সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘ভারতের ঘনিষ্ঠ বন্ধু নেপাল।’ শনিবার মণিপুর থেকে প্রতিবেশী দেশটিকে জরুরি বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শুক্রবার রাতে নেপালের নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন ৭৩ বছরের সুশীলা কারকি। সরকার পতনের পর অগ্নিগর্ভ নেপালের হাল ধরেছেন তিনি। ...
১৪ সেপ্টেম্বর ২০২৫ প্রতিদিনঅভিরূপ দাস: ছবি দেখে এ প্রজন্মের সিংহভাগ তাঁকে চিনবে না। একশো জনের মধ্যে আশিজন চুল ছিঁড়বে মাথার। কিন্তু গলা? ‘‘ওই ব্যারিটোন শুনে কণ্ঠের মালিককে চিনে নেবে আমার পাড়ার পাঁচ ছ’বছরের কচিকাঁচারাও।’’ জানিয়েছেন, শুভাশিস চক্রবর্তী। মহালয়ার ভোরে যাঁর গলায় মোহিত ...
১৩ সেপ্টেম্বর ২০২৫ প্রতিদিনসংবাদ প্রতিদিন ডিজিটাল ব্যুরো: আর জি কর মেডিক্যাল কলেজের চতুর্থ বর্ষের ছাত্রীর রহস্যমৃত্যু। তবে কি আত্মহত্যা নাকি অন্য কিছু? তা নিয়ে ধোঁয়াশা। উঠে আসছে প্রেমিকের সঙ্গে সম্পর্কের টানাপোড়েনের তত্ত্বও। গোটা বিষয়টা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।জানা গিয়েছে, মৃতার নাম ...
১৩ সেপ্টেম্বর ২০২৫ প্রতিদিননব্যেন্দু হাজরা: বাংলার উত্তরবঙ্গের থেকে নেপালের দূরত্ব বেশি নয়। তাই নেপালের অশান্তিতে উদ্বিগ্ন হয়ে পড়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দায়িত্ব নেওয়ার পরই অন্তর্বর্তী সরকারের প্রধান সুশীলা কারকিকে শুভেচ্ছা জানালেন তিনি।মমতা X হ্য়ান্ডেলে লেখেন, “নেপালের অন্তর্বর্তী সরকারের প্রধান সুশীলা কারকিকে শুভেচ্ছা ...
১৩ সেপ্টেম্বর ২০২৫ প্রতিদিননিরুফা খাতুন: মেয়ের বিয়ের ১০ দিনের মাথায় গলফগ্রিনে বৃদ্ধের রহস্যমৃত্যু। নিজের বাড়ির সিঁড়িতে মিলল রক্তাক্ত দেহ। খবর পেয়েই ঘটনাস্থলে যায় গলফগ্রিন থানার পুলিশ। দেহ উদ্ধার করে পাঠায় ময়নাতদন্তের জন্য। প্রতিবেশীদের অভিযোগ, ঘটনার নেপথ্যে মৃতের জামাই। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু ...
১৩ সেপ্টেম্বর ২০২৫ প্রতিদিনঅর্ণব আইচ ও নিরুফা খাতুন: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রীমৃত্যুতে প্রকাশ্যে ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট। জানা যাচ্ছে, জলে ডুবেই মৃত্যু হয়েছে ইংরেজি অনার্সের তৃতীয় বর্ষের ছাত্রী অনামিকার। তবে তিনি মদ্যপ ছিলেন কি না, তা স্পষ্ট নয় প্রাথমিক রিপোর্টে। ফলে দুর্ঘটনা না খুন, ...
১৩ সেপ্টেম্বর ২০২৫ প্রতিদিননব্যেন্দু হাজরা: শিয়ালদহ স্টেশন চত্বরে দীর্ঘক্ষণ গাড়ি নিয়ে দাঁড়িয়ে থাকা আর যাবে না। সব গাড়ির জন্যই শিয়ালদহ স্টেশন চত্বরে ঢোকা এবং বের হওয়ার পথ নির্দিষ্ট করে দেওয়ার পরিকল্পনা শুরু করেছে পূর্ব রেল। শিয়ালদহ স্টেশন চত্বরে যান চলাচলের জন্য তৈরি ...
১৩ সেপ্টেম্বর ২০২৫ প্রতিদিনস্টাফ রিপোর্টার: রাজ্যের উপকূল সংলগ্ন এলাকায় কিংবা নদীতে কোনও তৈলবাহী জাহাজ দুর্ঘটনায় পড়লে সেখান থেকে অনেকসময় তেল মিশে যায় জলে। এই ধরনের ঘটনায় দূষিত হয় পরিবেশ। এবার থেকে যাতে এমন দুর্ঘটনায় দ্রুত ব্যবস্থা নেওয়া যায় তার জন্য একটি পরিকল্পনা ...
১৩ সেপ্টেম্বর ২০২৫ প্রতিদিননিরুফা খাতুন: পুজোর বাকি আর মাত্র কয়েকটাদিন। সপ্তাহান্তে জোর কেনাকাটির পরিকল্পনা রয়েছে? তবে অবশ্যই সঙ্গে ছাতা রাখুন। কারণ, আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী শনিবারও কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির সম্ভাবনা। ভিজতে পারে উত্তরবঙ্গ।হাওয়া অফিস সূত্রে খবর, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে নিম্নচাপ ...
১৩ সেপ্টেম্বর ২০২৫ প্রতিদিনবাবুল হক ও সুমিত বিশ্বাস: আর জি করের ছাত্রীর মৃত্যুর পরতে পরতে রহস্য। শোনা যাচ্ছে, অন্তঃসত্ত্বা হয়ে পড়েছিলেন ওই ছাত্রী। স্বাভাবিকভাবেই প্রেমিককে বিয়ের জন্য চাপ দেন তিনি। সম্ভবত সেই কারণেই চরমে ওঠে অশান্তি। অভিযোগ, এরপরই রাগে প্রেমিকাকে খুন করেন ...
১৩ সেপ্টেম্বর ২০২৫ প্রতিদিনশান্তনু কর, জলপাইগুড়ি: ফোন, সোশাল মিডিয়ার মাধ্যমে আলাপ। তারপর প্রেমের সম্পর্ক তৈরি। সেই প্রেমের টানেই সীমান্ত পেরিয়ে বাংলাদেশ চলে গিয়েছিলেন জলপাইগুড়ির কলেজ ছাত্রী। অভিযোগ, ওই তরুণীকে চিনতেই চায়নি প্রেমিক। বিএসএফ, বিডিআরের মাধ্যমে শেষপর্যন্ত তিনি এপারে নিজের বাড়িতে ফিরে এলেন। ...
১৩ সেপ্টেম্বর ২০২৫ প্রতিদিনসুমন করাতি, হুগলি: উত্তরপাড়া থানার নবগ্রামে একটি বেসরকারি হোমে এক যুবতীকে শারীরিক নিগ্রহের অভিযোগ। এই ঘটনায় ইতিমধ্যেই গ্রেপ্তার হয়েছে চারজন। একজনকে তিন দিনের পুলিশ হেফাজতে পাঠিয়েছে শ্রীরামপুর আদালত। বাকিদের ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে। পুলিশ সূত্রে জানা ...
১৩ সেপ্টেম্বর ২০২৫ প্রতিদিনগোবিন্দ রায়, বসিরহাট: ব্যবসার কাজে ওড়িশায় গিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ বাঙালি ব্যবসায়ী! তাঁর সঙ্গে সাড়ে চার লক্ষ টাকার বেশি ছিল বলে পরিবারের দাবি। তাঁকে অপহরণের অভিযোগ তুলেছে পরিবারের সদস্যরা। ওড়িশা পুলিশের কাছে এই বিষয়ে পরিবারের লোকজন জানালেও কোনও গুরুত্ব দেওয়া ...
