BENGAL INFO
  • News
  • ক্যালেন্ডার
  • Hospitals
  • Schools
  • কবিতা
  • গান
  • দুর্গাপূজা
  • KOLKATA WEATHER
  • News from West Bengal | 27 Aug, 2026 | ১২ ভাদ্র, ১৪৩৩
  • বাংলা (?)    
  • খেলা | ব্যবসা | বিনোদন | রাজ্য | কলকাতা | দেশ
  • আসানসোলে একটি স্কুলের প্রার্থনায় গাওয়া হল ‘বন্দেমাতরম

    নতুন সরকারের নির্দেশ অনুযায়ী ১ জুন থেকে স্কুলে স্কুলে প্রার্থনায় গাইতে হবে ‘বন্দেমাতরম গান’। সেই মতো জেলায় জেলায় ডিআই বা স্কুল পরিদর্শকদের নির্দেশ পাঠানো হয়েছিল। সেই মতো, এদিন সকালে আসানসোলের উমারানি গড়াই মহিলা কল্যান স্কুলে প্রার্থনায় ‘বন্দেমাতরম’ গানটি গাওয়া ...

    ০২ জুন ২০২৬ দৈনিক স্টেটসম্যান
    খাদ্যভবনে চারতলা থেকে পড়ে গুরুতর জখম যুগ্মসচিব

    খাদ্যভবনে ঘটে গেল চাঞ্চল্যকর দুর্ঘটনা। সোমবার সকালে চারতলা থেকে নিচে পড়ে গুরুতর জখম হন কৃষি বিপণন বিভাগের যুগ্মসচিব ইন্দ্রজিৎ ভট্টাচার্য। ঘটনাকে ঘিরে প্রশাসনিক মহলে তীব্র উদ্বেগ ছড়িয়েছে। জানা গিয়েছে, সকাল প্রায় ১০টা নাগাদ খাদ্যভবনে কর্মব্যস্ততার মধ্যেই হঠাৎ একটি বড় ...

    ০২ জুন ২০২৬ দৈনিক স্টেটসম্যান
    বকেয়া ডিএ, নিয়োগ ও বাজেট নিয়ে আশ্বাস মুখ্যমন্ত্রীর

    রাজ্যের সরকারি কর্মচারী ও অবসরপ্রাপ্তদের দীর্ঘদিনের ডিএ-সহ একাধিক দাবি নিয়ে নবান্নে সংগ্রামী যৌথ মঞ্চের প্রতিনিধিদের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। প্রায় দেড় ঘণ্টার এই বৈঠকে মহার্ঘ ভাতা, বকেয়া অর্থ, নতুন নিয়োগ, প্রশাসনিক স্বচ্ছতা এবং কর্মসংস্কৃতি নিয়ে বিস্তারিত ...

    ০২ জুন ২০২৬ দৈনিক স্টেটসম্যান
    টাকা ঢেলে বিধায়ক ভাঙার অভিযোগ মমতার

    তৃণমূলের বৈঠকে বেশিরভাগ বিধায়ক অনুপস্থিত। কেউ কেউ শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধেও মুখ খুলছেন। কেউ আবার দলবিরোধী কাজ করে বরখাস্ত হয়েছেন। এই পরিস্থিতির জন্য মমতা বন্দ্যোপাধ্যায় দায়ী করলেন দলের একাংশ এবং বিজেপিকে। ভয় দেখিয়ে এবং টাকা ছড়িয়ে তাঁর দলের বিধায়ক-সাংসদকে ভাঙানোর ...

    ০২ জুন ২০২৬ দৈনিক স্টেটসম্যান
    উদ্বাস্তু পরিবারের সন্তান থেকে রাজ্যের মন্ত্রী, দিবাকর ঘরামীর উত্থানে গর্বিত সোনামুখী

    রাজ্যের নতুন মন্ত্রীসভায় জায়গা পেয়েছেন বাঁকুড়ার সোনামুখীর বিধায়ক দিবাকর ঘরামী। এক সাধারণ কৃষক পরিবারের সন্তান হিসেবে তাঁর এই সাফল্য ঘিরে খুশির হাওয়া বইছে এলাকায়। রাজনৈতিক জীবনের পাশাপাশি মাটির সঙ্গে নিবিড় সম্পর্ক বজায় রাখা এই নেতার মন্ত্রী হওয়াকে অনেকেই সোনামুখীর ...

    ০২ জুন ২০২৬ দৈনিক স্টেটসম্যান
    আরজি কর লিফ্ট কাণ্ডে চার্জশিট জমা আদালতে

    ৭২ দিনের মাথায় আরজি কর লিফ্ট কাণ্ডে চার্জশিট পেশ করল লালবাজার। সোমবার শিয়ালদহের অ্যাডিশনাল চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে চার্জশিট জমা দিল লালবাজারের হোমিসাইড শাখা। এই চার্জশিটে নাম রয়েছে ৫ জনের। লালবাজরের পেশ করা এই ২০০ পাতার চার্জশিটে ঘটনার দিন ...

    ০২ জুন ২০২৬ দৈনিক স্টেটসম্যান
    আইন হাতে নেবেন না, অভিষেকের হামলার ঘটনায় জানালেন মুখ্যমন্ত্রী

    ভোট পরবর্তী হিংসায় নিহত কর্মীর পরিবারের সঙ্গে শনিবার দেখা করতে গিয়েছিলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখানে গিয়ে জনরোষের মুখে পড়েন তিনি। ডিম-ইট ছোঁড়া হয়। জামা ছিঁড়ে দেওয়া হয়। সেই ঘটনা নিয়ে মুখ খুললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নাম না নিয়ে ...

    ০১ জুন ২০২৬ দৈনিক স্টেটসম্যান
    ‘পুরুষ’ লক্ষ্মীর খোঁজে সিট গঠনের নির্দেশ শুভেন্দুর

    একাধিক পুরুষের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা ঢুকছিল। অন্নপূর্ণা যোজন চালু করতে গিয়ে এমনই তথ্য উঠে এসেছে। আজ অর্থাৎ সোমবার আরও একবার সাংবাদিক বৈঠক করে জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেই সব ‘পুরুষ’ লক্ষ্মীদের জন্য কড়া শুভেন্দু অধিকারীর প্রশাসন। ইতিমধ্যেই কয়েকজন ...

    ০১ জুন ২০২৬ দৈনিক স্টেটসম্যান
    মেসি কাণ্ডে আগাম জামিন চেয়ে বারাসত আদালতে আর্জি অরূপ বিশ্বাসের

    মেসি কাণ্ডে এবার আগাম জামিনের জন্য বারাসত আদালতে আবেদন জানালেন প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। লিওনেল মেসির সফর ঘিরে কলকাতার যুবভারতীতে বিশৃঙ্খলার পরিস্থিতি তৈরি হয়েছিল। সেই ঘটনায় প্রাক্তন মন্ত্রীর বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছিল। সেই মামলায় গ্রেপ্তারির আশঙ্কা করছেন অরূপ। ...

    ০১ জুন ২০২৬ দৈনিক স্টেটসম্যান
    ভবানী ভবনে হাজিরা এড়ালেন অভিষেক, ‘শারীরিক অসুস্থার’ কারণ দেখিয়ে সিআইডিকে চিঠি

    ভবানী ভবনে হাজিরা দিচ্ছেন না তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। আজ অর্থাৎ সোমবার সিআইডি-র তরফে তাঁকে তলব করা হয়েছিল। হাজিরা দিতে না পারার কারণ জানিয়ে সিআইডি-কে চিঠি দিয়েছেন অভিষেক, এমনটাই খবর। সই কাণ্ডের তদন্তে আজ, অর্থাৎ সোমবার দুপুর ১২টায় তাঁকে ...

    ০১ জুন ২০২৬ দৈনিক স্টেটসম্যান
    আজ মুখ্যমন্ত্রীর সঙ্গে ডিএ বৈঠক, আশায় বুক বাঁধছেন সরকারি কর্মীরা

    আজ বকেয়া ডিএ নিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসার কথা সরকারি কর্মচারীদের। সরকারি কর্মীদের চারটি সংগঠনের সঙ্গে শুভেন্দু অধিকারী আলোচনা বসবেন বলে খবর। সংগ্রামী যৌথ মঞ্চ, কনফেডারেশন অফ গভর্নমেন্ট এমপ্লয়িজ, ইউনিটি ফোরাম ও পশ্চিমবঙ্গ সরকারি কর্মচারী পরিষদের প্রতিনিধিরা বৈঠকে থাকবেন ...

    ০১ জুন ২০২৬ দৈনিক স্টেটসম্যান
    কারা কোন মন্ত্রীত্ব পেলেন

    পশ্চিমবঙ্গের বিজেপি সরকারের প্রথম মন্ত্রীসভা সম্প্রসারণে সোমবার ৩৫ জন নতুন মন্ত্রী শপথ নিলেন। লোকভবনে আয়োজিত শপথগ্রহণ অনুষ্ঠানে মুখ্যসচিব মনোজ অগ্রবাল নতুন মন্ত্রীদের নাম ঘোষণা করেন। রাজ্যপাল আরএন রবি তাঁদের শপথবাক্য পাঠ করান।এদিন পূর্ণমন্ত্রী বা ক্যাবিনেট মন্ত্রী হিসেবে শপথ নেন ...

