BENGAL INFO
  • News
  • ক্যালেন্ডার
  • Hospitals
  • Schools
  • কবিতা
  • গান
  • দুর্গাপূজা
  • KOLKATA WEATHER
  • News from West Bengal | 22 Jul, 2026 | ৭ শ্রাবণ, ১৪৩৩
  • বাংলা (?)    
  • খেলা | ব্যবসা | বিনোদন | রাজ্য | কলকাতা | দেশ
  • বগটুইয়ে মাটি খুঁড়ে ১৫টি বোমা উদ্ধার

    সংবাদদাতা, রামপুরহাট: রামপুরহাটের বগটুইয়ে মাটি খুঁড়ে জারভর্তি বোমা উদ্ধার করল পুলিস। গোপন সূত্রে খবর পেয়ে শনিবার সকাল থেকে পুলিস ওই এলাকা ঘিরে রাখে। বিকেলে বম্ব স্কোয়াড এসে ওই বোমা উদ্ধার করে নিয়ে যায়। পুলিস জানিয়েছে, জারে ১৫টি সুতলি বোমা ...

    ০৭ জুলাই ২০২৪ বর্তমান
    কৃষ্ণগঞ্জ সীমান্তে ফের ৫ কেজি সোনার বিস্কুট ও ইট উদ্ধার, ধৃত এক পাচারকারী

    নিজস্ব প্রতিনিধি, কৃষ্ণনগর: নদীয়া জেলার সীমান্ত থেকে ফের কোটি টাকার সোনার বিস্কুট বাজেয়াপ্ত হল। শুক্রবার বিকেলে কৃষ্ণগঞ্জ সীমান্তের পুট্টিখালি থেকে কয়েক কোটি টাকার সোনার বিস্কুট ও সোনার ইট বাজেয়াপ্ত করেছে বিএসএফ।‌ ঘটনায় একজন পাচারকারীকে গ্রেপ্তার করা হয়েছে। সীমান্ত দিয়ে ...

    ০৭ জুলাই ২০২৪ বর্তমান
    বাংলাদেশে পাচারের আগে কাশির সিরাপ বাজেয়াপ্ত

    সংবাদদাতা, কৃষ্ণনগর: বাংলাদেশে পাচারের আগে ছোট হাতি থেকে প্রায় ৩০ লক্ষ টাকার কাশির সিরাপ বাজেয়াপ্ত করল পুলিস। শনিবার সকালে কৃষ্ণগঞ্জ থানার মাজদিয়া পূর্ণগঞ্জ এলাকার ওই ঘটনায় চাঞ্চল্য ছড়ায়। গাড়ি থেকে ১০ হাজার ২০০ বোতল কাশির সিরাপ বাজেয়াপ্ত করেছে পুলিস। ...

    ০৭ জুলাই ২০২৪ বর্তমান
    সাফাই কর্মীদের হাত ধোয়ার জন্য সাবান ক্রয় ৫৯ টাকায়, অবাক কাউন্সিলাররাই

    সংবাদদাতা, মেদিনীপুর: খড়্গপুর পুরসভায় কনজারভেন্সি দপ্তরে সাফাই কর্মীদের হাত ধোয়ার জন্য ৫৯ টাকা দামে সাবান কেনা হয়েছে। প্রতিটি সাবান ৫৯ টাকা দরে ২৯ হাজার ৫০০ টাকায় পাঁচশো সাবান কেনা হয়েছে। সাবানের এত টাকা দাম শুনে আধিকারিক থেকে কাউন্সিলার সবার ...

    ০৭ জুলাই ২০২৪ বর্তমান
    কলকাতা থেকে ভাড়া করা ক্যাব ছিনতাই শালতোড়ায়, গ্রেপ্তার ৪ 

    নিজস্ব প্রতিনিধি, বাঁকুড়া: কলকাতা থেকে ক্যাব ভাড়া করে যাওয়ার কথা ছিল পুরুলিয়ার ঝালদায়। কিন্তু, মাঝপথেই শালতোড়ার বিহারীনাথে চালককে মারধর করে ক্যাব নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা। ঘটনার তদন্তে নেমে তিন মাস পর ছিনতাই হওয়া ক্যাব বিহার থেকে উদ্ধার করেছে পুলিস। ...

    ০৭ জুলাই ২০২৪ বর্তমান
    হাসপাতাল থেকে মুখ চেপে অপহরণের চেষ্টা নাবালিকাকে

    সংবাদদাতা, বহরমপুর: ফের মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে এক নাবালিকাকে অপহরণের চেষ্টার অভিযোগে চাঞ্চল্য ছড়াল। বছর আটেকের নাবালিকার মুখ চেপে ধরে তাকে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করেছিল মধ্যবয়সি এক মহিলা। নাবালিকা চিৎকার করায় স্বর্ণময়ী মাছের বাজারে তাকে ফেলে রেখে ...

    ০৭ জুলাই ২০২৪ বর্তমান
    তারাপীঠ সহ জেলার সর্বত্র রথযাত্রা ও মেলার প্রস্তুতি, তৈরি প্রশাসনও

    নিজস্ব প্রতিনিধি, সিউড়ি: আজ রথযাত্রা উপলক্ষ্যে বীরভূমে সাজো সাজো রব। তারাপীঠ থেকে হেতমপুর-সর্বত্র রথযাত্রা ঘিরে মেলা বসতে শুরু করেছে। রবিবার ছুটির দিন। তার সঙ্গে  মনোরম আবহাওয়ায় রথ দেখতে ভালোই ভিড় হবে বলে উদ্যোক্তারা মনে করছেন। সুষ্ঠুভাবে রথযাত্রা আয়োজনের জন্য ...

    ০৭ জুলাই ২০২৪ বর্তমান
    মুর্শিদাবাদ থেকে শিল্পী বাপ্পা দাসের তৈরি জগন্নাথ, বলরাম, সুভদ্রা যাচ্ছে ভিনদেশে

    নিজস্ব প্রতিনিধি, বহরমপুর: মুর্শিদাবাদ থেকে ভিনদেশে রওনা দিয়েছেন জগন্নাথ, বলরাম ও সুভদ্রা। রঘুনাথগঞ্জের তেঘরিয়া অঞ্চলের বাপ্পা দাসের হাতে তৈরি মূর্তি দেশ-বিদেশের বিভিন্ন মন্দিরে পূজিত হচ্ছে। এ বছরই ১৫টি মূর্তি দেশের গণ্ডি ছাড়িয়ে পাড়ি দিয়েছে বিদেশে। নিউ ইয়র্ক, অস্ট্রেলিয়া, জার্মানি, ...

    ০৭ জুলাই ২০২৪ বর্তমান
    পুরসভার প্রচারই সার, ফুটপাতে বহাল তবিয়তেই ব্যবসা বনগাঁয়

    সংবাদদাতা, বনগাঁ: সরকারি জমি থেকে দখলদার হটানোর অভিযানে রাজ্যজুড়ে তৎপরতা শুরু করেছে প্রশাসন। বেশ কিছু জায়গা খালি করা হয়েছে। তবে ছবিটা বদলায়নি বনগাঁর ফুটপাতে। রমরমিয়ে চলছে ব্যবসা। সকাল হলেই ফুটপাতের উপরে উড়ছে উনুনের ধোঁয়া। বিরিয়ানির হাঁড়ি থেকে বের হচ্ছে ...

    ০৭ জুলাই ২০২৪ বর্তমান
    ড্রেনের উপর দখলদারি, হটাতে গিয়ে বিক্ষোভের মুখে পুরকর্তারা

    নিজস্ব প্রতিনিধি, বারাকপুর: দখলদার সরাতে গিয়ে তুমুল বিক্ষোভের মুখে পড়তে হল তৃণমূল কাউন্সিলারদেরই। শনিবার দুপুরে, কামারহাটি পুরসভার ২৪ নম্বর ওয়ার্ডের উড়ানপাড়া এলাকায়। এলাকাবাসীর বিক্ষোভের জেরে আরও দু’দিন সময় দেওয়া হয়েছে। সোমবার ফের অভিযান হবে বলে জানিয়ে দেওয়া হয়েছে। কামারহাটি ...

    ০৭ জুলাই ২০২৪ বর্তমান
    শ্রীচৈতন্যদেবের হাত ধরে সূচনা, মহাপ্রভুতলায় সাড়ম্বরে পালিত হয় রথ

    সত্যজিৎ বন্দ্যোপাধ্যায়, বারুইপুর: শ্রীচৈতন্যদেব সন্ন্যাস নেওয়ার পর নীলাচলে গমন করেন। আদি গঙ্গা দিয়ে নৌকা করে বারুইপুর হয়ে যাচ্ছিলেন। পথে আঁটিসারা মহাপ্রভু তলায় শিষ্য অনন্ত আচার্যের গৃহে আসেন। তিনদিন ছিলেন। রথ উৎসবের সূচনাও করেন। এ তথ্য জানালেন, মহাপ্রভু তলার বর্তমান প্রধান ...

    ০৭ জুলাই ২০২৪ বর্তমান
    শোভাবাজারে ভূগর্ভস্থ জলের লাইনে ফাটল মেরামত, আবার রাস্তা তৈরির কাজে হাত

    নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ভূগর্ভস্থ পানীয় জলের পাইপলাইনে চিড় ধরেছিল শোভাবাজারে। মেট্রো স্টেশনের সামনের রাস্তায় সেই ছোট ফাটল মেরামত করেছে কলকাতা পুরসভা। এবার রাস্তার ওই অংশ নতুন করে তৈরির কাজ চলছে। মেইন রোডের মুখে এত বড় অংশজুড়ে সেই কাজ হওয়ার ...

