BENGAL INFO
  • News
  • ক্যালেন্ডার
  • Hospitals
  • Schools
  • কবিতা
  • গান
  • দুর্গাপূজা
  • KOLKATA WEATHER
  • News from West Bengal | 28 Aug, 2026 | ১২ ভাদ্র, ১৪৩৩
  • বাংলা (?)    
  • খেলা | ব্যবসা | বিনোদন | রাজ্য | কলকাতা | দেশ
  • জগদ্দলে তৃণমূল এবং বিজেপি সংঘর্ষে পলাতকদের গ্রেপ্তার করার নির্দেশ পুলিশকে

    উত্তর ২৪ পরগনার জগদ্দল এলাকায় সাম্প্রতিক অশান্তির ঘটনাকে কেন্দ্র করে কড়া পদক্ষেপের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। ঘটনায় জড়িত পলাতক অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার করার জন্য পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে, পাশাপাশি এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখার ওপরও জোর দেওয়া হয়েছে।রবিবার রাত প্রায় ...

    ২৭ এপ্রিল ২০২৬ দৈনিক স্টেটসম্যান
    বিধানসভা ভোটের কারণে বাস সঙ্কট, ভোগান্তিতে নিত্যযাত্রীরা

    চলতি পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের কারণে রাজ্যের গণপরিবহন ব্যবস্থায় বদল ঘটনো হয়েছে। নির্বাচন নির্বিঘ্নে সম্পন্ন করতে পরিবহণ দপ্তর বিপুল সংখ্যক সরকারি ও বেসরকারি বাস ভোটের কাজে অধিগ্রহণ করেছে। এর সরাসরি প্রভাব পড়েছে শহর ও শহরতলির সাধারণ যাত্রী পরিষেবায়। রাস্তায় বাসের ...

    ২৭ এপ্রিল ২০২৬ দৈনিক স্টেটসম্যান
    ‘বস্তিতে বস্তিতে কেউ গদ্দারের হয়ে টাকা পাঠাবে’, সতর্ক করলেন মমতা

    দ্বিতীয় দফার ভোটের আগে নিজের কেন্দ্র ভবানীপুরে জোরদার প্রচারে নেমে তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপি এবং শুভেন্দুর বিরুদ্ধে একাধিক বিস্ফোরক অভিযোগ করেন। রবিবার দিনভর পদযাত্রা ও একাধিক জনসভা থেকে তিনি সতর্ক করে বলেন, ‘বস্তিতে বস্তিতে কেউ গদ্দারের হয়ে টাকা পাঠাবে, ...

    ২৭ এপ্রিল ২০২৬ দৈনিক স্টেটসম্যান
    উত্তর কলকাতায় মোদীর রোড শোয়ে জনস্রোত, নির্বাচনী শক্তি প্রদর্শন

    নির্বাচনী উত্তেজনার মাঝেই উত্তর কলকাতার রাস্তায় রোড শো করে শক্তি প্রদর্শন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁর এই কর্মসূচিকে ঘিরে সকাল থেকেই শহরের একাধিক এলাকায় ছিল বাড়তি নিরাপত্তা এবং জনসমাগম। দলীয় কর্মী-সমর্থকদের ভিড়ে কার্যত উপচে পড়ে উত্তর কলকাতার বিভিন্ন রাস্তা। ...

    ২৭ এপ্রিল ২০২৬ দৈনিক স্টেটসম্যান
    সায়নী ঘোষের সর্বধর্ম সমন্বয়ের বক্তৃতা ভাইরাল, সামাজিক মাধ্যমে ব্যাপক জল্পনা

    সামাজিক মাধ্যমে ভাইরাল একটি ভিডিও ঘিরে নতুন করে আলোচনার কেন্দ্রে উঠে এলেন অভিনেত্রী থেকে রাজনীতিক হয়ে ওঠা সায়নী ঘোষ। একটি সভায় তাঁর দেওয়া বক্তব্যের অংশ সম্প্রতি দ্রুত ছড়িয়ে পড়েছে, যা ঘিরে রাজনৈতিক মহল থেকে সাধারণ মানুষের মধ্যে শুরু হয়েছে ...

    ২৭ এপ্রিল ২০২৬ দৈনিক স্টেটসম্যান
    বিজেপি প্রার্থী পাপিয়ার বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলের

    প্রচারে বেরিয়ে বিতর্কে জড়ালেন টালিগঞ্জ বিধানসভা কেন্দ্রে বিজেপির তারকা প্রার্থী তথা অভিনেত্রী পাপিয়া অধিকারী। পাপিয়ার বিরুদ্ধে অভিযোগ,  প্রচারে বেরিয়ে তিনি জাতীয় পতাকা দিয়ে ঘাম মুছছেন। পাপিয়ার ঘাম মোছার সেই ভিডিও ভাইরাল হয়েছে। ভিডিও সামনে আসতেই জাতীয় পতাকা অবমাননার অভিযোগে ...

    ২৭ এপ্রিল ২০২৬ দৈনিক স্টেটসম্যান
    পুলিশ ও কমিশন একযোগে রাজ্যে রাজনৈতিক অস্থিরতা তৈরি করছে, অভিযোগ মীনাক্ষীর

    পুলিশ ও কমিশন একযোগে রাজ্যে রাজনৈতিক অস্থিরতা ও হিংসার পরিস্থিতি তৈরির চেষ্টা করছে। রবিবার প্রচারে বেরিয়ে এই অভিযোগ করলেন উত্তরপাড়ার সিপিএম প্রার্থী মীনাক্ষী মুখোপাধ্যায়। শনিবার নিজের নির্বাচনী কেন্দ্র ভবানীপুরে সভা করছিলেন মমতা বন্দ্যোপাধ্য়ায়। মমতার সভা চলাকালীন কিছুটা দূরেই বিজেপির ...

    ২৭ এপ্রিল ২০২৬ দৈনিক স্টেটসম্যান
    ‘দেশ বাঁচানোর ভোট’, কুণালকে পাশে নিয়ে রাজ্যবাসীকে বার্তা কেজরীওয়ালের

    ছাব্বিশের বিধানসভা নির্বাচনের অন্তিম লগ্নে বাংলার মাটি থেকে কেন্দ্রের বিরুদ্ধে তীব্র বার্তা দিলেন আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরীওয়াল।  রবিবার বেলেঘাটা কেন্দ্রে তৃণমূল প্রার্থী কুণাল ঘোষের সমর্থনে আয়োজিত জনসভায় যোগ দিয়ে তিনি এই নির্বাচনকে শুধুমাত্র ক্ষমতা দখলের লড়াই নয়, ...

    ২৭ এপ্রিল ২০২৬ দৈনিক স্টেটসম্যান
    ‘দেশ বাঁচানোর ভোট’, কুণাল এবং শোভনদেবকে পাশে নিয়ে রাজ্যবাসীকে বার্তা কেজরীওয়ালের

    ছাব্বিশের বিধানসভা নির্বাচনের অন্তিম লগ্নে বাংলার মাটি থেকে কেন্দ্রের বিরুদ্ধে কড়া বার্তা দিলেন আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরীওয়াল।  রবিবার বেলেঘাটা কেন্দ্রে তৃণমূল প্রার্থী কুণাল ঘোষের সমর্থনে আয়োজিত জনসভায় যোগ দিয়ে তিনি এই নির্বাচনকে শুধুমাত্র ক্ষমতা দখলের লড়াই নয়, ...

    ২৭ এপ্রিল ২০২৬ দৈনিক স্টেটসম্যান
    ‘বিজেপি ঘোড়া কেনাবেচা করবে’, বাংলায় অপারেশন লোটাস নিয়ে সরব মমতা

    প্রথম দফা ভোট পর্ব শেষ হয়েছে। আগামী ২৯ তারিখ দ্বিতীয় দফার ভোটগ্রহণ। কিন্তু তার আগেই সম্ভাব্য ফলাফল নিয়ে রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে। গেরুয়া শিবিরের তরফে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের দাবি, প্রথম দফার ১৫২টি আসনের মধ্যে তারা ১১০টির বেশি ...

    ২৭ এপ্রিল ২০২৬ দৈনিক স্টেটসম্যান
    ‘বিজেপি ঘোড়া কেনাবেচা করবে’, অপারেশন লোটাস নিয়ে সরব মমতা

    ছাব্বিশের বিধানসভা নির্বাচনের এক দফা ভোটগ্রহণ ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে, আর বাকি রয়েছে আরও একটি দফা। কিন্তু তার আগেই সম্ভাব্য ফলাফল নিয়ে রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে। গেরুয়া শিবিরের দাবি, প্রথম দফার ১৫২টি আসনের মধ্যে তারা ১১০টির বেশি আসন ...

    ২৬ এপ্রিল ২০২৬ দৈনিক স্টেটসম্যান
    ভোটারদের নিরাপত্তা খতিয়ে দেখতে কাকদ্বীপ-কাটোয়া যাচ্ছেন মুখ্য নির্বাচন আধিকারিক

    ডায়মন্ড হারবার এলাকায় ভোটারদের ভয় দেখানোর অভিযোগ সামনে আসতেই তৎপর নির্বাচন কমিশন। পরিস্থিতি খতিয়ে দেখতে রবিবার কাকদ্বীপ ও কাটোয়ায় যাচ্ছেন রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিক মনোজ আগরওয়াল।সম্প্রতি অভিযোগ ওঠে, কাকদ্বীপ এলাকায় বাইক মিছিল করে কিছু দুষ্কৃতী ভোটারদের হুমকি দিচ্ছে। স্লোগানের ...

