BENGAL INFO
  • News
  • ক্যালেন্ডার
  • Hospitals
  • Schools
  • কবিতা
  • গান
  • দুর্গাপূজা
  • KOLKATA WEATHER
  • News from West Bengal | 28 Aug, 2026 | ১৩ ভাদ্র, ১৪৩৩
  • বাংলা (?)    
  • খেলা | ব্যবসা | বিনোদন | রাজ্য | কলকাতা | দেশ
  • তারাতলা বিপর্যয়ে মৃতদের পরিবারকে ১০ লক্ষ টাকা, বিধানসভায় দুর্ঘটনার বিবরণ মুখ্যমন্ত্রী শুভেন্দুর

    তারাতলা বিপর্যয়ে মৃতদের পরিবারকে রাজ্যের তরফে ১০ লক্ষ টাকা আর্থিক সাহায্যের ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বৃহস্পতিবার বেলা ১১ টায় বিধানসভায় গোটা দুর্ঘটনার বিবরণ দেন তিনি। মৃতদের পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করে আর্থিক সাহায্যের কথা ঘোষণা করেন। এছাড়া আহতদের ...

    ২৫ জুন ২০২৬ প্রতিদিন
    তারাতলা বিপর্যয়ে শোকপ্রকাশ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির, আর্থিক সাহায্য ঘোষণা

    তারাতলা কাণ্ডে শোকপ্রকাশ করে আর্থিক সাহায্য ঘোষণা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। ভয়াবহ এই বিপর্যয়ে এখনও পর্যন্ত ৯ জনের মৃত্যু হয়েছে। আহত অন্তত ২০। আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে খবর। ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা। এরমধ্যেই ...

    ২৫ জুন ২০২৬ প্রতিদিন
    বাজেটের ইতিবাচক প্রচার করতে হবে, দলে বার্তা শুভেন্দু-শমীকদের

    বাংলার ডিম সংস্কৃতি নিয়ে কড়া মনোভাব নিল বিজেপি। দল যে এ ধরনের ঘটনা অনুমোদন করছে না তা বিধায়কদের নিয়ে বৈঠকে স্পষ্ট করে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যরা। ডিম ছোড়া, নিচুতলায় পার্টি অফিস দখল, এ সব ...

    ২৫ জুন ২০২৬ প্রতিদিন
    নিউটাউনের অভিজাত মলে মাসাজ পার্লারের আড়ালে দেহ ব্যবসা, খদ্দেরের সঙ্গে মালিকের বিবাদে পর্দাফাঁস!

    নিউটাউনের অভিজাত মলের পার্লারে দেহ ব্যবসা! মহিলাদের দিয়ে মাসাজ করানোর নামে দেহ ব্যবসা করা হয় বলে অভিযোগ। আনাগোনা লেগেই থাকত পুরুষ গ্রাহকদের। বুধবার কোনও কারণে ঝামেলা। তাতেই হাতাহাতিতে জড়ায় মালিক ও গ্রাহকপক্ষ। মারধর, গুন্ডামিরও অভিযোগ উঠেছে। ঘটনায় প্রথমে ৫ ...

    ২৫ জুন ২০২৬ প্রতিদিন
    তারাতলা কাণ্ডে কয়েক ঘণ্টাতেই অ্যাকশন! গভীর রাতে গ্রেপ্তার গুদামের মালিক, ধৃত বেড়ে পাঁচ

    তারাতলা কাণ্ডে পুলিশের জালে ‘অভিশপ্ত’ গুদামের মালিক শম্ভুনাথ বেহরা। বুধবার গভীর রাতে তারাতলা এলাকার একটি আবাসন থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। ঘটনার পরেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশে স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করে লালবাজার। এমনকী অভিযুক্ত শম্ভুনাথের বিরুদ্ধেও অনিচ্ছাকৃত খুনের মামলা ...

    ২৫ জুন ২০২৬ প্রতিদিন
    তারাতলা কাণ্ডে উচ্চস্তরীয় সিট গঠন, রাত পেরিয়ে সকালেও উদ্ধারকাজ, মৃত বেড়ে ৮

    চারিদিক যেন ধ্বংসস্তূপ! ছড়িয়েছে রয়েছে লোহার বিম। সিমেন্টের চাঙড়। বুধবারে রাতভর উদ্ধারকার্যের পর সকালেও চলছে ‘অপারেশন’। সকালে ৩ জনকে উদ্ধার করা হয়েছে। এখন পর্যন্ত মৃতের সংখ্যা ৮। আহত ২০। এখনও চলছে উদ্ধারকার্য। এ বিষয়ে আজ বিধানসভায় বিবৃতি দেবেন মুখ্যমন্ত্রী ...

    ২৫ জুন ২০২৬ প্রতিদিন
    তামান্না খুনে ভিন রাজ্য থেকেও গ্রেপ্তার, ধৃত বেড়ে ১৬, ‘অপরাধীদের প্রশ্রয় নয়,’ বার্তা শুভেন্দুর

    মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বার্তার পরেই তামান্না হত্যা মামলার তদন্তে গতি। মঙ্গলবার ও বুধবার টানা অভিযান চালিয়ে এই ঘটনায় আরও পাঁচজনকে গ্রেপ্তার করল পুলিশ। এর ফলে এই মামলায় মোট গ্রেপ্তারের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৬। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার গ্রেপ্তার ...

    ২৫ জুন ২০২৬ প্রতিদিন
    সরকারি হাসপাতালে সন্তান হলেই সোনার আংটি! বড় ঘোষণা বিজয় সরকারের

    তামিলনাড়ুর সংস্কৃতিতে নবজাতকের আগমনে মামার বাড়ি থেকে উপহার (থাইমামান সির) দেওয়ার একটি ঐতিহ্যবাহী রেওয়াজ রয়েছে। এবার সেই আবেগকে সম্মান জানিয়ে রাজ্যের প্রতিটি নবজাতকের ‘মামার বাড়ি’র ভূমিকা নিতে চলেছে স্বয়ং সরকার। সরকারি হাসপাতালে জন্ম নেওয়া প্রতি শিশুকে দেওয়া হবে ১ ...

    ২৫ জুন ২০২৬ প্রতিদিন
    বিয়ের জন্য প্রস্তুতই ছিলেন না সিয়া! পুণে হত্যাকাণ্ডে চাঞ্চল্যর মোড়, পুলিশের ‘স্ক্যানারে’ তরুণীর পরিবার

    বিয়ের জন্য মানসিকভাবে প্রস্তুতই ছিলেন না নিহত কেতন বিশাল আগরওয়ালের বাগদত্তা সিয়া গোয়েল। পুণে হত্যাকাণ্ডে এবার চাঞ্চল্যর মোড়। পুলিশের আতশকাচের নিচে সিয়ার পরিবার। তদন্তকারীরা জানাচ্ছেন, বিয়ের জন্য সিয়ার পরিবার তাঁকে ক্রমাগত চাপ দিচ্ছিল। বাধ্য হয়েই তরুণী বিয়ের জন্য রাজি ...

    ২৫ জুন ২০২৬ প্রতিদিন
    তারাতলার গুদাম নির্মাণে ‘কুখ্যাত’ আসগর, বিপর্যয়ের বহু আগেই বন্দর কর্তৃপক্ষকে জানিয়েছিল বাম কর্মী ইউনিয়ন

    তারাতলার নির্মীয়মাণ গুদাম যে যেকোনওদিন কারও না কারও বিপদ ডেকে আনতে পারে, তা নাকি আগেই টের পাওয়া গিয়েছিল। বুধবার বিপর্যয়ের কয়েক ঘণ্টার মধ্যে এমনই বিস্ফোরক দাবি করলেন সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। তাঁর দাবি, ‘কুখ্যাত’ আসগরের কথা উল্লেখ করে ...

    ২৫ জুন ২০২৬ প্রতিদিন
    সারান্ডায় তাড়া খেয়ে বাংলামুখী, ১৪ বছর পর ‘ঘরে’ই আশ্রয় নাকি আত্মসমর্পণ মাওবাদী আকাশের?

    এক পালাবদলে বাংলা ছাড়া। আরেক পালাবদলে বাংলার অভিমুখে ১০ থেকে ১২ জনের সশস্ত্র মাওবাদী স্কোয়াড! নতুন করে সংগঠন গোছানো নাকি আত্মসমর্পণ? তবে ঝাড়খণ্ডের সারাণ্ডা থেকে দলমায় ডেরা তৈরিতে চাপ বেড়েছে বাংলা-ঝাড়খণ্ড পুলিশের। ১৪ বছর পর মাওবাদীদের নতুন করে গতিবিধি ...

    ২৫ জুন ২০২৬ প্রতিদিন
    সোশাল মিডিয়ায় আলাপ, ভিনরাজ্যে ‘ধর্ষণে’র শিকার বঙ্গকন্যা, প্রভাব খাটিয়ে জেলমুক্ত যুবক!

    সোশাল মিডিয়ায় বন্ধুত্ব। আর সেই সুযোগে বঙ্গকন্যাকে ধর্ষণের অভিযোগ। গুরগাঁওয়ের সেক্টর ৬৭-তে পাশবিক অত্যাচারের শিকার তরুণী। ওই যুবককে গ্রেপ্তার করা হয়। যদিও প্রভাব খাটিয়ে জামিনে মুক্তি পায় বলেই দাবি তরুণীর। তরুণীর দাবি, সোশাল মিডিয়ায় ওই যুবকের সঙ্গে আলাপ হয়। গত ...

    ২৫ জুন ২০২৬ প্রতিদিন
    ভারতে ঢুকেছিল তিনটি পাকিস্তানি বিমান, এয়ার ইন্ডিয়া বিপত্তির এক সপ্তাহ আগে

    সোমবার অমৃতসর বিমানবন্দরে অবতরণের সময় পাকিস্তানের আকাশ সীমায় ঢুকে পড়েছিল এয়ার ইন্ডিয়ার একটি বিমান। এবার জানা গেল, এক সপ্তাহ আগে পাকিস্তানের তিনটি বিমানে ভারতের আকাশসীমার মধ্যে ঢুকে পড়েছিল। লাহোর বিমানবন্দর থেকে ওঠা বা নামার সময় এই ঘটনা ঘটেছিল।ফ্লাইট-ট্র্যাকিং ডেটা ...

