BENGAL INFO
  • News
  • ক্যালেন্ডার
  • Hospitals
  • Schools
  • কবিতা
  • গান
  • দুর্গাপূজা
  • KOLKATA WEATHER
  • News from West Bengal | 04 Jul, 2026 | ১৯ আষাঢ়, ১৪৩৩
  • বাংলা (?)    
  • খেলা | ব্যবসা | বিনোদন | রাজ্য | কলকাতা | দেশ
  • রবীন্দ্র সরোবর মেট্রো স্টেশনে মরণঝাঁপ, কোন পর্যন্ত চলছে পরিষেবা?

    কোনওভাবেই মেট্রোয় আত্মহত্যার ঘটনা রুখতে পারছে না কর্তৃপক্ষ। আজ, বৃহস্পতিবার বিকেল ৪টে ৪৬ মিনিট নাগাদ রবীন্দ্র সরোবর স্টেশনের ডাউন লাইনে এক যাত্রী আত্মহত্যার চেষ্টা করেছেন। ওই যাত্রীকে উদ্ধার করার জন্য পাওয়ার ব্লক করা হয়েছে। বর্তমানে ময়দান থেকে দক্ষিণেশ্বর এবং ...

    ০৫ ফেব্রুয়ারি ২০২৬ আজ তক
    আর কোনও জোট নয়, ছাব্বিশে বাংলায় একাই লড়বে কংগ্রেস

    রাজ্য বিধানসভা নির্বাচনে জোটে করছে না কংগ্রেস-বাম। বৃহস্পতিবার কংগ্রেস নেতা মল্লিকার্জুন খাড়গে এবং লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী বাংলার কংগ্রেস নেতৃত্বদের সঙ্গে বৈঠক করেন। নয়াদিল্লির ১০ রাজাজি মার্গে বৈঠক হয়। আসন্ন বিধানসভা নির্বাচনের আগে কংগ্রেসের পশ্চিমবঙ্গ নেতৃত্বের সঙ্গে একটি ...

    ০৫ ফেব্রুয়ারি ২০২৬ আজ তক
    সুপ্রিম কোর্টের নির্দেশ মতো কর্মীদের ডিএ দেবে রাজ্য? উত্তর দিলেন মমতা

    ২০১৯ সাল পর্যন্ত পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীদের যে বকেয়া ডিএ ছিল, তার ২৫ শতাংশ মিটিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। বেঁধে দিয়েছে সময়ও। বাকি বকেয়ার ৭৫ শতাংশ মিটিয়ে দেওয়ার বিষয়টি বিবেচনার জন্য নতুন কমিটি গঠনের কথা বলেছে সুপ্রিম কোর্ট। ...

    ০৫ ফেব্রুয়ারি ২০২৬ আজ তক
    দার্জিলিংয়ে টয়ট্রেনে বিয়ে করবেন? এবার পাহাড়ের বাঁকে ডেস্টিনেশন ওয়েডিং

    Marriage At Toy Train: ১৪৪ বছরের ইতিহাসে নজিরবিহীন সাফল্য দার্জিলিং হিমালয়ান রেলের। সর্বকালের সব রেকর্ড ভেঙে আয়ের নতুন মাইলফলক ছুঁয়েছে দার্জিলিংয়ের ঐতিহ্যবাহী টয়ট্রেন। এই সাফল্যে খুশির হাওয়া পাহাড়জুড়ে, পর্যটন ব্যবসায়ী থেকে শুরু করে স্থানীয় বাসিন্দাদের মুখে হাসি। এই ঐতিহাসিক সাফল্যের ...

    ০৫ ফেব্রুয়ারি ২০২৬ আজ তক
    ভাতা বাড়ল অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়কদের, কত টাকা পাবেন?

    ভোটের আগে অন্তর্বতীকালীন বাজেটে কল্পতরু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। লক্ষ্মীর ভাণ্ডার-সহ একাধিক স্কিমে ভাতা বাড়ালেন তিনি। আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের সাম্মানিক বাড়ল। এবার থেকে প্রতিমাসে হাজার টাকা বেশি পাবেন তাঁরা। আজ বৃহস্পতিবার অন্তর্বতীকালীন বাজেট পেশ করেন রাজ্যের অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। ...

    ০৫ ফেব্রুয়ারি ২০২৬ আজ তক
    'লক্ষ্মীর ভাণ্ডার ফেব্রুয়ারি থেকেই পাবেন,' বললেন মমতা, আরও কী কী জানালেন? বিস্তারিত

    বিধানসভা ভোটের আগে অন্তর্বর্তী বাজেটে প্রত্যাশামতোই একেবারে দরাজ হল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। লক্ষ্মীর ভাণ্ডার সহ একাধিক ভাতা বাড়ানোর ঘোষণা করলেন রাজ্যের অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। অন্তর্বর্তী বাজেট পেশের পরে সাংবাদিক বৈঠকেও মমতা বন্দ্যোপাধ্যায় বাজেট নিয়ে কেন্দ্রকে নিশানা করলেন। বললেন, ...

    ০৫ ফেব্রুয়ারি ২০২৬ আজ তক
    দিনে রোদ, রাতে শীত, চলতি সপ্তাহে ফের ২-৩ ডিগ্রি পারদ পতনের পূর্বাভাস

    দিনের বেলায় চড়া রোদ আর রাতে শীত শীত ভাব। বঙ্গের আবহাওয়ার চিত্রটা এখন অনেকটা এরকম। লেপ-কম্বল-সোয়াটার এখনই আলমারিতে তুলে ফেলার সময় আসেনি। হাল্কা ঠান্ডার আমেজ বজায় রয়েছে। এ বছরের মতো পাত্তারি গোটানোর আগে তাই কিছুটা হলেও ছাপ ছেড়ে যেতে ...

    ০৫ ফেব্রুয়ারি ২০২৬ আজ তক
    চার দশকের পুরোনো ব্যবস্থার বিদায়, মেট্রোর ১৫টি টানেলে বসছে ৫৮৫ কোটির প্রযুক্তি

    কলকাতা মেট্রোর সবচেয়ে পুরোনো ও ব্যস্ত উত্তর–দক্ষিণ করিডোরের (ব্লু লাইন) ভূগর্ভস্থ অংশে বড়সড় আধুনিকীকরণে উদ্যোগী হল মেট্রো কর্তৃপক্ষ। বেলগাছিয়া থেকে রবীন্দ্র সরোবর পর্যন্ত ১৫টি ভূগর্ভস্থ স্টেশনের টানেল বায়ুচলাচল ও শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা নতুন করে আপগ্রেড করা হচ্ছে।এই স্টেশনগুলির অধিকাংশই ...

    ০৫ ফেব্রুয়ারি ২০২৬ আজ তক
    বকেয়া DA মেটাতে হবে ৩১ মার্চের মধ্যে, রাজ্যকে দিতে হবে ১০ হাজার ৪০০ কোটি টাকা

    দীর্ঘদিন ধরে কেন্দ্রীয় হারে ডিএ-র (Dearness Allowance) দাবিতে আন্দোলন চালাচ্ছেন এ রাজ্যের সরকারি কর্মীদের একাংশ। বকেয়া মহার্ঘ ভাতা মেটাতে হবে, এই দাবি তুলে  আন্দোলনরত সরকারি কর্মচারীরা। শেষপর্যন্ত DA মামলার রায় গেল রাজ্য সরকারি কর্মীদের পক্ষে। রাজ্য সরকারকে অবিলম্বে মেটাতে ...

    ০৫ ফেব্রুয়ারি ২০২৬ আজ তক
    যাওয়ার আগে ফের চমক শীতের, কলকাতার পারদ নামবে ১৪ ডিগ্রিতে, কবে? 

    শীত বিদায় নেওয়ার আগে ফের একবার চমক দিতে চলেছে আবহাওয়া। উত্তুরে হাওয়ার দাপটে সপ্তাহান্তে কলকাতাসহ দক্ষিণবঙ্গের তাপমাত্রা আরও কমতে পারে। হাওয়া অফিস জানিয়েছে, আগামী কয়েক দিনের মধ্যেই মহানগরে পারদ নেমে যেতে পারে ১৪ ডিগ্রি সেলসিয়াসে।আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, রবিবারের ...

    ০৫ ফেব্রুয়ারি ২০২৬ আজ তক
    লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বাড়ানো থেকে DA ঘোষণা, ভোটের বছরে বাজেটে কতটা 'কল্পতরু' হবেন মমতা?

    তৃতীয় মমতা সরকারের শেষ বাজেট বৃহস্পতিবার। রাজ্য বিধানসভায় অন্তর্বর্তী বাজেট অর্থাৎ ভোট অন অ্যাকাউন্ট পেশ হতে চলেছে। নির্বাচনকে মাথায় রেখে কতটা কল্পতরু হবেন মমতা বন্দ্যোপাধ্যায়? লক্ষ্মীবারে কি বাড়বে লক্ষ্মীর ভাণ্ডারের অর্থ? কোন কোন খাতে বরাদ্দ অর্থের পরিমাণে চমক থাকবে? ...

    ০৫ ফেব্রুয়ারি ২০২৬ আজ তক
    Live: এখনই ২৫% DA মেটাতে হবে রাজ্যকে, বড় নির্দেশ সুপ্রিম কোর্টের

    সেপ্টেম্বরেই শেষ হয়ে গিয়েছিল শুনানি। অবশেষে বহু প্রতীক্ষিত DA  মামলার রায়দান শুরু হল সুপ্রিম কোর্টে। বিচারপতি সঞ্জয় করোল এবং বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রের বেঞ্চে এই রায়দান। মামলার রায় গেল রাজ্য সরকারী কর্মচারীদের পক্ষেই। বড় নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। এখনই রাজ্য ...

