BENGAL INFO
  • News
  • ক্যালেন্ডার
  • Hospitals
  • Schools
  • কবিতা
  • গান
  • দুর্গাপূজা
  • KOLKATA WEATHER
  • News from West Bengal | 03 Jul, 2026 | ১৯ আষাঢ়, ১৪৩৩
  • বাংলা (?)    
  • খেলা | ব্যবসা | বিনোদন | রাজ্য | কলকাতা | দেশ
  • :: দেশ ::
  • গণনাকেন্দ্রে কেন্দ্রীয় সরকারের কর্মচারী নিয়োগ, কমিশনের সিদ্ধান্তের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে তৃণমূল

    বিধানসভা নির্বাচনের প্রত্যেকটি গণনাকেন্দ্রের সব টেবিলে একজন কেন্দ্রীয় সরকারি কর্মচারী নিয়োগের সিদ্ধান্ত নিয়েছিল কমিশন। সেই সিদ্ধান্তে হস্তক্ষেপ করেনি কলকাতা হাইকোর্ট। শুক্রবার কমিশনের এই সিদ্ধান্তের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলো তৃণমূল কংগ্রেস। আগামিকাল, শনিবারই এই মামলার শুনানির আর্জি জানানো হয়েছে ...

    ০২ মে ২০২৬ এই সময়
    ‘আগেই বলেছিলাম...’, বাণিজ্যিক LPG-র দাম নিয়ে মোদীকে তোপ রাহুলের, ‘প্রাইস হাইক ম্যান’ বলে খোঁচা কংগ্রেসের

    পাঁচ রাজ্যে ভোট মিটতেই বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের (LPG Cylinder) দাম একলাফে ৯৯৩ টাকা বেড়েছে। মানে প্রায় হাজার টাকার কাছাকাছি। শেষ কবে একধাক্কায় এত টাকা বাড়ানো হয়েছে মনে করতে পারছেন না অনেকেই। শুক্রবার এই নিয়ে তোপ দাগলেন ...

    ০২ মে ২০২৬ এই সময়
    স্ত্রীয়ের একাধিক বিবাহবহির্ভূত সম্পর্ক! প্রেমিকের সঙ্গে ঘনিষ্ঠ ভিডিয়ো নজরে পড়তেই চরম পদক্ষেপ স্বামীর

    একাধিক পুরুষের সঙ্গে সম্পর্কে লিপ্ত স্ত্রী। জীবনসঙ্গিনীর এই একাধিক বিবাহবহির্ভূত সম্পর্কের জেরে মারাত্মক মানসিক চাপে চরম পদক্ষেপ এক যুবকের। হায়দরাবাদের হুসেন সাগরে ঝাঁপ দিয়ে আত্মঘাতী হলেন ৩৬ বয়সি এস সীতারাম রেড্ডি। পেশায় তিনি ছিলেন একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার। মৃত যুবকের ...

    ০২ মে ২০২৬ এই সময়
    মদ্যপ অবস্থায় বিধানসভায় মুখ্যমন্ত্রী! ভগবন্তের ডোপ টেস্টের দাবি বিরোধীদের

    চলছে বিধানসভার অধিবেশন। ভরা অধিবেশনে মদ্যপ অবস্থায় ঢুকলেন মুখ্যমন্ত্রী! এমনটাই ঘটেছে পাঞ্জাবের বিধানসভা ভবনে। শুক্রবার শ্রমিক দিবস উপলক্ষে বিশেষ অধিবেশন বসেছিল পাঞ্জাব বিধানসভায়। সেখানে মদ্যপ অবস্থায় এসেছেন মুখ্যমন্ত্রী ভগবন্ত মান, এমনটাই অভিযোগ কংগ্রেস এবং শিরোমণি অকালি দলের। পরিস্থিতি এমন ...

    ০১ মে ২০২৬ প্রতিদিন
    ভোটগণনার পরই ইন্ডিয়া জোটের বৈঠক ডাকার উদ্যোগ কংগ্রেসের! যোগ দেবে তৃণমূল-সিপিএম?

    বাংলা-সহ চার রাজ্য ও এক কেন্দ্রশাসিত অঞ্চলের ভোটপর্ব মিটতেই ফের ইন্ডিয়া জোটের শরিকদের একজোট করার চেষ্টা শুরু করবে কংগ্রেস। সূত্রের খবর, ভোটগণনার পরই শরিক দলগুলিকে নিয়ে বৈঠকে বসতে চায় হাত শিবির। যদিও সেই বৈঠকে ঠিক কারা যোগ দেবেন, সেটা ...

    ০১ মে ২০২৬ প্রতিদিন
    কেন গ্রেপ্তার করা হচ্ছে না অনিল আম্বানিকে? সুপ্রিম কোর্টে জবাব দিতে নারাজ কেন্দ্র

    ব্যাঙ্ক জালিয়াতি মামলায় অভিযুক্ত অনিল আম্বানি। ঋণ খেলাপির অপরাধে তাঁর বিরুদ্ধে এফআইআর দায়ের করা হলেও এখনও কেন গ্রেপ্তার করা হয়নি? সুপ্রিম কোর্টে উঠেছিল এই প্রশ্ন। শুনানি চলাকালীন সুপ্রিম কোর্টে এর জবাবে কেন্দ্রের সলিসিটর তুষার মেহতা জানালেন, ‘এই ধরনের প্রশ্নের ...

    ০১ মে ২০২৬ প্রতিদিন
    ‘জিজিয়া’ ধাঁচে এবার মুসলিমদের উপর কর! হজ যাত্রীদের উপর আর্থিক বোঝা চাপাল কেন্দ্র

    হজ যাত্রীদের উপর অতিরিক্ত আর্থিক বোঝা চাপানোর অভিযোগে নতুন বিতর্কে কেন্দ্র। কেন্দ্রীয় সংখ্যালঘু উন্নয়নমন্ত্রকের সাম্প্রতিক বিজ্ঞপ্তি অনুযায়ী, চলতি বছরের হজে অংশগ্রহণকারী প্রত্যেক পুণ্যার্থীকে অতিরিক্ত ১০,০০০ টাকা জমা করতে হবে। ১৫ মে-র মধ্যে এই অর্থ জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ...

    ০১ মে ২০২৬ প্রতিদিন
    ‘গণতন্ত্র রক্ষা করুন’, রাঘব-সহ ৭ সাংসদের বিজেপি যোগ রুখতে সোজা রাষ্ট্রপতির দ্বারস্থ আপ

    পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান আগামী ৫ মে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে সাক্ষাৎ করতে চলেছেন। আম আদমি পার্টির সাতজন রাজ্যসভা সাংসদের বিজেপিতে যোগদানকে ঘিরে তৈরি হওয়া রাজনৈতিক সংকটই এই বৈঠকের মূল ইস্যু। তাঁর দাবি, রাঘবদের ‘ফিরিয়ে দিতে হবে।’সূত্রের খবর, এই ...

    ০১ মে ২০২৬ প্রতিদিন
    ডুবে যাওয়ার সময়ও ৪ বছরের সন্তানকে আঁকড়ে মা, জোড়া মৃতদেহ দেখে কান্নায় ভাসলেন মন্ত্রী

    আর কয়েক মুহূর্তের মধ্যে মৃত্যু নিশ্চিত। জীবনের একেবারে শেষ মুহূর্তে এসে ছোট্ট সন্তানকে বাঁচানোর মরিয়া চেষ্টা করেছিলেন মা। নিজের লাইফ জ্যাকেটের মধ্যেই জড়িয়ে নিয়েছিলেন একরত্তিকে, বাঁচার লড়াই লড়ছিলেন। কিন্তু বিধাতার ক্রোধে শেষ হয়ে গেল দু’জনের প্রাণই। জব্বলপুরে নৌকাডুবির (Jabalpur ...

    ০১ মে ২০২৬ প্রতিদিন
    স্বাধীনতা হীনতায়… সংবাদমাধ্যমের স্বাধীনতা সূচকে আট ধাপ নামল ভারত, উঠল পাকিস্তান

    সংবাদমাধ্যমের স্বাধীনতা সূচকের মানদণ্ডে ১৮০টি দেশের মধ্যে গত বছরের চেয়ে ৬ ধাপ নেমে গেল ভারত। রিপোর্টার্স উইদাউট বর্ডার্স (আরএসএফ) ২০২৬-এর বার্ষিক রিপোর্টে ভারতের স্থান ১৫৭-তে এসে দাঁড়িয়েছে বলে জানাচ্ছে। ৩ মে বিশ্ব প্রেস ফ্রিডম ডে-র প্রাক্কালে আরএসএফের বার্ষিক সূচকে ...

    ০১ মে ২০২৬ প্রতিদিন
    অবসরপ্রাপ্ত কর্মীদের জন্য সুখবর, ইপিএফও পেনশন একধাক্কায় বাড়ছে সাড়ে সাত গুণ!

    পেনশনভোগীদের জন্য সুখবর। ইপিএফ পেনশন এক ধাক্কায় এক হাজার টাকা থেকে ৭ হাজার ৫০০ টাকা করার প্রস্তাবে ছাড়পত্র দেওয়ার পথে এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন। সংসদীয় কমিটির সুপারিশ মতো কর্মচারীদের দীর্ঘদিনের দাবি অবশেষে পূরণ হওয়ার পথে।দীর্ঘদিন ধরেই অভিযোগ ছিল অবসরপ্রাপ্ত ...

    ০১ মে ২০২৬ প্রতিদিন
    হিমন্তর স্ত্রীর বিরুদ্ধে বিদেশে সম্পত্তির অভিযোগ, পালটা মামলায় আগাম জামিন পেলেন পবন খেরা

    আগাম জামিন পেলেন কংগ্রেস নেতা পবন খেরা। গ্রেপ্তারির আশঙ্কায় গুয়াহাটি হাই কোর্টে আগাম জামিনের আর্জি খারিজ হতেই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন তিনি। এবার সেখানে মঞ্জুর হল আবেদন। তাঁর বিরুদ্ধে মানহানি ও জালিয়াতির মামলা করেছিলেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার ...

