BENGAL INFO
  • News
  • ক্যালেন্ডার
  • Hospitals
  • Schools
  • কবিতা
  • গান
  • দুর্গাপূজা
  • KOLKATA WEATHER
  • News from West Bengal | 03 Jul, 2026 | ১৯ আষাঢ়, ১৪৩৩
  • বাংলা (?)    
  • খেলা | ব্যবসা | বিনোদন | রাজ্য | কলকাতা | দেশ
  • ময়মনসিংহ থেকে বেঙ্গালুরু যাওয়ার পথে মালদা স্টেশনে ধৃত ৩ বাংলাদেশি মহিলা

    Bangladeshi Infiltrators Arrested: কাজের খোঁজে অসম সীমান্ত পেরিয়ে ভারতে ঢুকে বেঙ্গালুরু যাওয়ার ছক শেষ পর্যন্ত ভেস্তে দিল আরপিএফ( Railway Protection Force)-এর তৎপরতায় মালদা টাউন স্টেশন (Malda Town) থেকে তিন বাংলাদেশি মহিলাকে আটক করা হয়েছে। পরে তাদের পুলিশের হাতে তুলে দেওয়া হয়। সোমবার ধৃতদের মালদা ...

    ০৩ মার্চ ২০২৬ আজ তক
    সল্টলেকের প্রি-স্কুলে ভয়াবহ কাণ্ড! ৩ বছরের শিশুকে আলমারিতে আটকে রাখলেন শিক্ষিকা

    কলকাতার প্রি-স্কুলে শিশু-নির্যাতনের অভিযোগ। সল্টলেকের অভিজাত প্রি-স্কুলে সাড়ে ৩ বছরের এক শিশুকে 'শাস্তি' দিতে অন্ধকার আলমারির ভিতর আটকে রাখার অভিযোগ উঠল দুই শিক্ষিকার বিরুদ্ধে। ২০ ফেব্রুয়ারির ওই ঘটনা প্রকাশ্যে আসতেই চাঞ্চল্য ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ায়। ইতিমধ্যেই থানায় অভিযোগ দায়ের করেছেন শিশুটির পরিবার। ...

    ০৩ মার্চ ২০২৬ আজ তক
    'বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারীদের ভোট কাটার ভয়,' মমতার ধর্না নিয়ে খোঁচা গিরিরাজের

    SIR প্রক্রিয়ার বিরুদ্ধে আরও তীব্র আন্দোলনে নামছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবার রাজপথে ধর্নায় বসতে চলেছে মুখ্যমন্ত্রী। আগামী ৬ মার্চ, শুক্রবার এসপ্ল্যানেড মেট্রো চ্যানেলে তিনি এই অবস্থানে বসবেন বলে জানিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই নিয়ে এবার কটাক্ষ করলেন BJP সাংসদ গিরিরাজ সিং। ...

    ০২ মার্চ ২০২৬ আজ তক
    ইরানে যুদ্ধ, কলকাতা এয়ারপোর্টে ক্যানসেল বহু বিমান, রইল তালিকা

    ইরানে হামলা চালিয়েছে ইজরায়েল এবং আমেরিকা। প্রাণ হারিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা আলি খামেনেই। তারপর থেকেই মধ্যপ্রাচ্যে উত্তপ্ত পরিস্থিতি। ইজরায়েলের উপর হামলা চালিয়ে যাচ্ছে ইরান। পাশাপাশি মধ্যপ্রাচ্যে আমেরিকার ঘাঁটি লক্ষ্য করে হামলা চালানো হচ্ছে। আর এমন যুদ্ধ পরিস্থিতিতে ভারতের ...

    ০২ মার্চ ২০২৬ আজ তক
    আজ মদের দোকান কতক্ষণ খোলা থাকছে? দোলে কখন খুলবে? সময় জেনে স্টক রাখুন

    মঙ্গলবার সকাল থেকেই রঙের উৎসবে মেতে উঠবে আট থেকে আশি। দোলের দিন রঙ খেলার পাশাপাশিই বন্দু-বান্ধবদের সঙ্গে সুরাপানের আসরও বসান অনেকেই। ফলে দোলে মদের দোকান কিন্তু সারাদিন খোলা থাকবে না। কোন সময়ে দোকানে গেলে মদ কিনতে পারবেন জানেন কি? ...

    ০২ মার্চ ২০২৬ আজ তক
    একুশে মমতা পাড়ি দেন নন্দীগ্রাম, ছাব্বিশে কি শুভেন্দু ভবানীপুরে? কিছু ঘটনায় ইঙ্গিত জোরাল

    রাজনীতিতে একটি প্রবাদ রয়েছে, 'রাজনীতিতে সময়ই সবচেয়ে বড় খেলোয়াড়!' ২০২১ সালে পশ্চিমবঙ্গের রাজনীতিতে সবচেয়ে হাইভোল্টেজ লড়াইটি ছিল মমতা বন্দ্যোপাধ্যায় বনাম শুভেন্দু অধিকারী। নন্দীগ্রাম আসনে হয়েছিল সেই লড়াই। মমতা পরাজিত হয়েছিলে ১৯৫৬ ভোটে। পরে ভবানীপুরে উপনির্বাচনে জিতে মুখ্যমন্ত্রী হন মমতা ...

    ০২ মার্চ ২০২৬ আজ তক
    মমতার মডেলেই ১৫ রাজ্যে চলছে স্কিম, লক্ষ্মীর ভাণ্ডার ধরে রাখতে পারবে TMC-র ‘মহিলা ভোট’?

    গত বিধানসভা ভোটে বাংলার ভোটবাক্সে লক্ষ্মীর ভান্ডারের সাফল্য দেখার পরে একাধিক রাজ্যে এই ধরনের কর্মসূচি নিয়ে ফল পেয়েছে ক্ষমতাসীন দল। প্রসঙ্গত, ২০২৪ সালেই ভোটপর্বে মহারাষ্ট্রে তৎকালীন মুখ্যমন্ত্রী শিন্ডের নেতৃত্বাধীন জোট সরকার চালু করেছিল ‘লাডকি বহিন’ প্রকল্প। পশ্চিমবঙ্গের ‘লক্ষ্মীর ভান্ডার’ ...

    ০২ মার্চ ২০২৬ আজ তক
    পরিবর্তন যাত্রায় BJP নেতাদের মাছ, মাংস খাওয়ান, নিদান অভিষেকের, 'জামাই আদরের' নির্দেশ

    Abhishek Banerjee Speech: 'বিজেপি নেতারা এলাকায় এলে মাছ-মাংস রেঁধে খাওয়ান,' TMC কর্মীদের এমনই 'পরামর্শ' দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।তাঁর নিদান, পরিবর্তন যাত্রার মিছিল এলাকায় আসার আগেই যেন 'ডিম-মাছ-মাংস' নিয়ে অপেক্ষা করেন তৃণমূল কর্মীরা। সোমবার নজরুল মঞ্চে 'তফসিলি সংলাপ' কর্মসূচির সূচনা করেন অভিষেক। সেখানেই ...

    ০২ মার্চ ২০২৬ আজ তক
    'তৃণমূলকে ক্ষমতায় আনলে ভাইপো শাসক হবে...', মথুরাপুরে দাবি শাহের

    বিজেপির পরিবর্তন যাত্রায় অংশ নিতে  রাজ্য়ে এসেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। রায়দিঘিতে যাত্রার সূচনা করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। অমিত শাহের সঙ্গে ছিলেন সুকান্ত মজুমদার।রাজ্য বিজেপির 'পরিবর্তন যাত্রা'র  উদ্বোধন করার আগে সমাজ মাধ্যমে বাংলায় পোস্ট করে তৃণমূল কংগ্রেসকে আক্রমণ করেন শাহ। ...

    ০২ মার্চ ২০২৬ আজ তক
    তৃণমূলকে ক্ষমতায় আনলেই অভিষেক মুখ্যমন্ত্রী, মথুরাপুরে বড় দাবি শাহের

    মথুরাপুরের বাপুলিবাজার সংলগ্ন ভগবতীপুর মাঠে সোমবার বিজেপির পরিবর্তন যাত্রার সূচনায় যোগ দেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সেখান থেকেই শাহ বলেন, 'রাজ্যে পরিবর্তন করার জন্যই এই যাত্রা।' পাশাপাশি এদিন ভাইপোর শাসন নিয়েও হুঁশিয়ারি দেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।অমিত শাহ বলেন, বাংলার পরিবর্তনের ...

    ০২ মার্চ ২০২৬ আজ তক
    শুরু থেকেই 'জায়ান্ট কিলার', বাম শাসন উপড়ে ফেলা মমতা যেভাবে বাংলার মুখ্যমন্ত্রী...

    ১৯৮৪ সালের লোকসভা নির্বাচন। মমতা বন্দ্যোপাধ্যায় তখন দক্ষিণ কলকাতার একজন স্থানীয় কংগ্রেস নেত্রী। যাদবপুর কেন্দ্র থেকে সিপিআইএমের বর্ষীয়ান নেতা সোমনাথ চট্টোপাধ্য়ায়ের বিরুদ্ধে ভোটে দাঁড়ান। অপ্রত্যাশিতভাবে সেই ভোটে জিতেও যান। সেই ঘটনা সাড়া ফেলে দেয় রাজ্যে। পরিচিত মুখ হয়ে ওঠেন ...

    ০২ মার্চ ২০২৬ আজ তক
    প্রধানের পুকুরের নীচ থেকে উদ্ধার লুকনো দুটি টোটো, বড় অপরাধের ইঙ্গিত?

    Mekhliganj Mysterious Toto Recovery: কোচবিহারের মেখলিগঞ্জের ভোটবাড়ি এলাকায় এক প্রাক্তন পঞ্চায়েত প্রধানের পুকুর থেকে রহস্যজনক ভাবে দু’টি টোটো উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। সোমবার সকালে স্থানীয়দের নজরে আসে জলের তলায় ডুবে থাকা টোটো দুটি। খবর ছড়িয়ে পড়তেই এলাকায় ভিড় ...