    ০৫ ফেব্রুয়ারি ২০২৬ আজ তক
    'SIR ভন্ডুল করতে গিয়েছেন, অশ্বডিম্ব নিয়ে এসেছেন,' মমতাকে নিশানা শুভেন্দুর

    সুপ্রিম কোর্টে  SIR সংক্রান্ত মামলার শুনানিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের  সরাসরি সওয়াল ঘিরে বুধবার তীব্র রাজনৈতিক বিতর্কের সৃষ্টি হয়েছে। সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে তিনি নির্বাচন কমিশন (ECI) এবং বিজেপির বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলেছেন। একই সঙ্গে গণতন্ত্র রক্ষার আর্জিও জানিয়েছেন। তবে তাঁর ...

    ০৫ ফেব্রুয়ারি ২০২৬ আজ তক
    সোমবার ফের সুপ্রিম কোর্টে SIR মামলার শুনানি, সেদিনও হাজির থাকতে পারেন মমতা

    SIR মামলায় সুপ্রিম কোর্টে সোমবার ফের শুনানি। সেদিনও উপস্থিত থাকতে পারেন মুখ্যমন্ত্রী বন্দ্যোপাধ্যায়। রাজনৈতিক ও আইনি লড়াই তীব্রতর করতে সুপ্রিম কোর্টে হাজির থাকতে পারেন।   তৃণমূল সূত্রে খবর, শুক্রবার সুপ্রিম কোর্ট SIR প্রক্রিয়া চ্যালেঞ্জ করে মমতা বন্দ্যোপাধ্যায়ের রিট পিটিশনের ...

    ০৫ ফেব্রুয়ারি ২০২৬ আজ তক
    'আল্লাহর সম্পত্তি চুরি করেছে মমতা...', রেজিনগরে আক্রমণের তেজ বাড়াল হুমায়ুনের পার্টি

    রেজিনগরের ১২ নম্বর জাতীয় সড়ক সংলগ্ন মরা দীঘির মাঠে জনতা উন্নয়ন পার্টির ঐতিহাসিক জনসভা থেকে তীব্র ভাষায় তৃণমূল কংগ্রেসকে আক্রমণ করলেন আজাদ সমাজ পার্টির রাজ্য ইনচার্জ ইমতিয়াজ আহমেদ মোল্লা। সভার মঞ্চ থেকে তিনি বলেন, 'আমার আল্লাহর সম্পত্তি চুরি করেছে ...

    ০৫ ফেব্রুয়ারি ২০২৬ আজ তক
    বাংলার বাড়ি প্রকল্পে কাটমানি আদায়, মগরাহাটে অভিযুক্ত TMC নেতা

    রাজ্য জুড়ে আবাস যোজনাকে কেন্দ্র করে একাধিক অভিযোগের মাঝেই দক্ষিণ ২৪ পরগনার মগরাহাটে নতুন করে উত্তেজনা ছড়াল। 'বাংলার বাড়ি' প্রকল্পের আওতায় ঘর পাওয়ার পর বেনিফিসিয়ারিদের কাছ থেকে কাটমানি আদায়ের অভিযোগ উঠেছে স্থানীয় তৃণমূল নেতাদের বিরুদ্ধে। সেই অভিযোগের প্রতিবাদ করতেই ...

    ০৫ ফেব্রুয়ারি ২০২৬ আজ তক
    '৮ শতাংশ ডিএ ঘোষণা করবেন মমতা', রাজ্য বাজেটের আগে বড় দাবি

    সামনেই বিধানসভা নির্বাচন। তার আগে আগামিকাল বৃহস্পতিবার রাজ্যের অন্তর্বর্তী বাজেট। এবারের বাজেটেও কি রাজ্যের সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা (Dearness Allowance) বৃদ্ধি করবে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার? সেই প্রশ্নই ঘোরাফেরা করছে সরকারি কর্মী ও পেনশনভোগীদের মনে। বিভিন্ন সরকারি কর্মীদের সংগঠন এবং ...

    ০৫ ফেব্রুয়ারি ২০২৬ আজ তক
    বৃহস্পতিবার ডিএ মামলার চূড়ান্ত রায়, কেন্দ্রের সমান মহার্ঘ ভাতা পাবেন রাজ্যের কর্মীরাও?

    বৃহস্পতিবার রাজ্যের সরকারি কর্মীদের ডিএ (Dearness Allowance) মামলার রায় ঘোষণা করবে সুপ্রিম কোর্ট। ১১ নম্বর এজলাসে মামলাটি উঠবে বিচারপতি সঞ্জয় কারোলের বেঞ্চে। এই মামলার দিকে তাকিয়ে রাজ্যের লাখ লাখ সরকারি কর্মী ও পেনশনভোগী। গত  ৮ সেপ্টেম্বর আদালত এই মামলার ...

    ০৫ ফেব্রুয়ারি ২০২৬ আজ তক
    মাঝ আকাশে ইঞ্জিনে আগুন? কলকাতায় জরুরি অবতরণ তুরস্কের বিমানের

    বড়সড় দুর্ঘটনার হাত থেকে বরাত জোরে বাঁচল ইস্তানবুলগামী তুরস্কের একটি বিমান। কলকাতা বিমানবন্দরে এমার্জেন্সি ল্যান্ডিং করানো হল। এই মুহূর্তে খবর, কলকাতা বিমানবন্দরে জরুরি অবস্থা জারি করা হয়েছে। নেপালের রাজধানী কাঠমাণ্ডু থেকে ইস্তানবুল যাচ্ছিল বিমানটি। হঠাত্‍ বিমানে আগুনের ফুলকি দেখা ...

    ০৪ ফেব্রুয়ারি ২০২৬ আজ তক
    সুপ্রিম কোর্টে কি কালো কোট পরে সওয়াল করতে পারেন মমতা? আইনি ব্যাখ্যা রইল

    পশ্চিমবঙ্গে SIR প্রক্রিয়ার বিরুদ্ধে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আবেদনের শুনানি কিছুক্ষণের মধ্যেই শুরু হবে সুপ্রিম কোর্টে। ব্যক্তিগত ভাবে এই মামলার শুনানিতে সওয়াল করতে পারেন তিনি। তাঁর আইনজীবীদের মাধ্যমে ইতিমধ্যেই মমতা সুপ্রিম কোর্টে একটি অন্তর্বর্তীকালীন আবেদন দাখিল করেছেন। যাতে ব্যক্তিগত ভাবে ...

    ০৪ ফেব্রুয়ারি ২০২৬ আজ তক
    'মমতার একাধিক যুক্তি গ্রহণ করেছে সুপ্রিম কোর্ট,' দাবি কল্যাণের, কোন দিকে এগোচ্ছে SIR মামলা?

    নিজের SIR নিয়ে করা মামলায় সর্বোচ্চ আদালতে দাঁড়িয়ে নিজেই যুক্তি দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দেশের ইতিহাসে এই প্রথমবার সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে পয়েন্ট তুলে ধরলেন কোনও রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী। এদিন সুপ্রিম কোর্টের ভিতরে একাধিক প্রশ্ন তুলেছেন মমতা বন্দ্য়োপাধ্যায়। কখনও তিনি ...

    ০৪ ফেব্রুয়ারি ২০২৬ আজ তক
    'আনন্দপুরকাণ্ডের নজর ঘোরাতেই সুপ্রিম কোর্টে মমতার নাটক', খোঁচা শমীক-সুকান্তের

    সুপ্রিম কোর্টে তিন বিচারপতির SIR শুনানিতে হাজির ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর এই আচরণকে 'নাটক' বলেছেন কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং। কী বলছে বঙ্গ বিজেপি? এদিন সাংবাদিক সম্মেলন করেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য।শমীক বলেন, "পদবী বদল হয়ে গেছে বলে ...

    ০৪ ফেব্রুয়ারি ২০২৬ আজ তক
    রাজ্যজুড়ে থাকবে শীতের আমেজ, আগামী ২ দিন একাধিক জেলায় কুয়াশার সতর্কতা

    পালাই পালাই করেও শেষ ইনিংসে ধরে ব্যাটিং করছে শীত। রাজ্যজুড়ে জেলায় জেলায় তাপমাত্রা খুব বেশি না নামলেও, ঠান্ডার আমেজ বেশ ভালোই টের পাওয়া যাচ্ছে। রাতের ও দিনের তাপমাত্রার মধ্যে তফাৎ বৃদ্ধির কারণে দিনের বেলায় গরম অনুভূত হচ্ছে। আর রাতের ...

    ০৪ ফেব্রুয়ারি ২০২৬ আজ তক
    মদ্যপ অবস্থায় পরীক্ষাকেন্দ্রে মাধ্যমিক পরীক্ষার্থী, মালদায় চাঞ্চল্য

    Drunken Student Madhyamik: নিয়মশৃঙ্খলাকে কার্যত উপেক্ষা করে মদ্যপ অবস্থায় মাধ্যমিক পরীক্ষা দিতে এসে চাঞ্চল্য ছড়াল মালদা শহরে। মঙ্গলবার মাধ্যমিকের বাংলা পরীক্ষার দিন শহরের একটি পরীক্ষাকেন্দ্রে এই ঘটনা ঘটে। পরীক্ষার মাঝেই এক শিক্ষিকার নাকে তীব্র মদের গন্ধ আসায় সন্দেহ হয়। বিষয়টি ...

    ০৪ ফেব্রুয়ারি ২০২৬ আজ তক
    ভূমিকম্পে কাঁপল কলকাতা-হাওড়া সহ বিস্তীর্ণ এলাকা, আতঙ্ক

    Kolkata Earthquake Today: কলকাতায় ভূমিকম্প। মঙ্গলবার রাত প্রায় ৯টা বেজে ৫ মিনিট নাগাদ মাঝারি মাত্রার কম্পন অনুভূত হয় শহর জুড়ে। বিশেষ করে বহুতল আবাসনের বাসিন্দারা জানান, আচমকাই ভবন কেঁপে ওঠায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। দক্ষিণ ও মধ্য কলকাতার পাশাপাশি উত্তর কলকাতার ...