    ০১ মে ২০২৬ প্রতিদিন
    আর্থিক চাপে জর্জরিত, আমেরিকায় চাকরি না পেয়ে আত্মহত্যা অন্ধ্রের যুবকের

    শিকাগোর ডি’পল ইউনিভার্সিটি থেকে মাস্টার্স করেছিলেন। কিন্তু তার পরেও চাকরি মেলেনি বলে অভিযোগ। এ দিকে দেনাও বাড়ছিল। শেষে মঙ্গলবার শিকাগোর বাড়ি থেকে উদ্ধার হলো অন্ধ্রের যুবক ইরাগনবয়িনা চান্দু (২৬)-র মৃতদেহ। প্রাথমিক তদন্তে তিনি

    ০১ মে ২০২৬ এই সময়
    ওডিশার কঙ্কাল-কাণ্ড: কবর খোঁড়ার আগে ম্যানেজারের ঘরেও গিয়েছিলেন, তদন্তে মিলল ব্যাঙ্কেরই গাফিলতি

    বোন মারা গিয়েছেন। কিন্তু তাঁর সঞ্চিত টাকা তুলতে বার বার ব্যাঙ্কে গেলেও খালি হাতেই ফিরতে হয়েছে বলে অভিযোগ ওডিশার কেওনঝরের জিতু মুন্ডার। শেষে বোনের মৃত্যুর প্রমাণ দিতে কবর খুঁড়ে কঙ্কাল নিয়ে হাজির হন তিনি। এই ঘটনার ...

    ০১ মে ২০২৬ এই সময়
    বড় স্বস্তি পবন খেরার, হিমন্তের স্ত্রীয়ের দায়ের করা মামলায় আগাম জামিন মঞ্জুর

    অবশেষে কংগ্রেস নেতা পবন খেরার জন্য স্বস্তির খবর। অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার স্ত্রী রিনিকী ভূঁইয়া শর্মার অভিযোগের ভিত্তিতে পুলিশের দায়ের করা ফৌজদারি মানহানি ও জালিয়াতির মামলায় আগাম জামিন পেলেন খেরা। শুক্রবার কংগ্রেস নেতার আগাম জামিন মঞ্জুর করেছে সুপ্রিম ...

    ০১ মে ২০২৬ এই সময়
    ১৮০ দেশের মধ্যে ১৫৭, মোদির ভারতে ধুঁকছে মিডিয়ার স্বাধীনতা

    নয়াদিল্লি: গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ সংবাদমাধ্যম। যদিও ‘বিশ্বের বৃহত্তম গণতন্ত্র’ ভারতে সেই সংবাদমাধ্যমের স্বাধীনতাই ভূলুণ্ঠিত! ‘রিপোর্টারস উইদাউট বর্ডারস’ (আরএসএফ)-এর ২০২৬ সালের রিপোর্ট অন্তত তেমনই ইঙ্গিত দিচ্ছে। আরএসএফ-এর ‘প্রেস ফ্রিডম সূচক’-এ চলতি বছরে বিশ্বের ১৮০টি দেশের মধ্যে ভারতের স্থান হয়েছে ১৫৭ ...

    ০১ মে ২০২৬ বর্তমান
    বাড়িতে থাকতে পারবে না সোনম, জানাল পরিবারই

    ইন্দোর: স্বামী হত্যায় অভিযুক্ত সোনম রঘুবংশীকে বাড়িতে থাকতে দেওয়া হবে না। হানিমুন মার্ডার মামলায় সম্প্রতি মেঘালয়ের আদালত থেকে জামিন পেয়েছে সোনম। তারপরই একথা জানাল অভিযুক্তের পরিবার। গত ২৩ মে মেঘালয়ে মধুচন্দ্রিমায় গিয়ে খুন হন ব্যবসায়ী রাজা রঘুবংশী। ৯ জুন সোনমকে ...

    ০১ মে ২০২৬ বর্তমান
    জব্বলপুরে নৌকাডুবি, মৃত ৪

    ভোপাল: বৃহস্পতিবার মধ্যপ্রদেশের জব্বলপুরে ভয়াবহ নৌকাডুবিতে মৃত্যু হল অন্তত ৪ জনের। জানা যাচ্ছে, নর্মদা নদীর বাগরি ড্যামের অংশে এই দুর্ঘটনা ঘটেছে। সেই সময় ওই নৌকাতে ছিলেন ৩১ যাত্রী। দুর্ঘটনার খবর পেয়ে সঙ্গে সঙ্গেই সেখানে ছুটে যান প্রশাসন ও স্থানীয় ...

    ০১ মে ২০২৬ বর্তমান
    মধ্যপ্রদেশে পিকআপ ভ্যান- গাড়ির মুখোমুখি সংঘর্ষ, মৃত্যু ১৫ জনের

    ধার (মধ্যপ্রদেশ): পিকআপ ভ্যান ও এসইউভির মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারালেন ১৫ জন। বুধবার রাতে ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের ধার জেলায়। জানা গিয়েছে, ৪৬ জন শ্রমিককে নিয়ে ইন্দোর-আমেদাবাদ জাতীয় সড়ক ধরে যাচ্ছিল পিকআপ ভ্যানটি। চিকলিয়া ক্রসিংয়ের কাছে আচমকাই উলটোদিক থেকে তীব্র ...

    ০১ মে ২০২৬ বর্তমান
    টিকিট কাটার সময় ‘রিগ্রেট’ বা ‘নো রুম’ বার্তা পেয়েছেন কতজন যাত্রী, জানে না রেল

    নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: রেলের বিরুদ্ধে এবার উঠছে তথ্য গোপনের মতো গুরুতর অভিযোগ। সম্প্রতি একটি আরটিআইয়ে জানতে চাওয়া হয়েছে, ট্রেনের টিকিট কাটতে গিয়ে কতজন রেল যাত্রী ‘রিগ্রেট’ বা ‘নো রুম’ বার্তা পেয়েছেন? কিন্তু এপ্রশ্নের কোনো জবাবই দেয়নি রেল বোর্ড। বরং ...

    ০১ মে ২০২৬ বর্তমান
    এক্সিট পোল বিশ্বাসযোগ্য নয়, আগাম উচ্ছ্বাসে রাজি নয় বিজেপি শীর্ষ নেতৃত্ব, বাংলায় বুথফেরত সমীক্ষা বাতিল ‘অ্যাক্সিস মাই ইন্ডিয়া’র

    নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: অধিকাংশ এক্সিট পোল বিজেপিকে এগিয়ে রেখেছে বাংলায়। অথচ গেরুয়া শিবির নিজেই তা নিয়ে উচ্ছ্বাস দেখাচ্ছে না। বিগত ১৫ বছরের এক্সিট পোল নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করা বিজেপি এবার যথেষ্ট সতর্ক। বুথফেরত সমীক্ষা থেকে দলগতভাবেই দূরত্ব বজায় রাখছে। ...

    ০১ মে ২০২৬ বর্তমান
    পবন খেরার আগাম জামিনের আরজি: রায় স্থগিত রাখল সুপ্রিম কোর্ট

    নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: কংগ্রেস মুখপাত্র পবন খেরাকে কি গ্রেপ্তার করা হবে? নাকি মিলবে আগাম জামিন? উভয়পক্ষের শুনানি শেষে বৃহস্পতিবার রায় স্থগিত রাখল সুপ্রিম কোর্ট। অসমের বিদায়ী মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা নির্বাচনি হলফনামায় স্ত্রী রিনিকি সম্পর্কে অনেক কিছু গোপন করেছেন। সম্প্রতি ...

    ০১ মে ২০২৬ বর্তমান
    বাংলায় ফের ক্ষমতায় ফিরছেন মমতাই, ভবিষ্যদ্বাণী কংগ্রেসের, ‘বিজেপি নেতাদের বাড়ির মহিলারাও তৃণমূলে ভোট দিয়েছেন’

    নিজস্ব সংবাদাতা, নয়াদিল্লি:  পশ্চিমবঙ্গে নির্বাচনি প্রচারে গিয়ে রাহুল গান্ধী যতই তৃণমূল সরকারের সমালোচনা করে আসুন না কেন, বাংলায় ফের মমতা বন্দ্যোপাধ্যায়ই সরকারে ফিরছেন বলে বৃহস্পতিবার ‘ভবিষ্যদ্বাণী’ করল কংগ্রেস। কোনো রাখঢাক না রেখেই পশ্চিমবঙ্গের দায়িত্বপ্রাপ্ত এআইসিসি ইনচার্জ গুলাম মির বললেন, ...

    ০১ মে ২০২৬ বর্তমান
    যোগী সহ বিজেপির ৬ মুখ্যমন্ত্রীর কাছে আগ্নেয়াস্ত্র, তালিকায় রেবন্ত-হেমন্তও, ৮ কেন্দ্রীয় মন্ত্রীর কাছেও হাতিয়ার

    নয়াদিল্লি: সদ্য বিহারের মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিয়েছেন বিজেপির সম্রাট চৌধুরী। হলফনামায় সম্পত্তি, শিক্ষাগত যোগ্যতা সহ নানা তথ্য তুলে ধরেছেন তিনি। এরমধ্যে বিশেষ নজর কেড়েছে তাঁর আগ্নেয়াস্ত্রের সম্ভার। সম্রাট জানিয়েছেন, দু’টি অস্ত্র রয়েছে। একটি এনপি বোর রাইফেল ও অন্যটি রিভালভার। ...

    ০১ মে ২০২৬ বর্তমান
    নিরাপত্তা প্রত্যাহার কীসের ভিত্তিতে? এবার পাঞ্জাবের আপ সরকারের বিরুদ্ধে হাই কোর্টে ‘বিজেপি’র হরভজন

    কিছুদিন আগে পর্যন্ত আম আদমি পার্টিতেই ছিলেন। পাঞ্জাবের আপ সরকারই তাঁকে নিরাপত্তা দিত। কিন্তু বিজেপিতে যোগ দিয়েই সবটা বদলে গেল। পুরনো ‘বন্ধু’দের এবার সোজা কাঠগড়ায় দাঁড় করালেন হরভজন সিং। প্রাক্তন ভারতীয় ক্রিকেটারের প্রশ্ন কীসের ভিত্তিতে তাঁর নিরাপত্তা প্রত্যাহার করা ...

