BENGAL INFO
  • News
  • ক্যালেন্ডার
  • Hospitals
  • Schools
  • কবিতা
  • গান
  • দুর্গাপূজা
  • KOLKATA WEATHER
  • News from West Bengal | 06 Jul, 2026 | ২২ আষাঢ়, ১৪৩৩
  • বাংলা (?)    
  • খেলা | ব্যবসা | বিনোদন | রাজ্য | কলকাতা | দেশ
  • :: রাজ্য ::
  • অনুপম খেরের টাকে চুল গজানো আর তৃণমূলের হার সমার্থক! শমীকের উপমায় ‘ব্লকবাস্টার’ জবাব অভিনেতার

    একুশের বিধানসভা ভোটে মাটি কামড়ে পড়ে থাকলেও বাংলায় পদ্ম ফোটাতে ব্যর্থ হয়েছিল বিজেপি। ছাব্বিশের নির্বাচনে বঙ্গে সরকার গঠনের সেই শেষমেশ স্বপ্ন বাস্তবায়িত হল। যদিও তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, ‘আমরা হারিনি, জোর করে ভোট লুঠ করা হয়েছে।’ তবে এমন ...

    ০৬ মে ২০২৬ প্রতিদিন
    জেতার ২৪ ঘণ্টার মধ্যেই টলিউডে জোরদার গেরুয়া হাওয়া, উঠল ইম্পা সভাপতি পিয়ার পদত্যাগের দাবি

    ‘পরিবর্তনের ঢেউ’ আছড়ে পড়ল টলিউডেও! সোমে রাজ্যে প্রথমবার পদ্ম ফোটানোর চব্বিশ ঘণ্টার মধ্যেই ইম্পা দখল নিল বিজেপি। রাজ্যজুড়ে গেরুয়া ঝড়ের আবহে মঙ্গলবার সকালেই জানা যায় যে, রাজ্য রাজনীতির পালাবদলের আবহে বিশেষ আলোচনার জন্য পিয়া সেনগুপ্তকে চিঠি মারফৎ আগামী ৭২ ...

    ০৬ মে ২০২৬ প্রতিদিন
    ‘টিকিটের জন্য পাঁচ কোটি চেয়েছিল’, বিস্ফোরক দাবিতে তৃণমূল ছাড়ার ঘোষণা মনোজ তিওয়ারির

    মাত্র ২৪ ঘণ্টা আগে ভোটের ফল বেরিয়েছে। তৃণমূলের হার নিশ্চিত হতেই বিভিন্ন মহল থেকে ক্ষোভপ্রকাশের বন্যা শুরু হয়েছে বিদায়ী সরকারের বিরুদ্ধে। একের পর এক অভিযোগ উঠছে বিদায়ী শাসকদল তৃণমূলের বিরুদ্ধেও। এবার সেই তালিকায় এবার জুড়ল মনোজ তিওয়ারির নাম। রীতিমতো ...

    ০৬ মে ২০২৬ প্রতিদিন
    নির্বাচনী লড়াইয়ে ছিলেন অনেকেই, জিতে বিধানসভায় যাচ্ছেন কোন কোন আইনজীবী?

    আদালতে দাঁড়িয়ে আইনি লড়াই লড়েন তাঁরা। সংবিধান রক্ষায়ও আইনজীবীদের ভূমিকা বিরাট। এবার তাঁরাই যাচ্ছেন রাজ্য বিধানসভায়। ছাব্বিশের ভোটে জিতে বিধানসভায় যাচ্ছেন বিজেপির এক ঝাঁক তরুণ আইনজীবী প্রার্থী।এন্টালি থেকে প্রিয়াঙ্কা টিব্রেওয়াল, দমদম কেন্দ্র থেকে অরিজিৎ বক্সী, রানিগঞ্জ থেকে লড়েছেন পার্থ ...

    ০৬ মে ২০২৬ প্রতিদিন
    ভাটপাড়ায় নামল বুলডোজার! গুঁড়িয়ে দেওয়া হল পুরসভার কাঠামো

    ভাটপাড়ায় নামল বুলডোজার! বাড়ির সামনে লাগানো পুরসভার লাগানো কাঠামো ভাঙল গঙ্গোপাধ্যায় পরিবার। রাজ্যে পালাবদলের পরদিনই ভাটপাড়ায় নামল বুলডোজার। বাড়ির সামনে লাগানো কাঠামো ভেঙে ফেলল পরিবারটি। অভিযোগ ভাটপাড়া পুরসভার সৌন্দর্যায়নের নামে গঙ্গোপাধ্যায় পরিবারের বাড়ির সামনের জমি ঘিরে দেয়। এ দিন ...

    ০৬ মে ২০২৬ প্রতিদিন
    ‘সিংঘম’কে চ্যালেঞ্জ জানানো ‘পুষ্পা’ জাহাঙ্গিরের পার্টি অফিস ভাঙচুর, লাগানো হল গেরুয়া পতাকা

    বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণার পর মঙ্গলবারই ফলতার তৃণমূল প্রার্থী তথা ‘পুষ্পা’ জাহাঙ্গির খানের পার্টি অফিস ভাঙচুর করে বিজেপির পতাকা টাঙিয়ে দেওয়া হল। মঙ্গলবার বিকেলে ফলতার শ্রীরামপুরে এই ঘটনা ঘটেছে। ফলতার এই অফিসে বসেই নির্বাচনী কাজকর্ম করতেন জাহাঙ্গির। মঙ্গলবার সেখানেই ...

    ০৬ মে ২০২৬ প্রতিদিন
    জীবনতলায় তৃণমূলের কার্যালয়ে উদ্ধার প্রচুর ধারালো অস্ত্র! কারা রাখল উঠছে প্রশ্ন

    রাজ্যের নানা প্রান্ত থেকে ভোট পরবর্তী হিংসার খবর আসছে। খুন হচ্ছেন তৃণমূল ও বিজেপির কর্মীরা। এই আবহে ক্যানিংয়ের জীবনতলায় তৃণমূল কার্যালয় থেকে উদ্ধার ধারালো অস্ত্র। প্রায় ১৮টি ধারালো অস্ত্র উদ্ধার হয়েছে বলে জানা গিয়েছে। মঙ্গলবার তৃণমূলের পঞ্চায়েত প্রধানের দলীয় ...

    ০৬ মে ২০২৬ প্রতিদিন
    কোচ-রাজবংশী ভোট স্যুইংয়ে উত্তরের ২৮টি আসন পদ্মে, ভাইরাল ভিডিওয় খুশি কেএলও সুপ্রিমো

    উত্তরে কোচ-রাজবংশী ভোট স্যুইং করাতে অন্তত ২৮টি আসন পদ্ম শিবিরে! বিজেপির এই সাফল্যে খুশি কামতাপুর লিবারেশন অর্গানাইজেশনের (কেএলও) সুপ্রিমো জীবন সিংহ। ভাইরাল ভিডিও বার্তায় তিনি উত্তরের কোচ-রাজবংশী সমাজকে ধন্যবাদ জানালেন। তাঁর দাবি, বিজেপির জয় আলাদা রাজ্য ও ভাষার দাবির ...

    ০৬ মে ২০২৬ প্রতিদিন
    পার্কে নেতাজি-শ্যামাপ্রসাদের ছবি রেখে পুজো, শিবপুরে শাহের নামে মন্দিরের শিলান্যাস বিজেপির!

    নেতাজি সুভাষচন্দ্র বসু ও শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ছবি রেখে হোম-যজ্ঞ করে পুজো। শুধু তাই নয়, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের নামে মন্দির বানানোর পরিকল্পনা। সেই মন্দির তৈরির জন্য এদিন শিলান্যাসও হল। ব্রতচারী সখা সংগঠনের সদস্য তথা স্থানীয় বিজেপি নেতৃত্ব এই শিলান্যাস ...

    ০৬ মে ২০২৬ প্রতিদিন
    মাসে আয় ২৫০০! গলি থেকে রাজপথে পৌঁছে কলিতা মাঝি বোঝালেন, এভাবেও বিধায়ক হওয়া যায়

    আর্থিক অনটন নিত্যসঙ্গী! সংসারে নুন আনতে পান্তা ফুরানোর দশা! পরিচারিকার কাজ করে মাসে আয় মেরেকেটে ওই আড়াই হাজার। আউশগ্রামের সেই কলিতা মাজি আজ হবু বিধায়ক।গুসকরা পুরসভার ৩ নম্বর ওয়ার্ড এলাকার পাত্রপাড়ার বাসিন্দা কলিতা মাজি। বাপের বাড়ি মঙ্গলকোটের দিকশো গ্রামে। ...

    ০৬ মে ২০২৬ প্রতিদিন
    এক ছাতার তলায় গোর্খা ভোট, পাহাড়ে বিজেপিকে জিতিয়ে ফের ‘কিং মেকার’ গুরুং

    রাজনীতি থেকে সন্ন্যাসগ্রহণের প্রয়োজন হল না। উলটে পাহাড়ে বিজেপির ঝুলিতে চারটি আসন তুলে দিয়ে গোর্খা জনমুক্তি মোর্চার সুপ্রিমো বিমল গুরুং ‘কিং মেকার’-এর মর্যাদা অক্ষুণ্ণ রাখলেন। প্রমাণ করলেন, সুবাস ঘিসিংয়ের পর তিনিই গোর্খা অধ্যুষিত এলাকায় শেষ কথা। সোমবার গণনার ফলাফল ...