    ০৪ ফেব্রুয়ারি ২০২৬ আজ তক
    'মুখ্যমন্ত্রীর সঙ্গে যাঁরা এপাং-ওপাং-ঝপাং করেন, তাঁদের ডাবল চাকরি হয়েছে', অভিযোগ শুভেন্দুর

    Suvendu Adhikary Chakri Chay Bangla: “পাল্টানো দরকার, চাই বিজেপি সরকার”, এই স্লোগানকে সামনে রেখে কলকাতার ধর্মতলায় ভারতীয় জনতা যুব মোর্চার ডাকে আয়োজিত ‘চাকরি চায় বাংলা’ কর্মসূচিতে রাজ্য সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন বিজেপি নেতা তথা পশ্চিমবঙ্গ রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা ...

    ০৪ ফেব্রুয়ারি ২০২৬ আজ তক
    আনন্দপুর অগ্নিকাণ্ডের ৮ দিন পর দুর্ঘটনাস্থলে জাতীয় মানবাধিকার কমিশন, উঠছে প্রশ্ন

    আনন্দপুরের অগ্নিকাণ্ডের পর কেটে গিয়েছে ৮ দিন। আর আজ সকালে ঘটনাস্থলে গেলেন জাতীয় মানবাধিকার কমিশনের ৩ সদস্যের প্রতিনিধি দল। আর কমিশনের এই বিলম্বিত সফরেই উঠছে প্রশ্ন।যতদূর খবর, সোমবার দুপুরে পশ্চিমবঙ্গে পা রাখেন এই প্রতিনিধি দল। বিকেলে তাঁরা দক্ষিণ ২৪ ...

    ০৩ ফেব্রুয়ারি ২০২৬ আজ তক
    'পার্থকে ভোটে লড়ালেও অবাক হব না', বিধানসভায় 'পদোন্নতি' নিয়ে তীব্র কটাক্ষ শুভেন্দুর

    মঙ্গলবার বিধানসভায় নতুন দায়িত্ব পেলেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। নিয়োগ দুর্নীতি মামলার অন্যতম প্রধান অভিযুক্ত পার্থ বর্তমানে জামিনে মুক্ত। তাঁকে বিধানসভার লাইব্রেরি কমিটির সদস্য করা হয়েছে। পাশাপাশি আবাসন, অগ্নিনির্বাপণ ও বিপর্যয় মোকাবিলা সংক্রান্ত স্ট্যান্ডিং কমিটিতেও তাঁর নাম অন্তর্ভুক্ত ...

    ০৩ ফেব্রুয়ারি ২০২৬ আজ তক
    আলিপুরদুয়ারে নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা গাড়ির, ঘটনাস্থলেই ৩ জনের মৃত্যু

    Alipurduar Accident Death: সোমবার গভীর রাতে ভয়াবহ পথ দুর্ঘটনায় রক্তাক্ত হল ৩১ নম্বর জাতীয় সড়ক। আলিপুরদুয়ার জেলার পুটিমারি এলাকায় দ্রুতগামী একটি ছোট গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে থাকা একটি বিশাল বটগাছে সজোরে ধাক্কা মারে। দুর্ঘটনায় ঘটনাস্থলেই মৃত্যু হয় তিন তরুণের। ...

    ০৩ ফেব্রুয়ারি ২০২৬ আজ তক
    দিল্লিতে ভবানীপুর আসনের প্রসঙ্গ তুললেন মমতা, কী বললেন? নাম 'বাদ' ইস্যুতে নিশানা

    নিজের কেন্দ্র ভবানীপুর থেকে ৪০ হাজার নাম বাদ দেওয়ায় দিল্লিতে গিয়ে সরব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। চাণক্যপুরীতে সংবাদ সম্মেলন করে নির্বাচন কমিশন, বিজেপি ও সীমা খান্নার নাম করে একযোগে নিশানা করেন মুখ্যমন্ত্রী। মমতার কথায়, বেছে বেছে তৃণমূল কংগ্রেসের জেতা আসনগুলি ...

    ০৩ ফেব্রুয়ারি ২০২৬ আজ তক
    মমতার নিশানায় সীমা খান্না, কে এই মহিলা? 'আরোগ্য সেতু' অ্যাপের কারিগরও

    ফের একবার মমতা বন্দ্য়োপাধ্যায়ের মুখে সীমা খান্নার নাম। গত কয়েকমাস ধরেই এই নাম তোলপাড় ফেলেছে ঘাসফুল শিবিরের অন্দরে। গত বছর ডিসেম্বরে এই নাম শোনা গিয়েছিল অভিষেক বন্দ্য়োপাধ্যায়ের মুখে। আর সোমবার সীমার নাম করে আক্রমণ করেন মমতা বন্দ্য়োপাধ্যায়। মঙ্গলবারও ফের ...

    ০৩ ফেব্রুয়ারি ২০২৬ আজ তক
    'বাংলায় প্রায় ৩৩% মুসলিম,' স্বাধীনতার ইতিহাস টানলেন মমতা

    পশ্চিমবঙ্গের SIR ইস্যুকে দিল্লির দরবারে নিয়ে চলে গেলেন মমতা বন্দ্যোপাধ্যায়। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে তো গেলেনই, সঙ্গে SIR প্রক্রিয়ায় মৃতদের বা ক্ষতিগ্রস্ত পরিবারের লোকদেরও নিয়ে গেলেন। মোদ্দা বিষয়, বাংলার ভোটার তালিকায় স্পেশাল ইন্টেনশিভ রিভিশনকে ২০২৬ সালের বিধানসভা ভোটের অন্যতম ন্যারেটিভ ...

    ০৩ ফেব্রুয়ারি ২০২৬ আজ তক
    উত্তুরে হাওয়ার প্রভাবে নামছে সর্বনিম্ন তাপমাত্রা, মাঘে ফের হাড় কাঁপানো ঠান্ডা?

    সেকেন্ড ইনিংসে চালিয়ে খেলছে শীত। এখনও হাড় কাঁপানো ঠান্ডা না লাগলেও রাজ্যজুড়ে কমেছে তাপমাত্রা। কলকাতা, দক্ষিণবঙ্গ, উত্তরবঙ্গ সর্বত্রই চিত্রটা এক। উত্তুরে হাওয়ার প্রভাবে রাজ্যের প্রায় সর্বত্রই ভোর ও সন্ধ্যের পর এখনও শীতের আমেজ বর্তমান। তবে দিনের বেলায় রোদের তাপের ...

    ০৩ ফেব্রুয়ারি ২০২৬ আজ তক
    'টাকার অভাব নেই, রাজ্যের অসহযোগিতাই বাধা', মেট্রো নিয়ে বড় অভিযোগ রেলমন্ত্রীর

    কলকাতায় মেট্রো সম্প্রসারণে রাজ্য সরকারের অসহযোগিতাই সবচেয়ে বড় বাধা, এমনই অভিযোগ করলেন কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। সোমবার এক সাংবাদিক সম্মেলনে তিনি স্পষ্ট ভাষায় বলেন, 'অর্থের কোনও অভাব নেই, কিন্তু কাজ এগোনোর জন্য প্রয়োজনীয় অনুমতি রাজ্য সরকারের কাছ থেকে মিলছে ...

    ০৩ ফেব্রুয়ারি ২০২৬ আজ তক
    বাংলাদেশে BNP-জামাত জোট সরকার হবে? হাসিনাপুত্রের গুরুতর দাবি

    জামাতে ইসলামি ও বিএনপি আসন্ন বাংলাদেশ নির্বাচনে ব্যাপক কারচুপি করবে বলে দাবি করেছেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়। সোমবার সন্ধেয় আমেরিকা থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে কলকাতার একটি বই আলোচনা অনুষ্ঠানে তিনি বলেন, '১২ ফেব্রুয়ারির নির্বাচন আদতে কোনও ...

    ০৩ ফেব্রুয়ারি ২০২৬ আজ তক
    কয়লা কেলেঙ্কারি: মমতা দিল্লিতে, এদিকে রাজ্যে ১২ জায়গায় ED-র তল্লাশি শুরু

    মঙ্গলবার সকাল থেকেই আবার পশ্চিমবঙ্গে অ্যাকশন মোডে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি। কয়লা পাচার মামলায় অর্থ তছরুপের অভিযোগে তাদের পক্ষ থেকে তল্লাশি চালানো হচ্ছে বলে খবর। যতদূর জানা যাচ্ছে, পশ্চিমবঙ্গের ১২টি জায়গায় একযোগে চলছে তল্লাশি। এমনকী কলকাতাতেও অভিযান চলছে।  প্রসঙ্গত, এই মামলার ...

    ০৩ ফেব্রুয়ারি ২০২৬ আজ তক
    চিকেন'স নেক-এ 'পাতালে রেল', ঠান্ডা মাথায় 'মাস্টার স্ট্র্যাটেজি', বাংলাদেশ, চিন বুঝে ওঠার আগেই...

    বাংলাদেশের ইউনূস সরকারের 'শকুনের চোখ' শিলিগুড়ি করিডর বা চিকেন'স নেক-এর দিকে। বার বার উত্তর-পূর্ব ভারতের প্রসঙ্গ টেনেছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনূস। ভারত তো আর চুপ করে বসে থাকবে না। ইতিমধ্যেই চিকেনস নেক-এ সেনা বাড়িয়ে দিয়েছে ভারত। ...

    ০৩ ফেব্রুয়ারি ২০২৬ আজ তক
    বাজার খুলতেই ২১ হাজার টাকা বাড়ল রুপো, কলকাতায় দাম কমল সোনার, রেট কত?