    ০২ মার্চ ২০২৬ আজ তক
    ফলের জ্যুস দিয়ে হোলি, দিঘায় জগন্নাথ মন্দিরে প্রথম দোলে আরও কী কী ব্যবস্থা?

    দিঘায় এবার অভিনব বসন্ত উৎসবের সাক্ষী থাকবেন জগন্নাথ ভক্তরা। নবনির্মিত মন্দিরে দোল পূর্ণিমা উপলক্ষে নানাবিধ আয়োজন থাকছে। বিশেষ আকর্ষণ ফলের রস দিয়ে জগন্নাথদেবকে স্নান করিয়ে হোলি খেলা। রয়েছে ভক্তদেরও আবির খেলার সুযোগ। দোল পূর্ণিমার প্রসাদও হাতে হাতে নিতে পারবেন ...

    ০২ মার্চ ২০২৬ আজ তক
    আজ থেকেই ভোগাবে তীব্র গরম, দোলে কতটা বাড়বে তাপমাত্রা? রইল আপডেট

    হু হু করে বাড়ছে গরম। সকাল থেকেই টের পাওয়া যাচ্ছে 'গ্রীষ্ম যে এসে গেছে'। আর হাওয়া অফিস জানিয়ে দিয়েছে যে চলতি সপ্তাহে একবারে উধাও হয়ে যাবে শীতের আমেজ। গরম বাড়বে কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গে। কেন বাড়তে চলেছে তাপমাত্রা?  এর কারণ সম্পর্কে ...

    ০২ মার্চ ২০২৬ আজ তক
    কালনায় মাসে গড়ে ৫০-এর বেশি নাবালিকা মা, ভিনরাজ্য থেকেও আসছে অন্তঃসত্ত্বারা, উদ্বেগে প্রশাসন

    সরকারি ও বেসরকারি স্তরে সচেতনতার প্রচার চললেও নাবালিকা বিয়ে পুরোপুরি রোখা যাচ্ছে না। পালিয়ে গিয়ে বা গোপনে একের পর এক নাবালিকা বিয়ের ঘটনা সামনে আসছে। তারই প্রভাব স্পষ্ট কালনা সুপার স্পেশালিটি হাসপাতালে। ১৯ বছরের কম বয়সি মায়ের সংখ্যা প্রশাসন ...

    ০২ মার্চ ২০২৬ আজ তক
    কলকাতায় চন্দ্রগ্রহণ দেখা যাবে ১ ঘণ্টা ৯ মিনিট, বাকি জেলাগুলিতে কখন? জেনে নিন

    ২০২৬ সালের প্রথম চন্দ্রগ্রহণ ৩ মার্চ,  মঙ্গলবার ঘটতে চলেছে। এটি ফাল্গুন শুক্লপক্ষের পূর্ণিমা তিথিতে ঘটছে এবং ধর্মীয়ভাবে গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হচ্ছে। ভারতে, এই গ্রহণটি আংশিক চন্দ্রগ্রহণ হিসাবে দৃশ্যমান হবে।কোন কোন অঞ্চলে গ্রহণ দেখা যাবে? জ্যোতিষীদের মতে, এই চন্দ্রগ্রহণ বিশ্বের অনেক ...

    ০২ মার্চ ২০২৬ আজ তক
    শশী থেকে বাইরন, তৃণমূলের কোন কোন মন্ত্রী-বিধায়ক 'অ্যাডজুডিকেশন' তালিকায়?

    ৪ মাস ধরে SIR প্রক্রিয়ার শেষে প্রকাশিত হয়েছে বাংলার চূড়ান্ত ভোটার তালিকা।  এর মধ্যে বৈধ ভোটারের পাশাপাশি 'ডিলিটেড' তালিকায় রয়েছে প্রায় ৬৩ লক্ষ ৬৬ হাজার। প্রায় ৬১ লক্ষ 'অ্যাডজুডিকেশন' অর্থাৎ বিচারাধীন।  যা নিয়ে ভোটারদের মধ্যে নতুন করে তৈরি হয়েছে ...

    ০২ মার্চ ২০২৬ আজ তক
    SIR-এ নাম বাদের প্রতিবাদে ধর্নায় বসবেন মমতা, দিনক্ষণ জানালেন অভিষেক

    আগামী ৬ মার্চ অবস্থান বিক্ষোভে বসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার এমনই কর্মসূচির কথা জানালেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। শনিবার বিকেলে SIR-পরবর্তী চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। তারপর থেকে ক্রমেই চড়ছে রাজ্য রাজনীতির পারদ। রবিবার দুপুরে তার প্রেক্ষিতেই সাংবাদিক বৈঠক করেন অভিষেক ...

    ০২ মার্চ ২০২৬ আজ তক
    'আপনার যত দয়া অনুপ্রবেশকারীদের প্রতি', কোচবিহার থেকে মমতাকে নিশানা নিতিনের

    Nitin Nabin speech Bengal: কোচবিহারের মাটি থেকে সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করলেন নিতিন নবীন। বিজেপির সর্বভারতীয় সভাপতির অভিযোগ, 'মমতার সরকার দুর্নীতি, হপ্তা তোলা আর অনুপ্রবেশকারীদের উপর ভর করে চলছে। বাংলার মানুষের প্রাপ্য অধিকার কেড়ে নেওয়া হচ্ছে।' রবিবার বিজেপির ‘পরিবর্তন যাত্রা’র সূচনামঞ্চে ...

    ০২ মার্চ ২০২৬ আজ তক
    দিনহাটায় হাইটেনশন তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত ৫ শ্রমিক, আশঙ্কাজনক ৩

    কোচবিহারের দিনহাটায় ভয়াবহ দুর্ঘটনায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল পাঁচ শ্রমিকের। গুরুতর জখম হয়েছেন আরও তিন জন। তাঁরা আশঙ্কাজনক অবস্থায় দিনহাটা মহকুমা হাসপাতালে ভর্তি। রবিবার দিনহাটার ভিলেজ ২ গ্রাম পঞ্চায়েতের ষষ্ঠীয়া গ্রামে স্টোন চিপ তৈরির একটি কারখানায় এই মর্মান্তিক ঘটনা ...

    ০২ মার্চ ২০২৬ আজ তক
    ভোটার তালিকায় 'ডিলিটেড', ফের নাম তুলতে কোথায়-কীভাবে আবেদন?

    বাংলার চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। এই তালিকায় রয়েছে ৩টি ক্যাটেগরি। বৈধ ভোটার, যাঁদের নামের পাশে কিছু লেখা নেই অর্থাৎ তাঁরা স্বাভাবিক ভাবেই ভোট দিতে পারবেন। দ্বিতীয় ক্যাটেগরি হল, 'অ্যাডজুডিকেশন'। অর্থাৎ তাঁদের মামলা বিচারাধীন। তাঁদের জন্য ধীরে ...

    ০১ মার্চ ২০২৬ আজ তক
    নতুন সপ্তাহে গরমে ঘামবে রাজ্য, দোলে কেমন থাকবে আবহাওয়া?

    বসন্তে এবার গরমের দাপট। রবিবারই শহরের সর্বনিম্ন তাপমাত্রা পৌঁছে গেল স্বাভাবিকের থেকে ২.৭ ডিগ্রি ওপরে। হাওয়া অফিস বলছে নতুন সপ্তাহে শীতের আমেজ উধাও হবে। আগামী সাতদিন রাজ্যজুড়েই শুষ্ক আবহাওয়া থাকবে। বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। দোলের দিন কেমন থাকবে আপনার ...

    ০১ মার্চ ২০২৬ আজ তক
    SIR-এ ডাক পাননি তাও ভোটার তালিকায় 'বিচারাধীন' বিশ্বকাপজয়ী রিচা

    Richa Ghosh Voter List Controversy: শিলিগুড়ির ভোটার তালিকায় চমক। ভারতীয় মহিলা ক্রিকেট দলের বিশ্বকাপজয়ী সদস্য Richa Ghosh-এর নামের পাশে লেখা হয়েছে ‘আন্ডার অ্যাজুডিকেশন’। অর্থাৎ, তিনি ভারতীয় ভোটার হিসেবে তালিকায় থাকবেন কি না, তা এখন নির্বাচন কমিশনের বিচারাধীন। শনিবার চূড়ান্ত ভোটার ...

    ০১ মার্চ ২০২৬ আজ তক
    দেওয়াল লিখন ঘিরে রণক্ষেত্র নেতাজিনগর, TMC-র মারে জখম BJP কর্মী

    দেওয়াল লিখনকে কেন্দ্র করে রবিবার তুলকালাম কাণ্ড দক্ষিণ কলকাতার নেতাজি নগরে। অভিযোগ, দেওয়াল লিখনের সময়ে এক ব্যক্তিকে রড দিয়ে মার তৃণমূল। আহত ব্যক্তি BJP সমর্থক বলে জানা যাচ্ছে। বর্তমানে তাঁর অবস্থা স্থিতিশীল। তাঁকে তড়িঘড়ি বাঙুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ...

    ০১ মার্চ ২০২৬ আজ তক
    নানুরে স্কুলের শৌচালয়ে মদ্যপান হেডমাস্টারের, অভিযুক্তকে আটকে রেখে বিক্ষোভ

    আমরা স্কুলে সন্তানদের কেন পাঠাই? লেখাপড়া শিখে মানুষ হওয়ার জন্য। ভবিষ্যতে সমাজে প্রতিষ্ঠিত হওয়ার জন্য। কিন্তু সেই মানুষ গড়ার কারিগর অর্থাৎ যাঁরা স্কুলের শিক্ষক তাঁরাই যদি খারাপ কাজে লিপ্ত হয়ে পড়েন, তাহলে কী হবে? যাঁরা স্কুলের ছাত্রছাত্রীদের মানুষ হতে ...

