নিজস্ব প্রতিনিধি, কলকাতা: রেশন দুর্নীতির অভিযোগে ইতিপূর্বে গ্রেপ্তার হয়েছেন রাজ্যের ভূতপূর্ব খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। তদন্ত এখনও চলছে। তার মধ্যেই এবার খাস কলকাতায় উঠল রেশনের চাল চুরি নিয়ে চাঞ্চল্যকর অভিযোগ। রাজ্য ও কেন্দ্রীয় সরকারের দেওয়া বিনামূল্যের চাল রেশন দোকান থেকে ...
২৫ জুলাই ২০২৪ বর্তমানসংবাদদাতা, বারুইপুর: ১৩ বছর আগে নিখোঁজ হয়ে গিয়েছিলেন জয়নগরের বামুনগাছির এক বধূ। দিল্লির রাস্তা থেকে তাঁকে উদ্ধার করেছিল দিল্লির পুলিস। তখন মানসিকভাবে অসুস্থ ছিলেন তিনি। চিকিৎসার জন্য তাঁকে বেনারসের এক মানসিক হাসপাতালে ভর্তি করা হয়। নিজের নাম-ঠিকানা ঠিকমত বলতে ...
২৫ জুলাই ২০২৪ বর্তমানসংবাদদাতা, উলুবেড়িয়া: আত্মীয়ের শরীর খারাপ, এই অজুহাতে ইউপিআই স্ক্যানার ব্যবহার করে অভিনব কায়দায় এক যুবকের কাছ থেকে ৫০ হাজার ৫০০ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠল এক প্রতারকের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে চেঙ্গাইলের করুণাপাড়ায়। প্রতারিত যুবকের নাম সৈয়দ মহম্মদ ফারহাদ আজম। ...
২৫ জুলাই ২০২৪ বর্তমাননিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া: দিনকয়েক আগেও উত্তরপাড়ার ভদ্রকালীর বাসিন্দা অজয় পাশোয়ানের পরিচয় ছিল টোটোচালক। রাতারাতি সেই পরিচয় বদল হয়ে এখন হয়েছে মোহনবাগানের বর্ষসেরা সমর্থক। খোদ মোহনবাগান ক্লাব কর্তৃপক্ষ এই শিরোপা তাঁর মাথায় তুলে দেবে। এতেই বদলে গিয়েছে অজয়বাবুর ছাপোষা জীবন। ...
২৫ জুলাই ২০২৪ বর্তমাননিজস্ব প্রতিনিধি, কলকাতা: আলুর দাম বাড়তে বাড়তে আপাতত কোথাও কেজিতে ৪০, কোথাও ৫০ টাকা ছুঁয়েছে। দাম কবে কমবে তার আশায় হাঁ করে বসে সবাই। তবে দাম যতই চড়ুক, আলু ছাড়া বাঙালির জীবন ‘আলুনি’। বিরিয়ানিতে যদি আলু না থাকে? কিংবা ...
২৫ জুলাই ২০২৪ বর্তমাননিজস্ব প্রতিনিধি, কলকাতা: মহানায়ক উত্তমকুমারের মৃত্যুবার্ষিকী উদযাপনের সরকারি আয়োজন। আলিপুরের ধনধান্য অডিটোরিয়ামে তখন সাজ সাজ রব। সুদৃশ্য তোরণে সেজে উঠেছে চত্বর। কিছুক্ষণের মধ্যেই ঢুকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার জন্য আঁটসাঁট নিরাপত্তার বলয় তৈরি করতে লালবাজারের বড়কর্তারা শশব্যস্ত। দর্শকরা লাইন ...
২৫ জুলাই ২০২৪ বর্তমানসংবাদদাতা, বারুইপুর: স্কুলের সামনেই বারুইপুর-ক্যানিং রোড। প্রায় রোজই ঘটে দুর্ঘটনা। বেপরোয়া গতিতে চলে বাইক, চালকদের অনেকেই হেলমেটবিহীন। অভিনবভাবে তাঁদের সবক শেখাতে ও ট্রাফিক সচেতনতার বার্তা দিতে এবার পথে নামল ওই স্কুলের পড়ুয়ারা। ছিলেন স্কুল পরিদর্শক থেকে শুরু করে শিক্ষক-শিক্ষিকারাও।
২৫ জুলাই ২০২৪ বর্তমাননিজস্ব প্রতিনিধি, কলকাতা: ব্রেবোর্ন রোড ও রাধাবাজার লেনের সংযোগস্থলে ট্রাফিক বিধি লঙ্ঘন করলে ‘তোলা’ দিয়ে ছাড় পাচ্ছেন ভ্যান চালকরা। সেই কাণ্ডের মূল পান্ডা কলকাতা পুলিসের হেড কোয়ার্টার ট্রাফিক গার্ডের এক সিভিক ভলান্টিয়ার ‘আলি’। কিন্তু, ইউনিফর্ম পরার ধার ধারেন না ...
২৫ জুলাই ২০২৪ বর্তমানসুজিত ভৌমিক, কলকাতা: প্রতিবেশী রাজ্য ঝাড়খণ্ডে জেলবন্দি রয়েছেন দেশের শীর্ষস্থানীয় মাওবাদী নেতা প্রশান্ত বোস ওরফে কিষানদা। তাঁকে নিয়ে এবার চরম সঙ্কটে সিপিআই (মাওবাদী) দল। কারণ, পার্টি চাইলেও যাদবপুরের বিজয়গড়ের ভূমিপুত্র এই মাওবাদীকে নেতাকে আইনি সহায়তা দেওয়া যাচ্ছে না। সেই কারণে ...
২৫ জুলাই ২০২৪ বর্তমাননিজস্ব প্রতিনিধি, কলকাতা: বুধবার দুপুরে বিধানসভার লবিতে বিরোধী দলনেতার সঙ্গে পূর্বস্থলীর তৃণমূল কংগ্রেস বিধায়ক তপন চট্টোপাধ্যায়ের মধ্যে তুমুল বিতণ্ডাকে ঘিরে উত্তেজনার সৃষ্টি হয়। পরে এনিয়ে তৃণমূল কংগ্রেস ও বিজেপি পরিষদীয় দলের পক্ষ থেকে পরস্পরের বিরুদ্ধে স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের কাছে ...
২৫ জুলাই ২০২৪ বর্তমাননিজস্ব প্রতিনিধি, কলকাতা: গবাদি পশুর কৃত্রিম প্রজনন, টিকাকরণের কাজে যুক্ত ‘প্রাণী মিত্র’দের জন্য দুঘর্টনা বিমার ব্যবস্থা করল রাজ্য সরকার। সংস্থার এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গ্রুপ পার্সোনাল অ্যাক্সিডেন্ট কাম ডেথ ইন্সিওরেন্স পলিসিতে মৃত্যু বা শারীরিকভাবে অক্ষম হয়ে গেলে ২ লক্ষ ...
২৫ জুলাই ২০২৪ বর্তমাননিজস্ব প্রতিনিধি, কলকাতা: রিজওয়ানুর মৃত্যু মামলায় বুধবার সাক্ষ্য দিলেন শিল্পপতি-কন্যা প্রিয়াঙ্কা টোডি। এই মামলায় তিনি গুরুত্বপূর্ণ সাক্ষী। কলকাতা নগর দায়রা আদালতের বন্ধ এজলাসে প্রায় দেড় ঘণ্টা ধরে চলে তাঁর সাক্ষ্যপর্ব। তারপর কাচঢাকা গাড়িতে দ্রুত আদালত চত্বর ছেড়ে যান প্রিয়াঙ্কা। ...
২৫ জুলাই ২০২৪ বর্তমাননিজস্ব প্রতিনিধি, কলকাতা: মাধ্যমিক উত্তীর্ণ কিংবা উচ্চমাধ্যমিকে ৫০ শতাংশের কম নম্বর থাকা কর্মরত শিক্ষকদের ডিএলএড প্রশিক্ষণ কোর্সে ভর্তির অনুমতি দিয়েছে হাইকোর্ট। কিন্তু তারপরও মাদ্রাসা পাশ কর্মরত প্রাথমিক শিক্ষকরা ওই কোর্সে ভর্তির জন্য আবেদন করতে পারছেন না। এই অভিযোগে ফের ...