    ০১ মে ২০২৬ প্রতিদিন
    আশঙ্কাই সত্যি, ভোট মিটতেই একধাক্কায় প্রায় হাজার টাকা বাড়ল গ্যাসের দাম

    যে আশঙ্কাটা অনেকদিন ধরেই বিরোধী শিবির করছিল, সেটাই সত্যি হল। ভোট মিটতেই জ্বালানির দাম বাড়ানো শুরু করল রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলি। প্রথম কোপটা এল বাণিজ্যিক গ্যাসের উপর। ১০০-২০০ টাকা নয়, একধাক্কায় সিলিন্ডারপিছু ৯৯৩ টাকা করে বাড়ানো হল ১৯ কেজির বাণিজ্যিক ...

    ০১ মে ২০২৬ প্রতিদিন
    Breaking News Live: শহরের স্ট্রংরুমগুলিতে আরও বাড়ানো হলো নিরাপত্তা

    বৃহস্পতিবার রাতে স্ট্রংরুমের নিরাপত্তা নিয়ে তৃণমূল প্রশ্ন তোলার পরে ধুন্ধুমার বেঁধে যায় উত্তর কলকাতার ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রের বাইরে। তার পরে এ দিন দেখা গেল আরও নিরাপত্তা বাড়ানো হলো এই স্ট্রংরুমে। নিরাপত্তা বাড়ানো হয়েছে শাখাওয়াত মেমোরিয়াল স্কুলের স্ট্রংরুমেও। এই স্ট্রংরুমেই ...

    ০১ মে ২০২৬ এই সময়
    ‘মরতে তো হবেই…’, ডিজিটাল গ্রেপ্তারের দুর্ভোগের মধ্যে আত্মহত্যা উত্তরপ্রদেশের মহিলার

    আত্মঘাতী হয়েছেন তিনি এক গৃহবধূ। আত্মহত্যার আগে নিজের ছোট মেয়েকে তিনি একটি ‘নোট’ লিখে গিয়েছেন। মরা ছাড়া তাঁর অন্য কোনও উপায় নেই বলে জানিয়েছেন তিনি। তাতেই জানা গিয়েছে আত্মহত্যার কারণ। ডিজিটাল অ্যারেস্ট করা হয়েছিল ওই মহিলাকে। তার পরেই চরম ...

    ০১ মে ২০২৬ এই সময়
    প্রায় ৯ একর জায়গা জুড়ে বিস্তৃত ছোট্ট গ্রাম তুরুক, যাবেন নাকি?

    ভিড়ভাট্টা থেকে দূরে, সবুজে মোড়া শান্ত এক গ্রাম, দক্ষিণ সিকিমের তুরুক। প্রায় ৯ একর জুড়ে বিস্তৃত এই ছোট্ট বসতি প্রকৃতিপ্রেমীদের জন্য এক নিখুঁত আশ্রয়। পাহাড়, নদী, পাখির ডাক আর মেঘের খেলায় ভরপুর তুরুক এমন এক জায়গা, যেখানে পৌঁছলেই মন ...

    ০১ মে ২০২৬ এই সময়
    ‘মে দিবস’ উদযাপনে ‘শান্তি’র বুলডোজ়ার! ঘুম উড়েছে যোগী-প্রশাসনের, নয়ডায় প্রায় যুদ্ধপ্রস্তুতি

    শুক্রবার ক্যালেন্ডারের পাতায় ১ মে। শ্রমিকদের দিন। শ্রমিকদের অধিকার আর লড়াই উদযাপনের জন্য প্রস্তুত গোটা বিশ্ব। কিন্তু রাজধানী দিল্লি সংলগ্ন নয়ডায় প্রস্তুতিটা ঠিক উল্টো। মে দিবসে বড় মাপের অশান্তির আশঙ্কায় বৃহস্পতিবার থেকেই কড়া নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে গোটা ...

    ০১ মে ২০২৬ এই সময়
    আনন্দভ্রমণে ভয়াবহ বিপর্যয়, মধ্যপ্রদেশে নর্মদার জলাধারে ডুবল প্রমোদতরী, মৃত কমপক্ষে ৬

    আনন্দময় ভ্রমণ ভয়াবহ বিপর্যয়ে পরিণত হল। মধ্যপ্রদেশে নর্মদার জলাধারে ডুবল প্রমোদতরী। এই ঘটনায় মৃত্যু হয়েছে কমপক্ষে ৬ জন পর্যটকের। ওই প্রমোদতরীতে ৩০ জন পর্যটক ছিলেন বলে জানা গিয়েছে। এখনও পর্যন্ত ১৫ জনকে জীবন অবস্থায় উদ্ধার করা গিয়েছে। পাশাপাশি জল ...

    ০১ মে ২০২৬ প্রতিদিন
    ‘তোদের মাকে মরতেই হবে…’, ডিজিটাল অ্যারেস্টের ভয়ে ছোট্ট সন্তানদের রেখে আত্মঘাতী গৃহবধূ!

    ৮ বছরের জিয়া ও ১১ বছরের নন্দিনী ঘুমিয়ে কাদা বিছানায়। ঘুম থেকে উঠে তারা সভয়ে আবিষ্কার করে ঘরের মধ্যে মায়ের ঝুলন্ত দেহ। উত্তরপ্রদেশের বিজনৌরে ২৮ বছর বয়সি এক গৃহবধূর রহস্যমৃত্যু ঘিরে চাঞ্চল্য। মনে করা হচ্ছে, আত্মহত্যাই করেছেন তিনি। পরে ...

    ০১ মে ২০২৬ প্রতিদিন
    এবার ট্রেনেই ঘুরে আসুন বৈষ্ণোদেবী! কাশ্মীরে বিশ্বের উচ্চতম রেলব্রিজে ছুটল বন্দে ভারত

    পর্যটক মাত্রই কাশ্মীর ভ্রমণের স্বপ্ন দেখেন। বাঙালি তো বটেই। সেই ভূস্বর্গে ভ্রমণ এবার আরও সহজ হল। বৃহস্পতিবার সুউচ্চ পাহাড়, গভীর জঙ্গল, দীর্ঘ সুড়ঙ্গ ডিঙিয়ে ছুটল জম্মু ও কাশ্মীর উপত্যকার প্রথম বন্দে ভারত এক্সপ্রেস। এদিন কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব সবুজ ...

    ০১ মে ২০২৬ প্রতিদিন
    ওড়িশায় মৃত বোনের টাকা আদায়ে কঙ্কাল নিয়ে ব্যাঙ্কে, তদন্তে কর্মীদের দিকেই উঠছে আঙুল

    বোন মৃত প্রমাণ দিতে ব্যাঙ্কে তাঁর কঙ্কাল নিয়ে হাজির হন ভাই। বিতর্কিত এই ঘটনা সামনে আসতেই দেশজুড়ে হইচই শুরু হয়। ব্যাঙ্ক কর্মীদের অমানবিক আচরণ নিয়ে প্রশ্ন ওঠে। অস্বস্তিতে পড়ে তড়িঘড়ি তদন্তের নির্দেশ দেন ওড়িশার মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি। সেই ...

    ০১ মে ২০২৬ প্রতিদিন
    গুজরাটে বৈষম্যের বিষ, মন্দিরে প্রবেশ বাধা! ভোজেও ব্রাত্য দলিতরা নামলেন প্রতিবাদে

    ফের গোবলয়ে বৈষম্যের বিষ, জাতপাতের বিভাজন। গুজরাটের জুনাগড়ের ভিসাবাদার তালুকের একটি গ্রামের মন্দিরে ছিল একটি বাৎসরিক ধর্মীয় অনুষ্ঠান। স্থানীয় বাসিন্দারা সেখানে সমবেত ভাবে যোগ দিচ্ছিলেন। কিন্তু অভিযোগ, দলিতদের মন্দিরে প্রবেশে বাধা দেওয়া হয়।জানা গিয়েছে, গ্রামের রামজি মন্দিরে ছিল পটোৎসব ...

    ০১ মে ২০২৬ প্রতিদিন
    বাংলার মন বোঝা নয়কো সোজা! বুথ ফেরত সমীক্ষা প্রকাশই করতে চাইছে না অ্যাক্সিস মাই ইন্ডিয়া

    বাংলার নির্বাচন নিয়ে বুথ ফেরত সমীক্ষা বা এক্সিট পোলের (West Bengal Exit Poll 2026) ফলাফল প্রকাশ করবে না বিখ্যাত সমীক্ষক সংস্থা অ্যাক্সিস মাই ইন্ডিয়া। ২৪ ঘণ্টা টালবাহানার পর চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দিলেন সংস্থার শীর্ষকর্তা প্রদীপ গুপ্তা। তিনি বলছেন, বাংলার ...

    ০১ মে ২০২৬ প্রতিদিন
    Explained: ‘কাভি হাঁ, কাভি না’! গর্ভপাত নিয়ে আড়াই বছরে বদলে গেল সুপ্রিম কোর্টের অবস্থান?

    বৃহস্পতিবার (৩০ এপ্রিল, ২০২৬), এক অত্যন্ত তাৎপর্যপূর্ণ রায়ে ৩১ সপ্তাহের অন্তঃসত্ত্বা এক ১৫ বছর বয়সি ধর্ষিতা কিশোরীর গর্ভপাতের অনুমতি বহাল রেখেছে সুপ্রিম কোর্ট। আদালত জানিয়েছে, একজন নাগরিকের ব্যক্তিগত পছন্দ এবং সিদ্ধান্তের উপরে সরকারের হস্তক্ষেপ করা উচিত নয়। এ দিনের ...

    ০১ মে ২০২৬ এই সময়
    বরগী বাঁধে ৩১ যাত্রী নিয়ে ডুবল ক্রুজ়! মৃত অন্তত ৪, খোঁজ নেই বহু মানুষের

    মধ্যপ্রদেশের জবলপুরে ৩১ জন যাত্রী নিয়ে ডুবে গেল একটি টুরিস্ট ক্রুজ়। সংবাদ সংস্থা ANI-এর দেওয়া তথ্য অনুযায়ী ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার বিকেলে, জবলপুর জেলা সংলগ্ন বরগী বাঁধের (Bargi Dam) জলাধারে। এই ঘটনায় এখনও পর্যন্ত অন্তত ৪ জনের মৃত্যুর খবর পাওয়া ...

