BENGAL INFO
  • News
  • ক্যালেন্ডার
  • Hospitals
  • Schools
  • কবিতা
  • গান
  • দুর্গাপূজা
  • KOLKATA WEATHER
  • News from West Bengal | 28 Aug, 2026 | ১৩ ভাদ্র, ১৪৩৩
  • বাংলা (?)    
  • খেলা | ব্যবসা | বিনোদন | রাজ্য | কলকাতা | দেশ
  • :: দেশ ::
  • কংগ্রেসের জেলা কার্যালয়ের বাথরুম থেকে ৭২ টি কল চুরি করে চম্পট দিল চোর

    রায়পুর, ১৭ মে: চোরদের টর্গেট কংগ্রেসের জেলা কার্যালয়ের বাথরুমের কল। এক দুটি নয় গুনে গুনে ৭২টি কল চুরি করে চম্পট দিল দুষ্কৃতীরা। শুধু তাই নয়, পালানোর আগে বাথরুমের মেঝেতে 'লাভ ইউ' লিখে রেখে যায় তারা। ঘটনাটি ঘটেছে ছত্তিশগড়ের অম্বিকাপুরে ...

    ১৭ মে ২০২৬ বর্তমান
    সাতসকালে রাজধানী এক্সপ্রেসে আগুন, রেল কর্মীদের তৎপরতায় রক্ষা পেলেন যাত্রীরা

    কোটা, ১৭ মে: আজ,রবিবার সকালে রাজস্থানের কোটায় দিল্লিগামী রাজধানী এক্সপ্রেসের একটি শীতাতপ নিয়ন্ত্রিত কোচে ভয়াবহ আগুন লাগে। তবে রেল কর্তৃপক্ষের তরফে জনানো হয়েছে, এই ঘটনায় কেউ আহত হননি। কোটার বিক্রমগড় আলোট রেলস্টেশনের কাছে ট্রেনটির বি-১ কোচটিতে ভোরবেলা আগুন লাগে।কোচটিতে ৬৮ ...

    ১৭ মে ২০২৬ বর্তমান
    পাকিস্তানকে হুঁশিয়ারি সেনাপ্রধানের, মানচিত্রে থাকবেন নাকি ইতিহাসে, সিদ্ধান্ত আপনাদের

    নয়াদিল্লি: পাকিস্তান আর সন্ত্রাসবাদ সমার্থক। জঙ্গিদের জামাই আদর করে ভারতকে নিশানা বানানো তাদের পুরানো অভ্যাস। গত বছর পহেলগাঁও হামলাতেও ধরা পড়েছিল সেই একই রোগ। তবে ‘অপারেশন সিন্দুরে’র প্রথম বর্ষপূর্তির মাসেই ‘জঙ্গিপ্রেমী’ পড়শিকে দেওয়া হল কড়া সতর্কবার্তা। এবার সুর চড়ালেন ...

    ১৭ মে ২০২৬ বর্তমান
    মাসে দু’হাজার টাকা ভাড়া দিতে ব্যর্থ, কিশোরী কন্যা সহ স্ত্রীকে বাড়িওয়ালার হাতে তুলে দিল স্বামী! লাগাতার ধর্ষণ

    আমেদাবাদ: স্ত্রী ও কিশোরী কন্যাকে কয়েক মাস ধরে ধর্ষণ করছে বাড়িওয়ালা। সব জেনেও প্রতিবাদ করেননি ভাড়াটে। কারণ, বাড়ি ভাড়া মেটাতে না পারায় তিনিই অভিযুক্তর হাতে স্ত্রী ও কন্যাকে তুলে দিয়েছিলেন বলে অভিযোগ। গুজরাতের মোরবি এলাকার ঘটনায় প্রতিবাদের ঝড় উঠেছে ...

    ১৭ মে ২০২৬ বর্তমান
    সংস্থা বদলালে পিএফ অ্যাকাউন্ট ট্রান্সফার করতে হবে না গ্রাহককে, বিশেষ উদ্যোগ কেন্দ্রের

    নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: এক সংস্থা থেকে অন্য প্রতিষ্ঠানে গেলে আর ইপিএফ অ্যাকাউন্ট ট্রান্সফার করতে হবে না গ্রাহককে। এক্ষেত্রে ওই গ্রাহকের ইপিএফ অ্যাকাউন্টে ‘অটো ট্রান্সফার’ হয়ে যাবে। দেশব্যাপী ইপিএফ গ্রাহকদের এসংক্রান্ত বিষয়ে ঝক্কি কমাতে এবার এমনই নয়া ব্যবস্থা চালুর পথে ...

    ১৭ মে ২০২৬ বর্তমান
    দিল্লিতে বেসরকারি অফিসেও সপ্তাহে ২ দিন ‘ওয়ার্ক ফ্রম হোম’ চালু হোক, পরামর্শ মুখ্যমন্ত্রীর

    পশ্চিম এশিয়ায় যুদ্ধ পরিস্থিতিতে যে ভারতের উপরেও যে ‘গভীর প্রভাব’ পড়েছে, তার মোকাবিলা করতে অতিমারি কালের মতো ‘ওয়ার্ক ফ্রম হোম’ সংস্কৃতি চালু করার ডাক দিয়েছেন নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রীর এই পরামর্শ কার্যকর করতে দিল্লিতে ইতিমধ্যেই একগুচ্ছ সিদ্ধান্ত নিয়েছে রেখা গুপ্তার ...

    ১৭ মে ২০২৬ এই সময়
    মেয়েকে কুয়োয় ফেলে পাথর দিয়ে আঘাত! সাংঘাতিক অভিযোগ বাবার বিরুদ্ধে

    কর্নাটকের তুমাকুরু জেলায় শিউরে ওঠার মতো ঘটনা। কিশোরী মেয়ের বিয়ে নিয়ে বাড়িতে মতানৈক্য। মেয়েকে খুনের অভিযোগ উঠল বাবার বিরুদ্ধে। শিরা তালুকের নিম্বেমারাদাহল্লি গ্রামে বাবা-মায়ের সঙ্গে থাকত ওই কিশোরী। এক মাসেরও বেশি সময় ধরে নিখোঁজ ছিল সে। এর পরেই পরিবারের ...

    ১৭ মে ২০২৬ এই সময়
    ‘পায়ে পড়ছি স্যর…’, মোবাইল টাওয়ারে উঠে পুলিশের কাছে বায়না অন্ধ্রপ্রদেশের যুবকের

    মোবাইল টাওয়ারে উঠে পড়েছেন এক যুবক। ওই টাওয়ারের প্রায় ৫০ ফুট উঁচুতে উঠে আজব বায়না ধরেন তিনি। বেশি কিছু দাবি নয় ওই যুবকের। তাঁর দাবি সামান্যই। ওই টাওয়ারে উঠে এক প্যাকেট গাঁজা চেয়েছিলেন তিনি। এর জন্য কাতর অনুরোধ করেন ...

    ১৭ মে ২০২৬ এই সময়
    মন্ত্রী বাছাইয়ে বাড়তি গুরুত্ব মুসলিম লিগকে! শপথের আগেও চূড়ান্ত কোন্দল কংগ্রেসের অন্দরে

    দীর্ঘ টানাপোড়েনের পর নিচুতলার কর্মীদের দাবিতে সিলমোহর দিয়ে কেরলে মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা করেছে কংগ্রেস। মুখ্যমন্ত্রী পদে সোমবারই শপথ নেবেন ভিডি সতীশন। কিন্তু তাঁর শপথের কয়েক ঘণ্টা আগে পর্যন্তও মন্ত্রিসভা গঠন নিয়ে চরম কোন্দল ইউডিএফ জোটের অন্দরে। শোনা যাচ্ছে, দলের ...

    ১৭ মে ২০২৬ প্রতিদিন
    নীরব কেন মোদি? নিটের প্রশ্ন ফাঁস কাণ্ডে শিক্ষামন্ত্রীর ইস্তফা চেয়ে সরব রাহুল

    নিটের প্রশ্ন ফাঁস (NEET-UG 2026 Paper Leak) বিতর্কে এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির থেকে জবাব চাইলেন রাহুল গান্ধী। লোকসভার বিরোধী দলনেতা আরও জানিয়েছেন, এই ইস্যুতে পদত্যাগ করুন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। উল্লেখ্য, প্রশ্ন ফাঁস হওয়ার জেরে নিট ইতিমধ্যেই বাতিল হয়েছে। ...

    ১৭ মে ২০২৬ প্রতিদিন
    ‘লাভ ইউ’, ডজন ডজন কল চুরি করে ভালোবাসার বার্তা চোরের! হৈ হৈ কাণ্ড কংগ্রেস কার্যালয়ে

    কংগ্রেস কার্যালয় থেকে চুরি গেল ডজন ডজন কল। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে ছত্তিশগড়ের অম্বিকাপুরে। চুরির পর ভালোবাসার বার্তা দিয়ে চোরের দল লিখে গেল, ‘লাভ ইউ’। গোটা ঘটনায় হুলস্থুল পড়ে গিয়েছে এলাকায়।ছত্তিশগড়ের কংগ্রেসের এক শীর্ষ নেতার দাবি, অম্বিকাপুরের কংগ্রেস কার্যালয় ...

    ১৭ মে ২০২৬ প্রতিদিন
    পেটে ২০ হাজার টন জ্বালানি গ্যাস, যুদ্ধের হরমুজ পেরিয়ে গুজরাট বন্দরে ভিড়ল স্বস্তির জাহাজ

    হরমুজ বন্ধ। বিশ্বজুড়ে বাড়তে থাকা জ্বালানি সংকটের মাঝেই মধ্যপ্রাচ্যে নতুন করে যুদ্ধের দামামা বেজেছে। এহেন চরম পরিস্থিতির মাঝেই ভারতের জন্য এল স্বস্তির খবর। মার্শাল দ্বীপপুঞ্জের পতাকাবাহী জ্বালানি গ্যাস বোঝাই একটি জাহাজ হরমুজ পেরিয়ে ভিড়ল গুজরাটের দীনদয়াল বন্দরে। এই জাহাজে ...