    ০১ মার্চ ২০২৬ আজ তক
    কার্শিয়ং থেকে সমতল মাত্র ১৫ মিনিটে, কবে থেকে চালু রোপওয়ে?

    Kurseong To Foothills Ropeway Service: কার্শিয়ংয়ে বহু প্রতীক্ষিত গিদ্দা পাহাড় থেকে রোহিণী লেক পর্যন্ত রোপওয়ে প্রকল্প ফের নড়াচড়া শুরু করল। ২০১৪ সালে প্রায় আড়াই কিলোমিটার দীর্ঘ এই রোপওয়ে তৈরির কাজ শুরু হয়েছিল। লক্ষ্য ছিল ১৮ মাসের মধ্যে কাজ শেষ করা। ...

    ০১ মার্চ ২০২৬ আজ তক
    উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে চড়ছে পারদ, মার্চের শুরুতেই খামখেয়ালি আবহাওয়া

    ভোরের দিকে হাল্কা শীতের আমেজ থাকলেও বেলা গড়াতে না গড়াতেই হাঁসফাঁস গরম। গত কয়েকদিন ধরে শহরবাসী আবহাওয়ার এমন খামখেয়ালিপনাই প্রত্যক্ষ করছে। আর এর জেরে বাড়ছে জ্বর-সর্দি-কাশি। জেলায় জেলায় তাপমাত্রা ঊর্ধ্বমুখী। ফলে বসন্ত উৎসবের দিন আবহাওয়া যে খুব একটা আরামদায়ক ...

    ০১ মার্চ ২০২৬ আজ তক
    চলতি মাস থেকেই তাপপ্রবাহে পুড়বে বাংলা, কবে থেকে? বড় পূর্বাভাস IMD-এর

    মার্চ থেকে মে মাসের মধ্যে দেশের অধিকাংশ জায়গায় স্বাভাবিকের তুলনায় দিনের বেলায় বেশি তাপমাত্রা থাকতে পারে। সইতে হবে তাপপ্রবাহ। আর খারাপ খবর হল, এই তালিকায় রয়েছে পশ্চিমবঙ্গের নামও। শনিবার মাসিক পূর্বাভাসে এমনটাই জানিয়েছে আইএমডি।কোথায় কোথায় তাপপ্রবাহ হতে পারে? দেশের একাধিক ...

    ০১ মার্চ ২০২৬ আজ তক
    বিধানসভা ভোটের আগে মুর্শিদাবাদে অস্ত্র উদ্ধার, বীরভূম সীমানা থেকে ধৃত ২

    Murshidabad Illegal Arms Recovery: সামনেই বিধানসভা নির্বাচন। তার আগেই রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে বেআইনি অস্ত্র ও বোমা উদ্ধারের খবর সামনে আসছে। সেই আবহেই বড়সড় সাফল্য পেল মুর্শিদাবাদ জেলা পুলিশ। বীরভূম সীমানা ঘেঁষা এলাকায় অভিযান চালিয়ে একটি আগ্নেয়াস্ত্র ও দু’টি ম্যাগাজিনসহ ...

    ০১ মার্চ ২০২৬ আজ তক
    রক্তপাতহীন নির্বাচনের দাবি, পথে নামলেন শান্তিনিকেতনের প্রবীণরা

    রাজ্যের বিধানসভা নির্বাচন আসন্ন। আর সেই নির্বাচনের আগে রাজ্যের বিভিন্ন জায়গা থেকে প্রায়শই বেআইনি অস্ত্র বা বোমা উদ্ধারের খবর উঠে আসছে। এরমধ্যে বীরভূম থেকে বোমা উদ্ধার যেন নিত্যদিনের ঘটনা হয়ে উঠেছে। নির্বাচনের আগে লাগাতার বোমা উদ্ধারের ঘটনায় একদিকে যেমন ...

    ০১ মার্চ ২০২৬ আজ তক
    ক'জনের নাম বাদ? কাদের শুনানি? ১০ পয়েন্টে WB SIR Final List

    West Bengal SIR final list 2026: শনিবার বিকেলে SIR পরবর্তী চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। সাংবাদিক বৈঠকে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল জানান, 'এত বড় প্রশাসনিক প্রক্রিয়ায় কিছু ভুলভ্রান্তি হতেই পারে। তবে সব নিয়ম মেনেই নাম ...

    ০১ মার্চ ২০২৬ আজ তক
    West Bengal-এ ভোটার কত ছিল, কত হল? SIR-এর আগে ও পরের হিসাব

    West Bengal final voter list 2026: বিধানসভা নির্বাচন ২০২৬ আসন্ন। তার আগে SIR পরবর্তী চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ ও কমিশনের গাইডলাইন মেনে শনিবার ফাইনাল ভোটার লিস্ট প্রকাশিত হয়। আর সেই তালিকা ঘিরেই এখন রাজনৈতিক মহলে ...

    ০১ মার্চ ২০২৬ আজ তক
    হোলিতে কলকাতা মেট্রোর সময়সূচি বদল, কোন লাইনে কখন চলবে ট্রেন?

    Kolkata Metro Holi Timetable: দোলযাত্রা উপলক্ষে আগামী ৩ মার্চ, মঙ্গলবার কলকাতা মেট্রোর পরিষেবায় বড়সড় পরিবর্তন আনা হচ্ছে। কলকাতা মেট্রো রেলওয়ে (Metro Railway, Kolkata) শুক্রবার এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে, উৎসবের দিনে সব করিডরেই কম সংখ্যক ট্রেন চলবে এবং দুপুরের পর থেকে ...

    ০১ মার্চ ২০২৬ আজ তক
    রবিবার থেকে টহল শুরু, গত নির্বাচনের 'হটস্পট' চিহ্নিত করতে থানাভিত্তিক রিপোর্ট চাইল লালবাজার

    আসন্ন নির্বাচনের আগে আইনশৃঙ্খলা জোরদার করতে তৎপর কলকাতা পুলিশ। শহরের সব থানার ভারপ্রাপ্ত আধিকারিকদের নিজেদের এলাকায় সমস্যাপ্রবণ অঞ্চল চিহ্নিত করার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি, গত নির্বাচনে হিংসার সঙ্গে জড়িত দুষ্কৃতীদের তালিকা তৈরি করতে এবং কেন্দ্রীয় বাহিনীর এলাকা আধিপত্য মহড়ার ...

    ২৮ ফেব্রুয়ারি ২০২৬ আজ তক
    দোল পূর্ণিমায় চাঁদ উঠবে ৫টা ৩৯ মিনিটে, কলকাতায় কতক্ষণ দেখা যাবে পূর্ণ চন্দ্রগ্রহণ? 

    ৩ মার্চ, মঙ্গলবার আকাশে দেখা মিলবে পূর্ণ চন্দ্রগ্রহণের। আবহাওয়া দফতর জানিয়েছে, কলকাতায় দেখা যাবে এই চন্দ্রগ্রহণ। গ্রহণ শুরু হবে ভারতীয় সময় বিকেল ৩টা ২০ মিনিটে এবং শেষ হবে সন্ধে ৬টা ৪৮ মিনিটে। পূর্ণগ্রাস বা সম্পূর্ণ পর্ব শুরু হবে বিকেল ৪টা ৩৪ ...

    ২৮ ফেব্রুয়ারি ২০২৬ আজ তক
    পোশাকবদল থেকে বাড়িতে ফোন, মহিলাদের জন্য কলকাতার কোথায় কোথায় পিঙ্ক বুথ?

    নীল-সাদা থেকে আচমকাই গোলাপি। রাতারাতি বদলে গিয়েছে কলকাতা পুলিশের কিয়স্কের রং। শহরের একাধিক গুরুত্বপূর্ণ অঞ্চলে এই বুথ তৈরি করা হয়েছে। উদ্দেশ্য, নারী নিরাপত্তা। তবে পুলিশ কমিশনার সুপ্রতিম সরকার বললেন,  'আমরা চাই মহিলারা কেবল নিরাপদ থাকুন তা নয়, নিরাপদ বোধও ...

    ২৮ ফেব্রুয়ারি ২০২৬ আজ তক
    দোলের সকালে মিলবে না মেট্রো, কখন শুরু পরিষেবা, হোলিতে চলবে? 

    দোলের দিন সকালে মেট্রোযাত্রীদের জন্য থাকছে বড় পরিবর্তন। কলকাতা মেট্রো জানিয়েছে, আগামী ৩ মার্চ, মঙ্গলবার দোল উপলক্ষে শহরের কোনও মেট্রো লাইনে সকালবেলায় পরিষেবা পাওয়া যাবে না।কোন কোন লাইনে পরিবর্তন? ব্লু লাইন (শহিদ ক্ষুদিরাম-দক্ষিণেশ্বর) গ্রিন লাইন (হাওড়া ময়দান-সেক্টর ফাইভ) অরেঞ্জ লাইন (কবি সুভাষ-বেলেঘাটা) পার্পেল ...

    ২৮ ফেব্রুয়ারি ২০২৬ আজ তক
    মার্চের শুরু থেকেই টের পাবেন! তাপমাত্রা ছুঁতে পারে ৩৫ ডিগ্রি, আবহাওয়া দফতরের সতর্কতা

    রাজ্যে গরমের প্রভাব দিনেদিনেই বেড়েই চলছে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বাড়ায় সকালবেলায় কলকাতা সহ একাধিক এলাকায় কুয়াশার দাপট দেখা যাচ্ছে। দিনের শুরুতে হালকা কুয়াশা থাকলেও দুপুরে রোদ যত বাড়ছে, গরম তত তীব্র হচ্ছে। আবহাওয়া দফতর জানাচ্ছে, মার্চের শুরু থেকেই ...

