BENGAL INFO
  • News
  • ক্যালেন্ডার
  • Hospitals
  • Schools
  • কবিতা
  • গান
  • দুর্গাপূজা
  • KOLKATA WEATHER
  • News from West Bengal | 16 Jul, 2026 | ১ শ্রাবণ, ১৪৩৩
  • বাংলা (?)    
  • খেলা | ব্যবসা | বিনোদন | রাজ্য | কলকাতা | দেশ
  • একগুচ্ছ কর্মসূচি নিয়ে পাহাড় সফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

    নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ফের পাহাড় সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবারের সফরে একগুচ্ছ কর্মসূচি রয়েছে তাঁর। আগামী কাল, সোমবার কলকাতা থেকে রওনা দিয়ে বিকেলে বাগডোগরা বিমানবন্দরে পৌঁছনোর কথা রয়েছে মুখ্যমন্ত্রীর। তারপরে সেখান থেকেই সড়কপথে দার্জিলিং পৌঁছবেন তিনি। সোমবার কোনও ...

    ১০ নভেম্বর ২০২৪ বর্তমান
    স্কুল শিক্ষায় রাজ্যের সহযোগিতার প্রশংসা এনসিইআরটি কর্তার, শিক্ষক বদলি শুরু হচ্ছে, জানালেন শিক্ষাসচিব

    নিজস্ব প্রতিনিধি, কলকাতা: রাজ্যের শিক্ষাব্যবস্থা এবং কেন্দ্রীয় সংস্থাগুলির সঙ্গে সার্বিক সহযোগিতার প্রশংসা করলেন এনসিইআরটি-পরখের সিইও এবং প্রধান ইন্দ্রাণী ভাদুড়ি। শনিবার স্বভূমি রাজকুটীরে বণিকসভা সিআইআই আয়োজিত শিক্ষা সম্মেলন ‘এডুকেশন ইস্ট সামিট ২০২৪’-এ  উপস্থিত ছিলেন তিনি। অনুষ্ঠান শেষে তিনি জানান, পরখের ...

    ১০ নভেম্বর ২০২৪ বর্তমান
    ধান থেকে চাল উৎপাদনের জন্য ‘মিলিং চার্জ’ বাড়াতে রাজি রাজ্য

    নিজস্ব প্রতিনিধি, কলকাতা: সরকারি উদ্যোগে কেনা ধান থেকে চাল উৎপাদনের জন্য রাইস মিলগুলির ‘মিলিং চার্জ’ বৃদ্ধি করতে রাজি হয়েছে রাজ্য সরকার। প্রতি কুইন্টাল ধানের জন্য ১০ টাকা করে অতিরিক্ত পাবে রাইস মিলগুলি। এতদিন দেওয়া হতো ৩০ টাকা করে। তা ...

    ১০ নভেম্বর ২০২৪ বর্তমান
    নরওয়ে সরকারের আমন্ত্রণ অভিষেককে

    নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা ও কলকাতা: নারী ক্ষমতায়ন এবং লিঙ্গ সমতা সংক্রান্ত বিষয়ের উপর আলোচনাচক্রে যোগ দিতে ডায়মন্ডহারবারের সাংসদ তথা তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আমন্ত্রণ জানাল নরওয়ে দূতাবাস। আগামী ১৭ থেকে ২২ নভেম্বর অসলোতে এটি ...

    ১০ নভেম্বর ২০২৪ বর্তমান
    সিপিএমের তদন্ত কমিটিতে হাজিরা তন্ময়ের

    নিজস্ব প্রতিনিধি, কলকাতা: মহিলা সাংবাদিককে হেনস্তার অভিযোগে সিপিএমের অভ্যন্তরীণ তদন্ত কমিটির (আইসিসি) মুখোমুখি হলেন তন্ময় ভট্টাচার্য। শনিবার দুপুরের দিকে আলিমুদ্দিন স্ট্রিটের রাজ্য কমিটির দপ্তরে আসেন সিপিএমের এই প্রাক্তন বিধায়ক।  দপ্তর থেকে বিকেল তিনটে নাগাদ খোশ মেজাজে বের হতে দেখা ...

    ১০ নভেম্বর ২০২৪ বর্তমান
    নদীয়ায় সেরার সেরা বাঘাডাঙা, হুগলিতে প্রথম স্থানে রথের সড়ক সম্বলা শিবতলা

    নিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া, কৃষ্ণনগর: ‘বর্তমান কানেক্ট’-এর পুরস্কার হাতে নিয়ে উচ্ছ্বাসে ভাসলেন কৃষ্ণনগর ও চন্দননগরের জগদ্ধাত্রী পুজোর উদ্যোক্তারা। এই পুজোকে কেন্দ্র করে জমে উঠেছিল সেরার সেরা লড়াই। জনতার বিচারে মোট ছ’টি পুজো কমিটির হাতে উঠল ‘বর্তমান কানেক্ট’ প্রথমবর্ষের পুরস্কার। এর ...

    ১০ নভেম্বর ২০২৪ বর্তমান
    বাহিনীর রুটমার্চ গেরুয়া নেতাদের ইশারায়! রাজ্যে উপ নির্বাচনের মুখে গুরুতর অভিযোগ

    নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: আগামী ১৩ নভেম্বর, বুধবার বাংলার ছয় বিধানসভা আসনে উপ নির্বাচন। সোমবারই শেষ হবে প্রচারপর্ব। ঠিক তার আগেই ফের সমালোচনার কাঠগড়ায় নির্বাচন কমিশন। উঠল মারাত্মক অভিযোগ—বাংলায় ভোটারদের নিরাপত্তার দায়িত্ব পালন করছে না কেন্দ্রীয় বাহিনী। বিজেপি নেতাদের সঙ্গে ...

    ১০ নভেম্বর ২০২৪ বর্তমান
    রাজ্যে ফের রেল দুর্ঘটনা, রক্ষণাবেক্ষণ ঘিরে প্রশ্ন   

    নিজস্ব প্রতিনিধি, কলকাতা ও সংবাদদাতা, উলুবেড়িয়া: সাতসকালে রেল দুর্ঘটনা। আর তার জেরে একের পর এক ট্রেন বাতিল। যাত্রীদের চূড়ান্ত দুর্ভোগ। শনিবার ভোর থেকে প্রায় ১২ ঘণ্টা ব্যাপকভাবে ব্যাহত হল দক্ষিণ-পূর্ব রেলের পরিষেবা। এদিন সকাল সাড়ে ৫টা নাগাদ শালিমারগামী ডাউন ...

    ১০ নভেম্বর ২০২৪ বর্তমান
    একাধিক মহিলার সঙ্গে শারীরিক সম্পর্ক! পার্টি অফিসে গোপনাঙ্গ কেটে বিজেপি নেতাকে খুন, ধৃত প্রথম প্রেমিকা

    নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: বিজেপি পার্টি অফিস। ভিতরে একদিকের দেওয়ালজোড়া নরেন্দ্র মোদির ফ্লেক্স। ছড়িয়ে ছিটিয়ে চেয়ার, টেবিল, বেঞ্চ। ঘরের ঠিক মাঝখানে কয়েকটি বেঞ্চ একজায়গায় করা। তার উপরেই চাদরে ঢাকা অবস্থায় পড়ে বিজেপি নেতার রক্তাক্ত দেহ। গোপনাঙ্গ কেটে তাঁকে ...

    ১০ নভেম্বর ২০২৪ বর্তমান
    দুই নাবালিকাকে উদ্ধার

    সংবাদদাতা, পতিরাম: একইদিনে দুই নাবালিকাকে উদ্ধার করল বালুরঘাট থানার পুলিস। বিয়ের উদ্দেশ্যে এক নাবালিকাকে এক যুবকের বাড়িতে নিয়ে যাওয়া হয়েছিল। বালুরঘাটের দৌল্লা এলাকা থেকে ওই নাবালিকাকে উদ্ধার করা হয়। চাইন্ড হেল্প লাইন, আইনি সহায়তা কেন্দ্র ও পুলিসের উদ্যোগে বিয়ের ...

    ১০ নভেম্বর ২০২৪ বর্তমান
    বালুরঘাট ব্লকে সুকান্তর অভিযান

    সংবাদদাতা, গঙ্গারামপুর: সদস্য সংগ্রহ অভিযানে নিজের জেলায় এলেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। শনিবার তিনি দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট ব্লকের চিঙ্গিশপুর ও গোপালবাটির গ্রামীণ এলাকায় গিয়ে মোবাইল নম্বরে মিসড কল দিয়ে বিজেপির সদস্য করে নেন সমর্থকদের। জেলা বিজেপি সূত্রে জানা ...

    ১০ নভেম্বর ২০২৪ বর্তমান
    তিনবছর বেহাল রাস্তা, বাড়ছে ক্ষোভ

    সংবাদদাতা, কালিয়াগঞ্জ: হেমতাবাদ ব্লকের বাঙ্গালবাড়ি গ্রাম পঞ্চায়েতের গুরুত্বপূর্ণ রাস্তা তিনবছর ধরে বেহাল থাকায় ক্ষোভ বাড়ছে স্থানীয়দের মধ্যে। তাঁদের বক্তব্য, গ্রাম পঞ্চায়েতের সামনের রাস্তায় জল জমছে। গ্রাম পঞ্চায়েত, বাঙ্গালবাড়ি হাট ও ব্যাঙ্ক যাওয়ার একমাত্র রাস্তা সংস্কারে প্রশাসন কেন পদক্ষেপ করছে ...

    ১০ নভেম্বর ২০২৪ বর্তমান
    বাগানের জমি নিয়ে সংঘর্ষ, জখম ১৫

    সংবাদদাতা, চোপড়া: চা বাগানের জমি নিয়ে দু’পক্ষের মধ্যে সংঘর্ষে প্রায় ১৫ জন জখম হয়েছেন। তাঁদের মধ্যে পাঁচ মহিলা। শনিবার চোপড়া ব্লকের মাঝিয়ালি গ্রাম পঞ্চায়েতের ফাগুগছের এই ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। জখমদের তড়িঘড়ি উদ্ধার করে দলুয়া ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ...