    ০৭ জুলাই ২০২৪ বর্তমান
    হঠাৎ উত্তাল সমুদ্র, ইলিশ ধরার অনুকূল পরিস্থিতিতেও উপকূলেই দাঁড়িয়ে ট্রলার

    সংবাদদাতা, কাকদ্বীপ: টানা তিনদিন মেঘলা হয়ে রয়েছে আকাশ। সকাল থেকে ঝিমঝিম বৃষ্টি। তবে সমুদ্রে মাছ ধরতে যাওয়ার ক্ষেত্রে মৎস্যজীবীদের উপর কোনও নিষেধাজ্ঞা নেই। কিন্তু এখন সমুদ্রে মাছ ধরতে যেতে পারছেন না মৎস্যজীবীরা। কারণ, সমুদ্র হঠাৎই উত্তাল হয়ে উঠেছে। পাড়ে ...

    ০৭ জুলাই ২০২৪ বর্তমান
    ‘আপনাকে ডিজিটাল অ্যারেস্ট করা হয়েছে’, নয়া প্রতারণার ফাঁদ

    নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ‘আপনার নাম ও ঠিকানার একটি পার্সেল অন্য রাজ্যে ধরা পড়েছে। পার্সেলের মধ্যে রয়েছে নিষিদ্ধ মাদক। আপনাকে ডিজিটাল অ্যারেস্ট করা হয়েছে। ব্লক করা হয়েছে আপনার আধার, ভোটার কার্ড।’ মেইল বা ফোন মারফত এমন কথা জানলে ঘাবড়ে যাওয়াটা ...

    ০৭ জুলাই ২০২৪ বর্তমান
    ৩০ হাজার স্কুল ও অঙ্গনওয়াড়ি কেন্দ্রে হবে ‘ধূসর জল ব্যবস্থাপনা’

    নিজস্ব প্রতিনিধি, কলকাতা: রাজ্যের প্রায় ৩০ হাজার স্কুল এবং অঙ্গনওয়াড়ি কেন্দ্রে ‘ধূসর জল ব্যবস্থাপনা’ চালু করবে রাজ্য। সম্প্রতি রাজ্যের প্রতিটি স্কুল এবং অঙ্গনওয়াড়ি কেন্দ্রে সমীক্ষা চালায় রাজ্য পঞ্চায়েত দপ্তর। তার মধ্য থেকেই এই সমস্ত স্কুলগুলিকে বেছে নিয়ে এই প্রকল্পের ...

    ০৭ জুলাই ২০২৪ বর্তমান
    রথযাত্রায় স্বল্প সঞ্চয় প্রকল্পগুলির প্রচারে রাজ্য

    নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আজ, রবিবার রথযাত্রাকে কেন্দ্র করে স্বল্প সঞ্চয় প্রকল্পগুলি প্রচারের আলোয় আনার উদ্যোগ নিল অর্থদপ্তর। তাদের আওতাধীন রাজ্য স্বল্প সঞ্চয় বিভাগের নির্দেশে একাধিক জেলায় রথের মেলা ও সংলগ্ন এলাকায় সচেতনতা শিবিরের আয়োজন করার সিদ্ধান্ত হয়েছে। স্বল্প সঞ্চয় ...

    ০৭ জুলাই ২০২৪ বর্তমান
    এসএফআই নেতাকে ঘুরপথে পিএইচডিতে ভর্তি! তদন্ত কমিটি গঠন করছে যাদবপুর

    নিজস্ব প্রতিনিধি, কলকাতা: যাদবপুর বিশ্ববিদ্যালয়ে এক এসএফআই নেতাকে পিএইচডি অ্যাডমিশন ‘পাইয়ে’ দেওয়ার অভিযোগে তদন্ত কমিটি গঠনের সিদ্ধান্ত হল। শুক্রবার বিশ্ববিদ্যালয়ের এগজিকিউটিভ কাউন্সিলের বৈঠকে সিদ্ধান্ত হয়েছে বাইরের দুই ব্যক্তি এই কমিটিতে থাকবেন। তাঁরা শিক্ষাবিদ অথবা অবসরপ্রাপ্ত বিচারক হতে পারেন। শুধু ...

    ০৭ জুলাই ২০২৪ বর্তমান
    রাজ্যের পর্যটনে ভর করে গ্রীষ্মে রেকর্ড আয় বৃদ্ধি পূর্ব রেলের

    সুদীপ্ত কুণ্ডু, রানাঘাট: তীব্র গরমে যখন হাঁসফাঁস করছে গোটা রাজ্য, সেই সময়েই রেকর্ড আয় বৃদ্ধির নজির গড়ল পূর্ব রেল। সৌজন্যে পায়ের তলায় সর্ষে রাখা বাঙালি! তীব্র গরমের মধ্যেই দলে দলে মানুষ পাহাড়, জঙ্গলে ছুটে গিয়েছেন পর্যটনে। যাতায়াতের ক্ষেত্রে তাঁদের ভরসা ...

    ০৭ জুলাই ২০২৪ বর্তমান
    অনলাইনে রেশন কার্ড সংশোধন করেছেন প্রায় ২০ লক্ষ উপভোক্তা

    নিজস্ব প্রতিনিধি, বারাসত: রেশন কার্ডে কোনও সমস্যা থাকলে জেলা বা এবং মহকুমায় খাদ্যদপ্তরের অফিসে গিয়ে সমস্যা মেটাতে হয়। এক্ষেত্রে অনেকটা সময় যেমন লাগে, তেমনই হয়রানির শিকার হতে হয় অনেককে। তাই ‘সেল্ফ সার্ভিস’-এর উদ্যোগ নিয়েছিল খাদ্যদপ্তর। এই ব্যবস্থায় বাড়িতে বসেই ...

    ০৭ জুলাই ২০২৪ বর্তমান
    অমরনাথ যাত্রীদের বর্জ্যমুক্ত পরিবেশ উপহার দিতে বিশেষ উদ্যোগ প্রশাসনের

    ফিরদৌস হাসান, শ্রীনগর: উপত্যকায় কড়া নিরাপত্তার ঘেরাটোপে চলছে অমরনাথ যাত্রা। হাজার হাজার পুণ্যার্থী এই তীর্থযাত্রায় অংশ নিচ্ছেন। যাত্রাপথের পরিবেশ স্বচ্ছ ও আবর্জনামুক্ত রাখতে সক্রিয় প্রশাসন। এর জন্য জম্মু-কাশ্মীর সরকারের তরফে একটি বিশেষ উদ্যোগও নেওয়া হয়েছে। এর পোশাকি নাম ‘ফ্রম ওয়েস্ট ...

    ০৭ জুলাই ২০২৪ বর্তমান
    পার্টির নাম ‘লেবার’ দেখে ব্রিটেনকে ‘লাল সেলাম’ সিপিএমের একাংশের!

    সোহম কর, কলকাতা: ব্রিটেনে ১৪ বছর পর ক্ষমতায় এসেছে লেবার পার্টি। পার্টির নাম লেবার, পতাকার রং লাল। এতেই উচ্ছ্বসিত বঙ্গ সিপিএমের একাংশ! কর্মী-সমর্থকরা বলছেন, ‘লাল ঝড়’। রাজ্য কমিটির এক সদস্যও সোশ্যাল মিডিয়ায় লেবার পার্টির জয়ের খবর দিয়ে লিখেছেন, ‘৪০০ পার’। ...

    ০৭ জুলাই ২০২৪ বর্তমান
    ২১ জুলাইয়ের মঞ্চ থেকে শৃঙ্খলা ও অনুশাসনেরই বার্তা দেবেন মমতা, মনে করছেন দলীয় নেতৃত্ব

    নিজস্ব প্রতিনিধি, কলকাতা: লোকসভা ভোটে সাফল্য এলেও, তাতে আত্মতুষ্টি নয়। আগামীর লক্ষ্যে সুসংহত, সংযত, পরিমার্জিত, শৃঙ্খলাপরায়ণ এবং জনমুখী হওয়ার বার্তা একুশে জুলাইয়ের মঞ্চ থেকে দলের কর্মী-সমর্থকদের  সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় দিতে পারেন বলেই খবর তৃণমূল ভবন সূত্রে। জোড়াফুল শিবিরের একাধিক ...

    ০৭ জুলাই ২০২৪ বর্তমান
    ডিআইজির মিথ্যা মামলায় ক্রিমিনাল হয়েছি, দাবি গ্যাংস্টার সুবোধ সিংয়ের

    নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ন্যাশনাল ডিফেন্স আকাদেমির (এনডিএ) লিখিত পরীক্ষায় উত্তীর্ণ বলে ‘দাবি’ করা সুবোধ সিং এখন সিআইডি কর্তাদের কুখ্যাত গ্যাংস্টার হয়ে ওঠার ‘গল্প’ শোনাচ্ছে। বিহার বোর্ড থেকে মাধ্যমিকে দ্বিতীয় স্থানাধিকারী এই ছাত্রের কথায়, এক ডিআইজি’র ‘কলকাঠি’তে মিথ্যা মামলায় গ্রেপ্তারি ...

    ০৭ জুলাই ২০২৪ বর্তমান
    ১০ জুলাই শুরু হচ্ছে জয়েন্টের কাউন্সেলিং, চলবে ৫ আগস্ট পর্যন্ত

    নিজস্ব প্রতিনিধি, কলকাতা: প্রত্যাশামতো ১০ জুলাই থেকে শুরু হচ্ছে ইঞ্জিনিয়ারিংয়ের স্নাতকস্তরে ভর্তির কাউন্সেলিং। প্রক্রিয়া চলবে ৫ আগস্ট পর্যন্ত। শনিবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলির সংগঠন ‘আপাই’-এর প্রি কাউন্সেলিং ফেয়ারে এসে একথা জানিয়েছেন রাজ্য জয়েন্ট এন্ট্রান্স এগজাম বোর্ডের নবনির্বাচিত ...