    ২৮ ফেব্রুয়ারি ২০২৬ আজ তক
    বাবা বিজেপির স্ট্র্যাটেজিস্ট, কোন জাদুতে মমতার মন জয় সমকামী মেনকার?

    এই প্রথম সমকামী সাংসদ পেতে চলেছে দেশ। আইনজীবী মেনকা গুরুস্বামীকে রাজ্যসভার জন্য মনোনীত করে সেই ইতিহাসই রচনা করল তৃণমূল। সুপ্রিম কোর্টের এই প্রথিতযশা আইনজীবী শুধু আইনি মহলেই নয়, LGBTQA+ সম্প্রদায়ের অধিকার রক্ষার লড়াইয়ে এক পরিচিত মুখও। এই সমকামী আইনজীবীই ...

    ২৮ ফেব্রুয়ারি ২০২৬ আজ তক
    মদ্যপ অবস্থায় শিশুকে চিকিৎসা, ভুল ওষুধ দেওয়ার অভিযোগে তোলপাড় মালদা

    Malda Wrong Treatment Chaos: মালদা জেলার সামসীতে সরকারি স্বাস্থ্য পরিষেবাকে ঘিরে গুরুতর অভিযোগ উঠল। সামসি রুরাল হসপিটাল (Samsi Rural Hospital)-এ এক চিকিৎসকের বিরুদ্ধে মদ্যপ অবস্থায় ডিউটি করা এবং দেড় বছরের এক শিশুকে ভুল ওষুধ দেওয়ার অভিযোগ ঘিরে শুক্রবার গভীর রাতে ...

    ২৮ ফেব্রুয়ারি ২০২৬ আজ তক
    SIR চূড়ান্ত তালিকায় নাম ডিলিট? জানুন এবার কী করবেন

    SIR-এর চূড়ান্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। শনিবার চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর  প্রতিটি ভোট কেন্দ্র থেকে কয়েক হাজার নাম বাদ গেছে। মোট ৬৫ লক্ষের নাম বাদ গেছে। ৪৭ হাজারের বেশি নাম বাদ পড়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভবানীপুরে। ডিসেম্বর ...

    ২৮ ফেব্রুয়ারি ২০২৬ আজ তক
    শনি-রবি কেমন থাকবে আবহাওয়া? কলকাতায় বৃষ্টি হবে? চিন্তায় ক্রিকেটভক্তরা

    দোল পূর্ণিমার আগেই হাঁসফাঁস গরম পড়ার পূর্বাভাস রয়েছে। তাপমাত্রাও বাড়বে ২-৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। তবে এই উইকএন্ডের আবহাওয়ার দিকে বিশেষ করে নজর করে ক্রিকেটপ্রেমীদের। কারণ, রবিতে ইডেনে রয়েছে ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ টি-২০ বিশ্বকাপের খেলা। সেমিফাইনালে যেতে হলে ভারতের ...

    ২৮ ফেব্রুয়ারি ২০২৬ আজ তক
    ভোটের আগে সরকারি কর্মীদের জন্য অ্যাড-হক বোনাস ঘোষণা, কত টাকা বাড়ল? কবে হাতে মিলবে?

    নির্বাচনের আগে কল্পতরু পশ্চিমবঙ্গ সরকার। এবার রাজ্য সরকারি কর্মীদের জন্য অ্যাডহক বোনাসের ঘোষণা করল নবান্ন। ২০২৫-২৬ অর্থবর্ষে এই বোনাসের পরিমাণ গত বছরের তুলনায় ৬০০ টাকা বাড়ানো হয়েছে। সেক্ষেত্রে যাঁদের মাসিক বেতন ৪৬ হাজার টাকা কিংবা তার কম, এই বোনাস ...

    ২৮ ফেব্রুয়ারি ২০২৬ আজ তক
    পুরসভার স্ক্রিনিংয়ে কলকাতায় ১১ বিরল রোগীর হদিস, সন্দেহভাজন আরও ১৫

    পুরসভার উদ্যোগে শহরের ১০টি ওয়ার্ডে এক বছর ধরে চালানো বিরল রোগ শনাক্তকরণ কর্মসূচিতে উঠে এসেছে গুরুত্বপূর্ণ তথ্য। ২০২৫ সালের জানুয়ারি থেকে শুরু হওয়া এই স্ক্রিনিংয়ে এখনও পর্যন্ত ১১ জনের শরীরে বিরল রোগ নিশ্চিত হয়েছে। আরও ১৫ জনের ক্ষেত্রে রোগের ...

    ২৮ ফেব্রুয়ারি ২০২৬ আজ তক
    ফাইনাল ভোটার লিস্টে নাম খুঁজবেন কীভাবে? কেমন দেখতে হবে সেই তালিকা? জেনে নিন

    শনিবারই প্রকাশিত হচ্ছে বহু প্রতীক্ষিত চূড়ান্ত ভোটার তালিকা। SIR প্রক্রিয়া শেষে এদিন এই ফাইনাল লিস্ট প্রকাশ করতে চলেছে নির্বাচন কমিশন। জানা গিয়েছে, দুপুর ২টো নাগাদ প্রকাশিত হওয়ার পর নিজেদের নাম চূড়ান্ত তালিকায় দেখতে পারবেন পশ্চিমবঙ্গের ভোটাররা। কতজন ভোটারের নাম ...

    ২৮ ফেব্রুয়ারি ২০২৬ আজ তক
    সারদা মামলায় গ্রেফতার হয়ে বিষোদগার করেছিলেন, সেই রাজীব কুমার রাজ্যসভার প্রার্থী, কী বললেন কুণাল?

    একাংশের মতে, আস্থাভাজন হওয়ার পুরস্কার। আবার কোনও কোনও মহলের দাবি, মমতার মাস্টারস্ট্রোক। রাজ্যের প্রাক্তন DGP রাজীব কুমারের রাজ্যসভায় মনোনয়ন এখন চর্চার বিষয়। কিন্তু যে রাজীব কুমারের বিরুদ্ধে একটা সময়ে বিষোদগার করেছিলেন কুণাল ঘোষ, দল তাঁকে রাজ্যসভার টিকিট দেওয়ার কী ...

    ২৮ ফেব্রুয়ারি ২০২৬ আজ তক
    বিজেপি পঞ্চায়েত সদস্যকে ছুরি দিয়ে কোপানোর অভিযোগ, চাঞ্চল্য হলদিবাড়িতে

    BJP Panchayat Member Stabbed: হলদিবাড়ি ব্লকে চাঞ্চল্যকর ঘটনা। পরকীয়া সন্দেহের জেরে বিজেপির এক পঞ্চায়েত সমিতির সদস্যকে ছুরিকাঘাতের অভিযোগ উঠল প্রতিবেশীর বিরুদ্ধে। গুরুতর জখম অবস্থায় তাঁকে প্রথমে হলদিবাড়ি গ্রামীণ হাসপাতাল, পরে মেখলিগঞ্জ মহকুমা হাসপাতাল হয়ে জলপাইগুড়ি মেডিকেলে স্থানান্তর করা হয়েছে। ...

    ২৮ ফেব্রুয়ারি ২০২৬ আজ তক
    ভূমিকম্পে রাস্তায় বিরাট ফাটল, বেহালা পর্ণশ্রীতে আতঙ্কে স্থানীয়রা

    শুক্রবার দুপুরে হঠাৎ কেঁপে উঠল কলকাতা। রিখটার স্কেলে ৫.৫ মাত্রার জোরাল ভূমিকম্পে আতঙ্ক ছড়াল শহরজুড়ে। উত্তর থেকে দক্ষিণ; বিস্তীর্ণ এলাকায় টের পাওয়া গেল কম্পন। তবে সবচেয়ে চাঞ্চল্যকর ছবি ধরা পড়ল বেহালার পর্ণশ্রী এলাকায়। স্থানীয় সূত্রে খবর, ভূমিকম্পের জেরে সেখানে ...

    ২৮ ফেব্রুয়ারি ২০২৬ আজ তক
    বন্ধ্যাত্বকরণের পরও মা হলেন মহিলা, 'সরকার শিশুর দায়িত্ব নিক', দাবি পরিবারের

    উত্তরপ্রদেশের জালাউন জেলায় এক চাঞ্চল্যকর ঘটনা সামনে এসেছে। বন্ধ্যাকরণ অপারেশনের পরও এক মহিলার সন্তানের জন্ম হয়েছে। এবার নবজাতকের লালন-পালনের খরচ সরকারের কাছ থেকে দাবি করেছেন ওই দম্পতি।ডাকোর এলাকার বাসিন্দা ভানু প্রতাপ জানান, ২০২৩ সালে একটি সরকারি হাসপাতালে তাঁর স্ত্রী ...

    ২৮ ফেব্রুয়ারি ২০২৬ আজ তক
    ভোটের আগে বড় প্ল্যান জানালেন শমীক, 'পরিবর্তন যাত্রা'য় চমক BJP-র

    শুক্রবার 'পরিবর্তন যাত্রা'র প্রচার সূচি ও থিম সং প্রকাশ করল গেরুয়া শিবির। এদিন বাইপাস সংলগ্ন এক হোটেলে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। শমীক জানান, ৩৮টি সাংগঠনিক জেলা ছুঁয়ে ...

