার দুই

    নিজস্ব প্রতিনিধি, কলকাতা: শনিবার রাতে কলকাতার একবালপুরে বিপুল পরিমাণ মাদক সহ দু’জনকে গ্রেপ্তার করল নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)। ধৃতদের মধ্যে রয়েছেন শায়েস্তা খান নামে এক মহিলা এবং রাসেল ডি’ক্রুজ নামে এক যুবক। এনসিবি সূত্রে খবর, উদ্ধার হওয়া মাদকের বাজারমূল্য ...

    ০৫ এপ্রিল ২০২৬ বর্তমান
    তৃণমূলের বাজি কৃষকদরদী অরাজনৈতিক প্রার্থী, যোগরঞ্জনের শূন্যতার ফায়দা তুলতে মরিয়া আইএসএফ

    নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: মোট চারবারের বিধায়ক তিনি। তার মধ্যে টানা জিতেছেন ২০১১ থেকে ২০২১ সাল পর্যন্ত। এবার তৃণমূল তাঁকে টিকিট দেয়নি। ভোটের ময়দানে সেই যোগরঞ্জন হালদারের সরাসরি না থাকাকে নিজেদের অ্যাডভান্টেজ হিসাবেই দেখছে আইএসএফ। তাঁর শূন্যতাকে কাজে ...

    ০৫ এপ্রিল ২০২৬ বর্তমান
    পুরসভাকে উত্তর কলকাতার নির্বাচনি কার্যালয়ের সিদ্ধান্ত, স্বাধীনতার পর প্রথমবার দৈনন্দিন পরিষেবা ব্যাহত হওয়ার শঙ্কা

    নিজস্ব প্রতিনিধি, কলকাতা: স্বাধীনতার পর এই প্রথমবার! কমিশনের বেনজির সিদ্ধান্তের ফলে এবার কলকাতা পুরসভার নিয়ন্ত্রণ বকলমে চলে গেল কমিশনের হাতে! কমিশনের তরফে জানানো হয়েছে, ভোট প্রক্রিয়া না মেটা পর্যন্ত কলকাতা পুর কমিশনারের দপ্তর (কলকাতা পুরসভা) উত্তর কলকাতার নির্বাচনি আধিকারিকের ...

    ০৫ এপ্রিল ২০২৬ বর্তমান
    মতুয়া সমীকরণ ও উন্নয়নই ইস্যু, চাকদহ পুনরুদ্ধারে তৎপর তৃণমূল

    সংবাদদাতা, কল্যাণী: চাকদহ বিধানসভা কেন্দ্রে ভোটের লড়াই জমে উঠেছে। মতুয়া ভোটব্যাংককে সঙ্গে নিয়ে এবং উন্নয়নকে হাতিয়ার করে হারানো জমি পুনরুদ্ধারে জোরকদমে প্রচার করছে তৃণমূল। পাশাপাশি এসআইআরে নাম বাদ যাওয়ার বিষয়টিকেও প্রচারের আলোয় তুলে ধরেছে তারা। এই কেন্দ্রে তৃণমূলের প্রার্থী ...

    ০৫ এপ্রিল ২০২৬ বর্তমান
    যাদবপুরে নববর্ষের মঙ্গল শোভাযাত্রায় শিকল বাঁধা উদ্বাস্তু নারীর মডেল

    নিজস্ব প্রতিনিধি, কলকাতা: যাদবপুরে নববর্ষের মঙ্গল শোভাযাত্রার থিম ‘বাংলা ও বাঙালির সংকট’। এর পাশাপাশি এসআইআরের মাধ্যমে বৈধ ভোটারদের নাম বাদ দেওয়ার প্রতিবাদও হবে। খাদ্যাভাস নিয়ে বাঙালির উপর গেরুয়া সন্ত্রাসের বিরুদ্ধেও হবে প্রতিবাদ।২০১৭ সাল থেকে মঙ্গল শোভাযাত্রা গবেষণা ও প্রসার ...

    ০৫ এপ্রিল ২০২৬ বর্তমান
    রায়দিঘিতে প্রচারে সিপিএমের অস্ত্র থিম সং, তৃণমূলের হাতিয়ার ১০ অঙ্গীকারের ইস্তাহার

    সংবাদদাতা, বারুইপুর: রায়দিঘি বিধানসভা কেন্দ্রে প্রচারে এখন কে কীভাবে একে অপরকে টেক্কা দেবেন, তার প্রস্তুতি চলছে জোরকদমে। সিপিএমের প্রার্থী ভূমিপুত্র প্রাক্তন মন্ত্রী কান্তি গঙ্গোপাধ্যায়ের ছেলে সাম্য গঙ্গোপাধ্যায়। তাঁর প্রচারে অভিনবত্ব আনতে সিপিএম চার মিনিটের একটি থিম সংয়ের ভিডিয়ো করেছে। ...

    ০৫ এপ্রিল ২০২৬ বর্তমান
    সেক্টর ফাইভে কল সেন্টারের আড়াল থেকে ভোটারদের আর্থিক টোপ, অভিযুক্ত বিজেপি, তীব্র আলোড়ন রাজনৈতিক মহলে

    সুজিত ভৌমিক, কলকাতা: কল সেন্টারের ‘আড়ালে’ আর্থিক টোপ দিয়ে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ উঠল সল্টলেকে! অভিযোগের তির বিজেপির দিকে। অভিযোগ, সল্টলেকের পাঁচ নম্বর সেক্টরে এক বহুতল থেকে ফোন করে, এরাজ্যের ভোটারদের  টাকা পাইয়ে দেওয়ার টোপ দিয়ে তাঁদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ...

    ০৫ এপ্রিল ২০২৬ বর্তমান
    বুথে ভোটার শনাক্তকরণের দায়িত্বে বিএসএফ? জল্পনা

    নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আসন্ন বিধানসভা নির্বাচনে কমিশনের একের পর এক সিদ্ধান্ত ঘিরে তুঙ্গে উঠেছে অসন্তোষ। আম জনতা থেকে রাজনৈতিক নেতানেত্রীরা বারংবার ক্ষোভ উগরে দিয়েছেন। তার পরেও বদলায়নি ছবিটা। এর মধ্যেই জল্পনা, ভোটকেন্দ্রে ভোটারদের পরিচয় যাচাইয়ের দায়িত্ব এবারে কেন্দ্রীয় বাহিনীর ...

