BENGAL INFO
  • News
  • ক্যালেন্ডার
  • Hospitals
  • Schools
  • কবিতা
  • গান
  • দুর্গাপূজা
  • KOLKATA WEATHER
  • News from West Bengal | 02 Jul, 2026 | ১৮ আষাঢ়, ১৪৩৩
  • বাংলা (?)    
  • খেলা | ব্যবসা | বিনোদন | রাজ্য | কলকাতা | দেশ
  • কাঠফাটা রোদে ডিউটি! সিভিক ভলান্টিয়ার, ট্র্যাফিক পুলিশদের জন্য বিশেষ উপহার

    : চড়চড়িয়ে বাড়ছে গ্রীষ্মের দাবদাহ। বেলা বাড়লেই রোদের তেজে রাস্তায় টেকা দায় হয়ে দাঁড়াচ্ছে। কিন্তু এই প্রবল গরমের মধ্যেও এক মুহূর্তের জন্য বিশ্রাম নেই তাঁদের। মাথায় সামান্য একটি টুপি পরে, কাঠফাটা রোদকে উপেক্ষা করেই রাস্তার মোড়ে মোড়ে দাঁড়িয়ে নিরলসভাবে ...

    ৩০ জুন ২০২৬ News18 বাংলা
    স্কুলের জমি-পুকুর উদ্ধারে পড়ুয়াদের 'সার্জিক্যাল স্ট্রাইক', ভয়ডর ভুলে গুঁড়িয়ে দিল অবৈধ নির্মাণ

    ক্যানিংয়ের রায়বাঘিনী স্কুলের জমি উদ্ধারে পড়ুয়াদের অভিযান। স্কুলের জমি ও জলাশয় দখলমুক্ত করতে এই নজিরবিহীন পদক্ষেপে সকলেই চমকে উঠেছেন। দীর্ঘদিন যে এই জায়গা দখল করেছিল তার শাস্তির দাবিও উঠেছে। সমস্ত ভয় অতিক্রম করে সোমবার ক্যানিং রায়বাঘিনী হাই স্কুলের ছাত্ররা ...

    ৩০ জুন ২০২৬ News18 বাংলা
    এই বর্ষায় হাতে তিন দিনের ছুটি? পর্যটকদের জন্য নতুন ঠিকানার হদিশ

    বর্ষায আছে, উইকেন্ডও আছে৷ আছে গোপন ডেস্টিনেশনও৷ কেন সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলছে এই হটস্পট? উত্তাল তিস্তা, বৃষ্টিভেজা রোমাঞ্চ আর গরম চিংড়ির চপ-এ গজলডোবা এখন উত্তরবঙ্গের হটেস্ট মনসুন ডেস্টিনেশন৷সিকিমে অবিরাম বৃষ্টির জেরে ক্রমশ ফুলে-ফেঁপে উঠছে তিস্তা। বর্ষার এই সময় নদীর ...

    ৩০ জুন ২০২৬ News18 বাংলা
    পায়ে হেঁটে ডাক্তার দেখানোর জন্য বেরিয়ে ছিলেন, ট্রেনে হঠাৎ লুটিয়ে পড়লেন! হাহাকার স্বামীর

    চিকিৎসার আশায় স্বামীর সঙ্গে বাড়ি থেকে বেরিয়েছিলেন। গন্তব্য ছিল কল্যাণীর জওহরলাল নেহেরু মেমোরিয়াল (জেএনএম) হাসপাতাল। কিন্তু হাসপাতালে পৌঁছনোর আগেই ট্রেনের কামরায় থেমে গেল জীবনের পথচলা। সোমবার সকালে শিয়ালদহ–রানাঘাট মেইন লাইনের কল্যাণীগামী ট্রেনে এক গৃহবধূর আকস্মিক মৃত্যুর ঘটনায় শোকের ছায়া ...

    ৩০ জুন ২০২৬ News18 বাংলা
    বাইকের কাজ করিয়ে ফিরছিলেন দুই বন্ধু, পথেই ঘটল মর্মান্তিক দুর্ঘটনা, মৃত্যু এক যুবকের

    কালনায় বাইকের কাজ করাতে এসেছিলেন দুই বন্ধু। সব কাজ সেরে বাড়ি ফেরার পথেই ঘটে গেল মর্মান্তিক দুর্ঘটনা। একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারালেন এক যুবক। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষরক্ষা হয়নি। ঘটনায় আহত হয়েছেন বাইকের ...

    ৩০ জুন ২০২৬ News18 বাংলা
    রেলযাত্রীদের জন্য জরুরি খবর! আদ্রা ডিভিশনে ২৯ জুন থেকে একাধিক ট্রেন বাতিল, দেখুন সম্পূর্ণ তালিকা

     দক্ষিণ পূর্ব রেলওয়ের আদ্রা ডিভিশনে শুরু হতে চলেছে পরিকাঠামো উন্নয়নমূলক কাজ। আর এই গুরুত্বপূর্ণ কাজের জেরে ২৯ জুন থেকে ৫ জুলাই পর্যন্ত ওই শাখায় ট্রেন চলাচলে বড়সড় পরিবর্তন হতে চলেছে। রেল কর্তৃপক্ষের তরফ থেকে জারি করা বিজ্ঞপ্তিতে জানান হয়েছে, ...

    ২৯ জুন ২০২৬ News18 বাংলা
    কাঁথিতে বাস দুর্ঘটনা! বাইক আরোহীকে বাঁচাতে গিয়ে বিপত্তি... নয়নজুলিতে উল্টে গেলো যাত্রী বোঝাই বাস

    দিঘা থেকে কলকাতা যাওয়ার পথে কাঁথির ছত্রধরা বাসস্ট্যান্ডের কাছে রাস্তার পাশের নয়নজুলিতে উল্টে পড়ল যাত্রীবোঝাই বেসরকারি এসি বাস। জানা গিয়েছে, এক বাইক আরোহীকে বাঁচাতে গিয়ে বাঁশটি দুর্ঘটনার কবলে পড়ে। আহত হন ১০ জন। তাঁদের মধ্যে বেশ কয়েকজন গুরুতর আহত ...

    ২৯ জুন ২০২৬ News18 বাংলা
    প্রাকৃতিক বিপর্যয়ের কোপে প্রাণ গেল হাতির, চা-বাগানে উদ্ধার নিথর দেহ

    প্রাকৃতিক বিপর্যয়ের কোপ! আর তাতেই নিমেষে শেষ প্রাণ! নাগরাকাটার চা-বাগানে উদ্ধার পূর্ণবয়স্ক হাতির দেহ। গত দু’দিন গ্রামে টহলদারি করে এই হাতিটি রাত হলে চা বাগানে আশ্রয় নেয়। কিন্তু হঠাৎ গতকাল রাতে ডুয়ার্স জুড়েই ভারী বৃষ্টি এবং বজ্রপাতের ফলে হাতিটির ...

    ২৯ জুন ২০২৬ News18 বাংলা
    রাতভর বজ্রপাত, সকালে মিলল হাতির নিথর দেহ! চাঞ্চল্য নাগরাকাটায়"

    নাগরাকাটা ব্লকের ম্যাচপাড়া এলাকায় চা বাগানের মাঝে একটি পূর্ণবয়স্ক হাতির মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। প্রাথমিকভাবে বজ্রাঘাতে হাতিটির মৃত্যু হয়ে থাকতে পারে বলে অনুমান করা হচ্ছে।স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার রাতভর প্রবল বৃষ্টি ও বজ্রপাত হয়। আশঙ্কা করা হচ্ছে, ...

    ২৯ জুন ২০২৬ News18 বাংলা
    বাড়ির পিছনে ঝুলন্ত দেহ! পটাশপুরে রহস্য ঘনীভূত, আটক একই পরিবারের ৩ সদস্য

    পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর থানা এলাকায় এক অজ্ঞাতপরিচয় মহিলার ঝুলন্ত দেহ উদ্ধারকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়াল। ঘটনাটি ঘটেছে পটাশপুর থানার অন্তর্গত চিস্তিপুর ভেড়ি এলাকায়। স্থানীয় সূত্রে জানা গেছে, চিস্তিপুর ভেড়ি এলাকার বাসিন্দা আলপনা মান্নার বাড়ির পিছন থেকে আচমকাই ...

    ২৯ জুন ২০২৬ News18 বাংলা
    বস্তা বস্তা ফাইলের পাহাড় উধাও, এই সরকারি অফিস দেখে ছোখ জুড়িয়ে যাবে

    সাধারণত সরকারি অফিসগুলিতে শাসক দলের নেতা ও মন্ত্রীদের ছবি দেখা যায়। কিন্তু পূর্ব মেদিনীপুর জেলায় চিত্রটি সম্পূর্ণ ভিন্ন। পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের প্রতিটি তলা পটচিত্রসহ নানা ধরনের ছবিতে সুসজ্জিত। সরকারি অফিস মানেই ফাইলের পাহাড়, চারদিকের দেওয়ালে পানের পিক আর ...

    ২৯ জুন ২০২৬ News18 বাংলা
    স্নানযাত্রার দিনেই পোড়ামায়ের বাৎসরিক পুজো, ১০৮ ঘড়া গঙ্গাজলে বটবৃক্ষের অভিষেক

    জগন্নাথদেবের স্নানযাত্রার দিনই নবদ্বীপে বিদগ্ধ জননী মা পোড়ামার বাৎসরিক মহোৎসব। ১০৮ কলসি গঙ্গাজলে জলাভিষেক, ভোর থেকেই ভক্তদের ঢল নবদ্বীপের পোড়ামাতলায়। সোমবার জগন্নাথদেবের পবিত্র স্নানযাত্রার পাশাপাশি নবদ্বীপে পালিত হচ্ছে শহরের অধিষ্ঠাত্রী দেবী বিদগ্ধ জননী মা পোড়ামা-র বাৎসরিক বিশেষ উৎসব। প্রতিবছরের ...

    ২৯ জুন ২০২৬ News18 বাংলা
    জল ব্যবহারের সময় খিঁচুনি, প্রাণ গেল যুবকের! পরিচিত করোর এই রোগ থাকলে সাবধান

    সাত সকালে পুকুরের ধারে এক যুবকের মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য। প্রকৃতির ডাকে পুকুরের কাছে শৌচকর্ম সারতে গিয়ে বিপত্তি। জল ব্যবহারের সময় পুকুরে নামতে গিয়ে মৃত্যু হল এক যুবকের। শুক্রবার সাত সকালে ঘটন কে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়াল পুরাতন মালদহ ...