    ২৮ ফেব্রুয়ারি ২০২৬ আজ তক
    প্রতিশ্রুতিই সার, আজও রাস্তা-জল-আবাসের আশায় পুরুলিয়ার মতিপুরের শবর টোলা

    রাজ্যে বিধানসভা নির্বাচন আসন্ন। দিনক্ষণ ঘোষণা না হলেও রাজনৈতিক দলগুলির প্রচার-পরিকল্পনা ইতিমধ্যেই তুঙ্গে। ভোটের আগে প্রতিশ্রুতির ঝুলি নিয়ে সাধারণ মানুষের দরজায় কড়া নাড়েন নেতানেত্রীরা। উন্নয়ন, কর্মসংস্থান, রাস্তা, জল, আবাস; তালিকা দীর্ঘ হয় প্রতিবারই। কিন্তু বাস্তবে সেই প্রতিশ্রুতির কতটা পূরণ ...

    ২৮ ফেব্রুয়ারি ২০২৬ আজ তক
    কোচবিহারে ‘পরিবর্তন যাত্রা’র প্রস্তুতি ঘিরে BJP-TMC সংঘর্ষ, জখম একাধিক

    Tufangunj BJP TMC Clash: কোচবিহারের তুফানগঞ্জে বিজেপির পরিবর্তন যাত্রার প্রস্তুতি মিছিলকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল শুক্রবার সকালে। তুফানগঞ্জ ১ ব্লকের অন্দরান ফুলবাড়ী ১ গ্রাম পঞ্চায়েতের বটতলা এলাকায় তৃণমূল ও বিজেপির মিছিল মুখোমুখি হতেই শুরু হয় বচসা। মুহূর্তের মধ্যে তা হাতাহাতি ...

    ২৮ ফেব্রুয়ারি ২০২৬ আজ তক
    লক্ষ্মীর ভাণ্ডারে তুষ্ট নন পরিচারিকারা, ভোটের মুখে ঠিক কী দাবি? খোঁজ নিল bangla.aajtak.in

    ভোর হতেই বাড়ি থেকে বেরিয়ে পড়েন তাঁরা। একের পর এক বাড়িতে কাজ। ঘর মোছা, বাসন মাজা, কাপড় কাচা, রান্নাঘরের সাহায্য। দিন শেষ হতে হতে অনেক সময় রাত গড়িয়ে যায়। এটাই তাঁদের প্রতিদিনের জীবন। চলতি কথায় তাঁরা ‘কাজের লোক’, পোশাকি ...

    ২৭ ফেব্রুয়ারি ২০২৬ আজ তক
    ‘বালিগঞ্জে বাবা বড় মার্জিনে জিতবে’, শোভনদেবকে নিয়ে আশাবাদী পুত্র সায়নদেব

    তিনি নাকি দলের ‘ফার্স্ট বয়’। খড়দার রিংয়ে প্রতিপক্ষকে কার্যত নকআউট করেছিলেন বিপুল ব্যবধানে জিতে। এবার তৃণমূলের সেই প্রবীণ নেতা শোভনদেব চট্টোপাধ্যায়কে বালিগঞ্জে প্রার্থী করা হতে পারে, এমন জল্পনাই জোরদার রাজনৈতিক মহলে।গত বিধানসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রামে পরাজিত হওয়ার পর ...

    ২৭ ফেব্রুয়ারি ২০২৬ আজ তক
    কলকাতায় জোরাল ভূমিকম্প, রিখটার স্কেলে কম্পনের মাত্রা কত?

    জোরাল ভূমিকম্পে কেঁপে উঠল কলকাতা। শুক্রবার শহরের বিস্তীর্ণ এলাকা জুড়ে এই কম্পন অনুভূত হয়েছে। একটানা দীর্ঘক্ষণ ধরে কম্পন টের পেয়েছেন বহু মানুষ। আতঙ্ক ছড়িয়ে পড়েছে সর্বত্র। দুপুর ১টা ২০ মিনিট নাগাদ প্রথম ঝটকা টের পান শহরবাসী। এরপর ১টা ২৩ মিনিট ...

    ২৭ ফেব্রুয়ারি ২০২৬ আজ তক
    CPIM-এর টিকিটে প্রার্থী তামান্নার মা? bangla.aajtak.in-কে জানালেন সাবিনা

    সন্তানহারা মা, সাবিনা ইয়াসমিন। ২০২৫ সালের ২৩ জুন কালীগঞ্জ উপনির্বাচনের ফল ঘোষণার দিন তৃণমূলের বিজয়োৎসব থেকে ছোড়া বোমায় মৃত্যু হয়েছিল যাঁর মেয়ে তামান্নার। মেয়ের ন্যায়বিচারের দাবিতে এখনও অনড় সাবিনা কি এবার বিধানসভা ভোটের প্রার্থী? bangla.aajtak.in-কে জানালেন নিজেই। CPIM-এর টিকিটে কালীগঞ্জ ...

    ২৭ ফেব্রুয়ারি ২০২৬ আজ তক
    এবার হুমকি পোস্ট অফিসে, 'শুক্রবার RDX ফাটবে' ইমেলে আতঙ্ক

    ফের বোমাতঙ্ক। পরপর তৃতীয় দিন হুমকি ই-মেল ঘিরে চাঞ্চল্য। শুক্রবার সকালে হাওড়া মেন পোস্ট অফিস এবং জেলাশাসকের দফতরে আরডিএক্স দিয়ে উড়িয়ে দেওয়ার হুমকি আসে বলে প্রশাসন সূত্রে খবর। ই-মেলে দাবি করা হয়, দুপুর ১২টা ১০ মিনিটে বিস্ফোরণ ঘটানো হবে। ...

    ২৭ ফেব্রুয়ারি ২০২৬ আজ তক
    বড় কম্পন টাকি, বসিরহাটে, কলকাতা ছাড়া ঠিক কোন কোন জেলায় ভূমিকম্প জোরাল ছিল?

    কলকাতা সহ পশ্চিমবঙ্গের বিস্তীর্ণ এলাকা কেঁপে উঠেছে ভূমিকম্পে। এখনও পর্যন্ত খবর, রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৫.৫। যা জানা যাচ্ছে, শুধু কলকাতা নয়, একাধিক জেলাতেও তীব্র কম্পন অনুভূত হয়েছে। সবচেয়ে বেশি কম্পন অনুভূত হয়েছে,  উত্তর ও দক্ষিণ ২৪ পরগণা, হাওড়া, ...

    ২৭ ফেব্রুয়ারি ২০২৬ আজ তক
    লক্ষ লক্ষ আবেদন, ভোটের আগে কি যুবসাথীর ভাতা পাওয়া সম্ভব?

    ভোটের বাজারে সাড়া ফেলে দিয়েছে পশ্চিমবঙ্গ সরকারের যুবসাথী প্রকল্প। মাধ্যমিক পাশ বেকার যুবক-যুবতীদের মাসে দেড় হাজার টাকার এই প্রকল্প এখন 'ট্রেন্ডিং'। ইতিমধ্যেই শহরজুড়ে ক্যাম্প বসেছিল এই প্রকল্পে আবেদন গ্রহণের জন্য। অনলাইন এবং অফলাইন, দু'ভাবেই ফর্ম ফিলআপ করার সুযোগ পেয়েছেন ...

    ২৭ ফেব্রুয়ারি ২০২৬ আজ তক
    ঘরে বসেই পান দার্জিলিং-ডুয়ার্সের পছন্দসই বাগানের চা, কীভাবে?

    Tea Buying Online Platform: চায়ের বিপণনে বড় পরিবর্তনের পথে টি বোর্ড। দেশ-বিদেশের বাজারে সরাসরি পৌঁছতে এবার চালু হতে চলেছে একটি ই-কমার্স প্ল্যাটফর্ম। পোশাকি নাম ‘ওয়েব বেসড টি অকশন প্ল্যাটফর্ম উইথ ই-কমার্স অপারেশন’। ইতিমধ্যেই এই প্রকল্প বাস্তবায়নের জন্য অনলাইনে আগ্রহী সংস্থাগুলির ...

    ২৭ ফেব্রুয়ারি ২০২৬ আজ তক
    আরও ২-৩ ডিগ্রি বাড়বে তাপমাত্রা, মার্চেই শুরু হবে হাঁসফাঁস গরম

    দক্ষিণ বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ এবং গাঙ্গেয় বাংলা ও অসমের উপরে তৈরি একজোড়া ঘূর্ণাবর্তের মিলিত প্রভাবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই বৃষ্টি নেমেছিল। এর প্রভাবে দিনের তাপমাত্রার খানিক হেরফের হয়েছিল ঠিকই কিন্তু তার রেশ ছিল সাময়িক। সোম ও ...

    ২৭ ফেব্রুয়ারি ২০২৬ আজ তক
    রবিবার ভারত-ওঃ ইন্ডিজ ম্যাচের জন্য স্পেশাল মেট্রো, কখন-কোথা থেকে ছাড়বে?

    রবিবার টি২০ বিশ্বকাপে সুপার এইটের ম্যাচে মুখোমুখি হবে ভারত ও ওয়েস্ট ইন্ডিজ। ইডেনে অনুষ্ঠিত সেই ম্যাচের আগে সুখবর পেলেন ক্রিকেট ফ্যানরা। এমনিতে ভারতীয় দলকে সেমিফাইনালে উঠতে এই ম্যাচ জিততেই হবে। ফলে সুপার এইটের এই ম্যাচ নিয়ে প্রত্যাশার পারদ চড়ছে। ...

    ২৭ ফেব্রুয়ারি ২০২৬ আজ তক
    রাজ্যে 'শিক্ষিত' বেকার কত, কোন জেলায় সবচেয়ে কম? সংখ্যাটা বিস্ময়কর!

    আসন্ন বিধানসভা নির্বাচনের আগে রাজ্য বাজেটে ঘোষিত ‘যুবসাথী’ প্রকল্পে আবেদন প্রক্রিয়া ঘিরে বিপুল সাড়া মিলেছে। গত ১৬ তারিখ থেকে শুরু হওয়া যুবসাথীর নাম নথিভুক্তিকরণ বৃহস্পতিবার শেষ হয়েছে। সরকারি হিসেব অনুযায়ী, মোট আবেদন জমা পড়েছে ৬৪ লক্ষ ৮৮ হাজার ৫৭৮টি। ...

