BENGAL INFO
  • News
  • ক্যালেন্ডার
  • Hospitals
  • Schools
  • কবিতা
  • গান
  • দুর্গাপূজা
  • KOLKATA WEATHER
  • News from West Bengal | 02 Sep, 2026 | ১৭ ভাদ্র, ১৪৩৩
  • বাংলা (?)    
  • খেলা | ব্যবসা | বিনোদন | রাজ্য | কলকাতা | দেশ
  • প্রতিবেশী শিক্ষকের মারধরে  গুরুতর জখম ষষ্ঠ শ্রেণির ছাত্র

    সংবাদদাতা, ময়নাগুড়ি: ষষ্ঠ শ্রেণির ছাত্রকে মারধরের অভিযোগ উঠল প্রতিবেশীর বিরুদ্ধে। অভিযুক্ত প্রাইমারি স্কুলের শিক্ষক। ঘটনাটি ঘটেছে ময়নাগুড়ি ব্লকের চূড়াভাণ্ডার গ্রাম পঞ্চায়েতের ঝাঝাঙ্গিতে। মারধরের জেরে ১২ বছরের ওই ছাত্র গুরুতর জখম হয়েছে। সোমবার ডাক্তার দেখানোর জন্য তাকে জলপাইগুড়িতে নিয়ে যান ...

    ১২ নভেম্বর ২০২৪ বর্তমান
    চাঙড় খসে পড়ছে যখন-তখন, দুর্ঘটনার শঙ্কা

    সংবাদদাতা, নকশালবাড়ি: নকশালবাড়ি গ্রামীণ হাসপাতালের জরুরি বিভাগ সহ বিভিন্ন ওয়ার্ডে গত কয়েক মাস ধরেই ছাদের চাঙড় মাঝেমধ্যে খসে পড়ছে। এমন অবস্থায় ঝুঁকি নিয়ে চিকিৎসা পরিষেবা নিতে হচ্ছে রোগীদের। যা নিয়ে ক্ষোভ জমছে রোগী সহ চিকিৎসকদের মধ্যেও। অভিযোগ, হাসপাতাল কর্তৃপক্ষ ...

    ১২ নভেম্বর ২০২৪ বর্তমান
    সিতাইয়ে ঝড় তুললেন পাঠান

    সংবাদদাতা, আলিপুরদুয়ার ও দিনহাটা: কাল, বুধবার রাজ্যের ৬ কেন্দ্রে উপ নির্বাচন। যার মধ্যে উত্তরবঙ্গের সিতাই ও মাদারিহাট বিধানসভা বিশেষভাবে উল্লেখযোগ্য। সোমবার ছিল শেষ লগ্নের প্রচার। কার্যত টি-২০ ম্যাচের মেজাজেই এদিন দুই বিধানসভাতে ঝড় তোলেন বহরমপুরের তৃণমূল কংগ্রেস এমপি প্রাক্তন ...

    ১২ নভেম্বর ২০২৪ বর্তমান
    উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ পরিদর্শনে স্বাস্থ্যদপ্তরের টিম নির্মীয়মান রেস্টরুম দেখাতে ভাঙতে হল তালা

    সংবাদদাতা, শিলিগুড়ি: বিভিন্ন ওয়ার্ডে রাতে কর্মরত চিকিৎসক এবং চিকিৎসাকর্মীদের রেস্টরুম সহ নিরাপত্তা ব্যবস্থা এখনও সম্পূর্ণ করতে উঠতে পারেনি কর্তৃপক্ষ। ডাক্তারদের রেস্টরুম তৈরির কাজ স্বাস্থ্য কর্তাদের দেখাতে দরজার তালা ভাঙতে হল। চাবি কোথায়, কেউ জানেন না। আর জি কর কাণ্ডের পর ...

    ১২ নভেম্বর ২০২৪ বর্তমান
    থার্মোকল জমে জোড়াপানি নদী হয়েছে ডাম্পিং গ্রাউন্ড

    সংবাদদাতা, শিলিগুড়ি: শিলিগুড়ির ঘোঘোমালিতে জোড়াপানি নদী থার্মোকলের বাক্সে ঢেকে গিয়েছে। ৩৭নম্বর ওয়ার্ডে জোড়াপানি কার্যত এখন বাজারের ডাম্পিংগ্রাউন্ডে পরিণত হয়েছে। নদীটি মশার বংশ বিস্তারের আদর্শ জায়গা হয়ে ওঠায় ডেঙ্গু সংক্রমণের আতঙ্কে রয়েছেন বাসিন্দারা। নদীর এই দশায় পতঙ্গবিদরা উদ্বিগ্ন হয়ে পড়েছেন। পতঙ্গবিদ ও উত্তরবঙ্গ ...

    ১২ নভেম্বর ২০২৪ বর্তমান
    মানিকচকে আবাসের তালিকায় অযোগ্যদের নাম, উঠছে প্রশ্ন

    সংবাদদাতা, মানিকচক: খড় দিয়ে বাঁধানো ঘরের দেওয়াল। উপরে টিনের ছাউনি। কারও আবার মাটির বাড়ি। এমন দুঃস্থ পরিবারগুলির নাম নেই আবাসের তালিকায়। অভিযোগ, যাঁদের পাকা বাড়ি রয়েছে, আবাসের তালিকায় তাঁদের নাম। এমনকী, ব্যবসায়ী, আইসিডিএস কর্মী এবং সিভিক ভলান্টিয়ারের নামও রয়েছে ...

    ১২ নভেম্বর ২০২৪ বর্তমান
    বোল্লাকালীর অনুকরণে কালিয়াগঞ্জে ১৪ হাতের প্রতিমার আরাধনা, প্রস্তুতি তুঙ্গে

    সংবাদদাতা, কালিয়াগঞ্জ: দক্ষিণ দিনাজপুর জেলার ঐতিহ্যবাহী বোল্লাকালীর অনুকরণে কালীপুজো হয় ভারত-বাংলাদেশ সীমান্ত লাগোয়া কালিয়াগঞ্জ ব্লকের মির্জাপুর গ্রামে। ১৪ হাত কালী প্রতিমা গড়ার পাশাপাশি জোরকদমে চলছে পুজোর প্রস্তুতি। বোল্লাকালীর পুজোর দিনেই ঘটা করে পুজো হবে  গ্রামে। বাসিন্দারা জানিয়েছেন, বোল্লাকালী মাতার ...

    ১২ নভেম্বর ২০২৪ বর্তমান
    ট্যাবের টাকার হদিশ পেতে তিন স্কুলে তদন্তে প্রশাসন

    নিজস্ব প্রতিনিধি, মালদহ ও সংবাদদাতা হবিবপুর: প্রায় দেড়শো পড়ুয়ার ট্যাবের টাকা অন্যদের অ্যাকাউন্টে চলে যাওয়ায় তোলপাড় মালদহ জেলায়। ট্যাবের টাকা কোথায় গেল, তার উৎস খুঁজতে জেলার সংশ্লিষ্ট তিন স্কুল কর্তৃপক্ষকে নিয়ে দফায় দফায় চলল বৈঠক। জেলা প্রশাসন ও শিক্ষা ...

    ১২ নভেম্বর ২০২৪ বর্তমান
    শীতলকুচির আড়াই বছরের শ্রীতমার নাম ইন্ডিয়া বুকে

    সংবাদদাতা, শীতলকুচি: বয়স মাত্র দুই বছর ছয় মাস। এই বয়সে বেশিরভাগ শিশুই ঠিকভাবে কথা বলতে পারে না। কিন্তু শীতলকুচির শ্রীতমা গড়গড়িয়ে বলতে পারে বিভিন্ন পশু, পাখি ফলের নাম। আর এই কৃতিত্বে শীতলকুচির রথেরডাঙার খুদে শিশুকন্যা শ্রীতমা বর্মনের নাম উঠেছে ...

    ১২ নভেম্বর ২০২৪ বর্তমান
    বাড়ি বাড়ি গিয়ে আবাস প্লাসের সমীক্ষার কাজ খতিয়ে দেখছেন জেলাশাসক

    নিজস্ব প্রতিনিধি, রায়গঞ্জ: ব্লক স্তরের প্রায় সম্পূর্ণ হলেও, আবাস প্লাসে জেলা স্তরের সমীক্ষা চলছে এখনও। এমন পর্যায়ে রায়গঞ্জ ব্লকের বিভিন্ন এলাকায় ঘুরে পরপর দু’দিন সরেজমিনে সমীক্ষার কাজ খতিয়ে দেখেন উত্তর দিনাজপুরের জেলাশাসক সুরেন্দ্র কুমার মীনা। রবি ও সোমবার দু’দফায় ...

    ১২ নভেম্বর ২০২৪ বর্তমান
    টিকিটের ‘পেমেন্ট’ ব্যক্তিগত ইউপিআইতে!, মহিলা যাত্রী-কন্ডাক্টরদের আঁতাতে ক্ষতির মুখে এসবিএসটিসি

    নিজস্ব প্রতিনিধি, দুর্গাপুর: মহিলা যাত্রীদের একাংশের সঙ্গে সরকারি বাসের কন্ডাক্টরের অশুভ আঁতাত। টিকিট না কেটেই মাসের পর মাস যাতায়াত করছেন স্কুল শিক্ষিকা থেকে সরকারি কর্মীরা। স্পেশাল যাত্রীদের জন্য সিট রাখার তাগিদও দেখা যায় কন্ডাক্টরদের একাংশের মধ্যে। যার জেরে বিপুল ...

    ১২ নভেম্বর ২০২৪ বর্তমান
    মাত্র সাত দিনে ছ’টি বাড়িতে ভয়াবহ চুরি

    নিজস্ব প্রতিনিধি, রানাঘাট: সাতদিনের মধ্যে একই পাড়ার ৬টি বাড়িতে চোরের হানা। ধানতলা থানার আড়ংঘাটার মাঠপাড়া গ্রামের ওই ছ’টি বাড়িতে চাবি দিয়ে আলমারি খুলে গয়না থেকে নগদ টাকা— হাতিয়ে চম্পট দেয় তারা। ওই ছ’টি পরিবারের মধ্যে কারও বাড়িতে মেয়ের বিয়ে ...