    ২৫ জুন ২০২৬ প্রতিদিন
    ‘সিয়া কাছে ছিল, আমার ছেলে ধাক্কা দেয়নি’, দাবি পুণে হত্যাকাণ্ডে অভিযুক্ত চেতনের বাবার

    পুণের লোহাগড় কেল্লায় প্রি-ওয়েডিং ফটোশুটে হবু স্বামীকে কেতন বিশাল অগরওয়ালকে খুনে অভিযুক্ত বাগদত্তা সিয়া গোয়েল এবং প্রেমিক চেতন চোধুরী। কেতনকে ধাক্কা দিয়ে ৩৫০ ফুট নিচে ফেলে দেওয়ার অভিযোগ উঠেছে তাঁদের বিরুদ্ধে। যদিও বুধবার চেতনের বাবা দাবি করলেন, “কেতনকে ধাক্কা ...

    ২৫ জুন ২০২৬ প্রতিদিন
    বাংলায় শুরু হচ্ছে জনগণনার কাজ, বিএলও’র পর ফের বড় দায়িত্বে শিক্ষকরা

    বিএলও হিসেবে কর্মরত শিক্ষকদের উপর এবার আরও এক দায়িত্ব! এবার জনগণনার কাজও করতে শিক্ষকদের। ২০২৭ সালের জনগণনায় গণনাকারী হিসেবে নিয়োগ করা হবে তাঁদের। ইতিমধ্যে একাধিক জেলার প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা বিভাগের জেলা বিদ্যালয় পরিদর্শকদের এই বিষয়ে অবহিত করা হয়েছে ...

    ২৫ জুন ২০২৬ প্রতিদিন
    তারাতলা বিপর্যয়ে গ্রেপ্তার ৩, মুখ্যমন্ত্রীর নির্দেশের ঘণ্টাদেড়েকের মধ্যেই ‘অ্যাকশন’

    মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশের ঘণ্টাদেড়েকের মধ্যেই ‘অ্যাকশন’। তারাতলায় গুদাম বিপর্যয়ে তিনজনকে গ্রেপ্তার করল পুলিশ। ধৃতরা হল সৈয়দ মহম্মদ গুলজার, মহম্মদ আতাউল ও সুভাষ চৌধুরী। জানা গিয়েছে, সৈয়দ মহম্মদ গুলজার ছিল ওই নির্মাণকাজের সুপারভাইজার। আতাউল এবং সুভাষই কাজের জন্য শ্রমিক ...

    ২৫ জুন ২০২৬ প্রতিদিন
    শূন্য কাটিয়ে এবার নজর সংখ্যালঘু ভোটে, আত্মবিশ্লেষণে আগস্টেই বিশেষ অধিবেশন সিপিএমের

    ‘শত্রুপক্ষ’ তৃণমূলের ঘর ভেঙে খান-খান! এহেন পরিস্থিতিতে পার্টি কী সেই ফায়দা তুলে নতুন করে গড়ে উঠছে? এহেন প্রশ্নের জবাব খুঁজতেই বিশেষ অধিবেশন ডাকল সিপিএম। আগামী ৩০ এবং ৩১ আগস্ট কল্যাণীতে হবে বিশেষ এই অধিবেশন। সেখানেই বর্তমান পরিস্থিতি নিয়ে বিস্তারিত ...

    ২৫ জুন ২০২৬ প্রতিদিন
    তারাতলা বিপর্যয়ে ফাঁকা বিধানসভা! বেনজির ‘কোরাম’ কীভাবে সামলালেন মন্ত্রীরা?

    নতুন রাজ্য সরকারের প্রথম অধিবেশন চলছে বিধানসভায়। তাও আবার বাজেটের মতো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা। অথচ বুধবার দুপুরে দেখা গেল, প্রায় ফাঁকা অধিবেশন কক্ষ! বিরোধীদের বেঞ্চ ভরভরন্ত থাকলেও শাসক শিবিরের হাতে গোনা কয়েকজনের উপস্থিত। অধিবেশন চালানোর জন্য ন্যূনতম ৬ ...

    ২৫ জুন ২০২৬ প্রতিদিন
    তারাতলায় মৃত বেড়ে ৫, শ্রমিক নিয়োগকারীকে জিজ্ঞাসাবাদের নির্দেশ মুখ্যমন্ত্রী শুভেন্দুর

    তারাতলায় গুদাম বিপর্যয়ে ক্রমশ বাড়ছে মৃতের সংখ্য়া। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ৫ জনের। আটকে থাকাদের খোঁজে রাতভর তল্লাশি চলবে। বুধবার সন্ধ্যায় এসএসকেএম হাসপাতালে যান মুখ্যমন্ত্রী। অতিরিক্ত পুলিশ কমিশনারকে শ্রমিক নিয়োগকারীকে জিজ্ঞাসাবাদের নির্দেশ দিয়েছেন তিনি।শুভেন্দু অধিকারী ...

    ২৫ জুন ২০২৬ প্রতিদিন
    মহরমে মেট্রোয় কাটছাঁট, জেনে নিন ব্লু-গ্রিন-ইয়েলো লাইনে পরিষেবার সময়সূচি

    আগামী শুক্রবার মহরম। ছুটির দিনে কম মেট্রো চালানোর (Metro service) সিদ্ধান্ত নিল মেট্রো কর্তৃপক্ষ। ব্লু লাইন, ইয়েলো লাইন ও গ্রিন লাইনে কম মেট্রো চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছ। তবে প্রথম ও শেষ মেট্রোর সময়ের কোনও পরিবর্তন করা হয়নি। অন্যদিকে অরেঞ্জ ...

    ২৫ জুন ২০২৬ প্রতিদিন
    ‘দেখা হবে’, কথা রাখতে পারলেন না রোহিত, তারাতলা বিপর্যয়ে ভাইকে হারিয়ে অঝোরে কান্না দিদির

    মঙ্গলবার রাত ১০টা। শেষবার ছোট ভাইয়ের সঙ্গে ফোনে কথা। বলেছিল খুব তাড়াতাড়ি দেখা হবে। কথা রাখতে পারলেন না বছর তিরিশের রোহিত চৌধুরী। তারাতলা বিপর্যয়ে (Taratala Godown Collapse) চিড়ে চ্যাপটা হয়ে মৃত্যু হয়েছে তাঁর। ভাইকে হারিয়ে চোখের জলে ভাসছেন তাঁর ...

    ২৫ জুন ২০২৬ প্রতিদিন
    যুদ্ধকালীন তৎপরতা! অত্যাধুনিক ‘অস্ত্রে’ সজ্জিত সেনার উদ্ধারকাজ দেখল তারাতলা

    বহু বিপর্যয় দেখেছে শহর কলকাতা। একেকটা দুর্ঘটনার ক্ষত অনেকদিন থেকে গিয়েছে তিলোত্তমার বুকে। বুধবার, ২৪ জুন শহরবাসী সাক্ষী রইল আরও এক ভয়াবহ বিপর্যয়ের। তারাতলায় নির্মীয়মাণ তিনতলা বাণিজ্যিক ভবন হুড়মুড়িয়ে ভেঙে লোহার বিম, সিমেন্টের চাঁই যে ছড়িয়েছিটিয়ে পড়ল, সে দৃশ্য ...

    ২৫ জুন ২০২৬ প্রতিদিন
    অন্নপূর্ণার ৩ হাজার পয়লা জুলাই পাবেন না? নিশ্চিত হয়ে নিন এই উপায়ে

    কথা রেখেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। প্রথম দফায় অর্থাৎ জুনে ৫০ লক্ষের বেশি মহিলার অ্যাকাউন্টে ঢুকেছে অন্নপূর্ণা ভাণ্ডারের ৩ হাজার টাকা। কিন্তু অনেকেই আছেন যারা পরে আবেদন করেছেন। ফলে জুলাই মাসে তাঁদের টাকা পাওয়ার কথা। কিন্তু আবেদন তো করেছেন, টাকা ...

    ২৫ জুন ২০২৬ প্রতিদিন
    তারাতলা গিয়েও ঘটনাস্থলে পা রাখতে পারলেন না ফিরহাদ, কেন ফিরতে বলল পুলিশ?

    কলকাতা পুরসভা তারাতলার গুদাম তৈরির অনুমোদন দিয়েছিল চলতি বছরের জানুয়ারিতে। সেই সময় মেয়র ছিলেন ফিরহাদ হাকিম (Firhad Hakim)। তাই নির্মীয়মাণ গুদাম ভেঙে পড়ার (Taratala Factory Collapse) খবর পাওয়ামাত্রই দৌড়ে যান প্রাক্তন মেয়র। তবে শেষ পর্যন্ত ঘটনাস্থলে পৌঁছতে পারলেন না ...

    ২৫ জুন ২০২৬ প্রতিদিন
    চার মাসের সন্তানই আবেগ, হাই কোর্টে অদিতির আগাম জামিন মিললেও গ্রেপ্তারের শঙ্কা দেবরাজের

    কলকাতা হাই কোর্টে স্বস্তি তৃণমূলের প্রাক্তন বিধায়ক অদিতি মুন্সির। তাঁর আগাম জামিন মঞ্জুর করল আদালত। তবে তৃণমূল কাউন্সিলর দেবরাজ চক্রবর্তীর আগাম জামিনের আবেদন খারিজ করে দেওয়া হয়েছে। আজ, বুধবার বিচারপতি জয় সেনগুপ্তের এজলাসে এই সংক্রান্ত মামলার শুনানি ছিল। মামলায় ...

