BENGAL INFO
  • News
  • ক্যালেন্ডার
  • Hospitals
  • Schools
  • কবিতা
  • গান
  • দুর্গাপূজা
  • KOLKATA WEATHER
  • News from West Bengal | 28 Aug, 2026 | ১৩ ভাদ্র, ১৪৩৩
  • বাংলা (?)    
  • খেলা | ব্যবসা | বিনোদন | রাজ্য | কলকাতা | দেশ
  • ঝোপের মধ্যে থেকে উদ্ধার অজ্ঞাতপরিচয় প্রৌঢ়ের দেহ

    সংবাদদাতা, উলুবেড়িয়া: নোনা প্রাথমিক বিদ্যালয়ের উল্টোদিকে ওটি রোডের পাশে থাকা মিষ্টির দোকানের পিছনে ঝোপের মধ্যে পড়েছিল একটি ব্যাগ। রবিবার তার মধ্যে থেকে অর্ধনগ্ন, রুগ্ন, অজ্ঞাতপরিচয় এক প্রৌঢ়ের মৃতদেহ উদ্ধার করল উলুবেড়িয়া থানার পুলিশ। উদ্ধার হওয়া ব্যক্তির বয়স আনুমানিক ৫৫ ...

    ১৮ মে ২০২৬ বর্তমান
    আমতায় নিজের নামে দেওয়াল লিখন মুছে দিচ্ছেন বিধায়ক অমিত সামন্ত

    সংবাদদাতা, উলুবেড়িয়া: বিধানসভা নির্বাচনে প্রচারের জন্য এলাকার বিভিন্ন দেওয়ালে প্রার্থী হিসাবে তাঁর নাম লেখা হয়েছিল। নির্বাচন হয়ে যাওয়ার পর দৃশ্যদূষণ এড়াতে এবার নিজেই নিজের নাম দেওয়াল থেকে মোছার উদ্যোগ নিলেন আমতার বিজেপি বিধায়ক অমিত সামন্ত। শনিবার নিজের বুথে দেওয়াল ...

    ১৮ মে ২০২৬ বর্তমান
    তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার তৃণমূলের প্রধান

    নিজস্ব প্রতিনিধি, আরামবাগ: তোলাবাজি সহ একাধিক অভিযোগে তৃণমূল পরিচালিত কামারপুকুর পঞ্চায়েতের প্রধান রাজদীপ দে ওরফে বুম্বাকে গোঘাট থানার পুলিশ গ্রেপ্তার করল। শনিবার রাতে তারকেশ্বর থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ধৃতের বাড়ি কামারপুকুর পঞ্চায়েতের শ্রীপুর এলাকায়। রবিবার ধৃতকে ...

    ১৮ মে ২০২৬ বর্তমান
    হেলমেট সুরক্ষায় ফুল মার্কস বেহালা, তিলজলা, ভবানীপুরের

    স্বার্ণিক দাস, কলকাতা: ‘হেলমেট মাস্ট’—সাফ জানিয়ে দিয়েছে রাজ্যের নবগঠিত সরকার। তারপর থেকে ধরপাকড় শুরু করে দিয়েছে পুলিশ। গত এক সপ্তাহে কলকাতাজুড়ে ব্যাপক পুলিশি তৎপরতা শুরু হয়েছে। তাতে দেখা যাচ্ছে, হেলমেট সুরক্ষায় ‘ফুল মার্কস’ পেয়েছে শহরের তিনটি এলাকা। বেহালা, ভবানীপুর ...

    ১৮ মে ২০২৬ বর্তমান
    রাতভর হাওড়া স্টেশনের বাইরে চলল বুলডোজার, গুঁড়িয়ে দেওয়া হল ১৫০টিরও বেশি অস্থায়ী দোকান

    নিজস্ব প্রতিনিধি, হাওড়া: হাওড়া স্টেশন চত্বরে শনিবার গভীর রাতে রেল পুলিশ ও হাওড়া সিটি পুলিশের যৌথ উচ্ছেদ অভিযানে গুঁড়িয়ে দেওয়া হল ১৫০টিরও বেশি অস্থায়ী দোকান। বুলডোজ়ার চালিয়ে স্টেশনের বাইরে রাস্তার ধারে থাকা বেআইনি খাবারের দোকান, ডালা, ঠেলা ও বিভিন্ন ...

    ১৮ মে ২০২৬ বর্তমান
    তৃণমূল কার্যালয়ে শতাধিক আধারকার্ড উদ্ধার, চাঞ্চল্য

    নিজস্ব প্রতিনিধি, বিধাননগর: সল্টলেকে রাস্তার ধারে তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস। রবিবার সকালে তার ভিতর থেকে উদ্ধার হল শতাধিক আধার কার্ড! সেগুলি ওই এলাকার বাসিন্দাদেরই। সব কার্ডই প্রায় নতুন। আধার কার্ডের সঙ্গে উদ্ধার হয়েছে জমি সংক্রান্ত নথিপত্রের বেশ কিছু ফটোকপি। ...

    ১৮ মে ২০২৬ বর্তমান
    শিয়ালদহ স্টেশন: প্ল্যাটফর্মগুলি হকার-শূন্য, শঙ্কায় বাইরের দোকানদাররা

    নিজস্ব প্রতিনিধি, কলকাতা: শিয়ালদহ স্টেশনে প্রবেশ করলে এখন আর হকারদের হাঁক-ডাক নেই। অদূরে পড়ে রয়েছে ঠেলাগাড়ির ভগ্ন অংশ। হকাররা প্ল্যাটফর্মের ভিতরে জটলা করে দাঁড়িয়ে রয়েছেন। আলোচনার মধ্যে উঠে আসছে একটাই প্রশ্ন, ‘এবার কী হবে?’ হকারদের অভিযোগ, গত শুক্রবার রাতের ...

    ১৮ মে ২০২৬ বর্তমান
    এবার সল্টলেকের খানাখন্দে ভরা রাস্তার হাল কি ফিরবে? নতুন বিধায়কের আশ্বাসে আশায় বাসিন্দারা

    নিজস্ব প্রতিনিধি, বিধাননগর: রাস্তা নাকি চাঁদের দক্ষিণ মেরু বোঝা মুশকিল! শীত হোক বা বর্ষা—সারা বছরই বড়ো বড়ো গর্ত! ১৫ বছর ধরে বেহাল রাস্তায় হোঁচট খেয়েছেন সল্টলেকের বাসিন্দারা। না পুরসভা, না বিধায়ক। কেউই সংস্কারে উদ্যোগী হননি বলে অভিযোগ। কিন্তু ভোট ...

    ১৮ মে ২০২৬ বর্তমান
    এপ্রিলে শহরে সামান্য কমল ফ্ল্যাটের বাজার

    নিজস্ব প্রতিনিধি, কলকাতা: গত এপ্রিলে আবাসনের বাজার কিছুটা ধাক্কা খেল মহানগরে। কলকাতা মিউনিসিপ্যাল এরিয়ার আওতায় গতমাসে ফ্ল্যাট বিক্রি হয়েছে ৪ হাজার ৭৯৬টি। রাজ্য সরকারের ডিরেক্টরেট অব রেজিষ্ট্রেশনস অ্যান্ড স্ট্যাম্পস রেভিনিউ দপ্তর সূত্রে এই তথ্য পাওয়া গিয়েছে। গত মার্চ মাসে ...

    ১৮ মে ২০২৬ বর্তমান
    নীল-সাদা অতীত? বঙ্গে এবার সাদা-হলুদ-কালো, পরিবর্তনের পর রং বদলের অপেক্ষায় ফুটপাত, রেলিং, উড়ালপুল

    রাজু চক্রবর্তী, কলকাতা: রাজ্যে ক্ষমতার অলিন্দে পালাবদল ঘটে গিয়েছে। এবার পালা রং বদলের! পূর্বতন সরকারের পছন্দের রং ছিল নীল-সাদা। সেই রঙেই সেজে উঠেছিল রাজ্যের অজস্র  ফুটপাত, রেলিং, উড়ালপুল, মায় সরকারি ভবনও। তৃণমূল কংগ্রেসকে হটিয়ে বিজেপি ক্ষমতায় আসার পর স্বাভাবিকভাবেই ...

    ১৮ মে ২০২৬ বর্তমান
    চাকরির আবেদনে বয়সবৃদ্ধি, বিজ্ঞপ্তি জারি

    নিজস্ব প্রতিনিধি, কলকাতা: মন্ত্রিসভার প্রথম বৈঠকেই সরকারি চাকরির জন্য আবেদন করার বয়সের সীমা বৃদ্ধি করার সিদ্ধান্ত নিয়েছিল নয়া সরকার। রবিবার সেই বিজ্ঞপ্তি জারি করল অর্থদপ্তর। গ্রুপ এ পদে চাকরি পাওয়ার জন্য আবেদন করার বয়সের ঊর্ধ্বসীমা বাড়িয়ে করা হল ৪১। ...

    ১৮ মে ২০২৬ বর্তমান
    বিনামূল্যে আধার আপডেটের মেয়াদ বৃদ্ধি করল কেন্দ্র

    নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আধারে বিনামূল্যে নথি আপডেট করার সময়সীমা আরও এক বছর বাড়াল কেন্দ্রীয় সরকার। ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অব ইন্ডিয়া জানিয়েছে, ‘মাই আধার’ অ্যাপের মাধ্যমে নথি আপলোড করে আধার আপডেট করায় আগ্রহ বাড়ছে সাধারণ মানুষের মধ্যে। সেই কারণেই সময়সীমা ...

    ১৮ মে ২০২৬ বর্তমান
    ক্যাম্পাসে প্রতিপক্ষ এবিভিপি, স্বদেশিতে মজেছে এসএফআই, চে-ফিদেলের বদলে নেতাজি-রবীন্দ্রনাথ!