    ১২ নভেম্বর ২০২৪ বর্তমান
    শান্তিপুর থানায় প্রতারণার একাধিক অভিযোগ দায়ের, ৯৯৯ দিলেই মিলবে আবাসের টাকা

    নিজস্ব প্রতিনিধি, রানাঘাট: ‘হ্যালো..., বিডিও অফিস থেকে বলছি। আপনার আবাস যোজনার ঘর অনুমোদন হয়েছে। এখনই টাকা ঢুকবে। তাড়াতাড়ি প্রসেসিং ফি বাবাদ ৯৯৯ টাকা পাঠান।’  গত কয়েকদিনে শান্তিপুরের একাধিক আবাস যোজনার আবেদনকারীকে অচেনা নম্বর থেকে ফোন করে এমনই টোপ দিয়ে ...

    ১২ নভেম্বর ২০২৪ বর্তমান
    শেষদিনের প্রচারে ঝড় তুলল সব দল

    নিজস্ব প্রতিনিধি, তালডাংরা: তালডাংরা উপনির্বাচনের শেষদিনের প্রচারে ঝড় তুলল সব দল। এদিন দলীয় প্রার্থী ফাল্গুনী সিংহবাবুর সমর্থনে তৃণমূল কংগ্রেসের তারকা বিধায়ক সোহম তালডাংরায় প্রচারে আসেন। তিনি তালডাংরা ব্লকের বিবড়দা এবং সিমলাপালের বিক্রমপুর ও দুবরাজপুরে জনসভা করেন। অভিনেতা বিধায়ককে নিয়ে ...

    ১২ নভেম্বর ২০২৪ বর্তমান
    নিয়মকে বুড়ো আঙুল দেখিয়ে মহিলা কামরায় উৎসবের মরশুমে গ্রেপ্তার ১৫০০ পুরুষ যাত্রী

    নিজস্ব প্রতিনিধি, কৃষ্ণনগর: পুজোর মাসে নিয়ম ভেঙে ট্রেনের মহিলা কামরায় উঠে গ্রেপ্তার হয়েছেন প্রায় দেড় হাজার পুরুষ যাত্রী। তাদের অধিকাংশই যুবক। সাধারণ কামরায় না উঠে তারা মহিলা কামরাতেই দাপাদাপি করে। ফলে শিকেয় রেলের নিয়ম কানুন। পশ্চিমবঙ্গে পূর্ব রেলের হাওড়া, ...

    ১২ নভেম্বর ২০২৪ বর্তমান
    বাড়ির ভিতর দম্পতির মৃতদেহ উদ্ধার, চাঞ্চল্য

    নিজস্ব প্রতিনিধি, সিউড়ি: স্বামীকে নিয়ে বাপের বাড়িতে এসেছিলেন বধূ। সোমবার সকালে সেখান থেকেই দম্পতির মৃতদেহ উদ্ধার হল। মহম্মদবাজার থানার কুমোরপুর গ্রামে এঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। মৃতদের নাম সঞ্জিত অঙ্কুর(৪০) ও তিথি অঙ্কুর(২৭)। এদিন সকালে বিছানায় তিথির দেহ পড়ে থাকতে দেখা ...

    ১২ নভেম্বর ২০২৪ বর্তমান
    হাতির ভয়ে ধান কেটে খামারে তুলতে ব্যস্ত ঝাড়গ্রামের চাষিরা

    সংবাদদাতা, ঝাড়গ্রাম: হাতির ভয়ে ঝাড়গ্রাম জেলাজুড়ে আমন ধান কেটে খামারে তোলার তোড়জোড় শুরু হয়েছে। জেলার প্রায় সমস্ত ব্লকে ধান পেকে গিয়েছে। চাষিরা ধান কেটে সঙ্গে সঙ্গে খামারে এনে জড়ো করছেন। কারণ, হাতির পাল জমিতে ঢুকে পড়লে পায়ে মাড়িয়ে পাকা ...

    ১২ নভেম্বর ২০২৪ বর্তমান
    নবদ্বীপে মাটি ধসে রাস্তা ঝুলছে শূন্যে, আতঙ্কে ভুগছেন বাসিন্দারা

    সংবাদদাতা, নবদ্বীপ: রাস্তার নীচে মাটি ধসে গিয়েছে। বারবার জানিয়েও হয়নি মেরামতি। যে কোনও মুহূর্তে পুরোপুরি ধস নামতে পারে রাস্তায়। ঘটে যেতে পারে বড়সড় দুর্ঘটনা।এমনটাই আশঙ্কা করছেন নবদ্বীপ ব্লকের মাজদিয়া-পানশিলা পঞ্চায়েতের ফরেস্টডাঙা এলাকার গ্রামবাসীরা।  ভাগীরথী তীরবর্তী নবদ্বীপ ব্লকের মাজদিয়া-পানশিলা পঞ্চায়েতের ...

    ১২ নভেম্বর ২০২৪ বর্তমান
    ভিনরাজ্যের শ্রমিক সন্তানদের শিক্ষাদান মন্ত্রী স্বপনের

    সংবাদদাতা, কালনা: ভিনরাজ্য থেকে আসা ইটভাটার হিন্দিভাষী শ্রমিক সন্তানদের শিক্ষার অঙ্গনে এনে দৃষ্টান্ত স্থাপন করেছেন পূর্বস্থলী দক্ষিণ বিধানসভার বিধায়ক তথা মন্ত্রী স্বপন দেবনাথ। এক দশকের বেশি সময় ধরে তিনি পূর্বস্থলী-১ ব্লকের জাহান্নগরের একটি ইটভাটায় হিন্দিভাষী শ্রমিক সন্তানদের শিক্ষার ব্যবস্থা ...

    ১২ নভেম্বর ২০২৪ বর্তমান
    জিয়াগঞ্জে বাড়িতেই হেরোইনের কারখানা, মাদক সহ ধৃত মহিলা

    সংবাদদাতা, লালবাগ: এবার খোদ জিয়াগঞ্জ শহরের বুকেই হেরাইন কারখানার হদিস পেল পুলিস। এখবর জানাজানি হতেই শহরজুড়ে শোরগোল পড়ে গিয়েছে। সোমবার সকালে শহরের বোটবাগান এলাকার একটি বাড়িতে পুলিস অভিযান চালায়। সেখান থেকে হেরোইন সহ এক মহিলাকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিস ...

    ১২ নভেম্বর ২০২৪ বর্তমান
    মন্দিরে চুরির ঘটনায় পুলিসের জালে বানজারা গ্যাং঩য়ের তিন

    সংবাদদাতা, কাটোয়: কখনও ভিক্ষাবৃত্তি আবার কখনও গ্রামে ঘুরে বাদুড়, চামচিকে ধরে বেড়ায়। সেই ফাঁকেই দুপুরে রেকি করে আসে। রাত হলেই মন্দিরে গিয়ে তালা ভেঙে বিগ্রহের গয়না চুরি করে। পূর্ব বর্ধমানের আউশগ্রাম, ভাতার, গলসি এলাকায় একের পর এক মন্দিরে সোনার ...

    ১২ নভেম্বর ২০২৪ বর্তমান
    রাসে সন্ন্যাসিনীর বেশে চণ্ডীমাতা পুজোর অপেক্ষায় থাকেন ভক্তরা

    সংবাদদাতা, নবদ্বীপ: মুখে হাসি, চোখে রাগ। পরনে লাল পাড় ঘিয়ে রঙের গরদের শাড়ি। মাথার চুলে রুদ্রাক্ষের মালা জড়ানো। দেবীর গলায়, ১০ হাতে ও কানে রুদ্রাক্ষের মালা। নবদ্বীপের রেজিস্ট্রি অফিস মোড়ের শ্রীশ্রী চণ্ডীমাতার রূপ এমনই। রাস উৎসবে শ্রীমন্দির ক্লাবের এই ...

    ১২ নভেম্বর ২০২৪ বর্তমান
    পৌষমেলা নিয়ে বিশ্বভারতী কর্মী পরিষদের বৈঠক আগামী কাল

    সংবাদদাতা, বোলপুর: পৌষমেলা নিয়ে আগামীকাল, বুধবার বৈঠক ডাকল বিশ্বভারতী কর্মী পরিষদ। বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল লাইব্রেরির কনফারেন্স হলে বৈঠক হবে। বৈঠকে উপস্থিত থাকবেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য বিনয়কুমার সরেন, এমনটাই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। পৌষমেলা করার আবেদন জানিয়ে গত বৃহস্পতিবার বিশ্বভারতীর উপাচার্যকে চিঠি ...

    ১২ নভেম্বর ২০২৪ বর্তমান
    ঔষধি গাছ চেনাতে বড়দের পাঠ দিল কাটোয়ার খুদে পড়ুয়ারা

    সংবাদদাতা, কাটোয়া: চিকিৎসা ব্যবস্থায় আয়ুষের উপর জোর দিচ্ছে রাজ্য সরকার। কাটোয়ায় এবার প্রাথমিক পড়ুয়ারা আয়ুষ নিয়ে ক্লাস নিল বড়দের। বাড়ির আশেপাশের কোন গাছের কী উপকারিতা তা বড়দের বোঝালো খুদে পড়ুয়ারা। আয়ুষ বিভাগ সূত্রে জানা গিয়েছে, কাটোয়া পশ্চিম সার্কেলের ১৩টি ...

    ১২ নভেম্বর ২০২৪ বর্তমান
    প্রচারের শেষদিনে ঝড় আত্মবিশ্বাসী তৃণমূল

    নিজস্ব প্রতিনিধি, মেদিনীপুর: শেষদিনের প্রচারে সবদলের দারুণ টক্কর চললেও শেষ পর্যন্ত অনেকটাই এগিয়ে রইল তৃণমূল। সোমবার শহরের এক প্রান্ত থেকে অপর প্রান্তে ছুটে বেড়ালেন তৃণমূল প্রার্থী সুজয় হাজরা। জোড়াফুল শিবিরকে অনেকটা আত্মবিশ্বাসী দেখাল। বিকেলে মেদিনীপুর শহরের কলেজ মাঠ এলাকা ...