    ১০ নভেম্বর ২০২৪ বর্তমান
    বাল্যবিবাহ রোধে উদ্যোগী ব্লক প্রশাসন

    সংবাদদাতা, হবিবপুর: বাল্যবিবাহ রোধে বিশেষ উদ্যোগ নিয়েছে হবিবপুর ব্লক প্রশাসন। ব্লকের সমস্ত উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের নিয়ে প্রাথমিক বৈঠকও সেরে ফেলেছেন বিডিও মনোজ কাঞ্জিলাল। শনিবার বিডিও জানান, বাল্যবিবাহ রোধে শিক্ষকরাও যথেষ্ট আগ্রহ প্রকাশ করেছেন। শীঘ্রই প্রতিটি বিদ্যালয়ের পড়ুয়াদের অভিভাবকদের ...

    ১০ নভেম্বর ২০২৪ বর্তমান
    মূল্যবৃদ্ধির প্রতিবাদে উত্তর দিনাজপুরে বিভিন্ন এলাকায় কংগ্রেসের বিক্ষোভ

    নিজস্ব প্রতিনিধি, রায়গঞ্জ ও সংবাদদাতা, চোপড়া : আলু, পেঁয়াজ সহ সব্জির দাম বৃদ্ধির প্রতিবাদে উত্তর দিনাজপুর জেলার বিভিন্ন প্রান্তে পথে নামল কংগ্রেস। রায়গঞ্জ শহরে মোহনবাটি বাজারের সামনে শনিবার কংগ্রেসের জেলা সভাপতি মোহিত সেনগুপ্তের নেতৃত্বে এই কর্মসূচি চলে। তাঁর দাবি ...

    ১০ নভেম্বর ২০২৪ বর্তমান
    টোটো ও গাড়ির সংঘর্ষে জখম দুই

    সংবাদদাতা, পুরাতন মালদহ: শনিবার রাতে ১২ নম্বর জাতীয় সড়কে  গাজোলের কাশিমপুরে টোটো এবং একটি চারচাকা গাড়ির সংঘর্ষ হয়। দুর্ঘটনায় টোটোচালক সহ এক যাত্রী জখম হয়েছেন। দুজনকে আশঙ্কাজনক অবস্থায় গাজোল স্টেট জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিস ওই গাড়ির চালককে আটক ...

    ১০ নভেম্বর ২০২৪ বর্তমান
    সীমান্তে মেলা ও পালাগানের আসর

    সংবাদদাতা, চোপড়া: শনিবার কালীপুজো উপলক্ষ্যে মেলা ও যাত্রাপালার আসর বসল চোপড়ার হাপতিয়াগছের কালুগছে। ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় এই মেলার আয়োজন করা হয়। পুজো কমিটি ও বিএসএফদের উদ্যোগে এই মেলা ও যাত্রাপালার আয়োজন করা হয়। মেলার উদ্বোধনী অনুষ্ঠানে ছিলেন হাপতিয়াগছ গ্রাম ...

    ১০ নভেম্বর ২০২৪ বর্তমান
    জগদ্ধাত্রী পুজোর থিম জাগো বাংলা

    সংবাদদাতা, চোপড়া: শনিবার সদর চোপড়া থানার মাঠে জগদ্ধাত্রী পুজোর  উদ্বোধন করলেন বিধায়ক হামিদুল রহমান। চোপড়া অঞ্চল তৃণমূল কংগ্রেস কমিটির উদ্যোগে এই পুজোর আয়োজন। কমিটির সম্পাদক তনয় কুণ্ডু জানান, চতুর্থ তম বর্ষে এবারে তাঁদের পুজোর থিম জাগো বাংলা। পুজো মণ্ডপের ...

    ১০ নভেম্বর ২০২৪ বর্তমান
    বউদিকে ধর্ষণের চেষ্টা, গ্রেপ্তার দেওর

    সংবাদদাতা, কালিয়াগঞ্জ: বউদিকে ধর্ষণের চেষ্টায় দেওরকে গ্রেপ্তার করল কালিয়াগঞ্জ থানার পুলিস। ধৃতের নাম ফুলু বর্মন। বাড়ি কালিয়াগঞ্জ ব্লকের ডালিমগাঁও গ্রাম পঞ্চায়েত এলাকায়। স্ত্রীকে মারধরের অভিযোগে স্বামীকেও গ্রেপ্তার করেছে পুলিস। স্বামীর নাম উত্তম বর্মন। শুক্রবার রাতে বাড়ি থেকে দুইজনকে গ্রেপ্তার করা ...

    ১০ নভেম্বর ২০২৪ বর্তমান
    স্কুলমাঠে ফুটবল, ছুটি দিলেন প্রধান শিক্ষক, ক্ষুব্ধ স্থানীয়রা

    সংবাদদাতা, কালিয়াচক: স্কুলের মাঠে ফুটবল ম্যাচের আয়োজন করেছিল  স্বেচ্ছাসেবী সংগঠন। সেই কারণে আগেই ছুটি দিয়ে দেওয়া হল স্কুল। ঘটনাটি কালিয়াচক ৩ ব্লক এলাকার গোলাপগঞ্জের। স্থানীয় সূত্রে খবর, শনিবার গোলাপগঞ্জ হাইস্কুলের মাঠে ম্যাচ উপলক্ষ্যে উচ্চস্বরে মাইক বাজানো হচ্ছিল। সেই কারণে দুটি ...

    ১০ নভেম্বর ২০২৪ বর্তমান
    অবৈধ পার্কিংয়ে জেরবার ইসলামপুর

    সংবাদদাতা, ইসলামপুর: ইসলামপুর শহরের মূল সড়ক সম্প্রসারণ করা হলেও অবৈধ পার্কিংয়ে জেরবার বাসিন্দারা। পার্কিং করার জন্য নির্দিষ্ট জায়গা না থাকায় সড়কের উপরই রাখা হচ্ছে যানবাহন। যেসমস্ত এলাকায় ফুটপাত তৈরি হয়ে গিয়েছে, সেখানেও মানুষজন হাঁটতে পারছেন না।  কোটি কোটি টাকা ...

    ১০ নভেম্বর ২০২৪ বর্তমান
    শববাহী গাড়ি পড়ে নষ্ট হচ্ছে, বিনামূল্যে দেহ বহনের পরিষেবা থেকে বঞ্চিত দুঃস্থরা

    সংবাদদাতা, শিলিগুড়ি: শিলিগুড়ি পুরসভার দেওয়া শববাহী গাড়ি উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে পড়ে থেকে নষ্ট হচ্ছে। নতুন আইডি ওয়ার্ডের চত্বরের এক কোণে ফেলে রাখা হয়েছে গাড়িটি। ঝড়-বৃষ্টিতে খোলা আকাশের নীচে ঠাঁই হয়েছে এই গাড়ির। ফলে ঘোষিত সিদ্ধান্ত মতো দুঃস্থ পরিবারগুলি ...

    ১০ নভেম্বর ২০২৪ বর্তমান
    রায়গঞ্জে গোষ্ঠের শোভাযাত্রা

    সংবাদদাতা, রায়গঞ্জ: শতাব্দী প্রাচীন স্কুল থেকে শুরু হয়েছিল রায়গঞ্জের ঐতিহ্যবাহী গোষ্ঠ। যা গোপাল বান্ধব পাঠশালার গোষ্ঠ নামে পরিচিত। শনিবার সেই গোষ্ঠের শোভাযাত্রা  হল রায়গঞ্জে। পণ্ডিত গোপালচন্দ্র মণ্ডল ১৯১৫ সালে অবিভক্ত দিনাজপুরের রাইগঞ্জ বন্দর এলাকায় নিজের বাড়িতে একটি স্কুল খোলেন। ...

    ১০ নভেম্বর ২০২৪ বর্তমান
    সম্বলপুরে বহু রাস্তা কাঁচা, ঢুকতে চায় না অ্যাম্বুলেন্স

    সংবাদদাতা, হরিশ্চন্দ্রপুর: মালদহের রতুয়া-২ ব্লকের সম্বলপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় আজও বহু রাস্তা কাঁচা। এই কাঁচা রাস্তা দিয়ে যাতায়াত করতে গিয়ে স্থানীয়দের দুর্ভোগ পোহাতে হচ্ছে। কিছু রাস্তার অবস্থা এমন বেহাল যে অ্যাম্বুলেন্সও যেতে পারে না বলে অভিযোগ। স্থানীয় বাসিন্দাদের দাবি, ...

    ১০ নভেম্বর ২০২৪ বর্তমান
    আদিনা ফরেস্ট সংলগ্ন ছোট ও বড় হামামগুলি সংস্কারে উদ্যোগী প্রশাসন

    সংবাদদাতা, পুরাতন মালদহ: মালদহের গাজোলের অন্যতম পর্যটনকেন্দ্র আদিনা ফরেস্ট সংলগ্ন ঐতিহাসিক স্থান ‘ছোট হামাম’, ‘বড় হামাম’গুলি সংস্কার করা হবে। আদিনা মসজিদ এবং ইকোপার্কগামী ৫০০ মিটারের বেশি রাস্তা চওড়া করে পাশে হবে নিকাশিনালা। এর পাশাপাশি আদিনা মসজিদের সামনে খাসজমিতে ক্যাফে ...

    ১০ নভেম্বর ২০২৪ বর্তমান
    দু’বছরেই ‘দিদিমণি’, ঠোঁটের ডগায় পশু-পাখি, ফুল-ফল ও গাড়ির নাম

    নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: এবার ‘বিস্ময় শিশু’র খোঁজ জলপাইগুড়িতে! দু’বছরেই কার্যত ‘দিদিমণি’ শিশুকন্যা। নাম শিভাংশী পাখিরা। পড়াটাই খেলা ওই একরত্তির। ঘুরতে ফিরতে বাড়ির বড়দের হাত ধরে টেনে পড়তে বসায় সে। যে বয়সে আর পাঁচটা শিশু ভালোভাবে কথা বলতে পারে না, শিভাংশী ...