    ০১ জুন ২০২৬ দৈনিক স্টেটসম্যান
    মুখ্যমন্ত্রীর সামনে শপথ নিলেন বাংলার নতুন মন্ত্রীরা

    পশ্চিমবঙ্গের বিজেপি সরকারের প্রথম মন্ত্রিসভা সম্প্রসারণে সোমবার ৩৫ জন নতুন মন্ত্রী শপথ নিলেন। লোকভবনে আয়োজিত শপথগ্রহণ অনুষ্ঠানে মুখ্যসচিব মনোজ আগরওয়াল নতুন মন্ত্রীদের নাম ঘোষণা করেন। রাজ্যপাল আরএন রবি তাঁদের শপথবাক্য পাঠ করান। এর ফলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন মন্ত্রিসভার ...

    ০১ জুন ২০২৬ দৈনিক স্টেটসম্যান
    মন্ত্রীসভায় উত্তরবঙ্গের শক্তিশালী প্রতিনিধিত্ব, উত্তরবঙ্গ থেকে মন্ত্রী হলেন ১০ জন

    রাজ্যের নতুন মন্ত্রীসভার শপথগ্রহণ অনুষ্ঠানে উত্তরবঙ্গের প্রতিনিধিত্ব উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাওয়ায় গোটা উত্তরবঙ্গ, বিশেষ করে শিলিগুড়িতে উৎসবের আবহ তৈরি হয়েছে। সোমবার লোকভবনে আয়োজিত অনুষ্ঠানে মোট ৩৫ জন বিধায়ক মন্ত্রী হিসেবে শপথ নেন। তাঁদের মধ্যে উত্তরবঙ্গ থেকে ১০ জন বিধায়কের জায়গা ...

    ০১ জুন ২০২৬ দৈনিক স্টেটসম্যান
    পুর নিয়োগ দুর্নীতি মামলায় ফের ইডি দপ্তরে হাজির দিলেন তৃণমূলের প্রাক্তন মন্ত্রী রথীন ঘোষ

    সোমবার সকালে সল্টলেক ইডির দপ্তরে হাজিরা দিলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী রথীন ঘোষ। ইডির দপ্তরে ঢোকার আগে বিজেপি সরকারের নতুন শপথ নেওয়া মন্ত্রীদের শুভেচ্ছাবার্তা জানান তিনি। তৃণমূলের বিরুদ্ধে জনতার ক্ষোভ প্রসঙ্গে বলেন, কোথায় খামতি রয়েছে তা বোঝা গেলে অনেক কিছুই ...

    ০১ জুন ২০২৬ দৈনিক স্টেটসম্যান
    ঋতব্রত এবং সন্দীপনকে দল থেকে বহিষ্কার করল তৃণমূল

    ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং সন্দীপন সাহাকে বহিষ্কার করল তৃণমূল। দলবিরোধী কাজের অভিযোগে বহিষ্কার করা হয়েছে বলে খবর। সূত্রের খবর, বহিষ্কারের সিদ্ধান্ত ঋতব্রত এবং সন্দীপনকে ইমেল এবং হোয়াটসঅ্যাপ মারফত জানিয়ে দেওয়া হয়েছে। বিধানসভার স্পিকার রথীন্দ্র বসুকেও দলের সিদ্ধান্তের কথা জানিয়ে দেওয়া ...

    ০১ জুন ২০২৬ দৈনিক স্টেটসম্যান
    আজ থেকে বাংলা জুড়ে চালু মহিলাদের জন্য ফ্রি বাস সার্ভিস

    রাজ্যের মহিলাদের জন্য বড়সড় স্বস্তির খবর। সোমবার, ১ জুন থেকে সরকারি বাসে বিনামূল্যে যাত্রা পরিষেবা চালু হল। নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী সরকার গঠনের পর থেকেই এই প্রকল্প কার্যকর করার কথা জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেই ঘোষণামাফিক সোমবার সকাল ...

    ০১ জুন ২০২৬ দৈনিক স্টেটসম্যান
    সোমবার গঠিত হচ্ছে পূর্ণাঙ্গ মন্ত্রীসভা, লোকভবনে শপথ নেবেন ৩৫ জন বিজেপি বিধায়ক

    সোমবার গঠিত হতে চলেছে বিজেপি সরকারের পূর্ণাঙ্গ মন্ত্রীসভা। লোকভবনে ৩৫ জন মন্ত্রী শপথ নেবেন বলে জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রবিবার এক্স হ্যান্ডলে, ‘ পশ্চিমবঙ্গের জনগণের রায়ে নির্বাচিত রাষ্ট্রবাদী সরকারের পূর্ণাঙ্গ মন্ত্রীসভা গঠিত হতে চলেছে। মন্ত্রীসভার সম্প্রসারণের উদ্দেশে পশ্চিমবঙ্গ সরকারের ...

    ০১ জুন ২০২৬ দৈনিক স্টেটসম্যান
    নৃশংসতার বিরুদ্ধেই জনরোষের বহিঃপ্রকাশ, অভিষেক প্রসঙ্গে মন্তব্য সৌমিত্র খাঁর

    তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ওপর হামলার ঘটনায় রাজ্য রাজনীতিতে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এই ঘটনা প্রসঙ্গে এবার মুখ খুললেন বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ। রবিবার সকালে নিউ জলপাইগুড়ি স্টেশনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি দাবি করেন, ...

    ০১ জুন ২০২৬ দৈনিক স্টেটসম্যান
    ‘বিজেপির কাজ নয়, তৃণমূল বনাম তৃণমূলের লড়াই’, অভিষেকের ঘটনায় পাল্টা দাবি শমীকের

    সোনারপুরে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বিক্ষোভ ও হামলার মুখে পড়ার ঘটনার পর রাজ্য রাজনীতিতে তীব্র উত্তেজনা তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য স্পষ্টভাবে জানিয়ে দেন, ঘটনার সঙ্গে বিজেপির কোনও প্রত্যক্ষ বা পরোক্ষ সম্পর্ক নেই। ...

    ০১ জুন ২০২৬ দৈনিক স্টেটসম্যান
    মেদিনীপুরে ধৃত তৃণমূল নেতা বিশ্বনাথ পাণ্ডবকে চারদিনের পুলিশ হেফাজতের নির্দেশ

    মারধর, তোলাবাজি, কাটমানি নেওয়ার অভিযোগে গ্রেপ্তার করা হয় মেদিনীপুরের ১৯ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর তথা প্রাক্তন তৃণমূল কংগ্রেসের সভাপতি বিশ্বনাথ পাণ্ডবকে। বিশ্বনাথ পাণ্ডব ছাড়াও গ্রেপ্তার করা হয়েছে তাঁর ছেলে প্রসেনজিৎ পাণ্ডব এবং তাঁর ভাইপো রঞ্জিত পাণ্ডবকে। রবিবার সকালে ...

    ০১ জুন ২০২৬ দৈনিক স্টেটসম্যান
    দমদম স্টেশন চত্বরে গুঁড়িয়ে দেওয়া হল ৫০০-র বেশি বেআইনি দোকান

    শিয়ালদহ এবং হাওড়া স্টেশনের পর এবার দমদম স্টেশন চত্বরে বড় উচ্ছেদ অভিযান। রবিবার সকাল থেকে স্টেশনের বাইরে এবং প্ল্যাটফর্ম সংলগ্ন এলাকায় গড়ে ওঠা বেআইনি দখলদারি সরাতে ব্যাপক অভিযান শুরু হয়। বুলডোজার নামিয়ে ৫০০-রও বেশি দোকান ও অস্থায়ী কাঠামো ভেঙে ...

    ০১ জুন ২০২৬ দৈনিক স্টেটসম্যান
    দুর্গাপুরে গ্রেপ্তার সিভিক ভলান্টিয়ার, প্রভাব খাটিয়ে মহিলাকে ধর্ষণের অভিযোগ

    লাগাতার মহিলাকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার দুর্গাপুরের এক সিভিক ভলান্টিয়ার। ক্ষমতার অপব্যবহার এবং ভিডিও ভাইরাল করে দেওয়ার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে ওই সিভিক ভলান্টিয়ারের বিরুদ্ধে। অবশেষে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার করা হল ওই সিভিক ভলান্টিয়ারকে।চিরঞ্জিত সাহা নামে ওই সিভিক ভলান্টিয়ার দুর্গাপুরের ...

    ৩১ মে ২০২৬ দৈনিক স্টেটসম্যান
    জন্মহার নিয়ন্ত্রন শুরু নিয়ে পরিকল্পনা বাংলায়

    জনসংখ্যা নিয়ন্ত্রণ নিয়ে নতুন করে রাজনৈতিক বিতর্কের কেন্দ্রবিন্দুতে পশ্চিমবঙ্গ। রাজ্যে জন্মহার নিয়ন্ত্রণে পদক্ষেপ নেওয়ার প্রস্তাব দিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। তাঁর মন্তব্য ঘিরে জল্পনা শুরু হয়েছে, উত্তরপ্রদেশ ও অসমের মতো পশ্চিমবঙ্গেও কি ‘দুই সন্তান নীতি’ চালুর পথে হাঁটতে ...

    ৩১ মে ২০২৬ দৈনিক স্টেটসম্যান
    ১০০ দিনের কাজের টাকা লুটের অভিযোগে কাটোয়ায় গ্রেপ্তার ২ তৃণমূল নেতা

    ১০০ দিনের কাজের টাকা তছরুপের অভিযোগে গ্রেপ্তার হলেন দুই তৃণমূল নেতা। পূর্ব বর্ধমানের কাটোয়ার কড়ুই অঞ্চলের ঘটনা। এই আর্থিক কেলেঙ্কারির ঘটনায় নাম জড়িয়েছে দলের পূর্ব বর্ধমান জেলা সভাপতিরও। পুলিশ ঘটনার তদন্ত করছে। জানা গিয়েছে, তৃণমূল নেতা দিগন্ত পাল ও ...