২৫ জুলাই ২০২৪ বর্তমাননিজস্ব প্রতিনিধি, কলকাতা: মাধ্যমিকের পরীক্ষার রেজিস্ট্রেশন সার্টিফিকেটের আবেদন এবছর থেকে অনলাইনে শুরু করেছে মধ্যশিক্ষা পর্ষদ। নবম শ্রেণির ছাত্রছাত্রীদের এই রেজিস্ট্রেশন চলছে। তবে, তা নিয়ে শিক্ষক-প্রধান শিক্ষকদের একাংশের তরফে একটি প্রশ্ন তোলা হচ্ছে। তাদের দাবি, রেজিস্ট্রেশন পোর্টালে পড়ুয়ার ওই স্কুলে ...
২৫ জুলাই ২০২৪ বর্তমানসংবাদদাতা, বনগাঁ: তিনদিন পর চালু হল ভারত-বাংলাদেশ বাণিজ্য। পেট্রাপোল সীমান্তে ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থাকার পর বুধবার সকাল থেকে পণ্যবোঝাই ট্রাকগুলি বাংলাদেশে ঢুকতে শুরু করে। বাংলাদেশের দিক থেকেও পণ্যবোঝাই ট্রাক ভারতে এসেছে এদিন। কোটা বিরোধী আন্দোলনের জেরে বাংলাদেশের পরিস্থিতি ...
২৫ জুলাই ২০২৪ বর্তমাননিজস্ব প্রতিনিধি, কলকাতা: সিইএসসির তরফে বিদ্যুতের বিলের অঙ্ক বৃদ্ধির প্রতিবাদে বুধবার বিক্ষোভ সমাবেশ করল বিদ্যুৎ গ্রাহকদের সংগঠন অল বেঙ্গল ইলেকট্রিসিটি কনজিউমার্স অ্যাসোসিয়েশন বা অ্যাবেকা। তাদের অভিযোগ, ‘ফুয়েল অ্যান্ড পাওয়ার পার্চেজ অ্যাডজাস্টমেন্ট সারচার্জ’ বা ‘এফপিপিএএস’ শিরোনামে অতিরিক্ত টাকার বোঝা গ্রাহককে ...
২৫ জুলাই ২০২৪ বর্তমাননিজস্ব প্রতিনিধি, কলকাতা: বনসৃজনের জন্য চারাগাছ নিতে বিধায়কদেরই আগ্রহের অভাব। এই প্রবণতায় ক্ষুব্ধ রাজ্যের বনমন্ত্রী বীরবাহা হাঁসদা। বনসৃজনের জন্য বিধায়কদের বছরে এক হাজার করে গাছের চারা দেয় বনদপ্তর। বুধবার বিধানসভায় প্রশ্নোত্তর পর্বে বনমন্ত্রী বলেন, ‘হাতে গোনা কয়েকজন মাত্র বিধায়ক ...
২৫ জুলাই ২০২৪ বর্তমাননিজস্ব প্রতিনিধি, কলকাতা: কলেজে স্নাতক স্তরে কেন্দ্রীয় পোর্টালের মাধ্যমে এখনও পর্যন্ত ভর্তি হয়েছেন ৩ লক্ষ ৬১ হাজার ৩৮৪ জন পড়ুয়া। তাঁদের মধ্যে সবথেকে বেশি সংখ্যক পড়ুয়া ভর্তি হয়েছেন বিএ কোর্সে। ২ লক্ষ ৭৬ হাজার ৫৩৭ জন পড়ুয়া চার বা ...
২৫ জুলাই ২০২৪ বর্তমানসংবাদদাতা, তারকেশ্বর: অবশেষে কর্মবিরতি প্রত্যাহার করে নিল প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি। বুধবার হরিপাল পঞ্চায়েত সমিতির সভাকক্ষে আয়োজিত বৈঠকে ব্যবসায়ীরা এই সিদ্ধান্ত নেন। তাঁরা জানিয়েছেন, আজ বৃহস্পতিবার থেকে সারা রাজ্যে আলুর দাম ও জোগান স্বাভাবিক হবে। তবে রাজ্য সরকার স্পষ্টভাষায় ...
২৫ জুলাই ২০২৪ বর্তমাননিজস্ব প্রতিনিধি, কলকাতা: প্রায় ১১ বছর আগে স্থানান্তরিত হয়েছে রাজ্য সচিবালয় বা প্রশাসনিক সদর। কলকাতার শতাব্দীপ্রাচীন ‘লালবাড়ি’ রাইটার্স বিল্ডিং (মহাকরণ) থেকে হাওড়ার ‘নবান্নে’ উঠে যায় সচিবালয়। তারপর গঙ্গাপাড়ের নীল-সাদা ভবন থেকেই পরিচালিত হচ্ছে পশ্চিমবঙ্গ সরকার। স্বভাবতই প্রশ্ন উঠছে, ২০১৩ ...
২৫ জুলাই ২০২৪ বর্তমাননিজস্ব প্রতিনিধি, কলকাতা: আগামী খরিফ মরশুমে চাষিদের কাছ থেকে ধান কেনার প্রক্রিয়া স্বচ্ছ রাখার জন্য বিশেষ উদ্যোগ নিচ্ছে খাদ্যদপ্তর। শুধু প্রকৃত চাষিরাই যাতে সরকার নির্ধারিত ন্যূনতম সংগ্রহ মূল্যে (এমএসপি) ধান বিক্রি করে আর্থিক লাভ পেতে পারেন তার জন্য একগুচ্ছ ...
২৫ জুলাই ২০২৪ বর্তমানকৌশিক ঘোষ, কলকাতা: ১০০ দিনের কাজ, আবাস যোজনা সহ নানা প্রকল্প খাতে ধারাবাহিক বঞ্চনা তো আছেই। এখন রাজ্যকে ধান কেনার টাকাও দিচ্ছে না কেন্দ্রীয় সরকার! অথচ বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্পের জন্য কেন্দ্রের সরকারের হয়েই ধান কেনে রাজ্য। চলতি ২০২৩-২৪ খরিফ মরশুমে ...
২৫ জুলাই ২০২৪ বর্তমাননিজস্ব প্রতিনিধি, কলকাতা: জল জীবন মিশন প্রকল্পের মাধ্যমে রাজ্যের সব গ্রামের প্রতি বাড়িতে নলবাহিত পানীয় জল সরবরাহ করার ব্যবস্থা আগামী বছর ডিসেম্বর মাসের মধ্যে সম্পূর্ণ হবে। বুধবার বিধানসভায় প্রশ্নোত্তর পর্বে জনস্বাস্থ্য কারিগরি মন্ত্রী পুলক রায় এ তথ্য জানান। বিজেপির ...
২৫ জুলাই ২০২৪ বর্তমাননিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: বাংলাকে ‘বঞ্চনা’র সাফাই দিতে সেই বাংলাকেই কাঠগড়ায় তুলছে বিজেপি! মঙ্গলবার সংসদে ২০২৪-২৫ আর্থিক বছরের সাধারণ বাজেট পেশ করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। এবারের বাজেটে রেলের জন্য ‘রেকর্ড’ ২ লক্ষ ৬২ হাজার ২০০ কোটি টাকা বরাদ্দ করেছে ...
২৫ জুলাই ২০২৪ বর্তমানসংবাদদাতা, কল্যাণী: আন্তর্জাতিক স্তরে পাওয়ার লিফটিং প্রতিযোগিতায় রুপো জিতলেন চাকদহের বাসিন্দা সুমিত দাস। ১৪ জুলাই থেকে কাজাকস্তানে হয়েছিল সাত দিনব্যাপী একাদশ বিশ্ব স্ট্রেন্থ লিফটিং অ্যান্ড ইনক্লিন বেঞ্চ প্রেস চ্যাম্পিয়নশিপ-২০২৪। সোমবার বছর উনত্রিশের সুমিত শিরোপা নিয়ে সেই দেশ থেকে চাকদহের ...