    ২৫ জুন ২০২৬ প্রতিদিন
    আপাতত বন্ধ নির্মাণ, স্ক্যানারে তৃণমূল আমলে পাশ হওয়া বিল্ডিং প্ল্যান, তারাতলা বিপর্যয়ে ‘অ্যাকশন’ শুভেন্দুর

    তৃণমূলের আমলে পাশ হওয়া নির্মীয়মাণ বাণিজ্যিক ইমারত তৈরি আপাতত বন্ধ। আগামী ৩১ জুলাইয়ের মধ্যে ওই নির্মীয়মাণ ইমারতগুলির স্বাস্থ্যপরীক্ষা করা হবে। ছাড়পত্র মিললে তবেই ফের শুরু হবে নির্মাণকাজ। বুধবার তারাতলার দুর্ঘটনাস্থল পরিদর্শনের পর ‘অ্যাকশন’ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari)।মুখ্যমন্ত্রী শুভেন্দু ...

    ২৫ জুন ২০২৬ প্রতিদিন
    মেট্রোর কাজের জন্য চলতি ও জুলাই মাসে বন্ধ থাকবে চিংড়িহাটা ফ্লাইওভার, কোন পথে যান চলাচল?

    চলবে মেট্রোর কাজ। তার জন্য চলতি মাস ও আগামী জুলাই মাসে দুই দফায় বন্ধ থাকবে চিংড়িহাটা ফ্লাইওভার (Chingrighata Flyover)। চলতি মাসের আগামী শুক্রবার রাত ৮ টা থেকে সোমবার রাত ৮টা বন্ধ থাকবে এই ফ্লাইওভার। এরপর আগামী মাস অর্থাৎ জুলাই ...

    ২৫ জুন ২০২৬ প্রতিদিন
    দুর্বল ঢালাই, দায়ী লিজ নেওয়া সংস্থা? তারাতলা বিপর্যয়ে জড়াল ফিরহাদ ঘনিষ্ঠ কাউন্সিলরের নাম

    দুর্বল ভিতের উপর কোনওক্রমে লোহার বিম খাড়া করে তিনতলা বাড়ি তৈরি করে দেওয়া হয়েছিল। চলছিল ঢালাইয়ের কাজ। কিন্তু সেই ঢালাই ধরে রাখা যাচ্ছিল না। ফলে যা হওয়ার তাই হয়েছে তারাতলায়। বুধবার ব্রেসব্রিজের কাছে নির্মীয়মাণ ইমারত ভেঙে পড়ায় বিরাট বিপর্যয়ে ...

    ২৫ জুন ২০২৬ প্রতিদিন
    উদ্ধারকাজের মাঝেই তারাতলার দুর্ঘটনাস্থলে মুখ্যমন্ত্রী শুভেন্দু, কথা মন্ত্রী-পুলিশের সঙ্গে

    উদ্ধারকাজ চলাকালীনই তারাতলার দুর্ঘটনাস্থলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ঘড়ির কাঁটায় পৌনে পাঁচটা নাগাদ তারাতলা যান তিনি। পৌঁছে প্রথমেই সেখানে উপস্থিত মন্ত্রী ও পুলিশ আধিকারিকদের সঙ্গে কথা বলেন। এরপর যারা উদ্ধারকাজ করছেন তাঁদের থেকে পরিস্থিতির কথা জানতে চান। নির্মাণকাজের দায়িত্বে কারা ...

    ২৫ জুন ২০২৬ প্রতিদিন
    জুটমিলে চাকরি হারিয়ে পেটের দায়ে তারাতলায় কাজ কৃষ্ণর, ছেলের মৃত্যুতে শোকে পাথর বৃদ্ধা মা

    জুটমিলের চাকরি গিয়েছিল ছ’মাস আগে। তারপর সংসার চালাতে কাল ঘাম ছুটেছে বছর তিরিশের কৃষ্ণ চৌধুরীর। যেখানে কাজ মিলেছে, সেখানেই গিয়েছেন। সম্প্রতি তারাতলায় একটি পাইপলাইন প্রকল্পে ওয়েল্ডিংয়ের কাজে যোগ দিয়েছিলেন ভাটপাড়ার ওই শ্রমিক। বুধবার নির্মীয়মাণ কারখানায় ছাদ ধসের ঘটনায় মৃত্যু ...

    ২৫ জুন ২০২৬ প্রতিদিন
    মাওবাদীকে আইনি সহায়তা নয়! আইনজীবী না পেয়ে আদালতে নিজেই সওয়াল অর্জুন মুণ্ডার

    এগিয়ে আসেননি কোনও আইনজীবী। এমন পরিস্থিতিতে জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষ থেকে উকিল দেওয়া হয়ে থাকে, এটাই বিধি। কিন্তু পুরুলিয়া বার অ্যাসোসিয়েশন লোক আদালতকে নিয়ে সমস্যার জেরে গত ১৬ জুন থেকে জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষ ও জেলা জজের এজলাস বয়কট ...

    ২৫ জুন ২০২৬ প্রতিদিন
    চা শ্রমিকদের লক্ষ লক্ষ টাকার ‘প্রতারণা’ তৃণমূল নেতার, অভিযোগ দায়ের হতেই পলাতক

    শ্রমিক আবাসনেই ব্যাঙ্কের কাস্টমার কেয়ার খুলে লক্ষাধিক টাকার প্রতারণা! চা বাগানের শ্রমিকদের লক্ষ লক্ষ টাকা নিয়ে পলাতক তৃণমূল নেতা। মাল মহকুমার ডামডিম গ্রাম পঞ্চায়েতের বর্তমান সদস্যের বিরুদ্ধে মাল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন শ্রমিকরা।অভিযুক্ত তৃণমূল নেতার নাম আজাদ বারা। ...

    ২৫ জুন ২০২৬ প্রতিদিন
    বেপরোয়া গতির বলি বালক! লরিতে আগুন জনতার, হুগলির চণ্ডীতলায় উত্তেজনা

    হুগলির চণ্ডীতলায় মর্মান্তিক দুর্ঘটনা। বেপরোয়া গতির বলির বছর দশের বালক। বুধবার জাতীয় সড়কে পাশে লরির ধাক্কায় প্রাণ গেল নাবালকের। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য এলাকায়। বিক্ষোভ দেখায় এলাকাবাসী। একটি গাড়িতে আগুন লাগিয়ে দেন উত্তেজিত জনতা। পুলিশকে ঘিরে ...

    ২৫ জুন ২০২৬ প্রতিদিন
    ভূমিধসে অবরুদ্ধ একাধিক রাস্তা, বৃষ্টি বিপর্যয়ে যোগাযোগ বিচ্ছিন্ন সিকিমের একাংশ

    ভারী বৃষ্টির জেরে ফের একবার দুর্যোগের কবলে সিকিম। মঙ্গলবার রাতে নতুন করে নেমেছে ভূমিধস (Sikkim Landslide)। যার জেরে একাধিক রাস্তা অবরুদ্ধ হয়ে পড়েছে। এর ফলে পশ্চিম সিকিমের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। যার ফলে বিপাকে পড়েছেন পর্যটকরা। ধস নামায় ...

    ২৫ জুন ২০২৬ প্রতিদিন
    বরুণ বিশ্বাস হত্যায় জড়িত জ্যোতিপ্রিয়-সহ একাধিক তৃণমূল নেতা! নতুন করে তদন্তের দাবি দাদার

    গাইঘাটার প্রতিবাদী শিক্ষক বরুণ বিশ্বাস হত্যাকাণ্ডে (Barun Biswas Murder Case) নতুন করে তদন্তের দাবি। ষড়যন্ত্রকারীদের চিহ্নিত করে নতুন করে তদন্তের দাবি তুলল তাঁর পরিবার। পরিবারের দীর্ঘদিনের দাবি বরুণের হত্যাকাণ্ডে জড়িত রাজ্যের প্রাক্তনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক-সহ স্থানীয় কয়েকজন তৃণমূল নেতা। রাজ্যে ...

    ২৫ জুন ২০২৬ প্রতিদিন
    বার্ন স্ট্যান্ডার্ডের জমিতে ১০০ কোটির হাসপাতাল, মোদির শিলান্যাসের পরই কাজ শুরু রেলের

    গত ২০ জুন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি রাজ্যে এসে হুগলি থেকে হাওড়ায় একটি নতুন রেল হাসপাতালের শিলান্যাস করেছিলেন। প্রধানমন্ত্রীর শিলান্যাসের পরই হাওড়া ময়দানে ওই ডিভিশনাল রেল হাসপাতালের কাজ শুরু হয়েছে। এই হাসপাতালটি মূলত অর্থোপেডিক হাসপাতাল হবে। আগামী এক বছরের মধ্যে ...

    ২৫ জুন ২০২৬ প্রতিদিন
    ‘ভুল হয়েছিল, রি-নিটে শুধরে নিয়েছি’, প্রশ্নফাঁস নিয়ে স্বীকারক্তি কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর

    মেডিক্যালের স্নাতকে ভর্তির প্রবেশিকা পরীক্ষায় (নিট-ইউজি) কিছু ভুল হয়েছিল। পদত্যাগ না করলেও বুধবার ফের তা মেনে নিলেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী। যদিও তাঁর বক্তব্য, সেই ভুল শুধরে নেওয়া হয়েছে দ্বিতীয়বারের পরীক্ষায়। সেই কারণেই রি-নিটে কোনও সমস্যা হয়নি।প্রথমবার গত ৩ মে ডাক্তারির ...

    ২৫ জুন ২০২৬ প্রতিদিন
    ‘পাসপোর্ট বিদেশ ভ্রমণের নথি, নাগরিকত্বের প্রমাণ নয়’, বিদেশমন্ত্রকের মন্তব্যে তুঙ্গে বিতর্ক

    পাসপোর্ট দেওয়া হয় কেবলমাত্র ভারতীয় নাগরিকদের। যদিও বুধবার বিদেশমন্ত্রকের তরফে জানিয়ে দেওয়া হল, “পাসপোর্ট হল বিদেশ ভ্রমণের নথি, নাগরিকত্বের প্রমাণ নয়।” ২৪ জুন ছিল চোদ্দতম পাসপোর্ট দিবস। সেদিনই বিদেশমন্ত্রকের চাঞ্চল্যকর মন্তব্যে ব্যাপক বিতর্ক দানা বাঁধল।‘পাসপোর্ট নয়, নাগরিকত্বের চূড়ান্ত প্রমাণ ...