    ৩১ মে ২০২৬ দৈনিক স্টেটসম্যান
    ফ্ল্যাট দখল বিতর্কে উত্তেজনা, তৃণমূল নেতা জয়প্রকাশের স্ত্রীকে চড় মারার ভিডিও ভাইরাল

    সল্টলেকে দীর্ঘদিন ধরে ফ্ল্যাট দখল করে রাখার অভিযোগ উঠল তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদারের বিরুদ্ধে। ফ্ল্যাট দখল সংক্রান্ত বিবাদ ঘিরে তৈরি হল চরম উত্তেজনা। ফ্ল্যাট ছাড়া নিয়ে জয়প্রকাশের স্ত্রীর সঙ্গে বাড়িওয়ালার স্ত্রীর বচসা বাধে।অভিযোগ, সে সময় আচমকাই বাড়িওয়ার স্ত্রী তৃণমূল ...

    ৩১ মে ২০২৬ দৈনিক স্টেটসম্যান
    সামনে এল তৃণমূলের আরও এক অপকর্মের প্রমাণ

    বেআইনি দখলদার উচ্ছেদের পর সামনে এল এমন এক তথ্য, যা ঘিরে শুরু হয়েছে তীব্র বিতর্ক। বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ   চত্বরে বাঁকুড়া পুরসভার একটি প্রকল্পের বোর্ড উদ্ধার হয়েছে, যেখানে দাবি করা হয়েছে প্রায় ২৭.৭৮ লক্ষ টাকা ব্যয়ে একটি শৌচালয় নির্মাণের ...

    ৩১ মে ২০২৬ দৈনিক স্টেটসম্যান
    প্রধানমন্ত্রী মোদীর ‘মন কী বাত’ শুনলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

    আজ  অর্থাৎ রবিবার ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মন কী বাত অনুষ্ঠান। এদিন ছিল ১৩৪ তম পর্ব। তাঁর মাসিক রেডিও অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী গুরিন্দর সিং এবং অনিমেষ কুজুর সঙ্গে কথা বলেন। এই দুই অ্যাথলিটই জাতীয় রেকর্ড তিনবার  ভেঙে  ...

    ৩১ মে ২০২৬ দৈনিক স্টেটসম্যান
    নামখানায় তৃণমূল নেতার বাড়ি থেকে ব্যারেল ব্যারেল ডিজেল বাজেয়াপ্ত

    তৃণমূল কংগ্রেসের এক নেতার বাড়ি থেকে বিপুল পরিমাণ ডিজেল ও সুপারি উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে শনিবার উত্তেজনা ছড়াল নামখানায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, তল্লাশি চালিয়ে তৃণমূল নেতা নজরুল ইসলামের বাড়ি থেকে প্রায় ৪০ ব্যারেল ডিজেল এবং কয়েক বস্তা সুপারি ...

    ৩১ মে ২০২৬ দৈনিক স্টেটসম্যান
    কাটমানি ফেরতের দাবিতে আমতায় তৃণমূল নেতার বাড়ি ঘেরাও করে বিক্ষোভ

    কাটমানি ফেরতের দাবিতে আমতার চন্দ্রপুরে তৃণমূল নেতা আসফার মিদ্দে, চন্দ্রপুর গ্রাম পঞ্চায়েত প্রধান শাহানারা বেগমের বাড়ি ঘেরাও করে বিক্ষোভ স্থানীয় বাসিন্দাদের। তাঁদের অভিযোগ, ক্ষমতায় থাকাকালীন তৃণমূল নেতা আসফার মিদ্দে আবাস যোজনার নাম করে হাজার হাজার টাকা নিয়েছেন। সেই সঙ্গে ...

    ৩১ মে ২০২৬ দৈনিক স্টেটসম্যান
    বর্ধমানে দাপুটে তৃণমূল নেতা খোকন দাস-সহ দুই প্রাক্তন বিধায়ক গ্রেপ্তার

    নানা দুর্নীতির অভিযোগে এবার গ্রেপ্তার হলেন পূর্ব বর্ধমান জেলার দুই প্রাক্তন তৃণমূল বিধায়ক। তার মধ্যে একজন হলেন বর্ধমান দক্ষিণ বিধানসভার প্রাক্তন বিধায়ক খোকন দাস। অন্যজন কালনার তপন চট্টোপাধ্যায়। দু’জনকেই রবিবার সকালে গ্রেপ্তার করা হয়।খোকন দাস এলাকায় হেভিওয়েট নেতা বলে ...

    ৩১ মে ২০২৬ দৈনিক স্টেটসম্যান
    বিজেপি কর্মীর বাড়িতে বোমা মারার অভিযোগ

    বিজেপি করার অপরাধে বিজেপি কর্মীর বাড়ি লক্ষ্য করে পরপর বোমাবাজির অভিযোগ। চরম আতঙ্কে গোটা এলাকাবাসী। ঘটনাটি ঘটেছে নদিয়ার শান্তিপুর থানার নবলা গ্রাম পঞ্চায়েতের ফুলিয়া গৌরাঙ্গ পল্লি এলাকায়।জানা গিয়েছে, ওই এলাকার বাসিন্দা জীবন দাস, একজন সক্রিয় বিজেপি কর্মী হিসেবে পরিচিত। ...

    ৩১ মে ২০২৬ দৈনিক স্টেটসম্যান
    ট্রাম্পের কঠোর শর্তে অচলাবস্থা, ইরান-আমেরিকা চুক্তি নিয়ে অনিশ্চয়তা

    ইরানের সঙ্গে যুদ্ধবিরতির মেয়াদ বৃদ্ধি এবং নতুন সমঝোতা নিয়ে এখনও কোনও চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছতে পারেনি আমেরিকা। হোয়াইট হাউসের সিচুয়েশন রুমে ঘনিষ্ঠ সহযোগীদের নিয়ে প্রায় দু’ঘণ্টার বৈঠক করলেও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কোনও সিদ্ধান্ত ঘোষণা করেননি। তবে তাঁর প্রশাসন স্পষ্ট জানিয়েছে, ...

    ৩১ মে ২০২৬ দৈনিক স্টেটসম্যান
    সোনারপুরে নিহত তৃণমূল কর্মীর বাড়ি গিয়ে চড়-ঘুষি, ‘চোর’ স্লোগান অভিষেককে

    ভোট পরবর্তী হিংসায় আক্রান্তদের দেখতে গিয়ে আক্রান্ত হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। নিহত তৃণমূল কর্মীর বাড়িতে ঢোকার মুখে তাঁর গায়ে হাত তোলেন বিক্ষোভকারীরা। অভিষেকের মাথায়-ঘাড়ে এবং গায়ে এলোপাথাড়ি চড়-ঘুষি মারা হয়। যে বাইকে করে সোনারপুর নিহত তৃণমূল কর্মীর বাড়িতে যাচ্ছিলেন সেই ...

    ৩১ মে ২০২৬ দৈনিক স্টেটসম্যান
    বর্ধমানে বালির অবৈধ কারবারে রাশ টানতে দাম বাঁধল জেলা প্রশাসন, মজুত করার জন্য চার কোটি টাকা আদায়

    পূর্ব বর্ধমানে অবাধ বালি চুরিতে রাশ টানতে শনিবার  সরকারের তরফে নির্দেশ জারি করা হল। এবার থেকে সবাইকে এক দামে বালি বিক্রি করতে হবে ইজারাদারদের। নিয়ম না মানলে কড়া ব্যাবস্থা নেওয়া হবে। একই সঙ্গে অবৈধ খাদান বন্ধ করতে কঠোর নিষেধাজ্ঞা ...

    ৩১ মে ২০২৬ দৈনিক স্টেটসম্যান
    ২২ জুন পশ্চিমবঙ্গের বাজেট পেশ, জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

    পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী শনিবার ঘোষণা করেছেন যে সদ্য গঠিত  বিজেপি সরকার আগামী ২২ জুন তাদের প্রথম রাজ্য বাজেট পেশ করবে।মুখ্যমন্ত্রী বলেন, সরকার নির্বাচনী প্রতিশ্রুতি পূরণে প্রতিশ্রুতিবদ্ধ এবং জনকল্যাণের বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ। তিনি বলেন, ‘২২ জুন রাজ্যের বাজেট পেশ করা ...

    ৩১ মে ২০২৬ দৈনিক স্টেটসম্যান
    ডিভিসিকে দোষারোপের রাজনীতি শেষ, বর্ষা মোকাবিলায় যৌথ প্রস্তুতির বার্তা মুখ্যমন্ত্রীর

    মমতার জমানায় বর্ষা এলেই ডিভিসির বিরুদ্ধে অভিযোগ তোলার যে রাজনৈতিক সংস্কৃতি দীর্ঘদিন ধরে চলেছিল, তা নিয়ে কড়া মন্তব্য করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শনিবার নিউটাউনে ‘স্বচ্ছ’ অ্যাপের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থেকে তিনি বলেন, অতীতে বর্ষাকালে রাজ্যে জল জমা বা বন্যা ...

    ৩১ মে ২০২৬ দৈনিক স্টেটসম্যান
    মুর্শিদাবাদে গ্রেপ্তার আরও ১ পুরুষ লক্ষ্মী

    লক্ষ্মীর ভাণ্ডারকে কেন্দ্র করে ফের জালিয়াতির অভিযোগ সামনে এল। বহরমপুরের পর এবার মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযোগ, তিনি একাধিক ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমে বেআইনিভাবে প্রকল্পের টাকা তুলছিলেন। ধৃত তারিকুর রহমানের নামে ও তাঁর পরিবারের সদস্যদের নামে মোট ...