    ১৭ মে ২০২৬ প্রতিদিন
    তিনটি ভাষা শিক্ষা বাধ্যতামূলক, নবম শ্রেণি থেকে নয়া নিয়ম কার্যকর সিবিএসই-র

    সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন (সিবিএসই) নবম শ্রেণি থেকে ছাত্রছাত্রীদের জন্য তিনটি ভাষার অধ্যয়ন বাধ্যতামূলক করেছে। ১ জুলাই থেকে এই নিয়ম কার্যকর হবে। তবে একই সঙ্গে সিবিএসই স্পষ্ট করেছে যে, দশম শ্রেণিতে তৃতীয় ভাষার (আর থ্রি) জন্য কোনও বোর্ড ...

    ১৭ মে ২০২৬ প্রতিদিন
    সরকার গড়েও জনরোষে কংগ্রেস! খাসতালুক ওয়ানড়েই রাহুল-প্রিয়াঙ্কাকে কটাক্ষ করে পড়ল পোস্টার

    ভোটে জিতে সদ্য সরকার গড়েছে কংগ্রেস। সেই কেরলেই এবার রাহুল গান্ধী এবং প্রিয়াঙ্কা গান্ধীর বিরুদ্ধে পড়ল পোস্টার। তাও প্রিয়াঙ্কার লোকসভা কেন্দ্র ওয়ানড়ে কংগ্রেসের পার্টি অফিসের দরজায়। সেই পোস্টারে সাফ দাবি, কেরলের মানুষ গান্ধী ভাইবোনকে ক্ষমা করবে না। হাত শিবিরের ...

    ১৭ মে ২০২৬ প্রতিদিন
    ত্রিপুরায় পুলিশ কর্মীর বাড়িতে টাকার পাহাড়, মুনাফার লোভ দেখিয়ে লক্ষ লক্ষ টাকা ‘আত্মসাৎ’

    ত্রিপুরায় এক পুলিশ কর্মীর বাড়ি থেকে উদ্ধার হল লক্ষ লক্ষ টাকা। গোটা ঘটনাটিকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এলাকায়। অভিযোগ, মুনাফার লোভ দেখিয়ে তিনি সাধারণ মানুষের কাছ থেকে হাতিয়ে নিতেন বিপুল অঙ্কের টাকা। এই প্রতারণা চক্রে তাঁর স্ত্রী-সহ আরও ...

    ১৭ মে ২০২৬ প্রতিদিন
    বাড়ি বাড়ি গিয়ে জনগণনার কাজ শুরু পাঁচ রাজ্যে, অ্যাপেও চলছে তথ্য সংগ্রহ

    বাড়ি বাড়ি গিয়ে জনগণনার কাজ শুরু হলো দেশের বেশ কয়েকটি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে। সেগুলির মধ্যে রয়েছে রাজস্থান, মহারাষ্ট্র, ঝাড়খণ্ড, মেঘালয় এবং দিল্লির পুর এলাকায়। এ বার জনগণনায় ডিজিটাল মাধ্যমের ব্যবহার করে সরাসরি জনতাকে জোড়ার পরিকল্পনা করেছে নরেন্দ্র মোদী ...

    ১৭ মে ২০২৬ এই সময়
    চার বছর ধরে গণধর্ষণ-ব্ল্যাকমেল! রাজস্থানে দিদির আত্মহত্যার দু’মাস পরে আত্মঘাতী বোনও

    বছরের পর বছর ধরে গণধর্ষণ এবং ব্ল্যাকমেলের শিকার হয়ে আত্মঘাতী হয়েছিলেন এক তরুণী। গত মার্চে এমনই অভিযোগ উঠেছিল রাজস্থানে। দু’মাস পর আত্মঘাতী হলেন সেই তরুণীর বোনও। অভিযোগ, দিদির উপর হওয়া নির্যাতনের বিচার চাইতে গিয়ে তিনিও যৌন হেনস্থার শিকার হয়েছেন। ...

    ১৭ মে ২০২৬ এই সময়
    সুপ্রিম কোর্টে আরও চার জন বিচারপতিকে চায় কেন্দ্র, মোদীর মন্ত্রিসভার সিদ্ধান্তে অনুমোদন রাষ্ট্রপতির

    প্রধান বিচারপতিকে বাদ রেখে সুপ্রিম কোর্টে বর্তমানে বিচারপতির সংখ্যা ৩৩। তা বাড়িয়ে ৩৭ করতে চায় কেন্দ্রীয় সরকার। এতে সম্প্রতিই সিলমোহর দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মন্ত্রিসভা। এ বার মন্ত্রিসভার সেই সিদ্ধান্তে অনুমোদন দিলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। ফলে শীর্ষ আদালতে প্রধান ...

    ১৭ মে ২০২৬ এই সময়
    NEET UG-র প্রশ্নপত্র ফাঁস মামলায় পরিচালন সংস্থার অনেকেই সিবিআইয়ের নজরে

    NEET–UG প্রশ্নপত্র ফাঁসের দুই ‘মাথা’ গ্রেপ্তার হতেই এ বার সিবিআইয়ের স্ক্যানারে পরিচালন সংস্থা ন্যাশনাল টেস্টিং এজেন্সি বা NTA-এর সঙ্গে যুক্ত অনেকেই। পু‍নের কেমিস্ট্রির লেকচারার পিভি কুলকার্নির পরে শনিবার গ্রেপ্তার হন উদ্ভিদবিদ্যার শিক্ষিকা মনীষা গুরুনাথ মান্ধারে। মনীষা NEET-UG প্রবেশিকা পরীক্ষার ...

    ১৭ মে ২০২৬ এই সময়
    আফ্রিকায় নতুন করে ইবোলার থাবা, কঙ্গো ও উগান্ডায় জারি জরুরি অবস্থা

    ডেমোক্রেটিক রিপাবলিক অফ কঙ্গো (DRC) এবং উগান্ডায় নতুন করে উদ্বেগ বাড়াচ্ছে ইবোলা সংক্রমণ। এই পরিস্থিতিকে ‘আন্তর্জাতিক জরুরি অবস্থা’ (public health emergency of international concern) হিসেবে ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO)। মূলত ‘বুন্দিবুগিও’ ভাইরাসের কারণেই এই সংক্রমণ ঘটেছে বলে ...

    ১৭ মে ২০২৬ এই সময়
    দু’দিনে দ্বিতীয়বার! দিল্লিতে ফের বাড়ল সিএনজির দাম

    দু’দিনের মধ্যে দ্বিতীয়বার। দিল্লিতে ফের বাড়ল সিএনজির দাম। জানা যাচ্ছে, রবিবার থেকে রাজধানী এবং তার সংলগ্ন অঞ্চলে প্রতি কেজি ১ টাকা করে বেড়েছে গ্যাসের দাম। তবে পেট্রল এবং ডিজেলের দামে নতুন করে কোনও পরিবর্তন হয়নি।শুক্রবার দেশজুড়ে বৃদ্ধি পায় পেট্রল এবং ...

    ১৭ মে ২০২৬ প্রতিদিন
    মধ্যপ্রদেশে রাজধানী এক্সপ্রেসে ভয়াবহ আগুন! আতঙ্কে হুড়োহুড়ি যাত্রীদের

    সাত সকালে রাজধানী এক্সপ্রেসে ভায়াবহ অগ্নিকাণ্ড। তিরুবনন্তপুরম থেকে দিল্লিগামী ট্রেনটিতে যাত্রাপথে আচমকা দাউদাউ করে আগুন লেগে যায়। এরপরই আতঙ্কে হুড়োহুড়ি পড়ে যায় যাত্রীদের মধ্যে। যদিও শেষ পর্যন্ত বড় বিপদ ঘটেনি বলেই জানা গিয়েছে। যাত্রীদের দ্রুত উদ্ধার করে নিরাপদে সরিয়ে ...

    ১৭ মে ২০২৬ প্রতিদিন
    নাবালিকাকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার কেন্দ্রীয় মন্ত্রীর পুত্র, পকসো ধারায় মামলা দায়ের

    বিয়ের প্রতিশ্রুতি দিয়ে নাবালিকাকে ধর্ষণের অভিযোগ গ্রেপ্তার কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর পুত্র। শনিবার কেন্দ্রীয় মন্ত্রী বান্দি সঞ্জয়ের পুত্র বান্দি সাই ভগীরথকে গ্রেপ্তার করল পুলিশ। অভিযুক্তের বিরুদ্ধে পসকো অ্যাক্টে মামলা দায়ের করে শুরু হয়েছে তদন্ত। ১৭ বছরের ওই কিশোরীর মায়ের অভিযোগের ...

    ১৭ মে ২০২৬ প্রতিদিন
    রাজধানী এক্সপ্রেসের AC কোচে আগুন, স্তব্ধ দিল্লি-মুম্বই রুটে ট্রেন চলাচল

    তিরুবনন্তপুরম-হজ়রত নিজামুদ্দিন রাজধানী এক্সপ্রেসে (12431) আগুন। ট্রেনের এসি কোচে (B1) রবিবার ভোরে আচমকা আগুন লেগে যায়। কোটা রেল ডিভিশনের অন্তর্গত মধ্যপ্রদেশের লুনি রিছা (LNR) ও বিক্রমগড় আলট (VMA) স্টেশনের মাঝে এই দুর্ঘটনাটি ঘটে। তবে রেলকর্মীদের দ্রুত তৎপরতায় বড়সড় বিপদের ...

    ১৭ মে ২০২৬ এই সময়
    কেন্দ্রীয় সংস্থাকে নবান্নের সাতটি হাইওয়ে হস্তান্তর, বিজ্ঞপ্তি মুখ্যসচিবের

    এই সময়: বাংলায় রাজনৈতিক পালাবদল হতেই সাতটি গুরুত্বপূর্ণ হাইওয়েকে কেন্দ্রীয় সংস্থাগুলির হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত নিল নবান্ন। এর মধ্যে কয়েকটি রাজ্য সড়ক এবং বাকিগুলো রাজ্যের মধ্যে থাকা জাতীয় সড়কের অংশ। রাজ্য পূর্ত দপ্তরের জাতীয় সড়ক শাখার আওতায় থাকা ওই সব ...