    ০৭ জুলাই ২০২৪ বর্তমান
    মালদহে ‘অতিভারী বৃষ্টি’, জানাল আবহাওয়া বিভাগ

    সংবাদদাতা, মালদহ: মাত্র কয়েক ঘণ্টায় ৮৩ মিলিমিটার বৃষ্টি হল মালদহে। একে অতিভারী বর্ষণ বলেই মনে করছে আবহাওয়া দপ্তর। রথযাত্রার দিন রবিবারও বৃষ্টি অব্যাহত থাকবে মালদহে। এমনই জানা গিয়েছে মালদহের আবহাওয়া দপ্তর থেকে। তবে এরপরেও ভ্যাপসা গরম থেকে পুরোপুরি মুক্তি ...

    ০৭ জুলাই ২০২৪ বর্তমান
    অবিরাম বৃষ্টিতে চা গাছে পোকার উপদ্রব বেড়েছে, ক্ষতির আশঙ্কা

    সংবাদদাতা, আলিপুরদুয়ার: টানা বৃষ্টি। দেখা নেই সূর্যের। আবহাওয়ার এই খামখেয়ালিপনায় চা গাছে লুপার ও হেলোপেলটিস সহ নানা ক্ষতিকারক পোকার উপদ্রব বেড়েছে। কীটনাশক স্প্রে করলে বৃষ্টির ঝাঁপটায় ও জমা জলে সব ধুয়ে যাচ্ছে। অবিরাম বৃষ্টিতে আলিপুরদুয়ার জেলায় ২৫-৩০টি চা বাগান ...

    ০৭ জুলাই ২০২৪ বর্তমান
    জলমগ্ন রাজার শহর কোচবিহার, নদী ভাঙনে বিপদে একাধিক গ্রাম

    নিজস্ব প্রতিনিধি ও সংবাদদাতা: আকাশে কালো মেঘের ঘনঘটার মধ্যে টানা বৃষ্টি। তাতে জলমগ্ন রাজার শহর কোচবিহার। জল জমে পুকুরের রূপ নিয়েছে অলিগলি। শনিবার সকাল থেকে এই দৃশ্যই দেখা গেল কোচবিহারে। রাজবাড়ির সামনের রাস্তা, মিনি বাসস্ট্যান্ড, পুরাতন পোস্টঅফিস পাড়া সহ ...

    ০৭ জুলাই ২০২৪ বর্তমান
    কৃষ্ণগঞ্জ সীমান্তে ফের ৫ কেজি সোনার বিস্কুট ও ইট উদ্ধার, ধৃত এক পাচারকারী

    নিজস্ব প্রতিনিধি, কৃষ্ণনগর: নদীয়া জেলার সীমান্ত থেকে ফের কোটি টাকার সোনার বিস্কুট বাজেয়াপ্ত হল। শুক্রবার বিকেলে কৃষ্ণগঞ্জ সীমান্তের পুট্টিখালি থেকে কয়েক কোটি টাকার সোনার বিস্কুট ও সোনার ইট বাজেয়াপ্ত করেছে বিএসএফ।‌ ঘটনায় একজন পাচারকারীকে গ্রেপ্তার করা হয়েছে। সীমান্ত দিয়ে ...

    ০৭ জুলাই ২০২৪ বর্তমান
    প্রতিবার রথের আগে স্কুলের কচিকাঁচাদের ঠিকানা বোলপুরে কাকা-ভাইপোর দোকান

    সংবাদদাতা, বোলপুর: উপার্জনের সঙ্গে যে কাজে আনন্দ পাওয়া যায়, সেই কাজ করেও অনেকে তৃপ্ত হন। ‌তাই, বোলপুরের শর্মা পরিবার সারাবছর অপেক্ষা করে থাকেন কখন রথযাত্রা উৎসব আসবে। ‌কারণ, এই সময় তাঁদের দোকানে‌ ছোট ছোট রথ কিনতে ভিড় জমান কচিকাঁচারা। ...

    ০৭ জুলাই ২০২৪ বর্তমান
    গার্ডেনরিচকাণ্ডে ‘ড্যামেজ কন্ট্রোল’ স্বাস্থ্যভবনের,  ছানি অপারেশনের ক্ষেত্রে মানতে হবে ৪৭ দফা নিয়ম

    নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ছানি অপারেশনের ক্ষেত্রে মানতে হবে ৪৭ দফা নিয়ম। গার্ডেনরিচ সুপার স্পেশালিটি হাসপাতালে ছানি কাটাতে গিয়ে অসংখ্য রোগীর দৃষ্টি বিভ্রাটের ঘটনা জানাজানি হতে এভাবেই ‘ড্যামেজ কন্ট্রোলে’ নামল স্বাস্থ্যদপ্তর। রাজ্যজুড়ে জারি করা হল অ্যাডভাইজারি, যা মেনে চলতে হবে ...

    ০৬ জুলাই ২০২৪ বর্তমান
    রাজভবনের সঙ্গে বিধানসভার সংঘাতের আবহেই শপথ নিলেন সায়ন্তিকা, রেয়াত

    নিজস্ব প্রতিনিধি, কলকাতা: রাজভবন-বিধানসভা সংঘাতের আবহেই শুক্রবার বিধায়ক হিসেবে শপথ নিলেন তৃণমূলের সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় ও রেয়াত হোসেন সরকার। এই ঘটনায় সংবিধান অমান্য করা হয়েছে বলে অভিযোগ এনে বিধানসভার স্পিকারের বিরুদ্ধে রাষ্ট্রপতিকে রিপোর্ট পাঠালেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। পাল্টা ...

    ০৬ জুলাই ২০২৪ বর্তমান
    দ্বিতীয় বিশ্বযুদ্ধের ‘মারণবোমা’ নিষ্ক্রিয় করল বায়ুসেনা-পুলিস, অভিনন্দন জানালেন মমতা

    নিজস্ব প্রতিনিধি, গোপীবল্লভপুর ও বিধাননগর: দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার বোমা। প্রায় আশি বছর পর উদ্ধার হওয়া সেই বোমা নিষ্ক্রিয় করা হল। তার আগে ফাঁকা করে নেওয়া হয়েছিল প্রায় তিন কিলোমিটার এলাকা। এই ঘটনায় পুলিস প্রশাসন ও ভারতীয় বায়ু সেনার ভূমিকায় ...

    ০৬ জুলাই ২০২৪ বর্তমান
    মাকে খুনে অভিযুক্ত ছেলের দগ্ধ দেহ উদ্ধার শিলিগুড়িতে

    নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি ও সংবাদদাতা, পতিরাম: বালুরঘাট কেন্দ্রীয় সংশোধনাগারের আবাসনে মায়ের দেহ উদ্ধারের ঘটনায় নতুন মোড়। খুনের পর থেকে পলাতক ছিল পুলিস ছেলে। বৃহস্পতিবার রাতে তার অগ্নিদগ্ধ দেহ উদ্ধার হয়েছে দার্জিলিং জেলার মাটিগাড়া থানা এলাকায়। বৃহস্পতিবার রাতে প্রগতি কলেজের ...

    ০৬ জুলাই ২০২৪ বর্তমান
    দেবীনগরে ডিভাইডার যেন মরণফাঁদ

    সংবাদদাতা, রায়গঞ্জ: রাস্তার ডিভাইডার পরিণত হয়েছে মরণফাঁদে। রায়গঞ্জের দেবীনগর এলাকায় রাজ্য সড়কের উপর  ডিভাইডারের কারণে বৃহস্পতিবার রাতেও পরপর দু’টি দুর্ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে স্থানীয়দের মধ্যে। স্থানীয় বাসিন্দারা জানান, রায়গঞ্জের কালীবাড়ি থেকে দেবীনগর পোস্ট অফিস মোড় পর্যন্ত এক কিলোমিটার ডিভাইডার থাকায় দু’পাশের ...

    ০৬ জুলাই ২০২৪ বর্তমান
    দুর্গাপুরে এসবিএসটিসি দপ্তরে ডেপুটেশন কর্মসূচি, বাস চলল হাতেগোনা

    নিজস্ব প্রতিনিধি, আসানসোল: কেন্দ্রীয় শ্রমকোড বাতিল সহ ১৫ দফা দাবিতে দুর্গাপুরে এসবিএসটিসি সদর দপ্তরে ডেপুটেশন দিল আইএনটিটিইউসি। শুক্রবার রাজ্যের শাসক দলের শ্রমিক সংগঠনের কর্মসূচিতে হাজির ছিলেন সংগঠনের রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। এতে সরকারি বাসের চালক, কনডাক্টররাও যোগ দেন। যার ...

    ০৬ জুলাই ২০২৪ বর্তমান
    দীপের রুটি-ঘুগনিই সম্বল সংসারের ‘বোঝা’ রুহিদাসের

    সুদীপ্ত কুণ্ডু, রানাঘাট: বার্ধক্য আঁকড়ে ধরেছে শীর্ণকায় শরীরটাকে। শারীরিক অসুস্থতার কারণে খেতেও কষ্ট হয় ভীষণ। সংসারের ‘বোঝা’ মনে করে বাড়ি থেকে একপ্রকার তাড়িয়ে দিয়েছে ছেলেরা। তাই অশীতিপর বৃদ্ধের ঠাঁই হয়েছে শান্তিপুর শহরের এক যাত্রী প্রতীক্ষালয়ে। পাশ কাটিয়ে প্রতিদিন বহু মানুষ ...

    ০৬ জুলাই ২০২৪ বর্তমান
    ব্যবসায় ঈর্ষনীয় সাফল্য, নাকি সম্পর্কের টানাপোড়েন, অগ্নিকাণ্ডের রহস্য উদঘাটনে মরিয়া পুলিস

    সংবাদদাতা, বোলপুর: নৃশংস ও হাড় হিম করা অগ্নিকান্ডের ঘটনায় শিহরিত বোলপুরের রায়পুর-সুপুর পঞ্চায়েতের নতুনগীত গ্রাম। আব্দুল আলিম নামে এক ব্যক্তির স্ত্রী ও শিশুপুত্রকে জীবন্ত পুড়িয়ে মারার অভিযোগ ঘিরে তোলপাড় চলছে জেলাজুড়েই। কিন্তু কে বা কারা এই অগ্নিকাণ্ডের পিছনে জড়িয়ে? ...