    নিজস্ব প্রতিনিধি, কলকাতা: তৃণমূল ক্ষমতা থেকে চলে যাওয়ার পরই রাজ্যজুড়ে কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলিতে এসএফআই এবং আরএসএসের ছাত্র সংগঠন এবিভিপি জেগে উঠেছে। বিভিন্ন কলেজ-বিশ্ববিদ্যালয়ের গেটে-ক্যাম্পাসে এখন এবিভিপি এবং এসএফআইয়ের পতাকা বাঁধার ধুম পড়েছে। এবিভিপি রাষ্ট্রবাদের কথা বলে। এমত অবস্থায় এসএফআই ...

    ১৮ মে ২০২৬ বর্তমান
    কলকাতা পুলিশের কো-অপারেটিভ ব্যাংকে শান্তনুর কালো টাকা খাটছে? আয়ব্যয়ের নথি সংগ্রহ করলেন ইডি আধিকারিকরা

    নিজস্ব প্রতিনিধি, কলকাতা: অবসরপ্রাপ্ত ডিসি পদমর্যাদার অফিসার শান্তনু সিনহা বিশ্বাসের কালো  টাকা ঘুরপথে কলকাতা পুলিশের কো অপারেটিভ ব্যাংকে ঢুকেছে কি না, জানতে লালবাজারে থাকা এই ব্রাঞ্চ থেকে তথ্য সংগ্রহ করল ইডি। অন্য শাখা থেকেও  হিসাব নেওয়া হয়েছে বলে খবর। ...

    ১৮ মে ২০২৬ বর্তমান
    নবদ্বীপ ব্লকে পূর্ত বিভাগের রাস্তা বেহাল, চরম দুর্ভোগে বাসিন্দারা

    সংবাদদাতা, নবদ্বীপ: নবদ্বীপ ব্লকের ফকিরতলা মোড় থেকে স্বরূপগঞ্জ ঘাট পর্যন্ত প্রায় দু’কিলোমিটার রাস্তার বেহাল দশা। এর জেরে চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দা ও যানবাহন চালকরা। রাস্তার একাধিক জায়গায় বড়ো  বড়ো গর্ত তৈরি হয়েছে। কোথাও আবার পিচ উঠে খোয়া বেরিয়ে ...

    ১৮ মে ২০২৬ বর্তমান
    জমিতে মিষ্টি আঙুরের ফলন আয়ের দিশা হরিহরপাড়ায়

    নিজস্ব প্রতিনিধি, বহরমপুর: মুর্শিদাবাদে ফলছে আঙুর। কয়েক শতক জমিতে আঙুর চাষ করে তাক লাগিয়েছেন হরিহরপাড়ার সলুয়া গ্রামের যুবক শেহেরুল শেখ। এখন শেহেরুলের গাছভর্তি থোকা, থোকা আঙুর দেখতে ভিড় জমাচ্ছেন স্থানীয় মানুষ। কেউ কেউ নিজের বাগানে আঙুর ফলানোর জন্য তাঁর ...

    ১৮ মে ২০২৬ বর্তমান
    বীরবাহা সহ ঝাড়গ্ৰামের তৃণমূল নেতাদের নিরাপত্তারক্ষী নিয়ে পর্যালোচনা পুলিশের

    নিজস্ব প্রতিনিধি, ঝাড়গ্ৰাম: রাজ্যে সরকার বদল হতেই তৃণমূলের মন্ত্রী, নেতাদের নিরাপত্তা কাটছাঁট করা হচ্ছে। বীরবাহা হাঁসদা সহ ঝাড়গ্রাম জেলার তৃণমূলের একাধিক নেতা নিরাপত্তা রক্ষী পেতেন। তা নিয়ে পর্যালোচনা শুরু করেছে জেলা পুলিশ। ঝাড়গ্রাম জেলার এসপি মানব সিংলা বলেন, যেসব ...

    ১৮ মে ২০২৬ বর্তমান
    পালাবদলের পর বোলপুরের বিভিন্ন ওয়ার্ডে মাছ-ভাত উৎসব বিজেপির

    সংবাদদাতা, বোলপুর: রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর সরকার গঠন করেছে বিজেপি। বোলপুর শহরে বিজয় মিছিলের পাশাপাশি ‘মাছ-ভাত’ উৎসব করছে গেরুয়া শিবির। বাঙালির চিরন্তন খাদ্যসংস্কৃতিকে সামনে রেখে বিজেপির এই উদ্যোগ এখন রাজনৈতিক মহলেও আলোচনার কেন্দ্রবিন্দুতে।উল্লেখ্য, গত কয়েকদিন ধরে বোলপুর শহরের একাধিক ...

    ১৮ মে ২০২৬ বর্তমান
    ভোটের প্রতিশ্রুতি পূরণে হাতে বেলচা, দুর্গাপুরে রাস্তা সংস্কারে বিজেপি কর্মীরা

    সংবাদদাতা, দুর্গাপুর: দীর্ঘ পাঁচ বছর ধরে প্রশাসনের দ্বারে দ্বারে ঘুরেও মেলেনি স্থায়ী সমাধান। সামান্য বৃষ্টিতেই জলমগ্ন হয়ে পড়ত দুর্গাপুরের মায়াবাজার সংলগ্ন নিউ মার্কেট এলাকার রাস্তা। খানাখন্দে রাস্তা বিপজ্জনক হয়ে উঠেছে। নিত্যদিন দুর্ঘটনা ও দুর্ভোগ ছিল নিত্যসঙ্গী। অবশেষে সেই দীর্ঘদিনের ...

    ১৮ মে ২০২৬ বর্তমান
    শিশুর মৃত্যুতে চিকিৎসককে হেনস্তার প্রতিবাদ ডাক্তারদের, তদন্তে স্বাস্থ্যদপ্তর, ছুটিতে পাঠানো হল বিএমওএইচকে

    সংবাদদাতা, মানবাজার: পুরুলিয়ার পুঞ্চা ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসকদের উপর হামলার প্রতিবাদে সরব হয়েছেন ডাক্তাররা। সাপে কাটা শিশুর মৃত্যুর ঘটনার জেরে শনিবার কর্তব্যরত মহিলা চিকিৎসককে পুঞ্চা হাসপাতাল থেকে সরিয়ে জেলার টেলি মেডিসিন হাবে পাঠানো হয়েছে। পাশাপাশি বিএমওএইচ নবকুমার বিশ্বাসকেও ছুটিতে ...

    ১৮ মে ২০২৬ বর্তমান
    জলে ডুবে একের পর এক মৃত্যু, পদক্ষেপ অগ্নিমিত্রার, দামোদরে কড়া নজরদারি চাই, জলে ডুবে মৃত্যু হলে সাসপেন্ড পুলিশকর্মী

    নিজস্ব প্রতিনিধি, আসানসোল: আসানসোল দক্ষিণ বিধানসভা এলাকার দক্ষিণপ্রান্ত জুড়ে বয়ে গিয়েছে দামোদর নদী। বার্নপুর থেকে তিরাট, নারায়ণকুড়ি বিস্তীর্ণ এলাকাতেই দামোদর নদী মারণ ফাঁদের রূপ নিয়েছে। জলে ডুবে একের পর এক মৃত্যুর ঘটনা ঘটছে। সেই এলাকা থেকে জয়ী হয়ে মন্ত্রী ...

    ১৮ মে ২০২৬ বর্তমান
    কাটোয়ায় দুই বন্ধুর সামনেই কলেজ ছাত্রকে কুপিয়ে খুন, চম্পট দুষ্কৃতীদের

    সংবাদদাতা, কাটোয়া: কাটোয়ার মুল্টি গ্রামে ধারাল অস্ত্র দিয়ে কলেজ পড়ুয়াকে এলোপাথাড়ি কুপিয়ে খুন করল দুষ্কৃতীরা। শনিবার রাতে এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। রাতেই এসডিপিও এর নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী গিয়ে দেহ তুলে হাসপাতালে পাঠায় ময়নাতদন্তের জন্য। মৃতের নাম সাহিদ মির্দা ...

    ১৮ মে ২০২৬ বর্তমান
    কলেজের গভর্নিং বডি ভেঙে দেওয়ায় বন্ধ ব্যাঙ্কের লেনদেন, অস্থায়ী কর্মীদের মাইনে থেকে দৈনন্দিন খরচে সমস্যা

    নিজস্ব প্রতিনিধি, তমলুক: রাজ্যে পালাবদলের পর সব কলেজে গভর্নিং বডি ভেঙে দেওয়া হয়েছে। মনোনীত প্রশাসকদেরও সরিয়ে দেওয়া হয়েছে। গত ১২মে রাজ্যের উচ্চশিক্ষা দপ্তর থেকে এনিয়ে নির্দেশিকা জারি করা হয়েছে। এখনও নতুন গভর্নিং বডি গঠন করা হয়নি। প্রশাসকও নিয়োগ করা ...

    ১৮ মে ২০২৬ বর্তমান
    ‘পঞ্চায়েত চলত কৃষ্ণর কথায়’, অন্ধকারে প্রধান-উপপ্রধান, পাড়ায় সমাধানের বোর্ড লাগানো থাকলেও হয়নি রাস্তা-নালা, আন্দোলনে বাসিন্দারা

    নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: পাড়ায় সমাধানের বোর্ড লাগানো আছে। কিন্তু তৈরি হয়নি রাস্তা কিংবা নিকাশি নালা। এরই প্রতিবাদে রবিবার বিক্ষোভ দেখান জলপাইগুড়ির পাহাড়পুর গ্রাম পঞ্চায়েতের জমিদারপাড়ার বাসিন্দারা। তাঁদের অভিযোগ, এলাকাটি পঞ্চায়েতের তৃণমূল উপপ্রধান বেণুরঞ্জন সরকারের বুথের অধীন। অথচ এখানে পাড়ায় ...