    ২৭ ফেব্রুয়ারি ২০২৬ আজ তক
    বিধানসভা ভোট মার্চে শুরুই হবে না? CEO মনোজের মন্তব্যে যা ইঙ্গিত মিলছে...

    রাজ্যে SIR প্রক্রিয়া নিয়ে জটিলতা অব্যাহত। সম্পূর্ণ ভোটার তালিকা প্রকাশ হওয়ার ২৪ ঘণ্টা আগেও কত নাম বাদ যেতে পারে, কতজনের এখনও রয়েছে গিয়েছে 'লজিক্যাল ডিসক্রিপেন্সি', তা নিয়ে ধন্দ রয়েছে। জানা যাচ্ছে, শনিবার চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হলেও সেখানে থাকবে ...

    ২৭ ফেব্রুয়ারি ২০২৬ আজ তক
    বন্ধুর ফেক প্রোফাইল বানিয়ে অশালীন কাজ, প্রতিবাদ করায় বন্ধুকেই খুন: মালদায় উত্তেজনা

    Malda Manikchak Murder Case: ফেসবুকে ছবি বিকৃত করে অশ্লীল পোস্ট ঘিরে বিবাদের জেরে মালদার মানিকচক থানার সাহেবনগর এলাকায় খুন হল এক যুবক। মৃতের নাম শেখ সোহেল। অভিযোগ, তাঁরই বন্ধু শেখ আমরাজ ভুয়ো ফেসবুক প্রোফাইল খুলে সোহেলের ছবি ব্যবহার করে ...

    ২৭ ফেব্রুয়ারি ২০২৬ আজ তক
    'বাংলা জয় হলেই সীমাঞ্চল থেকে শুরু হবে অনুপ্রবেশকারী খেদাও', বিহারে আশ্বাস শাহের

    মার্চ মাসেই বিজেপির পরিবর্তন যাত্রায় অংশ নিতে বাংলায় আসছেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তার আগেই বিহার থেকে বড় কথা বলে দিলেন শাহ। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বৃহস্পতিবার আত্মবিশ্বাস প্রকাশ করেছেন, বিজেপি পশ্চিমবঙ্গের আসন্ন বিধানসভা নির্বাচনে জয়লাভ করবে এবং ক্ষমতায় আসার পর ...

    ২৭ ফেব্রুয়ারি ২০২৬ আজ তক
    'ব্র্যান্ড বুদ্ধ'-এর উদয় থেকে অস্ত, সিপিএমের শেষ মুখ্যমন্ত্রীর কাহিনি

    ২০০০ সালের নভেম্বর মাস। শারীরিক অসুস্থতার কারণে মুখ্যমন্ত্রী পদ থেকে সরে দাঁড়ান জ্যোতি বসু। সেই ১৯৭৭ সাল থেকে রাজ্যের সর্বোচ্চ প্রশাসনিক পদে ছিলেন তিনি। জ্যোতি বসুর পরে বামফ্রন্ট্রের তরফে মুখ্যমন্ত্রী করা হয় বুদ্ধদেব ভট্টাচার্যকে। ২০১১ সাল পর্যন্ত ক্ষমতায় ছিলেন ...

    ২৭ ফেব্রুয়ারি ২০২৬ আজ তক
    ২৮ ফেব্রুয়ারি প্রকাশিত হবে SIR পরবর্তী ভোটার তালিকা, কত নাম থাকছে কত বাদ যাবে?

    West Bengal Voter List 2026: ২৮ ফেব্রুয়ারি পশ্চিমবঙ্গে প্রকাশিত হতে চলেছে পোস্ট-SIR নির্বাচনী তালিকা। নির্বাচন কমিশন সূত্রে খবর, খসড়া তালিকায় থাকা মোট ৭.০৮ কোটি নামই এই তালিকায় থাকবে, তবে তিনটি পৃথক শ্রেণিতে ‘Approved’ (অনুমোদিত), ‘Deleted’ (বাতিল) এবং ‘Adjudication/Under Consideration’ (বিচারাধীন/বিবেচনাধীন)। ...

    ২৭ ফেব্রুয়ারি ২০২৬ আজ তক
    দোলার দিনও খোলা থাকবে মদের দোকান, কখন থেকে?

    আর কিছুদিন পরই দোলযাত্রা। রঙের উৎসবে মাতোয়ারা হবে আট থেকে আশি। বন্ধু-বান্ধবদের সঙ্গে এই দিন উদযাপন করতে একটু-আধটু সুরাপান করে থাকেন অনেকেই। ফলে স্বাভাবিক ভাবেই সুরাপ্রেমীদের প্রশ্ন, দোলের দিন কখন খোলা মদের দোকান? আগামী ৩ মার্চ পালিত হবে দোল উৎসব। ...

    ২৬ ফেব্রুয়ারি ২০২৬ আজ তক
    নীল-সাদা থেকে গোলাপি হয়ে গেল কলকাতা পুলিশের কিয়স্ক, কেন এই 'রংবদল'?

    নীল-সাদা থেকে আচমকাই গোলাপি। রাতারাতি বদলে গেল কলকাতা পুলিশের কিয়স্কের রং! ব্যাপারটি কী? খোঁজ নিতে আমরা ঢুঁ মারলাম শ্যামবাজার পাঁচমাথার মোড়ে গোলাপি রঙে সেজে ওঠা এমনই একটি কিয়স্ক। জানা গেল রংবদলের কারণ। লালবাজার তৈরি করেছে 'কলকাতা পুলিশ পিঙ্ক উইমেন বুথ'। ...

    ২৬ ফেব্রুয়ারি ২০২৬ আজ তক
    সময়ের আগেই রাজ্যে কেন্দ্রীয় বাহিনী, কোন জেলায় কত কোম্পানি?

    আগামী ২৮ ফেব্রুয়ারি পশ্চিমবঙ্গে SIR-পর্বের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে। তার আগেই রাজ্যে চলে আসছে ২৪০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। শুক্রবারই কেন্দ্রীয় বাহিনী রওনা দিচ্ছে, শনিবারের মধ্যেই রাজ্যে চলে আসার কথা। প্রসঙ্গত, আগামী ১০ মার্চের মধ্যে পশ্চিমবঙ্গে আরও ২৪০ কোম্পানি ...

    ২৬ ফেব্রুয়ারি ২০২৬ আজ তক
    দলের আগেই বিজেপির প্রার্থীর নাম ফাঁস দিলীপের, তুমুল বিতর্ক

    এখানে শান্তিতে থাকতে গেলে বিজেপি সরকার চাই। তাই গতবার যেভাবে নীলাদ্রিকে জিতিয়েছিলেন, এবারে আরও বেশি ভোট দিয়ে নীলাদ্রিদাকে জেতাতে হবে। BJP প্রার্থী ঘোষণার আগেই বিজেপির প্রার্থীর নাম আগাম জানিয়ে দিলেন দিলীপ ঘোষ। প্রকাশ্য সভায় বলতে উঠে তিনি বিজেপির ক্যান্ডিডেট ...

    ২৬ ফেব্রুয়ারি ২০২৬ আজ তক
    কোন কেন্দ্রে কাকে প্রার্থী করবে CPIM? দেখুন সম্ভাব্য তালিকা

    প্রতীক উর রহমানের CPIM ছেড়ে তৃণমূলে যোগদান রাজ্য রাজনীতিতে এখন 'ট্রেন্ডিং টপিক'। তরুণ তুর্কীর দলবদলে বামেরা এখন 'প্রাসঙ্গিক'। প্রতীক উরের শত্রু শিবিরে যোগদান দলের অন্দরে প্রভাব ফেলতে পারেনি বলেই দাবি আলিমুদ্দিনের। তবে সৃজন, দীপ্সিতা, সায়নের মতো পরিচিত মুখেদের দলবদলের ...

    ২৬ ফেব্রুয়ারি ২০২৬ আজ তক
    এবার BJP-তে যোগ দিলেন বঙ্কিমচন্দ্রের পরিবারের সদস্য, ভোটে দাঁড়াবেন?

    বাঙালির জাতীয়তাবাদী চেতনাকে যিনি সাহিত্যরসে দীপ্ত করেছিলেন, সেই বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের পরিবারের সদস্য সুমিত্র চট্টোপাধ্যায় এ বার সক্রিয় রাজনীতির ময়দানে। বৃহস্পতিবার সল্টলেকের দলীয় কার্যালয়ে কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদব এবং রাজ্য বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্যের উপস্থিতিতে তিনি আনুষ্ঠানিকভাবে বিজেপিতে যোগ দেন। ...

    ২৬ ফেব্রুয়ারি ২০২৬ আজ তক
    বাংলার ভোটারদের জন্য চিঠিতে মোদীর কী লেখা উচিত ছিল? লিখে দিল TMC

    বাংলার ভোটারদের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর চিঠির পাল্টা কটাক্ষ করে একটি চিঠি দিল তৃণমূল। সোশ্যাল মিডিয়ায় চিঠির ছবিটি শেয়ার করে তৃণমূল লেখে, 'এই চিঠি যা প্রধানমন্ত্রী কখনও শেয়ার করবেন না।' হুবহু প্রধানমন্ত্রীর দেওয়া চিঠির মতো এই চিঠিতে বাংলা বঞ্চনা ...

    ২৬ ফেব্রুয়ারি ২০২৬ আজ তক
    দলে যাওয়া দার্জিলিং পাহাড়ে ত্রিমুখী সমীকরণ, ২০২৬-এর আগে বাড়ছে জল্পনা

    Assembly Election 2026: উত্তরবঙ্গের পাহাড়ি রাজনীতি আবারও চর্চার কেন্দ্রে। ২০২৬ সালের বিধানসভা ভোট যত এগোচ্ছে, ততই দার্জিলিং পাহাড়ের তিন কেন্দ্র দার্জিলিং, কার্শিয়াং ও কালিম্পং ঘিরে বাড়ছে রাজনৈতিক অঙ্ক। ২০২১ সালের ফল, তার পরবর্তী দলবদল এবং আঞ্চলিক শক্তির পুনর্গঠন। সব ...