    ০৬ জুলাই ২০২৪ বর্তমান
    লটারিতে কোটিপতি হয়েই থানায় আশ্রয়

    নিজস্ব প্রতিনিধি, বারাসত: বাইরে কাজের জন্য ট্রেনের টিকিট কাটা হয়ে গিয়েছিল। কিন্তু বৃহস্পতিবার সন্ধ্যায় লটারির টিকিট কেটে কোটিপতি হলেন দেগঙ্গার বাসিন্দা মহসীন মল্লিক। এরপরেই নিরাপত্তার জন্য থানার দ্বারস্থ হন দম্পতি। টিকিট হাতে নিয়ে মহসীন স্ত্রীকে নিয়ে রাত কাটিয়ে দিলেন ...

    ০৬ জুলাই ২০২৪ বর্তমান
    আড়িয়াদহ কাণ্ড: জখমের বোনকে ধর্ষণের হুমকি

    নিজস্ব প্রতিনিধি, বরানগর: আড়িয়াদহে মা ও ছেলের উপর নৃশংস হামলার ঘটনায় মূল অভিযুক্ত জয়ন্ত সিং গ্রেপ্তার হলেও পিছু ছাড়েনি আতঙ্ক। জেলের বাইরে থাকা তার সাগরেদরা এবার হোয়াটসঅ্যাপ গ্রুপে জখম যুবকের পিসতুতো বোন সম্পর্কে অশ্লীল মন্তব্য শুরু করেছে। সেখানে প্রতিবাদী ...

    ০৬ জুলাই ২০২৪ বর্তমান
    হেফাজতে থাকাকালীন দমদম সংশোধনাগারে মৃত্যু বন্দির, রিপোর্ট তলব হাইকোর্টের

    নিজস্ব প্রতিনিধি, কলকাতা: জেল হেফাজতে থাকাকালীন এক বন্দির মৃত্যুর ঘটনায় পুলিসের কাছে পূর্ণাঙ্গ রিপোর্ট তলব করল কলকাতা হাইকোর্ট। একটি প্রতারণার মামলায় শেখ মশির আলি নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করে মধ্যমগ্রাম থানার পুলিস। জেল হেফাজতের নির্দেশ দেয় নিম্ন আদালত। এরপর ...

    ০৬ জুলাই ২০২৪ বর্তমান
    নৈহাটিতে পরিবার পিছু টোটোর একটি লাইসেন্স পুরসভার

    নিজস্ব প্রতিনিধি, বারাকপুর:  টোটো নিয়ে কড়া পদক্ষেপ নিল নৈহাটি পুরসভা। পরিবার পিছু একটি টোটো লাইসেন্স দিতে চলেছে পুরসভা। নৈহাটিতে হাজার পাঁচেক টোটো চলে। ব্যস্ত আর বি সি রোড এবং অরবিন্দ রোডে টোটোর দাপটে এখন চলাফেরা করাই দায়। কোনও কোনও পরিবারে ...

    ০৬ জুলাই ২০২৪ বর্তমান
    আমতা ২ নম্বর ব্লকে ১৭০টি শিক্ষা প্রতিষ্ঠানকে ওয়াটার পিউরিফায়ার

    সংবাদদাতা, উলুবেড়িয়া: আমতা ২ নম্বর ব্লকের প্রাথমিক বিদ্যালয় ও শিশু শিক্ষা কেন্দ্রগুলিতে পরিস্রুত পানীয় জলের জোগান নিশ্চিত করতে ওয়াটার পিউরিফায়ার দেওয়ার সিদ্ধান্ত নিল আমতা ২ নম্বর পঞ্চায়েত সমিতি। সমিতি সূত্রে খবর, পড়ুয়াদের পরিস্রুত পানীয় জল সরবরাহের লক্ষ্যেই ব্লকের ১৫০টি ...

    ০৬ জুলাই ২০২৪ বর্তমান
    আদি গঙ্গার দু’পাড় দখলমুক্ত করার কাজ শুরু প্রশাসনের

    নিজস্ব প্রতিনিধি, বারাকপুর ও সংবাদদাতা, বারুইপুর: সরকারি জায়গা থেকে দখলদার সরাতে উদ্যোগ শুরু হল বারুইপুরে। নরেন্দ্রপুরের কামালগাজি বাজার থেকে বারুইপুরের শাসন পর্যন্ত আদি গঙ্গার দু’পাড় দখলমুক্ত করবে প্রশাসন। তারপর ওই ১৭ কিলোমিটার দীর্ঘ এলাকা লোহার ফেন্সিং দিয়ে ঘিরে সাজিয়ে ...

    ০৬ জুলাই ২০২৪ বর্তমান
    হেফাজতে থাকাকালীন দমদম সংশোধনাগারে মৃত্যু বন্দির, রিপোর্ট তলব হাইকোর্টের

    নিজস্ব প্রতিনিধি, কলকাতা : জেল হেফাজতে থাকাকালীন এক বন্দির মৃত্যুর ঘটনায় পুলিসের কাছে পূর্ণাঙ্গ রিপোর্ট তলব করল কলকাতা হাইকোর্ট। একটি প্রতারণার মামলায় শেখ মশির আলি নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করে মধ্যমগ্রাম থানার পুলিস। জেল হেফাজতের নির্দেশ দেয় নিম্ন আদালত। ...

    ০৬ জুলাই ২০২৪ বর্তমান
    কামারহাটির সাগর দত্ত মেডিক্যালে অস্থায়ী  কর্মীদের কর্মবিরতি অব্যাহত

    নিজস্ব প্রতিনিধি, বরানগর: চার মাস ধরে বেতন হচ্ছে না অস্থায়ী কর্মীদের। এই অভিযোগে বৃহস্পতিবার সকাল থেকে শুরু হওয়া কর্মবিরতি এখনও চলছে কামারহাটির সাগর দত্ত মেডিক্যাল কলেজ হাসপাতালে। ফলে এদিনও চূড়ান্ত দুর্ভোগের শিকার হন মুমূর্ষু রোগী ও তাঁদের পরিবারের সদস্যরা। ...

    ০৬ জুলাই ২০২৪ বর্তমান
    বাঁশবেড়িয়া পুরসভায় স্ট্যান্ডিং কমিটি থেকে কাউন্সিলারদের পদত্যাগ

    নিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া: বাঁশবেড়িয়া পুরসভার চেয়ারম্যানকে নিয়ে কাউন্সিলারদের একাংশের ক্ষোভ অব্যাহত। শুক্রবার ১১ কাউন্সিলার পুরসভার বিভিন্ন স্ট্যান্ডিং কমিটি থেকে পদত্যাগ করে চেয়ারম্যানকে চিঠি দিয়েছেন। মহকুমা শাসকের কাছে সেই চিঠির কপিও পাঠিয়েছেন। তৃণমূল কংগ্রেসের নিরঙ্কুশ দখলে থাকা পুরসভার অন্দরের ওই ...

    ০৬ জুলাই ২০২৪ বর্তমান
    লেক গার্ডেন্স কাণ্ড: গুলিবিদ্ধ তরুণীর বক্তব্যে বিস্তর অসঙ্গতি, সুস্থ হলেই জিজ্ঞাসাবাদ

    নিজস্ব প্রতিনিধি, কলকাতা: লেক গার্ডেন্স কাণ্ডে গুলিবিদ্ধ তরুণীর বক্তব্যে একাধিক অসঙ্গতি রয়েছে। বিয়ে ঠিক হওয়ার মতো বেশ কয়েকটি বিষয়ে পরিবারের সদস্যদের বক্তব্যের সঙ্গে তরুণীর বক্তব্য মিলছে না। এখনও বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তরুণী। তাঁর সঙ্কট পুরোপুরি কাটেনি। সুস্থ হওয়ার ...

    ০৬ জুলাই ২০২৪ বর্তমান
    বিজেপির দুই নেতাকে বহিষ্কার

    সংবাদদাতা, বনগাঁ: দলবিরোধী কার্যকলাপ ও বাগদা উপ নির্বাচনে নির্দল প্রার্থীর সমর্থনে প্রচার করায় আগেই বনগাঁ সাংগঠনিক জেলার দুই নেতাকে সতর্ক করেছিল বিজেপি। এবার ওই দুই নেতাকে সাময়িকভাবে দল থেকে বরখাস্ত করা হল। বহিষ্কৃত দুই নেতা মৃত্যুঞ্জয় চক্রবর্তী ও শিশির ...

    ০৬ জুলাই ২০২৪ বর্তমান
    মেয়ের প্রথম মৃত্যুবার্ষিকীর আগেই আত্মঘাতী দম্পতি, উদ্ধার পচাগলা দেহ

    নিজস্ব প্রতিনিধি, বারাসত: একমাত্র মেয়েকে হারানোর যন্ত্রণায় আত্মঘাতী হলেন বাবা-মা। শুক্রবার সকালে বাড়ি থেকে দম্পতির পচাগলা দেহ উদ্ধার করেছে পুলিস। ঘটনাটি ঘটেছে বারাসত পুরসভার ২ নম্বর ওয়ার্ডের পালপাকুরিয়া এলাকায়। পুলিস জানিয়েছে, মৃতদের নাম ভূতনাথ মণ্ডল (৪৭) ও মৌসুমি মণ্ডল ...