    ০৫ এপ্রিল ২০২৬ বর্তমান
    মোথাবাড়ি কাণ্ড: ঘেরাও হয়ে থাকা বিচারকদের সঙ্গে কথা এনআইএ’র

    নিজস্ব প্রতিনিধি, কলকাতা: মালদহে মোথাবাড়িতে ঘেরাও হয়ে থাকা  বিচারকদের সঙ্গে কথা বলে সেদিনের ঘটনা নিয়ে তথ্য নিল ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি (এনআইএ)। একইসঙ্গে কন্ট্রোল রুম   কখন ঘটনার খবর জেনেছিল এবং কত সংখ্যক পুলিশ কর্মীকে ঘটনাস্থলে পাঠানো হয়েছিল, পুলিশ আধিকারিকদের ...

    ০৫ এপ্রিল ২০২৬ বর্তমান
    শাহের পথে জমায়েত কেন, সাসপেন্ড ডিসি সহ ৪ অফিসার

    নিজস্ব প্রতিনিধি, কলকাতা: কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের রোড শোতে অবৈধ জমায়েত ও স্লোগানের জেরে আইন-শৃঙ্খলা ভেঙে পড়েছে! এই যুক্তি দেখিয়ে রোড শো’র আইন-শৃঙ্খলা রক্ষার দায়িত্বে থাকা কলকাতা পুলিশের এক ডেপুটি কমিশনার সহ ৪ পুলিশ অফিসারকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন। ...

    ০৫ এপ্রিল ২০২৬ বর্তমান
    ময়দানে যুবতীর গায়ে কেরোসিন ঢেলে পুড়িয়ে মারার অভিযোগ, গ্রেপ্তার যুবক

    নিজস্ব প্রতিনিধি, কলকাতা: শুক্রবার দুপুরে ময়দান থানা এলাকায় এক যুবতীকে গায়ে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে পুড়িয়ে মারার চেষ্টার অভিযোগ ওঠে এক যুবকের বিরুদ্ধে। তাঁর চিৎকার‑চেঁচামেচিতে ওই চত্বরে থাকা কয়েকজন ৯০ শতাংশ অগ্নিদগ্ধ অবস্থায় তাঁকে উদ্ধার করে এসএসকেএম হাসপাতালে ভর্তি ...

    ০৫ এপ্রিল ২০২৬ বর্তমান
    অভয়ার মা পদ্মশিবিরে, বিচার চেয়ে রাস্তায় নামা অরাজনৈতিক লোকজনও বেজায় ক্ষুব্ধ

    নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আর জি কর মেডিকেল কলেজে অভয়ার খুন-ধর্ষণের ন্যায়বিচার চেয়ে হাজার হাজার মানুষ রাস্তায় নেমেছিলেন। রাস্তায় নেমেছিলেন তাঁরাও, যাঁরা আগে কোনোদিন কোনো আন্দোলনে নামেননি, মিছিলে হাঁটেননি, ‘জাস্টিস’-এর দাবিতে সরব হননি। আর্থিক বা সামাজিক অবস্থানকে দূরে সরিয়ে রেখে ...

    ০৫ এপ্রিল ২০২৬ বর্তমান
    বিজেপি কর্মীকে মারধরের অভিযোগ, খোঁজ নিতে গিয়ে আক্রান্ত দলের দুই পদাধিকারী

    সংবাদদাতা, বজবজ: বজবজ বিধানসভা এলাকায় প্রশান্ত বড়াল নামে বিজেপির এক সমর্থককে বেধড়ক মারধর করেছে তৃণমূল। গেরুয়া শিবিরের অভিযোগ, মাথায় আঘাত নিয়ে তিনি এখন জোকা ই এস আই হাসপাতালে চিকিৎসাধীন। তাদের আরও অভিযোগ, প্রশান্তর বাড়িতে তাঁর বাবা-মায়ের খোঁজ নিতে গিয়ে ...

    ০৫ এপ্রিল ২০২৬ বর্তমান
    মেডিকেলে মানসিক ভারসাম্যহীন যুবকের তাণ্ডব, তছনছ আউটডোর

    নিজস্ব প্রতিনিধি, কলকাতা: শনিবার দুপুরে মানসিকভাবে অসুস্থ এক যুবকের তাণ্ডব। তার ফলে থরহরি কম্প কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালের আউটডোর। নদীয়ার শান্তিপুরের বাসিন্দা ১৯ বছরের ওই যুবক হাসপাতালের এজরা বাড়িতে মনোরোগ বিভাগে চিকিৎসার জন্য এসেছিলেন। তারপর ওষুধ নিতে যান তিন ...

    ০৫ এপ্রিল ২০২৬ বর্তমান
    ৮ কিমি দূরের হাসপাতালে পৌঁছাতে ১ ঘণ্টা লাগল কেন? রাহুলের মৃত্যুতে প্রযোজক ও পরিচালকের বিরুদ্ধে থানায় অভিযোগ আর্টিস্ট ফোরামের

    নিজস্ব প্রতিনিধি, কলকাতা: প্রযোজক সংস্থার বিবৃতির সঙ্গে ময়নাতদন্তের রিপোর্টের বিস্তর ফারাক। একাধিক অসঙ্গতি স্পষ্ট। তাই তালসারিতে রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় আইনের দ্বারস্থ হল ওয়েস্ট বেঙ্গল মোশন পিকচার্স আর্টিস্ট ফোরাম। শনিবার রিজেন্ট পার্ক থানায় হাজির হন রাহুলের স্ত্রী ...

    ০৫ এপ্রিল ২০২৬ বর্তমান
    কমিশনের নির্দেশে তৃণমূল নেতাদের পাশাপাশি ব্যবসায়ীদের নিরাপত্তারক্ষীও তুলে নিল পুলিশ

    নিজস্ব প্রতিনিধি, বারাকপুর ও দক্ষিণ ২৪ পরগনা: নির্বাচন কমিশনের নির্দেশে তৃণমূলের বহু নেতা ও জনপ্রতিনিধির নিরাপত্তারক্ষী তুলে নেওয়া হয়েছে। দুই ২৪ পরগনার একঝাঁক নেতা কমিশনের নির্দেশে ‘নিরাপত্তাহীন’! সেই সঙ্গে অনেক ব্যবসায়ীর নিরাপত্তাও তুলে নেওয়া হয়েছে। এই আবহে নিরাপত্তার প্রশ্নে ...

    ০৫ এপ্রিল ২০২৬ বর্তমান
    ভিন রাজ্যে পোস্টিং সুপ্রতিমকে, অসুস্থতার কথা বলে অব্যাহতি চাইলেন প্রাক্তন সিপি

    নিজস্ব প্রতিনিধি, কলকাতা: একের পর এক বদলি। কারও ক্ষেত্রে রাজ্যের অভ্যন্তরে। কারও ক্ষেত্রে ভিন রাজ্যে। এবার সেই তালিকায় যুক্ত হলেন কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার সুপ্রতিম সরকার। শনিবার সকালেই তাঁকে তামিলনাড়ুর পুলিশ অবজার্ভার করে কাজে যোগ দেওয়ার নির্দেশ দেয় কমিশন। ...