    Break On Gold-Silver Crash: গত কয়েকদিন ধরে সোনা ও রুপোর দাম ক্রমাগত কমছিল, কিন্তু মঙ্গলবার এই প্রবণতা থেমে যায়। এমসিএক্সে ফিউচার ট্রেডিং শুরু হওয়ার সঙ্গে সঙ্গে  সোনা ও রুপোর দাম হঠাৎ করে বেড়ে যায়। সোমবার প্রতি কেজিতে রুপো ২.২৫ ...

    ০৩ ফেব্রুয়ারি ২০২৬ আজ তক
    বাংলা পাচ্ছে বুলেট ট্রেন, শিলিগুড়ি মাত্র ৩ ঘণ্টায়, বড় ঘোষণা রেলমন্ত্রীর

    উত্তরবঙ্গের  মানুষের জন্য বড়  সুখবর। খুব শীঘ্রই, রাজ্যের বাসিন্দারা বুলেট ট্রেনে ভ্রমণ করতে পারবেন। কেন্দ্রীয় বাজেটে উত্তর প্রদেশের বারাণসী থেকে  শিলিগুড়ি পর্যন্ত একটি উচ্চ-গতির করিডোর নির্মাণের ঘোষণা করা হয়েছিল। বুলেট ট্রেনটি বারাণসী থেকে  শিলিগুড়ি পর্যন্ত চলবে। ট্রেনটি বিহারের রাজধানী ...

    ০৩ ফেব্রুয়ারি ২০২৬ আজ তক
    ফাঁকা সভায় বক্তব্য রাখলেন রাজ্যের মন্ত্রী, প্রশ্ন করতেই সাংবাদিকদের হেনস্থার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

    মঞ্চে বক্তব্য রাখছেন রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার আর সামনের আসনে গুটি কয় লোক। কার্যত ফাঁকা দর্শক শ্রোতার আসন। সামনেই ছাব্বিশের বিধানসভা নির্বাচন। তার আগে মন্ত্রীর সভার এমন ছবিতে শোরগোল। ঘটনাটি পূর্ব বর্ধমানের পূর্বস্থলীর। SIR-এর প্রতিবাদে তৃণমূল কংগ্রেসের তরফে ...

    ০৩ ফেব্রুয়ারি ২০২৬ আজ তক
    'রাতের কাপড় পরে গেলেও মাইক নিতে ভোলেননি...', মমতার বঙ্গভবন অভিযান নিয়ে কটাক্ষ শুভেন্দুর

    দিল্লি পুলিশের 'অতিসক্রিয়তা' নিয়ে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ ঘিরে সরগরম রাজনৈতিক মহল। মুখ্যমন্ত্রী দাবি করেছেন, SIR-এ ভুক্তভোগীদের পরিবারের সদস্যদের হেনস্থা করা হচ্ছে। এর পাল্টা জবাবে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, 'অতিসক্রিয়' বিশেষণটি তৃণমূল সরকার ও তাদের পুলিশের ...

    ০৩ ফেব্রুয়ারি ২০২৬ আজ তক
    আবার কাঁপাবে? কলকাতায় ১৫ ডিগ্রিতে নামল, আপনার জেলায় কত, IMD আপডেট

    ফেব্রুয়ারির শুরুতে ফের কমল কলকাতার তাপমাত্রা। সোমবারও স্বাভাবিকের নীচে নেমেছে কল্লোলিনীর তাপমাত্রা। পাশাপাশি কুয়াশাও রয়েছে শহরে। কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা কত?  IMD জানিয়েছে, এ দিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫.১ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ০.৫ ডিগ্রি কম। ও দিকে দমদমের তাপমাত্রা ...

    ০২ ফেব্রুয়ারি ২০২৬ আজ তক
    TMC-র দেবাশিসের 'কাছের লোক'? গোলপার্কের অশান্তির 'হোতা' সোনা পাপ্পু কে?

    রবিবার রাতে উত্তপ্ত হয়ে উঠেছিল ঢাকুরিয়ার কাঁকুলিয়া রোড এলাকা। এলাকা দখলকে কেন্দ্র করে দুই গ্যাংয়ের মধ্যে মারপিঠকে কেন্দ্র করে উত্তেজনার সূত্রপাত। এতেই নাম জড়িয়েছে সোনা পাপ্পু ও তাঁর বাইক বাহিনীর। জানা যাচ্ছে, শাসকদলের প্রথমসারির নেতা-মন্ত্রীদের সঙ্গে ওঠাবসা রয়েছে তাঁর। ...

    ০২ ফেব্রুয়ারি ২০২৬ আজ তক
    শুভেন্দু-সহ বিরোধীদের সুরক্ষা নিশ্চিত করতে হবে, পুলিশকে কড়া নির্দেশ হাইকোর্টের

    রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী  এবং অন্যান্য বিরোধী রাজনৈতিক দলের নেতাদের  কর্মসূচিতে যাতে কোনও রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে, তা সুনিশ্চিত করতে হবে রাজ্য সরকারকেই। সোমবার কলকাতা এবং রাজ্য পুলিশকে এই নিয়ে নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট।  হাইকোর্টের বক্তব্য, বিরোধী ...

    ০২ ফেব্রুয়ারি ২০২৬ আজ তক
    হাতির ভয়, মাধ্যমিকের জন্য জলদাপাড়া-খড়িবাড়িতে গ্রিন করিডর

    মাধ্যমিক পরীক্ষার্থীদের নিরাপত্তা ও নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করল জলদাপাড়া জাতীয় উদ্যান কর্তৃপক্ষ ও কার্শিয়াং বনবিভাগ। বিপজ্জনক বনাঞ্চলের রাস্তা পেরিয়ে যাতে কোনও ঝুঁকি ছাড়াই পরীক্ষার্থীরা পরীক্ষাকেন্দ্রে পৌঁছাতে পারে, তার জন্য ৪০০ জন বনকর্মী নামানো হয়েছে ...

    ০২ ফেব্রুয়ারি ২০২৬ আজ তক
    স্ত্রীর আপত্তিকর ছবি প্রিয় বন্ধুর মোবাইলে, মালদায় বাড়িতে ডেকে ছক কষে খুন

    স্ত্রীর আপত্তিকর ছবি বন্ধুর মোবাইলে দেখে ফেলার পরই ভয়াবহ পরিণতি। বন্ধুকে বাড়িতে ডেকে কুপিয়ে খুন করার অভিযোগ উঠল এক ব্যক্তির বিরুদ্ধে। মৃতের নাম সুভাষ রায় (৪৮)। তাঁর বাড়ি মদনাবতী গ্রাম পঞ্চায়েতের বেলডাঙা এলাকায়। এই ঘটনায় মূল অভিযুক্ত রাজু রায়কে ...

    ০২ ফেব্রুয়ারি ২০২৬ আজ তক
    ফেব্রুয়ারির শুরুতে হালকা ব্যাটিং শীতের, কোন কোন জেলায় দাপট দেখাবে কুয়াশা?

    মাঘ মাস যত শেষের দিকে এগোচ্ছে, ততই ফুরিয়ে যাচ্ছে শীত। প্রায় প্রতিদিনই ১-২ ডিগ্রি করে দক্ষিণবঙ্গে তাপমাত্রা বাড়ছে। উত্তরে অবশ্য এখনও হাড় কাঁপানো ঠান্ডা। এমনকি আগামী কয়েকদিনের মধ্যে উত্তরবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টি হওয়াও বিচিত্র নয়।রবিবার দক্ষিণবঙ্গের কল্যাণীতে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ...

    ০২ ফেব্রুয়ারি ২০২৬ আজ তক
    মাধ্যমিক পরীক্ষা দিতে গিয়ে বিপদে পড়লে কোথায় যোগাযোগ করবেন? নম্বর চালু করল পর্ষদও

    আজ, সোমবার থেকেই শুরু হচ্ছে মাধ্যমিক পরীক্ষা। জীবনের প্রথম বড় পরীক্ষা দিতে যাওয়ার বেশ কিছুটা চাপে খুদেরা। এমন পরিস্থিতিতে রাস্তায় বেরিয়ে বা পরীক্ষা দিতে গিয়ে সামান্য ভুল-ভ্রান্তি হওয়া বিচিত্র ব্যাপার নয়। কিন্তু রাস্তাঘাটে বড় কোনও বিপদ হলে কী করবেন? ...

    ০২ ফেব্রুয়ারি ২০২৬ আজ তক
    ব্যাপক গুলি, বোমাবাজি গোলপার্ক এলাকায়, সোনা পাপ্পুর গ্যাংয়ের তাণ্ডব, ঠিক কী হয়েছে?

    ফের কলকাতায় চলল গুলি। হল বোমাবাজি। এবার গোলপার্ক এলাকায়। রবিবার রাত ৮টা নাগাদ থানার গোলপার্কের কাঁকুলিয়া রোডে এই ফায়ারিং হয়েছে বলে জানা গিয়েছে। এরপর তড়িঘড়ি খবর যায় পুলিশের কাছে। রবীন্দ্র সরোবার থানার পুলিশ সেখানে হাজির হয়। স্থানীয় সূত্রে খবর, পুলিশ যাওয়ার ...

    ০২ ফেব্রুয়ারি ২০২৬ আজ তক
    বড় খবর! কলকাতার ইভেন্টে হাসিনা পুত্র, সজীবই প্রধান বক্তা

    কলকাতার একটি ইভেন্টে প্রধান বক্তা হিসেবে থাকছেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয়। অনুষ্ঠানটি হবে আইসিসিআর-এ। বিকেল সাড়ে চারটেয়। কিছুদিন আগে দিল্লিতে হাসিনার অডিও বার্তা সম্প্রচারকে ঘিরে বিতর্ক হয়েছিল। সেই আবহেই তাঁর ছেলেও কলকাতার বই প্রকাশ ...