    ০১ মে ২০২৬ এই সময়
    নিজেদের সিদ্ধান্তে বন্ধ হয়েছে ‘অপারেশন সিন্দুর’, দীর্ঘ যুদ্ধের প্রস্তুতিরও নিশ্চয়তা দিলেন রাজনাথ

    নিজের সিদ্ধান্তে ও শর্তে ‘অপারেশন সিঁদুর’ স্থগিত করেছে ভারত। কারও হুঁশিয়ারিতে নয়— ন্যাশনাল সিকিউরিটি সামিট ২.০-এর অনুষ্ঠানে স্পষ্ট দাবি করলেন কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। রাজনাথ আরও জানিয়েছেন, বর্তমান পরিস্থিতিতে ভারত কৌশলগত সংযম দেখালেও, ভবিষ্যতে কোনও ধরনের উসকানি বা সন্ত্রাসবাদী ...

    ০১ মে ২০২৬ এই সময়
    পাঞ্জাবে ISIS ও খালিস্তানিদের নাশকতার পরিকল্পনা? উদ্ধার বিপুল পরিমাণ RDX-RPG ও গ্রেনেড

    জঙ্গিদের নিশানায় পাঞ্জাব? পাটিয়ালায় রেললাইনে বিস্ফোরণের পরে এ বার পাঞ্জাবের তরণতারণ থেকে বিপুল পরিমাণ বিস্ফোরক উদ্ধার করেছে পাঞ্জাব পুলিশ। অনুমান, বড়সড় জঙ্গি হামলা চালানোর পরিকল্পনাতেই আনা হয়েছিল এই বিস্ফোরক।জানা গিয়েছে, পাঞ্জাব পুলিশ তরণতারণ জেলায় একটি অভিযান চালিয়ে উদ্ধার করেছে ...

    ০১ মে ২০২৬ এই সময়
    হনিমুনে গিয়ে নৃশংস ভাবে স্বামীকে খুন! মেঘালয়ের কেসে অভিযুক্ত সোনমের জামিনের পিছনে রয়েছে চাঞ্চল্যকর কারণ

    ৭৯০ পাতার চার্জশিটে একটা টাইপিংয়ের ভুলই নাকি বদলে দিয়েছে গোটা মামলা। সারা দেশে তোলপাড় ফেলে দেওয়া ‘মেঘালয় হনিমুন মার্ডার’ (Meghalaya Honeymoon Murder) কেসের মূল অভিযুক্ত সোনম রঘুবংশীর জামিন নিয়ে সামনে এসেছে এমনই চাঞ্চল্যকর তথ্য। এমন গুরুতর মার্ডার কেসে অভিযুক্তের ...

    ৩০ এপ্রিল ২০২৬ এই সময়
    রাজস্থানে চলন্ত গাড়িতে আগুন, পুড়ে মৃত্যু ৫ জনের

    জয়পুর, ৩০ এপ্রিল: দিল্লি-মুম্বই এক্সপ্রেসওয়েতে চলন্ত গাড়িতে আগুন লেগে ঝলসে মৃত্যু হল পাঁচ পুণ্যার্থীর। রাজস্থানের আলোয়ার জেলায় দুর্ঘটনাটি ঘটে। পুণ্যার্থীরা বৈষ্ণোদেবী মন্দিরে পুজো দিয়ে ফিরছিলেন। পুলিশ জানিয়েছে, আলোয়ার জেলার মৌজপুরে চলন্ত গাড়িতে আগুন লাগার খবর পেয়ে দমকলের কয়েকটি ইঞ্জিন ...

    ৩০ এপ্রিল ২০২৬ বর্তমান
    চলন্ত ট্রেনে উঠতে গিয়ে পা পিছলে পড়ে মৃত্যু মহিলার

    এর্নাকুলাম, ৩০ এপ্রিল: বৃহস্পতিবার সকালে এক মর্মান্তিক দুর্ঘটনার সাক্ষী থাকল কেরালার এর্নাকুলাম জংশন রেলওয়ে স্টেশন। কোল্লামের বাসিন্দা ৩৫ বছর বয়সী এক মহিলা ট্রেন ধরার জন্য এর্নাকুলাম স্টেশনে আসেন। কিন্ত প্ল্যাটফর্মে এসে দেখেন ট্রেনটি ছেড়ে দিয়েছে। চলন্ত ট্রেনে ওঠার চেষ্টা ...

    ৩০ এপ্রিল ২০২৬ বর্তমান
    ৯০ বছরের বৃদ্ধার বিচারের জন্য আরও ২০ বছর অপেক্ষা করার নির্দেশ হাইকোর্টের

    মুম্বই, ২০ এপ্রিল: মুম্বই হাইকোর্টের এক বেনজির নির্দেশ। ৯০ বছরের এক বৃদ্ধাকে মানহানির মামলার শুনানির জন্য আরও ২০ বছর অপেক্ষা করার নির্দেশ দিল হাইকোর্ট। ২০৪৬ সালের আগে এই মামলার ফাইল আর খোলা হবেনা এমনটাই সাফ জানিয়ে দিল বিচারপতিরা। বিচারপতি ...

    ৩০ এপ্রিল ২০২৬ বর্তমান
    বিষাক্ত গ্যাস লিক করে অসুস্থ দমকলকর্মী সহ কমপক্ষে ২৪

    মুম্বই, ৩০ এপ্রিল: বুধবার গভীর রাত। মর্মান্তিক দুর্ঘটনা পুনের কন্ধোয়া এলাকায়। পরিত্যক্ত জল শোধনাগার থেকে ক্লোরিন গ্যাস লিক হয়ে অসুস্থ কমপক্ষে ২৪ জন। অসুস্থদের মধ্যে রয়েছেন দু'জন দমকলকর্মীও। রাত তখন প্রায় ১টা। কন্ধোয়ার গঙ্গাধাম এলাকার একটি পরিত্যক্ত জল শোধনাগারের গুদামে ...

    ৩০ এপ্রিল ২০২৬ বর্তমান
    ভোররাতে কেঁপে উঠল পাহাড়! আতঙ্কে বাড়ির বাইরে এলাকাবাসী

    লেহ, ৩০ এপ্রিল: বৃহস্পতিবার ভোররাত। হঠাত্ মাঝারি ভূমিকম্পে কেঁপে উঠল লাদাখ। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৪.১। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানিয়েছে, ভোর ৩টা ৪৫ নাগাদ ভূমিকম্পটি হয়। ভূমিকম্পের উত্সস্থল ছিল পাহাড়ি লেহ অঞ্চল। অক্ষাংশ ৩৬.৭২২ উত্তর এবং দ্রাঘিমাংশ ...

    ৩০ এপ্রিল ২০২৬ বর্তমান
    ফিল্মি কায়দায় গুলির লড়াই, খুনের মামলায় অভিযুক্ত পুলিশের জালে

    নয়াদিল্লি, ৩০ এপ্রিল: খুনের মামলায় অভিযুক্ত ছিল সুরজ ওরফে কানা। খোঁজ চালাচ্ছিল পুলিশ। অবশেষে পুলিশের জালে ধরা পড়ল এই অপরাধী। তবে তাকে ধরতে গিয়ে রীতিমত গুলির লড়াই হল পুলিশ ও সুরজের মধ্যে। গোপন সূত্রে খবর পেয়ে সুরজকে ধরার জন্য ...

    ৩০ এপ্রিল ২০২৬ বর্তমান
    বাংলার মন বোঝা নয়কো সোজা! বুথ ফেরত সমীক্ষা প্রকাশই করতে চাইছে না অ্যাক্সিস মাই ইন্ডিয়া

    বাংলার নির্বাচন নিয়ে বুথ ফেরত সমীক্ষা বা এক্সিট পোলের ফলাফল প্রকাশ করবে না বিখ্যাত সমীক্ষক সংস্থা অ্যাক্সিস মাই ইন্ডিয়া। ২৪ ঘণ্টা টালবাহানার পর চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দিলেন সংস্থার শীর্ষকর্তা প্রদীপ গুপ্তা। তিনি বলছেন, বাংলার ক্ষেত্রে যে ‘স্যাম্পল সাইজে’ তাঁরা ...

    ৩০ এপ্রিল ২০২৬ প্রতিদিন
    ‘বিমারু’ তকমা মুছে এক্সপ্রেসওয়েতে সওয়ার যোগীরাজ্য, সাফল্যের মুকুটে নয়া পালক

    যে রাজ্য একসময় ‘বিমারু’ তকমা নিয়ে ধুঁকছিল, আজ সেখানে উন্নয়নের চাকা ঘুরছে এক্সপ্রেসওয়ের মাপে। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের ‘কমপ্লিট প্যাকেজ মডেল’ শুধু শিলান্যাস নয়, নির্দিষ্ট সময়ে কাজ শেষ করার এক নতুন সংস্কৃতি তৈরি করেছে। উত্তরপ্রদেশ এখন ভারতের এক্সপ্রেসওয়ে নেটওয়ার্কের প্রায় ...

    ৩০ এপ্রিল ২০২৬ প্রতিদিন
    মাটিতে পুঁতে দেওয়া হল সদ্যোজাতকে! উদ্ধার করে হাসপাতালে ছুটল স্কুলপড়ুয়ারা

    এক মর্মান্তিক ঘটনার সাক্ষী থাকল মেঘালয়ের রি-ভোই জেলা। মাওহাটি এলাকায় জীবন্ত অবস্থায় এক সদ্যোজাতকে পুঁতে দেওয়ার অভিযোগ উঠেছে। তাকে উদ্ধার করেছে এলাকার কয়েকজন স্কুলপড়ুয়া। সম্প্রতি একটি ভিডিও সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই বিষয়টি সামনে আসে। এই ঘটনায় এলাকাজুড়ে তীব্র চাঞ্চল্য ...