    ৩১ মে ২০২৬ দৈনিক স্টেটসম্যান
    অনুপ্রবেশ রুখতে কৃষ্ণগঞ্জের ভীমপুরে তৈরি হল হোল্ডিং সেন্টার

    ভারত-বাংলাদেশ সীমান্তে নজরদারি আরও জোরদার করতে বড় পদক্ষেপ নিল রাজ্য প্রশাসন। বিভিন্ন জেলার পর এবার নদিয়ার কৃষ্ণগঞ্জ বিধানসভার ভীমপুরে তৈরি হল বিশেষ ‘হোল্ডিং সেন্টার’। নদিয়া জেলার কৃষ্ণনগর ১ নম্বর ব্লকের ভীমপুর থানার অন্তর্গত ভীমপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় প্রশাসনের তরফে ...

    ৩০ মে ২০২৬ দৈনিক স্টেটসম্যান
    সরকারি ত্রাণ পাচারের চেষ্টা, গাড়ি আটকে অরূপ রায়ের বাড়ির সামনে বিক্ষোভ

    শনিবার সকালে মধ্য হাওড়ায় প্রাক্তন মন্ত্রী ও তৃণমূল বিধায়ক অরূপ রায়ের বাড়ির সামনে উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়। স্থানীয়দের অভিযোগ, একটি ম্যাটাডোরে করে বিপুল পরিমাণ ত্রিপল ও অন্যান্য সামগ্রী গোপনে সরিয়ে ফেলার চেষ্টা করা হচ্ছিল। বিষয়টি নজরে আসতেই স্থানীয় বাসিন্দারা ...

    ৩০ মে ২০২৬ দৈনিক স্টেটসম্যান
    অভিষেককে সিআইডির নোটিস, সোমবার ভবানীভবনে তলব

    সিআইডি গেল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হরিশ মুখার্জি রোডের বাড়ি শান্তিনিকেতনে। সেই সময় তিনি বাড়ি ছিলেন না। তৃণমূল বিধায়ক কুণাল ঘোষের বাড়িতে গিয়েছিলেন। বেলেঘাটায় ভোটপরবর্তী হিংসায় নিহত তৃণমূলকর্মীদের সঙ্গে দেখা করেন।সেখান থেকে কালীঘাটের বাড়িতে ফিরে অভিষেক জানান, তিনি হরিশ মুখার্জির শান্তিনিকেতন ...

    ৩০ মে ২০২৬ দৈনিক স্টেটসম্যান
    কলকাতায় স্বচ্ছ অ্যাপ উদ্বোধনে মনোহর লাল খট্টর

    নাগরিক পরিষেবাকে আরও আধুনিক ও প্রযুক্তিনির্ভর করতে গুরুত্বপূর্ণ উদ্যোগ নিতে চলেছে কেন্দ্র ও রাজ্য সরকার। সেই লক্ষ্যেই কলকাতায় এসে ‘স্বচ্ছ অ্যাপ’-এর উদ্বোধন করবেন কেন্দ্রীয় বিদ্যুৎ, আবাসন ও নগর বিষয়ক মন্ত্রী মনোহর লাল খট্টর। এই অ্যাপের মাধ্যমে শহরবাসী সরাসরি বিভিন্ন ...

    ৩০ মে ২০২৬ দৈনিক স্টেটসম্যান
    সার্ভাইকাল টিকার মঞ্চে বাংলায় জনসংখ্যা নিয়ন্ত্রণের বার্তা শমীক ভট্টাচার্যের

    সার্ভাইকাল ক্যানসার প্রতিরোধে টিকাকরণ কর্মসূচির সূচনা হল আজ থেকে।  সেই মঞ্চ থেকেই জনসংখ্যা নিয়ন্ত্রণ ও পরিবার পরিকল্পনা নিয়ে গুরুত্বপূর্ণ বার্তা দিলেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। তিনি জানান, বিজেপি সরকারের আমলে পশ্চিমবঙ্গে জন্মনিয়ন্ত্রণ নিয়ে বিশেষ উদ্যোগ নেওয়া হতে পারে। ...

    ৩০ মে ২০২৬ দৈনিক স্টেটসম্যান
    সবং-এ মানস ভুঁইয়ার বিরুদ্ধে চাষের জমি জোর করে ভেড়ি বানানোর অভিযোগ

    রাজ্যের প্রাক্তন সেচ মন্ত্রী মানস ভুঁইয়ার মদতে কৃষি জমি দখল করে মাছের ভেড়ি করে দখল করার অভিযোগ উঠেছে।  অভিযোগ, ২১২ একর জমির মধ্যে ১৪৩  একর জমি মাছের ভেড়ি করা হয়েছে। বাকি জমি এক ভেড়ি থেকে আরেক ভেড়িতে যাওয়ার জন্য ...

    ৩০ মে ২০২৬ দৈনিক স্টেটসম্যান
    পশ্চিম বর্ধমানেও শুরু বিনামূল্যে এইচপিভি ভ্যাকসিন প্রক্রিয়া

    মহিলাদের সার্ভিকাল ক্যানসারের ঝুঁকি কমাতে গুরুত্বপূর্ণ উদ্যোগ নিল রাজ্য সরকার। শনিবার থেকে রাজ্য জুড়ে বিনামূল্যে এইচপিভি (হিউম্যান প্যাপিলোমা ভাইরাস) ভ্যাকসিন প্রদান কর্মসূচির সূচনা করা হল। এদিন সকালে কলকাতার বিধাননগর মহকুমা হাসপাতাল থেকে ভার্চুয়াল মাধ্যমে এই কর্মসূচির উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী ...

    ৩০ মে ২০২৬ দৈনিক স্টেটসম্যান
    টাটা বাংলায় ফিরবে: শমীক ভট্টাচার্য

    রাজ্যে টাটা গোষ্ঠীকে ফিরিয়ে আনতে বিজেপি বদ্ধপরিকর। শুক্রবার পশ্চিবঙ্গ বিজেপি সভাপতি  শমীক ভট্টাচার্য এই কথা বলেন।  বাংলার উন্নয়নের জন্য শিল্পায়নকে অন্যতম প্রধান অঙ্গ হিসেবে তুলে ধরেন তিনি। সেই সঙ্গে তিনি সিঙ্গুরে টাটা কারখানার স্মৃতিকেও উস্কে দেন।২০০৮ সালে সিঙ্গুরে জমি ...

    ৩০ মে ২০২৬ দৈনিক স্টেটসম্যান
    হলদিয়া থেকে বহরমপুর বেআইনি নির্মাণ ভাঙতে চলল বুলডোজার

    রাজ্যে অবৈধ নির্মাণের বিরুদ্ধে প্রশাসনের কড়া অবস্থানের জেরে শনিবার বহরমপুর ও হলদিয়ায় বুলডোজার অভিযান চালানো হয়। পুলিশ ও প্রশাসনের উপস্থিতিতে বেআইনিভাবে তৈরি একাধিক দোকানঘর ও নির্মাণ ভেঙে ফেলা হয়েছে।বহরমপুর পুরসভার ২১ নম্বর ওয়ার্ডে দীর্ঘদিন ধরে কিছু দোকানঘর অবৈধভাবে নির্মিত ...

    ৩০ মে ২০২৬ দৈনিক স্টেটসম্যান
    বাঘাযতীন হাসপাতালে এইচপিভি টিকাকরণের সূচনা করলেন বিধায়ক শর্বরী

    রাজ্যজুড়ে বিনামূল্যে এইচপিভি (হিউম্যান প্যাপিলোমা ভাইরাস) টিকাকরণ কর্মসূচির সূচনা হল শনিবার। নারীদের সার্ভিক্যাল ক্যানসার প্রতিরোধে গুরুত্বপূর্ণ এই উদ্যোগের অংশ হিসেবে এদিন বাঘাযতীন হাসপাতালে আনুষ্ঠানিকভাবে শুরু হয় টিকাদান কর্মসূচি।এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন যাদবপুরের বিধায়ক শর্বরী মুখার্জী। তাঁর উপস্থিতিতে কিশোরী বর্ণা ...

    ৩০ মে ২০২৬ দৈনিক স্টেটসম্যান
    অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপে কঠিন গ্রুপে ভারত

    এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপের বাছাইপর্বে কঠিন গ্রুপে জায়গা পেল ভারত। বৃহস্পতিবার মালয়েশিয়ার কুয়ালালামপুরে এএফসি হাউসে অনুষ্ঠিত ড্রয়ে গ্রুপ ‘বি’-তে রয়েছে মহেশ গাওলির দল। গ্রুপপর্বে ভারতের প্রতিপক্ষ আয়োজক উজবেকিস্তান। এছাড়াও, গ্রুপ ‘বি’-তে ভারতের বাকি দুই প্রতিপক্ষ সিরিয়া এবং বাংলাদেশ। আগামী ...

    ৩০ মে ২০২৬ দৈনিক স্টেটসম্যান
    শাস্ত্রীয় সংগীত সম্মেলন আকাশবাণীতে

    অল ইন্ডিয়া রেডিও নামকরণের ৯০ বছর পূর্তি উপলক্ষে দেশজুড়ে ‘এয়ার ৯০’ উদযাপন করছে আকাশবাণী। সেই উপলক্ষ্যে ভারতের বিভিন্ন আকাশবাণী কেন্দ্রে আয়োজন করা হচ্ছে বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান। তারই অংশ হিসেবে আকাশবাণী কলকাতার উদ্যোগে আয়োজিত হল এক মনোমুগ্ধকর শাস্ত্রীয় সংগীত সম্মেলন। সম্প্রতি ...