    ০৬ জুলাই ২০২৪ বর্তমান
    ‘কোনও শর্টকাট পদ্ধতি নয়, একুশে জুলাই মিছিল করে ধর্মতলা চলুন’

    নিজস্ব প্রতিনিধি, কলকাতা: এবার ২১ জুলাই পড়েছে রবিবার। ফলে ছুটির দিন সকাল সকাল দলের কর্মী-সমর্থকরা মিছিল করে ধর্মতলামুখী হবেন। ‘কোনও শর্টকাট পদ্ধতিতে আগে গিয়ে জায়গা দখল নয়। এটা মনে রাখতে হবে, মমতা বন্দ্যোপাধ্যায় লড়াই করেই বাংলায় পরিবর্তন ঘটিয়ে রাজ্যকে ...

    ০৬ জুলাই ২০২৪ বর্তমান
    রাস্তা থেকে মোটরবাইকে তুলে শিশুকন্যাকে অপহরণের চেষ্টা

    নিজস্ব প্রতিনিধি, বিধাননগর: রাস্তা থেকে মোটরবাইকে তুলে ৯ বছরের শিশুকন্যাকে অপহরণের চেষ্টার অভিযোগ উঠল। শুক্রবার ভরদুপুরে নিউটাউনের গণ্ডার মোড় এলাকার এই ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে। যদিও স্থানীয় ট্রাফিক পুলিসের তৎপরতায় রক্ষা পেয়েছে শিশুটি। পিছু ধাওয়া করে শিশুটিকে উদ্ধার করা হয়েছে। ...

    ০৬ জুলাই ২০২৪ বর্তমান
    মাহেশের রথযাত্রা, ইউনেস্কো স্বীকৃতি ও জিআই ট্যাগের দাবি সেবায়েতদের

    নিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া: রাত পোহালেই রথযাত্রা। তার আগে হুগলির মাহেশের রথযাত্রা নিয়ে ইউনেস্কোর হেরিটেজ স্বীকৃতির দাবি তুললেন সেবায়েতরা। এনিয়ে মাহেশের জগন্নাথ মন্দিরের তরফে ইতিমধ্যেই জেলাশাসকের কাছে চিঠি দেওয়া হয়েছে। পাশাপাশি, মাহেশের রথযাত্রায় বহুবছর ধরে একটি সন্দেশ ভোগ দেওয়া হয়। ...

    ০৬ জুলাই ২০২৪ বর্তমান
    লেক অ্যাভিনিউয়ে ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি, গ্রেপ্তার তিন

    নিজস্ব প্রতিনিধি, কলকাতা: লেক গার্ডেন্সে শ্যুট আউটের রেশ কাটতে না কাটতেই ফের গুলি চলল শহরে। দক্ষিণ কলকাতার অভিজাত এলাকা লেক অ্যাভিনিউতে বৃহস্পতিবার সন্ধ্যায় ফ্ল্যাটের দরজার সামনে ব্যবসায়ী দেবাশিস দে’কে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ উঠেছে। অল্পের জন্য তিনি প্রাণে ...

    ০৬ জুলাই ২০২৪ বর্তমান
    কলকাতা পুরসভার কর্মী খুনে গ্রেপ্তার কলেজপড়ুয়া ভাইপো

    নিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া: কলকাতা পুরসভার কর্মী লালবাবু গোয়ালাকে খুনের অভিযোগে তাঁর কলেজ পড়ুয়া ভাইপোকে গ্রেপ্তার করল পুলিস। ধৃতের নাম আদিত্য গোয়ালা। সে কলেজের প্রথম বর্ষের ছাত্র। এদিনই ধৃতকে আদালতে হাজির করেছিল পুলিস। বিচারক তাকে ১২ দিনের পুলিস হেফাজতের নির্দেশ ...

    ০৬ জুলাই ২০২৪ বর্তমান
    বিজেপি ভারত জ্বালাও পার্টি: সায়নী

    সংবাদদাতা, বনগাঁ: বিজেপি মানে ভারত জ্বালাও পার্টি। শুক্রবার বাগদায় উপ নির্বাচনে দলীয় প্রার্থী মধুপর্ণা ঠাকুরের সমর্থনে প্রচারে এসে এভাবেই কেন্দ্র সরকারকে আক্রমণ করলেন  যুব তৃণমূলের রাজ্য সভাপতি সায়নী ঘোষ। শুক্রবার দলীয় প্রার্থীর সমর্থনে গাঁড়াপোতায় র‍্যালিতে অংশ নেন তিনি। পরে ...

    ০৬ জুলাই ২০২৪ বর্তমান
    মালকিনের ধাক্কায় পথচারীর মৃত্যু, জেলে গাড়িচালক

    নিজস্ব প্রতিনিধি, কলকাতা: স্টিয়ারিংয়ে বসে পথচারীকে পিষে দিলেন বিত্তশালী পরিবারের তরুণী। আর জেলে যেতে হল পাশের সিটে থাকা নিরপরাধ গাড়িচালককে। বছর দশেক আগে মুক্তি পাওয়া ‘জলি এলএলবি’ সিনেমাই কার্যত বাস্তব হয়ে উঠল খাস কলকাতায়। মনে করাল পুনের পোরসে কাণ্ডকেও। ...

    ০৬ জুলাই ২০২৪ বর্তমান
    সারদার চার্জশিটে চিদম্বরম-স্ত্রীর নাম ১১ বছর পর কেন, ইডিকে তোপ আদালতের

    নিজস্ব প্রতিনিধি, কলকাতা: সারদা চিটফান্ড মামলায় ইউপিএ জমানার প্রাক্তন মন্ত্রী পি চিদম্বরমের স্ত্রী তথা আইনজীবী নলিনী চিদম্বরমের বিরুদ্ধে চার্জশিট জমা দিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। শুক্রবার বিচারভবনে ইডির বিশেষ আদালতে ১ হাজার ১০০ পাতার যে নথি জমা দিয়েছে কেন্দ্রীয় এজেন্সি, ...

    ০৬ জুলাই ২০২৪ বর্তমান
    মোবাইলেও মূল্যবৃদ্ধি!  ভোট মিটতেই ৩০ শতাংশ লাফ রিচার্জে

    নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: মোদি জমানায় মূল্যবৃদ্ধির ষোলো কলা পূর্ণ করল মোবাইল পরিষেবার খরচ। ভোট মিটতেই টান পড়ল মধ্য ও নিম্নবিত্ত ভারতবাসীর পকেটে। এক লাফে কমবেশি ৩০ শতাংশ বেড়ে গিয়েছে মোবাইল রিচার্জের খরচ। ডাল, আটা, আলু, পেঁয়াজ, টম্যাটো জাতীয় নিত্য ...

    ০৬ জুলাই ২০২৪ বর্তমান
    পঞ্চায়েতের মূল্যায়নে বাড়তি গুরুত্ব নারী ও শিশু কল্যাণে

    নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: একটি আর্থিক বছরে পঞ্চায়েতগুলি কেমন কাজ করল, কোথায় খামতি থাকল বা কোথায় উন্নতি করেছে] যাবতীয় কিছু পরীক্ষা করে প্রতিবছরই মূল্যায়ন করা হয়। ২০২৩-২৪ সালে তাদের বার্ষিক মূল্যায়নের ক্ষেত্রে এবার আরও বেশি কড়া নিয়ম আনল ...

    ০৬ জুলাই ২০২৪ বর্তমান
    পরীক্ষার নম্বর নিয়ে বিভ্রান্ত স্কুল, দায় নিতে নারাজ মধ্যশিক্ষা পর্ষদ

    নিজস্ব প্রতিনিধি, কলকাতা: শিক্ষাদপ্তরের তৈরি হোলিস্টিক রিপোর্ট কার্ড নিয়ে নয়া সমস্যায় পড়েছে স্কুলগুলি। নতুন এই রিপোর্ট কার্ড তথা মার্কশিটে অনেকটাই ফারাক রয়েছে আগের সঙ্গে। যেমন, প্রথম এবং দ্বিতীয় সামেটিভ মূল্যায়নে মোট নম্বর আগের চেয়ে দ্বিগুণ হয়ে গিয়েছে। আগে যেমন ...

    ০৬ জুলাই ২০২৪ বর্তমান
    অনলাইনে রেশনের তথ্য জমার ব্যবস্থা, উপকৃত ১২ লক্ষ গ্রাহক     

    নিজস্ব প্রতিনিধি, কলকাতা: সেলফ সার্ভিস ব্যবস্থা কার্যকর করল রাজ্যের খাদ্যদপ্তর। এর মাধ্যমে খাদ্যদপ্তরের পোর্টাল মারফত ফর্ম ভরে যাবতীয় তথ্য জমা দিতে পারবেন রেশন গ্রাহকরা। ফলে হাতে যথেষ্ট সময় নিয়ে খাদ্যদপ্তরে গিয়ে ফর্ম জমা দেওয়ার দিন শেষ। শুক্রবার রাজ্যের খাদ্যমন্ত্রী ...

    ০৬ জুলাই ২০২৪ বর্তমান
    সরকারি জমির জবরদখল, রাজস্ব ফাঁকি আটকাতে তৎপরতা নবান্নের

    নিজস্ব প্রতিনিধি, কলকাতা: সম্প্রতি প্রশাসনিক বৈঠকে ভূমি ও ভূমিসংস্কার দপ্তরের কাজ নিয়ে ক্ষোভ উগরে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। হাল ফেরাতে তিনি দপ্তরের দায়িত্ব তুলে দেন অতিরিক্ত মুখ্যসচিব বিবেক কুমারের হাতে। দায়িত্ব পাওয়ার পর শুক্রবার প্রথম তিনি বিএলআরও সহ দপ্তরের ...