    ১৮ মে ২০২৬ বর্তমান
    বৃষ্টি হলেই জল ঢোকে ঘরে, তৃণমূল কাউন্সিলারের ভূমিকায় ক্ষুব্ধ দিঘিপাড়া

    সংবাদদাতা, বালুরঘাট: শনিবার মধ্যরাতে মুষলধারে বৃষ্টির জেরে ঘরে ঢুকে পড়ল জল। জমা জলে দুর্ভোগে পড়েন বালুরঘাট শহরের ২৫ নম্বর ওয়ার্ডের সৃজনী সংঘের দিঘিপাড়াবাসী। তাঁদের দাবি, ওই পাড়াতে এখনো পাকা রাস্তা হয়নি। নিকাশিনালাও নেই। এতে স্থানীয় তৃণমূল কংগ্রেস কাউন্সিলারের বিরুদ্ধে ...

    ১৮ মে ২০২৬ বর্তমান
    দার্জিলিং চা, মুর্শিদাবাদ সিল্ক, চব্বিশ পরগণার লেদার রপ্তানিতে তৎপরতা

    সুব্রত ধর, শিলিগুড়ি: রাজ্যে পালাবদল হতেই দার্জিলিং চা, মুর্শিদাবাদ সিল্ক, দক্ষিণ ২৪ পরগণার লেদার রপ্তানিতে উদ্যোগী কেন্দ্র। ইতিমধ্যে সংশ্লিষ্ট তিন জেলার সঙ্গে ভিডিয়ো কনফারেন্স করেছে বৈদেশিক বাণিজ্য বিভাগের ডিরেক্টর জেনারেল। এনিয়ে উচ্ছ্বসিত বিভিন্ন মহল। তাদের প্রত্যাশা, কেন্দ্রের এই উদ্যোগ ...

    ১৮ মে ২০২৬ বর্তমান
    আবাস যোজনায় ঘর দেওয়ার নামে কাটমানি! দেওয়ানহাটে প্রধানের বাড়ির সামনে বিক্ষোভ

    সংবাদদাতা, দেওয়ানহাট: আবাস যোজনায় ঘর দেওয়ার নাম করে নেওয়া হয়েছিল টাকা। কিন্তু ঘর মেলেনি। এই অভিযোগ তুলে সেই টাকা ফেরতের দাবিতে রবিবার দেওয়ানহাট গ্রাম পঞ্চায়েতের প্রধানের বাড়ির সামনে বিক্ষোভ দেখালেন এলাকার বাসিন্দারা। যদিও সেই সময় বাড়িতে ছিলেন না প্রধান ...

    ১৮ মে ২০২৬ বর্তমান
    গেট পাস নিয়ে ট্রাক মালিক ও বণিক সংগঠনের মধ্যে কাজিয়া

    সংবাদদাতা, বালুরঘাট: সীমান্তের বাণিজ্যে গেট পাস নিয়ে হিলির ট্রাক ওনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন এবং এক্সপোর্টার্স অ্যান্ড কাস্টমস ক্লিয়ারিং এজেন্ট অ্যাসোসিয়েশনের (হেক্কা) মধ্যে কাজিয়া তুঙ্গে। হেক্কার গেট পাসের বিরুদ্ধে সরব হয়েছে ট্রাক মালিকদের সংগঠনটি। গেট পাসের নামে তোলা আদায়ের অভিযোগ হেক্কার ...

    ১৮ মে ২০২৬ বর্তমান
    সংসদ অফিসে বসে বসেই মাইনে নিয়েছেন তৃণমূল ঘনিষ্ঠ শিক্ষকরা

    ব্রতীন দাস, জলপাইগুড়ি: কেঁচো খুঁড়তে কেউটে। জলপাইগুড়ি জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদে এবার নয়া অনিয়মের হদিশ। অভিযোগ, খাতায়-কলমে স্কুল শিক্ষক হওয়া সত্ত্বেও জলপাইগুড়ি জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের অফিসে বসে বছরের পর বছর মাইনে নিয়েছেন তৃণমূল ঘনিষ্ঠ বহু শিক্ষক। রাজ্যে পালাবদল ...

    ১৮ মে ২০২৬ বর্তমান
    উপড়ে পড়েছে গাছ-খুঁটি, বিদ্যুৎহীন বিস্তীর্ণ এলাকা, কালবৈশাখী ঝড়ে লণ্ডভণ্ড তপন

    সংবাদদাতা, বালুরঘাট ও তপন: গভীর রাতের কালবৈশাখী ঝড়ে লণ্ডভণ্ড দক্ষিণ দিনাজপুর জেলার তপনের বিস্তীর্ণ এলাকা। জাতীয় সড়ক থেকে রাজ্য সড়ক, এমনকি একাধিক গ্রামীণ রাস্তার উপর উপড়ে পড়ে বড়ো বড়ো গাছ। বহু জায়গায় ভেঙে পড়ে বিদ্যুতের খুঁটি। ছিঁড়ে যায় তার। ...

    ১৮ মে ২০২৬ বর্তমান
    মামলা প্রত্যাহারের ভাবনা রাজ্যের, এবার বন্ধ হচ্ছে ‘দুয়ারে রেশন’?

    নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: ‘ডোর স্টেপ ডেলিভারি’ মানে গণবণ্টন ব্যবস্থায় এফসিআই গুদাম থেকে খাদ্যশস্য (চাল-গম) রেশন দোকান পর্যন্ত পৌঁছে দেওয়া। বাড়ি বাড়ি নয়। ‘দুয়ারে রেশন’-এর অস্তিত্বই নেই আইনে। সংসদ হোক বা সুপ্রিম কোর্ট—জাতীয় খাদ্য সুরক্ষা আ‌ইনের দোহাই দিয়ে মোদি সরকারের ...

    ১৮ মে ২০২৬ বর্তমান
    অ্যাথলিটদের বরাদ্দ অর্থে বিলাসিতা কেন্দ্রের আমলাদের! দিল্লিতে চাঞ্চল্য

    নয়াদিল্লি: লুটিয়েন্স দিল্লির নিউ মোতিবাগ এলাকা। কেন্দ্রীয় সরকারের বহু শীর্ষ আমলার বাড়ি এই অঞ্চলে। স্বাভাবিকভাবে নিরাপত্তার বহরও বেশি। নিউ মোতিবাগে কয়েক বছর আগে তৈরি হয় সর্বাধুনিক মানের ক্রীড়া পরিকাঠামো। যার মধ্যে রয়েছে সুইমিং পুল, স্কোয়াশ, টেনিস ও ব্যাডমিন্টন কোর্ট, ...

    ১৮ মে ২০২৬ বর্তমান
    আন্তর্জাতিক মাদক পাচার চক্রের অন্যতম পান্ডা ধৃত

    গুয়াহাটি: মায়ানমারের মাদক পাচার চক্রের অন্যতম মাথাকে গ্রেপ্তার করল নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)। ধৃতের নাম থানসিনতুয়াং ওরফে সিনতুয়াং ওরফে লুয়াঙ্গা। মায়ানমার থেকে মিজোরাম, মণিপুর, অসম ও ত্রিপুরার মতো সীমান্তবর্তী রাজ্যগুলিতে হেরোইন সহ বিভিন্ন ধরনের মাদক সরবরাহের দায়িত্বে ছিল সে। ...

    ১৮ মে ২০২৬ বর্তমান
    দু’সেট প্রশ্নপত্র ফাঁস ও ৩ মাস্টারমাইন্ড, পাঁচ রাজ্যে ছড়িয়ে নিট দুর্নীতির জাল

    নয়াদিল্লি: যত দিন যাচ্ছে, নিটের প্রশ্নফাঁস কাণ্ডের তদন্তে একের পর এক চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে। এ যেন সর্ষের মধ্যেই ভূত। ন্যাশনাল টেস্টিং এজেন্সি বা এনটিএ-র অন্দরেই লুকিয়ে ছিল চক্রীরা। ইতিমধ্যেই কিংপিন পি ভি কুলকার্নি, অন্যতম চক্রী মনীষা মানধারেকে পাকড়াও ...

    ১৮ মে ২০২৬ বর্তমান
    স্থগিতই সিন্ধু জলচুক্তি, সালিশি আদালতের রায় মানছে না ভারত

    নয়াদিল্লি: সিন্ধু জলচুক্তি প্রসঙ্গে আন্তর্জাতিক সালিশি আদালতের সাম্প্রতিক রায় গ্রহণযোগ্য নয়। সাফ জানাল ভারত। বিদেশ মন্ত্রকের মুখপাত্র রনধীর জয়সওয়াল জানান, এই আদালতকে ভারত কখনও স্বীকৃতি দেয়নি। এটি অবৈধভাবে গঠিত। তাই এর সিদ্ধান্তের আইনি ভিত্তি নেই। পহেলগাঁও হামলার পর সিন্ধু ...

    ১৮ মে ২০২৬ বর্তমান
    কোর্টে জিন্স-টিশার্ট পরে সরকারি আমলা, তীব্র ভর্ৎসনা বিচারকের

    রায়পুর: আদালতের নির্দেশে শুনানিতে হাজির হয়েছিলেন। কিন্তু পরনে ছিল জিন্স-টি শার্ট। দেখামাত্র বিরক্ত হন বিচারপতি। আদালত কক্ষেই তীব্র ভর্ৎসনা করেন। সম্প্রতি ছত্তিসগড় হাইকোর্টের ঘটনায় শোরগোল পড়েছে সংশ্লিষ্ট মহলে। ঘটনার কেন্দ্রে রয়েছেন পদস্থ এক সরকারি আধিকারিক। যিনি বর্তমানে ভিলাইতে কর্মরত। সাধারণত ...

    ১৮ মে ২০২৬ বর্তমান
    উত্তরাখণ্ডে জুতোর শোরুমে হামলা চালাল বজরং দল, মুসলিম ম্যানেজারদের হেনস্তা

    দেরাদুন: উত্তরাখণ্ডে জুতোর শোরুমে হামলা চালানোর অভিযোগ উঠল বজরং দলের বিরুদ্ধে। অভিযোগ, উত্তরাখণ্ডের বজরং দলের আহ্বায়ক বিকাশ বর্মার নেতৃত্বে বৃহস্পতিবার রাজপুত রোডের ওই শোরুমে চড়াও হন  সংগঠনের বহু কর্মী। এমনকী দোকানের মুসলিম ম্যানেজারদের নামের ট্যাগে ‘জেহাদি’ শব্দটি লিখে দেওয়া ...