    ২৬ ফেব্রুয়ারি ২০২৬ আজ তক
    মার্চেই চড়চড় করে বাড়বে তাপমাত্রা, দোলে কেমন থাকবে আবহাওয়া?

    ক্ষণিকের বৃষ্টিতে কিছুটা হলেও ভ্যাপসা গরমের হাত থেকে মুক্তি মিলেছিল। তবে তার রেশ বেশিক্ষণ রইল না। ফেব্রুয়ারির শেষলগ্নে এসে গলদঘর্ম দশা হচ্ছে রাজ্যবাসীর। আগামী কয়েকদিন আবহাওয়ার আর তেমন কোনও পরিবর্তন হওয়ার সম্ভাবনা নেই। অর্থাৎ বসন্ত উৎসবেও পারদ পতন হচ্ছে ...

    ২৬ ফেব্রুয়ারি ২০২৬ আজ তক
    ব্লু লাইনে এবার 'ব্যাটারি ব্যাকআপ', বিদ্যুৎ গেলেও চলবে মেট্রো, দেশে প্রথম 

    নিত্যযাত্রীদের অন্যতম ভরসা কলকাতা মেট্রোর ব্লু লাইনে প্রায়ই যান্ত্রিক বা বৈদ্যুতিক গোলযোগের জেরে মাঝ টানেলে ট্রেন আটকে পড়ার ঘটনা ঘটত। বিদ্যুৎ বিভ্রাট হলে যাত্রীদের দীর্ঘক্ষণ অস্বস্তিকর পরিস্থিতিতে অপেক্ষা করতে হতো। সেই সমস্যার সমাধানে এবার বড় পদক্ষেপ নিল মেট্রো কর্তৃপক্ষ। ...

    ২৬ ফেব্রুয়ারি ২০২৬ আজ তক
    নিউটাউনে এবার হবে জৈন মন্দির, জমি দেওয়ার আশ্বাস মুখ্যমন্ত্রী মমতার

    নিউটাউনে নতুন জৈন মন্দির তৈরির উদ্যোগ নেওয়া হচ্ছে। বুধবার ভবানীপুরে এক অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জৈন সম্প্রদায়ের আবেদনে সাড়া দিয়ে মন্দির নির্মাণের জন্য জমি দেওয়ার আশ্বাস দেন। তিনি জানান, সরকার সরাসরি মন্দির নির্মাণ করে না, তবে একটি ট্রাস্ট গঠন ...

    ২৬ ফেব্রুয়ারি ২০২৬ আজ তক
    ‘যুবসাথী’তে আবেদন ৬০ লক্ষ পার, রাজ্যের কোন জেলায় সবথেকে বেশি 'বেকার' ?

    ভোটের আগে রাজ্য বাজেটে ঘোষিত ‘যুবসাথী’ প্রকল্পে বিপুল সাড়া মিলেছে। গত ১৬ তারিখ থেকে নাম নথিভুক্তিকরণ শুরু হওয়ার পর বৃহস্পতিবার ছিল আবেদনের শেষ দিন। এর মধ্যেই আবেদনসংখ্যা ৬০ লক্ষ ছাড়িয়ে গেছে। যদিও আবেদনপত্র জমা দেওয়ার সময়সীমা বাড়ানো হতে পারে ...

    ২৬ ফেব্রুয়ারি ২০২৬ আজ তক
    মহিলা কর্মীকে ফ্লাইং কিস TMC MLA নারায়ণের, ভিডিও পোস্ট করলেন শুভেন্দু

    ফের বিতর্কে তৃণমূল বিধায়ক নারায়ণ গোস্বামী। প্রকাশ্যে এক মহিলা কর্মীর উদ্দেশে ‘ফ্লাইং কিস’ দেওয়ার অভিযোগ ঘিরে অশোকনগরে রাজনৈতিক চর্চা তুঙ্গে উঠেছে। ঘটনাটি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সাফল্য উদযাপন উপলক্ষে আয়োজিত এক মিছিলকে কেন্দ্র করে। অশোকনগরের শেরপুর এলাকা থেকে শুরু হওয়া মিছিলটি ...

    ২৬ ফেব্রুয়ারি ২০২৬ আজ তক
    রাজ্যসভায় ক'টি করে আসন পেতে পারে TMC-BJP? সম্ভাব্য প্রার্থী কারা? পুরো অঙ্কটা বুঝুন

    পশ্চিমবঙ্গ থেকে রাজ্যসভার মোট ৫টি আসন শূন্য হতে চলেছে। কোনও জোটের সম্ভাবনা না থাকায় বর্তমান বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে আসন বন্টনের চিত্র মোটামোটি স্পষ্ট। এর আগে ৪টি আসন ছিল তৃণমূলের এবং একটি ছিল CPIM-এর দখলে। কিন্তু ২০২১ সালের বিধানসভা নির্বাচনের ফলাফলের ...

    ২৬ ফেব্রুয়ারি ২০২৬ আজ তক
    দোলের দিন খালি চোখেই দেখা যাবে চন্দ্রগ্রহণ, ঠিক কখন দেখবেন ব্লাড মুন?

    ৩ মার্চ বিশ্ব সাক্ষী থাকবে মহাজাগতিক বিস্ময়ের। মনোমুগ্ধকর দৃশ্যটিকে 'ব্লাড মুন' বলা হবে। যা সাধারণত ঘটে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণের সময়ে। সূর্যগ্রহণের ক্ষেত্রে বিশেষ চশমার প্রয়োজন হলেও ব্লাড মুন খালি চোখে, নিরাপদেই দেখা যায়। ব্লাড মুন কখন দেখবেন? পূর্ণ চন্দ্রগ্রহণটি হবে ৩ মার্চ। ...

    ২৬ ফেব্রুয়ারি ২০২৬ আজ তক
    SIR-এ ১ কোটি ২০ লক্ষ নাম বাদ যাবে, ভবানীপুরে দাঁড়িয়ে বড় আশঙ্কা মমতার

    বিধানসভা নির্বাচনের আগে রাজ্যে ভোটার তালিকা সংশোধন বা এসআইআর প্রক্রিয়া ঘিরে জোর বিতর্কের আবহে মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার ভবানীপুরে একাধিক সরকারি প্রকল্পের উদ্বোধনী মঞ্চ থেকে তিনি আশঙ্কা প্রকাশ করেন, এসআইআর প্রক্রিয়ার জেরে বিপুল সংখ্যক বৈধ ভোটারের নাম ...

    ২৬ ফেব্রুয়ারি ২০২৬ আজ তক
    কলকাতাকে ঘাঁটি করেও বাংলায় জঙ্গিরা হামলা চালাতে পারে? প্রাক্তন IPS যা জানাচ্ছেন...

    বাংলায় ফাঁস জঙ্গি মডিউল চক্র। দিনকয়েক আগেই জঙ্গি সন্দেহে দিল্লি পুলিশের হাতে পাকড়াও হয়েছে মোট ৮ জন। এরমধ্য়ে এই রাজ্যের মালদহ থেকে পাকড়াও করা হয়েছে ২ জনকে, তামিলনাড়ু থেকে গ্রেফতার হয়েছে আরও ৬ জন। ধৃতদের মধ্যে মাত্র একজন ভারতীয় ...

    ২৬ ফেব্রুয়ারি ২০২৬ আজ তক
    বাংলায় TMC-র সঙ্গে আসন নিয়ে কথা বলছে Congress? পুরো কাহিনি

    বাংলায় বাম-কংগ্রেস জোট হচ্ছে না। কংগ্রেস কি তবে তৃণমূলের সঙ্গে সমঝোতা করতে চাইছে? এই জল্পনার আগুনে ঘি ঢেলেছে বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের একটি মন্তব্যে। রাজধানীর অলিন্দেও ছড়িয়েছে দুই দলের আসন নিয়ে দর কষাকষির খবর। যদিও প্রদেশ কংগ্রেস ...

    ২৬ ফেব্রুয়ারি ২০২৬ আজ তক
    চব্বিশে সন্দেশখালি থেকে ছাব্বিশের SIR, কীভাবে একের পর এক চ্যালেঞ্জে পড়েছেন মমতা?

    ২০২৪-এর লোকসভা নির্বাচনে ইডি, সিবিআই, সন্দেশখালি জুজু তাড়িয়ে বেড়িয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। ভোটের আগে একের পর এক মমতা-ঘনিষ্ঠ নেতামন্ত্রী চলে যান শ্রীঘরে। ২০২৬-এর বিধানসভা নির্বাচনের আগে SIR, IPAC-এ ইডির অভিযান, বড় ইস্যু হয়ে দাঁড়ায়। তবে বারংবার কেন্দ্রের সব চ্যালেঞ্জের ...

    ২৬ ফেব্রুয়ারি ২০২৬ আজ তক
    সাঁইথিয়া রেলস্টেশনের কাছে বোমাতঙ্ক, ট্রেন চলাচল বন্ধ

    মঙ্গলবার বোমাতঙ্ক ছড়িয়েছিল রাজ্যের বিভিন্ন আদালতে। গতকালের পর বুধবারও একই ঘটনার সাক্ষী থাকল পশ্চিমবঙ্গ। বুধবারও মেলগুলি পাঠানো হয় বিভিন্ন জেলা আদালতের বিচারকদের কাছে। এরমধ্যেই  বীরভূম জেলার সাঁইথিয়া রেলওয়ে স্টেশন থেকে ১.৫ কিলোমিটার দূরে রেললাইনে বোমা থাকার খবর পাওয়া গেছে। ...

