BENGAL INFO
  • News
  • ক্যালেন্ডার
  • Hospitals
  • Schools
  • কবিতা
  • গান
  • দুর্গাপূজা
  • KOLKATA WEATHER
  • News from West Bengal | 27 Aug, 2026 | ১২ ভাদ্র, ১৪৩৩
  • বাংলা (?)    
  • খেলা | ব্যবসা | বিনোদন | রাজ্য | কলকাতা | দেশ
  • এবার প্রোমোটর-আধিকারিকদের ‘লাইভ’ জেরা! ২৭ অবৈধ ইমারত চিহ্নিত করে হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর

    ‘তারাতলা বিভীষিকা’য় তাসের ঘরের মতো ভেঙে পড়েছিল নির্মীয়মাণ বিল্ডিং। ১৬ শ্রমিকের মৃত্যুমিছিল। মর্মান্তিক ঘটনার দু’মাস পর এবার বেআইনি বহুতলের নির্মাণে রাশ টানতে নজিরবিহীন পদক্ষেপ ঘোষণা রাজ্য সরকারের। বৃহস্পতিবার CREDAI প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকের পর রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা ...

    ০৬ আগস্ট ২০২৬ প্রতিদিন
    মমতার ‘বাংলার বাড়ি’ হল ‘পশ্চিমবঙ্গ আবাস’, আজই দ্বিতীয় কিস্তির টাকা! শুভেন্দু বললেন, ‘রং-ধর্ম দেখব না’

    কেন্দ্রীয় প্রকল্পের নাম ছিল ‘প্রধানমন্ত্রী আবাস যোজনা’। বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী থাকাকালীন সেই নামে আপত্তি তুলে দরিদ্রদের মাথার উপর ছাদ গড়ে দেওয়ার প্রকল্পের নাম বদলে রাখেন ‘বাংলার বাড়ি’।এবার বদলের বাংলায় তা ফের নতুন নাম পেল।শুভেন্দু অধিকারীর সরকার ‘বাংলার বাড়ি’ ...

    ০৬ আগস্ট ২০২৬ প্রতিদিন
    খোলাই থাকবে শিশুদের পুরাণ-পৃথিবী, বন্ধ হচ্ছে না নেহরু চিলড্রেন্স মিউজিয়াম

    মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর হস্তক্ষেপে কেল্লাফতে। বন্ধ হচ্ছে না নেহরু চিলড্রেন্স মিউজিয়াম। বৃহস্পতিবার মিউজিয়াম কর্তৃপক্ষের তরফে সোশাল মিডিয়ায় এই সুখবর জানানো হয়েছে। এই সুসংবাদে যারপরনাই খুশি তিলোত্তমাবাসী।নেহরু চিলড্রেন্স মিউজিয়াম সোশাল মিডিয়ায় বিবৃতি জারি করে জানিয়েছে, নেহরু চিলডেন্স মিউজিয়াম খোলা থাকছে। ...

    ০৬ আগস্ট ২০২৬ প্রতিদিন
    ঠিক যেন সিনেমা! সল্টলেকে চলন্ত ট্যাক্সিতেই জন্ম এক সন্তানের, হাসপাতালে প্রসব আরেকজনের

    ভোররাতে আচমকা শুরু প্রসব বেদনা। তড়িঘড়ি বধূকে ট্যাক্সিতে নিয়ে হাসপাতালের উদ্দেশে রওনা হয় পরিবার। মাঝপথে ঠিক সিনেমার মতো চারচাকাতেই সন্তান প্রসব করলেন মহিলা। এরপর বধূকে হাসপাতালে নিয়ে গেলে জন্ম হয় আরেক শিশুর। ঘটনাটি ঘটেছে সল্টলেকের বুকে। হাসপাতাল সূত্রে খবর, ...

    ০৬ আগস্ট ২০২৬ প্রতিদিন
    কলকাতার অলংকার ব্যবসায়ীর দোকানে ‘চিচিং ফাঁক’! গায়েব সাড়ে ৩ কোটির সোনা, শহরে আজব চুরি

    গয়নার দোকান থেকে সাড়ে তিন কোটি টাকার সোনা হাতিয়ে পলাতক দুই কারিগর। ঘটনা সামনে আসতেই গিরিশ পার্ক থানায় অভিযোগ দায়ের করেছে ওই সোনার দোকান কর্তৃপক্ষ। অভিযোগের ভিত্তিতে শুরু হয়েছে ঘটনার তদন্ত। শুধু তাই নয়, পলাতক দুই কীর্তিমানের খোঁজে শুরু ...

    ০৬ আগস্ট ২০২৬ প্রতিদিন
    ‘এটাই শেষ বক্তব্য’, হুমায়ুনকে হুঁশিয়ারি দিয়েছিলেন শুভেন্দু, তারপরই নবান্নে কবীর

    রাজ্যে পালাবদলের পর বিতর্কিত মন্তব্যের কারণে নওদার আম জনতা উন্নয়ন পার্টির বিধায়ক হুমায়ুন কবীরকে হুঁশিয়ারি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (CM Suvendu Adhikari)। ‘এটাই শেষ বক্তব্য’ হবে বলে তোপ দেগেছিলেন তিনি। এই নিয়ে সংঘাতের আবহে এবার নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা ...

    ০৬ আগস্ট ২০২৬ প্রতিদিন
    চাষের সরঞ্জামেও তোলা পুলিশের! শমীকের পর এবার দিলীপ বললেন, ‘সবই আমরা জানি’

    দলের অন্দরে তোলাবাজি, অনিয়মে সরব হয়েছেন শমীক ভট্টাচার্য। ক্ষমতার মধুতে মজেছেন একাংশ। এ কথা বলে আগেই বিঁধেছেন দিলীপ ঘোষ। এবার বললেন, পুলিশের একাংশ দুর্নীতে যুক্ত। চাষের যন্ত্রপাতি বা সরঞ্জাম বাংলা সীমান্তে নিয়ে প্রবেশ করলে পুলিশ তোলা নিচ্ছে বলে অভিযোগ ...

    ০৬ আগস্ট ২০২৬ প্রতিদিন
    ছিলেন একুশে জুলাইয়ের মঞ্চে, এবার কাকলির পাশে বসে রাজীব কুমার! তুঙ্গে জল্পনা

    যত সময় এগোচ্ছে, ততই যেন একা হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবার রাজীব কুমারের দলত্যাগের জল্পনা তুঙ্গে। মমতার অত্যন্ত ঘনিষ্ঠ হিসেবেই পরিচিত প্রাক্তন আইপিএস রাজীব কুমারকে (Rajeev Kumar) অবসর গ্রহণের রাজ্যসভার টিকিট দিয়েছিলেন তৃণমূল নেত্রী। কিন্তু ভরাডুবির পর থেকেই সেই রাজীবকে ...

    ০৬ আগস্ট ২০২৬ প্রতিদিন
    ‘সিপিএম-সিপিআই বামপন্থী নয়’, রাম-বাম জোটকে কড়া ভাষায় তোপ এসইউসিআইয়ের

    তুমুল বৃষ্টি। তবে বুধবার ধর্মতলার রানি রাসমনি রোডের জনসমাগম দেখলে তা বোঝার উপায় নেই। কখনও ছন্নছাড়া, কখনও পুরোপুরি ভেস্তে যাওয়ার মতো অবস্থা। কিন্তু এসইউসিআইয়ের সমাবেশ শৃঙ্খলাপরায়ণতার সেরা নিদর্শন হিসেবে নিঃসন্দেহে ভিন্নতর নজির রাখল। বৃষ্টি মাথায় করে জনসমাবেশের হাজির ছাত্র-যুব ...

    ০৬ আগস্ট ২০২৬ প্রতিদিন
    স্তূপীকৃত মামলা, বছর পর বছর হয়রানি! চাপ কমাতে ৮ নতুন বিচারপতি পাচ্ছে হাই কোর্ট

    জমছে মামলার পাহাড়! বিচারের অপেক্ষায় বিচারপ্রার্থীরা। এহেন পরিস্থিতিতে আটজন নতুন বিচারপতি পেতে চলেছে কলকাতা হাই কোর্টে (Calcutta High Court)। গত ১২ মে সুপ্রিম কোর্টে কলেজিয়াম বিচারপতির পদের জন্য কলকাতা হাই কোর্টের জন্য নয় আইনজীবীর নাম সুপারিশ করে। পাঠানো হয় ...

    ০৬ আগস্ট ২০২৬ প্রতিদিন
    দমদম বিমানবন্দরে সোনার ‘পাহাড়’! উদ্ধার হিরে-চুনি-পান্নাও, ধৃত ১

    কলকাতা বিমানবন্দর থেকে বিপুল পরিমাণ সোনা ও হিরের গয়না উদ্ধার করল পুলিশ। উদ্ধার হয়েছে চুনি, পান্নাও। এই ঘটনায় বিমানবন্দর চত্বর থেকে এক অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার সকালে একটি ডোমেস্টিক কার্গোতে করে এই বিপুল পরিমাণ সোনা, হিরে, চুনি ও ...

    ০৬ আগস্ট ২০২৬ প্রতিদিন
    ‘৫০ বছরে শুধুই পিছিয়েছে’, অমৃতকালের বাংলায় বিনিয়োগের বার্তা মুখ্যমন্ত্রীর

    ৩৪ বছরের বাম শাসন। ১৫ বছরের তৃণমূলের কার্যকাল। প্রায় ৫০ বছরে বাংলা শুধুই পিছিয়ে গিয়েছে। মিলন মেলা প্রাঙ্গণে বস্ত্র শিল্প সম্মেলনে বাম ও তৃণমূল সরকারকে বিঁধলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (CM Suvendu Adhikari)। পরিবর্তনের বাংলায় ডবল ইঞ্জিনের সরকারে অমৃতকালের সুযোগ ...

    ০৬ আগস্ট ২০২৬ প্রতিদিন
    ‘জনগণের সম্পদ, জনগণের জন্যই’, এলিয়ট পার্কের সৌন্দর্য ফিরিয়ে মমতাকে ‘খোঁচা’ শুভেন্দুর

    ফিরল ময়দানের এলিয়ট পার্কের প্রাকৃতিক সৌন্দর্য। বেশ কয়েক বছর ধরে টিনের বেড়া দিয়ে ঘিরে রাখা হয়েছিল পার্ক চত্বর। বাইরে থেকে পার্কের ভিতরের সৌন্দর্য দেখা প্রায় যেত না বললেই চলে। রাজ্যে পালাবদলের পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (CM Suvendu Adhikari) উদ্যোগে ...