    ১৮ মে ২০২৬ বর্তমান
    বন্দে ভারত-কাণ্ড থেকে শিক্ষা, সারপ্রাইজ চেকিং বাড়ানোর সিদ্ধান্ত রেলের, ৭০০ টাকার টিকিট ৩৮০ টাকায় বিক্রি!

    নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: টিকিটের দাম সাড়ে সাতশো টাকা। সেই টিকিট মাত্র ৩৮০ টাকায় করিয়ে দেওয়ার ‘অফার’ দিচ্ছেন টিটিই। বন্দে ভারত এক্সপ্রেসের ভাইরাল ভিডিয়ো ঘিরে শোরগোল তুঙ্গে। সেই ঘটনা থেকে শিক্ষা নিয়ে এব্যাপারে নজরদারিতে আরও জোর দিতে চাইছে রেলমন্ত্রক। জানা ...

    ১৮ মে ২০২৬ বর্তমান
    সংখ্যালঘুদের অধিকার ক্ষুণ্ণের দাবি উড়িয়ে দিল বিদেশ মন্ত্রক

    নয়াদিল্লি: বাকস্বাধীনতার মাপকাঠিতে বিশ্বে ভারতের স্থান অনেকটাই নীচে। সংবাদমাধ্যমের স্বাধীনতার পাশাপাশি ধর্মীয় ও সংখ্যালঘুদের অধিকারও ক্রমে ক্ষুণ্ণ হচ্ছে। সম্প্রতি একাধিক বিদেশি সংস্থার সমীক্ষার রিপোর্টে এমনই তথ্য সামনে এসেছে। তা নিয়েই উদ্বেগ প্রকাশ করেছিলেন নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী রব জেটেন। শনিবার এনিয়ে ...

    ১৮ মে ২০২৬ বর্তমান
    যানজটের বাধা কাটিয়ে চিংড়িঘাটায় মেট্রোর প্রথম দিনের কাজ আশাপ্রদ

    নিজস্ব প্রতিনিধি, কলকাতা: শুরুতে বৃষ্টি কিছুটা বাধা হয়ে দাঁড়ালেও চিংড়িঘাটায় মেট্রোর প্রথম দিনের কাজ আশাপ্রদ। শনিবার রাতের মধ্যে লঞ্চিংয়ের কাজ শেষ হয়ে যাবে। এই গতিতে কাজ চললে সোমবার সকাল ৮টার অন্তত তিন ঘণ্টা আগে রাস্তা খুলে দেওয়ার সম্ভাবনা রয়েছে। তবে ...

    ১৭ মে ২০২৬ বর্তমান
    হাওড়া স্টেশন চত্বরে উচ্ছেদ অভিযান

    নিজস্ব প্রতিনিধি, হাওড়া: হাওড়া স্টেশন চত্বরে উচ্ছেদ অভিযান চালাল রেল। শনিবার রাতে স্টেশন চত্বরের সামনের অংশে অস্থায়ী হকারদের স্টল, ডালা ও অবৈধ দখল সরাতে তৎপর হয় রেল কর্তৃপক্ষ ও পুলিশ। উচ্ছেদ অভিযানে নামানো হয় বুলডোজারও। বিশাল পুলিশ ও কেন্দ্রীয় ...

    ১৭ মে ২০২৬ বর্তমান
    ভরদুপুরে রাস্তায় বিজেপি কর্মীকে কাটারির কোপ, গড়িয়ায় ধৃত এক

    নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ভোট পরবর্তী হিংসা অব্যাহত। মানিকতলা, বেলেঘাটার পর এবার গড়িয়া। ভরদুপুরে প্রকাশ্য রাস্তায় এক বিজেপি কর্মীর উপর কাটারি নিয়ে চড়াও হলেন স্থানীয় এক তৃণমূল কর্মী। কাটারির কোপে গুরুতরভাবে জখম হয়েছেন ওই বিজেপি কর্মী। পুলিশ জানিয়েছে, আহতের নাম ...

    ১৭ মে ২০২৬ বর্তমান
    পাঁচ মেডিকেল কলেজ পেল ১০টি অ্যাম্বুলেন্স, মুখ্যমন্ত্রীর বৈঠকের পরেই তৎপরতা

    নিজস্ব প্রতিনিধি, কলকাতা: মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বৈঠকের পরে তৎপর রাজ্য স্বাস্থ্যদপ্তর। রোগী পরিষেবার কথা ভেবে কলকাতার পাঁচটি মেডিকেল কলেজের হাতে শনিবার রাতে তুলে দেওয়া হল অ্যাম্বুলেন্স। পাশাপাশি কলকাতার চারটি মেডিকেল কলেজ পরিদর্শনও করলেন শীর্ষ স্বাস্থ্যকর্তারা। উপস্থিত ছিলেন রাজ্যের স্বাস্থ্যসচিব ...

    ১৭ মে ২০২৬ বর্তমান
    আজ ডার্বি জিতে লিগ পেতে মরিয়া দুই প্রধানই

    সোমনাথ বসু, কলকাতা: অনেক বছর পর দেশের সেরা লিগ পাওয়ার দৌড়ে কলকাতার দুই প্রধান। রবিবার যুবভারতীতে ডার্বি জিতলেই খেতাবের কাছে পৌঁছে যাবে যে কোনো একটি দল। তাই ভারতীয় ফুটবলের ভরকেন্দ্রে এখন মোহন বাগান ও ইস্ট বেঙ্গলই। আগামী মরশুমে দুই বড়ো ...

    ১৭ মে ২০২৬ বর্তমান
    ১৫ পুরসভায় আটকে থাকা নির্বাচন শীঘ্রই? উদ্যোগী সরকার, বৈঠক ডাকছেন মুখ্যমন্ত্রী

    প্রীতেশ বসু, কলকাতা: রাজ্যে ‘ডবল ইঞ্জিন’ সরকার আসার পর আশায় বুক বাঁধছেন ১৫ পুরসভার কয়েক লক্ষ নাগরিক। তাঁদের আশা, এবার নিশ্চয়ই দীর্ঘদিন আটকে থাকা পুরভোট করানো হবে। শীঘ্রই ঘোষিত হবে পুরভোটের দিনক্ষণ। সূত্রের খবর, তাঁদের সেই আশা পূরণ হতে চলেছে! ...

    ১৭ মে ২০২৬ বর্তমান
    ৩ বছর শাহের নজরে রাজ্য, নির্বাচনি ইস্তাহার বাস্তবায়নে সরকারের সঙ্গী বঙ্গ বিজেপি

    রাজু চক্রবর্তী, কলকাতা: ২০১৭ সাল থেকেই প্রত্যক্ষভাবে বঙ্গ বিজেপির সাংগঠনিক রাশ নিজের হাতে রেখেছিলেন অমিত শাহ। লক্ষ্য একটাই, পশ্চিমবঙ্গে সরকার গঠন। ৯ বছর পর অবশেষে সেই টার্গেট পূরণ হয়েছে। এবার নবগঠিত বিজেপি সরকারের কাজেও নজর রাখবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। অন্তত আগামী ...

    ১৭ মে ২০২৬ বর্তমান
    একাধিক দুর্নীতির অভিযোগ পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে, বাড়িতে চলল ভাঙচুর

    কলকাতা, ১৭মে: ক্ষোভ জমেছিল বহু দিন ধরে। ভয়ে মুখ খোলার জো ছিল না। রাজ্যে পালাবদল হতেই ভয় দূরে সরিয়ে প্রতিবাদে পথে নেমেছেন আমতা বিধানসভার কাশমুলী গ্রামের বাসিন্দারা। তাদের অভিযোগ এলাকার তৃণমূল কংগ্রেসের নেত্রী এবং পঞ্চায়েত প্রধান  অঞ্জলি দলুইয়ের বিরুদ্ধে। গ্রামবাসীদের অভিযোগ ...

    ১৭ মে ২০২৬ বর্তমান
    তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার  কৃষ্ণনগর-১ পঞ্চায়েত সমিতির কৃষি কর্মাধ্যক্ষ

    নিজস্ব প্রতিনিধি, কৃষ্ণনগর: তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার করা হল কৃষ্ণনগর-১ পঞ্চায়েত সমিতির কৃষি কর্মাধ্যক্ষ স্মরজিৎ বিশ্বাসকে। তাঁর বাড়ি দিগনগর এলাকায়। তিনি দিগনগর পঞ্চায়েতের প্রাক্তন প্রধানও ছিলেন। অভিযোগ, দিগনগরের বিভিন্ন কারখানা ও দেশি মদ তৈরির কারখানায় কর্মরত শ্রমিকদের কাছ থেকে দীর্ঘদিন ...

    ১৭ মে ২০২৬ বর্তমান
    একাধিক অভিযোগে অভিযুক্ত, কুশপুতুল পুড়ল জলপাইগুড়ির পরাজিত তৃণমূল প্রার্থীর

    নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: জলপাইগুড়ি আসনের তৃণমূল কংগ্রেসের প্রার্থী ছিলেন কৃষ্ণ দাস। আজ রাজগঞ্জ বিধানসভার রংধামালি এলাকায় বিজেপির বিজয় মিছিলে জলপাইগুড়ির  পরাজিত তৃণমূল প্রার্থী কৃষ্ণ দাসের কুশপুতুল পোড়ানো হল। জলপাইগুড়ির প্রার্থী হলেও, রাজগঞ্জ বিধানসভার বারোপেটিয়া এলাকার বাসিন্দা এই কৃষ্ণ দাস। ...