    ১৭ মে ২০২৬ এই সময়
    কংগ্রেস কার্যালয় থেকে শেষে কল চুরি! মেঝেতে আবার লেখা ‘লাভ ইউ’, মাথায় হাত নেতা-কর্মীদের

    বাংলায় ‘পুকুর চুরি’ বলে একটা প্রবাদ রয়েছে। বড়সড় লুট বোঝাতে এই শব্দবন্ধ ব্যবহার হয়। কিন্তু কেউ যদি বাড়িতে ঢুকে কল চুরি করে পালায় তা হলে? তাকে কী বলা যায়? শনিবার ছত্তিশগড়ের অম্বিকাপুর শহরের গান্ধী চক এলাকার ...

    ১৭ মে ২০২৬ এই সময়
    আমরাই বানাই আইন, শরিক দল মুসলিম লিগের স্লোগানে বিপাকে কংগ্রেস

    তিরুবনন্তপুরম: তিন গোষ্ঠীর মধ্যে কালি লেপালেপি, পোস্টার-যুদ্ধের পর্ব পেরিয়ে সবে মুখ্যমন্ত্রীর নাম চূড়ান্ত হয়েছে। এখনও হয়নি শপথগ্রহণ। এমনকি কংগ্রেসের এই কোন্দলের মুষলপর্বে নিশানা বানানো হয়েছে গান্ধী পরিবারকেও। পছন্দের মুখ্যমন্ত্রী পেতে একটি অংশের কর্মী-সমর্থকরা হুমকি পোস্টারে লিখেছিলেন, ‘ওয়েনাড় হবে পরবর্তী ...

    ১৭ মে ২০২৬ বর্তমান
    এখানেও ঝালমুড়ি? বাংলার ভোট প্রসঙ্গ টেনেই প্রধানমন্ত্রীর ভাষণ নেদারল্যান্ডসে

    নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: ‘এখানেও কি ঝালমুড়ি পৌঁছে গিয়েছে?’  নেদারল্যান্ডসের দ্য হেগ শহরে প্রবাসী ভারতীয়দের এক সভায় প্রশ্ন করলেন নরেন্দ্র মোদি। সদ্যসমাপ্ত পাঁচ রাজ্যের ভোটের কথা একসঙ্গে উচ্চারিত হলেও প্রধানমন্ত্রী যে বঙ্গবিজয়ের কথা ভুলতে পারছেন না, তার প্রমাণ হল শনিবার। ...

    ১৭ মে ২০২৬ বর্তমান
    ‘অপারেশন রেজপিল’: দেশে প্রথম ধরা পড়ল ‘জেহাদি ড্রাগ’, বাজেয়াপ্ত ১৮২ কোটি টাকার ক্যাপটাগন

    নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: ভারতকে ট্রানজিট হিসেবে ব্যবহার করা হচ্ছে।  নিষিদ্ধ ড্রাগ পাঠানো হচ্ছে পশ্চিম এশিয়ার কয়েকটি দেশে। নেপথ্যে জড়িত আন্তর্জাতিক ড্রাগ চক্র। যার একটি নেটওয়ার্ক সক্রিয় ভারতে। বিদেশি গুপ্তচর সংস্থার পাঠানো এই তথ্যের ভিত্তিতে দিল্লির নেবু সরাই এলাকায় একটি ...

    ১৭ মে ২০২৬ বর্তমান
    নতুন সংজ্ঞা নির্ধারণ হওয়ার আগে আরাবল্লিতে খনন নয়: সুপ্রিম কোর্ট

    নয়াদিল্লি: আদালত নিযুক্ত কমিটি আরাবল্লির নতুন সংজ্ঞা নির্ধারণ করবে। তার আগে পর্যন্ত সেখানে কোনো খননকার্য চলবে না। আরাবল্লি সংক্রান্ত মামলায় শনিবার স্পষ্ট নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। আরাবল্লিতে খননের দাবিতে শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছিলেন ইজারাদারদের একাংশ। তাঁদের দাবি ছিল, আদালত ...

    ১৭ মে ২০২৬ বর্তমান
    আজম খানের ২ বছরের কারাদণ্ড

    লখনউ: নির্বাচনি প্রচার চলাকালীন সরকারি আধিকারিকের উদ্দেশে কটূক্তি করেছিলেন সমাজবাদী পার্টির নেতা আজম খান। সেই মামলায় আজমকে দু’বছরের কারাদণ্ড দিল উত্তরপ্রদেশের একটি আদালত। একইসঙ্গে পাঁচ হাজার টাকা জরিমানাও করেছে আদালত। ঘটনার সূত্রপাত ২০১৯ সালে। লোকসভা নির্বাচনে রামপুর আসনে সমাজবাদী ...

    ১৭ মে ২০২৬ বর্তমান
    কান উৎসবে যাচ্ছেন না ফড়নবিশের স্ত্রী

    নয়াদিল্লি: আগামী এক বছর বিদেশ ভ্রমণ থেকে বিরত থাকার আরজি জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তাতে সাড়া দিয়ে এবছর কান চলচ্চিত্র উৎসবে যাচ্ছেন না মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবন্দ্র ফড়নবিশের স্ত্রী অম্রুতা। তিনি জানান, আমার কাছে দেশ সবার আগে। কান চলচ্চিত্র উৎসবে ...

    ১৭ মে ২০২৬ বর্তমান
    তৃতীয়-চতুর্থ সন্তানের জন্য আর্থিক সাহায্য

    বিজয়ওয়াড়া: তৃতীয় সন্তান হলে মিলবে ৩০ হাজার টাকা। চতুর্থ সন্তানের ক্ষেত্রে ৪০ হাজার টাকা। রাজ্যে জন্মহার বৃদ্ধি করতে এমনই  সিদ্ধান্ত নিল অন্ধ্রপ্রদেশ সরকার। আগামী একমাসের মধ্যে এবিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করবে প্রশাসন। শনিবার শ্রীকাকুলমের একটি জনসভায় মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু ...

    ১৭ মে ২০২৬ বর্তমান
    ১ জুলাই থেকেই নবম-দশমে তিন ভাষা শিক্ষা বাধ্যতামূলক, ঘোষণা সিবিএসইর, জারি বিজ্ঞপ্তি

    নয়াদিল্লি: স্কুল শিক্ষায় বড়োসড়ো সংস্কার করল সিবিএসই। নবম ও দশম শ্রেণির পড়ুয়াদের জন্য নয়া ‘ভাষা নীতি’ ঘোষণা করল বোর্ড। ১৫ মে এবিষয়ে বিজ্ঞপ্তি জারি করেছে সিবিএসই। বিজ্ঞপ্তি অনুযায়ী, নবম ও দশম শ্রেণির পড়ুয়াদের তিনটি ভাষা (আর১, আর২,আর৩) পড়া বাধ্যতামূলক ...

    ১৭ মে ২০২৬ বর্তমান
    নিটের প্রশ্নফাঁস কাণ্ডে গ্রেপ্তার আরও এক অধ্যাপক, যুক্ত এনটিএ কমিটিতে

    নয়াদিল্লি: নিটের প্রশ্নফাঁসের ঘটনায় জারি ধরপাকড়। নাসিকে ধৃত আয়ুর্বেদিক চিকিৎসক শুভম খৈরনারের কাছ থেকে ইনপুট পেয়ে শুক্রবার  পুনে থেকে প্রশ্নফাঁস চক্রের কিংপিন পি ভি কুলকার্নিকে গ্রেপ্তার করে সিবিআই। রসায়নের এই অধ্যাপককে জেরা করতেই বেরিয়ে আসে আর এক চক্রীর নাম। ...

    ১৭ মে ২০২৬ বর্তমান
    মন্দিরে ঢোকার ‘শাস্তি’! মহিলাকে অর্ধনগ্ন করে জুতোর মালা পরিয়ে ঘোরানো হল মহারাষ্ট্রে

    মন্দিরে ঢোকার অপরাধে মহিলাকে অর্ধনগ্ন করে গলায় জুতোর মালা পরিয়ে ঘোরানো হল এলাকায়। ভয়ংকর এই ঘটনা ঘটেছে মহারাষ্ট্রের উলহাসনগরের ওয়াঘরি এলাকায়। ঘটনার ভিডিও সোশাল মিডিয়ায় ভাইরাল হতেই নিন্দার ঝড় উঠেছে। গোটা ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।পুলিশ সূত্রে জানা গিয়েছে, স্থানীয় ...

    ১৭ মে ২০২৬ প্রতিদিন
    দেশে লুকিয়ে তেল ও গ্যাসের বিশাল ভাণ্ডার! সংকটের মাঝেই ‘সমুদ্রমন্থনে’ মোদি সরকার

    হরমুজ সংকটে বিশ্বজুড়ে ক্ষতিগ্রস্ত জ্বালানি তেল ও এলপিজি গ্যাসের সরবরাহ। যার গুরুতর প্রভাব পড়েছে ভারতেও। এই ‘শিরে সংক্রান্তি’ পরিস্থিতিতে অনাবিষ্কৃত জ্বালনি তেল ও গ্যাসের ভাণ্ডারের অনুসন্ধানে নামল ভারত সরকার। বঙ্গোপসাগরের বিরাট সমুদ্র ‘মন্থনে’ গত ১৪ মে টেন্ডার ডেকেছে মোদি ...