    ২৯ জুন ২০২৬ News18 বাংলা
    বন্ধ নিউ টাউন সেক্টর ফাইভ থেকে ধর্মতলা যোগাযোগের ২৩৯ নম্বর বাস রুট, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

    হঠাৎ সিদ্ধান্তে ২৩৯ নম্বর বাস রুটে অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে গেল পরিষেবা৷ চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা। সপ্তাহের প্রথম কাজের দিন রাস্তায় বেরিয়ে দুর্ভোগের মুখে নিউটাউন, সেক্টর ফাইভ ও ধর্মতলা বাবুঘাটগামী যাত্রীরা।যাত্রীদের অভিযোগ, সকাল থেকে সম্পূর্ণ বন্ধ ২৩৯ নম্বর বাস রুটের ...

    ২৯ জুন ২০২৬ News18 বাংলা
    'এ কেমন বাবা-মা!' পাথরচাপুরিতে মৃত্যুর মুখে নিষ্পাপ কন্যাসন্তানকে ফেলে চম্পট পরিজনদের

    : ‘এ কেমন বাবা-মা! এ কেমন পরিবার! এ কেমন বিচার!’ গত রবিবারের এক নির্মম ঘটনাকে কেন্দ্র করে এখন এই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে বীরভূমের পাথরচাপুরি এলাকার বাসিন্দাদের মুখে। সমাজমাধ্যমেও নেটিজেনরা ক্ষোভ ও ধিক্কার উগরে দিচ্ছেন এই অমানবিক ঘটনার বিরুদ্ধে। যে ...

    ২৯ জুন ২০২৬ News18 বাংলা
    চাকরিজীবীদের জন্য বড় খবর ! ভারতীয় IT সেক্টরে বিরাট প্রভাব ফেলতে চলেছে AI, তিনটি রিপোর্টে বাড়ল উদ্বেগ

    ভারতের আইটি সেক্টরের বৃদ্ধিকে ঘিরে দীর্ঘদিন ধরেই বড় প্রত্যাশা রয়েছে। তবে সম্প্রতি প্রকাশিত কয়েকটি রিপোর্ট সেই বৃদ্ধির সম্ভাবনা নিয়ে প্রশ্ন তুলেছে। প্রথমেই আসা যাক আন্তর্জাতিক ব্রোকারেজ সংস্থা জেপি মর্গ্যানের সাম্প্রতিক রিপোর্টে। AI ও ভূ-রাজনৈতিক অস্থিরতায় চাপে ভারতীয় IT সেক্টর JPMorgan-এর রিপোর্ট ...

    ২৯ জুন ২০২৬ News18 বাংলা
    গঙ্গায় ইলিশের ঘাটতি মেটাতে বিশেষ উদ্যোগ

    মুর্শিদাবাদ, কৌশিক অধিকারী: বর্ষার আগেই ইলিশের ঘাটতি মেটাতে বিশেষ উদ্যোগ ফরাক্কাতে। গঙ্গায়, বিশেষ করে প্রয়াগরাজ থেকে ফরাক্কা পর্যন্ত এলাকায় ইলিশের কমে যাওয়া সংখ্যা পুনরুদ্ধার ও সংরক্ষণের লক্ষ্যে ফরাক্কায় ‘ইলিশ র‍্যাঞ্চিং কর্মসূচি’র আয়োজন করল আইসিএআর-সেন্ট্রাল ইনল্যান্ড ফিশারিজ রিসার্চ ইনস্টিটিউট (ICAR-CIFRI)। ...

    ২৯ জুন ২০২৬ News18 বাংলা
    'পেটে ব্যথা করছে, দরজা খুলুন...' আর্তনাদ শুনেই বিপত্তি,সিউড়ির আড্ডা গ্রামে লক্ষাধিক টাকার ডাকাতি

    : ‘পেটে খুব ব্যথা করছে, একটু দরজাটা খুলুন…’! গভীর রাতে এক অজ্ঞাতপরিচয় ব্যক্তির এই আকুল আর্তনাদ শুনে সাহায্য করতেই দরজা খুলেছিলেন গৃহকর্তা। কিন্তু দরজা খুলতেই বদলে গেল দৃশ্যপট। পেটে ব্যথার নাটক করে ঘরে ঢুকে পড়ল মুখঢাকা সশস্ত্র দুষ্কৃতী দল। ...

    ২৯ জুন ২০২৬ News18 বাংলা
    কাতারে কাতারে অর্ডার! ডঃ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মজয়ন্তীর আগে খুলল কপাল, মোটা লাভের আশা

    : ৬ জুলাই ডঃ শ্যামাপ্রসাদ মুখার্জির জন্মজয়ন্তী। সেই উপলক্ষে রাজ্যের বিভিন্ন প্রান্তে তাঁর মূর্তি স্থাপনের প্রস্তুতি জোরকদমে চলছে। আর সেই বাড়তি চাহিদা মেটাতেই দিন-রাত এক করে কাজ করছেন পূর্ব বর্ধমানের কালনার খ্যাতনামা ভাস্কর শিল্পী জগত মণ্ডল। তাঁর কর্মশালায় এখন ...

    ২৯ জুন ২০২৬ News18 বাংলা
    দিঘা মন্দিরে থিকথিক করছে ভিড়... সাড়ম্বরে জগন্নাথ দেবের স্নানযাত্রা, কতক্ষণ করা যাবে দর্শন?

    ঐতিহ্যের আবহে পালিত হচ্ছে স্নানযাত্রা৷ এই পুণ্যক্ষণে মহাপ্রভুর আশীর্বাদ লাভ করলে জীবনে সুখ, শান্তি নেমে আসে। রথযাত্রার ঠিক ১৫ দিন আগে ২৯ জুন সোমবার আষাঢ় মাসের পূর্ণিমা তিথিতে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে দিঘার মন্দিরে ভগবান জগন্নাথদেবের স্নানযাত্রা সাড়ম্বরে আয়োজিত ...

    ২৯ জুন ২০২৬ News18 বাংলা
    হুল দিবস 'সেলিব্রশনে' তোড়জোড় মুকুটমণিপুরে, পা রাখছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

    ৩০ জুন হুল দিবস উপলক্ষে মুকুটমণিপুরে অনুষ্ঠিত হতে চলেছে রাজ্যস্তরের অনুষ্ঠান। মুকুটমণিপুরের একলব্য মডেল আবাসিক বিদ্যালয়ের মাঠে জোরকদমে চলছে প্রস্তুতি। ওই মাঠেই প্রস্তুতি বৈঠক করে জেলা প্রশাসন ও মুখ্যমন্ত্রীর দফতরের নিরাপত্তা আধিকারিকরা। বৈঠকে উপস্থিত ছিলেন বাঁকুড়ার জেলাশাসক অনীশ দাশগুপ্ত, ...

    ২৯ জুন ২০২৬ News18 বাংলা
    লাগাতার মেঘভাঙা বৃষ্টিতে তিস্তা-মহানন্দার রুদ্ররূপ, বন্যার ভয়ে থরথর করে কাঁপছে ডুয়ার্স

    উত্তরবঙ্গে লুকিয়ে বড় বিপদ! টানা ভারী বৃষ্টিতে বিপদের মুখে উত্তরবঙ্গ। ৫৫ জায়গায় বাঁধ ভাঙনের জেরে ডুয়ার্সে বাড়ছে বন্যার আশঙ্কা। কপালে ভাঁজ তিস্তাপাড়ের বাসিন্দাদের। উত্তরবঙ্গে টানা কয়েকদিনের ভারী থেকে অতিভারী বৃষ্টিতে নদীভাঙন ও বাঁধ ক্ষতির ঘটনায় উদ্বেগ বাড়ছে প্রশাসনের। দার্জিলিং ...

    ২৯ জুন ২০২৬ News18 বাংলা
    মেডিটেশনে ম্যাজিকের মতো কাজ, বিশ্ববাজারে বুক ফুলিয়ে দাঁড়িয়ে গেল বাংলার 'ধ্বনি পাত্র'

    বাঁকুড়ার ঐতিহ্যের মুকুটে এবার আরও এক নতুন পালক। আন্তর্জাতিক বাজারে জনপ্রিয় সিমলাপালের পুখুরিয়া গ্রামের কাঁসার তৈরি ‘বেঙ্গল সিঙ্গিং বোল’ বা ধ্বনি পাত্র পেল জিআই স্বীকৃতি। শুধু ধ্বনি পাত্রই নয়, একসঙ্গে বাঁকুড়া ও পুরুলিয়ার একাধিক ঐতিহ্যবাহী শিল্পের জিআই স্বীকৃতিতে খুশির ...

    ২৯ জুন ২০২৬ News18 বাংলা
    মা বাথরুমে যেতেই খাট থেকে উধাও! কীভাবে গেট খুলে পুকুরে গেল ২ মাসের শিশু? দেহ মিলতেই চাঞ্চল্য

    : দুই মাসের শিশুর রহস্যমৃত্যু, পুকুরে মিলল দেহ। ঘটনাটি উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমার হাসনাবাদ থানার ভেবিয়া গ্রাম পঞ্চায়েতের বোলদেপোতা এলাকার ঘটনা। জানা যায়, দুই মাসের এক শিশুর অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। পুকুর থেকে উদ্ধার হয়েছে শিশুটির দেহ। ...

    ২৯ জুন ২০২৬ News18 বাংলা
    রিষড়ায় পরকীয়া সন্দেহে স্ত্রীকে গলা কেটে খুন, মানুষ মারা এখন যেন জলভাত! খুন করা কি এতই সহজ?

    কথায় কথায় খুন। পান থেকে চুন খসলে খুন। পুণে, কৃষ্ণনগরের পর প্রশ্ন উঠছে রিষড়ায় গৃহবধূ খুনে। অভিযোগ, পরকীয়ার সন্দেহ থেকেই স্ত্রীকে খুন। তারপর নিজেও আত্মঘাতী। খুন করা কি এতই সহজ? একের পর এক খুনের ঘটনায় নানা প্রশ্ন।পরকীয়া সন্দেহে খুন:সন্দেহ, ...