    ২৬ এপ্রিল ২০২৬ দৈনিক স্টেটসম্যান
    ভোটের জন্য মঙ্গলবার ও বুধবার যান কলকাতায় চলাচল নিয়ন্ত্রণ

    আগামী ২৯ এপ্রিল কলকাতায় ভোটগ্রহণ। সেই উপলক্ষে শহরের যান চলাচলে একাধিক বিধিনিষেধ জারি করেছে কলকাতা পুলিশ। ভোটের আগের দিন (মঙ্গলবার), ভোটের দিন (বুধবার) এবং গণনার দিন ৪ মে—এই তিন দিনই শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তায় নিয়ন্ত্রণ ব্যবস্থা চালু থাকবে। প্রতিদিন ...

    ২৬ এপ্রিল ২০২৬ দৈনিক স্টেটসম্যান
    প্রথম দফায় কাজ করা কেন্দ্রীয় সরকারের কর্মচারীদের নিয়োগ করার নির্দেশ কমিশনের

    সাতটি জেলায় দ্বিতীয় দফার ভোটগ্রহণের আগে ভোটকর্মীর সঙ্কট দেখা দিয়েছে। এই পরিস্থিতি সামাল দিতে কমিশন একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে। প্রথম দফার ভোটে দায়িত্ব পালন করা কেন্দ্রীয় সরকারি কর্মচারীদেরই দ্বিতীয় দফায় পুনরায় কাজে লাগানোর নির্দেশ দেওয়া হয়েছে। ইতিমধ্যেই এ বিষয়ে ...

    ২৬ এপ্রিল ২০২৬ দৈনিক স্টেটসম্যান
    প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিঠিতে খুশির হাওয়া, বাংলার ছাত্রছাত্রী ও শিল্পীদের মুখে হাসি

    প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ব্যক্তিগত চিঠি পেয়ে উচ্ছ্বসিত পশ্চিমবঙ্গের ছাত্রছাত্রী ও শিল্পীরা। রাজ্যের বিধানসভা নির্বাচনের প্রচারে তাঁর সভায় হাতে আঁকা প্রতিকৃতি উপহার দেওয়ার পর তাঁদের উদ্দেশে পাঠানো এই চিঠি ঘিরে খুশির আবহ তৈরি হয়েছে।শিলিগুড়ির এক ষষ্ঠ শ্রেণির পড়ুয়া মায়াঙ্ক ঘোষ ...

    ২৬ এপ্রিল ২০২৬ দৈনিক স্টেটসম্যান
    আনন্দপুর, আলিপুরে ব্যবসায়ীদের বাড়িতে ইডির তল্লাশি

    ভোটের মধ্যে ফের সক্রিয় ইডি। রবিবার সকালে কলকাতার একাধিক জায়গায়  অভিযান চলছে। আনন্দপুর এবং আলিপুরে দুই ব্যবসায়ীর বাড়ি-সহ মোট তিনটি জায়গায় ইডি তল্লাশি চালাচ্ছে। সূত্রের খবর, সোনা পাপ্পুর মামলাতেই এই তল্লাশি। ইতিমধ্যে সোনার ঘনিষ্ঠ ব্যবসায়ী জয় কামদারকে ইডি গ্রেপ্তার ...

    ২৬ এপ্রিল ২০২৬ দৈনিক স্টেটসম্যান
    কারচুপি ঠেকাতে বাংলায় ইভিএমে জিপিএস ট্র্যাকিং

    দু’-একটি ছোটখাটো ঘটনা ছাড়া ২৩ এপ্রিল প্রথম দফায় ১৫২টি আসনে ভোট নির্বিঘ্নেই মিটেছে। কিন্তু ভোট মিটতেই শাসক-বিরোধী দুই শিবিরই ইভিএমে কারচুপির অভিযোগ তুলছে। ইভিএমে কারচুপি নিয়ে সরব হয়েছেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে যুযুধান রাজনৈতিক দলগুলির সেই আশঙ্কা উড়িয়ে ...

    ২৬ এপ্রিল ২০২৬ দৈনিক স্টেটসম্যান
    ডায়মন্ড হারবারে ভোটারদের হুমকির অভিযোগে নির্বাচন কমিশনের নির্দেশে এফআইআর দায়ের পুলিশের

    ডায়মন্ড হারবারে ভোটারদের হুমকি দেওয়ার অভিযোগে কড়া পদক্ষেপ নিল নির্বাচন কমিশন। কমিশনের নির্দেশে পুলিশ ইতিমধ্যেই অভিযুক্ত বাইকবাহিনীর বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে। অভিযোগ, কয়েকটি মোটরবাইকে করে দুষ্কৃতীরা এলাকায় ঘুরে বেড়িয়ে ভোটারদের ভয় দেখাচ্ছিল এবং হুমকিমূলক স্লোগান দিচ্ছিল। বিষয়টি কমিশনের নজরে ...

    ২৬ এপ্রিল ২০২৬ দৈনিক স্টেটসম্যান
    আজ ফের রাজ্যে মোদী, কলকাতায় রোড শো, সভা বনগাঁতেও

    প্রথম দফার নির্বাচন পর্ব শেষ হতেই রাজ্যে দ্বিতীয় দফার ভোটকে ঘিরে রাজনৈতিক উত্তাপ আরও বেড়ে উঠেছে। আগামী বুধবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের মোট ১৪২টি বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ হবে। ফলে শেষ মুহূর্তের প্রচারে কোনও খামতি রাখতে চাইছে না রাজনৈতিক দলগুলি। শাসক ও ...

    ২৬ এপ্রিল ২০২৬ দৈনিক স্টেটসম্যান
    দ্বিতীয় দফায় অন্য রাজ্য থেকে ১১ নতুন পুলিশ পর্যবেক্ষক

    বাংলায় এবার রক্তপাতহীন ভোট করাতে সব ধরনের ব্যবস্থা নিয়েছে কমিশন। দু’-একটি ছোটখাটো ঘটনা ছাড়া প্রথম দফার নির্বাচন মোটামুটি শান্তিতেই মিটেছে। তবে তাতে কোনও রকম আত্মসন্তুষ্টিতে ভুগতে রাজি নয় কমিশন। তাই দ্বিতীয় দফার ভোটের আগে পশ্চিমবঙ্গে আরও ১১ জন পুলিশ ...

    ২৬ এপ্রিল ২০২৬ দৈনিক স্টেটসম্যান
    ৪ মে মোদীজিকে বর্ধমানের সীতাভোগ খাওয়াবো: অমিত শাহ

    প্রায় প্রতিটি নির্বাচনী সভা থেকেই তৃণমূলের বিরুদ্ধে কড়া বার্তা দিয়ে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। দ্বিতীয় দফার ভোটকে সামনে রেখে শনিবারও নির্বাচনী প্রচারে শাহকে সেই সুরেই কথা বলতে শোনা গিয়েছে। পূর্ব বর্ধমান থেকে হাওড়া— একাধিক ...

    ২৬ এপ্রিল ২০২৬ দৈনিক স্টেটসম্যান
    সেঞ্চুরি পার করে ২৯ তারিখ ডবল সেঞ্চুরি : অভিষেক

    ‘‘যাঁরা দুপুর দু’টোর সময় বা আড়াইটের সময় সভায় আসেন তাঁরা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেখতে আসেন না। সিদ্ধান্ত নিয়ে আসেন পঞ্চাশ হাজার ভোটে তৃণমূল কংগ্রেসকে জেতাবে।’’— শনিবার বসিরহাটে প্রার্থী সুরজিৎ মিত্র (বাদল)-এর সমর্থনে আয়োজিত জনসভার শুরুতেই এই বার্তা দেন অভিষেক। তিনি ...

    ২৬ এপ্রিল ২০২৬ দৈনিক স্টেটসম্যান
    ভোট লুট রুখে দিতে লড়বে বাংলা : মমতা

    দ্বিতীয় দফার ভোটের আগে হুগলির উত্তরপাড়া থেকে নিজের কেন্দ্র ভবানীপুর, ঝড়ের গতিতে একাধিক জনসভা ও পদযাত্রায় আক্রমণাত্মক সুরে প্রচার চালালেন মমতা বন্দ্যোপাধ্যায়। সরাসরি চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন তৃণমূল নেত্রী। তাঁর অভিযোগ— রেকর্ড ভোটদানের পর সাধারণ মানুষের গণতান্ত্রিক অধিকার খর্ব করতে ...

    ২৬ এপ্রিল ২০২৬ দৈনিক স্টেটসম্যান
    আইপ্যাকের বিরুদ্ধে অভিযোগ অধীরের

    প্রথম দফার ভোট শেষ হতেই নতুন করে রাজনৈতিক বিতর্ক উস্কে দিলেন বহরমপুরের কংগ্রেস প্রার্থী অধীর রঞ্জন চৌধুরী। তৃণমূল কংগ্রেস ও নির্বাচনী কৌশলী সংস্থা আইপ্যাকের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলে তিনি দাবি করেছেন, ভোটে হার অনিবার্য বুঝেই ভুয়ো পরিচয়ে কংগ্রেস প্রার্থীদের ...