    ১২ নভেম্বর ২০২৪ বর্তমান
    পেঁয়াজ ৮০, রসুন ৩০০! প্রশাসনের নজরদারির পরেও বাজারে কমল না দাম

    নিজস্ব প্রতিনিধি, ময়নাগুড়ি: জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি বাজারে প্রশাসনের নজরদারির পরেও কার্যত দাম কমল না কোনও সবজির। ফলে আমজনতার পকেটে টান অব্যাহত। গতকাল, রবিবার ময়নাগুড়ি বাজারে অভিযান চালান প্রশাসনের আধিকারিকরা। আশা ছিল এরপর সস্তা হবে বাজার, কিন্তু তারপরও দেখা যায় ...

    ১১ নভেম্বর ২০২৪ বর্তমান
    পোল্টি ফার্মের আগুনে পুড়ে মরল দেড় হাজারের বেশি মুরগি, ব্যাপক ক্ষতি

    নিজস্ব প্রতিনিধি, বালুরঘাট: দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাটের পোড়ামাধইল গ্রামে একটি পোল্টি ফার্মে আগুন লাগার ঘটনায় এলাকায় চাঞ্চল্য। আজ, সোমবার দুপুরে এই আগুন লাগার জেরে ঝলসে মৃত্যু হল প্রায় দেড় হাজারের বেশি মুরগির। জানা গিয়েছে, প্রথমে গ্রামবাসীরাই আগুন নেভানোর চেষ্টা ...

    ১১ নভেম্বর ২০২৪ বর্তমান
    কাঁথিতে হস্টেলের তিনতলা থেকে ঝাঁপ তরুণী চিকিৎসক পড়ুয়ার, কারণ নিয়ে রহস্য

    নিজস্ব প্রতিনিধি, কাঁথি: সম্প্রতি কলকাতার আর জি কর হাসপাতালের হস্টেলে এক নার্সিং পড়ুয়ার আত্মহত্যার চেষ্টা করেছিলেন। যা নিয়ে শোরগোল পড়েছিল শহরে। এবার প্রায় একই ধরনের ঘটনা ঘটল কাঁথিতেও।  গতকাল রবিবার রাতে কাঁথির আয়ুর্বেদ কলেজের হস্টেলের তিনতলা থেকে ঝাঁপ দিলেন ...

    ১১ নভেম্বর ২০২৪ বর্তমান
    প্রসূতিকে মারধর! টাকা নিয়ে চিকিৎসা করার অভিযোগে শোরগোল কান্দি হাসপাতালে

    নিজস্ব প্রতিনিধি, বহরমপুর: প্রসূতির কাছ থেকে টাকা নিয়ে চিকিৎসা করার অভিযোগ উঠল কান্দি মহকুমা হাসপাতালে। এমনকী প্রসূতিকে মারধর করার অভিযোগও উঠেছে হাসপাতালের এক চিকিৎসকের বিরুদ্ধে। আজ সোমবার সকালে কান্দি মহকুমা হাসপাতালের এই ঘটনা ঘিরে শোরগোল পড়ে যায়। বিক্ষোভ দেখাতে ...

    ১১ নভেম্বর ২০২৪ বর্তমান
    ঘোলার রাস্তায় এখনও জমে জল, নতুন হাইড্র্যান্ট নির্মাণে বরাদ্দ ২ কোটির বেশি

    নিজস্ব প্রতিনিধি, বরানগর: বর্ষা হলেই রাস্তায় হাঁটু সমান জল। কোথাও আবার তা কোমর ছাড়িয়ে যায়। বাড়ি-ঘরে নর্দমার জল উঠে নরকযন্ত্রণা শুরু হয়। প্রায় সাড়া বছর ভোগান্তি চলে। এখনও ঘোলার বহু রাস্তা জলমগ্ন। সমস্যা সমাধানের জন্য বারবার সরব হচ্ছিলেন বাসিন্দারা। ...

    ১১ নভেম্বর ২০২৪ বর্তমান
    উপভোক্তার তালিকা থেকে নাম বাদ যাওয়ার হার বেশি ১০ ব্লকে

    নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: আবাস যোজনার সমীক্ষার কাজ এখন শেষ পর্যায়ে। এই পর্বে বহু নাম বাদ যাচ্ছে উপভোক্তা তালিকা থেকে। পর্যালোচনায় দেখা গিয়েছে, দক্ষিণ ২৪ পরগনা জেলার অন্তত ১০টি ব্লকে নাম বাদ যাওয়ার হার তুলনামূলক বেশি। এসব ব্লকে ...

    ১১ নভেম্বর ২০২৪ বর্তমান
    দু’বছরেই সাফল্য, ঢেউয়ের তাণ্ডব ম্যানগ্রোভে বাধা পেয়ে রক্ষা বাঁধের

    সংবাদদাতা, কাকদ্বীপ: সুন্দরবনের বিভিন্ন অঞ্চলে নদীবাঁধের ভাঙন এখনও অব্যাহত রয়েছে। কিন্তু নামখানার হরিপুর ঘোষখালের নদী তীরবর্তী এলাকার বাসিন্দারা খুঁজে পেয়েছেন নতুন দিশা। আশঙ্কা কমেছে। অথচ একসময় প্রাকৃতিক বিপর্যয়ে প্রায়ই নোনা জলে প্লাবিত হয়ে যেত গোটা এলাকা। সেই অবস্থা থেকে ...

    ১১ নভেম্বর ২০২৪ বর্তমান
    পার্ক স্ট্রিটে আলোকসজ্জার গেটেও এবার বিজ্ঞাপন, বাড়বে পুর-আয়

    নিজস্ব প্রতিনিধি, কলকাতা: দুর্গাপুজো থেকে বড়দিন হয়ে ইংরেজি নববর্ষ পর্যন্ত সেজে ওঠে পার্ক স্ট্রিট। তখন পার্ক স্ট্রিট হয়ে ওঠে ‘হট ডেস্টিনেশন’। সেখানে রাস্তাজুড়ে লাগানো গেটগুলি নানা ধরনের আলোয় সাজানো হয়। কিন্তু বছরের ওইটুকু সময় ছাড়া সারা বছর ফাঁকাই পড়ে ...

    ১১ নভেম্বর ২০২৪ বর্তমান
    নবমীতে সুনামির মতো ভিড় আছড়ে পড়ল পুজো মণ্ডপে

    নিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া: জগদ্ধাত্রী পুজোর নবমীতে চন্দননগর-ভদ্রেশ্বরে থিকথিক করল ভিড়। একে রবিবার বলে ছুটি, তার উপর মহানবমীর পুজো, ফলে ঘরে-বাইরে তিল ধারণের জায়গা মেলেনি চন্দননগর, মানকুণ্ডু, ভদ্রেশ্বরে। নবমীর রাতই প্রতিমা দেখার শেষ লগ্ন। আজ, সোমবার চন্দননগরজুড়ে ভাসান আর শোভাযাত্রা। ...

    ১১ নভেম্বর ২০২৪ বর্তমান
    দুপুরের পরেই কলকাতার আকাশ আংশিক মেঘাচ্ছন্ন, আজ কেমন থাকবে আবহাওয়া?

    নিজস্ব প্রতিনিধি, কলকাতা: শহর কলকাতা থেকে বৃষ্টির ভ্রুকুটি আপাতত উধাও। আজ, সোমবার সকালে আকাশ রয়েছে ঝকঝকে পরিষ্কার। তবে হাওয়া অফিসের দেওয়া তথ্য মোতাবেক, দুপুরের দিকে শহরের কোনও কোনও অংশে বিক্ষিপ্ত ভাবে হাজিরা দিতে পারে মেঘের দল। যদিও বৃষ্টির তেমন ...

    ১১ নভেম্বর ২০২৪ বর্তমান
    আজ থেকে বন্ধ মহাকরণ থেকে এসপ্ল্যানেডমুখী মেট্রো পরিষেবা

    নিজস্ব প্রতিনিধি, কলকাতা: দেশে প্রথম নদীর নীচ দিয়ে যাত্রীবোঝাই মেট্রো চলছে কলকাতায়। হাওড়া মদয়ান থেকে এসপ্ল্যানেড পর্যন্ত রুটে এই মেট্রো পরিষেবায় বড়সড় বদল আসতে চলেছে। রেলের তরফে জানানো হয়েছে, হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেডগামী পূর্বমুখী  লাইনে জরুরি কাজ শুরু হবে। ...

    ১১ নভেম্বর ২০২৪ বর্তমান
    আলুচাষে সারের সঙ্কটে দায়ী কেন্দ্র, দাবি রাজ্যের, হিমঘরে যথেষ্ট আলু মজুত সত্ত্বেও চড়া খুচরো বাজার

    নিজস্ব প্রতিনিধি, কলকাতা: নভেম্বরে নির্ধারিত সময়সীমা পেরনোর পরেও রাজ্যের হিমঘরগুলিতে ১০ লক্ষ টনের মতো আলু মজুত থেকে যেতে পারে। অনুমান রাজ্যের ব্যবসায়ীদের। হিমঘরে প্রচুর আলু এখনও মজুত থাকলেও খুচরো  বাজারে তার দাম কমছে না। জ্যোতি আলু ৩৪-৩৫ টাকা কেজি ...

    ১১ নভেম্বর ২০২৪ বর্তমান
    সরকারকে ধান বেচতে চাষির উৎসাহ বেড়েছে

    নিজস্ব প্রতিনিধি, কলকাতা: নতুন খরিফ মরশুমের শুরুতেই প্রায় ১৮ লক্ষ চাষি সরকারের কাছে ধান বিক্রি করার জন্য নাম নথিভুক্ত করিয়েছেন। গত খরিফ মরশুমের তুলনায় এই সংখ্যা অনেকটাই বেশি। গতবছর মরশুমের শুরুতে চাষির সংখ্যা ১৫ লক্ষের কম ছিল। আরও চাষি ...