১৩ সেপ্টেম্বর ২০২৫ প্রতিদিনবিশ্বজ্যোতি ভট্টাচার্য, শিলিগুড়ি: নেপালে অশান্তি অব্যাহত। তার প্রভাব পড়ছে ভারতীয় সীমান্তে। এদিকে খাদ্য সংকটে কাহিল আমজনতা খাবার সংগ্রহের জন্য ভারতীয় সীমান্তে ভিড় বাড়াচ্ছে। নদী অতিক্রম করে ভারতের গ্রামে ঢোকার চেষ্টা করছে। সশস্ত্র সীমা বলের (এসএসবি) জওয়ানরা তাদের নেপালে ফেরত ...
১৩ সেপ্টেম্বর ২০২৫ প্রতিদিনধীমান রায়, কাটোয়া: ভিনরাজ্যে স্বামী পরিযায়ী শ্রমিক হিসেবে কাজ করেন। এদিকে স্ত্রী এক যুবকের সঙ্গে পরকীয়ার সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন বলে অভিযোগ। বধূর শ্বশুরবাড়ির লোকজন দু’জনকে হাতেনাতে ধরে ফেলেন। রাতভর তাঁদের ঘরে আটকে রেখে সকালে বিদ্যুতের খুঁটির সঙ্গে বেঁধে রাখা ...
১৩ সেপ্টেম্বর ২০২৫ প্রতিদিনঅর্ণব দাস, বারাকপুর: রাজ্যে ফের ‘স্টোনম্যান’ কায়দায় খুন! শনিবার সাতসকালে জগদ্দলের কল্যাণী এক্সপ্রেসওয়ের পাশের খাল থেকে উদ্ধার যুবকের ক্ষতবিক্ষত দেহ। তাঁর নাম পরিচয় জানা যায়নি। সকালে দেহটি ভেসে থাকতে দেখেন স্থানীয়রা। খবর পেয়ে দেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনায় ব্যাপক ...
১৩ সেপ্টেম্বর ২০২৫ প্রতিদিনঅর্ণব দাস, বারাসত: বন্ধুর সঙ্গে মনোমালিন্য চলছিল। তবে তার যে এমন করুণ পরিণতি হবে, তা আশা করেননি কেউ। শুক্রবার দুপুরে দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনে (Dakshineswar Metro Station) বন্ধুকে খুনের পর বাড়ি ফেরে নাবালক। ছেলেকে মুখচোখ দেখে বাবা-মা আঁচ করতে পারেন ...
১৩ সেপ্টেম্বর ২০২৫ প্রতিদিননিরুফা খাতুন: পুজোর বাকি আর মাত্র কয়েকটাদিন। সপ্তাহান্তে জোর কেনাকাটির পরিকল্পনা রয়েছে? তবে অবশ্যই সঙ্গে ছাতা রাখুন। কারণ, আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী শনিবারও কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির সম্ভাবনা। ভিজতে পারে উত্তরবঙ্গ।হাওয়া অফিস সূত্রে খবর, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে নিম্নচাপ ...
১৩ সেপ্টেম্বর ২০২৫ প্রতিদিনঅর্ণব দাস, বারাসত: পরিচিত এক কিশোরীকে কটূক্তি করা নিয়ে বিবাদের সূত্রপাত। মাঝে একদিন হাতাহাতিও হয় দু’জনের। সেই সংঘাতের জেরে শুক্রবার দক্ষিণেশ্বর মেট্রো (Dakshineswar Metro) স্টেশনে বন্ধুকে একের পর এক ছুরির কোপ নাবালক সহপাঠীর। দক্ষিণেশ্বর কাণ্ডে এমনই তথ্য পেয়েছে পুলিশ। ...
১৩ সেপ্টেম্বর ২০২৫ প্রতিদিনসংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মজা করতে গিয়ে অন্ধ হওয়ার যোগাড় সহপাঠীদের! ওড়িশার একটি আবাসিক বিদ্যালয়ে ৮ ছাত্রের চোখে ফেবিকুইক দেওয়ার অভিযোগ। ঘুমন্ত অবস্থায় এই কাণ্ড করে অজ্ঞাত এক বা একাধিক পড়ুয়া। আট জন পড়ুয়াকেই হাসপাতালে ভর্তি করতে হয়। তাদের ...
১৩ সেপ্টেম্বর ২০২৫ প্রতিদিনসংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রক্তক্ষয়ী হিংসায় দু’বছর ধরে জ্বলছে মণিপুর। মৃত্যু হয়েছে বহু মানুষের। ঘর ছাড়া আরও বেশি। কিন্তু এই দুই বছরে একবারও মণিপুরে আসেননি প্রধানমন্ত্রী। পাশাপাশি, এই বিষয়ে খুবই কম শব্দ খরচ করেননি তিনি। গোষ্ঠী সংঘাতের পর এই ...
১৩ সেপ্টেম্বর ২০২৫ প্রতিদিনসংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জামিন বা অন্তর্বর্তী জামিন সংক্রান্ত কোনও মামলা বছরের পর বছর আটকে রাখা যাবে না। নিষ্পত্তি করতে হবে দু’মাসের মধ্যে। দেশের সব হাই কোর্ট এবং নিম্ন আদালতগুলিকে কড়া নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালতের এই রায় ...
১৩ সেপ্টেম্বর ২০২৫ প্রতিদিনবিশেষ সংবাদদাতা, নয়াদিল্লি: দেশের তফসিলি জাতি, উপজাতি সম্প্রদায়ের জন্য কোনও কাজ করেনি কেন্দ্রীয় সরকার। এই মর্মে সংসদীয় কমিটির বৈঠকে সরব হয়েছেন বিজেপি সাংসদরাই।সূত্রের খবর, সদ্য সংসদের সামাজিক ন্যায় ও সশক্তিকরণ মন্ত্রকের স্থায়ী কমিটির বৈঠকে একাধিক বিজেপি সাংসদ মন্তব্য করেছেন, ...
১৩ সেপ্টেম্বর ২০২৫ প্রতিদিনসংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নিজের রাজ্য গুজরাটে আইনি বিপাকে তৃণমূল সাংসদ ইউসুফ পাঠান। ইউসুফকে ‘দখলদার’ তকমা দিল গুজরাট হাই কোর্ট। আদালত জানিয়ে দিল, বরোদা পুরসভার জমি বেআইনিভাবে দখল করে রেখেছেন ইউসুফ। ওই জমি তাঁকে ফাঁকা করতে হবে। দরকার পড়ল ...
১৩ সেপ্টেম্বর ২০২৫ প্রতিদিনসংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দীর্ঘ বিতর্কের পর অবশেষে মণিপুরে পা রেখেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শনিবার চূড়াচাঁদপুরের জনসভায় উপস্থিত হয়ে হিংসা ভুলে শান্তির আহ্বান জানালেন প্রধানমন্ত্রী। তাঁর বার্তা, ‘উন্নয়নের জন্য শান্তি জরুরি।’ উত্তর-পূর্বের রাজ্যে উন্নয়নের মেশিন চালিয়ে যেতে সংঘাত থামানোর ...