    ২৫ জুন ২০২৬ প্রতিদিন
    অমৃতসরে অবতরণ করতে গিয়ে পাকিস্তানে ঢুকে পড়ল এয়ার ইন্ডিয়ার বিমান! তারপর…

    পাঞ্জাবে হইচই কাণ্ড। অমৃতসর বিমানবন্দরে অবতরণ করতে গিয়ে পাকিস্তানের আকাশ সীমায় ঢুকে পড়ল এয়ার ইন্ডিয়ার (Air India) একটি বিমান। ঘটনাটি গত সোমবার ঘটলেও বুধবার তা নিশ্চিত করেছে বিমান সংস্থা। কিন্তু কী কারণে বিমানটি পাক আকাশ সীমায় ঢুকে পড়ল, তা ...

    ২৫ জুন ২০২৬ প্রতিদিন
    ‘নেহরুই সেরা প্রধানমন্ত্রী, মোদি মিথ্যার কারিগর’, আক্রমণ কংগ্রেসের

    জওহরলাল নেহরুই দেশের সেরা প্রধানমন্ত্রী। নরেন্দ্র মোদি মিথ্যার কারিগর। ঠিক এই ভাষাতেই বর্তমান প্রধানমন্ত্রীকে আক্রমণ করলেন কংগ্রেস নেতা জয়রাম রমেশ।সম্প্রতি সংবাদসংস্থা ‘পিটিআই’কে দেওয়া একটি সাক্ষাৎকারে জয়রাম বলেন, “নিঃসন্দেহে নেহেরু ভারতের সেরা প্রধানমন্ত্রী। সর্দার বল্লভভাই প্যাটেল হলেন সেই সেরা প্রধানমন্ত্রী, যাঁকে দেশ পেলনা।” ...

    ২৫ জুন ২০২৬ প্রতিদিন
    বিবাহিত তরুণীর দুই প্রেমিক! প্রেমের দখল নিয়ে তুমুল সংঘর্ষে কাটা গেল একজনের হাত

    এক বিবাহিত তরুণীর দুই প্রেমিক। প্রেমের দখল নিতে তুমুল সংঘর্ষে একজন আরেক জনের হাত কেটে নিলেন! এমনই ভয়াবহ ঘটনার সাক্ষী হল কর্নাটকের চিক্কামাগালুরু জেলা। আশঙ্কাজনক অবস্থায় ২৮ বছরের যুবক অরুণকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। পলাতক অভিযুক্তের খোঁজে অভিযান চালাচ্ছে ...

    ২৫ জুন ২০২৬ প্রতিদিন
    চলন্ত লোকালে কুপিয়ে খুন! দেহ কামরায় ফেলে পালাল খুনি, ভয়ে কাঁপছেন যাত্রীরা

    চলন্ত লোকাল ট্রেনে মর্মান্তিক হত্যাকাণ্ড! জানা গিয়েছে, ট্রেন চলাকালীন বচসায় জড়ান দুই যাত্রী। দরজা বন্ধ করা নিয়ে দু’জনের তর্কাতর্কি শুরু হয়। সেখান থেকেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পকেট থেকে ছুরি বের করকে সহযাত্রীকে কোপাতে শুরু করেন এক ব্যক্তি। চলন্ত ...

    ২৫ জুন ২০২৬ প্রতিদিন
    গুরুদ্বার দখল, পণবন্দি পুণ্যার্থী! পুলিশের সামনে ‘বিজয় মিছিল’ নিহাঙ্গ শিখদের, তুঙ্গে বিতর্ক

    টানা তিন দিন গুরুদ্বার দখল করে রেখেছিলেন। শুধু তাই নয়, গুরুদ্বারের ছাদে এক পুণ্যার্থীকে পণবন্দিও করে রেখেছিলেন। অবশেষে মঙ্গলবার কার্যত ‘বিজয় মিছিল’ করে পুলিশের সামনে দিয়ে গুরুদ্বার ছাড়েন সেই নিহাঙ্গ শিখরা। এরপরই বিতর্ক ছড়িয়ে পড়েছে।দীর্ঘ টালবাহানার পর মঙ্গলবার সন্ধ্যায় ...

    ২৫ জুন ২০২৬ প্রতিদিন
    মধ্যপ্রাচ্যে অশান্তির জেরে মহার্ঘ জেট ফুয়েল, বিমানের টিকিটের দাম ২৫ শতাংশ বাড়বে!

    মধ্যপ্রাচ্যের যুদ্ধের জেরে এখনও অবরুদ্ধ হরমুজ। ভূ-রাজনৈতিক এই অস্থিরতায় স্বাভাবিক নয় বিমানের জ্বালানি ‘জেট ফুয়েল’ সরবরাহ। ফলে বিমানসংস্থাগুলির খরচ ঊর্ধ্বমুখী। আন্তর্জাতিক সংস্থার সমীক্ষা অনুযায়ী, এর প্রভাবে যাত্রীদের বিমানে যাতায়াতের খরচ আরও মহার্ঘ হতে চলেছে। এমনকী ২৫ শতাংশ অবধি বাড়তে ...

    ২৫ জুন ২০২৬ প্রতিদিন
    তনয় শাস্ত্রীর এফআইআরে কড়া পদক্ষেপ নয়, হাই কোর্টের নির্দেশ স্বস্তিতে মিমি

    বনগাঁয় অনুষ্ঠান নিয়ে অশান্তির ঘটনায় স্বস্তি প্রাক্তন তৃণমূল সাংসদ তথা অভিনেত্রী মিমি চক্রবর্তীর। বিজেপি নেতা তনয় শাস্ত্রী অভিনেত্রীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। তার পরিপ্রেক্ষিতে সুরক্ষা চেয়ে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হয়েছিলেন মিমি। আদালতের তরফে আপাতত ওই এফআইআরে স্থগিতাদেশ জারি ...

    ২৪ জুন ২০২৬ প্রতিদিন
    দুর্বল ঢালাই, দায়ী লিজ নেওয়া সংস্থা? তারাতলা বিপর্যয়ে জড়াল ফিরহাদ ঘনিষ্ঠ কাউন্সিলরের নাম

    দুর্বল ভিতের উপর কোনওক্রমে লোহার বিম খাড়া করে তিনতলা বাড়ি তৈরি করে দেওয়া হয়েছিল। চলছিল ঢালাইয়ের কাজ। কিন্তু সেই ঢালাই ধরে রাখা যাচ্ছিল না। ফলে যা হওয়ার তাই হয়েছে তারাতলায়। বুধবার ব্রেসব্রিজের কাছে নির্মীয়মাণ ইমারত ভেঙে পড়ায় বিরাট বিপর্যয়ে ...

    ২৪ জুন ২০২৬ প্রতিদিন
    উদ্ধারকাজের মাঝেই তারাতলার দুর্ঘটনাস্থলে মুখ্যমন্ত্রী শুভেন্দু, কথা মন্ত্রী-পুলিশের সঙ্গে

    উদ্ধারকাজ চলাকালীনই তারাতলার দুর্ঘটনাস্থলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ঘড়ির কাঁটায় পৌনে পাঁচটা নাগাদ তারাতলা যান তিনি। পৌঁছে প্রথমেই সেখানে উপস্থিত মন্ত্রী ও পুলিশ আধিকারিকদের সঙ্গে কথা বলেন। এরপর যারা উদ্ধারকাজ করছেন তাঁদের থেকে পরিস্থিতির কথা জানতে চান। নির্মাণকাজের দায়িত্বে কারা ...

    ২৪ জুন ২০২৬ প্রতিদিন
    জমি দখলে ইডির রাডারে শান্তনু ঘনিষ্ঠ একাধিক পুলিশকর্তা, তলব সোনা পাপ্পুর পরিবারের সদস্যদের

    বেআইনিভাবে জমি দখল-সহ একাধিক অভিযোগে আগেই ইডির হাতে গ্রেপ্তার হয়েছেন কলকাতা পুলিশের প্রাক্তন ডিসি শান্তনু সিনহা বিশ্বাস। এবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার রাডারে প্রাক্তন পুলিশকর্তার ঘনিষ্ঠরা। জানা গিয়েছে, শান্তনু সিনহা বিশ্বাস ঘনিষ্ঠ তিন পুলিশ কর্তাকে তলব করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। ডাকা ...

    ২৪ জুন ২০২৬ প্রতিদিন
    তারাতলার দুর্ঘটনাস্থলে পৌঁছেই বিপর্যয় নিয়ে তৃণমূলকে তোপ মন্ত্রীর, কন্ট্রোল রুম খুলল নবান্ন

    তিনতলার ছাদের ঢালাইয়ের সময় তারাতলায় নির্মীয়মাণ গোডাউনের ছাদ ভেঙে বিপত্তি। প্রায় ১০ জনকে উদ্ধার করা হলেও এখনও ভিতরে বহু শ্রমিকের আটকে থাকার আশঙ্কা করা হচ্ছে। ইতিমধ্যেই নবান্নের তরফে খোলা হয়েছে কন্ট্রোল রুম। বিপর্যয়ের খবর পেয়েই ঘটনাস্থলেই পৌঁছেছেন মন্ত্রী ইন্দ্রনীল ...

    ২৪ জুন ২০২৬ প্রতিদিন
    শিল্প করিডর থেকে পর্যটনের বিকাশ, বাংলার পরিকাঠামো উন্নয়নে একগুচ্ছ  প্রস্তাব এডিবির

    রাজ্যের সামগ্রিক পরিকাঠামো উন্নয়নে এবার একগুচ্ছ  প্রস্তাব দিল এশীয় উন্নয়ন ব্যাংক বা এডিবি। শিল্প করডর থেকে গণপরিবহণ, লজিস্টিক হাব থেকে পর্যটনের বিকাশ, গুরুত্বপূর্ণ একাধিক ক্ষেত্র নির্দিষ্ট করেছে তারা। এ নিয়ে মঙ্গলবার নবান্নে রাজ্যের মুখ্যসচিব মনোজ আগরওয়াল এবং মুখ্যমন্ত্রীর মুখ‌্য উপদেষ্টা ...