    ১১ নভেম্বর ২০২৪ বর্তমান
    দত্তকের নামে হাওড়ায় শিশু বিক্রির চক্র,  ছেলের দর ১৫ লক্ষ, মেয়ে ৪ লক্ষ, জাল ভিন রাজ্যেও, ধৃত ‘দম্পতি’

    নিজস্ব প্রতিনিধি, কলকাতা: সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে রীতিমতো পেজ খুলে নিঃসন্তান দম্পতির খোঁজ। কেউ বড়শিতে ধরা পড়লেই হল। প্রথম প্রশ্ন, ছেলে চাই? নাকি মেয়ে? কারণ, সেইমতো ঠিক হবে দর। পুত্রসন্তান হলে ১৫ লক্ষ টাকা, আর কন্যাসন্তানের ৪ লক্ষ। পোশাকি নাম ...

    ১১ নভেম্বর ২০২৪ বর্তমান
    মাদারিহাটে জোড়াফুল ফোটাতে আত্মবিশ্বাসী তৃণমূল কংগ্রেস

    সংবাদদাতা, আলিপুরদুয়ার: মাদারিহাটে জোড়াফুল এখনও ফোটেনি। ২০১১ সালে রাজ্যে পালা বদল হলেও মাদারিহাটে জিতেছিল আরএসপি। তারপর ২০১৬ সাল থেকে মাদারিহাটে পদ্মফুলের চাষ হয়ে আসছে। এবার মাদারিহাট বিধানসভার উপ নির্বাচন জোড়াফুল ফোটার সেই সুযোগ এনে দিয়েছে। এমনটাই দাবি আত্মবিশ্বাসী তৃণমূলের ...

    ১১ নভেম্বর ২০২৪ বর্তমান
    বধূকে পুড়িয়ে মারার চেষ্টা, অভিযুক্ত শ্বশুরবাড়ির লোকজন

    সংবাদদাতা, ইসলামপুর: বধূকে আগুনে পুড়িয়ে মারার চেষ্টা শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে। রবিবার দুপুরে উত্তর দিনাজপুর জেলার চাকুলিয়া থানার সমাসপুরের এই ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে। অগ্নিদগ্ধ বধূকে চাকুলিয়া ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে। চার বছর আগে সমাসপুরের সানাউল্লার সঙ্গে বিয়ে ...

    ১১ নভেম্বর ২০২৪ বর্তমান
    অস্বাভাবিক মৃত্যু  

    সংবাদদাতা, পুরাতন মালদহ: রবিবার সকালে পুরাতন মালদহের মঙ্গলবাড়িতে এক ব্যক্তির অস্বাভাবিক মৃত্যু হয়েছে। তাঁর দেহ ময়নাতদন্তের জন্য মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিস জানিয়েছে, মৃতের নাম সুশান্ত হালদার (৪২)। বাড়ি শহরের মহানন্দা কলোনি তাঁতিপাড়া এলাকায়। পেশায় মাছ ...

    ১১ নভেম্বর ২০২৪ বর্তমান
    আবাসের জন্য ব্লক অফিসে আবেদনের হিড়িক বঞ্চিতদের

    সংবাদদাতা, হরিশ্চন্দ্রপুর: হরিশ্চন্দ্রপুর ১ ও ২ ব্লকে আবাস প্লাস তালিকায় নাম না ওঠা পরিবারগুলি আবেদনপত্র নিয়ে ভিড় করছে ব্লক অফিসে। সেখানে নির্দিষ্ট বাক্সে আবেদন জমা দিয়ে তাঁরা এখন ঘর পাওয়ার আশায় দিন গুনছেন। স্থানীয় ও প্রশাসন সূত্রে জানা গিয়েছে, ...

    ১১ নভেম্বর ২০২৪ বর্তমান
    আজ সিতাইয়ে শাসকদলের র‌্যালি, পাঠানকে দিয়েই ছক্কা হাঁকাতে চায় তৃণমূল

    নিজস্ব প্রতিনিধি, কোচবিহার ও সংবাদদাতা, আলিপুরদুয়ার: প্রচারের স্লগ ওভারে যেন ধুন্ধুমার ব্যাটিং। বুধবার উপ নির্বাচন। তার আগে শেষ রবিবার জমজমাট প্রচার হল মাদারিহাট ও সিতাইয়ে। রবিবার ঝটিকা সফরে দলীয় প্রার্থী জয়প্রকাশ টোপ্পোর সমর্থনে বিন্নাগুড়ি ও গয়েরকাটা বাজারে পদযাত্রা করলেন ...

    ১১ নভেম্বর ২০২৪ বর্তমান
    মাফিয়াদের দুই গোষ্ঠীর সংঘর্ষে ১৫ জন জখম, বালি পাচার করতে চরের দখল নিয়ে লড়াই

    সংবাদদাতা, পতিরাম: বর্ষার পর থেকেই রমরমিয়ে বালি পাচার চলছিল বালুরঘাটে আত্রেয়ীর বিভিন্ন ঘাটে। পুজোর সময় সরকারি বিভিন্ন দপ্তর ছুটি থাকায় ওই সমস্ত এলাকাকে কার্যত পাচারের স্বর্গরাজ্য বানিয়ে ফেলেছিল মাফিয়ারা। এবার সেই চরের দখল নিয়ে সংঘর্ষে জখম হল দু’পক্ষের ১৫ ...

    ১১ নভেম্বর ২০২৪ বর্তমান
    ফুলকপি, বেগুন খেতে হাতির হানা

    সংবাদদাতা, ফালাকাটা: ফুলকপি, বেগুন, কলা বাগান ও ধান খেত সা‌বাড় করল হাতি। ক্ষতির মুখে পড়লেন একাধিক চাষি। শনিবার মাঝরাতে জলদাপাড়ার জাতীয় উদ্যানের জঙ্গল থেকে তিনটি দাঁতাল পূর্ব কাঁঠালবাড়ি গ্রাম পঞ্চায়েতের পারপাতলাখাওয়া গ্রামে ঢুকে তাণ্ডব চালায়। পরে হাতির দলটি পারপাতলাখাওয়া গ্রাম ...

    ১১ নভেম্বর ২০২৪ বর্তমান
    আদিনা ইকোপার্কে বসবে ১০ ফুটের বুদ্ধ মূর্তি, কমিউনিটি হল তৈরি করার উদ্যোগ  

    সংবাদদাতা, পুরাতন মালদহ: শীত একটু জাঁকিয়ে পড়লেই পিকনিকের মরশুম শুরু হয়ে যাবে। তার আগে মালদহ জেলার অন্যতম পর্যটনকেন্দ্র আদিনা ইকো পার্ক ঢেলে সাজানোর উদ্যোগ নেওয়া হয়েছে। পার্কের মধ্যে ১০ ফুটের গৌতম বুদ্ধের মূর্তি বসানো হবে। জেলার পর্যটন প্রসারে ওই ...

    ১১ নভেম্বর ২০২৪ বর্তমান
    জাতীয় সড়কে সব্জি বোঝাই ট্রাক উল্টে গেল জলপাইগুড়িতে

    নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: গোরুকে বাঁচাতে গিয়ে জাতীয় সড়কে উল্টে গেল সব্জি বোঝাই ট্রাক। ররিবার বিকেলে দুর্ঘটনাটি ঘটে জলপাইগুড়ির পাহাড়পুরে। স্থানীয়রা জানিয়েছেন, ময়নাগুড়ির দিক থেকে শিলিগুড়ির দিকে যাচ্ছিল ট্রাকটি। পাশাপাশি দু’টি ট্রাক যাচ্ছিল। পাহাড়পুর এলাকায় সব্জির ট্রাকটি ওভারটেকের চেষ্টা করে। ...

    ১১ নভেম্বর ২০২৪ বর্তমান
    ডাম্পিং গ্রাউন্ডের পাশেই ফেয়ার প্রাইস শপ! দুর্গন্ধের জেরে ওষুধ কিনতে যান না রোগীরা

    নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: ডাম্পিং গ্রাউন্ডের পাশেই ফেয়ার প্রাইস শপ! অভিযোগ, দুর্গন্ধের জেরে সেখানে ওষুধ কিনতে যেতে চাইছেন না অধিকাংশ রোগী ও তাঁদের পরিজনরা। ফলে ৮১ শতাংশ ছাড়ে ওষুধ মিললেও জলপাইগুড়ি মেডিক্যালে ন্যায্যমূল্যের ওষুধের দোকানে বিক্রি কার্যত তলানিতে ঠেকেছে। দিনে ১০ ...

    ১১ নভেম্বর ২০২৪ বর্তমান
    তপনের নাকরাকুড়িতে ১০ বছর বেহাল ৭ কিমি রাস্তা

    সংবাদদাতা, তপন: তপনের নাকরাকুড়ি ব্রিজ থেকে দাড়ালহাট পর্যন্ত প্রায় ৭ কিমি রাস্তার বেহাল দশা। স্থানীয়দের দাবি, ১০ বছর আগে জেলা পরিষদের উদ্যোগে রাস্তা তৈরি হলেও তিন বছরের মধ্যে উঠে যেতে শুরু করে পিচ। বিভিন্ন জায়গায় তৈরি হয়েছে গর্ত। পাথরকুচিতে ...

    ১১ নভেম্বর ২০২৪ বর্তমান
    সাড়ে ৫ বছরের অস্মিতাকে কুমারী পুজো আনন্দনগরের

    সংবাদদাতা, আলিপুরদুয়ার: আলিপুরদুয়ারে জগদ্ধাত্রী পুজোয় কুমারী রূপে পূজিতা হল সাড়ে পাঁচ বছরের অস্মিতা মুখোপাধ্যায় সমাজদার। শহরের ২০ নম্বর ওয়ার্ডের আনন্দনগর সারদাপল্লি জগদ্ধাত্রী পুজো কমিটির এই পুজো এবছর তৃতীয় বর্ষে পড়ল। দ্বিতীয় বছর থেকে সেখানে কুমারী পুজোর চল শুরু হয়েছে। ...