    ০৫ এপ্রিল ২০২৬ বর্তমান
    পড়ুয়া ভরতি, কলেজগুলিতে এক নিয়ম চায় কলকাতা বিশ্ববিদ্যালয়, কেন্দ্রীয় পোর্টালে ভরতিতে সাম্য আনার চেষ্টা শিক্ষাদপ্তরের

    নিজস্ব প্রতিনিধি, কলকাতা: স্নাতকে ভরতির কেন্দ্রীয় পোর্টালে পড়ুয়াদের যোগ্যতা বাছাইয়ের ক্ষেত্রে সামঞ্জস্য আনার পরিকল্পনা শুরু হয়েছিল গত বছর। বিকাশ ভবনের তরফে সেই বার্তা পাওয়ার পর কলকাতা বিশ্ববিদ্যালয় তা প্রয়োগে উদ্যোগী হয়েছে। বৃহস্পতিবার প্রায় ৪০টি কলেজের অধ্যক্ষদের নিয়ে বৈঠক হয়েছে। ...

    ০৫ এপ্রিল ২০২৬ বর্তমান
    পদযাত্রা করে মনোনয়ন পেশ প্রার্থীদের জেলায় জেলায় সমর্থকদের মধ্যে উচ্ছ্বাস

    নিজস্ব প্রতিনিধি ও সংবাদদাতা: শুরু হয়েছে দ্বিতীয় দফার মনোনয়ন জমা দেওয়ার কাজ। তৃতীয় দিনে ১৮ জন প্রার্থী মনোনয়ন জমা দিলেন দক্ষিণ ২৪ পরগনা জেলায়। এদের মধ্যে উল্লেখযোগ্যভাবে নজর কেড়েছেন ভাঙড়ের আইএসএফ প্রার্থী নৌশাদ সিদ্দিকি। পাশাপাশি ডায়মন্ডহারবার মহকুমার অন্তর্গত ফলতা, ...

    ০৫ এপ্রিল ২০২৬ বর্তমান
    বামফ্রন্টের ইস্তাহারে বার্ধক্য ও যুব ভাতা, স্থায়ী চাকরি, বিদ্যুৎ মকুবের প্রতিশ্রুতিও

    নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ইস্তাহারে শিল্প, কর্মসংস্থানের পাশাপাশি ‘যুব’ ও ‘প্রবীণ’ ভাতা দেওয়ার প্রতিশ্রুতি দিল বামফ্রন্ট। শনিবার আলিমুদ্দিন স্ট্রিট থেকে বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু ‘বিকল্প ইস্তাহার’ প্রকাশ করেন। তাতে স্থায়ী চাকরি, শূন্যপদ পূরণ, শ্রমিকদের ন্যূনতম মজুরি, ফসলের ন্যূনতম সহায়ক মূল্যের ...

    ০৫ এপ্রিল ২০২৬ বর্তমান
    সোমবার থেকে রাজ্যজুড়ে ঝড়বৃষ্টি, জারি সতর্কতা

    নিজস্ব প্রতিনিধি, কলকাতা:  গত কয়েকদিন ধরে দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের কিছু এলাকায় চলছে অস্বস্তিকর গরম। তবে শীঘ্রই ঝড়বৃষ্টিতে মিলবে সাময়িক স্বস্তি। আজ, রবিবার থেকে ঝড়বৃষ্টি শুরু হতে পারে রাজ্যের কয়েকটি জেলায়। রাজ্যের পশ্চিমাঞ্চল সহ পূর্ব বর্ধমান ও হুগলি জেলার কোথাও ...

    ০৫ এপ্রিল ২০২৬ বর্তমান
    বিজেপির গলার কাঁটা তৃণমূলের ‘মাছে-ভাতে বাঙালি’-র প্রচার

    অভিজিৎ দাস, কলকাতা: ‘মৎস্য মারিব, খাইব সুখে...’ অন্নপ্রাশন, উপনয়ন থেকে বিয়ের তত্ত্ব—মাছ ছাড়া বাঙালির অনুষ্ঠান আলুনি! ভোটের বাজারেও রাজনীতির জাল কাঁপাচ্ছে বাঙালির ‘মৎস্যাবতার’। বাঙালির পরিচয়, সংস্কৃতি ও অস্মিতার প্রতীক হয়ে দাঁড়িয়েছে ‘মাছে-ভাতে বাঙালি’ প্রবাদটি। এই বঙ্গ আবেগ ব্যবহার করেই রাজনৈতিক মাইলেজ ...

    ০৫ এপ্রিল ২০২৬ বর্তমান
    বাম-বিজেপির বিরুদ্ধে কৈলাসের অস্ত্র ‘স্পেশাল ২৬’, বালিতে নিশ্চিত জয় দেখছে তৃণমূল

    প্রীতেশ বসু, বালি: কঠিন বর্জ্য ব্যবস্থাপনা, পর্যাপ্ত পরিস্রুত পানীয় জল সরবরাহ, উন্নত নিকাশির মতো নাগরিক পরিষেবা—এবারের ভোটে বালি বিধানসভায় এসবই অন্যতম ইস্যু। ডান-বাম সব পক্ষই প্রচারে ‘জঞ্জাল মুক্ত বালি’র প্রতিশ্রুতি দিচ্ছে। মানুষের এই চাহিদার কথা ভালোভাবেই জানেন বালির তৃণমূল কংগ্রেস ...

    ০৫ এপ্রিল ২০২৬ বর্তমান
    ভোটার তালিকায় নাম বাদ শুনেই অসুস্থ হয়ে মৃত্যু ৯৫ বছরের বৃদ্ধর, শোরগোল বীরভূম জেলাজুড়ে

    নিজস্ব প্রতিনিধি, সিউড়ি: ৯৫ বছর বয়সেও আরমান আলিকে বার্ধক্য কাবু করতে পারেনি। অথচ এসআইআরের ‘কল্যাণে’ নাম বাদ যেতেই সব শেষ। ছেলের মুখে নিজের নাম বাদ যাওয়ার খবর শোনার পরই নিথর হয়ে গেলেন দুবরাজপুর ব্লকের পারুলিয়া অঞ্চলের হাজরাপুর গ্রামের এই ...

    ০৫ এপ্রিল ২০২৬ বর্তমান
    নদীয়া জেলায় একাধিক নির্বাচনি সভা করতে আসছেন মমতা, প্রস্তুতি তুঙ্গে

    নিজস্ব প্রতিনিধি, কৃষ্ণনগর ও সংবাদদাতা রানাঘাট: নদীয়ায় একাধিক নির্বাচনি সভা করতে আসছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। চলতি সপ্তাহে তিনি নদীয়া উত্তরের নাকাশিপাড়া বিধানসভা, নদীয়া দক্ষিণের শান্তিপুর ও চাকদহ বিধানসভায় জনসভা করবেন। সেইমতো জোর প্রস্তুতি শুরু হয়েছে শাসক শিবিরে। নদীয়ায় ...