    ২৯ জুন ২০২৬ News18 বাংলা
    ভাইবোনকে নিয়ে মহাস্নান সারলেন জগন্নাথদেব, 'ধুম জ্বরে' এবার এক পক্ষকাল টানা বিশ্রাম

    মহাসমারোহে মায়াপুরের রাজাপুর জগন্নাথ মন্দিরে স্নানযাত্রা, হাজারো ভক্তদের ঢল! জ্যৈষ্ঠ পূর্ণিমা তিথিতে সোমবার ভক্তি, আচার ও ঐতিহ্যের আবহে পালিত হল মায়াপুরের ইসকনের রাজাপুর জগন্নাথ মন্দিরে শ্রীশ্রী জগন্নাথদেব, বলদেব ও সুভদ্রার বার্ষিক স্নানযাত্রা মহোৎসব। ভোর থেকেই মন্দির প্রাঙ্গণে দেশ-বিদেশের হাজার ...

    ২৯ জুন ২০২৬ News18 বাংলা
    উত্তরবঙ্গে টানা বৃষ্টি! ফুঁসছে মহানন্দা, জলকপাট খুলতেই ব্যারেজে ভিড় কৌতূহলী মানুষের

    : পাহাড় ও সমতলে টানা কয়েকদিনের ভারী বৃষ্টির জেরে ফুলেফেঁপে উঠেছে মহানন্দা নদী। জলস্তর দ্রুত বৃদ্ধি পাওয়ায় রবিবার সকালে ফুলবাড়ির মহানন্দা ব্যারেজের একাধিক জলকপাট খুলে দেয় সেচ দফতর। খোলা কপাট দিয়ে প্রবল বেগে জল প্রবাহিত হতে শুরু করায় গোটা ...

    ২৯ জুন ২০২৬ News18 বাংলা
    'মেক আপ ছাড়া ফেস ভ্যালুটা দেখান, রাম-শ্যাম-যদু-মধু দাঁড়ালেও হুগলিতে জিতত!' রচনাকে পাল্টা অসিত

    তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের আক্রমণের জবাব দিতে গিয়ে হগলির সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় দাবি করেছিলেন, তাঁর পরিচিত এবং জনপ্রিয়তাকে ব্যবহার করেছে তৃণমূল৷ এবার হুগলির সাংসদকে পাল্টা দিলেন চুঁচুড়ার প্রাক্তন বিধায়ক অসিত মজুমদার৷ এনসিপিআই দলে যোগ দেওয়া রচনাকে অসিতের কটাক্ষ, মেক ...

    ২৯ জুন ২০২৬ News18 বাংলা
    এবার শরিক NCPI সাংসদ রচনাকে আক্রমণ বলাগড়ের বিজেপি বিধায়কের, 'দু'বছরে কিছুই কাজ করেননি'

    হুগলি সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় দাবি করেছিলেন হুগলিতে দু’বছরে তিনি অনেক কাজ করেছেন কিন্তু রচনার বিরুদ্ধে মুখ খুললেন বলাগড়ের বিধায়ক তথা স্বাস্থ্য প্রতিমন্ত্রী সুমনা সরকার, গত দু বছরে কিছুই কাজ করেননি রচনা বলে তিনি দাবি করেন।সুমনা সরকারের দাবি, “আমি এক ...

    ২৯ জুন ২০২৬ News18 বাংলা
    নিত্যযাত্রী, পর্যটকদের জন্য রেলের উপহার, পুজো পর্যন্ত একগুচ্ছ সামার স্পেশ্যালের মেয়াদ বৃদ্ধি

    যাত্রীদের অতিরিক্ত ভিড় সামাল দিতে এবং দূরপাল্লার যাতায়াতকে আরও স্বাচ্ছন্দ্যময় করে তুলতে একগুচ্ছ স্পেশ্যাল ট্রেনের চলাচলের মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত নিল রেল। মূলত ভিনরাজ্যে যাতায়াতকারী সাধারণ যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখেই আটটি বিশেষ ট্রেনের সময়সীমা জুলাই মাস থেকে ক্ষেত্র বিশেষে ...

    ২৯ জুন ২০২৬ News18 বাংলা
    হুমায়ুন কবিরের নামে জোড়া FIR! ফের বিতর্কিত মন্তব্য করে ফাঁসলেন মুর্শিদাবাদের দাপুটে নেতা

    আম জনতা উন্নয়ন পার্টির সুপ্রিমো তথা বিধায়ক হুমায়ুন কবিরের বিরুদ্ধে থানায় জোড়া অভিযোগ দায়ের। মালদহের ইংরেজবাজার থানায় মুর্শিদাবাদের দাপুটে নেতার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন মালদার এক বিজেপি কর্মী কাজল গোস্বামী। এবার হুমায়ুন কবিরের বিতর্কিত মন্তব্যের জন্য তাঁর বিরুদ্ধে বহরমপুর ...

    ২৮ জুন ২০২৬ News18 বাংলা
    চিকিৎসার জন্য আর ছুটতে হবে না দূরে, বন্ধ গোবরডাঙ্গা হাসপাতাল নিয়ে আশার আলো

    দীর্ঘদিন ধরে বন্ধ হয়ে থাকা গোবরডাঙ্গা হাসপাতাল ফের চালুর উদ্যোগ ঘিরে আশার আলো দেখছেন বিস্তীর্ণ এলাকার বাসিন্দারা। ইতিমধ্যেই হাসপাতাল পরিদর্শনে আসেন স্বাস্থ্য দফতরের আধিকারিকরা। তাঁদের সঙ্গে ছিলেন গাইঘাটা বিধানসভার বিধায়ক সুব্রত ঠাকুর এবং গোবরডাঙ্গা পৌর এলাকার বিজেপির মণ্ডল সভাপতি ...

    ২৮ জুন ২০২৬ News18 বাংলা
    পরিকল্পনা করে খালি করা হয় বাড়ি, বেলডাঙা খুনে গ্রেফতার নাবালিকার মাসতুতো ভাই-সহ দুই

    বেলডাঙ্গায় ছাত্রীর খুনের ঘটনায় তার মাসতুতো দাদা ও তার বন্ধুকে গ্রেফতার করল বেলডাঙ্গা থানার পুলিশ। ধৃতদের নাম গৌরব নন্দী ও নীলাদ্রি দাস।প্রাথমিক তদন্তে উঠে এসেছে বাড়িতে থাকা টাকা ও সোনার গয়না নেওয়ার জন্যই করবী দে কে খুন করেছে অভিযুক্তরা। ...

    ২৮ জুন ২০২৬ News18 বাংলা
    মুখ্যমন্ত্রী শুভেন্দুর নির্দেশের ৬ দিনেই তমন্না খুনে গ্রেফতার সব অভিযুক্ত, ১ বছর পর ধৃত ১৩ অধরা

    মুখ্যমন্ত্রীর নির্দেশের ৬ দিনের মধ্যে তামান্না খাতুন খুনের মামলায় সব অভিযুক্ত গ্রেফতার। অভিযুক্তদের মধ্যে যে একজন অধরা ছিল তাকেও গ্রেফতার করেছে কালীগঞ্জ থানার পুলিশ। ধৃতের নাম গাজলুর রহমান।২৪ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছিলেন তামান্নার মা। সেই সময় ১১ জন ...

    ২৮ জুন ২০২৬ News18 বাংলা
    নার্স এবং শিশুকে খুনের অভিযোগ, পুলিশকে ধমক, দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ মন্ত্রী অশোকের

    হিঙ্গলগঞ্জে উদ্ধার হল নার্স এবং তার শিশু কন্যার মৃতদেহ। খুনের অভিযোগ তুলে মন্ত্রীর দ্বারস্থ হয়েছে পরিবার। অভিযোগ শুনে ফোনে তদন্তকারী অফিসারকে ধমক দেন মন্ত্রীর।জুন মাসের ২৩ তারিখে হিঙ্গলগঞ্জে শুভ্রা সাহা নামে একজন নার্স ও তার শিশুকন্যার মৃতদেহ উদ্ধার হয়। ...

    ২৮ জুন ২০২৬ News18 বাংলা
    ২১ জুলাইয়ের মঞ্চ কে পাবে? বড় ইঙ্গিত দিলেন অগ্নিমিত্রা, প্রতীক লডা়ই নিয়েও বিরোধীদের নিশানা

    তৃণমূলের প্রতীক যাবে কার দখলে? দলের দুই শিবিরের মধ্যেই বেধেছে লড়াই৷ প্রতীকের দখল রুখতে আইনি পদক্ষেপও নিয়েছে কালীঘাট তৃণমূল৷ এই প্রসঙ্গে রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রা পাল জানালেন, রাজ্যের মানুষের মতো ‘কনফিউজড্’ শাসক দল বিজেপিও৷ ২১ জুলাইয়ের মঞ্চ নিয়েও তৃণমূলের দুই ...

    ২৮ জুন ২০২৬ News18 বাংলা
    তামান্না খুনের ঘটনার ট্রায়াল অতি দ্রুত শুরু হবে! সরকারি আইনজীবী পৌঁছালেন ঘটনাস্থলে

    রাজ্য পরিবর্তনের পর তামান্না খুনের বিচার বিভাগীয় প্রক্রিয়া অতি দ্রুত তার সঙ্গে চলছে। ইতিমধ্যেই নতুন করে গ্রেফতার হয়েছে ১৩ জন। অর্থাৎ সব অভিযুক্তকেই গ্রেফতার করা হয়েছে। আজ রাজ্যে পালাবদলের সঙ্গে সঙ্গেই তামান্না খুনের সরকারি কৌঁসুলি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে ...

    ২৮ জুন ২০২৬ News18 বাংলা
    ডুয়ার্সের আকাশে আতঙ্কের কালো মেঘ! লাল সতর্কতা, ফুঁসছে তিস্তা-জলঢাকা

    অতি ভারী বৃষ্টিতে কার্যত ফুঁসে উঠেছে ডুয়ার্সের নদীগুলি। ভুটান ও সিকিম পাহাড় থেকে নেমে আসা লাগাতার জলের চাপে তিস্তা, জলঢাকা, ডায়না, লিশ ও ঘিস ও তোর্সা নদীতে প্রায় সবকটি নদীর জলস্তর বিপদসীমা ছাড়িয়েছে। পরিস্থিতি ক্রমশই উদ্বেগজনক হয়ে উঠছে জলপাইগুড়ি ...