    ০৬ মে ২০২৬ প্রতিদিন
    ভোট বৈতরণীতে তৃণমূল ডুবে যেতেই আবির উড়িয়ে নাচল পুলিশের নিচুতলার কর্মীরা

    উর্দিধারীদের মুখেই জয় শ্রী রাম স্লোগান! তাও আবার ফলপ্রকাশের দিনেই। একেবারে আবির মেখে শ্রী রামের নামে স্লোগান দিতে দেখা গিয়েছে পুলিশকে। এমনকী পদ্ম নিয়ে পুলিশ কর্মীদের দেখা গিয়েছে নাচতেও। তাহলে কি গৈরিক হয়ে গেল পুলিশ প্রশাসন! নাকি তৃণমূল সরকারের ...

    ০৬ মে ২০২৬ প্রতিদিন
    মেলেনি বকেয়া! ন্যায্য পারিশ্রমিক মেটানোর দাবিতে কৃষ্ণনগরে বিক্ষোভ বিএলওদের

    ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়া থেকে নির্বাচন। গত বছরের সেপ্টেম্বর থেকে ২৬-এর এপ্রিল মাস। কমিশনের নির্দেশ মেনে নানা দায়িত্ব পালন করেছেন বুথ লেভেল আধিকারিকরা। কিন্তু মেটানো হয়নি তাঁদের পারশ্রমিক। বকেয়া মেটানোর দাবিতে কৃষ্ণনগর ১ ব্লকের বিডিও অফিসে বিক্ষোভ ...

    ০৬ মে ২০২৬ প্রতিদিন
    ভোট পরবর্তী হিংসার রক্তে লাল নানুর, তৃণমূল কর্মীকে রাস্তায় কুপিয়ে খুন!

    ভোট পরবর্তী হিংসায় ‘খুন’ হলেন এক তৃণমূল কর্মী। রক্তে আরও লাল হল বীরভূমের লালমাটি। মৃতের নাম আবির শেখ। অভিযোগ, বিজেপি কর্মী-সমর্থকরা তাঁকে রাস্তায় একা পেয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করেছে। ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। পুলিশ ঘটনার তদন্ত শুরু ...

    ০৬ মে ২০২৬ প্রতিদিন
    দলীয় পতাকা খুলে ভাঙচুর! হিংসা নয়, বিজেপি কর্মীদের সংযত করতে পথে ভাবী বিধায়করা

    জয়ের পর বিজয়বার্তায় বদলা নয়, ‘বদলাও’য়ের বার্তা দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যও ভোট পরবর্তী হিংসায় রং না দেখে কড়া ব্যবস্থা নেওয়ার আর্জি জানান। এই আবহে দলের বার্তা মেনেই কাজ করলেন বহরমপুরের জয়ী বিজেপি প্রার্থী সুব্রত ...

    ০৬ মে ২০২৬ প্রতিদিন
    ‘দুর্নীতি-হিংসার সঙ্গে যুক্তদের দলে জায়গা নেই’, কড়া বার্তা রাজ্য দপ্তরের

    রাজ্যে রাজনৈতিক পালাবদলের আবহে নিজেদের অবস্থান স্পষ্ট করল ভারতীয় জনতা পার্টির রাজ্য নেতৃত্ব। কলকাতার মুরলিধর সেন লেনের দলীয় দপ্তরে আয়োজিত সাংবাদিক বৈঠকে দলের মুখপাত্র দেবজিৎ সরকার জানিয়ে দিলেন, ‘শুধু অন্য দল থেকে এসে নিজেকে বিজেপি বললেই দলে জায়গা পাওয়া ...

    ০৬ মে ২০২৬ দৈনিক স্টেটসম্যান
    খাতা খুললেও বেশিরভাগ আসনে জামানত বাজেয়াপ্ত বামেদের

    তরুণদের হাত ধরেই রাজনৈতিক খরা কাটবে—এই আশাতেই গত তিনটি বিধানসভা নির্বাচনে বারবার যুব প্রজন্মের উপর ভরসা রেখেছে বামেরা। দলের প্রথম সারির প্রায় সব তরুণ মুখকেই প্রার্থী করা হয়েছিল। কিন্তু ফলাফলে সেই প্রত্যাশার প্রতিফলন মিলল না। এবারের নির্বাচনে তথাকথিত তরুণ ...

    ০৬ মে ২০২৬ দৈনিক স্টেটসম্যান
    ভবানীপুরে গণনা নিয়ে মমতার অভিযোগ খারিজ জেলা নির্বাচন আধিকারিকের

    ভবানীপুর বিধানসভা কেন্দ্রের ভোট গণনা ঘিরে ওঠা অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করল দক্ষিণ কলকাতার জেলা নির্বাচন আধিকারিকের দপ্তর। সরকারি রিপোর্টে স্পষ্ট জানানো হয়েছে, গোটা গণনা প্রক্রিয়া নির্বাচন কমিশনের নির্দেশিকা মেনেই ‘স্বচ্ছ, নিরপেক্ষ ও নিয়মমাফিক’ভাবে সম্পন্ন হয়েছে।রিপোর্ট অনুযায়ী, ১৫৯ ...

    ০৬ মে ২০২৬ দৈনিক স্টেটসম্যান
    নীল-সাদা বদলে উত্তরকন্যাকে গেরুয়া রঙ করার দাবি বিজেপির

    রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর এবার শিলিগুড়ির উত্তরকন্যাকে ঘিরে নতুন বিতর্ক তৈরি হয়েছে। বিজয় উল্লাসে বিজেপি কর্মী-সমর্থকেরা দাবি তুলেছেন, উত্তরকন্যার বর্তমান নীল-সাদা রং বদলে গেরুয়া রঙে রাঙানো হোক। মঙ্গলবার উত্তরকন্যার সামনে জড়ো হয়ে উচ্ছ্বাসে মেতে ওঠেন বিজেপির কর্মীরা। স্লোগানের মাঝে ...

    ০৬ মে ২০২৬ দৈনিক স্টেটসম্যান
    সরকারি হাসপাতাল থেকে সোনা-নগদ উদ্ধার, প্রশ্নের মুখে চিকিৎসক

    দক্ষিণ ২৪ পরগনার জীবনতলা থানার মঠেরদিঘি গ্রামীণ হাসপাতালে অপারেশন থিয়েটার থেকে একটি ব্যাগে নগদ টাকা, সোনার গয়না ও জমির দলিল উদ্ধার হয়েছে। খবর পেয়ে বিজেপি কর্মীরা হাসপাতালে বিক্ষোভ দেখাতে শুরু করেন। তাঁদের দাবি, তৃণমূল নেতার টাকা-গয়না হাসপাতালে লুকিয়ে রেখেছিলেন ...

    ০৬ মে ২০২৬ দৈনিক স্টেটসম্যান
    পরাজয়ের পরই স্পিকারের কক্ষ ছাড়লেন বিমান বন্দ্যোপাধ্যায়

    বিধানসভা নির্বাচনে তৃণমূলের হার স্পষ্ট হতেই পরের দিনই নিজের দায়িত্বের দপ্তর ছাড়লেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার দুপুরে বিধানসভায় এসে দ্রুত নিজের অফিস খালি করার নির্দেশ দেন তিনি। অল্প সময়ের মধ্যেই তাঁর যাবতীয় মালপত্র দু’টি গাড়িতে তুলে নেওয়া হয়।মঙ্গলবার দুপুরে ...

    ০৬ মে ২০২৬ দৈনিক স্টেটসম্যান
    নথি নষ্টের আশঙ্কা, দ্রুত পদক্ষেপের আর্জি জানিয়ে মুখ্যসচিবকে চিঠি রাজু বিস্তার

    পাহাড়ে নিজেদের ক্ষমতা ধরে রেখেছে বিজেপি। তবে এই রাজনৈতিক পরিস্থিতির মাঝেও কালিম্পং, কার্শিয়াং এবং মিরিক পুরসভার গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল নথি নষ্ট করে ফেলার আশঙ্কা প্রকাশ করেছেন দার্জিলিঙের সাংসদ রাজু বিস্তা। এই আশঙ্কায় রাজ্যের মুখ্যসচিব দুষ্মন্ত নারিয়ালাকে জরুরি চিঠি লিখেছেন ...

    ০৬ মে ২০২৬ দৈনিক স্টেটসম্যান
    সমাজমাধ্যমে নজর কলকাতা পুলিশের, কড়া পদক্ষেপের বার্তা

    পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের ফলাফল প্রকাশের পর বিভিন্ন স্থানে অশান্তি ছড়ানোর চেষ্টার অভিযোগ উঠেছে। এই পরিস্থিতিতে কলকাতা পুলিশ বিশেষভাবে সমাজমাধ্যমের উপর নজরদারি বাড়িয়েছে। ভুয়ো বা বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হলে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করা হয়েছে।মঙ্গলবার কলকাতা পুলিশের ...

    ০৬ মে ২০২৬ দৈনিক স্টেটসম্যান
    সল্টলেকে বিজেপির দপ্তরে কর্মীদের সঙ্গে শুভেন্দু

    বাংলা থেকে ঘাসফুল উপরে ফেলল বিজেপি। আর বিজেপির এই জয়ের মূল কাণ্ডারী শুভেন্দু অধিকারী। নন্দীগ্রাম এবং ভবানীপুর দুই জায়গায় জয়ী হয়েছেন। ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়েছেন। এই নিয়ে দু’বার হারালেন মমতাকে। জয়ের পর সল্টলেকে বিজেপির সদর দপ্তরে বিজেপি কর্মী সমর্থকদের ...