    ২৬ এপ্রিল ২০২৬ দৈনিক স্টেটসম্যান
    সাগরদিঘিতে আমি হারছি: বাইরন

    ভোটগ্রহণ পর্ব শেষ হতেই নতুন বিতর্ক জঙ্গিপুরে। স্ট্রং রুমের সিসিটিভি ক্যামেরা দফায় দফায় বন্ধ থাকার অভিযোগ তুলে সরব হলেন সাগরদিঘির তৃণমূল প্রার্থী বাইরন বিশ্বাস। তাঁর দাবি, এটি কোনও প্রযুক্তিগত ত্রুটি নয়, বরং পরিকল্পিত চক্রান্ত, যার নেপথ্যে রয়েছে দিল্লির নির্দেশ।অভিযোগ, ...

    ২৬ এপ্রিল ২০২৬ দৈনিক স্টেটসম্যান
    সুন্দরবনের জি প্লটে নৌকায় প্রচারে তৃণমূল প্রার্থী সমীর

    সুন্দরবন অঞ্চলের পাথরপ্রতিমা বিধানসভা কেন্দ্রের জি প্লটে নির্বাচনী প্রচারের ছবি একেবারেই আলাদা। এখানে নেই মাইক বাজানো গাড়ি বা বড় সভা। প্রচারের জন্য প্রধান ভরসা নৌকা, আর মানুষের বাড়ির উঠোনই হয়ে উঠছে সভাস্থল। এই কঠিন পরিবেশেই তৃণমূল কংগ্রেসের প্রার্থী সমীরকুমার ...

    ২৬ এপ্রিল ২০২৬ দৈনিক স্টেটসম্যান
    ‘৪ তারিখের পর তৃণমূলের গুন্ডাদের আর লুকোনোর জায়গা থাকবে না’, নবদ্বীপে হুঁশিয়ারি যোগীর

    বিধানসভা নির্বাচনের আবহে নবদ্বীপে প্রচারে এসে তৃণমূলকে কড়া ভাষায় আক্রমণ করলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। বিজেপি প্রার্থী শ্রুতিশেখর গোস্বামীর সমর্থনে সভা থেকে তিনি বলেন, ‘৪ তারিখের পরে তৃণমূলের গুন্ডাদের আর লুকোনোর জায়গা থাকবে না। বাংলায় খেলা শেষ, উন্নয়ন শুরু ...

    ২৬ এপ্রিল ২০২৬ দৈনিক স্টেটসম্যান
    বাংলার জন্য কিছুই করেননি মমতা: রাহুল

    বঙ্গে তাপপ্রবাহ যেমন চড়ছে, তেমনই ভোটের মুখে বাড়ছে রাজনৈতিক উত্তাপ। ২০২৬-এর বিধানসভা নির্বাচনের আগে শনিবার পশ্চিমবঙ্গে প্রচারে এসে একাধিক জনসভা থেকে ঝড় তুললেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। রাহুল এদিন হুগলির শ্রীরামপুর, কলকাতার শহিদ মিনার চত্বর এবং মেটিয়াব্রুজে তিনটি সভা ...

    ২৬ এপ্রিল ২০২৬ দৈনিক স্টেটসম্যান
    বাংলায় পরিবর্তন নিশ্চিত, দুই-তৃতীয়াংশ আসনের দাবি রাজনাথ সিংয়ের

    পশ্চিমবঙ্গের (West Bengal) রাজনীতিতে বড় বার্তা দিলেন কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং (Rajnath Singh)। দক্ষিণ ২৪ পরগনার এক জনসভা থেকে তিনি দাবি করেন, প্রথম দফার নির্বাচনে ভারতীয় জনতা পার্টি (BJP) দুই-তৃতীয়াংশ আসন পাবে। একইসঙ্গে তাঁর মন্তব্য, ‘পরিবর্তন শুধু সম্ভব নয়, ...

    ২৬ এপ্রিল ২০২৬ দৈনিক স্টেটসম্যান
    আগুনে ভস্মীভূত সন্তোষপুরের বস্তি, পুড়ে ছাই ৪০টি ঘর

    ভরদুপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে তছনছ হয়ে গেল দক্ষিণ ২৪ পরগনার আক্রা সন্তোষপুর এলাকার একটি বস্তি। শনিবার দুপুরে আচমকাই আগুন লেগে মুহূর্তের মধ্যে লেলিহান শিখা গ্রাস করে নেয় প্রায় ৪০টি ঝুপড়ি ঘর। আগুনের তীব্রতা এতটাই বেশি ছিল যে, তা ছড়িয়ে পড়ে ...

    ২৬ এপ্রিল ২০২৬ দৈনিক স্টেটসম্যান
    নেতা নয় সেবক হয়ে থাকবো, জোড়াসাঁকোতে আশ্বাস বিজেপি প্রার্থী বিজয় ওঝার

    এবারের নির্বাচনে শহর কলকাতার রাজনৈতিক কেন্দ্রবিন্দুতে রয়েছে জোড়াসাঁকো। বিধানসভা নির্বাচন ঘিরে উত্তর কলকাতার এই ঐতিহ্যবাহী কেন্দ্রটি এখন কার্যত পরিণত হয়েছে হাইভোল্টেজ রাজনৈতিক রণক্ষেত্রে। কারণ, এখানে লড়াইটা শুধুমাত্র তৃণমূল বনাম বিজেপি নয়, এখানে মুখোমুখি দুই ‘বিজয়’। রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসের ...

    ২৬ এপ্রিল ২০২৬ দৈনিক স্টেটসম্যান
    বালিগঞ্জে ইস্যুভিত্তিক লড়াইয়ে আফরিন

    শোভন মণ্ডলআফরিন বেগম, বাম রাজনীতির পরিসরে এক নতুন কিন্তু দ্রুত উত্থানশীল নাম। খুব অল্প সময়ের মধ্যেই তিনি আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন। নির্বাচন কমিশনের বৈঠকে মহম্মদ সেলিম-এর পাশে বসে তাঁর আত্মবিশ্বাসী উপস্থিতি এবং পরবর্তীতে তাঁর ঝাঁজালো অথচ যুক্তিনিষ্ঠ বক্তব্য সমাজমাধ্যমে ...

    ২৬ এপ্রিল ২০২৬ দৈনিক স্টেটসম্যান
    রেশন দুর্নীতি তদন্ত, জ্যোতিপ্রিয় মল্লিক ঘনিষ্ঠদের বাড়িতে ইডির হানা

    বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফার ভোটের ঠিক আগে উত্তর ২৪ পরগনার হাবড়া এলাকায় রেশন দুর্নীতি তদন্তে তৎপরতা বাড়াল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। একাধিক জায়গায় একযোগে তল্লাশি চালানো হয়েছে বলে জানা গিয়েছে। এই ঘটনায় নতুন করে রাজনৈতিক উত্তাপ ছড়িয়েছে এলাকায়।সূত্রের খবর, সকালে কলকাতার ...

    ২৫ এপ্রিল ২০২৬ দৈনিক স্টেটসম্যান
    বাঙালি মুখ্যমন্ত্রীর প্রতিশ্রুতি, জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী অমিত শাহ

    প্রথম দফার ভোট মিটতেই আত্মবিশ্বাসের সুর আরও জোরালো করল বিজেপি। শুক্রবার সাংবাদিক বৈঠক করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দাবি করেন, প্রথম দফাতেই ১১০টির বেশি আসনে জয় পাবে তাঁর দল। পাশাপাশি বাঙালি অস্মিতাকে সামনে রেখে তিনি স্পষ্ট বার্তা দিলেন, বিজেপি ...

    ২৫ এপ্রিল ২০২৬ দৈনিক স্টেটসম্যান
    বারুইপুরের মেগা সভায় যাদবপুর ইস্যুতে তৃণমূলকে নিশানা মোদীর

    বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফার আগে প্রচারের উত্তাপ ক্রমশ বাড়ছে। পানিহাটির পর শুক্রবার বারুইপুরের জনসভা থেকেও আক্রমণাত্মক ভঙ্গিতে শাসকদলকে নিশানা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যাদবপুর, বারুইপুর ও জয়নগরের প্রার্থীদের সমর্থনে আয়োজিত এই মেগা সভা থেকে তিনি দুর্নীতি, সিন্ডিকেটরাজ, নারী নিরাপত্তা ...

    ২৫ এপ্রিল ২০২৬ দৈনিক স্টেটসম্যান
    প্রচণ্ড গরমে প্রচারের মাঝেই অসুস্থ দেব, তবুও বাতিল নয় কর্মসূচি

    ছাব্বিশের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে জোরকদমে প্রচার চালাচ্ছেন তৃণমূল কংগ্রেসের তারকা সাংসদ দেব। তীব্র গরম উপেক্ষা করেই কখনও হেলিকপ্টারে, কখনও গাড়িতে, আবার কখনও পায়ে হেঁটে রাজ্যের বিভিন্ন প্রান্তে পৌঁছে যাচ্ছেন সাধারণ মানুষের কাছে। তবে শুক্রবার প্রচারে বেরোনোর আগেই আচমকা ...

    ২৫ এপ্রিল ২০২৬ দৈনিক স্টেটসম্যান
    মোদীর গঙ্গাবিহারে রাজনৈতিক তরজা, যমুনা দূষণ নিয়ে খোঁচা মমতার

    বঙ্গ সফরে এসে শুক্রবার সকালে গঙ্গায় নৌবিহারে অংশ নেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই মুহূর্তের ছবি তিনি নিজেই সমাজমাধ্যমে ভাগ করে নেন। এই ঘটনাকে কেন্দ্র করে রাজ্য রাজনীতিতে শুরু হয়েছে নতুন বিতর্ক। হাওড়ার জনসভা থেকে প্রধানমন্ত্রীকে সরাসরি কটাক্ষ করলেন মুখ্যমন্ত্রী ...