    ১০ নভেম্বর ২০২৪ বর্তমান
    কুলিক পক্ষীনিবাসের পাশে বক্স বাজিয়ে বিনোদনের আসর, বিতর্ক

    নিজস্ব প্রতিনিধি, রায়গঞ্জ: শুক্রবার সন্ধ্যা থেকে মাঝরাত পর্যন্ত কুলিক পক্ষীনিবাসের পাশে চলল বিনোদনের আসর। অভিযোগ, সাউন্ড সিস্টেম, গানবাজনার তালে তাল মিলিয়ে জ্বলল অত্যাধুনিক পালকো লাইট। পক্ষীনিবাসের পাশে এধরনের অনুষ্ঠান কেন করা হল, তা নিয়ে শুরু হয়েছে বিতর্ক। পরিবেশ আইন ...

    ১০ নভেম্বর ২০২৪ বর্তমান
    সিতাইয়ের মানুষের কাছে ঋণ হিসেবে ভোট চাইলেন রাজ্যের মন্ত্রী পুলক রায়

    সংবাদদাতা, দিনহাটা: রাজ্যের জনস্বাস্থ্য ও কারিগরি মন্ত্রী পুলক রায় শনিবার সিতাইয়ে ভারত সেবাশ্রমের মাঠে সভা করলেন। রাজ্যের ছ’টি উপ নির্বাচনে বিরোধীরা পরাভূত হবে। সিতাইয়ে জয় নিশ্চিত, এখন শুধু রেকর্ড গড়ার পালা বাকি বলে তিনি দাবি করেন। সিতাইয়ের মানুষের কাছে ...

    ১০ নভেম্বর ২০২৪ বর্তমান
    ১৪৩ পড়ুয়ার ট্যাবের টাকা অন্য অ্যাকাউন্টে, মালদহে শোরগোল

    নিজস্ব প্রতিনিধি, মালদহ: একের পর এক স্কুল থেকে অভিযোগ। মালদহ জেলায় ১৪৩ জন পড়ুয়াকে ট্যাব কেনার জন্য দেওয়া টাকা চলে গেল অন্য অ্যাকাউন্টে। তবে কি তথ্য আপলোডের সময় বদলে দেওয়া হয়েছে অ্যাকাউন্ট নম্বর, সেই প্রশ্নও উঠতে শুরু করেছে। জেলা ...

    ১০ নভেম্বর ২০২৪ বর্তমান
    লাভ, ক্ষতির দায় সাধারণ ক্রেতারা নেবেন না, ব্যবসায়ীদের জানিয়ে দিলেন জলপাইগুড়ি সদরের মহকুমা শাসক

    নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: লাভ, ক্ষতির দায় সাধারণ ক্রেতারা নেবেন না। বাজার ঘুরে ব্যবসায়ীদের স্পষ্ট করে দিলেন জলপাইগুড়ি সদরের মহকুমা শাসক তমোজিৎ চক্রবর্তী। ইতিমধ্যেই জলপাইগুড়ির বাজারে সেঞ্চুরি হাঁকিয়েছে পেঁয়াজ। আলুর দাম চল্লিশ টাকা ছুঁয়ে ফেলেছে। কতিপয় ব্যবসায়ী চাহিদার তুলনায় জোগান ...

    ১০ নভেম্বর ২০২৪ বর্তমান
    আবাস প্লাসে বাদ পড়া ৯টি পঞ্চায়েতের উপভোক্তাদের ভেরিফিকেশনের সূচনা

    নিজস্ব প্রতিনিধি, আসানসোল: কেন্দ্রের আবাস প্লাস তালিকা থেকে বাদ পড়েছিলেন পশ্চিম বর্ধমান জেলার ন’টি পঞ্চায়েতের উপভোক্তারা। মাটির বাড়িতে থাকলেও তাঁদের ভেরিফিকেশন হয়নি। অবশেষে রাজ্য সরকারই আবাস প্রকল্পের টাকা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। তাতে পশ্চিম বর্ধমানের বিদবিহার, সালানপুরের মতো ন’টি পঞ্চায়েতের ...

    ১০ নভেম্বর ২০২৪ বর্তমান
    আউশগ্রামে চারচাকা গাড়ি থেকে উদ্ধার ৯৪ কেজি গাঁজা

    সংবাদদাতা, কাটোয়া: ঝাড়খণ্ড থেকে চারচাকা গাড়ি করে পূর্ব বর্ধমান জেলায় ঢুকছিল বিপুল পরিমাণ গাঁজা। আউশগ্রামের জঙ্গলমহলের রাস্তা দিয়ে যাওয়ার সময় গাড়িটিকে পাকড়াও করে পূর্ব বর্ধমান জেলার স্পেশাল অপারেশন গ্রুপ। গাড়ির ডিকি খুলতেই চক্ষু চড়ক গাছ পুলিস অফিসারদের! থরে থরে ...

    ১০ নভেম্বর ২০২৪ বর্তমান
    আজ বামদেবের কালী বিসর্জনে দেখা মিলবে রকমারি পোশাক

    নিজস্ব প্রতিনিধি, সিউড়ি: নানা রঙের চুল, তাতে আবার ছাঁট দিয়ে ফুটিয়ে তোলা হবে বিভিন্ন ছবি। আরশোলা, ফুটবল তো আগেও দেখা গিয়েছে। এবার সেই ছাঁটে ফুটে উঠবে ক্যাঙারু, বিভিন্ন রাজনৈতিক দলের প্রতীক! রবিবার সিউড়ির পথে বামদেব ক্লাবের কালীপ্রতিমা বিসর্জনে রকমারি ...

    ১০ নভেম্বর ২০২৪ বর্তমান
    তেহট্ট বর্গিডাঙা পাড়ার যুব সঙ্ঘের থিমে গঙ্গা ও জলঙ্গিকে বাঁচানোর বার্তা

    সংবাদদাতা, তেহট্ট: তেহট্ট বর্গিডাঙা পাড়ার যুব সঙ্ঘের জগদ্ধাত্রী পুজোর উদ্বোধন হয় শুক্রবার। উপস্থিত ছিলেন বিধায়ক তাপস সাহা, তেহট্ট-১ বিডিও সঞ্জীব সেন প্রমুখ। শনিবার সেখানে প্রতিমা দর্শনের জন্য ভিড় উপচে পড়ছে।   ক্লাবের পুজো এবার ২৩  বছরে পা দিল। এবার ...

    ১০ নভেম্বর ২০২৪ বর্তমান
    কৃষ্ণনগরের বনশ্রীপাড়া বারোয়ারির পুজোর থিম দেবী-সর্বশক্তি একরূপ

    নিজস্ব প্রতিনিধি, কৃষ্ণনগর: এবছর ১৯ তম বর্ষে পদার্পণ করল কৃষ্ণনগরের বনশ্রীপাড়া বারোয়ারির পুজো। যেখানে জগদ্ধাত্রী দেবী মা রূপে পূজিত হন। শুরুর দিকে পুজোয় সেরকম জাঁকজমক ছিল না। থিমের পুজোর বহরও ছিল না। এলাকার কিছু মানুষ উদ্যোগ নিয়েই পুজো শুরু ...

    ১০ নভেম্বর ২০২৪ বর্তমান
    বোলপুরে ৪০-ঊর্ধ্বদের ফুটবল টুর্নামেন্টে অংশ নিল ১৬টি দল

    সংবাদদাতা, বোলপুর: রাজ্যে খেলাধুলোয় একটা সময় বোলপুরের যথেষ্ট সুনাম ছিল। এখন গড়পরতা বাঙালির মধ্যে খেলাধুলোয় আগ্রহ কমে গিয়েছে। তবে সেটা টিকিয়ে রেখেছেন আদিবাসীরা। শনিবার বোলপুরের ওল্ড ইজ গোল্ড ফুটবল প্রতিযোগিতার উদ্বোধনে এমনটাই বলেন তৃণমূলের জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। খেলাধুলোয় ...

    ১০ নভেম্বর ২০২৪ বর্তমান
    বিদ্যালয়ে বোনফোঁটার মাধ্যমে পড়ুয়াদের সচেতনতার শিক্ষা

    নিজস্ব প্রতিনিধি, বহরমপুর: বোনের কপালে দিলাম ফোঁটা, যমের দুয়ারে পড়ল কাঁটা! সারিবদ্ধভাবে বসে বোনদের কপালে চন্দন মাখা আঙুল ঠেকিয়ে শপথ নিল ভাইয়েরা। বিদ্যালয়ের সহপাঠীরা এখানে সকলেই বোন। তাদের কপালে ফোঁটা দিয়ে সুরক্ষার অঙ্গীকার করল ছাত্ররা। মুর্শিদাবাদ জেলার বেলডাঙা চক্রের ...

    ১০ নভেম্বর ২০২৪ বর্তমান
    এবার বৃন্দাবনপুর স্পোর্টিং ক্লাবের জগদ্ধাত্রী পুজোয় সবুজ রক্ষার ডাক

    রামকুমার আচার্য, আরামবাগ: সবুজ রক্ষার ডাক দিয়ে জগদ্ধাত্রী পুজোয় ব্রতী হয়েছে বৃন্দাবনপুর স্পোর্টিং ক্লাব। তাদের বার্তা, গাছ বাঁচাও প্রাণ বাঁচাও।  এখানে থাকছে ডাকের সাজের সাবেকি প্রতিমা। আন্তরিকতার সঙ্গে পুজো করেন উদ্যোক্তারা। ডাকের সাজও দর্শনীয়। আজ, রবিবার নবমী তিথিতে পুজো ...