    ০৬ মে ২০২৬ দৈনিক স্টেটসম্যান
    কালীঘাটে পুজো সুনীল বনসল ও স্বপন দাশগুপ্তর

    ২০০- র বেশি আসনে জিতে বাংলার মসনদে বসেছে বিজেপি। জয়ের আনন্দে মেতেছে গেরুয়া নেতৃত্ব। দীর্ঘ দিনের বাংলা দখলের স্বপ্ন পূরণ গেরুয়া শিবিরের। বিজয়ের পরেই কালীঘাট মন্দিরে পুজো দিলেন পশ্চিমবঙ্গের নির্বাচনে দায়িত্বে থাকা বিজেপির সুনীল বনসল ও জয়ী বিজেপি প্রার্থী ...

    ০৬ মে ২০২৬ দৈনিক স্টেটসম্যান
    ইস্তফায় 'না' মমতার , শুভেন্দু বললেন, 'সংবিধান মেনেই সব হবে'

    Suvendu Reacts On Mamata's No Resign: নিজের খাসতালুক ভবানীপুরেও শেষরক্ষা হলো না। ২০২১-এর নন্দীগ্রামের পর ২০২৬-এর ভবানীপুর, টানা দ্বিতীয়বার শুভেন্দু অধিকারীর কাছে পরাস্ত হলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু হারের যন্ত্রণার চেয়েও এখন বড় হয়ে দাঁড়িয়েছে পদত্যাগ নিয়ে তৈরি হওয়া সাংবিধানিক জট। ...

    ০৬ মে ২০২৬ আজ তক
    'সনাতন অবমাননাকারীরা নিশ্চিহ্ন হয়ে যাবে’, বাংলায় BJP-র জয়ের পর হুঁশিয়ারি যোগীর

    Yogi Adityanath Statement On Bengal Win: গঙ্গা দিয়ে অনেক জল গড়িয়েছে, অবশেষে বাংলায় ফুটল পদ্ম। বিধানসভা নির্বাচনে বিজেপির এই ঐতিহাসিক জয়ে উত্তরবঙ্গ থেকে জঙ্গলমহল, সর্বত্রই এখন আবিরের খেলা। আর এই জয়ের আবহেই লখনউ থেকে হুঙ্কার দিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। ...

    ০৬ মে ২০২৬ আজ তক
    হাওড়ায় বিজেপি কর্মীর ওপর হামলা-মৃত্যু

    আজকাল ওয়েবডেস্ক: নির্বাচনের ফলপ্রকাশের রেশ কাটতে না কাটতেই উত্তপ্ত হয়ে উঠল হাওড়ার উদয়নারায়ণপুর। সোমবার রাতে দেবীপুর গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ মানশ্রী এলাকায় যাদব বর নামে এক ব্যক্তিকে পিটিয়ে খুনের অভিযোগ উঠল প্রতিবেশীদের বিরুদ্ধে। নিহতের পরিবারের দাবি, তিনি বিজেপি সমর্থক ছিলেন। ...

    ০৬ মে ২০২৬ আজকাল
    ফের কারচুপির অভিযোগ করলেন অভিষেক

    আজকাল ওয়েবডেস্ক:  রাজ্যে পালাবদল হয়েছে। ২০৭ টি আসন জিতে বিজেপি প্রথমবার বঙ্গে সরকার গঠন করবে। তবে গণনা প্রক্রিয়া নিয়ে ফের একবার কমিশনকে কাঠগড়ায় তুললেন তৃণমূল সাংসদ অভিষেক ব্যানার্জি। তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে ফের একবার কমিশনকে তোপ দিলেন। এদিন অভিষেক বলেন, ...

    ০৬ মে ২০২৬ আজকাল
    নিউটাউনে খুন বিজেপি কর্মী! তৃণমূলী হামলার অভিযোগ

    আজকাল ওয়েবডেস্ক: নির্বাচনী ফল ঘোষণার পর একের পর এক সংঘর্ষের খবর সামনে আসছে। এ বার নিউটাউনে খুন বিজেপি কর্মী। অভিযোগ, বিজেপি বিজয় মিছিলে হামলা চালায় তৃণমূল কর্মীরা। দলীয় সংঘর্ষে পর মৃত্যু হয় এক বিজেপি কর্মীর। ঘটনার পর এলাকায় ব্যাপক ...

    ০৬ মে ২০২৬ আজকাল
    গোষ্ঠীকোন্দলেই হামলা, মারধর! বিস্ফোরক বিজেপি

    আজকাল ওয়েবডেস্ক: সোমবার ভোটের ফলাফল সামনে আসার পর থেকেই জায়গায় জায়গায় হিংসার ঘটনা ঘটেছে। তৃণমূলের পার্টি অফিস ভাঙচুরের অভিযোগ উঠেছে। তাতে বিজেপি কর্মীদের নামও জড়িয়েছে। এরপরই হিংসায় আমল না দিয়ে হিংসামুক্ত বাংলা গড়ে তোলা ডাক দিয়েছে বিজেপি। খোদ নরেন্দ্র ...

    ০৬ মে ২০২৬ আজকাল
    হারতেই দলবদলের ইঙ্গিত এই বিদায়ী বিধায়কের?‌

    আজকাল ওয়েবডেস্ক:‌ বিজেপি ক্ষমতায় আসতেই দলবদলের ‘‌খেলা’‌ শুরু?‌ বাংলার প্রাক্তন অধিনায়ক ও দেশের প্রাক্তন ক্রিকেটার মনোজ তিওয়ারি দিলেন তৃণমূল ছাড়ার ইঙ্গিত।তৃণমূলের এই বিদায়ী বিধায়ক মঙ্গলবার বলেছেন, ‘‌তৃণমূল অধ্যায় শেষ আমার।’‌ তাঁর অভিযোগ, পাঁচ কোটি টাকা না দেওয়ায় তৃণমূল এবার ...

    ০৬ মে ২০২৬ আজকাল
    হেরেও ইস্তফায় 'না' মমতার! এরপর কী হবে?

    আজকাল ওয়েবডেস্ক: বাংলায় বিজেপির কাছে শোচনীয় পরাজয়ের ২৪ ঘন্টা পরও মমতা ব্যানার্জি নিজের অবস্থানে অনড় রইলেন। তৃণমূল কংগ্রেস নেত্রী সাফ জানিয়ে দিলেন যে, তিনি পদত্যাগ করবেন না। তাঁর অভিযোগ, তৃণমূল প্রার্থীরা নির্বাচনে হারেননি, বরং গেরুয়া শিবির জোর করে ইভিএম ...

    ০৬ মে ২০২৬ আজকাল
    মাত্র পাঁচ শতাংশে রাজ্যপাট ওলটপালট, নেপথ্যে এসআইআর?

    আজকাল ওয়েবডেস্ক: বাংলায় বিজেপি ও তৃণমূলের আসন জয়ের পরিসংখ্যান একটি চূড়ান্ত জনাদেশের ইঙ্গিত দিয়েছে। কিন্তু গভীরভাবে দেখলে, পশ্চিমবঙ্গের রায় আরও অনেক জটিল এক বিষয় তুলে ধরেছে। যেখানে হিসেবনিকেশ আর উপলব্ধির মধ্যে আকাশপাতাল তফাৎ। এটিকে কোনও রাজনৈতিক দল বা মমতা ...

    ০৬ মে ২০২৬ আজকাল
    'কোনও বিশৃঙ্খলা নয়', বার্তা বিজেপি বিধায়কের

    মিল্টন সেন,হুগলি: নির্বাচনের ফল বেরোনোর পরেই শহর জুড়ে বিজেপি কর্মীদের দাপাদাপি। একাধিক জায়গায় শুরু হয়েছে গোলমাল। তৃণমূল কংগ্রেসের বিভিন্ন দলীয় কার্যালয় দখল নেয় অতি উৎসাহী বিজেপি কর্মী সমর্থকরা। খবর কানে যেতেই বিধায়ক সুবীর নাগের কড়া হুঁশিয়ারি। জানান কোনও বিশৃঙ্খলা ...

    ০৬ মে ২০২৬ আজকাল
    মমতার অভিযোগ 'ভিত্তিহীন'-'মিথ্যা', দাবি কমিশনের

    আজকাল ওয়েবডেস্ক: সোমবার বেলা গড়িয়ে তখন বিকেল, তৃণমূল সাম্রাজ্যের পতন তখন অবশ্যম্ভাবী। এই পরিস্থিতিতে সাখাওয়াত মেমোরিয়াল ভোট গণনা কেন্দ্রে পৌঁছে যান মমতা, ছিলেন সন্ধে পর্যন্ত। তার মাঝেই বিস্ফোরক অভিযোগ করেন তিনি। দাবি করেন, ভোট ‘লুট’ করা হয়েছে এবং তাঁকে ...

    ০৬ মে ২০২৬ আজকাল
    বাংলার মানুষের রায় নিয়ে কী বললেন মহুয়া?

    আজকাল ওয়েবডেস্ক: রাজ্যের বিধানসভা ভোটে দীর্ঘ ১৫ বছরের শাসনের অবসান। এক দশক পর ক্ষমতার হাত বদল বাংলায়। ভোটগণনার দিন বিজেপির বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলেছিলেন তৃণমূল নেত্রী এবং সাংসদ মহুয়া মিত্র। তবে ভোটগণনার পর মেনে নিলেন এই হার। পাশাপাশি, তৃণমূলের ...

    ০৬ মে ২০২৬ আজকাল
    ঘাড়ধাক্কা না দিলে উনি পদত্যাগ করবেন না: অধীর

    আজকাল ওয়েবডেস্ক: সোমবার রাজ্যজুড়ে বয়ে যাওয়া ‘গেরুয়া সাইক্লোনে’ পরাজিত হয়েছেন বহরমপুরের হেভিওয়েট কংগ্রেস প্রার্থী অধীর চৌধুরী। ‘ধর্মীয় মেরুকরণের’ ভোটে নিজের পরাজয় স্বীকার করে নিয়ে মঙ্গলবার অধীর রাজ্যের বিদায়ী মুখ্যমন্ত্রীকে তীব্র ভাষায় আক্রমণ করে বলেন, “মমতা ব্যানার্জি হেরে যাওয়ায় আমি ...