    ২৫ এপ্রিল ২০২৬ দৈনিক স্টেটসম্যান
    মেয়েকে কেড়ে নিয়েছে ‘তৃণমূলের জঙ্গলরাজ’, অভয়ার মাকে পাশে রেখে হুঙ্কার মোদীর

    বিধানসভা নির্বাচনের আবহে পানিহাটির সভা থেকে শাসকদলকে তীব্র ভাষায় আক্রমণ শানালেন প্রধানমন্ত্রী। শুক্রবার সোদপুরের অমরাবতী মাঠে বিজেপির নির্বাচনী সভায় উপস্থিত হয়ে তিনি আরজি করের ঘটনাকে সামনে এনে তৃণমূল কংগ্রেসকে ‘নারী বিরোধী’ বলে কটাক্ষ করেন।সভামঞ্চে এদিন উপস্থিত ছিলেন পানিহাটির বিজেপি ...

    ২৫ এপ্রিল ২০২৬ দৈনিক স্টেটসম্যান
    প্রথম দফাতেই ১৫২টির মধ্যে ১১০ আসনে জয়ের দাবি অমিত শাহের

    পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোটের পরেই বড় দাবি করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তাঁর কথায়, ১৫২টি আসনের মধ্যে অন্তত ১১০টিতে জয় পেতে চলেছে বিজেপি এবং স্পষ্ট সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গড়বে দল।শুক্রবার কলকাতায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে শাহ জানান, রাতভর ...

    ২৪ এপ্রিল ২০২৬ দৈনিক স্টেটসম্যান
    ‘পরিবর্তন এখন নিশ্চিত’, পানিহাটিতে দাবি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর

    বঙ্গে নির্বাচনী উত্তাপ চরমে। সেই আবহেই উত্তর ২৪ পরগনার পানিহাটির জনসভা থেকে তৃণমূলকে তীব্র আক্রমণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁর দাবি, ‘পরিবর্তনের যে আভাস এতদিন মিলছিল, তা গতকালের ভোটের পর নিশ্চিত হয়ে গিয়েছে।’শুক্রবার একই দিনে রাজ্যের একাধিক জায়গায় প্রচারে ...

    ২৪ এপ্রিল ২০২৬ দৈনিক স্টেটসম্যান
    পরিবর্তনের হাওয়া নয়, মৃত ভোটার বাদ পড়তেই ভোটদানের হার বৃদ্ধি

    পশ্চিমবঙ্গে প্রথম দফায় ভোট পড়েছে প্রায় ৯১ শতাংশের বেশি। এই বিপুল সংখ্যক ভোটের হার পূর্বের বহু নির্বাচনী রেকর্ড ছাপিয়ে গিয়েছে। বিষয়টি নিয়ে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস এমনকি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন, এসআইআর প্রক্রিয়ায় পরিবারের অনেকের নাম বাদ পড়তেই প্রতিবাদ ...

    ২৪ এপ্রিল ২০২৬ দৈনিক স্টেটসম্যান
    প্রথম দফার ভোটে ৭ ঘণ্টায় ৭০০-র বেশি অভিযোগ নিয়ে কমিশনে তৃণমূল

    প্রথম দফার বিধানসভা নির্বাচনে দুপুর ২টো পর্যন্ত নির্বাচন কমিশনের কাছে ৭০০-রও বেশি অভিযোগ জমা পড়েছে বলে দাবি করেছে তৃণমূল কংগ্রেস। এর মধ্যে প্রায় ১০০টি অভিযোগ কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে, আর বেশিরভাগ অভিযোগই ইভিএম বিকল সংক্রান্ত।বৃহস্পতিবার রাজ্যের ১৬টি জেলার ১৫২টি আসনে ...

    ২৪ এপ্রিল ২০২৬ দৈনিক স্টেটসম্যান
    নন্দীগ্রামে শান্ত ভোটের মাঝে শেষ মুহূর্তে অশান্তির ছায়া

    প্রথম দফার ভোটে পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম আবারও প্রমাণ করল, কেন এই কেন্দ্র রাজ্য রাজনীতির অন্যতম স্পর্শকাতর ও চর্চিত কেন্দ্র। বৃহস্পতিবার সকাল থেকে কড়া নিরাপত্তার মধ্যে শান্তিপূর্ণ ভাবেই শুরু হয় ভোটগ্রহণ। বিভিন্ন বুথে সকাল থেকেই লম্বা লাইন চোখে পড়ে, বিশেষ ...

    ২৪ এপ্রিল ২০২৬ দৈনিক স্টেটসম্যান
    বিকেল ৫টা পর্যন্ত রাজ্যে প্রথম দফায় ভোট পড়ল ৮৯.৯৩ শতাংশ

    রাজ্যে প্রথম দফার ভোটগ্রহণে নজিরবিহীন সাড়া মিলেছে ভোটারদের কাছ থেকে।  রাজ্যের প্রথম দফার ভোটে  বিকেল ৫টা পর্যন্ত ভোটদানের হার পৌঁছেছে ৮৯.৯৩ শতাংশে, যা ইতিমধ্যেই আগের একাধিক নির্বাচনের রেকর্ড ছাপিয়ে গিয়েছে।সবচেয়ে বেশি ভোট পড়েছে শমসেরগঞ্জ বিধানসভা কেন্দ্রে—৯৫.৩৪ শতাংশ। খুব কাছাকাছি ...

    ২৪ এপ্রিল ২০২৬ দৈনিক স্টেটসম্যান
    প্রথম দফায় কুমারগঞ্জে প্রার্থীকে মারধরের ঘটনায় ধৃত ৫, কোচবিহারে বিজেপি কর্মীকে ছুরির কোপ

    প্রথম দফার ভোটে রাজ্যের দুই জেলা থেকে উঠে এল সংঘর্ষের ছবি। একদিকে কুমারগঞ্জে বিজেপি প্রার্থী শুভেন্দু সরকারের উপর হামলার ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ, আর অন্যদিকে কোচবিহারে বিজেপি কর্মীর ওপর ছুরির কোপ দিয়ে হামলা চালানোর অভিযোগে চাঞ্চল্য ছড়িয়েছে।দক্ষিণ দিনাজপুরের ...

    ২৪ এপ্রিল ২০২৬ দৈনিক স্টেটসম্যান
    প্রথম দফার ভোটে লাভপুরে বিজেপি এজেন্টের মাথা ফাটল

     প্রথম দফার ভোটগ্রহণে দিনভর মোটের উপর শান্তির ছবি দেখা গেলেও শেষ পর্যন্ত রাজ্যের একাধিক প্রান্তে অশান্তির ছায়া ঘনীভূত হল। বীরভূমের লাভপুর থেকে খয়রাশোল- দুই ক্ষেত্রেই উত্তেজনা চরমে পৌঁছান। রক্তাক্ত হন রাজনৈতিক কর্মী থেকে জওয়ান। লাভপুরে বিজেপি প্রার্থী দেবাশিস ওঝার ...

    ২৪ এপ্রিল ২০২৬ দৈনিক স্টেটসম্যান
    প্রথম দফার ভোটে সন্তুষ্ট নির্বাচন কমিশন

    পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোটগ্রহণের সার্বিক চিত্রে সন্তোষ প্রকাশ করেছে জাতীয় নির্বাচন কমিশন। ভোটের দিন রাজ্যের পরিস্থিতি খতিয়ে দেখতে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগারওয়ালের সঙ্গে সরাসরি ফোনে কথা বলেছেন নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। ভোটের হার, নিরাপত্তা এবং ...

    ২৪ এপ্রিল ২০২৬ দৈনিক স্টেটসম্যান
    ভোর থেকেই লম্বা লাইন, বোলপুরে উৎসাহে ভরপুর ভোটাররা

    গণতান্ত্রিক অধিকার প্রয়োগে সকাল সকালই ভোটকেন্দ্রে ভিড় জমালেন সাধারণ মানুষ। বীরভূমের বোলপুর জুড়ে ভোটগ্রহণকে ঘিরে দেখা গেল ব্যাপক উৎসাহ। ভোরের আলো ফোটার আগেই বহু ভোটার লাইনে দাঁড়িয়ে পড়েন, যাতে কোনও দেরি না করে নিজের ভোটাধিকার প্রয়োগ করা যায়।এদিন বিভিন্ন ...

    ২৪ এপ্রিল ২০২৬ দৈনিক স্টেটসম্যান
    প্রথম দফায় ভোটদান ৯২.০৭ শতাংশ

    স্বাধীনতার পর থেকে ভোটদানে নজির গড়ল পশ্চিমবঙ্গ।  বঙ্গভোটের প্রথম দফাতেই তৈরি হল ঐতিহাসিক রেকর্ড। ১৫২টি কেন্দ্রে সন্ধ্যা ৭টা পর্যন্ত ভোটদানের গড় হার ৯২.০৭ শতাংশে, যা স্বাধীনতার পর এই রাজ্যে সর্বোচ্চ বলে মনে করা হচ্ছে। দিনভর দীর্ঘ লাইনে দাঁড়িয়ে বিপুল ...

    ২৪ এপ্রিল ২০২৬ দৈনিক স্টেটসম্যান
    নানুরের ১১৯ নম্বর বুথে অন্যের ভোট দিয়ে দেওয়ার অভিযোগ

    নানুর বিধানসভার ১১৯ নম্বর বুথে এক্সিট গেট দিয়ে একজন ব্যক্তি বুথের মধ্যে ঢুকে একজন মহিলাকে ভোটদানে বাধা দেন। মহিলাকে বলা হয় তার ভোট হয়ে গিয়েছে। পরে নিজে ভোট দিয়ে বুথ থেকে বেরিয়ে যান। খবর পাওয়া মাত্রই সংশ্লিষ্ট জেলা নির্বাচনী ...