    ১১ নভেম্বর ২০২৪ বর্তমান
    জমি মাফিয়াদের বিরুদ্ধে থানায় অভিযোগ, পঞ্চায়েতের জমি দখল করে নির্মাণ, কাজ বন্ধ করল পুলিস

    সংবাদদাতা, কালিয়াগঞ্জ: গ্রাম পঞ্চায়েতের জায়গা দখল করে চলছে কংক্রিটের নির্মাণ। এই অভিযোগ তুলে পুলিসের দ্বারস্থ হলেন গ্রাম পঞ্চায়েতের সদস্যরা। উত্তর দিনাজপুর জেলার হেমতাবাদ ব্লকের বিষ্ণুপুর  ২  গ্রাম পঞ্চায়েতের কড়ইডাঙি এলাকার ঘটনা। গ্রাম পঞ্চায়েতের প্যাডে হেমতাবাদ থানায় লিখিত অভিযোগ জমা ...

    ১১ নভেম্বর ২০২৪ বর্তমান
    বহু বিজেপি নেতারই ‘লীলাক্ষেত্র’ উস্তির সেই পার্টি অফিস! ক্ষুব্ধ নিচুতলার কর্মীরা  

    নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: পৃথ্বীরাজ নস্কর। উস্তির পার্টি অফিসের ভিতর এই বিজেপি নেতার মৃতদেহ উদ্ধারের পর প্রকাশ্যে এসেছে তাঁর ‘কীর্তি’। জানা গিয়েছিল তাঁর একাধিক নারী সঙ্গের কথা। এবার সামনে এল আরও চাঞ্চল্যকর তথ্য। পৃথ্বীরাজ একা নন, ওই পার্টি ...

    ১১ নভেম্বর ২০২৪ বর্তমান
    অনুপ্রবেশের টাকা তিনগুণ বাড়িয়েছে দালালরা, দুই বাংলাদেশি মহিলা গ্রেপ্তার

    সংবাদদাতা, দিনহাটা: তিন মাস ধরে বাংলাদেশে উদ্ভুত পরিস্থিতির কারণে ভারতে অনুপ্রবেশের চেষ্টা অনেকটাই বেড়েছে। সেজন্য বিএসএফ সীমান্তে নজরদারি আরও কড়া করেছে। এদিকে অনুপ্রবেশের জন্য দালারাও টাকা তিন গুণ বাড়িয়ে দিয়েছে। অনুপ্রবেশের অভিযোগে বাংলাদেশি দুই মহিলার গ্রেপ্তারে বিষয়টি সামনে এসেছে। ...

    ১১ নভেম্বর ২০২৪ বর্তমান
    ৩০ নভেম্বরের মধ্যে জেলার সব কোল্ড স্টোরেজ থেকে আলু বের করার উদ্যোগ

    নিজস্ব প্রতিনিধি, রায়গঞ্জ: বাজারে চাহিদার সঙ্গে জোগানের সামঞ্জস্য বজায় রাখতে হবে। তাই এবার একমাস আগেই কোল্ড স্টোরেজে মজুত থাকা সমস্ত আলু বাজারে আনতে উদ্যোগ নিল কৃষি বিপণন দপ্তর। আগামী ৩০ নভেম্বরের মধ্যে মজুত থাকা সমস্ত আলু বের করতে কোল্ড ...

    ১১ নভেম্বর ২০২৪ বর্তমান
    জুয়ার আসর থেকে গ্রেপ্তার ৬

    সংবাদদাতা, শীতলকুচি: ফের জুয়ার আসরে হানা দিয়ে ছ’জনকে গ্রেপ্তার করল শীতলকুচি থানার পুলিস। শনিবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে শীতলকুচি ব্লকের লালবাজার পঞ্চায়েতের বড়মরিচা এলাকায় জুয়ার আসরে অভিযান চালায় পুলিস। ধৃতদের থেকে জুয়া খেলার সরঞ্জাম সহ ১২০০ টাকা বোর্ডমানি ...

    ১১ নভেম্বর ২০২৪ বর্তমান
    ভেদাভেদ ঘোচাতে নয় জনগোষ্ঠীর নয় কুমারীকে দেবীরূপে পুজো   

    সংবাদদাতা, হবিবপুর: কারও বয়স তিন-চার বছর। কারও পাঁচ। তারা প্রত্যেকে ভিন্ন জনগোষ্ঠীর। এই প্রথম নয় জনগোষ্ঠীর ছোট্ট ছোট্ট নয় কুমারীকে দুর্গা সাজিয়ে পুজো করা হল গাঙ্গুরিয়া সারদা তীর্থম আশ্রমে। রবিবার জগদ্ধাত্রী পুজো উপলক্ষ্যে বামনগোলা ব্লকের এই আশ্রমে কুমারীদের আরাধনা ...

    ১১ নভেম্বর ২০২৪ বর্তমান
    ট্যাবের টাকা অন্যের কাছে, ফ্রিজ ৮০ শতাংশ অ্যাকাউন্ট

    নিজস্ব প্রতিনিধি, মালদহ ও সংবাদদাতা হবিবপুর: মালদহের ১৪৩ জন ছাত্রছাত্রীর ট্যাব কেনার টাকা জমা পড়েছে চোপড়া, ইসলামপুরের একাধিক ব্যক্তির ব্যাঙ্ক অ্যাকাউন্টে। শনিবার অভিযোগ ওঠার পর তদন্ত শুরু করে ইতিমধ্যে ফ্রিজ করা হয়েছে অধিকাংশ ব্যাঙ্ক অ্যাকাউন্ট। শিক্ষাদপ্তর সূত্রে জানা গিয়েছে, ...

    ১১ নভেম্বর ২০২৪ বর্তমান
    মালবাজারে বাড়ি বাড়ি পানীয় জল প্রকল্পের কাজ থমকে, বাড়ছে ক্ষোভ

    সংবাদদাতা, নাগরাকাটা: ডুয়ার্সের মধ্যে সব থেকে বড় পানীয় জলের প্রকল্প ব্যর্থ হতে বসেছে। পাঁচ বছর আগে এই পানীয় জলের প্রকল্পের কাজ শুরু হলেও, আজও শেষ হয়নি। স্বাভাবিকভাবেই মালবাজারে বাড়ি বাড়ি পানীয় জল দিতে ব্যর্থ হয়েছে পুরসভা। পুর কর্তৃপক্ষ অবশ্য ...

    ১১ নভেম্বর ২০২৪ বর্তমান
    পিবিইউ: অনিয়ম নিয়ে সরব উপাচার্য নিখিল

    সংবাদদাতা, মাথাভাঙা: কোচবিহার পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ের একাধিক অনিয়ম নিয়ে ফের সরব হলেন সেখানকার অস্থায়ী উপাচার্য নিখিলচন্দ্র রায়। রবিবার মাথাভাঙা শহরে একটি বিজয়া সম্মিলনীর অনুষ্ঠানে এসে ফের সরব হলেন উপাচার্য। নিখিলবাবুর দাবি, বিশ্ববিদ্যালয়ে একাধিক নিয়োগ প্রক্রিয়ায় অনিয়ম হয়েছে। সেসব কাগজপত্র ...

    ১১ নভেম্বর ২০২৪ বর্তমান
    চন্দ্রকোণায় বাস ও লরির সংঘর্ষে জখম ১২

    সংবাদদাতা, ঘাটাল: রবিবার আরামবাগ-ক্ষীরপাই রাস্তায় চন্দ্রকোণা থানার মহাবালায় যাত্রীবাহী বাস ও লরির মুখোমুখি সংঘর্ষে ১২জন যাত্রী জখম হলেন। আরামবাগ থেকে আসা বাসটি ক্ষীরপাইয়ের দিকে যাচ্ছিল। উল্টোদিক থেকে লরিটি দ্রুতগতিতে সামনে চলে আসে। বাসটি এক মোটরবাইক আরোহীকে বাঁচানোর চেষ্টা করতে ...

    ১১ নভেম্বর ২০২৪ বর্তমান
    বাড়ছে তীব্র গরম, ঠান্ডা, বন্যার প্রকোপ, পাল্লা দিচ্ছে মৃত্যুও, বিষ-গ্যাসে ‘চরম’ আবহাওয়া ভারতের

    নিজস্ব প্রতিনিধি, কলকাতা: দেশে ‘চরম আবহাওয়া’ যুক্ত দিনের সংখ্যা উদ্বেগজনকভাবে বাড়ছে। তার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে চরম আবহাওয়ার কারণে মৃতের সংখ্যা এবং অন্যান্য ক্ষয়ক্ষতির পরিমাণও। গোটা দেশের সঙ্গে এই প্রবণতা রয়েছে পশ্চিমবঙ্গেও। সম্প্রতি প্রকাশিত সেন্টার ফর সায়েন্স অ্যান্ড এনভায়রনমেন্টের ...

    ১১ নভেম্বর ২০২৪ বর্তমান
    পিছিয়ে থাকা ৩৪টি বুথই এবার ‘টার্গেট’ তৃণমূলের

    নিজস্ব প্রতিনিধি, বারাসত: ১৩ নভেম্বর হাড়োয়া বিধানসভা কেন্দ্রে উপ নির্বাচন। গত লোকসভা ভোটে এই কেন্দ্রের সিংহভাগ বুথে জয়ী হয়েছিল তৃণমূল। যে ক’টি বুথে শাসকদল পিছিয়ে ছিল, সেগুলিকে এবার ‘টার্গেট’ করে ভোটের ময়দানে ঝাঁপাচ্ছে জোড়াফুল শিবির। সেই মতো তৈরি হয়েছে ...