    ১৭ মে ২০২৬ বর্তমান
    'জরাজীর্ণ শপিং কমপ্লেক্স ফের ছন্দে ফিরুক', নতুন সরকারের কাছে দাবি ব্যবসায়ীদের

    সংবাদদাতা, ময়নাগুড়ি: ময়নাগুড়ি বাস স্ট্যান্ড ও শপিং কমপ্লেক্সের বেহাল পরিস্থিতি ঘিরে ক্ষোভে ফুঁসছেন ব্যবসায়ীরা। দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে জরাজীর্ণ হয়ে পড়েছে বাসস্ট্যান্ড সংলগ্ন শপিং কমপ্লেক্স। ব্যবসায়ীদের দাবি, নতুন সরকার দ্রুত উদ্যোগ নিয়ে অত্যাধুনিক পরিকাঠামো গড়ে তুলুক, যাতে সাধারণ মানুষ ...

    ১৭ মে ২০২৬ বর্তমান
    সরকারি প্রকল্পের বোর্ড থাকলেও কাজ হয় নি, ক্ষোভে এবার পথে নামলেন স্থানীয়রা

    নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: দীর্ঘদিন ধরে রাস্তার অবস্থা বেহাল। বারবার সারাইয়ের আবেদন করেও কোন কাজ হয় নি। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ টাকা বরাদ্দ হয়েছিল। রাস্তায় লাগানো হয়েছিল পাড়ায় সমাধানের বোর্ডও। অথচ রাস্তা তৈরি হয়নি। আজ  জলপাইগুড়ির পাহাড়পুর পঞ্চায়েতের জমিদার পাড়ার বাসিন্দারা ...

    ১৭ মে ২০২৬ বর্তমান
    ফের বাড়ল জ্বালানির দাম! নতুন দামে চাপ সাধারণের

    নয়াদিল্লি ১৭মে: জ্বালানির বাজারে ফের বাড়ল অস্থিরতা। পেট্রল ও ডিজেলের দাম বৃদ্ধির ৪৮ ঘণ্টার মধ্যেই ফের বাড়ানো হল সিএনজির দাম। রবিবার সকাল থেকেই দিল্লি ও তার সংলগ্ন এলাকায় কার্যকর হয়েছে নতুন মূল্য। রাজধানীতে এখন প্রতি কেজি সিএনজির দাম দাঁড়িয়েছে ...

    ১৭ মে ২০২৬ বর্তমান
    কংগ্রেসের জেলা কার্যালয়ের বাথরুম থেকে ৭২ টি কল চুরি করে চম্পট দিল চোর

    রায়পুর, ১৭ মে: চোরদের টর্গেট কংগ্রেসের জেলা কার্যালয়ের বাথরুমের কল। এক দুটি নয় গুনে গুনে ৭২টি কল চুরি করে চম্পট দিল দুষ্কৃতীরা। শুধু তাই নয়, পালানোর আগে বাথরুমের মেঝেতে 'লাভ ইউ' লিখে রেখে যায় তারা। ঘটনাটি ঘটেছে ছত্তিশগড়ের অম্বিকাপুরে ...

    ১৭ মে ২০২৬ বর্তমান
    সাতসকালে রাজধানী এক্সপ্রেসে আগুন, রেল কর্মীদের তৎপরতায় রক্ষা পেলেন যাত্রীরা

    কোটা, ১৭ মে: আজ,রবিবার সকালে রাজস্থানের কোটায় দিল্লিগামী রাজধানী এক্সপ্রেসের একটি শীতাতপ নিয়ন্ত্রিত কোচে ভয়াবহ আগুন লাগে। তবে রেল কর্তৃপক্ষের তরফে জনানো হয়েছে, এই ঘটনায় কেউ আহত হননি। কোটার বিক্রমগড় আলোট রেলস্টেশনের কাছে ট্রেনটির বি-১ কোচটিতে ভোরবেলা আগুন লাগে।কোচটিতে ৬৮ ...

    ১৭ মে ২০২৬ বর্তমান
    পাকিস্তানকে হুঁশিয়ারি সেনাপ্রধানের, মানচিত্রে থাকবেন নাকি ইতিহাসে, সিদ্ধান্ত আপনাদের

    নয়াদিল্লি: পাকিস্তান আর সন্ত্রাসবাদ সমার্থক। জঙ্গিদের জামাই আদর করে ভারতকে নিশানা বানানো তাদের পুরানো অভ্যাস। গত বছর পহেলগাঁও হামলাতেও ধরা পড়েছিল সেই একই রোগ। তবে ‘অপারেশন সিন্দুরে’র প্রথম বর্ষপূর্তির মাসেই ‘জঙ্গিপ্রেমী’ পড়শিকে দেওয়া হল কড়া সতর্কবার্তা। এবার সুর চড়ালেন ...

    ১৭ মে ২০২৬ বর্তমান
    মাসে দু’হাজার টাকা ভাড়া দিতে ব্যর্থ, কিশোরী কন্যা সহ স্ত্রীকে বাড়িওয়ালার হাতে তুলে দিল স্বামী! লাগাতার ধর্ষণ

    আমেদাবাদ: স্ত্রী ও কিশোরী কন্যাকে কয়েক মাস ধরে ধর্ষণ করছে বাড়িওয়ালা। সব জেনেও প্রতিবাদ করেননি ভাড়াটে। কারণ, বাড়ি ভাড়া মেটাতে না পারায় তিনিই অভিযুক্তর হাতে স্ত্রী ও কন্যাকে তুলে দিয়েছিলেন বলে অভিযোগ। গুজরাতের মোরবি এলাকার ঘটনায় প্রতিবাদের ঝড় উঠেছে ...

    ১৭ মে ২০২৬ বর্তমান
    সংস্থা বদলালে পিএফ অ্যাকাউন্ট ট্রান্সফার করতে হবে না গ্রাহককে, বিশেষ উদ্যোগ কেন্দ্রের

    নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: এক সংস্থা থেকে অন্য প্রতিষ্ঠানে গেলে আর ইপিএফ অ্যাকাউন্ট ট্রান্সফার করতে হবে না গ্রাহককে। এক্ষেত্রে ওই গ্রাহকের ইপিএফ অ্যাকাউন্টে ‘অটো ট্রান্সফার’ হয়ে যাবে। দেশব্যাপী ইপিএফ গ্রাহকদের এসংক্রান্ত বিষয়ে ঝক্কি কমাতে এবার এমনই নয়া ব্যবস্থা চালুর পথে ...

    ১৭ মে ২০২৬ বর্তমান
    আড়াই লক্ষ টাকার প্রতারণা! গ্রেপ্তার শাসনের তৃণমূল বুথ সভাপতি

    নিজস্ব প্রতিনিধি, বারাসত: সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এক মহিলার সঙ্গে আর্থিক প্রতারণার অভিযোগ। ঘটনার তদন্তে নেমে শাসনের ফলতি-বেলিয়াঘাটার তৃণমূল বুথ সভাপতিকে গ্রেপ্তার করল শাসন থানার পুলিশ। ধৃতের নাম তপু মণ্ডল। শনিবার ধৃতকে বারাসত আদালতে তোলা হলে জেল হেপাজতের নির্দেশ দিয়েছেন ...

    ১৭ মে ২০২৬ বর্তমান
    জগৎবল্লভপুর: প্রাইমারি স্কুলের জায়গা দখল গ্রেপ্তার পঞ্চায়েত সমিতির সদস্য

    সংবাদদাতা, উলুবেড়িয়া: স্কুলের ইটের দেওয়াল ও টালির চালের পুরনো বাড়ি ভেঙে সেই জায়গাকে দখল করে নিয়েছিলেন। পাশাপাশি ওই স্কুলবাড়ির জিনিসপত্রও সব বিক্রি করে দিয়েছেন। এমন অভিযোগে শনিবার প্রশান্ত বাগ নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করল জগৎবল্লভপুর থানার পুলিশ। প্রশান্ত জগৎবল্লভপুর ...

    ১৭ মে ২০২৬ বর্তমান
    আক্রোশের বশে ভুয়ো মেল আইডি খুলে মুখ্যমন্ত্রীকে খুনের হুমকি, ধৃত, পাড়ার মহিলাকে ‘আল-কায়েদা জঙ্গি’ বলে পুলিশে অভিযোগ দায়ের

    নিজস্ব প্রতিনিধি, কলকাতা: পাড়ার এক মহিলার প্রতি আক্রোশ ছিল। তার জেরে ওই মহিলার নামে ভুয়ো মেল আইডি খুলে নবনির্বাচিত মুখ্যমন্ত্রীকে খুনের হুমকি দিলেন এক যুবক। মুখ্যমন্ত্রীর পাশাপাশি নির্বাচন কমিশন ও একাধিক রাজনীতিবিদদের একই মেল করেন তিনি। শনিবার গার্ডেনরিচ থানা ...

    ১৭ মে ২০২৬ বর্তমান
    ‘শাসকের আইন ছিল, এখন আইনের শাসন’, পুলিশের সঙ্গে বৈঠকের পর মন্তব্য মুখ্যমন্ত্রীর

    নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: মুখ্যমন্ত্রী হিসাবে দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ডহারবারে জেলাস্তরের প্রথম প্রশাসনিক বৈঠক করলেন শুভেন্দু অধিকারী। পুলিশ-প্রশাসনের সঙ্গে বৈঠকে দিলেন কড়া বার্তাও। আগের সরকারকে একহাত নিয়ে শনিবার সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী বলেন, ‘এতদিন শাসকের আইন ছিল। এখন আইনের ...

    ১৭ মে ২০২৬ বর্তমান
    ফলতায় বিজেপি প্রার্থীকে ১ লক্ষের বেশি ভোটে জেতানোর ডাক শুভেন্দুর

    বিমল বন্দ্যোপাধ্যায়, ফলতা: ফলতা বিধানসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী দেবাংশু পান্ডাকে এক লক্ষের বেশি ভোটে জেতানোর টার্গেট বেঁধে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শনিবার বিকালে ফলতা ৮৩ নম্বর বাস টার্মিনাস সংলগ্ন ময়দানে দলের নির্বাচনি সভায় তিনি বলেন, ‘বিজেপির প্রথম মুখ্যমন্ত্রী হিসাবে পবিত্র ...