    ১০ নভেম্বর ২০২৪ বর্তমান
    তেহট্ট আদি সিনেমা হল পাড়ার পুজোর ‘মৃৎ শিল্প ও হস্ত শিল্প’

    সৌরভ ভট্টাচার্য, তেহট্ট: তেহট্ট আদি সিনেমা হল পাড়ার জগদ্ধাত্রীপুজো ঘিরে ব্যাপক উন্মাদনা তৈরি হয়েছে। পুজো কমিটির উদ্যোক্তারা প্রতিবার নতুন নতুন থিম ও আলোকসজ্জায় চমক দিয়ে থাকে। এবারও তার ব্যাতিক্রম হবে না বলে আশা উদ্যোক্তাদের। শনিবার এই পুজোর উদ্বোধন হয়। ...

    ১০ নভেম্বর ২০২৪ বর্তমান
    ভোটবাক্সে মানুষের আশীর্বাদ নিয়ে ‘নিশ্চিন্ত’ তৃণমূল প্রার্থী

    নিজস্ব প্রতিনিধি, শালবনী: শালবনীর বুড়িশোল গ্রামের সুখোদা ভুঁইয়া, রবি ভুঁইয়া, পেড়ু ভুঁইয়ারা আর কুয়োর জল পান করেন না। শালজঙ্গলে ঘেরা একটি গ্রামে এক দশক আগে পানীয় জলের একমাত্র উৎস ছিল কুয়ো। বুড়িশোলের মতো শালবনীর বাকিবাঁধ, কাশীজোড়া, কর্ণগড়, গড়মাল এবং ...

    ১০ নভেম্বর ২০২৪ বর্তমান
    তেহট্টে থিমপুজোয় চমক রানি রাসমণি সর্বজনীনের

    সংবাদদাতা, তেহট্ট: প্রথম বছরেই জগদ্ধাত্রীপুজো করে দর্শনার্থীদের মন জয় করে নিল তেহট্ট হাইস্কুলপাড়া রানি রাসমণি সর্বজনীন পুজো কমিটি। প্রথম বছরে তাঁদের থিম ‘সেকাল আর একাল’। এই পুজো মহিলা পরিচালিত। আগেকার দিনে মানুষ কীভাবে জীবন কাটাতেন, এখন জীবনযাত্রায় কী পরিবর্তন ...

    ১০ নভেম্বর ২০২৪ বর্তমান
    কৃষ্ণগঞ্জে আজ জগদ্ধাত্রীপুজো, শেষ মুহূর্তে প্রস্তুতি ঘিরে ব্যস্ততা

    সংবাদদাতা,কৃষ্ণনগর: রবিবারই জগদ্ধাত্রী পুজো। তাই কৃষ্ণগঞ্জে শনিবার পুজোর শেষ মুহূর্তের প্রস্তুতি চলল। চারদিকে পুজো মণ্ডপের শেষ পর্যায়ের কাজ চলে। মণ্ডপে মণ্ডপে মৃৎশিল্পীদের কারখানা থেকে প্রতিমা আনা হচ্ছে। আলোর রোশনাইয়ে মণ্ডপ ও তার আশপাশ সাজিয়ে তোলার কাজ চলে। এবার কৃষ্ণগঞ্জ ...

    ১০ নভেম্বর ২০২৪ বর্তমান
    দশ পুরোহিতের মন্ত্রোচ্চারণে চাকড়া নেতাজি সঙ্ঘের জগদ্ধাত্রী পুজো হয়

    উজ্জ্বল পাল, বিষ্ণুপুর: দশ পুরোহিতের একত্র মন্ত্রোচ্চারণে কোতুলপুরের চাকড়া নেতাজি সঙ্ঘের সর্বজনীন জগদ্ধাত্রী পুজো মণ্ডপে ভক্তিভাবের পরিবেশ তৈরি হয়। বর্ণাঢ্য শোভাযাত্রা, কুমারী পুজো এবং নরনারায়ণ সেবার মধ্যে দিয়ে পুজোর চারদিন চাকড়া গ্রামে মিলনমেলায় পরিণত হয়। পুজো কমিটির সদস্যরা জানিয়েছেন, ...

    ১০ নভেম্বর ২০২৪ বর্তমান
    পানাগড়ে কংগ্রেসের প্রতিবাদ

    সংবাদদাতা, মানকর: নিত্যপ্রয়োজনীয় জিনিস ও জীবনদায়ী ওষুধের দাম বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ দেখাল কংগ্রেস। শনিবার কাঁকসা ব্লক কংগ্রেসের তরফে পানাগড় সব্জি বাজারে বিক্ষোভ ও প্রতিবাদ সভা হয়েছে। সেখানে কাঁকসা ব্লক কংগ্রেস সভাপতি পূরব বন্দ্যোপাধ্যায় উপস্থিত ছিলেন। এদিন মানকরের হাটতলা মোড়েও ...

    ১০ নভেম্বর ২০২৪ বর্তমান
    জঙ্গিপুরে বিজয়া সম্মিলনির মঞ্চ থেকে বেজে উঠল ’২৬-এর ভোটের দামামা 

    সংবাদদাতা, জঙ্গিপুর: শাসকদলের জঙ্গিপুর সাংগঠনিক জেলার বিজয়া সম্মিলনি ও সম্প্রীতি সভা অনুষ্ঠানে হাজির হলেন এক ঝাঁক নেতা-মন্ত্রী। ছিলেন জেলা ও রাজ্যের একাধিক জনপ্রতিনিধি। শনিবার বিকেলে রঘুনাথগঞ্জের ম্যাকেঞ্জি পার্ক ময়দানে এই অনুষ্ঠান কার্যত উৎসবের রূপ নেয়। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ...

    ১০ নভেম্বর ২০২৪ বর্তমান
    মহিশীলা বটতলা দেশবন্ধু ‌ইউনাইটেড ক্লাবের জগদ্ধাত্রী পুজো উপলক্ষ্যে ১০ দিনের মেলা

    নিজস্ব প্রতিনিধি, আসানসোল: ১৯৯৬ সাল। দুর্গাপুজোর সময় সকলে আনন্দে মাতোয়ারা। আসানসোলের মহিশীলা বটতলা এলাকার একটি দুর্গাপুজোর মণ্ডপে তাল কাটে। দেশবন্ধু ইউনাইটেড ক্লাবের দুই সদস্যকে মারধর করার অভিযোগ ওঠে স্থানীয় দুর্গাপুজো কমিটির সদস্যদের বিরুদ্ধে। সেই ঘটনার পরই  ক্লাবের সদস্যদের জেদ ...

    ১০ নভেম্বর ২০২৪ বর্তমান
    লোকসভায় কেন্দ্রীয় সরকার তৃণমূলকে জিতিয়েছে: হিরণ

    নিজস্ব প্রতিনিধি, মেদিনীপুর: লোকসভায় কেন্দ্রীয় সরকার দাঁড় করিয়ে তৃণমূলকে জিতিয়েছে। সেন্ট্রাল ফোর্স দাঁড়িয়ে থাকত, আর তৃণমূল বুথ দখল করে ভোট করিয়েছে। শনিবার মেদিনীপুর বিধানসভার উপ-নির্বাচনের প্রচারে নেমে এমনই বিস্ফোরক মন্তব্য করলেন বিজেপি বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়। ঘটনায় জেলার রাজনীতিতে ব্যাপক ...

    ১০ নভেম্বর ২০২৪ বর্তমান
    সালারে খুন: অভিযুক্তদের বাড়িতে ভাঙচুর, গৃহবন্দি পরিবার-আত্মীয়রা

    সংবাদদাতা, কান্দি: কার্যত গৃহবন্দি হয়ে রয়েছে মুর্শিদাবাদের সালার থানার মালিহাটি গ্রামে খুনের ঘটনায় অভিযুক্ত পরিবার ও তাদের আত্মীয়রা। শুক্রবার রাতভর অভিযুক্ত পরিবারগুলির উপর তাণ্ডব চালিয়েছে দুষ্কৃতীরা। ছয়টি বাড়িতে ভাঙচুর লুটপাট চলে বলে অভিযোগ। এমনকী আক্রান্ত পরিবারগুলিকে পুলিসের কাছে অভিযোগ ...

    ১০ নভেম্বর ২০২৪ বর্তমান
    কালনায় রেললাইনের ধারে ছাত্রীর দেহ উদ্ধারে খুনের অভিযোগ দায়ের

    সংবাদদাতা, কালনা: শুক্রবার রাতে কালনায় রেললাইনের ধার থেকে উদ্ধার হওয়া স্কুলছাত্রীর  মৃত্যুর ঘটনায় খুনের অভিযোগ দায়ের করলেন মৃতার মা। তিনি কালনা জিআরপিতে লিখিত অভিযোগ জানিয়েছেন। কালনা জিআরপি ঘটনার তদন্তে নেমেছে। শনিবার কালনা সুপার স্পেশালিটি হাসপাতালে মৃতদেহ ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে তদন্তের ...

    ১০ নভেম্বর ২০২৪ বর্তমান
    মল্লারপুরে বেপরোয়া দু’টি বাইকের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু দুই যুবকের

    সংবাদদাতা, রামপুরহাট: ফের বেপরোয়া গতির বলি হল দুই যুবক। তারাপীঠ, ময়ূরেশ্বর রাস্তার মল্লারপুরের গোপালনগরের কাছে দু’টি বাইকের মুখোমুখি সংঘর্ষে তাঁদের মৃত্যু হয়। ঘটনায় জখম আরও দুই যুবককে আশঙ্কাজনক অবস্থায় কলকাতার পিজি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তাঁদের কারও মাথায় ছিল ...