    ৩০ মে ২০২৬ দৈনিক স্টেটসম্যান
    চাকরি খোয়ালেন বিরূপাক্ষ বিশ্বাস

    বদলের বাংলায় স্বাস্থ্যদপ্তরের কড়া পদক্ষেপ। বর্ধমান মেডিক্যাল কলেজ ও হাসপাতালের প্যাথোলজি বিভাগের প্রাক্তন সিনিয়র রেসিডেন্ট চিকিৎসক ডা. বিরূপাক্ষ বিশ্বাসের চাকরি বাতিল করল পশ্চিমবঙ্গ সরকার। শুক্রবার স্বাস্থ্যভবনের পক্ষ থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথা আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে। দীর্ঘদিন ...

    ৩০ মে ২০২৬ দৈনিক স্টেটসম্যান
    সোমেই পূর্ণাঙ্গ মন্ত্রিসভা

    মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর থেকেই পূর্ণাঙ্গ মন্ত্রিসভা গঠন নিয়ে রাজনৈতিক মহলে জোর জল্পনা চলছিল। শুভেন্দু অধিকারী এবং তাঁর সঙ্গে প্রথম দফায় পাঁচ মন্ত্রীর শপথ গ্রহণের পর থেকেই কাদের হাতে কোন দপ্তর যাবে, তা নিয়ে কৌতূহল ছিল তুঙ্গে। অবশেষে ...

    ৩০ মে ২০২৬ দৈনিক স্টেটসম্যান
    বর্ষা শুরুর আগেই কুলিকে হাজির পরিযায়ী পাখির দল

    পুরোদমে বর্ষা শুরু হওয়ার আগেই উত্তর দিনাজপুরের কুলিক পক্ষীনিবাসে ভিড় জমাতে শুরু করেছে পরিযায়ী পাখিরা। ঝাঁকে ঝাঁকে পাখির আগাম আগমন ঘিরে ইতিমধ্যেই উৎসাহ ছড়িয়েছে পাখিপ্রেমী এবং পরিবেশপ্রেমীদের মধ্যে। মূলত ইগ্রেটস প্রজাতির পাখিদের উপস্থিতি এখন থেকেই চোখে পড়ছে কুলিক নদীর ...

    ৩০ মে ২০২৬ দৈনিক স্টেটসম্যান
    পশ্চিমবঙ্গের স্বাস্থ্য ব্যবস্থায় বড় পরিবর্তন, জানালেন বিধায়ক ড: ইন্দ্রনীল খাঁ

    কলকাতায় বৃহস্পতিবার হয়ে গেল অ্যাসোচ্যামের ‘দ্য হেলথমিট অ্যান্ড এক্সেলেন্স অ্যাওয়ার্ডস ২০২৬’-এর ষষ্ঠ সংস্করণ। ‘দ্য ফিউচার অব হেলথ: হিউম্যান সেন্টার্ড এআই’ শীর্ষক এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নীতিনির্ধারক, শিল্পমহলের প্রতিনিধিরা এবং স্বাস্থ্যক্ষেত্রের বিশিষ্ট ব্যক্তিত্বরা। স্বাস্থ্য পরিষেবায় কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ব্যবহার এবং ...

    ৩০ মে ২০২৬ দৈনিক স্টেটসম্যান
    শিয়ালদহে ক্ষুধার্তদের খাদ্য বিতরণ

    বিশ্ব ক্ষুধা দিবস উপলক্ষে বৃহস্পতিবার শিয়ালদহ দক্ষিণ শাখা সংলগ্ন মেট্রো স্টেশনের পাশে ক্ষুধার্ত ও অসহায় মানুষদের বিনামূল্যে খাদ্য পরিবেশন করা হয়। সমাজের দুঃস্থ ও অসহায় মানুষের পাশে দাঁড়াতে এই উদ্যোগ গ্রহণ করে ‘উৎকর্ষে আরোহণ’ নামে একটি স্বেচ্ছাসেবী সংস্থা। কর্মসূচিতে ...

    ৩০ মে ২০২৬ দৈনিক স্টেটসম্যান
    পথখাদ্য সংস্কৃতি নিয়ে এবারে বড় পদক্ষেপ

    কলকাতার পথখাদ্য সংস্কৃতিকে আরও নিরাপদ ও স্বাস্থ্যসম্মত করে তুলতে গুরুত্বপূর্ণ উদ্যোগ নিল ভারত চেম্বার অব কমার্স এবং ‘ডক্টরস চয়েস’। দুই মাসব্যাপী ‘পরিষ্কার হাত, পরিষ্কার পাতে’ কর্মসূচির প্রথম পর্ব সফলভাবে সম্পন্ন হয়েছে। এই উদ্যোগে শহরের বিভিন্ন প্রান্তের ১,২০০-রও বেশি পথখাদ্য ...

    ৩০ মে ২০২৬ দৈনিক স্টেটসম্যান
    কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর মেট্রোয় ঐতিহাসিক বদল

    ১৯৮৪ সালে যাত্রা শুরুর পর থেকে একাধিক পরিবর্তনের সাক্ষী থেকেছে কলকাতা মেট্রো। সময়ের সঙ্গে যেমন বেড়েছে রুটের বিস্তার, তেমনই বদলেছে প্রযুক্তি ও পরিষেবার ধরন। নন-এসি রেক বিদায় নিয়েছে, পাতাল ছেড়ে মেট্রো পৌঁছে গিয়েছে আকাশপথেও। আর এবার উত্তর-দক্ষিণ মেট্রো করিডরে ...

    ২৯ মে ২০২৬ দৈনিক স্টেটসম্যান
    ট্যাংরার তৃণমূল কার্যালয় থেকে উদ্ধার বিপুল আধার,ভোটার কার্ড

    ফের তৃণমূল কার্যালয় থেকে উদ্ধার হল বিপুল সংখ্যক ভোটার এবং আধার কার্ড। কলকাতা পুরসভার ৫৭ নম্বর ওয়ার্ডের ট্যাংরা এলাকার তৃণমূল কার্যালয়ের ভিতরে একটি আলমারি থেকে এগুলি পাওয়া যায় বলে অভিযোগ। খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে যায় পুলিশবাহিনী।কীভাবে তৃণমূল অফিসে এতগুলি ...

    ২৯ মে ২০২৬ দৈনিক স্টেটসম্যান
    ক্লাব দখলকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর কোন্দল ঘিরে রণক্ষেত্র!

    বারাসতের হৃদয়পুর স্টেশন সংলগ্ন এলাকায় বিজেপির অভ্যন্তরীণ কোন্দলকে কেন্দ্র করে রণক্ষেত্রের চেহারা নিল পরিস্থিতি। অভিযোগ, ‘আদি’ ও ‘নব্য’ বিজেপি গোষ্ঠীর মধ্যে দীর্ঘদিনের টানাপোড়েন মঙ্গলবার চরম সংঘর্ষে রূপ নেয়। ঘটনায় গুরুতর আহত হয়েছেন বিজেপির বারাসাত সাংগঠনিক জেলার সভাপতি রাজীব পোদ্দার। ...

    ২৯ মে ২০২৬ দৈনিক স্টেটসম্যান
    গ্রেপ্তারি ও তদন্ত প্রক্রিয়াকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে সুজিত বসু

    পুর নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেপ্তার হওয়ার পর এবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন রাজ্যের প্রাক্তন দমকলমন্ত্রী তথা তৃণমূল নেতা সুজিত বসু। ইডির তলব থেকে শুরু করে জিজ্ঞাসাবাদ এবং গ্রেপ্তারি গোটা তদন্ত প্রক্রিয়াকেই বেআইনি দাবি করে মামলা করেছেন তিনি। শুক্রবার বিচারপতি ...

    ২৯ মে ২০২৬ দৈনিক স্টেটসম্যান
    বাসভাড়া বৃদ্ধি সহ একাধিক দাবিতে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের আবেদন বাসমালিকদের

    রাজ্যে শেষবার বাসভাড়া বেড়েছিল ২০১৮ সালে। তখন পরিবহনমন্ত্রী ছিলেন বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। দীর্ঘ আট বছর পর ফের ভাড়া বৃদ্ধির দাবিতে সরব হল বেসরকারি পরিবহন সংগঠনগুলি। পরিবহন ব্যবস্থার উন্নয়ন, যাত্রী নিরাপত্তা এবং পরিবহন শিল্পের আর্থিক সঙ্কট নিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে ...

    ২৯ মে ২০২৬ দৈনিক স্টেটসম্যান
    তীব্র পানীয় জলের সঙ্কটে উত্তাল উলুবেড়িয়া, রাস্তা অবরোধ করে বিক্ষোভ স্থানীয়দের

    তীব্র পানীয় জলের সঙ্কটকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠল উলুবেড়িয়া পুরসভার ২৩ নম্বর ওয়ার্ডের জগদীশপুর ঘোষপাড়া এলাকা। দীর্ঘদিন ধরে জল সরবরাহে সমস্যার অভিযোগ তুলে বৃহস্পতিবার সকাল থেকে বালতি হাতে পথ অবরোধ করে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা। উলুবেড়িয়া-শ্যামপুর রাস্তায় অবরোধের ...