    ০৬ জুলাই ২০২৪ বর্তমান
    সৌর বিদ্যুৎ উৎপাদনেই বেশি জোর দিচ্ছে ডিভিসি

    নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আগামী দিনে সৌর বিদ্যুৎ উৎপাদনের উপরেই বেশি জোর দিচ্ছে দামোদর ভ্যালি কর্পোরেশন (ডিভিসি)। উৎপাদনের যে লক্ষ্যমাত্রা তৈরি করা হয়েছে তাতে সৌর বিদ্যুতের পরিমাণ বেশি। ডিভিসির চেয়ারম্যান এস সুরেশ কুমার সহ সংস্থার শীর্ষ কর্তারা বৃহস্পতিবার সাংবাদিক বৈঠকে ...

    ০৬ জুলাই ২০২৪ বর্তমান
    বোরিং ক্লাস নয়, চোখের সামনেই এবার বিজ্ঞানের সূত্র বিআইটিএমে

    নিজস্ব প্রতিনিধি, কলকাতা: সপ্তাহান্তের সায়েন্স মিউজিয়াম হয়ে উঠেছে স্কুলের ক্লাসরুম। তবে এই ক্লাসরুম একঘেঁয়ে নয়, জানালার বাইরে তাকিয়ে আকাশ কুসুম চিন্তা নয়। ক্লাসরুমে নেই দিদিমণিদের বকাবকি। শুধুই সম্মোহন, মজা আর অনেক কিছু শিখে নেওয়া। পশ্চিমবঙ্গ সমগ্র শিক্ষা মিশন ও ...

    ০৬ জুলাই ২০২৪ বর্তমান
    প্রেমের টানে সীমান্ত টপকে বাংলাদেশ, বিজিবি ও বিএসএফের হস্তক্ষেপে দেশে ফিরল কিশোরী

    নিজস্ব প্রতিনিধি, বিধাননগর: পরিচয় হয়েছিল ফেসবুকে। তারপর প্রেম। কিন্তু প্রেমিকের বাড়ি বাংলাদেশ। প্রেমিকার বাড়ি ভারত। মাঝখানে আন্তর্জাতিক সীমান্ত। দেখা করতে গেলেও লাগবে পাসপোর্ট, ভিসা। প্রেমিকার কাছে তা না থাকলেও প্রেমের টানে কমতি ছিল না। সেই টানে ভারত থেকে কিশোরী ...

    ০৬ জুলাই ২০২৪ বর্তমান
    উত্তর ভারত জুড়েও ভারী বৃষ্টি, বঞ্চিত শুধু দক্ষিণবঙ্গ

    নিজস্ব প্রতিনিধি, কলকাতা: উত্তরবঙ্গে ভারী বৃষ্টি আপাতত চলবে। একই সঙ্গে উত্তরপ্রদেশ, বিহার,  রাজস্থান, পাঞ্জাব, হরিয়ানা, বিহার, মধ্যপ্রদেশ, ছত্তিশগড় জুড়ে আগামী কয়েকদিন ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর। কিন্তু দক্ষিণবঙ্গ বা গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এখনও বঞ্চিত থাকবে ভারী বৃষ্টি থেকে। ...

    ০৬ জুলাই ২০২৪ বর্তমান
    বাজেয়াপ্ত হওয়া বিপুল সোনা কোথায়? বিস্তারিত রিপোর্ট চাইল হাইকোর্ট

    শুভঙ্কর বসু, কলকাতা: ২০২২ সালে রানিগঞ্জে এক ডাকাতির ঘটনায় ইতিমধ্যেই বিহারের কুখ্যাত গ্যাংস্টার সুবোধ সিংকে ইতিমধ্যেই হাতে পেয়েছে সিআইডি। সাতবছর আগে রাজ্যে একটি গোল্ড লোন সংস্থায় একটি দুধর্ষ ডাকাতিতে সুবোধের জড়িত থাকার অভিযোগ উঠেছিল। আর সেই ঘটনার কিনারা হওয়ার পর উদ্ধার ...

    ০৬ জুলাই ২০২৪ বর্তমান
    রথ উপলক্ষ্যে নবদ্বীপ-স্পেশাল হাওড়ায় বাতিল ৪টি লোকাল 

    নিজস্ব প্রতিনিধি, কলকাতা: রথযাত্রা উপলক্ষ্যে হাওড়া-নবদ্বীপ রুটে এক জোড়া স্পেশাল ট্রেন চালাবে রেল। তবে বাতিল থাকবে চারটি লোকাল। আগামী কাল রবিবার রথ এবং ১৫ জুলাই উল্টোরথে বিশেষ এই পরিষেবা পাবেন যাত্রীরা। রথযাত্রা উদযাপন উপলক্ষ্যে নবদ্বীপে বিশেষ মেলা বসে। দূর-দূরান্ত ...

    ০৬ জুলাই ২০২৪ বর্তমান
    উপ নির্বাচনের বাকি চার দিন, জোর প্রচার রায়গঞ্জে

    নিজস্ব প্রতিনিধি, রায়গঞ্জ: ভোটের বাকি আর মাত্র চারদিন। প্রচারে ঝাঁঝ বাড়াচ্ছে সব রাজনৈতিক দল। বৃষ্টি মাথায় নিয়েই চলছে রোড শো, বাইক র‍্যালি। শুক্রবার রায়গঞ্জ শহর ও গ্রামাঞ্চলে চলে বাড়ি বাড়ি ভোট প্রচার। করা হয় লিফলেট বিলি। ১০ জুলাই রায়গঞ্জ ...

    ০৬ জুলাই ২০২৪ বর্তমান
    কর্মচারীদের আন্দোলন চালানোর হুমকি, অচলাবস্থা কাটাতে আর্জি অধ্যাপকদের

    সংবাদদাতা, মাথাভাঙা: কোচবিহার পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ের শিক্ষাকর্মীদের আন্দোলন শুক্রবার পঞ্চম দিনে পড়ল। কর্মীরা জানিয়েছেন, দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবেই। অপরদিকে, আন্দোলনের জেরে এবং উপাচার্য ও রেজিস্ট্রারের দ্বন্দ্বে শিকেয় উঠেছে পিবিইউ’র স্বাভাবিক কাজকর্ম। এদিনও অনেকে এসে ফেরত যান। ...

    ০৬ জুলাই ২০২৪ বর্তমান
    ২০ দিন পর গ্রেপ্তার মূল অভিযুক্ত, জখমের দেহে এখনও গুলি আটকে

    সংবাদদাতা, পুরাতন মালদহ: পুরাতন মালদহে বাড়িতে ঢুকে ব্যবসায়ীকে গুলি করার ঘটনার ২০ দিন পর মূল অভিযুক্তকে গ্রেপ্তার করল পুলিস। শুক্রবার ভোরে মঙ্গলবাড়ি এলাকার একটি ব্রিজ সংলগ্ন এলাকা থেকে অভিযুক্তকে ধরা হয়েছে। পুলিস জানিয়েছে, ধৃতের নাম আকাশ মণ্ডল। বাড়ি সাহাপুর ...

    ০৬ জুলাই ২০২৪ বর্তমান
    বালুরঘাটের খুনকাণ্ডে নয়া মোড়, শিলিগুড়িতে উদ্ধার অভিযুক্ত ছেলের দগ্ধ দেহ

    নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি ও সংবাদদাতা, পতিরাম: বালুরঘাট কেন্দ্রীয় সংশোধনাগারের আবাসনে মায়ের দেহ উদ্ধারের ঘটনায় নতুন মোড়। খুনের পর থেকে পলাতক ছিল পুলিস ছেলে। বৃহস্পতিবার রাতে তার অগ্নিদগ্ধ দেহ উদ্ধার হয়েছে দার্জিলিং জেলার মাটিগাড়া থানা এলাকায়। বৃহস্পতিবার রাতে প্রগতি কলেজের ...

    ০৬ জুলাই ২০২৪ বর্তমান
    আপ্তৈরে ইন্টিগ্রেটেড চেকপোস্টের জমি পরিদর্শনে সুকান্ত

    সংবাদদাতা, বালুরঘাট: শুক্রবার হিলির আপ্তৈরে ইন্টিগ্রেটেড চেকপোস্ট প্রকল্পের জমি পরিদর্শন করলেন বালুরঘাটের সাংসদ তথা কেন্দ্রীয় শিক্ষা রাষ্ট্রমন্ত্রী সুকান্ত মজুমদার। এদিন দুপুরে তিনি হিলিতে দলীয় একটি কর্মসূচি যোগদান করে আপ্তৈর গিয়ে জমি পরিদর্শন করেন। কোন এলাকায় কত পরিমাণ জমি নেওয়া ...

    ০৬ জুলাই ২০২৪ বর্তমান
    চাঁচল-২ ব্লকে কৃষক বন্ধু প্রকল্পে প্রায় দশ কোটি টাকা

    সংবাদদাতা, হরিশ্চন্দ্রপুর: মালদহের চাঁচল-২ ব্লকের চাষিরা রাজ্য সরকারের ‘কৃষক বন্ধু’ প্রকল্পের সুবিধা পাচ্ছেন। এই প্রকল্পের আওতায় চাষিদের আর্থিক সহায়তা প্রদান করা হচ্ছে। ব্লক কৃষি দপ্তর সূত্রে জানা গিয়েছে, এই প্রকল্পের ৪২ হাজার ১১৬ আবেদন কৃষিদপ্তর অনুমোদন করেছে। তার মধ্যে ...

    ০৬ জুলাই ২০২৪ বর্তমান
    প্রতিশ্রুতি দিয়ে বিয়ে করতে অস্বীকার, ধর্না বধূর

    সংবাদদাতা, পতিরাম: স্বামীর বন্ধুর সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে  বিপাকে বধূ। প্রেমিকের জন্যই স্বামীকে ত্যাগ করেছেন বধূ। কিন্তু সেই প্রেমিক এখন বিয়ে করতে অস্বীকার করছেন। ফলে শুক্রবার প্রেমিকের বাড়ির সামনে ছোট মেয়েকে নিয়ে ধর্নায় বসেন বধূ। ঘটনায় শোরগোল বালুরঘাটের ...