    ০২ ফেব্রুয়ারি ২০২৬ আজ তক
    সায়ককে সত্যিই কি গোমাংস সার্ভ করা হয়েছিল? এই প্রথম জানাল ওই রেস্তোরাঁ

    শুক্রবার থেকে জনপ্রিয় ইউটিউবার তথা অভিনেতা সায়ক চক্রবর্তীর গোমাংস খাওয়ার অভিযোগকে ঘিরে উত্তাল নেটপাড়া। মাটনের বদলে গোমাংস খাওয়ার গুরুতর অভিযোগ তোলেন সায়ক পার্কস্ট্রিটের এই জনপ্রিয় রেস্তোরাঁর বিরুদ্ধে। ধর্মীয় বিষয় টেনে আনেন তিনি তাঁর লাইভ ভিডিওতে। সায়কের অভিযোগের ভিত্তিতে গ্রেফতার ...

    ০২ ফেব্রুয়ারি ২০২৬ আজ তক
    বাংলায় তৈরি হবে শিল্প করিডর, কোন জায়গায়? জানিয়ে দিলেন অর্থমন্ত্রী

    বাংলার শিল্প উন্নয়নে বাজেট ২০২৬-এ আরও এক বড় ঘোষণা করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। দুর্গাপুরে নয়া শিল্প করিডরের ঘোষণা করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। বাজেট ভাষণে তিনি বলেন, পূর্ব ভারত এবং উত্তর-পূর্ব ভারতের উন্নয়নের জন্য বাড়তি জোর দেওয়া হচ্ছে। যে কারণে ...

    ০১ ফেব্রুয়ারি ২০২৬ আজ তক
    অভিষেকের চোখে কেন্দ্র 'সত্‍ মা', বাজেটে বাংলা-বঞ্চনা কীভাবে? বোঝালেন

    রাজ্যে বিধানসভা নির্বাচনের মুখে বাংলার জন্য নির্বাচনী বাজেটের প্রত্যাশা ছিল বাংলাবাসীর। একটি শিল্প করিডর, একটি ফ্রেট করিডর এবং একটি হাইস্পিড রেল করিডর ছাড়া বাংলা নিয়ে বড় ঘোষণা করা হয়নি এই বাজেটে। এতেই ক্ষুব্ধ তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর কটাক্ষ, ...

    ০১ ফেব্রুয়ারি ২০২৬ আজ তক
    বাংলার জন্য ঠিক কী কী ঘোষণা বাজেটে? বিস্তারিত রইল

    কেন্দ্রীয় বাজেটে ২০২৬ এ পশ্চিমবঙ্গ কী কী পেল? এই প্রতিবেদনে ঠিক সেটাই জানতে পারবেন। শনিবার সংসদে বাজেট পেশ করেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। আর সেই সময়েই একেবারে নতুন একটি ডেডিকেটেড ফ্রেট করিডরের (DFC) কথা ঘোষণা করেন। এই করিডরের মাধ্যমে ডানকুনি ও ...

    ০১ ফেব্রুয়ারি ২০২৬ আজ তক
    নিরিবিলি পাহাড়ের সেরা ঠিকানা ভুটান সীমান্তের এই গ্রাম, ছুটি কাটানোর সেরা জায়গা

    ডুয়ার্স বললেই জলদাপাড়া, গরুমারা বা লাটাগুড়ির নাম ঘোরাফেরা করে। কিন্তু সেই চেনা তালিকার বাইরে, ভারত-ভুটান সীমান্তের কাছে ধীরে ধীরে পর্যটকদের নজর কাড়ছে এক নতুন অফবিট গ্রাম, তোদে-তাংতা। পাহাড়, চা বাগান, এলাচের সবুজ আর ঝোরার কলতান। সব মিলিয়ে কোলাহলহীন এক ...

    ০১ ফেব্রুয়ারি ২০২৬ আজ তক
    কমে গেল তাপমাত্রা, মাঘে শীতের প্রত্যাবর্তন? জানুন ৭ দিনের পূর্বাভাস

    জানুয়ারি পেরিয়ে ফেব্রুয়ারির প্রথম দিনেই খানিকটা চমক দিল আবহাওয়া। কলকাতা ও আশপাশের এলাকায় এক ধাক্কায় নেমে গেল তাপমাত্রা। স্বাভাবিকের নীচে চলে গিয়েছে পারদ। তবে এই ঠান্ডা কি ফের জাঁকিয়ে বসার ইঙ্গিত? নাকি বিদায়ের আগে শেষবারের মতো উঁকি দিচ্ছে শীত?আলিপুর ...

    ০১ ফেব্রুয়ারি ২০২৬ আজ তক
    সোমবার জ্ঞানেশের সঙ্গে বৈঠক, তার আগেই নির্বাচন কমিশনের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মমতা

    রবিবার দুপুরে দিল্লি গিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিকে ২ ফেব্রুয়ারি, সোমবার বিকেল ৪টে নাগাদ তৃণমূলের প্রতিনিধিদলকে দিল্লিতে নির্বাচন কমিশনের দফতরে থেকে সময় দেওয়া হয়েছে। আর এই আবহেই সামনে আসছে বড় খবর। ভারতের নির্বাচন কমিশন এবং রাজ্যের মুখ্য নির্বাচনী ...

    ০১ ফেব্রুয়ারি ২০২৬ আজ তক
    আসছে দফায় দফায় পশ্চিমী ঝঞ্ঝা, রাজ্যে শীতের আমেজ আর কতদিন?

    ফেব্রুয়ারির প্রথম রবিবারেও হালকাই রয়েছে শীতের আমেজ। বিশেষ করে সকালের দিকে শিরশিরে ঠান্ডা হাওয়ার কারণে হালকা শীত বর্তমান। তবে বেলা বাড়লেই গরম অনুভূত হচ্ছে। আলিপুর আবহাওয়া দফতরের তরফে সাফ জানানো হয়েছে, রাজ্য থেকে কনকনে শীত এই মরশুমের জন্য উধাও ...

    ০১ ফেব্রুয়ারি ২০২৬ আজ তক
    ভোটের আবহে রাজ্যে ২২ IPS-এর বদলি, পিছনে কোন অঙ্ক?

    শনিবার কলকাতা ও রাজ্য পুলিশে আরও এক ঝাঁক রদবদল করল প্রশাসন। ভোটের আবহের মধ্যেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মোট ২২ জন অফিসারকে বদলি ও নতুন দায়িত্ব দেওয়া হয়েছে বলে সূত্রের খবর।চন্দননগর পুলিশ কমিশনার ও বর্ধমান রেঞ্জের আইজিপি পদে থাকা ...

    ০১ ফেব্রুয়ারি ২০২৬ আজ তক
    উদয়ন গুহকে ‘পেটমোটা মন্ত্রী’ বলে কটাক্ষ সুকান্ত মজুমদারের

    Udayan Guha Sukanta Majumdar: উত্তরবঙ্গের রাজনীতিতে শাসক ও বিরোধীর সংঘাত নতুন মোড় নিল। উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহকে প্রকাশ্য সভা থেকে ‘পেটমোটা মন্ত্রী’ বলে কটাক্ষ করলেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী তথা বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। শনিবার শিলিগুড়ির উপকণ্ঠে গোসাইপুরে বিজেপির ...

    ০১ ফেব্রুয়ারি ২০২৬ আজ তক
    ভারত-বাংলাদেশ সীমান্তে মালদায় গ্রেফতার বাংলাদেশি ঢোকানোর ‘এজেন্ট’

    India Border Agent: ভারত-বাংলাদেশ সীমান্তে অবৈধ অনুপ্রবেশ রুখতে বড়সড় সাফল্য পেল মালদা জেলার হবিবপুর থানার পুলিশ। টাকার বিনিময়ে বাংলাদেশি নাগরিকদের বেআইনিভাবে ভারতে ঢুকতে সাহায্য করার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে এক ভারতীয় যুবককে। ধৃতের নাম রাজু মণ্ডল ওরফে সুজিত চৌধুরী, বয়স ...

    ০১ ফেব্রুয়ারি ২০২৬ আজ তক
    'পুলিশের চিকিৎসা করব না', সরকারি চিকিৎসকের পোস্ট ঘিরে বিতর্ক কোচবিহারে

    Cooch Behar Doctor Controversy: কোচবিহারে এক সরকারি চিকিৎসকের সোশ্যাল মিডিয়া পোস্ট ঘিরে শুরু হয়েছে তীব্র বিতর্ক। প্রকাশ্যে তিনি ঘোষণা করেছেন, কোনও পুলিশ কর্মীর চিকিৎসা তিনি করবেন না। এখানেই থামেননি, জেলা পুলিশের একাধিক আধিকারিকের ছবি ব্যবহার করে তাঁদের কাজকর্ম নিয়েও ...

    ০১ ফেব্রুয়ারি ২০২৬ আজ তক
    'নীরবও তো মোদীর বিদেশসঙ্গী ছিলেন', আনন্দপুরকাণ্ডে শাহকে পাল্টা অভিষেক

    আনন্দপুরে অগ্নিকাণ্ডে মর্মান্তিক মৃত্যু নিয়ে রাজনীতি করছে বিজেপি। তারা শকুনের মতো লাশের রাজনীতি করে, এমনটাই দাবি করলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর দাবি, একটি বেসরকারি গুদামে কোথায়, কী আছে তা সরকারের পক্ষে দেখা সম্ভব নয়। বরং ভুল ত্রুটি হলে ...