    ১১ নভেম্বর ২০২৪ বর্তমান
    ভাড়াটে দুষ্কৃতীদের দিয়ে ভাইয়ের  উপর অ্যাসিড হামলার অভিযোগ

    নিজস্ব প্রতিনিধি, হাওড়া: শনিবার রাতে হাওড়ার জগৎবল্লভপুরের পাতিহালে অ্যাসিড হামলার ঘটনা ঘটেছে। দুষ্কৃতীরা এক যুবকের উপর অ্যাসিড ছোড়ে বলে অভিযোগ। গুরুতর জখম হয়েছেন ভোলানাথ কোলে নামের ওই যুবক। সম্পত্তি নিয়ে দাদার সঙ্গে ভোলানাথের বিবাদ দীর্ঘদিনের। অভিযোগ, দাদাই দুষ্কৃতীদের ভাড়া ...

    ১১ নভেম্বর ২০২৪ বর্তমান
     ডাকাতিতে জেল খেটে বেরিয়েই অস্ত্র কারবারে ইসরাইল, শিয়ালদহে অস্ত্র উদ্ধারে জঙ্গিযোগের শঙ্কা  

    নিজস্ব প্রতিনিধি, কলকাতা: পুলিসের খাতায় ‘দাগী অপরাধী’ হিসাবে দীর্ঘদিন ধরে চিহ্নিত মহম্মদ ইসরাইল খান। বহুদিন বিহারে আত্মগোপন করে থাকার পর শহরে প্রবেশ করতেই শিয়ালদহ বৈঠকখানা বাজার থেকে কলকাতা পুলিস তাকে টেনে তুলল জালে। বিপুল অস্ত্র পাচারের অভিযোগে গ্রেপ্তার হল ...

    ১১ নভেম্বর ২০২৪ বর্তমান
    বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণের অভিযোগ শহরে,  ক্যালিফোর্নিয়া উড়ে যাওয়ার পথে দিল্লি বিমানবন্দরে ধৃত সফ্টওয়্যার ইঞ্জিনিয়ার

    নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ক্যালিফোর্নিয়া উড়ে যাওয়ার আগেই দিল্লি বিমানবন্দরে গ্রেপ্তার লুক আউট সার্কুলার জারি হওয়া সফ্টওয়্যার ইঞ্জিনিয়ার। মেদিনীপুরের বাসিন্দা অর্ঘ্য পট্টনায়কের বিরুদ্ধে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস ও ধর্ষণের অভিযোগ রয়েছে নিউ মার্কেট থানায়। দিল্লি পুলিস অভিযুক্তকে থানার হাতে তুলে ...

    ১১ নভেম্বর ২০২৪ বর্তমান
    ভোটের আগে শেষ রবিবার প্রচারে ঝড় তুলল সব পক্ষ

    নিজস্ব প্রতিনিধি, বারাকপুর: ভোটের আগে শেষ রবিবার নৈহাটিতে সব দলের  প্রচার তুঙ্গে উঠল। তৃণমূল প্রার্থী সনৎ দে-কে নিয়ে এদিন রোড শো করেন বিদ্যুৎ ও ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। বিকেলে মাঝিপাড়া ধরমপুর হস্টেল থেকে কাপা স্টেট ব্যাঙ্ক পর্যন্ত ৪ কিলোমিটার পথ ...

    ১১ নভেম্বর ২০২৪ বর্তমান
    বন্দরের শেডে লুটপাট, দুষ্কৃতীদের পোর্ট্রেট বানাচ্ছে কলকাতা পুলিস

    সুজিত ভৌমিক, কলকাতা: রাতের অন্ধকারে নিরাপত্তারক্ষীদের বন্দি করে, কলকাতা বন্দরের  শেডে লুটপাট চালিয়েছিল একদল লুটেরা। ঘটনার  পর ১৫ দিন কেটে গিয়েছে। কিন্তু একজন দুষ্কৃতীকেও গ্রেপ্তার করতে পারেনি সাউথ পোর্ট থানার পুলিস। বাধ্য হয়ে এবার প্রত্যক্ষদর্শীদের বিবরণ শুনে গোয়েন্দা শিল্পীদের দিয়ে ...

    ১১ নভেম্বর ২০২৪ বর্তমান
    মদ্যপ অবস্থায় প্রতিবেশীর বাড়িতে সিভিক ভলান্টিয়ার, জামিন মঞ্জুর!

    নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আবার কাঠগড়ায় সিভিক ভলান্টিয়ার। এবার এন্টালি থানা। অভিযোগ, মদ্যপ অবস্থায় ওই সিভিক ভলান্টিয়ার বাড়ি ভুল করে প্রতিবেশীর বাড়িতে ঢুকে পড়েন। বেসামাল যুবককে দেখে প্রতিবেশী মহিলা চিত্কার শুরু করেন। তারপর এন্টালি থানায় অভিযোগ দায়ের করেন তিনি। তার ...

    ১১ নভেম্বর ২০২৪ বর্তমান
    নদীবক্ষে লুকিয়ে ৫ ঘণ্টা! মৃত্যু পাচারকারীর

    নিজস্ব প্রতিনিধি, বিধাননগর: রাতের অন্ধকারে বাংলাদেশে মাদক চালান করছিল পাচারকারীরা। বিএসএফ জওয়ানরা ধাওয়া করলে তাঁদের উপরেই হামলার চেষ্টা শুরু হয়। আত্মরক্ষায় জওয়ানরাও পাল্টা শূন্যে গুলি চালালে দৌড়ে পালিয়ে যায় তারা। তাদের মধ্যে দু’জন ঝাঁপ দেয় নদীতে। ঠান্ডা জলে নদীবক্ষে ...

    ১১ নভেম্বর ২০২৪ বর্তমান
    পাড়ায় পাড়ায় ঘুরে আবাসের তথ্য সংগ্রহ করলেন স্বয়ং জেলাশাসকই

    নিজস্ব প্রতিনিধি, বারাসত: রবিবার, ছুটির দিনেও চলল আবাস প্রকল্পের জন্য শেষ মুহূর্তের সমীক্ষার কাজ। এদিন সন্দেশখালির বিভিন্ন এলাকায় ঘুরে সমীক্ষার কাজ সরেজমিনে খতিয়ে দেখেন উত্তর ২৪ পরগনার জেলাশাসক শরদ কুমার দ্বিবেদী। সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন তিনি। কাজের ক্ষেত্রে ...

    ১১ নভেম্বর ২০২৪ বর্তমান
    ৩ কোর্টে পড়ে নষ্ট হচ্ছে সহায়তা কেন্দ্রের কিয়স্ক

    নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বহু টাকা ব্য‌য় করে শহরের তিনটি কোর্টে কিয়স্ক স্টাইলে বসানো হয়েছিল অনুসন্ধান কেন্দ্র। মাসের পর মাস কেটে গেলেও আজও তা উদ্ধোধন হল না। দামি সেই কিয়স্ক ধুলো‑বালিতে পড়ে পড়ে নষ্ট হচ্ছে। আলিপুর, শিয়ালদহ, ব্যাঙ্কশাল আদালতে বসানো ...

    ১১ নভেম্বর ২০২৪ বর্তমান
    বধূর মৃত্যু, নার্সিংহোমের বিরুদ্ধে থানায় অভিযোগ

    সংবাদদাতা, বনগাঁ: চিকিৎসায় গাফিলতির জেরে প্রসূতি মৃত্যুর অভিযোগ উঠল। কাঠগড়ায় বনগাঁর একটি নার্সিংহোম। মৃতার নাম অন্তরা পাল (২৭)। অশোকনগরের বাসিন্দা সে। ৬ নভেম্বর বনগাঁর একটি নার্সিংহোমে ভর্তি করা হয়েছিল তাঁকে। মৃতার পরিবারের অভিযোগ, দু’দিন বিনা চিকিৎসায় নার্সিংহোমে ফেলে রাখা ...

    ১১ নভেম্বর ২০২৪ বর্তমান
    লক্ষ্মীর পাশেই জগদ্ধাত্রী প্রতিমা, চাকদহের চক্রবর্তী বাড়িতে ভিন্ন চিত্র

    সংবাদদাতা, কল্যাণী: জগদ্ধাত্রীর বাঁ পাশে নীচের দিকে রয়েছেন লক্ষ্মী। একজন শক্তির দেবতা অন্যজন ধনসম্পত্তির। চাকদহ ব্লকের ঘেঁটুগাছি পঞ্চায়েতের গোবিন্দপুরের চক্রবর্তী বাড়িতে গেলে এ পুজো দেখা যাবে। ৬৮ বছর ধরে হচ্ছে পুজো। কথিত আছে, চক্রবর্তী বংশের পূর্বপুরুষ কাশীনাথ চক্রবর্তী স্বপ্নে ...

    ১১ নভেম্বর ২০২৪ বর্তমান
    চিন্তায় ফেলেছে ভাঙন, গঙ্গার পাড় ও ঘাটের সংস্কার নিয়ে বন্দরের সঙ্গে বৈঠক চান মেয়র

    নিজস্ব প্রতিনিধি, কলকাতা: নিমতলায় গঙ্গাঘাটের একাংশ ভেঙে রয়েছে। সেখানে বিপজ্জনক বোর্ড দিয়েছে কলকাতা পুরসভা। জায়গাটি ঘিরেও ফেলা হয়েছে। কিন্তু, তাতে কী! গঙ্গার এই ভাঙন সমস্যা বাড়তে পারে কলকাতায়। এমনই আশঙ্কাপ্রকাশ করেছেন খোদ কলকাতার মেয়র তথা পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ...

    ১১ নভেম্বর ২০২৪ বর্তমান
    উস্কানি! গণইস্তফার একমাস, পদত্যাগ করেননি একজন ডাক্তারও

    বিশ্বজিৎ দাস, কলকাতা: অভয়া-কাণ্ডে ১০ দফা দাবি পূরণে অনশনে নেমেছিলেন আন্দোলনকারী জুনিয়র ডাক্তারদের একাংশ। পাশে দাঁড়াতে (নিন্দুকরা বলেন, আন্দোলনে ইন্ধন বা উস্কানি দিতে) ৮ অক্টোবর থেকে গণইস্তফার পথে হাঁটেন কলকাতা সহ রাজ্যের বিভিন্ন সরকারি মেডিক্যাল কলেজের সিনিয়র চিকিৎসকরা। আর তাতেই ...