    ১০ নভেম্বর ২০২৪ বর্তমান
    শনিবার সকাল থেকেই উপচে পড়ল ভিড়, কৃষ্ণনগরে জমজমাট জগদ্ধাত্রী পুজো

    নিজস্ব প্রতিনিধি কৃষ্ণনগর: চন্দননগরে দুর্গাপুজোর ধাঁচেই চারদিন ধরে জগদ্ধাত্রী পুজো হয়। সেদিক দিয়ে ব্যতিক্রম কৃষ্ণনগর। জগদ্ধাত্রীর জন্মভূমি কৃষ্ণনগরে একদিনেই পুজো হয়। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সপ্তমী, অষ্টমী ও  নবমীর পুজো হয়। সেইমতো আজ রবিবার কৃষ্ণনগরের জগদ্ধাত্রী পুজো। কিন্তু শনিবার ...

    ১০ নভেম্বর ২০২৪ বর্তমান
    জলপাইগুড়িতে আবাসের তালিকার সুপার চেকিংয়ে খোদ মহকুমা শাসক

    নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: রাজ্য সরকারের নিজস্ব তহবিল থেকে বরাদ্দ আবাসের তালিকায় জলপাইগুড়ি মহকুমায় উপভোক্তার সংখ্যা প্রায় ৪০ হাজার। এই তালিকা যাতে সম্পূর্ণ ত্রুটিমুক্ত হয়, তার জন্য শুরু হয়েছে সুপার চেকিং। কয়েকটি জেলায় আবাস তালিকার নাম ঘিরে বিভ্রান্তি ছড়িয়ে পড়তেই ...

    ১০ নভেম্বর ২০২৪ বর্তমান
    জলপাইগুড়ির ময়নাগুড়িতে পথ দুর্ঘটনায় মৃত ১, উত্তেজনা

    সংবাদদাতা, ময়নাগুড়ি:  জলপাইগুড়ির ময়নাগুড়িতে পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক ব্যক্তির। মৃতের নাম আমিনুল ইসলাম (৫২)। তাঁর বাড়ি ময়নাগুড়ির দক্ষিণ বড়গিলা এলাকায়। গতকাল, শুক্রবার সন্ধ্যায় দুর্ঘটনাটি ঘটেছে। এরপরই এলাকায় উত্তেজনা সৃষ্টি হয় এলাকায়। জানা গিয়েছে, আমিনুল পেশায় একজন শ্রমিক। শুক্রবার ...

    ০৯ নভেম্বর ২০২৪ বর্তমান
    এক বছরের শিশুকন্যার পা মুচকে দেওয়ার অভিযোগ শাশুড়ির বিরুদ্ধে, পুলিসের দ্বারস্থ গৃহবধূ

    নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: জলপাইগুড়ি জেলার ময়নাগুড়িতে চরম নিন্দনীয় ঘটনা। এক বছরের শিশু কন্যার পা মুচড়ে দেওয়ার অভিযোগ উঠল শাশুড়ির বিরুদ্ধে। একইসঙ্গে ঝামেলার সময় ধারালো অস্ত্র নিয়ে স্ত্রীর উপর হামলার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধেও। পরে ওই গৃহবধূর মায়ের তৎপরতায় উদ্ধার ...

    ০৯ নভেম্বর ২০২৪ বর্তমান
    সাতসকালেই ফের ট্রেন দুর্ঘটনা! শালিমারে ঢোকার আগে লাইনচ্যুত সেকেন্দ্রাবাদ-শালিমার এক্সপ্রেসের ৩টি বগি

    সংবাদদাতা, উলুবেড়িয়া: সাতসকালেই ফের ট্রেন দুর্ঘটনা! হাওড়ায় লাইনচ্যুত হল ২২৮৮৫০ ডাউন সেকেন্দ্রাবাদ-শালিমার এক্সপ্রেসের  ৩টি বগি। তবে গতি কম থাকায় বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল ট্রেনটি। হতাহতের কোনও খবর নেই। আজ শনিবার ভোর ৫টা ৩৫ মিনিট নাগাদ শালিমার স্টেশনের দিকে ...

    ০৯ নভেম্বর ২০২৪ বর্তমান
    মেয়াদ ফুরোলেও পদে বহাল সভাপতি, বিজেপি নেতারা মজে ডোনাল্ড ট্রাম্পে!

    নিজস্ব প্রতিনিধি, কলকাতা: দু’মাস হতে চলল, আটকে রয়েছে রাজ্যের প্রধান বিরোধী দলের রাজ্য সভাপতি পদে নয়া নিয়োগ। বঙ্গ বিজেপি নেতৃত্ব আপাতত মেতে রয়েছে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে। ডোনাল্ড ট্রাম্প আমেরিকার ৪৭তম প্রেসিডেন্ট হওয়ার পর রাজ্য বিজেপি নেতারা কার্যত উচ্ছ্বাসে ...

    ০৯ নভেম্বর ২০২৪ বর্তমান
    বিহার থেকে অস্ত্র পাচার করতে এসে পুলিসের জালে

    নিজস্ব প্রতিনিধি, মালদহ: বিহার থেকে অস্ত্র পাচার করতে এসে পুলিসের জালে মুঙ্গেরের বাসিন্দা। উদ্ধার ঝাঁ চকচকে ৩ টি নতুন সেভেন এমএম পিস্তল। ধৃতের নাম মহম্মদ মতিউর রহমান। তার সঙ্গে মহম্মদ সইফুদ্দিন নামে আরও একজনকে গ্রেপ্তার করেছে বৈষ্ণবনগর থানার পুলিস। ...

    ০৯ নভেম্বর ২০২৪ বর্তমান
    মালদহের হরিশ্চন্দ্রপুরে প্রাতঃভ্রমণে বেরিয়ে পিকআপ ভ্যানের ধাক্কায় মৃত ৩

    সংবাদদাতা, হরিশ্চন্দ্রপুর: প্রাতঃভ্রমণে বেরিয়ে বেপরোয়া পিকআপ ভ্যানের ধাক্কায় মৃত্যু হল তিন জনের। জখম হয়েছেন চালক সহ আরও দু’জন। আজ, শনিবার ভোরে মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটেছে মালদহের হরিশ্চন্দ্রপুরে। মৃতদের নাম দিলীপ সাহা (৪৯), সুরেশ খৈতান (৬০) এবং ফেকন লাল রাম ...

    ০৯ নভেম্বর ২০২৪ বর্তমান
    রাজমাতার পুজোর থিম ‘মানসিক হাসপাতাল’, এলাকায় উন্মাদনা

    সংবাদদাতা, তেহট্ট: তেহট্টে জগদ্ধাত্রী ঠাকুর দেখতে এলে তেহট্ট মণ্ডলপাড়া এসএসসি ক্লাবের রাজমাতার পুজো দেখতেই হবে। প্রতিবার নতুন নতুন থিম ও আলোকসজ্জা দর্শনার্থীদের মন জয় করে। এবারও তার ব্যতিক্রম হবে না বলে আশা উদ্যোক্তাদের। শুক্রবার পুজোর উদ্ধোধন হয়। উপস্থিত ছিলেন ...

    ০৯ নভেম্বর ২০২৪ বর্তমান
    বাসুলিয়া-পূর্ব শ্রীকৃষ্ণপুর যুব সঙ্ঘের পুজোয় এলেই মিলছে নতুন পোশাক  

    শ্যামল সেন, হলদিয়া: মণ্ডপে জগদ্ধাত্রী ঠাকুর দেখতে এলেই মিলছে নিজের পছন্দমতো নতুন জামাকাপড়। আধুনিক ডিজাইনের আকর্ষণীয় চুড়িদার, ফ্রক, টু-পার্ট, ছোটদের বাবা-স্যুট, বড়দের টি-শার্ট কী নেই সেখানে! মণ্ডপ প্রাঙ্গণেই হরেক রকমের জামাকাপড়ের পসরা। পুজো কমিটির দেওয়া কুপন দেখিয়ে আর্থিক সঙ্গতি ...

    ০৯ নভেম্বর ২০২৪ বর্তমান
    পূর্বস্থলীতে ছটপুজোয় শামিল মন্ত্রী স্বপন দেবনাথ

    সংবাদদাতা, কালনা: পূর্বস্থলী-১ ব্লকে শুক্রবার সকালে হিন্দীভাষীদের সঙ্গে ছটপুজোয় শামিল হলেন এলাকার বিধায়ক তথা মন্ত্রী স্বপন দেবনাথ। এদিন সকালে তিনি শ্রীরামপুর এলাকার মুড়িগঙ্গার ঘাটে ছটপুজোয় অংশ নেন। এছাড়াও এদিন বিদ্যানগর, শ্রীরামপুর এলাকায় ইটভাটার হিন্দিভাষী শ্রমিকদের ও তাঁদের পরিবারের সন্তানদের ...

    ০৯ নভেম্বর ২০২৪ বর্তমান
    উপনির্বাচনে গোষ্ঠীকোন্দল হলেই কঠোর শাস্তির বার্তা রাজীবের

    নিজস্ব প্রতিনিধি, মেদিনীপুর: মেদিনীপুর বিধানসভা উপ-নির্বাচনে শেষ লগ্নে গোষ্ঠীকোন্দল করলেই কড়া শাস্তির মুখে পড়তে হবে। এমনকী উপ-নির্বাচনে এলাকা ভিত্তিক রিপোর্ট কার্ড খতিয়ে দেখবে তৃণমূলের উচ্চ নেতৃত্ব। শুক্রবার দুপুরে মেদিনীপুর উপ-নির্বাচন উপলক্ষ্যে বিশেষ বৈঠকে যোগ দিয়ে কড়া বার্তা দিলেন রাজ্যের ...

    ০৯ নভেম্বর ২০২৪ বর্তমান
    মেট্রোয় মরণঝাঁপ তরুণের, কবি সুভাষ-দক্ষিণেশ্বর রুটে এক ঘণ্টা ব্যাহত পরিষেবা

    নিজস্ব প্রতিনিধি, কলকাতা: মেট্রো লাইনে ফের আত্মহত্যার ঘটনা। যার জেরে কবি সুভাষ-দক্ষিণেশ্বর রুটে ছেদ পড়ে পরিষেবায়। ফলে শুক্রবার একাধিক বেসরকারি স্কুল ও কলেজের পড়ুয়া ও অভিভাবকরা ভোগান্তির মধ্যে পড়েন। এদিন বেলা পৌঁনে ১টা নাগাদ শোভাবাজার-সুতানুটি মেট্রো স্টেশনে লাইনে ঝাঁপ ...