    ০১ ফেব্রুয়ারি ২০২৬ আজ তক
    'আমি অনুতপ্ত, দুঃখিত', হিন্দু ভাইদের কাছে ক্ষমা চাইলেন হুমায়ুন

    গত লোকসভা ভোটের আগে হুমায়ুন কবীরের বিরুদ্ধে উঠেছিল ধর্মীয় বিদ্বেষ ছড়ানোর অভিযোগ। হিন্দুদের ভাগীরথীতে ভাসানোর হুমকি দিয়েছিলেন। ওই উস্কানিমূলক মন্তব্য নিয়ে মহম্মদ সেলিমকে প্রশ্ন করা হয়েছিল। তার প্রেক্ষিতে সিপিএমের রাজ্য সম্পাদক দাবি করেছেন,'মমতার কথায় হুমায়ুন ওসব বলতেন'। শনিবার সেলিমের ...

    ০১ ফেব্রুয়ারি ২০২৬ আজ তক
    জ্ঞানেশকে ফের চিঠি মমতার, রবিবার দিল্লি, সোমে কমিশন দফতরে

    Mamata Banerjee Letter To Commission: বিশেষ নিবিড় ভোটার তালিকা সংশোধন (SIR) প্রক্রিয়া ঘিরে ফের নির্বাচন কমিশনের বিরুদ্ধে সরব হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের উদ্দেশে আর একটি চিঠি পাঠান তিনি। সেই সঙ্গে জানা গিয়েছে, সোমবার দিল্লিতে গিয়ে ...

    ০১ ফেব্রুয়ারি ২০২৬ আজ তক
    কলকাতার পাবে গোমাংস পরিবেশনের অভিযোগে, গ্রেফতার অভিযুক্ত ওয়েটার

    Kolkata Pub Controversy: কলকাতার পার্ক স্ট্রিটের একটি নামী পাব-রেস্তরাঁয় খাসির মাংসের বদলে গোমাংস পরিবেশনের অভিযোগ ঘিরে তীব্র বিতর্ক শুরু হয়েছে। শনিবার এই ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে ওই পাবে কর্মরত এক ওয়েটারকে। অভিযোগকারী অভিনেতা ও সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার সায়ক চক্রবর্তী। ঘটনার ...

    ০১ ফেব্রুয়ারি ২০২৬ আজ তক
    মেসি-কাণ্ড থেকে পুলিশকে শিক্ষা নেওয়ার পরামর্শ রাজীব কুমারের, কী বললেন প্রাক্তন DGP?

    অবসরের একদিন আগে ভিডিও কনফারেন্সের মাধ্যমে রাজ্যের শীর্ষ পুলিশ আধিকারিকদের উদ্দেশে বক্তব্য রাখতে গিয়ে রাজীব কুমার জানান, গত ডিসেম্বরে সল্ট লেক স্টেডিয়ামে লিওনেল মেসির অনুষ্ঠানের সময় প্রবেশ নিয়ন্ত্রণে পুলিশকে আরও দৃঢ় হতে হত। তাঁর মতে, একবার যদি পুলিশ ঘোষণা ...

    ৩১ জানুয়ারি ২০২৬ আজ তক
    রুবিতে একই আবাসনের তিনটি ফ্ল্যাটে দুঃসাহসিক চুরি, উধাও CCTV ফুটেজ

    ফের শহর কলকাতায় দুঃসাহসিক চুরির ঘটনা। এবার দক্ষিণ কলকাতার রুবি এলাকার একটি আবাসনের একাধিক ফ্ল্যাটে হানা দিল দুষ্কৃতীরা। গত ২৯ জানুয়ারি মধ্যরাতে এই চুরির ঘটনা ঘটেছে। কলকাতার অভিজাত এলাকায় এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে।স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার রাতে ...

    ৩১ জানুয়ারি ২০২৬ আজ তক
    'যে মাঠে শাহের সভা, সেখানে সরস্বতী পুজো করতে দেয়নি', দাবি তৃণমূলের

    কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বঙ্গ সফরের দিনেই বিজেপির নীতি ও নৈতিকতা নিয়ে তীব্র আক্রমণে নামল তৃণমূল কংগ্রেস। খেলার মাঠ দখল, সরস্বতী পুজো করতে না দেওয়া, ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃতদের পরিবারকে ক্ষতিপূরণ না দেওয়ার অভিযোগে বিজেপিকে কাঠগড়ায় দাঁড় করাল শাসকদল।শনিবার তৃণমূল ...

    ৩১ জানুয়ারি ২০২৬ আজ তক
    ‘সন্দেশখালি সামলানোর পুরস্কার’, সুপ্রতিম সরকার CP হতেই কটাক্ষ শুভেন্দুর

    ভোটের মুখে পুলিশের শীর্ষপদে রদবদল ঘিরে শুরু রাজনৈতিক তরজা। কলকাতা পুলিশ কমিশনার পদে আইপিএস সুপ্রতিম সরকারের নিয়োগকে কেন্দ্র করে রাজ্য রাজনীতিতে তীব্র বিতর্ক তৈরি হয়েছে। বিজেপির অভিযোগ, সন্দেশখালি-কাণ্ড সামলানোর ‘পুরস্কার’ হিসেবেই তাঁকে নগরপালের দায়িত্ব দেওয়া হয়েছে। সিপি পদে বসতেই ...

    ৩১ জানুয়ারি ২০২৬ আজ তক
    ৩ লাখি বাইক মৃত্যুফাঁদ! রিল বানাতে গিয়ে মালদায় মৃত ২ যুবক

    Bike Reel Death: নতুন মোটরবাইক, রিলস বানানোর উন্মাদনা আর বেপরোয়া গতি, এই তিনের জেরেই প্রাণ গেল জামাই ও শ্যালকের। বৃহস্পতিবার গভীর রাতে চাঁচলের হরিশ্চন্দ্রপুর রাজ্য সড়কে ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত্যু হয় দু’জনের। মৃত শ্যালকের নাম পরীক্ষিত মণ্ডল (২৪), বাড়ি হরিশ্চন্দ্রপুরের ...

    ৩১ জানুয়ারি ২০২৬ আজ তক
    'বাজেটে উত্তরবঙ্গকে প্রাপ্যের চেয়েও এক টাকা হলে বেশি', আশ্বাস শাহের

    উত্তরবঙ্গের জন্য বাজেটে বড় চমক থাকতে পারে বলেই শনিবার শিলিগুড়ি থেকে ঘোষণা করলেন অমিত শাহ। কর্মিসভার মঞ্চ থেকে উত্তরবঙ্গের সব আসনে জয় নিয়েও আশাবাদী সুর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর গলায়। উত্তরবঙ্গের জন্য বাজেট বরাদ্দ  অমিত শাহ বলেন, 'আমরা উত্তরবঙ্গবাসী কথা দিচ্ছি, উত্তরবঙ্গের আয়তন ...

    ৩১ জানুয়ারি ২০২৬ আজ তক
    'বাংলার ইতিহাসটা পড়ে আসুন,' অমিত শাহের বাম-প্রশংসায় জবাব অভিষেকের

    অমিত শাহ বাংলার ইতিহাস জানেন না। আর সেই কারণেই সিপিএম আমলের সম্পর্কের তাঁর ভুল ধারণা।শনিবার এমনটাই বললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সম্প্রতি অমিত শাহ বলেন, 'বাংলায় তৃণমূল কংগ্রেসের আগের কমিউনিস্ট শাসনও এর চেয়ে ভাল ছিল।' তার প্রেক্ষিতেই পাল্টা জবাব অভিষেকের। এদিন বিকেলে কলকাতা ...

    ৩১ জানুয়ারি ২০২৬ আজ তক
    মাটন বলে ইচ্ছাকৃত গোমাংস খাইয়েছে পার্কস্ট্রিটের রেস্তোরাঁ, বিস্ফোরক অভিযোগ অভিনেতা সায়কের

    অভিনেতা এবং ইউটিউবার সায়ক চক্রবর্তীকে গোমাংস খাওয়ানোর অভিযোগ উঠল পার্কস্ট্রিটের একটি নামী রেস্তোরাঁর বিরুদ্ধে। যতদূর জানা যাচ্ছে, শুক্রবার রাতে তাঁর দুইজন বন্ধু-বান্ধবীকে নিয়ে সায়ক সেখানে গিয়েছিলেন। রেস্তোরাঁতে তাঁরা মাটন অর্ডার করেছিলেন। কিন্তু তার বদলে গোমাংস খাওয়ানো হয় বলে অভিযোগ। আর ...

    ৩১ জানুয়ারি ২০২৬ আজ তক
    বাড়ছে গরম, আংশিক মেঘলা আকাশ, এবার কি বৃষ্টি? বড় আপডেট

    বাংলা থেকে কনকনে শীত উধাও। বরং বেলা বাড়তেই লাগছে গরম। পাশাপাশি মেঘলা থাকছে আকাশ। আর এমন পরিস্থিতিতেই অনেকের প্রশ্ন, তাহলে কি বৃষ্টি হবে রাজ্যে? হাওয়া অফিস কী জানাচ্ছে?  ইতিমধ্যেই মেঘলা আকাশ নিয়ে মুখ খুলেছে অবহাওয়া দফতর। তাদের পক্ষ থেকে জানান হয়েছে ...

    ৩১ জানুয়ারি ২০২৬ আজ তক
    সকাল থেকে পানীয় জল নেই কালীঘাট-বেহালা-যাদবপুর সহ একাধিক এলাকায়, কবে স্বাভাবিক পরিষেবা?

    পুরসভার নির্দেশিকা ছিল আগেই। সেই মতো শনিবার সকাল থেকেই কলকাতার বিস্তীর্ণ অঞ্চলে জল সরবরাহ বন্ধ। ভোগান্তি সাধারণ মানুষের। সারাদিন জল পাবেন না দক্ষিণ-পূর্ব কলকাতার একটি বড় অংশের মানুষ।কোন কোন অংশে জল মিলছে না? কালীঘাট, রানিকুঠি, গড়ফা, চেতলা, গল্ফগ্রিন, লালকা, বেহালা, ...