    ১১ নভেম্বর ২০২৪ বর্তমান
    কণিকা বন্দ্যোপাধ্যায়ের জন্মশতবর্ষ

    সংবাদদাতা, বোলপুর: বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় ও কণিকা বন্দ্যোপাধ্যায় মেমোরিয়াল ট্রাস্টের যৌথ উদ্যোগে রবিবার প্রবাদপ্রতিম রবীন্দ্রসঙ্গীত শিল্পীর জন্মশতবর্ষ উদযাপিত হল। রবিবার শান্তিনিকেতনের লিপিকা প্রেক্ষাগৃহে ‘কণিকা বন্দ্যোপাধ্যায়: শতবর্ষ পরে’ শীর্ষক অনুষ্ঠান আয়োজিত হয়। বিশ্বভারতীর ভারপ্রাপ্ত উপাচার্য বিনয়কুমার সোরেন অনুষ্ঠান উদ্বোধন করেন। প্রবাদপ্রতিম ...

    ১১ নভেম্বর ২০২৪ বর্তমান
    শতবর্ষে পড়ল অণ্ডালের কাজোড়ার হাজরা পরিবারের জগদ্ধাত্রী পুজো  

    সংবাদদাতা, দুর্গাপুর: অণ্ডাল থানার কাজোড়া গ্রামে হাজরা পরিবারের ঐতিহ্যবাহী জগদ্ধাত্রী পুজো এবার শতবর্ষে পদার্পণ করেছে। ভিন জেলা ও দূর-দূরান্তে থাকা আত্মীয়রা পুজোতে এসে উপস্থিত হয়েছেন। বংশের নবপ্রজন্মও পুজোতে ব্যাপক উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করেন। তাঁদের পুজো শুরু হয় বেনারসের এক ...

    ১১ নভেম্বর ২০২৪ বর্তমান
    মেদিনীপুর উপনির্বাচনে শেষ রবিবার প্রচারে ঝড় তুলল তৃণমূল

    নিজস্ব প্রতিনিধি, মেদিনীপুর: শেষ রবিবাসরীয় প্রচারে ঝড় তুলল তৃণমূল। এদিকে শেষলগ্নেও প্রচারে পিছিয়ে রইল পদ্ম শিবির। মূলত গ্রামীণ এলাকায় সেভাবে প্রচার না হওয়ায় ক্ষুব্ধ জেলা বিজেপি নেতৃত্বের একাংশ। তবে সাংগঠনিক দুর্বলতা থাকলেও মেদিনীপুর উপ নির্বাচনে শহর এলাকার পাশাপাশি গ্রামীণ ...

    ১১ নভেম্বর ২০২৪ বর্তমান
    কালীপুজোর ভাসানে বচসার জেরে মারধর, এক সপ্তাহ বাদে মৃত্যু যুবকের

    নিজস্ব প্রতিনিধি, রানাঘাট: কালীপুজোর ভাসানে একদল যুবকের সঙ্গে বচসার জেরে বাইক আরোহীকে পিটিয়ে খুনের অভিযোগ উঠল। বেধড়ক মারধরে আশঙ্কাজনকভাবে জখম ওই যুবক প্রায় এক সপ্তাহ মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে অবশেষে শনিবার রাতে মারা যান। এই ঘটনায় লিখিত অভিযোগ দায়ের ...

    ১১ নভেম্বর ২০২৪ বর্তমান
    আমডহর গ্রামে ৩০০ বছরের প্রাচীন জগদ্ধাত্রী পুজোয় উৎসবের মেজাজ

    আনন্দ সাহা, লালবাগ: কয়েক শতাব্দী প্রাচীন জগদ্ধাত্রী পুজোকে কেন্দ্র করে উৎসবে মেতেছে রানিতলা থানার আমডহর গ্রাম। আলোক মালায় সাজিয়ে তোলা হয়েছে পুজো মণ্ডপ সহ পুরো গ্রাম। পুজো উপলক্ষ্যে গ্রামীণ মেলা বসেছে। দুপুর গড়িয়ে বিকেল হতেই মেলায় ভিড় জমায় আট থেকে ...

    ১১ নভেম্বর ২০২৪ বর্তমান
    ভগবানগোলা ও কান্দিতে দু’টি পৃথক বাইক দুর্ঘটনায় মৃত দুই

    সংবাদদাতা, বহরমপুর: কান্দি ও ভগবানগোলায় পৃথক দু’টি পথ দুর্ঘটনায় মৃত্যু হল দু’জনের। ঘটনায় গুরুতর জখম হয়েছেন মৃত এক ব্যক্তির দুই ছেলে। শনিবার দুপুরে কান্দি থানার রণগ্রাম ব্রিজ সংলগ্ন এলাকায় লরির ধাক্কায় মৃত মোটরবাইক আরোহীর নাম সোনারুল শেখ (৩৬)। তাঁর ...

    ১১ নভেম্বর ২০২৪ বর্তমান
    দিনেই শোভাযাত্রা হয় নবদ্বীপে সিংহবাহিনী মাতার বিসর্জনের

    সংবাদদাতা, নবদ্বীপ: বৈষ্ণবতীর্থ নবদ্বীপের রাস উৎসবের অন্যতম ঐতিহ্যবাহী প্রতিমা পাকাটোল রোডের সিংহবাহিনী মাতা। এই পুজো শতাধিক বছরের প্রাচীন। ঐতিহ্যপূর্ণ নবদ্বীপের রাসে সাড়ে তিনশোর বেশি বিভিন্ন দেবদেবীর পুজো হয়। পুজো উদ্যোক্তাদের দাবি, রাসে একমাত্র শ্রীশ্রী সিংহবাহিনী মাতা পূজিত হন। সিংহবাহিনী ...

    ১১ নভেম্বর ২০২৪ বর্তমান
    জগদ্ধাত্রী প্রতিমা বিসর্জনে হাইড্রার ব্যবহার

    সংবাদদাতা, তেহট্ট: তেহট্টের সব চেয়ে বড় উৎসব জগদ্ধাত্রী পুজো। এই পুজোর বিসর্জন হবে মঙ্গলবার। এই প্রথম তেহট্টে হাইড্রার মাধ্যমে প্রতিমা বিসর্জন হবে। গ্রাম পঞ্চায়েত ও পুলিস প্রশাসনের যৌথ উদ্যোগে এই ব্যবস্থা। এতে জলঙ্গির দূষণ কম হবে বলে মনে করছে ...

    ১১ নভেম্বর ২০২৪ বর্তমান
    কার্গিল যুদ্ধই অনুপ্রেরণা, সে বছর শুরু বেকার্স পার্লামেন্টের জগদ্ধাত্রী আরাধনা

    নিজস্ব প্রতিনিধি, ঝাড়গ্রাম: ঝাড়গ্ৰাম শহরের বেকার্স পার্লামেন্ট ক্লাবের জগদ্ধাত্রী পুজোর এবার রজত জয়ন্তী বর্ষ। সেই উপলক্ষ্যে ধুমধাম করে এবার পুজোর আয়োজন করা হয়েছে। এই পুজোর সূচনা করেন বাছুরডোবা এলাকার কয়েকজন যুবক। সময়টা ১৯৯৯ সাল। ওই যুবকদের সকলেই তখন বেকার। ...

    ১১ নভেম্বর ২০২৪ বর্তমান
    জগদ্ধাত্রীর গ্রাম কা-গ্রামে দর্শনার্থীর ঢল, একই গ্রামে পুজো হয় ২৮টি

    সংবাদদাতা, কান্দি: একই গ্রামে পুজো হয় ২৮টি জগদ্ধাত্রীর। তাই সালারের কাগ্রাম জগদ্ধাত্রীর গ্রাম নামেই খ্যাত। নবমীর পুজো ঘিরে রবিবার সকাল থেকেই গ্রাম ছিল উৎসব মুখর। বিকেল গড়িয়ে সন্ধ্যা নামতেই দর্শনার্থীর ঢল নামে। গোটা গ্রাম আলোকমালায় সেজে উঠেছে। মণ্ডপে মণ্ডপে ...

    ১১ নভেম্বর ২০২৪ বর্তমান
    এবার চাতরা মোড় সর্বজনীনের জগদ্ধাত্রী পুজোর থিম ‘মুখোশ’

    উজ্জ্বল পাল, বিষ্ণুপুর: কোতুলপুরের চাতরা মোড় সর্বজনীন জগদ্ধাত্রী পুজোর এবারের থিম ‘মুখোশ’। মুখ আর মুখোশের আড়ালে আর এক মুখ। মানুষের চরিত্র যেন এমন না হয়, এমনই বার্তা দিতে পুজো কমিটি এবার তাদের মণ্ডপকে বেছে নিয়েছে। কমিটি সূত্রে জানা গিয়েছে, এবার ...

    ১১ নভেম্বর ২০২৪ বর্তমান
    হলদিয়ার তেঁতুলবেড়িয়া নবদিগন্ত ক্লাবের জগদ্ধাত্রী পুজো বাস্তুহারাদের মিলন প্রাঙ্গণ

    শ্যামল সেন, হলদিয়া: হলদিয়ার সিটি সেন্টার সংলগ্ন তেঁতুলবেড়িয়ার নবদিগন্ত ক্লাবের জগদ্ধাত্রী পুজো শুধু আনন্দ অনুষ্ঠান নয়, বাস্তুহারাদের মিলন প্রাঙ্গণ। শিকড়ের টানে উৎসব প্রাঙ্গণে মিলিত হয় ছিন্নমূল পরিবারগুলি। রবিবার গোবিন্দভোগ চালের পায়েস দেবীর কাছে ভোগ নিবেদন করা হয়। সেই প্রসাদী পায়েস ...