    ০৯ নভেম্বর ২০২৪ বর্তমান
    বড়সড় সাইবার চক্রের হদিশ বাগদায়, ধৃত ছয়

    সংবাদদাতা, বনগাঁ: বড়সড় সাইবার চক্রের হদিশ পেল বাগদা থানার পুলিস। অনলাইন গেমের মাধ্যমে দেশ-বিদেশের বিভিন্ন জায়গায় ফাঁদ পেতেছিল এই চক্র। পুলিস গোপন সূত্রে খবর পেয়ে তাদের ডেরায় হানা দিয়ে চক্রের ছয় সদস্যকে গ্রেপ্তার করেছে। উদ্ধার হয়েছে বহু নথি। পুলিসের ...

    ০৯ নভেম্বর ২০২৪ বর্তমান
    ছাত্রীকে যৌন নির্যাতনের অভিযোগে নাগেরবাজারে গ্রেপ্তার গৃহশিক্ষক

    নিজস্ব প্রতিনিধি, বরানগর: ছাত্রীকে যৌন নিগ্রহ করার অভিযোগে শুক্রবার রাতে নাগেরবাজার থানার পুলিস এক গৃহশিক্ষককে গ্রেপ্তার করেছে। পুলিস জানিয়েছে, ওই গৃহশিক্ষক নিজের বাড়িতে ছাত্রছাত্রীদের পড়ান। বৃহস্পতিবার অষ্টম শ্রেণির এক ছাত্রী তাঁর বাড়িতে পড়তে গিয়েছিল। তখন ওই গৃহশিক্ষকের বাড়িতে তিনি ...

    ০৯ নভেম্বর ২০২৪ বর্তমান
    আলোর দিশা থেকে থাইল্যান্ডের মন্দির, থিমের লড়াই অশোকনগরে

    নিজস্ব প্রতিনিধি, বারাসত: কোনও পুজোর থিম, ‘আলোর দিশা’। কেউ বানিয়েছেন দুবাইয়ের বুর্জ খলিফা। কোনও পুজো করেছে থাইল্যান্ডের কৃষ্ণমন্দির। অশোকনগরের হরিপুর মোড় থেকে দেবীনগর পর্যন্ত প্রায় তিন কিলোমিটার রাস্তা। সেখানে বিগ বাজেটের একাধিক পুজো হয়। তা দেখতে লক্ষ মানুষের সমাগম ...

    ০৯ নভেম্বর ২০২৪ বর্তমান
    যোধপুর পার্কে মাইক ছাড়াই পুজো, নির্দেশ হাইকোর্টের

    নিজস্ব প্রতিনিধি, কলকাতা: লাউড স্পিকার ছাড়াই জগদ্ধাত্রী পুজো করতে করতে হবে যোধপুর পার্কে। পুলিসের দেওয়া সমস্ত বিধি মানতে হবে তাদের। এই মর্মে এক নির্দেশ জারি করল হাইকোর্ট। অভিযোগ, বিশেষভাবে সক্ষমদের স্কুলের সামনে জগদ্ধাত্রী পুজোর আয়োজন করেছে যোধপুর পার্ক আনন্দ ...

    ০৯ নভেম্বর ২০২৪ বর্তমান
    চন্দননগর: কাঁথাশিল্প থেকে ৪০ ফুটের ঝাড়বাতি, জগদ্ধাত্রীর মণ্ডপে চোখ ধাঁধানো সাজ

    নিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া: সমস্ত মণ্ডপে পৌরাণিক প্রতিমা কিন্তু তারপরও আছে থিমের বাহার। এই অনবদ্য যুগলবন্দিই চন্দননগরের জগদ্ধাত্রী পুজোর অন্যতম সেরা আকর্ষণ। চন্দননগরের বিখ্যাত আলোকসজ্জার মূল ঝলক দেখা যায় শোভাযাত্রার রাতে অর্থাৎ দশমীর রাতে। কিন্তু ষষ্ঠী থেকে নবমী দর্শকদের মাতিয়ে ...

    ০৯ নভেম্বর ২০২৪ বর্তমান
    হাওড়া গ্রামীণ জেলায় পুজো: সামাজিক অবক্ষয় দূর, পরিবেশ দূষণ রোধ থেকে বন্যপ্রাণ সংরক্ষণের বার্তা

    সংবাদদাতা, উলুবেড়িয়া: কোথাও সামাজিক অবক্ষয় দূর করার বার্তা, আবার কোথাও  পরিবেশ দূষণ রোধ থেকে বন্যপ্রাণ সংরক্ষণের বার্তা। এক কথায় জগদ্ধাত্রী পুজোকে কেন্দ্র করে এখন জমজমাট হাওড়া গ্রামীণ জেলা। দুর্গা, লক্ষ্মী, কালীপুজোর পর এবার জগদ্ধাত্রী পুজোকে কেন্দ্র করে রীতিমতো উৎসবের ...

    ০৯ নভেম্বর ২০২৪ বর্তমান
    সপ্তমীতেই তুমুল ভিড় চন্দননগরে, স্টেশন-ফেরিঘাটে কার্যত জনজোয়ার

    নিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া: সপ্তমীর রাতেই ভিড় আছড়ে পড়ল চন্দননগরের অলিতে গলিতে। বিকেল গড়াতেই শুক্রবার চন্দননগর থেকে মানকুন্ডু হয়ে ভদ্রেশ্বর পর্যন্ত  রাস্তার দখল চলে গিয়েছিল পুজো দেখতে আসা ভিড়ের হাতে। চন্দননগরের মোহময় আলোয় সাজানো রাস্তাঘাট জুড়ে শুধু দেখা গিয়েছে মানুষের ...

    ০৯ নভেম্বর ২০২৪ বর্তমান
    লঞ্চ থেকে গঙ্গায় ঝাঁপ যুবকের, ‘জলসাথী’ কর্মীদের তৎপরতায় উদ্ধার

    নিজস্ব প্রতিনিধি, হাওড়া: শুক্রবার দুপুরে লঞ্চ থেকে মাঝগঙ্গায় ঝাঁপ দিয়ে আত্মঘাতী হওয়ার চেষ্টা করেন এক যুবক। তবে লঞ্চের ‘জলসাথী’ কর্মীদের তৎপরতায় উদ্ধার করা সম্ভব হয়েছে ৩৮ বছর বয়সের ওই যুবককে। এরপর তাঁকে নিয়ে আসা হয় হাওড়ার গোলাবাড়ি ঘাটে। সেখানে ...

    ০৯ নভেম্বর ২০২৪ বর্তমান
    বসিরহাটে চাঁদা তুলে রাস্তা সংস্কার পবনকাটি গ্রামের বাসিন্দাদের

    সংবাদদাতা, বসিরহাট: দীর্ঘদিন ধরে রাস্তা বেহাল। কিন্তু পঞ্চায়েত ও বিডিওকে জানিয়েও কোনও সুরাহা মেলেনি। অবশেষে চাঁদা তুলে, ঝুড়ি, কোদাল ও ইট নিয়ে রাস্তা সংস্কারে নামলেন গ্রামবাসীরা। তাদের সঙ্গে হাত মেলালেন সিপিএমের পঞ্চায়েত সদস্য। ঘটনাটি ঘটেছে বসিরহাটের স্বরূপনগর ব্লকের বিথারি-হাকিমপুর ...

    ০৯ নভেম্বর ২০২৪ বর্তমান
    বিআইটিএমে নোবেলজয়ীদের নিয়ে প্রদর্শনী, টেলিস্কোপে মহাকাশ দর্শন

    নিজস্ব প্রতিনিধি, কলকাতা: এই কাঠের চেয়ার ব্যবহার করতেন পদার্থবিদ সত্যেন্দ্রনাথ বসু। বালিগঞ্জের বিড়লা ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড টেকনোলজিক্যাল মিউজিয়ামের (বিআইটিএম) নোবেলজয়ীদের গ্যালারিতে দেখা যাবে সেই চেয়ারটি। আন্তর্জাতিক সায়েন্স সেন্টার ও সায়েন্স মিউজিয়াম দিবস উপলক্ষ্যে বিআইটিএমে শুরু হয়েছে তিনদিন ব্যাপী অনুষ্ঠান। তার ...

    ০৯ নভেম্বর ২০২৪ বর্তমান
    পানিহাটিতে ৪৫ ফুটের প্রতিমা, দেবীর স্বপ্নাদেশে শুরু আরাধনা, আগরপাড়ায় কয়েকশো বছরের পুজো

    নিজস্ব প্রতিনিধি, বরানগর: আগরপাড়ার মিত্রবাড়ির জগদ্ধাত্রী পুজো শুরু হয়েছিল টাকিতে। তারপর বারবার স্থানবদল করে এখন পুজো হচ্ছে আগরপাড়ায়। পুজো কয়েকশো বছরের পুরনো। এ বাড়ির জগদ্ধাত্রীকে ঘিরে রয়েছে নানা মিথ। পরিবার জানিয়েছে, এক সময় তাদের আর্থিক অবস্থা সঙ্গিন হয়ে গিয়েছিল। ...

    ০৯ নভেম্বর ২০২৪ বর্তমান
    পাঞ্জাব থেকে ঝাড়খণ্ড যাওয়ার পথে নিখোঁজ বৃদ্ধ, উদ্ধার হরিপালে

    সংবাদদাতা, তারকেশ্বর: পাঞ্জাব থেকে কলকাতা হয়ে ঝাড়খণ্ডে মেয়ের বাড়িতে যাওয়ার সময় হরিপালের কাছে নিখোঁজ হয়ে যান বাহাত্তর বছরের হরবেন সিং। পরিবারের তরফে নিখোঁজ ডায়েরি করায় তদন্তে নেমে অবশেষে ওই বৃদ্ধকে খুঁজে পায় হরিপাল থানার পুলিস। শুক্রবার পরিবারের সদস্যরা থানায় ...