    ২৯ মে ২০২৬ দৈনিক স্টেটসম্যান
    আসানসোলে বিজেপি নেতাকে ফোনে প্রাণনাশের হুমকি, অভিযোগ দায়ের

    পশ্চিমবঙ্গে রাজনৈতিক পালাবদলের আবহে বিজেপির এক নেতাকে ফোনে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠল। আসানসোল সাউথ (২) মণ্ডলের বিজেপির সাধারণ সম্পাদক ব্রিজেশ কুমার বর্মা বৃহস্পতিবার দাবি করেছেন, গত ২৬ মে মঙ্গলবার বিকেলের পরে একাধিক অজ্ঞাত নম্বর থেকে তাঁকে লাগাতার ফোনে ...

    ২৯ মে ২০২৬ দৈনিক স্টেটসম্যান
    কৃতকর্মের ফল ভোগ করছে তৃণমূল, জেলা পুলিশ সুপারকে ধন্যবাদ জানাতে সিউড়িতে সৌমিত্র খাঁ

    রাজনৈতিক দিক থেকে বীরভূম জেলাকে উত্তেজনাপূর্ণ জেলা হিসেবে দেখা হয়ে থাকে। দীর্ঘদিন ধরেই এ জেলায় যে কোনও ভোটেই বোমাবাজি, গুলি ও খুনের ঘটনা ঘটে থাকে। এটাই  জেলার স্বাভাবিক ভোট-চিত্র হয়ে উঠেছিল।  বিশেষ করে রাজ্যে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার পরে, ...

    ২৯ মে ২০২৬ দৈনিক স্টেটসম্যান
    বর্ধমানে অবৈধ নির্মাণ ভাঙতে শুরু হল বুলডোজার অভিযান, শহর জুড়ে চাঞ্চল্য

    রাজ্যের অনান্য অঞ্চলের পাশাপাশি শহর বর্ধমানে অবৈধ নির্মাণ ভেঙে ফেলার কাজ শুরু হল। আর এ নিয়ে শহর জুড়ে আলোড়ন ছড়িয়ে পড়েছে। পৌর এলাকায় এতদিন যে সমস্ত বেআইনি নির্মাণ হয়েছে সেগুলো একের পর এক ভেঙে ফেলার কাজ চলবে বলে জানানো ...

    ২৯ মে ২০২৬ দৈনিক স্টেটসম্যান
    সৌগতকে লক্ষ্য করে চোর-চোর স্লোগান, উত্তেজনা ছড়াল নিমতায়

    নিজের সংসদীয় এলাকা নিমতায় বিক্ষোভের মুখে পড়লেন তৃণমূল সাংসদ সৌগত রায়। তৃণমূল সাংসদের গাড়ি লক্ষ্য করে ছোঁড়া হয় ডিম। নির্বাচনী ফলাফল ঘোষণার পর থেকে তাঁর সংসদীয় এলাকায় তৃণমূল কর্মীরা আক্রান্ত হচ্ছেন এই অভিযোগ তুলে বৃহস্পতিবার নিমতা থানায় ডেপুটেশন দিতে ...

    ২৮ মে ২০২৬ দৈনিক স্টেটসম্যান
    হারের পর শওকত মোল্লার নিরাপত্তা প্রত্যাহার

    বিধানসভা নির্বাচনে পরাজয়ের পর এবার ক্যানিংয়ের প্রভাবশালী তৃণমূল নেতা শওকত মোল্লার সমস্ত নিরাপত্তা ব্যবস্থা প্রত্যাহার করা হল। নতুন সরকারের সিদ্ধান্তে তাঁর জেড ক্যাটাগরির নিরাপত্তা, পাইলট গাড়ি এবং সশস্ত্র রক্ষী সবই তুলে নেওয়া হয়েছে। বিধানসভা নির্বাচনে ভাঙড় কেন্দ্র থেকে প্রার্থী ...

    ২৮ মে ২০২৬ দৈনিক স্টেটসম্যান
    রবিবার বন্ধ দ্বিতীয় হুগলি সেতু

    ফের বন্ধ থাকবে দ্বিতীয় হুগলি সেতু। রবিবার সকাল ৬টা থেকে দুপুর ২টো পর্যন্ত মোট আট ঘণ্টা সেতুর সংস্কারের জেরেই বন্ধ থাকবে যানচলাচল। কলকাতা ট্রাফিক পুলিশের তরফে এবিষয়ে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। নিরাপত্তার স্বার্থেই এই সময় পুরো সেতু বন্ধ রাখার ...

    ২৮ মে ২০২৬ দৈনিক স্টেটসম্যান
    কেশপুরের পঞ্চমী গ্রামে তৃণমূল কংগ্রেস নেতাদের বিরুদ্ধে প্রতিবাদ গ্রামবাসীদের

    গত ১৫ বছর ধরে গ্রামবাসীরা তৃণমূল কংগ্রেসের নেতাদের অত্যাচার মুখ বন্ধ করে সহ্য করছেন। রাজ্যে পরিবর্তন হওয়ার পর পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুর ব্লকের গ্রামবাসীরা তৃণমূল কংগ্রেস নেতাদের দুর্নীতির বিরুদ্ধে গর্জে উঠলেন। গ্রামবাসীদের অভিযোগ তৃণমূল কংগ্রেসের নেতা শেখ মাজেদ আলি ...

    ২৮ মে ২০২৬ দৈনিক স্টেটসম্যান
    শালবনির কর্ণগড় গ্রামে বিজেপি কর্মীর বাড়িতে হামলার অভিযোগ, এলাকায় উত্তেজনা

    বুধবার সকাল প্রায় সাড়ে আটটা নাগাদ ঘটনাটি ঘটে পশ্চিম মেদিনীপুর জেলার শালবনি থানার কর্ণগড় গ্রামে। স্থানীয় সূত্রে জানা যায়,  ওই গ্রামেরই বাসিন্দা গোপাল রাণা, জয়ন্ত ঘোষ, সন্টু ভুঁইয়া, প্রবীর সরকারের নেতৃত্বে একদল গ্রামবাসী আচমকা বিজেপির সক্রিয় কর্মী ওই গ্রামেরই ...

    ২৮ মে ২০২৬ দৈনিক স্টেটসম্যান
    পুলিশের জালে তৃণমূলের প্রাক্তন ব্লক সভাপতি

    বিজেপি নেতার সঙ্গে দেখা করতে গিয়ে পুলিশের জালে দুর্গাপুর নগর নিগমের তৃণমূল কংগ্রেসের প্রাক্তন কাউন্সিলার রাজীব ঘোষ। তিনি  দলের ব্লক সভাপতিও ছিলেন। ইস্পাত নগরী দুর্গাপুরের তানসেন এলাকায় বুধবার রাতের এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।বৃহস্পতিবার সকালে ধৃত তৃণমূল ...

    ২৮ মে ২০২৬ দৈনিক স্টেটসম্যান
    মমতাকে চিঠি দিয়ে মুখপাত্র পদ ছাড়লেন শান্তনু সেন

    মুখপাত্রের পদ থেকে ইস্তফা দিলেন তৃণমূলের চিকিৎসক নেতা শান্তনু সেন। তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিয়ে এদিন পদ ছাড়েন তিনি। মানুষের রায় মেনে নিয়ে এই পদ ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন তিনি। আরজি কর ঘটনায় হাসপাতালের দুর্নীতি নিয়ে মুখ খোলায় ...

    ২৮ মে ২০২৬ দৈনিক স্টেটসম্যান
    সিবিএসই ওএসএম-ব্যবস্থায় অসঙ্গতির দায়ভার নিলেন ধর্মেন্দ্র প্রধান

    সিবিএসইর নতুন অন-স্ক্রিন-মার্কিং ব্যবস্থা ওএসএম নিয়ে তৈরি হওয়া বিতর্কের মধ্যেই অবশেষে মুখ খুললেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। সিবিএসইর ফল প্রকাশের পর থেকেই নম্বরের গরমিল, উত্তরপত্রের স্ক্যান কপি অস্পষ্ট হওয়া, উত্তরপত্রের মূল্যায়নে ত্রুটির অভিযোগ নিয়ে সরব হয়েছেন বহু ছাত্রছাত্রী ও ...

    ২৮ মে ২০২৬ দৈনিক স্টেটসম্যান
    ডিএইচআরের উদ্যোগে পাহাড়ে পড়ুয়াদের জন্য বিশেষ ট্রেন

    পর্যটন মরসুমে দার্জিলিং পাহাড়ে তীব্র যানজট ও গাড়ির সংকটের জেরে দীর্ঘদিন ধরেই চরম সমস্যায় পড়ছিল স্কুলপড়ুয়া ও অভিভাবকেরা। সেই পরিস্থিতিতে বড় উদ্যোগ নিল দার্জিলিং হিমালয়ান রেলওয়ে (ডিএইচআর)। শিক্ষার্থীদের যাতায়াতের সুবিধার জন্য ঘুম ও দার্জিলিংয়ের মধ্যে বিশেষ ট্রেন পরিষেবা চালুর ...

    ২৮ মে ২০২৬ দৈনিক স্টেটসম্যান
    কেন্দ্রের উদ্যোগে ফের বক্সায় আসছে বাঘ

    দীর্ঘদিনের অপেক্ষার পর বক্সা ব্যাঘ্র প্রকল্পে আবার বাঘ ফিরিয়ে আনার উদ্যোগ নিল কেন্দ্রীয় বন ও পরিবেশ মন্ত্রক। বহুদিন ধরে স্থগিত থাকা ‘টাইগার রিইন্ট্রোডাকশন’ প্রকল্প এবার বাস্তবায়নের পথে এগোচ্ছে। দেশের বাঘ সংরক্ষণের সর্বোচ্চ সংস্থা এনটিসিএ-র নির্দেশিকা মেনে এই প্রকল্প চালু ...