১৩ সেপ্টেম্বর ২০২৫ প্রতিদিনসংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কর্নাটকে গণপতি বিসর্জনে ভয়াবহ দুর্ঘটনা। শোভাযাত্রার মধ্যেই ঢুকে পড়ল ট্রাক। পিষ্ট হয়ে মৃত্যু হয়েছে অন্তত ৮ জনের। আহতের সংখ্যা ২৫।পুলিশ সূত্রে খবর, শুক্রবার রাতে হাসান জেলার মোসালেহোসাল্লি এলাকায় গণপতি বিসর্জনের একটি শোভাযাত্রা বেরিয়েছিল। অংশগ্রহণ করেছিলেন বহু ...
১৩ সেপ্টেম্বর ২০২৫ প্রতিদিনসংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আত্মসমর্পণ করলেন কিষেনজির স্ত্রী সুজাতা। তাঁর মাথার দাম ছিল ১ কোটি টাকা। তেলেঙ্গানা পুলিশের কাছে তিনি ও তাঁর তিন মহিলা সঙ্গী ধরা দিয়েছেন বলে জানা যাচ্ছে এক সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে। গাদওয়াল অঞ্চলের বাসিন্দা সুজাতা খুব ...
১৩ সেপ্টেম্বর ২০২৫ প্রতিদিনসংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রায় আড়াই বছর ধরে গোষ্ঠীদ্বন্দে জ্বলছে মণিপুর। আপাত দৃষ্টিতে খানিকটা ছন্দ ফিরলেও ছাই চাপা আগুন জ্বলে উঠছে মাঝে মাঝেই। এই প্রেক্ষাপটে শত গঞ্জনার মাঝে শনিবার মণিপুর পৌছালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। হাতে উন্নয়নের ডালা। আর এখানেই ...
১৩ সেপ্টেম্বর ২০২৫ প্রতিদিনসংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: যোগীরাজ্যের পুলিশের লাঠিচার্জে বিজেপি কর্মীর মৃত্যুর অভিযোগ। সেই ঘটনায় ১১ জন পুলিশকর্মীকে শাস্তি দিল আদিত্যনাথ প্রশাসন। ৬ পুলিশকর্মীকে সাসপেন্ড করা হয়েছে। বাকি পাঁচজনকে জেলা পুলিশ লাইনে পাঠানো হয়েছে। জেলা পুলিশের শীর্ষ আধিকারিক জেলাশাসককে প্রয়োজনীয় পদক্ষেপ ...
১৩ সেপ্টেম্বর ২০২৫ প্রতিদিনসংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বেলুন দুর্ঘটনার হাত থেকে পরিত্রাণ পেলেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব। শনিবার মান্দসৌরে হট এয়ার বেলুনের এক ইভেন্টে অংশ নেন তিনি। আচমকাই তিনি বেলুনে থাকাকালীন তাতে আগুন ধরে যায়। দ্রুত তৎপরতায় তাঁকে উদ্ধার করা হয়। ঠিক ...
১৩ সেপ্টেম্বর ২০২৫ প্রতিদিনসংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রেল মানচিত্রে জায়গা পেল মিজোরাম। শনি সকালে আইজল বিমানবন্দর থেকে ভৈরবী-সাইরাং রেলপথের সূচনা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। একই সঙ্গে বিরোধীদের তোপ দেগে তিনি বলেন, যেখানে ভোট সেখানেই নজর বিরোধীরদের। অন্যথায় কোনও কিছুরই গুরুত্ব নেই তাদের ...
১৩ সেপ্টেম্বর ২০২৫ প্রতিদিনস্টাফ রিপোর্টার: সব কিছু ঠিকঠাক চললে, বিনা প্রতিদ্বন্দ্বিতায় দ্বিতীয় বার সিএবি প্রেসিডেন্ট হতে চলেছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। আগামী ১৪ সেপ্টেম্বর মনোনয়ন জমা করার শেষ দিন। শোনা যাচ্ছে, সৌরভ তাঁর প্যানেল সমেত মনোনয়ন জমা করতে পারেন সে দিনই। আগামী ২২ সেপ্টেম্বর নির্বাচন ...
১৩ সেপ্টেম্বর ২০২৫ প্রতিদিনসংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জন্মলগ্ন থেকেই বিতর্কে বিবেক অগ্নিহোত্রীর ‘দ্য বেঙ্গল ফাইলস’। কখনও বাংলার ইতিহাস বিকৃত করার অভিযোগে চর্চার শিরোনামে উঠে এসেছে এই ছবি তো কখনও বা আবার প্রোপাগান্ডা সিনেমা তৈরির অভিযোগে বিদ্ধ হয়েছেন পরিচালক। বক্স অফিসেও মন্দা বাজার। ...
১৩ সেপ্টেম্বর ২০২৫ প্রতিদিনস্টাফ রিপোর্টার: চেতলা অগ্রণীর এবছরের পুজোমণ্ডপে প্রায় এক কোটি ২৬ লাখ রুদ্রাক্ষ ব্যবহার করা হয়েছে। এই বিপুল পরিমাণ রুদ্রাক্ষ এসেছে মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, ভিয়েতনাম, কম্বোডিয়া, নেপাল ছাড়াও বেনারস, উত্তরকাশী থেকে। বাংলার পাঁচটি জেলার ২০০ জন শিল্পী বিশেষ প্রশিক্ষণ শেষে ওই ...
১৩ সেপ্টেম্বর ২০২৫ প্রতিদিনবিধান নস্কর, বিধাননগর: সাতসকালে কেষ্টপুরে পথ দুর্ঘটনা। একের পর এক বাইকে ধাক্কা পিকআপ ভ্যানের। আহত ট্রাফিক এএসআই মহিলা-সহ পাঁচ। গুরুতর আহত অবস্থায় তাঁদের হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনায় আতঙ্ক এলাকায়।পুলিশ সূত্রে জানা গিয়েছে, শনিবার সকালে দুর্ঘটনাটি ঘটেছে বাগুইআটি থেকে দমদম ...
১৩ সেপ্টেম্বর ২০২৫ প্রতিদিনঅর্ণব আইচ: আনন্দপুরের গুলশন কলোনিতে অস্ত্র নিয়ে তাণ্ডব, গুলি চালানো ও বোমাবাজির ঘটনায় আরও একজনকে গ্রেপ্তার করল পুলিশ। তার ফলে ধৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৪। ধৃত মহম্মদ আম্বের ওরফে মহম্মদ নাফিস। বছর ছাব্বিশের ওই যুবক গুলশন কলোনিরই বাসিন্দা বলে ...
১৩ সেপ্টেম্বর ২০২৫ প্রতিদিনরমেন দাস: ছাত্রীমৃত্যুতে নড়েচড়ে বসল যাদবপুর বিশ্ববিদ্যালয়। ক্যাম্পাসে মাদকদ্রব্য নিয়ে প্রবেশে কড়া শাস্তির কথা বলেছে কর্তৃপক্ষ। পাশাপাশি, ক্যাম্পাসে প্রবেশের ক্ষেত্রে একাধিক গাইডলাইন প্রকাশ করল কর্তৃপক্ষ। সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের গাড়ি প্রবেশের ক্ষেত্রে নতুন নিয়ম জারি করেছে তারা। শুক্রবার রাতে এই বিজ্ঞপ্তি ...
১৩ সেপ্টেম্বর ২০২৫ প্রতিদিনস্টাফ রিপোর্টার: গোষ্ঠীদ্বন্দ্ব বন্ধ না হলে দলের স্বার্থে নিজেদের মধ্যে অশান্তি করা দু’পক্ষের বিরুদ্ধেই একসঙ্গে কড়া ব্যবস্থা নেবে তৃণমূল কংগ্রেস। প্রয়োজনে দলীয় সংগঠন মজবুত করতে গোষ্ঠীদ্বন্দ্বে জড়িত দু’জনকেই সরিয়ে দেবে দল। শুক্রবার পশ্চিম বর্ধমান ও কৃষ্ণনগর, তৃণমূলের দুই সাংগঠনিক ...