    ০৬ আগস্ট ২০২৬ প্রতিদিন
    শিক্ষক-শিক্ষাকর্মীদের জন্য সুখবর! ১৫ দিনের মধ্যে বকেয়া ডিএ-র বিল প্রস্তুতের নির্দেশ রাজ্যের

    সরকারি সাহায্যপ্রাপ্ত কর্মীদের জন্য সুখবর। অবশেষে তাঁদের বকেয়া ডিএ (DA) মেটানোর কাজ শুরু করল রাজ্য সরকার। সংশ্লিষ্ট দপ্তরগুলিকে আগামী ১৫ দিনের মধ্যে বকেয়া ডিএ-র বিল প্রস্তুত রাখতে বলা হয়েছে বলেই খবর। বকেয়া মহার্ঘভাতা সংক্রান্ত মামলায় সুপ্রিম কোর্টের নির্দেশ মতো মার্চ ...

    ০৬ আগস্ট ২০২৬ প্রতিদিন
    দুর্গাপুরে নাবালকদের দিয়ে রক্তদান! অভিভাবকদের আটকের হুঁশিয়ারি স্বাস্থ্যমন্ত্রীর

    বিনা অনুমতিতে ভিনরাজ্যের প্লাজমা বিক্রির পর এবার নাবালকদের থেকে রক্ত নেওয়ার মতো মারাত্মক অভিযোগ সামনে এসেছে। দুর্গাপুরের (Durgapur) এক ব্লাড ব‌্যাঙ্কের বিরুদ্ধে এহেন অভিযোগ সামনে আসতেই কড়া পদক্ষেপের পথে রাজ্য সরকার। ঘটনায় নাবালকদের অভিভাবকদের আটক করে জিজ্ঞাসাবাদ করা হবে ...

    ০৬ আগস্ট ২০২৬ প্রতিদিন
    মামলা থেকে বাঁচতে শুভেন্দুর উদাহরণ অভিষেকের! কোর্টে রাজ্যের পালটা, ‘উনি সিবিআই চেয়েছিলেন, আপনি চান?

    বর্তমান মুখ্যমন্ত্রী বিরোধী দলনেতা থাকাকালীন তাঁর বিরুদ্ধে থাকা মামলাগুলির সিবিআই বা নিরেপক্ষ সংস্থার দাবি তুলেছিলেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় কি তাঁর বিরুদ্ধে থাকা মামলাগুলির সিবিআই তদন্তে চান? শুভেন্দুর উদাহরণ দেখিয়ে মমতাপন্থী তৃণমূলের সর্বভারতীয় সভাপতির রক্ষাকবচের মামলায় আদালতে এই প্রশ্ন তুলল রাজ্য। ...

    ০৬ আগস্ট ২০২৬ প্রতিদিন
    পুরুলিয়ার খনিতে লুকিয়ে চিনকে রোখার দাওয়াই! ‘পাতালপ্রবেশে’ বড় পদক্ষেপ কেন্দ্রের

    রেয়ার আর্থ এলিমেন্টস। বিরল মৃত্তিকা মৌল। পুরুলিয়ায় এবার যে ধাতুগুলির খনন শুরু হবে, সেই খনিজ ব্লকের জন্য নিলামের আদেশনামা জারি করল কেন্দ্র। পুরুলিয়া ঝালদা-২ তহসিলের তাহাদ্দিরি গ্রামের বেকু রেয়ার মেটাল ব্লকের জন্য এই আদেশনামা জারি করা হয়েছে। বলে রাখা ...

    ০৬ আগস্ট ২০২৬ প্রতিদিন
    সাইবার হামলার শিকার বাংলার আরেক মন্ত্রী! ভিডিওবার্তায় পরিচিতদের সতর্ক করলেন অমিয় কিস্কু

    সাইবার প্রতারণার হাত থেকে রেহাই পাচ্ছেন না রাজ্যের মন্ত্রী, বিধায়করা। এবার রাজ্যের কৃষি প্রতিমন্ত্রী অমিয় কিস্কু সাইবার হানার শিকার হলেন। তাঁর ব্যক্তিগত মোবাইল নম্বরের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাক করার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টা নাগাদ আচমকাই অ্যাকাউন্টটির নিয়ন্ত্রণ তাঁর ...

    ০৬ আগস্ট ২০২৬ প্রতিদিন
    শান্তিনিকেতনের সোনাঝুড়ি হাটও চুরি! ব্যবসায়ীদের ‘বাড়বাড়ন্ত’ রুখতে অভিযানে বনদপ্তর

    পরিবেশ আদালতে মামলা, তবু সোনাঝুরি জঙ্গলে ‘দখল’! গাছের নীচে ইট, পাথরের চাতাল, ফের কাঠগড়ায় শান্তিনিকেতনের সোনাঝুরি হাট। গাছের ছায়ায় ‘দখল’দারি, সোনাঝুরি হাটে ফের পরিবেশের প্রশ্ন। বুধবার, হাট ব্যবসায়ীদের মধ্যে জায়গা চিহ্নিত করার অভিযোগ ঘিরেই বচসা, তর্ক বিতর্ক শুরু হয়। ...

    ০৬ আগস্ট ২০২৬ প্রতিদিন
    ক্ষমতা গেলেও যায়নি দম্ভ, তোলার টাকা না দেওয়ায় অ্যাম্বুল্যান্স চালককে ‘মার’ তৃণমূল নেতার!

    তৃণমূল জমানায় টাকা দিতে বাধ্য করা হত! বদলের বাংলায় আর মাসোহারা দিতে রাজি হননি অ্যাম্বুল্যান্স চালক। তোলাবাজির টাকা না পেয়ে তাঁকে মারধরের অভিযোগ তৃণমূলের প্রাক্তন কাউন্সিলরের বিরুদ্ধে। শুধু মারধর নয়, প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে বলেও অভিযোগ। পরিবার ও নিজের ...

    ০৬ আগস্ট ২০২৬ প্রতিদিন
    ‘কেয়া বোলতি পাবলিক’, শুনবে ‘আরশোলা’, যন্তর মন্তরের পর নতুন কর্মসূচি ঘোষণা দীপকের 

    নিট প্রশ্নফাঁস আন্দোলনে বড় সাফল্য পেয়েছে অভিজিৎ দীপকে প্রতিষ্ঠিত ককরোচ জনতা পার্টি। এখনই মূলধারার রাজনৈতিক দল গড়ার ভাবনা নেই, জানিয়েছেন তিনি। যদিও বৃহস্পতিবার দেশজোড়া নয়া কর্মসূচি ‘কেয়া বোলতি পাবলিক’ (কী বলছে জনতা) কর্মসূচি ঘোষণা করলেন দীপকে। এর মাধ্যমে সরাসরি ...

    ০৬ আগস্ট ২০২৬ প্রতিদিন
    ১৫ হাজার ফোন, ১৬ মৃত্যু! হরমুজের হাহাকারে ভারতীয় নাবিকদের বাঁচাতে কী করছে মোদি সরকার?

    মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরু হয়েছে ২৮ ফেব্রুয়ারি। মাঝে ক’দিন সংঘর্ষবিরতি হলেও নতুন করে আমেরিকা-ইরান ধুন্ধুমার শুরু হয়েছে। এর ফলে বিশ্বের জ্বালানির ধমনী হরমুজ প্রণালী অবরুদ্ধই রয়ে গিয়েছে। এর মধ্যে দেশে জ্বালানি-সহ অন্যান্য জরুরি পণ্যের সরবরাহ অব্যাহত রাখতে ব্যবস্থা নিয়েছে কেন্দ্র। ...

    ০৬ আগস্ট ২০২৬ প্রতিদিন
    প্রশ্নফাঁস থেকে পরীক্ষায় দুর্নীতি! এবার হেমন্তের পদত্যাগ দাবি ঝাড়খণ্ডের ‘আরশোলা’দের

    একের পর এক পরীক্ষায় অনিয়ম। গত দু’বছর ধরে চরম নৈরাজ্য চলছে ঝাড়খণ্ডে। অবশেষে পথে নেমে প্রতিবাদের পথে হাঁটতে বাধ্য হয়েছে পড়ুয়ারা। তাদের দাবি, পরীক্ষা ব্যর্থতার দায় নিয়ে পদত্যাগ করতে হবে মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনকে। উল্লেখ্য, গত কয়েকদিন ধরেই সংবাদপত্রের শিরোনামে ...

    ০৬ আগস্ট ২০২৬ প্রতিদিন
    আততায়ীর গুলিতে মৃত্যু হয় গ্যাংস্টার আতিকের, জেলবন্দি দাদাকে দেখতে গিয়ে প্রাণ গেল ছোট ছেলেরও

    উমেশ পাল হত্যা মামলায় অন্যতম অভিযুক্ত ছিলেন গ্যাংস্টার রাজনীতিবিদ আতিক আহমেদ। পুলিশ হেফাজতে অজ্ঞাতপরিচয় হামলাকারীর গুলিতে মৃত্যু হয়েছিল তার। বৃহস্পতিবার উত্তরপ্রদেশের ঝাঁসিতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় মৃত্যু হল আতিকের ছোট ছেলে আবান আহমেদের। ঝাঁসি শহরে যাওয়ার পথে তাঁর গাড়ি একটি ...

    ০৬ আগস্ট ২০২৬ প্রতিদিন
    বাঁকিপুর মডেলে বিজেপির উচ্চবর্ণ ভোটব্যাঙ্কে থাবা! পিডিএ-র নয়া ব্যাখ্যায় ব্রাহ্মণ ‘তাস’ অখিলেশের

    আগামী বছরই উত্তরপ্রদেশে বিধানসভা নির্বাচন। তার আগে সে রাজ্যে রাজনৈতিক সমীকরণ বদলানোর ইঙ্গিত দিলেন সমাজবাদী পার্টি (সপা)-র প্রধান অখিলেশ যাদব (Akhilesh Yadav)। এতদিন ‘পিছড়া-দলিত-সংখ্যালঘু’ (পিডিএ) ফর্মুলাকে সামনে রেখে বিজেপির বিরুদ্ধে লড়াইয়ের কথা বললেও এবার ব্রাহ্মণদের উদ্দেশেও স্পষ্ট বার্তা দিলেন ...