    ২৩ এপ্রিল ২০২৬ দৈনিক স্টেটসম্যান
    পিংলায় প্রিসাইডিং অফিসারকে সাসপেন্ড

    পশ্চিম মেদিনীপুরের পিংলা বিধানসভার পিংলা বিধানসভার  নয় নম্বর বুথে প্রিসাইডিং অফিসার সহ সব নির্বাচন কর্মীর একসঙ্গে লাঞ্চ করতে বুথ ছেড়ে বেরিয়ে যান। বুথ থেকে নিরাপত্তা কর্মীরা তাদেরকে ফোন করলে বলা হয় আমরা বাইরে আছি পরে আসছি। সেক্টর অফিসারও বাইরে ...

    ২৩ এপ্রিল ২০২৬ দৈনিক স্টেটসম্যান
    হুমায়ুন কবীরকে আসামে পেলে ট্রিটমেন্ট করে দিতাম – আসামের মুখ্যমন্ত্রী

    নদিয়ার হরিণঘাটা বিধানসভার বিজেপি প্রার্থী অসীম সরকারের সমর্থনে বৃহস্পতিবার হরিণঘাটা দরাপপুর স্কুল মাঠে জনসভায় যোগ দিয়েছিলেন আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা। মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে আসামের মুখ্যমন্ত্রী হুমায়ুন কবীরকে একহাত নিয়েছেন।তিনি বলেন, হুমায়ুন কবীরকে আসামে আমি যদি পেতাম তাহলে ...

    ২৩ এপ্রিল ২০২৬ দৈনিক স্টেটসম্যান
    রাজ্য-কেন্দ্র ভাতার ব্যবধানে বাড়ল চাপ ডিএ বিজ্ঞপ্তি প্রকাশ কেন্দ্রের, বেড়ে দাঁড়াল ৬০%

    কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য বড় আর্থিক ঘোষণা করল কেন্দ্র। দিল্লি থেকে প্রকাশিত অর্থ মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তি অনুযায়ী, ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে মহার্ঘ ভাতা (ডিএ) ৫৮ শতাংশ থেকে বাড়িয়ে ৬০ শতাংশ করা হয়েছে। রাষ্ট্রপতির অনুমোদনক্রমে এই সিদ্ধান্ত কার্যকর হয়েছে এবং ...

    ২৩ এপ্রিল ২০২৬ দৈনিক স্টেটসম্যান
    ভরতপুর-বহরমপুরে ভোটপ্রক্রিয়ায় অনিয়ম

    প্রথম দফার ভোট চলাকালীন মুর্শিদাবাদের ভরতপুর ও বহরমপুর বিধানসভা কেন্দ্রে একাধিক অনিয়মের অভিযোগ তুলে সরব হয়েছে কংগ্রেস। বুথ দখল, পোলিং এজেন্টদের বের করে দেওয়া থেকে শুরু করে ইভিএম বিকল—বিভিন্ন বিষয় সামনে এনে নির্বাচন প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছে দলটি। ...

    ২৩ এপ্রিল ২০২৬ দৈনিক স্টেটসম্যান
    ভোট দিলেন দিলীপ ঘোষ, বাংলায় পরিবর্তন হবেই আশাবাদী

    রাজ্যে প্রথম দফার ভোটগ্রহণ চলছে শান্তিপূর্ণ পরিবেশে। সকাল থেকেই বিভিন্ন বুথে ভোটারদের দীর্ঘ সারি চোখে পড়েছে। গণতন্ত্রের এই পর্বে নিজের ভোটাধিকার প্রয়োগ করলেন খড়গপুর সদরের দিলীপ ঘোষ। ভোট দেওয়ার পর তিনি হাসিমুখে সংবাদমাধ্যমের সামনে এসে ভোটপ্রক্রিয়া নিয়ে সন্তোষ প্রকাশ ...

    ২৩ এপ্রিল ২০২৬ দৈনিক স্টেটসম্যান
    ভোটের ৭২ ঘণ্টা আগে বাইক বন্ধ মামলায় কমিশনকে তোপ হাইকোর্টের

    ছাব্বিশের বিধানসভা নির্বাচনকে শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে একাধিক কড়া পদক্ষেপ নিয়েছে নির্বাচন কমিশন। এর মধ্যে সবচেয়ে বিতর্কিত সিদ্ধান্ত হল ভোটের তিন দিন আগে থেকে বাইক চলাচলের উপর বিধিনিষেধ আরোপ। এই নির্দেশকে ঘিরে ইতিমধ্যেই তীব্র বিতর্ক তৈরি হয়েছে। কলকাতা হাইকোর্টে ...

    ২৩ এপ্রিল ২০২৬ দৈনিক স্টেটসম্যান
    আসানসোলে বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পালের গাড়িতে হামলার অভিযোগ

    আসানসোল দক্ষিণের বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পালের গাড়িতে হামলার অভিযোগ উঠল। বৃহস্পতিবার দুপুর দুটো নাগাদ এই ঘটনাটি ঘটেছে আসানসোলের হিরাপুর থানার বার্নপুরের রহমতনগরের ১৩৫ নং বুথের ঘটনা। স্বাভাবিক ভাবেই এই হামলার ঘটনার পরে গোটা এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।বিজেপি প্রার্থীর অভিযোগ, ...

    ২৩ এপ্রিল ২০২৬ দৈনিক স্টেটসম্যান
    বাংলায় আজ প্রথম দফার ভোট, ১৫২ আসনে ১,৪৭৮ প্রার্থীর ভাগ্য পরীক্ষা

    পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রথম পর্বে আজ রাজ্যের ১৬টি জেলার ১৫২টি আসনে ভোটগ্রহণ শুরু হয়েছে। উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ— বিস্তীর্ণ ভৌগোলিক পরিসরে ছড়িয়ে থাকা এই আসনগুলিতে সকাল থেকেই ভোটারদের লাইন চোখে পড়েছে।নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, প্রায় ৩ কোটি ৬০ লক্ষ ভোটার ...

    ২৩ এপ্রিল ২০২৬ দৈনিক স্টেটসম্যান
    মমতার আমলে ১০ হাজার কোটির দুর্নীতি হয়েছে, অভিযোগ শাহের

    বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোটের আগের দিন রাজ্যে রাজনৈতিক উত্তাপ আরও বাড়িয়ে দিলেন অমিত শাহ। সপ্তগ্রামের জনসভা থেকে শাসক দল তৃণমূল কংগ্রেসকে তীব্র আক্রমণ করে তিনি অভিযোগ তুললেন, গত ১৫ বছরে রাজ্যে দুর্নীতির পাহাড় তৈরি হয়েছে। সাধারণ মানুষের কাছ ...

    ২৩ এপ্রিল ২০২৬ দৈনিক স্টেটসম্যান
    ৮০০ কর্মীকে গ্রেপ্তারের আশঙ্কা নিয়ে হাই কোর্টে তুমুল বিতর্ক

    নির্বাচনের আগে রাজনৈতিক উত্তেজনার আবহে প্রায় ৮০০ জন নেতা ও কর্মীকে গ্রেপ্তারের আশঙ্কা ঘিরে কলকাতা হাই কোর্টে তীব্র আইনি লড়াই দেখা গেল। তৃণমূলের করা মামলার শুনানিতে রাজ্য সরকারও তাদের আশঙ্কাকে সমর্থন করে জানিয়ে দিল, বর্তমান পরিস্থিতিতে ‘প্রিভেন্টিভ ডিটেনশন’ বা ...

    ২৩ এপ্রিল ২০২৬ দৈনিক স্টেটসম্যান
    সীমান্তে কাঁটাতার নির্মাণে দেরি, ভূমি সংস্কার দপ্তরের আধিকারিককে জরিমানা কলকাতা হাই কোর্টের

    ভারত-বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণে বিলম্ব নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাই কোর্ট। বুধবার প্রধান বিচারপতি সুজয় পাল এবং বিচারপতি পার্থসারথি সেনের ডিভিশন বেঞ্চ রাজ্যের ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের যুগ্ম অধিকর্তার উপর ব্যক্তিগতভাবে ২৫ হাজার টাকা জরিমানা ...

    ২৩ এপ্রিল ২০২৬ দৈনিক স্টেটসম্যান
    ফোন না ধরলেই আধিকারিকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা, নির্দেশ কমিশনের

    ভোটের আগে যোগাযোগ ব্যবস্থা (Communication System) শক্তিশালী করতে বড় নির্দেশ দিল নির্বাচন কমিশন। কমিশন স্পষ্ট করে জানিয়েছে, নির্বাচনী দায়িত্বে থাকা কোনও আধিকারিক ফোন (Mobile Phone) বন্ধ রাখলে বা না ধরলে কড়া ব্যবস্থা নেওয়া হবে।নির্দেশ অনুযায়ী, সব পর্যবেক্ষক (Observers), জেলা ...

    ২৩ এপ্রিল ২০২৬ দৈনিক স্টেটসম্যান
    অবশেষে অনুমতি মিলল সভা করার, শহিদ মিনারে সভা করবেন রাহুল গান্ধী

    ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে পশ্চিমবঙ্গের ২৯৪টি আসনেই এককভাবে লড়াই করছে কংগ্রেস। সেই লক্ষ্যেই রাজ্যে প্রচারে নামছে দলের শীর্ষ নেতৃত্ব। ইতিমধ্যেই প্রথম দফার কয়েকটি কেন্দ্রে প্রচার সেরে গিয়েছেন লোকসভার বিরোধী দলনেতা ও কংগ্রেস সাংসদ  রাহুল গান্ধী।তবে দ্বিতীয় দফার আগে কলকাতায় ...