১৩ সেপ্টেম্বর ২০২৫ প্রতিদিনস্টাফ রিপোর্টার: মমতা বন্দ্যোপাধ্যায় কখনও বিচারবিভাগকে খালি হাতে ফেরাননি। কলকাতা হাই কোর্টের বিদায়ী প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম শেষবেলায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর প্রশংসা করতে গিয়ে এমনই মন্তব্য করলেন। আগামী সোমবার অবসর নিচ্ছেন বিচারপতি শিবজ্ঞানম।তার আগে শুক্রবার বিকেলে হাই কোর্ট লাগোয়া ...
১৩ সেপ্টেম্বর ২০২৫ প্রতিদিনঅর্ণব দাস, বারাসত: পরিচিত এক কিশোরীকে কটূক্তি করা নিয়ে বিবাদের সূত্রপাত। মাঝে একদিন হাতাহাতিও হয় দু’জনের। সেই সংঘাতের জেরে শুক্রবার দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনে বন্ধুকে একের পর এক ছুরির কোপ নাবালক সহপাঠীর। দক্ষিণেশ্বর কাণ্ডে এমনই তথ্য পেয়েছে পুলিশ। ধৃতকে শনিবার ...
১৩ সেপ্টেম্বর ২০২৫ প্রতিদিনসংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শুক্রবার রাতে নেপালের নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন ৭৩ বছরের সুশীলা কারকি। সরকার পতনের পর অগ্নিগর্ভ নেপালের হাল ধরেছেন তিনি। এরপরই তাঁকে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।এক্স হ্যান্ডলে তাঁকে লিখতে দেখা যায়, ‘নেপালের অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী ...
১৩ সেপ্টেম্বর ২০২৫ প্রতিদিনসংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সিবিআইয়ের তদন্তকারী আধিকারিক সীমা পাহুজাকে ‘শয়তান’, ‘কালপ্রিট’ বলে আক্রমণ ‘অভয়া’র মা-র। শুক্রবার শিয়ালদহ আদালতের বাইরে সীমা ও তদন্ত সংস্থার আইনজীবীদের উদ্দেশে রীতিমতো অভব্য আচরণের অভিযোগ উঠেছে আর জি কর কাণ্ডে নির্যাতিতার মায়ের বিরুদ্ধে। যদিও পাল্টা ...
১৩ সেপ্টেম্বর ২০২৫ প্রতিদিনসংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বলিউড অভিনেত্রী দিশা পাটনির বাড়িতে গুলি! শুক্রবার চাঞ্চল্যকর এই ঘটনা ঘটে উত্তরপ্রদেশের বরেলিতে। ৪ থেকে ৫ রাউন্ড গুলি চালানো হয় বলে অভিযোগ। ঘটনার দায় স্বীকার করেছে গ্যাংস্টার গোল্ডি ব্রার ও রোহিত গোদারা। হিন্দু ধর্মাবলম্বী সাধু ...
১৩ সেপ্টেম্বর ২০২৫ প্রতিদিনঅর্ণব আইচ: বাড়ির সামনে মদ্যপানের প্রতিবাদ করেছিলেন যুবক। তার জেরে ওই যুবককে ‘খুন’ করল অভিযুক্তরা। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে খাস কলকাতায়। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ঘটনাটি একবালপুর থানা এলাকার। গত ৯ তারিখ রাত ১২টার ...
১৩ সেপ্টেম্বর ২০২৫ প্রতিদিনরমেন দাস: ফের বিতর্কে আর জি কর মেডিক্যাল কলেজ হাসপাতাল! এবার সিনিয়র পড়ুয়ার বিরুদ্ধে হেনস্তার অভিযোগ আনল ওই মেডিক্যাল কলেজেরই এক পড়ুয়া। তাঁর অভিযোগ, গত ৮ সেপ্টেম্বর হাসপাতালের মেন বয়েজ হস্টেলের ক্যান্টিনে হেনস্তার শিকার হয়েছেন তিনি। তাঁর সঙ্গেও আরও ...
১৩ সেপ্টেম্বর ২০২৫ প্রতিদিনগৌতম ব্রহ্ম: গাড়ি চালাতে গিয়েই ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়েছিলেন। বর্ধমান মেডিক্যালে নিউরো সার্জারি হলেও কার্যত কোমায় চলে যায় ৩৭ বছরের যুবক। ব্রেনের শ্বাস-প্রশ্বাস নিয়ন্ত্রণকারী অংশ বিদ্রোহ করে কাজ বন্ধ করে দিয়েছিল। দেখা দিয়েছিল ‘অ্যাকিউট রেসপিরেটরি ডিসট্রেস সিনড্রোম’। তার উপর সেপসিসের ...
১৩ সেপ্টেম্বর ২০২৫ প্রতিদিনসুলয়া সিংহ: ‘আজ পুজোতে আলো জ্বলে, কিন্তু ক্ষুধার অন্ধকার ভুলে যাওয়া যায় না।’ এভাবেই সমকালীন অথবা চিরকালীন এক অন্ধকার মিশে গিয়েছে ‘বেহালা ফ্রেন্ডস’-এর হীরকজয়ন্তীর বর্ষের পুজো ভাবনায়। উৎসবের আলোর রোশনাইয়ের ভিতরে, দেবীর আরাধনার নেপথ্যে যেন চালচিত্রের মতো জেগে রয়েছে ...
১৩ সেপ্টেম্বর ২০২৫ প্রতিদিনঅর্ণব দাস, বারাসত: দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনে খুনের ঘটনায় গ্রেপ্তার মূল অভিযুক্ত। একাদশ শ্রেণির পড়ুয়াকে হাওড়া স্টেশন থেকে গ্রেপ্তার করা হয়েছে। খুনের পরই গা ঢাকা দেয় সে। যদিও শেষরক্ষা হয়নি। মাত্র কয়েকঘণ্টা মধ্যেই তাকে গ্রেপ্তার করল পুলিশ।স্থানীয় ও পরিবার সূত্রে ...
১৩ সেপ্টেম্বর ২০২৫ প্রতিদিনসঞ্জিত ঘোষ, নদিয়া: গ্রামবাংলার পুজোয় দেবীর নানান রূপ। প্রচলিত বহু কাহিনি। তবে শান্তিপুরের রায়বাড়ির পুজো যেন একদম আলাদা। সর্বত্রই মা সন্তানদের সঙ্গেই পূজিত। আর এখানেই ব্যাপক চমক রায়বাড়ির ঠাকুরদালানে। এলেই দেখতে পাবেন দেবী দুর্গা এখানে এক্কেবারে একা পূজিত। নেই ...
১৩ সেপ্টেম্বর ২০২৫ প্রতিদিনসঞ্জিত ঘোষ, নদিয়া: রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মিছিল ও প্রতিবাদ সভা করলেন নদিয়ার কৃষ্ণনগরে। তবে সেখানে ডাক পেলেন না কৃষ্ণনগরের লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী ‘রাজমাতা’ অমৃতা রায়। শুধু তাই নয়, নদিয়া জেলা সভাপতির বিরুদ্ধে আর্থিক দুর্নীতির অভিযোগ তুললেন ...
১৩ সেপ্টেম্বর ২০২৫ প্রতিদিনরঞ্জন মহাপাত্র,কাঁথি: শুভেন্দুর গড়ে আবারও বড় জয় পেল তৃণমূল। সিপিএম-বিজেপি জোটের প্রার্থীরা খাতা খুলতেই পারলেন না। শুক্রবার পূর্ব মেদিনীপুরের ভগবানপুর ১ ব্লকের মহম্মদপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতি নির্বাচন ছিল। মোট আসন সংখ্যা ৯ টি। মোট ভোটার ৭৭৫জন, ভোট পড়েছে ...