    ০৬ আগস্ট ২০২৬ প্রতিদিন
    বিদেশি অনুদান নাকি আসন পুনর্বিন্যাস? জোড়া বিলে সমর্থন জোগানো নিয়ে শাঁখের করাতে কেন্দ্র

    জোড়া বিল। দুটোই পাশ করিয়ে নিতে চায় মোদি সরকার। কিন্তু সেই নিয়েই খানিকটা শাঁখের করাতের মতো পরিস্থিতিতে কেন্দ্র। সূত্রের খবর, ফরেন‌ কন্ট্রিবিউশন রেগুলেশন সংশোধনী বিল ২০২৬ পাশ করাতে কোনও সমস্যা হওয়ার কথা নয়। কিন্তু এই বিল পাশ হলে একাধিক ...

    ০৬ আগস্ট ২০২৬ প্রতিদিন
    এখনই গ্রেপ্তারি নয়, ‘সুপ্রিম’ দরবারে স্বস্তি অভিষেকের পিএ সুমিত রায়ের

    জমি-দুর্নীতি মামলায় সুপ্রিম কোর্টে স্বস্তি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক (Abhishek Banerjee PA) সুমিত রায়ের (Sumit Roy)। এখনই তাঁকে গ্রেপ্তার নয়, রক্ষাকবচ দিয়ে জানাল শীর্ষ আদালত। গ্রেপ্তারের আশঙ্কায় সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন সুমিত রায়। আজ, বৃহস্পতিবার প্রধান বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি ...

    ০৬ আগস্ট ২০২৬ প্রতিদিন
    ১০ বছর জেলের ঘানি টানতে হবে ‘তেহেলকা’র তরুণকে, ধর্ষণে দোষী তেজপাল

    বম্বে হাই কোর্টে বড় ধাক্কা খেলেন তরুণ তেজপাল! ২০১৩ সালের ধর্ষণ মামলায় ১০ বছরের সশ্রম কারাদণ্ডের সাজা ঘোষণা করল আদালত।  বৃহস্পতিবার বিচারপতি নীলা গোখলে ও অমিত জামসান্দেকারের ডিভিশন বেঞ্চে বহু প্রতীক্ষিত এই মামলার রায়দান হয়। ভারতীয় ন্যায় সংহিতার ৩৭৬(২)(এফ) ...

    ০৬ আগস্ট ২০২৬ প্রতিদিন
    দুর্গাপুরে নাবালকদের দিয়ে রক্তদান! আটক হতে পারেন অভিভাবকরা, ইঙ্গিত স্বাস্থ্যমন্ত্রীর

    বিনা অনুমতিতে ভিনরাজ্যের প্লাজমা বিক্রির পর এবার নাবালকদের থেকে রক্ত নেওয়ার মতো মারাত্মক অভিযোগ সামনে এসেছে। দুর্গাপুরের এক ব্লাড ব‌্যাঙ্কের বিরুদ্ধে এহেন অভিযোগ সামনে আসতেই কড়া পদক্ষেপের পথে রাজ্য সরকার। ঘটনায় নাবালকদের অভিভাবকদের জিজ্ঞাসাবাদ করা হবে বলে স্পষ্ট বার্তা ...

    ০৬ আগস্ট ২০২৬ প্রতিদিন
    প্রসূতি ওয়ার্ডে হবে ব্রেস্ট ফিডিং কর্নার! সরকারি হাসপাতালে মায়েদের জন্য বড় পদক্ষেপ স্বাস্থ্যমন্ত্রীর

    শিশু ভূমিষ্ঠ হওয়ার এক ঘণ্টার মধ্যে স্তন্যপান শুরু করানো উচিৎ। অথচ যথেষ্ট আড়াল নেই সরকারি হাসপাতালে। এবার বাংলাজুড়ে প্রসূতি ওয়ার্ডে শয়ে শয়ে ব্রেস্ট ফিডিং কর্নার তৈরি করবে স্বাস্থ্যদপ্তর। বুধবার কলকাতা মেডিক্যাল কলেজে ‘বিশ্ব স্তন্যপান সপ্তাহ’ পালনের অনুষ্ঠানে সেই বার্তাই ...

    ০৬ আগস্ট ২০২৬ প্রতিদিন
    মালদহে ফের টাকার ‘পাহাড়’! বাইক থেকে কাঁড়ি কাঁড়ি নগদ, মাদক-সহ আটক ২

    মালদহে ফের টাকার ‘পাহাড়’। বৃহস্পতিবার সকালে মাদক পাচার চক্রের বিরুদ্ধে অভিযানে মিলল বড়সড় সাফল্য। এদিন গাজোলের রাঙ্গাভিটা এলাকার ১২ নং জাতীয় সড়কে নাকা চেকিং চালানোর সময় দুই বাইক আরোহীর কাছ থেকে বিপুল নগদ অর্থ উদ্ধার করে পুলিশ। রাস্তার ধারে ...

    ০৬ আগস্ট ২০২৬ প্রতিদিন
    বঙ্গবাসীর পিছু ছাড়ছে না বর্ষণ, জারি অতিভারী বৃষ্টির সতর্কতা! কবে বদলাবে আবহাওয়া?

    বৃষ্টি পিছু ছাড়ছে না বঙ্গবাসীর। আলিপুর আবহাওয়া দপ্তর দক্ষিণবঙ্গ জুড়ে আজ অতিভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি। কলকাতা-সহ ৭ জেলায় ভারী বৃষ্টির হলুদ সতর্কতা। সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বইবে বলেও জানানো হয়েছে। বৃহস্পতি, শুক্র, শনিতে ভারী ...

    ০৬ আগস্ট ২০২৬ প্রতিদিন
    ‘বিজেপিতে দাদাগিরির সংস্কৃতি বরদাস্ত নয়’, শমীকের সুরে ‘হুঁশিয়ারি’ জিতেন্দ্র তিওয়ারির

    তৃণমূল কংগ্রেসের আমলে যে দাদাগিরির সংস্কৃতি চলত, সেই রাজনীতির আর কোনও জায়গা বিজেপিতে নেই। পাণ্ডবেশ্বরের একটি সভা থেকে কর্মীদের সতর্ক করে দিলেন বিধায়ক জিতেন্দ্র তিওয়ারি। তিনি আরও বলেন, কেউ যদি মনে করেন, জিতেন্দ্র তিওয়ারির সঙ্গে ঘুরে বেড়াবেন, ছবি তুলবেন ...

    ০৬ আগস্ট ২০২৬ প্রতিদিন
    শিক্ষকের সঙ্গে বেলুড়মঠ দর্শন, ফেরার পথে চলন্ত ট্রেন থেকে পড়ে মৃত্যু কাঁকসার পড়ুয়ার

    কোচিং শিক্ষকের সঙ্গে ঘুরতে যাওয়াই কাল! বেলুড়মঠ থেকে বাড়ি ফেরার পথে মৃত্যু কিশোরের। ট্রেন থেকে পরে মর্মান্তিক মৃত্যু কাঁকসার দ্বাদশ শ্রেণির ছাত্রের। কীভাবে ছাত্র ট্রেন থেকে পড়ে গেল, তা নিয়ে তদন্ত শুরু হয়েছে। ঘটনার তদন্তে নেমেছে জিআরপি। শোকের ছায়া ...

    ০৬ আগস্ট ২০২৬ প্রতিদিন
    ১৫ আগস্ট ভাষণ দিন, মুখ্যমন্ত্রীকে প্রস্তাব দিল রাজ্য বিজেপি

    স্বাধীনতা দিবসকে ঘিরে এ বার নতুন রাজনৈতিক বার্তার প্রস্তুতি? সূত্রের খবর, আগামী ১৫ আগস্ট রাজ্যবাসীর উদ্দেশে বার্তা দেওয়ার জন্য মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছে প্রস্তাব পাঠিয়েছে রাজ্য বিজেপি। দলের পক্ষ থেকে মনে করা হচ্ছে, নতুন সরকার গঠনের পর এটাই মুখ্যমন্ত্রীর ...

    ০৬ আগস্ট ২০২৬ প্রতিদিন
    ছিটমহলের মতো মায়ানমারের সঙ্গে জমি বিনিময় করছে ভারত! ‘খণ্ডিত’ হওয়ার শঙ্কায় ভুগছে মণিপুর

    ছিটমহলের কায়দায় এবার মায়ানমারের সঙ্গে জমি বিনিময় করছে ভারত! একাধিক সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, মণিপুরের চান্দেল জেলার সীমান্তবর্তী প্রায় ১.৪ বর্গমাইল এলাকা নিয়ে মায়ানমারের সঙ্গে আলোচনা চালাচ্ছে কেন্দ্র সরকার। তবে বিষয়টি নিয়ে এখনও কোনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। মণিপুরের এই এলাকাটি ...

    ০৬ আগস্ট ২০২৬ প্রতিদিন
    মাত্র ১২ বছরের মেয়ে…, অভিজিৎ-সৌরভদের বিরুদ্ধে পকসো মামলা চেয়ে থানায় শিলিগুড়ির আইনজীবী

    এবার পকসো আইনের আওতায় অভিযোগ দায়ের হতে পারে অভিজিৎ দীপকে-সৌরভ দাসদের বিরুদ্ধে? ককরোচ জনতা পার্টির প্রতিবাদ কর্মসূচিতে বহু বালক-বালিকাদেরও দেখা গিয়েছিল। তাদের উপর পুলিশ লাঠি চালিয়েছে, এমন অভিযোগ তুলেছেন ‘ককরোচ’ নেতৃত্ব। এই বিষয়টি উল্লেখ করেই সরব হয়েছেন রিঙ্কি চট্টোপাধ্যায় ...

    ০৬ আগস্ট ২০২৬ প্রতিদিন
    বিপথে চালিত হয়ে পাথর ছুড়লেও তরুণদের কথা শুনতে হবে, মন্তব্য সুপ্রিম কোর্টের

    ২০ জুলাই সংসদ অভিযানে ছাত্র-ছাত্রীদের মিছিলে একদিকে যেমন পুলিশের অতি তৎপরতার অভিযোগ উঠেছে, তেমনই অন্যদিকে পুলিশ বাহিনীর উপর হামলারও অভিযোগ উঠেছে। দু’তরফেই মামলা দায়ের হয়েছে সুপ্রিম কোর্টে। যেমন মণীশকুমার সোলাঙ্কি পিটিশন দায়ের করেছেন এই মর্মে যে, অশান্তির ঘটনায় অভিযান ...