    ০৯ নভেম্বর ২০২৪ বর্তমান
    বারাসত পুরসভার সামনে রাস্তার নীচে পাইপে ফাটল, অবিরাম নষ্ট হচ্ছে জল

    নিজস্ব প্রতিনিধি, বারাসত: বারাসত পুরসভার সামনেই রাস্তায় বড় ফাটল। তার জেরে নীচ দিয়ে যাওয়া পাইপে ছিদ্র হয়ে দেদারে পানীয় জল অপচয় হচ্ছে। দিনের পর দিন ধরে এই কাণ্ড ঘটলেও তা মেরামতের কোনও ব্যবস্থা করেনি পুরসভা। তাতে রাস্তার অবস্থাও বেহাল ...

    ০৯ নভেম্বর ২০২৪ বর্তমান
    বাইক রাখা নিয়ে বচসা, মাথা ফাটল তৃণমূলের পঞ্চায়েত সদস্যার স্বামীর

    সংবাদদাতা, বারুইপুর: তৃণমূলের দলীয় কার্যালয়ে আসার পথে রাস্তায় বাইক রাখা নিয়ে বচসা। তার জেরে স্থানীয় পঞ্চায়েত সদস্যার স্বামীর মাথা ইট মেরে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠল। বৃহস্পতিবার রাতে ঘটনাটি ঘটেছে বারুইপুরের বেগমপুরের কাটাখাল এলাকায়। জখম তৃণমূল কর্মীর নাম গৌর ...

    ০৯ নভেম্বর ২০২৪ বর্তমান
    নিম্নমানের সামগ্রী দিয়ে মেরামতি, বিজয়কৃষ্ণ গার্লস কলেজে কাজ বন্ধের নির্দেশ মন্ত্রীর

    নিজস্ব প্রতিনিধি, হাওড়া: অন্যতম প্রথম সারির সরকারি মহিলা কলেজ বিজয়কৃষ্ণ গার্লসের হস্টেলে মেরামতির কাজ চলছে অত্যন্ত নিম্নমানের সামগ্রী দিয়ে। এমন অভিযোগ কানে আসতেই শুক্রবার সকালে নির্মাণ কাজের জায়গা আচমকা পরিদর্শন করেন রাজ্যের মন্ত্রী তথা ওই কলেজের গভর্নিং বডির চেয়ারম্যান ...

    ০৯ নভেম্বর ২০২৪ বর্তমান
    হাবড়া-অশোকনগরে বহু স্কুলের ট্যাবের টাকা ‘ভূতুড়ে’ অ্যাকাউন্টে

    নিজস্ব প্রতিনিধি, বারাসত: রাজ্য সরকার ‘তরুণের স্বপ্ন’ প্রকল্পে ট্যাব কেনার জন্য ১০ হাজার করে টাকা দেয় পড়ুয়াদের। কিন্তু সেই টাকা পড়ুয়াদের অ্যাকাউন্টে না ঢুকে চলে যাচ্ছে ‘ভূতুড়ে’ অ্যাকাউন্টে। হাবড়া ও অশোকনগরের একাধিক স্কুলে এমনই ঘটনা ঘটেছে। সংশ্লিষ্ট স্কুলগুলি এ ...

    ০৯ নভেম্বর ২০২৪ বর্তমান
    কলকাতা মেডিক্যালের সিসিইউতে বেড বিক্রির অভিযোগের কোনও সারবত্তা নেই, জানাল চার জুনিয়র ডাক্তার সহ ১১ সদস্যের কমিটি  

    নিজস্ব প্রতিনিধি, কলকাতা: কলকাতা মেডিক্যাল কলেজের ক্রিটিক্যাল কেয়ার ইউনিটের বেড বিক্রির অভিযোগের কোনও সারবত্তা নেই। এখানকার রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান তথা বিধায়ক ডাঃ সুদীপ্ত রায়ের বিরুদ্ধে এই অভিযোগ উঠেছিল। তৈরি হয়েছিল তদন্ত কমিটি। সেই কমিটি অভিযোগের কোনও সারবত্তা খুঁজে ...

    ০৯ নভেম্বর ২০২৪ বর্তমান
    প্রশাসনের আপত্তিতে বন্ধ ‘লাইট-সাউন্ড শো’, আলো নিভিয়ে প্রতিবাদ

    নিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া: আলো নিভিয়ে আলোকসজ্জা নিয়ে প্রশাসনের আপত্তির প্রতিবাদ করল চন্দননগরের জগদ্ধাত্রী পুজো কমিটি। শুক্রবার মধ্যাঞ্চল সর্বজনীনের পুজো উদ্যোক্তারা এই প্রতিবাদে শামিল হন। দেবীমূর্তির মুখের সামনে একটি আলো জ্বালিয়ে রেখে বাকি সমস্ত আলো বন্ধ করে দেয় পুজো কমিটি। ...

    ০৯ নভেম্বর ২০২৪ বর্তমান
    যতক্ষণ তেল ততক্ষণ রাইড, অ্যাপ চালকের বাইক চুরির কীর্তি প্রকাশ্যে

    নিজস্ব প্রতিনিধি, কলকাতা: প্রথমে মোটর সাইকেল চুরি। তারপর সেটাই অ্যাপ নির্ভর বাইক পরিষেবায় ব্যবহার। তাও আবার যতক্ষণ ট্যাঙ্কে তেল, ততক্ষণ সওয়ারি নিয়ে রাইড। যেখানে তেল শেষ, সেখানে শেষ রাইডও। ফের নতুন বাইক চুরি। অভিনব এই কায়দাতেই চলছিল দৈনিক রোজগার। ...

    ০৯ নভেম্বর ২০২৪ বর্তমান
    নির্বিঘ্নে মিটল ছটপুজো, সুরক্ষিত থাকল রবীন্দ্র ও সুভাষ সরোবর

    নিজস্ব প্রতিনিধি, কলকাতা: শহরে বড় ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই নির্বিঘ্নে সম্পন্ন হল ছটপুজো। সরকারি ব্যবস্থাপনায় বিভিন্ন ঘাটে ছটের আয়োজন হয়েছিল। অতি উৎসাহী পুণ্যার্থীদের আটকাতে রবীন্দ্র ও সুভাষ সরোবর ঘিরে রেখেছিল পুলিস। ফলে সেখানে কেউ ঢুকতে পারেনি। তবে পুলিসি কড়াকড়ি ...

    ০৯ নভেম্বর ২০২৪ বর্তমান
    চলতি মাসেই সিনার্জি রাজ্যে

    নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্পের সমস্যার সমাধানে চলতি মাসেই এমএসএমই সিনার্জির আয়োজন করতে চলেছে রাজ্য। ১৪ নভেম্বর হবে হওড়ায়। এরপর পর্যায়ক্রমে হবে বিভিন্ন জেলায়। শুক্রবার শহরে আয়োজিত এক অনুষ্ঠানে একথা জানান বিভাগীয় সচিব রাজেশ পান্ডে। একদিকে ...

    ০৯ নভেম্বর ২০২৪ বর্তমান
    উচ্চ প্রাথমিক: কাউন্সেলিংয়ের আগে বাংলা মাধ্যমের সংশোধিত শূন্যপদ প্রকাশ এসএসসির

    নিজস্ব প্রতিনিধি, কলকাতা: কাউন্সেলিং শুরুর আগে উচ্চ প্রাথমিক স্তরে বাংলা মাধ্যমের সংশোধিত শূন্যপদ ঘোষণা করল স্কুল সার্ভিস কমিশন। প্রায় ৮০০টি স্কুলের নাম, ঠিকানা ইত্যাদি ভুল প্রকাশিত হয়েছিল। সেসব এবার শুধরে নিল কমিশন। ১১ নভেম্বর থেকে বাংলা মাধ্যমের বিভিন্ন বিষয়ের ...

    ০৯ নভেম্বর ২০২৪ বর্তমান
    রাজ্যজুড়ে কলেজের জমির মালিকানা সংক্রান্ত তথ্য তলব উচ্চশিক্ষা দপ্তরের

    নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: রাজ্যের সব সরকারি ও সরকারি অনুদানপ্রাপ্ত কলেজের জমির তথ্য তলব করল উচ্চশিক্ষা দপ্তর। জমি তাদের নামে কি না সেটা নির্দিষ্ট করে জানাতে হবে। তবে হঠাৎ কেন এই তথ্য চাওয়া হল, সে বিষয়ে অন্ধকারে অধ্যক্ষরা। ...

    ০৯ নভেম্বর ২০২৪ বর্তমান
    মদনের পাসপোর্ট: শুনানি ১৪ নভেম্বর

    নিজস্ব প্রতিনিধি, কলকাতা: পাসপোর্ট ফের রিনিউ করার জন্য আদালতে আর্জি জানালেন ‘নারদ’ মামলায় অভিযুক্ত মদন মিত্র। শুক্রবার নারদ মামলাটি ওঠে কলকাতায় বিচারভবনের বিশেষ আদালতে। সেখানে প্রাক্তন মন্ত্রী ওই আবেদন জানান। ইডির বিশেষ সরকারি কৌঁসুলি অরুণকুমার ভগত আদালতে বলেন, অভিযুক্ত ...