    ০৬ জুলাই ২০২৪ বর্তমান
    ভয় দেখিয়ে জমি দখলের অভিযোগ তৃণমূল প্রধানের স্বামীর বিরুদ্ধে

    সংবাদদাতা, কালিয়াচক: কালিয়াচকে রায়তি সম্পত্তি দখলের অভিযোগ উঠল তৃণমূল নেতার বিরুদ্ধে। রাজনগর গ্রাম পঞ্চায়েতের প্রধান শামিমা খাতুনের স্বামী বরজাহান শেখের বিরুদ্ধে প্রায় ৩৫ কাঠা জমি জবরজখলের অভিযোগ উঠেছে। এই অভিযোগে মালদহের পুলিস সুপার ও জেলা শাসকের দপ্তরে লিখিত অভিযোগ ...

    ০৬ জুলাই ২০২৪ বর্তমান
    রথের ভিড় সামলাতে ব্যবস্থা রাখার নির্দেশ

    সংবাদদাতা, মালদহ: উত্তরপ্রদেশের হাথরাসে ধর্মীয় সভায় যোগ দিতে গিয়ে পদপিষ্ট হয়ে শতাধিক মানুষের মৃত্যুতে দেশজুড়ে শোরগোল চলছে। গত বছর মালদহের জালালপুরে রথের চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হয় এক মহিলার। এবার তাই রথযাত্রা নিয়ে কোনও ঝুঁকি নিতে চায় না মালদহ ...

    ০৬ জুলাই ২০২৪ বর্তমান
    পুরাতন মালদহে প্রকাশ্যে চলছে মাংস কাটার কাজ, ক্ষুব্ধ বাসিন্দারা

    সংবাদদাতা, পুরাতন মালদহ: পুরাতন মালদহ শহরের বিক্রেতারা মাংস কাটার ক্ষেত্রে কোনও নিয়ম মানছেন না। শহরে বিশেষ করে মঙ্গলবাড়ি ও নালাগোলা রাজ্য সড়কের ধারে, সদরঘাট সহ গুরুত্বপূর্ণ মোড়গুলিতে দেদার প্রকাশ্যে খাসি ও মুরগি কাটা চলছে। সেখানেই রক্ত সহ খাসির মাথা ...

    ০৬ জুলাই ২০২৪ বর্তমান
    জমি মামলায় এবার গ্রেপ্তার তৃণমূল নেতা গৌতম গোস্বামী

    নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি ও সংবাদদাতা, বাগডোগরা: অবশেষে গ্রেপ্তার বহিষ্কৃত তৃণমূল কংগ্রেস নেতা দেবাশিসের ডানহাত গৌতম গোস্বামী। তিনি তৃণমূলের ডাবগ্রাম-ফুলবাড়ি সাংগঠনিক ব্লক কমিটির সহ সভাপতি। জমি মামলায় শুক্রবার দিল্লি থেকে তাঁকে পাকড়াও করে শিলিগুড়ি পুলিসের স্পেশাল অপারেশন টিম (এসওজি)। এনিয়ে ...

    ০৬ জুলাই ২০২৪ বর্তমান
    গঙ্গায় ভাঙন রোধের কাজ কেন থমকে, সেচকর্তার সামনে ক্ষোভ

    সংবাদদাতা, মানিকচক: প্রায় তিন কিমি বাঁধহীন ভূতনির বিস্তীর্ণ এলাকা। বর্ষার শুরুতে নদী ভাঙন বাড়তেই আতঙ্কে দিন কাটছে বাসিন্দাদের। শুক্রবার বাঁধের কাজ পরিদর্শনে এসে ক্ষোভের মুখে পড়লেন সেচদপ্তরের আধিকারিকরা। কর্তাদের পেয়ে ক্ষোভ উগরে দেন গঙ্গা ভাঙন প্রতিরোধ কমিটির সদস্য ও ...

    ০৬ জুলাই ২০২৪ বর্তমান
    মাদারিহাটে সুখা নদীর আগ্রাসনে বিপন্ন ‘চা সুন্দরী’ প্রকল্পের বাড়ি

    রবীন রায়, আলিপুরদুয়ার: মাদারিহাটের মুজনাই চা বাগানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের চা সুন্দরী প্রকল্প স্থানীয় সুখা নদীর আগ্রাসনে বিপন্ন। নদীর ধারে ওই চা বাগানের পরিত্যক্ত জমিতে চা সুন্দরী প্রকল্পে শ্রমিকদের জন্য ৪০০টি ঘর তৈরির কাজ চলছে। একএকটি ঘরের জন্য রাজ্য ...

    ০৬ জুলাই ২০২৪ বর্তমান
    আলিপুরদুয়ার শহরের বহু ওয়ার্ডে জল জমল বৃষ্টিতে

    সংবাদদাতা, আলিপুরদুয়ার: নিকাশি ব্যবস্থা ভেঙে পড়ায় ২৪ ঘণ্টার ভারী বৃষ্টিতে শুক্রবার সকালে জলমগ্ন হয়ে পড়ে আলিপুরদুয়ার পুরসভার নিচু ওয়ার্ডগুলি। তারউপর শহরের পাশ দিয়ে বয়ে যাওয়া কালজানি নদীর জল বেড়ে যাওয়ায় সেচদপ্তর আলিপুরদুয়ার টাউন প্রোটেক্টিভ বাঁধের গেটগুলি বন্ধ করে দেওয়ায় ...

    ০৬ জুলাই ২০২৪ বর্তমান
    বুলডোজার দিয়ে ভেঙে দেওয়া হল শাসকদলের পার্টি অফিস

    সংবাদদাতা, পুরাতন মালদহ: শুক্রবার সকালে পুরাতন মালদহের ১২ নম্বর ওয়ার্ডে পূর্ত দপ্তরের জায়গায় থাকা তৃণমূল কংগ্রেসের দলীয় অফিস এবং স্থানীয় একটি ক্লাবঘর ভেঙে দিল জেলা প্রশাসন। বুলডোজার দিয়ে ওই পাকা নির্মাণগুলি ভেঙে ফেলা হয়। এগজিকিউটিভ ম্যাজিস্ট্রেট সুমন দেবনাথ, মালদহ ...

    ০৬ জুলাই ২০২৪ বর্তমান
    বুনিয়াদপুর শহরের তিনটি ওয়ার্ডে কংক্রিটের বাঁধের দাবি বাসিন্দাদের

    সংবাদদাতা, গঙ্গারামপুর: বর্ষা এলেই টাঙ্গন নদীর জলে প্লাবনের হওয়ার আশঙ্কা তৈরি হয় বুনিয়াদপুর শহরের তিনটি ওয়ার্ডে। উত্তরবঙ্গে কয়েকদিনের ভারী বৃষ্টিতে গঙ্গারামপুর মহকুমার টাঙ্গন ও পুনর্ভবা নদীর জলস্তর বাড়তে শুরু করেছে। জেলা সেচদপ্তর সূত্রে জানা গিয়েছে, পুনর্ভবার জল বিপদসীমার অনেক নীচেই ...

    ০৬ জুলাই ২০২৪ বর্তমান
    বানারহাটে চা বাগানে শিশুকে খুবলে খেল চিতাবাঘ

    সংবাদদাতা, বানারহাট: বন্ধুদের সঙ্গে চা বাগানে মাশরুম আনতে গিয়ে চিতাবাঘের হানায় মৃত্যু হল এক শিশুর। ঘটনাটি ঘটেছে শুক্রবার বিকেলে জলপাইগুড়ি জেলার বানারহাট ব্লকের তোতাপাড়া চা বাগানে। পুলিস জানিয়েছে, মৃত কিশোরের নাম দিলজিৎ মাহালি (৬)। তোতাপাড়া চা বাগানের স্কুল লাইনের ...

    ০৬ জুলাই ২০২৪ বর্তমান
    বর্ষায় দুর্ভোগ বাড়ছে এনজেপি স্টেশন ও এনবিএমসিতে

    সংবাদদাতা, শিলিগুড়ি: শুক্রবার সকাল থেকে ভারী বর্ষণ শুরু হতেই উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতাল ও এনজেপি স্টেশন চত্বর ভাসল। গত ক’দিন ধরে শিলিগুড়িতে বিক্ষিপ্ত বৃষ্টি চলছে। কিন্তু এদিন সকালে প্রবল বৃষ্টির ফলে এনজেপি স্টেশনের সামনে এবং উত্তরবঙ্গ মেডিক্যালের অনেক জায়গায় ...

    ০৬ জুলাই ২০২৪ বর্তমান
    প্রবল বৃষ্টিতে উত্তরের জনজীবন বিঘ্নিত, বহু এলাকা জলের নীচে

    নিজস্ব প্রতিনিধি ও সংবাদদাতা: বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার দিনভর বৃষ্টিতে উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় জনজীবন বিঘ্নিত হল। টানা বৃষ্টিতে বহু জায়গায় জল জমে গিয়েছে। নদীগুলির জলস্তর বৃদ্ধির পাশাপাশি কোথাও কোথাও নদীভাঙন দেখা দিয়েছে।  টানা বৃষ্টির জেরে পাহাড় ও সমতলের বিস্তীর্ণ ...

    ০৬ জুলাই ২০২৪ বর্তমান
    প্রাক্তন বিধায়ক ও ব্লক সভাপতির পৃথক মিছিল, পার্টি আফিসে ভাঙচুর, উত্তেজনা

    নিজস্ব প্রতিনিধি, বাঁকুড়া: শহিদ দিবসের প্রস্তুতি নিয়ে ওন্দায় তৃণমূলের গোষ্ঠী কোন্দল প্রকাশ্যে চলে এসেছে। শুক্রবার প্রাক্তন বিধায়ক ও ব্লক সভাপতি পৃথক মিছিল বের করেন। পাশাপাশি ওন্দা ব্লক তৃণমূলের পার্টি অফিস ভাঙচুরের অভিযোগও উঠেছে। তার জেরে এদিন দুপুরে ওন্দায় উত্তেজনা ...