    ২৮ জুন ২০২৬ News18 বাংলা
    হলদিয়ায় শিল্পের DRIVE, গতি আনতে তৎপরতা, বিনিয়োগকারীদের জমি দিতে বিশেষ উদ্যোগ

    রাজ্যে পালাবদলের পর হলদিয়ায় শিল্পে গতি আনতে তৎপরতা। বিনিয়োগকারীদের জমি দিতে বিশেষ উদ্যোগ। হলদিয়া উন্নয়ন পর্ষদের স্পেশাল ড্রাইভ শুরু।পূর্ব মেদিনীপুরের হলদিয়া। গা ঘেঁষে বয়ে গিয়েছে হলদি নদী। এই নদীর পাড়েই শিল্পাঞ্চল। হলদিয়া শিল্পাঞ্চল। একের পর এক কারখানা। স্থানীয়দের দাবি, ...

    ২৮ জুন ২০২৬ News18 বাংলা
    গর্ভে থমকে ছিল বৃদ্ধি, ৬৫০ গ্রাম ওজন নিয়ে জন্ম! সেই শিশুকে সুস্থ করল দুর্গাপুরের হাসপাতাল

    হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, গর্ভাবস্থার শুরু থেকেই শিশুটির মায়ের একাধিক শারীরিক সমস্যা ছিল। বিভিন্ন পরীক্ষায় ধরা পড়ে, গর্ভে শিশুর বৃদ্ধি স্বাভাবিকভাবে হচ্ছে না। পরিস্থিতির গুরুত্ব বুঝে হাসপাতালের কনসালট্যান্ট অবস্টেট্রিশিয়ান ডা. অনির্বাণ দাশগুপ্ত নিয়মিত পর্যবেক্ষণে রাখেন মা ও গর্ভস্থ শিশুকে। ...

    ২৮ জুন ২০২৬ News18 বাংলা
    বেড়ানোর সিজনে এবার কোথায় যাবেন, কনফিউসড...? সমস্ত হালহকিকত জানতে যেতে পারেন এই মেলায়

    দুর্গাপুজোয় যাত্রা করবেন দেশের বিভিন্ন জায়গায়! এমনকি মুর্শিদাবাদে আসতে চাইছেন পর্যকরা। মুর্শিদাবাদে শুরু হল তিনদিনের ভ্রমণ নিয়ে এক বিশেষ মেলা। রাজ্যের বিভিন্ন জায়গা থেকে আগত ট্যুর কোম্পানি এসে দেশের বিভিন্ন জায়গার দর্শনীয় স্থান নিয়ে মানুষ কে অবগত করছেন বহরমপুরে।বহরমপুরের ...

    ২৮ জুন ২০২৬ News18 বাংলা
    বাগনানে মৃত BJP কর্মীর পরিবারকে আর্থিক সাহায্য এবং কন্যাকে অস্থায়ী চাকরির আশ্বাস মুখ্যমন্ত্রীর

    বিজেপি কর্মীর পরিবারকে আর্থিক সহযোগিতা পাশপাশি মৃতর কন্যাকে সরকারি চুক্তিভিত্তিক চাকরি দেওয়ার আশ্বাস দিলেন মুখ্যমন্ত্রী! বাগনানে নিহত বিজেপি কর্মী প্রশান্ত দে’র পরিবারের সঙ্গে শনিবার দেখা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। চার লক্ষ টাকা সরকারিভাবে সহায়তা কথা আগেই ঘোষণা করা হয়। ...

    ২৮ জুন ২০২৬ News18 বাংলা
    মূত্রনালিতে আটকে চুলের পিন! মুর্শিদাবাদ মেডিক্যালে বিরল অস্ত্রোপচার, চিকিৎসা বিজ্ঞানে বিরল ঘটনা

    মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে এক বিরল অস্ত্রোপচারের মাধ্যমে এক যুবকের প্রাণ বাঁচালেন চিকিৎসকেরা। সাধারণত অসাবধানতাবশত গলায় বা খাবারের নালিতে কোনও  কিছু আটকে যাওয়ার ঘটনা প্রায়ই শোনা যায়। কিন্তু এবার ২৩ বছরের এক যুবকের মূত্রনালির ভেতর থেকে উদ্ধার হল আস্ত ...

    ২৮ জুন ২০২৬ News18 বাংলা
    খুন হওয়া দলীয় কর্মীর বাড়ি থেকে বেরিয়ে বাগনান থানায় শুভেন্দু!কাউকে রেয়াত নয়,নির্দেশ পুলিশকে

    গত ১৭ জুন হাওড়ার আমতায় খুন হন বিজেপি কর্মী প্রশান্ত দে৷ অভিযোগ, স্থানীয় আন্টিলা পঞ্চায়েতের উপপ্রধান তৃণমূল নেতা মফিজুল রহমান ও তার দলবল প্রশান্ত দের উপরে চড়াও হয়ে তাঁকে মারধর করে। বেধরক মারধরের ফলেই মৃত্যু হয় প্রশান্ত দে-র।এ দিন ...

    ২৮ জুন ২০২৬ News18 বাংলা
    তৃণমূল নেতা অজিত মাহাতোকে নিয়ে সম্প্রচারিত প্রতিবেদনে অনিচ্ছাকৃত ত্রুটির জন্য দুঃখপ্রকাশ

    ২০২৬ সালে বিধানসভা নির্বাচনে ঝাড়গ্রামের গোপীবল্লভপুর বিধানসভা কেন্দ্র থেকে তৃণমূলের প্রার্থী হয়েছিলেন অজিত মাহাতো৷ যদিও বিধানসভা নির্বাচনে পরাজিত হয়েছিলেন এই তৃণমূল নেতা৷ গোপীবল্লভপুর কেন্দ্র থেকে বিজেপি-র রাজেশ মাহাতোর কাছে পরাজিত হন অজিত মাহাতো৷তৃণমূল নেতা অজিত মাহাতোকে নিয়ে গত ২৩ ...

    ২৮ জুন ২০২৬ News18 বাংলা
    'আজকের মতো সুন্দর...'! মুকুটমণিপুরে ফুটবলে অন্য মেজাজে মন্ত্রী ক্ষুদিরাম টুডু

    : মুকুটমণিপুরের একলব্য মডেল স্কুলের মাঠে হঠাৎই যেন ফিরে এল এক অন্য সময়। মাঠে তখন ফুটবল অনুশীলনে ব্যস্ত ছাত্ররা। আর সেই দৃশ্য দেখেই নিজেকে আর ধরে রাখতে পারলেন না রাজ্যের ক্যাবিনেট মন্ত্রী তথা রানিবাঁধের বিধায়ক ক্ষুদিরাম টুডু। ছাত্রদের সঙ্গে ...

    ২৮ জুন ২০২৬ News18 বাংলা
    সকালে স্ত্রীকে গলা কেটে খুন, বিকেলে মেট্রোর সামনে ঝাঁপ স্বামীর! রিষড়ার দম্পতির শিউরে ওঠা পরিণতি

    স্ত্রীকে খুন করেই মেট্রো তলায় ঝাপ! শনিবার দুপুরে বেলগাছিয়ায় মেট্রোর লাইনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন দীপঙ্কর সরকার৷ জানা গিয়েছে, রিষড়ার ভাড়াবাড়িতে স্ত্রীকে খুন করে পালিয়েছিলেন তিনি৷ পরে সকালেই মৃত দিপঙ্কর সরকারের স্ত্রী মনিকা ওঝার গলাকাটা দেহ উদ্ধার করে পুলিশ৷স্থানীয় ...

    ২৮ জুন ২০২৬ News18 বাংলা
    চাকরির নামে লক্ষাধিক টাকা আত্মসাৎ! বিস্ফোরক অভিযোগ গাজোল পঞ্চায়েত সমিতির সভাপতির বিরুদ্ধে

    হাইস্কুলে শিক্ষিকার চাকরি পাইয়ে দেওয়ার নামে ১০ লক্ষ ২৫ হাজার টাকা নেওয়ার অভিযোগ। কাঠগড়ায় পঞ্চায়েত সমিতির সভাপতি। টাকা ফেরত চাইলে প্রাণনাশের হুমকি এবং শিক্ষাগত যোগ্যতার আসল নথি আটকে রাখার অভিযোগ উঠল মালদহের গাজোল পঞ্চায়েত সমিতির সভাপতি মোজাম্মেল হোসেনের বিরুদ্ধে। ...

    ২৮ জুন ২০২৬ News18 বাংলা
    কাটোয়ায় মাছ ধরতে গিয়েছিল সবাই মিলে, জালে ফেলতেই উঠল 'ওটা' কী...! প্রাণভয়ে নৌকা ছেড়ে পালাল মাঝিরা

    মাছ ধরতে গিয়ে জালে মাছের বদলে উঠে এল সন্দেহজনক সকেট বোমা। আর সেই দৃশ্য দেখেই আতঙ্কে জাল ফেলে পুকুরপাড়ে উঠে প্রাণ বাঁচাতে ছুটলেন মাছ ধরতে আসা সকলেই। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার কাটোয়া ২ নম্বর ব্লকের শ্রীবাটি ...

    ২৮ জুন ২০২৬ News18 বাংলা
    জমির মাপজোক দেখে গলে গেলেই সাড়ে সর্বনাশ, ফাঁদে পা দিয়ে সর্বস্বান্ত এই ব্যক্তি

    আপনার সঙ্গে হয়ত এমন হয়েছিল, হঠাৎ একদিন ফোন আসে- “আপনার জমিতে মোবাইল টাওয়ার বসানো হবে, মাসে মিলবে মোটা অঙ্কের ভাড়া।” এমন প্রস্তাব পেয়ে অনেকেই ভবিষ্যতের স্বপ্ন দেখতে শুরু করেন। কিন্তু সেই স্বপ্নই কখনও কখনও দুঃস্বপ্ন হয়ে ফিরে আসে। টাওয়ার ...