    ০৫ এপ্রিল ২০২৬ বর্তমান
    কয়লা মাফিয়াদের দখলে চলে গিয়েছে বিজেপির জেলা পার্টি অফিস: অভিষেক

    সুমন তেওয়ারি, গৌরাণ্ডি (বারাবানি): ‘কয়লা মাফিয়া, কয়লা চোরদের অধীনে চলে গিয়েছে বিজেপি জেলা পার্টি অফিস।’ শনিবার বারাবনি বিধানসভার গৌরাণ্ডির নির্বাচনি সভা থেকে এভাবেই গেরুয়া শিবিরের বিরুদ্ধে সুর সপ্তমে তুললেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ‘আমি অনুরোধ ...

    ০৫ এপ্রিল ২০২৬ বর্তমান
    ‘ওরা মানুষকে শুধু লাইনে দাঁড় করিয়েছে’, ভোটের লাইনে দাঁড়িয়েই বিজেপিকে জবাব দেওয়ার আবেদন অভিষেকের

    বলরাম দত্তবণিক, তারাপীঠ: ‘বিজেপি সরকারে এসে মানুষকে শুধু লাইনে দাঁড় করিয়েছে। বাংলাকে বঞ্চনা, অত্যাচার, নিপীড়ন, শোষণ করে এসেছে। তাই লাইনে দাঁড় করানোর বিরুদ্ধে ভোটের দিন লাইনে দাঁড়িয়েই তার জবাব দিতে হবে।’ শনিবার তারাপীঠে হাসন কেন্দ্রের প্রার্থীর সমর্থনে নির্বাচনি জনসভায় এভাবেই ...

    ০৫ এপ্রিল ২০২৬ বর্তমান
    জল জীবন মিশনে টাকা বন্ধ করেছে কেন্দ্র, পাঁচ বছরে সবার বাড়িতে পানীয় জল পৌঁছে দেবে তৃণমূল সরকার: অভিষেক

    নিজস্ব প্রতিনিধি, বারাবনি: শিল্পাঞ্চল নিয়ে নিবিড় তথ্য সংগ্রহ করেই ২০২৬-এর প্রথম নির্বাচনি সভা করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। শিল্পাঞ্চলজুড়ে পানীয় জলের সংকট থেকে বারাবনিতে সিলিকোসিস সমস্যা, প্রতিটি বিষয় যে তাঁর নজরে রয়েছে, শনিবার গৌরাণ্ডির সভায় তিনি স্পষ্ট করে দিলেন। পানীয় জলের ...

    ০৫ এপ্রিল ২০২৬ বর্তমান
    ভোটে বোমা-গুলির লড়াই অতীত মঙ্গলকোটে, সুর বদলে সাড়া পাচ্ছে সিপিএম, শান্তি প্রতিষ্ঠাই অস্ত্র তৃণমূলের

    সুখেন্দু পাল, মঙ্গলকোট: বদলে গিয়েছে ভোটের মঙ্গলকোট। ২০১১ সালের আগে এই বিধানসভা কেন্দ্র বোমা-গুলির জন্যই সংবাদ শিরোনামে থাকত। ২০০৯ সালের ১৫ জুন ধান্যরুখী গ্রামে সিপিএম নেতা ফাল্গুনি মুখোপাধ্যায় খুনের পর এলাকা সন্ত্রাস লাগাম ছাড়িয়েছিল। বাড়িতে ভাঙচুর, আগুন, বোমাবাজি, কোনো কিছুই ...

    ০৫ এপ্রিল ২০২৬ বর্তমান
    শিল্পসেতুর কাজ শুরুতেই রায়না-খণ্ডঘোষে বাড়তি সুবিধা তৃণমূলের

    সুখেন্দু পাল, রায়না: দামোদরের উপর শিল্পসেতু তৈরির কথা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আদৌ তা হবে কি না, তা নিয়ে বিজেপি সংশয় প্রকাশ করেছিল। তবে, প্রতিশ্রুতি বাস্তবায়িত হতে চলেছে। শিল্পসেতুর কাজ কয়েক দিন আগে থেকেই শুরু হয়েছে। এই সেতুই রায়না এবং ...

    ০৫ এপ্রিল ২০২৬ বর্তমান
    ঝাড়গ্রামে পদ্ম প্রার্থীদের মনোনয়নের মিছিলে ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী

    নিজস্ব প্রতিনিধি, ঝাড়গ্ৰাম: শনিবার ঝাড়গ্রামে বিজেপি প্রার্থীদের মনোনয়ন পেশের মিছিলে শামিল হলেন ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী বিষ্ণু দেও সাই। এদিন শহরের সুভাষ পার্ক থেকে পদ্ম শিবিরের মিছিল শুরু হয়। মধুবনী মোড় থেকে হুডখোলা গাড়িতে চেপে ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী মিছিলে শামিল হন। যদিও ...

    ০৫ এপ্রিল ২০২৬ বর্তমান
    কুলটি, জামুড়িয়া ও পাণ্ডবেশ্বরের প্রার্থীদের সমর্থনে রচনার রোড শো, তুমুল উন্মাদনা

    নিজস্ব প্রতিনিধি, আসানসোল: শিল্পাঞ্চলে প্রচারে এলেন সাংসদ-অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায়। শনিবার কুলটি, জামুড়িয়া ও পাণ্ডবেশ্বর তিনটি বিধানসভায় প্রাথীদের সমর্থনে প্রচারে নামেন ‘দিদি নম্বর ওয়ান’। এদিন দুপুরে কুলটি বিধানসভার আলডি, বেজডি, পাটমোহনা, মিঠানি সহ বিস্তীর্ণ এলাকায় রোড শো করেন রচনা। লাল ...

    ০৫ এপ্রিল ২০২৬ বর্তমান
    জিতব আমরাই, শাহকে চ্যালেঞ্জ মমতার

    সন্দীপন দত্ত, মালদহ: মালদহের মাটিতে দাঁড়িয়ে অমিত শাহকে খোলা চ্যালেঞ্জ ছুড়লেন মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলার মানুষের লাগাতার হয়রানির বিরুদ্ধে প্রাচীর হয়ে দাঁড়িয়ে, দ্ব্যর্থহীন ভাষায় তাঁর ঘোষণা—জিতব আমরাই। বদলা হবে, আর গণতান্ত্রিক পদ্ধতিতেই হবে। ভোটপ্রচার পর্বে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকেই যাবতীয় চক্রান্তের ...