২৫ জুলাই ২০২৪ বর্তমাননিজস্ব প্রতিনিধি, কলকাতা: খাদি শিল্পের আরও প্রসারে একগুচ্ছ ভাবনাচিন্তা করেছে রাজ্য সরকার। কর্মী নিয়োগ থেকে খাদির উৎপাদন সামগ্রী বৃদ্ধি, রাজ্যের বিভিন্ন প্রান্তে আউটলেট তৈরি থেকে কম মূল্যে সাধারণ মানুষের হাতে খাদির জিনিসপত্র তুলে দেওয়ার উপর গুরুত্ব আরোপ করা হয়েছে ...
২৫ জুলাই ২০২৪ বর্তমাননিজস্ব প্রতিনিধি, কলকাতা: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দায়ের করা রাজ্যপালের মানহানি মামলায় কোনও প্রমাণ ছাড়াই অন্তর্বর্তী নির্দেশ দিয়েছে হাইকোর্টের সিঙ্গল বেঞ্চ। বুধবার সেখানকার ডিভিশন বেঞ্চে এই দাবি করলেন মুখ্যমন্ত্রীর আইনজীবী সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায়। বুধবার বিচারপতি ইন্দ্রপ্রসন্ন মুখোপাধ্যায় এবং বিচারপতি বিশ্বরূপ ...
২৫ জুলাই ২০২৪ বর্তমানশুভ্র চট্টোপাধ্যায়, কলকাতা: গ্যাংস্টার সুবোধ সিং ওরফে দিলীপ সিংয়ের বিরুদ্ধে তার ‘চিরশত্রু’ ফুল্লা সিং ও চন্দনের বয়ানই বড় হাতিয়ার হয়ে উঠেছে সিআইডির কাছে। বেউর জেলে বসে সুবোধ কীভাবে ফোন করে তোলা দাবি করত এবং টাকা কোথায় পৌঁছনোর কথা বলত, তার ...
২৫ জুলাই ২০২৪ বর্তমাননিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি ও সংবাদদাতা, গঙ্গারামপুর: ফের বাংলা ভাগের দাবি! আগের দফায় কেন্দ্রীয় মন্ত্রী হয়ে পৃথক উত্তরবঙ্গ রাজ্যের দাবি তুলেছিলেন আলিপুরদুয়ারের বিজেপি সাংসদ জন বারলা। তা নিয়ে জলঘোলাও হয় বিস্তর। এবার একধাপ এগিয়ে সরাসরি প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে উত্তরবঙ্গ ...
২৫ জুলাই ২০২৪ বর্তমানসংবাদদাতা, পতিরাম: রক্তসঙ্কট দক্ষিণ দিনাজপুর জেলায়। গুরুতর অসুস্থ রোগীর জন্য রক্তদাতা আনলেও ২৪ ঘণ্টা পর মিলছে রক্ত। এমন অভিযোগে বালুরঘাট জেলা হাসপাতালের সুপারের কাছে লিখিত অভিযোগ দায়ের করলেন এক ব্যক্তি। অভিযোগ, গুরুতর অসুস্থ এক বৃদ্ধকে ভর্তি করা হলে তাঁর ...
২৫ জুলাই ২০২৪ বর্তমানসংবাদদাতা, শীতলকুচি: শীতলকুচির গোঁসাইরহাট বাজারের গোরুহাটিতে রিজার্ভার থাকলেও মিলছে না পানীয় জল। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মোটর বিকল থাকায় জল অমিল। এর জেরে সমস্যায় পড়ছেন স্থানীয় বাসিন্দা সহ ব্যবসায়ীরা। বুধ ও শনিবার সাপ্তাহিক হাট বসে গোঁসাইরহাটে। ব্লকের বিভিন্ন প্রান্ত ...
২৫ জুলাই ২০২৪ বর্তমানসংবাদদাতা, শিলিগুড়ি: বুধবার দুপুরে বাড়িতে থেকে উদ্ধার হল সপ্তম শ্রেণির এক ছাত্রীর দেহ। পরিবারের লোকেরা তাকে সঙ্গে সঙ্গে শিলিগুড়ি জেলা হাসপাতালে নিয়ে গেলেও প্রাণে বাঁচাতে পারেননি। কর্তব্যরত চিকিত্সকরা সেখানে তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে আশিঘর থানার পুলিস হাসপাতালে ...
২৫ জুলাই ২০২৪ বর্তমাননির্মাল্য সেনগুপ্ত, রায়গঞ্জ: ৩০ নভেম্বরের মধ্যে বাগান থেকে পাতা তোলা শেষ করতে হবে বলে নোটিস জারি করেছিল টি বোর্ড। তারপর থেকেই ক্ষোভে ফুঁসছেন উত্তর দিনাজপুর, জলপাইগুড়ি, দার্জিলিং, কোচবিহারের চা চাষিরা। এবার টি বোর্ডে চিঠি দিয়ে নোটিস প্রত্যাহারের দাবি জানাল ...
২৫ জুলাই ২০২৪ বর্তমানসংবাদদাতা, ধূপগুড়ি: চুরি করতে এসে ছেলে ও বউমাকে বাড়ি ছাড়ার হুমকি দিয়ে চিঠি রেখে গিয়েছিল চোর। মঙ্গলবার এমন ঘটনায় স্বাভাবিকভাবেই রহস্য তৈরি হয়েছিল। পুলিস তদন্তে নামতেই সব সত্য বেরিয়ে গেল। শ্বশুর-শাশুড়ির সঙ্গে থাকতে নারাজ পুত্রবধূ। স্বামীকে কিছুতেই ঘর ছাড়ার ...
২৫ জুলাই ২০২৪ বর্তমানসংবাদদাতা, হরিশ্চন্দ্রপুর: মালদহের রতুয়া থানার গোপালপুর ভেস্টপাড়ায় নিজের বাড়িতে এক যুবককে কুপিয়ে খুন করার অভিযোগ পাড়ারই এক যুবকের বিরুদ্ধে। বুধবার সকালে মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই যুবকের মৃত্যু হয়েছে। মৃতের পরিবার থানায় অভিযোগ দায়ের করেছে। পুলিস ঘটনার ...
২৫ জুলাই ২০২৪ বর্তমানসংবাদদাতা, পতিরাম: মৃতদেহ নিয়ে যেতে সমস্যায় পড়েন পতিরামবাসী। তাই টোটো কিনে মৃতদেহ বহনকারী গাড়ি বানিয়ে ফেলল পতিরাম গ্রাম পঞ্চায়েত। প্রায় সাড়ে ৩ লক্ষ টাকা ব্যয়ে ওই গাড়িটি বানানো হয়েছে। তবে ওই গাড়িটির উদ্বোধন হবে আগস্টে পতিরাম গ্রাম পঞ্চায়েতের এক ...
২৫ জুলাই ২০২৪ বর্তমানসংবাদদাতা, মানিকচক: মালদহের মানিকচকে গঙ্গা নদীর ভাঙনের জেরে গোপালপুর হাইস্কুল ও হুকুমতটোলা এসপি প্রাথমিক বিদ্যালয় তলিয়ে যেতে বসেছে। গোপালপুরের বিস্তীর্ণ এলাকা জুড়ে শুরু হয়েছে গঙ্গার ভাঙন। ভাঙন রোধে প্রশাসনের কাছে বারবার দাবি জানালেও এখনও কোনও কাজ হয়নি। ফলে আতঙ্কের ...