    ০৬ আগস্ট ২০২৬ প্রতিদিন
    সমকামী যুবকের সঙ্গে ডেটে যেতেই মহাবিপদ! সর্বস্ব খোয়ালেন ব্যক্তি, খুলতে হল পোশাকটুকুও

    ডেটিং অ্যাপে আলাপ, একে অপরকে পছন্দ, তারপরেই দেখা। কিন্তু দেখা করতে গিয়েই বিপাকে পড়লেন যুবক। ডেটে যেতেই তাঁকে বিবস্ত্র করে মারধর করল সঙ্গী। এমনকী নগ্ন অবস্থায় যুবকের ছবিও তোলা হয়। সেই ছবি দেখিয়ে রীতিমতো হুমকি দিয়ে তাঁর থেকে কেড়ে ...

    ০৬ আগস্ট ২০২৬ প্রতিদিন
    পালাবদলের বাংলায় শিল্পায়নে গতি! মুম্বইয়ে টাটার সঙ্গে শিল্প বৈঠকে রাজ্য

    রাজ্যে সরকার পরিবর্তনের পর শিল্পায়নকে নতুন করে গতি দেওয়ার লক্ষ্যে উদ্যোগী হয়েছে নবান্ন। সেই প্রচেষ্টার অংশ হিসেবেই মুম্বইয়ে টাটা গোষ্ঠীর শীর্ষ কর্তাদের সঙ্গে বৈঠক করেছে পশ্চিমবঙ্গ সরকারের শিল্প দপ্তরের প্রতিনিধিদল। নবান্ন সূত্রে খবর, বৈঠকে সিঙ্গুরের ন্যানো প্রকল্প সংক্রান্ত ক্ষতিপূরণের ...

    ০৬ আগস্ট ২০২৬ প্রতিদিন
    দুর্নীতির হেল্পলাইনে অন্নপূর্ণার খোঁজ! নবান্নের কন্ট্রোলরুমে ফোন আসছে শরিকি ঝামেলা নিয়েও

    দুর্নীতি রুখতে গত মঙ্গলবার টোল-ফ্রি হেল্পলাইন নম্বর চালু করেছে নবান্ন। কাটমানি থেকে সিন্ডিকেট, অবৈধ টোল বা মদের ঠেক, যে কোনও ধরনের দুর্নীতি বা অপরাধের অভিযোগ এই নম্বরে জানাতে পারছেন রাজ‌্যবাসী। একসপ্তাহ হল। কেমন অভিযোগ এলে কন্ট্রোলরুমের এই চার নম্বারে? ...

    ০৬ আগস্ট ২০২৬ প্রতিদিন
    প্রাথমিকে শিক্ষক ও শিক্ষাকর্মীদের আপাতত ‘সারপ্লাস’ বদলি নয়! অন্তর্বর্তী নির্দেশ হাইকোর্টের

    আপাতত প্রাথমিক স্কুলের শিক্ষক ও শিক্ষাকর্মীদের ‘সারপ্লাস’ বা উদ্বৃত্ত বদলি করা যাবে না। বুধবার এমনই অন্তর্বর্তী নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। বিচারপতি বিভাস পট্টনায়েকের এজলাসে এই সংক্রান্ত মামলার শুনানি হয়। শুনানিতে বিচারপতি বিভাস পট্টনায়ক স্পষ্ট জানান, রাজ্য ‘সারপ্লাস’ বদলির জন্য ...

    ০৬ আগস্ট ২০২৬ প্রতিদিন
    বাড়ির কাজের লোকেদের সবেতন মাতৃত্বকালীন ছুটি! শ্রমদপ্তরের সঙ্গে আলোচনায় স্বাস্থ্যদপ্তর

    বাড়িতে যাঁরা পরিচারিকার কাজ করেন তাঁরাও ছ’মাস মাতৃত্বকালীন ছুটি পাবেন। তাও একেবারে বেতন সহ। অংসগঠিত ক্ষেত্রে মহিলা শ্রমিকরা মাতৃত্বকালীন ছুটি পান না। এবার তাদের নিয়েও চিন্তা ভাবনা শুরু করল স্বাস্থ‌্যদপ্তর। স্বাস্থ‌্যমন্ত্রী ডা. শারদ্বত মুখোপাধ‌্যায় জানিয়েছেন, ‘‘শ্রম দপ্তরের কাছে আমাদের ...

    ০৬ আগস্ট ২০২৬ প্রতিদিন
    আমতলা মামলায় স্বস্তি অভিষেকের! দলীয় কার্যালয় ভাঙার ঘটনায় স্থগিতাদেশের মেয়াদ বাড়াল হাই কোর্ট

    আমতলার পার্টি অফিস ভাঙার মামলায় ফের স্বস্তি তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। আমতলার দলীয় অফিস ভাঙার অন্তর্বর্তী স্থগিতাদেশের মেয়াদ বৃদ্ধি করল কলকাতা হাই কোর্ট। এদিন বিচারপতি শুভ্রা ঘোষ নির্দেশ দেন, আগামী ২১ আগস্ট পর্যন্ত অফিস ভাঙা যাবে ...

    ০৬ আগস্ট ২০২৬ প্রতিদিন
    বাতিল ১৩৫, সন্দেহের তালিকায় ৪৫ হাজারের বেশি! জাতিগত শংসাপত্রে ব্যাপক ঝাড়াই-বাছাই নবান্নর

    তৃণমূল কংগ্রেসের আমলে দেওয়া জাতিগত সংশাপত্র যাচাইয়ের প্রক্রিয়া শুরু করল নবান্ন (Nabanna)। এই যাচাইয়ের কাজে ৪৫ হাজারের বেশি শংসাপত্র সন্দেহের তালিকায় রয়েছে। জানা গিয়েছে, ইতিমধ্যেই বাতিল করা হয়েছে ১৩৫টি শংসাপত্র।তৃণমূল কংগ্রেসের আমলে রাজ্যে এসসি, এসটি, ওবিসি সার্টিফিকেট নিয়ে ব্যাপক ...

    ০৬ আগস্ট ২০২৬ প্রতিদিন
    নেপালের ‘আগুন’ ছড়াতে পারে ভারতেও! সীমান্তে আরও কড়া নজরদারি, সতর্ক বাহিনীও

    নতুন করে উত্তেজনা শুরু হয়েছে নেপালে। তীব্র হচ্ছে হিন্দু রাষ্ট্র পুনর্বহালের দাবিও। এহেন পরিস্থিতিতে অনুপ্রবেশকারীরা নেপাল থেকে ভারতে যাতে প্রবেশের চেষ্টা করতে না পারে, সেজন্য সীমান্ত এলাকায় জোরদার করা হল নিরাপত্তা। গোয়েন্দা সূত্রে খবর, নেপালে অশান্তির সুযোগ নিয়ে ভারতে ...

    ০৬ আগস্ট ২০২৬ প্রতিদিন
    কীভাবে তোলাবাজি? গ্রেপ্তারের ৫৭ দিন পর সব্যসাচী বিরুদ্ধে চার্জশিট পুলিশের, মিলল না জামিনও

    তোলাবাজির মামলায় বিধাননগরের প্রাক্তন পুর চেয়ারম্যান তথা নিউটাউনের প্রাক্তন বিধায়ক সব্যসাচী দত্তের বিরুদ্ধে ১,৭৩০ পাতার চার্জশিট পেশ করল বিধাননগর থানার পুলিশ। গ্রেপ্তারের ৫৭ দিনের মাথায় বুধবার বারাসত আদালতে চার্জশিট জমা পড়ে। এরপর তাঁর জামিনের আবেদন খারিজ করে আদালত ১২ ...

    ০৬ আগস্ট ২০২৬ প্রতিদিন
    শব্দদূষণ রোধে মসজিদে মাইকে ‘না’, ‘ধর্ম করুন বাড়িতে’, বললেন শমীক, হাই কোর্টে ‘প্রতিবাদী’ নওশাদ

    রাজ্যের প্রায় সব মসজিদ থেকে খুলে ফেলা হতে পারে মাইক। রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের পুরনো নির্দেশিকা মেনেই এই প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়েছে রাজ্যজুড়ে। সরকার ও আইনি বিধান অনুযায়ী, মসজিদ বা যেকোনও উপাসনালয়ে উচ্চস্বরে মাইক বা লাউডস্পিকার বাজানোয় নিষেধাজ্ঞা জারি ...

    ০৬ আগস্ট ২০২৬ প্রতিদিন
    আগস্টের অন্নপূর্ণার টাকা কবে পাবেন? দিনক্ষণ জানিয়ে দিল সরকার

    চলতি আগস্টের অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা ন‌্যায‌্য প্রাপকরা এই মাসেই পাবেন। সেপ্টেম্বর অবধি গড়াবে না। যেহেতু অনলাইনে আবেদনের ক্ষেত্রে বহু গরমিল ধরা পড়েছে, তাই পূর্ণাঙ্গ ও বিস্তারিত সমীক্ষা করা হচ্ছে বিডিও-স্তর থেকে। কবে অ্যাকাউন্টে ঢুকবে তার দিনক্ষণও প্রকাশ ...

    ০৬ আগস্ট ২০২৬ প্রতিদিন
    শৌচাগারেও লুকানো সম্পত্তি! টুলুর শ্বশুরবাড়ির বাথরুম ভাঙল এসটিএফ, মাটি খুঁড়েও চলল তল্লাশি

    বীরভূমের বহুচর্চিত পাথর মাফিয়া মহম্মদ নিজামুদ্দিন ওরফে টুলু মণ্ডলকে ঘিরে তদন্তে ফের নতুন মোড়। টানা কয়েকদিন ধরে টুলু মণ্ডলের বিপুল সম্পত্তি, আয়ের উৎস এবং বেআইনি আর্থিক লেনদেনের সূত্র খুঁজে বের করতে একের পর এক অভিযান চালাচ্ছে জেলা পুলিশ। সেই ...