    ২৩ এপ্রিল ২০২৬ দৈনিক স্টেটসম্যান
    পানিহাটিতে অভয়ার মাকে পুলিশের সমন

    বিধানসভা ভোটের আগে উত্তর ২৪ পরগনার পানিহাটিতে রাজনৈতিক উত্তেজনা আরও বেড়ে গেল। বিজেপি প্রার্থী রত্না দেবনাথকে অর্থাৎ অভয়ার মাকে পুলিশি সমন পাঠানোকে কেন্দ্র করে শুরু হয়েছে জোর বিতর্ক। যদিও তিনি সেই সমন গ্রহণ করতে অস্বীকার করেছেন। তাঁর দাবি, নোটিসে ...

    ২৩ এপ্রিল ২০২৬ দৈনিক স্টেটসম্যান
    রাজ্যে প্রথম দফার ভোটে ২৪০৭ কোম্পানি বাহিনী মোতায়েন

    রাজ্যে প্রথম দফার নির্বাচন হবে বৃহস্পতিবার। উত্তরবঙ্গ-সহ মোট ১৫২টি বিধানসভা আসনে ভোটগ্রহণ হবে এই পর্বে। শান্তিপূর্ণ ও সুষ্ঠু ভোট নিশ্চিত করতে এবার নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে নির্বাচন কমিশন ।কমিশনের তথ্য অনুযায়ী, এই দফায় রাজ্যে মোট প্রায় ২৪০৭ কোম্পানি কেন্দ্রীয় ...

    ২৩ এপ্রিল ২০২৬ দৈনিক স্টেটসম্যান
    পহেলগাম এবং মণিপুরের প্রসঙ্গ তুলে বাহিনীর সাঁজোয়া গাড়ি নিয়ে কটাক্ষ মমতার

    এবারের বিধানসভা নির্বাচনে বিপুল সংখ্যক কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের পাশাপাশি তাদের ব্যবহৃত সাঁজোয়া গাড়ি বিশেষভাবে নজর কেড়েছে। ভোটের নিরাপত্তায় কেন্দ্রীয় বাহিনীর সাঁজোয়া গাড়ি রাজনৈতিক পারদ আরও বাড়িয়ে দিয়েছে। এই ইস্যুকে কেন্দ্র করে শাসক ও বিরোধী তরজা জোরদার হয়ে উঠেছে।নন্দীগ্রামের বিজেপি ...

    ২৩ এপ্রিল ২০২৬ দৈনিক স্টেটসম্যান
    ভোটারদের ভয় দেখানোর অভিযোগে ‘দুষ্কৃতী তালিকা’ কমিশনের

    ভোটের আগে আইনশৃঙ্খলা নিয়ে কোনও রকম ঢিলেমি না দেখাতে এবার আরও কঠোর অবস্থান নিল নির্বাচন কমিশন। ভোটারদের ভয় দেখানো এবং নির্বাচনী প্রক্রিয়ায় বিঘ্ন ঘটানোর অভিযোগে রাজ্যজুড়ে একটি বিশেষ ‘দুষ্কৃতী তালিকা’ তৈরি করা হয়েছে। সেই তালিকা ইতিমধ্যেই রাজ্যের পুলিশ প্রশাসনের ...

    ২৩ এপ্রিল ২০২৬ দৈনিক স্টেটসম্যান
    বালি পাচার মামলায় হাজিরা দিলেন না ডিসি শান্তনু

    বালি পাচার মামলায় হাজিরা এড়িয়ে গেলে রাজ্য পুলিশের ডিসি শান্তনু সিনহা বিশ্বাস। ইডির তলব সত্ত্বেও হাজিরা দিলেন না তিনি। সূত্রের খবর, তিনি নিজে না গিয়ে তাঁর আইনজীবীকে পাঠিয়ে সময়ের আবেদন জানিয়েছেন।বুধবার সল্টলেকের সিজিও কমপ্লেক্সে কালীঘাট থানার প্রাক্তন ওসি শান্তনুকে ...

    ২২ এপ্রিল ২০২৬ দৈনিক স্টেটসম্যান
    ১৪ মে উচ্চমাধ্যমিকের ফল প্রকাশ

    ২০২৬ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশিত হবে আগামী ১৪ মে, বৃহস্পতিবার।  ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এগজামিনেশন  বুধবার এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, আগামী ১৪ মে, বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করা হবে।  সল্টলেকের বিদ্যাসাগর ভবনে সাংবাদিক ...

    ২২ এপ্রিল ২০২৬ দৈনিক স্টেটসম্যান
    প্রথম দফার আগে ট্রাইব্যুনালের রায়ে তালিকায় নাম উঠল ১৩৯ জন ভোটারের

    ট্রাইব্যুনালের রায়ের পর ভোটার তালিকায় নাম উঠল সীমিত আকারে। নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে, মোট প্রায় ৬৫০টি মামলার নিষ্পত্তি হলেও এর মধ্যে মাত্র ১৩৯ জনের নাম তালিকায় যুক্ত হয়েছে আর বাদ পড়েছেন ৫১১ জন। ফলে প্রথম দফার নির্বাচনের আগে ...

    ২২ এপ্রিল ২০২৬ দৈনিক স্টেটসম্যান
    পহেলগাম সন্ত্রাসের বর্ষপূর্তিতে মোদীর ভাষণ, বললেন ‘মাথা নত করব না’

    পহেলগাম সন্ত্রাসী হামলার প্রথম বর্ষপূর্তিতে দেশবাসীর উদ্দেশে আবেগঘন বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বুধবার তিনি সমাজমাধ্যমে লিখেছেন, গত বছর এই দিনে জম্মু-কাশ্মীরের পহেলগামে ঘটে যাওয়া নৃশংস হামলায় নিহত নিরীহ মানুষদের তিনি গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছেন। তাঁদের আত্মত্যাগ কখনও ...

    ২২ এপ্রিল ২০২৬ দৈনিক স্টেটসম্যান
    বাইকে বিধিনিষেধ নিয়ে হাইকোর্টে মামলা, অনুমতি দিল হাইকোর্ট

    নির্বাচনকে ঘিরে বাইক ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করায় তা নিয়ে আইনি বিতর্ক শুরু হয়েছে। এই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন এক আবেদনকারী। বিচারপতি কৃষ্ণা রাও মামলা দায়েরের অনুমতি দিয়েছেন এবং জানা গেছে, আগামী ২৩ এপ্রিল এই মামলার শুনানি হতে ...

    ২২ এপ্রিল ২০২৬ দৈনিক স্টেটসম্যান
    ডিএ নিয়ে নির্বাচন কমিশনের উপর ক্ষোভ উগরে দিলেন মমতা

    গত ফেব্রুয়ারিতে রাজ্য বাজেটে রাজ্য সরকারি কর্মীদের জন্য ৪ শতাংশ মহার্ঘ ভাতা (ডিএ) ঘোষণা করা হয়েছিল। তবে সেই ঘোষণা কার্যকর হওয়ার কথা থাকলেও, দুই মাস অতিক্রান্ত হলেও এখনও পর্যন্ত কর্মীদের হাতে সেই অর্থ পৌঁছায়নি। এই পরিস্থিতি নিয়ে বুধবার নির্বাচনী ...

    ২২ এপ্রিল ২০২৬ দৈনিক স্টেটসম্যান
    ভোট দিতে বাড়ি ফেরার পথে মুর্শিদাবাদের পরিযায়ী শ্রমিকের মৃত্যু

    ভোটের উৎসবে শামিল হতে ভিনরাজ্য থেকে বাড়ি ফিরছিলেন এক পরিযায়ী শ্রমিক। কিন্তু সেই ফেরা আর হল না। পথেই অস্বাভাবিক মৃত্যু হল মুর্শিদাবাদের যুবক নূর হাবিবের। ঘটনাটি ঘটেছে বর্ধমান এলাকায়, যা ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে।পুলিশ সূত্রে জানা গিয়েছে, নূর হাবিবের বাড়ি ...

    ২২ এপ্রিল ২০২৬ দৈনিক স্টেটসম্যান
    ‘অনুপ্রবেশকারীতে ভরে গিয়েছে কলকাতা’, শাহি মন্তব্যে বিতর্ক

    উত্তর দমদমে এক নির্বাচনী সভা থেকে কলকাতা শহরের বর্তমান পরিস্থিতি নিয়ে তীব্র সমালোচনা করলেন স্বরাষ্ট্রমন্ত্রী  অমিত শাহ। তাঁর দাবি, কলকাতা ধীরে ধীরে একটি ‘বসতির শহরে’ পরিণত হয়েছে এবং এই পরিস্থিতির জন্য তিনি বাম ও তৃণমূল—উভয় সরকারের নীতিকেই দায়ী করেছেন। ...

    ২২ এপ্রিল ২০২৬ দৈনিক স্টেটসম্যান
    ভোটে ভয়মুক্ত পরিবেশে জোর রাজ্যপালের, ২৪ ঘণ্টার হেল্পলাইন চালু লোকভবনের

    আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে রাজ্যে ভয়মুক্ত ও সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে বড় পদক্ষেপ নিলেন রাজ্যপাল আরএন রবি। নাগরিকদের সরাসরি সহায়তা পৌঁছে দিতে ২৪ ঘণ্টার হেল্পলাইন পরিষেবা চালু করা হয়েছে বলে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে লোকভবনের পক্ষ থেকে।রাজ্যপালের ...