    ১৭ মে ২০২৬ প্রতিদিন
    প্রবল বৃষ্টি-হড়পা বানে ভূমিধস সিকিমে, আটকে থাকা পর্যটকদের উদ্ধারে সেনা

    প্রবল বৃষ্টির জেরে ভূমিধস ও হড়পা বানের ধাক্কায় বিপর্যস্ত সিকিম। নাথু-লা রোডে আটকে পড়া পর্যটকদের উদ্ধারে চলল সেনা অভিযান। অবরুদ্ধ একাধিক রাস্তা। ভুটানেও চলছে ভারী বর্ষণ। সেখানেও রাস্তায় উঠে এসেছে ঝোরা-নদী। এদিকে সিকিম ও ভুটান পাহাড়ে প্রবল বৃষ্টির জল ...

    ১৭ মে ২০২৬ প্রতিদিন
    তৃতীয় সন্তানে তিরিশ, চতুর্থে ৪০ হাজার! জনসংখ্যা বাড়াতে অভিনব প্রকল্প অন্ধ্র সরকারের

    দুই সন্তানে থামলে হবে না। বেশি বেশি করে সন্তান জন্ম দিতে হবে দম্পতিদের। দেশজুড়ে জন বিস্ফোরণের মাঝেই নিজ রাজ্যের জনসংখ্যা বাড়াতে তৎপর হলেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু। দম্পতিদের সন্তান জন্মে উৎসাহিত করতে মুখ্যমন্ত্রীর উদ্যোগে আনা হল অভিনব প্রকল্প। যার ...

    ১৭ মে ২০২৬ প্রতিদিন
    নিট প্রশ্নফাঁসে এবার গ্রেপ্তার বায়োলজির অধ্যাপিকা, NTA-র সঙ্গে যুক্ত ছিলেন অভিযুক্ত মনীষা

    রসায়নের অধ্যাপকের পর এবার সিবিআইয়ের জালে বায়োলজির লেকচারার। নিট প্রশ্নফাঁসের তদন্তে নেমে এবার গ্রেপ্তার হলেন মনীষা গুরুনাথ মান্ধারে নামে এক অধ্যাপিকা। অভিযুক্ত এই শিক্ষিকা এনটিএ-র পেপার সেটিং কমিটির সদস্যা ছিলেন। তদন্তকারীদের দাবি, ওই শিক্ষিকার কাছে উদ্ভিদবিদ্যা ও প্রাণীবিদ্যার প্রশ্নপত্রের ...

    ১৭ মে ২০২৬ প্রতিদিন
    ‘আরাবল্লীর এক ইঞ্চি জমিতেও হাত দেওয়া যাবে না’, খনন নিয়ে নির্দেশ সুপ্রিম কোর্টের

    বিশেষজ্ঞ কমিটির রিপোর্ট না দেওয়া পর্যন্ত কোনও সিদ্ধান্ত নয়। আরাবল্লীর মামলায় শনিবার এমনই নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতি সূর্য কান্ত ও বিচারপতি জয়মাল্য বাগচীর বেঞ্চ বলছে, “আদালতের নিয়োগ করা বিশেষজ্ঞ কমিটি আরাবল্লী পাহাডের নতুন সংজ্ঞা জমা না দেওয়া ...

    ১৭ মে ২০২৬ প্রতিদিন
    করোনা, যুদ্ধ, জ্বালানি সঙ্কটের ত্র্যহস্পর্শে ফিরবে চরম দারিদ্র্য? সতর্ক করলেন মোদী

    করোনা মহামারি, একের পর এক যুদ্ধ এবং বিশ্বজুড়ে চলা তীব্র জ্বালানি সঙ্কটের জেরে গোটা পৃথিবী আজ এক অভূতপূর্ব অর্থনৈতিক বিপর্যয়ের মুখে দাঁড়িয়ে। শনিবার নেদারল্যান্ডসের হেগ শহরে সে দেশে বসবাসকারী ভারতীয় বংশোদ্ভূতদের এক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বিশ্ববাসীকে সতর্ক করলেন ...

    ১৭ মে ২০২৬ এই সময়
    মন্ত্রিসভায় লটারি কিঙের জামাই থেকে ৩০-এর তরুণী! দপ্তর ফাঁকা রেখে কোন খেলা বিজয়ের?

    রুপোলি পর্দার গ্ল্যামার সরিয়ে তামিলনাড়ু রাজ্যের শাসনভার নিজের কাঁধে তুলে নিয়েছেন অভিনেতা সি জোসেফ বিজয়। তবে তাঁর প্রথম মন্ত্রিসভার দপ্তর বণ্টনে বলা যেতে পারে দেখা গেল সেই ফিল্মি চমক। শনিবার (১৬ মে) বিকেলে নতুন মন্ত্রীদের তালিকা প্রকাশ করেছে রাজভবন। ...

    ১৭ মে ২০২৬ এই সময়
    পকসো মামলায় কেন্দ্রীয় মন্ত্রীর ছেলের বিরুদ্ধে ‘লুকআউট নোটিস’! দেশ ছেড়ে পালাবেন ভগীরথ?

    শুক্রবার তেলঙ্গানা হাইকোর্ট সাই ভগীরথের আগাম জামিনের আবেদনের শুনানিতে কোনও অন্তর্বর্তীকালীন সুরক্ষা দিতে অস্বীকার করে। আদালত জানিয়েছে, আগামী ২১ মে এই বিষয়ে চূড়ান্ত রায় ঘোষণা করা হবে। আইনি বিশেষজ্ঞদের মতে, আদালতের কাছ থেকে সাময়িক রক্ষাকবচ না মেলায় ভগীরথের গ্রেপ্তারির ...

    ১৭ মে ২০২৬ এই সময়
    কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীকে অপসারণের দাবি, NEET কাণ্ডে বিজেপিকে তীব্র আক্রমণ রাহুলের

    NEET-এর প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় প্রতিবাদে নেমেছেন শিক্ষার্থীরা। ইতিমধ্যেই এই চক্রের দুই মাথাকে গ্রেপ্তার করা হয়েছে। NTA-এর (ন্যাশনাল টেস্টিং এজেন্সি) ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন পরীক্ষার্থীরা। এ বার কেন্দ্রীয় সরকারের তীব্র সমালোচনা করলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী।সোশ্যাল মিডিয়ায় করা একটি পোস্টে ...

    ১৭ মে ২০২৬ এই সময়
    সরস্বতী মন্দিরের দাবিতে সিলমোহর আদালতের, শনিতে ভোজশালায় প্রার্থনার জন্য ভিড় ভক্তদের

    মধ্যপ্রদেশের ধার জেলার বহু বিতর্কিত ‘ভোজশালা মন্দির কামাল মওলা কমপ্লেক্স’ নিয়ে শুক্রবার ঐতিহাসিক রায় দেয় মধ্যপ্রদেশ হাইকোর্ট। আদালত জানিয়েছে, ভোজশালা মূলত দেবী সরস্বতী বা বাগদেবীর মন্দির এবং সংস্কৃত শিক্ষার কেন্দ্র ছিল। একইসঙ্গে আদালত ২০০৩ সালের Archaeological Survey of ...

    ১৭ মে ২০২৬ এই সময়
    দিল্লিতে শুধু ইলেকট্রিক অটো? রাজধানীর দূষণ রুখতে একগুচ্ছ নতুন নিয়ম

    দিল্লি এবং ন্যাশনাল ক্যাপিটাল রিজিয়নে (NCR) বায়ু দূষণ নিয়ন্ত্রণে বড় সিদ্ধান্ত নিল বায়ুর গুণমান পরিচালন কমিশন (CAQM)। কমিশন জানিয়েছে, এখন থেকে শুধুমাত্র L5 ক্যাটাগরির ইলেকট্রিক তিন চাকার গাড়ি বা অটোরিকশার রেজিস্ট্রেশন হবে। এর পাশাপাশি যে সমস্ত গাড়ির বৈধ ...

    ১৭ মে ২০২৬ এই সময়
    মুখে মুখে প্রশ্ন ‘ফাঁস’ করে রোজগার লক্ষ লক্ষ টাকা, NEET কাণ্ডে এ বার গ্রেপ্তার শিক্ষিকা

    NEET পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসে জড়িত সন্দেহে শনিবার মণীষা মান্ধারে নামে এক লেকচারারকে গ্রেপ্তার করল সিবিআই। মণীষা NEET-UG প্রবেশিকা পরীক্ষার জন্য ন্যাশনাল টেস্টিং এজেন্সির (NTA) প্রশ্নপত্র তৈরির কমিটির সদস্য ছিলেন। জানা গিয়েছে, মান্ধারে পুনের ‘মডার্ন কলেজ অফ আর্টস, সায়েন্স অ্যান্ড ...

    ১৬ মে ২০২৬ এই সময়
    ‘Operation Ragepill’-এ ১৮২ কোটি টাকার ক্যাপ্টাগন বাজেয়াপ্ত, কী এই ‘জিহাদি ড্রাগ’?

    ‘জিহাদি ড্রাগ’ নামে পরিচিত ক্যাপ্টাগন ট্যাবলেট বাজেয়াপ্ত করল নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী Amit Shah শনিবার জানিয়েছেন, ‘Operation Regepill’-এর আওতায় প্রায় ১৮২ কোটি টাকার এই মাদক উদ্ধার করা হয়েছে। এই প্রথম এই ধরনের ড্রাগ বাজেয়াপ্ত হলো।স্বরাষ্ট্রমন্ত্রী জানান, এই ...

    ১৬ মে ২০২৬ এই সময়
    ভারতীয়দের ‘সাইবার ক্রীতদাস’ বানিয়ে বিদেশে পাচার! ‘চক্রের চাঁই’ প্রাক্তন মার্চেন্ট নেভির অফিসার গ্রেপ্তার

    মোটা টাকার চাকরির টোপ দিয়ে প্রথমে বিদেশে পাঠানো হয়। তার পরে চালান করে দেওয়া হয় অপরাধের চোরাগলিতে। জোর করে বাধ্য করা হয় সাইবার প্রতারণার কাজ করতে। তার জন্য মোটা মাইনে তো দূরের ব্যাপার, কথামতো না চললে জোটে অকথ্য অত্যাচার! ...