১৩ সেপ্টেম্বর ২০২৫ প্রতিদিনরমেন দাস: দিনেদুপুরে রক্তে ভাসছে দক্ষিণেশ্বর মেট্রো স্টেশন চত্বর। টিকিট কাউন্টারের পাশের চাতালে চাপ চাপ রক্ত। শুক্রবার দুপুরে স্কুলপড়ুয়া এক ছাত্রকে খুন করেছে তার সহপাঠী! অভিযোগ উঠেছে এমনই। কেন খুন, কীভাবে খুন, কে বা কারা করল, সমস্তটাই খতিয়ে দেখছেন ...
১৩ সেপ্টেম্বর ২০২৫ প্রতিদিনঅর্ণব দাস, বারাসত: ভরদুপুরে ভরা মেট্রো স্টেশনে খুন স্কুলপড়ুয়া। কোন আক্রোশে বন্ধুর শরীরে একের পর এক ছুরির কোপ? নেপথ্যে রয়েছে প্রণয়ঘটিত কারণ নাকি অন্য কিছু? এখনও পর্যন্ত ঘটনা সম্পর্কে ধন্দে পুলিশ। নিহত পড়ুয়ার ঘটনাস্থলে থাকা তিন বন্ধুর সঙ্গে দফায় ...
১৩ সেপ্টেম্বর ২০২৫ প্রতিদিনবিশ্বজ্যোতি ভট্টাচার্য, শিলিগুড়ি: অশান্ত নেপাল। বিভিন্ন জায়গা থেকে মাঝেমধ্যেই উত্তেজনার খবর এসেছে। বুধবার নেপালের বিভিন্ন জেল ভেঙে উধাও ১৫ হাজারের বেশি অপরাধী। পলাতকদের মধ্যে অনেকেই সীমান্ত পেরিয়ে ভারতে এসে গা ঢাকা পারে। এই আশঙ্কা করা হচ্ছে। তাই সতর্কতামূলক ব্যবস্থা ...
১৩ সেপ্টেম্বর ২০২৫ প্রতিদিনঅর্ণব দাস, বারাসত: কারও সঙ্গে কখনও কোনও অশান্তিতে জড়াত না। আর সে-ই ছেলেই কিনা ভরদুপুরে মেট্রো স্টেশনে ‘খুন’। তাও আবার তার সহপাঠীর হাতে। দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনে পাড়ার ছেলের করুণ পরিণতিতে হতবাক প্রতিবেশীরা।নিহত মনোজিৎ যাদব বাগবাজার বয়েজ স্কুলের একাদশ শ্রেণির ...
১৩ সেপ্টেম্বর ২০২৫ প্রতিদিনরঞ্জন মহাপাত্র, কাঁথি: লক্ষ্য নারী ক্ষমতায়ন। সে কারণে লক্ষ্মীর ভাণ্ডারের মতো সামাজিক প্রকল্প চালু করেন বাংলার মুখ্যমন্ত্রী। তাঁর স্বপ্নের প্রকল্পে উপকৃত লক্ষ লক্ষ মহিলা। আর্থিক স্বাবলম্বী হয়েছেন ঘরের মা-মেয়েরা। সেই টাকা জমিয়ে পূর্ব মেদিনীপুরের তমলুক থানার ধূর্পা গ্রামে দুর্গোৎসবের ...
১৩ সেপ্টেম্বর ২০২৫ প্রতিদিনগোবিন্দ রায়, বসিরহাট: বাবার সঙ্গে বাজারে হালখাতা করতে গিয়েছিল বছর বারোর কিশোর। কিন্তু আর তার বাড়ি ফেরা হল না। ট্রাকের চাকা পিষে দিল ছোট্ট শরীরকে। রাস্তায় বাবার সামনেই রক্তাক্ত হয়ে পড়ে থাকল ছেলের মৃতদেহ। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে উত্তর ...
১৩ সেপ্টেম্বর ২০২৫ প্রতিদিনরাজকুমার, আলিপুরদুয়ার: মর্মান্তিক! নির্মীয়মাণ সেপটিক ট্যাঙ্কে পড়ে মৃত্যু হল বছর চারের শিশুর। শুক্রবার সকাল ১১টা নাগাদ ঘটনাটি ঘটেছে আলিপুরদুয়ার শহর লাগোয়া মাঝেরডাবরী টি স্টেটের দমনপুর এলাকায়। পরিবার সূত্রে জানা গিয়েছে, মৃত শিশুর নাম মিত ওঁরাও। বয়স ৪ বছর। শুক্রবার সকালে ...
১৩ সেপ্টেম্বর ২০২৫ প্রতিদিনঅর্ণব দাস, বারাসত: দুই ছাত্রের মধ্যে বচসা, তর্কাতর্কি। পরিস্থিতি উত্তপ্ত হতেই মারধর। তারই মাঝে ছুরি হাতে এক ছাত্রের উপর হামলার অভিযোগ। হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই মৃত্যু পড়ুয়ার। শুক্রবার দুপুরের এই ঘটনায় দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনে তুমুল হইচই। কীভাবে মেট্রো স্টেশনে ...
১৩ সেপ্টেম্বর ২০২৫ প্রতিদিনসোমনাথ রায়, নয়াদিল্লি: চলতি বছরের ১ আগস্ট থেকে বাংলায় চালু করতে হবে একশো দিনের কাজ। ১৮ জুন কেন্দ্রকে যে নির্দেশ দিয়েছিল কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতির নেতৃত্বাধীন বেঞ্চ, তা নিয়ে কী ভাবছে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রক? তথ্য জানার আইনে করা ...
১৩ সেপ্টেম্বর ২০২৫ প্রতিদিনসংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শুক্রবার শব্দবাজি সংক্রান্ত এক রায়ে সুপ্রিম কোর্ট দিল্লি এবং দেশের অন্যান্য শহরের জন্য একই নিয়মের কথা বলেছে। সুপ্রিম কোর্টের দাবি শুধু দিল্লি নয়, সারা দেশেই নিষিদ্ধ হওয়া উচিত শব্দবাজি। শব্দবাজি সংক্রান্ত একটি আবেদনের শুনানিতে এমনই ...
১৩ সেপ্টেম্বর ২০২৫ প্রতিদিনসংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের বিমানে সমস্যা গুজরাতে। এবার স্পাইসজেট। গুজরাটের কাণ্ডলা থেকে মুম্বইয়ের উদ্দেশে উড়তেই ঘটে গেল বিপত্তি। খুলে গেল বিমানের চাকা। এটিসির সঙ্গে যোগাযোগ করে মুম্বই বিমানবন্দরে জরুরি অবতরণ করলেন পাইলট।জানা গিয়েছে, শুক্রবার দুপুরে গুজরাতের কাণ্ডলা বিমানবন্দর ...
১৩ সেপ্টেম্বর ২০২৫ প্রতিদিনসংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: স্বামীকে খুন করে দোষ চাপিয়েছিলেন বাঘের উপর! সরকারের কাছ থেকে চেয়েছিলেন ১৫ লক্ষ টাকা ক্ষতিপূরণ। অভিযুক্ত যুবতী দাবি করেন, বাঘের আক্রমণে মৃত্যু হয়েছে স্বামীর। তবে বাস্তব ঘটনা প্রকাশ্যে আসার পর যুবতীকে গ্রেপ্তার করেছে পুলিশ। চাঞ্চল্যকর ...