    ০৬ আগস্ট ২০২৬ প্রতিদিন
    রেশন দোকানে সারপ্রাইজ ভিজিট, স্কুলে মিড ডে মিলের ভাতের গুণমানও খতিয়ে দেখলেন খাদ্যমন্ত্রী

    রেশন দোকানে সারপ্রাইজ ভিজিট। এলাকার স্কুলে গিয়ে পড়ুয়াদের জন্য রান্না করা মিড ডে মিলের গুণমানও খতিয়ে দেখলেন খাদ্যমন্ত্রী অশোক কীর্তনিয়া। ক্লাসরুমে গিয়ে খোসমেজাজে গল্পও করলেন কচিকাঁচাদের সঙ্গে। স্কুলের সমস্যার কথা মন দিয়ে শোনেন মন্ত্রী। রেশন দোকানে গম কেন নেই? ...

    ০৬ আগস্ট ২০২৬ প্রতিদিন
    তৃণমূূল জমানায় বিজেপি করার অপরাধে থানায় মারধর! তৎকালীন আইসি-সহ ৫ পুলিশের বিরুদ্ধে অভিযোগ কাঁথিতে

    বিজেপি করার অপরাধে মারধর! থানায় নিয়ে গিয়ে অকথ্য অত্যাচার। দোকান ভেঙে দেওয়ারও অভিযোগ। তৃণমূল আমলে সেই নির্যাতনের বিরুদ্ধে তৎকালীন আইসি অমলেন্দু বিশ্বাস-সহ ৫ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের হল কাঁথি (Contai) থানায়।২০২২ সালে পুরসভা ভোটের ঠিক আগে দক্ষিণ কাঁথি বিজেপির ...

    ০৬ আগস্ট ২০২৬ প্রতিদিন
    ‘ভারতমালা’য় জুড়বে উত্তরপ্রদেশ-জোকা! সড়কপথ নির্মাণে নীতীন সাক্ষাতে আমতার বিধায়ক

    ভারতমালা প্রকল্পে বাংলায় ২৮৫ কিলোমিটার রাস্তা তৈরি হবে। জুড়ে যাবে উত্তরপ্রদেশের চানদৌলি থেকে দক্ষিণ ২৪ পরগনার জোকা। গ্রিনফিল্ড এক্সপ্রেসওয়ে’র এই প্রকল্পে ৩৫ কিলোমিটার রাস্তা রয়েছে আমতা-সহ হাওড়ায়। এই রাস্তা তৈরির কাজ কোন অবস্থায় রয়েছে। কীভাবে প্রকল্প এগোবে তার তদারকিতে ...

    ০৬ আগস্ট ২০২৬ প্রতিদিন
    গ্রুপ ডি নিয়োগ দুর্নীতি, চার্জশিটে থাকা পার্থ চট্টোপাধ্যায়-সহ ২৪ অভিযুক্তেরই জামিন

    গ্রুপ ডি নিয়োগ দুর্নীতি মামলায় চার্জশিটে নাম থাকা সকল অভিযুক্তের জামিন মঞ্জুর করল সিবিআই আদালত। আজ, বুধবার এই সংক্রান্ত মামলার শুনানি হয়। শুনানিতে তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee), এসপি সিনহা, কল্যাণময় গঙ্গোপাধ্যায়-সহ মোট ২৪ জনের জামিন মঞ্জুর করে ...

    ০৬ আগস্ট ২০২৬ প্রতিদিন
    বারাসতে ফুটপাত দখল করে ব্যবসা নয়, অন্যথায় উচ্ছেদ! কড়া নির্দেশ প্রশাসনের

    বারাসত (Barasat) শহরের কেএনসি রোডে ফুটপাথ দখল নিয়ে কড়া অবস্থান নিল জেলা প্রশাসন। আজ, বুধবার জেলাশাসক শিল্পা গৌরিসারিয়া, পুলিশ সুপার জে মার্সি, বারাসতের বিধায়ক শংকর চট্টোপাধ্যায়-সহ প্রশাসনের কর্তারা এলাকা পরিদর্শন করেন। ব্যবসায়ীদের নির্দিষ্ট সময়ের মধ্যে ফুটপাথ ও সরকারি জমির ...

    ০৬ আগস্ট ২০২৬ প্রতিদিন
    এবার রাস্তাতেও ভ্যাকিউম ক্লিনিং! জল চুরিতে এফআইআর, কড়া হুঁশিয়ারি পুরমন্ত্রী অগ্নিমিত্রার

    এবার বিদেশের মতোই রাস্তা হবে ঝাঁ চকচকে! এক চিলতে আবর্জনা দেখলেই তৎপর হবে পুরসভা। রাস্তা পরিষ্কার করতে এবার ছুটবে পুরসভার ভ্যাকিউম ক্লিনার গাড়ি। সাকশন সিস্টেমে ময়লা-আবর্জনা সাফ করবে এই গাড়ি। পুরমন্ত্রী অগ্নিমিত্রা পালের (Agnimitra Paul) উদ্যোগে এই গাড়ির উদ্বোধন ...

    ০৬ আগস্ট ২০২৬ প্রতিদিন
    ঢাকার ছক ধর্মতলায়! ‘আরশোলা’র আড়ালে কারা? ইঙ্গিতে ভারতকেই সতর্কবার্তা হাসিনার?

    প্রবল ছাত্র বিক্ষোভের জেরে ২০২৪ সালের ৫ আগস্ট বাংলাদেশ থেকে চলে যেতে হয় মুজিবকন্যা শেখ হাসিনাকে। বুধবার তথাকথিত সেই ছাত্র বিপ্লবের দ্বিতীয় বর্ষপূর্তিতে প্রথমবার সরাসরি ভার্চুয়ালি বক্তব্য রাখলেন হাসিনা। আর সেই ভাষণেই বাংলাদেশের ছাত্র আন্দোলনের ‘আসল সত্য’ ফাঁস করলেন ...

    ০৬ আগস্ট ২০২৬ প্রতিদিন
    ‘আরেক পাকিস্তানে পরিণত হয়েছে বাংলাদেশ’, সরাসরি ভারতের হস্তক্ষেপ চাইলেন হাসিনাপুত্র!

    মৌলবাদের দাপাদাপি পাক ঘনিষ্ঠতায় বর্তমানে দুর্বৃত্তের রাষ্ট্রে পরিণত হয়েছে বাংলাদেশ। এই পরিস্থিতি শুধু বাংলাদেশের জন্য নয়, ভারতের জন্য বিপজ্জনক। এই বিষয়ে সরাসরি নয়াদিল্লির হস্তক্ষেপ চাইলেন হাসিনাপুত্র সজীব ওয়াজেদ জয়। শুধু তাই নয়, বিশ্বের সবচেয়ে বড় গণতন্ত্রের দেশের কাছে তাঁর ...

    ০৬ আগস্ট ২০২৬ প্রতিদিন
    ‘আমি মুজিব কন্যা বলছি, ডিসেম্বরেই ফিরব’, দিল্লির সংবাদসভায় হুঙ্কার ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী হাসিনার

    দিল্লির ফরেন করেসপন্ডেন্ট ক্লাবে ভারচুয়ালি বক্তব্য রাখছেন বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রবল ছাত্র বিক্ষোভের জেরে ২০২৪ সালের ৫ আগস্ট বাংলাদেশ থেকে চলে যেতে হয় মুজিবকন্যাকে। বুধবার, ৫ আগস্ট তথাকথিত ছাত্র বিপ্লবের বর্ষপূর্তিতে জনসমক্ষে প্রথমবার সরাসরি বক্তব্য রাখছেন তিনি। ...

    ০৬ আগস্ট ২০২৬ প্রতিদিন
    বৃদ্ধকে বাঁচাতে নিজের লাইফজ্যাকেট পরিয়ে দেন, বানভাসী কেরলে মৃত্যু উদ্ধারকারী যুবকের

    কেরলে (Kerala) ভয়ংকর বন্যায়, ভূমিধসে ত্রাতা হিসাবে পরিচিত তিনি। শেষ পর্যন্ত উদ্ধারকাজে নেমে মৃত্যু হল ৩৬ বছরের আর রাজেশের। বন্যা বিধ্বস্ত কন্নুর জেলার একটি দ্বীপে প্রাণের ঝুঁকি নিয়ে ৬১ বছরের বৃদ্ধ কৃষক বেন্নিকে উদ্ধার করেন রাজেশ। ওই সময় নিজের ...

    ০৬ আগস্ট ২০২৬ প্রতিদিন
    ভারত বিরোধী এজেন্ডা! ক্ষমা চেয়ে মেটার স্বীকারোক্তি, ‘বিশেষ কনটেন্ট দেখানোর জন্য টাকা ঢালা হচ্ছে’

    টাকার বিনিময়ে ভারত বিরোধী এজেন্ডা ছড়াচ্ছে মেটা! প্রধানমন্ত্রীর ভিডিও ডিলিট ও ক্ষমা প্রার্থনার পর কার্যত সেটাই মেনে নিল মার্ক জুকারবার্গের সংস্থা। মেটা (Meta) স্বীকার করে নিয়ে, ভারতে বিশেষ কিছু কনটেন্ট ছড়ানোর জন্য বিপুল পরিমাণ অর্থ দেওয়া হয়েছে তাদের সংস্থাকে। ...

    ০৬ আগস্ট ২০২৬ প্রতিদিন
    যাত্রী স্বাচ্ছন্দ্যে বড় পদক্ষেপ রেলের! আরএসি টিকিটেও মিলবে কম্বল-চাদর-বালিশ

    যাত্রী স্বাচ্ছন্দ্যের কথা মাথায় রেখে বড় সিদ্ধান্ত নিল ভারতীয় রেল। এবার থেকে ট্রেনের টিকিট আরএসি হয়ে  থাকলেও মিলবে বেডরোল। এসি কোচে টিকিট কাটার পর তা কনফার্ম না হয়ে আরএসি হয়ে থাকলে মিলবে কম্বল-চাদর-বালিশ। যাত্রীদের বড় অংশের অভিযোগ আরএসি হয়ে ...