    ৩০ এপ্রিল ২০২৬ প্রতিদিন
    ভোট দিতে গিয়ে মাঝে মাঝেই বিকল হয় ইভিএম, জানেন অত্যাধুনিক এই যন্ত্রের দাম কত?

    ভোট দিতে গিয়ে বিকল ইভিএম। দীর্ঘক্ষণ বন্ধ ভোটগ্রহণ। এ খবর যে কোনও নির্বাচনের দিনই আকছার পাওয়া যায়। এ বছর বঙ্গের অবাধ ও সুষ্ঠু ভোটগ্রহণে যেটুকু সমস্যার সৃষ্টি হয়েছিল সেটাও ওই ইভিএম বিকল হওয়া কেন্দ্রিক। তাছাড়া ইভিএম নিয়ে বিতর্কও বহুদিনের। ...

    ৩০ এপ্রিল ২০২৬ প্রতিদিন
    উন্নয়নের নয়া মাইলফলক যোগীরাজ্যে, মোদির হাত ধরে যাত্রা শুরু গঙ্গা এক্সপ্রেসওয়ের

    শিলান্যাস করেছিলেন তিনিই। উদ্বোধনটাও সারা হল তাঁর হাত ধরেই। মাঝের কয়েক বছরে বদলে গেল উত্তরপ্রদেশের মানচিত্র। মিরাট থেকে প্রয়াগরাজ— দীর্ঘ ৫৯৪ কিলোমিটারের গঙ্গা এক্সপ্রেসওয়ে এখন আর নিছক কল্পনা নয়, বাস্তবের পিচঢালা সড়ক। বুধবার হরদোইয়ের পুণ্যভূমিতে দাঁড়িয়ে দেশের বৃহত্তম এই ...

    ৩০ এপ্রিল ২০২৬ প্রতিদিন
    ‘ভারত তথ্য প্রযুক্তির জন্য পরিচিত, পাকিস্তান সন্ত্রাসবাদে’, তোপ রাজনাথের

    পাকিস্তান ধারাবাহিকভাবে সন্ত্রাসবাদকে সমর্থন করে আসছে। দেশটি আন্তর্জাতিক সন্ত্রাসবাদের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। বৃহস্পতিবার ফের ইসলামাবাদকে তোপ দাগলেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং (Rajnath Singh)।একইসময়ে ভারত এবং পাকিস্তান স্বাধীনতা লাভ করেছে। দু’দেশের বৈসাদৃশ্য তুলে ধরে রাজনাথ বলেন, “পাকিস্তান ধারাবাহিকভাবে সন্ত্রাসবাদকে সমর্থন ...

    ৩০ এপ্রিল ২০২৬ প্রতিদিন
    আগাম জামিন চেয়ে সুপ্রিম কোর্টে পবন খেরা, রায়দান স্থগিত রাখল শীর্ষ আদালত

    কংগ্রেস নেতা পবন খেরার আগাম জামিনের আবেদনে রায়দান স্থগিত রাখল সুপ্রিম কোর্ট। অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার স্ত্রীর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগের ভিত্তিতে এই নেতার বিরুদ্ধে এফআইআর দায়ের করেছিলেন মুখ্যমন্ত্রীর স্ত্রী। গুয়াহাটি হাই কোর্টে আগাম জামিনের আর্জি খারিজ হতেই সুপ্রিম কোর্টের ...

    ৩০ এপ্রিল ২০২৬ প্রতিদিন
    বাংলার ভোট ভবিষ্যৎ নিয়ে কী বলছে সাট্টাবাজার? কারা এগিয়ে, এক্সিট পোলের সঙ্গে মিলছে কি?

    বাংলার বিধানসভা নির্বাচনে জিতবে কে? এক্সিট পোলে মিশ্র ফলের ইঙ্গিত মিলেছে। বেশ কয়েকটি বুথ ফেরত সমীক্ষা ইঙ্গিত করছে রাজ্যে এবার পরিবর্তন হতে পারে। আবার কয়েকটি এক্সিট পোলের ইঙ্গিত তৃণমূলেরই প্রত্যাবর্তন হতে পারে। কিন্তু এক্সিট পোল ধ্রুবসত্য নয়। বিরোধীরা ইতিমধ্যেই ...

    ৩০ এপ্রিল ২০২৬ প্রতিদিন
    চলন্ত গাড়িতে আচমকা আগুন! লেলিহান শিখায় ঝলসে মৃত্যু ৫ পুণ্যার্থীর

    চলন্ত গাড়িতে আচমকা আগুন। রাজস্থানে মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু হল ৫ জন পুণ্যার্থীর। আহত হয়েছেন আরও একজন। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।পুলিশ সূত্রে খবর, বুধবার রাতে বৈষ্ণোদেবীর মন্দির দর্শন সেড়ে পাঁচ জন একটি চারচাকা গাড়িতে ফিরছিলেন। রাজস্থানের আলওয়াড় জেলায় ...

    ৩০ এপ্রিল ২০২৬ প্রতিদিন
    মাওবাদী আন্দোলনের পৃথক ফসল! লাল-সন্ত্রাস দমনে অপারেশনের মাঝে লোকমুখে স্কুলের কাহিনি

    ‘মাওবাদী রক্তচক্ষু’র ভীতি কেটে গিয়েছে, লাল সন্ত্রাস অতীত। সরকারিভাবে একথা ঘোষণা করেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। তার মধ্যেই তেলেঙ্গানার (Telangana) সিদ্দিপেট জেলার লোকজন স্মরণ করছেন মাওবাদী আন্দোলনের একটি পৃথক ফসলের কথা। সেই ফসল আর কিছুই নয়, কমিউনিটি বা গ্রামবাসীদের শ্রমে তৈরি ...

    ৩০ এপ্রিল ২০২৬ প্রতিদিন
    ‘সম্মানটুকু দিন’, গর্ভপাতের বিরোধিতা করে ‘সুপ্রিম’ তোপে কেন্দ্র, আইন বদলানোর পক্ষে শীর্ষ আদালত

    গর্ভপাতের অধিকার সংক্রান্ত আইন নিয়ে কেন্দ্রকে তুলোধোনা করল সুপ্রিম কোর্ট। কতদিন পর্যন্ত গর্ভপাত করানো যায়, সেই সিদ্ধান্ত নেওয়ার স্বাধীনতা সম্পূর্ণভাবে মহিলাদের হাতে ছেড়ে দেওয়া উচিত, এমনটাই জানিয়েছে শীর্ষ আদালত। মোদি সরকারকে সুপ্রিম কোর্টের বার্তা, যুগের সঙ্গে আইনকেও বদলাতে হবে। ...

    ৩০ এপ্রিল ২০২৬ প্রতিদিন
    বিয়ের আনন্দে ডিজের দাপট! ‘ব্যান্ড বাজা বারাত’-এর ধাক্কায় মৃত্যু ১৪০ মুরগির

    বিয়ে আনন্দে ‘শব্দদানব’-এর তাণ্ডব। কান ফাটানো ডিজের আওয়াজে মৃত্যু হল ১৪০টি মুরগির। চাঞ্চল্যকর এই ঘটনাটি উত্তরপ্রদেশের সুলতানপুরে। লিখিত অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত ২৫ এপ্রিল দুর্ঘটনাটি ঘটেছে বলদিরাই থানার অন্তর্গত দারিয়াপুর গ্রামে। ...

    ৩০ এপ্রিল ২০২৬ প্রতিদিন
    প্রকাশিত আইসিএসই ও আইএসসির ফলাফল, পাশের হারে ছেলেদের টেক্কা দিল মেয়েরা

    বৃহস্পতিবার সকাল ১১টায় দশম শ্রেণির আইসিএসই ও দ্বাদশ শ্রেণির আইএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ করল সিআইএসসিই (CISCE)। এবার মোট ৩ লক্ষ ৬২ হাজার ৩৭ জন এই দুই পরীক্ষায় অংশ নেয়। আইসিএসই (ICSE) পরীক্ষায় ২,৯৫৭টি স্কুল থেকে ২,৫৮,৭২১ জন পরীক্ষার্থী পরীক্ষা ...

    ৩০ এপ্রিল ২০২৬ প্রতিদিন
    শ্রমিক বোঝাই পিকআপ ভ্যান-গাড়ির মুখোমুখি সংঘর্ষ! মধ্যপ্রদেশে মৃত ১২, শোকপ্রকাশ মোদির

    বুধবার রাতে ভয়াবহ দুর্ঘটনা মধ্যপ্রদেশে। পিকআপ ভ্যান ও চারচাকা গাড়ির মুখোমুখি সংঘর্ষ। মৃত ১২ শ্রমিক, আহত ২০ জন। ঘটনায় শোকপ্রকাশ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্য ঘোষণা করা হয়েছে। আর্থিক সাহায্য ঘোষণা করেছে মধ্যপ্রদেশ সরকারও।পুলিশ ও স্থানীয় সূত্রে ...

    ৩০ এপ্রিল ২০২৬ প্রতিদিন
    বঙ্গভোট মিটতেই জামিন আইপ্যাক ডিরেক্টর ভিনেশ চান্ডেলের, বিরোধিতাই করল না ইডি

    বঙ্গে ভোটপর্ব মিটতেই জামিন পেলেন রাজ্যের শাসকদলের রাজনৈতিক পরামর্শদাতা সংস্থা আইপ্যাকের ডিরেক্টর ভিনেশ চান্ডেল। বৃহস্পতিবার সকালে দিল্লির পাটিয়ালা হাউস কোর্টে মামলার শুনানিতে ইডি জামিনের বিরোধিতা করেনি।  ফলে বিচারকরা চান্ডেলের জামিন মঞ্জুর করেন। সংস্থার আর্থিক দুর্নীতি মামলায় গত ১৩ এপ্রিল ...

    ৩০ এপ্রিল ২০২৬ প্রতিদিন
    বিখ্যাত সংস্থার নামে ছড়াচ্ছে ভুয়ো সমীক্ষা? বাংলা-সহ চার রাজ্যের এক্সিট পোল নিয়ে বিতর্ক

    পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রত্যাবর্তন? নাকি পালটে যাবে বাংলার সরকার? উত্তর মিলবে ৪ মে ভোটগণনার পর। কিন্তু বুধবার বাংলায় দ্বিতীয় দফায় ভোট শেষ হওয়ার পর থেকেই একের পর এক সংস্থার তরফ থেকে প্রকাশ করা হয়েছে এক্সিট পোল (West Bengal Exit ...