    ২৭ জুন ২০২৬ News18 বাংলা
    টাকা রোজগার করতে গিয়ে জীবনটাই শেষ, নির্মীয়মান বাড়ির ছাদ থেকে পড়ে প্রাণ গেল শ্রমিকের

    দুর্ঘটনার কবলে পড়ে প্রাণ গেল এক নির্মাণ শ্রমিকের। ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার ময়না থানা এলাকায়। ২৭ জুন শনিবার এই দুর্ঘটনা ঘটে। ময়না থানার গড়সাফাত এলাকায় একটি নির্মীয়মান বাড়ির ছাদ থেকে পরে মৃত্যু হয় ওই নির্মাণ শ্রমিকের। কাজ করতে ...

    ২৭ জুন ২০২৬ News18 বাংলা
    আবাস যোজনার টাকা আত্মসাতের অভিযোগ! ধুলিয়ানের তৃণমূল কাউন্সিলর গ্রেফতার

    মুর্শিদাবাদের সামশেরগঞ্জ থানার পুলিশের হাতে গ্রেফতার হলেন ধুলিয়ান পৌরসভার ১৫ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর সারিফ শেখ ওরফে হাড্ডি। সম্প্রতি দায়ের হওয়া একটি গুরুতর আর্থিক প্রতারণার অভিযোগের ভিত্তিতে শুক্রবার রাতে তাঁর নিজস্ব বাসভবন থেকে তাঁকে গ্রেফতার করা হয় বলে ...

    ২৭ জুন ২০২৬ News18 বাংলা
    কবিগুরুকে ঘিরে নয়া পরিকল্পনা সরকারের, বড় বরাদ্দের ঘোষণায় খুশিতে ডগমগ রবীন্দ্রপ্রেমীরা

    বিশ্বকবি বিশ্ববরেণ্য কবি রবীন্দ্রনাথ ঠাকুরের চিন্তাধারাকে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে এবার রাজ্যে তৈরি হতে চলেছে ‘টেগোর কালচারাল ফেটার’। ২০২৬-২০২৭ সালের রাজ্য বাজেটে এমনই ঘোষণা করেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। তিনি জানান, চলতি অর্থবর্যে এই রবীন্দ্র সংস্কৃতিক কেন্দ্র প্রকল্পের জন্য মোট ...

    ২৭ জুন ২০২৬ News18 বাংলা
    দণ্ড মহোৎসবে মেতে উঠেছে পানিহাটি, গঙ্গার ঘাটে উপচে পড়া ভিড়! নিরাপত্তায় বিশেষ নজর

    প্রায় পাঁচশো বছরের ঐতিহ্য বহন করে চলা পানিহাটির ঐতিহাসিক দই-চিঁড়ে উৎসব বা দণ্ড মহোৎসব উপলক্ষে ভোর থেকেই ভক্তদের ভিড় উপচে পড়েছে পানিহাটিতে। এ বছর গঙ্গার তীরবর্তী মহোৎসবতলা ঘাটে পালিত হচ্ছে ৫১০তম দণ্ড মহোৎসব বা দই চিঁড়ের উৎসব। ইতিহাস ঘেটে ...

    ২৭ জুন ২০২৬ News18 বাংলা
    হুগলির জয়জয়কার! জনাইয়ের মনোহরা, চন্দননগরের জলভরা পেল জিআই ট্যাগ, বাংলার ‘নৌকাও’ পেল জিআই তকমা

    হুগলির মুকুটে নয়া পালক৷ জিআই স্বীকৃতি পেল চন্দননগরের জলভরা, বলাগরের নৌ শিল্প, জনাইের মনোহরা ও বেগমপুরের শাড়ি। বাংলার মিষ্টি ও লোকো শিল্পের ইতিহাসের নতুন অধ্যায় যোগ হল। হুগলি জেলার চার প্রাচীন ঐতিহ্য চন্দননগরের জল ভরা সন্দেশ, বলাগরের নৌকা শিল্প ...

    ২৭ জুন ২০২৬ News18 বাংলা
    জগন্নাথ ধাম থেকে আনা কাঠের টুকরো, পুরির আদলে এবার রথ দেখবেন ঘরের কাছে

    পুরি জগন্নাথ ধামের রথের মহিমা বিশ্বখ্যাত। কিন্তু সেই পুরির রথের হুবহু প্রতিরূপ যদি ঘরের কাছেই দেখা যায়? হ্যাঁ, এমনই এক অসাধ্য সাধন করে দেখিয়েছেন শান্তিপুর পৌরসভার ২১ নম্বর ওয়ার্ডের দু’নম্বর কলোনি বারোয়ারি সংলগ্ন এলাকার বাসিন্দারা। এ বছর তাঁদের এই ...

    ২৭ জুন ২০২৬ News18 বাংলা
    পূর্ব রেলের সদর দফতরে উচ্চ পর্যায়ের বৈঠক! কোন কোন বিষয়ে হল আলোচনা?

    যাত্রীদের নিরাপত্তা ও স্বাচ্ছন্দ্য বৃদ্ধি, উপকরণের প্রাপ্যতা নিশ্চিত করা এবং সরবরাহ ব্যবস্থাকে আরও সুগম করার লক্ষ্যে আজ পূর্ব রেলের সদর দফতরে একটি উচ্চ-পর্যায়ের স্টোরস কোঅর্ডিনেশন মিটিং অনুষ্ঠিত হয়েছিল। পূর্ব রেলের জেনারেল ম্যানেজার শ্রী মিলিন্দ দেওস্করের দূরদর্শী নেতৃত্ব ও নির্দেশনায় ...

    ২৭ জুন ২০২৬ News18 বাংলা
    অত্যাধুনিক মেশিন থাকলেও কেন তা অব্যবহৃত? কান্দি হাসপাতালে চলছে থ্রেট কালচার? কড়া পদক্ষেপ মন্ত্রীর

    : হাসপাতাল সুপারের  সঙ্গে ডাক্তার, অ্যাসিস্ট্যান্ট সুপার এবং অন্য বেশ কিছু কর্মীর ‘তিক্ত’ সম্পর্কের জেরে পরিষেবা লাটে উঠেছে মুর্শিদাবাদ জেলার কান্দি মহকুমা হাসপাতালে। হাসপাতালে চলছে থ্রেট কালচার! জিরো টলারেন্সের নীতি নিয়ে বিভিন্ন অভিযোগ পেয়ে এবং হাসপাতালের সুষ্ঠ পরিবেশ ফিরিয়ে ...

    ২৭ জুন ২০২৬ News18 বাংলা
    পথ হারিয়ে পাটনা থেকে খড়্গপুরে হাজির তরুণী, হ্যাম রেডিওর তৎপরতায় মিলল পরিচয়

     খড়গপুরে চলে এসেছিলেন এক মানসিক ভারসাম্যহীন তরুণী। শেষমেশ পুলিশের তৎপরতা ও হ্যাম রেডিওর সাহায্যে পরিবারের খোঁজ মিলল তাঁর। সব ঠিক থাকলে সোমবার ওই তরুণীকে তাঁর পরিজনদের হাতে তুলে দেওয়া হবে বলে মহকুমা প্রশাসন সূত্রে জানা গিয়েছে। পুলিশ ও স্থানীয় ...

    ২৭ জুন ২০২৬ News18 বাংলা
    দখল হয়ে যাচ্ছিল ইছামতির পাড়, রাজ্যে সরকার বদল হতেই টাকিতে অবৈধ গেস্ট হাউস ভাঙার নির্দেশ!

    দখল হয়ে যাচ্ছিল ইছামতীর পাড়৷ নদীর গা ঘেঁষে গড়ে উঠেছিল একের পর এক গেস্ট হাউস, হোটেল৷ এতদিন নিশ্চিন্তে ব্যবসা করলেও রাজ্যে পালাবদলের পরই এবার অবৈধভাবে তৈরি হওয়া দুটি গেস্ট হাউস ভেঙে ফেলার নির্দেশ দিল হাইকোর্ট৷ইছামতী নদীর ধারে ঐতিহ্যবাহী পর্যটন ...

    ২৭ জুন ২০২৬ News18 বাংলা
    ৩ দিন নিখোঁজ থাকার পর চরম পরিণতি! এনজেপিতে রেলকর্মীর বন্ধ ঘর থেকে উদ্ধার পচাগলা দেহ,

    : প্রতিদিনের মতো কর্মব্যস্ত জীবনে হঠাৎ করেই ছন্দপতন। টানা কয়েকদিন ধরে অফিসে না আসায় সহকর্মীদের মনে তৈরি হয়েছিল উদ্বেগ। বারবার যোগাযোগের চেষ্টা করেও কোনও সাড়া না মেলায় শেষ পর্যন্ত সামনে আসে এক মর্মান্তিক ঘটনা। নিউ জলপাইগুড়ি এলাকায় নিজের বাড়ি ...

    ২৭ জুন ২০২৬ News18 বাংলা
    ‘আমি পারিনি, ওরা পারল’- স্যার ছিলেন রিয়েলিটি শো-র ফাইনালিস্ট, বিদেশ থেকে ছাত্রীরা জিতলেন সোনা

    উত্তর ২৪ পরগণা: আন্তর্জাতিক মঞ্চে দেশের মুখ উজ্জ্বল, সোনা জিতে ফিরল বসিরহাটের তিন কন্যা। আন্তর্জাতিক মঞ্চে দেশের মুখ উজ্জ্বল করে সোনার পদক জিতে ঘরে ফিরল বসিরহাট মহাকুমার তিন কন্যা। নেপালের কাঠমাণ্ডুতে আয়োজিত আন্তর্জাতিক ডান্স চ্যাম্পিয়নশিপে অসাধারণ সাফল্য অর্জন করে ...

    ২৭ জুন ২০২৬ News18 বাংলা
    সিলিংয়ের ফাঁক থেকে উঁকি! মাথার ওপর লুকিয়ে ১৬ ফুটের অজগর, চক্ষু চড়কগাছ সকলের

    সিলিং থেকে কানে আসছে ফোঁসফোঁস শব্দ! উঁকি মারছে কালো ছোপ! চোখে পড়তেই শিউরে উঠল গা, ১৬ ফুটের অজগর সিলিং এ! অবিরাম বৃষ্টিতে জঙ্গল ভিজে একাকার। নদী ফুলে-ফেঁপে উঠেছে। আর তারই জেরে যেন মানুষের বসতিতে ঢুকে পড়ছে সরীসৃপও। কিন্তু তাই ...