    ১৭ মে ২০২৬ বর্তমান
    দক্ষিণেশ্বর- আদ্যাপীঠে বিধানসভার অধ্যক্ষ

    নিজস্ব প্রতিনিধি, বারাকপুর: শনিবার দক্ষিণেশ্বর ভবতারিণী মন্দিরে সস্ত্রীক পুজো দিলেন পশ্চিমবঙ্গ বিধানসভার অধ্যক্ষ রথীন্দ্র বসু। ফলহারিণী অমাবস্যা উপলক্ষ্যে এদিন ব্যাপক নিরাপত্তা ছিল দক্ষিণেশ্বরে।পুজো দেওয়ার পর অধ্যক্ষ বলেন, ‘রাজ্যবাসীর মঙ্গল কামনায় মা ভবতারিণীকে আমি পুজো দিলাম।’ এর পাশাপাশি জানান, নতুন ...

    ১৭ মে ২০২৬ বর্তমান
    মা ক্যান্টিনে সপ্তাহে দু’দিন মাছ-ভাত

    নিজস্ব প্রতিনিধি, কলকাতা: মা ক্যান্টিনে সপ্তাহে দু’দিন মাছ-ভাত দেওয়া হবে বলে সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। এখন সপ্তাহের সাতদিন পাঁচ টাকায় ডিম-ভাত দেওয়া হয়। এবার ডিমের পাশাপাশি মাছ দেওয়ারও সিদ্ধান্ত হল। রাজ্যের মন্ত্রী দিলীপ ঘোষ জানান, মা ক্যান্টিনে মিলবে মাছ-ভাত। ...

    ১৭ মে ২০২৬ বর্তমান
    আন্দামানে ঢুকল বর্ষা, রাজ্যে চলবে ঝড়বৃষ্টি, আপাতত নেই নিম্নচাপের আশঙ্কা

    নিজস্ব প্রতিনিধি, কলকাতা: দেশে বর্ষার মরশুম শুরু হল। এ রাজ্যে ঢুকতে তার কিছু দেরি আছে। তবে আপাতত রাজ্যে বজ্রগর্ভ মেঘ থেকে তৈরি ঝড়বৃষ্টি চলবে। উত্তরবঙ্গের পাহাড় ও লাগোয়া অঞ্চলে তার মাত্রা থাকবে বেশি।কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর জানিয়েছে, শনিবার আন্দামান-নিকোবর, আরব ...

    ১৭ মে ২০২৬ বর্তমান
    বকেয়া ডিএ’র ঘোষণা সোমবার? আশাবাদী কর্মিমহল

    নিজস্ব প্রতিনিধি, কলকাতা: গত সোমবার মন্ত্রিসভার প্রথম বৈঠকের পরই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছিলেন, বকেয়া মহার্ঘভাতা (ডিএ) সহ একাধিক ইস্যু নিয়ে সিদ্ধান্ত হবে পরের বৈঠকে। আগামী সোমবার সকাল ১১টায় সেই বৈঠক বসতে চলেছে নবান্নে। প্রশাসনিক মহলের খবর, মন্ত্রিসভার দ্বিতীয় বৈঠকেই ...

    ১৭ মে ২০২৬ বর্তমান
    চাকদহে সমবায় ব্যাংকে চুরির চেষ্টা, ভাঙচুর সিসি ক্যামেরা

    সংবাদদাতা, কল্যাণী: চাকদহে সিংহের বাগান এলাকায় জয়কৃষ্ণপুর কৃষি উন্নয়ন সমিতিতে (সমবায় ব্যাংক) চুরির চেষ্টা ঘিরে শনিবার চাঞ্চল্য ছড়াল। ব্যাংকের একাধিক তালা ভেঙে ভিতরে ঢুকে দুষ্কৃতীরা বিভিন্ন সামগ্রী তছনছ করে বলে অভিযোগ। ব্যাংকের সিসি ক্যামেরা ভেঙে ফেলার পাশাপাশি হার্ডডিস্কও চুরি ...

    ১৭ মে ২০২৬ বর্তমান
    হাসপাতালের ভিতর তৃণমূলের পার্টি অফিস, বন্ধ করার নির্দেশ

    নিজস্ব প্রতিনিধি, বারাকপুর: বরানগর স্টেট জেনারেল হাসপাতালের ভিতর দোতলা ভবন দখল করে রমরমিয়ে চলছিল ক্লাব ও তৃণমূলের পার্টি অফিস। রাজ্যে পালাবদলের পর বিজেপি নেতারা এসে ভবনটি খালি করে দিতে বলেন। শনিবার সকালেও ঘর খালি করা হয়নি। স্থানীয় বিজেপি নেতা-কর্মীরা ...

    ১৭ মে ২০২৬ বর্তমান
    বিদ্যাসাগর হাসপাতালের উন্নয়নে কী কী প্রয়োজন, রিপোর্ট দাবি ইন্দ্রনীলের

    নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বেহালার বিদ্যাসাগর স্টেট জেনারেল হাসপাতালের সামগ্রিক উন্নয়নের জন্য কোন কোন বিভাগে কী কী প্রয়োজন, সেই রিপোর্ট চাইলেন এলাকার নবনির্বাচিত বিধায়ক তথা চিকিৎসক ডাঃ ইন্দ্রনীল খান। শনিবার দুপুরে হাসপাতাল পরিদর্শনে যান বেহালা পশ্চিম কেন্দ্রে বিজেপি’র নবনির্বাচিত এই ...

    ১৭ মে ২০২৬ বর্তমান
    হাসপাতালের সমস্যা ও অটো-টোটো নিয়ন্ত্রণ নিয়ে আলোচনা বিধায়কদের

    নিজস্ব প্রতিনিধি, বারাকপুর: শনিবার বারাকপুরের প্রশাসনিক ভবনে নবনির্বাচিত বিধায়কদের নিয়ে বৈঠক হল। উপস্থিত ছিলেন জেলাশাসক শিল্পা গৌরীসারিয়া এবং সব দপ্তরের প্রশাসনিক কর্তাব্যক্তিরা। বৈঠকে নবনির্বাচিত বিধায়করা দমদম, বারাকপুর লোকসভা কেন্দ্রের সব ক’টি বিধানসভা এলাকার নানা সমস্যা তুলে ধরেন। উন্নয়নের পরিকল্পনা ...

    ১৭ মে ২০২৬ বর্তমান
    এলাকাবাসীই পুলিশের হাতে তুলে দিল বাংলাদেশি অনুপ্রবেশকারীকে, হিঙ্গলগঞ্জে এসআইআরে নাম বাদ গেলেও থাকছিলেন তৃণমূল নেতার আশ্রয়ে

    নিজস্ব প্রতিনিধি, বারাসত: বাংলাদেশ থেকে অবৈধভাবে ভারতে ঢুকে বসবাসের অভিযোগ উঠেছিল আগেই। জোগাড় হয়ে গিয়েছিল ভারতীয় পরিচয়পত্র। অভিযোগ, তাকে আশ্রয় দিয়েছিলেন স্থানীয় এক তৃণমূল নেতা। একাধিক ভারতীয় পরিচয়পত্রের ব্যবস্থা তিনিই করে দেন। কিন্তু সাম্প্রতিক এসআইআরে যথারীতি তার নাম বাদ ...

    ১৭ মে ২০২৬ বর্তমান
    বিজেপির উত্থান নিয়ে আলোচনা সিপিএমের রাজ্য কমিটির বৈঠকে

    নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বিধানসভা ভোটের পর্যালোচনা করতে শনিবার থেকে দু’দিনব্যাপী রাজ্য কমিটির বৈঠক শুরু হল আলিমুদ্দিন স্ট্রিটে। প্রথম দিনের বৈঠকে উপস্থিত ছিলেন সিপিএমের সাধারণ সম্পাদক এম এ বেবি।সূত্রের খবর, জেলার নেতারা নির্বাচনের ফলাফল বিশ্লেষণ করতে গিয়ে বলেছেন, সাধারণ মানুষের ...

    ১৭ মে ২০২৬ বর্তমান
    বন্দিদের কাছে মোবাইল পৌঁছে দেওয়ার সিন্ডিকেটে যুক্ত কারা, খুঁজছে সিআইডি

    নিজস্ব প্রতিনিধি, কলকাতা: প্রেসিডেন্সি সংশোধনাগারের বন্দিদের কাছে মোবাইল ফোন পৌঁছে দেওয়ার পিছনে সক্রিয় রয়েছে একটি সিন্ডিকেট। জেল সুপার থেকে কারারক্ষীদের একাংশ সেই সিন্ডিকেটে জড়িত বলে খবর। তাঁদের অনেকে তৃণমূল কংগ্রেসের সঙ্গে যুক্ত বলেও দাবি উঠেছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশে ...

    ১৭ মে ২০২৬ বর্তমান
    আর জি কর মামলায় নতুন বেঞ্চ গঠন

    নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আর জি কর কাণ্ডে দায়ের হওয়া মামলার শুনানির জন্য নয়া বেঞ্চ গঠন করলেন প্রধান বিচারপতি সুজয় পাল। মামলার শুনানি হবে বিচারপতি শম্পা সরকার ও বিচারপতি তীর্থঙ্কর ঘোষের ডিভিশন বেঞ্চে। দিন কয়েক আগে মামলা থেকে সরে দাঁড়িয়েছিল ...

    ১৭ মে ২০২৬ বর্তমান
    আদিবাসী উন্নয়ন ইস্যুতে বিধায়কদের বিশেষ শিবির, উপদেষ্টা কমিটি ভাঙল রাজ্য সরকার

    নিজস্ব প্রতিনিধি, কলকাতা: রাজ্যের আদিবাসীদের উন্নয়ন নিয়ে নতুন করে কাজ শুরু করতে চলেছে রাজ্য সরকার। ২০ মে তফসিলি উপজাতি সম্প্রদায়ের বিধায়কদের নিয়ে বিশেষ শিবিরের আয়োজন করছে রাজ্য। সকাল ১১টা থেকে দুপুর ২টো পর্যন্ত রাজারহাটের আদিবাসী ভবনে হবে বৈঠক। বিধানসভা ...