    ২৪ জুন ২০২৬ প্রতিদিন
    তারাতলায় হুড়মুড়িয়ে ভাঙল নির্মীয়মাণ গোডাউন! হু হু করে বাড়ছে মৃতের সংখ্যা, নামল সেনা

    বুধবার দুপুরে ভয়াবহ দুর্ঘটনা তারাতলায়। হুড়মুড়িয়ে ভেঙে পড়ল নির্মীয়মাণ গোডাউনের ছাদ। ভিতরে আটকে কম করে ৩০-৩৫ জন। একজনের মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে। আহত একাধিক। এমনটাই সূত্রে খবর। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছে পুলিশ ও দমকল। চলছে উদ্ধারকার্য। ঘটনাস্থলে যাচ্ছেন ...

    ২৪ জুন ২০২৬ প্রতিদিন
    কত সোনার মালিক? ‘বান্ধবী’র গয়না উদ্ধারের পর এবার সব্যসাচীর স্ত্রীকে নোটিস পুলিশের

    বদলের জমানায় তোলাবাজি-সহ একাধিক অভিযোগে বিধাননগরের প্রাক্তন তৃণমূল বিধায়ক সব্যসাচী দত্ত (Sabyasachi Dutta) গ্রেপ্তার হওয়ার পর তাঁর ফ্ল্যাটে তাল তাল সোনা খুঁজে পান তদন্তকারীরা। মেলে সোনা কেনার রসিদও। এত অর্থের উৎস নিয়ে তদন্ত তো চলছেই। আর এই সূত্রেই সব্যসাচী ...

    ২৪ জুন ২০২৬ প্রতিদিন
    প্রতারণার অভিযোগে নোটিস পুলিশের, গ্রেপ্তারির আশঙ্কায় এবার হাই কোর্টে মানস ভুঁইঞা

    সম্প্রতি চাকরি দেওয়ার নামে প্রতারণার অভিযোগ উঠেছে প্রাক্তন সেচ মন্ত্রী মানস ভুঁইঞার (Manas Bhunia) বিরুদ্ধে। অভিযোগের পরিপ্রেক্ষিতে তাঁকে নোটিস পাঠায় পুলিশ। এই পরিস্থিতিতে এবার গ্রেপ্তারির আশঙ্কা করে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হলেন মানস। রক্ষাকবচের আর্জি জানিয়েছেন তিনি। বিষয়টা ঠিক কী? ...

    ২৪ জুন ২০২৬ প্রতিদিন
    ঘূর্ণাবর্তের জেরে দুর্যোগ, মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ, কেমন থাকবে সপ্তাহান্তে বঙ্গের আবহাওয়া?

    চলতি সপ্তাহে ভারী বৃষ্টি, দুর্যোগের সতর্কতা জারি করল হাওয়া অফিস। উত্তর ও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী সোমবার পর্যন্ত দুর্যোগের আশঙ্কা করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। সমুদ্র উত্তাল হবে। মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। কেমন থাকবে কলকাতার আবহাওয়া? বৃষ্টি হলে অস্বস্তিকর ...

    ২৪ জুন ২০২৬ প্রতিদিন
    বিধানসভায় বিএ কমিটিতেও ঠাঁই নেই কালীঘাট তৃণমূলের, নাম ঋতব্রতপন্থীদের, আরও কোণঠাসা মমতাপন্থীরা

    বিরোধী দলনেতার পদ আগেই গিয়েছে। হাতাছাড়া হয়েছে মুখ্য সচেতক পদও। এবার বিধানসভায় আরও কোণঠাসা কালীঘাটপন্থী তৃণমূল। বিধানসভার বিএ কমিটিতে কালীঘাট তৃণমূলের কাউকে রাখা হয়নি। তালিকায় একাধিক ঋতব্রতপন্থী বিধায়কের নাম রয়েছে। এমনকী নামমাত্র প্রতিনিধিত্ব থাকা বাম-কংগ্রেস-আইএসএফ বিধায়কদেরও নাম রয়েছে।গত ১৯ ...

    ২৪ জুন ২০২৬ প্রতিদিন
    ২৭ বছর ধরে জমি দখল মমতার ভাইয়ের, প্রতিবাদ করায় অত্যাচার! মুখ্যমন্ত্রীর দরবারে ক্যানসার আক্রান্ত বৃদ্ধা

    ২৭ বছর ধরে নাকি একাধিক সম্পত্তি দখল করে রেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাই অজিত বন্দ্যোপাধ্যায়। প্রতিবাদ করায় অত্যাচার করা হয়েছে! পালাবদলের পর এবার সেই সম্পত্তি ফিরে পাওয়ার আশায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) দ্বারস্থ হলেন ৮০ হরিশ চ্যাটার্জি স্ট্রিটের বাসিন্দা ...

    ২৪ জুন ২০২৬ প্রতিদিন
    এবার বিপাকে অতীন ঘোষ, জমি-বাড়ি হাতানোর অভিযোগে প্রাক্তন তৃণমূল বিধায়কের নামে মামলা!

    রাজ্যে পালাবদলের পর তৃণমূলের নেতা, প্রাক্তন মন্ত্রী-বিধায়করা গ্রেপ্তার হচ্ছেন। বহু জায়গায় তৃণমূল নেতাদের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের হচ্ছে। এবার সেই তালিকায় যুক্ত হলেন তৃণমূলের প্রাক্তন বিধায়ক অতীন ঘোষ (Atin Ghosh)। তাঁর বিরুদ্ধে জমি-বাড়ি হাতানোর অভিযোগ উঠেছে। কলকাতা পুরসভার প্রাক্তন ...

    ২৪ জুন ২০২৬ প্রতিদিন
    বিদেশ যাত্রার অনুমতি মামলায় হাই কোর্টে ‘ধাক্কা’ অভিষেকের, কী বললেন বিচারপতি?

    এবার কলকাতা হাই কোর্টে ধাক্কা খেলেন ‘কালীঘাট তৃণমূলে’র সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। চোখের চিকিৎসার জন্য বিদেশ যাত্রার অনুমতি চেয়ে আদালতের দ্বারস্থ হয়েছিলেন তিনি। আর্জি জানিয়েছিলেন দ্রুত শুনানির। কিন্তু সেই আবেদন খারিজ করে দিল হাই কোর্ট। কয়েকবছর আগে ...

    ২৪ জুন ২০২৬ প্রতিদিন
    কর্মে অবিচল, প্রবল ঝড়জলে সীমান্তে অতন্দ্র প্রহরী, বজ্রাঘাতে মৃত্যু কর্তব্যরত জওয়ানের

    সীমান্তে কর্তব্যরত ছিলেন বিএসএফ জওয়ান। সেসময় শুরু হয়েছিল দুর্যোগ। ঝড়বৃষ্টির সঙ্গে পড়ছিল মুহুর্মুহু বাজ। তবুও কর্তব্যে অবিচল ছিলেন তিনি। সেসময়ই বাজ পড়ে। বজ্রাঘাতে মারা গেলেন জওয়ান। মৃতের নাম বিনীতকুমার দুবে। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ থানার মিঠুপুর গ্রামে। দুঃসংবাদ ...

    ২৪ জুন ২০২৬ প্রতিদিন
    হোম স্টে ঘিরতে বিদ্যুতের তার, ঝাড়গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হাতির মৃত্যুতে গ্রেপ্তার মালিক

    ঝাড়গ্রামের গড় শালবনিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দাঁতাল হাতির মৃত্যুর ঘটনায় অবশেষে গ্রেপ্তার হলেন বেসরকারি হোমস্টে ‘কৌশলা হেরিটেজ’-এর মালিক মহেশ মেহেরা। রাজস্থানের জয়পুর থেকে গ্রেপ্তার করে ঝাড়গ্রাম থানার পুলিশ। জানা গিয়েছে, গত ১৯ মে গড় শালবনি এলাকায় ‘কৌশলা হেরিটেজ’-এর ফলের বাগানে ...

    ২৪ জুন ২০২৬ প্রতিদিন
    ‘দলের নির্দেশেই টাকা তুলেছিলাম’, কাটমানি ফিরিয়ে স্বীকারোক্তি ২ তৃণমূল নেতার

    বদলের জমানায় অন্যায়ের বিরুদ্ধে সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত বিক্ষোভের প্রতিফলন রাজ্যের সর্বত্র। আর সেই প্রতিবাদের চাপে ক্ষমতাহীন তৃণমূল নেতারা নিজেদের পাপের প্রায়শ্চিত্ত করতে বাধ্যই হচ্ছেন। সেই তালিকায় এবার সংযোজিত হল কোচবিহারের দুই তৃণমূল নেতার নাম। বাড়ি পাইয়ে দেওয়ার বিনিময়ে সাধারণ ...

    ২৪ জুন ২০২৬ প্রতিদিন
    আমতা বিস্ফোরণে মূল ২ অভিযুক্তকে গ্রেপ্তার করল এনআইএ, চলছে জিজ্ঞাসাবাদ

    হাওড়ার আমতায় বোমা বিস্ফোরণের ঘটনায় (Amta Blast Case) তদন্ত করছে জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ। সেই তদন্তেই এবার দু’জনকে গ্রেপ্তার করলেন তদন্তকারীরা। ধৃতদের নাম আসফার মিদ্যা এবং এন্তাজুল মিদ্যা। ধৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ২০২২ সালে হাওড়ার আমতায় বোমা তৈরির সময় ...

    ২৪ জুন ২০২৬ প্রতিদিন
    দলবিরোধী কাজ! বর্ধমানে দুই পদ্ম নেতাকে শোকজ, সাময়িক বরখাস্ত

    ভোটের ফল প্রকাশের পর বর্ধমান শহর, সংলগ্ন বর্ধমান উত্তর বিধানসভা এলাকা, জামালপুরে বার বার বিজেপির (BJP) গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে এসেছে। কোথাও তোলাবাজির অভিযোগও সামনে এসেছে। আদি, নব্য এবং হঠাৎ বিজেপি নিয়ে রাজনৈতিক হিংসাও ছড়িয়েছে। রাজ্য নেতৃত্ব বার বার সতর্ক করলেও ...