    ০৬ মে ২০২৬ আজকাল
    পানিহাটিতে জিতেই কী ধনু ভাঙা পণ 'অভয়ার মা' রত্নার?

    আজকাল ওয়েবডেস্ক: আরজি কর হাসপাতালে ও মেডিক্যাল কেলেজে জুনিয়র চিকিৎসক 'অভয়া'র মৃত্যুর ঘটনায় প্রতিবাদে মুখ হয়েছিল বাংলা। কিন্তু, মেলেনি সুবিচার। পরে মেয়ের ন্যায়বিচার পাওয়ার আশায় পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন ২০২৬-এ বিজেপি প্রার্থী হন তিনি। নির্বাচনী লড়াইয়ে পানিহাটিতে জয় পেয়েছেন 'অভয়ার মা' ...

    ০৬ মে ২০২৬ আজকাল
    ভোট পরবর্তী সন্ত্রাসের বলি? নিউটাউনে বিজেপি কর্মীকে পিটিয়ে খুনের অভিযোগ, কাঠগড়ায় তৃণমূল

    ফলপ্রকাশের পর থেকেই ভোট পরবর্তী হিংসায় উত্তপ্ত হয়ে উঠেছে বাংলা। বিভিন্ন জেলা থেকে নেতা-কর্মীদের মারধর, বাড়ি ভাঙচুরের খবর মিলছে। এর মধ্যেই মধু মণ্ডল (৪৬) নামে এক বিজেপি কর্মীকে পিটিয়ে খুনের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। মঙ্গলবার নিউটাউনের বালিগড়ি চক পাচুড়িয়া ...

    ০৬ মে ২০২৬ এই সময়
    ‘মাড়ভাত ছাড়া পেট ভরে না...’, দ্বিতীয় বার জিতে ভোটের প্রতিশ্রুতি পালন ‘পাখির চোখ’ চন্দনার

    অতি সাধারণ পরিবার থেকে তাঁর উঠে আসা। ২০২১ সালের নির্বাচনে জিতে বিধায়ক হয়েও তাঁর জীবন পাল্টায়নি। ২০২৬-এর নির্বাচনেও ফের জয়ী হয়েছেন তিনি, তারপরে নিজেকে আলাদা করে দেখতে রাজি নন শালতোড়া থেকে জেতা দ্বিতীয়বারের বিজেপি বিধায়ক চন্দনা বাউরি। এখনও সকালে ...

    ০৬ মে ২০২৬ এই সময়
    আবার ভোট পরবর্তী হিংসা! বীরভূমে গলা কেটে খুন তৃণমূল নেতাকে, হাওড়ায় বিজেপি কর্মীকে হত্যার অভিযোগ

    ভোট মিটতেই আবার হিংসার ঘটনা রাজ্যে। কোথাও গলা কেটে খুন করা হলো তৃণমূল কর্মীকে। কোথাও আবার বিজয় উৎসব সেরে ফেরার পথে খুন হয়ে গেলেন বিজেপি কর্মী। মঙ্গলবার বীরভূমের নানুরের সন্তোষপুরে তৃণমূলের বুথ সভাপতি আবির শেখকে গলা কেটে খুন করার ...

    ০৫ মে ২০২৬ এই সময়
    ‘কেন পদত্যাগ করব? আমরা তো হারিনি’, কমিশনকে ‘ভিলেন’ বলে তোপ মমতার

    বিপুল ভোটে পরাজিত হয়েছে তৃণমূল (TMC)। এ বার নতুন সরকার শপথ নেবে। গণতান্ত্রিক রীতি মেনে রাজ্যপালের কাছে গিয়ে পদত্যাগপত্র জমা দেবেন বিদায়ী মুখ্যমন্ত্রী। যদিও কালীঘাটের বাড়িতে মঙ্গলবার সাংবাদিক সম্মেলন করে পদত্যাগ করতে অস্বীকার (Mamata Banerjee Refuses ...

    ০৫ মে ২০২৬ এই সময়
    মুখ্যমন্ত্রীকে কদর্য কথা বললে দল থেকে বের করে দেবো: শমীক

    রাজনৈতিক পালাবদল হলেই সবার আগে প্রশ্ন ওঠে হেরে যাওয়া দলের কর্মীদের নিরাপত্তা নিয়ে। যে দলই ক্ষমতায় আসুক, এই আশঙ্কা থেকেই যায়। সোমবার রাত থেকেই জেলা থেকে এ সংক্রান্ত অভিযোগ আসছে। লাগাতার তৃণমূলের কর্মী-সমর্থকদের মারধর, পার্টি অফিসে আগুন, ভাঙচুরের অভিযোগ ...

    ০৫ মে ২০২৬ এই সময়
    মহাকরণ থেকে চলবে নতুন সরকার? এখন কেমন আছে রাইটার্স বিল্ডিং?

    ক্ষমতায় এলে নবান্ন নয়, সরকার পরিচালিত হবে মহাকরণ থেকে, একাধিক ইন্টারভিউতে এমনটাই জানিয়েছিেলন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টচার্য। ২০১৩ সাল পর্যন্ত এখান থেকেই রাজ্য সরকার পরিচালিত হয়েছে। তারপরে নবান্নে নিয়ে যাওয়া হয় অধিকাংশ দপ্তর। তারপরেও রাইটার্স বিল্ডিং বা মহাকরণ ...

    ০৫ মে ২০২৬ এই সময়
    ‘হতাশা থেকেই এই পরিবর্তন’, বিজেপিকে শুভেচ্ছা জানিয়ে টিকিট না পাওয়ার ক্ষোভ ওগরালেন কাঞ্চন?

    পনেরো বছরের তৃণমূল শাসনের অবসান ঘটিয়ে ছাব্বিশে বাংলার মসনদে মোদি। ‘পরিবর্তনের ঢেউ’য়ে প্রথমবার রাজ্যে পদ্ম ফুটল। বাংলার রাজনীতির অতীত ট্রেন্ড ঘাঁটলে দেখা যায়, পরিবর্তনের নির্বাচনে শাসক শিবির বরাবরই ধুয়েমুছে সাফ হয়ে যায়। ঠিক যেমনটা ২০১১ সালে ঘটেছিল। ছাব্বিশে বিধানসভা ...

    ০৫ মে ২০২৬ প্রতিদিন
    হিরণের জয়ই মেলাল দুই ‘স্ত্রী’কে! ‘এই সাফল্য সবার’, বলছেন ঋতিকা, অভিমান ভুলে কী মত অনিন্দিতার?

    ব্যক্তিগতজীবনের ঝড়ঝাপটা যে ভোটব্যাঙ্কে প্রভাব ফেলতে পারেনি, সোমবার শ্যামপুরে পদ্ম ফুটিয়ে বুঝিয়ে দিলেন হিরণ চট্টোপাধ্যায় (Hiran Chatterjee)। জেতা আসন খড়গপুর কেন্দ্র হাতছাড়া হলেও ছাব্বিশের বিধানসভা ভোটে শ্যামপুর কেন্দ্রে ২২ হাজারেরও বেশি ভোটের মার্জিনে জিতে শেষ হাসি হাসলেন ‘মাচো মস্তানা’ই। ...

    ০৫ মে ২০২৬ প্রতিদিন
    ‘রাজনীতির আস্ফালন না থাকলেই খুশি হব’, বঙ্গে গৈরিক সূর্যোদয়ে কতটা আশাবাদী টলিউড?

    একুশের বিধানসভা ভোটে মাটি কামড়ে পড়ে থাকলেও তৃণমূল সরকারকে উৎখাতে ব্যর্থ হয়েছিল বিজেপি। ছাব্বিশের নির্বাচনে বাংলায় সরকার গঠনের সেই স্বপ্ন বাস্তবায়িত হল। গেরুয়া ঝড়ে খড়কুটোর মতো উড়ে গেল তৃণমূল। শ্যামাপ্রসাদের মাটিতে প্রথমবার পদ্ম ফোটায় রাজ্যজুড়ে গেরুয়া কর্মী-সমর্থকদের জয়োল্লাস। দীর্ঘ ...

    ০৫ মে ২০২৬ প্রতিদিন
    ‘হিন্দু ধর্মাবলম্বী ছাড়া বিধর্মীদের প্রবেশ নিষেধ’, বঙ্গজয়ের পরেই কঙ্কালীতলায় হোডিং বিজেপির

    শক্তিপীঠের মধ্যে একটি কঙ্কালীতলা মন্দির। বীরভূমের অন্যতম ঐতিহ্যবাহী স্থান একটি। আর সেখানেই হিন্দু ধর্মাবলম্বী ছাড়া কাউকে ঢুকতে দেওয়া হবে। বঙ্গজয়ের পরেই মন্দিরে চত্বরে এমনই নির্দেশ দিয়ে একটি হোডিং ঝুলিয়ে দিয়েছে বিজেপি। নেতৃত্বের দাবি, মন্দিরের পুরোহিতদের সঙ্গে কথা বলেই এই ...

    ০৫ মে ২০২৬ প্রতিদিন
    সল্টলেকে বিজেপির সদর দপ্তরে আসছেন শুভেন্দু, শান্তিকুঞ্জে বাড়ল রাজ্য পুলিশের নিরাপত্তা

    মেদিনীপুরে নিজের বাড়ি থেকে কলকাতায় শুভেন্দু অধিকারী। বিজেপির সদর দপ্তরে নন্দীগ্রামের বিধায়ক। পার্টি অফিসে কর্মীদের সঙ্গে সাক্ষাৎকার-সহ একাধিক কর্মসূচি রয়েছে তাঁর। এ দিকে ভবানীপুর ও নন্দীগ্রামে জিততেই শুভেন্দুর বাড়ি শান্তিকুঞ্জের নিরাপত্তা আরও জোরদার করল রাজ্য পুলিশ।সোমবার রাতে ভবানীপুর থেকে ...