    ০৬ আগস্ট ২০২৬ প্রতিদিন
    বৃহস্পতিতে জেন জির সঙ্গে মোহন-কথা! তরুণ মন পেতে রাজ্যের ক্যাম্পাসগুলিতেও কর্মসূচি এবিভিপির

    নিটে প্রশ্নফাঁসকে কেন্দ্র করে উত্তাল হয় দিল্লি। লাগাতার বিক্ষোভের জেরে পদত্যাগ করতে হয় খোদ শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে। যার নেপথ্যে নবগঠিত সংগঠন ‘ককরোচ জনতা পার্টি’, যা ছাত্রছাত্রীদের তারুণ্য আর অসম সাহসের ফসল। যদিও এই ‘ককরোচ’দের নেপথ্যে বিদেশি অনুদান বা সরকার ...

    ০৫ আগস্ট ২০২৬ প্রতিদিন
    পরিবার পিছু ১২০০ টাকা পঞ্চায়েত কর! ভুয়ো খবর উড়িয়ে বিজ্ঞপ্তি জারি রাজ্যের

    গ্রামে পঞ্চায়েত কর বৃদ্ধি নিয়ে গত কয়েক দিন ধরেই জল্পনা ছিল, সেই খবর ভুয়ো বলে বিজ্ঞপ্তি জারি করল রাজ্য সরকার। পরিবার পিছু পঞ্চায়েত কর বাড়িয়ে ১২০০ টাকা করা হয়েছে বলে যে খবর রটেছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি সরকারের। ...

    ০৫ আগস্ট ২০২৬ প্রতিদিন
    কেমন কাজ করছে পুলিশ, দমকল প্রস্তুত কতটা? থানায়-থানায় হঠাৎ পরিদর্শনে মুখ্যমন্ত্রী শুভেন্দু

    কেমন কাজ করছে পুলিশ, দমকল প্রস্তুত কতটা? তা খতিয়ে দেখতে বুধবার সকালে একের পর থানা, দমকল সদর দপ্তরে সারপ্রাইজ ভিজিটে মুখ্যমন্ত্রী তথা পুলিশমন্ত্রী শুভেন্দু অধিকারী (CM Suvendu Adhikari)। বন্দর এলাকার ওয়াটগঞ্জ ও একবালপুর থানায় যান মুখ্যমন্ত্রী। সেখান থেকে রাজ্য ...

    ০৫ আগস্ট ২০২৬ প্রতিদিন
    দিনমজুর থেকে প্রায় ২০০ কোটির সম্পত্তি! আড়ালে থেকেই হাই কোর্টে রক্ষাকবচ আর্জি টুলুর

    ভগ্নিপতি মিনার মণ্ডল গ্রেপ্তার হওয়ার পর থেকেই অন্তরালে টুলু মণ্ডল। বিদেশে গিয়ে গা ঢাকা দিয়েছেন বলেই মনে করা হচ্ছে। অন্তরালে থেকেই এবার রক্ষাকবচের আর্জি জানালেন টুলু মণ্ডল (Tulu Mondal)। বুধবার কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হন তিনি। বিচারপতি সৌগত ভট্টাচার্য ...

    ০৫ আগস্ট ২০২৬ প্রতিদিন
    ‘এসএসকেএমে চোখ দেখান’, অভিষেকের বিদেশযাত্রায় অনুমতি দিল না হাই কোর্ট

    কলকাতা হাই কোর্টে ফের বড় ধাক্কা অভিষেক বন্দ্যোপাধ্য়ায়ের (Abhishek Banerjee)। চোখের চিকিৎসায় বিদেশ যাওয়ার অনুমতি পেলেন না ‘কালীঘাট তৃণমূলে’র সর্বভারতীয় সাধারণ সম্পাদক। বুধবার বিচারপতি সৌগত ভট্টাচার্য বৃহস্পতিবার অভিষেককে এসএসকেএম হাসপাতালে যাওয়ার নির্দেশ দেন। সেখানে একটি মেডিক্যাল বোর্ড গঠন করা ...

    ০৫ আগস্ট ২০২৬ প্রতিদিন
    কোচবিহারে সিপিএম কার্যালয়ে ভাঙচুর, খুলে নিয়ে যাওয়া হল জানলা-দরজা, চুরি টিভিও!

    একাধিক কার্যালয় ভাঙচুরের প্রতিবাদে জেলাশাসক অফিসে গতকাল, মঙ্গলবারই বিক্ষোভ দেখায় বামেরা। সেই ঘটনার পর রাতেই ভাঙচুর, লুটপাট হল সিপিএমের কার্যালয়ে। কেবল ভাঙচুরই নয়, কার্যালয়ের দরজা, জানলা খুলে নিয়ে যাওয়া হয়েছে দেওয়াল ভেঙে! চেয়ার-টেবিল, টিভিও চুরি হয়েছে! চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে ...

    ০৫ আগস্ট ২০২৬ প্রতিদিন
    মাথায় তাল পড়ে নাক-মুখ থেকে রক্ত! আমতায় ১৪ মাসের শিশুর মর্মান্তিক মৃত্যু

    নামে বলে তাল কানা, হলও তাই। সোজা গাছ থেকে এসে পড়ল মাথায়! হাওড়ার আমতায় একরত্তির মর্মান্তিক মৃত্যু। মাথায় তাল পড়ে নাক-মুখ থেকে গলগলিয়ে রক্ত বেরোতে শুরু করে। হাসপাতালে নিয়ে গেলে সব শেষ। ১৪ মাসের শিশু দিদির সঙ্গে ট্রাই সাইকেলে ...

    ০৫ আগস্ট ২০২৬ প্রতিদিন
    বিধায়কের মদতে গা ঢাকা! অবশেষে পুলিশের জালে দিলীপ মণ্ডল ‘ঘনিষ্ঠ’ জেলা পরিষদ সদস্য

    আগেই গ্রেপ্তার হয়েছেন ‘গুরু’ দিলীপ মণ্ডল। আর এবার একটি খুনের মামলায় গ্রেপ্তার হলেন ‘চ্যালা’ তথা দক্ষিণ ২৪ পরগনা জেলা পরিষদের তৃণমূল সদস্য রাজীব ওরফে বাবান গাজী। ২০২৪ সালের একটি খুনের মামলায় মঙ্গলবার তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। আজ ধৃতকে আদালতে ...

    ০৫ আগস্ট ২০২৬ প্রতিদিন
    বারুইপুরের আদি গঙ্গায় বীরভূমের যুবকের দেহ! খুন নাকি আত্মহত্যা? তদন্তে পুলিশ

    বীরভূমের যুবকের দেহ উদ্ধার বারুইপুরের আদি গঙ্গায়। বুধবার সকালে পচাগলা দেহ উদ্ধার করেছে পুলিশ। কী করে মৃত্যু তা নিয়ে ধোঁয়াশা। তাঁকে খুন করে দেহ ভাসিয়ে দেওয়া হয়েছে নাকি, যুবক আত্মঘাতী হয়েছেন তা জানা যায়নি। পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তে ...

    ০৫ আগস্ট ২০২৬ প্রতিদিন
    মালদহে ধারালো অস্ত্রের ঘায়ে কাটা পড়ল প্রৌঢ়ের ডান হাত-কান! পলাতক তৃণমূল নেতা-সহ ৮

    ছাগলের খামার থেকে ফেরার পথে আচমকা হামলা! ধারালো অস্ত্রে কেটে ফেলা হল প্রৌঢ়ের ডানহাত ও কান! তাঁকে লক্ষ্য করে দুই রাউন্ড গুলিও ছোড়া হয় বলে অভিযোগ। ঘটনায় অভিযুক্ত এক তৃণমূল নেতা-সহ ৮ দলীয় কর্মী। হাড়হিম করা ঘটনাটি ঘটেছে মালদহের ...

    ০৫ আগস্ট ২০২৬ প্রতিদিন
    ‘শিরায় শিরায় রক্ত, সন্দীপ স্যরের ভক্ত’, প্রিয় স্যারের বদলির খবরে কান্নায় ভেঙে পড়লেন পড়ুয়ারা

    ‘হাতেখড়ি’ তাঁর হাতেই। প্রতিদিন নতুন শিক্ষার পাঠ দেন তিনি। স্কুলকে নিজের হাতে সাজিয়ে তুলেছেন। পড়ুয়াদের খুঁটিনাটি সব বিষয়ে খেয়াল রাখেন। সেই প্রিয় শিক্ষকের বদলির খবর পেতেই কান্নায় ভেঙে পড়ল পড়ুয়ারা। স্কুলে ছুটে এলেন অভিভাবকরাও। তাঁরা কিছুতেই যেতে দেবেন না ...

    ০৫ আগস্ট ২০২৬ প্রতিদিন
    তৃণমূলের ‘বিবেক ভোটে’ কেল্লাফতে, মাত্র ৬ সদস্য নিয়ে নদিয়া জেলা পরিষদ দখল বিজেপির

    নদিয়া জেলা পরিষদের (Nadia Zilla Parishad) সভাধিপতি নির্বাচনে তৃণমূলের ‘বিবেক ভোটে’র বাজিমাত। বিজেপি প্রার্থী প্রণতি বিশ্বাসের জয় ঘিরে জেলার রাজনৈতিক মহলে ব্যাপক চাঞ্চল্য। নতুন সভাধিপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পরই দুর্নীতিমুক্ত ও স্বচ্ছ প্রশাসন গড়ার বার্তা দিলেন প্রণতি বিশ্বাস। অন্যদিকে, ...

    ০৫ আগস্ট ২০২৬ প্রতিদিন
    গৃহশিক্ষক থেকে খাদানের ব্যবসা! টুলুর ২০০ কোটির সাম্রাজ্য কীভাবে? পুলিশের থেকে নথি নিচ্ছে ইডি

    বীরভূমের বালি-পাথর ব্যবযায়ীর আকাশছোয়া সম্পত্তি! প্রায় ২০০ কোটি টাকার সম্পত্তি তাঁর। এসটিএফ ওই ঘটনার তদন্ত করছে। এবার টুলুর এই বিপুল পরিমাণ অর্থের উৎস কী? সেই বিষয়ে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-র নজরে টুলু। এই ব্যবসায়ীর বিপুল বেআইনি অর্থের উৎস নিয়ে তদন্ত ...

    ০৫ আগস্ট ২০২৬ প্রতিদিন
    পিস্তল-রিভলভার-পাইপগান! কাঁচরাপাড়ায় নর্দমা থেকে উদ্ধার মারণাস্ত্র, কোথা থেকে আসছে বঙ্গে?