    ২২ এপ্রিল ২০২৬ দৈনিক স্টেটসম্যান
    শুভেন্দুর নন্দীগ্রাম কেন্দ্রে পুলিশ অবজার্ভার বদল

    ভোটের আর মাত্র দু’দিন বাকি। তার আগেই নন্দীগ্রামে গুরুত্বপূর্ণ প্রশাসনিক রদবদল করল নির্বাচন কমিশন। পুলিশ অবজার্ভার হিতেশ চৌধুরীকে সরিয়ে তাঁর জায়গায় দায়িত্ব দেওয়া হয়েছে অখিলেশ সিংকে। শেষ মুহূর্তের এই বদল ঘিরে রাজনৈতিক মহলে জোর জল্পনা শুরু হয়েছে।কমিশন সূত্রে খবর, ...

    ২২ এপ্রিল ২০২৬ দৈনিক স্টেটসম্যান
    আমার তিনটে ওয়ার্ডে ফোর্সকে দিয়ে ছাপ্পা করাবে : মমতা

    প্রথম দফার নির্বাচনী প্রচার শেষ হওয়ার আগে মঙ্গলবার চারটি জনসভা করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন তিনি উত্তর ২৪ পরগনার ব্যারাকপুর ও জগদ্দলে দু’টি সভা করেন। প্রতিটি সভা থেকেই বিজেপিকে কড়া ভাষায় আক্রমণ করেছেন। নিশানা করেছেন নির্বাচন কমিশন ও ...

    ২২ এপ্রিল ২০২৬ দৈনিক স্টেটসম্যান
    সব অনুপ্রবেশকারীকে তাড়াব : অমিত শাহ

    প্রথম দফার ভোটের প্রচারপর্বের শেষ দিনে পশ্চিমবঙ্গ জুড়ে একের পর এক জনসভা করে রাজনৈতিক উত্তাপ আরও বাড়িয়ে দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। মঙ্গলবার সকাল থেকে রাত পর্যন্ত তাঁর অত্যন্ত ব্যস্ত কর্মসূচি ছিল— কার্শিয়াং, কুলটি, শালবনি এবং চণ্ডীপুরে মোট চারটি ...

    ২২ এপ্রিল ২০২৬ দৈনিক স্টেটসম্যান
    টেবিলে বন্দুক নিয়ে হলদিয়ার বিজেপি প্রার্থী, ভাইরাল ভিডিও ঘিরে চাঞ্চল্য

    ভোটের আগে হলদিয়া শিল্পাঞ্চলে নতুন করে উত্তেজনা ছড়াল একটি ভাইরাল ভিডিওকে কেন্দ্র করে। বিজেপি প্রার্থী প্রদীপ বিজলীর একটি ভিডিও প্রকাশ্যে এসেছে, যেখানে তাঁর সামনে টেবিলে একটি আগ্নেয়াস্ত্র রাখা রয়েছে বলে দেখা যাচ্ছে। যদিও এই ভিডিওর সত্যতা স্বাধীনভাবে যাচাই করা ...

    ২২ এপ্রিল ২০২৬ দৈনিক স্টেটসম্যান
    ভোটে জরুরি পরিষেবায় এয়ার অ্যাম্বুল্যান্স কপ্টার ভাড়া কমিশনের

    আসন্ন বিধানসভা নির্বাচনের আগে নিরাপত্তা ও জরুরি পরিষেবায় জোর দিতে বড় পদক্ষেপ নিল ভারতের নির্বাচন কমিশন (ECI)। যে কোনও দুর্ঘটনা বা অপ্রীতিকর পরিস্থিতিতে দ্রুত ব্যবস্থা নিতে এয়ার অ্যাম্বুল্যান্স (Air Ambulance) কপ্টার ভাড়া করা হয়েছে। জানা গিয়েছে, এই কপ্টারের ঘণ্টাপ্রতি ...

    ২২ এপ্রিল ২০২৬ দৈনিক স্টেটসম্যান
    ভোটের কাজে কলেজ শিক্ষকদের নিয়োগে সবুজ সংকেত

    আসন্ন বিধানসভা নির্বাচনের আগে গুরুত্বপূর্ণ রায় দিল কলকাতা হাই কোর্ট। ভোট পরিচালনায় কলেজ শিক্ষকদের প্রিসাইডিং অফিসার হিসেবে নিয়োগের সিদ্ধান্তে সবুজ সংকেত দিল আদালতের ডিভিশন বেঞ্চ। এর ফলে নির্বাচন প্রক্রিয়া ঘিরে তৈরি হওয়া অনিশ্চয়তা অনেকটাই কেটে গেল বলে মনে করছে ...

    ২২ এপ্রিল ২০২৬ দৈনিক স্টেটসম্যান
    বায়ুসেনার কপ্টারে চড়ে জেলা পরিদর্শনে মুখ্য নির্বাচনী আধিকারিক

    ভোটের আগে প্রস্তুতি খতিয়ে দেখতে রাজ্যের বিভিন্ন জেলায় আকাশপথে ঘুরে বেড়াচ্ছেন মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল। সময় বাঁচাতে এবং দ্রুত একাধিক জেলা পরিদর্শনের লক্ষ্যেই তিনি কপ্টার ব্যবহার করছেন বলে জানা গিয়েছে।সোমবার উত্তরবঙ্গের তিন জেলায় সফর করেন মনোজ আগরওয়াল। মঙ্গলবারও ...

    ২২ এপ্রিল ২০২৬ দৈনিক স্টেটসম্যান
    দক্ষিণে দাবদাহ, উত্তরে বৃষ্টি— ভোটে বাংলার দুই প্রান্তে বিপরীতমুখী চিত্র

    এপ্রিলের শেষ সপ্তাহে বাংলার আবহাওয়ার দুই প্রান্তে দুই বিপরীতমুখী চিত্র সামনে এসেছে। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, দক্ষিণবঙ্গে একদিকে তাপপ্রবাহ ও অস্বস্তিকর গরম-আর্দ্রতা বাড়বে, অন্যদিকে উত্তরবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির দাপট দেখা যেতে পারে।২০ থেকে ২৬ এপ্রিলের মধ্যে দক্ষিণবঙ্গের তাপমাত্রা স্বাভাবিকের ...

    ২২ এপ্রিল ২০২৬ দৈনিক স্টেটসম্যান
    দ্বিতীয় দফার ভোটে ২,৩২১ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন

    বিধানসভা নির্বাচনের প্রাক্কালে রাজ্যের ভোট পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখতে আন্তর্জাতিক প্রতিনিধিদল আনছে ভারতের নির্বাচন কমিশন। জানা গিয়েছে, প্রথম দফার ভোটের আগের দিন বুধবার ওই প্রতিনিধিদল পশ্চিমবঙ্গে পৌঁছবে এবং বৃহস্পতিবার বিভিন্ন কেন্দ্রে ভোট পরিচালনা পর্যবেক্ষণ করবে। পশ্চিমবঙ্গের পাশাপাশি তামিলনাড়ুতেও তাঁদের ...

    ২২ এপ্রিল ২০২৬ দৈনিক স্টেটসম্যান
    বাইকবাহিনীর দৌরাত্ম্য রুখতে কড়া পদক্ষেপ, সময় বেঁধে দিল কমিশন

    আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে শান্তিপূর্ণ ও হিংসামুক্ত ভোটপরিবেশ নিশ্চিত করতে একাধিক কড়া পদক্ষেপ নিল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর। সোমবার জারি করা নির্দেশিকায় স্পষ্ট জানানো হয়েছে, ভোটের দু’দিন আগে থেকেই মোটরসাইকেল ব্যবহার ও চলাচলের উপর বিশেষ বিধিনিষেধ আরোপ ...

    ২১ এপ্রিল ২০২৬ দৈনিক স্টেটসম্যান
    বেলডাঙার মামলা ছাড়ল হাইকোর্টের ডিভিশন বেঞ্চ, সিদ্ধান্ত নেবেন হাইকোর্টের প্রধান বিচারপতি

    বেলডাঙা হিংসা মামলার শুনানি থেকে সরে দাঁড়াল কলকাতা হাইকোর্টের বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় ও বিচারপতি অপূর্ব সিংহ রায়ের ডিভিশন বেঞ্চ। মঙ্গলবার তারা স্পষ্ট জানিয়ে দেন, এই মামলা আর তাদের বেঞ্চে শোনা সম্ভব নয়। ফলে মামলাটি পাঠানো হয়েছে হাইকোর্টের প্রধান বিচারপতি ...

    ২১ এপ্রিল ২০২৬ দৈনিক স্টেটসম্যান
    ফের বঙ্গভঙ্গের উসকানি শাহর!

    প্রথম দফার ভোটের আগে শেষ মুহূর্তের প্রচারে এসে ফের বিতর্কে জড়ালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তাঁর বিরুদ্ধে আবারও বঙ্গভঙ্গের ইস্যু উসকে দেওয়ার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার ভোটের আগে মঙ্গলবারই প্রচারের শেষ দিন, তাই সকাল থেকেই একাধিক কর্মসূচিতে যোগ দেন তিনি। ...