    ২৮ মে ২০২৬ দৈনিক স্টেটসম্যান
    পশ্চিম মেদিনীপুরে ভাতা হারাচ্ছেন ১২ হাজারের বেশি মহিলা

    ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়ায় পশ্চিম মেদিনীপুর জেলার ১২ হাজারেরও বেশি মহিলা উপভোক্তা অন্নপূর্ণা যোজনার সুবিধা পাবেন না। জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে এখনো অব্দি ১২ হাজার ২১২ জন উপভোক্তার নাম বাদ গিয়েছে। এর মধ্যে খড়গপুর শহর এলাকায় ...

    ২৮ মে ২০২৬ দৈনিক স্টেটসম্যান
    জলযন্ত্রণা মেটাতে হাওড়ায় ৪৭০০ কোটির নিকাশি পরিকল্পনা, উদ্যোগে হাওড়া পুরসভা

    বর্ষা এলেই জলমগ্ন হয়ে পড়ে হাওড়া শহরের একাধিক এলাকা। দীর্ঘদিনের সেই নিকাশি সমস্যার স্থায়ী সমাধানে এবার বড় উদ্যোগ নিল হাওড়া পুরসভা। রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর হাওড়া শহরের নিকাশি ব্যবস্থার উন্নয়নে একটি বৃহৎ পরিকল্পনা তৈরি করা হয়েছে। একটি বেসরকারি সংস্থা ...

    ২৮ মে ২০২৬ দৈনিক স্টেটসম্যান
    বৃহস্পতিবার মায়াপুর সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

    বৃহস্পতিবার মায়াপুর সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সকাল ১০টা নাগাদ হেলিকপ্টারে করে মায়াপুরের হেলিপ্যাডে পৌঁছনোর কথা তাঁর। সূত্রের খবর, সেখানে নেমেই গোশালায় গিয়ে গোমাতার পুজো করতে পারেন মুখ্যমন্ত্রী। এরপর একটি যজ্ঞানুষ্ঠানেও অংশ নেওয়ার সম্ভাবনা রয়েছে। যদিও বিজেপির তরফে এখনও ...

    ২৮ মে ২০২৬ দৈনিক স্টেটসম্যান
    তৃণমূল থেকে আসা নেতাদের বিজেপিতে প্রয়োজন নেই: রাহুল সিনহা

    তৃণমূল থেকে আসা দলবদলুদের বিজেপিতে নেওয়া হবে না বলে জানালেন বিজেপি সাংসদ রাহুল সিনহা। বুধবার তিনি বলেন, ‘কাটমানি সংস্কৃতি’ বন্ধ হয়ে যাওয়ার পর থেকেই তৃণমূলের ভিতরে ভাঙন শুরু হয়েছে। বিভিন্ন পুরসভার একাধিক কাউন্সিলর-সহ বেশ কয়েকজন তৃণমূল নেতা ইতিমধ্যেই ইস্তফা ...

    ২৮ মে ২০২৬ দৈনিক স্টেটসম্যান
    অন্নপূর্ণা যোজনায় সকলকেই ফর্ম পূরণ করতে হবে

    বুধবার নবান্ন থেকে অন্নপূর্ণ যোজনার ফর্ম প্রকাশ করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।  সঙ্গে ছিলেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল, মুখ্যসচবি, অর্থসচিবের নেতৃত্ব জেলাশাসক, বিডিও ও পুরকমিশনাররাষ তিনি এদিন বলে প্রায় ৩০ লক্ষ ভুয়ো অ্যাকাউন্টে ঢুকছিল টাকা। শুধু অনুপ্রবেশকারীই নন, বহু পুরুষের অ্যাকাউন্টেও ...

    ২৮ মে ২০২৬ দৈনিক স্টেটসম্যান
    ‘৫০ বিধায়ক, ২০ সাংসদ প্রস্তুত’, তৃণমূলে বড় ভাঙনের ইঙ্গিত সৌমিত্রর

    রাজ্যে রাজনৈতিক পালাবদলের আবহে তৃণমূল কংগ্রেসে বড়সড় ভাঙনের ইঙ্গিত দিলেন বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ। সাংসদের দাবি, তৃণমূলের একাধিক বিধায়ক ও সাংসদ বর্তমানে দলের প্রতি অসন্তুষ্ট । তাঁরাই বিজেপিতে যোগদানের অপেক্ষায় রয়েছেন। কেন্দ্রীয় নেতৃত্বের অনুমতি মিললেই দলবদলের প্রক্রিয়া শুরু হবে ...

    ২৮ মে ২০২৬ দৈনিক স্টেটসম্যান
    অভিষেকের বিরুদ্ধে ভবানীপুর থানায় অভিযোগ

    তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ভবানীপুর থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে ব্যাপক চর্চা শুরু হয়েছে। বুধবার অর্ণবকান্তি দাস নামে এক ব্যক্তি থানায় অভিযোগপত্র জমা দেন। প্রশাসনিক সূত্রে জানা ...

    ২৮ মে ২০২৬ দৈনিক স্টেটসম্যান
    ‘বিজেপিতে যতদিন আমি আছি, এদের কোনও এন্ট্রি নেই’, সন্দীপন -ঋতব্রতকে আক্রমণ প্রিয়াঙ্কা ট্রিব্রেওয়ালের

    ‘বিজেপিতে যতদিন আমি আছি, এদের কোনও এন্ট্রি নেই।’ এন্টালির তৃণমূল বিধায়ক সন্দীপন সাহার সম্ভাব্য রাজনৈতিক অবস্থান বদল ঘিরে তৈরি জল্পনায় কার্যত এই কড়া বার্তাই দিলেন বিজেপি নেত্রী ও আইনজীবী  প্রিয়াঙ্কার টিব্রেওয়াল । তাঁর এই মন্তব্যকে কেন্দ্র করে রাজ্য রাজনীতিতে ...

    ২৮ মে ২০২৬ দৈনিক স্টেটসম্যান
    ইস্তফা দিলেন সুশান্ত ঘোষ এবং অরূপ চক্রবর্তী

    ইস্তফা দিলেন কলকাতা পুরসভার ১২ নম্বর বরোর চেয়ারম্যান সুশান্ত ঘোষ। বুধবার কলকাতার পুর কমিশনার স্মিতা পাণ্ডের কাছে ইস্তফাপত্র জমা দেন। সুশান্তের সঙ্গে ইস্তফা দেন তৃণমূলের আরও এক কাউন্সিলর অরূপ চক্রবর্তীও। পুরসভার অ্যাকাউন্টস কমিটির সদস্য পদ থেকেও ইস্তফা দেন তিনি।কী ...

    ২৭ মে ২০২৬ দৈনিক স্টেটসম্যান
    স্বাস্থ্য পরিষেবা উন্নয়নে জোর, বারাবনি গ্রামীণ হাসপাতাল পরিদর্শনে বিজেপি নব নির্বাচিত বিধায়ক অরিজিৎ রায়

    আসানসোলের বারাবনির বিধায়ক অরিজিৎ রায় মঙ্গলবার কেলেজোড়া গ্রামীণ হাসপাতাল পরিদর্শন করেন। এদিন তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন, বিএমওএইচ, বারাবনি ব্লকের বিডিও, বারাবনির থানার ওসি দিব্যেন্দু মুখোপাধ্যায় সহ অন্যান্যরা। পরিদর্শনের সময় হাসপাতালের বিভিন্ন স্বাস্থ্য পরিষেবা, রোগীদের জন্য উপলব্ধ সুযোগ-সুবিধা এবং চিকিৎসা ...

    ২৭ মে ২০২৬ দৈনিক স্টেটসম্যান
    মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে এফআইআর, সনাতন ধর্ম নিয়ে বিতর্কিত মন্তব্য করার অভিযোগ

    পশ্চিমবঙ্গের প্রাক্তম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। গত বছর কলকাতায় একটি ইদের সমাবেশ থেকে সনাতন ধর্ম নিয়ে বিতর্কিত মন্তব্য করেছিলেন বলে অভিযোগ। রিঙ্কি চট্টোপাধ্যায় নামে এক আইনজীবী এই এফআইআর দায়ের করেছেন। তাঁর দাবি, মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর ...

    ২৭ মে ২০২৬ দৈনিক স্টেটসম্যান
    লোকভবনে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, দেখা করলেন রাজ্যপালের সঙ্গে

    রাজ্যের মুখ্যমন্ত্রী হওয়ার পর এই প্রথমবার লোকভবনে গেলেন শুভেন্দু অধিকারী। রাজ্যপালের সঙ্গে দেখা করলেন তিনি। বুধবার বেলা সাড়ে ১১টা নাগাদ লোকভবনে যান তিনি। রাজ্যপাল আর এন রবি তাঁকে পুষ্পস্তবক দিয়ে স্বাগত জানান। এর আগে ৮ মে শুভেন্দু অধিকারীর নাম ...

    ২৭ মে ২০২৬ দৈনিক স্টেটসম্যান
    বিষ্ণুপুরের তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডল গ্রেপ্তার, পুরী থেকে গ্রেপ্তার

    গ্রেপ্তার দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুরের তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডল। পুরীর এক হোটেল থেকে তৃণমূল বিধায়ককে গ্রেপ্তার করে রাজ্যের এসটিএফ এবং ডায়মন্ড হারবারের পুলিশের যৌথ বাহিনী। তাঁকে কলকাতায় নিয়ে আসার তোড়জোড় শুরু করেছে পুলিশ। সম্প্রতি বিষ্ণুপুরের এই বিধায়কের একটি ভিডিও ...