    ১১ নভেম্বর ২০২৪ বর্তমান
    আবাসের টাকায় দলীয় সমর্থকের প্রাসাদোপম বাড়ি, বিড়ম্বনায় তৃণমূল

    সংবাদদাতা, ঘাটাল: আবাস যোজনায় তিন তলা পাকা বাড়ি। সেই পেল্লাই বাড়ির ছবি দেখে চক্ষু ছানাবড়া ঘাটাল শহরের বাসিন্দাদের। ঘাটাল পুরসভার ৮ নম্বর ওয়ার্ডের গণেশ সাউয়ের প্রাসাদোপম টাইলস বসানো আবাস যোজনার ওই বাড়িই এখন চর্চার কেন্দ্রে। কারণ, গণেশবাবুর আর্থিক অবস্থা ...

    ১১ নভেম্বর ২০২৪ বর্তমান
    চুলের ফ্যাশনে দাবার বোর্ড, স্ট্রবেরি

    নিজস্ব প্রতিনিধি, সিউড়ি: এতদিন বিভিন্ন প্রতিবাদের ছবি, সমাজসচেতন বার্তা টি-শার্টে কিংবা জামাতে ধরা দিত। এবার টি-শার্টের গণ্ডি পেরিয়ে তা ধরা দিল চুলের ছাঁটে। স্ট্রবেরি, মাকড়সা, হোয়াটসঅ্যাপ লোগো, কী নেই চুলের বিভিন্ন ছাঁটে! সৌজন্যে সিউড়ির বামদেব কালীপ্রতিমা নিরঞ্জন শোভাযাত্রা। আনকোরা ...

    ১১ নভেম্বর ২০২৪ বর্তমান
    শীর্ষে জেলা, ডেঙ্গু আক্রান্ত সাড়ে চার হাজার ছাড়িয়েছে, রাশ টানতে না পেরে শীতের অপেক্ষা স্বাস্থ্যকর্তাদের

     নিজস্ব প্রতিনিধি, বহরমপুর: জেলায় ডেঙ্গুর চোখরাঙানি অব্যাহত। আক্রান্তের নিরিখে রাজ্যের মধ্যে অনেক আগেই শীর্ষস্থান দখল করেছে মুর্শিদাবাদ। তার উপর আক্রান্তের সংখ্যা দিন দিন যেভাবে বাড়ছে, তাতে উদ্বিগ্ন স্বাস্থ্যদপ্তরের কর্তারা। ইসলামপুরে ডেঙ্গুর ভয়ে ঘরবাড়ি ছেড়ে আত্মীয়ের বাড়িতে আশ্রয় নিচ্ছেন মানুষজন। ...

    ১১ নভেম্বর ২০২৪ বর্তমান
    তৃণমূল-বিজেপির দ্বৈরথ তালডাংরায়, শেষ প্রচারে দিলীপ, পাল্টা ফিরহাদ-শতাব্দী

    নিজস্ব প্রতিনিধি, তালডাংরা: ভোটের আগে শেষ রবিবারের প্রচারে তালডাংরায় ঝড় তুলল সব দলই। এদিন রাজ্যের পুরমন্ত্রী ফিরহাদ হাকিম ও সাংসদ শতাব্দী রায় তৃণমূল প্রার্থী ফাল্গুনী সিংহবাবুর সমর্থনে প্রচার করেন। সভা ও রোড শোয়ের মাধ্যমে তৃণমূলের দুই শীর্ষ নেতানেত্রী দাপিয়ে ...

    ১১ নভেম্বর ২০২৪ বর্তমান
    জয়রামবাটিতে ঐতিহ্যমণ্ডিত জগদ্ধাত্রী পুজোয় ভক্তের ঢল

    সংবাদদাতা, বিষ্ণুপুর: জয়রামবাটিতে ঐতিহ্যমণ্ডিত জগদ্ধাত্রী পুজোয় রবিবার ভক্তদের ঢল নামে। এদিন প্রথা মেনে ভোর ৫টা ৩০মিনিট নাগাদ মাতৃমন্দিরের নাটমন্দিরে মঙ্গলাচারের পর পুজো শুরু হয়। মা সারদার মাতা শ্যামাসুন্দরীদেবী প্রতিষ্ঠিত পুজোকে কেন্দ্র করে প্রতি বছরই ভক্তদের আলাদা উন্মদনা থাকে। এবারও ...

    ১১ নভেম্বর ২০২৪ বর্তমান
    রাজ-মহিমার কিংবদন্তীতে কাজলাগড়, পর্যটনকেন্দ্র হিসেবে গড়ে তুলতে চায় প্রশাসন

    সৌমিত্র দাস, কাঁথি : পূর্ব মেদিনীপুর জেলার পর্যটন মানচিত্রে নতুন পালক হিসেবে স্থান পেতে চলেছে কাজলাগড়। জেলার রাজ-ঐতিহ্যের গৌরব গাঁথা বর্তমান প্রজন্মকে জানাতে এই উদ্যোগ নিয়েছে জেলা ও ব্লক প্রশাসন। ইতিমধ্যেই কাজলাগড়ের ভগ্ন ও জরাজীর্ণ রাজবাটিকে রক্ষা করতে একাধিক পদক্ষেপ নেওয়া ...

    ১১ নভেম্বর ২০২৪ বর্তমান
    দামোদরে ইলিশ! গন্ধঝাঁকের খোঁজে জাল কিনে বেকায়দায় মৎস্যজীবীরা   

    সুখেন্দু পাল, জামালপুর: কবিগুরুর খ্যাপা খুঁজে বেড়িয়েছিল পরশপাথর। পরশ পাথরের ছোঁয়ায় বদলে যেতে পারে জীবন। আর জামালপুরের মৎস্যজীবীরা দামোদরে ইলিশ খুঁজে বেড়াচ্ছেন।  ইলিশের দেখা মিললেও পাল্টে যাবে এখানকার মাছ শিকারিদের জীবনধারা। সুস্বাদু এই মাছের দেখা মেলেনি এমনটা নয়। পুজোর আগেই ...

    ১১ নভেম্বর ২০২৪ বর্তমান
    এক যুগ ধরে ৩ প্রধানমন্ত্রীর নিরাপত্তার দায়িত্বে, বইমেলায় সৈকতকে সংবর্ধনা

    সংবাদদাতা, বিষ্ণুপুর: ১২ বছরে তিনজন প্রধানমন্ত্রীর ঘনিষ্ঠ নিরাপত্তা বলয়ে দায়িত্ব সামলেছেন। মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার ভারত সফরেও নিরাপত্তা বেষ্টনীর সামনের সারিতে ছিলেন। ভারতীয় সেনার এমন একজন বিশ্বাসী এবং আস্থাভাজন বাঙালি প্রাক্তন সেনা জওয়ানকে বিষ্ণুপুর বইমেলা কমিটি সংবর্ধনা দিল। এসপিজির ...

    ১১ নভেম্বর ২০২৪ বর্তমান
    সালারে জমি বিবাদে সশস্ত্র হামলা, জখম ৪

    সংবাদদাতা, কান্দি: জমি-সংক্রান্ত বিবাদে থানায় অভিযোগ জানাতে যাওয়ার পথে একটি পরিবারের উপর ধারালো অস্ত্র নিয়ে হামলার অভিযোগ উঠল আত্মীয়দের বিরুদ্ধে। রবিবার সকালে সালার থানার কাজিপাড়ায় ওই হামলায় চারজন জখম হয়েছে। দু’জনের অবস্থা আশঙ্কাজনক। পুলিস জানিয়েছে, ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু ...

    ১১ নভেম্বর ২০২৪ বর্তমান
    ২ দিনের শিশুকন্যাকে পাচারের চেষ্টা, সিআইডির জালে আন্তঃরাজ্য পাচারচক্রের দুই সদস্য

    নিজস্ব প্রতিনিধি, কলকাতা: হাওড়ার শালিমার স্টেশনের কাছে আন্তঃরাজ্য পাচারচক্রের হদিশ। ২ দিনের শিশুকন্যাকে পাচারের অভিযোগে ওই চক্রের দুই মাথাকে গ্রেপ্তার করল সিআইডি। আজ, রবিবার গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালায় সিআইডি। ধৃতদের নাম মানিক হালদার (৩৮) এবং মুকুল সরকার ...

    ১০ নভেম্বর ২০২৪ বর্তমান
    হাওড়া ময়দান-এসপ্ল্যানেড মেট্রো পরিষেবা বন্ধ থাকবে, পরিষেবায় আসছে বদল

    নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আগামী কাল অর্থাৎ সোমবার থেকে গঙ্গাবক্ষের মেট্রো পরিষেবায় আসছে বদল। সূত্রের খবর, হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড পর্যন্ত পূর্বমুখী মেট্রো পরিষেবা অনির্দিষ্ট কালের জন্য বন্ধ থাকবে। তবে হাওড়া ময়দান থেকে মহাকরণ পর্যন্ত পরিষেবা পাবেন যাত্রীরা। যদিও পশ্চিমমুখী ...

    ১০ নভেম্বর ২০২৪ বর্তমান
    ১০৮ কোম্পানি আধাসেনা মোতায়েন থাকবে রাজ্যের ছ’টি কেন্দ্রের উপ নির্বাচনে

    নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আগামী ১৩ নভেম্বর রাজ্যের ছয়টি বিধানসভার উপ নির্বাচনে আরও ১৯ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের সিদ্ধান্ত নিল নির্বাচন কমিশন। ফলে সিতাই, মাদারিহাট, নৈহাটি, হাড়োয়া, মেদিনীপুর ও তালডাংড়া বিধানসভা কেন্দ্রে সর্বসাকুল্যে মোতায়েন থাকবে মোট ১০৮ কোম্পানি বাহিনী।  এর ...

    ১০ নভেম্বর ২০২৪ বর্তমান
  • বর্তমান | 34701-34800

News/খবর All News এই সময় বর্তমান প্রতিদিন আজকাল দৈনিক স্টেটসম্যান আজ তক Times of India Indian Express The Statesman

BENGAL INFO | Information about West Bengal, India | bengalinfo1@gmail | Privacy Policy