    ২৪ জুন ২০২৬ প্রতিদিন
    আট বছর আগে সিপিএম সমর্থক দম্পতিকে পুড়িয়ে মেরেছিল তৃণমূল? শুভেন্দুর নির্দেশের পরেই গ্রেপ্তার ১০ অভিযুক্ত

    আট বছর আগে দক্ষিণ ২৪ পরগনার কাকদ্বীপে সিপিএম সমর্থক দম্পতিকে পুড়িয়ে মারার অভিযোগ উঠেছিল। ওই ঘটনায় তৃণমূলের লোকজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়। কিন্তু পুলিশ সেভাবে কোনও পদক্ষেপ করেনি বলে অভিযোগ। রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে দেখা করেন মৃত ...

    ২৪ জুন ২০২৬ প্রতিদিন
    ডেকে নিয়ে গিয়ে সাড়ে ৩ বছরের শিশুকন্যাকে ‘ধর্ষণ’, অভিযুক্ত গ্রেপ্তার হতেই উত্তপ্ত মহিষাদল, জখম ১২

    শিশুকন্যাকে ডেকে নিয়ে গিয়ে ধর্ষণের অভিযোগকে কেন্দ্র করে উত্তাল পূর্ব মেদিনীপুরের (Purba Medinipur) মহিষাদল। অভিযুক্ত গ্রেপ্তার হতেই প্রতিবাদীদের উপর চড়াও হয় ধৃতের শাগরেদরা। এক পর্যায়ে হাতাহাতিতে জড়িয়ে পড়ে ২ পক্ষ। সংঘর্ষে আহত হয়েছেন ১২ জন। সব মিলিয়ে ধুন্ধুমার পরিস্থিতি।পুলিশ ...

    ২৪ জুন ২০২৬ প্রতিদিন
    মমতা নাকি ঋতব্রত, কোন তৃণমূলে? জবাবে ধন্দ বাড়ালেন অনুব্রত

    মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন কালীঘাট নাকি ঋতব্রতপন্থী ‘আসল’ তৃণমূল – কোনদিকে বীরভূমের একদা দোর্দণ্ডপ্রতাপ নেতা অনুব্রত মণ্ডল (Anubrata Mondal)? এই প্রশ্নের জবাবে ধোঁয়াশা রাখলেন তিনি নিজেই। অনুব্রতর কথায়, ‘‘আমি নতুন-পুরনো, পক্ষ-বিপক্ষ বুঝি না। আমি এখনও তৃণমূলেই আছি।” তবে মমতা বন্দ্যোপাধ্যায়ের ...

    ২৪ জুন ২০২৬ প্রতিদিন
    রান্নার গ্যাসে এবার বাধ্যতামূলক eKYC! অবস্থান স্পষ্ট করল কেন্দ্র

    মধ্যপ্রাচ্যের যুদ্ধের জেরে গত মাস কয়েক ধরে দেশজুড়ে রান্নার গ্যাসের সংকট চলছে। কেন্দ্র বারবার অস্বীকার করলেও বাস্তব হল, এখনও সময়মতো গ্যাস পেতে সমস্যা হচ্ছে গ্রাহকদের। এসবের মধ্যে গ্যাসে ভরতুকি নিয়ে নয়া নির্দেশিকা জারি করেছে পেট্রোলিয়াম মন্ত্রক। কেন্দ্রের তরফে জানানো ...

    ২৪ জুন ২০২৬ প্রতিদিন
    ‘আমি সারারাত কেঁদেছিলাম, আশ্বস্ত করেছিলেন শুভেন্দু’, হঠাৎ মহুয়ার বক্তব্যে মুখ্যমন্ত্রী স্তুতি!

    ভোট ঘোষণার পর থেকেই তৃণমূলে শুরু হয়েছে গৃহদাহ! মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আর নয়! দলে দলে এখন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের ‘আসল তৃণমূলে’ নাম লেখাচ্ছেন নেতারা। যা নিয়ে উত্তাল রাজ্য রাজনীতি। কিন্তু এর মধ্যেও যাঁরা মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে গলা ফাটাচ্ছেন তাঁদের মধ্যে ...

    ২৪ জুন ২০২৬ প্রতিদিন
    নিকাশি নিয়ে কাজের ‘ফিরিস্তি’ দিচ্ছিলেন মেয়র, হঠাৎই ম্যানহোলে পড়লেন কর্মী!

    মুম্বইয়ে বৃষ্টিতে জল জমেছে। দুর্ভোগে এলাকাবাসী। এলাকা পরিদর্শনে যান মেয়র। পুরনিগম পরিস্থিতি সামাল দিতে তৈরি, সে কথা জানাছিলেন তিনি। সেই সময় তাঁর সামনেই ম্যানহোলে পড়লেন পুরনিগমের কর্মী। ওই কর্মীকে দ্রুত উদ্ধার করা হয়। নিয়ে যাওয়া হয় হাসপাতালে। প্রাথমিক চিকিৎসার ...

    ২৪ জুন ২০২৬ প্রতিদিন
    ১০০০০০’রও বেশি জওয়ান, ইতিহাসে সর্বাধিক আধাসেনা মোতায়েন! অমরনাথ যাত্রা যেন দুর্গ

    দিনদশেক পর থেকে শুরু হচ্ছে অমরনাথ যাত্রা (Amarnath Yatra)। নিরাপত্তা সুনিশ্চিত করতে ৬৭০ কোম্পানিরও বেশি সিএপিএফ মোতায়েন করছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক, এমনটাই সূত্রের খবর। অমরনাথ যাত্রায় এটাই সর্বকালীন রেকর্ড। যাত্রার ইতিহাসে কোনওদিন এত বিপুল সংখ্যায় আধাসেনা মোতায়েন করা হয়নি। আগামীকাল ...

    ২৪ জুন ২০২৬ প্রতিদিন
    জুনের ভ্যাপসা গরমে হুডি! একটা ‘ক্লু’-তেই পুণে হত্যাকাণ্ডের কিনারা পুলিশের

    জুনের ভ্যাপসা গরমে পরনে কেন হুডি? এই একটি প্রশ্নই ভাবিয়ে তুলেছিল তদন্তকারীদের। সেটাই মোড় ঘুরিয়ে দেয় গোটা তদন্তের। এই প্রশ্নের সূত্র ধরেই পুণে হত্যাকাণ্ডের (Pune Murder Case) কিনারা করে পুলিশ। তদন্তকারীদের জালে ধরা পড়েন নিহত কেতন বিশাল আগরওয়ালের বাগদত্তা ...

    ২৪ জুন ২০২৬ প্রতিদিন
    বারাণসীতে গঙ্গাবক্ষে মদ-মাংসের মোচ্ছব! তুঙ্গে বিতর্ক, ৫ জনকে গ্রেপ্তার করল যোগীর পুলিশ

    বারাণসীতে (Varanasi) গঙ্গাবক্ষে নৌকার উপর মদ-মাংসের আসর বসানোর অভিযোগ। ঘটনায় গ্রেপ্তার হলেন পাঁচ যুবক। বিষয়টি প্রকাশ্যে আসতেই তুঙ্গে বিতর্ক। বাজেয়াপ্ত করা হয়েছে নৌকাটিকেও।পুলিশ জানিয়েছে, ঘটনাটি ঘটেছে দশাশ্বমেধ ঘাটের কাছে। ঘটনার একটি ভিডিও ইতিমধ্যেই সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে (যদিও ভিডিওর সত্যতা ...

    ২৪ জুন ২০২৬ প্রতিদিন
    স্ট্যালিনকে নকল বিজয়ের, তামিলনাড়ু বিধানসভায় তুমুল উত্তেজনা, ওয়াক আউট ডিএমকের

    তামিলনাড়ু বিধানসভায় মুখ্যমন্ত্রী বিজয়ের সঙ্গে বিরোধী ডিএমকে বিধায়কদের ‘পার্টি ফান্ড’ নিয়ে বিবাদে তুমুল উত্তেজনা ছড়াল মঙ্গলবার। মুখ্যমন্ত্রীর মন্তব্যের প্রতিবাদে সভা থেকে ওয়াক আউট করেন এম কে স্ট্যালিনের দলের সদস্যরা।এদিন রাজ্যপালের ভাষণের উপর ধন্যবাদজ্ঞাপক প্রস্তাব নিয়ে বিজয়ের ভাষণের মাঝে বারবার ...

    ২৪ জুন ২০২৬ প্রতিদিন
    কলকাতার বুকে ‘বিশ্বকাপ পাড়া’, ফিফার স্বীকৃতি পেয়ে বাক্যহারা ফড়িয়াপুকুর

    কলকাতা। ভারতীয় ফুটবলের ভরকেন্দ্র। এবার বিশ্বকাপ-জ্বরের ক্ষেত্রে ফিফার স্বীকৃতিও পেয়ে গেল এই শহর। কলকাতার ফড়িয়াপুকুর এলাকার কিছু ফুটবলপ্রেমীর উদ্যোগে সেজে উঠেছে এলাকার দেওয়াল। বিভিন্ন দল আর ফুটবলারের রঙে। আর সেই ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করল স্বয়ং বিশ্ব ফুটবলের নিয়ামক ...

    ২৪ জুন ২০২৬ প্রতিদিন
    আগ্রহ হারাচ্ছে পড়ুয়ারা! স্নাতকে ভর্তিতে ফাঁকা কলকাতার বহু কলেজ

    স্নাতক স্তরে ভর্তিতে মফস্বলের তুলনায় পিছিয়ে কলকাতার কলেজগুলি। দপ্তর সূত্রের খবর, কলকাতার কলেজগুলির জন্য মোট অনুমোদিত আসনের সংখ্যা ৯৩ হাজার। অথচ, মাত্র ৩৩ হাজার ভর্তি হয়েছে। ভর্তির নিরিখে প্রথম ১৫টি কলেজের তালিকায় কলকাতার একটি কলেজও নেই। রাজ্যে ২০২৬-এ স্নাতকে ...