১৩ সেপ্টেম্বর ২০২৫ প্রতিদিনসংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নপুংসক স্বামী সন্তান উৎপাদনে ব্যর্থ। এই অবস্থায় বংশের প্রদীপ জ্বালাতে বউমার সঙ্গে যৌন সম্পর্কের চেষ্টা শ্বশুরের! ন্যক্কারজনক এই ঘটনায় প্রত্যক্ষ মদত ছিল স্বামী ও শাশুড়ির! এমনই গুরুতর অভিযোগ তুলে শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে পুলিশের দ্বারস্থ হলেন ...
১৩ সেপ্টেম্বর ২০২৫ প্রতিদিনসংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভোটচুরি ইস্যুতে বিস্ফোরক সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব। নির্বাচন কমিশন ও বিজেপি সরকারকে তোপ দেগে শুক্রবার সপা সাংসদ ইঙ্গিত দিলেন, ভোটচুরি বন্ধ না হলে নেপালের মতো পরিস্থিতি ভারতেও তৈরি হতে পারে। রাস্তায় নামতে পারে জনতা। ...
১৩ সেপ্টেম্বর ২০২৫ প্রতিদিনসংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দু’বছর ধরে জ্বলছে মণিপুর। গোটা রাজ্যজুড়ে মৃত্যু হয়েছে বহু সাধারণ মানুষের। পাশাপাশি ঘরছাড়া আরও অনেকে। সংঘর্ষ শুরু পর থেকেই এই রাজ্যে আসার জন্য প্রধানমন্ত্রীর কাছে বার বার আবেদন করেছে সাধারণ মানুষ। কটাক্ষ করেছেন বিরোধীরা। কিন্তু ...
১৩ সেপ্টেম্বর ২০২৫ প্রতিদিনহেমন্ত মৈথিল, লখনউ: মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের উদ্যোগে অনুষ্ঠিত হতে চলেছে উত্তরপ্রদেশ আন্তর্জাতিক বাণিজ্য মেলা। এবছর সহযোগী দেশ হিসেবে থাকছে রাশিয়া। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আগামী ২৫শে সেপ্টেম্বর মেলার উদ্বোধন করবেন। একই দিনে, মেলাটি সাধারণ দর্শকদের জন্য বিকেল ৩টে থেকে রাত ...
১৩ সেপ্টেম্বর ২০২৫ প্রতিদিনগোবিন্দ রায়: কলকাতা হাই কোর্টের নিষেধাজ্ঞা সত্ত্বেও কেন প্রাক্তন সেনা জওয়ানদের প্রতিবাদ সভায়? শুভেন্দু অধিকারীকে সতর্ক করল কলকাতা হাই কোর্ট। ভবিষ্যতে এমন হলে আদালত আরও কঠোর পদক্ষেপ করবে বলেই সাফ জানান বিচারপতি।ভিনরাজ্যে বাঙালি হেনস্তার অভিযোগে ধর্মতলায় গান্ধীমূর্তির পাদদেশে ধরনা ...
১২ সেপ্টেম্বর ২০২৫ প্রতিদিনঅর্ণব আইচ: এসএসসি গ্রুপ ‘সি’ দুর্নীতির অভিযোগে সিবিআইয়ের দায়ের করা মামলায় চার্জগঠন। তৎকালীন শিক্ষামন্ত্রী-সহ ২৮ জনের বিরুদ্ধে চার্জগঠন হয়েছে। শুক্রবার আলিপুর আদালতে সেই শুনানিতে ভার্চুয়ালি হাজিরা দিয়ে নিজেকে নির্দোষ বলে দাবি করলেন পার্থ চট্টোপাধ্যায়। বললেন রাজনৈতিক ষড়যন্ত্রের শিকার তিনি। ...
১২ সেপ্টেম্বর ২০২৫ প্রতিদিনঅর্ণব আইচ: অস্ত্র-সহ গ্রেপ্তার করা হল দুই দুষ্কৃতীকে। মধ্য কলকাতার এন্টালি থানা এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়েছে। ধৃত দুই ব্যক্তির সঙ্গে গুলশন কলোনির হামলার কি কোনও যোগাযোগ রয়েছে? সেই প্রশ্ন উঠতে শুরু করেছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।বৃহস্পতিবার ...
১২ সেপ্টেম্বর ২০২৫ প্রতিদিনস্টাফ রিপোর্টার: পুজোর পরই বঙ্গে এসআইআরের প্রক্রিয়া শুরু হতে পারে বলে শোনা যাচ্ছে। তাই নিয়ে দলের তরফে সতর্ক নজর রাখার কথা বলে দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার ক্যামাক স্ট্রিটে নিজের দপ্তরে দলের সুন্দরবন সাংগঠনিক জেলাকে নিয়ে বৈঠক করেন তৃণমূলের সর্বভারতীয় ...
১২ সেপ্টেম্বর ২০২৫ প্রতিদিনঅর্ণব আইচ: ছাত্রী মৃত্যুকে কেন্দ্র করে ফের চর্চায় যাদবপুর বিশ্ববিদ্যালয় (Jadavpur University)। কিন্তু ঠিক কী ঘটেছিল বৃহস্পতিবার রাতে? পুলিশের দাবি জিজ্ঞাসাবাদে মৃতার বন্ধুরা জানিয়েছেন, ঝিলপাড়ে বসে মদ্যপান করছিলেন তাঁরা। সাঁতার না জানা সত্ত্বেও অনামিকা মদ্যপ অবস্থায় ঝিলে নেমে তলিয়ে ...
১২ সেপ্টেম্বর ২০২৫ প্রতিদিনসংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ছাত্রীমৃত্যুকে (Student Death) কেন্দ্র করে ফের চর্চায় যাদবপুর বিশ্ববিদ্যালয়। কিন্তু কীভাবে মৃত্যু? গভীর রাতে ঝিলপাড়ে কী করছিলেন তরুণী। এহেন একাধিক প্রশ্নের উত্তর এখনও অজানা। এরই মাঝে সোশাল মিডিয়ায় ইঙ্গিতপূ্র্ণ পোস্ট মৃতার ‘বিশেষ বন্ধু’ অত্রি ভট্টাচার্যের। ...
১২ সেপ্টেম্বর ২০২৫ প্রতিদিনস্টাফ রিপোর্টার: তৃণমূলের ‘ভাষা আন্দোলনে’র মঞ্চ ভাঙার ইস্যুতে বৃহস্পতিবার অবস্থান বিক্ষোভের ডাক দিয়েছিলেন প্রাক্তন সেনাকর্মীদের একাংশ। এই ধরনার পিছনে বিজেপির মদত থাকার অভিযোগ তুলে এটা ‘বকলমে বিজেপির রাজনৈতিক কর্মসূচি’ হতে চলেছে বলে আগেই তোপ দেগেছিল তৃণমূল কংগ্রেস। বাস্তবে তৃণমূলের ...
১২ সেপ্টেম্বর ২০২৫ প্রতিদিনসংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পাথরখাদানে ধস নেমে মৃত্যু ছয় শ্রমিকের। পুজোর মুখে মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে বীরভূমের নলহাটি এলাকায়। মৃতদেহগুলি উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। কীভাবে এই দুর্ঘটনা ঘটল খতিয়ে দেখছে পুলিশ। ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে এলাকায়।নলহাটির বাহাদুরপুর এলাকায় ওই ...