    ০৬ জুলাই ২০২৪ বর্তমান
    ঝাড়গ্রাম শহর সংলগ্ন রিসর্টে হাতির তাণ্ডব 

    নিজস্ব প্রতিনিধি, ঝাড়গ্রাম: এবার ঝাড়গ্রাম শহর সংলগ্ন এক রিসর্টে ঢুকে তাণ্ডব চালাল হাতি। এই ঘটনায় বেসরকারি রিসর্টের বাগানের ব্যাপক ক্ষতি হয়েছে। তবে রিসর্টে পর্যটক না থাকায় বড় কোনও বিপত্তি ঘটেনি। কিন্তু ঘটনায় আতঙ্কিত রয়েছেন এলাকার মানুষ। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, ...

    ০৬ জুলাই ২০২৪ বর্তমান
    এখনও ভক্তদের মুখে মুখে ঘোরে কুলটির মানিকেশ্বর ধামে পিতলের রথ চুরি

    নিজস্ব প্রতিনিধি, কুলটি: রানিগঞ্জ থেকে বরাকর-বহু প্রাচীন রথযাত্রার ইতিহাসে সমৃদ্ধ আসানসোল শিল্পাঞ্চল। এই শিল্পাঞ্চলের বুকেই লুকিয়ে রয়েছে এক রোমহর্ষক রথ লুঠের কাহিনী। খনি শিল্পাঞ্চল ঘেরা আসানসোল মহকুমাজুড়ে বহুকাল ধরেই লুটেরাদের বাড়বাড়ন্ত রয়েছে। লোহা, কয়লা চুরির পাশাপাশি এখানে আস্ত রথ ...

    ০৬ জুলাই ২০২৪ বর্তমান
    বিবাহ বহির্ভূত সম্পর্কের সন্দেহে স্ত্রীকে খুনের চেষ্টা, থানায় আত্মসমর্পণ স্বামীর

    সংবাদদাতা, মানকর: বিবাহ বহির্ভূত সম্পর্কের সন্দেহে স্ত্রীকে খুনের চেষ্টার অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে কাঁকসা থানার সুন্দিয়ারা গ্রামে। পুলিস সূত্রে জানা গিয়েছে, অভিযুক্তর নাম সুমন্ত লোহার। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। জখম বধূর নাম শিউলি লোহার। স্থানীয় সূত্রে ...

    ০৬ জুলাই ২০২৪ বর্তমান
    অফিসের মধ্যেই আইবুড়ো ভাতের আয়োজন, বর্ধমান-১ বিডিওর কাছে কৈফিয়ত তলব

    নিজস্ব প্রতিনিধি, বর্ধমান: অফিসের মধ্যেই আ‌ইবুড়ো ভাত খাওয়ানোর আয়োজন করায় বর্ধমান-১ বিডিও রজনীশ যাদবের কাছে কৈফিয়ত তলব করা হয়েছে। জেলাশাসক কে রাধিকা আয়ার চিঠি করে বিডিও-র জবাব চেয়েছেন। তৃণমূল নেত্রী কাকলি তা গুপ্তর পায়ে হাত দিয়ে বর্ধমান-১ ব্লকের বিডিও ...

    ০৬ জুলাই ২০২৪ বর্তমান
    বড়ঞায় নাবালিকা পরিচারিকার সঙ্গে সহবাস, বাড়ির মালিকের কারাদণ্ড

    সংবাদদাতা, কান্দি: বিয়ের প্রতিশ্রুতি দিয়ে নাবালিকা পরিচারিকার সঙ্গে সহবাসের অভিযোগে বাড়ির মালিককে ন’বছরের কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করল আদালত। জরিমানা অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়েছে। শুক্রবার কান্দি মহকুমা আদালতের অতিরিক্ত দায়রা বিচারক তারকনাথ ...

    ০৬ জুলাই ২০২৪ বর্তমান
    স্বামীকে বালতি দিয়ে পিটিয়ে খুন করে থানায় হাজির স্ত্রী

    নিজস্ব প্রতিনিধি, কৃষ্ণনগর: পারিবারিক অশান্তির জেরে স্বামীকে বালতি দিয়ে খুন করার অভিযোগ উঠল স্ত্রীর বিরুদ্ধে। বৃহস্পতিবার রাতে কৃষ্ণনগর কোতোয়ালি থানার রোড স্টেশন এলাকার ওই ঘটনায় চাঞ্চল্য ছড়ায়। মৃতের নাম অশোক বিশ্বাস(৫৫)। স্বামীকে খুনের পর কোতোয়ালি থানায় গিয়ে আত্মসমর্পণ করে ...

    ০৬ জুলাই ২০২৪ বর্তমান
    চাপড়ায় যৌথ অভিযানে ১০ কেজি সোনার বিস্কুট বাজেয়াপ্ত, ধৃত সাত

    নিজস্ব প্রতিনিধি, কৃষ্ণনগর: সীমান্তে কয়েক কোটি টাকার সোনার বিস্কুট পাচার রুখে দিল বিএসএফ ও ডিআরআই। দিনভর দফায় দফায় অভিযানে বিপুল পরিমাণ সোনার বিস্কুট ও অবৈধ নগদ টাকা বাজেয়াপ্ত হয়েছে। বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে চাপরা থানা সীমানগর এলাকায়। বিএসএফের ৬৮ বাটালিয় ...

    ০৬ জুলাই ২০২৪ বর্তমান
    রানাঘাট দক্ষিণে শেষলগ্নের প্রচারে ঝড় তুলল তৃণমূল

    নিজস্ব প্রতিনিধি, রানাঘাট: উপনির্বাচনের বাকি আর মাত্র তিন দিন। তার আগে রানাঘাট দক্ষিণে একের পর এক রাজ্য নেতৃত্বকে নিয়ে এসে প্রচারে চমক দিচ্ছে তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। শুক্রবারে এই বিধানসভার বিভিন্ন পঞ্চায়েত এলাকায় জনসংযোগ ও পথসভায় তৃণমূল প্রার্থীর মুকুটমণি অধিকারীর ...

    ০৬ জুলাই ২০২৪ বর্তমান
    প্রতারণার অভিযোগে বিদ্ধ করিমপুরের স্বাস্থ্য কর্মাধ্যক্ষ

    সংবাদদাতা, তেহট্ট: চাকরির প্রতিশ্রুতি দিয়ে প্রতারণার অভিযোগ উঠেছে পঞ্চায়েত সমিতির স্বাস্থ্য কর্মাধ্যক্ষের বিরুদ্ধে। করিমপুর-২ পঞ্চায়েত সমিতির স্বাস্থ্য কর্মাধ্যক্ষ সুখিয়া খাতুনের বিরুদ্ধে এই অভিযোগ উঠেছে। এনিয়ে সুজন শেখ থানারপাড়া থানায় অভিযোগ জানাতে যান। পুলিস না নেওয়ায় তিনি তেহট্ট আদালতে মামলা ...

    ০৬ জুলাই ২০২৪ বর্তমান
    ইসলামপুরে ভৈরব সেতুর রেলিং হেলে বিপদের শঙ্কা

    সংবাদদাতা, ডোমকল: পলেস্তারার উপর নতুন রঙ করা হয়েছে। কিন্তু তাতে কি সেতুর ভগ্নদশা আড়াল হয়? গত কয়েকমাসে ইসলামপুরের ভৈরব সেতুর বেহাল দশা একাধিকবার প্রকাশ পাওয়ায় স্থানীয়রা এই প্রশ্নই তুলেছেন। সেতুর ইসলামপুরের দিকের শুরুতেই ফুটপাত বসে যাওয়ায় রেলিংয়ের একাংশ বিপজ্জনকভাবে ...

    ০৬ জুলাই ২০২৪ বর্তমান
    ঝুঁকির যাত্রা খড়গ্রামের বাদশাহি সড়কে

    সংবাদদাতা, কান্দি: মাত্র ১০০ মিটার এলাকা। ওই সামান্য রাস্তাটুকু পেরতেই নাজেহাল অবস্থা হয়ে দাঁড়াচ্ছে যানবাহনের চালকদের। অল্প বৃষ্টিতেই বেহাল অবস্থা হয়ে দাঁড়িয়েছে ফরাক্কা-হলদিয়া বাদশাহি সড়কের ওই অংশে। খড়গ্রাম ব্লকের কুড়াপাড়া মোড় এলাকায় বেহাল ওই রাস্তা দিয়ে চলাচল করা দায় ...

    ০৬ জুলাই ২০২৪ বর্তমান
    বর্ধমানে দুই সিভিক ভলান্টিয়ারকে মার, গ্রেপ্তার চা বিক্রেতা

    সংবাদদাতা, বর্ধমান: কর্তব্যরত অবস্থায় দুই সিভিক ভলান্টিয়ারকে মারধরের অভিযোগে এক চা বিক্রেতাকে গ্রেপ্তার করল বর্ধমান থানার পুলিস। ধৃতের নাম শেখ রমজান ওরফে বুড়ো। বর্ধমান থানার শিবপুরের দিঘিরপাড় এলাকায় তার বাড়ি। বৃহস্পতিবার রাতে শহরের নবাবহাট মোড় থেকে তাকে গ্রেপ্তার করা ...

    ০৬ জুলাই ২০২৪ বর্তমান
  • বর্তমান | 43101-43200

News/খবর All News এই সময় বর্তমান প্রতিদিন আজকাল দৈনিক স্টেটসম্যান আজ তক Times of India Indian Express The Statesman News18 বাংলা

BENGAL INFO | Information about West Bengal, India | bengalinfo1@gmail | Privacy Policy