    ২৪ জুন ২০২৬ প্রতিদিন
    ৩ কেজি ‘সোনার মালকিন’ টিনা কোথায়? পুলিশি তল্লাশির আগেই স্বামীর সঙ্গে উধাও তৃণমূল নেত্রী!

    রাতভর তল্লাশি চালিয়ে তৃণমূল নেত্রীর বাড়ি থেকে উদ্ধার হয়েছে প্রায় ৩ কেজি সোনার গয়না। এখন চর্চায় নদিয়ার তৃণমূলের নেত্রী তথা জেলা পরিষদের সদস্য টিনা ভৌমিক সাহা। তাঁর খোঁজে পুলিশ তল্লাশি চালাচ্ছে। যদিও সোমবার থেকেই তাঁর কোনও খোঁজ পাওয়া যাচ্ছে ...

    ২৪ জুন ২০২৬ প্রতিদিন
    মুখ্যমন্ত্রীর বার্তার পরই পুলিশি অ্যাকশন, তামান্না ‘খুনে’ গ্রেপ্তার আরও ২ অভিযুক্ত

    মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বার্তার পরই ২৪ ঘণ্টার মধ্যে পুলিশি অ্যাকশন। নদিয়ার কালীগঞ্জের মৃত ছাত্রী তামান্না খুনে গ্রেপ্তার আরও ২ অভিযুক্ত। মঙ্গলবার গভীর রাতে তাঁদের গ্রেপ্তার করা হয়। ধৃতদের নাম সাবির শেখ ও জিয়ারুল শেখ। আজ, বুধবার ধৃতদের আদালতে তোলা ...

    ২৪ জুন ২০২৬ প্রতিদিন
    গোড়াতেই গলদ, একাধিক কর্মীর দিকে সন্দেহের তির! রাম মন্দিরে চুরির প্রাথমিক রিপোর্টে বিস্ফোরক SIT

    দানবাক্স থেকে টাকা সংগ্রহ, টাকা গোনার পদ্ধতি, সিকিউরিটি চেক। রামমন্দিরে অনুদান গ্রহণ এবং ভক্তদের দর্শনের প্রক্রিয়ায় প্রায় প্রতিটি ধাপেই রয়েছে গাফিলতি! চুরির অভিযোগ নিয়ে তদন্তের প্রাথমিক রিপোর্টে রীতিমতো বিস্ফোরক দাবি করেছে উত্তরপ্রদেশ সরকারের গঠন করা বিশেষ তদন্তকারী দল বা ...

    ২৪ জুন ২০২৬ প্রতিদিন
    ফুটপাথ থেকে নাবালিকাকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করে খুন, অভিযুক্তকে এনকাউন্টার দিল্লি পুলিশের

    ফুটপাতে ঘুমন্ত নাবালিকাকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করে খুন ট্যাক্সি চালকের। রাজধানী দিল্লিতে ঘটে যাওয়া ভয়ংকর সেই ঘটনায় অভিযুক্তকে এনকাউন্টার করল দিল্লি পুলিশ। গুরুতর আহত অবস্থায় বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন বাবলু নামের ওই ট্যাক্সি ড্রাইভার। এই ঘটনায় পুলিশের তরফে জানানো ...

    ২৪ জুন ২০২৬ প্রতিদিন
    ইস্তফা কেন্দ্রীয় মন্ত্রীর, আরও এক পদত্যাগের জল্পনা, একাধিক রাজ্যপাল ও মুখ্যমন্ত্রী বদলের সম্ভাবনা

    তৃতীয় মোদি সরকারের দু’বছর পূর্তির পরই দেশজুড়ে সাংগঠনিক ও প্রশাসনিক স্তরে বিরাট বদল করতে চলেছে বিজেপি। অন্তত জল্পনা তেমনটাই। মঙ্গলবার কেন্দ্রীয় সংখ্যালঘু উন্নয়ন প্রতিমন্ত্রী জর্জ কুরিয়েনের ইস্তফা সেই জল্পনায় আরও ধুয়ো দিচ্ছে। সূত্রের খবর, দ্রুত কেন্দ্রীয় মন্ত্রিসভায় রদবদল করতে ...

    ২৪ জুন ২০২৬ প্রতিদিন
    ছত্তিশগড়ের খনিজ ভাণ্ডারে উদ্ধার পাঁচটি হিরে! উচ্ছ্বসিত বিশেষজ্ঞরা

    ছত্তিশগড়ের মহাসমুন্দ জেলায় মিলল পাঁচটি হিরে! বিশেষজ্ঞরা একে ভারতের জন্য এক উল্লেখযোগ্য সাফল্য হিসেবে দেখছেন। কারণ এই অঞ্চলে বিশাল হিরের ভাণ্ডার খুঁজে পাওয়ার সম্ভাবনাকে আরও জোরদার করেছে এই ঘটনা। উদ্ধার করা হিরেগুলো পরবর্তী মূল্যায়নের জন্য নিরাপদ হেফাজতে রাখা হয়েছে। ...

    ২৪ জুন ২০২৬ প্রতিদিন
    মমতাকে সরানোর ‘নথি’ নিয়ে কমিশনের দপ্তরে ঋতব্রতরা, দ্রুত জ্ঞানেশ সাক্ষাতে ‘আসল তৃণমূল’

    নিজেদের ‘আসল তৃণমূল’ বলে দাবি করে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে দলের নিয়ন্ত্রণ দখলে মরিয়া ঋতব্রত বন্দ্যোপাধ্যায়রা। মঙ্গলবার কলকাতার মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে গিয়ে ঋতব্রত শিবিরের পাঁচ বিধায়ক তথা ‘আসল তৃণমূলে’র গঠন করা কমিটির সদস্যরা তাঁদের তথাকথিত ‘বিশেষ অধিবেশনে’র নথি ...

    ২৪ জুন ২০২৬ প্রতিদিন
    প্রি-ওয়েডিং শুটে হবু স্বামীকে খুনের আগে পাসপোর্ট চুরি! পুণের হত্যাকাণ্ডের তদন্তে থ পুলিশ

    প্রি ওয়েডিং ফটোশুটে গিয়ে হবু স্বামীকে খুনের অভিযোগে গ্রেপ্তার স্ত্রী! এমন এক ঘটনায় তোলপাড় মহারাষ্ট্র। যত সময় যাচ্ছে, ততই তদন্তকারীরা এমন সব তথ্যপ্রমাণ হাতে পাচ্ছেন, যা থেকে বোঝা যাচ্ছে এটা একেবারেই ঠান্ডা মাথার খুন! কেল্লা থেকে ঠেলে ফেলে দেওয়ার ...

    ২৪ জুন ২০২৬ প্রতিদিন
    মহরমের শোভাযাত্রায় অস্ত্র প্রদর্শনে ‘না’! নিয়ন্ত্রণে তাজিয়ার উচ্চতাও, প্রত্যেক থানাকে নির্দেশ লালবাজারের

    মহরমের দিন কোনও ধরনের অস্ত্র প্রদর্শন করা যাবে না। শোভাযাত্রা থেকে বাজানো যাবে না ডিজে।তৈরি করা যাবে না খুব উঁচু তাজিয়া। নতুন কোনও শোভাযাত্রার অনুমতিও দেওয়া যাবে না। সম্প্রীতি যাতে বজায় থাকে, সেদিকে দিতে হবে নজর। মঙ্গলবার প্রত্যেক থানাকে ...

    ২৪ জুন ২০২৬ প্রতিদিন
    টাকির বিতর্কিত হোটেল ভাঙার নির্দেশ হাই কোর্টের, কবে শুরু কাজ?

    টাকি ইছামতি পাড়ের সেই বিতর্কিত দুই গেস্ট হাউস ভাঙার নির্দেশ দিল কলকাতা হাই কোর্ট। এ নিয়ে দায়ের হওয়া জনস্বার্থ মামলায় হাই কোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি তপব্রত চক্রবর্তী ও বিচারপতি পার্থসারথি চট্টোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ জানিয়েছে, তিন সপ্তাহের মধ্যে পৌর কর্তৃপক্ষ ...

    ২৪ জুন ২০২৬ প্রতিদিন
    থাকবে সাংস্কৃতিক মঞ্চ, ফুড কোর্ট! পুজোর আগেই শেষ হবে কুমোরটুলির ঘাট সংস্কারের কাজ

    দুর্গাপুজোর সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে কুমোরটুলি। আর কুমোরটুলি সংলগ্ন এলাকাতেই রয়েছে কুমোরটুলি ঘাট। উত্তর কলকাতার ঐতিহ্যবাহী এই ঘাটই সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। প্রায় ১০ কোটি টাকা ব্যয়ে ঘাট সংস্কারের কাজ হবে। চলতি বছর পুজোর আগেই সম্পন্ন হবে কাজ। ঘাটের ঐতিহ্য ...

    ২৪ জুন ২০২৬ প্রতিদিন
    ডিজে মামলায় অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর করল বিধাননগর আদালত

    ‘ডিজে বাজানো’ মন্তব্যে আরও বিপাকে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল সিআইডি। আজ, মঙ্গলবার অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করতে চেয়ে বিধাননগর ম্যাজিস্ট্রেট আদালতে আবেদন জানান সিআইডির আইনজীবীরা। সেই আবেদনই মঞ্জুর করেছে আদালত। ...

    ২৪ জুন ২০২৬ প্রতিদিন
    রাজ্যে শূন্য কাটানোর পুরস্কার, ডোমকলের রানাকে রাজ্য কমিটিতে নিল সিপিএম

    রাজ্যে বামেদের একমাত্র প্রদীপ তিনি। কোনওক্রমে টিমটিম করে হলেও বিধানসভায় বামপন্থীদের প্রতিনিধিত্ব নিশ্চিত করেছেন। এবার বড়সড় পুরস্কার পাচ্ছেন মুস্তাফিজুর রহমান রানা। সিপিএম রাজ্য কমিটির আমন্ত্রিত সদস্য হলেন তিনি। এছাড়াও রাজ্য কমিটিতে নেওয়া হল গণতান্ত্রিক মহিলা সমিতির রাজ্য সম্পাদক মোনালিসা সিনহাকে। ...