১২ সেপ্টেম্বর ২০২৫ প্রতিদিনসুবীর দাস, কল্যাণী: পরীক্ষা দিতে এসে আচমকা অসুস্থ উচ্চমাধ্যমিক পরীক্ষার্থী। তড়িঘড়ি তাঁকে নিয়ে যাওয়া হল হাসপাতালে। হাসপাতাল থেকেই উচ্চমাধ্যমিক পরীক্ষা দিলেন নদিয়ার হরিণঘাটার ওই পড়ুয়া। জানা গিয়েছে, পরীক্ষা দিতে গিয়ে অসুস্থ হয়ে পড়েন শামিনা পারভিন নামের এক ছাত্রী। তাঁর বাড়ি ...
১২ সেপ্টেম্বর ২০২৫ প্রতিদিনঅর্ক দে, বর্ধমান: পুজোর মুখে কলকাতায় ঢুকছিল বিপুল অঙ্কের টাকা! গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালায় পুলিশ। বিহার থেকে কলকাতাগামী ওই বাস থেকে পাওয়া গিল দুই ব্যাগ ভর্তি টাকা। বর্ধমানের পালসিট টোলপ্লাজায় ওই বাসটিতে তল্লাশি চালিয়ে উদ্ধার হল মোট ...
১২ সেপ্টেম্বর ২০২৫ প্রতিদিনঅর্ণব দাস, বারাসত: দুই ছাত্রের মধ্যে বচসা, তর্কাতর্কি। পরিস্থিতি উত্তপ্ত হতেই মারধর। তারই মাঝে ছুরি হাতে এক ছাত্রের উপর হামলার অভিযোগ। হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই মৃত্যু পড়ুয়ার। শুক্রবার দুপুরের এই ঘটনায় দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনে তুমুল হইচই। কীভাবে মেট্রো স্টেশনে ...
১২ সেপ্টেম্বর ২০২৫ প্রতিদিনরাজ কুমার, আলিপুরদুয়ার: সংসারে টাকা দেওয়া নিয়ে বাবা-ছেলের মধ্যে বিবাদ! সেই বিবাদের সময় ধারালো ছুরি দিয়ে ছেলেকে ‘খুন’ করল ছেলে। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে আলিপুরদুয়ারের কালচিনি ব্লকে। মৃত যুবকের নাম দিওয়াশ কাশ্যপ। পুলিশ অভিযুক্ত বাবা মঙ্গল কাশ্যপকে গ্রেপ্তার করেছে।কালচিনি ব্লকের ...
১২ সেপ্টেম্বর ২০২৫ প্রতিদিনসুরজিৎ দেব, ডায়মন্ড হারবার: বৃদ্ধের রহস্যমৃত্যু! বাড়ির সামনে জড়ো হয়ে স্ত্রীকে দায়ী করে মারধর উত্তেজিত জনতার। শুক্রবার সকালে ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার সুন্দরবন পুলিশ জেলার কাকদ্বীপে। ঘটনায় তীব্র চাঞ্চল্য এলাকায়। তদন্তে পুলিশ।পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত বৃদ্ধের নাম ...
১২ সেপ্টেম্বর ২০২৫ প্রতিদিনশাহাজাদ হোসেন, ফরাক্কা: স্ত্রী-সন্তানকে ফেলে প্রেমিকাকে সঙ্গে নিয়ে উধাও বিজেপির মণ্ডল সভাপতি! বাধ্য হয়ে স্বামীর বিরুদ্ধে মুখ খুললেন স্ত্রীই। পাশাপাশি ওই বিজেপি নেতার প্রেমিকার স্বামীও ক্ষোভে ফুঁসছেন। তাঁর দাবি, একবার নয়, তিনবার পালিয়েছেন তাঁর স্ত্রী। বিষয়টি জানাজানি হতেই শোরগোল ...
১২ সেপ্টেম্বর ২০২৫ প্রতিদিনশান্তনু কর, জলপাইগুড়ি: আর মাত্র কয়েকদিন বাকি পুজোর। তার আগেই একই রাতে বন্ধ হয়ে গেল ডুয়ার্সের বানারহাট ব্লকের তিনটি চা বাগান। পুজোর আগে বোনাস দেওয়ার ভয়ে মালিকপক্ষ বাগান বন্ধ করেছে বলে অভিযোগ শ্রমিকদের। যার ফলে বিপাকে ৫ হাজারের বেশি ...
১২ সেপ্টেম্বর ২০২৫ প্রতিদিনঅর্ণব দাস, বারাসত: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের (Jadavpur University) ক্যাম্পাসে প্রাণ গিয়েছে পাড়ার মেয়ে অনামিকা মণ্ডলের (Anamika Mondal)। বিভিন্ন সূত্র মারফত জানা যাচ্ছে, মদ্যপ ছিলেন ওই ছাত্রী। তা মানতেই পারছেন না নিমতার ললিত গুপ্ত স্ট্রিটের বাসিন্দারা। কান্না ভেজা চোখে তাঁরা বলছেন, ...
১২ সেপ্টেম্বর ২০২৫ প্রতিদিনরমণী বিশ্বাস, তেহট্ট: ফের ভিনরাজ্যে মৃত্যু তেহট্টের বাঙালি পরিযায়ী শ্রমিকের। মোবাইল চোর সন্দেহে মারধর। ধারালো অস্ত্রের কোপ! চিকিৎসার পর কিছুটা সুস্থ হলেও, বাড়ি ফেরার পথে মৃত্যু। ঘটনায় ফের অন্য রাজ্যে পরিযায়ী শ্রমিকের উপর নির্যাতনের ছবি প্রকাশ্যে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ...
১২ সেপ্টেম্বর ২০২৫ প্রতিদিনসুমন করাতি, হুগলি: পুজোর আগে বাড়ি যাওয়ার অনুমতি মেলেনি। অভিযোগ, সেই রাগেই নেশামুক্তি কেন্দ্রের মালিক তথা তৃণমূল কাউন্সিলরের প্রাক্তন স্বামীকে নোড়া দিয়ে থেঁতলে খুন করে চম্পট দিল দুই আবাসিক। ঘটনাকে কেন্দ্র করে প্রবল শোরগোল হাওড়ার উত্তরপাড়ায়। অভিযুক্তদের খোঁজে তল্লাশি ...
১২ সেপ্টেম্বর ২০২৫ প্রতিদিনসংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দিল্লির পরে এবার মুম্বই। শুক্রবার দুপুরে হঠাৎ বন্ধ হয়ে যায় বম্বে হাই কোর্টের কাজ। দক্ষিণ মুম্বইয়ে, হাই কোর্টের ঐতিহাসিক ভবন বিস্ফোরণে উড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে পাঠানো হয়ে ইমেল। একই দিনে দেশের দুই গুরুত্বপূর্ণ হাই কোর্টে ...
১২ সেপ্টেম্বর ২০২৫ প্রতিদিনহেমন্ত মৈথিল, লখনউ: উন্নয়নের পথে এক নতুন ইতিহাস গড়তে চলেছে উত্তরপ্রদেশ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ‘বিকশিত ভারত’কে অঙ্গীকার করে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ২০৪৭ সালের মধ্যে উত্তরপ্রদেশকে ৬ ট্রিলিয়ন অর্থনীতির রাজ্যে পরিণত করার লক্ষ্য নিয়েছেন। এই বিশাল লক্ষ্য পূরণের জন্য ‘বিকশিত ...
১২ সেপ্টেম্বর ২০২৫ প্রতিদিনসংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গালাগালি কাণ্ডের পর এবার AI ভিডিও। ফের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মা-কে ভোটপ্রচারে টেনে এনে বিতর্কে কংগ্রেস। হীরাবেন মোদিকে নিয়ে কংগ্রেসের বানানো AI ভিডিও নিয়ে প্রবল আপত্তি বিজেপির। গেরুয়া শিবির বলছে, “গোটা মহিলা সমাজকে অপমান করেছে ...