    ২১ এপ্রিল ২০২৬ দৈনিক স্টেটসম্যান
    মঙ্গলবার বিকেলের মধ্যে পর্যটকদের দিঘা, মন্দারমণি ছাড়ার নির্দেশ কমিশনের

    রাজ্যে আসন্ন ভোটের কথা মাথায় রেখে ঘোরাফেরাতেও নিষেধাজ্ঞা। নির্দেশ দেওয়া হয়েছে, দিঘা, মন্দারমণি, তাজপুর, উদয়পুর ও শংকরপুরের মতো জনপ্রিয় সমুদ্রতট পর্যটনকেন্দ্রগুলি মঙ্গলবার বিকেলের মধ্যেই খালি করতে হবে পর্যটকদের। ২১ এপ্রিল সন্ধ্যা ৬টা থেকে ২৩ এপ্রিল প্রথম দফার ভোটগ্রহণ শেষ ...

    ২১ এপ্রিল ২০২৬ দৈনিক স্টেটসম্যান
    উত্তরবঙ্গবাসীদের প্রতি অমিত শাহের প্রতিশ্রুতি

    উত্তরবঙ্গ থেকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বিজেপি সরকার গঠিত হলে উত্তরবঙ্গে একটি পৃথক এমস তৈরি হবে। ৫০০ শয্যার ক্যানসার হাসপাতাল তৈরি করব উত্তরবঙ্গে। আইআইটি, আইআইএম তৈরি করব উত্তরবঙ্গে। গোর্খা তরুণদের জন্য ক্রীড়া বিশ্ববিদ্যালয়ও তৈরি করব উত্তরবঙ্গে। একটি আদিবাসী বিশ্ববিদ্যালয়ও তৈরি ...

    ২১ এপ্রিল ২০২৬ দৈনিক স্টেটসম্যান
    শুভেন্দু ঘনিষ্ঠ নেতার অশালীন চ্যাট ঘিরে বিতর্ক

    আগামী ২৩ এপ্রিল রাজ্যে প্রথম দফার বিধানসভা ভোট অনুষ্ঠিত হতে চলেছে। এই দফায় উত্তরবঙ্গ-সহ মোট ১৫২টি আসনে ভোটগ্রহণ হবে, যার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র হল নন্দীগ্রাম। নির্বাচনের ঠিক আগে এই কেন্দ্রকে ঘিরে রাজনৈতিক উত্তেজনা তুঙ্গে, আর তার মধ্যেই এক ...

    ২১ এপ্রিল ২০২৬ দৈনিক স্টেটসম্যান
    রেশন দুর্নীতি নয়, ফ্ল্যাট প্রতারণা মামলায় ফের তলব নুসরত জাহানকে

    ফের তলব করা হল অভিনেত্রী ও প্রাক্তন সাংসদ নুসরত জাহানকে। তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট তাঁকে বুধবার সল্টলেকের সিজিও কমপ্লেক্সে হাজিরার নির্দেশ দিয়েছে। তবে রেশন দুর্নীতির জন্য তাঁকে ডাকা হয়েছে বলে যে জল্পনা ছড়িয়েছিল, তা সত্যি নয়। রাজারহাটের ফ্ল্যাট প্রতারণা ...

    ২১ এপ্রিল ২০২৬ দৈনিক স্টেটসম্যান
    জমি দুর্নীতির পর এবার বালি পাচার মামলায় ডিসিপি শান্তনুকে তলব ইডির

    জমি দুর্নীতির তদন্তে নেমে  ইডি ইতিমধ্যেই শান্তনু সিনহা বিশ্বাসকে তলব করেছিল। এবার বালি পাচার মামলাতেও তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছে। উল্লেখ্য, গত রবিবার ফার্ন রোডে তাঁর বাড়িতে ইডির তল্লাশির পর থেকে তাঁকে আর প্রকাশ্যে দেখা যায়নি। ইডি সূত্রে জানা ...

    ২১ এপ্রিল ২০২৬ দৈনিক স্টেটসম্যান
    রাস্তায় মারপিট করে গ্রেপ্তার ইউসুফ পাঠানের শ্বশুড়, শ্যালক

    মুম্বইয়ে একটি রাস্তায় বিবাদ ঘিরে গ্রেপ্তার করা হয়েছে বহরমপুরের তৃণমূল সাংসদ ও প্রাক্তন ক্রিকেটার  ইউসুফ পাঠানের শ্বশুর ও শ্যালক-সহ তিন জনকে। অভিযোগ, সামান্য ঘটনাকে কেন্দ্র করে এক যুবককে বাঁশ ও অন্যান্য বস্তু দিয়ে মারধর করা হয়।মহারাষ্ট্র পুলিশ জানিয়েছে, ঘটনাটি ...

    ২১ এপ্রিল ২০২৬ দৈনিক স্টেটসম্যান
    আরাবুলের গাড়িতে হামলা, প্রচারে বেরিয়ে আক্রান্ত আইএসএফ প্রার্থী

    রাজ্য বিধানসভা ভোটের প্রথম দফার ঠিক আগে উত্তপ্ত হয়ে উঠল দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং পূর্ব। মঙ্গলবার সকালে নির্বাচনী প্রচারে বেরিয়ে হামলার মুখে পড়েন আইএসএফ নেতা আরাবুল ইসলাম। অভিযোগের কেন্দ্রবিন্দুতে রয়েছে শাসক দল তৃণমূল এবং তাদের আশ্রিত দুষ্কৃতীরা।জানা গিয়েছে, দেউলি ...

    ২১ এপ্রিল ২০২৬ দৈনিক স্টেটসম্যান
    ভবানীপুরে ‘ডোর টু ডোর’ প্রচার করলেন মমতা বন্দ্যোপাধ্যায়

    রাজ্যজুড়ে নির্বাচনী প্রচারে ব্যস্ত তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবার নিজের কেন্দ্র ভবানীপুরেও প্রচার শুরু করেছেন। প্রচলিত বড় জনসভা বা মিছিলের বদলে তিনি বেছে নিয়েছেন সরাসরি মানুষের কাছে পৌঁছে যাওয়ার পথ। ‘ডোর টু ডোর’ প্রচারের মাধ্যমে আবাসনে  আবাসনে ঘুরে ...

    ২১ এপ্রিল ২০২৬ দৈনিক স্টেটসম্যান
    ভোটের মুখে ফের ত্তপ্ত নন্দীগ্রাম, তৃণমূল-বিজেপি সংঘর্ষে চাঞ্চল্য

    ভোটের মুখে ফের উত্তপ্ত হয়ে উঠল নন্দীগ্রাম। তৃণমূল ও বিজেপি কর্মী-সমর্থকদের মধ্যে ভয়াবহ সংঘর্ষে রক্তারক্তির ঘটনা ঘটে। ঘটনায় একাধিক ব্যক্তি আহত হয়েছেন বলে জানা গিয়েছে। তাঁদের মধ্যে কয়েকজনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় মোতায়েন করা ...

    ২১ এপ্রিল ২০২৬ দৈনিক স্টেটসম্যান
    ‘আগামী ১৫০ ঘণ্টা খুবই গুরুত্বপূর্ণ’, সতর্ক করল তৃণমূল কংগ্রেস

    বাংলার বিধানসভা নির্বাচনের আগে রাজনৈতিক উত্তেজনার পারা ক্রমশই বাড়ছে। এই পরিস্থিতিতে তৃণমূল কংগ্রেস অভিযোগ করেছে, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি, সিবিআই এবং এনআইএ-কে ব্যবহার করে রাজ্যে অস্থিরতা তৈরি করার পরিকল্পনা করা হচ্ছে। দলের দাবি, এই পরিকল্পনার নেপথ্যে রয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ...

    ২১ এপ্রিল ২০২৬ দৈনিক স্টেটসম্যান
    ‘তৃণমূলের গুন্ডারা জেলে যাবে, নয়তো উপরে যাবে’ প্রচারে তৃণমূলকে কড়া ভাষায় আক্রমণ রাজনাথের

    বিধানসভা ভোটের আগে বাংলার রাজনৈতিক মঞ্চে উত্তাপ ক্রমশ বাড়ছে। প্রচারে গিয়ে কড়া ভাষায় আক্রমণ শানাতে দেখা যাচ্ছে বিভিন্ন দলের নেতাদের। এবার সাঁইথিয়া ও নানুরের জনসভা থেকে তৃণমূলকে নিশানা করে তীব্র মন্তব্য করেন কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। তাঁর বক্তব্য ...

    ২১ এপ্রিল ২০২৬ দৈনিক স্টেটসম্যান
    প্রথম দফায় রাজ্যে ২ হাজার ১৯৩ কুইক রেসপন্স টিম মোতায়েন

    প্রথম দফার বিধানসভা ভোটের আগে রাজ্যে আইন-শৃঙ্খলা বজায় রাখতে আরও কড়া পদক্ষেপ নিল নির্বাচন কমিশন। বুথের ১০০ মিটারের মধ্যে নিষেধাজ্ঞা জারি করা থেকে শুরু করে নজরদারি বাড়ানো—একাধিক নির্দেশিকা জারি করেছে কমিশন। পাশাপাশি ১৫২টি বিধানসভা কেন্দ্রের জন্য মোট ২,১৯৩টি কুইক ...

    ২১ এপ্রিল ২০২৬ দৈনিক স্টেটসম্যান
  • দৈনিক স্টেটসম্যান | 1901-2000

News/খবর All News এই সময় বর্তমান প্রতিদিন আজকাল দৈনিক স্টেটসম্যান আজ তক Times of India Indian Express The Statesman

BENGAL INFO | Information about West Bengal, India | bengalinfo1@gmail | Privacy Policy