    ২৪ জুন ২০২৬ প্রতিদিন
    বিধানসভায় তৃণমূলের আসল-নকল দ্বন্দ্ব, কুণালকে কী কথা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু?

    ‘তোমাদের কোনটা আসল, কোনটা নকল, কোনটা শুধুই জবরদখল, তোমরা নিজেই জানো না!’ রাজ্য রাজনীতির, বলা ভালো প্রধান বিরোধী দল তৃণমূলের বর্তমান রাজনৈতিক অবস্থা দেখলে হেমন্ত মুখোপাধ্যায়ের এই বিখ্যাত গানটি মনে পড়তে বাধ্য। তৃণমূলের এখন কে যে আসল, আর কে ...

    ২৪ জুন ২০২৬ প্রতিদিন
    ‘অভিষেকের প্রাসাদে ফুটপাথবাসীদের রাখব’, তৃণমূলের গুন্ডা-মাফিয়াদের জেলে ভরার হুঁশিয়ারি শুভেন্দুর

    অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ‘প্রাসাদ’ কি এবার তাহলে হাতছাড়া হতে পারে? সরকার কি সম্পত্তি নিলাম করবে? বিধানসভায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর জবাবি ভাষণে এমনই ইঙ্গিত মিলেছে, মত রাজনৈতিক মহলের। হরিশ মুখার্জি, হরিশ চ্যাটার্জি রোডের প্রাসাদগুলোকে রাস্তায় মাথার উপর ছাদ না থাকা সাধারণ ...

    ২৪ জুন ২০২৬ প্রতিদিন
    ‘তদন্ত এগোয়নি’, বিচার চেয়ে মুখ্যমন্ত্রীর দ্বারস্থ তামান্নার মা-আনিসের বাবা, শুভেন্দু বললেন…

    মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে সাক্ষাৎ করলেন কালীগঞ্জের মৃত ছাত্রী তামান্নার মা। চব্বিশে বিধানসভা উপনির্বাচনের ফল প্রকাশের দিন বোমাবাজিতে মৃত্যু হয়েছিল কালীগঞ্জের ছোট্ট তামান্নার। মৃত্যুর এক বছর পূর্ণ হলেও এখনও বিচারের দাবিতে হন্যে হয়ে ঘুরছেন মা সাবিনা ইয়াসমিন। মেয়ের বিচারের ...

    ২৪ জুন ২০২৬ প্রতিদিন
    ফোর্ট উইলিয়ামের গেটের সামনে সিআরপিএফের পোশাক পরে ঘোরাঘুরি! গ্রেপ্তার ‘ভুয়ো’ জওয়ান

    সিআরপিএফের পোশাক পরে ফোর্ট উইলিয়ামের (Fort William) গেটের সামনে গাড়ি নিয়ে ঘোরাফেরার অভিযোগে গ্রেপ্তার এক যুবক। গতকাল রাতে অভিযুক্তকে দেখে সন্দেহ হয় সেনাবাহিনীর গোয়েন্দা শাখার এক কর্মীর। জিজ্ঞাসাবাদ করে জানা যায়, তিনি সিআরপিএফ জওয়ান নন। এরপরই অভিযুক্তকে স্থানীয় পুলিশের ...

    ২৪ জুন ২০২৬ প্রতিদিন
    ‘আর জি করের বিচার হবে’, মুখ্যমন্ত্রী কথা দিতেই বিধানসভায় কেঁদে ফেললেন অভয়ার মা

    “আর জি করের বিচার হবে।” বিধানসভায় প্রথম জবাবি ভাষণে কথা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (CM Suvendu Adhikari )। সেই কথা শোনার পরেই বিধানসভায় হাউহাউ করে কেঁদে ফেললেন অভয়ার মা। তৃণমূল কংগ্রেসের আমলে ২০২৪ সালের আগস্ট মাসে কলকাতার আর জি ...

    ২৪ জুন ২০২৬ প্রতিদিন
    মমতার পদের পর নজরে তৃণমূলের অ্যাকাউন্ট, অরূপের ‘কলকাঠি’তে কমিশনকে জোড়া চিঠি ঋতব্রতদের

    একদিন আগেই তৃণমূলের চেয়ারপার্সন পদ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে ‘অপসারণ’ করার যাবতীয় পরিকল্পনা সাজিয়ে ফেলেছে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন ‘আসল’ তৃণমূল। এবার তৃণমূলের তহবিলের দিকে নজর তাঁদের। ওই বিপুল সংখ্যক টাকার ‘দখল’ পেতে মঙ্গলবারই একযোগে জোড়া চিঠি লিখেছে ‘আসল তৃণমূল’। একটি ...

    ২৪ জুন ২০২৬ প্রতিদিন
    ‘যাঁরা পালাতে চান, পালিয়ে যান’, অনুপ্রবেশকারী তাড়াতে হুঙ্কার মুখ্যমন্ত্রীর, আশ্বাস ‘প্রকৃত’ ভারতীয়দের

    ডিটেক্ট, ডিলিট, ডিপোর্ট। কোনওভাবেই ভারত সরকারের এই নীতি থেকে সরবে না বাংলার নতুন বিজেপি সরকার। বিধানসভায় দাঁড়িয়ে সাফ বলে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। তিনি বলছেন, “এর মধ্যেই ওপারে পাঠানো শুরু করেছি। কোনও জেল, সাজা নয়। সোজা ডিপোর্ট ...

    ২৪ জুন ২০২৬ প্রতিদিন
    রেলের জমি দখল করে বাস! টিকিয়াপাড়ায় চলল বুলডোজার, গৃহহীন ১২০ পরিবার

    এবার টিকিয়াপাড়া স্টেশনের কাছে রেললাইনের ধারে কাঠপোল বস্তিতে বেআইনি দখলদার মুক্ত করতে চালানো হল বুলডোজার! মঙ্গলবার সকালে পূর্ব রেলের তরফে ওই বস্তির বেআইনিভাবে তৈরি ১২০টি ঘরকে বুলডোজার দিয়ে ভেঙে দেওয়া হল। প্রায় হাজার খানেক বাসিন্দা ওই বস্তিতে থাকেন। বুলডোজার ...

    ২৪ জুন ২০২৬ প্রতিদিন
    মালদহে নৌকায় বজ্রপাত! মৃত ৪ যাত্রী, পুরুলিয়া ও নদিয়ায় বজ্রাঘাতে মৃত ৩

    মঙ্গলবার বিকেলে দুর্যোগের পর রাজ্যের বিভিন্ন এলাকা থেকে বজ্রাঘাতে মৃত্যুর খবর সামনে আসতে শুরু করেছে। মালদহের দুটি পৃথক ঘটনায় বজ্রপাতে মোট ৬ জনের মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটে। মুর্শিদাবাদের ধুলিয়ান গঙ্গাঘাট থেকে মালদহের পারলালপুর ঘাটের উদ্দেশে যাত্রা করা একটি যাত্রীবাহী ...

    ২৪ জুন ২০২৬ প্রতিদিন
    শিলিগুড়ি-মিরিক সড়ক যোগাযোগ স্বাভাবিক করতে তোড়জোড়, বেইলি ব্রিজ বানাচ্ছে সেনা

    সেনাবাহিনীর হাত ধরে স্বাভাবিক হতে চলেছে শিলিগুড়ি-মিরিক সড়ক যোগাযোগ। মঙ্গলবার থেকে শুরু হয়েছে বেইলি ব্রিজ তৈরির কাজ। গত বৃহস্পতিবার রাতের অতিভারী বৃষ্টিতে বালাসন নদীতে জলস্ফীতি ঘটে। জলের তীব্র স্রোত স্টেট হাইওয়ে ১২-র উপর থেকে হিউমপাইপের অস্থায়ী সেতুর একাংশ ভেঙে ...

    ২৪ জুন ২০২৬ প্রতিদিন
    হড়পা বানের আশঙ্কা বাড়ছে উত্তরে, অতি ভারী বৃষ্টিতে জারি লাল সতর্কতা

    উত্তরে বজ্রবিদ্যুৎ-সহ ভারী থেকে অতিভারী বৃষ্টি চলছেই। ভুটান থেকে ক্রমশ জল ঢুকছে। তিস্তা, তোর্ষা-সহ একাধিক নদীতে জলস্তর অনেকটাই বেড়ে গিয়েছে। ক্রমাগত জল বাড়লে বন্যা পরিস্থিতি দেখা দেবে। এমনই আশঙ্কা করা হচ্ছে। রাতে জলে ভেসেছে শিলিগুড়ি ও কোচবিহার শহরের বিভিন্ন ...

    ২৪ জুন ২০২৬ প্রতিদিন
    মমতার আমলে আইন মেনে ভাঙা হয়নি পুরুলিয়া পুরবোর্ড! প্রশাসক পদ খারিজ করল হাই কোর্ট

    তৃণমূল কংগ্রেসের জমানায় আইন মেনে পুরুলিয়া পুর বোর্ড ভাঙা হয়নি। তাই পুরুলিয়া পুরসভার প্রশাসককে খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট। দুটি মামলার ভিত্তিতে (যদিও পরবর্তীকালে একই বিষয় থাকায় একটি মামলা হয়ে যায়) কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজা বসু চৌধুরি মঙ্গলবার এই ...

    ২৪ জুন ২০২৬ প্রতিদিন
  • প্রতিদিন | 4801-4900

News/খবর All News এই সময় বর্তমান প্রতিদিন আজকাল দৈনিক স্টেটসম্যান আজ তক Times of India Indian Express The Statesman

BENGAL INFO | Information about West Bengal, India | bengalinfo1@gmail | Privacy Policy