    ২৭ মে ২০২৬ দৈনিক স্টেটসম্যান
    রাজু নস্কর কাণ্ডে পুরসভায় হিয়ারিং, আতঙ্কে একাধিক বহুতলের বাসিন্দা

    তৃণমূল নেতা তথা প্রোমোটার রাজু নস্করের একাধিক বহুতলকে ঘিরে কলকাতা পুরসভার কড়া পদক্ষেপে এবার চরম অনিশ্চয়তায় পড়লেন সাধারণ আবাসিকরা। মঙ্গলবার কলকাতা পুরসভার সদর দপ্তরে বিল্ডিং বিভাগের হিয়ারিংয়ে হাজির হন একাধিক বহুতলের বাসিন্দারা। কারও সারাজীবনের সঞ্চয়ে কেনা নতুন ফ্ল্যাট, আবার ...

    ২৭ মে ২০২৬ দৈনিক স্টেটসম্যান
    আগ্নেয়াস্ত্র হাতে ভাইরাল হওয়া পুলিশ ইনস্পেক্ট গৌতম দাসকে আনা হল নবান্নে

    সমাজ মাধ্যমে আগ্নেয়াস্ত্র হাতে নিজের ছবি পোস্ট করে বিতর্কে জড়ানো কলকাতা পুলিশের ইনস্পেক্টর গৌতম দাসকে এবার নবান্নে বদলি করা হল। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর দপ্তরে বদলি করা হয়েছে বলে খবর। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তিনি সেখানেই ডেপুটেশনে থাকবেন।সরকারি নির্দেশিকায় ...

    ২৭ মে ২০২৬ দৈনিক স্টেটসম্যান
    তৃণমূলের সব সাংগঠনিক পদ থেকে ইস্তফা কাকলি ঘোষ দস্তিদারের

    বিধানসভা নির্বাচনে পরাজয়ের পর থেকেই তৃণমূলের অন্দরে একপ্রকার দ্বন্দ্ব নজরে পড়েছে। এবার তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে দলের সমস্ত সাংগঠনিক পদ থেকে ইস্তফা দিলেন বারাসতের সাংসদ কাকলি ঘোষ দস্তিদার। তিনি ইতিমধ্যেই নিজের সিদ্ধান্তের কথা জানিয়ে দলের ...

    ২৭ মে ২০২৬ দৈনিক স্টেটসম্যান
    ‘স্বামী বিবেকানন্দ স্কলারশিপ’ পেল ২৫ স্কুলের ১০০ পড়ুয়া, পুরস্কার দিলেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল

    আসানসোলের রামকৃষ্ণ মিশন স্কুলের অডিটোরিয়ামে বুধবার ‘স্বামী বিবেকানন্দ স্কলারশিপ’ প্রদান উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে  আসানসোল দক্ষিণের বিধায়ক তথা রাজ্যের পুর ও নগরোন্নয়ন এবং নারী ও শিশু কল্যান দপ্তরের মন্ত্রী অগ্নিমিত্রা পাল বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। ...

    ২৭ মে ২০২৬ দৈনিক স্টেটসম্যান
    আমরা ধর্ম, বর্ণ, জাতি বা সম্প্রদায় দেখে কাজ করি না: লকেট

    পশ্চিমবঙ্গে বিজেপির জয়জয়কারের পর দ্য স্টেটসম্যান কথা বলেছে দলের নেতাদের সঙ্গে। এই সাক্ষাৎকারে দলের রাজ্য সাধারণ সম্পাদক থাকাকালীন সময়ের অভিজ্ঞতা নিয়ে লকেট চট্টোপাধ্যায় কথা বলেছেন দোলা মিত্রর সঙ্গে।প্রশ্ন: আপনি যখন রাজ্য সাধারণ সম্পাদক ছিলেন, তখনই বিজেপি ক্ষমতায় এসেছে। আপনার ...

    ২৭ মে ২০২৬ দৈনিক স্টেটসম্যান
    মুখ্যমন্ত্রীর নির্দেশে থ্রিডিতে জোর, হাকিমপুর সীমান্তে অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারীদে ঢল

    বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় অবৈধ অভিবাসীদের ভিড়। উত্তর চব্বিশ পরগনার হাকিমপুর চেকপোস্টে ভিড় জমিয়েছে অবৈধ অভিবাসীরা। ডিটেক্ট, ডিলিট অ্যান্ড ডিপোর্ট নীতি ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এই নীতি ঘোষণার পরই অবৈধভাবে বসবাসকারী বিদেশি নাগরিকদের চিহ্নিতকরণ ও ফেরত পাঠানো প্রক্রিয়া শুরু ...

    ২৭ মে ২০২৬ দৈনিক স্টেটসম্যান
    ‘বাংলাদেশিদের ফুল-মিষ্টি- ছাতা দিয়ে বিদায় করুন’, অনুপ্রবেশকারী ইস্যুতে কড়া সুর বিজেপি বিধায়ক সজল ঘোষের

    রাজ্যে অবৈধ অনুপ্রবেশ রুখতে প্রশাসনের কড়া পদক্ষেপের মাঝেই এবার সরব হলেন বিজেপি বিধায়ক সজল ঘোষ। মালদহের পর লালগোলাতে  ‘হোল্ডিং সেন্টার’ চালু হওয়ার পর অনুপ্রবেশকারী ইস্যুতে তীব্র প্রতিক্রিয়া দিয়েছেন তিনি। তাঁর বক্তব্য, বেআইনিভাবে এ দেশে থাকা বিদেশি নাগরিকদের আর কোনোভাবেই ...

    ২৭ মে ২০২৬ দৈনিক স্টেটসম্যান
    কেন্দ্রীয় প্রতিমন্ত্রী জিতেন্দ্র সিংয়ের সঙ্গে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বৈঠক

    মঙ্গলবার কল্যাণীতে প্রশাসনিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। প্রশাসনিক আধিকারিকরা ছাড়াও ছিলেন তৃণমূলের বিধায়করাও। এছাড়া বারাসতের সাংসদ কাকলি ঘোষ দস্তিদারও ছিলেন ওই বৈঠকে।বৈঠকের পর জিতেন্দ্র সিংয়ের সঙ্গে আজ কলকাতায় বৈঠক করেন মুখ্যমন্ত্রী। জিতেন্দ্র সিং কেন্দ্রীয় সরকারের বিজ্ঞান ও প্রযুক্তি ...

    ২৭ মে ২০২৬ দৈনিক স্টেটসম্যান
    অন্ডালে এক নাবালিকাকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার দুই যুবক

    অন্ডালে এক নাবালিককা ধর্ষণের অভিযোগ গ্রেপ্তার দুই যুবক। নির্যাতিতার বয়স ১৪ বছর। সোমবার এই ঘটনার খবর ছড়িয়ে পড়লে স্থানীয়রা ক্ষুব্ধ হয়ে পড়েন। অভিযুক্তদের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগ পেয়েই অন্ডাল থানার ওসি এবং দল তৎপর হয়। সোমবার ...

    ২৭ মে ২০২৬ দৈনিক স্টেটসম্যান
    বহিরাগত শ্রমিকদের অপসারণ ও স্থানীয়দের নিয়োগের দাবি, কড়া বার্তা বিধায়কের

    বহিরাগত শ্রমিকদের সরিয়ে স্থানীয়দের কাজে নেওয়ার দাবিতে এবার কড়া অবস্থান নিলেন দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষ্মণ ঘোড়ুই। মঙ্গলবার সকালে সগড়ভাঙা শিল্পতালুকের একাধিক বেসরকারি কারখানায় গিয়ে কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করেন তিনি।জানা গিয়েছে, গ্রাফাইট ইন্ডিয়া লিমিটেড এবং এসআরএমবি প্রাইভেট লিমিটেড কারখানায় ...

    ২৭ মে ২০২৬ দৈনিক স্টেটসম্যান
    নদিয়ায় গ্রেপ্তার ১ বাংলাদেশি

    ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী নদিয়া জেলায় ফের বাংলাদেশি অনুপ্রবেশের অভিযোগে গ্রেপ্তার ১ সন্দেহভাজন। পলাশি পাড়ায় দীর্ঘদিন ধরে ভুয়ো পরিচয়ে বসবাস করা এক বাংলাদেশি যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।পুলিশ সূত্রে জানা গিয়েছে, নদিয়ায় ধৃত যুবকের আসল নাম মহম্মদ তহিদুল ইসলাম। তাঁর বাড়ি বাংলাদেশের ...

    ২৭ মে ২০২৬ দৈনিক স্টেটসম্যান
    মুখ্যমন্ত্রী হয়ে লালবাজারে প্রথম গেলেন শুভেন্দু

    মুখ্যমন্ত্রী হওয়ার পর এই প্রথমবার লালবাজারে গেলেন শুভেন্দু অধিকারী। পুলিশ কর্তাদের সঙ্গে বৈঠক করেন তিনি। শহরের নিরাপত্তা, বাহিনীর আধুনিকীকরণ-সহ একাধিক বিষয়ে পুলিশ কর্তাদের সঙ্গে বৈঠক হয় তাঁর। সামনেই কোরবানির ইদ। সে বিষয়েও শহরের নিরাপত্তার বিষয় নিয়ে আলোচনা হওয়ার সম্ভাবনা ...

    ২৭ মে ২০২৬ দৈনিক স্টেটসম্যান
  • দৈনিক স্টেটসম্যান | 1301-1400

News/খবর All News এই সময় বর্তমান প্রতিদিন আজকাল দৈনিক স্টেটসম্যান আজ তক Times of India Indian Express The Statesman

BENGAL INFO | Information about West Bengal, India | bengalinfo1@gmail | Privacy Policy