২৫ জুলাই ২০২৪ বর্তমানসংবাদদাতা, দিনহাটা: নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম ক্রমশ ঊর্ধ্বমুখী। মধ্যবিত্তের হিসেবে পড়ছে টান। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দিনহাটাজুড়েই চলছে টাস্ক ফোর্সের বিশেষ অভিযান। এরই পাশাপাশি ন্যায্য মূল্যে আলু বিক্রির সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। বুধবার থেকেই দিনহাটা শহরের শুরু হয়েছে বাজার থেকে কম মূল্যে ...
২৫ জুলাই ২০২৪ বর্তমানসংবাদদাতা, শীতলকুচি: শীতলকুচির গোঁসাইরহাট বাজারের গোরুহাটিতে রিজার্ভার থাকলেও মিলছে না পানীয় জল। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মোটর বিকল থাকায় জল অমিল। এর জেরে সমস্যায় পড়ছেন স্থানীয় বাসিন্দা সহ ব্যবসায়ীরা। বুধ ও শনিবার সাপ্তাহিক হাট বসে গোঁসাইরহাটে। ব্লকের বিভিন্ন প্রান্ত ...
২৫ জুলাই ২০২৪ বর্তমানসংবাদদাতা, দিনহাটা: ফাঁসিরঘাটে তোর্সায় সেতু নির্মাণ নিয়ে আগামী ৫ আগস্ট সংসদে সোচ্চার হবেন কোচবিহারের সাংসদ জগদীশচন্দ্র বর্মা বসুনিয়া। লোকসভার স্পিকারের কাছে এবিষয়ে চিঠি দিয়েছেন তিনি। ৫ আগস্ট এই বিষয়ে বলার অনুমতি দেওয়া হয়েছে। ইতিমধ্যে কোচবিহারে স্পোর্টস হাব তৈরির অবস্থা ...
২৫ জুলাই ২০২৪ বর্তমানসংবাদদাতা, কুমারগ্রাম: কুমারগ্রাম ব্লকের কামাখ্যাগুড়িতে রেলের উড়ালপুল তৈরির বিষয়ে আশার আলো দেখছেন সাধারণ মানুষ। বুধবার কুমারগ্রাম ব্লকের কামাখ্যাগুড়ির ঘোড়ামারা রেলগেটে রেল ও পূর্তদপ্তর যৌথভাবে পরিদর্শন করে। এদিন দুপুরে রেলের উচ্চপদস্থ আধিকারিক, ইঞ্জিনিয়াররা কামাখ্যাগুড়িতে আসেন। তাঁদের সঙ্গে ছিলেন পূর্তদপ্তরের আধিকারিক ...
২৫ জুলাই ২০২৪ বর্তমাননিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি: এলাকার একাধিক শিশুকন্যাকে খাবারের প্রলোভন দেখিয়ে যৌন নির্যাতনের অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। বিষয়টি জানাজানি হতেই বুধবার অভিযুক্তকে মারধর দিয়ে পুলিসের হাতে তুলে দিলেন স্থানীয় বাসিন্দারা। বুধবার রাত ৮টা নাগাদ এঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়ায় মাটিগাড়া-২ গ্রাম ...
২৫ জুলাই ২০২৪ বর্তমানমঙ্গল ঘোষ, পুরাতন মালদহ: বুধবার ভরদুপুর। কাজে ব্যস্ত ছিলেন গাজোলের কৃষ্ণপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেডের কর্মীরা। সামনে রাজ্য সড়কে থামল দুধসাদা একটি গাড়ি। সেখান থেকে নেমে মুখ ঢেকে সটান সংস্থার মধ্যে ঢুকে পড়ল ৮ জনের দুষ্কৃতী দল। কয়েক ...
২৫ জুলাই ২০২৪ বর্তমানসংবাদদাতা, পুরাতন মালদহ: মানুষের কাছে যেতে হবে। ভুল হয়ে থাকলে ক্ষমা চাইতে হবে জনগণের কাছে। বারবার সেকথা নেতা, কর্মীদের মনে করিয়ে দেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একুশে জুলাইয়ের সমাবেশ থেকে ফের একবার সেই বার্তা দিয়েছেন তিনি। নেত্রীর কথা যেন ...
২৫ জুলাই ২০২৪ বর্তমানরবীন রায়, আলিপুদুয়ার: মালদহ বললেই চোখে ভাসে আম। আর চায়ের জন্য জগৎবিখ্যাত দার্জিলিং। এবার সেই চায়ের ফ্লেভারের সঙ্গে মিশবে আমের সুগন্ধিও। দুর্গাপুজোর আগেই বাজারে এল এই ম্যাঙ্গো গ্রিন টি। এই ম্যাঙ্গো গ্রিন টি বা আম চা বাজারে আনল মাঝেরডাবরি ...
২৫ জুলাই ২০২৪ বর্তমাননিজস্ব প্রতিনিধি, কোচবিহার: বুধবার কোচবিহারের রাইস এডুকেশনের পুরনো সেন্টার স্থানান্তরিত হল কেশব রোডে। রাজবাড়ি স্টেডিয়ামের উল্টো দিকে অবস্থিত রাইস এডুকেশনের এই নতুন সেন্টারের উদ্বোধন করেন সংস্থার চেয়ারম্যান প্রফেসর ডঃ সমিত রায়। পুরনো জায়গায় স্থানাভাব ছিল। তাই নতুন জায়গায় সেন্টারটি ...
২৫ জুলাই ২০২৪ বর্তমাননিজস্ব প্রতিনিধি, কোচবিহার: সাইকেলে সওয়ার হয়ে দলের নেতাদের গ্রামে গ্রামে জনসংযোগের নির্দেশ দিয়েছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দোপাধ্যায়। একুশের মঞ্চ থেকে দেওয়া বার্তাই অক্ষরে অক্ষরে পালন করতে নেমে পড়লেন তৃণমূল নেতারা। কোচবিহারের প্রাক্তন সাংসদ তথা তৃণমূল কংগ্রেসের রাজ্যমুখপাত্র পার্থপ্রতিম রায় সাইকেলে ...
২৫ জুলাই ২০২৪ বর্তমানসংবাদদাতা, পতিরাম: পতিরাম থেকে কুমারগঞ্জ পর্যন্ত রাজ্য সড়কের দৈর্ঘ্য প্রায় ২০ কিমি। সেই পথে অজস্র স্পিড ব্রেকারের অধিকাংশ ভেঙে উঠে গিয়ে গর্ত হয়েছে। ফলে রাতের অন্ধকারে সেগুলি যেন এখন মরণফাঁদ। অন্ধকারে ভালো করে দেখতে না পাওয়ায় মাঝেমধ্যেই ঘটছে দুর্ঘটনা। ...
২৫ জুলাই ২০২৪ বর্তমানসুব্রত ধর, শিলিগুড়ি: তিন বছর আগের বাজেটে ঘোষিত হাজার কোটি টাকা এখনও অমিল। এবারের বাজেটেও চা বাগানের উন্নয়নে উল্লেখযোগ্য ঘোষণা নেই। পর্যটন শিল্পেও দিশা নেই। সবমিলিয়ে বিজেপি শাসিত কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ তুলে ক্ষোভে ফুঁসছে উত্তরবঙ্গ। ইতিমধ্যেই তৃণমূল ...
২৫ জুলাই ২০২৪ বর্তমানসংবাদদাতা, করণদিঘি: যেন কয়েকদিনের বিরতি। বৃষ্টি কমে যাওয়ার ফলে নাগর নদীর জল নামতেই ফের দেদার বালি পাচার শুরু করে দিয়েছে মাফিয়ারা। প্রশাসনের নিষেধাজ্ঞাকে বুড়ো আঙুল দেখিয়ে লাহুতাড়া ১ নং গ্ৰাম পঞ্চায়েতের নীলকুঠি গ্ৰামের কাছে সন্ধ্যে থেকে শুরু করে ভোর ...