    ০৯ নভেম্বর ২০২৪ বর্তমান
    সামাজিক পরিষেবায় উদ্যোগ মুথুটের

    নিজস্ব প্রতিনিধি, কলকাতা: প্রাক্তন গ্রুপ চেয়ারম্যান এম জি জর্জ মুথুটের ৭৫তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে সামাজিক উন্নয়নের উদ্যোগ নিল মুথুট গ্রুপ। আর্থিকভাবে পিছিয়ে পড়া ২৫০টি শিশুকে স্কুল ব্যাগ তুলে দেয় তারা। ৫০ জনের সোয়েটারের ব্যবস্থা করা হয়। এক হাজারের উপর মানুষের ...

    ০৯ নভেম্বর ২০২৪ বর্তমান
    স্থানান্তর নয়, অ্যামেচার রেডিও স্টেশনকে ‘ঘরবন্দি’ করল কেন্দ্র

    নিজস্ব প্রতিনিধি, বিধাননগর: যেকোনও বিপর্যয়ের পর উদ্ধারকার্যসহ সহযোগিতার কাজে ঝাঁপিয়ে পড়েন অ্যামেচার রেডিও অপারেটররা। এমনকী, যেসব অঞ্চলে মোবাইল নেটওয়ার্ক নেই, সেখানে বুথ পরিচালনার ক্ষেত্রেও নির্বাচন কমিশনকে সহযোগিতা করেন তাঁরা। তবে, এই কাজের জন্য তাঁরা লাইসেন্সপ্রাপ্ত রেডিও স্টেশন সংশ্লিষ্ট অঞ্চলে ...

    ০৯ নভেম্বর ২০২৪ বর্তমান
    কৃষকদের স্বার্থরক্ষায় বৈঠক কৃষিমন্ত্রীর

    নিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া: চলতি বছরে এখনও পর্যন্ত তিনবার দুর্যোগের মুখে পড়েছেন হুগলি তথা বাংলার কৃষকরা। ফলে, একজন প্রকৃত ক্ষতিগ্রস্ত কৃষকও যাতে শস্যবিমার আওতা থেকে বাদ না যান, তা নিশ্চিত করতে হবে। শুক্রবার হুগলি জেলা পরিষদে এক উচ্চপর্যায়ের বৈঠক করে ...

    ০৯ নভেম্বর ২০২৪ বর্তমান
    জগদ্ধাত্রী পুজোয় যাত্রীস্বার্থে রেলের গুচ্ছ বিশেষ ব্যবস্থা

    নিজস্ব প্রতিনিধি, কলকাতা: জগদ্ধাত্রী পুজো উপলক্ষ্যে হাওড়া-শিয়ালদহ ডিভিশনে যাত্রীর ঢল নামছে। এই অতিরিক্ত চাপ সামলাতে বাড়তি ব্যবস্থা নিচ্ছে রেল। মূল লক্ষ্য যাত্রীস্বাচ্ছন্দ্য নিশ্চিত করা। কৃষ্ণনগর ও রানাঘাটের বিখ্যাত জগদ্ধাত্রী প্রতিমা দেখতে ইচ্ছুক লাখো উৎসাহী জনতা। এই বিরাট সংখ্যক মানুষকে ...

    ০৯ নভেম্বর ২০২৪ বর্তমান
    নভেম্বরের তৃতীয় সপ্তাহ পর্যন্ত রাজ্যে ভারী বৃষ্টির আশঙ্কা নেই

    নিজস্ব প্রতিনিধি, কলকাতা: নভেম্বরের তৃতীয় সপ্তাহ পর্যন্ত বঙ্গোপসাগরে নতুন করে কোনও নিম্নচাপ পরিস্থিতি সৃষ্টির সম্ভাবনা নেই বলে জানিয়ে দিল কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর। এখন দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে যে নিম্নচাপটি আছে, সেটিও খুব বেশি শক্তিশালী হবে না। এই নিম্নচাপের প্রভাব পড়বে তামিলনাড়ুতে। ...

    ০৯ নভেম্বর ২০২৪ বর্তমান
    বাংলাকে বদনামের চেষ্টা! জবাব মিলবে ভোটবাক্সেই, ৬ আসনের উপ নির্বাচনে চ্যালেঞ্জ তৃণমূলের

    নিজস্ব প্রতিনিধি, কলকাতা ও বারাকপুর: লোকসভা ভোটের আগে সন্দেশখালি নিয়ে বিজেপি সহ বিরোধীদের প্রচার এখনও রাজ্যবাসীর স্মৃতিপট থেকে মুছে যায়নি। সেই ইস্যুতে বিস্তর জলঘোলা করেও ভোটবাক্সে তার কোনও সুফল পায়নি বিরোধী শিবির। বরং বাংলার বদনাম করতে উদ্দেশ্যপূর্ণ কুৎসার যে ...

    ০৯ নভেম্বর ২০২৪ বর্তমান
    লক্ষ্মীর ভাণ্ডারের টাকাও জালিয়াতদের অ্যাকাউন্টে, ক্ষুব্ধ মমতা

    নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ‘তরুণের স্বপ্ন’ প্রকল্পে এ রাজ্যের বহু স্কুল পড়ুয়ার ‘ট্যাব’ বা মোবাইল কেনার টাকা লোপাট করেছে সাইবার অপরাধীরা। বিষয়টি সামনে আসামাত্র তদন্ত শুরু করেছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার। আর তাতেই সামনে এল চাঞ্চল্যকর তথ্য। শুধু ‘তরুণের স্বপ্ন’ নয়, ...

    ০৯ নভেম্বর ২০২৪ বর্তমান
    ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

    নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: ট্রেনে কাটা পড়ে মৃত্যু হল এক যুবকের। মৃতের নাম অসীম সরকার (৩২)। বাড়ি আমবাড়ি এলাকায়। ছটপুজো উপলক্ষ্যে জলপাইগুড়ির সরকারপাড়ায় বোনের বাড়িতে বেড়াতে এসেছিলেন। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, রেললাইনের মাঝখান দিয়ে হেঁটে যাচ্ছিলেন তিনি। আচমকা ট্রেন এসে পড়ে। লাইন ...

    ০৯ নভেম্বর ২০২৪ বর্তমান
    লক্ষ্মীর ভাণ্ডারের টাকায় প্রচার সিতাই উপ নির্বাচনের গরিব প্রার্থী কাশীকান্তর

    সংবাদদাতা, দিনহাটা: মানুষের বাড়িতে কাজ করে দিন গুজরান হয় কাশীকান্ত বর্মনের। পাটকাঠির বেড়া দিয়ে তৈরি তাঁর ঘর। শিলাবৃষ্টিতে ফুটো হয়েছে টিনের চাল। তার জেরে বৃষ্টি হলেই জল ঢুকে পড়ে ঘরে। তবে ১৯৯২ সাল থেকে পৃথক রাজ্যের দাবিতে আন্দোলন করছেন ...

    ০৯ নভেম্বর ২০২৪ বর্তমান
    সিতাই বিধানসভায় প্রচারের শেষ লগ্নেও কার্যত চিহ্ন নেই গেরুয়া শিবিরের

    সংবাদদাতা, দেওয়ানহাট: সিতাই বিধানসভায় উপ নির্বাচনের ভোটগ্রহণ বুধবার। তার আগে প্রচারের শেষ লগ্নেও বিরোধীদের দেখা নেই মনসাই নদী পাড়ের সিতাই ব্লকে। দিনহাটা-১ ব্লকের গোসানিমারি গ্রাম পঞ্চায়েত শেষ হতেই মানসাই নদীর সেতু পেরিয়ে সিতাই ব্লকে ঢুকতেই রাস্তার দু’ধারে ৭ কিমি ...

    ০৯ নভেম্বর ২০২৪ বর্তমান
    শিলিগুড়িতে ২৪ ঘণ্টায় তিনটি পথ দুর্ঘটনায় মৃত এক

    নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি: পথ দুর্ঘটনা অব্যাহত শিলিগুড়িতে। ২৪ ঘণ্টায় পৃথক তিনটি পথ দুর্ঘটনায় মৃত এক। আহত তিনজন। ঘটনাগুলির পর ট্রাফিক পুলিসের নজরদারি নিয়ে প্রশ্ন উঠেছে। অভিযোগ, ট্রাফিক আইন এবং সেভ ড্রাইভ ও সেফ লাইফ কর্মসূচি নিয়ে পুলিসের উদাসীনতায় এমন ...

    ০৯ নভেম্বর ২০২৪ বর্তমান
    ছটপুজোর পরও মহানন্দা নদীর ঘাটে পুজোর উপকরণ

    নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি: ছটপুজোর পরও শিলিগুড়ি শহরে পরিষ্কার হয়নি মহানন্দা নদীর ঘাট। শুক্রবার বিকেল পর্যন্ত মহানন্দা নদীর ঘাটে ছড়িয়ে ছিটিয়ে ছিল ফুল ও বেলপাতা। এমনকী, নদীর জলেও ফুল সহ পুজোর উপকরণ ভাসছিল। আজ, শনিবার বিশেষ সাফাই অভিযানে নামবে পুরসভা। ...

    ০৯ নভেম্বর ২০২৪ বর্তমান
    মাটি নরম থাকায় ধান কাটতে সমস্যা, সর্ষে চাষে দেরির শঙ্কা

    সংবাদদাতা, তপন: জমির মাটি এখনও নরম থাকায় ধান কাটতে পারছেন না কৃষকরা। সর্ষে চাষেও দেরি হতে পারে বলে লোকসানের আশঙ্কা করছেন জেলার কৃষকরা। ক্ষতিপূরণ পেতে কৃষকদের শস্যবীমা প্রকল্পের আওতায় আসার আবেদন জেলা কৃষি দপ্তরের। এবছর দক্ষিণ দিনাজপুর জেলায় ১ ...

    ০৯ নভেম্বর ২০২৪ বর্তমান
  • বর্তমান | 32901-33000

News/খবর All News এই সময় বর্তমান প্রতিদিন আজকাল দৈনিক স্টেটসম্যান আজ তক Times of India Indian Express The Statesman News18 বাংলা

BENGAL INFO | Information about West Bengal, India | bengalinfo1@gmail | Privacy Policy