    ৩০ এপ্রিল ২০২৬ প্রতিদিন
    কন্যারত্নকে আগলে রাখছে ভারত, ইঙ্গিত কেন্দ্রের সাম্প্রতিক সমীক্ষায়

    FHAপহেলগামে মহিলাদের কপাল থেকে সিঁদুর মোছার জবাবে পাকিস্তানের ঘরে ঢুকে হামলা। ভারতের মাইলস্টোন অভিযান ‘অপারেশন সিঁদুর’-এর পুরোভাগে ছিলেন মহিলা সেনা অফিসাররা। শুধু তাই নয়, এই অভিযানের খুঁটিনাটি দেশবাসীকে জানিয়েছিলেন কর্নেল সোফিয়া কুরেশি ও উইং কমান্ডার ব্যোমিকা সিং। ২০২৫-এর সে ...

    ৩০ এপ্রিল ২০২৬ এই সময়
    ‘প্রয়োজনে আইন বদলান’, ধর্ষিতা কিশোরীর গর্ভপাতের বিরোধিতা করে সুপ্রিম কোর্টে ভর্ৎসিত কেন্দ্র

    ধর্ষণের শিকার ১৫ বছরের এক কিশোরীকে গত সপ্তাহে গর্ভপাত করানোর অনুমতি দিয়েছিল সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালতের সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে কেন্দ্রীয় সরকার। যুক্তি দেয়, অন্তঃসত্ত্বা অবস্থার ৩১ সপ্তাহ কেটে যাওয়ার পরে গর্ভপাত করানো ঠিক হবে না। এই যুক্তি খারিজ ...

    ৩০ এপ্রিল ২০২৬ এই সময়
    জামিন পেলেন আইপ্যাকের বিনেশ চান্দেল, আবেদনের বিরোধিতা করেনি ED

    আর্থিক অনিয়মের অভিযোগ সংক্রান্ত মামলায় অন্তর্বর্তী জামিন পেলেন ভোটকুশলী সংস্থা আইপ্যাকের অন্যতম সহ–প্রতিষ্ঠাতা বিনেশ চান্দেল। বৃহস্পতিবার দিল্লির পাতিয়ালা হাউস কোর্টে জামিন পান তিনি। ঘটনাচক্রে বাংলায় ভোট মিটে যাওয়ার পরের দিনই এই জামিন। এ দিন আদালতে বিনেশের জামিনের আবেদনের বিরোধিতা ...

    ৩০ এপ্রিল ২০২৬ এই সময়
    পরিত্যক্ত জল শোধনাগার থেকে ক্লোরিন গ্যাস লিক, পুনেতে অসুস্থ অন্তত ২৪ জন

    পরিত্যক্ত জল শোধনাগার থেকে ক্লোরিন গ্যাস লিক করে অন্তত ২৪ জন অসুস্থ পুনের কন্ধোয়ায়। যাঁরা অসুস্থ হয়ে পড়েছেন, তাঁদের মধ্যে দু’জন দমকলকর্মীও রয়েছেন। সকলকেই হাসপাতালে ভর্তি করানো হয়েছে। কন্ধোয়ার গঙ্গাধাম এলাকার একটি পরিত্যক্ত জল শোধনাগারে দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে ...

    ৩০ এপ্রিল ২০২৬ এই সময়
    ভূমিকম্পে কেঁপে উঠল লাদাখ, ভোররাতে ছড়াল আতঙ্ক

    বৃহস্পতিবার ভোররাতে কেঁপে উঠল লাদাখ। সংবাদ সংস্থা সূত্রে খবর, উত্তর ভারতের পার্বত্য অঞ্চল লাদাখের লেহ এলাকায় বৃহস্পতিবার ভোররাতে মাঝারি মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (NCS) সূত্রে খবর, রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৪.১। ভোর ৩টা ৫৪ ...

    ৩০ এপ্রিল ২০২৬ এই সময়
    বিলাসবহুল জীবনযাত্রায় বাধা, মাকে খুনের পর ডিপ ফ্রিজে দেহ রাখল কিশোরী!

    ৪৫ লক্ষ টাকা ও একটি চাকরির জন্য প্রেমিককের সঙ্গে মিলে মাকে খুন করল কিশোরী। ঝাড়খণ্ডের রাঁচির এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। এই ঘটনায় অভিযুক্ত কিশোরী, তাঁর প্রেমিক-সহ আরও দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। জানা গিয়েছে, কয়েকদিন ধরে টাকাপয়সা নিয়ে মায়ের ...

    ৩০ এপ্রিল ২০২৬ প্রতিদিন
    বিখ্যাত সংস্থার নামে ছড়াচ্ছে ভুয়ো সমীক্ষা? বাংলা-সহ চার রাজ্যের এক্সিট পোল নিয়ে বিতর্ক

    পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রত্যাবর্তন? নাকি পালটে যাবে বাংলার সরকার? উত্তর মিলবে ৪ মে ভোটগণনার পর। কিন্তু বুধবার বাংলায় দ্বিতীয় দফায় ভোট শেষ হওয়ার পর থেকেই একের পর এক সংস্থার তরফ থেকে প্রকাশ করা হয়েছে এক্সিট পোল। কিন্তু সেখানেও কি ...

    ৩০ এপ্রিল ২০২৬ প্রতিদিন
    অনলাইন গেমসে অর্থ খুইয়ে চরম পদক্ষেপ স্নাতক স্তরের পড়ুয়ার

    অনলাইন গেমসে আসক্ত হয়েছিলেন স্নাতক স্তরের এক পড়ুয়া। হেরেছিলেন প্রচুর পরিমাণ অর্থ। তার জেরে মানসিক অবসাদে ভুগে, নিজের কাকার রিভলবার দিয়ে মাথায় গুলি করে আত্মঘাতী হয়েছেন তিনি। বুধবার এই ঘটনা ঘটেছে ফরিদাবাদে।পুলিশ সূত্রে খবর, মৃতের নাম আদিত্য ভাটি (২২)। ...

    ৩০ এপ্রিল ২০২৬ এই সময়
    তামিলনাডুতে আবারও মুখ পুড়বে মোদির, ইঙ্গিত বুথফেরত সমীক্ষায়, কেরল কংগ্রেসের, দেশে ‘শূন্য’ হতে চলেছে বামেরা

    নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: গলবার রেনদীর্ঘ খরার পর আবার কি তামিল রাজনীতির সুপারস্টার হতে চলেছেন রুপোলি পর্দার এক সুপারস্টার? পাঁচ রাজ্যের এক্সিট পোলে সবথেকে চমকপ্রদ পূর্বাভাস—তামিলনাড়ুতে সুপারস্টার বিজয়ের উত্থান! বিজয়ের দল টিভিকে এবার কমবেশি ১৫ থেকে ২৫ আসন দখল করবে ...

    ৩০ এপ্রিল ২০২৬ বর্তমান
    লাদাখে আরও পাঁচ জেলা, নয়া মানচিত্রে বিতর্ক

    শ্রীনগর: আগে লাদাখে কেবল লে ও কার্গিল—এই দুই জেলা ছিল। সদ্য ঘোষণা হয়েছে ৫ নতুন জেলার নাম। যার ফলে লাদাখে জেলার সংখ্যা বেড়ে হল ৭। তবে নতুন জেলাগুলিতে প্রশাসনিক ভারসাম্য নিয়ে বিতর্ক তীব্র হয়েছে। লেফটেন্যান্ট গভর্নর ভি কে সাক্সেনার ...

    ৩০ এপ্রিল ২০২৬ বর্তমান
    নির্বাচন কমিশন কি বাঙালিদের বিশ্বাসই করে না? প্রশ্ন তুললেন ফারুক আবদুল্লা

    নয়াদিল্লি: সাঁজোয়া গাড়ি। আড়াই লক্ষ কেন্দ্রীয় বাহিনীর জওয়ান। সব বুথে ওয়েব কাস্টিং। পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন ঘিরে যেন এক রাজসূয় যজ্ঞ চলছে। নির্বাচন কমিশনের নির্দেশে বদলি হয়েছেন একের পর এক আধিকারিক। এহেন অতি তৎপরতা নিয়ে আগেই বিতর্ক শুরু হয়েছিল। এবার ...

    ৩০ এপ্রিল ২০২৬ বর্তমান
    ‘উন্নয়নের মোড়কে পরিবেশ ধ্বংস’, গ্রেট নিকোবর প্রকল্প নিয়ে কেন্দ্রকে তোপ রাহুলের

    নয়াদিল্লি: গ্রেট নিকোবর দ্বীপে উন্নয়ন প্রকল্প নিয়ে কেন্দ্রীয় সরকারকে তোপ দাগলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। ৮১ হাজার কোটির এই প্রকল্পকে ‘দেশের পরিবেশ ও আদিবাসী ঐতিহ্যের বিরুদ্ধে সবথেকে বড়ো প্রতারণা ও অপরাধ’ আখ্যা দিয়েছেন তিনি। গ্রেট নিকোবর দ্বীপ সফরে গিয়ে ...

    ৩০ এপ্রিল ২০২৬ বর্তমান
    গঙ্গা এক্সপ্রেসওয়ের উদ্বোধন প্রধানমন্ত্রীর, বাংলায় ভোট প্রচার সেরেই যোগীরাজ্যে

    নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: গঙ্গাবক্ষে ভ্রমণ, ফোটোগ্রাফি এবং হাওড়া ব্রিজের দৃশ্যমানতায় ফোটোসেশন। বাংলায় ভোটপ্রচারে এসে পর্যটনের সব বিলাসিতাই হল। কিন্তু ফিরে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বুধবার উত্তরপ্রদেশে প্রয়াগরাজ থেকে মিরাট পর্যন্ত গঙ্গা এক্সপ্রেসওয়ে উদ্বোধন করলেন। ২০২১ সালে তিনিই শিলান্যাস করেছিলেন। ...