২৫ জুলাই ২০২৪ বর্তমাননিজস্ব প্রতিনিধি, ঝাড়গ্রাম: বুধবার অনুষ্ঠিত হল ঝাড়গ্রামের ননীবালা বালিকা বিদ্যালয়ের(উচ্চ মাধ্যমিক) ৭৫ বর্ষ পূর্তি। এদিনের বর্ণাঢ্য অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঝাড়গ্রাম জেলা পরিষদের সভাধিপতি চিন্ময়ী মারাণ্ডি, ঝাড়গ্রামের জেলাশাসক সুনীল আগরওয়াল, ঝাড়গ্রামের মহকুমা শাসক শুভ্রজিৎ গুপ্তা, ঝাড়গ্রাম পুরসভার চেয়ারম্যান কবিতা ঘোষ ...
২৫ জুলাই ২০২৪ বর্তমাননিজস্ব প্রতিনিধি, মেদিনীপুর: সংস্কারের অভাবে দীর্ঘদিন ধরেই ধুঁকছিল পশ্চিম মেদিনীপুর জেলার মহাফেজখানা বা রেকর্ড রুম। সম্প্রতি মহাফেজখানার সংস্কার করা হয়েছে। বুধবার তারই উদ্বোধন করলেন জেলাশাসক খুরশিদ আলি কাদেরি। উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা শাসক(ভূমি ও ভূমি সংস্কার) সুমন সৌরভ মোহান্তি, ...
২৫ জুলাই ২০২৪ বর্তমানসংবাদদাতা, মেদিনীপুর: খড়্গপুর শহরে ডেঙ্গু প্রতিরোধে পুরসভা, আইআইটি ও রেলের মধ্যে সমন্বয় বৈঠক হয় বুধবার। এদিন মহকুমা শাসক পাতিল যোগেশ অশোকরাও তিন সংস্থার কর্তৃপক্ষদের নিয়ে বৈঠক করেন। ছিলেন স্বাস্থ্যদপ্তরের আধিকারকিরাও। বৈঠকে পুরসভার চেয়ারপার্সন কল্যাণী ঘোষ সহ রেল ও আইআইটির ...
২৫ জুলাই ২০২৪ বর্তমানসংবাদদাতা, কাঁথি: কাঁথিতে খদ্দের সেজে ওষুধের দোকানে চুরি করে পালাতে গিয়ে হাতেনাতে ধরা পড়ল ভিনরাজ্যের এক যুবক। বুধবার কাঁথি শহরের সেন্ট্রাল বাসস্ট্যান্ড এলাকায় এই ঘটনাকে কেন্দ্র করে ব্যবসায়ীদের মধ্যে চাঞ্চল্য ছড়ায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন ওই দোকানে হিন্দিভাষী ...
২৫ জুলাই ২০২৪ বর্তমানসংবাদদাতা, বেলদা: মুখ্যমন্ত্রী নির্দেশে বাড়ি বাড়ি নলবাহিত পরিস্রুত পানীয় জল পৌঁছে দেওয়ার জন্য চলছে জলস্বপ্ন প্রকল্পের কাজ। প্রকল্পের কাজ করতে গিয়ে খুঁড়ে ফেলা হচ্ছে গ্রামের বহু গুরুত্বপূর্ণ রাস্তা। আর তার ফলে ওই রাস্তা দিয়ে যাতায়াত করতে গিয়ে দুর্ঘটনার সম্মুখীন ...
২৫ জুলাই ২০২৪ বর্তমানসংবাদদাতা, ঘাটাল: পথ নিরাপত্তা সম্পর্কে মানুষের মধ্যে সচেতনতা গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে রাজ্য সরকারের ‘সেফ ড্রাইভ, সেভ লাইফ’ কর্মসূচি। ওই কর্মসূচির মাধ্যমে মানুষকে সচেতন করতে পথে নামল স্কুল পড়ুয়ারা। বুধবার ঘাটাল ব্লকের মনশুকা লক্ষ্মীনারায়ণ হাইস্কুলের কন্যাশ্রী ক্লাব ও ...
২৫ জুলাই ২০২৪ বর্তমাননিজস্ব প্রতিনিধি, বিনপুর: আলুর দাম লাফিয়ে বাড়ায় বাজারে গিয়ে নাভিশ্বাস উঠছে মধ্যবিত্তের। দামে লাগাম টানতে আচমকা ঝাড়গ্রাম জেলার একমাত্র হিমঘরে হানা দিলেন জেলা প্রশাসনের আধিকারিকরা। জানা গিয়েছে, জেলার একমাত্র বেসরকারি হিমঘরে ৭০ হাজার মেট্রিক টন আলু মজুত রয়েছে। এদিন ...
২৫ জুলাই ২০২৪ বর্তমানসংবাদদাতা, শান্তিনিকেতন: নানুরের বাসাপাড়ায় শহিদ দিবস পালনের প্রস্তুতি চলছে জোর কদমে। ২০০০ সালের ২৭ জুলাই ১১ জন খেতমজুরকে নৃশংসভাবে খুন করা হয়েছিল। তারপর থেকেই এই দিনটিকে ‘সূচপুর দিবস’ হিসাবে পালন করছে তৃণমূল। বাসাপাড়া বাজারে মৃতদের নামাঙ্কিত শহিদ বেদির সংস্কারের ...
২৫ জুলাই ২০২৪ বর্তমাননিজস্ব প্রতিনিধি, বর্ধমান: চাষিরা মাঠে ৮-১০ টাকা কেজি দরে আলু বিক্রি করেছিলেন। সেই আলু বাজার থেকে তাঁদের ৪৫ টাকা কেজি দরে কিনতে হচ্ছে। চাষিরা কপাল চাপড়ালেও ফড়েদের পকেট ভারী হচ্ছে। ছোট চাষিরা চাষের খরচ তোলার জন্য মাঠেই আলু বিক্রি ...
২৫ জুলাই ২০২৪ বর্তমানসংবাদদাতা, সিউড়ি: সিউড়িতে দীর্ঘদিন ধরে স্থায়ী কোনও মৃৎশিল্পালয় নেই। রাস্তার ধারে অথবা অন্যের জমিতে সারাবছর প্রতিমা তৈরি করেন মৃৎশিল্পীরা। প্রতিবারই পুজোর আগে শহরের একটি নির্দিষ্ট জায়গায় স্থায়ী মৃৎশিল্পালয়ের দাবি তোলেন তাঁরা। কিন্তু তাতে কান দেন না জেলা প্রশাসন বা ...
২৫ জুলাই ২০২৪ বর্তমানসংবাদদাতা, কাঁথি: দখলমুক্ত করার প্রতিবাদে এবং পুনর্বাসনের দাবিকে সামনে রেখে হকারদের বিক্ষোভকে ঘিরে বুধবার ব্যাপক উত্তেজনা ছড়াল এগরা শহরে। এই ইস্যুতে এদিন শহরের ত্রিকোণ পার্কে কাঁথি-বেলদা রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান সহস্রাধিক দোকানদার-ব্যবসায়ী। এমনকী এগরা পুরসভার মূল গেটে ...
২৫ জুলাই ২০২৪ বর্তমানসংবাদদাতা, ডোমকল: প্রায় এক দশক ধরে বেহাল রাস্তা। সেই রাস্তার অবস্থা দেখে গ্রামে ঢুকতেই চায় না বেসরকারি অ্যাম্বুলেন্স! সরকারি অ্যাম্বুলেন্স ঢুকলেও রাস্তার বেহাল অবস্থার কারণে ঝাঁকুনিতে কাতরাতে হয় প্রসূতিদের। সাগরপাড়ার খয়রামারি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত আরিন্দরপাড়া মোড় থেকে বাগপাড়া জুম্মা ...
২৫ জুলাই ২০২৪ বর্তমানসংবাদদাতা, কাঁথি: দীঘায় সরকারি উদ্যোগে গড়ে ওঠা ‘কর্মতীর্থ’ মার্কেট কমপ্লেক্স ধুঁকছে। ক্ষুদ্র, ছোট এবং মাঝারি উদ্যোগ দপ্তর ও বস্ত্রদপ্তরের উদ্যোগে বছর দশেক আগে মার্কেট কমপ্লেক্সটি গড়ে উঠেছিল। কমপ্লেক্সের বেশিরভাগ স্টলই বন্ধ। কয়েকটি মাত্র স্টল খোলা থাকে। তার মধ্যে কোনওটা ...