    ২৭ জুন ২০২৬ News18 বাংলা
    এবার বিরিয়ানিতেও নজরদারি! গুণগত মান না মানলেই সাজা, বড় সিদ্ধান্ত প্রশাসনের

    এবার বিরিয়ানিতেও করা হবে নজরদারি। সাধারণ মানুষের শরীর স্বাস্থ্যের কথা মাথায় রেখে খাবারের গুণগত মান বজায় রাখতেই এমন পদক্ষেপ নিল সীমান্ত শহরের বনগাঁ প্রশাসন। স্থানীয় একাংশের মানুষের অভিযোগের ভিত্তিতে বৃহস্পতিবার বনগাঁর বিভিন্ন বিরিয়ানির দোকানে বিশেষ নজরদারি অভিযান চালাল প্রশাসন।অভিযোগ ছিল, ...

    ২৭ জুন ২০২৬ News18 বাংলা
    ফেরার আগের দিনই শেষ যাত্রা! মেয়ের বাড়িতে সাপের ছোবলে প্রাণ হারালেন মা

    পরিবারের সঙ্গে কয়েকটা আনন্দের মুহূর্ত কাটাতে মেয়ের বাড়িতে বেড়াতে গিয়েছিলেন। নাতনি-নাতনিদের সঙ্গে সময় কাটিয়ে পরের দিনই নিজের বাড়ি ফেরার কথা ছিল। কিন্তু সেই ফেরা আর হল না। শুক্রবার সকালে হুগলির বলাগড় থানার অন্তর্গত শক্তিপুর এলাকায় সাপের ছোবলে মর্মান্তিক মৃত্যু ...

    ২৭ জুন ২০২৬ News18 বাংলা
    কোথাও যেতে হবে না, বাড়িতে বসেই বিধায়কের সার্টিফিকেট পেয়ে যাবেন! বনগাঁ উত্তরের নাগরিকদের দারুণ

    এবার থেকে বিধায়কের সার্টিফিকেট মিলবে অনলাইনে, বনগাঁ উত্তরের নাগরিকদের জন্য ডিজিটাল সার্টিফিকেটের ব্যবস্থা করলেন রাজ্যের খাদ্যমন্ত্রী অশোক কীর্তনিয়া৷নাগরিকদের সুবিধার্থে তাদের প্রয়োজনীয় বিধায়কের সার্টিফিকেট প্রদানের জন্য অভিনব উদ্যোগ নিল রাজ্যের সমবায় খাদ্যমন্ত্রী তথা বনগাঁ উত্তর বিধানসভার বিধায়ক অশোক কীর্তনীয়া। বিধায়ক ...

    ২৭ জুন ২০২৬ News18 বাংলা
    নগ্ন করে উল্টো ঝুলিয়ে কিশোরকে মারধর, দাঁড়িয়ে দেখল পাড়ার কাকুর পরিবারের সকলে, জয়নগরে ভয়াবহ ঘটনা

    নগ্ন করে উল্টো ঝুলিয়ে শিশুকে মারধর। জয়নগরের এই ঘটনার ভিডিও দেখে শিউরে উঠছেন সকলেই। খেলার সময় লাঠির ধাক্কা লেগে যাওয়ার এই শাস্তি। সম্প্রতি এই ভিডিও ভাইরাল হয়েছে। শিশুর পরিবার বিষয়টা জানতে পেরেই পুলিশের দ্বারস্থ হয়। তবে এখনও অভিযুক্ত গ্রেফতার ...

    ২৭ জুন ২০২৬ News18 বাংলা
    শনিবার আসানসোল-বর্ধমান রুটে বাতিল একগুচ্ছ ট্রেন, না জেনে বেরোলেই ফাঁসবেন

    এর ফলে শনিবার দুপুর থেকে বিকেল নাগাদ লোকাল ট্রেনের ওপর নির্ভরশীল নিত্যযাত্রীদের  ভোগান্তির মুখে পড়তে হতে পারে। আসানসোল রেল ডিভিশন থেকে জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, রেলের পরিকাঠামো মজবুত করতে এবং ট্রেন চলাচল আরও সুরক্ষিত করার উদ্দেশ্যে শনিবার ডাউন ...

    ২৭ জুন ২০২৬ News18 বাংলা
    যানজট রুখতে 'লক্ষণরেখা' টেনে দিল পুলিশ, সকাল ১০টা বাজলেই টোটোর 'নো এন্ট্রি'

    এখন থেকে প্রতিদিন সকাল ১০টা থেকে দুপুর ২টো পর্যন্ত, এই ব্যস্ত ৪ ঘণ্টা শহরের মূল রাস্তাগুলিতে টোটো চলাচল সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। পুলিশ সূত্রে খবর, দিনহাটার সবচেয়ে ভিড়প্রবণ ৫টি মোড়ে প্রাথমিকভাবে এই পদক্ষেপ কার্যকর করা হবে। অর্থাৎ শীতলাবাড়ি মোড়, ...

    ২৭ জুন ২০২৬ News18 বাংলা
    'ও তো কোনও বাবার মেয়ে...', নিজের মেয়ে নিখোঁজ ৩ মাস, 'সেই' ভবঘুরে তরুণীর জন্য যা করলেন অসহায় বাবা

    মার্চের ১৩ তারিখ হঠাৎ বীরভূম জেলার সদর শহর সিউড়ির ডাঙ্গালপাড়ার বাসিন্দা বছর ২৪-এর তরুণী অমৃতা সিংহ বেরিয়ে পড়েন বাড়ি থেকে। সেই থেকে কেটেছে অনেকটা সময়, আজও বাড়ি ফেরেনি তরুণী। মেয়ের খোঁজে সেই থেকে বাবা অর্ধেন্দু সিংহ বুকে প্ল্যাকার্ড ঝুলিতে ...

    ২৭ জুন ২০২৬ News18 বাংলা
    ছাঁচ ছাড়া হাতের চাপে তৈরি রঙিন সংসার, প্রাচীন এই শিল্প দেখাতে পারে নয়া কর্মসংস্থানের দিশা

    রাঢ় বাংলার মাটির গন্ধে ভরা ঐতিহ্যের মধ্যে অন্যতম হল টেরাকোটা শিল্প, আর সেই ধারারই এক অনন্য সৃষ্টি টেপা পুতুল। একসময় বাঁকুড়ার গ্রামেগঞ্জে মেলা মানেই ছিল এই পোড়ামাটির পুতুলের রঙিন সম্ভার। হাতি-ঘোড়ার পাশাপাশি টেপা পুতুল ও তার সংসারের নানা উপকরণ ...

    ২৭ জুন ২০২৬ News18 বাংলা
    ৩৪ বছর আগে বাবার মৃত্যু, এতদিনে হল শ্রাদ্ধ! বিজেপি ক্ষমতায় আসার পর 'প্রতিজ্ঞা পূরণ' দুই ছেলের

    মৃত্যু হয়েছিল ১৯৯২ সালে৷ ৩৪ বছর পর হল হরিসাধন দগরির শ্রাদ্ধশান্তি৷ বিজেপি করার অপরাধেই খুনের অভিযোগ তোলে পরিবার রাজ্যে বিজেপি ক্ষমতায় এলে তবেই বাবার শ্রাদ্ধ শান্তি করবেন, প্রতিজ্ঞা করেছিলেন তাঁর দুই সন্তান। সেইমতো শুক্রবার ধর্মীয় নিয়ম নিষ্ঠার সঙ্গেই বাবা ...

    ২৭ জুন ২০২৬ News18 বাংলা
    আরও দ্রুত হবে হলদিয়া, তমলুকের উন্নয়ন! কাজের গতি বাড়াতে এবার কী ব্যবস্থা?

    পূর্ব মেদিনীপুর জেলা, বিশেষ করে হলদিয়া ও তমলুক মহাকুমা এলাকায় পরিকাঠামোগত উন্নয়নে বাড়তি ভূমিকা নিতে চলেছে হলদিয়া উন্নয়ন কর্তৃপক্ষ। একসময় জেলার উন্নয়নে অন্যতম চালিকাশক্তি ছিল এই হলদিয়া উন্নয়ন কর্তৃপক্ষ। শেষ পাঁচ, ছয় বছর হলদিয়া উন্নয়ন কর্তৃপক্ষের কাজ কিছুটা থমকে ...

    ২৭ জুন ২০২৬ News18 বাংলা
    টিকিট ছাড়া ট্রেনে উঠলে খাল কেটে কুমির ডাকবেন, গুনতে হবে দ্বিগুণ জরিমানা! লিস্ট দেখে নিন

    বিনা টিকিটে যাত্রা করলে এবার বিপদ বাড়বে যাত্রীদের। জরিমানা গুনতে হবে দ্বিগুণ টাকা। ট্রেনে উঠে নিময় ভাঙলেই বাড়তি চাপ হবে পকেটে। কারণে সম্প্রতি রেলওয়ে আইনে বেশ কিছু সংশোধনের কথা বলা হয়েছে। একটি গেজেট বিজ্ঞপ্তির মাধ্যমে এই সংশোধিত ধারাগুলি কার্যকর ...

    ২৭ জুন ২০২৬ News18 বাংলা
    কাটোয়া স্টেশনে ব্যাগ হাতে ঘুরোঘুরি করছিলেন মহিলা, ভিতরে কী আছে, জিজ্ঞেস করতেই চমকে গেল পুলিশ

    ট্রেন থেকে উদ্ধার গাঁজা ভর্তি ব্যাগ, এর জেরে স্টেশনে তুমুল উত্তেজনা। এই ঘটনায় তিন মহিলাকে গ্রেফতারর করেছে পুলিশ। রেল পুলিশ সূত্রে খবর, কাটোয়া রেল স্টেশনের তিন নম্বর প্লাটফর্মে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করার সময় তিন মহিলাকে রেল পুলিশ আটক করে জিজ্ঞাসাবাদ ...