    ৩০ এপ্রিল ২০২৬ বর্তমান
    সন্ত্রাসবাদ ইস্যুতে পাকিস্তানকে ক্লিনচিট রাজনাথের, কটাক্ষ কংগ্রেসের

    নয়াদিল্লি: দিনকয়েক আগেই পহেলগাঁও হামলার বর্ষপূর্তি ছিল। তবে শুধু পহেলগাঁও নয় জম্মু-কাশ্মীরজুড়ে বারংবার জঙ্গি হামলার নেপথ্যে প্রায়শই পাকিস্তানের নাম উঠে আসে। অপারেশন সিন্দুরের সময় পাকিস্তানের ঘরে ঢুকে জঙ্গিঘাঁটি গুঁড়িয়ে দেওয়া থেকে শুরু করে আন্তর্জাতিক মঞ্চে প্রতিনিধি দল পাঠিয়ে ইসলামাবাদকে ...

    ৩০ এপ্রিল ২০২৬ বর্তমান
    ধারা ১০৩ হয়েছে ৪০৩! পুলিশের টাইপ করার ভুলেই জামিন সোনমের

    শিলং: হানিমুনে মেঘালয়ে গিয়ে স্বামীকে নৃশংসভাবে খুন। ২০২৫ সালে সোনম রঘুবংশীর এই কাণ্ডে শিউরে উঠেছিল গোটা দেশ। গত মঙ্গলবার আচমকাই সেই মামলায় জামিন পেয়ে গিয়েছেন মূল অভিযুক্ত সোনম। কীভাবে? এই প্রশ্ন তুলেছে মৃত রাজা রঘুবংশীর পরিবার। আর সেই প্রশ্নের ...

    ৩০ এপ্রিল ২০২৬ বর্তমান
    বিদ্বেষমূলক ভাষণ: আইনের বর্তমান ধারাগুলিই পর্যাপ্ত, বলল সুপ্রিম কোর্ট, হস্তক্ষেপ নিস্প্রয়োজন

    নয়াদিল্লি: দেশজুড়ে বিদ্বেষ ভাষণ রুখতে নতুন করে আর কোনো নির্দেশ জারি করতে চাইল না সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালত বলল, ঘৃণা ভাষণের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে ফৌজদারি আইনের বর্তমান ধারাগুলিই পর্যাপ্ত। অভাবটা আইনের নয়, বরং তার সঠিক বাস্তবায়নের। এক্ষেত্রে কোনো ...

    ৩০ এপ্রিল ২০২৬ বর্তমান
    মৃত বোনের টাকা আদায়ে কঙ্কাল নিয়ে ব্যাঙ্কে, বিতর্কের মাঝে পাওনা মেটানোর দাবি ব্যাঙ্কের

    বোন মারা গিয়েছে। অথচ তাঁর ব্যাঙ্কে পড়ে রয়েছে ১৯ হাজার টাকা। সেই টাকা পেতে ব্যাঙ্কে হত্যে দিয়ে পড়ে থেকেও কাজ হয়নি। শেষে বোনের মৃত্যুর প্রমাণস্বরূপ তাঁর কঙ্কাল নিয়ে ব্যাঙ্কে হাজির হয়েছিলেন ভাই। এই ভিডিও ভাইরাল হতেই শুরু হয় বিতর্ক। ...

    ৩০ এপ্রিল ২০২৬ প্রতিদিন
    এগজ়িট পোল: তামিলনাড়ুতে ফের এক অভিনেতা-নেতার উদয়? কেরলও হাতছাড়া বামেদের?

    নির্বাচন কমিশনের নিয়ম মেনে বুধবার (২৯ এপ্রিল, ২০২৬) সন্ধ্যা সাড়ে ছটায় বাংলার ভোট মিটতেই প্রকাশিত হয়েছে বিধানসভা নির্বাচনের বুথ ফেরত সমীক্ষা বা এগজ়িট পোলের ফলাফল। একটি সমীক্ষক সংস্থা ছাড়া প্রায় সকলেই বাংলায় হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস দিয়েছে। বাংলার হাই-ভোল্টেজ নির্বাচনের ...

    ৩০ এপ্রিল ২০২৬ এই সময়
    একবছরে বাড়ল ৬৪ শতাংশ! ভারত-বাংলাদেশের ‘সরকারি সহযোগিতা’য় লক্ষ্মীলাভ আদানির

    দিনকয়েক আগেই মুকেশ আম্বানিকে সরিয়ে এশিয়ার ধনীতম ব্যক্তির শিরোপা পেয়েছেন। এবার প্রকাশ্যে এল গৌতম আদানির সম্পত্তি সংক্রান্ত চমকপ্রদ তথ্য। পরিসংখ্যান বলছে, আদানি পাওয়ার লিমিটেডের লাভের অঙ্ক ৪ হাজার কোটির গণ্ডি ছাড়িয়ে গিয়েছে। গতবছর এপ্রিলে আদানি পাওয়ারের লাভের অঙ্ক ছিল ...

    ৩০ এপ্রিল ২০২৬ প্রতিদিন
    প্রবল বৃষ্টিতে হুড়মুড়িয়ে ভাঙল হাসপাতালের দেওয়াল! চাপা পড়ে মৃত ৩ শিশু-সহ ৭

    প্রবল বৃষ্টিতে হাসপাতালের দেওয়াল চাপা পড়ে মৃত্যু হল ৭ জনের। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে বেঙ্গালুরুতে। মৃতদের মধ্যে রয়েছে তিন শিশু। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। বুধবার বিকেল থেকে বেঙ্গালুরুর বিভিন্ন জায়গায় শুরু হয়েছে প্রবল বৃষ্টি এবং বজ্রপাত। সঙ্গে বইছে ঝোড়ে হাওয়া। সেই সময় লেডি কার্জন হাসপাতালে ...

    ৩০ এপ্রিল ২০২৬ প্রতিদিন
    কালই আইসিএসই ও আইএসসি-র ফলাফল, কোথায়, কীভাবে দেখবেন রেজাল্ট?

    আইসিএসই (ICSE) ও আইএসসির (ISC) ফলাফল প্রকাশ হবে আগামিকাল বৃহস্পতিবার। ৩০ এপ্রিল ১১টায় ফল প্রকাশ হবে বলে জানিয়েছে কাউন্সিল ফর দ্য ইন্ডিয়ান স্কুল সার্টিফিকেট এগজামিনেশন।বোর্ড জানিয়েছে, আইসিএসই-র অর্থাৎ দশম শ্রেণি ও আইএসসি অর্থাৎ দ্বাদশ শ্রেণির ফল প্রকাশ করা ৩০ ...

    ৩০ এপ্রিল ২০২৬ প্রতিদিন
    তামিলভূমে কিংমেকার! ভোট ময়দানে ব্লকবাস্টার এন্ট্রি সুপারস্টার বিজয়ের, এক্সিট পোলে থলপতি ঝড়

    প্রথমবার নেমেছেন ভোটের ময়দানে। আর অভিষেকেই ব্লকবাস্টার পারফরম্যান্স করতে চলেছেন থলপতি বিজয়! পাঁচটি বিধানসভার বুথফেরত সমীক্ষা প্রকাশ্যে এসেছে বুধবার বিকেলে। একাধিক এক্সিট পোলেই বলা হয়েছে, প্রথমবার ভোটে লড়ে তামিলনাড়ুতে খাতা খুলতে চলেছেন দক্ষিণী সুপারস্টার। একটা-দুটো নয়, অন্তত ১৮ থেকে ...

    ৩০ এপ্রিল ২০২৬ প্রতিদিন
    জনপ্রিয় ইনফ্লুয়েন্সার স্ত্রীকে খুন, নিজেও চরম কাণ্ড ঘটালেন স্বামী, তারপর…

    জনপ্রিয় ইনফ্লুয়েন্সার স্ত্রীকে খুনের অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে। শুধু তা-ই নয়, শেষে নিজেও আত্মঘাতী হলেন যুবক। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে চেন্নাইয়ের নাঙ্গানাল্লুর এলাকায়। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।পুলিশ সূত্রে খবর, মৃতদের নাম সুব্রামানিয়ান এবং নাগালক্ষ্মী (৪২)। সম্প্রতি তাঁদের মধ্যে বিবাদ চলছিল। ...

    ৩০ এপ্রিল ২০২৬ প্রতিদিন
    একহাতে ত্রিশূল, অন্যহাতে ডম্বরু! বিরাট রোড শো করে কাশী বিশ্বনাথ মন্দিরে পুজো মোদির

    ৫ রাজ্যে বিধানসভার ভোটগ্রহণ শেষ হয়েছে। শেষ কয়েকদিন বাংলায় হত্যে দিয়ে পড়ে থাকার পর অবশেষে খানিক ছুটির আমেজে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। বুধবার উত্তরপ্রদেশে গিয়ে কাশী বিশ্বনাথ মন্দিরে পুজো দিলেন মোদি। সেখানেই একহাতে ত্রিশূল ও অন্যহাতে ডম্বরু নিয়ে ...

    ৩০ এপ্রিল ২০২৬ প্রতিদিন
    অসমে হিমন্তের প্রত্যাবর্তন, চূর্ণ বামের শেষ দুর্গ, কী বলছে চার বিধানসভার বুথ ফেরত সমীক্ষা?

    চার রাজ্য এবং এক কেন্দ্রশাসিত অঞ্চলে ভোটপর্ব শেষ। জনতার মতামত আপাতত বন্দি ইভিএমে। আগামী ৪মে পাঁচটি বিধানসভা নির্বাচনের ফলপ্রকাশ। তবে তার আগেই আমজনতার নজর এক্সিট পোলে। কোন রাজ্যের রাশ যাবে কোন দলের হাতে? কোন রাজ্যে পালটে যাবে শাসকের গদি? ...