    ১৬ মে ২০২৬ এই সময়
    দেশে প্রথমবার বাজেয়াপ্ত বিপুল ‘জেহাদি ড্রাগ’, এই মাদকে জঙ্গিরা হয়ে ওঠে ‘কিলিং মেশিন’

    আন্তর্জাতিক মাদকচক্র ও টেরর ফান্ডিংয়ের বিরুদ্ধে বিরাট সাফল্য নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর (NCB)। ভারতের মাটিতে প্রথমবার বাজেয়াপ্ত হল বিপুল পরিমাণ ‘কেপ্টাগন’ মাদক। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানিয়েছেন, ‘অপারেশন রেজপিল’-এর মাধ্যমে উদ্ধার হয়েছে এই মাদক। যার বাজারদর কমপক্ষে ১৮২ কোটি টাকা। ...

    ১৬ মে ২০২৬ প্রতিদিন
    জুনেই মোদি মন্ত্রিসভার রদবদল, বঙ্গ জয়ের পর এবার কি পূর্ণমন্ত্রক পাবে বাংলা? জল্পনা তুঙ্গে

    আগামী ২১ মে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সভাপতিত্বে অনুষ্ঠিত হতে চলা কেন্দ্রীয় মন্ত্রিপরিষদের গুরুত্বপূর্ণ বৈঠককে ঘিরে রাজনৈতিক মহলে জোর জল্পনা শুরু হয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ২০২৭ সালের একাধিক রাজ্যের বিধানসভা নির্বাচন এবং ২০২৯-এর লোকসভা ভোটকে সামনে রেখে বিজেপি নেতৃত্ব এখন ...

    ১৬ মে ২০২৬ প্রতিদিন
    জেলাশাসককে দিয়ে ‘জুতো সাফ’ করানোর হুমকি, আজম খানকে ২ বছরের কারাদণ্ড আদালতের

    সময় ২০১৯ সালের লোকসভা নির্বাচন। প্রচারে বেরিয়েছিলেন সমাজবাদী পার্টির প্রার্থী আজম খান। রোড শো থেকে জেলা শাসককে উদ্দেশ্য করে কুকথার ফুলঝুরি ছুটেছিল তাঁর মুখে। কড়া সুরে তিনি বলেন, ‘এঁরা বেতনভুক। ইনসাআল্লাহ এদের দিয়ে জুতো সাফ করাব।’ ৭ বছর সময় ...

    ১৬ মে ২০২৬ প্রতিদিন
    ফের অপারেশন সিঁদুর! ‘ভূগোলের অংশ হতে চাইলে…’ পাকিস্তানকে কড়া হুঁশিয়ারি সেনাপ্রধানের

    ভারত বিরোধী কার্যকলাপে লাগাম না টানলে, চরম ফল ভুগতে হবে পাকিস্তানকে। ফের কড়া হুঁশিয়ারি সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদীর। সন্ত্রাস জারি থাকলে, মানচিত্র থেকেই নিশ্চিহ্ন হয়ে যেতে পারে ইসলামাবাদ। এমনই হুঁশিয়ারি শোনা গেল সেনাপ্রধানের গলায়।শনিবার দিল্লির মানেকশ সেন্টারে ‘ইউনিফর্ম আনভেইল্ড’ আয়োজিত ...

    ১৬ মে ২০২৬ প্রতিদিন
    কোটি কোটি টাকার জমি দুর্নীতি মামলায় জামিন, বড়সড় স্বস্তি পেলেন রবার্ট বঢরা

    কোটি কোটি টাকার দুর্নীতির অভিযোগ। দীর্ঘদিন ধরে তাড়া করছিল একাধিক কেন্দ্রীয় এজেন্সি। এবার সেই মামলায় স্বস্তি পেলেন ব্যবসায়ী তথা কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী বঢরার স্বামী রবার্ট বঢরা। তাঁর আগাম জামিন মঞ্জুর করল দিল্লির রাউজ এভিনিউ কোর্ট।বঢরার সংস্থা স্কাইলাইট হসপিটালিটির ...

    ১৬ মে ২০২৬ প্রতিদিন
    বাঁশের ঝুড়ি কাঁধে শ্রমিকদের ভিড়ে, সিকিমের বাগানে চা পাতা তুললেন জ্যোতিরাদিত্য সিন্ধিয়া

    কেন্দ্রীয় উত্তর-পূর্বাঞ্চলের যোগাযোগ ও উন্নয়নমন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া সিকিমের চা বাগান ঘুরে দেখলেন। চা শ্রমিকদের সঙ্গে চা পাতা তুললেন। অনর্গল নেপালি ভাষায় কথাও বললেন। খোঁজ নিলেন তাদের সুবিধা-অসুবিধা। শুক্রবার সকালে এমনই বিরল ঘটনার সাক্ষী হয়ে রইলো সিকিমের বিখ্যাত টেমি চা ...

    ১৬ মে ২০২৬ প্রতিদিন
    ‘কেরলে আমরাই নীতি নির্ধারণ করি’, কংগ্রেস মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা করতেই উচ্ছ্বাস মুসলিম লিগের

    কেরলে কংগ্রেস ভিডি সতীশনকে মুখ্যমন্ত্রী বাছায় উল্লসিত জোট শরিক ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লিগ। আইইউএমএলের বিজয় মিছিলে উসকানিমূলক স্লোগানের অভিযোগ উঠল। বৃহস্পতিবার সতীশনের নাম মুখ্যমন্ত্রী হিসাবে ঘোষণা হতেই ইডুব্ধি জেলায় রাস্তায় নামে লিগ কর্মীরা। সেখানে স্লোগান ওঠে, কেরল ভূমে লিগই ...

    ১৬ মে ২০২৬ প্রতিদিন
    বিদেশ সফর নিয়ে ভুয়ো খবর! সংবাদমাধ্যমকে বেনজির ‘ফ্যাক্ট চেক’ খোদ প্রধানমন্ত্রীর

    জ্বালানি বাঁচানো এবং বিদেশি মুদ্রা সঞ্চয় বাড়ানোর লক্ষ্যে সদ্যই দেশবাসীকে একাধিক পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi)। কিন্তু সেই পরামর্শেই কি থামবে সরকার? নাকি বিদেশ সফর কমাতে কোনও প্রশাসনিক পদক্ষেপ করা হবে? এসব নিয়ে জল্পনার মধ্যেই খোদ প্রধানমন্ত্রী ...

    ১৬ মে ২০২৬ প্রতিদিন
    ‘ঝালমুড়ি এখানেও পৌঁছে গিয়েছে...’, বাংলার নির্বাচনে তোলপাড় ফেলা ‘ইস্যু’ নেদারল্যান্ডসেও প্রধানমন্ত্রীর মুখে

    ভোট পর্ব পার করেও অমলিন ঝালমুড়ি ইস্যু। বাংলার ‘ঝালমুড়ি’র ঝাঁঝ এ বার বিদেশের মাটিতেও। নেদারল্যান্ডসে বাংলার ‘ঝালমুড়ি’র কথা শোনা গেল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মুখে। শনিবার নেদারল্যান্ডসের হেগে প্রবাসী ভারতীয়দের উদ্দেশে ভাষণে ভারতে পাঁচ রাজ্যে সম্প্রতি সম্পন্ন হওয়া বিধানসভা ...

    ১৬ মে ২০২৬ এই সময়
    ‘ইতিহাস না ভূগোল, পাকিস্তানই ঠিক করুক’, সিঁদুর অভিযান মনে করিয়ে কড়া বার্তা দিলেন সেনাপ্রধান

    অপারেশন সিঁদুরের বর্ষপূর্তির পরেই পাকিস্তানকে হুঁশিয়ারি দিলেন ভারতের সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদী। তিনি জানিয়েছেন, ইসলামাবাদ যদি ভারতের বিরুদ্ধে জঙ্গি কার্যকলাপ এবং সন্ত্রাসবাদীদের আশ্রয় দেওয়া বন্ধ না করে, তা হলে তার পরিণাম ভালো হবে না। তাই তারাই ঠিক করুক, তারা আগামী ...

    ১৬ মে ২০২৬ এই সময়
    সেনা ক্যাম্পে ফায়ারিং প্র্যাকটিসে জুনিয়র অফিসারকে গুলি, গ্রেপ্তার মেজর

    সেনা ঘাঁটিতে ফায়ারিং প্র্যাকটিসের সময়ে জুনিয়র কমিশনড অফিসারকে (JCO) গুলি করে খুনের অভিযোগ। অভিযোগের তির মেজর মনন তিওয়ারির বিরুদ্ধে। নিহত সেনা আধিকারিকের নাম সুবেদার মেজর ওম বাহাদুর খাণ্ড। শুক্রবার ভোরে মহারাষ্ট্রের পুলগাঁও সেনা ঘাঁটির ঘটনা। মনন অত্যন্ত কাছ ...

    ১৬ মে ২০২৬ এই সময়
    প্রিয়াঙ্কার স্বামী রবার্ট বঢ়রার স্বস্তি, অর্থ তছরূপ মামলায় আগাম জামিন মঞ্জুর আদালতের

    কংগ্রেস সাংসদ প্রিয়াঙ্কা গান্ধী বঢ়রার স্বামী রবার্ট বঢ়রার আগাম জামিন মঞ্জুর করল দিল্লির রাউজ় অ্যাভিনিউ আদালত। শনিবার হরিয়ানার শিকোহপুর জমি চুক্তি সংক্রান্ত মানি লন্ডারিং মামলায় ব্যবসায়ী বঢ়রার আগাম জামিনের আবেদন মঞ্জুর করেছে আদালত। এনফোর্সমেন্ট ডিরেক্টোরেট (ED)-র দায়ের করা PMLA ...

    ১৬ মে ২০২৬ এই সময়
    ‘ভারতের ফরাক্কা বাঁধ বাংলাদেশের মরণফাঁদে পরিণত হয়েছে’, দিল্লিকে তোপ তারেকের মন্ত্রী ফখরুলের

    ফরাক্কা বাঁধ নিয়ে ভারতকে নিশানা করলেন বাংলাদেশের মন্ত্রী তথা বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তাঁর মন্তব্য, ‘‘ভারতের ফরাক্কা বাঁধ বাংলাদেশের জন্য মরণফাঁদে পরিণত হয়েছে!’’ সেই সঙ্গে তিনি অভিযোগ করেন, ‘‘দু’দেশের মধ্যে দিয়ে প্রবাহিত নদীতে ভারত একের পর এক ...