    ০৫ মে ২০২৬ প্রতিদিন
    রং না দেখে কড়া হাতে ব্যবস্থা নিন! ভোট পরবর্তী হিংসা রুখতে মুখ্যসচিবকে বার্তা শমীকের

    সোমবার বাংলার বিধানসভা নির্বাচনে ফলাফলে শাসকের ক্ষমতা থেকে সরে গিয়েছে তৃণমূল কংগ্রেস। একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠনের পথে বিজেপি। গণনা শেষ হতে না হতেই সোমবার রাত থেকে দিকে দিকে হিংসার খবর উঠে এসেছে। শহর থেকে জেলায় তৃণমূলের পার্টি অফিস ...

    ০৫ মে ২০২৬ প্রতিদিন
    ‘হার-জিত আছেই, বিধায়ক হিসেবে আসব’, বিধানসভায় স্পিকারের দপ্তর ছাড়লেন বিমান

    সোমবার ২০৭টি আসনে জিতে রাজ্যে ক্ষমতা দখল করেছে বিজেপি। আর মঙ্গলবারই বিধানসভায় এসে নিজের বেশ কয়েকটি ছবি ও জিনিসপত্র নিয়ে বেরিয়ে গেলেন বিদায়ী স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। বিধানসভা থেকে বেরনোর সময় তিনি জানান, “ভোটের ময়দানে হার-জিত আছেই। তবে বিধায়ক হিসেবে ...

    ০৫ মে ২০২৬ প্রতিদিন
    ‘খুন’ হওয়া কর্মীদের আত্মার শান্তি কামনা, বহরমপুরে মাথা মুড়িয়ে তর্পণ হবু বিজেপি বিধায়কের

    বাংলায় বড় জয় পেয়েছে বিজেপি। ২০৭টি আসনে জয় পেয়ে বাংলায় সরকার গড়বে গেরুয়া শিবির। দিকে দিকে বিজেপি কর্মী-সমর্থকদের উচ্ছ্বাস ধরা পড়ছে। সেই আবহে মাথা মুড়িয়ে, গঙ্গায় তর্পণ করলেন বহরমপুরের বিজেপির জয়ী প্রার্থী সুব্রত মৈত্র। রাজনৈতিক হামলায় যেসব বিজেপি কর্মী-সমর্থকরা ...

    ০৫ মে ২০২৬ প্রতিদিন
    শক্ত ঘাঁটি পূর্ব বর্ধমানে তৃণমূল ১৬ থেকে ২, নীরবে কারা উলটে দিলেন পাশা?

    লালদুর্গ কখন যে ঘাসফুল গড় হয়ে উঠেছিল রাজনৈতিক বিশ্লেষকরাও ধরতে পারেননি! আর সেই ঘাসফুলের গড়েই ফুটল ‘কমল’। পূর্ব বর্ধমান জেলার ১৬টি বিধানসভার সবগুলিই ২০২১ সালে দখল করেছিল তৃণমূল। ২০২৬-এ এসে উলটপুরান। জেলার ১৬টির মধ্যে ১৪টিতে জয়ী বিজেপি। কার্যত ধরাশায়ী ...

    ০৫ মে ২০২৬ প্রতিদিন
    অ্যাডভোকেট জেনারেল পদ থেকে ইস্তফা কিশোর দত্তের, রাজ্যপালের কাছে পাঠালেন পদত্যাগপত্র

    সোমবার রাজ্যে গেরুয়া ঝড়ে ধরাশায়ী হয়েছে তৃণমূল সরকার। আর মঙ্গলবারই রাজ্যের অ্যাডভোকেট জেনারেল (এজি) পদ থেকে পদত্যাগ করলেন কিশোর দত্ত। তিনি রাজ্যপাল আরএন রবির কাছে ইস্তফাপত্র পাঠিয়েছেন। সাধারণত কোনও রাজ্যে সরকারের বদল হলে অ্যাডভোকেট জেনারেলরা পদত্যাগ করেন। সরকার গঠনের ...

    ০৫ মে ২০২৬ প্রতিদিন
    বিজেপির মন্ত্রিসভায় পাচ্ছেন বড় দায়িত্ব? মুখ খুললেন দিলীপ

    নবনির্বাচিত বিজেপি বিধায়করা শপথ নেবেন আগামী ৯ মে। কে হবেন মুখ্যমন্ত্রী, তা নিয়ে তুঙ্গে জল্পনা। বিজেপির মন্ত্রিসভাতেই বা কারা জায়গা পাবেন, এখনও স্থির হয়নি। ‘দাবাং’ নেতা দিলীপ ঘোষও (Dilip Ghosh) কি মন্ত্রিসভায় বড় দায়িত্ব পেতে চলেছেন, স্বাভাবিকভাবে তা নিয়ে ...

    ০৫ মে ২০২৬ প্রতিদিন
    দুর্নীতির বদলা ব্যালটে! বিজেপির জমানায় চাকরির আশায় ‘যোগ্য’ শিক্ষকরা

    দুর্নীতির যাঁতাকলে পিষেছেন চাকরিহারারা। লক্ষ লক্ষ টাকায় চাকরি বিক্রির ভিড়ে চাকরি খুইয়ে রাতারাতি রাস্তায় এসে পড়েছিলেন যোগ্যরা। হাই কোর্ট পেরিয়ে দুর্নীতির মামলা শীর্ষ আদালতে গড়ালেও মেলেনি অধিকার, ফেরেনি চাকরি। আগাগোড়া দুর্নীতির প্যাঁচে নতুন নিয়োগের দরজাও বন্ধ কয়েক বছর ধরে। ...

    ০৫ মে ২০২৬ প্রতিদিন
    ‘সেই রানাই আছি, মাতামাতি দরকার নেই’, এলাকায় শান্তি বজায়ের বার্তা ডোমকলের মুস্তাফিজুরের

    তরুণ তুর্কিরা হতাশ করেছে। কিন্তু পুরনো যোদ্ধা মুস্তাফিজুর রহমানের হাত ধরেই কেটেছে বামেদের শূন্যের গেরো। স্বাভাবিকভাবেই তাঁর এই জয়ে উচ্ছ্বসিত বাম নেতৃত্ব-কর্মী-সমর্থক। কিন্তু ফলাফল স্পষ্ট হতেই অভিভাবকের ভূমিকায় মুস্তাফিজুর। ডোমকলের কর্মীর উদ্দেশে তার সাফ বার্তা, তিনি সকল দলের সমর্থকদের ...

    ০৫ মে ২০২৬ প্রতিদিন
    অভয়ার মায়ের জয়ে ‘নিজের জিত’ দেখছেন মিমি, পালাবদলের বাংলায় সুরবদল!

    ২০২৪ সালের আগস্ট। আর জি কর হাসপাতালের তরুণী চিকিৎসককে ধর্ষণ করে খুন করা হয়। আন্দোলন আছড়ে পড়ে গোটা রাজ্যে। তাতে শামিল হন প্রাক্তন তারকা সাংসদ মিমি চক্রবর্তীও (Mimi Chakraborty)। সোশাল মিডিয়ায় পালটা ধর্ষণের হুমকিও পান তিনি। কাট টু ২০২৬। ...

    ০৫ মে ২০২৬ প্রতিদিন
    উদয়নারায়ণপুরে বিজেপি কর্মীকে কুপিয়ে খুন! অভিযোগের তির তৃণমূলের দিকে

    এক ব্যক্তিকে মারধর করে খুনের অভিযোগ উঠল প্রতিবেশীদের বিরুদ্ধে। মৃত ওই ব্যক্তির নাম যাদব বর (৪৫)। সোমবার রাতে ঘটনাটি ঘটে উদয়নারায়ণপুরের দেবীপুর গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ মানশ্রীতে। খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে যায় স্থানীয় উদয়নারায়ণপুর থানার পুলিশ। কীভাবে এই ঘটনা তা ...

    ০৫ মে ২০২৬ প্রতিদিন
    ‘এবার বিজেপিকে বলুন বিচার দিতে’, রত্নার জয়ে শুভেচ্ছা ‘বামপন্থী’ অভয়া মঞ্চের

    নির্বাচনে পাশে ছিলেন না। ভোটের ফলাফল (West Bengal Assembly Election Result 2026) বেরনোর পর তাঁরাই দিলেন শুভেচ্ছার ডালি। পানিহাটিতে জয়ী বিজেপি প্রার্থী রত্না দেবনাথের প্রতি অভয়া মঞ্চের প্রস্তাব, “এবার বিজেপিকে বলুন মেয়ের হত্যার বিচার দিতে।”আর জি করে নিহত তরুণী ...

    ০৫ মে ২০২৬ প্রতিদিন
    হাসপাতালে উদ্ধার বিপুল গয়না-টাকা, লুটের ভয়ে চিকিৎসকের কাছে গচ্ছিত রেখে গা ঢাকা তৃণমূল নেতার!

    ভোটের ফলপ্রকাশের রাতেই হাসপাতালে উদ্ধার হল সোনার গয়না, নগদ অর্থ। একটি সুটকেসের মধ্যে ওইসব রাখা হয়েছিল। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার ক্যানিংয়ে (Canning)। এক তৃণমূল নেতা ওই সুটকেস করে ওই গয়না, টাকা পাঠিয়েছেন বলে খবর। পুলিশ ঘটনার তদন্ত ...