    পুকুরের পর এবার নর্দমা থেকে উদ্ধার হল অস্ত্রসস্ত্র। কাঁচরাপাড়ার (Kanchrapara) পুলিশের অভিযানে মিলল সাফল্য। এই ঘটনায় এক অভিযুক্তকে গ্রেপ্তার করল পুলিশ। জানা গিয়েছে, নালায় একটি নাইলনের ব্যাগের মধ্যে আগ্নেয়াস্ত্রগুলি ছিল। ধৃতকে জিজ্ঞাসাবাদ করে এই ঘটনার সঙ্গে আর কে কে ...

    ০৫ আগস্ট ২০২৬ প্রতিদিন
    বাংলায় জঙ্গি করিডর, নিশানায় শুভেন্দু! বিপদ রুখতে দিনাজপুর সীমান্তে বজ্রআঁটুনি

    জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী! খোঁজ চলছে জঙ্গি মডিউলের। এহেন পরিস্থিতিতে সীমান্তে জারি হাই অ্যালার্ট। এরমধ্যেই সীমান্ত এলাকাগুলোতে উচ্চ ক্ষমতাসম্পন্ন বৈদ্যুতিক আলোয় মুড়ে ফেলতে চলছে উত্তর দিনাজপুর জেলা প্রশাসন। মূলত নিরাপত্তা আরও সুনিশ্চিত করার লক্ষ্যে উত্তর দিনাজপুরের ভারত-বাংলাদেশ সীমান্ত ...

    ০৫ আগস্ট ২০২৬ প্রতিদিন
    টাকার প্রলোভন দেখিয়ে নাবালকদের দিয়ে রক্তদান! ‘কাউকে রেয়াত নয়’, হুঁশিয়ারি অগ্নিমিত্রার

    বয়স গোপন করে হাসপাতালে গিয়ে রক্তদান। নাবালকদের থেকে রক্ত সংগ্রহের অভিযোগ। টাকার লোভ দেখিয়ে বেসরকারি স্কুলের পড়ুয়াদের থেকে রক্ত নেওয়ার অভিযোগে সরগরম দুর্গাপুর (Durgapur)। স্কুলেরই প্রাক্তন পড়ুয়া প্রলোভন দেখিয়েছে বলে দাবি। অভিভাবকদের নিয়ে থানায় অভিযোগ জানিয়েছেন, স্কুলের প্রিন্সিপাল। যে ...

    ০৫ আগস্ট ২০২৬ প্রতিদিন
    ‘কে কোথায় চিকিৎসা করবে তাঁর ইচ্ছা’! পাশে দাঁড়িয়েও ‘পয়সাওয়ালা খোকাবাবু’ অভিষেককে বিঁধলেন অধীর

    চোখের চিকিৎসার জন্য তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhishek Banerjee) বিদেশ যাওয়ার অনুমতি দেয়নি কলকাতা হাই কোর্ট। এই ইস্যুতে অভিষেকের পাশে দাঁড়ালেন কংগ্রেস নেতা অধীর চৌধুরী (Adhir Ranjan Chowdhury)। তিনি বলেন, ‘কে কোথায় চিকিৎসা করাবে তা আদালত ঠিক ...

    ০৫ আগস্ট ২০২৬ প্রতিদিন
    আবাসে দুর্নীতির অভিযোগ, অর্ধেক নেড়া-জুতোর মালা পরিয়ে ঘোরানো হল তৃণমূল নেতাকে!

    অর্ধেক নেড়া করে, গলায় জুতোর মালা ও কোমরে দড়ি পরিয়ে তৃণমূল (TMC) নেতাকে গোটা গ্রাম ঘোরানোর অভিযোগ উঠল বিজেপি কর্মী-সমর্থকদের বিরুদ্ধে। সামাজিক মাধ্যমে এই ভিডিও ভাইরাল হতেই হইচই পড়ে যায়। যদিও ওই ঘটনার সত্যতা যাচাই করেনি সংবাদ প্রতিদিন ডিজিটাল। ...

    ০৫ আগস্ট ২০২৬ প্রতিদিন
    বীরভূমের পর এবার দুর্গাপুরের ইটভাঁটায় পুলিশি তল্লাশি, উদ্ধার কাঁড়ি কাঁড়ি টাকা!

    পড়শি জেলা বীরভূমের বালি ও পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলের ডেরায় হানা দিয়ে টাকার পাহাড় উদ্ধার হয়েছে। মিলেছে কেজি কেজি সোনা। বেআইনি বালি-পাথরের ব্যবসা করে পাহাড়প্রমাণ সম্পত্তি টুলু করেছে বলে অভিযোগ। ওই জেলার একাধিক জায়গায় তল্লাশিও চলছে তদন্তকারীদের। সেই আবহে ...

    ০৫ আগস্ট ২০২৬ প্রতিদিন
    দ্বিতীয় বিয়ের ৬ মাসেই স্ত্রী-সন্তান ছেড়ে প্রথম বউয়ের সঙ্গে সম্পর্ক! বিচার চেয়ে ধরনায় চিকিৎসক ঘরনি

    মাস ছয়েক আগে রেজিস্ট্রি করে বিয়ে। দ্বিতীয় বউ ও সন্তানকে ফেলে রেখে ফের প্রথম স্ত্রীর সঙ্গে সম্পর্ক! চিকিৎসক স্বামীকে ফিরে পেতে এবার হাসপাতালের বাইরে ধরনায় বসলেন দ্বিতীয় স্ত্রী, হাতে পোস্টার। ঘটনাকে কেন্দ্র করে তুমুল শোরগোল আরামবাগ হাসপাতালে (Arambagh Hospital)।ব্যাপারটা ...

    ০৫ আগস্ট ২০২৬ প্রতিদিন
    টুলুর ২ শ্যালকও ‘ধনকুবের’, সম্পত্তির উৎসের খোঁজে শ্বশুরবাড়িতে পুলিশ

    বীরভূমের ‘পাথরসম্রাট’ টুলু মণ্ডল (Tulu Mondal) কোথায়, তা এখনও জানা নেই কারও। সম্ভবত বিদেশে গা ঢাকা দিয়েছেন বলেই অনুমান তদন্তকারীদের। তাঁর খোঁজে এবার বীরভূমের পাড়ুইয়ে টুলুর শ্বশুরবাড়িতে তল্লাশি পুলিশের। টুলুর দুই শ্যালকও পাথর ব্যবসার সঙ্গে যুক্ত। তাঁদের বিপুল সম্পত্তির ...

    ০৫ আগস্ট ২০২৬ প্রতিদিন
    ঝাড়ফুঁক-তন্ত্রমন্ত্রেই সারবে মানসিক রোগ! ১০ দিন ধরে খুঁটিতে বাঁধা যুবতী! তারপর যা হল…

    ফের কুসংস্কারের বলি! রোগ সারাতে ঝাড়ফুঁক-তন্ত্রমন্ত্রের নামে এক যুবতীকে ১০ দিন ধরে খুঁটিতে বেঁধে রাখার অভিযোগ। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের বারাবাঁকিতে। শেষমেষ যুবতীর মৃত্যু হয়।পুলিশ সূত্রে খবর, মৃতার নাম রুবি যাদব (৩৩)। দীর্ঘদিন ধরেই তিনি মানসিক অসুখে ভুগছিলেন। বহু চিকিৎসকের কাছে গেলেও কোনও ...

    ০৫ আগস্ট ২০২৬ প্রতিদিন
    দেশে কবে চালু হচ্ছে প্লাস্টিকের নোট? বড় ঘোষণা রিজার্ভ ব্যাঙ্কের, বাতিল হবে কাগজের টাকা?

    ছেঁড়া-ফাটা মলিন কাগজের নোট নিয়ে সমস্যার শেষ নেই। সরকার অনুমোদিত হলেও মলিন নোটের জেরে রীতিমতো সমস্যায় ভুগতে হয় দেশবাসীকে। এই সমস্যা সমাধানে এবার দেশে প্লাস্টিকের নোট চালুর পরিকল্পনা করল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (RBI)। বুধবার এই ইস্যুতে মুখ খুললেন ...

    ০৫ আগস্ট ২০২৬ প্রতিদিন
    খবরে আপত্তি নেই, তবে শুনানির অডিও-ভিডিও ক্লিপ সোশাল মিডিয়ায় নয়, সংবাদমাধ্যমকে বলল সুপ্রিম কোর্ট

    এজলাসে শুনানির বিবরণ দিয়ে খবর পরিবেশনে আপত্তি নেই, তবে কোনমও অডিও ভিডিও ক্লিপ আদালতের অনুমতি ছাড়া সোশাল মিডিয়া বা কোনও ডিজিটাল প্ল্যাটফর্মে প্রকাশ করা যাবে না। অন্তবর্তী নির্দেশের ভুল ব্যাখ্যা ও বিভ্রান্তি দূর করে বুধবার সাফ জানিয়ে দিল সুপ্রিম ...

    ০৫ আগস্ট ২০২৬ প্রতিদিন
    ফাঁস পাক চক্রান্ত, পাঞ্জাবে গ্রেপ্তার ৯ জঙ্গি, নিট বিক্ষোভের মধ্যে যন্তর মন্তরে হামলার ছক ছিল

    অপারেশন সিঁদুরে জখম হয়েছে পাকিস্তান। এরপর থেকেই গুপ্তঘাতের অপচেষ্টা চালাচ্ছে আইএসআই। যদিও ফের ফাঁস হয়ে গেল যড়যন্ত্র। বুধবার চার নাবালক-সহ ৯ জন সন্দেহভাজন জঙ্গিকে গ্রেপ্তার করল পাঞ্জাব পুলিশ। তাদের কাছ থেকে প্রচুর অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার হয়েছে। ওই সন্দেহভাজনদের ...

    ০৫ আগস্ট ২০২৬ প্রতিদিন
    লক্ষ্য আসন পুনর্বিন্যাস, ১৬ আগস্ট থেকে সংসদে ৩ দিনের বিশেষ অধিবেশনের ডাক কেন্দ্রের!