    ১৬ মে ২০২৬ আনন্দবাজার
    নীল ড্রাম কাণ্ডের পুনরাবৃত্তি, স্বামীর সঙ্গে মিলে প্রেমিককে খুন করে লুকিয়ে রাখল গৃহবধূ!

    উত্তরপ্রদেশের মিরাটে স্বামীকে খুন করে মৃতদেহ ড্রামে ভরে রাখায় অভিযুক্ত হয়েছিল স্ত্রী ও তার প্রেমিক। সেই একই কাণ্ডেরই পুনরাবৃত্তি। এবার মহারাষ্ট্রে। এক গৃহবধূর বিরুদ্ধে অভিযোগ উঠল স্বামীর সঙ্গে মিলে প্রেমিককে খুন করে দেহ ড্রামে লুকিয়ে রাখার। তবে এই ঘটনায় ...

    ১৬ মে ২০২৬ প্রতিদিন
    দেশে সংকটের মধ্যেই ডিজেল-বিমানের জ্বালানির রপ্তানি শুল্ক কমাল কেন্দ্র, বাড়ছে পেট্রলে

    দেশে পেট্রল-ডিজেলের সংকট কাটাতে মিতব্যয়ী হওয়ার পরামর্শ দিচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দেশের পেট্রোলিয়াম রিজার্ভের কী অবস্থা, সেটা নিয়ে নানাবিধ গুজব-জল্পনা এবং আতঙ্ক ছড়াচ্ছে। এসবের মধ্যেই ডিজেল এবং বিমানের জ্বালানির রপ্তানি কর কমিয়ে দিল কেন্দ্র। তবে একই সঙ্গে বাড়ানো হল ...

    ১৬ মে ২০২৬ প্রতিদিন
    সুপ্রিম কোর্টে সপ্তাহে দু’দিন ভার্চুয়াল শুনানি, বিভিন্ন রাজ্যে অনলাইনে শুরু পড়াশোনা

    বিশ্ব অর্থনৈতিক পরিস্থিতি এবং জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যে দেশবাসীর কাছে বুঝেশুনে পেট্রোপণ্য ক্রয়, গ্যাসের খরচ নিয়ন্ত্রণ, সোনা না কেনা এবং বিদেশ ভ্রমণ নিয়ন্ত্রণের আর্জি জানিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তারপর লোকসভার স্পিকার ওম বিড়লা থেকে শুরু করে বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীরা গাড়ির ...

    ১৬ মে ২০২৬ প্রতিদিন
    কুয়োয় পড়ে গিয়েছিল ৪ বছরের শিশু, ৯ ঘণ্টার রুদ্ধশ্বাস অপারেশনে উদ্ধার

    বাড়ির কাছে সবে মাত্র খোঁড়া হয়েছিল একটি গভীর বোরওয়েল বা কুয়ো। খেলতে গিয়ে সেখানেই পড়ে গিয়েছিল চার বছরের এক শিশু। শুক্রবার রাতে পাঞ্জাবের হোশিয়ারপুরের দাসুয়া রোডের চক সামানা গ্রামের ঘটনা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় উদ্ধারকারী দল এবং স্থানীয়রা। দীর্ঘ ...

    ১৬ মে ২০২৬ এই সময়
    কেরলে সোমবার শপথ সতীশনের

    নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: আগামী সোমবার কেরলের মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেবেন কংগ্রেসের ভি ডি সতীশন। এক দশক পর ফের সরকারে কংগ্রেস নেতৃত্বাধীন ইউডিএফ। শপথ অনুষ্ঠানে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী  সি জোসেফ বিজয় উপস্থিত থাকবেন বলেই কংগ্রেস সূত্রে জানা গিয়েছে। বিজয়কে এখন কাছছাড়া ...

    ১৬ মে ২০২৬ বর্তমান
    জি রাম জি আইনের বিরোধিতা: দেশব্যাপী আন্দোলনে শামিল শ্রমিক, কৃষকরা

    নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: জি রাম জি আইন কার্যকরের তুমুল বিরোধিতা। শুক্রবার এই ইস্যুতে দেশজুড়ে চরম বিক্ষোভ আন্দোলনে শামিল হলেন কৃষক-শ্রমিকরা। বিভিন্ন জেলায় ওই আইনের প্রতিলিপি জ্বালিয়ে প্রতিবাদ জানান আন্দোলনকারীরা। পাশাপাশি কেন্দ্রকে হুঁশিয়ারি দিয়ে আন্দোলনকারী কৃষক এবং শ্রমিক সংগঠনগুলি জানিয়েছে, ...

    ১৬ মে ২০২৬ বর্তমান
    উন্নাও ধর্ষণকাণ্ড: কুলদীপ সেঙ্গারের যাবজ্জীবন সাজা স্থগিতের নির্দেশ খারিজ সুপ্রিম কোর্টে

    নয়াদিল্লি: শীর্ষ আদালতে বড়ো ধাক্কা খেলেন উন্নাও ধর্ষণকাণ্ডে দোষী প্রাক্তন বিজেপি বিধায়ক কুলদীপ সিং সেঙ্গার। গত ডিসেম্বরে তাঁর যাবজ্জীবন কারাদণ্ড স্থগিত করেছিল দিল্লি হাইকোর্ট। তাতে দেশজুড়ে সমালোচনার ঝড় বয়ে যায়। এবার উচ্চ আদালতের রায় খারিজ করল শীর্ষ আদালত। মামলাটি ...

    ১৬ মে ২০২৬ বর্তমান
    জম্মু-কাশ্মীরে মাদক ও সন্ত্রাস রোধে কড়া বার্তা ডিজিপির

    ফিরদৌস হাসান, শ্রীনগর: ভূস্বর্গে পাক মদতপুষ্ট জঙ্গি কার্যকলাপ ও মাদক-সন্ত্রাস রুখতে কড়া পদক্ষেপ নিয়েছে পুলিশ। বাড়ানো হয়েছে নজরদারি। এমনটাই জানিয়েছেন জম্মু-কাশ্মীরের ডিজিপি নলীন প্রভাত। সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, ‘জম্মু-কাশ্মীরজুড়ে চলছে নেশামুক্তি অভিযান। ২০২৩ সাল থেকে নিয়মিত কাজ করে চলেছে ...

    ১৬ মে ২০২৬ বর্তমান
    মণিপুরে কুকি ও নাগা সম্প্রদায়ের ২৮ জনকে মুক্তি

    ইম্ফল: মণিপুরে অপহৃত ২৮ জনকে মুক্তি দেওয়া হয়েছে। সম্প্রতি কাংপোকপি জেলায় তিন খ্রিস্টান নেতাকে গুলি করে হত্যা করা হয়। এই ঘটনার পর রাজ্যজুড়ে একের পর এক হিংসার ঘটনা ঘটেছে। বিভিন্ন সশস্ত্র গোষ্ঠী সাধারণ মানুষদের অপহরণ করা শুরু করেছে। আটক ...

    ১৬ মে ২০২৬ বর্তমান
    ডবল ইঞ্জিনের ‘উপহার’, বঙ্গে ভোটে জিততেই ৩ রেল প্রকল্পে ছাড় কেন্দ্রের

    নিজস্ব প্রতিনিধি, কলকাতা: এক সপ্তাহও হয়নি, রাজ্যে নতুন সরকার গঠিত হয়েছে। টানা ১৫ বছরের তৃণমূল কংগ্রেস শাসন হটিয়ে ক্ষমতায় এসেছে বিজেপি। পশ্চিমবঙ্গে এখন ‘ডবল ইঞ্জিন’ সরকার। ‘কেন্দ্রীয় বঞ্চনা’ও অতীত! তাই পালাবদলের পরই কেন্দ্রের ‘উপহার’ পেল বাংলা। রাজ্যের আটকে থাকা ...

    ১৬ মে ২০২৬ বর্তমান
    গান গাওয়ার সময় টাকার স্তূপে ঢাকা পড়লেন গুজরাতের শিল্পী!

    গান্ধীনগর: গান, গল্পকথার সমন্বয়ে জমে উঠেছিল ভক্তিগীতির আসর। মঞ্চে তখন ডায়রো (গুজরাতি লোকগীতি) পরিবেশন করছেন ভজন গায়ক গোপাল সাধু। বাকি দৃশ্যটি কল্পনার বাইরে। গানে মুগ্ধ হয়ে টাকার বৃষ্টি শুরু করেছে অনুরাগীরা। হারমোনিয়াম, মাইক এমনকি গলা পর্যন্ত নোটের স্তূপে ঢেকে ...

    ১৬ মে ২০২৬ বর্তমান
    বাড়িতে ৩ মেয়ে-অসুস্থ স্বামী, ছেড়ে দেওয়ার কাতর আরজি জানান দিল্লির বাসে গণধর্ষিত মহিলা

    নয়াদিল্লি: ‘আমি কাউকে কিছু বলব না। দয়া করে আমায় যেতে দিন। স্বামী অসুস্থ। বাড়িতে তিনটি ছোটো ছোটো মেয়ে অপেক্ষা করছে।’ রক্তাক্ত অবস্থায় অভিযুক্তদের কাছে এভাবেই কাকুতি-মিনতি করেছিলেন দিল্লির নির্যাতিতা। বৃহস্পতিবার সামনে এল এমনই চাঞ্চল্যকর তথ্য। রাজধানী দিল্লিতে নির্ভয়া কাণ্ডের ...