    ০৫ মে ২০২৬ প্রতিদিন
    রাঙামাটিতে ‘জয়’ জগন্নাথ, মাটি কামড়ে জয়ী দুধকুমারও, বীরভূমে উড়ল গেরুয়া পতাকা

    বীরভূমের রাজনীতিতে এবার বিজেপির সবচেয়ে চর্চিত দুই মুখই বিপুল ভোটে জয়লাভ (West Bengal Election Result) করেছেন। একদিকে সিউড়িতে জগন্নাথ চট্টোপাধ্যায় আর অন্যদিকে ময়ূরেশ্বরের দুধকুমার মণ্ডল। দু’জনেই হারের পরেও মাটি কামড়ে পড়ে থাকার পুরষ্কার পেলেন বিধানসভা নির্বাচনে। ২০২১ সালে নিজের ...

    ০৫ মে ২০২৬ প্রতিদিন
    ‘সবুজদ্বীপে’ প্রথম ফুটল পদ্ম, দক্ষিণ ২৪ পরগনার ১০ আসন বিজেপির দখলে

    একচেটিয়া বাম দুর্গ ছিল দক্ষিণ ২৪ পরগনায়। ২০০৮ সালে বাম সরকারের আমলেই পঞ্চায়েত ভোটে পূর্ব মেদিনীপুরের সঙ্গে দক্ষিণ ২৪ পরগনার জেলা পরিষদেও ঘাসফুল ফুটেছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে। সেই থেকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি। একের পর এক নির্বাচনে ...

    ০৫ মে ২০২৬ প্রতিদিন
    বিজেপি সমর্থককে কুপিয়ে খুন, অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

    উদয়নারায়ণপুরে বিজেপি কর্মীকে মারধর করে কুপিয়ে খুনের অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। মৃতের নাম যাদব বর (৪৫)। সোমবার রাতে উদয়নারায়ণপুরের দেবীপুর গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ মানশ্রী এলাকায় এই ঘটনা ঘটে। ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ এবং শুরু হয়েছে তদন্ত। ...

    ০৫ মে ২০২৬ দৈনিক স্টেটসম্যান
    হারের দায় নিয়ে সব পদ থেকে ইস্তফা প্রাক্তন তৃণমূল বিধায়কের

    বিধানসভা নির্বাচনে খারাপ ফলের পর বড় সিদ্ধান্ত নিলেন জোড়াসাঁকোর প্রাক্তন বিধায়ক বিবেক গুপ্ত। সোমবার গভীর রাতে সমাজমাধ্যমে পোস্ট করে তিনি তৃণমূলের সমস্ত পদ থেকে ইস্তফা দেওয়ার কথা ঘোষণা করেন। নিজের ব্যর্থতার দায় স্বীকার করে দলের নেতৃত্বের পরবর্তী নির্দেশের জন্য ...

    ০৫ মে ২০২৬ দৈনিক স্টেটসম্যান
    কালীঘাটের থানার প্রাক্তন ওসি শান্তনুর বিরুদ্ধে লুক আউট নোটিস জারি ইডির

    কলকাতা পুলিশের ডেপুটি কমিশনার শান্তনু সিনহা বিশ্বাসের বিরুদ্ধে এবার লুক আউট নোটিস জারি করল ইডি। দু’টি পৃথক মামলার তদন্তে তাঁকে একাধিকবার তলব করা হলেও তিনি কোনোবারই  হাজিরা দেননি। এই পরিস্থিতিতে তদন্তকারীদের আশঙ্কা, তিনি দেশ ছাড়তে পারেন। সেই কারণেই তাঁর ...

    ০৫ মে ২০২৬ দৈনিক স্টেটসম্যান
    ফলঘোষণার পর উত্তপ্ত ভাঙড়, মারধর, হুমকি, বাড়ি ভাঙচুর

    ভোটের ফল ঘোষণার পর থেকেই ভাঙড়ের বিভিন্ন এলাকায় উত্তেজনা ছড়ায়।তৃণমূলের অভিযোগ, জয়ী আইএসএফের নেতা-কর্মীরা একাধিক স্থানে হামলা চালিয়েছে এবং রাতভর অশান্তি সৃষ্টি করেছে। বাড়ি ভাঙচুর, মারধর এবং হুমকির মতো ঘটনার অভিযোগ উঠেছে। নিমকুড়িয়া গ্রাম বিশেষভাবে উত্তপ্ত হয়ে ওঠে, যেখানে ...

    ০৫ মে ২০২৬ দৈনিক স্টেটসম্যান
    খুলে গেল মমতার বাড়ির গলির মুখের ‘সিজার ব্যারিকেড’, চলাচল এখন অবাধ

    সোমবার রাত পর্যন্ত যে পথে কড়া নিরাপত্তা ছিল, মঙ্গলবার সকাল হতেই সেই রাস্তাই হয়ে উঠল সম্পূর্ণ অবাধ। বিদায়ী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির দিকে যাওয়ার হরিশ চ্যাটার্জি স্ট্রিটের গলির মুখে এত দিন ‘সিজারস ব্যারিকেড’ বসানো ছিল। সাধারণ মানুষের যাতায়াতের আগে ...

    ০৫ মে ২০২৬ দৈনিক স্টেটসম্যান
    হিংসা রুখতে রাজনীতির রং না দেখে কঠোর পদক্ষেপের জন্য মুখ্যসচিবকে বার্তা শমীকের

    রাজ্যে ভোট-পরবর্তী হিংসা কোনওভাবেই মেনে নেওয়া হবে না—এমনই কড়া বার্তা দিলেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। তিনি স্পষ্ট জানিয়েছেন, দলের কোনও কর্মী বা সমর্থক এই ধরনের ঘটনায় জড়িত থাকলে তাঁদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে, এমনকি দল থেকেও বহিষ্কার ...

    ০৫ মে ২০২৬ দৈনিক স্টেটসম্যান
    তাপসকে হারিয়ে মাত্র ৩১৬ ভোটে বিজেপির পীযূষের চমকপ্রদ জয়

    পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর রাজ্যের রাজনৈতিক মানচিত্রে বড়সড় পরিবর্তনের ছবি স্পষ্ট। রাজারহাট নিউ টাউন বিধানসভা কেন্দ্রে রুদ্ধশ্বাস লড়াইয়ের শেষে মাত্র ৩১৬ ভোটের ব্যবধানে জয় ছিনিয়ে নিল ভারতীয় জনতা পার্টির প্রার্থী পীযূষ কানোডিয়া। এই নাটকীয় জয়ের ফলে রাজ্যে ...

    ০৫ মে ২০২৬ দৈনিক স্টেটসম্যান
    নবান্নে ‘জয় শ্রীরাম’ স্লোগান এবং ‘ভারত মাতা কি জয়’ স্লোগান

    রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর প্রশাসনিক ভবন নবান্নের পরিবেশেও  পরিবর্তনের বার্তা স্পষ্ট। মঙ্গলবার সরকারি কর্মীদের মুখে শোনা গেল ‘জয় শ্রীরাম’ ও ‘ভারত মাতা কি জয়’ স্লোগান। সোমবার বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর বিজেপি বিপুল সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে ক্ষমতায় এসেছে। এর ...

    ০৫ মে ২০২৬ দৈনিক স্টেটসম্যান
    মঙ্গলে আরও বাড়ল BJP-র আসন, রাজারহাট-নিউটাউনও এবার হাতছাড়া তৃণমূলের

    পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের ফল এবার গেরুয়াময়। ইতিহাস গড়েছে  ভারতীয় জনতা পার্টি । দীর্ঘ এক দশকেরও বেশি সময় ধরে ক্ষমতায় থাকা তৃণমূল কংগ্রেসকে হটিয়ে প্রথমবারের মতো এই রাজ্যে সরকার গড়তে চলেছে পদ্ম শিবির। সোমবার পর্যন্ত ২০৬ টি আসনে জয় পেয়েছিল ...

    ০৫ মে ২০২৬ আজ তক
    মমতার পরবর্তী প্ল্যান কী? সামনে খোলা এই ২ রাস্তা

    পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে তৃণমূলের ভরাডুবি। দীর্ঘ রাজনৈতিক কেরিয়ারে বৃহত্তম পরাজয় মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। শুধু রাজ্যের ক্ষমতাই নয়, নিজের দীর্ঘদিনের শক্ত ঘাঁটি ভবানীপুর কেন্দ্রও হাতছাড়া হয়েছে। বিজেপির উত্থানে বদলে গিয়েছে বাংলার রাজনৈতিক মানচিত্র। এহেন পরিস্থিতিতে এখন সবচেয়ে বড় প্রশ্ন; মমতার পরবর্তী পদক্ষেপ ...

    ০৫ মে ২০২৬ আজ তক
    ধেয়ে আসছে ঝোড়ো হাওয়া ও ভারী বৃষ্টি, ৭ জেলায় দুর্যোগের সতর্কতা জারি

    সোমবারের বৃষ্টির পর মঙ্গলবার সকাল থেকেই দফায় দফায় ভিজছে একাধিক জেলা। ঘূর্ণাবর্তের প্রভাবে আবহাওয়ার আচমকা পরিবর্তন, তাপমাত্রাও অনেকটাই নেমেছে। আবহাওয়া দফতর আগেই সতর্ক করেছিল, কলকাতা ও আশপাশের জেলাগুলিতে ঘণ্টায় ৫০-৬০ কিমি বেগে দমকা হাওয়া বইতে পারে, সকালের আকাশ সেই ...