    ০৫ এপ্রিল ২০২৬ বর্তমান
    দ্বন্দ্ব ভুলে গৌতমের মনোনয়নে মৃণাল, অম্বরিশ, সুভাষ, প্রশান্তরা

    সংবাদদাতা, বালুরঘাট: দক্ষিণ দিনাজপুরে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় নির্বাচনি সভা করার পরই জেলা তৃণমূল কংগ্রেস নেতৃত্বের মধ্যে একতার ছবি ফুটে উঠল। শনিবার ছিল গঙ্গারামপুরের তৃণমূল প্রার্থী গৌতম দাসের মনোনয়ন। সেখানেই ঐক্যবদ্ধ তৃণমূলকে দেখা গেল। দলের জেলা সভাপতি সুভাষ ...

    ০৫ এপ্রিল ২০২৬ বর্তমান
    রাস্তায় নেমে প্রতিবাদ-বিক্ষোভ চার পঞ্চায়েতের ডিলিটেড ভোটারদের

    নির্মাল্য সেনগুপ্ত, রায়গঞ্জ: ডিলিটেড ভোটারদের প্রতিবাদ এবার রায়গঞ্জের চাপদুয়ার এলাকায়। হাতে জাতীয় পতাকা, পোস্টার নিয়ে বিক্ষোভকারী গ্রামবাসীদের অভিযোগ, এসআইআরের নামে চক্রান্ত করে নাম বাদ দেওয়া হয়েছে। প্রতিবাদে বিক্ষোভের পথে হাঁটতে বাধ্য হচ্ছেন বাদ যাওয়া ভোটাররা।শনিবার দুপুরে বাহিন গ্রাম পঞ্চায়েত সহ ...

    ০৫ এপ্রিল ২০২৬ বর্তমান
    প্রার্থী নিয়ে বিজেপির কোন্দল রাস্তায়, ময়নাগুড়িতে মনোনয়ন ডালিম-কৌশিকের

    ব্রতীন দাস, জলপাইগুড়ি: একই কেন্দ্রে যুযুধান পদ্মের দুই প্রার্থী। দু’জনেরই দাবি, তিনিই ময়নাগুড়ির ‘ওরিজিনাল বিজেপি ক্যান্ডিডেট’! আর তাঁদের মনোনয়ন ঘিরেই শনিবার নজিরবিহীন ঘটনার সাক্ষী রইল জলপাইগুড়ি। কারণ, প্রার্থী নিয়ে বিজেপির অন্দরের ডামাডোল নেমে এল রাস্তায়। দুই নেতাই এদিন ছিলেন শ্বেতশুভ্র পোশাকে। ...

    ০৫ এপ্রিল ২০২৬ বর্তমান
    মুখ্যমন্ত্রীর হেলিকপ্টারের সামনে ড্রোন! আটক বিহারের ৩ বাসিন্দা

    নিজস্ব প্রতিনিধি, মালদহ: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হেলিকপ্টারের সামনে হঠাৎ উড়ে এল রহস্যময় ড্রোন। টেকঅফের সময় সেটি হেলিকপ্টারে লাগলে ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটে যেতে পারত বলে আশঙ্কা প্রকাশ করলেন খোদ মমতা। শনিবার সামসি কলেজ মাঠে এই ঘটনার পর আটক করা হয়েছে ...

    ০৫ এপ্রিল ২০২৬ বর্তমান
    ২৫ বছর পুর পরিষেবা দেওয়ার ফসল ঘরে তোলার অপেক্ষায় কানাইয়ালাল

    কাজল মণ্ডল, ইসলামপুর: ‘এক কাটে ভারে, আরেক কাটে ধারে’। ভোট-যুদ্ধে জয়ের ক্ষেত্রে প্রার্থীর ভার ও ধার দুটোই ফ্যাক্টর। ইসলামপুর কেন্দ্রে তৃণমূল কংগ্রেস, বিজেপি, সিপিএম, কংগ্রেসের প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতায় নেমেছেন। কিন্তু ভার ও ধারে তৃণমূল প্রার্থী কানাইয়ালাল আগরওয়াল অনেকটা এগিয়ে, মনে করছে ...

    ০৫ এপ্রিল ২০২৬ বর্তমান
    তৃণমূল প্রার্থীকে জেতাতে সকাল থেকেই প্রচারে থাকছেন ৭৪ বছরের ‘যুবক’ অনন্ত

    সোমনাথ চক্রবর্তী, ময়নাগুড়ি: স্কুল জীবন থেকেই রাজনীতির সঙ্গে জড়িত। এই বয়সেও বাড়িতে বসে থাকতে একদম ইচ্ছে করে না। সে কারণেই আমাদের প্রার্থী তৃণমূল কংগ্রেসের রামমোহন রায়কে জেতাতে প্রত্যেকটি অঞ্চলে সকাল থেকেই ঘুরছি। প্রতিটি অঞ্চলে গিয়ে নেতৃত্বের সঙ্গে আলোচনা করছি। আর ...

    ০৫ এপ্রিল ২০২৬ বর্তমান
    শংকরকে ‘নন পারফর্মিং এমএলএ’ বলছেন অশোক, হতবাক প্রাক্তন শিষ্য

    তারক চক্রবর্তী, শিলিগুড়ি: এক সময়ের ‘গুরু-শিষ্য’ নির্বাচনি ময়দানে একে অপরের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিচ্ছেন। এতে ভোটের উত্তাপ বাড়ছে শিলিগুড়িতে। গুরু অশোক ভট্টাচার্য শিলিগুড়ির বিদায়ী বিধায়ক তথা বিজেপি প্রার্থী শংকর ঘোষকে ‘নন পারফর্মিং এমএলএ’ বলে কটাক্ষ করছেন। অন্যদিকে, নির্বাচনে হেরে যাওয়ার ...

    ০৫ এপ্রিল ২০২৬ বর্তমান
    ভোটে দলীয় কর্মীদের প্রশিক্ষণ দিতে বিজেপির ভরসা বিহার, ওড়িশা! কটাক্ষ তৃণমূল শিবিরের

    সোমেন পাল, গঙ্গারামপুর: বিজেপি জেলা নেতৃত্বের উপর আস্থা কম? তাই ভোট বৈতরণী পার হতে পদ্মপার্টির ভরসা বাইরের রাজ্যের নেতা? ভোটের রণকৌশল ঠিক করতে শনিবার দলীয় নেতাকর্মীদের ক্লাস নিলেন বিহারের স্বাস্থ্যমন্ত্রী বিজেপির মঙ্গল পান্ডে। শুক্র ও শনিবার- দু’দিন ধরে বিজেপি প্রার্থী ...