    ১৬ মে ২০২৬ বর্তমান
    অল্পবয়সি বেকারদের আরশোলার সঙ্গে তুলনা প্রধান বিচারপতির, শোরগোল

    নয়াদিল্লি (পিটিআই): বেকার যুবক-যুবতীদের একটা অংশকে পোকামাকড় ও পরজীবীর সঙ্গে তুলনা করলেন দেশের প্রধান বিচারপতি সূর্য কান্ত। শুক্রবার সুপ্রিম কোর্টে এক মামলার শুনানি চলাকালীন তিনি বলেন, চাকরি-বাকরি জোটাতে না পারা এই অল্প বয়সিরা আরশোলার মতো। তাঁরা মিডিয়া, সোশ্যাল মিডিয়া ...

    ১৬ মে ২০২৬ বর্তমান
    খোদ প্রধানমন্ত্রীর ‘ফ্যাক্ট চেক’! ক্ষমা চাইতে হলো সংবাদমাধ্যমকে, বড় আপডেট বিদেশ ভ্রমণ নিয়ে

    বিদেশ ভ্রমণের উপরে কি নতুন করে কোনও কর বা সেস চাপাতে চলেছে কেন্দ্রীয় সরকার? সম্প্রতি এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের এমন দাবি ঘিরে দেশজুড়ে তৈরি হয়েছিল এমনই জল্পনা। তবে শুক্রবার (১৫ মে) সেই জল্পনায় জল ঢেলে দিলেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ...

    ১৬ মে ২০২৬ এই সময়
    গ্রেপ্তার নিট প্রশ্নফাঁসের মাস্টারমাইন্ড, সিবিআইয়ের জালে এনটিএ-র সঙ্গে যুক্ত অবসরপ্রাপ্ত অধ্যাপক

    নিট ইউজি-র প্রশ্নফাঁসের ঘটনায় সাড়া পড়ে গিয়েছে গোটা দেশে। এই ঘটনার তদন্তে নেমে এবার সিবিআইয়ের জালে মূল অভিযুক্ত। পিভি কুলকর্নি নামে পুণের বাসিন্দা এক শিক্ষককে এদিন গ্রেপ্তার করেছেন তদন্তকারীরা। জানা গিয়েছে, ইনি একজন অবসরপ্রাপ্ত অধ্যাপক এবং এনটিএ-র তরফে নেওয়া ...

    ১৬ মে ২০২৬ প্রতিদিন
    ব্রিকসে তুমুল ঝগড়া ইরান-আমিরশাহীর! বিশ্বমঞ্চে হরমুজ নিয়ে কড়া বার্তা ভারতের

    ভারতে আয়োজিত ব্রিকস সম্মেলনে তুমুল ঝগড়ায় জড়াল ইরান ও সংযুক্ত আরব আমিরশাহী। ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাঘাচি ও আমিরশাহীর বিদেশমন্ত্রী খলিফা শহিন আল মারার মধ্যে বাকবিতণ্ডার জেরে রীতিমতো অস্বস্তিতে পড়তে হল নয়াদিল্লিকে। শেষপর্যন্ত পরিস্থিতি সামাল দিতে মাঠে নামেন রাশিয়ার বিদেশমন্ত্রী। ...

    ১৬ মে ২০২৬ প্রতিদিন
    রসায়নের অধ্যাপক, কাজ করেছেন NTA-তে, গ্রেপ্তার NEET-র প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় অন্যতম মূলচক্রী

    নিট পরীক্ষার (NEET Exam) প্রশ্নপত্র ফাঁস হওয়ার ঘটনায় গ্রেপ্তার পিভি কুলকার্নি নামে এক রসায়ন অধ্যাপক। মহারাষ্ট্রের লাতুর থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। তদন্তকারীদের দাবি, তিনিই এই প্রশ্নফাঁস চক্রের অন্যতম মূলচক্রী। সিবিআই সূত্রে খবর, পিভি কুলকার্নি অতীতে ন্যাশনাল টেস্টিং এজেন্সি ...

    ১৬ মে ২০২৬ এই সময়
    চোখ নড়ছে পাথরের মূর্তির? নজর এড়ানোর উপায় নেই, হনুমান বিগ্রহ ঘিরে চাঞ্চল্য

    মন্দিরে দেবতার পাথরের মূর্তির দিকে তাকিয়েই তার আশা-আকাঙ্খা প্রার্থনা ব্যক্ত করে ভক্ত। ভক্তের চেতনাই পাথরের মূর্তিকে দেবতার মহীমা দেয়। তবে সেই পাথরের মূর্তির চোখ যদি নড়াচড়া করে? আজকের এই কলি যুগে সম্ভব? সম্ভব হয়েছে। এমন চমৎকারই ঘটছে হায়দরাবাদের ভেল ...

    ১৬ মে ২০২৬ এই সময়
    ভোজশালা মন্দিরই, রায় ঘোষণা মধ্যপ্রদেশ হাইকোর্টের

    ইন্দোর, ১৫মে: বিতর্কিত ভোজশালা মন্দির ও কামাল মৌলা মসজিদ মামলায় রায় ঘোষণা করল মধ্যপ্রদেশ হাইকোর্ট। ওই স্থান সরস্বতী মন্দিরই, এদিন রায়ে জানিয়ে দিল আদালত। জানা গিয়েছে, মধ্যপ্রদেশের ধার জেলায় অবস্থিত এই ভোজশালার ভিতরেই রয়েছে একটি মন্দির। তার পাশেই আবার ...

    ১৫ মে ২০২৬ বর্তমান
    ফের নেওয়া হবে নিট পরীক্ষা! কবে? জানিয়ে দিল এনটিএ

    নয়াদিল্লি, ১৫ মে: গত মঙ্গলবার প্রশ্নপত্র ফাঁসের জেরে বাতিল হয়েছিল নিট আন্ডার গ্র্যাজুয়েট পরীক্ষা। সেই পরীক্ষা পুনরায় নেওয়ার জন্য দিন ঘোষণা করল ন্যাশনাল টেস্টিং এজেন্সি। আজ শুক্রবার তাদের এক্স হ্যান্ডলে আনুষ্ঠানিক ভাবে ঘোষণা করেছে আগামী ২১ জুন রবিবার ফের ...

    ১৫ মে ২০২৬ বর্তমান
    ভোজশালা অবশেষে মন্দির, ফিরে দেখা ইতিহাস, আঘাত ও আইনি লড়াইয়ের এক জটিল অধ্যায়

    পাথরের থাম। তাতে খোদাই করা দেব-দেবীর কারুকার্য। বড় হলঘরের ছাদকে ধরে রেখেছে এমনই কয়েক শত স্তম্ভ। হাজার হাজার বছর আগে এখানে শীতলপাটি পেতে পড়াশোনা করতেন ছাত্রছাত্রীরা। জ্ঞান-বিজ্ঞানের চর্চা হতো। পূজিত হতেন দেবী সরস্বতী। তার পরে বিদেশি আগ্রাসনে এই

    ১৫ মে ২০২৬ এই সময়
    ভোজশালা আদতে মন্দিরই, বড় রায় মধ্যপ্রদেশ হাই কোর্টের

    বিতর্কিত ভোজশালা মন্দির-কমল মওলা মসজিদ চত্বরের মামলায় বড় রায় দিল মধ্যপ্রদেশ হাইকোর্ট। শুক্রবারের রায়ে আদালত জানিয়েছেন, ওই চত্বরের বির্তকিত অংশ মন্দির বলে গণ্য করা হবে। এখন থেকে সেখানে একমাত্র হিন্দু ধর্মাবলম্বীরা তাঁদের আচার পালন করতে পারবেন। মুসলিম সম্প্রদায়কে জানানো ...

    ১৫ মে ২০২৬ এই সময়
    UAE-তে ৫২%, আমেরিকাতে ৪৪%, অন্যান্য দেশের তুলনায় ভারতে কতটা মহার্ঘ হলো জ্বালানি?

    ইরান-আমেরিকার যুদ্ধ এবং হরমুজ় প্রণালী ঘিরে চলা অস্থিরতার মধ্যে শুক্রবার থেকে ভারতেও লিটার প্রতি তিন টাকা করে বেড়ে গেল জ্বালানির দাম। বিশ্বজুড়ে পেট্রল ও ডিজ়েলের দাম যখন লাগামছাড়া হারে বেড়েছে, তখন ভারত তুলনামূলকভাবে সাধারণ মানুষকে অনেকটাই সুরক্ষা দিয়েছে বলে ...

    ১৫ মে ২০২৬ এই সময়
    গুরুতর অভিযোগ, পকসো মামলায় জামিন পাবেন কেন্দ্রীয় মন্ত্রীর পুত্র? ভবিষ্যৎ ঝুলে হাইকোর্টে

    ক্ষমতা আর আইনের লড়াইয়ে শেষ পর্যন্ত জয় হবে কার? একদিকে প্রভাবশালী কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর পুত্র, অন্যদিকে এক নাবালিকার করা যৌন হেনস্থার গুরুতর অভিযোগ। আগাম জামিনের আবেদন করেছেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বান্দি সঞ্জয় কুমারের ছেলে বান্দি সাই ভগীরথ। সেই সঙ্গে চেয়েছেন অন্তর্বর্তী ...

    ১৫ মে ২০২৬ এই সময়
    ভোজশালা মন্দিরই! রায় মধ্যপ্রদেশ হাই কোর্টের, বিকল্প প্রার্থনাস্থলের নির্দেশ মুসলিমদের

    ভোজশালা মন্দিরের বিতর্কিত স্থানকে সরস্বতীর মন্দির বলে জানিয়ে দিল মধ্যপ্রদেশ হাই কোর্ট। সেই সঙ্গেই মুসলিমদের ওখানে প্রার্থনা করার যে নির্দেশ ২০০৩ সালে দিয়েছিল এএসআই, তাও বাতিল করা হল। যদিও ভোজশালার নিয়ন্ত্রণ রইল এএসআইয়ের হাতেই, তবুও সেখানে প্রার্থনার অধিকার পেলেন ...