    ৩১ জানুয়ারি ২০২৬ আজ তক
    'বেলডাঙার অশান্তিতে বড় প্ল্যানিং ছিল...' তদন্তের রাশ NIA-এর কাছে যেতেই কী ইঙ্গিত সুকান্তর?

    ভিনরাজ্যে বাঙালি পরিযায়ী শ্রমিকের মৃত্যুতে আশান্ত হয়ে ওঠে মুর্শিদাবাদের বেলডাঙা। হয় অবরোধ-ভাঙচুর। আর সেই ঘটনারই তদন্তভার এবার রাজ্য পুলিশের হাত থেকে গেল কেন্দ্রীয় সংস্থা NIA-এর কাছে। স্বরাষ্ট্রমন্ত্রকের নির্দেশের ফলেই এই তদন্তের দায়িত্ব নিজেদের কাঁধে তুলে নিল NIA বলেই খবর। ...

    ৩১ জানুয়ারি ২০২৬ আজ তক
    বেলডাঙ্গার অশান্তির পেছনে দেশ বিরোধী শক্তির হাত? মূর্শিদাবাদে NIA

    বেলডাঙা কাণ্ডে কেন্দ্রের হস্তক্ষেপে তদন্তে নামল এনআইএ। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশ পেতেই শনিবার সকালে মুর্শিদাবাদে পৌঁছেছে জাতীয় তদন্তকারী সংস্থার (এনআইএ) একটি দল। ঝাড়খণ্ডে এক পরিযায়ী শ্রমিকের রহস্যজনক মৃত্যুকে কেন্দ্র করে মুর্শিদাবাদের বেলডাঙায় যে অশান্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছিল, তারই পূর্ণাঙ্গ ...

    ৩১ জানুয়ারি ২০২৬ আজ তক
    করণদিঘিতে নাম না করে বিধায়ক বিরোধী ব্যানার, তৃণমূলের অন্দরে তুঙ্গে অস্বস্তি

    Gautam Pal MLA controversy: উত্তর দিনাজপুরের করণদিঘিতে ফের প্রকাশ্যে এল তৃণমূলের অভ্যন্তরীণ কোন্দল। মঙ্গলবার সকাল থেকে বিধায়ক বিরোধী একাধিক ব্যানার ঘিরে রাজনৈতিক মহলে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। ব্যানারে সরাসরি কারও নাম না থাকলেও ইঙ্গিত স্পষ্ট। বিধায়ক গৌতম পালের বিরুদ্ধেই এই ...

    ৩১ জানুয়ারি ২০২৬ আজ তক
    আনন্দপুর অগ্নিকাণ্ডে মৃত্যু-মিছিলে মুখ খুললেন মোদী, বড় ঘোষণাও করলেন

    আনন্দপুরের অগ্নিকাণ্ড নিয়ে বড় ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুক্রবার এক্স-এ এক বার্তায় তিনি জানান, 'আনন্দপুরে সম্প্রতি ঘটে যাওয়া অগ্নিকাণ্ডের ঘটনা অত্যন্ত মর্মান্তিক ও দুঃখজনক। যাঁরা তাঁদের প্রিয়জনকে হারিয়েছেন, তাঁদের প্রতি আমার গভীর সমবেদনা। আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি।'প্রধানমন্ত্রী ...

    ৩১ জানুয়ারি ২০২৬ আজ তক
    টাকা নিয়ে বেরিয়ে নিখোঁজ যুবকের ক্ষতবিক্ষত দেহ মিলল, চাঁচলে চাঞ্চল্য

    Malda Youth Deadbody Found: মালদার চাঁচল-২ ব্লকের গৌড়হন্ড গ্রাম পঞ্চায়েতের জিতারপুর এলাকায় শুক্রবার সকালে এক যুবকের ক্ষতবিক্ষত দেহ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। মৃত যুবকের নাম আনারুল হক (৩০)। দেহের একাধিক স্থানে গভীর আঘাতের চিহ্ন থাকায় পরিবার ও ...

    ৩১ জানুয়ারি ২০২৬ আজ তক
    চার দিনেও কাটেনি ধোঁয়াশা, আনন্দপুরে এখনও নিখোঁজ ২৭, হাহাকার পরিজনদের

    South 24 Parganas fire: এখনও নিখোঁজ ২৭ জন। দক্ষিণ ২৪ পরগনার নাজিরাবাদের ভয়াবহ অগ্নিকাণ্ডের চার দিন পেরিয়ে গিয়েছে। এখনও কাটেনি ধোঁয়াশা। আগুনে পুড়ে ছাই হয়ে যাওয়া একাধিক গোডাউনে চলছে উদ্ধারকাজ। ক্রেনে করে ধ্বংসাবশেষ সরিয়ে বের করে আনা হচ্ছে দেহাংশ। তবে সূত্রের খবর, এখনও ...

    ৩১ জানুয়ারি ২০২৬ আজ তক
    রাজ্য পুলিশের নতুন ডিজি পীযূষ পান্ডে, কলকাতার সিপি সুপ্রতিম

    West Bengal Police DG: রাজ্য পুলিশের শীর্ষ মহলে বড়সড় রদবদল। প্রাক্তন ভারপ্রাপ্ত ডিজি রাজীব কুমারের বিদায়ের পর নতুন দায়িত্ব পেলেন পীযূষ পান্ডে। আপাতত তিনিই পশ্চিমবঙ্গ পুলিশের নতুন ভারপ্রাপ্ত ডিজি হিসেবে দায়িত্ব সামলাবেন।একই সঙ্গে বদল হয়েছে কলকাতা পুলিশ কমিশনার বা নগরপালের ...

    ৩১ জানুয়ারি ২০২৬ আজ তক
    'মুখ্যমন্ত্রীর সঙ্গে বিদেশে মর্নিং ওয়াক করেন ওই মোমো সংস্থার মালিক,' আনন্দপুরে গুরুতর দাবি শুভেন্দুর

    নাজিরাবাদে অগ্নিকাণ্ড ইস্যুতে বিস্ফোরক দাবি করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাঁর দাবি, 'মুখ্যমন্ত্রীর বিদেশ সফরে ওয়াও মোমো সংস্থার মালিক ছিলেন। মুখ্যমন্ত্রীর সঙ্গে মর্নিং ওয়াক করেছিলেন তিনি। সরকারি টিমে ছিলেন তিনি। সে কারণেই কি গ্রেফতার করা হচ্ছে না মালিককে?'শুক্রবার ...

    ৩০ জানুয়ারি ২০২৬ আজ তক
    কবি সুভাষে রিভার্সের ছাড়পত্র, শহিদ ক্ষুদিরামে আর দেরি হবে না, বড় পরিকল্পনা মেট্রোর

    দীর্ঘদিন ধরে বন্ধ কবি সুভাষ মেট্রো স্টেশন। স্টেশনটি ভেঙে নতুন করে গড়ে তোলার কাজ চলছে। এই পরিস্থিতিতে মেট্রো পরিষেবা নিয়ে নিত্যযাত্রীদের ভোগান্তি কমাতে বড় সিদ্ধান্ত নিল মেট্রো রেল কর্তৃপক্ষ। কবি সুভাষ মেট্রো স্টেশন দিয়ে রেক রিভার্স করার অনুমোদন দিল ...

    ৩০ জানুয়ারি ২০২৬ আজ তক
    আজ প্রায় ১৮ ডিগ্রি ছুঁল, আগামী ৭ দিনে কত চড়তে পারে পারদ? পূর্বাভাস

    প্রায় ১৮ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে গেল কলকাতার তাপমাত্রা। দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাতেও পারদ ঊর্ধ্বমুখী। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী সাত দিনে উত্তর ও দক্ষিণবঙ্গ, কোথাও তাপমাত্রায় বড়সড় ওঠানামার সম্ভাবনা নেই। অর্থাৎ, রাজ্যে আর জাঁকিয়ে শীত ফেরার ইঙ্গিত মিলছে না। ...

    ৩০ জানুয়ারি ২০২৬ আজ তক
    রাজ্যে Nipah Virus নিয়ে Update! বড় কথা জানাল WHO

    Nipah Virus Risk in India: নিপা ভাইরাস নিয়ে উদ্বেগের আবহেই স্বস্তির বার্তা দিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO)। WHO জানিয়েছে, ভারতে নিপা সংক্রমণের ঝুঁকি আপাতত 'মডারেট'। অর্থাৎ, মাঝারি মাত্রার। নজরদারি প্রয়োজন। তবে এখনই আন্তর্জাতিক ভ্রমণ বা বাণিজ্যে কোনও বিধিনিষেধ আরোপের প্রয়োজন নেই। স্পষ্ট ...

    ৩০ জানুয়ারি ২০২৬ আজ তক
    ডাম্পার নিয়েই মাঝখান থেকে কড়কড় শব্দে ভেঙে পড়ল সেতু, শীতলকুচিতে হইচই

    Sitalkuchi Bridge Collapsed: শুক্রবার সকাল সাতটা নাগাদ কোচবিহারের শীতলকুচি ব্লকের দেবনাথপাড়া এলাকায় ভয়াবহ দুর্ঘটনা। একটি ভারী ডাম্পার পার হওয়ার সময় আচমকাই ভেঙে পড়ে গুরুত্বপূর্ণ একটি সেতু। বিকট শব্দে সেতুর একাংশ ধসে পড়তেই আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। সৌভাগ্যবশত বড়সড় ...

    ৩০ জানুয়ারি ২০২৬ আজ তক
    দার্জিলিঙে তুষারপাতের সম্ভাবনা, কলকাতা সহ দক্ষিণবঙ্গে কনকনে শীত ফিরবে?