২৫ জুলাই ২০২৪ বর্তমানসংবাদদাতা, আরামবাগ: পশু, পাখিদের তৃষ্ণা নিবারণের জন্য বনদপ্তরের তরফে আরামবাগের চাঁদুর ফরেস্টে খনন করা হয়েছিল পুকুর। সেখানেই স্নান করতে নেমে জলে ডুবে মৃত্যু হল এক স্কুল ছাত্র্রের। মৃতের নাম শুভজিৎ মণ্ডল(১৪)। বাড়ি আরামবাগ শহরের সুজলপুর এলাকায়। পরিবার সূত্রে জানা ...
২৫ জুলাই ২০২৪ বর্তমানসংবাদদাতা, দুর্গাপুর: শ্রাবণ মাস পড়তেই হঠাৎই সবুজ চুড়ি পরার হিড়িক পড়েছে দুর্গাপুর শিল্পাঞ্চল জুড়ে। মহাদেব›কে সন্তুষ্ট করতে ও নিজেদের সৌভাগ্য লাভের আশায় কিশোরী থেকে মহিলারা যদিও শুধু চুড়িতেই থেমে যায়নি। সবুজ টিপ, নেলপালিস ও বস্ত্র সহ সবুজ বর্ণের নানান ...
২৫ জুলাই ২০২৪ বর্তমানসংবাদদাতা, দুর্গাপুর: জীবজগতের ভারসাম্য বজায় রাখতে ও দূষণ রোধে বৃক্ষরোপণ করছেন শিল্পাঞ্চলের একদল মানুষ। গোপালমাঠের প্রায় ২০জন বাসিন্দা সারাবছরই গাছ লাগিয়ে চলেছেন। নিজেদের গাঁটের টাকা খরচ করে গাছের নীচে পথচারীদের বিশ্রামের জায়গাও করছেন। এলাকার অনেকেই বৃক্ষরোপণ করতে এগিয়ে আসছেন। ...
২৫ জুলাই ২০২৪ বর্তমাননিজস্ব প্রতিনিধি, রানাঘাট: স্টেশনে নেই কম্পিউটারাইজড টিকিটিং সিস্টেম। নিকটবর্তী জংশন স্টেশন থেকে প্রিন্টেড টিকিট নিয়ে এসে তাতে স্ট্যাম্প মেরে দেওয়া হচ্ছে নিত্যযাত্রীদের। অধিকাংশ সময়ই নির্দিষ্ট গন্তব্যে যাওয়ার টিকিট পাচ্ছেন না যাত্রীরা। ফলে স্বল্প দূরত্বের টিকিট নিয়ে বা বিনা টিকিটে ...
২৫ জুলাই ২০২৪ বর্তমানসংবাদদাতা, মানকর: বুদবুদের রণডিহায় দামোদরের ওপর স্থায়ী সেতু তৈরির দাবি তুলছেন স্থানীয় বাসিন্দারা। দামোদরের একদিকে বাঁকুড়া, অন্যদিকে পূর্ব বর্ধমান। পূর্ব ও পশ্চিম বর্ধমানের সঙ্গে বাঁকুড়ার যোগাযোগের অন্যতম সহজ পথ এই ফেরি পার হয়ে যাওয়া। গলসি-১ ব্লকের চাকতেঁতুল পঞ্চায়েতের রণডিহার ...
২৫ জুলাই ২০২৪ বর্তমানসংবাদদাতা, রামপুরহাট: মেয়ের বিয়ে দেওয়ার সামর্থ্য নেই। তাই কন্যাদায়গ্রস্ত বিধবা মায়ের পাশে দাঁড়াল মুরারইয়ের স্টার ক্লাব। অর্থের অভাবে আটকে পড়া কন্যাদান সম্পূর্ণ হল ক্লাব সদস্যদের উদ্যোগে। অনুষ্ঠান বাড়ি ভাড়া করে ধুমধামের সঙ্গে বিয়ে হল দুঃস্থ পরিবারের মেয়ের। যার সাক্ষী ...
২৫ জুলাই ২০২৪ বর্তমানসংবাদদাতা, হলদিয়া: তুমি কোন ক্লাসে পড়? স্কুলে মিড ডে মিল নিয়মিত হয়? আজ স্কুলে কী খাওয়ার ছিল? পর পর প্রশ্নে খানিকটা ঘাবড়ে গেল ছোট্ট ঈশিতা। ঈশিতা বর্মন। হলদিয়া পুরসভার ২৬ নম্বর ওয়ার্ডে রানিচকে রেললাইনের পাশে বস্তিতে থাকে। স্কুল থেকে ...
২৫ জুলাই ২০২৪ বর্তমানশ্যামল সেন, হলদিয়া: ছানি অপারেশনের পর হাসপাতাল থেকে বাড়ি ফেরার সময় সুদৃশ্য মাটির টবে একটি ফুল বা ফলের চারাগাছ উপহার পাবেন রোগীরা। কেউ বাড়ির উঠানে বা বাগানে লাগাতে পারেন সেই চারাগাছ। উপহার দেওয়ার আগে হাসপাতাল কর্তৃপক্ষ জেনে নেবেন রোগীর ...
২৫ জুলাই ২০২৪ বর্তমাননিজস্ব প্রতিনিধি, হাওড়া: জগৎবল্লভপুরের বেহাল অঙ্গনওয়াড়ি স্কুল নিয়ে স্থানীয় এলাকায় তীব্র ক্ষোভ তৈরি হয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, জগৎবল্লভপুরের ইছানগরীর পশ্চিমপাড়ায় একটি অঙ্গনওয়াড়ি স্কুল আছে। দীর্ঘদিন ধরে তার যাবতীয় পরিকাঠামো বেহাল। ফলে শিশুদের সেখানে পাঠালেও চিন্তায় থাকেন অভিভাবকরা। এ ...
২৪ জুলাই ২০২৪ বর্তমাননিজস্ব প্রতিনিধি, কলকাতা: ময়দান মেট্রো স্টেশনে জল ঢোকার ঘটনা অব্যাহত। সোমবার কবি সুভাষ-দক্ষিণেশ্বর মেট্রো রুটের গুরুত্বপূর্ণ এই স্টেশনে হু হু জল ঢুকতে শুরু করে। টিকিট কাউন্টার ও প্ল্যাটফর্মে জল ঢোকায় যাত্রীদের যাতায়াত করতে অসুবিধা হয়। এমনকী পাতালে মেট্রো স্টেশনের ...
২৪ জুলাই ২০২৪ বর্তমানসংবাদদাতা, কাকদ্বীপ: পাথরপ্রতিমার গোবর্ধনপুরের গ্রামবাসীদের কাছে এখন আতঙ্ক হয়ে উঠেছে বঙ্গোপসাগর। সমুদ্রের গর্জনে ঘুম উড়েছে এলাকাবাসীর। জোয়ার এলেই শুরু হয় ছোটাছুটি। বাড়ি ছেড়ে সবাই গিয়ে আশ্রয় নেন গ্রামের উঁচু রাস্তায়। এভাবেই গত তিনদিন ধরে নাওয়া-খাওয়া ছেড়ে দিন ও রাত ...
২৪ জুলাই ২০২৪ বর্তমাননিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া: স্কুলের টিফিনের সময় ক্লাসরুমের সিলিং ফ্যান ছিঁড়ে পড়ে গুরুতর জখম হল নবমের শ্রেণির চার ছাত্রী। মঙ্গলবার দুপুরে হুগলির পাণ্ডুয়ার রাধারাণি গার্লস হাইস্কুলে এই ঘটনা ঘটেছে। ঘটনার পরপরই স্কুল কর্তৃপক্ষ জখম ছাত্রীদের পাণ্ডুয়া হাসপাতালে ভর্তি করে। পরে ...