    ০৫ মে ২০২৬ আজ তক
    বিরোধী ঐক্য জোরদার করার বার্তা দিলেন মমতা

    আজকাল ওয়েবডেস্ক:‌ ‘‌আমি ভোটে হারিনি। পদত্যাগ করব না।’‌ কালীঘাটে সাংবাদিক বৈঠকে জোর গলায় একথা বললেন মমতা। বিধানসভা ভোটে হারের পর মঙ্গলবার সাংবাদিক সম্মেলন করলেন তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জি। কালীঘাটে। ছিলেন অভিষেক ব্যানার্জি, ফিরহাদ হাকিম, ডেরেক ও‘‌ব্রায়েন, চন্দ্রিমা ভট্টাচার্য, কল্যাণ ব্যানার্জিরা।ভবানীপুরে ...

    ০৫ মে ২০২৬ আজকাল
    ফলের আগেই জরুরি মতামত যোধপুর গার্লসের শিক্ষিকার

    অজন্তা চৌধুরী মাধ্যমিকের ফল আর কয়েকদিনের মধ্যেই প্রকাশিত হবে। যাদের ফল ভাল হবে, তাদের আগাম অভিনন্দন এবং শুভেচ্ছা।তবে যাদের ফল আশানুরূপ হবে না, তাদের হতাশায় ভেঙে পড়লে চলবে না। খারাপ ফল মানেই জীবনের সব রাস্তা বন্ধ—এই ধারণা একেবারেই ভুল। বর্তমানে তাদের ...

    ০৫ মে ২০২৬ আজকাল
    হুমায়ুন করে ফেললেন বড় দাবি

    আজকাল ওয়েবডেস্ক:‌ বাম আমলে ‘কংগ্রেসের গড়’, পরিবর্তনের পর ‘তৃণমূলের দুর্গ’, সেই মুর্শিদাবাদের রাজনৈতিক মানচিত্রই বদলে দিল ২০২৬–এর বিধানসভা ভোট। একুশের বিধানসভায় ২২টি আসনের মধ্যে মাত্র ২টি পাওয়া বিজেপি এবার এক লাফে দখল করল ৮টি আসন। আর তৃণমূল কংগ্রেস ২০ ...

    ০৫ মে ২০২৬ আজকাল
    বাংলায় বিজেপি, কী ভাবছে বিশ্ব?

    আজকাল ওয়েবডেস্ক: চার রাজ্য এবং একটি কেন্দ্রশাসিত অঞ্চলের বিধানসভা নির্বাচনের ফলাফল প্রকাশের পর আন্তর্জাতিক সংবাদপত্রের  পাতা যেন গেরুয়া রঙে রাঙিয়ে উঠেছে। বিদেশি সংবাদমাধ্যমের অধিকাংশ প্রতিবেদনে মূলত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন ভারতীয় জনতা পার্টির (বিজেপি) পশ্চিমবঙ্গে জয়ের বিষয়টিকেই প্রাধান্য দেওয়া ...

    ০৫ মে ২০২৬ আজকাল
    মানুষের মনে দাগ কাটতে পারলেন না রাজন্যা

    আজকাল ওয়েবডেস্ক:‌ নির্দল প্রার্থী হয়ে দাঁড়িয়েছিলেন সোনারপুর দক্ষিণ কেন্দ্রে। রাজন্যা হালদার পেয়েছেন মাত্র ৫১২ ভোট।ভোটের আগে তিনি তৃণমূল ছেড়েছিলেন। নির্দল প্রার্থী হিসেবে প্রচার সারলেও তিনি যে আমজনতার মনে দাগ কাটতে পারেননি, তা স্পষ্ট ভোটের ফলাফলেই। মাত্র ৫১২ ভোট পেয়ে ...

    ০৫ মে ২০২৬ আজকাল
    শান্তিকুঞ্জ থেকে কলকাতার পথে শুভেন্দু

    আজকাল ওয়েবডেস্ক:‌ কলকাতার পথে রওনা দিলেন শুভেন্দু অধিকারী। কাঁথির শান্তিকুঞ্জর বাড়ি থেকে মঙ্গলবার সকাল সাড়ে দশটা নাগাদ কলকাতার রাজ্য পার্টি অফিসের উদ্দেশে রওনা দেন শুভেন্দু। দিল্লি যাওয়ার প্রসঙ্গে তিনি মুখ খুলতে চাননি। রাজ্য পার্টি অফিসে গিয়ে কর্মীদের সঙ্গে দেখা ...

    ০৫ মে ২০২৬ আজকাল
    হরিশ চ্যাটার্জি স্ট্রিট থেকে সরল গার্ডরেল, অবাধ রাস্তায় চলছে চার চাকা, বাইক

    মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনের রাস্তা থেকে সরানো হলো গার্ডরেল। মঙ্গলবার থেকে হরিশ চ্যাটার্জি স্ট্রিটের এই অংশেও বিনা বাধায় চলাচল করতে পারবে গাড়ি, যাতায়াত করতে পারবেন সাধারণ মানুষ। বিদায়ী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনের রাস্তায় এই গার্ডরেল বসানো ছিল। সোমবার ...

    ০৫ মে ২০২৬ এই সময়
    লালবাজারের কর্তা শান্তনুর বিরুদ্ধে লুক আউট নোটিস জারি

    কলকাতা পুলিশের ডেপুটি কমিশনার শান্তনু সিং বিশ্বাসের বিরুদ্ধে এ বার লুক আউট নোটিস জারি করল ইডি। জাল নথির মাধ্যমে জমি দখল এবং ওই জমিতে অবৈধ নির্মাণের মামলায় তাঁকে একাধিক বার তলব করা হয়েছিল। কিন্তু তিনি তদন্তকারীদের মুখোমুখি হননি। অন্য ...

    ০৫ মে ২০২৬ এই সময়
    রাজারহাটেও হার তৃণমূলের, তাপসকে হারিয়ে জিতলেন পীযূষ কানোরিয়াই

    রাজারহাট নিউ টাউন বিধানসভা কেন্দ্রে জিতলেন বিজেপির পীযূষ কানোরিয়া। ৩১৬ ভোটে হারলেন তৃণমূলের তাপস চট্টোপাধ্যায়। মঙ্গলবার দফায় দফায় পুনর্গণনা শেষে জয়ী হলেন বিজেপির প্রার্থী। এই কেন্দ্র জেতার পরে ২৯৩টি বিধানসভা আসনের মধ্যে ২০৭টিতে জয়ী হলো বিজেপি। তৃণমূল পেল ৮০টি। ...

    ০৫ মে ২০২৬ এই সময়
    রাজ্যে পালাবদল, নবান্নে সরকারি কর্মীদের ‘জয় শ্রীরাম’ স্লোগান

    Big Breaking: রাজ্যে পালাবদলের পরেই সরকারি কর্মীদের ‘জয় শ্রীরাম’ স্লোগান নবান্নে। মঙ্গলবার ‘ভারত মাতা কি জয়’ এবং ‘বন্দে মাতরম’ স্লোগানও দিয়েছেন তাঁরা। এমনকী এ দিন নবান্নের একাধিক সরকারি কর্মীদের হাতে গেঁরুয়া পতাকাও দেখা গিয়েছে। বিস্তারিত আসছে...

    ০৫ মে ২০২৬ এই সময়
    কে হবেন বাংলার মুখ্যমন্ত্রী? বাছাইয়ের দায়িত্ব অমিত শাহের

    অঙ্গ-কলিঙ্গের পরে বঙ্গ জয় সম্পন্ন। বাংলায় ২০৭ আসনে বিজেপির বিপুল জয়ের পরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কাঁধে বড় দায়িত্ব তুলে দিল দল। পশ্চিমবঙ্গের কেন্দ্রীয় পর্যবেক্ষক হিসেবে শাহকে দায়িত্ব দিল বিজেপি। মুখ্যমন্ত্রী থেকে ক্যাবিনেট মন্ত্রী—সবই বাছবেন তিনি। সূত্রের খবর, তাঁর ...

    ০৫ মে ২০২৬ এই সময়
    জোড়া জয়ের পরে বঙ্গবাসীকে শুভেচ্ছাবার্তা শুভেন্দুর, ‘নিরাপদ পশ্চিমবঙ্গ’ গঠনের অঙ্গীকার

    ভবানীপুর ও নন্দীগ্রামে জোড়া জয়ের পরে প্রথম সকাল। মঙ্গলবার দিল্লিযাত্রা করলেন শুভেন্দু অধিকারী। দিল্লি যাওয়ার আগে বাংলার মানুষকে প্রণাম জানিয়ে ‘নিরাপদ পশ্চিমবঙ্গ’ গঠনের অঙ্গীকার করে গেলেন শুভেন্দু।এ দিন সোশ্যাল মিডিয়ায় শুভেন্দু লেখেন, ‘পশ্চিমবঙ্গে ভারতীয় জনতা পার্টিকে বিপুল সমর্থন দেওয়ার ...

    ০৫ মে ২০২৬ এই সময়
    বিজেপির সরকারে কি বড় দায়িত্ব পেতে চলেছেন? জবাব দিলেন বিধায়ক দিলীপ

    দল জিতেছে। নিজেও জিতেছেন। ১০ বছর পর আবার বিধায়ক দিলীপ ঘোষ। প্রথম বার জেতা সেই খড়্গপুর সদর কেন্দ্র থেকেই জিতেছেন। ৩০ হাজারের বেশি ভোটে হারিয়েছেন তৃণমূল প্রার্থী প্রদীপ সরকারকে। কিন্তু নতুন বিজেপির সরকারে তাঁর ভূমিকা কী হবে? বিজেপির প্রাক্তন ...