    জানুয়ারির শুরুতে জমাটি ইনিংস খেলেছিল শীত। কনকনে ঠান্ডায় জবুথবু অবস্থা হয়েছিল বঙ্গবাসীর। তবে চলতি মাসের মাঝামাঝি থেকেই চড়তে থাকে পারদ। আর জানুয়ারির শেষে এসে তো শীত বিদায়ের ঢাকে কাঠি পড়ে গিয়েছে গোটা দক্ষিণবঙ্গে। হাওয়া অফিস জানাচ্ছে, দক্ষিণবঙ্গের সর্বনিম্ন তাপমাত্রা রোজই ...

    ৩০ জানুয়ারি ২০২৬ আজ তক
    আনন্দপুর অগ্নিকাণ্ডে প্রচুর মৃত্যু, 'Wow Momo'-র দুই কর্মী গ্রেফতার

    আনন্দপুর নজিরাবাদের ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় আরও দুইজনকে গ্রেফতার করল পুলিশ। ধৃতরা দুইজনই ওয়াও মোমোর কর্মী। পুলিশ সূত্রে খবর, ধৃতদের মধ্যে একজনের নাম রাজা চক্রবর্তী। তিনি ডেপুটি ম্যানেজার হিসেবে কাজ করেন ওয়াও মোমোত। এছাড়া গ্রেফতার করা হয়েছে মনোরঞ্জন শটকে। তিনি ম্যানেজার হিসেবে কর্মরত ...

    ৩০ জানুয়ারি ২০২৬ আজ তক
    'সমঝোতার যেটুকু সুযোগ রয়েছে, আদৌ থাকবে?' সেলিমকে প্রশ্ন কংগ্রেসের

    হুমায়ুন কবীরের সঙ্গে মহম্মদ সেলিমের নিউটাউনের হোটেলের বৈঠক এখন রাজ্য রাজনীতির অন্যতম চর্চিত টপিক। তৃণমূল থেকে সাসপেন্ড হওয়া বিধায়কের সঙ্গে জোট করবে CPIM? এই নিয়ে প্রশ্ন ঘুরপাক খাচ্ছে রাজনৈতিক মহলে। ২০২১ বিধানসভা নির্বাচনের অন্যতম জোটসঙ্গী কংগ্রেসের 'হাত' কি তবে ...

    ৩০ জানুয়ারি ২০২৬ আজ তক
    SBI প্রচুর নিয়োগ করছে পশ্চিমবঙ্গে, ৮৫ হাজার টাকা পর্যন্ত Salary, কী যোগ্যতা? বিস্তারিত রইল

    যারা দীর্ঘদিন ধরে ব্যাঙ্কে চাকরির প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য সুবর্ণ সময় এসেছে। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ২,০০০ টিরও বেশি পদের জন্য নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সারা দেশের ১৬টি সার্কেলে সার্কেল-ভিত্তিক কর্মকর্তা নিয়োগ করা হবে। বিজ্ঞাপন অনুসারে, এই নিয়োগের ...

    ৩০ জানুয়ারি ২০২৬ আজ তক
    এবার লেকটাউনের বিরিয়ানি দোকানে আগুন, দাউদাউ করে জ্বলল রেস্তরাঁ, আতঙ্কে হুড়োহুড়ি

    মোমো ফ্যাক্টরির পর এবার শহরের বিরিয়ানি রেস্তরাঁয় অগ্নিকাণ্ড। বৃহস্পতিবার রাতে লেকটাউনে একটি পরিচিত বিরিয়ানি রেস্তরাঁয় আগুন ধরে যায়। দাউ দাউ করে জ্বলতে থাকে রেস্তরাঁর একাংশ। সে সময়ে উপস্থিত ছিলেন একাধিক গ্রাহক। আতঙ্কে হুড়োহুড়ি পড়ে যায় তাঁদের মধ্যে। দুর্ঘটনার খবর শুনে ...

    ৩০ জানুয়ারি ২০২৬ আজ তক
    নথি ঠিক থাকা সত্ত্বেও তাঁকে কমিশনের হয়রানি করছে, অভিযোগ মন্ত্রী তাজমুলের

    নির্বাচন কমিশনের শুনানির নোটিস হাতে নিয়ে সাধারণ ভোটারদের ভিড়েই দাঁড়াতে হল রাজ্যের এক মন্ত্রীকে। বৃহস্পতিবার মালদার হরিশ্চন্দ্রপুরে শুনানি কেন্দ্রে দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকতে দেখা যায় ক্ষুদ্র, কুটির ও মাঝারি শিল্প দপ্তরের প্রতিমন্ত্রী তথা হরিশ্চন্দ্রপুর বিধানসভার তিনবারের বিধায়ক তাজমুল হোসেনকে। ...

    ৩০ জানুয়ারি ২০২৬ আজ তক
    পাহাড়ে খাদে পড়ে মৃত্যু শিলিগুড়ির BLO-র, দুর্ঘটনা নাকি আত্মহত্যা?

    শিলিগুড়িতে এক বুথ লেভেল অফিসার (BLO)-র অস্বাভাবিক মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়াল। মৃতের নাম শ্রবণ কুমার কাহার। তিনি শিলিগুড়ি পুরনিগমের ৮ নম্বর ওয়ার্ডের হিন্দি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ছিলেন এবং একই সঙ্গে শিলিগুড়ি এলাকায় বিএলও হিসেবে দায়িত্ব পালন করতেন।জানা গিয়েছে, বৃহস্পতিবার ...

    ৩০ জানুয়ারি ২০২৬ আজ তক
    ফের রেলের চমক, আদ্রা ডিভিশনে ৮ টি ট্রেনের নতুন স্টপেজ ঘোষণা

    দীর্ঘদিনের দাবি অবশেষে আংশিকভাবে মানল ভারতীয় রেল। যাত্রীস্বার্থে দক্ষিণ-পূর্ব রেলের আদ্রা ডিভিশনে আটটি ট্রেনকে বিভিন্ন স্টেশনে পরীক্ষামূলক স্টপেজ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী ৩০ ও ৩১ জানুয়ারি থেকে নির্দিষ্ট স্টেশনগুলিতে এই ট্রেনগুলি থামবে বলে মঙ্গলবার সন্ধেয় বিজ্ঞপ্তি জারি করেছে ...

    ৩০ জানুয়ারি ২০২৬ আজ তক
    বনগাঁয় মিমিকে হেনস্থার অভিযোগ, গ্রেফতার সেই জ্যোতিষী তনয় শাস্ত্রী

    অভিনেত্রী তথা তৃণমূলের প্রাক্তন সাংসদ মিমি চক্রবর্তীকে মঞ্চে অনুষ্ঠান চলাকালীন হেনস্থার অভিযোগে গ্রেফতার করা হল আয়োজক তনয় শাস্ত্রীকে। বৃহস্পতিবার তনয়কে গ্রেফতার করে বনগাঁ থানার পুলিশ। প্রসঙ্গত, গত ২৫ জানুয়ারি বনগাঁ পৌরসভার নয়াগোপালগঞ্জ যুবক সংঘের সাংস্কৃতিক অনুষ্ঠানে মিমি চক্রবর্তীকে হেনস্থা ...

    ৩০ জানুয়ারি ২০২৬ আজ তক
    তৃণমূল না BJP, আজ ভোট হলে বাংলায় জিতবে কে? বড় ইঙ্গিত সমীক্ষায়

    আর কয়েকদিনের মধ্যেই বহু প্রতীক্ষিত পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন। ছাব্বিশে ফের একবার ক্ষমতা ধরে রাখতে বদ্ধপরিকর রাজ্যের শাসকদল। এদিকে, পশ্চিমবঙ্গ জয়ের জন্য মরিয়া BJP। ঘুরে দাঁড়ানোর লড়াই করছে বাম-কংগ্রেস। এখন অপেক্ষা কেবল SIR প্রক্রিয়া শেষ হওয়ার পর বিধানসভা ভোটের দিনক্ষণ ...

    ৩০ জানুয়ারি ২০২৬ আজ তক
    সরকারি চাকরি বাঙালি শ্রমিকের ছেলের, ইন্টারনেটে দেশের হাজারো তরুণের স্বপ্নদিশারী

    সমাজ অনেক আগেই ধরে নিয়েছিল, বাবার মতো দিনমজুরের কাজই হবে তাঁর ভবিতব্য। কিন্তু সেই ধারণার গণ্ডি ভেঙে বইখাতা আর কঠোর পরিশ্রমকেই জীবনপথ হিসেবে বেছে নিয়েছিলেন পশ্চিমবঙ্গের সনাতন হালদার। আজ তাঁর সেই লড়াইয়ের গল্পই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে ফের একবার ...

    ৩০ জানুয়ারি ২০২৬ আজ তক
    আনন্দপুরে বদ্ধ কারখানায় আগুনে কত মৃত্যু? মনে পড়াচ্ছে আমরি, স্টিফেন কোর্ট

    ২৬ জানুয়ারি ভোর রাতে আগুন লেগেছিল আনন্দপুরের দুটো গোডাউনে। তারপর কেটে গিয়েছে তিন তিনটে দিন। এখনও চলছে উদ্ধারকার্য। বাইরে বসে নিখোঁজ শ্রমিকদের পরিবারদের লোকজন। শেষ খবর পাওয়া পর্যন্ত ২১ জনের দেহাংশ উদ্ধার হয়েছে। অগ্নিকাণ্ডের খবর সামনে আসার পর থানায় ...

    ২৯ জানুয়ারি ২০২৬ আজ তক
  • আজ তক | 2901-3000

News/খবর All News এই সময় বর্তমান প্রতিদিন আজকাল দৈনিক স্টেটসম্যান আজ তক Times of India Indian Express The Statesman News18 বাংলা

BENGAL INFO | Information about West Bengal, India | bengalinfo1@gmail | Privacy Policy