    ১৫ মে ২০২৬ প্রতিদিন
    মাত্র ১৮ দিনের মজুত? ইরান যুদ্ধে ১৫ শতাংশ কমল ভারতের অপরিশোধিত তেলের ভাণ্ডার

    আমেরিকা-ইরান যুদ্ধের জেরে বন্ধ হয়েছে হরমুজ প্রণালী। যার সরাসরি প্রভাব পড়েছে ভারতের অপরিশোধিত জ্বালানি তেলের ভাণ্ডারে। রিপোর্ট বলছে, ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া যুদ্ধের জেরে ভারতের জ্বালানি তেলের ভাণ্ডার কমে গিয়েছে ১৫ শতাংশ। কমোডিটি অ্যানালিটিক্স ফার্ম কেপলারের দাবি অনুযায়ী, ...

    ১৫ মে ২০২৬ প্রতিদিন
    স্ত্রীর প্রেমিককে মদ্যপানের আসরে আমন্ত্রণ, ‘প্রেমিকা’র সামনেই গলা কেটে খুন ব্যক্তির!

    মদের আসর জমে উঠেছে তখন। দুই পুরুষ, এক নারী। আচমকাই শুরু তর্কাতর্কি। এরপরই একজনের গলা কেটে খুন করলেন অন্য পুরুষটি! এমনই অভিযোগ ভীমরাজ ওমপ্রকাশ শর্মার বিরুদ্ধে। তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। এহেন চাঞ্চল্যকর হত্যাকাণ্ডে আলোড়ন মুম্বইয়ে।পুলিশের দাবি, ৪৮ বছরের শর্মার ...

    ১৫ মে ২০২৬ প্রতিদিন
    সরষের মধ্যে ভূত! এনটিএ-র ভিতর থেকেই নিটের প্রশ্নফাঁস? আদালতে চাঞ্চল্যকর দাবি সিবিআইয়ের

    ন্যাশনাল টেস্টিং এজেন্সি (এনটিএ)-র ভিতর থেকেই নিটের প্রশ্নফাঁস হয়ে থাকতে পারে। দিল্লির আদালতে এমন চাঞ্চল্যকর দাবি করল সিবিআই। এই প্রসঙ্গে মহারাষ্ট্র থেকে গ্রেপ্তার করা আয়ুর্বেদিক চিকিৎসক শুভম খৈরনার কথা উল্লেখ করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। পুণের যে ব্যক্তির থেকে শুভম ...

    ১৫ মে ২০২৬ প্রতিদিন
    যাবজ্জীবন কারাদণ্ডে স্থগিতাদেশ খারিজ, সুপ্রিম কোর্টে বিরাট ধাক্কা বিজেপি নেতা কুলদীপের

    সুপ্রিম কোর্টে বিরাট ধাক্কা খেলেন বিজেপির প্রাক্তন বিধায়ক কুলদীপ সিং সেঙ্গার। উন্নাও ধর্ষণ মামলায় তাঁর যাবজ্জীবন কারাদণ্ডের উপর যে স্থগিতাদেশ দিয়েছিল দিল্লি হাই কোর্ট, শুক্রবার তা খারিজ করল শীর্ষ আদালত। মামলাটি নতুন করে শুনানির জন্য ফের দিল্লি হাই কোর্টে ...

    ১৫ মে ২০২৬ প্রতিদিন
    ‘মিশন লালকেল্লা’র নেপথ্যে জেহাদি ডাক্তাররা! দিল্লি বিস্ফোরণে ভয়াবহ তথ্য দিল এনআইএ

    গত বছর ১০ নভেম্বর রাজধানীর বুকে লালকেল্লার কাছে সেই ভয়াবহ বিস্ফোরণের স্মৃতি আজও দগদগে। সেই ভিবিআইইডি বা গাড়ি-বোমা বিস্ফোরণের ঘটনায় এবার বড়সড় পদক্ষেপ করল ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি বা এনআইএ। বৃহস্পতিবার দিল্লির পাতিয়ালা হাউস কোর্টে ১০ জন অভিযুক্তের বিরুদ্ধে ৭৫০০ ...

    ১৫ মে ২০২৬ প্রতিদিন
    আয় ১১ কোটি, খরচ ৬০ কোটি! রাহুলের বিদেশ যাত্রা নিয়ে প্রশ্ন বিজেপির, কংগ্রেস বলছে, ‘নজর ঘোরানোর চেষ্টা’

    লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর বিদেশ সফর নিয়ে বিস্ফোরক প্রশ্ন তুলল বিজেপি। বিজেপি সাংসদ সম্বিত পাত্র বৃহস্পতিবার তীব্র আক্রমণ শানিয়ে দাবি করেন, গত ২২ বছরে রাহুল গান্ধী মোট ৫৪ বার বিদেশ সফর করেছেন এবং তাতে খরচ হয়েছে প্রায় ৬০ ...

    ১৫ মে ২০২৬ প্রতিদিন
    প্রশ্ন ফাঁস রুখতে বিরাট পদক্ষেপ, আগামী বছর থেকে নিটের পদ্ধতি বদলে দিল কেন্দ্র

    প্রশ্ন ফাঁস রুখতে আগামী বছর থেকে আমূল বদলে যাচ্ছে নিটের প্রক্রিয়া। খাতায় কলমে আর নয়, এবার থেকে কম্পিউটারে ডাক্তারির প্রবেশিকা পরীক্ষা নেওয়া হবে। নিটের প্রশ্ন ফাঁস নিয়ে এদিন সাংবাদিকদের মুখোমুখি হন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। সেখানেই তিনি ঘোষণা করলেন, ...

    ১৫ মে ২০২৬ প্রতিদিন
    ‘শিক্ষা মাফিয়া’দের জন্য ক্ষতিগ্রস্ত পরীক্ষার্থীরা, নিটের প্রশ্নপত্র ফাঁসে দায় স্বীকার কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর

    ইতিমধ্যে বাতিল হওয়া নিটের নতুন দিনক্ষণ জানিয়েছে ন্যাশনাল টেস্টিং এজেন্সি। এবার সাংবাদিক সম্মেলন করে ডাক্তারির প্রবেশিকা পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের দায়ভার স্বীকার করলেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। এমনকী তাঁর মুখে শোনা গেল ‘সংগঠিত চক্র’ এবং ‘শিক্ষা মাফিয়া’র মতো শব্দও। বিরোধীরা ...

    ১৫ মে ২০২৬ প্রতিদিন
    পন্ডা উপনির্বাচনে প্রার্থী হন, সাপের কামড়ে মৃত্যু গোয়ার তরুণ কংগ্রেস নেতার

    সাপের কামড়ে মৃত্যু হল গোয়া কংগ্রেসের তরুণ নেতা কেতন ভাটিকরের। সম্প্রতি বাতিল হওয়া পন্ডা বিধানসভা উপনির্বাচনে দলের মুখ ছিলেন তিনিই। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার কর্নাটকের ডান্ডেলিতে গ্রামের বাড়িতে ফিরছিলেন কেতন। পথে সাপে কামরায় তাঁকে। কংগ্রেস নেতাকে তড়িঘড়ি প্রাথমিক ...

    ১৫ মে ২০২৬ প্রতিদিন
    ‘স্বামী অসুস্থ, ছোট ছোট তিনটে মেয়ে আছে...’, অভিযুক্তদের কাছে কাকুতি-মিনতি দিল্লির বাসে নির্যাতিতার

    বাড়িতে ছোট ছোট তিনটে মেয়ে তাঁর জন্য অপেক্ষা করে রয়েছে। অভিযুক্তদের কাছে হাতজোড় করে এভাবেই কাকুতি-মিনতি করেছিলেন, কিন্তু লাভ হয়নি। বৃহস্পতিবার পুলিশের কাছে এমনই দাবি করেছেন দিল্লির বাসে গণধর্ষিতা তরুণী। ঘটনায় ইতিমধ্যেই বাসের চালক এবং কন্ডাক্টরকে গ্রেপ্তার করেছে পুলিশ। ...

    ১৫ মে ২০২৬ এই সময়
    ওটিটি-তে ‘ধুরন্ধর ২’, দেশে-বিদেশে আলাদা স্ট্রিমিং প্ল্যাটফর্ম, কোথায় কী ভাবে দেখবেন?

    বক্স অফিসে ১৭০০ কোটিরও বেশি ব্যবসা করার পর এ বার ডিজিটাল দুনিয়া কাঁপাতে আসছে রণবীর সিং-এর ছবি 'ধুরন্ধর ২: দ্য রিভেঞ্জ'। আদিত্য ধরের এই স্পাই-অ্যাকশন থ্রিলারটি দেখার জন্য ভক্তরা দীর্ঘদিন ধরে অপেক্ষা করছিলেন। তবে ছবিটির ওটিটি মুক্তির ক্ষেত্রে একটি ...

    ১৫ মে ২০২৬ এই সময়
    নিট হবে ২১ জুন! ঘোষণা করল এনটিএ, বাতিল হয় প্রশ্ন ফাঁসের পর, ফের পরীক্ষায় বসবেন ২২ লক্ষেরও বেশি ছাত্রছাত্রী

    ডাক্তারি পড়ার সর্বভারতীয় প্রবেশিকা পরীক্ষার (নিট-ইউজি ২০২৬) পরীক্ষার নতুন দিনক্ষণ ঘোষণা করল ন্যাশনাল টেস্টিং এজেন্সি (এনটিএ)। সংস্থাটি জানিয়েছে, আগামী ২১ জুন পুনরায় এই পরীক্ষা হবে। দেশ জুড়ে ২২ লক্ষেরও বেশি ছাত্রছাত্রী ওই পরীক্ষায় বসবেন। শুক্রবার তাদের এক্স হ্যান্ডলে পরীক্ষার ...

    ১৫ মে ২০২৬ আনন্দবাজার
  • All Newspaper | 4201-4300

News/খবর All News এই সময় বর্তমান প্রতিদিন আজকাল দৈনিক স্টেটসম্যান আজ তক Times of India Indian Express The Statesman

BENGAL INFO | Information about West Bengal, India | bengalinfo1@gmail | Privacy Policy