    ০৫ মে ২০২৬ এই সময়
    কোচবিহার, মালদায় কমলো আসন, গেরুয়া গড়ে ৪ জেলায় শূন্য তৃণমূল

    এই সময়: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নির্বাচনী প্রচারে বলেছিলেন, কয়েকটি জেলায় খাতা খুলতে পারবে না তৃণমূল। সেই ভবিষ্যদ্বাণী সত্যি হয়ে গেল। উত্তরবঙ্গে চার জেলা দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়িতে কোনও আসন পায়নি মমতা বন্দ্যোপাধ্যায়ের দল।জলপাইগুড়ি: লোকসভার মতো বিধানসভা ভোটেও জলপাইগুড়ি জেলা ...

    ০৫ মে ২০২৬ এই সময়
    ‘আউশগ্রামবাসীর জয়... আমার একার না’, আউশগ্রামে পদ্ম ফোটালেন পেশায় গৃহ পরিচারিকা কলিতা

    বিজেপির প্রার্থীতালিকায় তাঁর নাম দেখেই শুরু হয়েছিল আলোচনা। একেবারে প্রান্তিক শ্রেণি বলতে যা বোঝানো হয়, সেই শ্রেণির প্রতিনিধি তিনি। প্রচারে নজর কেড়েছিলেন পূর্ব বর্ধমানের আউশগ্রামের বিজেপি প্রার্থী কলিতা মাজি। ভোটগণনার দিন শেষ হাসি তিনিই হাসলেন। ২০২৬ সালের নির্বাচনে আউশগ্রাম ...

    ০৫ মে ২০২৬ এই সময়
    ১ লক্ষেরও বেশি ভোটে শঙ্করকে হারিয়ে সর্বোচ্চ ব্যবধানে জয় আনন্দময়ের

    এই সময়: মাত্র কয়েকশো থেকে শুরু করে পাঁচ–ছ'হাজার ভোটের ব্যবধানে জয়–পরাজয় নির্ধারিত হয়েছে এমন কেন্দ্রের সংখ্যা বেশ কয়েক ডজন। তবু তার মধ্যেই বিপুল ব্যবধানে জিতলেন, এমন প্রার্থীর সংখ্যাও যথেষ্ট। তবে জয়ের ব্যবধান ৭০ হাজার ভোট বা তার বেশি— এমন ...

    ০৫ মে ২০২৬ এই সময়
    'দাদা দুটো হাতি ছেড়ে দিয়ে যান', কটাক্ষ নির্মলকে, উঠল চোর-চোর স্লোগানও

    এই সময়, আরামবাগ: 'ও নির্মলদা, চলে যাচ্ছেন কোথায়? দু'টো হাতি ছেড়ে দিয়ে যান। দু'টো হরিণ দিন গো। চলে যাচ্ছেন কেন? চোর চোর, চোরের দল চলে যাচ্ছে। জয় শ্রীরাম!' আরামবাগ নেতাজি মহা বিদ্যালয়ের কাউন্টিং হলের মধ্যে থেকে বিজেপির কাউন্টিং এজেন্টদের ...

    ০৫ মে ২০২৬ এই সময়
    শিবিরে পড়ে রইল খাবার, শুনশান তৃণমূল ক্যাম্প

    প্রদীপ চক্রবর্তী শ্রীরামপুরশ্রীরামপুর কলেজের গণনাকেন্দ্র থেকে ঢিল ছোড়া দূরত্বে একটি ইংরেজি মাধ্যম স্কুলের সামনে তৃণমূলের ক‍্যাম্পে সকাল থেকেই ভিড় জমাতে শুরু করেছিলেন দলের কর্মী–সমর্থকরা। জয় নিশ্চিত ভেবেই তাঁদের অনেকেই সঙ্গে করে এনেছিলেন দলীয় পতাকা এবং দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও ...

    ০৫ মে ২০২৬ এই সময়
    ফলপ্রকাশের পরের সকালে নতুন সরকারের লক্ষ্য ঘোষণা শুভেন্দুর! জানালেন অঙ্গীকারও

    ফলপ্রকাশের পরের সকালেই বিজেপির নতুন সরকারের লক্ষ্য ঘোষণা করে দিলেন শুভেন্দু অধিকারী। পশ্চিমবঙ্গে বিজেপির নতুন সরকার কেমন হবে, সোমবার সন্ধ্যার বিজয় ভাষণেই তার আভাস দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এ বার শুভেন্দুও নতুন সরকারের লক্ষ্য জানিয়ে দিলেন রাজ্যবাসীকে।বিজেপির নতুন সরকারের ...

    ০৫ মে ২০২৬ আনন্দবাজার
    ফল ঘোষণার পর উত্তপ্ত ভাঙড়, মারধর, হুমকি, বাড়ি ভাঙচুর! এ বার ‘আক্রান্ত’ তৃণমূল, অভিযুক্ত বিজেপি এবং আইএসএফ

    ভোটের ফল ঘোষণা হতেই উত্তপ্ত দক্ষিণ ২৪ পরগনা জেলার ভাঙড়। এ বার ভাঙড়ে শাসক-ঘনিষ্ঠদের হাতে আক্রান্ত হওয়ার অভিযোগ তুলল বিরোধী তৃণমূল। বাড়ি ভাঙচুর, মারধরের অভিযোগ উঠেছে নানা জায়গায়। এক প্রৌঢ়ের অবস্থা গুরুতর। তাঁকে কলকাতার একটি হাসপাতালে ভর্তি করানো হয়েছে ...

    ০৫ মে ২০২৬ আনন্দবাজার
    হারের দায় নিয়ে তৃণমূলের সব পদ থেকে ইস্তফা জোড়াসাঁকোর প্রাক্তন বিধায়কের! হিন্দিভাষী সেলের দায়িত্বে ছিলেন এত দিন

    তৃণমূলের সব পদ থেকে ইস্তফা দিলেন জোড়াসাঁকোর প্রাক্তন বিধায়ক বিবেক গুপ্ত। সোমবার বেশি রাতের দিকে সমাজমাধ্যমে পোস্ট করে এই সিদ্ধান্তের কথা ঘোষণা করেছেন তিনি। বিবেক লিখেছেন, দলীয় নেতৃত্বের তরফে পরবর্তী নির্দেশের জন্য অপেক্ষা করছেন তিনি।জোড়াসাঁকোর প্রাক্তন বিধায়ক বিবেক এ ...

    ০৫ মে ২০২৬ আনন্দবাজার
    বদল হয়েছে, রাজ্য সরকারের মামলার পক্ষে বা বিপক্ষে রায় এখনই দেবেন না! হাই কোর্টে অনুরোধ পদ্মের আইনজীবীদের

    রাজ্য সরকারের সঙ্গে সম্পর্কিত মামলার পক্ষে বা বিপক্ষে এখনই কোনও রায় ঘোষণা না করার জন্য হাই কোর্টে অনুরোধ করলেন বিজেপির আইনজীবীরা। মঙ্গলবার এ বিষয়ে কলকাতা হাই কোর্টের দৃষ্টি আকর্ষণ করেন আইনজীবী সুস্মিতা সাহা দত্ত। সোমবারই রাজ্যে রাজনৈতিক পালাবদল হয়েছে। ...

    ০৫ মে ২০২৬ আনন্দবাজার
    গণনা শেষের রাতেই গ্রেফতার মুর্শিদাবাদের তৃণমূল সাংসদের ভাগ্নে! ভোটের দিনে অশান্তির ঘটনায় পাকড়াও করল পুলিশ

    ভোটের আগে এলাকায় অশান্তিতে উস্কানি এবং উত্তেজনা সৃষ্টির অভিযোগ উঠেছিল। গণনাপর্ব শেষ হতেই মুর্শিদাবাদের নওদার তৃণমূল নেতা সফিউজ্জামান শেখ ওরফে হাবিব গ্রেফতার হলেন পুলিশের হাতে। তিনি সম্পর্কে মুর্শিদাবাদের তৃণমূল সাংসদ আবু তাহের খানের ভাগ্নে। মঙ্গলবার ধৃত তৃণমূল নেতাকে আদালতে ...

    ০৫ মে ২০২৬ আনন্দবাজার
    আঞ্চলিক দলের পতন, হাত শক্ত মোদী-শাহের

    বিজেপি দেশের বিভিন্ন রাজ্যে গেরুয়া পতাকা ওড়ালেও জনসঙ্ঘের প্রতিষ্ঠাতা শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের নিজের রাজ্য পশ্চিমবঙ্গে বিশেষ সাফল্য পায়নি বলে অটলবিহারী বাজপেয়ীর ভারী দুঃখ ছিল। বিজেপি তথা সঙ্ঘ পরিবারের এত দিনের অধরা স্বপ্ন পূরণ করতে নরেন্দ্র মোদী ও অমিত শাহ দু’জনেই রাজনৈতিক ...

    ০৫ মে ২০২৬ আনন্দবাজার
    নজর শাহের, দুই বিশ্বস্ত সেনাপতিতেই জয়ের রাস্তা

    ‘ম্যায় সম্ভাল লুঙ্গা’! ছোট্ট বাক্য। অভিঘাত বিরাট। সূত্রের খবর, রাজ্য বিজেপির শীর্ষ নেতারা অন্তত দু’বার এই বাক্যটি শুনেছেন। কখনও মুখভার করেছেন, কখনও আশ্বস্ত হয়েছেন। বক্তার নাম কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। গত বার ২০০ পার-এর আওয়াজ তুলে বিজেপি থেমে গিয়েছিল ৭৭-এ। শক্তি ...

    ০৫ মে ২০২৬ আনন্দবাজার
  • All Newspaper | 9901-10000

News/খবর All News এই সময় বর্তমান প্রতিদিন আজকাল দৈনিক স্টেটসম্যান আজ তক Times of India Indian Express The Statesman News18 বাংলা

BENGAL INFO | Information about West Bengal, India | bengalinfo1@gmail | Privacy Policy