    ৩০ এপ্রিল ২০২৬ প্রতিদিন
    সরকারি হাসপাতালের পাঁচিল ভেঙে মৃত দুই শিশু-সহ ৭ জন, আহত একাধিক, আর্থিক সাহায্য ঘোষণা মুখ্যমন্ত্রীর

    সরকারি হাসপাতালের পাঁচিল ভেঙে মৃত্যু হলো ৭ জনের। আহত একাধিক। বুধবার সন্ধ্যায় বেঙ্গালুরুর (Bengaluru) শিবাজীনগরের বাওরিং অ্যান্ড লেডি কার্জন হাসপাতালের (Bowring and Lady Curzon Medical College and Research Institute) ঘটনা। ইতিমধ্যেই উদ্ধারকাজ শুরু করেছে পুলিশ এবং ...

    ৩০ এপ্রিল ২০২৬ এই সময়
    ভার্চুয়াল শুনানির মধ্যে চলতে শুরু করল পর্ন মুভি, দিল্লি হাইকোর্টে চাঞ্চল্য

    আদালতে ভার্চুয়াল শুনানি (Virtual Hearing) চলছে। বাদী আর বিবাদীর মধ্যে চলছে জোর সওয়াল। আচমকাই ল্যাপটপের স্ক্রিনে ভেসে উঠল পর্ন মুভি। আচমকাই এমন ঘটনায় চমকে ওঠেন বিচারপতি। আইনজীবীরা তখন কোনও মতে মুখ লুকোচ্ছেন। বুধবার এমনই অস্বস্তিকর পরিস্থিতি ...

    ৩০ এপ্রিল ২০২৬ এই সময়
    উদ্বোধন হলো গঙ্গা এক্সপ্রেসওয়ে, কতটা সুবিধা হবে সাধারণ মানুষের?

    অনেকদিন ধরেই প্রধানমন্ত্রীর 'ড্রিম প্রজেক্ট' ছিল এই গঙ্গা এক্সপ্রেসওয়ে। কাজও চলছিল পুরোদমে। কবে থেকে এই রাস্তা দিয়ে যাতায়াত করতে পারবেন? সেই নিয়ে আকাঙ্খা জেগেছিল উত্তরপ্রেদশের মানুষের মধ্যে। এ বার সেই আশাই পূর্ণ হতে চলেছে। বুধবার প্রধানমন্ত্রী নরেন্দ্র

    ৩০ এপ্রিল ২০২৬ এই সময়
    ‘বাবা, খুব মজা হয়েছে...’, তারপরেই বিকট আওয়াজ...পরের ফোনে এল ছেলের মৃত্যুর খবর

    আইপিএল-এর ম্যাচ দেখে মোটরবাইকে চড়ে ফিরছিল নাবালক ছেলে। ফেরার পথে ফোনে বাবার সঙ্গে গল্প করছিল। আর কয়েকদিন পরেই ছিল তার জন্মদিন। ম্যাচ দেখার আনন্দের কথা বাবাকে জানিয়ে, আবদার করেছিল বড় করে জন্মদিন পালনের। বাবা বলেছিলেন, বাড়ি ফিরে না আসা ...

    ২৯ এপ্রিল ২০২৬ এই সময়
    তুরস্কের জ়িগানা থেকে অস্ট্রিয়ায় তৈরি গ্লক, পর্দাফাঁস পাক-মদতপুষ্ট ড্রোন অস্ত্র চক্রের! গ্রেপ্তার ৯

    বুধবার (২৯ এপ্রিল), বাংলা যখন ব্যস্ত দ্বিতীয় পর্বের ভোটগ্রহণ নিয়ে, সেই সময়ে এক বড় মাপের আন্তর্জাতিক অস্ত্র পাচার চক্রের পর্দাফাঁস করল দিল্লি পুলিশের স্পেশাল সেল। পুলিশের দাবি, ড্রোন মারফত পাকিস্তান থেকে অস্ত্র আসত এই চক্রের সদস্যদের কাছে। এক সর্বভারতীয় ...

    ২৯ এপ্রিল ২০২৬ এই সময়
    শুনানি চলাকালীন আচমকাই স্ক্রিনে ভেসে উঠল নীল ছবি! অস্বস্তিকর কাণ্ড দিল্লি হাই কোর্টে

    আদালতে শুনানি চলছে। জোর সওয়াল-জবাব চলছে বাদী-বিবাদীর মধ্যে। এহেন গুরুগম্ভীর পরিস্থিতিতে আচমকাই দেখা গেল, প্রত্যেকের সামনে থাকা ল্যাপটপে চলছে পর্ন ভিডিও। অস্বস্তিকর ঘটনাটি ঘটেছে দিল্লি হাই কোর্টে। এহেন অস্বস্তিকর কাণ্ডের পরই পুরোপুরি শুনানি বন্ধ করে দেওয়া হয়। শুরু হয়েছে ...

    ২৯ এপ্রিল ২০২৬ প্রতিদিন
    পুলিশ সেজে এক মাস ধরে বৃদ্ধকে ‘ডিজিটাল অ্যারেস্ট’! লক্ষ লক্ষ টাকা হাতিয়ে উধাও প্রতারকরা

    দেশজুড়ে মাকড়সার জালের মতো ছড়িয়ে পড়েছে ‘ডিজিটাল অ্যারেস্ট’ প্রতারণার ফাঁদ। সেই প্রতারণার ফাঁদে পড়ে এবার সর্বশান্ত হলেন ৮৫ বছরের এক বৃদ্ধ। প্রায় ৮৫ লক্ষ টাকা হাতিয়ে নিল প্রতারকরা। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের লখনউতে।পুলিশ সূত্রে খবর, ওই বৃদ্ধের নাম বদরুদ্দিন ...

    ২৯ এপ্রিল ২০২৬ প্রতিদিন
    আমেরিকার পর অস্ট্রেলিয়া, ১৫ জন ভারতীয়কে দেশছাড়া করছে আলবানিজ প্রশাসন

    মার্কিন নীতি অনুসরণ করে এবার ভারতীয়দের বিরুদ্ধে কড়া পদক্ষেপ অস্ট্রেলিয়া সরকারের। অবৈধভাবে বসবাসের অভিযোগে পাঞ্জাবের ১১ বাসিন্দা-সহ মোট ১৫ জন ভারতীয়কে দিল্লি ফেরত পাঠাচ্ছে সেখানকার অ্যান্থনি আলবানিজের প্রশাসন। এই তালিকায় রয়েছেন এক মহিলাও। জানা যাচ্ছে, বুধবারই ওই অবৈধবাসীদের সঙ্গে ...

    ২৯ এপ্রিল ২০২৬ প্রতিদিন
    ওপেকের ভাঙনে ভারতের ফায়দা! হরমুজের বাধা উড়িয়েই আসবে তেল, নেপথ্যে কোন কৌশল?

    মধ্যপ্রাচ্যে যুদ্ধের জেরে দেশজুড়ে জ্বালানি সরবরাহ নিয়ে আতঙ্ক তৈরি হয়েছে। আমজনতার মনে সংশয় দেখা দিয়েছে, আদৌ পর্যাপ্ত পরিমাণ জ্বালানি মিলবে কিনা। এহেন পরিস্থিতিতে ‘ওপেক’ ছেড়ে বেরিয়ে গিয়েছে সংযুক্ত আরব আমিরশাহী। তারপর থেকেই আশঙ্কা বাড়ছে ভারতের তেলের বাজার নিয়ে। পরিসংখ্যান ...

    ২৯ এপ্রিল ২০২৬ প্রতিদিন
    ২০২৯ ভোটেই মহিলা সংরক্ষণ আইন কার্যকর করতে হবে! চাপ বাড়াতে সর্বদল দাবি কংগ্রেসের

    মহিলা সংরক্ষণ আইন বাস্তবায়ন নিয়ে কেন্দ্রের উপর আক্রমণ আরও তীব্র করেছে কংগ্রেস। মঙ্গলবার দলের সাধারণ সম্পাদক (যোগাযোগ) জয়রাম রমেশ একটি ঐকমত্যের ভিত্তিতে বাস্তবায়নের রূপরেখা তৈরির জন্য প্রধানমন্ত্রীকে ফের সর্বদলীয় বৈঠক ডাকার আহ্বান জানিয়েছেন।এক্স হ্যান্ডলে একটি পোস্টে রমেশ বলেছেন যে, ...

    ২৯ এপ্রিল ২০২৬ প্রতিদিন
    তরমুজে প্রাণনাশের আশঙ্কা! এক পরিবারের ৪ জনের মৃত্যুতে হুড়মুড়িয়ে পড়ল ফলের দাম

    তরমুজ খাওয়ার পরে মৃত্যু (Mumbai Watermelon Deaths) হয়েছিল একই পরিবারের ৪ জনের। এরপরেই হঠাৎ নবি মুম্বইয়ের তরমুজের দাম ব্যাপকভাবে কমে গিয়েছে। গরমকালে তরমুজের দামে এত ব্যাপক পতন সাম্প্রতিক সময়ে দেখা যায়নি। জানা গিয়েছে, তরমুজের চাহিদা ব্যাপকভাবে কমে গিয়েছে। নবি ...

    ২৯ এপ্রিল ২০২৬ প্রতিদিন
    বিয়ের দুপুরে পার্লারে সাজতে যাচ্ছিলেন কনে, পথে পিষে দিল ট্রাক, মুহূর্তে শোকের শ্মশান বিয়েবাড়ি!

    বিয়ের দিন। হইহই রইরই আনন্দময় একটি বাড়ি। সাজপোশাক, গয়নাগাটি, এলাহি খাবারদাবার। যেমনটা হয়। সেদিনই বিয়ের সাজের জন্য বিউটি পার্লারে যাচ্ছিলেন কনে। পথে ঘটে গেল ভয়াবহ দুর্ঘটনা। মৃত্যু হল ২২ বছরের তরুণীর। এই ঘটনায় উত্তরপ্রদেশের বারিয়াপুরের গৌর কোঠি গ্রামে আচমকা ...

    ২৯ এপ্রিল ২০২৬ প্রতিদিন
  • All Newspaper | 2501-2600

News/খবর All News এই সময় বর্তমান প্রতিদিন আজকাল দৈনিক স্টেটসম্যান আজ তক Times of India Indian Express The Statesman News18 বাংলা

BENGAL INFO | Information about West Bengal, India | bengalinfo1@gmail | Privacy Policy