    ১৭ মে ২০২৬ বর্তমান
    কলকাতা পুলিশে ২০ হাজার নিয়োগের আশ্বাস মুখ্যমন্ত্রীর, পুজো পর্যন্ত কেন্দ্রীয় বাহিনী রাখার আবেদন

    সংবাদদাতা, বনগাঁ: এসআইআরে নাম বাদ গেলেও সিএএ-তে আবেদন করলেই মিলবে সরকারি সুযোগ-সুবিধা। বন্ধ হবে না রেশন। ভোটাধিকারের আবেদন ট্রাইবুনালে বিবেচনাধীন থাকলেও পরিষেবা থেকে বঞ্চিত হবেন না তাঁরা। শনিবার এমনই আশ্বাস দিলেন রাজ্যের খাদ্যমন্ত্রী অশোক কীর্তনিয়া। তিনি বলেন, ‘উদ্বাস্তু মতুয়া ...

    ১৭ মে ২০২৬ বর্তমান
    কর্মী কোথায়? সরকারি হাসপাতালে ট্রলি ঠেলছেন রোগীর পরিজন

    বিশ্বজিত্ দাস, কলকাতা: যন্ত্রণায় কাতরাচ্ছেন রোগী। তা দেখে মাঝেমধ্যে বাড়ির লোকজন ট্রলি থামাচ্ছেন। একটু দাঁড়িয়ে নিচ্ছেন। তারপর অনভ্যস্ত হাতে ফের ঠেলছেন। রাস্তার গর্তে ট্রলির চাকা পড়ছে, আবার চিৎকার রোগীর। নাহ্‌, এ চিৎকার রোগ-যন্ত্রণার নয়, নরম বিছানাহীন শক্ত লোহার ট্রলি এবড়োখেবড়ো ...

    ১৭ মে ২০২৬ বর্তমান
    এসআইআরে নাম বাদ! সিএএ-তে আবেদন জানালেই রেশন সহ অন্যান্য সরকারি সুবিধা

    সংবাদদাতা, বনগাঁ: এসআইআরে নাম বাদ গেলেও সিএএ-তে আবেদন করলেই মিলবে সরকারি সুযোগ-সুবিধা। বন্ধ হবে না রেশন। ভোটাধিকারের আবেদন ট্রাইবুনালে বিবেচনাধীন থাকলেও পরিষেবা থেকে বঞ্চিত হবেন না তাঁরা। শনিবার এমনই আশ্বাস দিলেন রাজ্যের খাদ্যমন্ত্রী অশোক কীর্তনিয়া। তিনি বলেন, ‘উদ্বাস্তু মতুয়া ...

    ১৭ মে ২০২৬ বর্তমান
    ধৃত শান্তনু সিনহার বিপুল সম্পত্তি দেখে তাজ্জব ইডি, জাল সার্টিফিকেটে ছেলেকে মেডিকেল কোর্সে ভরতি

    নিজস্ব প্রতিনিধি, কলকাতা: জোর করে জমি দখলের মামলায় ধৃত কলকাতা পুলিশের ডিসি পদমর্যাদার অফিসার শান্তনু সিনহা বিশ্বাসের বিপুল সম্পত্তি দেখে তাজ্জব ইডি। বিভিন্ন জায়গায় জমি, বেনামে ফ্ল্যাট ছাড়াও একাধিক ব্যবসা খুলেছিলেন স্ত্রী ও ছেলেদের নামে। এমনকি জাল এনআরআই সার্টিফিকেট ...

    ১৭ মে ২০২৬ বর্তমান
    এমডি মেডিসিন বুকে ব্যথার রোগী দেখবেন না কেন? স্বাস্থ্যকর্তাদের প্রশ্ন ক্ষুব্ধ সচিবের

    নিজস্ব প্রতিনিধি, কলকাতা: একদিকে আর জি কর কাণ্ডে তিন আইপিএসকে সাসপেন্ড করা, অন্যদিকে রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার উন্নতিতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বৈঠক—পরপর দুই ঘটনাক্রমের পর শনিবার উল্লেখযোগ্য অগ্রগতি হল স্বাস্থ্যক্ষেত্রে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্বাস্থ্য ব্যবস্থার উন্নতিতে শুক্রবার যেসব বার্তা দিয়েছেন, ...

    ১৭ মে ২০২৬ বর্তমান
    দ্বিতীয় দফা ভোটের আগেও চন্দ্রনাথ রথকে খুনের চেষ্টা হয়, জেরায় তথ্য

    নিজস্ব প্রতিনিধি, কলকাতা: দ্বিতীয় পর্যায়ের ভোটের আগে খুনের চেষ্টা হয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর আপ্ত সহায়ক চন্দ্রনাথ রথকে। তখনও তাঁকে খতম করতে কলকাতায় এসেছিল শার্প শ্যুটার মায়াঙ্ক, ভিকি ও রাজ। কিন্তু অতিরিক্ত ভিড়ের মাঝে ঢুকে গুলি করলে তারা ধরা পড়ে ...

    ১৭ মে ২০২৬ বর্তমান
    উচ্চ মাধ্যমিকে পাশের হার এবং ‘হাইস্কোর’ বাড়াতে তৎপর সংসদ

    অর্পণ সেনগুপ্ত, কলকাতা: উচ্চ মাধ্যমিকের সিমেস্টার পদ্ধতি চালু করার সময় সংসদের আশা ছিল, পাশের হার অনেকটইি বাড়বে। ‘হাই স্কোর’এর (৯০ থেকে ১০০ শতাংশ) সংখ্যা বৃদ্ধি হবে। তবে কার্যক্ষেত্রে দেখা গিয়েছে, এর কোনোটিই হয়নি। পাশের হার বেড়েছে নামমাত্র। ‘এ++’ গ্রেড (যা ...

    ১৭ মে ২০২৬ বর্তমান
    কুকুরের জন্য এসি ঘর! অভিযোগ চাঁপদানির বিধায়কের

    নিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া: বৈদ্যবাটির আঞ্চলিক বর্জ্য ব্যবস্থাপনা কেন্দ্রে তৈরি করা হয়েছে জিম। সেখানে আছে কুকুরের জন্য এসি ঘর। এমনই অভিযোগ তুলেছেন চাঁপদানির নবনির্বাচিত বিজেপি বিধায়ক দিলীপ সিং। তাঁর দাবি, তিনি নিজে ওই বর্জ্য ব্যবস্থাপনা কেন্দ্র ঘুরে দেখেছেন। তাতেই ওই ...

    ১৭ মে ২০২৬ বর্তমান
    জাহাঙ্গিরের আত্মীয় সহ ২ তৃণমূল নেতা গ্রেপ্তার

    নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: শুক্রবার গভীর রাতে ফলতা ও ক্যানিংয়ে দুই প্রভাবশালী তৃণমূল নেতাকে গ্রেপ্তার করল পুলিশ। তারমধ্যে তাৎপর্যপূর্ণ হল, ফলতার পঞ্চায়েত সমিতির সহ সভাপতি সইদুল খানের গ্রেপ্তারি। ভোটের ঠিক আগে তৃণমূল প্রার্থী জাহাঙ্গির খানের নিকট আত্মীয় হিসাবে ...

    ১৭ মে ২০২৬ বর্তমান
    একটিতে জামিন, অন্য মামলায় জেল হেপাজত হল গর্গর

    নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ‘বাংলা পক্ষ’র শীর্ষ নেতা গর্গ চট্টোপাধ্যায় একটি মামলায় জামিন পেলেও অন্য এক মামলায় তাঁর জেল হেপাজত হল। শনিবার তাঁকে ফের ব্যাঙ্কশাল আদালতে হাজির করা হয়। বিচারক তাঁকে একটি মামলায় শর্তাধীন অন্তর্বর্তী জামিন দিলেও অন্য মামলায় তাঁকে ...

    ১৭ মে ২০২৬ বর্তমান
    মুখ্যমন্ত্রীকে খুনের হুমকি, ধৃত যুবক

    নিজস্ব প্রতিনিধি, কলকাতা: পাড়ার এক মহিলার প্রতি আক্রোশ ছিল। তার জেরে ওই মহিলার নামে ভুয়ো মেল আইডি খুলে নবনির্বাচিত মুখ্যমন্ত্রীকে খুনের হুমকি দিলেন এক যুবক। মুখ্যমন্ত্রীর পাশাপাশি নির্বাচন কমিশন ও একাধিক রাজনীতিবিদদের একই মেল করেন তিনি। শনিবার গার্ডেনরিচ থানা ...

    ১৭ মে ২০২৬ বর্তমান
    রাজ্যে এবার আইনের শাসন, ঘোষণা মুখ্যমন্ত্রীর

    ডায়মন্ড হারবার, ১৬ মে: এতদিন শাসকের আইন ছিল। এখন রাজ্যে আইনের শাসন চালু হয়েছে। আজ, শনিবার ডায়মন্ড হারবারে প্রশাসনিক বৈঠক থেকে এমনই বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভন্দু অধিকারী। পাশাপাশি, পুলিশের উপরে কোনো হামলা বরদাস্ত করা হবে না বলেও সাফ জানিয়ে ...

    ১৭ মে ২০২৬ বর্তমান
    এসআইআরে নাম বাদ? কী করলে বন্ধ হবে না রেশন ও সরকারি সুযোগ সুবিধা, জানালেন খাদ্যমন্ত্রী

    সংবাদদাতা, বনগাঁ: এসআইআরে নাম বাদ গেলেও সিএএ-তে আবেদন করলেই মিলবে সুযোগ সুবিধা। বন্ধ হবে না রেশন। শনিবার এমনই আশ্বাস দিলেন রাজ্যের খাদ্যমন্ত্রী অশোক কীর্তনিয়া। এদিন বনগাঁয় সাংবাদিক সম্মেলন করেন শুভেন্দু সরকারের খাদ্যমন্ত্রী। তিনি বলেন, ‘এসআইআরে নাম বাদ গেলেও উদ্বিগ্ন হওয়ার ...