    ২৭ জুন ২০২৬ News18 বাংলা
    ডবল ইঞ্জিন সরকারের ধামাকা! দূষণ কমিয়ে পুরসভার আয় বাড়াতে দুর্গাপুরে বড় প্রজেক্টের ঘোষণা মন্ত্রীর

    : রাজ্যের বিভিন্ন পুরসভা এলাকার কঠিন বর্জ্য ব্যবস্থাপনায় আমূল পরিবর্তন আনতে এবার কেন্দ্রীয় সংস্থা ‘সিএমইআরআই’ (CMERI)-এর অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহারের উদ্যোগ নিল রাজ্য সরকার। শুক্রবার দুর্গাপুরের সেন্ট্রাল মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং রিসার্চ ইনস্টিটিউট পরিদর্শনে এসে এই পরিকল্পনার কথা জানান রাজ্যের পুর ও ...

    ২৬ জুন ২০২৬ News18 বাংলা
    চাকরির নাম করে লক্ষ লক্ষ টাকা প্রতারণার অভিযোগ! নিশানায় মদন ঘনিষ্ঠ কামারহাটির TMC কাউন্সিলর

     কামারহাটি এলাকায় টেটে চাকরি দেওয়ার নাম করে লক্ষ লক্ষ টাকা প্রতারণার অভিযোগ৷ দুর্নীতি ফাঁস মদন ঘনিষ্ঠ কাউন্সিলর অয়ন শীলের৷ অভিযোগ, বহু মানুষের থেকেই চাকরি দেওয়ার নামে কয়েকলক্ষ টাকা নিয়েছিলেন অয়ন শীল৷ আর চাকরি না পেয়ে সেই টাকা চাইতে গেলে ...

    ২৬ জুন ২০২৬ News18 বাংলা
    আজ থেকেই আদ্রা-আসানসোলে রেলের ব্লক! বাতিল বহু মেমু ট্রেন, সফরের আগে দেখে নিন তালিকা

    রেলওয়ের পরিকাঠামো ও সুরক্ষাজনিত ট্র্যাক রক্ষণাবেক্ষণের কাজের কারণে আসানসোল এবং আদ্রা ডিভিশনে বেশ কিছু মেমু ট্রেনের চলাচল সাময়িকভাবে বাতিল ও রুট সংক্ষিপ্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই বিষয়ে রেলের তরফ থেকে ইতিমধ্যেই বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। স্বাভাবিকভাবেই যাত্রীদের যাতে ...

    ২৬ জুন ২০২৬ News18 বাংলা
    সুমিত ঘনিষ্ঠ তৃণমূল নেতাকে গভীর রাতে বাড়ি থেকে আটক করল পুলিশ

    সুমিত ঘনিষ্ঠ যুবককে গভীর রাতে বাড়ি থেকে তুলে নিয়ে যায় পুলিশ। ব্যান্ডেল কেওটা রাধারানী কলোনীর বাসিন্দা ওই যুবকের নাম পলাশ চক্রবর্তী। তৃনমূল কর্মী পলাশ এক সময় কলেজে ছাত্র রাজনীতি করত বলে দাবি স্থানীয়দের। ওই যুবক শ্রীরামপুর কলেজের জিএস ছিলেন।পরবর্তী ...

    ২৬ জুন ২০২৬ News18 বাংলা
    চাকরি শেষে আয়েশি নয়, নিঃস্বদের ছাদ দিতে জীবনের সব সম্বল উৎসর্গ!প্রবীণের একা হাতে মানবতার ‘তপবন’

    : পূর্ব মেদিনীপুরের হলদিয়ার দুর্গাচকের ছোট্ট গ্রাম বানেশ্বর চক থেকে শুরু হওয়া এক সাধারণ জীবনের পথচলা আজ পৌঁছেছে মানবসেবার এক অসাধারণ অধ্যায়ে। প্রায় ৩৯ বছর এনটিপিসি-তে কর্মজীবন কাটিয়ে, ডেপুটি ম্যানেজার পদ থেকে ২০২৩ সালের নভেম্বরে অবসর নেওয়ার পরও থেমে ...

    ২৬ জুন ২০২৬ News18 বাংলা
    'বাড়ি ফিরছি' বলেই ১০ দিন ধরে বন্ধ ফোন, মিলল না খোঁজ! ২ সন্তানের বাবা রহস্যজনক নিখোঁজ

    : মহারাষ্ট্র থেকে ট্রেনে ফিরছিলেন, মাঝপথেই নিখোঁজ! দুই সন্তানের বাবাকে খুঁজতে প্রশাসনের দ্বারস্থ পরিবার। মহারাষ্ট্রে কাজ করতে গিয়ে বাড়ি ফেরার পথে রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে গেলেন মালদহের এক পরিযায়ী শ্রমিক। গত ১০ দিন ধরে তাঁর কোনও খোঁজ না মেলায় উৎকণ্ঠায় ...

    ২৬ জুন ২০২৬ News18 বাংলা
    ২০০০ কোটি টাকা বরাদ্দ করেছে সরকার! বীরভূমের নীলনির্জনে সৌরবিদ্যুৎ উৎপাদনের জন্য নতুন প্ল্যান

    এবার জলাশয়ের উপরে ভাসমান সৌর প্যানেল বসিয়ে বিদ্যুৎ উৎপাদনের কাজ হবে। মূলত, বর্তমান রাজ্যে সরকারের উদ্যোগে সৌরশক্তির ব্যবহার বাড়াতে বক্রেশ্বর তাপবিদ্যুৎ কেন্দ্রর নীলনির্জন জলাধারে এমনি সৌর বিদ্যুৎ প্রকল্প- ‘মেগা সোলার ফোটোভোল্টায়িক’ তৈরি করা হবে। বিজেপি সরকারের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত ...

    ২৬ জুন ২০২৬ News18 বাংলা
    ‘প্রাইমারি স্কুলে দুই ছেলে চাকরি হবে,’ চাষির থেকে ৬.৫ লাখ নিয়েছিল পঞ্চায়েতকর্মী! এবার ফাঁস ছবি

    চাকরি পাইয়ে দেওয়ার নামে এক কৃষক পরিবারের কাছ থেকে সাড়ে ছয় লক্ষ টাকা নেওয়ার অভিযোগকে কেন্দ্র চাঞ্চল্য মালদহের কালিয়াচক থানার গোলাপগঞ্জ এলাকায়। ঘটনায় প্রতারণার অভিযোগ উঠেছে এক গ্রাম পঞ্চায়েত কর্মী অমল কান্তি সরকারের বিরুদ্ধে। দীর্ঘ প্রায় ছয় বছর কেটে ...

    ২৬ জুন ২০২৬ News18 বাংলা
    থানায় ঢুকতে কালঘাম ছুটছে পুলিশকর্মীদের, দুর্ভোগ আমজনতারও! কারণ অবাক করবে

    এক পশলা বৃষ্টি হলেই জলমগ্ন হয়ে পড়ছে হাবরা থানা চত্বর। থানায় প্রবেশের একমাত্র রাস্তায় গোড়ালি সমান জল জমে যাওয়ায় চরম ভোগান্তির মুখে পড়ছেন সাধারণ মানুষ থেকে পুলিশকর্মীরা। জল পেরিয়েই থানায় প্রবেশ করতে হচ্ছে অভিযোগ জানাতে আসা বিচারপ্রার্থীদের। ফলে থানার ...

    ২৬ জুন ২০২৬ News18 বাংলা
    জামাকাপড় মেলতেই হাত আটকে ছটফট করছে স্ত্রী, বাঁচাতে গিয়ে গুরুতর জখম স্বামীও,ঘাটালে সাংঘাতিক কাণ্ড

    ভোররাতে স্নান সেরে ভিজে কাপড় মেলতে গিয়েছিলেন স্ত্রী। আচমকাই বিদ্যুৎস্পৃষ্ট হন, চোখের সামনে স্ত্রীকে ছটফট করতে দেখে বাঁচাতে ছুটে গিয়েছিলেন স্বামী। কিন্তু শেষরক্ষা হল না। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মর্মান্তিক মৃত্যু হল স্ত্রীর, আর গুরুতর আহত অবস্থায় হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা ...

    ২৬ জুন ২০২৬ News18 বাংলা
    ১৭ লক্ষ টাকার বিনিময়ে চাকরি বিক্রি! মারাত্মক অভিযোগ ফরাক্কার কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে

    ​মুর্শিদাবাদের ফরাক্কা সৈয়দ নুরুল হাসান কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে এক অস্থায়ী কর্মীকে স্থায়ী করে দেওয়ার নাম করে বিপুল অঙ্কের টাকা প্রতারণার অভিযোগ উঠল। ১০ লক্ষ টাকার বিনিময়ে চাকরি স্থায়ী করার আশ্বাস দিলেও, প্রতিশ্রুতি পূরণ করা হয়নি বলে দাবি ভুক্তভোগীর। এই ...

    ২৬ জুন ২০২৬ News18 বাংলা
    মুখ্যমন্ত্রীর নির্দেশের পর কড়া পদক্ষেপ, ছোট্ট তামান্নার হত্যা মামলায় গ্রেফতার ২০ জন! বাকি আর ৪

    তামান্না খাতুন খুনের মামলায় গ্রেফতার আরও তিন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশের পর তামান্না খাতুন খুনের মামলায় ৬ জনকে গ্রেফতার করেছিল পুলিশ। বৃহস্পতিবার রাতে আরও দু’জনকে পুলিশ গ্রেফতার করেছে। শুক্রবার আরও ১ জনকে গ্রেফতার করা হয়। ধৃতেরা হল মিলন সেখ, ...

    ২৬ জুন ২০২৬ News18 বাংলা
    মেলানিনের ঘাটতি নাকি প্রকৃতির জাদু? পূর্বস্থলীতে দেখা মিলল বিরলতম সাদা রেড-ভেন্টেড বুলবুলির

    : পূর্ব বর্ধমানের পূর্বস্থলী মানেই পরিযায়ী পাখির স্বর্গরাজ্য। শীতের মরশুমে চুপি-সহ বিস্তীর্ণ জলাভূমিতে ভিড় জমায় দেশ-বিদেশের অসংখ্য পরিযায়ী পাখি। কিন্তু এবার সেই পূর্বস্থলীই সাক্ষী থাকল এক সম্পূর্ণ ভিন্ন এবং অত্যন্ত বিরল ঘটনার। প্রথমবারের মতো সেখানে দেখা মিলেছে সম্পূর্ণ সাদা ...