    ০৫ এপ্রিল ২০২৬ বর্তমান
    বিত্তশালী প্রার্থীদের তালিকায় সাতে হিমন্ত

    গুয়াহাটি: আগামী ৯ এপ্রিল অসম এবং পুদুচেরিতে নির্বাচন। ইতিমধ্যেই জমা পড়েছে প্রার্থীদের মনোনয়নপত্র। সেখানে পেশ করা হলফনামার ভিত্তিতে দেখা গিয়েছে, অসমের প্রথম দশজন বিত্তশালী প্রার্থীর তালিকায় সাত নম্বরে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। অন্যদিকে পুদুচেরিতে প্রার্থীদের ৪০ শতাংশই কোটিপতি। অসমের ধনীতম প্রার্থী ...

    ০৫ এপ্রিল ২০২৬ বর্তমান
    অশীতিপর বিজয়নই বামেদের ভরসা, নজর কাড়ছে বিজেপির রকেট উত্থান

    তিরুবনন্তপুর: ‘রাজনৈতিক পেন্ডুলাম’ কেরল! পাঁচ বছর অন্তর শাসক বদলায় ‘ঈশ্বরের আপন ভূমি’তে। দীর্ঘদিনের এই ‘কিংবদন্তি’ ২০২১ সালে ভেঙে দিয়েছিলেন বর্ষীয়ান এক বাম নেতা। টানা দ্বিতীয়বার সরকার গড়েছিল সিপিএমের নেতৃত্বাধীন বাম জোট এলডিএফ। পরপর দুবার মুখ্যমন্ত্রীর চেয়ারে বসেন সিপিএমের সেই ...

    ০৫ এপ্রিল ২০২৬ বর্তমান
    ফের ক্ষমতায় স্ট্যালিন! ভোট পূর্ববর্তী সমীক্ষায় এগিয়ে ডিএমকে জোট

    চেন্নাই: এবারও দ্রাবিড়ভূমে খুব একটা সুবিধা করতে পারবে না এআইএডিএমকে নেতৃত্বাধীন এনডিএ। সব ঠিক থাকলে তামিলনাড়ুর মসনদে ডিএমকে জোটেরই প্রত্যাবর্তন ঘটতে চলেছে। দু’টি ভোট পূর্ববর্তী সমীক্ষায় এমনই ইঙ্গিত মিলেছে। লোক পোল ও পোল ট্র্যাকার নামে দুই সংস্থার সমীক্ষা বলছে, ...

    ০৫ এপ্রিল ২০২৬ বর্তমান
    ভোটের আগের দিন থেকে সংবাদপত্রে দেওয়া যাবে না রাজনৈতিক বিজ্ঞাপন

    নয়াদিল্লি: নির্বাচনের দিন সংবাদপত্রে চোখধাঁধানো ও প্রতিশ্রুতিতে ভরা বিজ্ঞাপন দেওয়ার অভিযোগ ওঠে বিভিন্ন রাজনৈতিক দলের বিরুদ্ধে। এই প্রবণতা বন্ধে তৎপর হয়েছে নির্বাচন কমিশন। আগামী ৯ এপ্রিল কেরলে বিধানসভা নির্বাচন। তার আগে কমিশন জানিয়েছেন, মিডিয়া সার্টিফিকেশন অ্যান্ড মনিটরিং কমিটি (এমসিএমসি)-র ...

    ০৫ এপ্রিল ২০২৬ বর্তমান
    নীতীশ-পুত্রকেই মুখ্যমন্ত্রী চাই জেডিইউ দপ্তরের বাইরে পোস্টার

    পাটনা: নীতীশ কুমারের ছেড়ে যাওয়া কুর্সিতে কে বসবেন? এই জল্পনা ঘিরে সরগরম বিহারের রাজনীতি। মুখ্যমন্ত্রী পদে একাধিক বিজেপি নেতার নাম নিয়ে গত কয়েকদিন ধরেই চর্চা চলছে। এর মধ্যেই বিজেপি ও জেডিইউ-র ফাটলও বেআব্রু হয়ে পড়ল। নীতীশের ছেলে নিশান্তকে মুখ্যমন্ত্রী ...

    ০৫ এপ্রিল ২০২৬ বর্তমান
    নিরপেক্ষভাবে কাজ করতে হবে নির্বাচন কমিশনকে, বার্তা বিচারপতি নাগরত্নার

    নয়াদিল্লি: নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে বিরোধীরা। ভোটার তালিকার স্পেশাল ইন্টেনসিভ রিভিশন (এসআইআর) থেকে শুরু করে ভোট পরিচালনা—নানা ক্ষেত্রে পক্ষপাতিত্বের অভিযোগ উঠছে কমিশনের বিরুদ্ধে। এই আবহেই শনিবার কমিশন সহ অন্যান্য সাংবিধানিক সংস্থাকে নিরপেক্ষতা বজায় রাখা বার্তা দিলেন সুপ্রিম ...

    ০৫ এপ্রিল ২০২৬ বর্তমান
    ভোটের বাজারে কেরলের থেকে অসমকে বেশি গুরুত্ব বিজেপির

    নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: অসম এবং কেরল—দুটো রাজ্যেই ৯ এপ্রিল ভোট। গত ১৫ মার্চ অসম, কেরল, পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু এবং পুদুচেরির বিধানসভা ভোটের নির্ঘন্ট ঘোষণা করেছে জাতীয় নির্বাচন কমিশন। ভোটের দিন ঘোষণার পর থেকে কার্যত অসমকেই পাখির চোখ করেছে বিজেপি। কেরলে ...

    ০৫ এপ্রিল ২০২৬ বর্তমান
    সাত বছরে প্রথম ইরান থেকে জ্বালানি ঢুকল দেশে, পশ্চিম এশিয়ায় যুদ্ধের আবহেও হরমুজ প্রণালী পার ভারতের আটটি জাহাজের

    নয়াদিল্লি: ৩৬ দিনে পড়ল যুদ্ধ। আমেরিকা-ইজরায়েলের লাগাতার হামলার জবাব দিয়ে চলেছে তেহরানও। হরমুজ প্রণালী নিয়ে এখনও জটিলতা রয়েছে। দেশজুড়ে জ্বালানি সংকট অব্যাহত। তবে এই প্রতিকূল পরিস্থিতিতেও অনেকটা এগিয়ে রয়েছে ভারত। কারণ ইতিমধ্যে যুদ্ধ বিধ্বস্ত  হরমুজ পার করেছে দেশের আটটি ...