১২ সেপ্টেম্বর ২০২৫ প্রতিদিনসোমনাথ রায়, নয়াদিল্লি: ডিএলএড প্রশিক্ষণরতদের প্রাথমিকে নিয়োগের রায় কার্যকর করতে হবে ৬ সপ্তাহের মধ্যে। রাজ্যকে নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। গত ৪ এপ্রিল শীর্ষ আদালত নির্দেশ দেয়, ২২০০ শূন্যপদে টেট উত্তীর্ণ ডিএলইডি প্রশিক্ষণরতদেরও নিয়োগ করা যেতে পারে। অভিযোগ সেই রায় ...
১২ সেপ্টেম্বর ২০২৫ প্রতিদিনসোমনাথ রায়, নয়াদিল্লি: এসএসসির তরফে ‘দাগি’দের তালিকা প্রকাশের পরই সুপ্রিম আদালতে যান ‘অযোগ্য’ হিসেবে চিহ্নিত বিকাশ পাত্র। তাঁর আবেদন খারিজ করে দিয়েছে শীর্ষ আদালত। বিচারপতি সঞ্জয় কুমার এবং বিচারপতি অলোক আরাধের বেঞ্চ জানায়, “আপনি অযোগ্য। আমাদের কিছু করার নেই।”চাকরিবাতিল ...
১২ সেপ্টেম্বর ২০২৫ প্রতিদিনসোমনাথ রায়, নয়াদিল্লি: সুপ্রিম কোর্টে ধাক্কা। পুর দুর্নীতি মামলায় ধৃত অয়ন শীলের জামিনের আর্জি খারিজ করল বিচারপতি নরসিমহা ও বিচারপতি অতুল এস চন্দুকারের বেঞ্চ। পাশাপাশি আদালতের পরামর্শে জামিনের আবেদন প্রত্যাহার করে নিলেন অয়নের আইনজীবী।শিক্ষক নিয়োগ দুর্নীতির তদন্তে প্রথম উঠে ...
১২ সেপ্টেম্বর ২০২৫ প্রতিদিনসোমনাথ রায়, নয়াদিল্লি: রাজধানী দিল্লিতে ফের বোমাতঙ্ক। এবার খাস হাই কোর্ট। দিল্লি পুলিশ সূত্রের খবর, হাই কোর্ট চত্বরে বোমা রাখা হয়েছে। একটি ইমেলের মাধ্যমে এই হুমকি দেওয়া হয়েছে। ইমেলে বলা হয়েছে, পরিবারতান্ত্রিক নেতাদের খতম করার উদ্দেশে পাক গুপ্তচর সংস্থার ...
১২ সেপ্টেম্বর ২০২৫ প্রতিদিননন্দিতা রায়, নয়াদিল্লি: আগামী বছর বাংলার বিধানসভা নির্বাচনে শাসক তৃণমূল কংগ্রেসের সঙ্গে মানুষের লড়াই, এই ন্যারেটিভ তৈরি করতে মরিয়া বিজেপি। সাম্প্রতিককালে রাজ্য বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্যর বক্তব্য থেকেই তা স্পষ্ট বোঝা গিয়েছে। সংবাদমাধ্যমের সামনে বর্তমানে যে ইস্যুই হোক না ...
১২ সেপ্টেম্বর ২০২৫ প্রতিদিনঅভ্রবরণ চট্টোপাধ্যায়: লাগাতার বৃষ্টিতে বিপর্যস্ত সিকিম। বৃহস্পতিবার গভীর রাতে ভূমিধস। প্রাণ গেলে চারজনের। তাঁদের মধ্যে রয়েছে এক শিশুও। আহত ১। খবর পেয়েই দুর্যোগের রাতেই উদ্ধারকার্যে নামে এসএসবির জওয়ান ও স্থানীয় প্রশাসন। সঙ্গে ছিলেন স্থানীয় বাসিন্দারাও। বিপর্যয় ঘটেছে ইয়াংথাং বিধানসভা ...
১২ সেপ্টেম্বর ২০২৫ প্রতিদিনসুমন করাতি, হুগলি: প্রথম স্ত্রীর সঙ্গে আইনি বিচ্ছেদ হওয়ার আগেই দ্বিতীয় বিয়ে! বেঙ্গালুরুতে কয়েক মাস সংসারের পরই আচমকা উধাও স্বামী। এবার স্ত্রীর মর্যাদা ফিরে পেতে প্ল্যাকার্ড হাতে শ্বশুরবাড়ির সামনে ধরনায় বসলেন যুবকের দ্বিতীয় স্ত্রী। ঘটনাকে কেন্দ্র করে প্রবল শোরগোল ...
১২ সেপ্টেম্বর ২০২৫ প্রতিদিনসংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দেশের ১৫তম উপরাষ্ট্রপতি হিসাবে শপথ নিলেন চন্দ্রপুরম পন্নুস্বামী রাধাকৃষ্ণণ। শুক্রবার রাষ্ট্রপতি ভবনে তাঁকে শপথবাক্য পাঠ করালেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং-সহ সরকারের শীর্ষ নেতামন্ত্রীরা। এনডিএ’র জোটসঙ্গীদের ...
১২ সেপ্টেম্বর ২০২৫ প্রতিদিনসংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ২৪ ঘণ্টা বাদেই মণিপুর যাওয়ার কথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। প্রায় চার দশক বাদে কোনও প্রধানমন্ত্রীর পা পড়তে চলেছে কুকি অধ্যুষিত এলাকায়। এ হেন প্রতীক্ষিত সফরের আগেই ফের অগ্নিগর্ভ পাহাড়ি রাজ্য। গভীর রাতে ফের সংঘর্ষ নিরাপত্তারক্ষী ...
১২ সেপ্টেম্বর ২০২৫ প্রতিদিনধ্রুবজ্যোতি বন্দ্যোপাধ্যায়: সংগঠন শক্তিশালী করুন, দলের ভিত মজবুত করুন। না হলে কোনও দলই পাত্তা দেবে না। প্রদেশ নেতৃত্ব তৈরি হলেই রাহুল গান্ধী বাংলায় এসে আপনাদের সঙ্গে পথে নামবেন। স্পষ্ট কথায় প্রদেশ কংগ্রেস নেতৃত্বকে বলে দিয়ে গেলেন এআইসিসি সাধারণ সম্পাদক ...
১২ সেপ্টেম্বর ২০২৫ প্রতিদিনঅর্ণব আইচ: রাতদুপুরে তুমুল অশান্তি আনন্দপুরে। অভিযোগ, এলাকার গুলশান কলোনিতে দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষের জেরে চলেছে গুলি। দু’জনের জখম হওয়ার কথাও জানা গিয়েছে। যদিও পুলিশের দাবি, রড ও চপারের আঘাতেই ওই চোট। দুই আহত ব্যক্তিকে দ্রুত হাসপাতালে ভর্তি করা ...
১২ সেপ্টেম্বর ২০২৫ প্রতিদিনরমেন দাস: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর রহস্যমৃত্যু। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের মধ্যেই অচেতন অবস্থায় উদ্ধার ইংরেজি বিভাগের স্নাতক স্তরের ছাত্রী! যাদবপুর বিশ্ববিদ্যালয়ের (Jadavpur University) চার নম্বর গেটের কাছের পুকুরপাড়ে অচৈতন্য অবস্থায় ওই ছাত্রীকে উদ্ধার করা হয় বলে খবর। এরপর যাদবপুরের এক বেসরকারি ...
১২ সেপ্টেম্বর ২০২৫ প্রতিদিন