    বাদল অধিবেশনে আসন পুনর্বিন্যাস বিল (Delimitation Bill 2026) পাশ করাতে মরিয়ে মোদি সরকার। সেই লক্ষ্যে লোকসভায় ৩ দিনের বিশেষ অধিবেশন ডাকতে চলেছে কেন্দ্র। সূত্রের খবর, আগামী ১৬ আগস্ট থেকে শুরু হতে চলেছে এই বিশেষ অধিবেশন। চলবে ১৮ আগস্ট পর্যন্ত। ...

    ০৫ আগস্ট ২০২৬ প্রতিদিন
    নিটের পর এবার নতুন ইস্যুতে লড়াই শুরু, রাজনীতিতে নামছে ‘ককরোচ’? বিরাট ইঙ্গিত দীপকের

    প্রথম আন্দোলনে ‘সাফল্য’ এসেছে। এবার কি সরাসরি রাজনীতিতে নামছে ককরোচ জনতা পার্টি? দলের পরবর্তী পদক্ষেপ নিয়ে আলোচনার জন্য মহারাষ্ট্রে শুরু হয়েছে ‘আরশোলা’দের দলীয় বৈঠক। দু’দিন ধরে ছত্রপতি শম্ভাজিনগর আলোচনায় বসেছেন প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে-সহ দলের একঝাঁক নেতা। সেখান থেকেই ‘ককরোচ’দের ...

    ০৫ আগস্ট ২০২৬ প্রতিদিন
    রাষ্ট্রের নামে অতিরিক্ত বলপ্রয়োগ পরিস্থিতি বিপজ্জনক করে, ককরোচ বিক্ষোভ নিয়ে পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের

    দিল্লিতে ককরোচ জনতা পার্টির বিক্ষোভে নৃশংসতার অভিযোগ নিয়ে শাসক শিবিরকে সতর্ক করল সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালত বলল, রাষ্ট্রের দোহাই দিয়ে অতিরিক্ত বলপ্রয়োগ সবসময় পরিস্থিতিকে আরও বিপজ্জনক করে। বিক্ষোভকারীদের বোঝানো এবং তাঁদের কথা শোনার বিকল্প কিছু হতে পারে না।অভিযোগ ককরোচ ...

    ০৫ আগস্ট ২০২৬ প্রতিদিন
    ঝাড়খণ্ডে প্রশ্নফাঁস, সোনমের অনুরোধে জল খেলেও ‘অনশন’ জারি ছাত্রনেতা দেবেন্দ্রর

    নিয়োগ পরীক্ষায় অনিয়মের অভিযোগে গত ৪ দিন ধরে নির্জলা অনশনের পর অবশেষে জলগ্রহণ করলেন ঝাড়খণ্ডের ছাত্রনেতা দেবেন্দ্র মাহাতো (Devendra Mahato)। বুধবার দেবেন্দ্রকে ভিডিও কল করে অনশন ভাঙার জন্য বুঝিয়েছিলেন শিক্ষাবিদ তথা সমাজকর্মী সোনম ওয়াংচুক। তাঁর পরামর্শ মতোই এদিন নির্জলা ...

    ০৫ আগস্ট ২০২৬ প্রতিদিন
    প্রেমিকের হাত ধরে ছেড়েছিলেন সংসার, ২ বছর পরে ট্রলিব্যাগে মিলল সেই বধূর দেহ!

    বছর দুয়েক আগে স্বামীকে ছেড়ে প্রেমিকের হাত ধরে সংসার ছেড়েছিলেন তিনি। এবার ট্রলিব্যাগের মধ্যে মিলল ছোটি কুমারী নাম্নী সেই বধূর দেহ। অভিযুক্ত প্রেমিক ঋষভ কুমার পলাতক। তাঁর খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।জানা গিয়েছে, বিহারের নওয়াদা জেলার বাসিন্দা ছিলেন ছোটি। তাঁর ...

    ০৫ আগস্ট ২০২৬ প্রতিদিন
    রামলালা দর্শনে বদলাচ্ছে নিয়ম, ‘চুরি’ বিতর্কের মাঝে রাম মন্দিরে ভূমি পূজনের দিনই বড় সিদ্ধান্ত

    অনুদান চুরির অভিযোগের মধ্যেই অযোধ্যার রাম মন্দিরের নিয়মে বড়সড় বদল। বুধবার রাম মন্দিরের (Ayodhya Ram Mandir) ভূমি পূজন দিবস। সেদিন থেকেই নিয়ম বদলে গেল। নতুন নিয়মের ফলে রামলালার দর্শন আরও সহজ হতে চলেছে ভক্তদের জন্য। রাম মন্দির ট্রাস্ট জানিয়েছে, ...

    ০৫ আগস্ট ২০২৬ প্রতিদিন
    মহারাষ্ট্রে পনিরের উৎপাদন-বিক্রি নিষিদ্ধ! অন্যথায় ৬ মাসের জেল, লক্ষ টাকা জরিমানা

    ছত্তিশগড়ের পরে মহারাষ্ট্র। উদ্ভিজ্জ চর্বি সমৃদ্ধ নকল পনির নিষিদ্ধ করল রাজ্য সরকার। আগামী এক বছরের জন্য ‘অ্যানালগ’ পনিরের উৎপাদন, বিতরণ ও বিক্রি নিষিদ্ধ হল মহারাষ্ট্রে। এর অন্যথা হলে ৬ মাসের জেল, ১ লক্ষ টাকা অবধি জরিমানা হতে পারে। জনস্বাস্থ্যের ...

    ০৫ আগস্ট ২০২৬ প্রতিদিন
    জঙ্গি হামলার আশঙ্কা! হাই অ্যালার্ট জারি জম্মু ও কাশ্মীরে, আপাতত বাতিল অমরনাথ যাত্রা

    বড়সড় কিছু ঘটতে চলেছে জম্মু ও কাশ্মীরে! সেই আশঙ্কা উসকে দিয়ে বুধবার উচ্চ সতর্কতা জারি করা হল উপত্যকায়। নিরাপত্তাজনিত আশঙ্কা থেকে আপাতত বাতিল করা হয়েছে অমরনাথ যাত্রাও (Amarnath Yatra Suspended)। গত কয়েক সপ্তাহে জম্মু ও কাশ্মীরে একের পর এক ...

    ০৫ আগস্ট ২০২৬ প্রতিদিন
    ইথানল ইস্যুতে ডিপফেক ভিডিও! হাই কোর্টে জয় গড়করির, মেটা-গুগলকে বড় নির্দেশ আদালতের

    ইথানল মিশ্রিত পেট্রল (ই-২০) বিতর্কে সমাজমাধ্যমে তাঁর ডিপফেক ভিডিওর ছড়াছড়ি! এই অভিযোগ তুলেই বম্বে হাই কোর্টের দ্বারস্থ হয়েছিলেন কেন্দ্রীয় সড়ক ও পরিবহণ মন্ত্রী নীতীন গড়করি (Nitin Gadkari)। মামলা করেছিলেন মেটা-গুগলের বিরুদ্ধে। বুধবার সেই মামলাতেই বড় জয় পেলেন তিনি। আদালতের ...

    ০৫ আগস্ট ২০২৬ প্রতিদিন
    বিরোধী ঐক্যের চেয়ে উন্নয়নই অগ্রাধিকার, ‘ইন্ডিয়া জোট’ নিয়ে আলোচনা চান না পিকে

    বিহারে বিজেপির অন্যতম গড় বাঁকিপুর ছিনিয়ে নিয়ে জাতীয় রাজনীতিতে সাড়া ফেলে দিয়েছেন প্রশান্ত কিশোর। জল্পনা শুরু হয়েছিল, এবার ইন্ডিয়া জোটে যোগ দিয়ে বিরোধী শিবিরের শক্তি বাড়াবেন ভোটকুশলী। তবে সে জল্পনায় আপাতত দাঁড়ি টেনে পিকে জানিয়ে দিলেন, বিহারের উন্নয়নই তাঁর ...

    ০৫ আগস্ট ২০২৬ প্রতিদিন
    অধিবেশন না চললেও সপ্তাহে একদিন বিধায়কদের সঙ্গে দেখা করতেই হবে মন্ত্রীদের, নির্দেশ বিজেপির

    অধিবেশন চলুক বা না চলুক, সপ্তাহে একদিন বিধায়কদের সঙ্গে দেখা করতে হবে রাজ্যের মন্ত্রীদের। বিধায়কদের এলাকার সমস্যার কথা শুনতে হবে। এবং দ্রুত তা সমাধান করতে হবে। নাগরিক স্বার্থে উন্নয়নের কাজে কোনও ঢিলেমি নয়। তাই বিজেপি পার্টি থেকে মন্ত্রীদের কাছে ...

    ০৫ আগস্ট ২০২৬ প্রতিদিন
    মুহুর্মুহু বজ্রপাতের সঙ্গে ঝমঝমিয়ে বৃষ্টি, ভোরেই আঁধার নামল কলকাতায়! প্রবল দুর্যোগ উত্তরবঙ্গেও

    গত কয়েকদিন ধরেই প্রবল বৃষ্টি চলছে উত্তরবঙ্গের একাধিক জেলায়। বিপর্যস্ত ডুয়ার্স। একাধিক রাস্তায় ধস নামার ফলে স্থানীয় বাসিন্দা থেকে পর্যটক, সকলেই প্রবল আতঙ্কে। এই পরিস্থিতিতে বুধবার সকাল থেকে প্রবল বৃষ্টি শুরু দক্ষিণবঙ্গে। ভোর বেলাই কার্যত আঁধার নামল তিলোত্তমার বুকে। ...

    ০৫ আগস্ট ২০২৬ প্রতিদিন
    হাওড়ায় শুটআউট! মদ ও জুয়ার আসরে গুলিবিদ্ধ যুবক, আটক ১

    ফের হাওড়ায় চলল গুলি। মঙ্গলবার রাতে মদ ও জুয়ার আসরে এক যুবককে লক্ষ্য গুলি চালানো হয় বলে অভিযোগ। রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন তিনি। তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। বর্তমানে সেখানেই চলছে চিকিৎসা। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক ...

    ০৫ আগস্ট ২০২৬ প্রতিদিন
  • প্রতিদিন | 1601-1700

News/খবর All News এই সময় বর্তমান প্রতিদিন আজকাল দৈনিক স্টেটসম্যান আজ তক Times of India Indian Express The Statesman

BENGAL INFO | Information about West Bengal, India | bengalinfo1@gmail | Privacy Policy