    ০৫ এপ্রিল ২০২৬ বর্তমান
    ভারতে জ্বালানির সংকট নেই স্পষ্ট জানাল পেট্রলিয়াম মন্ত্রক

    নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: অর্থনীতি টালমাটাল। শেয়ার বাজারে বিপুল ধস। অশোধিত তেলের দাম আন্তর্জাতিক বাজারে ঊর্ধ্বগামী। টাকার রেকর্ড পতন। রপ্তানি বাণিজ্যে ধাক্কা। একসঙ্গে এতগুলি ফ্যাক্টর অর্থনীতিকে খাদের কিনারার দিকে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট। যে কারণে এই সমস্যাগুলির সূত্রপাত, সেই পশ্চিম ...

    ০৫ এপ্রিল ২০২৬ বর্তমান
    সিসিইউ-এর চাঙড় ভাঙল এনআরএসে, অক্ষত রোগীরা

    নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আচমকাই এনআরএস মেডিকেল কলেজ হাসপাতালের ক্রিটিক্যাল কেয়ার ‌ইউনিটের (সিসিইউ) চাঙড় ভেঙে পড়ল। ইউএনবি বাড়ির সর্বোচ্চতলে অবস্থিত এই সিসিইউ-এ অধিকাংশ বেডে সেই সময় আশঙ্কাজনক রোগীরা ছিলেন। বুধবারের ওই ঘটনায় সৌভাগ্যবশত কেউ আহত হননি। দু’টি সিসিইউ বেডের মাঝখানে ...

    ০৪ এপ্রিল ২০২৬ বর্তমান
    আর জি করের ঘটনায় ধৃত ৩ লিফটম্যানের জেল হেপাজত, দুই অভিযুক্তের জামিন বাতিলের আবেদন

    নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আর জি কর হাসপাতালের লিফট-কাণ্ডে ধৃত তিন লিফটম্যানকে ১৭ এপ্রিল পর্যন্ত জেল হেপাজতের নির্দেশ দিল আদালত। শুক্রবার শিয়ালদহ আদালত এই নির্দেশ দেয়। এদিন সরকার পক্ষ থেকে আদালতে অভিযুক্তদের টিআই প্যারেডের জন্য আবেদন জানানো হয়। বিচারক সেই ...

    ০৪ এপ্রিল ২০২৬ বর্তমান
    ভরদুপুরে ফাঁকা রাস্তা, ভবানীপুরে চুপিচুপি দেওয়াল দখল বিজেপির

    নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ভরদুপুরে খাঁ খাঁ করছে পাড়া। সেই সুযোগ নিয়ে ভবানীপুরে দেওয়াল দখল করতে হানা বিজেপি। অভিযোগ, কোনো অনুমতি ছাড়াই ফাঁকা দেওয়ালে স্প্রে রং দিয়ে বিজেপির প্রতীক এঁকে দিচ্ছে বিজেপির ভাড়া করা কর্মীরা। জানা গিয়েছে, বাড়ির বাসিন্দারা পুলিশে ...

    ০৪ এপ্রিল ২০২৬ বর্তমান
    ওদের হাতে বঞ্চনার রিমোট, আপনাদের ইভিএম: অভিষেক

    রামকুমার আচার্য, দুর্বাদল চন্দ্র, জয়পুর ও খানাকুল: ‘বিজেপি লাগাতার বঞ্চনা করে চলেছে। ওদের হাতে বঞ্চনার রিমোট কন্ট্রোল থাকলে আপনাদের হাতে আছে ইভিএম। বোতাম টিপে এমন জবাব দিন, যাতে দিল্লির বঞ্চনার খেলা শেষ হয়ে যায়।’ শুক্রবার পুরুলিয়ার বামনিয়া ডাকবাংলো ময়দানের ...

    ০৪ এপ্রিল ২০২৬ বর্তমান
    কমিশনের বসানো অফিসাররা নিষ্ক্রিয় কেন, গেরুয়া চক্রান্ত? মালদহ নিয়ে ছিল আগাম গোয়েন্দা রিপোর্ট

    নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ভোটের মুখে বাংলাকে অপদস্থ করার বড়োসড়ো চক্রান্ত। এই ভাষাতেই মমতা বন্দ্যোপাধ্যায় কাঠগড়ায় তুলেছেন মালদহের ঘটনাকে। শান্তিপূর্ণ বিক্ষোভ কীভাবে উত্তপ্ত হয়ে উঠল? বিচারকরা ঘেরাও হয়ে রয়েছেন, তা কেন প্রশাসনের শীর্ষ স্তরে জানানো হল না? কেনই বা সব ...

    ০৪ এপ্রিল ২০২৬ বর্তমান
    বাগডোগরা থেকে ধৃত ‘মূল চক্রী’ মিম নেতা

    নিজস্ব প্রতিনিধি, কলকাতা ও মালদহ: ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়ার প্রতিবাদে শান্তিপূর্ণ আন্দোলন চলছিল মালদহের মোথাবাড়িতে। সেই আন্দোলনেই উসকানি দিয়ে হিংসা ছড়ানোর চেষ্টা হয়। দুপুর থেকে রাত আটকে রাখা হয় ‘বিচারাধীন’ তালিকা যাচাইকারী সাত বিচারককে। বুধবারের সেই ঘটনায় ...

    ০৪ এপ্রিল ২০২৬ বর্তমান
    নির্বাচনের দু’দিন আগে থেকেই বুথের ভিতর-বাইরে ওয়েব কাস্টিং

    নিজস্ব প্রতিনিধি, কলকাতা: নিরাপত্তা আঁটোসাঁটো করতে পশ্চিমবঙ্গে দু’দফার ভোটে সর্বাধিক ২ হাজার ৪০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করেছে নির্বাচন কমিশন। আর তাতেই ক্ষান্ত হচ্ছেন না জ্ঞানেশ কুমাররা। এবার ভোটের দু’দিন আগে থেকেই রাজ্যের সবক’টি বুথে ক্যামেরায় নজরদারি অর্থাৎ ওয়েব ...

    ০৪ এপ্রিল ২০২৬ বর্তমান
    ইভিএমের বোতামেই ‘বদলা’ নিতে চান মতুয়ারা, ‘প্রতারণা করেছে বিজেপি, ঠকিয়েছেন মোদির মন্ত্রী শান্তনু ঠাকুরও’

    দেবাঞ্জন দাস, বনগাঁ: ‘প্রতারিত হলাম! প্রতারণা করেছে বিজেপি, ঠকালেন মোদির মন্ত্রী শান্তনু ঠাকুরও।’ বিশ্বাসভঙ্গের ‘আক্ষেপ’ ঝরে পড়ছে হতাশ মুখগুলো থেকে বেরনো প্রতিটি শব্দে। ছিন্নমূল হয়ে ওপার বাংলার ফরিদপুর-গোপালগঞ্জের অমর সরকার, সঞ্জু বিশ্বাস, বৈদ্যনাথ বিশ্বাসরা ‘বাসা’ বেঁধেছিলেন চাঁদপাড়ার উদয়নপল্লিতে। নিরন্তর ...