    ১৭ মে ২০২৬ বর্তমান
    ক্যানিংয়ে তৃণমূলের পঞ্চায়েত সমিতির সভাপতি গ্রেপ্তার, স্বেচ্ছায় পুলিশের গাড়িতে উঠতে গেলেন বিধায়ক!

    নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: ক্যানিং ১ নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি উত্তম দাসকে গতকাল গভীর রাতে গ্রেপ্তার করল ক্যানিং থানা। উত্তমবাবু এলাকায় প্রভাবশালী তৃণমূল নেতা হিসেবে পরিচিত। তাঁর বিরুদ্ধে একাধিক অভিযোগ ছিল। যার ভিত্তিতে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে ...

    ১৭ মে ২০২৬ বর্তমান
    অভিষেকের বিরুদ্ধে এফআইআর

    নিজস্ব প্রতিনিধি, কলকাতা: নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তৃণমূল কংগ্রেস সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছে। জানা গিয়েছে, ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার পর দিন ৫ মে বাগুইআটি থানায় অভিষেকের বিরুদ্ধে লিখিত অভিযোগ জানান রাজীব সরকার নামে এক ব্যক্তি। ...

    ১৭ মে ২০২৬ বর্তমান
    পুরুলিয়ার বাঘমুণ্ডিতে হাতির তাণ্ডবে ফসলের ব্যাপক ক্ষতি, ক্ষুব্ধ স্থানীয়রা

    সংবাদদাতা, ঝালদা: পুরুলিয়ার জঙ্গলমহলজুড়ে ফের হাতির তাণ্ডবে গ্রামবাসীদের ঘুম উবেছে। বিশেষত বাঘমুণ্ডি ও ঝাড়খণ্ডের সীমানাবর্তী বিস্তীর্ণ এলাকায় কয়েকদিন ধরে হাতির হানায় বিঘার পর বিঘা ফসলের ক্ষতি হচ্ছে। সেই সঙ্গে এবার বুনোদের নজর পড়েছে মরশুমি ফলের বাগানের উপর। এলাকা থেকে ...

    ১৭ মে ২০২৬ বর্তমান
    জেলাশাসকের সঙ্গে বৈঠকে জাতীয় সড়ক থেকে স্বাস্থ্য পরিষেবা নিয়ে আলোচনা

    নিজস্ব প্রতিনিধি, সিউড়ি: নবান্নে পালাবদলের পর এই প্রথম প্রশাসনের সঙ্গে বৈঠকে বসলেন বিজেপি বিধায়করা। শনিবার দুপুরে সিউড়ির সার্কিট হাউসের ওই বৈঠকে জেলা প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকদের পাশাপাশি ছ’জন বিজেপি বিধায়ক ছিলেন। জেলাশাসক ধবল জৈনের উপস্থিতিতে আয়োজিত এই বৈঠকে মূলত জেলার ...

    ১৭ মে ২০২৬ বর্তমান
    আগামী ১ জুন থেকেই ১২৫ দিনের কাজ শুরু, জানালেন পঞ্চায়েত মন্ত্রী

    সংবাদদাতা, খড়্গপুর: ১জুন থেকেই ‘ভিবি-জিরামজি’ প্রকল্পে ১২৫দিনের কাজ চালু হয়ে যাবে। সেইসঙ্গে অন্নপূর্ণা ভাণ্ডারের তিনহাজার টাকাও মিলবে। প্রতিশ্রুতিমতো যুবকরাও পাবেন তিনহাজার টাকা। শনিবার সন্ধ্যায় খড়্গপুর শহরে ‘ধন্যবাদ যাত্রা’ শেষে এমনটাই জানালেন রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়নমন্ত্রী দিলীপ ঘোষ।৩০হাজারের বিশাল ব্যবধানে ...

    ১৭ মে ২০২৬ বর্তমান
    জামিন শ্রীজাতর

    নিজস্ব প্রতিনিধি, কৃষ্ণনগর: সাত বছর আগের একটি কবিতা নিয়ে মামলায় শনিবার কৃষ্ণনগর জেলা আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করতে এসেছিলেন কবি শ্রীজাত বন্দ্যোপাধ্যায়। এসিজিএম অশোক হালদারের এজলাসে শর্তসাপেক্ষে শ্রীজাত বন্দোপাধ্যায় জামিন পান। ২০১৭ সালে যোগী আদিত্যনাথ মুখ্যমন্ত্রী হিসাবে শপথ ...

    ১৭ মে ২০২৬ বর্তমান
    কান চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত ‘পেড় চলতা হ্যায়’ সিনেমায় বিষ্ণুপুরের এসডিপিও

    সংবাদদাতা, বিষ্ণুপুর: কান চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত ঝাড়খণ্ডের মগাহি ভাষার ছবিতে অভিনয় করেছেন বিষ্ণুপুরের মহকুমা পুলিশ আধিকারিক মৈনাক বন্দ্যোপাধ্যায়। ‘পেড় চলতা হ্যায়’ নামক ওই ছবিতে পরিবেশ সচেতনতার বার্তা দেওয়া হয়েছে। সিনেমার সিংহভাগজুড়ে রয়েছে ঝাড়খণ্ডের পালামৌর জঙ্গল। গত ১৫ মে কান ...

    ১৭ মে ২০২৬ বর্তমান
    হলদিয়ায় শিল্প সংস্থার অফিসারের অনলাইন শপিং অ্যাকাউন্ট হ্যাক করে ৩ লক্ষ লোপাট

    সংবাদদাতা, হলদিয়া: বন্দর শহরে পরপর সাইবার প্রতারণায় প্রায় ৫লক্ষ টাকা খোয়ালেন তিন ব্যক্তি। কেউ অনলাইনে কেনাকাটা করতে গিয়ে সাইবার প্রতারকদের খপ্পরে পড়েছেন, কারও অনলাইন শপিং অ্যাকাউন্ট হ্যাক করে প্রতারকরা কয়েক লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে বলে অভিযোগ। হলদিয়ার নামী শিল্প ...

    ১৭ মে ২০২৬ বর্তমান
    তারাপীঠে পুণ্যার্থীর ঢল, ফলহারিণী অমাবস্যায় গভীর রাত পর্যন্ত খোলা মন্দির

    সংবাদদাতা, রামপুরহাট: ফলহারিণী অমাবস্যা উপলক্ষ্যে শনিবার তারাপীঠে ব্যাপক পুণ্যার্থী সমাগম হল। শনিবার ছুটি ও পরেরদিন রবিবার হওয়ায় এবার ভক্তদের ভিড় গতবছরের তুলনায় অনেকেটাই বেশি হয়েছে বলে মন্দির কমিটির দাবি। উল্লেখ্য, কৌশিকী অমাবস্যার পরই ফলহারিণীতে সবচেয়ে বেশি ভিড় হয়। এদিন ভোর ...

    ১৭ মে ২০২৬ বর্তমান
    আদিবাসী সংগঠনের ধরনামঞ্চে মন্ত্রী ক্ষুদিরামের সুরাহার আশ্বাস

    সংবাদদাতা, দুর্গাপুর: শিক্ষা, জমির অধিকার, পুনর্বাসন এবং কর্মসংস্থানের মতো একাধিক মৌলিক দাবি পূরণের লক্ষ্যে দুর্গাপুরে দিশম আদিবাসী গাঁওতা মঞ্চের লাগাতার ধরনা কর্মসূচি শনিবার ৫৫ দিনে পড়ল। দীর্ঘদিন ধরে অবহেলিত থাকার অভিযোগ তুলে দুর্গাপুরের ভগৎ সিং ক্রীড়াঙ্গনের পাশে গত ২৬ ...

    ১৭ মে ২০২৬ বর্তমান
    জাল লটারি চক্রের অন্যতম পান্ডা তৃণমূল নেতা গ্রেপ্তার

    নিজস্ব প্রতিনিধি, রায়গঞ্জ: জাল লটারি চক্রের অন্যতম পান্ডা হিসেবে এবার গ্রেপ্তার হলেন তৃণমূল ছাত্র পরিষদের উত্তর দিনাজপুরের জেলা সভাপতি রন্তু দাস। সঙ্গে গ্রেপ্তার নবাব আলি নামে চক্রের আরও একজন। দুজনের বিরুদ্ধেই জাল লটারি চক্র চালানোর অভিযোগ রয়েছে। শনিবার দুজনকে ...

    ১৭ মে ২০২৬ বর্তমান
    সরকার পরিবর্তন হতেই খুলল ফাইল, বিল্ডিং প্ল্যান জালিয়াতি কাণ্ডে গ্রেপ্তার তৃণমূল নেত্রী

    সংবাদদাতা, দেওয়নহাট: দিনহাটা পুরসভার বিল্ডিং প্ল্যান পাশ জালিয়াতি কাণ্ডে প্রাক্তন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহ ঘনিষ্ঠ মৌমিতা ভট্টাচার্যকে গ্রেপ্তার করল পুলিশ। শনিবার বিকেলে দিনহাটা থানার পুলিশ বিল্ডিং প্ল্যান পাশ জালিয়াতি কাণ্ডে পুরকর্মী তথা যুব তৃণমূলের প্রাক্তন শহর ব্লক সভানেত্রী মৌমিতাকে ...

    ১৭ মে ২০২৬ বর্তমান
  • বর্তমান | 5201-5300

News/খবর All News এই সময় বর্তমান প্রতিদিন আজকাল দৈনিক স্টেটসম্যান আজ তক Times of India Indian Express The Statesman

BENGAL INFO | Information about West Bengal, India | bengalinfo1@gmail | Privacy Policy