২৪ জুলাই ২০২৪ বর্তমাননিজস্ব প্রতিনিধি, বারাসত: একাধিক বেনিয়মের অভিযোগ তুলে বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও পরিচালন সমিতির সদস্যদের অপসারণের দাবিতে তুমুল বিক্ষোভ হল। মঙ্গলবার ঘটনাটি ঘটেছে দেগঙ্গার চৌরাশি হাইস্কুলে। ঘণ্টা তিনেক ধরে চলে বিক্ষোভ। দেগঙ্গা থানার পুলিস গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। স্থানীয় সূত্রের ...
২৪ জুলাই ২০২৪ বর্তমানসংবাদদাতা, উলুবেড়িয়া: শিশু ও প্রসূতিদের বিশেষ সুবিধার জন্য হাওড়া জেলার গ্রামীণ ও ব্লক হাসপাতালগুলিতে হাওড়া জেলা পরিষদ মাদার অ্যান্ড চাইল্ড হাব তৈরির উদ্যোগ নিয়েছে। জেলা পরিষদ সূত্রে খবর, এখানে প্রসূতি ও শিশুদের চিকিৎসা ও বিশ্রামের ব্যবস্থা থাকবে। পাশাপাশি শিশুদের ...
২৪ জুলাই ২০২৪ বর্তমানসংবাদদাতা, বারুইপুর: অস্ত্র সহ সালিশি সভায় যাওয়ার অভিযোগে দুই যুবককে শনিবার গ্রেপ্তার করেছিল বারুইপুর পুলিস। তাদের কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্র ও গুলি পাওয়া যায়। ধৃত নুর হোসেনকে জেরা করে জানা গিয়েছে, স্ত্রী ও শাশুড়িকে খুন করার জন্য শার্প শ্যুটার ...
২৪ জুলাই ২০২৪ বর্তমাননিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: বারুইপুর, ভাঙড়, সোনারপুর তো বটেই, এমনকী জয়নগর থেকেও বহু মানুষ সোনারপুর গ্রামীণ হাসপাতালে আসেন চিকিৎসা করাতে। প্রতিদিন আউটডোরে শতাধিক রোগী ও তাঁদের পরিজনদের ভিড় লেগেই থাকে। কিন্তু তাঁদের সবাইকেই এক অভিন্ন সমস্যার মুখোমুখি হতে ...
২৪ জুলাই ২০২৪ বর্তমানসংবাদদাতা, বারুইপুর: স্কুলে নীচের তলার দু’টি ঘরেরই দেওয়াল, বিমে ধরেছে ফাটল। বাধ্য হয়ে দোতলার একটি ঘরে কোনওরকমে চলছে ক্লাস। কিন্তু সেখানেও সমস্যা। পড়ুয়াদের ওঠানামার জন্য সিঁড়ি ঘরের টালির ছাউনির অবস্থা বিপজ্জনক। বাঁশ দিয়ে ঠেকিয়ে রাখা হয়েছে। যে কোনও দিন ...
২৪ জুলাই ২০২৪ বর্তমানসংবাদদাতা, কাকদ্বীপ: ২০২২ এবং ২০২৩ সালে সর্বোচ্চ তিন কেজি ওজনের ইলিশ মাছ স্থানীয় বাজারে দেখা গিয়েছিল। তা নিয়ে ক্রেতাদের মধ্যে কৌতূহলের অন্ত ছিল না। তবে মঙ্গলবার ছোট ডিঙি নৌকা নিয়ে মাছ ধরতে যাওয়া মৎস্যজীবীদের জালে উঠেছে এ মরশুমের সবচেয়ে ...
২৪ জুলাই ২০২৪ বর্তমানসংবাদদাতা, তারকেশ্বর: ফের চোর সন্দেহে এক মহিলাকে খুঁটিতে বেঁধে রাখার ঘটনায় চাঞ্চল্য হুগলির তারকেশ্বরের চাঁদুর গ্রামের ভাণ্ডারীপাড়ায়। পরে পুলিস এসে মহিলা ও তার সঙ্গে থাকা নাবালককে উদ্ধার করে থানায় নিয়ে যায়। স্থানীয় বাসিন্দা মানসী ভাণ্ডারী জানান, মঙ্গলবার দুপুরে কাপড় ...
২৪ জুলাই ২০২৪ বর্তমাননিজস্ব প্রতিনিধি, বারাসত: এবার দত্তপুকুরের কাশিমপুর পঞ্চায়েতের শিবালয় গ্রামে জলাশয় ভরাটের অভিযোগ। এক্ষেত্রে সরাসরি নাম জড়িয়েছে পঞ্চায়েতের সদস্য তথা তৃণমূলের অঞ্চল সভাপতি অমলকুমার বিষ্ণুর। এনিয়ে প্রশাসনের কাছে লিখিত অভিযোগ জানিয়েছেন গ্রামবাসীরা। পাশাপাশি জলাশয়টিকে আগের অবস্থায় ফিরিয়ে দেওয়ার আবেদনও জানিয়েছেন ...
২৪ জুলাই ২০২৪ বর্তমাননিজস্ব প্রতিনিধি, কলকাতা: ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে বাংলাদেশ। ওপার বাংলা থেকে কলকাতায় আসছেন মানুষজন। তবে সমস্যা পুরোপুরি মেটেনি। কলকাতায় থাকা বাংলাদেশিরা বলছেন, ইন্টারনেট পরিষেবায় সমস্যার কারণে দেশের বাড়িতে থাকা আত্মীয়দের সঙ্গে এখনও যোগাযোগ করা যাচ্ছে না। দু’দেশের মধ্যে বাস ...
২৪ জুলাই ২০২৪ বর্তমানসংবাদদাতা, উলুবেড়িয়া: বিদেশি ব্যান্ডের গানে বুঁদ হয়ে থাকত ওরা। ক্লাসে তা নিয়ে আলোচনাও চলত। কিন্তু তার পরিণতি এত ভয়ঙ্কর হবে তা কে ভেবেছিল। দক্ষিণ কোরিয়ার বিটিএস ব্যান্ডের টানে ১৩ জুন ঘর ছেড়েছিল ক্লাস সিক্সের দুই কিশোরী। পুলিসের তৎপরতায় তাদের ...
২৪ জুলাই ২০২৪ বর্তমাননিজস্ব প্রতিনিধি, কলকাতা: ফের শহরে বিপজ্জনক বাড়ি ভেঙে বিপত্তি। মঙ্গলবার রাতে ঘটনাটি ঘটেছে এন্টালির নফর ঘোষ রোডে। সেখানে একটি পুরনো চারতলা বাড়ির বাইরের ব্যালকনি ও ভিতরের সিঁড়ির একাংশ ভেঙে পড়ে। যার জেরে আটকে পড়েন সাতজন বাসিন্দা। দমকল ও পুরসভার ...
২৪ জুলাই ২০২৪ বর্তমানপাপ্পা গুহ, উলুবেড়িয়া: দীর্ঘ প্রতীক্ষার অবসান। অবশেষে আগামী বৃহস্পতিবার বাংলার হারিয়ে যাওয়া শতাব্দী প্রাচীন ‘ছোট’ নৌকা শ্যামপুরের ডিহিমণ্ডলঘাট থেকে নদীপথে কলকাতার উদ্দেশ্যে রওনা দেবে। সূত্রের খবর, ঐতিহ্যবাহী এই নৌকাটিকে আপাতত কলকাতা বন্দরে রাখা হবে। পরবর্তীকালে এটি জায়গা পাবে গুজরাতের ন্যাশানাল ...