    ২৬ জুন ২০২৬ News18 বাংলা
    মাঠে আর নষ্ট হবে না ফসলের অবশিষ্টাংশ! কুলতলিতে মহিলাদের বিশেষ প্রশিক্ষণ, উপকারে আসবে সবার

    : এবার কুলতলির গুড়গুড়িয়া ভুবনেশ্বরীতে ফসল ও সবজির অবশিষ্টাংশ যা ফেলে দেওয়া হয়, সেই সঙ্গে ধান কেটে নেওয়ার পর মাঠে পড়ে থাকা খড় সমস্ত কিছু নিয়ে বিকল্প ভাবনার চিন্তা করা হচ্ছে। স্থানীয় মহিলাদের এ নিয়ে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। যার ...

    ২৬ জুন ২০২৬ News18 বাংলা
    হাতে ঠান্ডা ঠান্ডা কী ঠেকছে! স্কুটির মিটার বক্স খুলতে পায়ের তলা থেকে মাটি সরে গেল...

    সাপে ভয় নেই এমন মানুষ খুঁজে পাওয়া ভার। কিন্তু এই গরমে ও বর্ষায় ভারতের গ্রাম-বাংলায় বাড়ে এই চরম বিষাক্ত প্রাণীটির গতিবিধি। এতই নিঃশব্দে চলাফেরা করে সাপ যে কিছু বুঝে ওঠার আগেই সর্প দংশনে মৃত্যু পর্যন্ত হতে পারে মাত্র কয়েক ...

    ২৬ জুন ২০২৬ News18 বাংলা
    শ্বশুরবাড়ি থেকে জুটল একের পর এক ছুরিকাঘাত! কারণ কী? হাড়হিম করা ঘটনা...

    শ্বশুরবাড়িতে এসে ছুরিকাহত হলেন জামাই। নদিয়ার ওই যুবক আলিপুরদুয়ার শহরের বিধান পল্লিতে এসে শ্বশুরবাড়ির লোকের দ্বারা আক্রান্ত হন বলে অভিযোগ৷ প্রাথমিক অনুমান, পারিবারিক অশান্তিই এর জন্য দায়ী৷ স্থানীয় ও পুলিশ সূত্রে খবর, নিউ আলিপুরদুয়ার স্টেশনের কাছে নদিয়ার ওই যুবককে ...

    ২৬ জুন ২০২৬ News18 বাংলা
    গাড়ি গেলেই কাঁপছে পুরো কাঠামো, বর্ষার আগেই বসে গেল ব্যস্ত নিগন ব্রিজের একাংশ

    বসে গিয়েছে ব্রিজের একদিক। হেলে পড়েছে গোটা কাঠামো। জায়গায় জায়গায় বড় বড় ফাটল, খসে পড়ছে কংক্রিটের চাঙড়, বেরিয়ে এসেছে লোহার রড। পরিস্থিতি এতটাই ভয়াবহ যে শেষ পর্যন্ত ব্রিজের ওপর দিয়ে বাস, লরি-সহ সমস্ত ভারী যান চলাচল বন্ধ করতে বাধ্য ...

    ২৬ জুন ২০২৬ News18 বাংলা
    শেষ ফোনে জানিয়েছিলেন 'পরে কথা হবে', বাবার বাড়ি ফেরার আশা নিয়ে ডুকরে কাঁদছে ছেলে-মেয়ে

    তারাতলায় মর্মান্তিক দুর্ঘটনার রেশ এসে পৌঁছল পশ্চিম বর্ধমানের রানীগঞ্জেও। ধ্বংসস্তূপে পরিণত হওয়া ওই গোডাউনে কাজে গিয়েছিলেন রানীগঞ্জের লায়েক বাঁধ ৩ নম্বর ধাওড়া এলাকার বাসিন্দা নবীন সিং। গোডাউন ভেঙে পড়ায় পর থেকে তাঁর খোঁজ পাওয়া যায়নি। ঠিকাদারদের কাছ থেকে এই ...

    ২৬ জুন ২০২৬ News18 বাংলা
    বৃষ্টিতেই রিচার্জ হবে পানীয় জলের স্তর, কয়েক মিনিটেই খেলা দেখাবে 'হাই-টেক' মডেল

    শান্তিপুর ব্লক ডেভেলপমেন্টের উদ্যোগে এলাকার স্বাস্থ্য পরিষেবার মানোন্নয়নে একটি নতুন ‘আরোগ্য মন্দির’ গড়ে তোলা হয়েছে। এতদিন ধরে যে স্বাস্থ্য পরিষেবা ও টিকাকরণ কর্মসূচি ভাড়া বাড়িতে পরিচালিত হত, তা এখন থেকে এই নতুন সরকারি ভবনে স্থানান্তরিত হচ্ছে। শান্তিপুর ডেভেলপমেন্ট ব্লকের ...

    ২৬ জুন ২০২৬ News18 বাংলা
    গানের রিয়ালিটি শোয়ে প্রচুর বেনিয়মের অভিযোগ সোচ্চার সুনিধি চৌহান, সরাসরি মুখ খুললেন সা রে গা মা পা-এর মেন্টর রথীজিৎ ভট্টাচার্য

    কলকাতা: জনপ্রিয় বাংলা গানের রিয়ালিটি শো সা রে গা মা পা৷ আগামি রবিবার, ২৮ জুন আসছে এই শোয়ের গ্র্যান্ড ফিনালে৷ অর্থাৎ আর কয়েকদিনের মধ্যেই স্পষ্ট হয়ে যাবে এবার সৃজন, সায়ন্তনী, গাতশ্রী, আষুষ, বিশ্বপ্রিয়৷ কে হবেন জয়ী? তা জানতে আর ...

    ২৬ জুন ২০২৬ News18 বাংলা
    'কী ভাবে চলবে পড়াশোনা? মা কীভাবে থাকবে?', তারাতলা দুর্ঘটনায় বাবাকে হারিয়ে ভবিষ্যতের চিন্তা মেয়ের

    তারাতলায় নির্মীয়মাণ গুদামে ভেঙে মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারান ভাটপাড়া পৌরসভার ২৩ নম্বর ওয়ার্ডের বিবেকানন্দ নগরের বাসিন্দা পাপ্পু কুমার রজক (৪০)। মৃতদের মধ্যে জগদ্দল ও ভাটপাড়া এলাকার শ্রমিকরাও রয়েছেন।দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়তেই শোকের ছায়া নেমে আসে পাপ্পুর পরিবার ও এলাকাজুড়ে। ...

    ২৬ জুন ২০২৬ News18 বাংলা
    চাষির ছদ্মবেশে ওঁত পেতে ছিল পুলিশ...! বিশেষ 'কৌশলে' হবিবপুরে ধরা পড়ল একাধিক মামলার অভিযুক্ত

    একাধিক মামলার ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে কুখ্যাত এক সীমান্ত পাচারকারীকে গ্রেফতার করল মালদহের হবিবপুর থানার পুলিশ। বৃহস্পতিবার বিকেলে ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী হবিবপুর ব্লকের শ্রীরামপুর গ্রাম পঞ্চায়েতের কলাইবাড়ি ব্রিজ এলাকা থেকে তাকে আটক করা হয়। বৃহস্পতিবার ধৃতকে মালদহ জেলা আদালতে পেশ ...

    ২৬ জুন ২০২৬ News18 বাংলা
    স্থির হয়ে কেন দাঁড়িয়ে ছাগল? স্পর্শ করতেই মৃত্যু কিশোরের! মর্মান্তিক ঘটনায় শিউরে উঠল সুতি

    বিদ্যুৎস্পৃষ্ট অবস্থায় স্থির হয়ে দাঁড়িয়েছিল একটি ছাগল৷ বুঝতে না পেরে সেই ছাগলকে ছুঁতেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল কিশোরের৷ বৃহস্পতিবার এমনই মর্মান্তিক দুর্ঘটনার সাক্ষী থাকল মুর্শিদাবদের সুতি৷ মৃত কিশোরের নাম সিমরান শেখ৷ছাগলকে বাঁচাতে গিয়ে ১৬ বছরের সিমরানের এমন মর্মান্তিক পরিণতিতে ...

    ২৬ জুন ২০২৬ News18 বাংলা
    সতর্কবার্তাতেও এড়ানো গেল না ট্র্যাজেডি! পাঁশকুড়ায় কালবৈশাখীর বজ্রাঘাতে ২ কৃষকের মর্মান্তিক পরিণতি

    : মাঠে ফুল তোলার সময় ঘনিয়ে এল বিপদ, মাটিতে লুটিয়ে পড়ল প্রবীণ ব্যক্তি। অন্যেরা ছুটে আসার আগেই সব শেষ। অন্যদিকে মাঠে একটু বেশি কাজের সঙ্গে যুক্ত ছিল আরেক প্রবীণ ব্যক্তি। বাড়ি ফেরা হল না এই দুই প্রবীণ ব্যক্তির। ঘটনা ...

    ২৬ জুন ২০২৬ News18 বাংলা
    খাওয়া দাওয়ার পর স্নান করতে নেমেছিলেন, ফেরা হল না... নদীতে তলিয়ে মৃত্যু যুবকের

      তিন বন্ধুর সঙ্গে নদীতে স্নান করতে এসে ডুডুয়া নদীতে তলিয়ে মৃত্যু হল এক যুবকের। মৃতের নাম রাজত রায় (২১)। তিনি ধূপগুড়ির পূর্ব মল্লিকপাড়ার বাসিন্দা।স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার তিন বন্ধু মিলে ডুডুয়া নদীর ধারে আন্তিরবাড়ি এলাকায় বেড়াতে আসেন। ...

    ২৬ জুন ২০২৬ News18 বাংলা
  • News18 বাংলা | 101-200

News/খবর All News এই সময় বর্তমান প্রতিদিন আজকাল দৈনিক স্টেটসম্যান আজ তক Times of India Indian Express The Statesman News18 বাংলা

BENGAL INFO | Information about West Bengal, India | bengalinfo1@gmail | Privacy Policy