    ২৬ ফেব্রুয়ারি ২০২৬ আজ তক
    ৩০ ডিগ্রি পার হল বলে! ঘর্মাক্ত দিন কবে থেকে শুরু? পূর্বাভাস

    বসন্তে হঠাৎ নেমে আসা বৃষ্টি কলকাতার তাপমাত্রা কিছুটা কমিয়ে দিয়েছিল, কিন্তু সেই স্বস্তির দিন এবার শেষ হতে চলেছে। আলিপুর আবহাওয়া দফতরের সর্বশেষ পূর্বাভাস অনুযায়ী, আজ বুধবার থেকেই আকাশ পরিষ্কার হবে এবং রোদের তেজ বাড়ার সঙ্গে সঙ্গে তাপমাত্রা দ্রুত ওঠে ...

    ২৫ ফেব্রুয়ারি ২০২৬ আজ তক
    ২০২৯-এ মমতা প্রধানমন্ত্রী মুখ, একুশের মতো ফের চর্চা শুরু ছাব্বিশেও, কেন?

    ২০২৯ সালের লোকসভা নির্বাচন এখনও অনেক দূরে, কিন্তু জাতীয় রাজনীতিতে প্রধানমন্ত্রী পদের সম্ভাব্য প্রার্থীদের নিয়ে আলোচনা তীব্র হচ্ছে। বিরোধীরা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সম্ভাব্য প্রধানমন্ত্রী প্রার্থী হিসেবে উপস্থাপন করায় রাজনৈতিক মহলে আলোড়ন পড়ে গিয়েছে। প্রশ্ন উঠছে, পরবর্তী সাধারণ নির্বাচন ...

    ২৫ ফেব্রুয়ারি ২০২৬ আজ তক
    শুভেন্দুকে 'জুতো' বিক্ষোভে মহিলা BLO-দের মারধর? BJP-র বিরুদ্ধে থানায় অভিযোগ

    নির্বাচন কমিশনের অফিসে দেখা করতে আসার সময় রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে লক্ষ্য করে জুতো দেখানো হয়। মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি রাজ্যের নির্বাচন কমিশনের অফিসে সিইও মনোজ আগরওয়ালের সঙ্গে দেখা করতে আসেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাঁর সঙ্গে ছিলেন ...

    ২৫ ফেব্রুয়ারি ২০২৬ আজ তক
    বেঙ্গালুরুতে ধৃত বাংলাদেশিদের আনা হল কলকাতায়, আজই পাঠানো হবে কাঁটাতারের ওপারে

    ইতিমধ্যেই দেশজুড়ে চলছে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংরক্ষণ বা এসআইআর প্রক্রিয়া। বিভিন্ন জায়গায় বাংলাদেশি নাগরিকদের চিহ্নিত করে তাদের আটক করা হচ্ছে ও বাংলাদেশ ফেরত পাঠানো হচ্ছে। এমনটাই সূত্র মারফত খবর। সম্প্রতি বেঙ্গালুরু থেকে ১৮ জনকে আটক করল কর্নাটক পুলিশ। ধৃতদের ...

    ২৫ ফেব্রুয়ারি ২০২৬ আজ তক
    ২০ না ২১ মার্চ, রাজ্যে ইদের সরকারি ছুটি কবে পড়েছে?

    চলছে মুসলিমদের সবচেয়ে পবিত্র রমজান মাস। সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত রোজা বা উপবাস রাখছেন ধর্মপ্রাণ মুসলিমরা। ২৯-৩০ দিন টানা রোজা রাখবেন তাঁরা। মাসের শেষে চাঁদ দেখে রোজা ভঙ্গ করে পালিত হবে ইদ-উল-ফিতর। যা খুশির ইদ নামেও পরিচিত।  তবে ইদের ...

    ২৫ ফেব্রুয়ারি ২০২৬ আজ তক
    কেরলের নাম বদলে গেল, পশ্চিমবঙ্গের নাম বদল আটকে কেন? ঠিক কোথায় জট...

    কেরলের নাম বদলে হচ্ছে কেরলম। দীর্ঘিদন ধরে দক্ষিণ ভারতের এই রাজ্যটি নাম বদলের দাবি করে আসছিল, অবশেষে কেন্দ্রীয় মন্ত্রিসভা মঙ্গলবারই নাম বদলের সিদ্ধান্তে অনুমোদন দিয়েছে। কেরল ভোটের মাত্র কয়েকমাস আগে এই সিদ্ধান্ত আসায় প্রশ্ন উঠছে পশ্চিমবঙ্গ নিয়েও। কেন বারবার ...

    ২৫ ফেব্রুয়ারি ২০২৬ আজ তক
    মোদী ইজরায়েলে, বিরোধী বামেদের 'ট্যাবু' ২৫ বছর আগেই ভেঙেছিলেন জ্যোতিবাবু, সোমনাথরা

    ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী  বুধবার দুই দিনের রাষ্ট্রীয় সফরে ইজরায়েলে গিয়েছেন। তিনি ইজরায়েলি সময় দুপুর ১২:৪৫ মিনিটে বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন, যেখানে তাঁকে স্বাগত জানান বেঞ্জামিন নেতানিয়াহু এবং তাঁর স্ত্রী সারা। দুই দিনের সফরে প্রধানমন্ত্রী মোদী ইজরায়েলি ...

    ২৫ ফেব্রুয়ারি ২০২৬ আজ তক
    বাংলার অ-কংগ্রেসি সরকারের জন্মদাতা, ৩ বারের মুখ্যমন্ত্রী; তাঁর আমলেই রাজ্যে জরুরি অবস্থা

    পশ্চিমবঙ্গের রাজনৈতিক ইতিহাসে প্রথম অ-কংগ্রেসি মুখ্যমন্ত্রী অজয় মুখোপাধ্য়ায়। তাঁর রাজত্বকালে পশ্চিমবঙ্গ সব থেকে বেশি অস্থির সময়ের মধ্যে দিয়ে কাটিয়েছে। তিনবারের মধ্যে একবারও পূর্ণাঙ্গ সময়ের জন্য পদে থাকতে পারেননি। প্রতিবারই ক্ষমতা থেকে যাওয়ার পরই রাজ্যে জরুরি অবস্থা জারি হয়েছে। অজয় মুখোপাধ্যায়ের ...

    ২৫ ফেব্রুয়ারি ২০২৬ আজ তক
    নিম্নচাপ দুর্বল হলেও রয়েছে জোড়া ঘূর্ণাবর্ত, আরও বৃষ্টি না ভ্যাপসা গরম?

    ভ্যাপসা গরম থেকে খানিকটা হলেও রাজ্যবাসীকে রেহাই দিয়েছে নিম্নচাপের বৃষ্টি। ফিরেছে হাল্কা ঠান্ডা। এর রেশ আও দিন চারেক থাকবে বলেই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। যদিও তাপমাত্রা নামার আর কোনও সম্ভাবনা নেই বঙ্গে। চলতি সপ্তাহেই শেষেই ফের গরম ফিরতে চলেছে। নিম্নচাপের ...

    ২৫ ফেব্রুয়ারি ২০২৬ আজ তক
    সাতসকালে শ্যুটআউট হাওড়ায়, পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি, মৃত ১ যুবক

    বুধবার সকালে হাওড়ার গোলাবাড়ি থানা এলাকার পিলখানায় প্রকাশ্য রাস্তায় খুন হলেন এক যুবক। দুষ্কৃতীদের গুলিতে ঘটনাস্থলেই মৃত্যু হয় সৌফিক খানের।পুলিশ সূত্রে জানা গিয়েছে, সকালে বাইকে করে দু’জন আততায়ী এসে সৌফিকের সঙ্গে কথা বলতে শুরু করে। আচমকাই খুব কাছ থেকে, ...

    ২৫ ফেব্রুয়ারি ২০২৬ আজ তক
    ফাইনাল ভোটার লিস্টের আগেই বিধানসভা ভোট ঘোষণা? জানিয়ে দিল কমিশন

    SIR প্রক্রিয়া শেষে আগামী ২৮ ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে। তবে যদি 'লজিক্যাল ডিসক্রিপেন্সি' বা 'আনম্যাপড ভোটার' যাচাই প্রক্রিয়া সম্পন্ন না হয় সেক্ষেত্রে কি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের দিন আরও পিছিয়ে যাবে? তবে কি ফাইনাল ভোটার লিস্ট বেরনোর ...

    ২৫ ফেব্রুয়ারি ২০২৬ আজ তক
    চারদিকে খাবারের জন্য হাহাকার, সেই সময় বাংলার দায়িত্ব নিলেন 'আরামবাগের গান্ধী' প্রফুল্ল

    বাংলার রাজনৈতিক আড্ডায় একটা সময় প্রফুল্লচন্দ্র সেনের নাম উচ্চারিত হলেই হাসির রোল উঠত। ছড়া, কৌতুক, ঠাট্টা, সবকিছুর কেন্দ্রবিন্দুতে তিনি। খাদ্য সঙ্কটের সময়, পশ্চিমবঙ্গের মানুষকে কাঁচকলা খাওয়ার পরামর্শ দিয়েছিলেন। সস্তা বলে। সেই নিয়ে তীব্র বিতর্ক হয়েছিল। কিন্তু ইতিহাস একটু দূর ...

    ২৫ ফেব্রুয়ারি ২০২৬ আজ তক
  • আজ তক | 2501-2600

News/খবর All News এই সময় বর্তমান প্রতিদিন আজকাল দৈনিক স্টেটসম্যান আজ তক Times of India Indian Express The Statesman News18 বাংলা

BENGAL INFO | Information about West Bengal, India | bengalinfo1@gmail | Privacy Policy