    ০৪ এপ্রিল ২০২৬ বর্তমান
    ‘দাগী’ নেতাদের পুলিশি নিরাপত্তা প্রত্যাহারের নির্দেশ কমিশনের, বিতর্ক

    নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ফৌজদারি মামলায় জামিন বা প্যারোলে থাকা অভিযুক্ত ব্যক্তিরা পুলিশি নিরাপত্তা পেয়ে থাকলে, তা অবিলম্বে প্রত্যাহার করতে হবে। শুক্রবার রাজ্য পুলিশের ডিজি, কলকাতার পুলিশ কমিশনার এবং রাজ্য পুলিশের নোডাল অফিসারকে এই মর্মে নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। এই ...

    ০৪ এপ্রিল ২০২৬ বর্তমান
    অবসরপ্রাপ্ত বিচারপতি ট্রাইবুনাল থেকে সরে দাঁড়ালেন

    নিজস্ব প্রতিনিধি, কলকাতা: এবার অ্যাপিলেট ট্রাইবুনাল থেকে সরে দাঁড়ালেন অবসরপ্রাপ্ত বিচারপতি তপেন সেন। হাইকোর্টের প্রধান বিচারপতিকে চিঠি লিখে তিনি সরে দাঁড়ানোর কথা জানিয়েছেন। ঝাড়খণ্ডের বাসিন্দা বিচারপতি সেন তাঁর চিঠিতে জানিয়েছেন, কলকাতায় এসে ট্রাইবুনালের কাজ করা তাঁর পক্ষে সম্ভব নয়। ...

    ০৪ এপ্রিল ২০২৬ বর্তমান
    উত্তর শহরতলি জয়ে মরিয়া বাম, নিষ্ক্রিয় নেতা-কর্মীদের পাশে পেতে চলছে ফোন

    বিশ্বজিৎ মাইতি, বরানগর: ‘‘আমাদের গেছে যে দিন/ একেবারেই কি গেছে—/ কিছুই কি নেই বাকি?’’ ... ‘‘রাতের সব তারাই/ আছে দিনের আলোর গভীরে!’’ রবীন্দ্রনাথ ঠাকুরের অতিপরিচিত প্রেমের কবিতা ‘হঠাৎ দেখা’। উত্তর শহরতলিতে এই প্রেমের কবিতার কথা যেন ছত্রেছত্রে ফুটে উঠছে ...

    ০৪ এপ্রিল ২০২৬ বর্তমান
    কমিশনের পোস্টার সাঁটাতে হবে সর্বত্র

    নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ভোটের আগে কমিশনের ৮ দফা নির্দেশিকা এবার পোস্টার আকারে গোটা রাজ্যে ছড়িয়ে দিতে হবে। রাজ্যের সব জেলার ডিএম, এসপি এবং সিপিদের এই পোস্টার মারার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। নির্দেশিকা কার্যকর করার পর কমিশনকে যথারীতি রিপোর্ট দিতে ...

    ০৪ এপ্রিল ২০২৬ বর্তমান
    বারুইপুর পূর্ব: পানীয় জলের সংকট নিয়ে প্রচারে বিরোধীরা, পালটা তৃণমূলের অস্ত্র ‘কেন্দ্রের বঞ্চনা’

    সৌম্যজিৎ সাহা, দক্ষিণ ২৪ পরগনা: বৃন্দাখালি পঞ্চায়েত এলাকায় মাঝপুকুর ছাড়িয়ে কিছুটা গেলেই চোখে পড়বে একটি অর্ধসমাপ্ত জলের ট্যাঙ্ক। সামনে পড়ে আছে জং ধরা লোহার পাইপ। এমন অবস্থা কেন? জিজ্ঞাসা করতেই এক স্থানীয় বাসিন্দা বলে উঠলেন, ‘জলের ট্যাঙ্কের কাজ বন্ধ ...

    ০৪ এপ্রিল ২০২৬ বর্তমান
    দেগঙ্গা: সার্বিক উন্নয়নকে সামনে রেখেই প্রচার তৃণমূলের

    নিজস্ব প্রতিনিধি, বারাসত: শিক্ষা থেকে স্বাস্থ্য, কৃষি থেকে পরিকাঠামো— সার্বিক উন্নয়নকেই সামনে রেখে দেগঙ্গায় ভোটের ময়দানে নেমেছে তৃণমূল। খণ্ড খণ্ড প্রতিশ্রুতির বদলে গুচ্ছ সমস্যার সমাধানের জন্য প্রচারে ধার আনতে চাইছেন তৃণমূল প্রার্থী আনিসুর রহমান ওরফে বিদেশ। সেই রূপরেখার কেন্দ্রে ...

    ০৪ এপ্রিল ২০২৬ বর্তমান
    রাজ্যজুড়ে বেআইনি জমায়েত নিষিদ্ধ করল নির্বাচন কমিশন

    নিজস্ব প্রতিনিধি, কলকাতা: সিইও দপ্তরের সামনে বিক্ষোভ এবং মালদহ কাণ্ডের পর কঠোর পদক্ষেপ নিল কমিশন। রাজ্যের কোথাও বেআইনি জমায়েত করা যাবে না। কোনো জমায়েত করতে হলে অনুমতি প্রয়োজন হবে। অনুমতি না থাকলে সেটি বেআইনি জমায়েত হিসাবে বিবেচিত হবে। কমিশন ...

    ০৪ এপ্রিল ২০২৬ বর্তমান
    উত্তরপাড়ায় আক্রান্ত ছাত্রনেতাই গ্রেপ্তার, ক্ষোভ প্রকাশ মীনাক্ষীর

    নিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া: গত মঙ্গলবার রাতে হুগলি জেলা এসএফআইয়ের সভাপতি সুশীল দাসের উপরে হামলা হয়েছিল। সেই ঘটনায় তৃণমূল কংগ্রেসের দিকে অভিযোগের আঙুল তুলে কানাইপুর ফাঁড়ি ঘেরাও করেছিলেন সিপিএমের রাজ্যনেত্রী তথা উত্তরপাড়ার প্রার্থী মীনাক্ষী মুখোপাধ্যায়। শুক্রবার সেই সুশীলকেই গ্রেপ্তার করল ...

    ০৪ এপ্রিল ২০২৬ বর্তমান
  • বর্তমান | 5401-5500

News/খবর All News এই সময় বর্তমান প্রতিদিন আজকাল দৈনিক স্টেটসম্যান আজ তক Times of India Indian Express The Statesman News18 বাংলা

BENGAL INFO | Information about West Bengal, India | bengalinfo1@gmail | Privacy Policy