২৪ জুলাই ২০২৪ বর্তমাননিজস্ব প্রতিনিধি, বিধাননগর: ন্যুড ভিডিও কল। রিসিভ করলেই সুপার ইম্পোজের মাধ্যমে তৈরি করা হতো পর্ন ভিডিও। তা দিয়েই শুরু হতো ব্ল্যাকমেল। টাকা আদায়। রাজারহাটে এমনই সেক্সটরশন চক্রের হদিশ পায় পুলিস। চক্রের পান্ডা ইমরান সহ গ্রেপ্তার হয়েছিল চার তরুণী। তদন্তে ...
২৪ জুলাই ২০২৪ বর্তমাননিজস্ব প্রতিনিধি, বরানগর: ২১ জুলাইয়ের মঞ্চ থেকে দলের নেতা-কর্মীদের কড়া বার্তা দিয়েছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। আরও একধাপ এগিয়ে তৃণমূলের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় পুরসভা ও পঞ্চায়েতের হেরে যাওয়া এলাকায় ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছিলেন। বলেছিলেন, ‘তিন মাসের মধ্যে পদক্ষেপ দেখতে ...
২৪ জুলাই ২০২৪ বর্তমানস্বার্ণিক দাস, কলকাতা : লালবাজার। কলকাতা পুলিসের সদর দপ্তর। ঠিক তার পিছনেই ব্যবসায়িক এলাকা। নানা সামগ্রী বহন লেগেই থাকে। সেইসঙ্গে ভ্যান রিকশর যাতায়াত। লালবাজারের পিছনের রাস্তা থেকে বেরিয়ে ব্র্যাবোর্ন রোড ধরে গন্তব্য টি বোর্ডের দিকে। তবে রাধাবাজার লেন ও ব্র্যাবোর্ন ...
২৪ জুলাই ২০২৪ বর্তমাননিজস্ব প্রতিনিধি, কলকাতা: কেন্দ্রীয় বাজেটে বাংলার ঝুলি শূন্যই থেকে গেল। বরাদ্দ কমেছে কলকাতা মেট্রোতেও। শহরের লাইফলাইন মেট্রো পরিষেবা নিয়ে প্রায়ই অভিযোগ তোলেন নিত্যযাত্রীরা। বাজেট বরাদ্দ কমেছে শুনে নিত্যযাত্রীদের বক্তব্য, মেট্রো এবার ব্যয় সংকোচ কোথায় করে, সেটাই দেখার। যেখানেই ব্যয় ...
২৪ জুলাই ২০২৪ বর্তমাননিজস্ব প্রতিনিধি, কলকাতা: পুজোর আগেই চালু হয়ে যাবে কালীঘাট স্কাইওয়াক। কাজ চলছে জোর কদমে। আধিকারিকদের দাবি, আগস্টে পরিকাঠামো নির্মাণের কাজ সম্পূর্ণ হয়ে যাবে। তার কিছুদিনের মধ্যেই খুলে যাবে সেটি। স্কাইওয়াকের মূল অংশের কাজ প্রায় শেষ। প্রবেশ এবং প্রস্থান পথের ...
২৪ জুলাই ২০২৪ বর্তমাননিজস্ব প্রতিনিধি, কলকাতা: ডিএলএড প্রশিক্ষণরতদের এখনই নিয়োগ দেওয়া যাবে না। মামলার ভবিষ্যতের উপর তাঁদের নিয়োগ নির্ভর করবে। এই মর্মে নির্দেশ জারি করল হাইকোর্ট। ২০২২ সালের টেটের ভিত্তিতে নিয়োগের দাবিতে হাইকোর্টের দ্বারস্থ হন ডিএলএড প্রশিক্ষণরত প্রায় ২৯০০ জন শিক্ষক। এর ...
২৪ জুলাই ২০২৪ বর্তমাননিজস্ব প্রতিনিধি, কলকাতা: রিজওয়ানুর রহমানের অস্বাভাবিক মৃত্যু মামলায় মঙ্গলবার সাক্ষ্য দিলেন তাঁর বিধায়ক দাদা রুকবানুর রহমান। এদিন কলকাতা নগর দায়রা আদালতে ছিল এই মামলার শুনানি। সেখানে তাঁকে মামলার বিষয়ে জেরা করেন অভিযুক্তদের কৌঁসুলিরা। এদিনই তাঁর সাক্ষ্য শেষ হয়েছে। এক ...
২৪ জুলাই ২০২৪ বর্তমাননিজস্ব প্রতিনিধি, কলকাতা: জুলাই মাসে কার্যকর হওয়া ভারতীয় দণ্ড সংহিতা ও ন্যায় সংহিতার কোনও রাজ্যভিত্তিক সংশোধন করা সম্ভব কি না সেই ব্যাপারে কমিটি গঠন করার বিষয়টিতে মঙ্গলবার আনুষ্ঠানিক অনুমোদন দিল রাজ্য মন্ত্রিসভা। কলকাতা হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি ও রাজ্যের লোকায়ুক্ত ...
২৪ জুলাই ২০২৪ বর্তমানসংবাদদাতা, কল্যাণী: ন্যাশনাল অ্যাসেসমেন্ট অ্যাক্রিডিটেশন বা ন্যাকের বিচারে এ গ্রেড স্বীকৃতি দেওয়া হয়েছে চাকদহ কলেজকে। চার হাজার নম্বরের মধ্য ৩ হাজার ৫৩ নম্বর পেয়েছে এই কলেজে। এটা প্রায় ৭৫ শতাংশের বেশি নম্বর। যোগ্যতা অর্জনের বিচারে আগামী পাঁচ বছরের জন্য ...
২৪ জুলাই ২০২৪ বর্তমাননিজস্ব প্রতিনিধি, কলকাতা: প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার চার্জ গঠন নিয়ে দুই আদালতে ভিন্ন ভিন্ন বক্তব্য পেশ করছে সিবিআই। এনিয়ে অসন্তুষ্ট সিবিআই আদালত। মঙ্গলবার নিম্ন আদালতে কেন্দ্রীয় এজেন্সি দাবি করেছে, চার্জ গঠনের পরিস্থিতি আছে। অথচ কয়েকদিন আগে হাইকোর্টে নথি ...
২৪ জুলাই ২০২৪ বর্তমাননিজস্ব প্রতিনিধি, কলকাতা: রাজ্যের ভুয়ো শিক্ষক নিয়োগ সংক্রান্ত মামলায় তদন্ত করছে সিআইডি। এবার ওই ভুয়ো শিক্ষকদের বেতন বাবদ যে পরিমাণ অর্থ খরচ হয়েছে, তা পুনরুদ্ধারে রাজ্য সরকার কী পদক্ষেপ করেছে, তা জানতে চাইল কলকাতা হাইকোর্ট। এনিয়ে মঙ্গলবার রাজ্যের কাছে ...
২৪ জুলাই ২০২৪ বর্তমাননিজস্ব প্রতিনিধি, কলকাতা: তালিকাভুক্ত ১১.৩৬ লক্ষ পরিষেবা গ্রাহকের জন্য বাড়ির অনুমোদন দিয়েও টাকা ছাড়েনি মোদি সরকার। সেই পর্বেই এবারের লোকসভা নির্বাচনের আগে অন্তর্বর্তী বাজেটে নতুন করে তিন কোটি বাড়ি তৈরির ঘোষণা করেছিল কেন্দ্র। তৃতীয়বারের জন্য ক্ষমতায় এসে মঙ্গলবারের পূর্ণাঙ্গ ...
২৪ জুলাই ২০২৪ বর্তমাননিজস্ব প্রতিনিধি, বিধাননগর ও সংবাদদাতা, বনগাঁ: জট কাটল ভারত ও বাংলাদেশের মধ্যে বাণিজ্যের। আজ, বুধবার থেকেই দু’দেশের মধ্যে পণ্য আমদানি ও রপ্তানি চালু হওয়ার সম্ভাবনা রয়েছে। এ দেশের ব্যবসায়ী সংগঠনের পক্ষ থেকে এমনটাই জানানো হয়েছে। বাংলাদেশে ইন্টারনেট পরিষেবা কিছুটা ...
২৪ জুলাই ২০২৪ বর্তমান